বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৩৩ / ৬২ · ৩,২০১৩,৩০০ / ৬,১৭৯

৩,২০১.
Which of the following regions is not located on the border between Bangladesh and India?
  1. Panchagarh
  2. Cox's Bazar
  3. Feni
  4. Khagrachari
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ:
- বাংলাদেশের ৮ টি বিভাগে মোট জেলার সংখ্যা হল ৬৪।
- এর মধ্যে সীমান্তবর্তী জেলা রয়েছে ৩২ টি।
- এই সীমান্তবর্তী জেলাগুলো ভারত ও মিয়ানমার এর সাথে।
- ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে ৩০ টি জেলার আর মিয়ানমারের সাথে রয়েছে ৩টি জেলার।
- এদের মধ্যে ১টি জেলার (রাঙ্গামাটি) আবার দুই দেশের সাথেই সীমান্ত রয়েছে।
-  ঢাকা ও বরিশাল বিভাগ ব্যতীত সকল বিভাগের সীমান্তবর্তী জেলা রয়েছে।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের ৩টি সীমান্তবর্তী জেলা হল কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান।
- অপরদিকে ভারতের সাথে যে ৩০ টি  সীমান্তবর্তী জেলা রয়েছে তার মধ্যে-

• চট্টগ্রাম বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো - চট্ট্রগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি।
• খুলনা বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো - সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া।
• রাজশাহী বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো - রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট।
• রংপুর বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো - পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম।
• ময়মনসিংহ বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো - জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা।
• সিলেট বিভাগের সীমান্ত সংলগ্ন জেলাগুলো হলো - সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

সূত্র: ডিএমপি নিউজ।
৩,২০২.
Where is the 'Permanent Court of Arbitration (PCA)' located?
  1. Denmark
  2. Netherlands
  3. Belgium
  4. Germany
  5. Switzerland
ব্যাখ্যা

• আন্তর্জাতিক সালিশী আদালত বা স্থায়ী সালিশ আদালত বা Permanent Court of Arbitration (PCA):
- ১৮৯৯ সালে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত স্থায়ী সালিশ আদালত হল একটি আন্তঃসরকারি সংস্থা যা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভিন্ন ধরণের বিরোধ নিষ্পত্তি পরিষেবা প্রদান করে।
- পিসিএ হল একটি আন্তঃসরকারি সংস্থা যার ১২৪টি চুক্তিকারী পক্ষ রয়েছে।
- সদর দপ্তর: পিস প্যালেস, হেগ, নেদারল্যান্ড।
- পিসিএ ছিল প্রথম স্থায়ী আন্তঃসরকারি সংস্থা যা সালিশ এবং অন্যান্য শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি ফোরাম প্রদান করে।
- ১৮৯৯ সালে হেগে অনুষ্ঠিত প্রথম হেগ শান্তি সম্মেলনের সময় হেগে সমাপ্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য কনভেনশন দ্বারা পিসিএ প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমান মহাসচিব: ডঃ হাব মার্সিন চেপেলাক (১ জুন ২০২২ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত)। 

তথ্যসূত্র: Permanent Court of Arbitration ওয়েবসাইট। 

৩,২০৩.
Which international agreement is commonly referred to as the 'Good Friday Agreement'? 
  1. Belfast Agreement
  2. Dayton Peace Accords
  3. Wye River Memorandum
  4. Algiers Accords
ব্যাখ্যা

- 'Good Friday Agreement' মূলত বেলফাস্ট চুক্তিকে বোঝায়।

• বেলফাস্ট চুক্তি:
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি করা হয়। 
- ব্রিটেন ও আয়ারল্যান্ড মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি উত্তর আয়ারল্যান্ডের শান্তির জন্য অন্যতম মাইলফলক। 
- “বেলফাস্ট চুক্তি”র অপর নাম - Good Friday Agreement।
- উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১০ এপ্রিল, ১৯৯৮ সালে।
- চুক্তিটি কার্যকর হয় ডিসেম্বর, ১৯৯৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৩,২০৪.
Which of the following one is not among the Seven Sisters states of India?
  1. Assam
  2. Sikkim
  3. Nagaland
  4. Tripura
ব্যাখ্যা
সিকিম ভারতের সেভেন সিস্টারস রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়।

সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন।
- তবে ভারত এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।
- তাদের দাবি, অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের অংশ।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৩,২০৫.
Which mosque is pictured on the Bangladesh Taka Ten note?
  1. Kusumba Mosque
  2. Baitul Mukarram Mosque
  3. Tara Mosque
  4. Shatgumbad Mosque
ব্যাখ্যা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ:
- বায়তুল মোকাররম জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ।

⇒ ১৯৬০ সালের ২৭ জানুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। 
- পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়।
- বিশিষ্ট স্থপতি টি. আব্দুল হুসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়।
- এই মসজিদে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 
- ১৯৬২ সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়।

⇒ ১৯৭৫ সালের ২৮ মার্চ হতে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপর বায়তুল মোকাররম মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত রয়েছে।
- সৌদি সরকারের অর্থায়নে ২০০৮ সালে মসজিদ সম্প্রসারনের কাজ করা হয়। 

উল্লেখ্য,
- বাংলাদেশের পুরোনো দশ টাকার নোটে রয়েছে আতিয়া জামে মসজিদটির ছবি।
- বর্তমান দশ টাকার নোটে রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩,২০৬.
In which year was the most recent referendum held in Bangladesh? (December-2025)
  1. 1977
  2. 1985
  3. 1991
  4. 1998
  5. None of these
ব্যাখ্যা

বাংলাদেশে গণভোটঃ
- এ পর্যন্ত মোট ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়। 
- ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে এই গণভোট অনুষ্ঠিত হয়।
- এর মধ্যে প্রশাসনিক গণভোট ২ বার অনুষ্ঠিত হয়।
- সাংবিধানিক গণভোট ১ বার অনুষ্ঠিত হয়।
- প্রথম গণভোট- প্রশাসনিক গণভোট হয় ১৯৭৭ সালে।
- দ্বিতীয় গণভোট- প্রশাসনিক গণভোট ১৯৮৫ সালে।
- তৃতীয় গণভোট- সাংবিধানিক গণভোট অনুষ্ঠিত হয়- ১৯৯১ সালে।
- এটি সর্বশেষ গনভোট।

উল্লেখ্য,
- ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

উৎস: পৌরনীতি ও সুশাসন, ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২০৭.
In 2024-25 season, the champion of the French Ligue 1 is:
  1. Paris Saint-Germain
  2. Marseille
  3. Saint-E'tienne
  4. Strasbourg
ব্যাখ্যা

- ২০২৪-২৫ মৌসুমে ফরাসি লিগ - ১ এর চ্যাম্পিয়ন হয়েছে Paris Saint-Germain (PSG)।
- তারা এই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করে ৫ এপ্রিল ২০২৫ তারিখেই ছয় ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করে।
- এটি PSG-এর ১৩তম লিগ ১ শিরোপা।

এছাড়াও, 
- Marseille দ্বিতীয় স্থানে রয়েছে। 

সূত্র: ESPN, SofaScore, WorldFootball.net.

৩,২০৮.
The ninth Secretary-General of the United Nations is a citizen of which country?
  1. Portugal
  2. South Korea
  3. Norway
  4. Sweden
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে (সানফ্রানসিস্কো শহরে)।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল  ৫১ টি।
- বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি, এবং
- ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।
- জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত।
- জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২০৯.
Recently, which of the following institutions received the 'E-Return Champion Certificate' from Bangladesh's National Board of Revenue (NBR)? [November,2025]
  1. Sonali Bank PLC
  2. BAT Bangladesh
  3. BURO Bangladesh
  4. All of the above
ব্যাখ্যা

- সম্প্রতি, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক 'ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট' পেয়েছে- ৫টি প্রতিষ্ঠান।
- দেশের পাঁচ প্রতিষ্ঠানকে 'ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট' দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
- এনবিআরের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের আওতায় ১৮ সেপ্টেম্বর ২০২৫ তাদেরকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
 - পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: 
- বিএটি বাংলাদেশ, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিক্যালস এবং ব্যুরো বাংলাদেশ।
- BAT Bangladesh, Sonali Bank, BRAC Bank, Renata Pharmaceuticals and Bureau Bangladesh.

উৎস: বাসস নিউজ।[লিঙ্ক]

৩,২১০.
Which article of the Constitution of Bangladesh deals with the promotion of international peace and security?
  1. Article 23
  2. Article 25
  3. Article 24
  4. Article 26
ব্যাখ্যা
- সংবিধানের ২৫নং অনুচ্ছেদে 'আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন' সম্পর্কে বলা হয়েছে। 

অন্যদিকে: 
- ২৩নং অনুচ্ছেদ: জাতীয় সংস্কৃতি। 
- ২৪নং অনুচ্ছেদ: জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি। 
- ২৬নং অনুচ্ছেদ: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল। 

সূত্র: বাংলাদেশের সংবিধান। 
৩,২১১.
In 2025, which has been announced as the annual product of Bangladesh?
  1. Handicrafts
  2. Leather goods
  3. Furniture
  4. Jute products
ব্যাখ্যা
২০২৫ সালের বর্ষপণ্য:
- ২০২৫ সালের বর্ষপণ্য হিসেবে আসবাবপত্র (ফার্নিচার) ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১ জানুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

উল্লেখ্য, 
- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আয়োজন করা হচ্ছে। এ মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

- বাংলাদেশের ফার্নিচার শিল্প বর্তমানে উল্লেখযোগ্যভাবে বিকাশ লাভ করেছে এবং এটি ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। 

সূত্র: প্রথম আলো। 
৩,২১২.
The Basel Convention mainly deals with - 
  1. Climate change
  2. Hazardous waste management
  3. Air pollution
  4. Marine biodiversity
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন:
- বাসেল কনভেনশন হলো বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থের নিষ্কাশন সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৮৯ সালে এই কনভেনশনটি স্বাক্ষরিত হয় এবং ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- এর পুরো নাম "Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal"।
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশন অনুমোদন করে এবং এর আওতাভুক্ত হয়।

সূত্র: বাসেল কনভেনশন ও UNEP ওয়েবসাইট।

৩,২১৩.
'The Independence Day Award' has been given annually in Bangladesh since -
  1. 1976
  2. 1977
  3. 1978
  4. 1979
ব্যাখ্যা
স্বাধীনতা পদক:
- স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।
- এ পুরস্কার প্রদানের ক্ষেত্রগুলি হলো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্মরণীয় অবদান, ভাষা আন্দোলনে অবদান, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সাংবাদিকতা, জনসেবা, সামাজিক বিজ্ঞান, সঙ্গীত, ক্রীড়া, চারুকলা ও পল্লী উন্নয়নে অবদান।
- প্রতিটি পুরস্কারের মান একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং নগদ অর্থ।
- স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করা হয়।

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ বিশিষ্ট ব্যক্তিকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৫'-এর জন্য মনোনীত করা হয়েছে।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৩,২১৪.
With which department of the United States is Elon Musk associated?
  1. Commerce
  2. Energy
  3. Transportation
  4. Government Efficiency
ব্যাখ্যা

◉ ইলন মাস্ক:
- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান আছেন ইলন মাস্ক।

উল্লেখ্য, 
- ইলন মাস্ক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের "ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি" (Department of Government Efficiency বা DOGE)-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

- এই পদে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যুক্ত হয়েছেন।

এছাড়াও, 
- DOGE-এর মূল লক্ষ্য হলো সরকারি ব্যয় কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করা। এটি বিভিন্ন সরকারি সংস্থায় সংস্কার কার্যক্রম পরিচালনা করছে, যেমন কর্মী ছাঁটাই, চুক্তি বাতিল, এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার আধুনিকীকরণ। মাস্কের অধীনে, DOGE বিভিন্ন সংস্থায় কর্মী নিয়োগ করেছে যারা তার ব্যক্তিগত কোম্পানি যেমন টেসলা, স্পেসএক্স, এক্স (পূর্বে টুইটার), এবং xAI-এর সাথে যুক্ত।  

সূত্র: ওয়াশিংটন পোস্ট, Financial Times, Britannica.

৩,২১৫.
How many founding member countries did NATO have?
  1. 10
  2. 12
  3. 15
  4. 18
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- NATO একটি রাজনৈতিক ও সামরিক জোট,
- এটি ৪ এপ্রিল ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।
- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

উল্লেখ্য, 
- NATO-র প্রতিষ্ঠাকালে মোট ১২টি সদস্য দেশ ছিল, বর্তমানে সদস্য ৩২টি। সর্বশেষ সদস্য সুইডেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তুরস্ক ও আলবেনিয়া NATO-র সদস্য। আফগানিস্তানে NATO-র নেতৃত্বে ISAF (International Security Assistance Force) মিশন পরিচালিত হয়েছিল। বর্তমানে সংগঠনটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মার্ক রুটে (Mark Rutte)।
 
সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৩,২১৬.
Who was present at the surrender ceremony representing the Government of Bangladesh?
  1. Tajuddin Ahmad
  2. Syed Nazrul Islam
  3. A.K. Khandaker
  4. M.A.G. Osmani
ব্যাখ্যা

পাকিস্তানের আত্মসমর্পণ:
- ১৯৭১ সালের ৬ থেকে ১৬ ডিসেম্বর যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়।
- ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডার প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
- পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
- বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২১৭.
In which part of the constitution of Bangladesh mentions the 'Auditor General and Comptroller'?
  1. Part-6
  2. Part-7
  3. Part-8
  4. Part-9
ব্যাখ্যা
সংবিধানের ভাগ:
- প্রথম ভাগ: প্রজাতন্ত্র,
- দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
- তৃতীয় ভাগ: মৌলিক অধিকার,
- চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগ: আইনসভা,
- ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ,
- সপ্তম ভাগ: নির্বাচন,
- অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
- নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ,
- দশম ভাগ: সংবিধান-সংশোধন,
- একাদশ ভাগ: বিবিধ।
 
উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,২১৮.
Which article establishes the supremacy of the Constitution?
  1. Article 3
  2. Article 5
  3. Article 7
  4. Article 9
ব্যাখ্যা
- ৭ নং অনুচ্ছেদ দ্বারা সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়েছে।

সংবিধানের প্রাধান্য:
৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷

(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

- সংবিধানের প্রাধান্য (Supremacy of the Constitution) বলতে বুঝায় সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
- অর্থাৎ অন্য সকল আইন সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
- অন্যথায় আইনের সস্পূর্ণ অংশ বা যতটুকু অংশ অসমঞ্জস্যপূর্ণ ততটুকু অংশ বাতিল বলে বিবেচিত হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,২১৯.
In plants, food is usually stored in which form within the cell?
  1. Fat
  2. Starch
  3. Protein
  4. Glucose
ব্যাখ্যা

- উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য (গ্লুকোজ) নিজেই তৈরি করে, তবে এই তৈরি করা অতিরিক্ত গ্লুকোজ উদ্ভিদ সরাসরি নিজের দেহে জমিয়ে রাখতে পারে না, কারণ এটি পানিতে দ্রবণীয় এবং কোষের অসমোটিক ভারসাম্য নষ্ট করতে পারে।
- তাই উদ্ভিদ এই গ্লুকোজকে অদ্রবণীয় জটিল শর্করা বা পলিস্যাকারাইড 'স্টার্চ' (শ্বেতসার) হিসেবে পাতা, মূল, কাণ্ড এবং বীজে সঞ্চয় করে রাখে। 

• উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য: 
- উদ্ভিদ কোষের চারদিকে সেলুলোজ নির্মিত জড় কোষপ্রাচীর বিদ্যমান থাকে। এর নিচে প্লাজমা ঝিল্লী থাকে। 
- কিছু নিম্নশ্রেণির উদ্ভিদ ব্যতীত অধিকাংশ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। ব্যতিক্রম- ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদিতে প্লাস্টিড থাকে না। 
- উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার বা স্টার্চ। 
- উদ্ভিদ কোষে কোন সেন্ট্রোসোম থাকে না। ব্যতিক্রম- কিছু শৈবাল, মস ও ছত্রাকে সেন্ট্রোসোম থাকে। 
- উদ্ভিদ কোষে সাধারণত বড় আকারের এক বা একাধিক কোষ গহ্বর থাকে এবং স্থায়ী। 
- পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষের আকার সাধারণত পরিবর্তিত হয় না। 
- প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই থাকে না। 
- নিউক্লিয়াস সাধারণত কোষের পরিধির দিকে থাকে। 
- শুধুমাত্র ভাজক কোষেই লাইসোসোম থাকে। 
- স্নেহ দ্রব্য তরল অবস্থায় থাকে। 

তথ্যসূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩,২২০.
Which country will host the NATO Summit in 2026?  [January, 2026]
  1. Sweden 
  2. Turkiye
  3. Finland 
  4. Norway 
ব্যাখ্যা

- ২০২৬ সালে  ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কের রাজধানী আঙ্কারায়। 

• ন্যাটো (NATO):

- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি।  [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- সর্বশেষ সদস্য দেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।
-  ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:  হেগ, নেদারল্যান্ডস। 
-  ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৬:  আঙ্কারা, তুরস্ক। 

তথ্যসূত্র: NATO ওয়েবসাইট ও ফিনানশিয়াল এক্সপ্রেস। (Link) 

৩,২২১.
Which of the following landforms was not formed during the Tertiary period?
  1. Moulvibazar
  2. Lalmai Hills
  3. Bandarban
  4. Habiganj
ব্যাখ্যা
• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
- আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর পূর্বের সময়কে টারশিয়ারি যুগ বলা হয়।
- এ পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কদম দ্বারা গঠিত।
- রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের অন্তভুর্ক্ত।
- এ পাহাড়সমূহ আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়।
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে আবার দুইভাগে ভাগ করা যায়।
- এগুলো হলো দক্ষিণ- পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ.।

• অন্যদিকে,
•  প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
⇒ দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।
- প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২২২.
Women in which continent were the first in the world to gain the right to vote?
  1. North America
  2. Oceania 
  3. Europe
  4. South America
ব্যাখ্যা

ওশেনিয়া:
- বিশ্বে নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে নিউজিল্যান্ডে।
- নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশের অন্তর্গত একটি দেশ।
- ১৮৯৩ সালে নিউজিল্যান্ড নারীদের পূর্ণ ভোটাধিকার প্রদান করে।
- এটি ছিল বিশ্বের প্রথম দেশ- যেখানে নারী-পুরুষ উভয়েই ভোট দিতে পারে।
- এই উদ্যোগে নেতৃত্ব দেন কেট শেপার্ড।

উল্লেখ্য, 
• নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া ১৯০২ সালে নারীদের ভোটাধিকার দেয়।
- তবে শুরুতে কেবল ভোটাধিকার ছিল শ্বেতাঙ্গ নারীদের জন্য।
- আদিবাসী নারীরা এই অধিকার অনেক পরে পায়।

• ফিনল্যান্ড ১৯০৬ ও যুক্তরাজ্য ১৯১৮ সালে নারীদের ভোটাধিকার দেয়।

• এশিয়ার মধ্যে রাশিয়ার নারীরা ১৯১৭ সালে ভোটাধিকার পেলেও, তা নিউজিল্যান্ডের মতো স্বশাসিত দেশের উদ্যোগ ছিল না।
- বরং এটি ছিল সমাজতান্ত্রিক বিপ্লবের ফল।

উৎস: Britannica.

৩,২২৩.
Who is the current Head of the Commonwealth? (October - 2024)
  1. King Charles I
  2. King Charles IV
  3. King Charles III
  4. King Charles II
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- এর বর্তমান প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বাংলাদেশ এর ৩২তম সদস্য দেশ হিসেবে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে যোগ দেয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৩,২২৪.
Which country was the first in the world to introduce a national carbon tax?
  1. Norway
  2. Denmark
  3. Finland
  4. New Zealand
ব্যাখ্যা
প্রথম কার্বন কর:
- ১৯৯০ সালে ফিনল্যান্ড ছিল প্রথম কার্বন কর চালুকারী দেশ।
- দূষণ কমাতে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের উপর কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই কর চালু করা হয়েছিল।

উল্লেখ্য, 
- পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ড সহ বিশ্বের অনেক দেশ কার্বন কর চালু করে৷
- এর আওতায় কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করতে হয়।

সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা।
৩,২২৫.
Where was the 'Skin Bank' launched for the first time in Bangladesh?
  1. Dhaka Medical College Hospital
  2. National Institute of Burn and Plastic Surgery
  3. Chittagong Medical College Hospital
  4. Bangabandhu Sheikh Mujib Medical University
ব্যাখ্যা

- বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্কিন ব্যাংক’ চালু হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

স্কিন ব্যাংক:
- বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।
- সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে এটি দীর্ঘদিন ধরে চালু রয়েছে।
- গুরুতর দগ্ধ হলে রোগীর শরীর থেকে চামড়া নেওয়া সম্ভব না হয়,
- তখন স্কিন ব্যাংক থেকে সংরক্ষিত চামড়া প্রতিস্থাপন করা হয়।
- এতে রোগীর মৃত্যুঝুঁকি কমে এবং দ্রুত নতুন চামড়া তৈরি হতে সহায়তা করে।
- বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘স্কিন ব্যাংক’ চালু হয়েছে।
- ‘স্কিন ব্যাংক’ চালু করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

সূত্র: দৈনিক ইত্তেফাক। 

৩,২২৬.
Where is the permanent secretariat of the SAARC located?
  1. Kathmandu
  2. Greenland
  3. Iceland
  4. Dhaka
  5. None of these
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- তিনি ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি থেকে ১৯৮৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সার্কের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
৩,২২৭.
Which structure is responsible for the motility of bacteria?
  1. Capsules
  2. Sheath
  3. Flagella
  4. Pilli
ব্যাখ্যা
- ফ্ল্যাজেলা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এক প্রকার সূত্রাকৃতির উপাঙ্গ যা কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে।
-  ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্যাজেলা গঠিত ফ্ল্যাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা করে। 
- ফ্ল্যাজেলা অপেক্ষা খাটো ও শক্ত উপাঙ্গকে পিলি বলে।
- পিলি পিলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে গঠিত।
- ব্যাকটেরিয়াকে কোন কিছুর সাথে আটকে থাকতে পিলি সহায়তা করে। 
- ক্যাপসিউল পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি স্তর, যা ব্যাকটেরিয়া কোষের বাইরের দিকে থাকে।
- এটি কোষ প্রাচীরকে ঘিরে রাখে। একে স্লাইম স্তরও বলা হয়।এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩,২২৮.
Where is the permanent secretariat of BIMSTEC located in?
  1. Dhaka, Bangladesh
  2. New Delhi, India
  3. Bangkok, Thailand
  4. Colombo, Sri Lanka
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

⇒ ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) যাত্রা শুরু হয়।
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

⇒ ‘BIMSTEC’ এর বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ।
- এপ্রিল, ২০২৫-এ বাংলাদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করে।
- বাংলাদেশ এর আগে ১৯৯-৯৯ এবং ২০০৫-০৬ সালে সভাপতির দায়িত্ব পালন করে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৩,২২৯.
Where was the first iron mine discovered in Bangladesh?
  1. Sylhet
  2. Netrokona
  3. Dinajpur
  4. Rangpur
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম লোহার খনি:
- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে।
- উপজেলার ইসবপুর গ্রামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ খনির সন্ধান পেয়েছে।
- জিএসবি জানিয়েছে, খনিটিতে উন্নত মানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) রয়েছে।
- লোহার পাশাপাশি খনিটিতে মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে বলে জানান জিএসবি কর্মকর্তারা।
- ভূগর্ভের ১ হাজার ৩০০ ফুট থেকে ১ হাজার ৬৫০ ফুটের মধ্যে লোহার একটি স্তর পাওয়া গেছে।
- খনিটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার।
- খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।

তথ্যসূত্র - খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৮ জুন ২০১৯।
৩,২৩০.
At which university did Dr. Shamsuzzohah serve as a teacher?
  1. University of Dhaka
  2. Jahangirnagar University
  3. Rajshahi University
  4. Chittagong University
  5. None of these
ব্যাখ্যা

৬৯-এর গণঅভ্যুত্থানের ঘটনাবলি:
- আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন ১৯৬৮ সালের অক্টোবর মাসে শুরু হলেও তা ১৯৬৯-এর জানুয়ারিতে তুঙ্গে ওঠে।
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হয়।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা পুলিশের গুলি ও বেয়নেট চার্জের ফলে মৃত্যুবরণ করেন ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি।
- সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে।
- ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৩১.
What is the old name of RAJUK?
  1. BAT
  2. DIT
  3. BIIT
  4. None of these
ব্যাখ্যা
রাজউকের ইতিহাস
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক বাংলাদেশের গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সংস্থা যা রাজধানী ঢাকার উন্নয়ন প্রকল্পসমূহের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে।
- এর পূর্বনাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)।
- ১৯৫৩ সালে প্রণীত The Town Improvement Act, 1953 (East Bengal Act) (Act No. XIII of 1953) আইনের আওতায় ১৯৫৬ সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়ন ও পরিবর্ধনের বিশেষ ক্ষমতা নিয়ে সর্ব প্রথম “ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট” (ডিআইটি) প্রতিষ্ঠিত হয়।
- ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত তৎকালীন ডিআইটি পরবর্তীতে ১৯৮৭ সালে উক্ত আইন সংশোধনের মাধ্যমে “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ” বা রাজউক হিসেবে পরিবর্তিত হয়।

সূত্র: রাজউকের ওয়েবসাইট।
৩,২৩২.
During which historical event did the Holocaust primarily take place?
  1. World War I
  2. World War II
  3. Vietnam War
  4. Korean War
  5. Gulf War
ব্যাখ্যা

হলোকাস্ট:
- হলোকাস্ট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত ইহুদি গণহত্যা।
- এই সময় প্রায় ৬০ লক্ষ ইহুদি পুরুষ, নারী ও শিশুকে হত্যা করা হয়।
- এছাড়াও লক্ষ লক্ষ রোমা (জিপসি), প্রতিবন্ধী, সমকামী, রাজনৈতিক বিরোধী ও অন্যান্য গোষ্ঠীর লোকও শিকার হয়েছিল।
- এটিকে নাৎসিরা 'ইহুদি সমস্যার চূড়ান্ত সমাধান' (Final Solution) নামে অভিহিত করত।
- আউশভিৎজ, ট্রেবলিঙ্কা, সোবিবোরের মতো মৃত্যুশিবিরে গ্যাস চেম্বার ও ক্রিমেটরিয়াম ব্যবহার করা হয়।
- অ্যাডলফ হিটলারের নাৎসি আদর্শে ইহুদিদের "অধঃস্তন জাতি" (Untermenschen) ও জার্মান জাতির শত্রু হিসেবে দেখা হতো।
- এটি জাতিগত শ্রেষ্ঠত্ব (Aryan supremacy), Lebensraum (জীবনস্থান) ও ইহুদি-বিদ্বেষের (antisemitism) উপর ভিত্তি করে গড়ে উঠেছিল।
- নাৎসি জার্মানির রাষ্ট্রীয় নীতির মাধ্যমে পরিচালিত হয়ে ইহুদি জাতির প্রায় পুরো ইউরোপীয় অংশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল।
- এটি শুধু যুদ্ধের অংশ নয়, বরং একটি স্বতন্ত্র জাতিগত যুদ্ধ ছিল।

তথ্যসূত্র - Bitannica.com

৩,২৩৩.
What is the GDP growth target in the revised Bangladesh budget 2025–26? [January, 2026] 
  1. 4%
  2. 5% 
  3. 6%
  4. 7%
ব্যাখ্যা

সংশোধিত জাতীয় বাজেট (২০২৫-২৬): 
- ২৪ ডিসেম্বর, ২০২৫ এ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 
- এই বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- বাজেটটি ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হবে।
- চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
- এবং জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 
- খাদ্য মূল্যস্ফীতি কমায় বাজেটের শেষ নাগাদ এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে সরকার আশা করছে।
- সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমিয়ে ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা। 
- বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমানোর জন্য উন্নয়ন ব্যয় ৩০ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে।
- সংশোধিত এডিপিতে বৈদেশিক অর্থায়ন ধরা হয়েছে ৭২ হাজার কোটি টাকা।
- এবং দেশীয় অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা।
- সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
- এছাড়া সংশোধিত বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩.৩ শতাংশ।
- এই ঘাটতির মধ্যে বৈদেশিক উৎস থেকে ৬৩ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো পত্রিকা [লিঙ্ক]। 

৩,২৩৪.
When did Bangabandhu Sheikh Mujibur Rahman delivered a speech in Bangla in the UN General Assembly?
  1. August, 1973
  2. September, 1973
  3. August, 1974
  4. September, 1974
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৩৫.
Which city is recognized as the capital of Curacao? 
  1. Vaduz
  2. Nicosia
  3. Willemstad
  4. Lusaka
  5. None
ব্যাখ্যা

- কুরাকাও হল ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যা ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ৩৭ মাইল উত্তরে অবস্থিত।
- এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- দেশটির রাজধানী হল- উইলেমস্টাড ।
- সরকারী মুদ্রা হল নেদারল্যান্ডস অ্যান্টিলিয়ান গিল্ডার।
- সরকারী ভাষা হল ডাচ এবং পাপিয়ামেন্টো।
- কুরাকাওর মোট আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার (১৭১ বর্গমাইল)। 

অন্যদিকে,
 • লিচেস্টেন এর রাজধানী-  ভাডাউজ।
- সাইপ্রাস এর রাজধানী- নিকোসিয়া।
- জাম্বিয়ার রাজধানী- লুসাকা।

উৎস: ব্রিটানিকা।

৩,২৩৬.
What is the target for the extreme poverty limit of the country by the year 2041 in the second Perspective Plan?
  1. Less than 1%
  2. Less than 2%
  3. Less than 3%
  4. Less than 4%
  5. Less than 5%
ব্যাখ্যা
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা:
- রূপকল্প-২০৪১ বাস্তবায়নের জন্যে বাংলাদেশ সরকার ২০২১-২০৪১ মেয়াদে ২০ বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।
- এই পরিকল্পনায় ২০৩১ সালে দেশের গড় প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ এবং
- ২০৪১ সালে গড় প্রবৃদ্ধি হবে ৯.৯ শতাংশ।
- এই পরিকল্পনায় ২০৩১ সালে দেশের চরম দারিদ্র সীমা হবে ২.৩% এবং
- ২০৪১ সালে চরম দারিদ্র সীমা হবে ১% এর কম।

- দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মূললক্ষ্য ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা।

সূত্র: পরিকল্পনা কমিশন।
৩,২৩৭.
The newly constructed Moulana Bhasani Bridge connects which two districts?
  1. Kurigram, Gaibandha
  2. Gaibandha, Rangpur
  3. Rangpur, Kurigram
  4. Kurigram, Lalmonirhat
ব্যাখ্যা

• মওলানা ভাসানী সেতু:
- তিস্তা নদীর ওপর নির্মিত হয়েছে ‘মওলানা ভাসানী সেতু’।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারী পর্যন্ত বিস্তৃত।
- সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার এবং প্রস্থ ৯.৬০ মিটার এবং সেতুটিতে মোট ৩০টি পিলার রয়েছে।
- সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও এলজিইডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করেছে।
- মোট নির্মাণ ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা।
- ২০ আগস্ট, ২০২৫ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উৎস: বাসস।

৩,২৩৮.
According to Economic Survey 2024, overall GDP includes how many major sectors?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,২৩৯.
In which year did the 'Battle of Buxar' take place? 
  1. 1761
  2. 1861
  3. 1764
  4. 1864
ব্যাখ্যা

• বক্সারের যুদ্ধ:
- বক্সারের যুদ্ধ নবাব মীর কাসিম ও তাঁর মিত্রশক্তির সাথে ইংরেজদের যুদ্ধ। 
- পলাশীর যুদ্ধের পর ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়।
- মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী এবং মীর কাসিম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা-এর সম্মিলিত সেনাবাহিনীর মধ্যে লড়াই হয়েছিল।
 
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে।
- এই যুদ্ধের ফলে বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেন।
- সুজাউদ্দৌলা রোহিলাখন্ডে পালিয়ে যান এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয়।
- মীর কাসিম নিরুদ্দেশ হন এবং এরপর তাঁর সম্পর্কে আর কিছু জানা যায় নি।
- বক্সার ছিল একটি চূড়ান্ত যুদ্ধ।
- এ যুদ্ধের পর বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়।

তথ্যসূত্র: i) বাংলাপিডিয়া।
         ii) ইতিহাস ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৪০.
The first independent king of Bengal was - 
  1. Siraj-ud-Daulah
  2. Shashanka
  3. Murshid Quli khan 
  4. Ballal Sen
ব্যাখ্যা

শশাঙ্ক: 
- শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা। 
- বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা। 
- তিনি বাংলার বাইরেও রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। 
 - শশাঙ্ক প্রথম জীবনে স্বাধীন রাজা ছিলেন না, গুপ্ত বংশীয় মহাসেন নামক এক রাজার সামন্ত ছিলেন। 
-  শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন  রাজ্য প্রতিষ্ঠা করেন। 
- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। 
- বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ। 

উল্লেখ্য, 
- মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নওয়াব।
- সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নওয়াব। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৪১.
According to 'Poverty Map 2022' published by BBS, the country's poorest district is -
  1. Madaripur
  2. Barisal
  3. Mymensingh
  4. Rajshahi
  5. Noakhali
ব্যাখ্যা
দেশের সবচেয়ে দরিদ্র জেলা:
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' অনুসারে,
- দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর এবং সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার। 
- মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ। এ ছাড়া মাদারীপুরের উপজেলাগুলোর মধ্যে সর্বনিম্ন দারিদ্র্য ৫০ শতাংশ।
- অন্যদিকে, দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন; জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী।

⇒ দেশের বিভাগীয় দারিদ্র্য সবচেয়ে বেশি বরিশাল বিভাগে- ২৬ দশমিক ৬ শতাংশ।
- সবচেয়ে কম দারিদ্র্য চট্টগ্রাম বিভাগে- ১৫ দশমিক ২ শতাংশ।

⇒ বিবিএসের হিসাবে, দেশের গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার এখনো শহরাঞ্চলের তুলনায় বেশি।
- গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ২০ দশমিক ৩ শতাংশ। শহরাঞ্চলে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ। 

উৎস: প্রথম আলো।
৩,২৪২.
Who is the current Chief Justice of Bangladesh? [January, 2025]
  1. Syed Refaat Ahmed
  2. Obaidul Hassan
  3. Md. Shahinur Islam
  4. M. Enayetur Rahim
ব্যাখ্যা
বাংলাদেশের প্রধান বিচারপতি: 
- বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
- রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান (১১ আগস্ট, ২০২৪)।
- সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল্টিমেটামের মুখে পদত্যাগ করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
- এরপর আরো পাঁচ বিচারপতি পদত্যাগ করেন।
- প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের "ফ্যাসিবাদের দোসর" আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করে আসছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

উৎস: বিবিসি বাংলা (১০ আগস্ট, ২০২৪)।
বাংলাদেশ সংবাদ সংস্থা।
৩,২৪৩.
Free market economy started in Bangladesh -
  1. in 1990
  2. in 1991
  3. in 1992
  4. in 1993
ব্যাখ্যা
মুক্ত বাজার অর্থনীতি:
- মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে সেই অর্থনীতি যেখানে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে স্বীকার করা হয়।

⇔ মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্য:
- মুক্ত বাজার অর্থনীতির ফলে রাষ্ট্রীয় খাতের ক্রমাগত লোকসান বন্ধ হবে;
- ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি;
- মুক্তবাজার অর্থনীতি ব্যক্তিস্বার্থ নির্ভর বিধায় এ অর্থনীতিতে প্রতিযোগিতার উৎপত্তি হয় এবং প্রতিযোগিতার ফলে সর্বনিম্ন দরে দ্রব্য ও সেবার উৎপাদনে নিশ্চয়তা আসে;
- ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়;
- মুক্তবাজার অর্থনীতির ফলে আমদানী ব্যয় এবং রপ্তানী আয় বৃদ্ধি পায়;
- ভর্তুকি, কর-রেয়াত ইত্যাদি না থাকার ফলে রাষ্ট্রের অর্থ-সাশ্রয় হয়।

উল্লেখ্য,
- আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত এডাম স্মিথ।
- ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তকও অ্যাডাম স্মিথ।
- অর্থনীতিবিদ এডাম স্মিথের ভাষ্য অনুযায়ী 'অদৃশ্য হাত' (invisible hand) দ্বারা বাজার ব্যবস্থা পরিচালিত।
- এখানে চাহিদা যোগানের চেয়ে বেশি হলে দাম বৃদ্ধি পাবে।
- ফলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে।
- আবার চাহিদার চেয়ে যোগান বেশি হলে দাম হ্রাস পাবে।
- এতে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে।
- এভাবে স্বয়ংক্রিয়ভাবে দামের ওঠানামাকে 'অদৃশ্য হাত' দ্বারা আখ্যায়িত করা হয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশে ১ জানুয়ারি, ১৯৯১ মুক্তবাজার অর্থনীতি চালু হয়।

উৎস: অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৪৪.
Iodine-131 is a:
  1. Stable halogen
  2. Radioiodine
  3. Inert iodine
  4. Iodate compound
ব্যাখ্যা

• Iodine-131 হল একটি Radioiodine, অর্থাৎ এটি একটি তেজস্ক্রিয় আয়োডিন সমজাতীয় পদার্থ। এটি প্রাকৃতিক আয়োডিনের মতই রাসায়নিকভাবে কাজ করে, কিন্তু এর নিউক্লিয়াস অস্থিতিশীল এবং তেজস্ক্রিয় বিকিরণ (বিটা ও গামা রশ্মি) নিঃসরণ করে। মেডিসিনে Iodine-131 প্রধানত থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন হাইপারথাইরয়ডিজম বা থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায়। এটি শরীরে থাইরয়েড গ্রন্থিতে জমা হয় এবং স্থানীয়ভাবে বিকিরণ ছাড়ায় প্রভাবিত কোষ ধ্বংস করে। এই কারণে Iodine-131 একটি গুরুত্বপূর্ণ রেডিওনুক্লিয়াইড ও থেরাপিউটিক উপাদান, যা স্বাস্থ্যসেবা ও গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

সঠিক উত্তর: খ) Radioiodine.

তেজস্ক্রিয় আইসোটোপ: 
- শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
- আবার নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়। 
- থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। 
- রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়। 
- দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য টেকনেশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করা হয়। 
- ব্রেইন ক্যন্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহার করা হয়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

৩,২৪৫.
Where is the headquarters of the International Maritime Organization (IMO) located?
  1. Geneva, Switzerland
  2. Rotterdam, Netherlands
  3. London, United Kingdom
  4. Hamburg, German
ব্যাখ্যা

IMO:
- সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IMO.
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- গৃহিত হয়: ১৯৪৮ সালের ৬ মার্চ।
- কার্যকর হয়: ১৭ মার্চ ১৯৫৮ সাল।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি।
- সদর দপ্তর: যুক্তরাজ্যের লন্ডনে।
- বর্তমান সদস্য: ১৭৬টি। [জানুয়ারি,২০২৬]
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৬ সালে।

উৎস: IMO অফিসিয়াল ওয়েবসাইট।

৩,২৪৬.
হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলে-
  1. ডায়াস্টোল
  2. পেরিকার্ডিয়াম
  3. পেরিঅস্ট্রিয়াম
  4. সিস্টোল
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• মানুষের হৃৎপিণ্ড (Heart):
- একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রতি মিনিটে হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয় ৭০ থেকে ৮০ বার এবং গড় হিসাবে ৭৫ বার। (হৃদচক্রের হার- ০.৮ সেকেন্ড)
- পূর্ণ বয়স্ক মানুষের হৃৎপিণ্ডের ওজন প্রায় ২৫০-৩৫০ গ্রাম।

• হৃৎপিণ্ড ৩ স্তর বিশিষ্ট পেশি দ্বারা গঠিত।
যথা: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম।
- পেরিকার্ডিয়াম নামের পর্দার/ ঝিল্লির আবরণে ঢাকা থাকে পুরো হৃৎপিণ্ড।
- মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা চারটি।

• হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলে- ডায়াস্টোল এবং সংকোচনকে বলে- সিস্টোল।
• প্রবাহমান রক্ত রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ দেয় তাকে রক্তচাপ বলে।
রক্তচাপ ২ প্রকার। যথা:
১. সিস্টোলিক রক্তচাপ (১১০-১৪০ মি.মি. পারদ)
২. ডায়াস্টোলিক রক্তচাপ (৬০-৯০ মি.মি. পারদ)

একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির সিস্টোলিক চাপ ১২০ মি.মি. পারদ এবং ডায়াস্টোলিক চাপ ৮০ মি.মি. পারদ। একে ১২০/৮০ রূপে
প্রকাশ করা হয়।
মানবদেহের রক্তচাপ (Blood Pressure) নির্ণায়ক যন্ত্রের নাম- স্ফিগমোম্যানোমিটার।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩,২৪৭.
Who was the founder of the first independent Muslim Sultanate in Bengal?
  1. Bakhtiyar Khalji
  2. Fakhruddin Mubarak Shah
  3. Ghiyasuddin Azam Shah
  4. Alauddin Firoz Shah
ব্যাখ্যা
ফখরুদ্দীন মুবারক শাহ:
- তিনি বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
- ফখরুদ্দীন ছিলেন জাতিতে তুর্কি।
- ১৩৩৭ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দীন সোনারগাঁয়ে শাসন ক্ষমতা করায়ত্ত করেন।
- স্বীয় অবস্থান সুদৃঢ় করে ১৩৩৮ খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন।
- তাঁর রাজধানী ছিল ঐতিহাসিক নগর সোনারগাঁয়ে।
- ফখরুদ্দীন মুবারক শাহের রাজত্বকালে ১৩৪৬ সালে মরক্কোর পর্যটক ইবনে বতুতা বাংলায় সফর করেন।
- তিনি বাংলায় তার ভ্রমণের এক মূল্যবান বিবরণ লিপিবদ্ধ করে যান।
- এ বিবরণে বাংলার প্রাকৃতিক দৃশ্য, অধিবাসীদের জীবনের বিভিন্ন দিক এবং দেশের সমৃদ্ধির প্রাণবন্ত বর্ণনা পাওয়া যায়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩,২৪৮.
Which is currently the longest river in Bangladesh?
  1. Padma
  2. Meghna
  3. Jamuna
  4. Teesta
ব্যাখ্যা
দেশের নদ - নদী:
- দেশে বর্তমানে জীবন্ত নদ-নদীর সংখ্যা ১০০৮টি।
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
 
এছাড়াও,
- সব মিলিয়ে দেশে ২২ হাজার কিলোমিটারের দীর্ঘ নদীপথ রয়েছে।
- বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত 'বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যাবিষয়ক সেমিনার' শীর্ষক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশন দেশের নদ-নদীর সংখ্যা ও তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
- দেশে বর্তমানে ২০০ কিলোমিটারের বেশি নদী রয়েছে ১৪টি।
 
সূত্র - কালের কন্ঠ ও প্রথম আলো।
৩,২৪৯.
What is the optimal pH for digestion of food in the stomach?
  1. 2
  2. 4
  3. 7
  4. 9
ব্যাখ্যা

pH:
- পাকস্থলীতে স্বাভাবিকের তুলনায় এসিডের মাত্রা বেড়ে যাওয়ার অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলে।
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
- কোনো দ্রবণের pH মান নির্ণয়ের জন্য যে পরিমাপ যন্ত্র ব্যবহার করা হয় তাকে pH মিটার বলে।
- মাটির pH সাধারণত 4-8 হয়ে থাকে।
- স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের pH = 7.45।
- বিশুদ্ধ পানির pH 20°-27°C তাপমাত্রায় 7। 
- মূত্রে pH-এর মান 7-এর কম থাকে অর্থাৎ মূত্র মৃদু অম্লীয় প্রকৃতির।
- মানুষের জিহ্বার লালার pH 6.6 এর কাছাকাছি হলে খাদ্য দ্রব্য হজমে তা বেশি কার্যকরি ভূমিকা রাখতে পারে।
- পাকস্থলীতে খাদ্য দ্রব্য হজম করার জন্য উপযোগী pH হল 2। 

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৫০.
Who was the leader of the Krishak-Sramik Party in the United Front coalition?
  1. Haji Danesh
  2. Fazlul Haq
  3. Maulana Ataur Ali
  4. Maulana Bhashani
ব্যাখ্যা

• যুক্তফ্রন্ট:
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে পাকিস্তানের মুসলিম লীগ বিরোধী পূর্ব পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী মোর্চা বা জোট গঠন করে।
- এই জোট 'যুক্তফ্রন্ট' নামে পরিচিত।
- ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে ‘যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- যুক্তফ্রন্টে মূলত চারটি রাজনৈতিক দল ছিল।

⇒ এগুলো হলো:
- মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন: আওয়ামী মুসলিম লীগ,
- ফজলুল হকের নেতৃত্বাধীন: কৃষক-শ্রমিক পার্টি,
- মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন: নিজাম-ই-ইসলামী এবং
- হাজী দানেশের নেতৃত্বাধীন: বামপন্থী গণতন্ত্রী দল।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।

৩,২৫১.
During the language movement of 1952, who was the Prime Minister of Pakistan?
  1. Khawaja Nazimuddin
  2. Nurul Amin
  3. Golam Muhammad
  4. Liaquat Ali Khan
ব্যাখ্যা
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়:
- পাকিস্তানের প্রধানমন্ত্রী: খাজা নাজিমউদ্দিন,
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী: নুরুল আমিন,
- পাকিস্তানের গভর্নর জেনারেল: গোলাম মুহাম্মদ।

⇒ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি:
- ২১ ফেব্রুয়ারি 'অমর একুশে', ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ইতিহাসে স্মরণীয় দিনটি ছিল বাংলা ১৩৫৮ সনের ৮ ফাল্গুন।
- দিনটি ছিল বৃহস্পতিবার।

উৎস: বাংলাপিডিয়া।
৩,২৫২.
Which type of deposit is least costly to the bank?
  1. Pension
  2. STD
  3. Savings
  4. Term
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) Savings (সঞ্চয়ী আমানত)

সঞ্চয়ী আমানত: 
- সঞ্চয়ী আমানত হলো ব্যাংকের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল আমানতের ধরন। কারণ, এতে ব্যাংক সাধারণত খুব কম হারে সুদ দিয়ে থাকে। চাকরিজীবী, নির্দিষ্ট আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণির জন্য এই হিসাব জনপ্রিয়। এই হিসাবের টাকা তুলনামূলকভাবে স্থায়ী হয় এবং গ্রাহকরা একসাথে বড় অঙ্কের টাকা তুলতে পারেন না, ফলে ব্যাংকের তারল্য বা নগদ অর্থের চাপ কম পড়ে।

- এছাড়া সঞ্চয়ী হিসাব পরিচালনায় কাগজপত্র ও প্রশাসনিক খরচও তুলনামূলক কম হয়।
- অন্যদিকে, পেনশন, মেয়াদি (Term) এবং স্বল্পমেয়াদি (STD) আমানতে ব্যাংককে তুলনামূলকভাবে বেশি সুদ দিতে হয়, ফলে সেগুলো বেশি খরচসাপেক্ষ। তাই ব্যাংকের দৃষ্টিকোণ থেকে Savings হলো সবচেয়ে কম খরচের আমানত।

সূত্র: ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স - বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পত্রিকা রিপোর্ট। 

৩,২৫৩.
The single largest market for Bangladesh’s export products is- [September 2025]
  1. United Kingdom
  2. United States
  3. Russia
  4. China
ব্যাখ্যা

রপ্তানী বাজার: 
- বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।
- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৮৭৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
- মোট পণ্য রপ্তানির ১৭ শতাংশের গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র।
- উল্লেখ্য, এই বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৭শতাংশই তৈরি পোশাক।
- তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে।


উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৩,২৫৪.
Which is the last state of USA?
  1. Montana
  2. Pennsylvania
  3. Texas
  4. Hawaii
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)। (আগস্ট, ২০২৪)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৩,২৫৫.
Who was the first person to win two Nobel Prizes?
  1. Linus Pauling
  2. Marie Curie
  3. Albert Einstein
  4. Alexander Fleming
ব্যাখ্যা
Marie Curie: 
- মেরি কুরি ছিলেন প্রথম নারী যিনি নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার দুইবার জিতেছিলেন প্রথম ব্যক্তি হলেন মারি কুরি (Marie Curie)। 
- তেজস্ক্রিয়তার উপর তাদের যৌথ গবেষণার জন্য হেনরি বেকারেল এবং তার স্বামী পিয়েরে কুরির সাথে তিনি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
- পরে ১৯১১ সালে তিনি কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পান রেডিয়ামের সন্ধান এবং এর বৈশিষ্ট্য নিয়ে কাজের জন্য।

• নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

নোবেল পুরস্কার ২০২৪:
• রসায়ন নোবেল:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি নোবেল:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

• চিকিৎসাবিজ্ঞান নোবেল:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• সাহিত্য নোবেল:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন — হ্যান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তিতে নোবেল:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান নোবেল:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সূত্র: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৩,২৫৬.
’All powers belong to the people’- In which Article of the Constitution is this stated?
  1. Article 5
  2. Article 6
  3. Article 10
  4. Article 7
  5. Article 9
ব্যাখ্যা
সংবিধানের প্রাধান্য:
- ৭(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে৷ 
 - (২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে৷

• সংবিধানের অন্যান্য অনুচ্ছেদ:
১৷ প্রজাতন্ত্র,
২৷ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা,
২ক৷ রাষ্ট্রধর্ম,
৩৷ রাষ্ট্রভাষা,
৪৷ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক,
৪ক। জাতির পিতার প্রতিকৃতি,
৫৷ রাজধানী,
৭৷ সংবিধানের প্রাধান্য,
৭ক। সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ,
৭খ। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য,
৮৷ মূলনীতিসমূহ,
৯। জাতীয়তাবাদ,
১০। সমাজতন্ত্র ও শোষণমুক্তি,

উৎস: বাংলাদেশ সংবিধান।
৩,২৫৭.
Recently, which country has launched its first Hyperspectral Satellite? [November, 2025] 
  1. Turkiye
  2. India
  3. China
  4. Pakistan
ব্যাখ্যা

- সম্প্রতি,পাকিস্তান প্রথম 'হাইপারস্পেক্ট্রাল স্যাটেলাইট' উৎক্ষেপণ করেছে।
- সময়: ১৯ অক্টোবর,২০২৫। 
- চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) উৎক্ষেপণ করেছে।
- দেশটির মহাকাশ সংস্থা একে 'একটি যুগান্তকারী সাফল্য' বলে বর্ণনা করেছে।
- 'হাইপারস্পেকট্রাল ইমেজিং হল এক ধরণের উন্নত ক্যামেরা বা প্রযুক্তি, যা পৃথিবী ও মহাকাশ বিজ্ঞানের জন্য উপগ্রহে ব্যবহৃত হয়।
- এটি আলোর ক্ষুদ্র পার্থক্য শনাক্ত করতে পারে, যা মানুষের চোখ, এমনকি সাধারণ উপগ্রহও দেখতে পায় না।

উৎস: আলজাজিরা ওয়েবসাইট।লিঙ্ক]

৩,২৫৮.
Which is the first education commission in the history of modern India?
  1. Ripon Education Commission
  2. Hunter Commission
  3. Curzon Education Commission
  4. Nathan Commission
ব্যাখ্যা
• হান্টার কমিশন
- হান্টার কমিশন সরকারিভাবে ইন্ডিয়ান এডুকেশন কমিশন (১৮৮২) নামে পরিচিত।
- এটি ছিল আধুনিক ভারতের ইতিহাসে প্রথম শিক্ষা কমিশন।
- এটি ১৮৮২ সালে স্যার উইলিয়াম হান্টার কে প্রধান করে গঠিত হয়।
- কমিশনটি ব্রিটিশ ভাইসরয় লর্ড রিপনের আমলে গঠিত হয়েছিলো।
- ভারত সরকার কর্তৃক গঠিত এ কমিশনের কাজ ছিল ১৮৫৪ সালের উড-এর শিক্ষা প্রস্তাবের সময় থেকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা এবং পরবর্তী অগ্রগতি সাধনের জন্য করণীয় সম্পর্কে সুপারিশ করা।
- সরকার আরেকটি উদ্দেশ্যে এ তদন্ত শুরু করতে উদ্বুদ্ধ হয়েছিল এবং
- তা ছিল ১৮৫৪ সালের ডেসপ্যাচের সুপারিশমালা বাস্তবায়নে সরকারের ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডে মিশনারিদের বিক্ষোভ পর্যালোচনা করা।
- সরকার কর্তৃক প্রাথমিক শিক্ষার উপর অত্যধিক গুরুত্ব আরোপ করার কারণে কমিশনের মূল অংশ থেকে উচ্চ শিক্ষাকে বাদ দেওয়া হয় এবং তার পরিবর্তে প্রাথমিক শিক্ষার উপরই প্রধানত দৃষ্টি নিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
৩,২৫৯.
What is the currency of the United Kingdom?
  1. Dollar
  2. Euro
  3. Pound Sterling
  4. Yen
  5. Franc
ব্যাখ্যা

যুক্তরাজ্য:
- যুক্তরাজ্য ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- মুদ্রা হচ্ছে Pound Sterling 

অন্যদিকে: 
- Euro: ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশগুলোর অফিসিয়াল মুদ্রা।
- Yen: জাপানের অফিসিয়াল মুদ্রা।
- Franc: এক সময় ফ্রান্স, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের মুদ্রাও ছিল ফ্রাঙ্ক। বর্তমানে সুইজারল্যান্ডে এটি অফিসিয়াল মুদ্রা হিসাবে ব্যবহৃত হচ্ছে। 

সূত্র: ব্রিটানিকা। 

৩,২৬০.
One of the occupational health hazards commonly faced by the workers of ceramics, pottery and glass industry is -
  1. ক) stone formation in gallbladder
  2. খ) melanoma
  3. গ) silicosis
  4. ঘ) stone formation in kidney
ব্যাখ্যা

- Silicosis, a chronic disease of the lungs that is caused by the inhalation of silica dust over long periods of time. (Silica is the chief mineral constituent of sand and of many kinds of rock.) Silicosis is a form of pneumoconiosis.
- The disease occurs most commonly in miners, quarry workers, stonecutters, tunnelers, and workers whose jobs involve grinding, sandblasting, polishing, and buffing.

Source: Britannica

৩,২৬১.
What type of organization is the UNWTO?
  1. Economic Organization
  2. Business Organization
  3. Environment Organization
  4. Tourism Organization
ব্যাখ্যা
UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- এর পূর্ণরূপ "United Nations World Tourism Organization"।
- UNWTO আনুষ্ঠানিকভাবে ২ জানুয়ারি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- সংস্থাটির সদর দপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থিত।
- প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়।
- বর্তমানে UNWTO-এর সদস্য দেশের সংখ্যা ১৬০টি। (নভেম্বর ২০২৪ পর্যন্ত)

সূত্র - UNWTO ওয়েবসাইট।
৩,২৬২.
Where is the headquarter of COMESA?
  1. Zimbabwe
  2. Zambia
  3. Madagascar
  4. Uganda
ব্যাখ্যা
COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত। (জানুয়ারি, ২০২৫)
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।
৩,২৬৩.
'Beel Dakatia' is in ________ district.
  1. Sirajgonj
  2. Pabna
  3. Netrokona
  4. Khulna
  5. Dinajpur
ব্যাখ্যা

ডাকাতিয়া বিল:
- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষিক্ষেত্র ‘বিল ডাকাতিয়া’।
- বিলটি খুলনা জেলার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি নিম্নাঞ্চল, গাঙ্গেয় জোয়ারভাটা বিধৌত বদ্বীপীয় সমভূমি।
- খুলনা ও যশোরের ছয়টি উপজেলার অভ্যন্তরে প্রায় ৩০ হাজার একর জমি নিয়ে গঠিত বিল ডাকাতিয়া।

⇒ এই অঞ্চলের ভূরূপতাত্ত্বিক, জলতাত্ত্বিক ও ভূ-গাঠনিক শর্তসমূহ উপেক্ষা করে সমুদ্র থেকে ভূমি উদ্ধার করার (polder) ফলে বিগত বছরের অধিককাল যাবৎ জলাবদ্ধতা ও জলনিষ্কাশন সমস্যা সৃষ্টি হচ্ছে।
- ফলে এখানে ফসল উৎপাদনে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি পরিবেশ দূষণ ঘটছে। স্থায়ী পোল্ডারিংয়ের আগে অবক্ষেপণ ও ঐ এলাকার অবনমনের মধ্যে একটি সমতা ছিল।
- এই সমতা বর্তমানে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাওয়ায় জোয়ারভাটা খাতে অতি দ্রুত অবক্ষেপণ, আর জোয়ারভাটা সমভূমিতে অতিসীমিত অবক্ষেপণ ও দ্রুত অবনমন পরিলক্ষিত হচ্ছে।
- খুলনা-যশোর অঞ্চলে, বিশেষ করে ১, ৩, ৪, ৫, ৬, ৮, ১৫, ২৪ ও ২৫ নম্বর পোল্ডারে জলাবদ্ধতা ঘটছে, যার মধ্যে ২৫ নম্বর পোল্ডারের সমস্যা খুবই মারাত্মক।
- এই পোল্ডারের জলাবদ্ধ অঞ্চলটি বিল ডাকাতিয়া নামে পরিচিত।

উৎস: বাংলাপিডিয়া।

৩,২৬৪.
Who founded the Tamaddun Majlish?
  1. Haji Shariatullah
  2. Abdul Hamid Khan Bhasani
  3. Abul Kashem
  4. A K Fazlul Haque
  5. Abdul Mateen
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য,
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন। 
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।

৩,২৬৫.
Which country is not a member of NAFTA agreement?
  1. USA
  2. Canada
  3. Mexico
  4. Brazil
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

উৎস: মার্কিন সরকারি ওয়েবসাইট।
৩,২৬৬.
Who is the current Governor of Bangladesh Bank? (January, 2026)
  1. Fazle Kabir
  2. Atiur Rahman
  3. Ahsan H. Mansur
  4. Abdur Rouf Talukder
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্ণর ছিলেন- এ. এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর।
- তিনি বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।

৩,২৬৭.
The AI Impact Summit 2026 was held in which country?
  1. United Kingdom
  2. United States
  3. India
  4. Japan
ব্যাখ্যা

AI Impact Summit 2026:
- India AI Impact Summit 2026 হলো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বে অনুষ্ঠিত প্রথম বৈশ্বিক এআই সম্মেলন।
- এটি ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ অনুষ্ঠিত হয়েছে।
- সময়কাল: ১৬ - ২০ ফেব্রুয়ারি, ২০২৬।
- সামিটের মূল থিম: মানুষ (People), পৃথিবী (Planet), এবং প্রগতি (Progress)। 

উৎস: India AI Impact Summit 2026.

৩,২৬৮.
Who was the leader of the political party of the United Front Krishak Sramik Party?
  1. Maulana Atahar Ali
  2. Maulana Bhasani
  3. AK Fazlul Huq
  4. Haji Danesh
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে পাকিস্তানের মুসলিম লীগ বিরোধী পূর্ব পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী মোর্চা বা জোট গঠন করে।
- এই জোট 'যুক্তফ্রন্ট' নামে পরিচিত।
- ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে ‘যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- যুক্তফ্রন্টে মূলত চারটি রাজনৈতিক দল ছিল।

⇒ এগুলো হলো:
- মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন: আওয়ামী মুসলিম লীগ,
- ফজলুল হকের নেতৃত্বাধীন: কৃষক-শ্রমিক পার্টি,
- মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন: নিজাম-ই-ইসলামী এবং
- হাজী দানেশের নেতৃত্বাধীন: বামপন্থী গণতন্ত্রী দল।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৬৯.
Which of the following has not received GI recognition?
  1. Monipuri saree
  2. Benarasi saree
  3. Mirpur Katan saree
  4. Jamdani saree
ব্যাখ্যা

জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক।
- জাতিসংঘের সংস্থা WIPO (World Intellectual Property Organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- ভৌগোলিক নির্দেশক (Geographical indication) হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ এবং প্রচার করে।
- কোনো দেশের আবহাওয়া ও পরিবেশ যদি কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কোনো গুরুত্ব রাখে, সেই দেশের সংস্কৃতির সঙ্গে যদি বিষয়টি সম্পর্কিত হয়, তাহলে সেটাকে সে দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

• বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি। জামদানি শাড়ি জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হিসেবে স্বীকৃতি পায় ২০১৬ সালে।
• মিরপুরের কাতান শাড়ি ২০২৪ সালে জিআই পণ্যের মর্যাদা লাভ করে।
• সিলেটের মনিপুরি শাড়ি ২০২৩ সালে জিআই পণ্যের মর্যাদা লাভ করে।

অন্যদিকে,
- বেনারসী শাড়ি জিআই পণ্যের মর্যাদা লাভ করেনি।

উৎস: i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৩,২৭০.
What do plants take from the air for photosynthesis?
  1. Oxygen
  2. Nitrogen
  3. Carbon dioxide
  4. Hydrogen
ব্যাখ্যা

সালোকসংশ্লেষণের জন্য উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড (CO₂)  গ্রহণ করে।

সালোকসংশ্লেষণ: 

- পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। 
- সবুজ উদ্ভিদকুল সালোকসংশ্লেষণ চলাকালে সৌরশক্তিকে আবদ্ধ করে। 
- যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তার নামই হলো সালোকসংশ্লেষণ। 
- একমাত্র সবুজ উদ্ভিদেরাই এই কাজটি করতে পারে। 
- উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়। 
- এই প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাই-অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। 

- পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়। 
কারণ- 
• পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড গ্যাস শোষিত হয়। 
• পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। 
• পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। 
- জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেণের মাধ্যমে উৎপন্ন হয়। 
- সালোকসংশ্লেষণে কার্বন ডাই-অক্সাইড ও পানি গৃহীত হয় এবং গ্কোলুজ ও অক্সিজেন উৎপন্ন করে। 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য রক্ষা হয়। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।

৩,২৭১.
Identify the mineral whose deficiency is associated with goitre.
  1. Sulfur
  2. Iodine
  3. Chromium
  4. Molybdenum
  5. Nickel
ব্যাখ্যা
- 'আয়োডিন' -এর অভাবে গলগণ্ড রোগ হয়। 

খাদ্য উপাদান: 
- খাদ্যের ৬টি উপাদান শর্করা, স্নেহ পদার্থ, আমিষ, ভিটামিন, খনিজ লবন এবং পানি প্রধানত আমাদের দেহে ৩টি কাজ করে। 
১. বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। 
২. তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান। 
৩. রোগ প্রতিরোধ ও সুস্থতা প্রদান। 

খনিজ লবন: 
- কয়েক রকমের খনিজ পদার্থ রয়েছে, খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়াম, লৌহ ও আয়োডিন উল্লেখযোগ্য। 
- দুধ, পনির, ছোট মাছের কাঁটা, কলমী শাক ইত্যাদিতে ক্যালসিয়াম পাওয়া যায়। 
- কলিজা, ডিম, মাংস ইত্যাদিতে লৌহ এবং সামুদ্রিক মাছ ও লবনে আয়োডিন পাওয়া যায়। 
- আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ, লৌহের অভাবে রক্তশূন্যতা, ক্যালসিয়ামের অভাবে রিকেটস ইত্যাদি রোগের সৃষ্টি হয়। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২৭২.
AlLA is the name of a- 
  1. Presient
  2. Cyclone
  3. Car
  4. Capital
  5. None of these
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় আইলা: 
- ২০০৯ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূলীয় এলাকায় আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় (সাইক্লোন) আইলা। 
- যার বাতাসের গতিবেগ ছিল ৭০-৯০ কিলোমিটার পর্যন্ত। 
- আইলা হলো ২০০৯ সালে উত্তর ভারত মহাসাগরে জন্ম নেওয়া একটি ঘূর্ণিঝড়। 
- ২১ মে ভারতের কলকাতা থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে এর উৎপত্তি। 
- তবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ এবং ভারতের দক্ষিণ-পূর্বাংশে আইলা আঘাত হানে ২৫ মে। 
- মালদ্বীপের আবহাওয়াবিদরা এর নাম আইলা দেন। 
- ‘আইলা’ শব্দের অর্থ ডলফিন বা শুশুকজাতীয় জলচর প্রাণী। 
- নামটি এই ঘূর্ণিঝড়ের জন্য নির্ধারণ করেন জাতিসংঘের এশিয়া প্যাসিফিক অঞ্চলের আবহাওয়াবিদদের সংস্থা ‘ইউএন এস্কেপ’-এর (UN Escape) বিজ্ঞানীরা। 
- ঘূর্ণিঝড় আইলার ব্যাস ছিল প্রায় ৩০০ কিলোমিটার, যা ঘূর্ণিঝড় সিডর থেকে ৫০ কিলোমিটার বেশি। 
- এটি ১০ ঘণ্টা সময় নিয়ে উপকূল অতিক্রম করে। 
-  বাংলাদেশে আইলা পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালীর হাতিয়া, নিঝুম দ্বীপ, খুলনা ও সাতক্ষীরা জেলায় জানমালের ব্যাপক ক্ষতি করেছে। 
- আইলার প্রভাবে খুলনা ও সাতক্ষীরায় ৭১১ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। এই দুই অঞ্চলে প্রাণ হারিয়েছে মোট ১৯৩ জন। 

উৎস: বাংলাপিডিয়া।
৩,২৭৩.
Where does the world's largest book fair held?
  1. Guadalajara, Mexico
  2. Frankfurt, Germany
  3. Bologna, Italy
  4. London, England
ব্যাখ্যা
ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে। 
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন। 

উৎস: The Economic Times.
৩,২৭৪.
Who was the founder of Transparency International?
  1. Peter Eigen
  2. Spoljaric Egger
  3. Laurence Cockcrof
  4. Gilles Carbonnier
ব্যাখ্যা
Transparency International:
- Transparency International (TI) জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- TI এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
৩,২৭৫.
Which is the second 'Ramsar site' in Bangladesh?
  1. Tanguar Haor
  2. Sundarbans
  3. Hakaluki Haor
  4. Chalan Beel
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
- ১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত। রামসার সাইট ২টি হলো: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর।
-  ২০০০ সালের ২৯ জানুয়ারি এই হাওরকে বাংলাদেশের দ্বিতীয় ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করা হয়।

⇒ টাঙ্গুয়ার হাওর:
- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
- হাওরটি সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায়।
- প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই হাওরের স্থানীয় নাম বেশ মজার, ‘নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল’।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

৩,২৭৬.
Which country is Bangladesh's main competitor in global garment exports? [December, 2025]
  1. India
  2. Vietnam
  3. Sri Lanka
  4. Mexico
ব্যাখ্যা

• পোশাক রপ্তানিকারক দেশ:
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য় এবং ৩য় অবস্থানে রয়েছে ভিয়েতনাম।
- বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পোশাক রপ্তানির পরিমাণ কাছাকাছি। দুইটি দেশ সবচেয়ে প্রতিদ্বন্দী অবস্থায় রয়েছে।

⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন,
২. বাংলাদেশ,
৩. ভিয়েতনাম।

তথ্যসূত্র: i) WTO ওয়েবসাইট।
ii) Textile Today. (Link) 

৩,২৭৭.
Which one is the tributary of Padma river?
  1. Mohananda
  2. Madhumoti
  3. Kumar
  4. Arial Khan
ব্যাখ্যা
পদ্মা নদী:
- পদ্মার অপর নাম কীর্তিনাশা।
- ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি।
- রাজশাহীর কাছে কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- তারপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।
- শাখা নদী: মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসাত, পশুর, বড়াল, গড়াই, ইছামতি ইত্যাদি।
- উপনদী: মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।

উল্লেখ্য,
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩,২৭৮.
Who was the mediator of the 'Tashkent Agreement'?
  1. Thomas Jefferson
  2. John Quincy Adams
  3. Rutherford B. Hayes
  4. Aleksey Kosygin
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দুই দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
৩,২৭৯.
The Bretton Woods Institutions refer to which of the following organizations?
  1. IMF and IFC
  2. IDA and IBRD
  3. IMF and IBRD
  4. IFC and IBRD
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইন্সটিটিউট বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

উৎস: World Bank ওয়েবসাইট।
৩,২৮০.
The 2025 'COP-30' conference took place in -
  1. Egypt
  2. Kenya
  3. Brazil
  4. Azerbaijan
  5. South Africa
ব্যাখ্যা

• COP:
- COP এর পূর্ণরূপ হলো Conference of the Parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে এবং
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
- 'কপ-২৯' আজারবাইজানে অনুষ্ঠিত হয়।

- ১০ থেকে ২১ নভেম্বর, ২০২৫ ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩০তম অধিবেশন (কপ-৩০)।
- বিশ্বের প্রায় ১৯৪টি দেশের প্রতিনিধি একত্রিত হয়েছে এই সম্মেলনে।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং সময়নিউজ, ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।

৩,২৮১.
Which country hosted the 20th G20 Summit in 2025?
  1. Brazil
  2. Canada
  3. United States
  4. South Africa
ব্যাখ্যা

জি-২০:
- G-20 বা Group of 20।
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকায়।
- প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা তার সভাপতিত্ব কাজে লাগিয়ে আফ্রিকা ও গ্লোবাল সাউথের অগ্রাধিকারগুলোকে জি-২০ এজেন্ডার মূল আলোচ্য হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম এ অধিবেশনে উপস্থিত ছিলেন না। 
- পরবর্তী ২১তম জি-২০ সম্মেলন ২০২৬ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) G20 ওয়েবসাইট।

৩,২৮২.
The rice variety 'Panchabrihi' was discovered by which Bangladeshi scientist?
  1. Dr Khaled Ahmed
  2. Dr Abed Chowdhury
  3. Dr Ali Ashraf
  4.  Dr Naimur Rahman
  5. Dr Qazi Motahar Hossain
ব্যাখ্যা

• পঞ্চব্রীহি:
- ফলন শেষ হওয়ার পর একটি ধানগাছ পুরোপুরি না কেটে ওই একই গাছে বিভিন্ন মৌসুমে আরও চারবার একই ধান উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী।
- বিভিন্ন মৌসুমে এক গাছ হতে পাঁচ প্রকারের ধান চাষের পদ্ধতিটি হচ্ছে পঞ্চব্রীহি।
- পঞ্চব্রীহির এক ধান গাছে পাঁচবার ফলন হয়।
- ২০২৩ সালের ১২ অক্টোবর লন্ডন-বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে সাংবাদিকদের এ আবিষ্কারের কথা জানান তিনি।
- পঞ্চব্রীহি ধান চাষে প্রথমবার ১১০ দিন পর ফলন আসে।
- পরের ফলন আসে ৪৫ দিন অন্তর।
- একবার বোরো, দুবার আউশ ও দুবার আমন ধানের ফলন পাওয়া যাবে।
- পঞ্চব্রীহি ধান প্রথমবার হেক্টরপ্রতি উৎপাদন হয় চার টন।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো।

৩,২৮৩.
Where is the "Black Forest" located?
  1. Kenya
  2. Germany
  3. Italy
  4. Nigeria
ব্যাখ্যা
• ব্ল্যাক ফরেস্ট:
- ব্ল্যাক ফরেস্ট পর্বত জার্মানিতে অবস্থিত। 
- জার্মানির পশ্চিমাঞ্চলের ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে দানিয়ুব নদীর উৎপত্তি ঘটেছে।
- দানিয়ুব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী (২,৮৫০ কি.মি.)।
- ইউরোপের দশটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে দানিয়ুব নদী কৃষ্ণসাগরে পতিত হয়েছে।

সূত্র: ব্রিটানিকা।
৩,২৮৪.
What is the total amount of arable land in Bangladesh? (August - 2025)
  1. 3 crore 96 lakh 92 thousand acres.
  2. 3 crore 92 lakh 99 thousand acres.
  3. 3 crore 86 lakh 96 thousand acres.
  4. 3 crore 92 lakh 96 thousand acres.
ব্যাখ্যা
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২২-২০২৩ অনুযায়ী -
- মোট আবাদযোগ্য জমি- ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।

- মোট আবাদী জমি- ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ- ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
- বনাঞ্চল- ৬৩ হাজার ৬৩ লক্ষ ০০০ একর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ– ২০২৪ (বিবিএস)।
৩,২৮৫.
Who is the first woman president of the United Nations General Assembly?
  1. Pratibha Patil
  2. Vijayalakshmi Pandit
  3. Eleanor Roosevelt
  4. Patricia Durai
ব্যাখ্যা
• জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে ১ বছরের জন্যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ভারতের বিজয়লক্ষ্মী পন্ডিত।
- তিনি ১৯৫৩ সালে সাধারণ পরিষদের ৮ম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- বাহরাইনের হায়া রশীদ আল খলিফা প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৬ সালে সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তুরস্কের ভলকান বজকির।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৮৬.
Which gas makes up the largest portion of Earth's atmosphere?
  1. Oxygen
  2. Carbon dioxide
  3. Nitrogen
  4. Hydrogen
ব্যাখ্যা

⇒ পৃথিবীর বায়ুমণ্ডলের বৃহত্তম অংশ নাইট্রোজেন গ্যাস দ্বারা গঠিত।

বায়ুমণ্ডলের উপাদান:
- বায়ুমণ্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয় বাষ্পের সংমিশ্রণে গঠিত।
- বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (৭৮.০২%) এবং অক্সিজেন (২০.৭১%), যা মোট উপাদানগুলোর প্রায় ৯৯%।
- ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলো প্রায় একই রকম থাকে যা সমমন্ডল (Homosphere) নামে পরিচিত।
- আর ভূ-পৃষ্ঠ সংলগ্ন এই ৯০ কিলোমিটারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের যে অংশ রয়েছে সেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে না বলে তাকে বিষমমন্ডল (Heterosphere) বলে।

বায়ুমণ্ডলের উপাদানের পরিমাণ:
উপাদানের নাম ⇒ শতকরা অংশ
• নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
• অক্সিজেন ⇒ ২০.৭১%
• আর্গন ⇒ o.৮০%
• কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩%
• ওজোন ⇒ ০.০০০১%
• অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯%
• জলীয়বাষ্প ⇒ ০.৪১%
• ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১%

তথ্যসূত্র - ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২৮৭.
Which date marks the occurrence of equal day and night across the globe?
  1. February 14
  2. December 25
  3. October 31
  4. July 4
  5. September 23
ব্যাখ্যা
- উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত: ২২ ডিসেম্বর। 
- দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত: ২২ ডিসেম্বর। 

 আবার, 
- উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও ছোট রাত: ২১ জুন। 
- দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত : ২১ জুন। 
- পৃথিবীর দিনরাত্রি সর্বত্র সমান: ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩,২৮৮.
Which planet is known as the “Red Planet”?
  1. Venus
  2. Mars
  3. Jupiter
  4. Mercury
ব্যাখ্যা

মঙ্গল গ্রহ (Mars):
- মঙ্গল গ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী।
- বছরের অধিকাংশ সময় একে দেখা যায়।
- খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়।
- এ জন্য এটা লাল গ্রহ নামে পরিচিত।
- সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার।
- এর ব্যাস ৬,৭৮৭কিলোমিটার এবং পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।
- এই গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান।
- সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন।
- মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি।
- মঙ্গলে ফোবোস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে।

সূত্র: ভূগোল, নবম - দশম শ্রেণি।

৩,২৮৯.
In which year was 'Kabaddi' adopted as the national game of Bangladesh?
  1. 1971
  2. 1973
  3. 1975
  4. 1972
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৩,২৯০.
Forced labor is prohibited according to which article of the Constitution of Bangladesh?
  1. Article 36
  2. Article 34
  3. Article 29
  4. Article 31
ব্যাখ্যা
• সংবিধানে মৌলিক অধিকার:
- অনুচ্ছেদ ৩৪ (১), ৩৪ (২ ক) অনুযায়ী সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ।
- এই বিধান কোনভাবে লঙ্ঘিত হলে তা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
- তবে ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।

এছাড়া,
- ৩১ নং অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার,
- ২৯ নং অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা,
- ৩৬ নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
৩,২৯১.
Which country is bordered by both the Atlantic and Indian Ocean?
  1. Japan
  2. India
  3. South Africa
  4. China
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উল্লেখ্য,
- মহাসাগর পৃথিবীর প্রায় ৭১% আয়তন দখল করে আছে।
- বিশ্বে পাঁচটি প্রধান মহাসাগর রয়েছে: প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর।
- আটলান্টিক এবং ভারত মহাসাগর উভয়ের উপকূলরেখা সহ পৃথিবীতে মাত্র তিনটি দেশ রয়েছে।
- এই দেশগুলি হলো: দক্ষিণ আফ্রিকা, মিশর এবং ইসরাইল।

উৎস: i) Worldatlas.
          ii) Britannica.
৩,২৯২.
Which of the following is not a chief organ of the United Nations Organisation?
  1. General Assembly
  2. International Court of Justice
  3. Security Council
  4. International Labour Organisation
ব্যাখ্যা
• জাতিসংঘ:  
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি - ডব্লিউ হ্যারিসন।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

• আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা রয়েছে ছয়টি:–  
- সাধারণ পরিষদ,
- নিরাপত্তা পরিষদ,
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অছি পরিষদ,
- আন্তর্জাতিক বিচার আদালত এবং
- সচিবালয়। 

- International Labour Organisation জাতিসংঘের অঙ্গ বা বিশেষায়িত সংস্থা নয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৯৩.
Which is the name of the capital of Laos?
  1. Phnom Penh
  2. Vientiane
  3. Bogotá
  4. Caracas
ব্যাখ্যা
লাওস (Laos):

- দেশটির আনুষ্ঠানিক নাম লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৯১,৪২৯ বর্গ মাইল।
- জনসংখ্যা: (২০২৩ আনুমানিক) ৭,৫৫৭,০০০।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- ভাষা: লাও (অফিসিয়াল), ইংরেজি, ভিয়েতনামী, ফরাসি।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কিপ।

তথ্যসূত্র - Britannica.com
৩,২৯৪.
Which country is known as the Land of White Elephants?
  1. Thailand
  2. Ireland
  3. Denmark
  4. Columbia
  5. None
ব্যাখ্যা

- থাই রাজপরিবারে বেশ কয়েকটি সাদা হাতি থাকার কারণে থাইল্যান্ডকে প্রায়শই সাদা হাতির দেশ বলা হয় ,
- তবে দেশটির সরকারী নাম থাইল্যান্ড রাজ্য। 
- এটি একটি একক রাষ্ট্র যার দক্ষিণে মালয়েশিয়া, পূর্বে কম্বোডিয়া এবং লাওস, উত্তর ও উত্তর-পশ্চিমে মিয়ানমার এবং দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগর অবস্থিত।
- দেশটির আনুমানিক আয়তন ১৯৮,১১৬.৭ বর্গমাইল (৫১৩,১২০ বর্গকিলোমিটার)।
- এবং প্রায় ৭ কোটি লোকের বাসস্থান, যা এটিকে বিশ্বের ২০তম জনবহুল দেশ করে তুলেছে।

উল্লেখ্য,
- থাইল্যান্ডের প্রাচীন নাম হল "শ্যামদেশ"

উৎস: ব্রিটানিকা , ওয়ার্লড আটলাস।

৩,২৯৫.
On which date was Bangladesh's Constitution Drafting Committee formed?
  1. April 11, 1971
  2. April 17, 1972
  3. April 11, 1972
  4. April 15, 1972
ব্যাখ্যা
• সংবিধান:
- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- শুধু 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং
- ১২ই অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে।
- ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয়।
- ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। তবে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- সবশেষে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

সূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৩,২৯৬.
The number of lines of our National Anthem played in instrumental music -
  1. 14 lines
  2. 10 lines
  3. 6 lines
  4. 4 lines
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংগীত যন্ত্রসংগীত হিসেবে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম ৪ লাইন।

বাংলাদেশের জাতীয় সংগীত:

- রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ‘আমার সোনার বাংলা’ শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।
- এই সঙ্গীত বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল।
- বঙ্গভঙ্গ (১৯০৫) বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এ গান প্রচার করেন।
- ১৯৭১ সালের ৩ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গীত হয়।
- ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের প্রাক্কালে গানটি গাওয়া হয়েছিল।
- ২৩ মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রিয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গীত হয়।

উল্লেখ্য,
- মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো।
- স্বাধীনতার পর সাংবিধানিকভাবে (অনুচ্ছেদ ৪.১) ‘আমার সোনার বাংলা’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়।
- ১৯৭২ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশ সরকার গানটির প্রথম দশ লাইন জাতীয় সংগীত হিসেবে গাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
- ‘আমার সোনার বাংলা’ গানটি গীতবিতানের স্বদেশ পর্বে অন্তর্ভুক্ত।
- এর চরণসংখ্যা ২৫।
- গানের প্রথম ১০ লাইন কণ্ঠসঙ্গীত এবং প্রথম ৪ লাইন যন্ত্রসঙ্গীত হিসেবে পরিবেশনের বিধান রাখা হয়েছে।
- প্রথম চার চরণের যন্ত্রসংগীত বাজানো হয় বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে।
- দেশে ১৯৭৮ সালে জাতীয় সংগীত বিধিমালা প্রণয়ন করা হয়।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
          ii) ১১ মার্চ ২০১৫, প্রথম আলো।
৩,২৯৭.
Which of the following is not a central Bank?
  1. State Bank of India
  2. State Bank of Pakistan
  3. Saudi Arabian Monetary Authority
  4. The Federal Reserve System
ব্যাখ্যা
Reserve Bank of India:
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম Reserve Bank of India (RBI)।
- এটি ভারতের মুদ্রানীতি পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতের আর্থিক ব্যবস্থা এবং ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১ এপ্রিল ১৯৩৫।
- এর সদর দপ্তর: মুম্বাই,মহারাষ্ট্র।
- Reserve Bank of India 1934 অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়। ১৯৪৯ সালের রাষ্ট্রীয়করণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পূর্ণভাবে সরকারী নিয়ন্ত্রণাধীন। রিজার্ভ ব্যাংকের কার্যকলাপ একটি কেন্দ্রীয় পরিচালক বোর্ডের দ্বারা পরিচালিত হয়। এই বোর্ড চার বছরের জন্য নির্বাচিত হয়। দেশের চারটি অঞ্চল: মুম্বাই, কলকাতা, চেন্নাই ও নতুন দিল্লী, প্রত্যেকটির জন্য একটি করে বোর্ড আছে।

State Bank of Pakistan:
- এটি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।

Saudi Arabian Monetary Authority:
- এটি সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক।

The Federal Reserve System:
- এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে,
- State Bank of India হলো ভারতের একটি বহুজাতিক ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রদানকারী কোম্পানি।

উৎস: Reserve Bank of India ওয়েবসাইট।
৩,২৯৮.
What is mentioned in the 7th goal of the Sustainable Development Goals (SDGs)?
  1. Reduction of inequality
  2. Affordable and clean energy
  3. Reduced Inequalities
  4. Life Below Water
  5. Life on Land
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- SDG এর ৪নং লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে।

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল,
- ক্ষুধামুক্তি,
- সুস্বাস্থ্য,
- মানসম্মত শিক্ষা,
- লিঙ্গ সমতা,
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
- বৈষম্য হ্রাস,
- টেকসই শহর ও জনগণ,
- পরিমিত ভোগ ও উৎপাদন,
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
- সামুদ্রিক বাস্তুসংস্থান,
- স্থলভাগের জীবন,
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৩,২৯৯.
Who was the founder of the Red Cross?
  1. Gustave Moynier
  2. Henry Dunant
  3. Florence Nightingale
  4. Clara Barton
ব্যাখ্যা
রেডক্রস:
- রেডক্রস এর অফিসিয়াল নাম ICRC.
- ICRC এর পূর্ণাঙ্গ রূপ International Committee of the Red Cross.
- রেডক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
- রেডক্রস এর সদর দপ্তর জেনেভা।
- সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক এগার। (ডিসেম্বর, ২০২৪)
- ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান রেডক্রস।
- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে রেডক্রস নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - রেডক্রস অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩০০.
Recently who received the 'Indomitable Women's Award-2025'?
  1. Bangladesh National Women Cricket team
  2. Halima Begum
  3. Sharifa Sultana
  4. Muhin Mohona
  5. Above all
ব্যাখ্যা
'অদম্য নারী পুরস্কার ২০২৫:
- ৮ মার্চ, ২০২৫ তারিখে আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

⇒ ২০২৫ সালে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ পেয়েছে:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল,
- অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা,
- শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম,
- সফল জননী নারী মেরিনা বেসরা,
- জীবনসংগ্রামে জয়ী নারী লিপি বেগম,
- সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা)।

উৎস: i) মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইট।
ii) The Daily Star Bangla.