বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৩৪ / ৬২ · ৩,৩০১৩,৪০০ / ৬,১৭৯

৩,৩০১.
Against which team did Bangladesh play its first ODI match?
  1. India
  2. Pakistan
  3. Kenya
  4. Zimbabwe
ব্যাখ্যা

বাংলাদেশ প্রথম ODI খেলেছিল ৩১ মার্চ ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে।
----------------------------------------------
• বাংলাদেশ ক্রিকেট দল (ওয়ানডে):
- বাংলাদেশ ক্রিকেট দল প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয় ১৯৭৯ সালে।
- ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফির মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ দলের অভিষেক ঘটে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ১৯৯৭ সালে।
- বাংলাদেশ ক্রিকেট দল- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত হয়।
- এবং এটি বর্তমানে টেস্ট, ওডিআই ও টি২০আই-এর পূর্ণ সদস্য। 

- বাংলাদেশ প্রথম ODI ম্যাচ খেলেছিল ৩১ মার্চ ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে।
- ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার টাইরন ফার্নান্দো স্টেডিয়ামে।
- সেই ম্যাচটি ছিল ৩৬৫তম ODI ম্যাচ।
- এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন গাজী আশরাফ।
- বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন শহিদুর রহমান।
- বাংলাদেশ প্রথম ওয়ানডে জয় লাভ করে কেনিয়ার বিপক্ষে ১৭ মে ১৯৯৮ সালে।
- আর প্রথম ওয়ানডে সিরিজ জয় আসে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে।
- বাংলাদেশ ওয়ানডে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তামিম ইকবাল, যিনি ওয়ানডেতে ৬৮৯২ রান করেছেন।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন মেহরাব হোসেন অপি।
--------------------------------------------- 
উল্লেখ্য,
- বর্তমানে দলের ওডিআই অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ।
- বাংলাদেশ ওয়ানডে দল দীর্ঘ প্রতীক্ষার পর ২৪ অক্টোবর,২০২৫ সালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
- তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজ জয় হয়েছিল ২০২৪ সালের মার্চে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।
- এরপর দল টানা চারটি ৫০ ওভারের সিরিজে পরাজয়ের মুখোমুখি হলেও দেড় বছর পর আবার জয়ের ধারায় ফিরেছে টাইগার্সরা।

উৎস: বিসিবি; Cricinfo ওয়েবসাইট ও দৈনিক ইত্তেফাক পত্রিকা। 

৩,৩০২.
Which article of Bangladesh’s Constitution talks about the independence of the judiciary?
  1. Article 20
  2. Article 22
  3. Article 25
  4. Article 26
ব্যাখ্যা

সংবিধানের অনুচ্ছেদ:
- ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ সম্পর্কে বলা আছে। 
- অনুচ্ছেদ ২২৷ রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন৷

অন্যদিকে,
- ২০ নং অনুচ্ছেদে অধিকার ও কর্তব্যরূপে কর্মের কথা বলা আছে। 
- ২৫ নং অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়নের কথা বলা আছে।
- ২৬ নং অনুচ্ছেদে মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল সম্পর্কে বলা আছে। 

উৎস: বাংলাদেশের সংবিধান।

৩,৩০৩.
With which country's revolution or uprising is the 'Gen-Z 212' organization associate?
  1. Sudan
  2. Nepal
  3. Morocco
  4. Iran
ব্যাখ্যা

Gen-Z 212: 
- সরকারী স্বাস্থ্যসেবা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে তরুণদের নেতৃত্বে মরোক্কোর বিভিন্ন শহরে বিক্ষোভ হয়।
- এই বিক্ষোভের আহ্বান জানিয়েছে অনলাইন-ভিত্তিক সংগঠন জেন জি-২১২।
- জেন জি ২১২ চ্যাট প্ল্যাটফর্ম ডিসকর্ডে সেপ্টেম্বরের মাঝামাঝি গঠিত হয়।
- এর নামকরণ করা হয়েছে ১৯৯০-এর শেষ থেকে ২০১০-এর দশকের শুরুতে জন্ম নেওয়া প্রজন্ম এবং মরোক্কোর আন্তর্জাতিক ফোন কোড +২১২-এর উল্লেখ করে।

উৎস: BBC News.

৩,৩০৪.
What is the meaning of 'diamond duck' in cricket?
  1. Out for zero (0) runs off zero (0) balls
  2. Out for zero (0) runs in the first ball
  3. Out for zero (0) runs on the last ball of the innings
  4. Out for zero (0) runs on the first ball of the innings
  5. None of above
ব্যাখ্যা
ক্রিকেটে 'ডাক':
- ক্রিকেট শূন্য রানে আউট হওয়াকে ‘ডাক’ বলা হয়। 
- 'ডাক' শব্দটির প্রচলন টেস্ট ক্রিকেট শুরু হওয়ার আগে থেকেই।
- ধারনা করা হয় ইংল্যান্ডের রাজা ৭ম এডওয়ার্ড এই 'ডাক' শব্দ ব্যবহার করেন।
- ক্রিকেটে বিভিন্ন ধরনের 'ডাক'এর প্রচলন রয়েছে। সেগুলো হলো:

• গোল্ডেন ডাক:
- কোনো ব্যাটসম্যান যদি প্রথম বলেই ০ রানে আউট হয় তাহলে তাকে 'গোল্ডেন ডাক' বলা হয়। তবে এটা অনেকেরই জানা।
• সিলভার ডাক:
- যদি কোনো ব্যাটসম্যান ২য় বলে বা ২টি বল খেলে আউট হয় তখন তাকে 'সিলভার ডাক' বলা হয়।
• ব্রোঞ্জ ডাক:
- যদি কোনো ব্যাটসম্যান ৩ বলে ০ রান করে আউট হয় তাহলে একে 'ব্রোঞ্জ ডাক' বলে।
• ডায়মন্ড ডাক:
- যখন কোনো ব্যাটসম্যান কোন বল না খেলেই ০ রানে আউট হয় তখন তাকে 'ডায়মন্ড ডাক' বলে। এই ধরনের ডাক নতুন ব্যাটসম্যানেরা রান আউটের ক্ষেত্রে হয়ে থাকে।
• প্লাটিনাম ডাক:
- যখন কোনো ওপেনার ব্যাটসম্যান ইনিংসের প্রথম বলেই ০ রানে আউট হয় তখন তাকে 'প্লাটিনাম ডাক' বলে। বিশ্বের মস্তবড় ওপেনারদের বেলায় এমন ঘটনা হয়ে থাকে। এই ধরনের ডাক কে আবার ডায়ামন্ড ডাক এবং রয়েল ডাকও বলা হয়ে থাকে।
• টাইটানিয়াম ডাক:
- যখন কোনো ওপেনার কোন বল না খেলেই ০ রানে আউট হয় (রান আউট) তখন তাকে 'টাইটানিয়াম ডাক' বলে। উদাহরণঃ ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকান মাতারা হারিকেন নামে খ্যাত সানাৎ জয়সুরিয়া আউট হন ইনিংসের প্রথম বলে সাকিবের ডিরেক্ট থ্রোতে রানআউট হয়ে।
• লাফিং ডাক:
- যখন কোনো ব্যাটসম্যান ব্যাটিং দলের শেষ ব্যাটসম্যান হিসেব ০ রানে আউট হয় তখন তাকে 'লাফিং ডাক' বলে।

উৎস: BBC.
৩,৩০৫.
Which Article empowers the President to declare a state of emergency?
  1. Article 140A
  2. Article 140B
  3. Article 141A
  4. Article 141B
  5. Article 142A
ব্যাখ্যা

- অনুচ্ছেদ ১৪০ - কমিশনের দায়িত্ব।
- অনুচ্ছেদ ১৪১ - বার্ষিক রিপোর্ট।
- অনুচ্ছেদ ১৪১(ক) - জরুরী-অবস্থা ঘোষণা।
- অনুচ্ছেদ ১৪১(খ) - জরুরী-অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ।
- অনুচ্ছেদ ১৪১(গ) - জরুরী-অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ।
- অনুচ্ছেদ ১৪২ -  সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
- অনুচ্ছেদ ১৪৩ - প্রজাতন্ত্রের সম্পত্তি।
- অনুচ্ছেদ ১৪৪ - সম্পত্তি ও কারবার প্রভৃতি-প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব।
- অনুচ্ছেদ ১৪৫ - চুক্তি ও দলিল।
- অনুচ্ছেদ ১৪৫(ক) - আন্তর্জাতিক চুক্তি।
- অনুচ্ছেদ ১৪৬ - বাংলাদেশের নামে মামলা।
- অনুচ্ছেদ ১৪৭ - কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি।
- অনুচ্ছেদ ১৪৮ - পদের শপথ।
- অনুচ্ছেদ ১৪৯ - প্রচলিত আইনের হেফাজত।
- অনুচ্ছেদ ১৫০ - ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
- অনুচ্ছেদ ১৫১ - রহিতকরণ।
- অনুচ্ছেদ ১৫২ - ব্যাখ্যা।
- অনুচ্ছেদ ১৫৩ - প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

৩,৩০৬.
Which of the following is NOT a SAARC member country?
  1. Sri Lanka
  2. Maldives
  3. Brunei
  4. Nepal
ব্যাখ্যা
- ব্রুনাই সার্কের সদস্য দেশ নয়। 

সার্ক:

- দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট এটি। 
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (সার্ক) গঠিত হয়।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়, এবং এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অবস্থিত।

উল্লেখ্য, 
- বর্তমানে সার্কের সদস্য দেশ আটটি - 
এগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান।
- এই আট দেশের মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।  

সূত্র: সার্কের ওয়েবসাইট। 
৩,৩০৭.
Which one of the following is the happiest country among Asian nations as per the recent UN's World Happiness Report 2023?
  1. Taiwan
  2. Singapore
  3. United Arab Emirates
  4. Malaysia
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৩’
- প্রকাশিত হয় ২০ মার্চ, ২০২৩।
- প্রকাশক - United Nations Sustainable Development Solutions Network.
- সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড; পরপর ছয়বার দেশটি সুখী দেশের তালিকায় সবার ওপরে রয়েছে।
- সুখী দেশের তালিকায় তারপরের অবস্থান ক্রমান্বয়ে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
- এশিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে সুখী দেশ - সিঙ্গাপুর।

অন্যদিকে -
- অসুখী দেশের তালিকায় আফগানিস্তানের পরের অবস্থান ক্রমান্বয়ে লেবানন, সিয়েরা লিওন, জিম্বায়ুয়ে।
- উল্লেখ্য, ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম।

 উৎস: World Happiness Report 2023, Global Citizen এর অফিসিয়াল ওয়েবসাইট।[ link]
৩,৩০৮.
Which two components are primarily present in the chemical structure of a virus?
  1. Carbohydrate and Protein
  2. Lipid and Carbohydrate
  3. Starch and Glycogen
  4. Nucleic Acid and Protein
  5. None of the above
ব্যাখ্যা

• ভাইরাসের রাসায়নিক গঠন: 
- রাসায়নিকভাবে ভাইরাসে দুটি উপাদান থাকে। 
যথা- নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। 
- ভাইরাসের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিক অ্যাসিড, এটি একটি বংশগতি নির্ধারক পদার্থ। 
- নিউক্লিক অ্যাসিড দুই ধরনের। 
যথা- DNA ও RNA। 
- অন্যান্য জীবদেহে একইসাথে DNA ও RNA অবস্থান করলেও ভাইরাস দেহে একই সাথে DNA ও RNA অবস্থান করে না। 
- ক্যাপসিড আবরণটি অসংখ্য প্রোটিন অণু দিয়ে গঠিত, ক্যাপসিড আবরণের এক একটি প্রোটিন অণুকে ক্যাপসোমিয়ার বলা হয়। 
- ক্যাপসিড সাধারণত জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয়, এরা নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে, ভাইরাসকে পোষক দেহে সংক্রমণে সাহায্য করে এবং অ্যান্টিজেন হিসেবে কাজ করে। 
- কোন কোন ভাইরাসে (যেমন- ইনফ্লুয়েঞ্জা, হার্পিস এবং HIV ইত্যাদি) ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের একটি আবরণ থাকে। 
- এটি লিপিড, লিপোপ্রোটিন, শর্করা বা স্নেহ জাতীয় পদার্থ দিয়ে গঠিত। 
- লিপিড বা লিপোপ্রোটিনের এক একটি স্তরকে পেপলোমিয়ার বলা হয়। 
- লিপোপ্রোটিনের আবরণ দিয়ে গঠিত ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৩০৯.
Which country was the first to withdraw from the Kyoto Protocol?
  1. Russia
  2. Canada
  3. United States
  4. Israel
ব্যাখ্যা
• কিয়ােটো প্রটোকল:
- ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠেয় ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (CoP)-3 এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ক কিয়োটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। 
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং
- ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুমোদন দেয়।  
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ - কানাডা।
 
সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং গার্ডিয়ান পত্রিকা।
৩,৩১০.
Who was the first Governor-General of Bangla?
  1. Robert Clive
  2. Warren Hastings
  3. Curzon
  4. Regent
ব্যাখ্যা

- বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।
- তাঁর শাসন কালকে দু'ভাগে ভাগ করা যায়,
- প্রথমপর্ব: ১৭৭২-১৭৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে আর দ্বিতীয় পর্ব, ১৭৭৪-১৭৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনারেল হিসেবে।

- তিনি ১৭ বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার কর্মজীবন শুরু করেছিলেন । 
- হেস্টিংস ১৭৭২ সালে দুর্নীতিতে ডুবে থাকা একটি রাজ্যের উত্তরাধিকারসূত্রে বাংলার গভর্নর হন।

- হেস্টিংস সংস্কার শুরু করেন, যার মধ্যে ছিল ফ্রি পাস বাতিল করা এবং অভ্যন্তরীণ বাণিজ্যের উপর শুল্ক আরোপ করা।
- তিনি রাজস্ব আদায় ব্রিটিশ কর্মকর্তাদের হাতে তুলে দেন এবং দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন।
- ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত থাকা সত্ত্বেও, হেস্টিংসকে অন্যদের দুর্নীতি সহ্য করতে হয়েছিল।
- ইংল্যান্ডে ফিরে আসার পর, তাকে অভিশংসিত করা হয়েছিল কিন্তু খালাস দেওয়া হয়েছিল, যা কোম্পানির কর্মচারীদের কর্মকাণ্ডের উপর সংসদীয় তত্ত্বাবধান জোরদার করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছিল।

উল্লেখ্য,
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে, তখন এটি ‘বাংলার গভর্নর’ নামে একটি পদের মাধ্যমে বাংলাকে নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে,
১৮৩৩ সালের সনদ আইন দ্বারা বাংলার গভর্নর-জেনারেলের পদের নাম আবার "ভারতের গভর্নর-জেনারেল" -এ রূপান্তরিত হয়। ফলে বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন।

উৎস: ব্রিটানিকা এবং বাংলাপিডিয়া ।

৩,৩১১.
A device which converts chemical energy into electrical energy is called?
  1. Generator
  2. Motor
  3. Transformer
  4. Battery
  5. Capacitor
ব্যাখ্যা

• রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়াটি মূলত ব্যাটারি বা তড়িৎকোষের মাধ্যমে সম্পন্ন হয়। এতে থাকা ইলেকট্রোলাইট এবং ইলেকট্রোডগুলোর মধ্যে জারণ-বিজারণ বিক্রিয়া ঘটে ইলেকট্রন প্রবাহ তৈরি করে।
- ব্যাটারি ছাড়াও ফুয়েল সেল একই নীতিতে কাজ করে যেখানে রাসায়নিক উপাদানের বিক্রিয়ায় নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়।

• ব্যাটারি:
- ব্যাটারি বলতে একাধিক কোষের (Cell) সমন্বয়কে বুঝানো হয়। 
- একটি তড়িৎ ব্যাটারি বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়। 
- ব্যাটারি সেলে ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে। 
- ব্যাটারিতে সাধারণত তিনটি অংশ থাকে। যেমন- একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং মাঝখানে থাকে ইলেকট্রোলাইট। 
- ব্যাটারি সেলের বিভব পার্থক্য সবসময় সমান থাকে বলে এগুলোকে ডিসি সাপ্লাই বলা হয়। 
- আমাদের বাসায় যে বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয়, সেগুলো প্রতি সেকেন্ডে ৫০বার ধনাত্মক থেকে ঋনাত্মক বিভবে পরিবর্তিত হয় বলে সেগুলোকে এসি (Alternating Current) বলা হয়। 
- একটি সাধারন ব্যাটারি সেলে বিভব পার্থক্য মাত্র ১.৫V।
- সেই তুলনায় আমাদের বাসার বিদ্যুৎ সাপ্লাই ২২০V। 
- আবার ২২০V সাপ্লাই থেকে অনেক বড় ইলেকট্রিক শক খাওয়া সম্ভব এবং এই ইলেকট্রিক শকের কারণে শরীরের ভেতর দিয়ে যথেষ্ট বিদ্যুৎ প্রবাহ হয় বলে মানুষের মৃত্যুও হতে পারে। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি [২০১৭ সংস্করণ]।

৩,৩১২.
The first constitutional referendum of Bangladesh was held in which year?
  1. 1970
  2. 1977
  3. 1985
  4. 1991
ব্যাখ্যা

বাংলাদেশে গণভোটঃ
- এ পর্যন্ত মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। 
- ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে এই গণভোট অনুষ্ঠিত হয়।
- এর মধ্যে প্রশাসনিক গণভোট ২ বার অনুষ্ঠিত হয়।
- সাংবিধানিক গণভোট ১ বার অনুষ্ঠিত হয়।
- প্রথম গণভোট- প্রশাসনিক গণভোট হয় ১৯৭৭ সালে।
- দ্বিতীয় গণভোট- প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে।
- তৃতীয় গণভোট- সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।

উল্লেখ্য,
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিন অর্থাৎ আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

উৎস: পৌরনীতি ও সুশাসন, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৩১৩.
Who is the painter of The Persistence of Memory?
  1. Michelangelo
  2. Leonardo da Vinci
  3. Salvador Dalí
  4. Munch
  5. None
ব্যাখ্যা
Salvador Dali:
- তিনি ছিলেন পরাবাস্তববাদী (Surrealist) চিত্রকর বা চিত্রশিল্পী।
- সালভাদর দালির পুরো নাম সালভাদর ডোমিঙ্গো ফেলিপে জ্যাকিন্টো ডালি ডোমেনেচ।
- ১৯০৪ সালের ১১ মে তাঁর জন্ম স্পেনের কাতালোনিয়ার ফরাসি সীমান্তের কাছে ফিগারেস শহরে।
- তিনি ২৩ জানুয়ারি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন।

⇒ তাঁর বাবা সালভাদর লুকা রাফায়েল অ্যানিসেতো ডালি কুসি ছিলেন আইনজীবী।
- মা ফেলিপা ডোমেনেচ ফেরেস।
- তিনি শৈশব থেকেই দালিকে তাঁর শৈল্পিক প্রতিভা বিকাশে উৎসাহিত করেছিলেন।

⇒ সালভাদর দালি ছিলেন বিপুল বহুমুখী প্রতিভাবান শিল্পী। চিত্রকলা ছাড়াও ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন করেছেন। তিনি জীবনী, উপন্যাস, প্রবন্ধ, শিল্প-সমালোচনা, অপেরা, চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন। ফ্যাশন ফটোগ্রাফি, চলচ্চিত্র নির্মাণে যুক্ত হয়েছেন। তাঁর জীবনী গ্রন্থ ‘দ্য সিক্রেট লাইফ অব সালভাদর দালি’। একমাত্র উপন্যাস ‘হিডেন ফেসেস’।

⇒ তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম The Persistence of Memory।
- The Persistence of Memory নামের চিত্রকর্মটি দালি এঁকেছিলেন ১৯৩১ সালে। সমালোচকেরা একমত যে, এটিই তাঁর সবচেয়ে বিখ্যাত কাজ। গাছের ডাল থেকে ঝুলছে একটি ঘড়ি। যেমন করে লোকে তারে কাপড় শুকাতে দেয়, অনেকটা তেমন। পাশে আরও কয়েকটি ঘড়ি পড়ে আছে। একটি ঘড়ির মধ্যে কতগুলো কালো পিঁপড়া সময় খেয়ে ফেলছে। আরেকটি ঘড়ির ভেতরে বসেছে মাছি। একটুকরা পনিরের গলতে থাকার এক দৃশ্যে থেকে দালি এই ছবির প্রেরণা পেয়েছিলেন। এই চিত্রকর্মকে পরাবাস্তব চিত্রকলার সার্থক একটি উপস্থাপনা বলে সমালোচকেরা মেনেছেন।

উৎস: Britannica.
৩,৩১৪.
Which of the following countries is not an EU member?
  1. Poland
  2. Norway
  3. Spain
  4. Austria
  5. German
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU).
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (মে, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (মে, ২০২৫)
- অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- নরওয়ে ইউরোপীয় ইউনিয়ন সদস্য দেশ নয়।

উল্লেখ্য, 
- নরওয়ে একটি উত্তর ইউরোপীয় দেশ,
- যা স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিম অংশে অবস্থিত।
- ভৌগোলিকভাবে এটি পৃথিবীর উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থান করছে।
- নরওয়ের পূর্বদিকে সুইডেন, ফিনল্যান্ড এবং রাশিয়ার সঙ্গে স্থলসীমান্ত রয়েছে।
- এবং পশ্চিমদিকে বিস্তৃত উপকূলরেখা উত্তর আটলান্টিক মহাসাগরের মুখোমুখি।
- এর উত্তরে বারেন্টস সাগর, পশ্চিমে নরওয়েজীয় সাগর।
- ও উত্তর সাগর এবং দক্ষিণে স্ক্যাগেরাক (স্কাগার প্রণালী) দ্বারা সীমাবদ্ধ।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন, ওয়েবসাইট।
৩,৩১৫.
Which of the following countries was not a member of the Warsaw Pact?
  1. East Germany
  2. West Germany
  3. Czechoslovakia
  4. Albania
ব্যাখ্যা
Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- উদ্দেশ্য: মূলত, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে সোভিয়েত প্রভাব বৃদ্ধিই ছিলো এর মূল উদ্দেশ্য।
- স্বাক্ষর: ১৪ মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

[পশ্চিম জার্মানি Warsaw Pact এর সদস্য দেশ ছিলো না ]

সূত্র: ব্রিটানিকা।
৩,৩১৬.
Who started the ‘Fridays for Future’ movement?
  1. David Attenborough
  2. Malala Yousafzai
  3. Greta Thunberg
  4. Leonardo DiCaprio
ব্যাখ্যা

- 'Friday For Future' একটি পরিবেশবাদী আন্দোলন। 
- গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে এই আন্দোলনের সূত্রপাত করে।

Fridays for future:
- ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত করেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।
- তিনি মাত্র ১৫ বছর বয়সে ২০১৮ সালে স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন।
- তার এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অনুপ্রাণিত হয়ে অংশ নেয়।
- ফলে এটি একটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপ নেয়।
- আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
- এভাবেই ‘Fridays for Future’ আন্দোলনের সূচনা ঘটে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

সূত্র: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।

৩,৩১৭.
According to the Police Commission Ordinance, 2025, the Police Commission will consist of how many members?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ :
পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন গঠন করা হবে।

এ কমিশনের দায়িত্ব হবে পুলিশকে জনবান্ধব করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাহিনীকে আরও আধুনিকায়ন করা। 

- পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিশনের প্রধান থাকবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি।
- এর সদস্য হবেন— জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা (গ্রেড-১ এর নিচে নয়),
- অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (গ্রেড-১ এর নিচে নয়),
- বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক (অবসরপ্রাপ্ত বা কর্মরত) এবং মানবাধিকার ও সুশাসন বিষয়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ।

উৎস: ডেইলি স্টার ও পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫

৩,৩১৮.
What is the primary purpose of the IAEA?
  1. To regulate international trade
  2. To prevent nuclear proliferation
  3. To manage global financial crises
  4. To protect international cultural heritage
ব্যাখ্যা
IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত।
- IAEA’র প্রধান উদ্দেশ্য হল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উৎসাহিত করা এবং পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার রোধ করা।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IAEA ওয়েবসাইট।
৩,৩১৯.
Which is the main festival of Marma?
  1. Baishu
  2. Wangala
  3. Biju
  4. Sangrai
ব্যাখ্যা
মারমা:
- মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।
- তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত।
- তাদের নিজস্ব ভাষা রয়েছে।
- এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী।
- মারমাদের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই।
- মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম ‘সাংগ্রাই’।
- মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তরবিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান।
- গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি।
- মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান।
- সার্কেল প্রধান হলেন রাজা।
- গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৩,৩২০.
What is the name of the first microprocessor invented?
  1. Intel 4004
  2. AMD Ryzen
  3. Motorola 6800
  4. IBM 360
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর বা প্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। 
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- এটি ছিল Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর। 
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৩২১.
The earliest form of writing in Sumerians was known as -
  1. Cuneiform
  2. Stylus
  3. Hieratic script
  4. Hieroglyphics
ব্যাখ্যা
কিউনিফর্ম:
- কিউনিফর্ম সুমেরীয়দের তৈরি প্রাচীন লিপি। 
- এই লিপির আকৃতি কীলক বা ছোট্ট তীরের মতো হওয়ার কারণে এদের কিউনিফর্ম বা কীলক লিপি বলা হয়।
- এটি আনুমানিক ৩২০০ খ্রিস্ট-পূর্বে ব্যবহৃত লিপি।
- এটি প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায় ব্যবহার করা হতো।
- হামুরাবীর আইনবিধি এই লিখন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়।

⇒ কিউনিফর্ম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে লেখার পদ্ধতি।
- এটি সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে গঠিত কোনো বর্ণমালা নয় এবং এতে নির্দিষ্ট বা ধরাবাঁধা কোনো অক্ষরও নেই।
- সুমেরীয়দের পর আক্কাদিয়ানরা যখন এই সভ্যতার উত্তরাধিকার লাভ করে তারাও তাদের ভাষা লেখার জন্য এই লিখন পদ্ধতি গ্রহণ করে। 

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি।
৩,৩২২.
What is the old name of Lalbagh Fort?
  1. Fort William
  2. Fort Aurangabad
  3. Red Fort
  4. Shahi Fort
  5. None of these
ব্যাখ্যা
লালবাগ কেল্লা:
- লালবাগ কেল্লা বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা, এটি পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত।
- সতেরো শতকের ১৬৭৮ সালে মুঘল সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন।
- তবে মাঝপথে কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে সুবাদার শায়েস্তা খান পুনরায় এর নির্মাণ কাজ শুরু করেন এবং তা সম্পন্ন করেন।

উল্লেখ্য, 
- কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার অবস্থিত।
- লালবাগ কেল্লার আদি নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ।
- ১৯১০ সালে এটি প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র - প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
৩,৩২৩.
Where are red blood cells primarily stored in the human body?
  1. Heart
  2. Liver
  3. Kidneys
  4. Spleen
  5. None of the above
ব্যাখ্যা
• লোহিত রক্তকণিকা: 
- মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি- অবতল এবং চাকতি আকৃতির। 
- এতে হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। এজন্য এদেরকে Red Blood Cell বা RBC বলে। 
- অন্যভাবে বলা যায়, লোহিত কণিকা প্রকৃতপক্ষে হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ। এ কারণে লোহিত কণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহণ করতে পারে। 
- লোহিত কণিকাগুলোর বিভাজন হয় না। এ কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে। 

- মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। 
- স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকাগুলো উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। 
- অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না অর্থাৎ এদের লোহিত কণিকাগুলোতে নিউক্লিয়াস থাকে। 
- লোহিত কণিকা প্লীহা (Spleen) তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩,৩২৪.
What event catalyzed the formation of the OIC?
  1. Bandung Conference
  2. Arson attack on Al-Aqsa Mosque
  3. Collapse of the Ottoman Empire
  4. Creation of the United Nations
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিযা, বসনিযা, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

⇒ ওআইসি মূলত সাতটি বিষয় নিয়ে কাজ করে সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে ইসলামি সংহতি বৃদ্ধি করা, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো, বর্ণবৈষম্যের মূলোচ্ছেদ এবং উপনিবেশবাদ বিলোপের চেষ্টা অব্যাহত রাখা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন দেওয়া, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা বিধানের সংগ্রামকে সমন্বিত করা এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা।

উল্লেখ্য,
- ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন।
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

উৎস: i) OIC ওয়েবসাইট।
ii) Anadolu Ajansı.
৩,৩২৫.
Bangladesh Bank was established on -
  1. March 26, 1971
  2. December 16, 1971
  3. March 26, 1972
  4. December 16, 1972
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- ব্যাংকটি পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।
- আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৩,৩২৬.
The Tropic of Cancer crosses which part of Bangladesh?
  1. North South
  2. Northwest
  3. Southeast
  4. East West
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা:
- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।

সূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৩,৩২৭.
Under which ministry does the Bangladesh Trade and Tariff Commission operate?
  1. Ministry of Finance
  2. Ministry of Industries
  3. Ministry of Commerce
  4. Ministry of Tariff
ব্যাখ্যা

বাণিজ্য মন্ত্রণালয়: 
- বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ। 

- বাণিজ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়।
- স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭২ খ্রিস্টাব্দে বাণিজ্য মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়।
- সরকারি কার্যপ্রণালী বিধিতে বাণিজ্য এবং বাণিজ্যর সাথে সম্পর্কিত ৩১ ধরণের কাজকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা হয়েছে।
- বাণিজ্য মন্ত্রণালয়ের উপর অর্পিত এ সকল কার্যক্রম পরিচালনার জন্য বেশ কয়েকটি অধীনস্থ দপ্তর/সংস্থা রয়েছে।

এগুলো হচ্ছে: 
- রপ্তানি উন্নয়ন ব্যুরো,
- বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন,
- আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর,
- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
- যৌথমূলধন কোম্পানী ও ফার্ম সমূহের নিবন্ধকের কার্যালয়,
- বাংলাদেশ চা বোর্ড,
- ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ,
- বিজনেস প্রমোশন কাউন্সিল,
- কম্পিটিশন কমিশন,
- বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট,
- দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টস অব বাংলাদেশ,
- দি ইনস্টিটিউট অব চার্টাড এ্যাকাউন্টস অব বাংলাদেশ। 

উৎস: বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট। 

৩,৩২৮.
At present only ______ foreign insurance company is operating in Bangladesh. 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. None of these
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- বর্তমানে (নভেম্বর, ২০২৪) দুইটি বিদেশী বীমা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হল:
• লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এল আই সি)অব বাংলাদেশ লিমিটেড।
• আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেট লাইফ)।

⇒ বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
• সাধারণ বীমা কর্পোরেশন এবং
• জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৩,৩২৯.
Which Mughal emperor is known for his policy of imposing the jizya tax again?
  1. Akbar
  2. Jahangir
  3. Shah Jahan
  4. Aurangzeb
ব্যাখ্যা
জিজিয়া কর:
- জিজিয়া কর ছিল একটি মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের থেকে আদায়যোগ্য একটি নিরাপত্তা কর। এটি মূলত প্রতিরক্ষা কাজে কায়িক অংশগ্রহণ না করার বিনিময়ে অমুসলিমদের থেকে আদায় করা হতো। এই কর নারীদের, শিশুদের, প্রতিবন্ধী এবং বৃদ্ধদের ওপর আরোপিত হত না। যুদ্ধকালীন সময়ে, এই করের বিনিময়ে অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে নাগরিক অধিকার ভোগ করত।

উল্লেখ্য, 
ভারতীয় মুসলিম শাসনামলে, এই কর সবসময়ই অমুসলিমদের কাছ থেকে আদায় করা হত। তবে সম্রাট আকবর ১৫৬৪ সালে জিজিয়া কর রহিত করেন, কিন্তু পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব ১৬৭৯ সালে আবার এটি পুনরায় আরোপ করেন।

উৎস: ইসলামের ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৩,৩৩০.
How many stars are there in the national emblem of Bangladesh?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
রাষ্ট্রীয় মনোগ্রাম:
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম হচ্ছে লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র।
- বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু'পাশে দু'টি করে মোট চারটি তারকা।
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ. এন. সাহা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,৩৩১.
What is the population density of Bangladesh according to the Economic Survey 2024?
  1. 1,071 sq km
  2. 1,091 sq km
  3. 1,250 sq km
  4. 1,171 sq km
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭১ মিলিয়ন, এবং এর জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব ১,১৭১/বর্গ কিলোমিটার।
- দেশের গড় আয়ু ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয় বর্তমানে ২,৭৮৪ মার্কিন ডলার।
- বাংলাদেশের মোট রপ্তানি আয় ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার, এবং
- মোট আমদানি ব্যয় ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর +) ৭৭.৯%, এবং
- দারিদ্র্যের হার ১৮.৭%। চরম দারিদ্র্যের হার ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৩৩২.
Bangladesh Securities and Exchange Commission was established in -
  1. 1991
  2. 1993
  3. 1954
  4. 1995
ব্যাখ্যা
BSEC:
- BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission.
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম বিএসইসি।
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ (শেয়ার বাজার) দুইটি। 
- যথা:
১. ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪ সাল),
২. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫ সাল)।

উৎস: BSEC ওয়েবসাইট।
৩,৩৩৩.
'Eduskunta' is the name of the legislature of which country?
  1. Denmark
  2. Norway
  3. Finland
  4. Sweden
ব্যাখ্যা
- ফিনল্যান্ডের আইনসভার নাম এডুসকুন্তা।

এছাড়াও গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের আইনসভা:
- ‘বুন্ডেসটাগ’ জার্মানির আইনসভা।
- ডেনমার্কের আইনসভার নাম ফকেটিং।
- নরওয়ের আইনসভার নাম স্টরটিং।
- রোমানিয়ার আইনসভার নাম পার্লামেন্ট।
- বেলজিয়ামের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট।

সূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও প্রথম আলো নিউজ।
৩,৩৩৪.
Who has an international day named after the United Nations recognizes?
  1. Aung San Suu Kyi
  2. Han Kang
  3. Malala Yousafzai
  4. Shirin Ebadi
ব্যাখ্যা
• মালালা ইউসুফজাই :
- মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন।
- শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারী শিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন তিনি।
- মালালা সর্বকনিষ্ঠ নোবেল জয়ী।
- শান্তিতে এ পুরস্কার পান তিনি। 
- ২০১২ সালের ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে হামলার শিকার হয় মালালা।
- জাতিসংঘের সাধারণ অধিবেশনে মালালা মেয়েদের শিক্ষা নিয়ে ভাষণ দিয়েছেন। 
- ইউরোপীয় ইউনিয়নের সম্মানজনক শাখারভ মানবাধিকার পুরস্কার।
- মালালার নামে জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক দিবস রয়েছে। 
- ২০১৩ সালের ১২ জুলাই তার ১৬তম জন্মদিনে ‘মালালা দিবস’ ঘোষণা করে জাতিসংঘ।

উল্লেখ্য:
- অং সান সু চি এবং শিরিন এবাদি দুজন শান্তিতে নোবেল জয়ী।
- হান কাং সাহিত্যে নোবেল জয়ী।
- এদের নামে জাতিসংঘে কোন দিবস নেই।

উৎস : UCEP Bangladesh এবং প্রথম আলো।
৩,৩৩৫.
Paul Cezanne was a Post-Impressionist painter who was born in -
  1. Iraly
  2. France
  3. Germany
  4. Spain
ব্যাখ্যা
পল সেজান (Paul Cézanne):
- পল সেজান ছিলেন একজন ফরাসি চিত্রশিল্পী।
- তিনি পোস্ট-ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী ছিলেন যার কাজ আধুনিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ছিল।
- তিনি  ১৯ জানুয়ারী, ১৮৩৯ ফ্রান্সের আইক্স-এন-প্রোভেন্সে একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন
- সেজানের সবচেয়ে বিখ্যাত কাজগুলির মধ্যে "দ্য মাউন্ট সেন্ট ভিক্টোয়ার", "দ্য লার্জ ব্রেথ", "স্টাডি অফ অ্যাপলস" এবং "দ্য বাথার্স" উল্লেখযোগ্য। 

উৎস: Britannica.
৩,৩৩৬.
What is the height from ground of each cricket stump?
  1. 28 inches
  2. 32 inches
  3. 2 feet
  4. 4 feet
ব্যাখ্যা

ক্রিকেট স্টাম্পের উচ্চতা: 
- প্রতিটি ক্রিকেট স্টাম্পের উচ্চতা মাটি থেকে ২৮ ইঞ্চি বা প্রায় ৭১.১২ সেন্টিমিটার।

- এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) নির্ধারিত একটি মান, এটা সব ধরনের ক্রিকেট খেলায়—টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—একইভাবে প্রয়োগ হয়।
- মাঠে একটি উইকেট গঠিত হয় তিনটি স্টাম্প এবং তার উপরে রাখা দুটি বেইল দিয়ে।
- সাধারণত স্টাম্পগুলো কাঠ দিয়ে তৈরি হয় এবং মাটি থেকে সোজাভাবে খাড়া করে বসানো হয়।
- বেইল দুটি খুব হালকা হয়, যাতে সামান্য আঘাতেই পড়ে যেতে পারে।
- স্টাম্পগুলোর ব্যাস প্রায় ১.৩৮ ইঞ্চি (৩.৫ সেন্টিমিটার), এবং তিনটি স্টাম্প একসাথে রাখলে পুরো উইকেটের প্রস্থ হয় প্রায় ৯ ইঞ্চি (২২.৮৬ সেন্টিমিটার)।
- এই নির্দিষ্ট মাপ ও কাঠামো খেলার সঠিকতা, ন্যায্যতা এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে সাহায্য করে।

সূত্র: CricHeroes ও প্রথম আলো। 

৩,৩৩৭.
Who was the Sector Commander of Sector No. 10 during the Liberation War?
  1. Rafiqul Islam
  2. K.M. Shafiullah
  3. M. Abu Taher
  4. None
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধ:
- একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য তৎকালীন অস্থায়ী বাংলাদেশ সরকার সমগ্র পূর্ব পাকিস্তানকে (বর্তমান বাংলাদেশ) ১১টি সেক্টরে বিভক্ত করে।
- এটি ছিলো যুদ্ধ পরিচালনার একটি সামরিক কৌশল।
- ১৯৭১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই সেক্টর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

⇒ ১০ নং সেক্টর:
- সমুদ্র উপকূলীয় অঞ্চল, নৌ কমান্ডো ও আভ্যন্তরীন নৌ-পরিবহন ছিল ‘সেক্টর নং ১০’ এর অধিনে।
- এ সেক্টরে নৌ কমান্ডোরা যখন যে সেক্টরে মিশনে নিয়োজিত থাকতেন, তখন সে সেক্টরের কমান্ডারের নির্দেশে কাজ করতেন।
- এই সেক্টরে কোনো সাব-সেক্টর ছিল না এবং ছিল না নিয়মিত কোনো সেক্টর কমান্ডার।
- প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি।

এছাড়াও সেক্টর কমান্ডার,
- ১নং সেক্টর: মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম।
- ৩নং সেক্টর: মেজর কে এম শফিউল্লাহ, মেজর এএনএম নুরুজ্জামান।
- ৪ নং সেক্টর: মেজর চিত্তরাজন দত্ত, ক্যাপ্টেন এ রব।
- ৫নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
- ৬নং সেক্টর: উইং কমান্ডার এম খেদেমুল বাশার।
- ৭নং সেক্টর: মেজর নজরুল হক, সুবেদার মেজর এ রব এবং মেজর কাজী নুরুজ্জামান।
- ৮নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী, মেজর এম এ মঞ্জুর।
- ৯নং সেক্টর: মেজর এম জলিল, মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীন।
- ১১নং সেক্টর: মেজর এম আবু তাহের।

উৎস: বাংলাপিডিয়া।

৩,৩৩৮.
What level of goods and services are considered when calculating national income?
  1. Primary
  2. Final
  3. Secondary
  4. Capital
ব্যাখ্যা
• জাতীয় আয়:
একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশে মোট যে পরিমাণ চুড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে এবং বিদেশ থেকে নীট আর্থিক অর্জনের সমষ্টিকে জাতীয় আয় বলে।
আবার বলা যায় যে, একটি দেশের সকল জনগণ সম্পদ, শ্রম ও মূলধন ব্যবহার করে মোট যে পরিমাণ চুড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলা হয়।

• বিভিন্ন অর্থনীতিবিদ জাতীয় আয়ের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন।
এগুলো হলো নিম্নরূপ:
• অধ্যাপক মার্শাল বলেন, "কোন দেশের শ্রম ও মূলধন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে প্রতি বছর মোট যে পরিমাণ বস্তুগত ও অ-বস্তুগত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম সৃষ্টি করে তার বাজার মূল্যকে জাতীয় আয় বলে।"

• অধ্যাপক পিগু বলেন, "জাতীয় আয় হল একটি দেশের বিদেশ হতে প্রাপ্ত আয়সহ সমাজের বৈষয়িক আয়ের সেই অংশ যা অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়।"।

উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়।
৩,৩৩৯.
Which article ensures “Freedom of speech and expression”?
  1. Article 27
  2. Article 39
  3. Article 41
  4. Article 31
ব্যাখ্যা
সংবিধান অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ- ৩৯নং: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- ৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হল।
- (২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
- (ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
- (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হল।

অন্যদিকে, 
৩৬। চলাফেরার স্বাধীনতা,
৩৭। সমাবেশের স্বাধীনতা,
৩৮। সংগঠনের স্বাধীনতা,
৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা,
৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা,
৪১। ধর্মীয় স্বাধীনতা,
৪২। সম্পত্তির অধিকার,
৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ,
৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ,
৪৫। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন,
৪৬। দায়মুক্তি-বিধানের ক্ষমতা। 

উৎস: বাংলাদেশ সংবিধান। 
৩,৩৪০.
What type of forest is the Amazon?
  1. Desert forest
  2. Deciduous forest
  3. Evergreen forest
  4. Mangrove forest
  5. None
ব্যাখ্যা

- ‘পৃথিবীর ফুসফুস’ আমাজন বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বনাঞ্চল। 
- এর আয়তন ৬৭ লাখ বর্গকিলোমিটার।
- এটি আটটি দেশে বিস্তৃত। 
- পৃথিবীর জলবায়ুর জন্য এ বনাঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
- পৃথিবীর জানা-অজানা উদ্ভিদ ও প্রাণীর এক-দশমাংশ এখানে পাওয়া যায়। 
- এর মধ্যে এমন উদ্ভিদ ও প্রাণী আছে, যা আমাজন ছাড়া আর কোথাও পাওয়া যায় না। 
- গত ৪০ বছরে কৃষিজমির সম্প্রসারণের জন্য বন উজাড় করায় আমাজনের আকার ১৭ শতাংশ কমেছে।

উৎস: ওয়ার্ল্ড আটলাস এবং প্রথম আলো।

৩,৩৪১.
Which country is currently the world’s top oil-producing nation? [January, 2026] 
  1. Saudi Arabia
  2. Russia
  3. United States
  4. China
ব্যাখ্যা

- বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়;
- বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে, যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

উৎস:- প্রথম আলো।[লিঙ্ক]

৩,৩৪২.
Which two wetlands have been declared Bangladesh's first 'Wetland-Dependent Wildlife Sanctuaries'? [May, 2025]
  1. Biljowana and Bilbala
  2. Hail Haor and Baikka Beel
  3. Sundarbans and Tanguar Haor
  4. Dudhmukhi and Dhangmari
ব্যাখ্যা
জলাভূমি–নির্ভর প্রাণী অভয়ারণ্য:
- দেশে প্রথমবারের মতো রাজশাহী জেলার দুটি জলাভূমিকে ‘জলাভূমি–নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা করেছে সরকার।
- অভয়ারণ্য দুটি হলো রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার ১.৬৫ একর জলাভূমি এবং গোদাগাড়ী উপজেলার বিলভালা ১৫.০৮ একর জলাভূমিকে।
- ৭ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
- বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এই ঘোষণা কার্যকর হবে।

উল্লেখ্য,
- বিলজোয়ানা ও বিলভালা শীতকালে দেশি ও পরিযায়ী পাখির অন্যতম আশ্রয়স্থল।
- এসব বিলে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি, জলময়ূরসহ দেশি জলচর পাখির পাশাপাশি বিভিন্ন প্রজাতির পরিযায়ী হাঁস দেখা যায়।
- প্রায় শতাধিক পাখি ছাড়াও উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে এসব জলাভূমিতে।
- অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে এই এলাকাগুলোতে পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
৩,৩৪৩.
Where will the 16th OIC summit be held in 2026?
  1. Gambia
  2. Saudi Arabia
  3. Egypt
  4. Azerbaijan
ব্যাখ্যা
’ওআইসি’: 
- OIC এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃত্ব আল আকসা মসজিদ অগ্নিসংযোগের প্রেক্ষাপটের OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল: ২৪ টি।
- বর্তমান সদস্য: ৫৭ টি [জুলাই ,২০২৫]
- সদর দপ্তর : জেদ্দা সৌদি আরব।
- অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফারসি।
- প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯ সাল)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
- OIC এর ১৬তম সম্মেলন ২০২৬ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ও.আই.সি ১৫ তম সম্মেলন, ৪-৫ মে, ২০২৪ সালে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
৩,৩৪৪.
Who has been appointed as the first woman director of Biman Bangladesh Airlines?
  1. Yasmin Sultana
  2. Qazi Israt Jahan
  3. Tasmin Doja
  4. Tamanna E Lutfi
ব্যাখ্যা
বাংলাদেশ বিমানের প্রথম নারী পরিচালক:
- বাংলাদেশ বিমানের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা।
- এর আগে ক্যাপ্টেন দোজা বিমানের ফ্লাইট অপারেশন্স বিভাগের ট্রেনিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তাসমিন দোজা ফকার এফ-২৮ উড়োজাহাজের বেইজ ট্রেনিং এবং লাইন চেক ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন।
- ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের দায়িত্বপ্রাপ্ত চেক পাইলট হিসেবে কাজ করেন।
- সর্বশেষ বিমানের ফ্লাইট পরিচালন বিভাগের চিফ অব ট্রেইনিং বা প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন তাসমিন দোজা।
- তিনি ফকার-২৮ এ প্রশিক্ষক পাইলট, বোয়িং-৭৩৭ এর ফ্লিট প্রধান ও প্রশিক্ষক এবং বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক পাস করে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং লাইসেন্স লাভ করেন তিনি।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১৪ অক্টোবর ২০২৪।
৩,৩৪৫.
Which of the following is the full form of E-TIN?
  1. Electronic Taxpayer's Institutional Number
  2. EFiling Taxpayer's Individual Number
  3. Electronic Taxpayer's Individual Number
  4. Electronic Taxpayer's Identification Number
ব্যাখ্যা
E-TIN:
- E-TIN এর পূর্ণরূপ: Electronic Taxpayer's Identification Number.
- 'E-TIN' চালু করা হয় ২০১৩ সালে।
- এটি আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করন।
- এটি ১২ ডিজিটের ১টি নম্বর।
- একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- www. incometax.gov.bd এই সাইট গেলে ই- টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।
 
সূত্র - জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৩,৩৪৬.
On which date the International Mother Earth Day is observed?
  1. March 22
  2. April 22
  3. May 22
  4. June 5
ব্যাখ্যা

বিশ্ব ধরিত্রী দিবস:
- প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস (International Mother Earth Day) উৎযাপন করা হয়।
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে ধরিত্রী দিবস উৎযাপন করা হয়।
- প্রথম “Earth Day” হিসেবে যুক্তরাষ্ট্রে এটি পালিত হয় ১৯৭০ সালে।
- পরে ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২২ এপ্রিলকে "International Mother Earth Day" হিসেবে ঘোষণা করে।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে দিবসটি পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৩,৩৪৭.
World Meteorological Day is celebrated on -
  1. 1 March
  2. 3 March
  3. 21 March
  4. 23 March
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day):
- ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস।
- আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হচ্ছে ‘বিশ্ব আবহাওয়া দিবস’।
- দিবসটির ২০২৫ সালের প্রতিপাদ্য বিষয় ‘সম্মিলিতভাবে আবহাওয়ার সতর্কবার্তার বাধা দূরীকরণ’।

উল্লেখ্য,
- ১৯৫০ সালের ২৩ মার্চ জাতিসংঘের একটি সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার পরিবর্তে গঠিত হয়।
- ১৯৬১ সালের ২৩ মার্চ প্রথম বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়।
- এই দিনটি আবহাওয়াবিদদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দেয় এবং আবহাওয়া, জলবায়ু এবং পানি ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে।
- এটি বিশ্বব্যাপী আবহাওয়া পূর্বাভাস এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় ডব্লিউএমও-এর প্রচেষ্টাকেও তুলে ধরে।

উৎস: WMO ওয়েবসাইট।
৩,৩৪৮.
Who was appointed as the new Prime Minister of France in October 2025?
  1. Michel Barnier
  2. François Bayrou
  3. Sebastien Lecornu
  4.  Richard Ferrand
ব্যাখ্যা

• ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়েন লেকোর্নকে নিয়োগ দিয়েছেন।
- লেকোর্ন গত তিন বছর তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এর আগে অনাস্থা ভোটে ফ্রাঁসোয়া বাইরু প্রধানমন্ত্রীর পদ হারান।
- এরপরই মাখোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন লেকোর্ন।
- লেকোণুর সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ফ্রান্সের বাড়তে থাকা ঋণ সামলানো।
- চলতি বছর ঋণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ইউরো, যা দেশের মোট জিডিপির ১১৪ শতাংশ।

উৎস: BBC [Link]

৩,৩৪৯.
In which year did Bangladesh become a member of Commonwealth?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
ব্যাখ্যা
• Commonwealth:
- ১৯৪৯ সালে লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।

বাংলাদেশ ও কমনওয়েলথ:
- বাংলাদেশ যোগ দেয়ার আগে ৩৩টি দেশ কমনওয়েলথের সদস্য ছিলো।
- ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায়।
- কমনওয়েলথের সদস্য রাষ্ট্র করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- অর্থ্যাৎ তখন কমনওয়েলথের সদস্য সংখ্যা দাড়ায় - ৩১টি।
- আর তাই বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩২ তম সদস্য হিসাবে কনওয়েলথে যোগদান করে।
- তবে, যেহেতু এর আগেও দুটি দেশ সদস্য হিসাবে ছিলো, তাই দেশের ক্রম হিসাবে বাংলাদেশ কমনওয়েলথে ৩৪তম দেশ হিসাবে যোগদান করে।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৫০.
On which date is International Migrants Day observed?
  1. December 18
  2. December 25
  3. December 5
  4. December 15
  5. December 1
ব্যাখ্যা

- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ০৯ ডিসেম্বর।
- জাতীয় জীববৈচিত্র্য দিবস : ২৯ ডিসেম্বর।
- জাতীয় প্রবাসী দিবস  :  ৩০ ডিসেম্বর।
- জাতীয় বস্ত্র দিবস  : ০৪ ডিসেম্বর।
- বড়দিন  :  ২৫ ডিসেম্বর।
- বিজয় দিবস  :  ১৬ ডিসেম্বর।
- বিশ্ব এইডস দিবস  : ১ ডিসেম্বর।
- বিশ্ব মানবাধিকার দিবস  : ১০ ডিসেম্বর।
- বেগম রোকেয়া দিবস  : ০৯ ডিসেম্বর।

উৎস: বাংলাদেশে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন /পালনের পরিপত্র ২০২৫

৩,৩৫১.
During the language movement from 1948 to 1952, each year which of the following days was celebrated as 'Language day'?
  1. 21 February
  2. 11 March
  3. 3 February
  4. 3 March
ব্যাখ্যা
প্রথম রাষ্ট্রভাষা দিবস:
- ভাষা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় দখল করে আছে ১৯৪৮ সালের ১১ মার্চ।
- ২১ ফেব্রুয়ারির পূর্বে ১১ মার্চ রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হতো।
- ১৯৪৯, ১৯৫০ ও ১৯৫১ সালে ১১ মার্চ পূর্ব পাকিস্তানে পালিত হয়েছিল ‘রাষ্ট্রভাষা দিবস’ হিসেবে।

⇒ ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলায় বক্তব্য প্রদান ও সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য একটি সংশোধনী প্রস্তাব দাখিল করেন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত।
- ২৫ ফেব্রুয়ারি এটি গণপরিষদে আলোচিত হয়।
- এদিন তমিজুদ্দিন খানের নেতৃত্বে গণপরিষদের মুসলিম লীগের সব মুসলিম সদস্য একযোগে এ প্রস্তাবের বিরোধিতা করেন।
- ১৯৪৮ সালের ১১ মার্চ স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘট ও হরতাল পালিত হয় পূর্ব বাংলার প্রায় সবগুলো জেলা শহরেই।
- ১১ মার্চের বিক্ষোভ কর্মসূচি, ছাত্র ধর্মঘটের মধ্য দিয়েই পাকিস্তানের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছিল।
- তীব্র আন্দোলনের মুখে খাজা নাজিমুদ্দীন মুহাম্মদ আলী জিন্নাহর আসন্ন ঢাকা সফরকে কেন্দ্র করে সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে ৮টি বিষয়ে সমঝোতা চুক্তি সই করতে বাধ্য হন।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালের ১১ মার্চের এ ঘটনার পরের বছর, তথা ১৯৪৯ সালে প্রথমবারের মতো দিনটি ভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির চূড়ান্ত আন্দোলনের আগপর্যন্ত, অর্থাৎ ১৯৫১ সাল পর্যন্ত দিনটি পালিত হতো।

উৎস: i) প্রথম আলো।
ii) দ্য ডেইলি স্টার বাংলা।
৩,৩৫২.
Who is the president of the 'July Martyrs Memorial Foundation'?
  1. Nahid Islam
  2. Mahfuz Alam
  3. Muhammad Yunus
  4. Asif Mahmud Sajib Bhuiyan
ব্যাখ্যা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন:
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে।
- আন্দোলনে যারা আহত হয়েছেন, সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে।
- একইসঙ্গে আন্দোলনে আহত চিকিৎসধীন ছাত্র জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিতে দেশের সব সরকারি হাসপাতালে আলাদা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মৃতি সংরক্ষণ ও শহিদ পরিবারগুলোকে সহায়তার জন্য গঠন করা হয়েছে 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের সভাপতি।
- ফাউন্ডেশনের সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- কাজী ওয়াকার আহমদ (কোষাধ্যক্ষ), তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম (দপ্তর সম্পাদক) এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, নুরজাহান বেগম ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ (কার্যনির্বাহী সদস্য)।
- এ ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

উৎস: তথ্য অধিদফতর
৩,৩৫৩.
Which of the following currencies is not part of the SDR (Special Drawing Rights) basket?
  1. US Dollar 
  2. Euro
  3. Indian Rupee
  4. Japanese Yen
ব্যাখ্যা

ইন্ডিয়ান রুপি SDR এর অংশ নয়। 
-------------------------------------------
• IMF ও SDR:
- IMF -এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- SDR হলো -IMF-এর তৈরি একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- SDR এর পূর্ণরূপ- Special Drawing Rights.
- SDR নিজে কোনো আলাদা মুদ্রা নয়;
- এটি সদস্য দেশগুলোর জন্য অন্য দেশের মুদ্রা দাবির প্রতিনিধি হিসেবে কাজ করে।
- SDR-এর মূল্য নির্ধারিত হয় পাঁচটি প্রধান মুদ্রার গড় মানের ওপর:
• মার্কিন ডলার,
• ইউরো,
• চীনা ইউয়ান,
• জাপানি ইয়েন,
• ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।

• SDR ব্যবহার করা হয়-
• IMF-এর অভ্যন্তরীণ হিসাবরক্ষণে,
• সদস্য দেশগুলোর বৈদেশিক রিজার্ভ বাড়াতে,
• এবং আন্তর্জাতিক লেনদেনে সহায়তা করতে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

৩,৩৫৪.
Private General insurance companies in Bangladesh must place 50% of their reinsurance business with which of the following companies?
  1. Jibon Bima Corporation
  2. ALICO
  3. Sadharon Bima Corporation
  4. Directorate of Insurance
  5. None of these
ব্যাখ্যা
• বাংলাদেশে প্রাইভেট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে অবশ্যই তাদের পুনর্বীমা ব্যবসার 50% সাধারণ বীমা কর্পোরেশনের সাথে রাখতে হবে।

সাধারণ বীমা কর্পোরেশন:
- সাধারণ বীমা কর্পোরেশন দেশের সবচেয়ে বড় বীমা প্রতিষ্ঠান।
- সাধারণ বীমা কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়নে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রাদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ প্রচার করে।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৩,৩৫৫.
Which nation is part of both the European Union and the North Atlantic Treaty Organization?
  1. Ireland
  2. Austria
  3. Spain
  4. Switzerland
  5. None of all
ব্যাখ্যা

- স্পেন (Spain) ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্যাটো (NATO) –  এই দুই আন্তর্জাতিক সংস্থারই সদস্য। 
- স্পেন ১৯৮২ সালে ন্যাটো এবং ১৯৮৬ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। 

অন্যদিকে, 
- আয়ারল্যান্ড ও অস্ট্রিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও ন্যাটোর সদস্য নয়। 
- সুইজারল্যান্ড ও রাশিয়া কোনো সংস্থারই সদস্য নয়।
- সুইজারল্যান্ড একটি স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত।  

• ইউরোপীয় ইউনিয়ন (EU):
- ১ নভেম্বর  ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক  ও রাজনৈতিক জোট।
- ৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে  নেদারল্যান্ড এর  ম্যাসট্রিচট  চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়ন  ও  ইউরোপীয় ইউনিয়নের দেশ সমূহ একক মুদ্রা  ইউরো চালু হয়। 
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ - ২৭টি। [জুলাই - ২০২৫] 
- এর সদর দপ্তর - ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য -৬টি।
- যথা- বেলজিয়াম, ফ্রান্স, জার্মান, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড।

• NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- এটি রাজনৈতিক জোট ও সামরিক জোট। 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।

তথ্যসূত্র: NATO ও EU ওয়েবসাইট। 

৩,৩৫৬.
Who directed the film 'Aynabaji'?
  1. Mostofa Sarwar Farooki
  2. Amitabh Reza Chowdhury
  3. Mostafa Kamal Raz
  4. Tauquir Ahmed
ব্যাখ্যা
আয়নাবাজি:
-‘আয়নাবাজি’ মুক্তি পায়: ৩০ সেপ্টেম্বর, ২০১৬।
- পরিচালনা: অমিতাভ রেজা চৌধুরী।
- কাহিনি: গাউসুল আলম শাওন।
- চিত্রনাট্য: গাউসুল আলম শাওন এবং অনম বিশ্বাস।
- চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী।
- এ কারণে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার পাশাপাশি ওই বছর ‘আয়নাবাজি’ বিভিন্ন ক্যাটাগরিতে আরো সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
- চঞ্চল ছাড়াও ‘আয়নাবাজি’-তে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মাসুমা নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, জামিল হোসেন প্রমুখ।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা ও চ্যানেল আই অনলাইন, ১ ফেব্রুয়ারি, ২০২৪।
৩,৩৫৭.
What is the position of Bangladesh in the Global Terrorism Index of 2024?
  1. 31st
  2. 32nd
  3. 33rd
  4. 35th
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
 
বৈশ্বিক সন্ত্রাস সূচক:
- ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক Institute for Economics & Peace (IEP) প্রকাশ করে।
- অন্তর্ভুক্ত দেশ - ১৫৪টি।
- সূচক অনুযায়ী শীর্ষ দেশ - বুরকিনা ফাসো।
- সূচকে বাংলাদেশের অবস্থান - ৩২তম।
 
সূত্র: বৈশ্বিক সস্ত্রাস সূচক ২০২৪।
৩,৩৫৮.
What concept is Louis Blanc most famous for advocating?
  1. Free trade
  2. Social workshops
  3. Collective ownership
  4. Liberal economics
  5. Anthropological studies
ব্যাখ্যা

- লুই ব্লাঙ্ক (১৮১১-১৮৮২) ছিলেন একজন ফরাসি ইউটোপিয়ান সমাজতান্ত্রিক এবং রাজনীতিবিদ যিনি শ্রমিক-নিয়ন্ত্রিত "সামাজিক কর্মশালা" তত্ত্বের জন্য পরিচিত।
- তিনি শ্রমিকদের দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কর্মশালার মাধ্যমে সকলের জন্য কাজের নিশ্চয়তা প্রদানের পক্ষে ছিলেন।

- ১৮৪৩ সালে ব্ল্যাঙ্ক বামপন্থী রিপাবলিকান জার্নাল লা রেফর্মের কমিটিতে যোগ দেন ।
- ১৮৪৭ সালের নির্বাচনী সংস্কারের প্রচারণায় তাঁর বক্তৃতা দক্ষতা তাঁকে বিশেষভাবে গুরুত্ব দেয়।

"সামাজিক কর্মশালা"
⇒ ব্লাঙ্ক বিশ্বাস করতেন যে ফ্রান্সে তখন যে প্রতিযোগিতামূলক পুঁজিবাদ গড়ে উঠছিল তা মানব ব্যক্তিত্বকে স্তব্ধ করে দেয়, একজনকে অন্যজনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় এবং দুর্বলদের দেয়ালে ঠেলে দেয়।
- উন্নত সমাজের দিকে প্রথম পদক্ষেপ হবে সকলের জন্য কাজের নিশ্চয়তা প্রতিষ্ঠা করেরাষ্ট্র কর্তৃক অর্থায়নকৃত "সামাজিক কর্মশালা"।

⇒ শ্রমিকদের দ্বারা নিয়ন্ত্রিত এই কর্মশালাগুলি ধীরে ধীরে বেশিরভাগ উৎপাদন দখল করবে যতক্ষণ না একটি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হয়। ব্ল্যাঙ্ক মানবিক সমতায় বিশ্বাস করতেন না। কিন্তু তিনি সমাজতান্ত্রিক হেনরি ডি সেন্ট-সাইমনের অনুসারীদের সাথে একমত ছিলেন না , যিনি মনে করতেন যে শ্রমিকদের তাদের কর্মক্ষমতা অনুসারে বেতন দেওয়া উচিত; তিনি যুক্তি দিয়েছিলেন যে ন্যায়বিচার তখনই সন্তুষ্ট হবে যখন "প্রত্যেকে স্বয়ং ঈশ্বর কর্তৃক তার সংগঠনে লিখিত আইন অনুসারে, তার ক্ষমতা অনুসারে উৎপাদন করবে এবং তার চাহিদা অনুসারে ভোগ করবে।"

উৎস: Britannica.

৩,৩৫৯.
Who compiled and edited the documents of liberation war of Bangladesh?
  1. Sanaul Hoque
  2. Alauddin Al Azad
  3. Hasan Azizul Hauq
  4. Hasan Hafuzur Rahman
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ': 'দলিলপত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর পনেরো খন্ডে রচিত একটি দালিলিক প্রকাশনা।
- এ দলিলপত্রাদি ইতিহাসবিদ অধ্যাপক মফিজুল্লাহ কবীর ও সাংবাদিক হাসান হাফিজুর রহমানের যৌথ নেতৃত্বে একটি প্রামাণ্যকরণ কমিটি কর্তৃক প্রণীত।
- প্রায় সাড়ে তিন লাখ পৃষ্ঠাব্যাপী বিপুলায়তন ও সংগৃহীত উপাত্ত থেকে নির্বাচন করে প্রামাণ্যকরণ কমিটি কর্তৃক অনুমোদনের পর কালপঞ্জি অনুসারে বিভিন্ন খন্ডে প্রকাশ করা হয়।
- বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের উদ্যোগে ১৯৭৩ সালে বাংলা একাডেমীর মাধ্যমে প্রথম স্বাধীনতা যুদ্ধের তথ্য সংগ্রহের প্রকল্প শুরু হয়।
- প্রকাশনা প্রকল্পে কাজ করেছেন দেশের বিশিষ্টজনদের নিয়ে গঠিত এক প্রামাণ্যকরণ কমিটি।
- এ খণ্ডগুলোতে মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ ও তথ্য-উপাত্ত, স্মৃতিচারণা যেমন তুলে ধরা হয়েছে, তেমনি রয়েছে ১৯০৫-৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের বিশাল পটভূমিও।
- সব মিলিয়ে প্রায় ১৫ হাজার পৃষ্ঠার সংকলন।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৩৬০.
The insurance policy that covers risk of robbery or theft for cash, stamps securities, money orders, postal orders etc. Whilst carried by normal mode of transport is called-
  1. Cash on Counter Insurance Policy
  2. Cash in transit Insurance Policy
  3. Cash in Safe Insurance Policy
  4. All of these
  5. None of these
ব্যাখ্যা
• Cash on Transit Insurance Policy:
- এই পলিসিটি তহবিল বা মূল্যবান জিনিসপত্রের পরিবহনকালীন চুরি বা ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। যখন কোনো প্রতিষ্ঠান নগদ টাকা বা অন্যান্য মূল্যবান পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তখন এই পলিসিটি কার্যকর হয়।

• Cash on Counter Insurance Policy:
- এই পলিসিটি মূলত দোকান বা ব্যবসায়ীর কাউন্টারে রাখা নগদ টাকার চুরি বা অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এর মাধ্যমে শুধু নগদ টাকা নয়, বরং অন্যান্য মূল্যবান জিনিস যেমন ডাক টিকিট, সিকিউরিটি, এবং পোস্টাল অর্ডারকেও অন্তর্ভুক্ত করা হয়।

• Cash in Safe Insurance Policy:
- এই পলিসিটি নিরাপদে রাখা নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান পণ্যের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। যখন নগদ টাকা বা মূল্যবান সামগ্রী একটি সেফ বা নিরাপদ স্থানে রাখা হয়, তখন এই পলিসিটি তাদের সুরক্ষা দেয়।

তথ্যসূত্র - ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৩,৩৬১.
Which countries are members of the Gulf Cooperation Council (GCC)?
  1. Saudi Arabia, Iran, Iraq, Oman, Kuwait, and Bahrain
  2. Saudi Arabia, UAE, Qatar, Kuwait, Oman, and Bahrain
  3. Saudi Arabia, Egypt, Jordan, UAE, Qatar, and Bahrain
  4. Saudi Arabia, UAE, Yemen, Qatar, Oman, and Bahrain
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরুপ- Gulf Cooperation Council.
- GCC হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫ মে মাসে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং
→ ওমান।

তথ্যসূত্র: GCC ওয়েবসাইট।
৩,৩৬২.
Which film won the Best Actor award at the 76th Cannes Film Festival held in 2023?
  1. Song Kang-ho for Broker
  2. Brendan Fraser for The Whale
  3. Vincent Lindon for Titane
  4. Austin Butler for Elvis
ব্যাখ্যা

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান কোরিয়ান অভিনেতা সং কাং হো (ব্রোকার সিনেমা)।

কান চলচ্চিত্র উৎসব ২০২৩:
- ২০২৩ সালে ৭৬তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেন অস্টলান্ড, সুইডেন)।
- গ্র্যাঁ প্রিঁ (যৌথভাবে): স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনি, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম)।
- সেরা পরিচালক: ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া)।
- সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (ছবি: বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)।
- সেরা অভিনেতা: সং কাং হো (ছবি: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)।
- সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)।
- জুরি প্রাইজ (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স, বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)।
- কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)।
- ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)।
- ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)।
- সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)।
- স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মান): মেলানকলি অব মাই মাদার’স লালাবাইস (অবিনাশ বিক্রম শাহ, নেপাল)।

উল্লেখ্য,
কান চলচ্চিত্র উৎসব ২০২৪:
- ২০২৪ সালে ৭৭তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- স্বর্ণপাম: আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র),
- গ্র্যাঁ প্রিঁ: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত),
- জুরি প্রাইজ: এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স),
- স্পেশাল জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান),
- সেরা অভিনেতা: জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র),
- সেরা অভিনেত্রী: সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেস),
- সেরা পরিচালক: মিগেল গোমেজ (গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল),
- সেরা চিত্রনাট্যকার: কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স, ফ্রান্স)।

উৎস: Festival de Cannes ওয়েবসাইট।

৩,৩৬৩.
According to Economic Survey 2024, what is the percentage of manpower employed in agriculture?
  1. 42%
  2. 43%
  3. 44%
  4. 45%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৩৬৪.
The 'Karrani dynasty' in Bengal was founded by whom? 
  1. Bayezid Khan Karrani
  2. Salauddin Khan Karrani
  3. Taj Khan Karrani
  4. Daud Khan Karrani
ব্যাখ্যা

• কররানি শাসন:
- কররানি উপাধিধারী আফগানরা হচ্ছে একটি আফগান গোত্র।
- কররানীদের আদি নিবাস ছিল আফগানিস্তানের বঙ্গাশ নামক স্থানে। বর্তমানে এটি কুররম নামে অভিহিত।
- পাঠানদের কররানী শাখা আফগানিস্তানে করলানি নামে পরিচিত।
- ১৫৬৪ সালে তাজ খান কররানি বাংলায় কররানি বংশ প্রতিষ্ঠা করেন।
- তিনি এক সময় শেরশাহের অধীনে চাকরি করতেন।
- ১৫৬৫ সালে তিনি বাংলার অধিপতি হওয়ার এক বছরের মধ্যে মারা যান।
- তাঁর ভাই সুলেমান কররানি প্রায় সাত বছর বাংলার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।
- এই সময়ের মধ্যে তিনি বাংলাকে উত্তর-পূর্ব ভারতের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করেছিলেন।
- তাঁর আমলে বাংলায় অপেক্ষাকৃত সুশাসন ও শান্তি বিরাজ করেছে।
- সুলায়মান কররানীর জ্যেষ্ঠ পুত্র বায়েজীদ কররানী তাঁর উত্তরাধিকারী হন।
- তিনি তাঁর পিতার নীতি পরিহার করে স্বাধীনতা ঘোষণা করেন।
- বায়েজীদ কররানী মাত্র অল্প কয়েকমাস বাংলা শাসন করেন।
- ১৫৭৩ খ্রিস্টাব্দে বায়েজীদের কনিষ্ঠ ভ্রাতা দাউদ কররানীকে বাংলার সিংহাসনে অভিষিক্ত করেন।
- দাউদ তাঁর ভাইয়ের স্বাধীন নীতি অনুসরণ করে নিজের নামে খুৎবা পাঠ ও মুদ্রা প্রচলন করেন।
- ১৫৭৬ খ্রিস্টাব্দের ১২ জুলাই রাজমহলের যুদ্ধ সংঘটিত হয়। দাউদ কররানী বন্দি হন এবং তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
- দাউদ কররানীর মৃত্যুদন্ডের ফলে বাংলায় স্বাধীন মুসলিম শাসনের অবসান ও মুঘল শাসনের সূচনা হয়।

তথ্যসূত্র:  ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

৩,৩৬৫.
According to Bangla Calendar today's date is -
  1. Kartik 27
  2. Kartik 28
  3. Kartik 29
  4. Kartik 30
  5. Ogrohaeon 1
ব্যাখ্যা
আজকের তারিখ:
- আজকের তারিখ ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ।
- বাংলা তারিখ: ১ অগ্রহায়ণ, ১৪৩১।
- এটি বাংলা অগ্রহায়ণ মাস।
- এটি হেমন্ত কাল।

উৎস: Bangla Calendar. [link]
৩,৩৬৬.
"Who is the director of the film 'Hirak Rajar Deshe'?"
  1. Satyajit Mukherjee
  2. Satyajit Ray
  3. Tareq Masud
  4. Indrasena Gupta
ব্যাখ্যা

- সত্যজিৎ রায় হলেন বিশ্ব চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ পরিচালক। 
- ১৯৮০ সালে মুক্তি পাওয়া তাঁর 'হীরক রাজার দেশে' চলচ্চিত্র।

• সত্যজিৎ রায়:
- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার; আলোকচিত্রী, চিত্রকর, শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ হিসেবেও সুপরিচিত।
- ১৯২১ সালের ২ মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে। 
- পিতা প্রখ্যাত লেখক, সম্পাদক ও আলোকচিত্রী সুকুমার রায় ছিলেন রয়াল ফটোগ্রাফিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন-এর ফেলো।
- তাঁর মাতা সুপ্রভা রায় ছিলেন একজন সঙ্গীতশিল্পী ও হস্তশিল্পে পারদর্শী
- তাঁর পিতামহ উপেন্দ্রকিশোর রায় চৌধুরীও ছিলেন প্রখ্যাত লেখক, শিশু সাহিত্যিক, চিত্রকর, আলোকচিত্রী, ব্লক ডিজাইনার এবং শিশুতোষ পত্রিকা সন্দেশ (১৯১৩)-এর সম্পাদক। 

উৎস: বাংলাপিডিয়া।

৩,৩৬৭.
What is the full form of BELA?
  1. Bangladesh Environmental Legal Association
  2. Bangladesh Environmental Lawyers Association
  3. Bangladesh Ecology and Legal Association
  4. Bangladeshi Environmental Legal Alliance
ব্যাখ্যা
বেলা: 
- পূর্ণরূপ: Bangladesh Environmental Lawyers Association. 
- বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (BELA) একটি পরিবেশ বিষয়ক সংগঠন। 
- এটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ফারুক এবং বর্তমান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।

উল্লেখ্য, 
- BELA প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ আইনের বাস্তবায়ন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির কাজ করা।
- এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (International Women of Courage Award) লাভ করেন।

সূত্র: বেলা ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।
৩,৩৬৮.
In which sector does the Bangladesh government generate the highest revenue?
  1. Remittance
  2. Value Added Tax
  3. Import-Export Duties
  4. Supplementary duty
ব্যাখ্যা
বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর (Value Added Tax) থেকে।
 
 সরকারের রাজস্বের উৎস:
→ কেন্দ্রীয় সরকারকে দেশের অভ্যন্তরে প্রশাসন পরিচালনা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিচার কার্য প্রভৃতি জনকল্যাণমূলক কাজ করতে হয়।
→ এই কার্যাবলী সম্পাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
→ কেন্দ্রীয় সরকার তার এই প্রয়োজনীয় অর্থ মূলত কর এবং কর বহির্ভূত খাত থেকে আদায় করে থাকে। 
→ বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধান উৎস হলো মূল্য সংযোজন কর।
→ এই খাত থেকে আসে ১,৬৩,৮৩৭ টাকা।
 
সূত্র: ২০২৩-২৪ জাতীয় বাজেট।
৩,৩৬৯.
Which of the following countries was a founding member of the Arab League?
  1. Algeria
  2. Morocco
  3. Egypt
  4. Libya
ব্যাখ্যা

- মিশর আরবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য।

আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল (Alexandria Protocol)- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র।
- Secretary-General: Mr. Ahmed Aboul Gheit. 

উৎস: Arab League ওয়েবসাইট।

৩,৩৭০.
Who is the sculptor of Jagrat Chowrongi, the first sculpture of the Liberation War of Bangladesh?
  1. Akhil Pal
  2. Abdur Razzak
  3. Shyamal Chowdhury
  4. Shamim Sikder
ব্যাখ্যা
জাগ্রত চৌরঙ্গী:
- ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খোলা শরীর, দৃপ্ত পায়ে পেশিবহুল মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার সড়কদ্বীপে দাঁড়ানো।
- এটিই দেশে নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।
- ভাস্কর: আবদুর রাজ্জাক।
- মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধযুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগ স্মরণে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গী।

উল্লেখ্য,
- ঢাকা আর্ট কলেজের সেই সময়ের অধ্যক্ষ দেশের খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাকের হাতের ছোঁয়ায় তৈরি হয়েছিল এই দৃষ্টিনন্দন স্থাপত্যকর্ম।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৩,৩৭১.
‘Bhashan Char Island’ is located in -
  1. Alexander Upazila
  2. Subarnachar Upazila
  3. Kabirhat Upazila
  4. Hatiya Upazila
ব্যাখ্যা
ভাসান চর:
 - ভাসান চর ঠেঙ্গারচর নামে পরিচিত।
- হাতিয়ায় উপজেলায় মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় পাঁচ কিলোমিটারের মধ্যে দুটি পৃথক চর হচ্ছে ঠেঙ্গারচর ও ভাসানচর অবস্থিত। 
- রোহিঙ্গা পুনর্বাসন হয়েছে জালিয়ার চর তথা ভাসানচরে।
- ভাসানচর বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা একটি দ্বীপ যা নোয়াখালী জেলার অন্তর্গত। ২০০৬ সালে এই দ্বীপটি জেগে উঠে।
- ১৯ জানুয়ারি ২০২১ ভাসানচর কে নোয়াখালী জেলার দশম থানা ঘোষণা করা হয়।
- ভাসানচরের আয়তন প্রায় ৬৫ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশ সরকার ভাসানচরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রোহিঙ্গাদের জন্যে এক আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে যেখানে প্রায় ১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী থাকতে পারবে।
- কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপর থেকে চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর ২০২০ ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম দলটিকে প্রত্যাবাসন করা হয়।
 
উৎস: ডয়েচভেলে এবং বাংলা ট্রিবিউন পত্রিকা রিপোর্ট।
৩,৩৭২.
Which British journalist first reported the March 25, 1971, Dhaka atrocities?
  1. William Buckmaster
  2. Anthony Mascarenhas
  3. Simon Dring
  4. Sydney Schanberg
  5. None of the above
ব্যাখ্যা

- ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং সর্ব প্রথম ২৫ মার্চের গনহত্যার তথ্য প্রকাশ করেন।

অপারেশন সার্চলাইট ও ২৫ মার্চের গণহত্যাঃ

- ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের বড় শহরগুলোতে গণহত্যা শুরু করে।
- তাদের পূর্বপরিকল্পিত এই গণহত্যাটি ''অপারেশন সার্চলাইট'' নামে পরিচিত।
- এ গণহত্যার পরিকল্পনার অংশ হিসেবে আগে থেকেই পাকিস্তান আর্মিতে কর্মরত সকল বাঙালি অফিসারদের হত্যা কিংবা গ্রেফতার করার চেষ্টা করা হয়। ঢাকার পিলখানায়, ঢাকার রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ই বি আর সিসহ সারাদেশের সামরিক আধাসামরিক সৈন্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়।
- এই হত্যাকান্ডের কথা যেন বহির্বিশব না জানতে পারে সে জন্য আগেই সকল বিদেশি সাংবাদিকদের গতিবিধির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং অনেককে দেশ থেকে বের করে দেয়া হয়।
- তবে ওয়াশিংটন পোস্টের বিখ্যাত সাংবাদিক সাইমন ড্রিং জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের রিপোর্ট প্রকাশ করেন।
- এর মধ্য দিয়ে বিশ্ব এই গণহত্যা সম্পর্কে অবগত হয়। আলোচনার নামে প্রেসিডেন্ট ইয়াহিয়ার কালক্ষেপণও এই গণহত্যা পরিকল্পনারই অংশ ছিল।

উৎস: ¡)ঢাকা জেলা অফিসিয়াল ওয়েবসাাইট।
         ¡¡)ডেইলি স্টার পত্রিকা। [লিঙ্ক]

৩,৩৭৩.
Where is Kusumba Mosque located?
  1. Dinajpur
  2. Naogaon
  3. Bogura
  4. Rajshahi
ব্যাখ্যা

কুসুম্বা মসজিদ: 
- কুসুম্বা মসজিদ বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায়, আত্রাই নদীর পশ্চিম তীরে কুসুম্বা গ্রামে অবস্থিত।
- এই মসজিদটি ১৫৫৮-৫৯ খ্রিস্টাব্দে আফগান শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ-এর শাসনামলে একজন উচ্চপদস্থ কর্মকর্তা সুলায়মান কর্তৃক নির্মিত হয়।
- এটি একটি প্রাচীরঘেরা চত্বরের মধ্যে অবস্থিত, যেখানে একটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বার রয়েছে।
- কুসুম্বা মসজিদের মূল গাঁথুনি ইটের হলেও বাইরের দেয়াল এবং অভ্যন্তরের পেন্ডেন্টিভ পর্যন্ত পাথরের আবরণে মোড়ানো।
- এই মসজিদকে বাংলার সুলতানি স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।
- এটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা।

সূত্র: বাংলাপিডিয়া। 

৩,৩৭৪.
How many parts of Bangladesh constitution?
  1. 10
  2. 12
  3. 7
  4. 11
  5. 13
ব্যাখ্যা
সংবিধান:
- সংবিধানের তৃতীয় ভাগের বিষয়বস্তু মৌলিক অধিকার।
- এতে মোট ২২টি অনুচ্ছেদ রয়েছে।
- সাধারণ জনগণের মৌলিক অধিকারের উৎস সংবিধান।
- সংবিধান হলো জনগণের মৌলিক অধিকারের রক্ষক।

• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে;
- মোট অনুচ্ছেদ: ১৫৩ টি।
- সংবিধানে তফসিল: ৭টি,
- সংবিধানে মূলনীতি: ৪টি,
- সংবিধানে প্রস্তাবনা: ১টি।
- সংবিধানে মোট ভাগ: ১১টি।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,৩৭৫.
Which city is known as the "City of Seven Hills"?
  1. Paris
  2. Venice
  3. San Francisco
  4. Rome
ব্যাখ্যা
• City of Seven Hills - Rome.
- City of light - Paris.
- City of canals - Venice.
- City of Golden Gate - San Francisco.

• গুরুত্বপূর্ন ভৌগলিক উপনাম (শহর):

- উদ্যানের শহর - শিকাগো।
- বিগ এ্যাপল - নিউওইয়র্ক।
- গোলাপী শহর -জয়পুর, রাজস্থান।
- চির বসন্তের নগরী - কিটো, ইকুয়েডর।
- চির শান্তির শহর - রোম।
- নিষিদ্ধ শহর - লাসা, তিব্বত।
- মসজিদের শহর - ঢাকা ও ইস্তাম্বুল।
- মন্দিরের শহর - বেনারস।
- স্বর্ণ নগরী - জোহান্সবার্গ।
- সম্মেলনের শহর - জেনেভা।
- গ্রানাইটের শহর - এভারডিন।

উৎস: ব্রিটানিকা।
৩,৩৭৬.
Which country named the recently hit cyclone 'Montha'?
  1. Philippines
  2. Thailand
  3. Indonesia
  4. Myanmar
ব্যাখ্যা

ঘূর্ণিঝড় ‘মোন্থা’:
- সম্প্রতি (অক্টোবর, ২০২৫)-এ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ যা ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
- প্রবল ঘূর্ণিঝড়ের নাম ‘মোন্থা’।
- ঘূর্ণিঝড় 'মোন্থা'র নাম প্রদান করেছে থাইল্যান্ড।
- থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ ‘সুগন্ধি ফুল’।
- ২৮ অক্টোবর, ২০২৫ স্থানীয় সময় রাতে ঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করেছে।

উল্লেখ্য,
- বছরের বিভিন্ন সময়ে বিশ্বজুড়ে যে ঝড়, ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার পূর্বাভাস পেয়ে থাকে আবহাওয়া দপ্তর, পালা করে বিভিন্ন দেশ তার নামকরণ করে।
- আর এটি করে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)।
- ডব্লিউএমও সে জন্য পাঁচটি বিশেষ আঞ্চলিক আবহাওয়া সংস্থার (আরএসএমসি) সঙ্গে সমন্বয় করে ২০০৪ সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করেছে।

উৎস: প্রথম আলো।

৩,৩৭৭.
How many countries are currently members of the ASEAN Free Trade Area? (April, 2025)
  1. 7
  2. 10
  3. 12
  4. 16
ব্যাখ্যা
AFTA:
- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে।
- ৬টি দেশের সমন্বয়ে AFTA প্রথম যাত্রা শুরু করে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১০টি। (এপ্রিল, ২০২৫)
- এগুলো হলো:
• মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৭৮.
Where is Sitakot Bihar located?
  1. Dinajpur
  2. Comilla
  3. Bogra
  4. Chattogram
ব্যাখ্যা
সীতাকোট বিহার:
- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সীতাকোট বিহার অবস্থিত।
- বিহারটিতে মোট ৪১টি প্রায় সমআয়তনের কক্ষ ছিল।
- এই কক্ষগলি একটি প্রশস্ত টানা বারান্দার সংগে যুক্ত ছিল।
- সীতাকোট বিহার আঙ্গিনার মধ্যবর্তী স্থানে কোন প্রধান মন্দির ছিলনা।
- এখানে পাহাড়পুর,শালবন বিহার এবং আনন্দ বিহারের মত ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলক দেখা যায়না।
- তবে আকার আয়তনের দিক থেকে এই বিহারের সংগে বগুড়ায় অবস্থিত ভাসু বিহার এর অনেক মিল রয়েছে।
- সীতাকোট বিহার থেকে প্রাপ্ত দুইটি ব্রোঞ্জ মূর্তির গঠন শৈলী থেকে অনুমান করা যায় যে, এগুলি ৭ম-৮ম শতাব্দীতে তৈরী।
- সময়কাল: - খ্রিঃ ৭-৮ম শতক।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
৩,৩৭৯.
Where is the Great Barrier Reef located?
  1. South Africa
  2. Greenland
  3. Australia
  4. Indonesia
ব্যাখ্যা

গ্রেট ব্যারিয়ার রিফ:
- গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর সিস্টেম।
- এটি উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের তীরে প্রবাল সাগরে অবস্থিত। 
- এটি আনুমানিক ৩৪৪,৪০০০ কি.মি. বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত।
- এটি ২,৯০০টিরও বেশি পৃথক রিফ সিস্টেম, ৭৬০টি ফ্রেঞ্জ রিফ, ৩০০টি প্রবাল রশ্মি এবং ৯০০টি দ্বীপ নিয়ে গঠিত।
- এটি অস্ট্রেলিয়ান আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীরা ব্যবহার করত।

তথ্যসূত্র - Worldatlas.com

৩,৩৮০.
What is the official name of the Bretton Woods Conference?
  1. United Nations Monetary and Financial Conference
  2. United Nations Economic Summit
  3. International Reconstruction Summit
  4. Global Economic Cooperation Conference
ব্যাখ্যা

ব্রেটন উডস কনফারেন্স:
- এটি অফিসিয়ালি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।

৩,৩৮১.
Which country unveiled the world's largest offshore wind farm 'Dogger Bank' in 2023?
  1. USA
  2. UK
  3. Germany
  4. Netharlands
  5. Japan
ব্যাখ্যা
হর্নেসা ২ অফশোর উইন্ড ফার্ম:
- হর্নেসা ২ (Hornsea 2) হলো বিশ্বের বৃহত্তম অফশোর উইন্ড ফার্ম।
- এটি যুক্তরাজ্যে অবস্থিত।
- এই উইন্ড ফার্মটি (ডেনমার্ক ভিত্তিক একটি কোম্পানি) দ্বারা পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য,
- মোট ক্ষমতা: 1.32 গিগাওয়াট (GW)।
- টারবাইন সংখ্যা: ১৬৫টি 8 মেগাওয়াট ক্ষমতার উইন্ড টারবাইন।
- এলাকা: ৪৬২ বর্গ কিলোমিটার (১৭৮ বর্গ মাইল) জুড়ে বিস্তৃত।

উৎস: Hornsea 2 ওয়েবসাইট।
৩,৩৮২.
Which country left OPEC on January 1, 2024?
  1. Venezuela
  2. Kuwait
  3. Angola
  4. Qatar
  5. Samoa
ব্যাখ্যা
• OPEC
- ওপেক (OPEC) হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তঃসরকারি সংস্থা।
- যার পূর্ণ নাম 'অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস'।
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে অ্যাঙ্গোলা OPEC ত্যাগ করায় বর্তমানে OPEC সদস্য - ১২টি দেশ।
- ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রথম পাঁচ সদস্য (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা) নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৫ সাল থেকে অস্ট্রিয়ার ভিয়েনায় এর সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যদিও অস্ট্রিয়া ওপেক সদস্যভুক্ত দেশ নয়।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
৩,৩৮৩.
Bangladesh’s Exclusive Economic Zone stretches up to how many nautical miles?
  1. 12 nautical miles
  2. 200 nautical miles
  3. 350 nautical miles
  4. 354 nautical miles 
ব্যাখ্যা

• বাংলাদেশের সমুদ্রসীমা:
- বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার। 
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার।
- বাংলাদেশের মহীসোপানের দৈর্ঘ্য ৩৫৪ নটিক্যাল মাইল।

এছাড়া,
-১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার।
- ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি পকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিক্যাল মাইল। কিন্তু এর পরেও যদি অগভীর সমুদ্র থাকে তাহলে তার সবটুকু পাবে উপকূলীয় দেশ। তাই, বাংলাদেশের মহীসোপানের দৈর্ঘ্য ৩৫৪ নটিক্যাল মাইল।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, UNCLOS website.

৩,৩৮৪.
According to the Agricultural Statistics Yearbook 2023, top districts in wheat production-
  1. Thakurgaon
  2. Kushtia
  3. Dinajpur
  4. Mymensingh
ব্যাখ্যা
• Thakurgaon is the top district for wheat production according to the Agricultural Statistics Yearbook 2023. 

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী:
• শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

• শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩। [প্রকাশিত: ১২ জুন ২০২৪] [লিঙ্ক]
৩,৩৮৫.
Babar Ali from Chittagong has become the _____ Bangladeshi to conquer the highest peak on earth, Mount Everest.
  1. Fifth
  2. Seventh
  3. Sixth
  4. None of these
ব্যাখ্যা
বাবর আলী বাংলাদেশের ৫ম এভারেস্ট জয়ী।

বাংলাদেশী এভারেস্ট জয়ী:
- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।

⇒ এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন, বাবর আলী।
- ১ম বাংলাদেশি: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য় বাংলাদেশি: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য় বাংলাদেশি: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ বাংলাদেশি: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম বাংলাদেশি: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।

এছাড়াও,
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস: i) ২০ মে, ২০২৪, The Business Standard.
         ii) ২৯ আগস্ট ২০২২, প্রথম আলো।
৩,৩৮৬.
The area of Bangladeshi part in Sundarbans is -
  1. 4,017 square kilometers
  2. 5,017 square kilometers
  3. 6,017 square kilometers
  4. 8,017 square kilometers
ব্যাখ্যা
সুন্দরবন:
- সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ।
- এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত ।
- ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে।
- সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবংম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ।
- ১৯৯২ সালের ২১শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি পায়।
- "সুন্দরবন"-এর আক্ষরিক অর্থ "সুন্দর জঙ্গল" বা "সুন্দর বনভূমি"।
- সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়।

উৎস: বাগেরহাট জেলা, জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইট।
৩,৩৮৭.
Which country shares control of the Strait of Hormuz with Iran?
  1. Oman
  2. Kuwait
  3. Bahrain
  4. Qatar
ব্যাখ্যা
হরমুজ প্রণালী:
- হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার।
- প্রণালিটির সবচেয়ে সরু অংশ ৩৩ কিলোমিটার (২১ মাইল) চওড়া।
- তবে জাহাজ চলাচলের পথ আরও সরু, মাত্র ৩ কিলোমিটার (২ মাইল) চওড়া।

⇒ হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো, অন্য পাশে রয়েছে ইরান।
- এর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমান।
- হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান মূলত ওমানের সাথে ভাগ করে নেয়। 
- হরমুজ প্রণালীর দক্ষিণ উপকূল ওমানের মুসান্দাম প্রদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশ দ্বারা বেষ্টিত।

⇒ মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়।
- হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ, অর্থাৎ প্রায় ২ কোটি ব্যারেল তেল ও বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন করা হয়।



উৎস: i) Britannica. [link]
ii) Time Magazine.
৩,৩৮৮.
Garo Hill is located in which district of Bangladesh?
  1. Chittagong
  2. Comilla
  3. Khulna
  4. Mymensingh
ব্যাখ্যা
• গারো পাহাড়:
- বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়।

- গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত একটি পর্বতশ্রেণী।
- গারো পাহাড় মূলত পূর্ব গারো পাহাড়, পশ্চিম গারো পাহাড় এবং দক্ষিণ গারো পাহার এই তিনটি অঞ্চলে বিভক্ত।
- এর ভৌগোলিক অবস্থান ৮৯°৫০´ পূর্ব হতে ৯০°৫০´ পূর্ব অক্ষাংশ এবং ২৮°০৮´ উত্তর হতে ২৬°০১´ উত্তর  দ্রাঘিমাংশে এর আয়তন প্রায় ৮১৬৭ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলাসমূহ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই অঞ্চলসমূহ এই পাহাড়ের পাদদেশীয় পালিজ সমৃদ্ধ।
- গারো পাহাড়ের উত্তর এবং উত্তর পশ্চিমে রয়েছে আসাম এবং পূর্বে মেঘালয়ে খাসি পাহাড়।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৩৮৯.
Which was the first organization to formally launch the Language Movement in East Pakistan?
  1. Rashtrabhasha Sangram Parishad
  2. Muslim League
  3. Tamaddun Majlis
  4. Gono Azadi League
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য,
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন। 
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

৩,৩৯০.
Which country is the world's top producer of rare earth elements (REEs)? [May, 2025]
  1. Brazil
  2. Russia
  3. Australia
  4. China
ব্যাখ্যা
বিরল খনিজ:
- ১৭টি মৌলের একটি গ্রুপ হলো বিরল খনিজ।
- International Union of Pure and Applied Chemistry (IUPAC)-এর নামকরণ অনুযায়ী, পর্যায় সারণির ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌলের সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলছে যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট।

উল্লেখ্য,
- বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন।
- মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য বলছে, দেশটিতে ৪ কোটি ৪০ লাখ মেট্রিক টন বিরল খনিজ মজুত আছে।
- দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, দেশটির মজুতের পরিমাণ ২ কোটি ১০ লাখ টন।
- এ ছাড়া ভারতে ৬৯ লাখ টন, অস্ট্রেলিয়ায় ৫৭ লাখ টন, রাশিয়ায় ৩৮ লাখ টন, ভিয়েতনামে ৩৫ লাখ টন এবং যুক্তরাষ্ট্রে ১৯ লাখ টন বিরল খনিজের মজুত আছে।

⇒ উৎপাদনের দিক থেকেও চীন শীর্ষস্থান ধরে রেখেছে।
- ২০২৪ সালে দেশটি ২ লাখ ৭০ হাজার টন বিরল খনিজ উৎপাদন করেছে।
- একই বছর ব্রাজিল ও ভারত ২ হাজার ৯০০ টন, রাশিয়া ২ হাজার ৫০০ টন এবং যুক্তরাষ্ট্র ৪৫ হাজার টন বিরল খনিজ উৎপাদন করেছে।
- আর ১৩ হাজার টন উৎপাদন নিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া।

উৎস: i) USGS ওয়েবসাইট। [link]
ii) প্রথম আলো।
৩,৩৯১.
Which of the following is a country in the Micronesia region?
  1. Solomon Islands
  2. Fiji
  3. Vanuatu
  4. Papua New Guinea
  5. Palau
ব্যাখ্যা

⇒ মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ

⇒ মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

⇒ পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৩,৩৯২.
Who was the director of the film 'Titash Ekti Nadir Naam'?
  1. Zaheer Raihan
  2. Ritwik Ghatak
  3. Satyajit Roy
  4. Tarek Masood
ব্যাখ্যা
তিতাস একটি নদীর নাম:
- তিতাস একটি নদীর নাম 'ঋত্বিক ঘটক' পরিচালিত ১৯৭৩ সালের বাংলাদেশী নাট্যধর্মী চলচ্চিত্র।
- বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম অবলম্বনে চলচ্চিত্র উপযোগী করে নির্মিত হয়েছে।
- ছবিটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান, এটি তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র।
- ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন প্রবীর মিত্র, রোজী সামাদ, কবরী ও গোলাম মুস্তাফা।
- চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৩ সালের ২৭ জুলাই।

এছাড়াও,
- জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান।
- মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ।

উৎস: i) Bengal Film Archive.
ii) প্রথম আলো।
৩,৩৯৩.
What is the name of the central bank of China?
  1. Bank of China
  2. Reserve Bank of China
  3. Central Bank of China
  4. The People's Bank of China
ব্যাখ্যা
চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: The People's Bank of China.

কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Sveriges Riksbank.
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম: The Reserve Bank of India (RBI).
- ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Bank of England.

Source: respective bank website.
৩,৩৯৪.
Which of the following is not an ecologically critical of Bangladesh-
  1. Hakaluki
  2. Sundarbans
  3. Chalanbil
  4. Sonadia Island
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) Chalanbil

Ecologically Critical Area: 

- ভূপ্রাকৃতিক অনুকূল অবস্থার কারণে বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ।
- কিন্তু অপরিণামদর্শী কর্মকান্ডের ফলে দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য নানান ধরনের ক্ষতির সম্মুখীন।
- ইতোমধ্যে দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেশের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে।
- এর ফলে দেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো কোনো প্রতিবেশের উৎপাদনশীলতাও কমে গিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ-পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে: 
ক) হাকালুকি হাওর — এটি সিলেট ও মৌলভীবাজার জেলার একটি বৃহৎ হাওর অঞ্চল এবং ১৯৯৯ সালে ECA হিসেবে ঘোষণা করা হয়েছে।
খ) সুন্দরবন — বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য অঞ্চল, ১৯৯৯ সালে ECA ঘোষণা হয়।
ঘ) সোনাদিয়া দ্বীপ — এটি কক্সবাজার জেলার মেহেরঘোনায় অবস্থিত উপকূলীয় দ্বীপ, এটি ১৯৯৯ সালে ECA ঘোষণা করা হয়।
------------------------- 

চলন বিল:
- বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলনবিল।
- এটি রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত।
- শুকনা মৌসুমে এসব বিলে জল থাকে না।
- ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহপথ পরিবর্তন করে বর্তমান যমুনায় রূপ নেয়, সে সময়েই চলনবিলের সৃষ্টি।

সূত্র: পরিবেশ অধিদপ্তর [লিংক] 

৩,৩৯৫.
Which agreement introduced freedom of movement in Europe?
  1. Maastricht Treaty
  2. Schengen Agreement
  3. Treaty of Rome
  4. Treaty of Lisbon
ব্যাখ্যা
শেনজেন চুক্তি:
- শেনজেন চুক্তি ইউরোপে অবাধ চলাচল প্রবর্তনকারী চুক্তি।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৪ জুন ১৯৮৫ সালে।
- বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস এই চুক্তিতে স্বাক্ষর করে।
- চুক্তির লক্ষ্য ছিল অভ্যন্তরীণ সীমান্তে নিয়ন্ত্রণ তুলে নেওয়া।
- এতে স্বাক্ষরকারী দেশের নাগরিকরা অবাধে চলাফেরা করতে পারে।
- ১৯৯০ সালে শেনজেন কনভেনশন সই হয় এবং ১৯৯৫ সালে কার্যকর হয়।
- এই নিয়মগুলো পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের আইনে পরিণত হয়।
- বর্তমানে ২৭টি দেশ শেনজেন অঞ্চলের অংশ, এর মধ্যে ২৩টি ইইউ সদস্য ও ৪টি ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি (EFTA) দেশ।
- ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ক্রোয়েশিয়ার স্থল ও সমুদ্র সীমান্তে চেক তুলে নেওয়া হয়।
- ২০২৩ সালের ২৬ মার্চ থেকে ক্রোয়েশিয়ার বিমান সীমান্তেও নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে।
- ২০২৪ সালের ৩১ মার্চ থেকে বুলগেরিয়া ও রোমানিয়ার বিমান ও সমুদ্র সীমান্তেও শেনজেন নিয়ম পুরোপুরি কার্যকর হয়েছে।
- স্থলসীমান্তে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
- সাইপ্রাস শিগগিরই শেনজেন অঞ্চলে যোগ দেবে।
- আয়ারল্যান্ড এখনও শেনজেন অঞ্চলের অংশ নয়। তবে এটি পুলিশ ও অপরাধবিষয়ক সহযোগিতায় যুক্ত আছে।
- EFTA-র চারটি দেশও শেনজেন অঞ্চলভুক্ত।
- নতুন ইইউ প্রার্থী দেশগুলোকে শেনজেন আইন পুরোপুরি মানতে হয়।
- অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নিতে হলে এককভাবে অনুমোদন দিতে হয় ইউরোপীয় কাউন্সিলকে।
- এর আগে নিরীক্ষা করে দেখা হয় দেশটি শেনজেন শর্ত মানছে কিনা।

লিসবন চুক্তি:
- স্বাক্ষর ২০০৭ সাল। 
- কার্যকর ২০০৯ সাল। 
- লিসবন চুক্তি হল একটি গুরুত্বপূর্ণ ইইউ চুক্তি যা আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় কাউন্সিলকে একটি ইইউ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়, দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতিত্ব প্রতিষ্ঠা করে এবং ইউরোপীয় সংসদের কাঠামো পরিবর্তন করে।

Visa waiver agreements বা ভিসা মওকুফ চুক্তি: 
- ভিসা মওকুফ চুক্তিগুলি হল ইইউ এবং ইইউ-বহির্ভূত দেশগুলির মধ্যে চুক্তি যা তাদের পাসপোর্টধারী নাগরিকদের অন্য পক্ষের ভূখণ্ডে ভ্রমণের সময় ভিসা-মুক্ত ভ্রমণের অনুমতি দেয়, ১৮০ দিনের সময়কালে ৯০ দিন পর্যন্ত।

Treaty of Rome:
১৯৫৭ সালের ২৫শে মার্চ স্বাক্ষরিত রোমের চুক্তিগুলি ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) এবং ইউরোপীয় পারমাণবিক শক্তি সম্প্রদায় (Euratom) প্রতিষ্ঠা করে

উৎস: EU ওয়েবসাইট।
৩,৩৯৬.
What is the average height of Lalmai Hill in meters?
  1. 17 meters
  2. 16 meters
  3. 21 meters
  4. 15 meters
ব্যাখ্যা
• প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
- দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।
- প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। 

ক) বরেন্দ্রভূমি:
- বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
-এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার।
- প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার।
- এটি প্লাইস্টোসিন যুগের সর্ববৃহৎ উঁচুভূমি।
- বর্তমানে বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্প এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে এ অঞ্চলটিকে কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী করা হয়েছে।

খ) মধুপুর ও ভাওয়ালের গড়:
- টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় নিয়ে এলাকাটি গঠিত।
- এটি প্লাইস্টোসিন যুগের দ্বিতীয় বৃহত্তম উঁচুভূমি।
- সমভূমি থেকে এর গড় উচ্চতা প্রায় ৩০ মিটার এবং আয়তন ৪,১০৩ বর্গকিলোমিটার।
- এখানকার মৃত্তিকা কৃষিকাজের জন্য তেমন উপযোগী নয়।
- এটি দেশের গজারী বৃক্ষের কেন্দ্র হিসাব পরিচিত।

গ) লালমাই পাহাড়:
- কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এ পাহাড়টি বিস্তৃত।
⇒ এর আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার।
- এ পাহাড়ের মাটি লাল এবং নুড়ি, বালি ইত্যাদি দ্বারা গঠিত ।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৩৯৭.
Who served as the Prime Minister of Emperor Chandragupta Maurya?
  1. Mansingh
  2. Kautilya
  3. Todermal
  4. Abul Fazal
ব্যাখ্যা
- চাণক্য খ্রিস্টপূর্ব ৩৭০ অব্দে জন্ম গ্রহণ করে।
- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য যিনি অতীব বুদ্ধিমান ‘চাণক্য’ বা সম্রাটের প্রাথমিক জীবনের শিক্ষক বিষ্ণুগুপ্ত বলেও পরিচিত।
- রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির দিকপাল ও ভারতের ম্যাকিয়াভ্যালি হিসেবে পরিচিত ছিলেন।
- চন্দ্রগুপ্তের এবং বিন্দুসারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন।
- তার উল্লেখযোগ্য গ্রন্থ হল অর্থশাস্ত্র ( ১৫ খন্ডে ) ও চাণক্যনীতি।
- অর্থশাস্ত্র গ্রন্থটি রাষ্ট্রশাসন ও কূটনীতিকৌশলের সার সংক্ষেপ।

সূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ স্টাডিজ , বিবিএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৩৯৮.
Who is the director of the documentary '36 July: States vs People'?
  1. Tareque Masud
  2. Tanvir Mokammel
  3. Mostofa Sarwar Farooki 
  4. Soumitra Dastidar
ব্যাখ্যা

- ৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল' তথ্যচিত্রের নির্মাতা সৌমিত্র দস্তিদার।
- বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত হয়েছে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের তথ্যচিত্র '৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপলস'।
- এই তথ্যচিত্রটি  ৪ আগস্ট ২০২৫ বাংলাদেশে প্রথম প্রদর্শিত হয়।
- তথ্যচিত্রটিতে বাংলাদেশের বুদ্ধিজীবী ও অধিকারকর্মী বদরুদ্দীন উমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদের সাক্ষাৎকার রয়েছে।
- 'জাতীয় নিরাপত্তা'র কারণ দেখিয়ে এই তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ করা হয়।]

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিংক]

৩,৩৯৯.
What is the current tax-free income limit for women? (March, 2026)
  1. 350000 BDT
  2. 400000 BDT
  3. 450000 BDT
  4. 500000 BDT
ব্যাখ্যা

করমুক্ত আয় সীমা:
- বর্তমানে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০০০০ টাকা।
- নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪০০০০০ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা: ৫০০০০০ টাকা।
- তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫০০০ টাকা।

উল্লেখ্য:
- ২০২৬-২৭ অর্থবছর ও ২০২৭-২৮ অর্থবছর এ সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩৭৫০০০ টাকা।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৩,৪০০.
In which country the world’s largest technology conference, 'Web Summit 2025' occurred?
  1. Germany
  2. Portugal
  3. Canada
  4. Russia
ব্যাখ্যা

ওয়েব সামিট ২০২৫:
- বিশ্বের প্রযুক্তি জগতের সবচেয়ে বড় আয়োজন 'ওয়েব সামিট ২০২৫' অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে।
- ১০ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এই মেলা ১৩ নভেম্বর শেষ হয়।
- এতে অংশ নিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ, বিনিয়োগকারী, উদ্ভাবক ও নীতিনির্ধারকসহ প্রায় ৭০ হাজারেরও বেশি প্রতিনিধির।
- এ বছরের ওয়েব সামিটের মূল প্রতিপাদ্য- 'Rebuilding Trust in Tech'.

উৎস: যুগান্তর পত্রিকার রিপোর্ট।