বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৩৬ / ৬২ · ৩,৫০১৩,৬০০ / ৬,১৭৯

৩,৫০১.
Through which district does the Brahmaputra River enter Bangladesh?
  1. Lalmonirhat
  2. Nilphamari
  3. Gaibandha
  4. Kurigram 
  5. Rajshahi
ব্যাখ্যা

ব্রহ্মপুত্র (Brahmaputra) নদ:
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।
- এরপর তিব্বত হয়ে ভারতের আসাম রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- বাংলাদেশে ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে।
- মেঘনা নদীতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এটি পুরাতন ব্রহ্মপুত্র নামে পরিচিত।
- বাংলাদেশ অংশে ব্রহ্মপুত্র নদ প্রায় ২৭৭ কিলোমিটার প্রবাহিত হয়েছে।
- প্রধান শাখানদী: বংশী ও শীতলক্ষ্যা।
- প্রধান উপনদী: ধরলা ও তিস্তা।

উল্লেখ্য,
- পৃথিবীর উচ্চতম নদী ইয়ারলাং জাংবো (Yarlung Zangbo)।
- হিমালয় দুহিতা এই নদীটি চীনের তিব্বত থেকে নেমে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- তিব্বতে এর নাম সাংপো, অরুণাচলে সিয়ং এবং আসাম ও বাংলাদেশে এর নাম হয়েছে ব্রহ্মপুত্র।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৩,৫০২.
Which is the hottest place in Bangladesh?
  1. Haripur
  2. Jaintika
  3. Lalkhan
  4. Lalpur
ব্যাখ্যা
• লালপুর
- নাটোর জেলা গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু এলাকায় অবস্থিত।
- বাংলাদেশের চরমভাবাপন্ন এলাকাগুলোর মধ্যে অন্যতম।
- আয়তনের দিক থেকে নাটোর জেলার ৩য় বৃহত্তম উপজেলা হলো লালপুর যা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত।
- লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থান।
- গ্রীষ্মকালে মাঝে মাঝে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড হয়ে থাকে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩,৫০৩.
What scientific theory proposed that Earth revolves around the sun?
  1. Heliocentrism
  2. Planetology
  3. Cosmology
  4. Soloristry
ব্যাখ্যা

সূর্যকেন্দ্রিকতা:
- সূর্যকেন্দ্রিকতা একটি মহাজাগতিক মডেল যেখানে সূর্যকে একটি কেন্দ্রীয় বিন্দুতে (যেমন, সৌরজগৎ বা মহাবিশ্বের) অবস্থিত বলে ধরে নেওয়া হয়, যখন পৃথিবী এবং অন্যান্য বস্তুগুলি এর চারপাশে ঘোরে।
- খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গ্রীক দার্শনিক ফিলোলাউস এবং হিকেটাস পৃথকভাবে অনুমান করেছিলেন যে পৃথিবী একটি গোলক যা প্রতিদিন মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী কোনও রহস্যময় "কেন্দ্রীয় আগুন" এর চারপাশে ঘোরে।
- দুই শতাব্দী পরে, সামোসের অ্যারিস্টার্কাস এই ধারণাটি প্রসারিত করে প্রস্তাব করেছিলেন যে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি একটি নির্দিষ্ট কেন্দ্রীয় বস্তুর চারপাশে ঘোরে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৩,৫০৪.
Who served as the Chief Minister of East Bengal during the Language Movement?
  1. Liaquat Ali Khan
  2. Khwaja Nazimuddin
  3. Firoz Khan Noon
  4. Nurul Amin
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। 
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

৩,৫০৫.
Which is the southernmost district of Bangladesh?
  1. Bandarban
  2. Khagrachari
  3. Cox's Bazar
  4. Teknaf
ব্যাখ্যা
কক্সবাজার: 
- চট্টগ্রাম বিভাগের অন্তর্গত বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার।

- এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 
- কক্সবাজারের প্রাচীন নাম পালংকী ।
- একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল।
- প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।
- অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। 
- ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন।
- কক্স সাহেবের বাজার হতে  কক্সবাজার নামের উৎপত্তি ।

উল্লেখ্য,
- টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। 

উৎস: জনপ্রশাসন মন্ত্রণালয়।
জাতীয় তথ্য বাতায়ন।
৩,৫০৬.
Recently in which country was the United Nations peacekeeping mission stopped?
  1. Mali
  2. Somalia
  3. Rwanda
  4. Congo
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।
- আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ ২০১৩ সালে মালিতে মিনুসমা নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ২০২১ সালে মালি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সঙ্গে মিত্রতা করার পর থেকেই শান্তিরক্ষীদের ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছিল সরকার।
- সম্প্রতি মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 
- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই ঘোষণার মধ্য দিয়ে ১০ বছর পর দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। 

উৎস: UN Website এবং বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
৩,৫০৭.
Who was awarded the 2025 Ballon d’Or for men?
  1. Erling Haaland
  2. Kylian Mbappe
  3. Ousmane Dembele
  4. Lamine Yamal
  5. Vitinha
ব্যাখ্যা

• ব্যালন ডি’অর-২০২৫:
- প্যারিস সেন্ট জার্মেইন (PSG) ও ফ্রান্সের ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে জিতেছেন ২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর।
- ২৮ বছর বয়সী এই তারকা লামিনে ইয়ামাল ও ক্লাব সতীর্থ ভিটিনহাকে পিছনে ফেলে এ সম্মান অর্জন করেন।
- ডেম্বেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সিজনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, যেখানে প্যারিস প্রথমবারের মতো শিরোপা জেতে।
- পাশাপাশি তিনি ঘরোয়া দ্বৈত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২০২৪/২৫ মৌসুম শেষ করেন ৩৭ গোল ও ১৫ অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্স নিয়ে।
- রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ষষ্ঠ ফরাসি হিসেবে ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে। 
-  শুধু দেম্বেলে নন, পিএসজি কোচ এনরিকেও তো জিতেছেন ইয়োহান ক্রুইফ ট্রফি (বর্ষসেরা কোচের পুরস্কার)।

তথ্যসূত্র: UEFA ওয়েবসাইট ও প্রথম আলো। Link Link2 

৩,৫০৮.
In which year did Bangladesh become a member of the Commonwealth?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
ব্যাখ্যা
কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর প্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৩,৫০৯.
According to the Human Development Report 2025, what is the rank of Bangladesh? [May, 2025]
  1. 132nd
  2. 130th
  3. 129th
  4. 128th
ব্যাখ্যা
- ১৯৯০ সালে UNDP প্রথম Human Development Report প্রকাশ করে, যা মানুষের কল্যাণ উন্নয়নের একটি নতুন ধারণা তুলে ধরে।
- ২০২৫ সালে প্রকাশিত Human Development Report এর শীর্ষ দেশ আইসল্যান্ড।
- মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশ এর অবস্থান ১৩০তম।

উৎস: UNDP ওয়েবসাইট।
৩,৫১০.
Who was the founder of the Pala Dynasty?
  1. Mahipala
  2. Devapala
  3. Dharmapala
  4. Gopala
ব্যাখ্যা
• পাল বংশ:
- পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল।
- ধর্মপাল বাংলার পাল বংশের দ্বিতীয় এবং সর্বশ্রেষ্ঠ রাজা।
- পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র ও উত্তরাধিকারী ধর্মপাল পালদের উদীয়মান প্রতিপত্তির যুগের সূচনা করেন।
- পাল শাসন প্রতিষ্ঠা পেয়েছিল গোপালের হাত ধরে।
- গোপাল রাজ্য প্রতিষ্ঠার সূচনা করলেও পাল সাম্রাজ্যকে সুসংহত করেন গোপালের পুত্র ধর্মপাল।
- ধর্মপাল বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন।
- বিক্রমশীল বৌদ্ধ বিহার নির্মাণের কৃতিত্ব তাঁর।
- নয় শতক থেকে বারো শতক পর্যন্ত সমগ্র ভারতে এটি ছিল বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র।
- এছাড়া পাহাড়পুরের সোমপুর বিহারও ধর্মপালের আরেক কীর্তি।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৩,৫১১.
The city Davos is mostly associated with -
  1. World Economic Forum's Meeting
  2. United Nations General Assembly Meeting
  3. IMF Meeting
  4. B & C
ব্যাখ্যা
World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

⇒ প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠক সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টারে ১৫-১৯ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হয়।

অন্যদিকে,
- জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সভা জাতিসংঘের সদরদপ্তর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।
৩,৫১২.
Who founded Karrani dynasty in Bengal?
  1. Daud Khan Karrani
  2. Taj Khan Karrani
  3. Bayazid Khan Karrani
  4. Sulaiman Khan Karrani
ব্যাখ্যা
কররানি শাসন:
- কররানি উপাধিধারী আফগানরা হচ্ছে একটি আফগান গোত্র।
- ১৫৬৪ সালে তাজ খান কররানি বাংলায় কররানি বংশ প্রতিষ্ঠা করেন।
- তিনি এক সময় শেরশাহের অধীনে চাকরি করতেন।
- ১৫৬৫ সালে তিনি বাংলার অধিপতি হওয়ার এক বছরের মধ্যে মারা যান।
- তাজ খানের তাঁর ভাই সুলেমান কররানি প্রায় সাত বছর বাংলার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
- এই সময়ের মধ্যে তিনি বাংলাকে উত্তর-পূর্ব ভারতের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছিলেন।
- তাঁর আমলে বাংলায় অপেক্ষাকৃত সুশাসন ও শান্তি বিরাজ করেছে।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫১৩.
Which is the largest haor in Bangladesh?
  1. Hakaluki Haor
  2. Tanguar Haor
  3. Shanir Haor
  4. Hail Haor
  5. Nikli Haor
ব্যাখ্যা

হাকালুকি হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- এর ভৌগোলিক অবস্থান ২৪°৩৫´-২৪°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০১´-৯২°০৯´ পূর্ব দ্রাঘিমাংশ।
- হাকালুকি হাওরের আয়তন ১৮১.১৫ বর্গ কিমি।
- হাওরটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত।
- হাওরের ৪০% বড়লেখা, ৩০% কুলাউড়া, ১৫% ফেঞ্চুগঞ্জ, ১০% গোলাপগঞ্জ এবং ৫% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- জীববিজ্ঞানীদের মতে, হাকালুকি হাওরে ১৫০ প্রজাতির মিঠা পানির মাছ, ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ, ২০ প্রজাতির সরীসৃপ বিলুপ্ত প্রায়। 
- এখানে প্রতি বছর শীতকালে প্রায় ২০০ বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৩,৫১৪.
Who is the country's first woman state minister for finance in Bangladesh?
  1. Rumana Ali
  2. Tarana Halim
  3. Fahmida Sultan
  4. Ayesha Tabassum Khan
  5. Waseqa Ayesha Khan
ব্যাখ্যা
ওয়াসিকা আয়শা খান
- দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় নতুন নিয়োগ পাওয়া ৭ প্রতিমন্ত্রীর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াসিকা আয়শা খান।
- ওয়াসিকা আয়শা খান দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ।
- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের জন্ম ১৯৭১ সালের ২৪ জুলাই।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
- ওয়াসিকা আয়শা ২০১৪ সালে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৩১ নং সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
- তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হন।
- এছাড়া তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে অ্যাডভোকেসি করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস-চেয়ারপারসন।

সূত্র- অর্থ মন্ত্রাণালয়ের ওয়েবসাইট।
৩,৫১৫.
Which of the following is one of the main causes of deflation?
  1. High consumer demand
  2. Increase in money supply
  3. Rapid wage growth
  4. Excess total production
ব্যাখ্যা

অতিরিক্ত উৎপাদন ডিফ্লেশনের অন্যতম প্রধান কারণ। 
--------------------------------------------
ডিফ্লেশন (Deflation):
- ডিফ্লেশন হলো এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি যেখানে পণ্য ও পরিষেবার দাম দীর্ঘ সময় ধরে ক্রমশ কমতে থাকে।
- এটি সাধারণত চাহিদা হ্রাস, সরবরাহ বৃদ্ধি বা অর্থের সরবরাহ কমার কারণে ঘটে থাকে। । 
- ডিফ্লেশনের ফলে টাকার ক্রয়ক্ষমতা বাড়লেও ব্যবসায়ীদের মুনাফা কমে যায়।
- ডিফ্লেশনের প্রভাবে মানুষের খরচ কমে যায়, এবং অর্থনীতিতে "ডিফ্লেশনারি স্পাইরাল" বা মূল্যহ্রাসের দুষ্টচক্র সৃষ্টি হয়।
- ডিফ্লেশন মূলত মুদ্রাস্ফীতি (Inflation)-এর বিপরীত।
- ডিফ্লেশনের সময় ভোক্তারা কম দামে পণ্য কিনতে পারে।
- দাম কমলে উৎপাদকদের লাভ কমে যায় এবং বিনিয়োগ হ্রাস পায়।
- এর ফলে কর্মক্ষেত্রে মজুরি হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের মত ঘটনা বৃদ্ধি পায়।
- স্বল্পমেয়াদে ডিফ্লেশন ক্রেতাদের জন্য সুবিধাজনক হলেও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক মন্দা, বিনিয়োগ হ্রাস ও বেকারত্ব বাড়ায়। 

উৎস: অর্থনীতি ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩,৫১৬.
What is the current policy rate of Bangladesh Bank?  (March 2026)
  1. 8%
  2. 9%
  3. 10% 
  4. 11%
ব্যাখ্যা

- বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন ২০২৬ সাল) মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর।
- মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুদহার (পলিসি রেট) অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা হয়।

• বর্তমান নীতি সুদহার ১০ শতাংশ।
• মূল্যস্ফীতি লক্ষ্য: ৭ শতাংশে না আসা পর্যন্ত সংকোচনমূলক নীতি চলবে।
• বেসরকারি ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ।
• মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা জুন নাগাদ সাড়ে ১১ শতাংশ।

উৎস: প্রথম আলো।

৩,৫১৭.
Bangladesh produces the most rice during which cropping season?
  1. Eri
  2. Aman
  3. Boro
  4. Aus
ব্যাখ্যা

• ধান:
- ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য।
- বাংলাদেশে ধানের হেক্টরপ্রতি গড় ফলন ৪.২ টন।
- আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে দেশের ধান উৎপাদনের তিনটি মৌসুম লক্ষ্য করা যায়। যথা: আউশ, আমন ও বোরো।

উল্লেখ্য,
- বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো বোরো ধান।
- উৎপাদনের পরিমাণ বিচারে বোরো ধান শীর্ষে এবং তারপরই রয়েছে আমন ও আউশ।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুসারে, বাংলাদেশের ১২০.৫৩ লক্ষ একর জমিতে মোট ২১০.৬৮ লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয়।

অন্যদিকে -
- আউশ ধান ২৫.৫৭ লক্ষ একর জমিতে মোট উৎপন্ন হয় ২৯.৭৩ লক্ষ মেট্রিক টন।
- আমন ধান ১৪২.১০ লক্ষ একর জমিতে মোট উৎপন্ন হয় ১৬৬.৫৬ লক্ষ মেট্রিক টন।

তথ্যসূত্র: 
i) কৃষি মন্ত্রণালয়।
ii) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৩,৫১৮.
New York is popularly known as a city of- 
  1. Light
  2. Skyscrapers
  3. Crime
  4. Terrorists
  5. None of these
ব্যাখ্যা
ভৌগোলিক উপনাম:
- নিউইয়র্ক শহরের অনেক উপনাম আছে।
- যেমন: 'দ্যা সিটি দ্যাট নেভার স্লিপ'/'গথাম'৷
- সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 'দ্যা বিগ অ্যাপেল'/গগণচুম্বি অট্টালিকার শহর।

অন্যদিকে,
- কিউবাকে বলা হয় 'মুক্তার দেশ'।
- গ্রেট ব্রিটেনকে বলা হয় 'সমুদ্রের বধূ'।
- প্যারিসকে বলা হয় 'পৃথিবীর সংস্কৃতির রাজধানী'।

তথ্যসূত্র - ব্রিটেনিকা ওয়েবসাইট।
৩,৫১৯.
Life insurance companies mainly provide benefits to the beneficiary of a policy upon -
  1. Policyholder's retirement
  2. Policyholder's death
  3. Policy holder's illness
  4. All of these
  5. None of these
ব্যাখ্যা
জীবন বীমা (Life Insurance):
- ১৫৮৩ সালে জীবন বীমা শুরু হয়।
- তখন স্বল্প মেয়াদী জীবন বীমা পলিসি ইস্যু করা হতো; যাতে কারো মৃত্যু হলে বীমাকৃত টাকা প্রদান করা হতো।
- আর পলিসিকাল পর্যন্ত বেঁচে থাকলে কোন টাকা দেয়া হতো না।
- ক্ষতিপূরণের পরিমাণও পূর্ব নির্ধারিত ছিল না বরং ক্ষতিপূরণের পরিমাণ নির্ভর করত মজুত তহবিলের পরিমাণের উপর।
- ১৬৯৩ সালে প্রথমবারের মত Halley মৃত্যুহার পঞ্জি টেবিল প্রবর্তন করে।
- যার দ্বারা মৃত্যুর ঝুঁকি মূল্যায়ন সম্ভব হয়।
- পরবর্তীতে Dodson প্রমাণ করেন যে, কোন জীবন বীমা পলিসির সমহারে প্রিমিয়াম নির্ধারণ করা সম্ভব।
- ১৭৭৪ সালে বৃটেনের আইন পরিষদে জীবনবীমার আইন পাশ হয়; যেখানে বিশেষ করে বীমাযোগ্য স্বার্থ জীবনবীমার পলিসি গ্রহণের ক্ষেত্রে অপরিহার্য শর্ত আরোপিত হয়।

⇒ জীবন বিমার বিষয়বস্তু হলো মানুষের জীবন।
- অন্যান্য বীমা হলো ক্ষতি পূরণের বিমা।
- জীবন বিমা ক্ষতি পূরণের বিমা নয়, কারণ মানুষের জীবন অর্থের মানদণ্ডে বিচার করা যায় না।
- তাই জীবন বীমার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে।

⇒ চুক্তির মেয়াদ শেষ হলে বা চুক্তির মেয়াদে বিমাকারী মারা গেলে বিমাকারী বা তা পোষ্য অর্থ প্রাপ্তির অধিকারী হয়।
- জীবনবিমা দাবী আদায় পদ্ধতিকে প্রধানতঃ দু'ভাগে ভাগ করা যায়।

⇒ জীবনবিমা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিমা দাবী আদায় পদ্ধতি:
- বিমাকৃত ব্যক্তি যে মেয়াদের জন্য বিমা করে সে সময় শেষ হওয়ার পর বিমা দাবী পরিপক্ক হয় ও বিমার দাবী পরিশোধের জন্য বিমাকারীর কাছে দাবী উপস্থাপন করা হয়।
- বিমা কোম্পানি বিম গ্রহীতার দাবির পর বিমার মোট টাকা বিমাগ্রহীতা বা তার মনোনীত ব্যক্তিকে প্রদান করে।

⇒ জীবনবিমা চুক্তির মেয়াদের মধ্যে বিমা গ্রহীতার মৃত্যু হলে বিমাদাবী আদায় পদ্ধতি:
- বিমাগ্রহীতার বিমার সময়কালে মৃত্যু হলে উল্লিখিত বিমা গ্রহীতার মনোনীত ব্যক্তি বা বিমাগ্রহীতার উত্তরাধিকারী বিমাদাবী আদায়ের সম্ভাব্য ব্যবস্থা গ্রহণ করবেন।

উৎস: i) ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স পৃষ্ঠা, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫২০.
Which of the  following is not a scheduled bank in Bangladesh?
  1. Rupali Bank
  2. Agrani Bank
  3. AB Bank
  4. Bangladesh Bank
ব্যাখ্যা

Bangladesh Bank: 
- Bangladesh Bank হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এটি দেশের সম্পূর্ণ ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক ও তত্ত্বাবধায়ক সংস্থা হিসেবে কাজ করে।
- এটি Bangladesh Bank Order, 1972 অনুযায়ী প্রতিষ্ঠিত হয় এবং সিডিউলড ব্যাংক নয়। 
- এটি বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না (যেমন: আমানত গ্রহণ, ঋণ প্রদান ইত্যাদি)।
- Bangladesh Bank এর কাজ হলো মুদ্রানীতি নির্ধারণ, ব্যাংকগুলোর তদারকি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা।

অন্যদিকে: 
ক) Rupali Bank – একটি রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংক। 
খ) Agrani Bank – এটি রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংক। 
গ) AB Bank – বাংলাদেশের প্রথম বেসরকারি তফসিলি ব্যাংক। 

সূত্র: Bangladesh Bank ওয়েবসাইট। 

৩,৫২১.
Which supplies nitrogen to the body?
  1. Vitamins
  2. Protein
  3. Mineral salts
  4. Fat
ব্যাখ্যা

• আমিষ (Protein): 
- আমিষ বা প্রোটিন-জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। 
- আমিষে শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে। 
- আমিষে সামান্য পরিমাণে সালফার, ফসফরাস এবং আয়রনও থকে। 
- নাইট্রোজেন এবং শেষোক্ত উপাদানগুলোর উপস্থিতির কারণে আমিষের গুরুত্ব শর্করা ও স্নেহ পদার্থ থেকে আলাদা। 
শুধু  আমিষজাতীয় খাদ্যই শরীরে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টিবিজ্ঞানে আমিষকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। 

• আমিষের উৎস: 
- মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বীচি, শুঁটকি মাছ, চিনাবাদাম ইত্যাদি থেকে আমিষ পাওয়া যায়। 
- উৎস অনুযায়ী আমিষ দুই ধরনের। 
যথা- প্রাণিজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষ। 

• প্রাণিজ আমিষ: 
- মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা বা যকৃৎ ইত্যাদি প্রাণিজ আমিষ। এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় অ্যামাইনো এসিড পাওয়া যায়। 
• উদ্ভিজ্জ আমিষ: 
- ডাল, চিনাবাদাম, শিমের বীচি ইত্যাদি উদ্ভিজ্জ আমিষ। একসময় ধারণা করা হতো এগুলো প্রাণিজ আমিষের তুলনায় কম পুষ্টিকর, কারণ উদ্ভিজ্জ আমিষে প্রয়োজনীয় সবকয়টি অ্যামাইনো এসিড থাকে না। কিন্তু প্রকৃতপক্ষে উদ্ভিজ্জ আমিষ প্রাণিজ আমিষের মতোই সকল অ্যামাইনো এসিড পর্যাপ্ত পরিমাণে ধারণ করে। 
- অনেক সময়, দুই বা ততোধিক উদ্ভিজ্জ আমিষ একত্রে রান্না করা যায়। কিন্তু এতে অ্যামাইনো এসিডের অনুপাতের উল্লেখযোগ্য পরিবর্তন হয় না।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৩,৫২২.
Which award did Bangabandhu Sheikh Mujibur Rahman receive for his contribution to peace?
  1. Julio Freedom Medal
  2. Nehru Medal
  3. Magsaysay Medal
  4. Julio Curie Medal
  5. None of the above
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- জুলিও কুরি শান্তি পদক প্রবর্তিত হয় ১৯৫০ সালে।
- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' কর্তৃক 'জুলিও কুরি' শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।
- স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।

উৎস: কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,৫২৩.
Which ministry publishes the Agricultural Statistics Yearbook?
  1. Ministry of Finance
  2. Ministry of Agriculture
  3. Ministry of Planning
  4. Statistics and Informatics Division
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ: 
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ বাংলাদেশের কৃষি সম্পর্কিত পরিসংখ্যান প্রদান করে।
- এটি প্রতি বছর পরিকল্পনা মন্ত্রণালয় প্রকাশ করে।
- এতে কৃষি উৎপাদন, উৎপাদন খরচ, কৃষক আয় এবং অন্যান্য কৃষি বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত থাকে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ। 
৩,৫২৪.
How many official languages are there in the United Nations?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
  5. 7
ব্যাখ্যা

জাতিসংঘ:
- জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা,
- এটি ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- এর দাপ্তরিক ভাষা ৬টি—ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস।
- শুরুতে জাতিসংঘের সদস্য ছিল ৫১টি দেশ, বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩টি।
- জাতিসংঘে সর্বশেষ সদস্য হিসেবে ২০১১ সালের ১৪ জুলাই দক্ষিণ সুদান ১৯৩তম দেশ হিসেবে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি, এর মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য দেশ।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

৩,৫২৫.
Who is credited with discovering the theory of gravity?
  1. Galileo Galilei
  2. Isaac Newton
  3. Albert Einstein
  4. Stephen Hawking
ব্যাখ্যা
মহাকর্ষ বল:
- মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন।
- এই সৃষ্টিজগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল।
- এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। 
- পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ।
- এই মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে এবং এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই।
- পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল।
- ভর আছে সেরকম যেকোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। 
- মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।
 
- সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ।
- গ্রহ ও নক্ষত্রের মধ্যকার আকর্ষণও মহাকর্ষ।
 
সূত্র - পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩,৫২৬.
How many articles are in the Constitution of Bangladesh?
  1. 7
  2. 11
  3. 4
  4. 153
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

⇒ মূল সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১. লিখিত দলিল।
২. দুষ্পরিবর্তনীয়।
৩. রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
৪. মৌলিক অধিকার।
৫. এককেন্দ্রিক রাষ্ট্র।
৬. প্রজাতন্ত্র।
৭. এক-কক্ষবিশিষ্ট আইনসভা।
৮. সংসদীয় পদ্ধতির সরকার।
৯. বিচার বিভাগের স্বাধীনতা।
১০. ন্যায়পাল।
১১. সাংবিধানিক প্রাধান্য।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,৫২৭.
According to the Economic Survey 2025, what is the rate of inflation?
  1. 8.68%
  2. 8.48%
  3. 9.71%
  4. 10.04%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৩,৫২৮.
What is 'GJ 251 c'? 
  1.  A dwarf star in the Milky Way
  2. A super-Earth exoplanet 
  3. A comet orbiting the Sun
  4. A black hole in a distant galaxy
ব্যাখ্যা

• 'জিজে ২৫১ সি' একটি  সুপার আর্থ।
- বিজ্ঞানীরা পৃথিবী থেকে ২০ আলোকবর্ষের কম দূরত্বে একটি সুপার আর্থ ধরনের গ্রহ আবিষ্কার করেছেন।
- সেখানে ভিনগ্রহের প্রাণ বা এলিয়েন লাইফের জন্য সঠিক পরিবেশ থাকতে পারে।
- জিজে ২৫১ সি নামের এই বহিগ্রহ আমাদের পৃথিবী গ্রহের চেয়ে অন্তত চার গুণ বড়।
- বিজ্ঞানীরা মনে করছেন, গ্রহটি সম্ভবত একটি পাথুরে জগৎ।
- গ্রহটি তার নক্ষত্রের গোল্ডিলকস জোনের মধ্যে রয়েছে।

উৎস: BBC SKY Magazine.[ link]

৩,৫২৯.
Where was COP30 held in 2025?
  1. Nairobi
  2. Brazil
  3. India
  4. Indonesia
  5. None
ব্যাখ্যা

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা। 

⇒ COP-30:
- ১০ - ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে অনুষ্ঠিত হয়েছে ৩০তম জলবায়ু সম্মেলন।
- কপ৩০-এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা।
- এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলীয় কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো।
- জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর ঘোষণা কপ৩০–এর সবচেয়ে বড় অর্জন। জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা ধনী দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে তিন গুণ বাড়াতে বলা হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৬ সালে ৩১তম জলবায়ু সম্মেলন তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত হবে।তবে সভাপতিত্ব করবেন অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন আলোচনার।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৩,৫৩০.
What is the full form of CT Scan?
  1. Computed Thermal Scan
  2. Comprehensive Tissue Scan
  3. Computerized Testing Scan
  4. Computed Tomography Scan
ব্যাখ্যা

• সিটি স্ক্যান: 
- পূর্ণরূপ:  Computed Tomography Scan
- সিটি স্ক্যান এর সাহায্যে প্রতিবিম্ব তৈরি করা হয়, চিকিৎসাবিজ্ঞানে এটি প্রতিবিম্ব তৈরির একটি প্রক্রিয়া। 
- যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সে প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে। 
- সিটি স্ক্যান একটি বৃহৎ যন্ত্র, এ যন্ত্রে এক্সরে ব্যবহৃত হয়। 
- এক্সরে যেখানে শরীরের অভ্যন্তরের কোনো ত্রিমাত্রিক অঙ্গের দ্বিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে, সেখানে সিটি স্ক্যান যন্ত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব ত্রিমাত্রিক। 

- সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু, রক্তবাহী শিরা বা ধমনী, ফুসফুস, ব্রেণ ইত্যাদির ত্রিমাত্রিক ছবি পাওয়া যায। 
- যকৃত, ফুসফুস এবং অগ্নাশয়ের ক্যান্সার সনাক্ত করার কাজে সিটি স্ক্যান ব্যবহৃত হয়। 
- সিটি স্ক্যানের প্রতিবিম্ব চিকিৎসককে টিউমার সনাক্তকরণ, টিউমারের আকার, অবস্থান এবং টিউমারটি পাশ্ববর্তী অন্য টিস্যুকে কী পরিমাণ আক্রান্ত করেছে তা নির্ধারণেও সাহায্য করে। 
- মাথার সিটি স্ক্যানের সাহায্যে মস্তিষ্কের ভেতরে কোনো ধরনের রক্তপাত, ধমনীর ফুলা এবং টিউমারের উপস্থিতি সম্পর্কে জানা যায়। 
- সিটি স্ক্যানের দ্বারা রক্ত সঞ্চালনে সমস্যা আছে কীনা তাও জানা যায়। 
- সাধারণত গর্ভবতী মহিলাদের সিটি স্ক্যান পরীক্ষা করা হয় না। 
- সিটি স্ক্যান পরীক্ষায় 'ডাই' ব্যবহৃত হরে এলার্জি জনিত বিক্রিয়ার সম্ভাবনা রয়েছে। 

তথ্যসূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫৩১.
The United Front Cabinet was dissolved -
  1. March, 1954
  2. April, 1954
  3. May, 1954
  4. June, 1954
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙ্গে দেয়া হয় ১৯৫৪ সালের ৩০ মে।

যুক্তফ্রন্টের মন্ত্রিসভা:
• মুখ্যমন্ত্রী, অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগ: শেরেবাংলা এ কে ফজলুল।
• বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার: আবু হোসেন সরকার।
• শিক্ষা: সৈয়দ আজিজুল হক।
• কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল:
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও ছুটি পালন, শহীদ মিনার নির্মাণ, বর্ধমান হাউসকে বাংলা একাডেমিতে রূপান্তর করা হবে।
- সে সময় 'নিউ ইয়র্ক টাইমস্' পত্রিকার সংবাদদাতা কালাহানকে দেওয়া ফজলুল হকের তথাকথিত সাক্ষাৎকার কেন্দ্রীয় সরকারকে বিচলিত করে তোলে।
- পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ফজলুল হক পূর্ববাংলার স্বাধীনতা ঘোষণার ইচ্ছা প্রকাশ করেন।
- মুখ্যমন্ত্রী ফজলুল হক নানা চেষ্টা করেও কেন্দ্রীয় সরকারকে বোঝাতে ব্যর্থ হন।
- কেন্দ্রীয় সরকার '৫৪ সালের ৩০মে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ৯২(ক) ধারা বলে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বরখাস্ত এবং পূর্ববাংলায় গভর্নরের শাসন ঘোষণা করেন।
- এভাবে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান ঘটে।

উল্লেখ্য,
- কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারী করেন।
- পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন জারি ছিল ১৯৫৫ সালের ২ জুন পর্যন্ত।
- মুসলিম লীগ ও কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে মাত্র চার বছরে সাত মন্ত্রিসভার পতন ঘটে।
- কেন্দ্রীয় সরকার তিনবার গভর্নরের শাসন জারি করে।
- যুক্তফ্রন্টের দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি।
- ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন বলবৎ ছিল।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
        ii) বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৩২.
Currently Tareq Rahman became which number of the Prime Minister of Bangladesh?
  1. 11th
  2. 12th
  3. 13th
  4. 14th
ব্যাখ্যা

প্রধানমন্ত্রী তারেক রহমান:
- তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী।
- ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন।
- বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পর ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। 
- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
- তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য,
- বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
- এর পর একে একে শেখ মুজিবুর রহমান, মুহাম্মদ মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা।
- এর মধ্যে বেগম খালেদা জিয়া দু’বার এবং শেখ হাসিনা ৫ বার প্রধানমন্ত্রী হন।

উৎস: বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।

৩,৫৩৩.
Which of the following is not a metamorphic rock?
  1. Marble
  2. Graphite
  3. Gneiss
  4. Sandstone
ব্যাখ্যা
রূপান্তরিত শিলা (Metamorphic Rocks):
- আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে।
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।

উল্লেখ্য,
- বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর ও কেওলিন পাললিক শিলার উদাহরণ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড  বই।
৩,৫৩৪.
Which organization will finance the Bay Terminal Development Project in Chittagong? [May, 2025]
  1. IMF
  2. JICA
  3. World Bank
  4. Asian Development Bank
ব্যাখ্যা
বে টার্মিনাল উন্নয়ন প্রকল্প:
- চট্টগ্রাম বন্দরে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য ২০১৫ সালে কৌশলগত মহাপরিকল্পনা তৈরি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
- এর ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ করা হবে।
- গত ২০ এপ্রিল, ২০২৫ একনেক সভায় বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট (বিটিএমআইডিপি) অনুমোদন হয়।
- এতে ১৩ হাজার ৫২৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় হিসেব করা হয়েছে।
এর মধ্যে বিশ্বব্যাংক ঋণ সহায়তা দেবে ৯ হাজার ৩৩৩ কোটি এবং সরকারি তহবিল থেকে খরচ হবে ৪ হাজার ১৯২ কোটি ৫৭ লাখ টাকা।
- ইতিমধ্যে প্রজেক্ট (বিটিএমআইডিপি) বাস্তবায়নে বিশ্বব্যাংকের সাথে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার চুক্তি সম্পন্ন হয়েছে।
- প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি মাস থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।

উল্লেখ্য,
- ২০১৪ সালে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ‘বে টার্মিনাল’ প্রকল্প হাতে নেয় বন্দর কর্তৃপক্ষ।
- এই বে টার্মিনালে বাংলাদেশের মোট ৩৬ শতাংশ কনটেইনার ওঠা–নামা করা হবে। এতে প্রায় ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। 
- পরিণামে দৈনিক এক মিলিয়ন বা ১০ লাখ ডলার সাশ্রয় হবে।

তথ্যসূত্র: বাসস। [Link]
৩,৫৩৫.
Where was the Wye River Treaty signed?
  1. United Kingdom
  2. Canada
  3. United States
  4. Russia
ব্যাখ্যা
উই রিভার চুক্তি:
- উই রিভার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৮ সালে।
- ইসরাইল ও পিএলও এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে স্বাক্ষরিত হয়।
- বিল ক্লিন্টনের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
৩,৫৩৬.
Which of the following acts as a moderator in a nuclear reactor?
  1. Graphite
  2. Ordinary water
  3. Cadmium rod
  4. Liquid sodium
  5. Uranium-235
ব্যাখ্যা

• নিউক্লিয়ার রিঅ্যাকটরে ফিশন বিক্রিয়ার ফলে উৎপন্ন উচ্চ গতিসম্পন্ন নিউট্রনের গতি কমানোর জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তাকে মডারেটর বলে। ভারী জল (D2O) বা গ্রাফাইট মডারেটর হিসেবে সবচেয়ে বেশি কার্যকর।
- নিউট্রনের গতি কমলে তা পরবর্তী ইউরেনিয়াম নিউক্লিয়াসকে আঘাত করে একটি নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া (Chain Reaction) বজায় রাখতে সাহায্য করে।

নিউক্লিয় রিঅ্যাকটর:
- নিউক্লিয় বিভাজন থেকে উৎপন্ন তাপশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করার জন্য এমন ব্যবস্থা নেওয়া দরকার, যাতে অতি অল্প সময়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়ে সমগ্র প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং যাতে দীর্ঘ সময় ধরে সমহারে শক্তির সরবরাহ পাওয়া যায়। একে নিয়ন্ত্রিত বিভাজন বা নিউক্লিয় রিঅ্যাকটর বলা হয়।
- পারমাণবিক শক্তি কেন্দ্রের নিউক্লিয় রিঅ্যাকটরকে এই নিয়ন্ত্রিত বিভাজনের উপযোগী করে তৈরি করা হয়।

• মডারেটর:
- নিউক্লিয় বিক্রিয়ার জন্য তাপীয় নিউট্রন অর্থাৎ ধীর গতির নিউট্রন প্রয়োজন।
- অথচ এই বিক্রিয়ায় নির্গত নিউট্রনের শক্তি প্রায় 181MeV অর্থাৎ দ্রতগতি সম্পন্ন নিউট্রন, সেইজন্য এর গতি কমিয়ে তাপীয় নিউট্রন তৈরি করা প্রয়োজন।
- মডারেটরের কাজ হলো দ্রতগতি সম্পন্ন নিউট্রনগুলিকে পরবর্তী বিভাজনে কাজে লাগাতে হলে পর্যাপ্ত পরিমাণ মন্দন ঘটিয়ে তাপীয় নিউট্রনে পরিণত করে নিতে হয়।
- যেসব পদার্থের মধ্য দিয়ে পাঠালে উচ্চ গতির নিউট্রন মন্দীভূত হয়ে তাপীয় নিউট্রনে পরিণত হতে পারে, তাদের বলা হয় মডারেটর।
- বহুল প্রচলিত দুটি মডারেটর হলো- ১। ভারী জল বা ডিউটেরিয়াম অক্সাইড (D2O) এবং ২। গ্রাফাইট।

অন্যান্য অপশন:
- ক্যাডমিয়াম দণ্ড: এটি অতিরিক্ত নিউট্রন শোষণ করে চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রণের জন্য 'কন্ট্রোল রড' হিসেবে কাজ করে।
- তরল সোডিয়াম: এটি রিঅ্যাকটরে উৎপন্ন প্রচণ্ড তাপ সরিয়ে নেওয়ার জন্য 'শীতলকারক' বা কুল্যান্ট হিসেবে কাজ করে।
- ইউরেনিয়াম-২৩৫: এটি রিঅ্যাকটরের মূল জ্বালানি (Fuel) যা ফিশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫৩৭.
What is the primary physical principle that allows light to travel through an endoscope?
  1. Total internal reflection
  2. Refraction
  3. Polarization
  4. Diffraction
ব্যাখ্যা

• এন্ডোস্কোপের মাধ্যমে আলো চলে যাওয়ার প্রধান শারীরিক নীতি হলো Total Internal Reflection বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এন্ডোস্কোপের মধ্যে অনেক সরু ফাইবার অপটিক বা কাঁচের তন্তু থাকে, যা লাইট গাইড হিসেবে কাজ করে। যখন আলো ফাইবারের কাচের ভিতরের প্রান্তে নির্দিষ্ট কোণ থেকে আঘাত করে, তখন তা পুরোপুরি প্রতিফলিত হয়ে ফাইবারের মধ্যে চলতে থাকে, বাইরে বের হয় না। এই প্রক্রিয়ায় আলো দীর্ঘ দূরত্ব পর্যন্ত কম ক্ষয়সহ পৌঁছাতে পারে। Refraction, polarization, বা diffraction এই ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে না; বরং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিশ্চিত করে এন্ডোস্কোপের মাধ্যমে সঠিকভাবে ছবি বা আলো পৌঁছানো যায়।

- সঠিক উত্তর: ক) Total internal reflection.

এন্ডোসকপি (Endoscopy):
- মানুষের উপর কোনো অস্ত্রোপাচার না করে তার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার কাজে এন্ডোস্কপি করা হয়।
- এন্ডোসকপি যন্ত্রের মাধ্যমে আমরা শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করে থাকি।
- এন্ডোসকপি সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যা এক্সরে বা সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া যায় না।
- এন্ডোসকপির মাধ্যমে চিকিৎসকগন শরীরের অভ্যন্তরে বিশেষ করে পাকস্থলীতে যে কোনো ধরনের অস্বস্থিবোধ, ক্ষত, প্রদাহ এবং অস্বাভাবিক কোষবৃদ্ধি পরীক্ষা করে থাকেন।
- পেটে ব্যাথা, গ্যাস্ট্রিক, আলসার, পরিপাকতন্ত্র, মূত্রনালী, স্ত্রী প্রজননতন্ত্র প্রভৃতির সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এন্ডোসকপি ব্যবহার নির্ধারণ করেন। এছাড়া পেটের আলসার নির্ণয়ে এন্ডোসকপি করা হয়।
- এন্ডোসকপি যন্ত্র সাধারণত একটি বাঁকানো টেলিস্কোপ। এই যন্ত্রের দুটি নল থাকে, এদের একটির মধ্যদিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গে আলো প্রেরণ করা হয়।
- আলোক তন্ত্রর ভিতরের দেয়ালে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উজ্জ্বল আলো রোগীর দেহ গহব্বরে প্রবেশ করে।
- এই আলো ক্ষতিগ্রস্থ অঙ্গকে আলোকিত করে। দ্বিতীয় আলোক তন্তু নলের ভিতর দিয়ে আলোর প্রতিফলিত অংশ একইভাবে ফিরে আসে।
- প্রতিফলিত আলো অভিনেত্র লেন্সের মাধ্যমে চিকিৎসকের চোখে প্রবেশ করে।
- ফলে চিকিৎসক পরীক্ষণীয় অঙ্গের অভ্যন্তরে কী ঘটছে বা হচ্ছে-তা দেখতে পারে।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫৩৮.
Where was the "International Conference on Women" held in 2023?
  1. Jeddah, Saudi Arabia
  2. Dubai, United Arab Emirates
  3. Ankara, Turkey
  4. Cairo, Egypt
ব্যাখ্যা
২০২৩ নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন:
- ২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে।
- ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে।
- সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়।
- এ উপলক্ষে ‘জেদ্দা ডকুমেন্ট অব উইমেন ইন ইসলাম’ শীর্ষক একটি প্রকাশনা প্রকাশিত হয়।
- ২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৪৯তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয়।
- ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজন করার প্রস্তাবকে স্বাগত জানায়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
৩,৫৩৯.
Who was the first Governor of Bangladesh Bank?
  1. AKN Ahmed
  2. A. N. M. Hamidullah
  3. Khorshed Alam
  4. Atiur Rahman
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: ড. আহসান এইচ মনসুর।  
 
সূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৩,৫৪০.
What is the chemical formula for alum, a commonly used compound in various applications?
  1. KAlO2
  2. Al(OH)3
  3. Al2O3
  4. [K2S4.Al2(SO4)3. 24H2O]
  5. None of the above
ব্যাখ্যা
• ফিটকিরি বা পটাশ অ্যালাম: 
- ফিটকিরি এর রাসায়নিক সংকেত হলো [K2SO4.Al2(SO4)3. 24H2O]
- [ অপশন 'ঘ' তে SOসালফেটের অবস্থানে শুধু S, সালফার রয়েছে, তাই None of the above উত্তর হবে]

- ফিটকিরি সাধারণ মানুষের কাছে পটাশ অ্যালাম নামে পরিচিত। 
- এটি সাধারণত পানি বিশুদ্ধকরণ কাজে ব্যবহৃত হয়। 
- এটি একটি দ্বি-লবণ অর্থাৎ দুটি লবণ (পটাসিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট) এর সাধারণ মিশ্রণ। 
- অ্যালাম কঠিন অবস্থায় সুনির্দিষ্ট আকৃতির কেলাস। 
- ফিটকিরি বা পটাস অ্যালামে ২৪ অণু কেলাস পানি যুক্ত থাকে। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং রসায়ন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৪১.
Where is the largest wind power plant in Bangladesh located?
  1. Cox's Bazar
  2. Noakhali
  3. Barguna
  4. Bhola
ব্যাখ্যা

কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র:
- দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র।
- কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
- ১২ অক্টোবর, ২০২৩ তারিখে দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর, ২০২৩-এ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হবে।
- দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ।
- বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত হওয়া এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন।
- বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম।
- বায়ুবিদ্যুতে দেশের প্রথম কোনো বড় প্রকল্প কক্সবাজারের খুরুশকুলে ৬০ মেগাওয়াট কেন্দ্র।
- চীনের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।

তথ্যসূত্র - প্রথম আলো ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রিপোর্ট।

৩,৫৪২.
Which is the busiest port in the global container trade?
  1. Shanghai
  2. Rotterdam
  3. Shenzhen
  4. Singapore
ব্যাখ্যা

সাংহাই বন্দর:
- বিশ্বব্যাপী কন্টেইনার বাণিজ্যে সবচেয়ে ব্যস্ততম বন্দর হলো চীনের সাংহাই বন্দর (Port of Shanghai)।

• এটি বছরে প্রায় ৫০ মিলিয়ন TEUs-এর বেশি কন্টেইনার পরিচালনা করে। 
- চীনের বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড ও রপ্তানি চাহিদার কারণে সাংহাই বন্দর ধারাবাহিকভাবে বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম সমুদ্রবন্দর হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে। 

উল্লেখ্য,
- ১ম স্থান: সাংহাই বন্দর (চীন),
- ২য় স্থান: সিঙ্গাপুর বন্দর (সিঙ্গাপুর),
- ৩য় স্থান: নিংবো-ঝৌশান বন্দর (চীন)।

উৎস: i) freightslogistics.com ওয়েবসাইট। [link]
ii) China Daily.

৩,৫৪৩.
Bangladesh became a member of the Non-Aligned Movement (NAM) in 1973. Where was this conference held that year?
  1. Cairo
  2. Durban
  3. Belgrade
  4. Algiers
  5. Colombo
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন.
- এটি তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- বর্তমান চেয়ারম্যান: উগান্ডা- ইওয়েরি মুসেভেনি (২০২৪-২৭)।
- ন্যামের প্রথম প্রেসিডেন্ট: ইয়োসিপ ব্রোজ টিটো (মার্শাল টিটো)।

⇒ এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং-এ এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে স্নায়ুযুদ্ধকালীন সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভূমিকা, শান্তি বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ও উপনিবেশবাদ থেকে ‍মুক্তির বিষয়ে আলোচনা হয়।
- বান্দুং সম্মেলনের নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ অবস্থা অবলম্বনের নীতি গ্রহণ করে।
- এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৫টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ শীর্ষ সম্মেলন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- এতে প্রথমবারের মতো যোগ দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানায় বাংলাদেশ।
- সদ্য-স্বাধীন বাংলাদেশের জন্য এ সম্মেলনটি ছিল নানা কারণেই গুরুত্বপূর্ণ।
- জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এই সম্মেলন শেষে ঘোষণাপত্রে জোটনিরপেক্ষ দেশগুলো তাদের সমর্থন দেয় বাংলাদেশকে।
- ১৯৭৩ সালের সেই সম্মেলনে বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।

উৎস: NAM ওয়েবসাইট।
৩,৫৪৪.
Which two countries are involved in a dispute over Abu Musa Island?
  1. United Arab Emirates and Iran
  2. Iraq and the United Arab Emirates
  3. Argentina and Britain
  4. Iran and Saudi Arabia
ব্যাখ্যা
• 'আবু মুসা দ্বীপ':
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- এই দ্বীপে বেশ কয়েকটি মিঠা পানির কূপ রয়েছে
- এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
- বর্তমানে দ্বীপটি ইরানের দখলে রয়েছে।

উৎস: ব্রিটানিকা। 
৩,৫৪৫.
What is the scientific name of Vitamin C?
  1. Citric Acid
  2. Lactic Acid
  3. Ascorbic Acid
  4. Malic Acid
  5. None of these
ব্যাখ্যা

ভিটামিন 'সি':
- ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম হচ্ছে 'অ্যাসকরবিক’ এসিড।
- ভিটামিন 'সি' কে স্কার্ভি প্রতিরোধক ভিটামিন ও বলা হয়।
- বিশুদ্ধ এসকরবিক এসিড সাদা, দানাদার, সহজেই পানিতে দ্রবীভূত হয়।
- তরকারি চুলায় বসিয়ে রাখলে বা বারে বারে গরম করলেও ভিটামিন 'সি' নষ্ট হয়।
- সবজি ও ফলে সামান্য চিনি মেশালে ভিটামিন 'সি' অনেকটা বেড়ে যায়।
- কচুশাক, মুলাশাক, সজিনাপাতা, ধনেপাতা, লাল শাক, খেসারি শাক, বথুয়া শাক, পালং শাক, লাউ শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদিতে ভিটামিন 'সি' পাওয়া যায়। তবে আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন 'সি' রয়েছে।
- ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়। এতে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া থেকে রক্ত ক্ষরণ হয়।
- শিশুদের হাঁটুর জয়েন্টে ব্যাথা হয় ও ফুলে যায় এবং রক্ত স্বল্পতা দেখা দেয়।
- এ ভিটামিন খুবই অস্থিতিশীল তাপ, আলো, বাতাস, ক্ষার ও ধাতবের সংস্পর্শে তাড়াতাড়ি নষ্ট হয়।
- পানিতে দ্রবনীয় বলে শাকসবজি পানিতে ভিজিয়ে রেখে দিলে বা সিদ্ধ করে পানি ফেলে দিলে শতকরা ৬০-৭০ ভাগ পর্যন্ত ভিটামিন 'সি' নষ্ট হয়।

উৎস: গার্হস্থ্যবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং জাতীয় তথ্য বাতায়ন।

৩,৫৪৬.
Which nation holds the largest reserves of rare earth minerals in the world? 
  1. USA
  2. China
  3. Russia
  4. Australia
  5. India 
ব্যাখ্যা

•  বিরল খনিজ মজুতে বিশ্বে শীর্ষ দেশ:  
⇒ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, চীন বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ মজুতের অধিকারী।
- দেশটিতে ৪ কোটি ৪০ লাখ মেট্রিক টন বিরল খনিজ মজুত আছে।
- এরপরের অবস্থানে ক্রমানুসারে আছে ব্রাজিল, ভারত ও অস্ট্রেলিয়া।
- এই খনিজের মজুতের দিক থেকে বিশ্বে রাশিয়ায় অবস্থান পঞ্চম।

 

উল্লেখ্য,

⇒ ১৭টি মৌলের একটি গ্রুপ হলো বিরল খনিজ।
- ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির (আইইউপিএসি) নামকরণ অনুযায়ী, পর্যায় সারণির ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌলের (ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিয়োডিমিয়াম, নিওডিমিয়াম, প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম ও লুটেশিয়াম) সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলছে যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট।

তথ্যসূত্র: প্রথম আলো।

৩,৫৪৭.
What is the capital city of Australia?
  1. Brisbane
  2. Sydney
  3. Melbourne
  4. Canberra
ব্যাখ্যা
• The capital city of Australia is- Canberra. 
 
• অস্ট্রেলিয়া: 
- অস্ট্রেলিয়া একটি দ্বীপ মহাদেশ।
- দেশটি এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
- অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ।
- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।
- সিডনী অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর।
- দুইটি শহরই দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত।
 
অন্যদিকে: 
- Sydney হলো অস্ট্রেলিয়ার শহর।  
- Melbourne হলো অস্ট্রেলিয়ার শহর।
- Brisbane হলো অস্ট্রেলিয়ার শহর। 
 
• গুরত্বপূর্ণ কিছু রাজধানী শহর: 
- Tirana হলো আলবেনিয়ার রাজধানী। 
- Astana হলো কাজাখস্তানের রাজধানী। 
 
সূত্র: ব্রিটানিকা।
৩,৫৪৮.
Which of the following authors wrote the book 'The Fourth Industrial Revolution'?
  1. Klaus Schwab
  2. Shelley Oberoi
  3. Hillary Clinton
  4. Barack Obama
ব্যাখ্যা
- বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যান ক্লাউস শোয়েব তার ‘দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন’ বইতে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করেছেন।
- ওয়ালি-উল-মারূফ মতিন কর্তৃক বাংলাভাষায় একমাত্র অনুমোদিত অনুবাদ গ্রন্থ।
- ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশনে মূল নিয়ামকরূপে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, দক্ষতা, সর্বেোপরি ডিজিটাল, ফিজিক্যাল ও বায়োলজিক্যাল সিস্টেমের এক অপূর্ব সমন্বয়।
- পূর্বের শিল্প বিপ্লবগুলো ছিল বেশিরভাগ ফিজিক্যাল সিস্টেমনির্ভর, অথচ ইতিহাসে এই প্রথম মানসিক দক্ষতা ও ডিজিটাল সিস্টেমকে প্রাধান্য দিয়ে একটি শিল্প বিপ্লবের সূচনা হয়েছে।

উৎস: বিশ্ব অর্থনীতি ফোরামের ওয়েবসাইট।
৩,৫৪৯.
What is the name of the Iranian military operation conducted in response to Israel’s 'Operation Rising Lion'?
  1. Operation House of Cards 3
  2. Operation True Promise 3
  3. Operation Iron Swords 3
  4. Operation Desert Storm 3
ব্যাখ্যা
⇒ ইসরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'-এর প্রতিক্রিয়ায় পরিচালিত ইরানি সামরিক অভিযানের নাম 'অপারেশন টু প্রমিজ থ্রি'।

'অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

'অপারেশন টু প্রমিজ থ্রি':
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি'।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৩,৫৫০.
When did the New Development Bank (NDB) commence its operations?
  1. 10th July 2014
  2. 12th July 2015
  3. 15th July 2014
  4. 21st July 2015
  5. 25th July 2015
ব্যাখ্যা

NDB:
- NDB এর পূর্ণরূপ- New Development Bank।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুলাই, ২০১৪।
- NDB এর কার্যক্রম শুরু হয় ২১ জুলাই, ২০১৫।
- এর প্রতিষ্ঠাতা দেশ-  BRICS (Brazil, Russia, India, China, South Africa)।
- এর সদর দপ্তর- শাংহাই, চীন।
- প্রথম প্রেসিডেন্ট: কে. ভি. কামাথ (K. V. Kamath), ভারত।
- বর্তমান সভাপতি - দিলমা রুসেফ (Dilma Rousseff), ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট। [ব্যাখ্যা আপডেট - ডিসেম্বর, ২০২৫]

উৎস:  NDB অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৫৫১.
Which was locally known as 'Antaghar'?
  1. Bahadur Shah Park
  2. Dhakeshwari Temple
  3. Balda Garden
  4. Ahsan Manzil
ব্যাখ্যা

বাহাদুর শাহ পার্ক 
⇒ বাহাদুর শাহ পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকার, পুরানো ঢাকা এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যেখানে বর্তমানে একটি পার্ক স্থাপন করা হয়েছে।

⇒ পুরান ঢাকার সদরঘাটের কাছে লক্ষ্মীবাজারে এই ময়দানের প্রথম নাম ছিল ‘আন্টাঘর’। এরপর এর নামকরণ হয় ভিক্টোরিয়া পার্ক। এখন এটি বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত।

⇒ এটি ক্লাবঘরটির পৃষ্ঠপোষক ছিলেন ঢাকার নবাব আব্দুল গণি ও নবাব আহসান উল্লাহ। এখানে ইংরেজরা বিলিয়ার্ড, টেনিস ও ব্যাডমিন্টন খেলতো আর আড্ডা দিতো। এছাড়া পার্টিও আয়োজন করা হতো।

⇒ ১৮৫৮ সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই ময়দানেই এ সংক্রান্ত একটি ঘোষনা পাঠ করে শোনান ঢাকা বিভাগের কমিশনার।
- সেই থেকে এই স্থানের নামকরণ হয় ‘ভিক্টোরিয়া পার্ক’।
-  ১৯৫৭ সালের আগে পর্যন্ত পার্কটি ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত ছিল।
-  ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে।
-  তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে।
-  ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক।
- সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। তাই তাঁর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক’।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলা ট্রিভিউন।

৩,৫৫২.
Who is credited with drawing the first map of the world?
  1. Hippocrates
  2. Pythagoras
  3. Anaximander
  4. Suriyas Melam
ব্যাখ্যা
• পৃথিবীর মানচিত্র:
- গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র আঁকেন।
- তার এ মানচিত্রটিকে আরেকটু উন্নত করেন হেক্টিয়াস অফ মিলেটাস।
- তিনি এশিয়ার শেষ প্রান্ত ভারতের অবস্থানও দেখিয়েছিলেন। 
- গ্রিক দার্শনিকরাই প্রথম প্রমাণ করেছিলেন যে, পৃথিবী একটি গ্রহ যা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস গ্রিক নাগরিক।
- মানচিত্র অঙ্কন ইতিহাসের আদিযুগে সবশেষ মানচিত্র আঁকিয়ে ছিলেন টলেমি।
- বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী হিপোক্রেটিস গ্রিক নাগরিক।

উৎস: ব্রিটানিকা এবং যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৩,৫৫৩.
Where is 'Halda Valley' located?
  1. Rangamati
  2. Khagrachhari
  3. Bandarban
  4. Chattogram
ব্যাখ্যা
সাজেক ভ্যালি: 
- বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। 
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন; যার আয়তন ৭০২ বর্গমাইল।
- এখানে সাজেক বিজিবি ক্যাম্প অবস্থিত।
- সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প। 
- সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত ।
- ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট ।
- আর ১৮০০ ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়-এ কংলাক পাড়া অবস্থিত ।
- সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে । 
- রাঙামাটির অনেকটা অংশই দেখে যায় সাজেক ভ্যালি থেকে ।
- তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ ।

হালদা ভ্যালি: 
- হালদা ভ্যালি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি উপত্যকা।
- এটি হালদা নদীর উৎসভূমি এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ।
- হালদা ভ্যালি তার প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য, এবং চা বাগানের জন্য পরিচিত।

উপত্যকা অবস্থান
ভেঙ্গি ভ্যালি কাপ্তাই লেক, রাঙ্গামাটি
বালিশিরা ভ্যালি মৌলভীবাজার
হালদা ভ্যালি খাগড়াছড়ি
সাজেক ভ্যালি রাঙামাটি
সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম
মাইনমুখী ভ্যালি রাঙামাটি

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,৫৫৪.
Where is Bangladesh’s first Special Economic Zone (BSEZ) located?
  1. Dhaka
  2. Chittagong
  3. Narayanganj
  4. Kurigram
ব্যাখ্যা

SEZ:
- SEZ-এর পূর্ণরূপ: Special Economic Zone.

⇒ একটি দেশের নির্দিষ্টভাবে চিহ্নিত সেই সকল অঞ্চল যেগুলি দেশের আন্যান্য অঞ্চলের তুলজ অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে প্রচলিত সরকারী নীতি নিয়মের ব্যাপারে অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাদের SEZ বলে।
- উদ্দেশ্য:
(i) দেশে বিনিয়োগ বৃদ্ধি করা,
(ii) রপ্তানী বৃদ্ধি করা,
(iii) সরকারী নিয়মনীতির জটিলত নেই বলে বিনিয়োগকারীদের উৎসাহ বোধ করা।
(iv) উৎপাদনমূলক ও পরিষেবামূলক শিল্পে সুলঙ্গে আন্তর্জাতিক গুণমানের পণ্য উৎপাদন করা।
(v) সহজে বৈদেশিক মুদ্রা অর্জন করা ও দেশের অর্থনৈতি উন্নতি তরান্বিত করা।

⇒ বাংলাদেশের প্রথম স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলো জাপানিজ অর্থনৈতিক অঞ্চল।
- এটি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত।
- এটি বাংলাদেশ সরকার ও জাপানের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে।

উৎস: BSEZ ওয়েবসাইট।

৩,৫৫৫.
The European Union was established in-
  1. 1992
  2. 1993
  3. 1991
  4. 1994
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
-
১ নভেম্বর  ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক  ও রাজনৈতিক জোট।
- ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে  নেদারল্যান্ড এর  ম্যাসট্রিচট  চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন  ও  ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ একক মুদ্রা  ইউরো চালু হয়। 
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ - ২৭টি।
- সর্বশেষ সদস্য- ক্রোয়েশিয়া -২০২৩ সালে।
- এর সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
- ক্রোশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করে ১ জানুয়ারি ,২০২৩ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য -৬টি।
- যথা- বেলজিয়াম, ফ্রান্স, জার্মান, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।

উৎস: EU ওয়েবসাইট।
৩,৫৫৬.
What type of organization is 'Udichi'?
  1. Economic
  2. Cultural
  3. Human Rights
  4. Political
ব্যাখ্যা
উদীচী:
- উদীচী শব্দের অর্থ হলো উত্তর দিক।
- এটি বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন।
- ১৯৬৮ সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত, সহ একঝাঁক তরুণ উদীচী গঠন করেন।
- জন্মলগ্ন থেকে উদীচী অধিকার, স্বাধীনতা ও সাম্যের সমাজ নির্মাণের সংগ্রাম করে আসছে।
- ১৯৭১ সালে উদীচীর কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়।
- ২০১৩ সালে এই সংঠনটি দেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক লাভ করে।
- বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয় ঢাকার তোপখানা সড়ক (দোতলায়) অবস্থিত।

উৎস: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ওয়েবসাইট।
৩,৫৫৭.
Which of the following is not a commercial bank in Bangladesh? 
  1. Premier Bank PLC.
  2. Bank Asia PLC
  3. Bangladesh Krishi Bank
  4. HSBC
ব্যাখ্যা

বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংক, এটি বাণিজ্যিক ব্যাংক নয়।

বিশেষায়িত ব্যাংক:

- বাংলাদেশে ৩টি বিশেষায়িত ব্যাংক রয়েছে।
- এগুলোর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে।
- ব্যাংক তিনটি আলাদা আলাদা বিশেষ উদ্দেশ্য পূরণকল্পে গঠন করা হয়েছে।
- ব্যাংক ৩টি হলো:
১. বাংলাদেশ কৃষি ব্যাংক,
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, 
৩. প্রবাসী কল্যাণ ব্যাংক।

অন্যদিকে,
- বর্তমানে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৮টি। 
- প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি ও হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৩,৫৫৮.
Which was the world’s first central bank?
  1. Bank of England
  2. Sveriges Riksbank
  3. Federal Reserve System
  4. Banque de France
ব্যাখ্যা

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক:
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক সুইডেনের Sveriges Riksbank. 
- এটি ১৬৬৮ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।
- ১৮৬৭ সালে Sveriges Riksbank নাম লাভ করে।
- রিক্সব্যাঙ্ক বিশ্বের প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে,
- ১৬৯৪ সালের ২৭ জুলাই স্থাপিত হয় 'ব্যাংক অব ইংল্যান্ড'।
- এটি বিশ্বের দ্বিতীয় কেন্দ্রীয় ব্যাংক।
- 'ব্যাংক অব ইংল্যান্ড'কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।

উৎস: Sveriges Riksbank. [Link]

৩,৫৫৯.
The Concert for Bangladesh was held in -
  1. Liberty Square
  2. Bard Square
  3. Manhattan
  4. Madison Square
ব্যাখ্যা
কন্সার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধ বিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতে জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র।
- তবে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের অনেক সদস্য, বিভিন্ন সংবাদপত্র, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদসহ যুক্তরাষ্ট্রের প্রায় সর্বস্তরের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করে।
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন 'কন্সার্ট ফর বাংলাদেশ' আয়োজন করে তা থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে তুলে দেন৷
- ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেন।
- তিনি বাংলাদেশ কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম।
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি ও প্রথম আলো।
৩,৫৬০.
Who is the designer of the National Martyrs' Monument?
  1. Shaymol Chowdhury
  2. Hamidur Rahman
  3. Nitun Kundu
  4. Syed Mainul Hossain
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা
- এটি সাভারে অবস্থিত।
- এর অপর নাম 'সম্মিলিত প্রয়াস'।
- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
- ১৯৭৮ সালে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একটা জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয় এবং নকশা আহবান করে।
- স্মৃতিসৌধের রয়েছে ৭টি খাঁজ।
- ১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৭টা বড় আন্দোলন হয়েছিল।
- ওই খাঁজগুলো দিয়ে সেই সব আন্দোলন বোঝানো হয়েছে।
১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
২. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন।
৩. ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন।
৪. ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন।
৫. ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন।
৬. ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং
৭. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।
 
উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৩,৫৬১.
Who is the author of Chilekothar Sepai?
  1. Humayun Ahmed
  2. Syed Shamsul Haq
  3. Akhtaruzzaman Elias
  4. Ahmed Sofa
ব্যাখ্যা

চিলেকোঠার সেপাই:
- ‘চিলেকোঠার সেপাই’ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
- এটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। 

উল্লেখ্য,
- চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে একজন সাধারণ মানুষের যোগ দিতে সক্ষম হওয়ার এক গল্প চিলেকোঠার সেপাই।
- রাজনীতির নানা ঘটনা পরম্পরা উঠে এসেছে এই উপন্যাসে। সেখানে চিত্রিত হয়েছে, একদল কিভাবে দিনের পর দিন ধরে বিনির্মাণ করে চলেছেন ঊনসত্তর।

উৎস: i) দ্য ডেইলি স্টার বাংলা।
ii) দৈনিক জনকণ্ঠ।

৩,৫৬২.
Which countries will host the 2026 FIFA World Cup?
  1. Brazil, Argentina, and Uruguay
  2. Spain, Portugal, and Morocco
  3. United States, Mexico, and Canada
  4. France, Germany, and Italy
ব্যাখ্যা

২৩ তম বিশ্বকাপ আসর: 
- ২০২৬ সালে অনুষ্ঠিত হবে ফুটবলের ২৩ তম বিশ্বকাপ আসর,
- এটি অনুষ্ঠিত হবে ৩টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে।
- এই বিশ্বকাপের সময়কাল ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত নির্ধারিত।
- প্রথমবারের মতো, বিশ্বকাপে ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে, ৩টি দেশের ১৬টি ভেন্যুতে আয়োজন করা হবে।  

সূত্র: ফিফা ওয়েবসাইট। 

৩,৫৬৩.
Which painting institute was founded by the famous painter S.M. Sultan?
  1. Shishu Kanan
  2. Nandakanan
  3. Shishu Swarga
  4. Shishu Niketan
  5. None of these
ব্যাখ্যা
• এস এম সুলতান:
- এস এম সুলতান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। তার পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান।
- তিনি ১৯২৩ সালে নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালে মৃত্যুবরণ করেন।
- বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান প্রতিষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিষ্ঠান 'শিশু স্বর্গ'।
- এস এম সুলতান তার জীবনের সঞ্চয় দিয়ে শিশুদের জন্যে একটি নৌকা তৈরি করে এতে 'শিশু স্বর্গ' নামে ভ্রাম্যমাণ চিত্রাঙ্কন প্রতিষ্ঠান খোলেন।
- পরবর্তীতে নড়াইলের মাছিমদিয়ায় এস এম সুলতানের গ্রামে বাংলাদেশ সরকার সুলতান কমপ্লেক্স তৈরি করে।
- সেখানে 'শিশু স্বর্গ' নামে শিশুদের চিত্রাঙ্কন শেখার একটি স্কুল প্রতিষ্ঠা করে।

সূত্র: বাংলাপিডিয়া।
৩,৫৬৪.
The Gorai River is a branch of which major river in Bangladesh?
  1. Padma
  2. Karnaphuli
  3. Teesta
  4. Jamuna
ব্যাখ্যা

গড়াই নদী পদ্মা নদীর একটি শাখা।
-----------------------------------------------
• পদ্মা নদী:
- পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী।
- এটি দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এই নদীটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা। 
- ভারতের হরিদ্বার থেকে প্রবাহিত গঙ্গা নদী দক্ষিণ-পশ্চিম ও পরে দক্ষিণ-পূর্ব দিকে বয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে।
- বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় প্রবেশ করে;
- এবং এখান থেকে পদ্মা নাম ধারণ করে।
- পদ্মা নদী গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়ে মিলিত প্রবাহ সৃষ্টি করে;
- এবং চাঁদপুরে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়।
- রাজশাহী পদ্মার উত্তর তীরে অবস্থিত। 

• পদ্মা নদীর দৈর্ঘ্য ও গভীরতা:
- দৈর্ঘ্য: ৩৬৬ কিমি;
- সর্বোচ্চ গভীরতা: ১,৫৭১ ফুট (৪৭৯ মি);
- গড় গভীরতা: ৯৬৮ ফুট (২৯৫ মি)।

• পদ্মা নদীর অন্য নাম: রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙনের ফলে ধ্বংস হওয়ায় পদ্মাকে কীর্তিনাশা নামেও ডাকা হয়।

• পদ্মা নদীর শাখানদীসমূহ:
- মধুমতি;
- আড়িয়াল খাঁ;
- ভৈরব;
- কপোতাক্ষ;
- গড়াই;
- বড়াল;
- ইছামতি;
- কুমার;
- মাথাভাঙ্গা

• পদ্মা নদীর উপনদীসমূহ: মহানন্দা ও পুনর্ভবা। 

উৎস: জাতীয় তথ্য বায়তায়ন ও ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

৩,৫৬৫.
When was the OIC formed?
  1. 1957

  2. 1969

  3. 1971

  4. 1956

ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৫৬৬.
Based on the Population and Housing Census 2022, ethnic minority population is highest in which district?
  1. Bandarban
  2. Khagrachhari
  3. Rangamati
  4. Sylhet
ব্যাখ্যা

• জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, 
- দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- জনশুমারিতে দেশের ৫০টি জাতিসত্তার জনসংখ্যা তুলে ধরা হয়।
- এর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি।
- জেলার নিরিখে দেশে রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। 
- এ জেলায় এসব জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৮৬৪। 
- এরপরই আছে আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ি।
- এখানে জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮।

তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২।

৩,৫৬৭.
How many countries are in the USMCA?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

USMCA:
- USMCA-এর পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement।
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

⇒ চুক্তিটি NAFTA (North American Free Trade Agreement) চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।

⇒ USMCA চুক্তির বৈশিষ্ট্য:
- বাণিজ্য সম্পর্ক আধুনিকীকরণ,
- কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন,
- শ্রমিক অধিকার,
- বুদ্ধিজীবী সম্পত্তি।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।

৩,৫৬৮.
Gravity settling chambers are used in industries to remove -
  1. Suspended particulate matter
  2. CO2
  3. NO2
  4. CO
ব্যাখ্যা
Gravity settling chamber:
- গ্র্যাভিটেশনাল সেটলিং চেম্বার হলো একটি আয়তক্ষেত্রাকার চেম্বার যাতে বেশ কয়েকটি ট্রে থাকে।
-  যখন দূষিত গ্যাস চেম্বারে প্রবেশ করে, তখন এর গতিবেগ কম রাখা হয় যাতে কণাগুলো মাধ্যাকর্ষণজনিত কারণে স্থির হওয়ার পর্যাপ্ত সময় পায়।
- Gravity setting chamber স্থগিত কণা বা Suspended particulate matter অপসারণের জন্য ইন্ড্রাস্টিতে ব্যবহৃত হয়।

উল্লেখ্য,
- পৃথিবীর বায়ুমণ্ডলে স্থগিত কণা ধুলো এবং ধোঁয়ার মতো বিপজ্জনক জৈব এবং অজৈব কণা দ্বারা গঠিত।
- তারা প্রতিকূল প্রভাব সৃষ্টি করে কারণ তারা সূর্যালোককে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়।

উৎস: U.S. Environmental Protection Agency (.gov) ওয়েবসাইট।
৩,৫৬৯.
Which is the tenure of the Governor of Bangladesh Bank?
  1. 3 Years
  2. 4 Years
  3. 5 Years
  4. 10 Years
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর (১৩তম)। (নভেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৫৭০.
What is the government’s export earnings target for the 2025–26 fiscal year?
  1. 60 billion USD
  2. 63.5 billion USD
  3. 70 billion USD
  4. 55 billion USD
ব্যাখ্যা

- ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানি করে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 
- এর মধ্যে পণ্য থেকে ৫৫ বিলিয়ন ডলার আর সেবা থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয় হবে বলে সরকার আশা করছে।
- চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থবছরের রপ্তানি আয়ের তুলনায় ১৬.৫ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- পণ্যের মধ্যে তৈরি পোশাকের ওভেন খাত থেকে ২০.৭৯ বিলিয়ন ডলার ও নিট পোশাক থেকে ২৩.৭০ বিলিয়ন ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে ১.২৫ বিলিয়ন ডলার, পাট ও পাটপণ্য থেকে ৯০০ মিলিয়ন ডলার এবং কৃষিপণ্য থেকে ১.২১ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

৩,৫৭১.
The Treaty of Asuncion is associated with the founding of which trade bloc?
  1. Mercosur
  2. EFTA
  3. NAFTA
  4. ASEAN
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর - মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়া ও ভেনেজুয়েলা)। (জুন, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com
৩,৫৭২.
The inaugural match of 'Bangabandhu BPL T20' is played between Chattogram Challengers and
  1. Sylhet Thunders
  2. Rajshahi Royals
  3. Dhaka Platoon
  4. Cumilla Warriors
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'বঙ্গবন্ধু বিপিএল T20'র উদ্বোধনী ম্যাচটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডার্সের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

Bangabandhu BPL T20:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০১৯ - ২০২০ সালের বছরের বিপিএলকে বিশেষ নামকরণ করা হয়েছিল ‘বঙ্গবন্ধু বিপিএল।’
- ওই বছরই ডিসেম্বরে শুধু দেশের ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।
- সেই বছর বিপিএলের ৭ম আসর অনুষ্ঠিত হয়েছে।
- বিজয়ী: রাজশাহী রয়্যালস। 
- রানার আপ: খুলনা টাইগার্স।

উল্লেখ্য,
- ২০২২ সালে বিপিএলের অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে। 

উৎস: Cricket.com
৩,৫৭৩.
In which district is the Barapukuria coal mine located?
  1. Joypurhat
  2. Rangpur
  3. Dinajpur
  4. Naogaon
ব্যাখ্যা
বড়পুকুরিয়া কয়লার খনি: 
- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অন্তর্গত ৯নং হামিদপুর ইউনিয়নে ভবানীপুর বাজার হইতে দক্ষিনে বড়পুকুরিয়া কয়লা খনিটি অবস্থিত। 
- এখানে সবচেয়ে দামী বিটুমিনাস কয়লা উত্তোলন করা হয়। 
- এই কয়লা খনি থেকে বার্ষিক ১০ লক্ষ মেট্রিক টন বিটুমিনাস কয়লা উৎপাদন করা হয়। 
- উত্তোলিত কয়লা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানী করার পর স্থানীয় বিভিন্ন শিল্প কারখানায় বিক্রয় করা হয়। 
- বড়পুকুরিয়া খয়লাখনির কয়লা দ্বারা খনি সংলগ্ন স্থানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র নামে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হয়। 
- বড় পুকুরিয়া কয়লা খনিটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার একটি প্রসিদ্ধ স্থান।
 
সূত্র: বড়পুকুরিয়া-কয়লা-খনি, ও দিনাজপুর জেলার ওয়েবসাইট।
৩,৫৭৪.
The weight of any object is the highest in the -
  1. ক) Center of the earth
  2. খ) Equatorial region
  3. গ) North pole
  4. ঘ) South pole
ব্যাখ্যা

The weight of an object at the Earth’s South pole is slightly more than its weight at the Equator because the polar radius of the Earth is slightly less than the equatorial radius.
Source: www.britannica.com

৩,৫৭৫.
What does the acronym CAMELS stand for in banking supervision?
  1. Capital, Assets, Assets Management, Earnings Earnings Assets, Liquidity, Sensitivity
  2. Credit, Audit, Money Management, Equity, Loans, Stability to Market Risk
  3. Capital, Assets, Money Management, Earnings Assets, Loans, Stability
  4. Capital Adequacy, Asset Quality, Management Quality, Earnings, Liquidity, Sensitivity to Market Risk
ব্যাখ্যা

CAMELS:
- CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়।
- এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়।
- কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে তা বোঝায়।
- মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে।
- এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা ও গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।

⇒ CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা)
A = Asset Quality (সম্পদের মান)
M = Management Quality (ব্যবস্থাপনার মান)
E = Earnings (আয়)
L = Liquidity (তরলতা)
S = Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা)

তথ্যসূত্র - Corporate Finance Institute ওয়েবসাইট।

৩,৫৭৬.
Atlantic Charter was signed between -
  1. Winston Churchill and Harry S. Truman
  2. Franklin D. Roosevelt and Winston Churchill
  3. Harry S. Truman and Clement Attlee
  4. Ronald Reagan and Winston Churchill
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার (Atlantic Charter):
- স্বাক্ষরের তারিখ: ১৪ আগস্ট, ১৯৪১
- উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত লক্ষ্য নির্ধারণ।
- মূল স্বাক্ষরকারী: ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট (মার্কিন প্রেসিডেন্ট) ও উইনস্টন চার্চিল (ব্রিটিশ প্রধানমন্ত্রী)।
- আটলান্টিক মহাসাগরের একটি জাহাজে (HMS Prince of Wales) চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।
- এটি জাতিসংঘের প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করে।
- এছাড়া উপনিবেশবাদের অবসান এবং মুক্ত বাজার অর্থনীতির প্রচারে ভূমিকা রাখে।

উৎস: i) United Nations Archives
ii) Britannica
৩,৫৭৭.
What is the value added tax on exports?
  1. 0%
  2. 10%
  3. 15%
  4. 20%
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৩,৫৭৮.
At present, Donald Trump is the ______ president of the United States. [March, 2025]
  1. 45th
  2. 46th
  3. 47th
  4. None of these
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

উল্লেখ্য,
- তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত।
- তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
- তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।

উৎস: Britannica.
৩,৫৭৯.
Who is not a martyr of the language movement?
  1. Shafiur
  2. Borkot
  3. Jabbar
  4. Asad
ব্যাখ্যা
- শহিদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহিদ ছাত্রনেতা।

ভাষা আন্দোলন:

- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করে। 
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩,৫৮০.
Which of these places was once called New Amsterdam?
  1. San Francisco
  2. London
  3. Jakarta
  4. New York City
  5. None
ব্যাখ্যা

• নিউ নেদারল্যান্ডস / নিউ আমস্টারডাম - নিউ ইয়র্ক / নিউ ইয়র্ক সিটি

- ১৬২৬ সালে ডাচরা নিউ আমস্টারডাম বসতি স্থাপন করে।
- ১৬৬৪ সালে ইংরেজ সম্ভ্রান্ত ব্যক্তি জেমস, ডিউক অফ ইয়র্ক (পরবর্তীতে রাজা দ্বিতীয় জেমস) এর নির্দেশে উপনিবেশটি দখল করা হয় এবং তার সম্মানে এর নামকরণ করা হয়।

- সপ্তদশ শতাব্দীতে নেদারল্যান্ডস ছিল ইউরোপের শীর্ষ বাণিজ্যিক শক্তি—এই সময়কে বলা হয় ডাচ স্বর্ণযুগ।
- স্পেনের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম থেকে ডাচ স্বাধীনতার সূচনা; ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়া চুক্তিতে স্বাধীনতা স্বীকৃত হয়।

- হেনরি হাডসনের অনুসন্ধান অভিযানের বছর - ১৬০৯ - স্পেন এবং ডাচ প্রজাতন্ত্রের মধ্যে বারো বছরের যুদ্ধবিরতির সূচনা করে।
- শান্তির এই সংক্ষিপ্ত সময়ে, ডাচ বিনিয়োগকারীরা "নিউ নেদারল্যান্ডস"-এ পশম এবং অন্যান্য পণ্যের বাণিজ্যে উদ্যমীভাবে অংশগ্রহণ করেছিলেন, যা দক্ষিণ (ডেলাওয়্যার) নদী থেকে উত্তর (হাডসন) নদী এবং ফ্রেশ (কানেকটিকাট) নদী পর্যন্ত বিস্তৃত ছিল।

- নিউ ইয়র্কের উপনিবেশে পরিণত হওয়ার পর, ডব্লিউআইসি দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র বজায় রেখেছিল: ফোর্ট অরেঞ্জ / বেভারউইজক (এখন আলবানি) এবং নিউ আমস্টারডাম (এখন নিউ ইয়র্ক সিটি)।

- নিউ আমস্টারডাম এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খাদ্যদ্রব্য এবং দাসদের একটি প্রাণবন্ত বাণিজ্য গড়ে ওঠে।

- ১৬৫০-এর দশকের শেষের দিকে, নিউ আমস্টারডামে বাণিজ্যিক ও জনসংখ্যা বৃদ্ধির অভিজ্ঞতা হয়।

- ১৬৬৪ সালে যখন চারটি ইংরেজ যুদ্ধজাহাজ নিউ আমস্টারডামের বন্দরে এসে পৌঁছায়, তখন শহরটি আটলান্টিক এবং আঞ্চলিক বাণিজ্যের একটি প্রাণবন্ত কেন্দ্র ছিল। 

- ১৬৬৪ সালে তথাকথিত ইংরেজ বিজয় স্থানীয় সরকার বা বাণিজ্যের পরিবর্তনে খুব একটা অবদান রাখেনি যার উপর ভিত্তি করে নিউ আমস্টারডাম, বর্তমানে নিউ ইয়র্ক সিটি অবস্থিত ছিল। এই পরিবর্তনগুলি পরে আসবে।

উৎস: ব্রিটানিকা।

৩,৫৮১.
When was GMT adopted as a standard time internationally?
  1. 1885
  2. 1886
  3. 1883
  4. 1884
ব্যাখ্যা
গ্রীনিচ মানমন্দির:
- গ্রীনিচ মানমন্দির যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত। 
- এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গেছে।
- ১৮৮৪ সালের ১ নভেম্বর জিএমটি আন্তর্জাতিকভাবে প্রমাণ সময় হিসেবে গৃহিত হয়।
- তবে ১৯৭২ সালে GMT এর পরিবর্তে আন্তর্জাতিক প্রমাণ সময হিসেবে UTC (Coordinated Universal Time) গৃহিত হয়।
- গ্রীনিচ মানমন্দির অফিসিয়াল টাইম জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

- যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময় অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘন্টা বেশি।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০×৪=৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং গ্রীনিচ মানমন্দির ওয়েবসাইট।
৩,৫৮২.
The Nagoya Protocol is related to - 
  1. Ozone layer protection
  2. Biodiversity
  3. Wetland conservation
  4. Global warming reduction
  5. Forest management
ব্যাখ্যা

• নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing.
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
- গৃহীত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সাল।
- কার্যকর: ১২ অক্টোবর, ২০১৪ সাল।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের  সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।

তথ্যসূত্র: Convention on Biological Diversity ওয়েবসাইট। 

৩,৫৮৩.
Which division of Bangladesh does not have an international border?
  1. Chittagong Division
  2. Dhaka Division
  3. Rangpur Division
  4. Mymensingh Division
ব্যাখ্যা
বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- তিনদিকের মূলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- বাংলাদেশের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।

সীমান্ত জেলা:
- বর্তমানে বাংলাদেশে কার্যকর বিভাগ সংখ্যা ৮টি।
- জেলার সংখ্যা ৬৪টি।
- যার ৬ বিভাগের সাথে আন্তর্জাতিক সীমান্ত থাকলেও ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই।
- কিন্তু ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।

সূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৩,৫৮৪.
Recently, which model of fighter jet has Bangladesh taken initiative to purchase from China? [November,2025]
  1. J-11B 
  2. Su-30MKI
  3. J-10CE
  4. JF-17 Thunder
ব্যাখ্যা

- সম্প্রতি, বাংলাদেশ চীন থেকে  জে-১০সিই (J-10C) মডেলের যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে।
- বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে, চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
- ২০২৭ সাল নাগাদ ৪.৫ প্রজন্মের এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা।

উৎস: বিবিসি নিউজ।[লিঙ্ক]

৩,৫৮৫.
Who was the architect of Jatiyo Sangsad Bhaban?
  1. Muzharul Islam
  2. Louis I. Kahn
  3. Fazlur Rahman Khan
  4. Zainul Abedin
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন:
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় অবস্থিত।
- ভবনটি পৃথক নয়টি ব্লকে বিভক্ত একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স।
- প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি।
- ১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯৬২ সালে মূল নকশা প্রস্তুত করা হয়।
- ১৯৬৪ সালে নির্মাণ কাজ শুরু হয়।
- ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হলে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮২ সালে ভবনের নির্মাণ কাজ শেষ হয়।
- মূল ভবন কমপ্লেক্সটির নয়টি স্বতন্ত্র বিভাগে বিভক্ত।
- কেন্দ্রীয় ব্লকটি ৩৫৪ আসন ধারণক্ষম অ্যাসেম্বলি কক্ষ নিয়ে গঠিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,৫৮৬.
What is the name of the debit card launched by Bangladesh Bank?
  1. Taka Pay Card
  2. Credit Pay Card
  3. National Pay Card
  4. Visa Pay Card
ব্যাখ্যা
টাকা পে কার্ড:
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হয়েছে ‘টাকা পে’ কার্ড।
- এটি ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প।
- এই সেবা পুরোপুরি দেশীয় মধ্যস্থতায় চলবে।
- এতে খরচও কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
- প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের দি সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড সেবা চালু করেছে।
- টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে। 
- আপাতত দেশের মধ্যে এই সেবা চালু হয়েছে।
- ভবিষ্যতে টাকা পে কার্ড ভারতেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
- শুরু থেকেই দেশের সব এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে।
- এই কার্ডের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিপ।
- ১ নভেম্বর, ২০২৩ তারিখে এই ডেবিট কার্ডের উদ্বোধন হয়।

উৎস: ৩১ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
৩,৫৮৭.
In which year did the World Health Organization (WHO) declare Bangladesh polio-free?
  1. in 2011
  2. in 2014
  3. in 2019
  4. in 2021
ব্যাখ্যা

বাংলাদেশ পোলিওমুক্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০১৪ সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে।
- পোলিও রোগের কারণ পোলিওমাইলাইটিস একটি আরএনএ ভাইরাসজনিত রোগ।
- পোলিও ভাইরাস রোগীর মলমূত্র দিয়ে বের হয়। যদিও আক্রান্ত রোগীর মলমূত্রে প্রথম সপ্তাহেই অধিক পরিমাণে বের হয়। ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত তা বের হতে থাকে, অর্থাৎ ওই সময়কাল পর্যন্ত একজন পোলিও রোগী রোগ ছড়াতে পারে। পরে এই জীবাণু মলমূত্র দ্বারা কোনো খাবার বা পানীয়ের সঙ্গে মিশে শিশুর শরীরে প্রবেশ করে। সাধারণত এই সংক্রমণ শিশু-কিশোরদের মাঝে বেশি দেখা যায়। 
- পোলিও, বা পোলিওমাইলাইটিস, মেরুদন্ড এবং মস্তিষ্কের স্নায়ুকে প্রভাবিত করে। এটি গুরুতর ক্ষেত্রে পক্ষাঘাত এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। টিকাই এই রোগের একমাত্র প্রতিরোধ, কারণ এর কোনো পরিচিত প্রতিকার নেই।

উল্লেখ্য,
- ২৭ মার্চ ২০১৪ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিও মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।
- বাংলাদেশে যদিও ২০০৭ সাল থেকে কোন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়নি, কিন্তু ভারতে সেটির অস্তিত্ব থাকার কারণে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা এককভাবে কোনও দেশকে পোলিওমুক্ত ঘোষণা না করে সেটি অঞ্চলভিত্তিক করে থাকে, কেননা সীমানা পার হয়েও ভাইরাসের যাতায়াত হতে পারে।
- বাংলাদেশে ১৯৭০ এবং ৮০’র দশকে পোলিও আক্রান্তের সংখ্যা ছিল অনেক। সেই প্রেক্ষাপটে ১৯৭৯ সাল থেকে জাতীয় টিকাদান কর্মসূচিও চালু হয়। নব্বইয়ের দশকে পোলিও নির্মূলে সফলতা আসতে থাকে।

উৎস: i) WHO ওয়েবসাইট।
ii) BBC.
iii) জাতীয় তথ্য বাতায়ন।

৩,৫৮৮.
Where is the 'Fruit Research Center located in Bangladesh?
  1. Bogura
  2. Rangpur
  3. Rajshahi
  4. Faridpur
ব্যাখ্যা
• বাংলাদেশে 'ফল গবেষণা' কেন্দ্র রাজশাহীতে অবস্থিত।  
- বাংলাদেশ ফল গবেষণা কেন্দ্র অবস্থিত রাজশাহীর বিনোদপুরে।
- ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।
- মসলা গবেষণা কেন্দ্র বগুড়া জেলার শিবগঞ্জ।
- ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জেলার জয়দেবপুর ।
- ডাল গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদী।

সূত্র: ফল গবেষণা কেন্দ্র, বিএআরআই, বিনোদপুর, রাজশাহী।
৩,৫৮৯.
The smallest particle of an element that participates in a chemical reaction is called-
  1. Electron
  2. Proton
  3. Molecule
  4. Atom
ব্যাখ্যা
• মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসয়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। 
 
পরমাণুর বৈশিষ্ট্যসমূহ: 
১. পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা একক। 
২. সাধারণত পরমাণু স্বাধীনভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে না, তবে কিছু কিছু মৌলিক পদার্থের পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে। 
যেমন- হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। 
৩. পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। 
৪. একটি পরমাণুকে ভাঙলে ওই মৌলের আর কোন অস্তিত্বই থাকে না। 
 
- দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। 
 
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
৩,৫৯০.
What is the English name used for the National Assembly in the Constitution of Bangladesh?
  1. Parliament of Bangladesh
  2. National Parliament
  3. House of the Nation
  4. National Legislature
ব্যাখ্যা

• জাতীয় সংসদের ইংরেজী নাম:
- সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম 'The House of the Nation'.
- সংবিধানের পঞ্চম ভাগে আইনসভার উল্লেখ রয়েছে।
- সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদে জাতীয় সংসদ প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে।

• জাতীয় সংসদ:
→ জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
→ দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
→ প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
→ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
→ বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
→ জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
→ সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
→ জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
→ অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
→ সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
→ ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

উল্লেখ্য,
- সংবিধান সংস্কার কমিশনের প্রস্তবনায় কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করার জন্য সুপারিশ করেছে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বাংলাদেশের সংবিধান।

৩,৫৯১.
The Association of Southeast Asian Nations (ASEAN) was established in -
  1. In 1961
  2. In 1963
  3. In 1966
  4. In 1967
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৩,৫৯২.
Which English general fought against Siraj ud-Daulah in the Battle of Palashi?
  1. Lord Hardinge
  2. Lord Mountbatten
  3. Lord Curzon
  4. Robert Clive
ব্যাখ্যা
পলাশী যুদ্ধ:
- ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের যুদ্ধ হয়।
- পলাশীর যুদ্ধে ফরাসি সেনাপতি সিনফ্রে সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করেন।
- এই যুদ্ধে নবাবের পক্ষে ছিলেন দেশপ্রেমিক মীরমদন, মোহন লাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে।
- জেতার সবধরণের সুযোগ সুবিধা এবং এদের প্রাণপাত লড়াইয়ের পরও নবাব পরাজিত হন তার সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে।
- সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে সিংহাসনে বসেন।
- সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলায় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে।
- যুদ্ধের ফলে মীরজাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে।
- পলাশী যুদ্ধের ফলে ইংরেজ বা বাংলায় একচেটিয়া ব্যবসা-বাণিজ্যের সুযোগ পায়। অপরদিকে ফরাসিরা এদেশ ছাড়তে বাধ্য হয়।
- পলাশী যুদ্ধের সুদূর প্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। এ ভাবেই এ যুদ্ধে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৯৩.
In which city is the headquarters of FAO located?
  1. Paris
  2. Rome
  3. London
  4. New York
ব্যাখ্যা

-  FAO এর বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
-  FAO এর প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।

FAO: 

- পূর্ণ নাম: Food and Agriculture Organization of the United Nations.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। [জানুয়ারি, ২০২৬]
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- FAO-এর মূল লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- এবং টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের জনগণের জীবনমান উন্নয়ন করা।

উৎস: FAO ওয়েবসাইট। [

৩,৫৯৪.
An ancient township in Bangladesh is -
  1. Pundra
  2. Sonargaon
  3. Panchagarh
  4. Bhulua
ব্যাখ্যা
পুণ্ড্র জনপদ:
- বাংলার সর্বপ্রাচীন জনপদ হলাে পুণ্ড্র।

⇒ বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ।
- প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এর বর্তমান নাম মহাস্থানগড়।
- মহাভারত ও আর্যাভট্টের রচনায় পুণ্ড্রের উল্লেখ রয়েছে।
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- গুপ্ত যুগে (৪র্থ- ৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- মহাস্থানগড় এর ধ্বংসাবশেষ এই প্রাচীন শহরের অংশ বলে বিবেচিত হয়।

অন্যদিকে,
- সোনারগাঁও মধ্যযুগে ছিল মুসলিম সুলতানদের রাজধানী। 
- পঞ্চগড় বাংলাদেশের একটি জেলা।
- ভুলুয়া প্রাচীনকালে চট্টগ্রাম অঞ্চলের একটি নাম হিসেবে উল্লেখ থাকলেও এটি পুন্ড্রের মতো স্বতন্ত্র জনপদ হিসেবে বিবেচিত হয় না। বৃহত্তর নোয়াখালী জেলাই এক সময় এ নামে পরিচিত ছিল। 

উৎস: i) বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম।
ii) বাংলাপিডিয়া।
৩,৫৯৫.
Which of the following is NOT a member of BIMSTEC? (November, 2025)
  1. Pakistan
  2. India
  3. Bangladesh
  4. Myanmar
ব্যাখ্যা

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- বিমসটেক এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (নভেম্বর, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৫৯৬.
At which university is the “July Shaheed Smriti Bhaban” established?
  1. University of Dhaka
  2. Begum Rokeya University
  3. Sylhet Agricultural University
  4. Khulna University
ব্যাখ্যা

• জুলাই শহিদ স্মৃতি ভবন:
- জুলাই শহিদ স্মৃতি ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসনের জন্য নির্মিত ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ ১ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) উদ্বোধন করা হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১- তলা বিশিষ্ট ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’-এর ২৫২ টি কক্ষে ১ হাজার ৮জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য,
- জুলাই ৩৬ গেইট - সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে।
- ‘শহীদ মীর মুগ্ধ তোরণ- খুলনা বিশ্ববিদ্যালয়।

তথ্যসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও পত্রিকা প্রতিবেদন।

৩,৫৯৭.
Which is the largest planet?
  1. Earth
  2. Saturn
  3. Uranus
  4. Jupiter
ব্যাখ্যা
গ্রহ: 
- বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, তাই একে 'গ্রহরাজ' বলা হয়।
- এটি একটি গ্যাসীয় গ্রহ, যার বায়ুমণ্ডল প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
- বৃহস্পতির আকার এতটাই বিশাল যে এটি সূর্যের চারপাশে ১২ বছরের মধ্যে একবার প্রদক্ষিণ করে।
- তবে, বৃহস্পতি গ্রহে জীবের অস্তিত্ব নেই।
- সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় এটি সবচেয়ে বড় এবং একটি বিশেষত্ব হলো এর বিশাল বায়ুমণ্ডল ও শক্তিশালী মহাকর্ষ বল।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩,৫৯৮.
Which of the following organizations publishes the 'World Energy Transition Index'?
  1. World Economic Forum
  2. Economist Intelligence Unit
  3. Institute for Economics & Peace
  4. UNDP
ব্যাখ্যা
World Energy Transition Index:
- প্রকাশক: World Economic Forum.

উল্লেখ্য,
- সর্বশেষ 'World Energy Transition Index- 2025' প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে সুইডেন (স্কোর: ৭৭.৫)।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮৬তম (স্কোর: ৫১.৮)।
- সর্বনিম্ন অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর: ৪২.৪)।

⇒ Global Peace Index-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. সুইডেন,
২. ফিনল্যান্ড,
৩. ডেনমার্ক,
৪. নরওয়ে,
৫. সুইজারল্যান্ড।

উৎস: World Energy Transition Index- 2025.
৩,৫৯৯.
What has been declared the “Product of the Year” for 2026 in Bangladesh? [January, 2026]
  1. Furniture
  2. Paper and Packaging Products
  3. Processed Agricultural Products
  4. Leather and Leather Goods
ব্যাখ্যা

• ২০২৬ সালের বর্ষপণ্য : 
- পেপার ও প্যাকেজিংকে চলতি বছরের বর্ষপণ্য ঘোষণা করে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করা হয়েছে।
- 'পেপার ও প্যাকেজিং প্রডাক্টকে ২০২৬ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
- বর্ষপণ্য ঘোষণার ফলে পেপার প্যাকেজিং শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি এবং রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। 

উল্লেখ্য, 
- ২০২৫ সালের 'বর্ষপণ্য' ছিলো আসবাবপত্র বা ফার্নিচার।  

তথ্যসূত্র: বনিক বার্তা ও বাসস।

৩,৬০০.
What does CAP stand for in EU policies?
  1. Common Agricultural Policy
  2. Common Asylum Policy
  3. Cooperative Alliance for Peace
  4. Consumer Alliance Program
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের Common Agricultural Policy (CAP), ১৯৬২ সালে চালু হয়, যা ইউরোপের কৃষি ও কৃষকদের সঙ্গে সমাজের অংশীদারিত্ব স্থাপন করে।

উৎস: EU ওয়েবসাইট।