বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ২৮ / ৬২ · ২,৭০১২,৮০০ / ৬,১৭৯

২,৭০১.
How many articles in the constitution of Bangladesh?
  1. 4
  2. 7
  3. 11
  4. 153
ব্যাখ্যা
সংবিধান:
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়েছিল - ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
- ১৯৭২ সালরে ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ - ১০৯ পৃষ্ঠা।
-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
২,৭০২.
What is the full form of COP?
  1. Conference of Politics
  2. Conference of the Parties
  3. Conference of Parties
  4. Conference of Pollution
ব্যাখ্যা
- COP এর পূর্ণরূপ Conference of the parties
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।

- ২০২২ সালের নভেম্বরে মিশরে 'কপ-২৭' অনুষ্ঠিত হয়।
- 'কপ-২৯' আয়োজিত হবে আজারবাইজানে ২০২৪ সালে। 
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNCC.
২,৭০৩.
Which country is not a member of the ANZUS alliance?
  1. Germany
  2. Australia
  3. New Zealand
  4. United States
ব্যাখ্যা
ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান:  সান ফ্রান্সিসকো, মার্কিন যুক্তরাষ্ট্র।
- এটি একটি সামরিক জোট। 

উল্লেখ্য, 
- ১৯৮০-এর দশকের মাঝামাঝি নিউজিল্যান্ড একটি পরমাণু বিরোধী নীতি চালু করেছিল, যার একটি বিধান ছিল মার্কিন নৌবাহিনীসহ নিউজিল্যান্ডের বন্দরগুলোতে পারমাণবিক অস্ত্রবাহী জাহাজ নিষিদ্ধ করা।
- এর প্রতিক্রিয়া হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ১৯৮৬ সালে নিউজিল্যান্ডের সাথে তার চুক্তির বাধ্যবাধকতা স্থগিত করে এবং দুই দেশের সামরিক সম্পর্ক হ্রাস করে।

সূত্র: ব্রিটানিকা।
২,৭০৪.
In which country did the Velvet Revolution take place?
  1. Czechoslovakia
  2. Kyrgyzstan
  3. Ukraine
  4. Georgia
  5. Poland
ব্যাখ্যা

• ভেলভেট বিপ্লব (Velvet Revolution)
▪ সংঘটন কাল: ১৭ নভেম্বর - ২৯ ডিসেম্বর, ১৯৮৯ সাল।
▪ সংঘটন স্থান – চেকোস্লোভাকিয়া (বর্তমানে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া)।
▪ বিপ্লবের কারন - কমিউনিস্ট শাসন থেকে মুক্তি ও সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ছাত্র-জনতার শান্তিপুর্ণ আন্দোলন।
- এই বিপ্লবকে Gentle Revolution-ও বলা হয়ে থাকে।    

অন্যদিকে, 
▪ ২০০৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে কিরগিজস্তানে নির্বাচনে কারচুপির পরিপ্রেক্ষিতে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়।
▪ ২০০৩ সালে জর্জিয়ায় ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাবলীর সমষ্টিকে গোলাপ বিপ্লব বলে। 
▪ ২০০৪ সালের নভেম্বর মাস থেকে ২০০৫ সালের জানুয়ারি পর্যন্ত ইউক্রেনে সংঘটিত কিছু সরকার বিরোধী আন্দোলনকে “কমলা বিপ্লব” বা অরেঞ্জ রেভুলুশ্যন বলে। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম।

২,৭০৫.
Recently US President Donald Trump has declared which armed group as a 'Foreign Terrorist Organization'? [February, 2025]
  1. Hamas
  2. Hezbollah
  3. Houthis
  4. Hayat Tahrir al-Sham
  5. None of above
ব্যাখ্যা
বিদেশি সন্ত্রাসী সংগঠন:
- হুতি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে।
- হুতিরা আনসারুল্লাহ নামে পরিচিত।
- হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- ১৯৯০ এর দশকে এই গোষ্ঠীটির উত্থান।

উলেখ্য,
- সম্প্রতি (জানুয়ারি, ২০২৫) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- হুতিদের কার্যক্রম মার্কিন নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি উল্লেখ করে আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
- যুক্তরাষ্ট্রের দাবি, হুতিরা ইরানের সমর্থনে কাজ করে আসছে এবং তারা মার্কিন জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে।

উৎস: i) The White House (.gov).
ii) BBC. [link]
২,৭০৬.
Barometer is used to measure -
  1. Gas pressure
  2. Humidity
  3. High temperature
  4. Atmospheric pressure
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
 
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।
 
তথ্যসূত্র - Britannica.com
২,৭০৭.
Who was the first to enforce Martial Law in Pakistan?
  1. Iskandar Ali Mirza
  2. Ayub Khan
  3. Yahya Khan
  4. Zulfikar Ali Bhutto
ব্যাখ্যা
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি:
- ইস্কান্দার মির্জা পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন।
- পাকিস্তানের শাসন ব্যবস্থায় একধরনের স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা লক্ষ করা যায়।
- ১৯৫৬ সালের ২৩ মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন।
- ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন জারি করেন।
- সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করেন। সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙ্গে দেয়া হয়।
- মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন।
- প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার গণতন্ত্র বিরোধী উপরিউক্ত কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
- উচ্চবিলাসী আইয়ুব খান ২৭ অক্টোবর ২১ দিনের মাথায় ইস্কান্দর মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭০৮.
Recently, which country recognized Bengali as a classical language?(November, 2024)
  1. India
  2. Egypt
  3. Germany
  4. USA
  5. Japan
ব্যাখ্যা
ধ্রুপদি ভাষা:
- ধ্রুপদি ভাষা হল সেই ভাষা যা প্রথাগত এবং ঐতিহ্যবাহী সাহিত্যের জন্য ব্যবহৃত হয়।
- ৩ অক্টোবর, ২০২৪ তারিখে বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদি ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার।
- বাংলাসহ পাঁচটি ভাষাকে ভারতের ধ্রুপদি ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
- ধ্রুপদি ভাষার প্রথম স্বীকৃতি পেয়েছিল ভারতে তামিল ভাষা।

উৎস: প্রথম আলো।
২,৭০৯.
Which is the temperature of the triple point of water?
  1. 100 K
  2. 222.01 K
  3. 273.16 K
  4. 290.32 K
ব্যাখ্যা
পানির ত্রৈধ বিন্দু:
- 4.5 mm পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প তাপীয় সমতায় থাকে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলে।
- পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273.16 K নির্ধারণ করা হয়েছে।
- এর উপর ভিত্তি করে পরম শূন্য তাপমাত্রা 0 K, বরফ বিন্দু 273.15 K এবং স্টিম বিন্দু 373.15 K ধরা হয়।
- তাপমাত্রা পরিমাপের কেলভিন স্কেলে বরফ বিন্দুকে 273.15 K এবং স্টিম বিন্দুকে 373.15 K ধরে মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়।
- এক একটি ভাগকে এক কেলভিন (1 K) বলা হয়।
- সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে - K = C+273.15

তথ্যসূত্র - পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭১০.
When was NATO's Article 5 (collective defense clause) invoked for the first time?
  1. During the Cold War
  2. After the terrorist attacks of 9/11
  3. In response to the Gulf War
  4. During the Cuban Missile Crisis
ব্যাখ্যা
- ন্যাটো তার ইতিহাসে প্রথমবারের মতো ৯/১১ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত হামলার কারণে আর্টিকেল ৫ প্রয়োগ করেছিল।

• NATO:
- পূর্ণরূপ -The North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২টি।
- NATO র বর্তমান সদস্য ৩২টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
২,৭১১.
Who was the first chief minister of Undivided Bengal?
  1. Hossain Shaheed Suhrawardy
  2. Khawaja Nazimuddin
  3. A.K. Fazlul Haque
  4. Nurul Amin
ব্যাখ্যা
⇒ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে. ফজলুল হক।

এ.কে. ফজলুল হক:

- আবুল কাশেম ফজলুল হক বাকেরগঞ্জ জেলার দক্ষিণাঞ্চলের বর্ধিষ্ণু গ্রাম সাটুরিয়ায় ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন একজন রাজনীতিবিদ ও জননেতা।
- তিনি কলকাতার মেয়র হোন ১৯৩৫ সালে।
- তাঁর নেতৃত্বে ১৯৩৫ সালে কৃষক প্রজা পার্টি গঠিত হয়।
- অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩) এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪) ছিলেন।
- তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের পদ (১৯৫৬-১৯৫৮) সহ বহু উঁচু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২,৭১২.
Bangladesh’s newest coastal river port is located in which Upazila? 
  1. Bholaganj
  2. Chilmari
  3. Sandwip
  4. Hatiya
ব্যাখ্যা

• দেশের উপকূলীয় নদীবন্দর:
- দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর হলো সন্দ্বীপ।
- চট্টগ্রামের সন্দ্বীপকে দেশের প্রথম উপকূলীয় নদীবন্দর ঘোষণা করেছে সরকার।
- দেশের সর্বশেষ উপকূলীয় নদীবন্দর হলো হাতিয়া।
- নোয়াখালীর হাতিয়াকে দেশের ৫৪তম নদীবন্দর ঘোষণা করেছে সরকার।
- ৩ জুন ২০২৫ তারিখে বিষয়টি নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
- এই গেজেট অনুযায়ী, হাতিয়ার চানন্দি ইউনিয়নের চানন্দি চ্যানেলের একটি নির্দিষ্ট অংশকে নদী বন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বন্দর সংক্রান্ত ১৯০৮ সালের একটি আইনের আওতায়।

তথ্যসূত্র: i) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওয়েবসাইট।
ii) দৈনিক ইনকিলাব। 

২,৭১৩.
Who was the first independent king in the history of Bengal?
  1. Gopala
  2. Vijaya Sena
  3. Shashanka
  4. Dharmapal
ব্যাখ্যা

শশাঙ্ক:
- বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নৃপতি শশাঙ্ক সপ্তম শতাব্দীর প্রথমার্ধের শাসক।
- গুপ্ত শাসনের পর বাংলার গৌড় রাজ্যের তিনি অধিপতি হন।
- বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা।
- শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
- স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত ছিল।
- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী।
- বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ।
- শশাঙ্কই বাংলার প্রথম নৃপতি যার ভূমিদান করার মতো এবং মুদ্রা প্রকাশ করার মতো স্বাধীন ক্ষমতা ছিল।
- তিনি গৌড় রাজ্যকে ভারতের বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেন।
- শশাঙ্ক সনাতন হিন্দু (শৈব) ধর্মের অনুসারী ছিলেন।
- উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন হর্ষবর্ধন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইতিহাস, এস এস এইচ এল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৭১৪.
Which country's troops were assigned to protect Venezuelan President Nicolas Maduro?
  1. Russia
  2. China
  3. Cuba 
  4. Brazil
ব্যাখ্যা

- ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ৩২ কিউবার সেনা।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকালোস মাদুরের নিরাপত্তায় নিয়োজিত ছিলো এ সৈন্যদল।
- ভেনেজুয়েলায়  কিউবানরা দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরে উপস্থিত রয়েছে এবং দ্বিপাক্ষিক গোয়েন্দা ব্যবস্থা কিউবা-ভেনিজুয়েলা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
-  কিউবান সরকার ভেনেজুয়েলার অংশীদারদের সাথে ক্ষমতার উপর লৌহ আঁকড়ে ধরে রাখার সর্বোত্তম উপায় সম্পর্কে বছরের পর বছর ধরে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। ভেনেজুয়েলার মাটিতে নিহত ৩২ জন সেই যৌথ কৌশলের অংশ ছিল।

উল্লেখ্য,
- ৩ জানুয়ারি ২০২৬ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'আটক' করেছে যুক্তরাষ্ট্র।

উৎস: বিবিসি।

২,৭১৫.
Which is the only swamp forest in Bangladesh?
  1. Shalbon
  2. Madhupur Forest
  3. Ratargul Forest
  4. Sundarbans
  5. None
ব্যাখ্যা

রাতারগুল জলাভূমি বন হল বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের গোয়াইন নদীতে অবস্থিত একটি মিঠা পানির জলাভূমি বন। এটি বাংলাদেশের একমাত্র জলাভূমি এবং বিশ্বের কয়েকটি মিঠা পানির জলাভূমি বনের মধ্যে একটি। বনটি প্রাকৃতিকভাবে বাংলাদেশ সরকারের বন বিভাগের অধীনে সংরক্ষিত।

⇒ এর আয়তন ৩,৩২৫.৬১ একর, যার মধ্যে ৫০৪ একর জমি ২০১৫ সালে পশুপাখির অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছিল।
- এটি সিলেটের সুন্দরবন নামে পরিচিত।
- বাংলাদেশের এই একমাত্র জলাভূমিটি সিলেট থেকে ২৬ কিলোমিটার (১৬ মাইল) দূরে অবস্থিত।
- এই বনের নাম এসেছে "রাতা" বা "পতি" গাছ থেকে, যা সিলেটের স্থানীয়রা ব্যবহার করে।

⇒ চিরসবুজ বনটি গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খাল নদীর সাথে সংযুক্ত।
- এখানে জন্মানো বেশিরভাগ গাছ মিলেটিয়া পিনাটা।
- বর্ষাকালে এই বন ২০-৩০ ফুট জলের নিচে ডুবে থাকে।
- বছরের বাকি সময় জলের স্তর প্রায় ১০ ফুট গভীর থাকে। রাতারগুল "সুলহেতের সুন্দরবন" নামে পরিচিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২,৭১৬.
Which was the first point of the 21 points of the United Front?
  1. Nationalization of jute industry
  2. Introduction of cooperative farming system
  3. Establishing Bengali as national languages
  4. Compulsory primary education
  5. Anti-corruption
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো 'নৌকা'।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।

- এই দফাগুলো সংক্ষেপে বর্ণিত হলো:
১. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করা এবং ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ।
৩. পাটের ব্যবসায় জাতীয়করণ করা।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা করা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা করা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধের জন্য খাল খনন ও সেচের ব্যবস্থা করা।
৮. শিল্প ও খাদ্যে দেশকে স্বাবলম্বী করা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা।
১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা।
১২. শাসন ব্যয় হ্রাস করা ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স প্রভৃতি বাতিল করা।
১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ করা।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন 'বর্ধমান হাউস'কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত করা।
১৭. বাংলা ভাষা করার দাবিতে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ করা।
১৮. একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা করে সরকারি ছুটির দিন ঘোষণা।
১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান।
২০. আইন পরিষদের মেয়াদ কোনোভাবেই বৃদ্ধি না করা।
২১. আইন পরিষদের আসন শূন্য হলে তিন মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭১৭.
What is the per capita income according to the provisional estimates for the 2024-25 fiscal year?
  1. 2750 USD
  2. 2790 USD
  3. 2820 USD
  4. 2954 USD
ব্যাখ্যা
- ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩৩৯,২১১ টাকা (২,৮২০ ইউএস ডলার)।
- পূর্ববর্তী অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩০৪,১০২ টাকা (২,৭৩৮ ইউএস ডলার)।
- ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে ৩৫,১০৯ টাকা (৮২ ইউএস ডলার)।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
২,৭১৮.
'A' in CAMELS stands for -
  1. Allowance Quality
  2. Administration Quality
  3. Audit Quality
  4. Asset Quality
ব্যাখ্যা
CAMELS:
- CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়।
- এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়, এর প্রথমটি হলো Capital adequacy.
- কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে তা বোঝায়।
- মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে।
- এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা ও গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
- 'A' বলতে তাই সরাসরি বোঝানো হয় Asset Quality (সম্পদের মান)।

⇒ CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা)
A = Asset Quality (সম্পদের মান)
M = Management Quality (ব্যবস্থাপনার মান)
E = Earnings (আয়)
L = Liquidity (তরলতা)
S = Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা)

তথ্যসূত্র - Corporate Finance Institute ওয়েবসাইট।
২,৭১৯.
Which of the following is an Eurasian country?
  1. Belarus
  2. Turkey
  3. Bulgaria
  4. Greece
ব্যাখ্যা
তুরস্ক:
- তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তানবুলল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

এছাড়া,
বেলারুশ, গ্রিস এবং বুলগেরিয়া ইউরোপীয়ান দেশ।
 
উৎস: Britannica.
২,৭২০.
'SIM' stands for -
  1. Subscriber Identity Module
  2. Subscriber Identity Merediem
  3. Subscriber Identification Module
  4. Subscriber Identification Merediem
ব্যাখ্যা
SIM:
- 'SIM'-এর পূর্ণরূপ হলো: Subscriber Identity Module.

⇒ SIM একটি সমন্বিত বর্তনী যা নিরাপদে আন্তর্জাতিক মোবাইল গ্রাহকের পরিচয় (আইএমএসআই) সংরক্ষণ করে।
- এটি একটি Portable মেমরি চিপ যা আপনাকে বিশ্বকে কল করতে সক্ষম করে যেখানে গ্রাহকের Network উপলব্ধ।
- সিএমটি সাধারণত GSM জিএসএম নেটওয়ার্কের উপর পরিচালিত MOBILE ফোনগুলিতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,৭২১.
Who is the first Bangladeshi to receive 'The Hague Award'?
  1. Dr. Muhammad Yunus
  2. Syeda Sultana Razia
  3. Fazle Hasan Abed
  4. Abdullah Abu Sayed
ব্যাখ্যা
দ্য হেগ অ্যাওয়ার্ড:
- ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকে OPCW কনভেনশনের উদ্দেশ্যগুলোর সাথে সম্পর্কিত বিশ্বজুড়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাঁদের স্বতন্ত্র কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়ে আসছে।
- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া ‘OPCW-The Hague Award’ এ ভূষিত হয়েছেন।
- প্রথম বাংলাদেশি হিসেবে ড. সৈয়দা সুলতানা রাজিয়া এ পুরস্কার অর্জন করেন।
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (OPCW) মহাপরিচালক, রাষ্ট্রদূত ফার্নান্দো আরিয়াস এবং ডাচ সরকারের পক্ষে রাষ্ট্রদূত হেঙ্ক ভ্যান ডার কোয়াস্ট, OPCW-এর ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যৌথভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
- এবছর OPCW-The Hague Award এর সহ-প্রাপক ছিলেন আফ্রিকান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরিচালক হুবার্ট কে ফয় এবং সুইজারল্যান্ডের স্পিজ ল্যাবরেটরি।

উল্লেখ্য,
- ড. রাজিয়াকে বাংলাদেশে রাসায়ানিক সুরক্ষা এবং সুরক্ষার উন্নয়নে অবদান এবং এর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে তাঁর ভূমিকার জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে।
- তিনি OPCW-এর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সদস্য হিসেবে কাজ করেছেন এবং ‘রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব সুরক্ষিত’ করার জন্য নতুন জ্ঞান সৃজনে অবদান রেখেছেন।

উৎস: তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইট।
২,৭২২.
The Sahara Desert is primarily located in the region of- 
  1. Southern Africa
  2. West Africa
  3. North Africa
  4.  East Africa
ব্যাখ্যা

- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।

সাহারা মরুভূমি:
– প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়।
– আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি,
- শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও আর্কটিকের মেরু মরুভূমির পরেই অবস্থান।
- এবং এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ দখল করে রেখেছে।
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
- এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

২,৭২৩.
In 2015, as a result of the Bangladesh-India enclave exchange, how many Indian enclaves were integrated with Bangladesh?
  1. 121 
  2. 111
  3. 151
  4. 102 
ব্যাখ্যা

ছিটমহল:
-  ছিটমহল হলো একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় থাকা অন্য কোনো দেশের অন্তর্ভুক্ত এলাকা।
- ২০১৫ সালের আগে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ১৬২টি ছিটমহল ছিল।
- ১ আগস্ট ২০১৫ সালে ভারত ও বাংলাদেশ মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী নিজেদের ছিটমহলগুলো পরস্পরের মধ্যে বিনিময় করে।
- এর আগে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের মধ্যে ছিল।
- এই বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয় ভারতের ১১১টি ছিটমহলের নাগরিক।
- আর ভারতের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের ৫১টি ছিটমহলের নাগরিক।

• ভারতের ছিটমহলগুলোর মধ্যে-
- বাংলাদেশের লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩টি, কুড়িগ্রামে ১২টি এবং নীলফামারীতে ৪টি অবস্থান করেছিল। 

• বাংলাদেশের ছিটমহলগুলোর মধ্যে-
- ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ৪৭টি এবং জলপাইগুড়িতে ৪টি ছিল।

উৎস: প্রথম আলো এবং বিবিসি পত্রিকা রিপোর্ট।

২,৭২৪.
According to the Economic Survey 2025, what is the GDP growth rate at constant prices?
  1. 2.91%
  2. 3.42%
  3. 3.97%
  4. 4.39%
  5. 4.85%
ব্যাখ্যা

জিডিপি:
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৪,৭৯,০০১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,৩৯,২১১ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

২,৭২৫.
What kind of alliance is ANZUS?
  1. Economic alliance
  2. Political alliance
  3. Military alliance
  4. None of these
ব্যাখ্যা
ANZUS:
-চুক্তি স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- এটি একটি সামরিক জোট।

সূত্র: ব্রিটানিকা।
২,৭২৬.
According to the final GDP estimate for 2023-24, what is the per capita GDP?
  1. 2,625 USD
  2. 2,643 USD
  3. 2,738 USD
  4. 2,784 USD
ব্যাখ্যা
জিডিপি'র চূড়ান্ত হিসাব:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে। 
- ১০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩-২৪ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাবের প্রতিবেদন প্রকাশ করেছে।

⇒ চূড়ান্ত হিসাব অনুসারে,
- বর্তমান মাথাপিছু আয় ২,৭৩৮ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৭৮৪ মার্কিন ডলার)।
- বর্তমান মাথাপিছু জিডিপি ২,৬২৫ মার্কিন ডলার (সাময়িক হিসাবে যা ছিলো ২,৬৪৩ মার্কিন ডলার)।
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.২২% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮২%)।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার: ৩.৩০% (সাময়িক হিসাবে যা ছিলো ৩.২১%)।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার: ৩.৫১% (সাময়িক হিসাবে যা ছিলো ৬.৬৬%)।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার: ৫.০৯% (সাময়িক হিসাবে যা ছিলো ৫.৮০%)।

অন্যদিকে,
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু জিডিপি (সাময়িক) ছিল ২৬৭৫মার্কিন ডলার।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট। [link]
২,৭২৭.
In which year was the International Union for Conservation of Nature (IUCN) established?
  1. In 1945 
  2. In 1948
  3. In 1950
  4. In 1964
ব্যাখ্যা

• IUCN: 
- IUCN এর পূর্ণরূপ হলো:
- International Union for Conservation of Nature.
- প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা।
- IUCN হলো একটি আন্তর্জাতিক সংগঠন,
- যা প্রকৃতি ও পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে।
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।

• IUCN এর প্রধান কাজ:
- প্রকৃতি সংরক্ষণে গবেষণা ও পরামর্শ দেওয়া,
- বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা তৈরি করা,
- বিভিন্ন দেশের সরকারকে পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে সাহায্য করা,
- জলবায়ু পরিবর্তন, বন রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা।

উৎস: IUCN ওয়েবসাইট।

২,৭২৮.
Which country has approved the formation of a National Artificial Intelligence (AI) Agency? [ November, 2025] 
  1. Pakistan
  2. China
  3. India
  4. Iran
ব্যাখ্যা

- জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করার অনুমোদন করছে ইরান।

• জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা:
- ইরানের সংসদ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে।
- সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের এআই ইকোসিস্টেমের উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখবে।
- ২৬ অক্টোবর ২০২৫ সংসদীয় খোলা অধিবেশনে আইনপ্রণেতারা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা ৩-এর সংশোধনী অনুমোদন করেছেন। 
- সংস্থার সচিবালয় ইরানের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করবে, যা জাতীয় এআই নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করবে। 

উৎস: OAN News.[Link]

২,৭২৯.
Martyred Intellectuals Memorial is located at – 
  1. Savar, Dhaka
  2. Mirpur, Dhaka
  3. Rayerbazar killing ground
  4. University of Dhaka
ব্যাখ্যা

• শহিদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধ:
- বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবিকে হত্যাকরা হয়। 
-পাকিস্তান সেনাবাহিনীকে মানবতাবিরোধী এই বর্বর কাজে সহায়তা করেছে রাজাকার ও আলবদর বাহিনী।
-পাকিস্তানি হানাদার বাহিনী চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বে ১৪ই ডিসেম্বর অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে।
- তাঁদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। 
- এর স্থপতি ছিলেন মোস্তফা আলী কুদ্দুস। ১৯৭২ সালে এই স্মৃতিসৌধের নির্মাণকাজ শেষ হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

২,৭৩০.
Where was the first Earth Summit held?
  1. Brazil
  2. Denmark
  3. Germany
  4. Netherlands
ব্যাখ্যা
ধরিত্রী সম্মেলন: 
- ১৯৯২ সালে ৩-১৪ জুন পৃথিবীর জলবায়ু রক্ষার্থে ব্রাজিলের রিও ডিজেনিরিও-তে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এটি প্রথম ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। 

এছাড়াও, 
• ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ৫’ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। 
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। 
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। 

• ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ১০’ অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে। 
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। 

• ‘রিও বা ধরিত্রী সম্মেলন + ২০’ অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও-ডিজেনিরোও-তে ২০১২ সালে। 
- এটি তৃতীয় সম্মেলন নামে পরিচিত। 

উৎস: Britannica.com & un website.
২,৭৩১.
When was the Treaty of Algiers signed?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- ইরাক-ইরান দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৩ জুন, ১৯৭৫ সালে।
- আলজেরিয়ার মধ্যস্থতায় আলজেরিয়ার রাজধানীতে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- ১৯৭৬ সালে আলজিয়ার্স চুক্তি অনুমোদিত হয়।
- ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর,১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com
২,৭৩২.
Which is the highest authority in Bangladesh for approving economic policy and development plans?
  1. National Economic Council
  2. Executive Committee of the National Economic Council
  3. Ministry of Finance
  4. Planning Commission
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)

ECNEC:
- ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
- একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
- এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
২,৭৩৩.
What is Bangladesh's position in Global Innovation Index-2024?
  1. 105
  2. 106
  3. 103
  4. 101
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়। 

বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

অন্যদিকে,
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

উৎস: WIPO ওয়েবসাইট।
২,৭৩৪.
Where will Bangladesh's first government vaccine plant be built?
  1. Narayanganj
  2. Manikganj
  3. Gopalganj
  4. Munshiganj
  5. Cumilla
ব্যাখ্যা
প্রথম ভ্যাকসিন প্লান্ট:
- বাংলাদেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্লান্ট নির্মিত হবে গোপালগঞ্জে।
-এর ফলে ভবিষ্যতে যেকোনো মহামারী বা অতিমারী মোকাবেলায় নিজস্ব সক্ষমতা তৈরি হবে।
- ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের শেষ নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড।
- প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের সর্বজনীন টিকা কার্যক্রম (ইপিআই) শক্তিশালী হবে। আর ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণার সুযোগ তৈরি হবে।
 - প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ছয় ধরনের এবং ২০২৯ সালে আরো নয় ধরনের টিকা উৎপাদন করা সম্ভব হবে। 

উৎস: জাতীয় তথ্যবাতায়ন ও বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
২,৭৩৫.
ECNEC stands for -
  1. Executive Committee of the National Economical Council
  2. Executive Committee of the National Economic Council
  3. Executive Nationwide Committee for Economic Council
  4. Executive Committee of the Nation Economic Council
ব্যাখ্যা
ECNEC:
- ECNEC এর পূর্ণরূপ - Executive Committee of the National Economic Council.
- একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
- এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
২,৭৩৬.
Which two of the following gulfs are connected by the Strait of Hormuz?
  1. Gulf of Mexico and Gulf of Aden
  2. Persian Gulf and Gulf of Oman
  3. Gulf of Aden and Persian Gulf
  4. Gulf of Oman and Gulf of Mexico
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী।
- আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।
- হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে। কিন্তু জ্বালানী তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য বিখ্যাত হরমুজ প্রণালী।
- পৃথিবীতে যে পরিমাণ জ্বালানী তেল রপ্তানি হয়, তার পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায়।

তথ্যসূত্র - Britannica.com

২,৭৩৭.
Which indigenous ethnic group celebrates the 'Biju' festival?
  1. Tanchangya
  2. Tripura
  3. Marma
  4. Chakma
ব্যাখ্যা
চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
২,৭৩৮.
Which is the highest title in chess?
  1. International master
  2. Candidate master
  3. Grandmaster
  4. FIDE master
  5. None
ব্যাখ্যা
দাবা:
- দাবা ১৬টি করে ঘুঁটি দ্বারা ৬৪ বর্গক্ষেত্রের একটি বোর্ডে দুইজন খেলোয়াড়ের খেলা।
- এ ১৬টি ঘুঁটির ১টি রাজা, ১টি মন্ত্রী, ২টি ঘোড়া, ২টি হাতি, ২টি নৌকা ও ৮টি বোড়ে (সৈন্য) থাকে।

⇒ দাবার বিভিন্ন খেতাব বা শিরোনাম FIDE (ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস চেস) দ্বারা প্রদান করা হয় এবং এগুলি খেলোয়াড়ের দক্ষতা ও অর্জিত ফলাফল অনুযায়ী দেওয়া হয়। 

⇒ দাবার সর্বোচ্চ খেতাব:
১. গ্র্যান্ডমাস্টার (GM - Grandmaster):
- এটি দাবার সর্বোচ্চ খেতাব।
- ২৫০০ এর বেশি রেটিং এবং এর সঙ্গে অন্যান্য গ্র্যান্ডমাস্টার আছেন এমন বিভিন্ন টুর্নামেন্টে তিনটি নর্ম লাভ করলে তাকে গ্র্যান্ডমাস্টার খেতাব দেয়া হয়।
- ১৯৫০ সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন এই অনন্য পুরস্কার দেওয়া শুরু করে।

২. ইন্টারন্যাশনাল মাস্টার (IM - International Master):
- এটি দাবার ২য় সর্বোচ্চ খেতাব।
- ২৪০০ এর বেশি রেটিং এবং এর সঙ্গে বিভিন্ন টুর্নামেন্টে তিনটি নর্ম লাভ করলে তাকে ইন্টারন্যাশনাল মাস্টার খেতাব দেয়া হয়।

৩. ফিদে মাস্টার (FM - FIDE Master):
- এটি দাবার ৩য় সর্বোচ্চ খেতাব।
- ২৩০০ এর বেশি রেটিং লাভ করতে হয়।

৪. ক্যান্ডিডেট মাস্টার (CM - Candidate Master):
- এটি দাবার ৪র্থ সর্বোচ্চ খেতাব।
- ২২০০ এর বেশি রেটিং লাভ করতে হয়।

এছাড়াও,
⇒ ফেমিনিন খেতাবগুলি: মহিলা দাবাড়ুদের জন্য FIDE কিছু বিশেষ খেতাব প্রদান করে যেমন:
- ফেমিনিন গ্র্যান্ডমাস্টার (WGM - Women's Grandmaster)- রেটিং প্রয়োজন ২৩০০,
- ফেমিনিন ইন্টারন্যাশনাল মাস্টার (WIM - Women's International Master)- রেটিং প্রয়োজন ২২০০, 
- ফেমিনিন ফিদে মাস্টার (WFM - Women's FIDE Master)- রেটিং প্রয়োজন ২১০০, 
- ফেমিনিন ক্যান্ডিডেট মাস্টার (WCM - Women's Candidate Master)- রেটিং প্রয়োজন ২০০০।

উৎস: i) Britannica.
ii) Chess.com [link]
২,৭৩৯.
’Tamuddin Majlish’ was formed under the leadership of whom?
  1. Professor Hasnat Majumdar
  2. Syed Shamsul Haque
  3. Abul Kashem
  4. Abdul Matin
ব্যাখ্যা

তমুদ্দিন মজলিশ:
​- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দুন মজলিস গঠিত হয় ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর।
​- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিশ।
​- তমুদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশ করে।
​- যেখানে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।
​- ভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিশ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

​উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিল পত্র, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।

২,৭৪০.
Where was the first flag of Bangladesh raised?
  1. Public meeting on March 7
  2. In a student meeting at Dhaka University
  3. Bangladesh Mission in Kolkata
  4. At Bangabandhu's residence
ব্যাখ্যা
• প্রথম জতীয় পতাকা উত্তোলন:
- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের পশ্চিম গেটে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়।
- সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আ স ম আবদুর রব।
- সেই পতাকার মাঝখানে হলুদ বৃত্ত ছিল। আর বৃত্তের মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র।
- সেই থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চে তার বাসভবনে পতাকা উত্তোলন করেছিলেন।

- ১৯৭২ সালে শিবনারায়ণ দাশের ডিজাইন করা পতাকা থেকে মানচিত্রটি বাদ দেওয়া হয়। 
- পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যাসহ একটি প্রতিবেদন দিতে বলা হয় পটুয়া কামরুল হাসানকে। 
- কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার যে রূপ দিয়েছিলেন সেটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।
- বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত।
- সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক।
- বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়। 
 
উৎস: বিডিনিউজ।
২,৭৪১.
How much is the old age allowance in Bangladesh?
  1. 400 BDT
  2. 500 BDT
  3. 600 BDT
  4. 700 BDT
ব্যাখ্যা
বয়স্ক ভাতা:
- সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধায়নে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- বর্তমান সরকার ২০০৯-১০ অর্থবছরে জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করে।
- ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লক্ষ থেকে ৫৮.০১ লক্ষ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৬০০ টাকায় উন্নীতকরণ করা হয়।

তথ্যসূত্র - সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট।
২,৭৪২.
Who was awarded "Swadhinata Padak-2024" for outstanding contribution to Sports?
  1. Kazi Abdur Sattar
  2. Mubarak Ahmed Khan
  3. Harishankar Das
  4. Firoza Khatun
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৪:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তিকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' প্রদান করা হয়েছে।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
 
পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন:
১. কাজী আব্দুস সাত্তার: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
২. বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৩. বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৪. ড. মোবারক আহমদ খান: বিজ্ঞান ও প্রযুক্তি,
৫. ডাঃ হরিশংকর দাশ: চিকিৎসাবিদ্যা,
৬. মোহাম্মদ রফিকউজ্জামান: সংস্কৃতি,
৭. ফিরোজা খাতুন: ক্রীড়া,
৮. অরন্য চিরান: সমাজসেবা/জনসেবা,
৯. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী: সমাজসেবা/জনসেবা,
১০. এস.এম. আব্রাহাম লিংকন: সমাজসেবা/জনসেবা,
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৭৪৩.
What was the main aim of the Swadeshi Movement in Bengal?
  1. Promote foreign goods
  2. Expand British rule 
  3. Build resistance against colonial rule
  4. Establish a monarchy
ব্যাখ্যা

স্বদেশী আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল— দেশীয় পণ্য, শিক্ষা ও শিল্প প্রচারের মাধ্যমে ব্রিটিশ উপনিবেশী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
------------------------------------------------------------- 
• স্বদেশী আন্দোলন: 
- স্বদেশী আন্দোলন ভারতের ব্রিটিশ বিরোধী একটি আন্দোলন।
-  এটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে সৃষ্টি হয়ে ১৯০৮ পর্যন্ত চলেছিল।
- স্বদেশী আন্দোলন ছিল গান্ধী-পূর্ব আন্দোলনগুলোর মধ্যে সবচেয়ে সফল।
-  স্বদেশী আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ এবং দেশপ্রেমকে প্রজ্বলিত করে।

- কংগ্রেস ও বাঙালি হিন্দুরা বঙ্গভঙ্গের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আন্দোলনকে উদ্দীপ্ত করেন।
- আন্দোলনের মূল লক্ষ্য ছিল—
• বিলেতি (ব্রিটিশ) পণ্য বর্জন করা এবং
উপনিবেশী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

- এই আন্দোলনের সময় বাংলায় গ্রামে ও শহরে দেশীয় তাঁতবস্ত্র, সাবান, লবণ, চিনি ও চামড়ার দ্রব্য উৎপাদনের কারখানা গড়ে ওঠে।
- আন্দোলনের সঙ্গে যুক্তদের সরকারি স্কুল-কলেজ থেকে বের করার পর জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হয়।
- এই আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় ও রজণীকান্ত সেন, তাদের সাহিত্যকর্মের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
- বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর ২টি গান রচনা করেন:
- আমার সোনার বাংলা এবং বাংলার মাটি, বাংলার জল। 
- কালীপ্রসন্ন কাব্য বিশারদ, মতিলাল ঘোষ, কৃষ্ণকুমার মিত্র- স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে বয়কট নীতি গ্রহণ করেছিলেন। 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

২,৭৪৪.
Which of the following is the 'Tallest Mountain in our Solar System'?
  1. Mauna Kea
  2. Mount Everest
  3. Kangchenjunga
  4. Olympus Mons
ব্যাখ্যা
সৌরজগতের উঁচু পর্বত:  
- আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত হল অলিম্পাস মনস (Olympus Mons), 
- Olympus Mons মঙ্গল গ্রহে অবস্থিত।

উল্লেখ্য, 

- মঙ্গল গ্রহে অবস্থিত এই বিশাল পর্বতটি সৌরজগতের অন্যান্য পর্বতের তুলনায় সবচেয়ে উঁচু।
- এর উচ্চতা প্রায় ২২ কিলোমিটার, এটি মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় তিনগুণ।
- অলিম্পাস মনসের বিস্তৃতি ৭০০ কিলোমিটার, এটি একটি বিশাল আগ্নেয়গিরি।
- এই পর্বতটি মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সূত্র: ব্রিটানিকা ও নাসা ওয়েবসাইট।
২,৭৪৫.
When did the U.S. military conduct 'Operation Absolute Resolve' in Venezuela?
  1. 31 December, 2025 
  2. 1 January, 2026
  3. 2 January, 2026
  4. 3 January, 2026
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসোলিউট রিজলভ: 
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকা এবং কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।  
- এই অভিযানের নাম ছিল “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”। 
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।

তথ্যসূত্র: বিবিসি ও ফক্স ফোর। 

২,৭৪৬.
The 'S-400' air defense system is made by which country?
  1. Turkey
  2. Israel
  3. Russia
  4. United States
ব্যাখ্যা
• S-400:
- S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আলমাজ আন্তে তৈরি করে।
- ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে।
- এর ন্যাটো সাংকেতিক নাম (SA-21 Growler)।
- বর্তমানে রাশিয়া ব্যতীত চীন ও তুরস্ক এই ব্যবস্থা ব্যবহার করছে।
- এছাড়া ভারতও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে রাশিয়ার সাথে চুক্তি করেছে।

উৎস: ডয়েচেভেলে এবং আল জাজিরা ।
২,৭৪৭.
Which Palestinian-descended scholar won the 'Nobel Prize in 2025'? 
  1. Omar M. Yaghi
  2. Mahmoud Darwish
  3. Hanan Ashrawi
  4. Edward Said
  5. Rashid Khalidi
ব্যাখ্যা

• ফিলিস্তিনি বংশোদ্ভূত নোবেল জয়ী:
- এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী।
-‘মেটাল অরগানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
- এবারের তিনজনের মধ্যে রয়েছেন- ওমর এম ইয়াগি। 
- তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

- বর্তমানে মার্কিন নাগরিক হলেও ওমরের জন্ম হয়েছিল এক ফিলিস্তিনি শরণার্থী বাবা-মায়ের ঘরে।
- নিজ দেশ ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হওয়া ওমরের বাবা-মা চলে যান জর্ডানের আম্মানে। ১৯৬৫ সালে সেখানেই জন্ম হয় তার।

- মাত্র ১৫ বছর বয়সে বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ওমর।
- ওই সময় খুব বেশি ইংরেজি না জানলেও যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তি হন তিনি।
- এরপর সেখানেই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
- পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করেন ওমর।
- তিনি তার জ্ঞানের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে মনোনিবেশ করেন।

তথ্যসূত্র: Nobel Prize. (Link)

২,৭৪৮.
With which institution, Special Drawing Rights (SDR) is associated?
  1. IMF
  2. WTO
  3. WHO
  4. OECD
ব্যাখ্যা

SDR:
- SDR-এর পূর্ণরূপ Special Drawing Rights.
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) নামক একটি বিশেষ রিজার্ভ সম্পদের ব্যবস্থা প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- SDR-এর মূল্য নির্ধারিত হয় IMF স্বীকৃত পাঁচটি প্রধান আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের ভিত্তিতে।
- এই পাঁচটি মুদ্রা হলো-মার্কিন ডলার, ইউরো, চীনা ইউয়ান, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।

তথ্যসূত্র - IMF ওয়েবসাইট।

২,৭৪৯.
How many scheduled banks are there in Bangladesh? [June, 2025]
  1. 60
  2. 61
  3. 62
  4. 63
ব্যাখ্যা
তফসিলি ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এর অধীনে রক্ষিত ব্যাংকের তালিকায় থাকা ব্যাংকগুলি।
- বাংলাদেশে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে কাজ করে।
- বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে এই ব্যাংকটি তা করার ক্ষমতাপ্রাপ্ত।
- ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলি সম্পূর্ণ বা প্রধানত বাংলাদেশ সরকারের মালিকানাধীন।
- বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক কাজ করছে যা কৃষি বা শিল্প উন্নয়নের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এই ব্যাংকগুলিও সম্পূর্ণ বা প্রধানত বাংলাদেশ সরকারের মালিকানাধীন।
- ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলির বেশিরভাগই ব্যক্তি/বেসরকারি সত্তার মালিকানাধীন।
- ১টি ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক আছে [যার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি এখনও দেওয়া হয়নি] যা ব্যক্তি/বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন। এটি একটি ডিজিটাল ব্যাংক যার কোন শাখা নেই।

উৎস: বাংলাদেশ ব্যাংক।
২,৭৫০.
Where is the Darien Gap located?
  1. Colombia-Panama border
  2. China-India border
  3. India-Bangladesh border
  4. None of above
ব্যাখ্যা
ডারিয়েন গ্যাপ:
- উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্তকারী একটি ভৌগোলিক অঞ্চল হল ডারিয়েন গ্যাপ (Darién Gap)।
- ডারিয়েন গ্যাপ মধ্য আমেরিকার দেশ পানামার দক্ষিণাংশের ডারিয়েন প্রদেশ থেকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তরাংশের চকো ডিপার্টমেন্ট পর্যন্ত বিস্তৃত।
- ভূপ্রকৃতিগত দিক থেকে, পর্বতশ্রেণী (সেরানিয়া ডেল বাউদো ও সেরানিয়া ডেল ডারিয়েন), নদী (এট্রাটো ও টুইরা), বদ্বীপ (এট্রাটো বদ্বীপ), বৃষ্টিঅরণ্য, জলাভূমির সমাহারে ডারিয়েন গ্যাপ এক অতি দুর্গম অঞ্চল।
- ডারিয়েন গ্যাপ হলো উত্তর কলম্বিয়া এবং দক্ষিণ পানামা জুড়ে ঘন জঙ্গলের একটি প্রসারিত।

উল্লেখ্য,
- মূলত প্রাকৃতিক দুর্গমতার কারণেই, প্যান-আমেরিকান হাইওয়ে ডারিয়েন গ্যাপে বিচ্ছিন্ন রয়েছে।
- উত্তরে পানামার যাভিজা থেকে দক্ষিণে কলম্বিয়ার টার্বো পর্যন্ত প্যান-আমেরিকান হাইওয়ে গড়ে তোলা যায়নি।
- তাই এই অঞ্চলটি ডারিয়েন গ্যাপ নামে পরিচিত।
- ডারিয়েন গ্যাপে কোন পাকা রাস্তা না থাকা সত্ত্বেও এটি বিশ্বব্যাপী মানব অভিবাসনের একটি প্রধান রুট হয়ে উঠেছে ।
- ডারিয়েন গ্যাপ এম্বেরা-উউনান এবং গুনা আদিবাসীদের আবাসস্থল।

⇒ দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় যাওয়ার সময় লোকেরা যে পথটি নেয় তা অপরাধী সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- রুটটি চাঁদাবাজি, অপহরণ এবং ব্যাপক যৌন নিপীড়নেরও প্রবণ ।
- জঙ্গলের মতো জলাভূমির চরম প্রকৃতিও এই অঞ্চলে চলাচলকে বিপজ্জনক করে তোলে।

উৎস: Britannica.
২,৭৫১.
Recently expired renowned personality Rawshan Ara Bachchu was a
  1. Politician
  2. Freedom fighter
  3. Women activist
  4. Language hero
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]

প্রয়াত প্রখ্যাত ব্যক্তিত্ব রওশন আরা বাচ্চু ছিলেন একজন ভাষা বীর।


রওশন আরা বাচ্চু:
- ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে রওশন আরা বাচ্চু সক্রিয় ভূমিকা পালন করেন।
- তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী ছিলেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সংগঠিত করা ছাড়াও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও হলের ছাত্রীদের ভাষা আন্দোলনের পক্ষে সুসংগঠিত করেন।
- একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারী প্রথম ছাত্রী দলের অন্যতম সদস্য ছিলেন ভাষাসংগ্রামী এই নারী।
- তিনি ‘গণতান্ত্রিক প্রগ্রেসিভ ফ্রন্ট’-এ যোগ দিয়ে ছাত্ররাজনীতি শুরু করেন।
- তিনি সলিমুল্লাহ মুসলিম হল এবং উইমেন স্টুডেন্টস রেসিডেন্সের সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য,
- রওশন আরা বাচ্চু ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর সিলেটের কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- ২০১৯ সালে বায়ান্নর অকুতোভয় যোদ্ধা ও ভাষাসংগ্রামী রওশন আরা বাচ্চু চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উৎস: দ্য ডেইলি স্টার বাংলা।
২,৭৫২.
Which is the world's largest regional free trade agreement?
  1. AfCFTA
  2. EU
  3. RCEP
  4. WTO
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি হলো RCEP।

RCEP:

- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ :১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

অন্যদিকে -
- বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল দি আফ্রিকান ফ্রি ট্রেড এরিয়া বা African Continental Free Trade Area (AfCFTA)।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট EU।
- বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট WTO।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
২,৭৫৩.
GPT stands for-
  1. General Pre-trained Transformer
  2. Generative Program Technology
  3. Generative Process Technology
  4. Generative Pre-trained Transformer
ব্যাখ্যা

GPT:
- GPT এর পূর্ণরূপ Generative Pre-trained Transformer.
- এটি OpenAI দ্বারা তৈরি একটি ভাষা মডেল ।
- এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পাওয়ারিং জেনারেটিভ AI অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার হয়।
- জেনারেটিভ এআই ব্যবহার করে প্রশ্নোত্তর পাঠ, পাঠ্য সংক্ষিপ্তকরণ, বিষয়বস্তু তৈরির কাজে ব্যবহার হয়।

উৎস:Amazon.com [Link]

২,৭৫৪.
What does the pH value of water depend on?
  1. K
  2. H
  3. Al
  4. O2
  5. None of the above
ব্যাখ্যা
- পানিতে PH এর মান নির্ভর করে পানিতে বিদ্যমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপর।
- PH হলো হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম অর্থাৎ
- pH = −log [H+]
- pH এর মান শুধুমাত্র জলীয় দ্রবণের (পানি) ক্ষেত্রে প্রযোজ্য । অনেক রাসায়নিক পদার্থের pH মান থাকে না কারন যদি পদার্থে পানি অনুপস্থিত থাকে, তাহলে pH এর কোন মান থাকে না।
- উদাহরণস্বরূপ: উদ্ভিজ্জ তেল , পেট্রল বা বিশুদ্ধ অ্যালকোহলের কোনও pH মান নেই ।

তথ্যসূত্র:
- HSC রসায়ন প্রথম পত্র ; হাজারী ও নাগ।
২,৭৫৫.
What is article 36 of the Bangladesh Constitution?
  1. Freedom of thought and conscience, and of speech
  2. Freedom of assembly
  3. Freedom of association
  4. Freedom of movement
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা।

অন্যদিকে,
- ৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশে স্বাধীনতা।
- ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে- সংগঠনের স্বাধীনতা।
- ৩৯ নং অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।
 
উৎস: বাংলাদেশের সংবিধান।
২,৭৫৬.
What is the second most abundant element in the Earth’s atmosphere?
  1. Nitrogen
  2. Helium
  3. Carbon Dioxide
  4. Oxygen
ব্যাখ্যা

বায়ুমণ্ডল:
- বায়ুমণ্ডল এর প্রধান উপাদান দুটি- নাইট্রোজেন ও অক্সিজেন।
- সবচেয়ে বেশী রয়েছে নাইট্রোজেন। যা ৭৮.০২%।
- বায়ুমণ্ডলের ২য় প্রধান উপাদান অক্সিজেন। যার পরিমাণ ২০.৭১ শতাংশ।
- বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ০.০৩%।
- সবচেয়ে কম ধূলিকণা ও কনিকা। যা ০.০১%।
- যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। 
- ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত।
- বায়ুমণ্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয়বাষ্পের সংমিশ্রনে গঠিত।

• বায়ুমণ্ডলের উপাদানসমূহ:
- নাইট্রোজেন: ৭৮.০২ শতাংশ।
- অক্সিজেন: ২০.৭১ শতাংশ।
- আর্গন: ০.৮০ শতাংশ।
- জলীয়বাষ্প: ০.৪১ শতাংশ।
- কার্বন ডাই-অক্সাইড: ০.০৩ শতাংশ।
- অন্যান্য গ্যাস: ০.০২ শতাংশ।
- ধূলিকণা ও কণিকা: ০.০১ শতাংশ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

২,৭৫৭.
What provides the extreme temperature and pressure required for fusion in a hydrogen bomb?
  1. Solar energy
  2. Magnetic confinement
  3. Fission bomb explosion
  4. Electric current
ব্যাখ্যা

• হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমার মধ্যে নিউক্লিয়ার ফিউশন ঘটানোর জন্য অত্যন্ত উষ্ণতা ও চাপের প্রয়োজন হয়। এই চরম অবস্থার জন্য সরাসরি সৌর শক্তি, চুম্বকীয় আবদ্ধকরণ বা বৈদ্যুতিক ধারা যথেষ্ট নয়। বরং, একটি ছোট ফিশন বিক্রিয়ার বিস্ফোরণকে প্রাথমিক উত্স হিসেবে ব্যবহার করা হয়। ফিশন বিক্রিয়ার মুহূর্তে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, যা তাপ এবং চাপের চরম পরিবেশ সৃষ্টি করে। এই চরম পরিবেশ হাইড্রোজেন নিউক্লিয়াসকে একত্রিত করে ফিউশন প্রতিক্রিয়া ঘটায়, যার ফলে আরও বিশাল শক্তি উৎপন্ন হয়। তাই হাইড্রোজেন বোমার ফিউশনের জন্য মূল উৎস হলো ফিশন বোমার বিস্ফোরণ। উত্তর: গ) Fission bomb explosion.

ফিউশন বিক্রিয়া (Fusion Reaction):
- ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্য শক্তি উৎপন্ন করে।
- ফিউশন বিক্রিয়া হলো নক্ষত্রগুলোর প্রধান শক্তি উৎস এবং হালকা মৌলগুলোর নিউক্লোসিনথেসিসের (নিউক্লিয়ার সংশ্লেষণ) প্রধান প্রক্রিয়া।
- ১৯৩০-এর দশকে হান্স বেতে প্রথম হাইড্রোজেন নিউক্লিয়াসের ফিউশন বিক্রিয়ার মাধ্যমে ডিউটেরিয়াম গঠনের ফলে বিশাল পরিমাণ শক্তি নির্গত হয় বলে চিন্তাধারা উপস্থাপন করেন।
- এই বিক্রিয়ার ক্রমাগত সংঘটনের ফলে হিলিয়াম তৈরি হয়, যা সাধারণ নক্ষত্রগুলোর (যেমন সূর্য) মূল শক্তির উৎস।
- ফিউশন বিক্রিয়া সংঘটিত হতে হলে নক্ষত্রের কেন্দ্রীয় প্লাজমার তাপমাত্রা ১৫,০০০,০০০ কে (কেলভিন) বা তার কম হতে হয়।
- হাইড্রোজেন পরমাণুগুলো একত্রে মিশে হিলিয়ামে রূপান্তরিত হয়, যা শক্তি উৎপন্ন করে।
- ফিউশন বিক্রিয়া বিশ্বের শক্তি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা নক্ষত্রের উজ্জ্বলতা এবং দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে।

অন্যদিকে,
ফিশন বিক্রিয়া (Fission):
- একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে দুটি বা ততোধিক ছোট নিউক্লিয়াস তৈরি হয়, যেমন ইউরেনিয়াম-২৩৫ এর বিভাজন।

উৎস: Britannica.

২,৭৫৮.
Which of the following person became the first Bangladeshi to climb all seven highest peaks in seven continents?
  1. Musa Ibrahim
  2. Nishat Majumdar
  3. Wasfia Nazreen
  4. Babar Ali
ব্যাখ্যা
'সেভেন সামিট' জয়:
- বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় (সেভেন সামিট) করেন ওয়াসফিয়া নাজরীন।
- ২০১৪ সালে দুঃসাহসী অভিযানের জন্য ওয়াসফিয়া নাজরীনকে ন্যাশনাল জিওগ্রাফির বর্ষসেরা অভিযাত্রীর খেতাব দেওয়া হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ অন সেভেন সামিট কর্মসূচির অংশ হিসেবে ২০১১ সালে ওয়াসফিয়া তাঁর সেভেন সামিট অভিযান শুরু করেন।
- ২০১২ সালে তিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।
- এর আগে তিনি আফ্রিকার মাউন্ট কিলিমানজারো, এশিয়ার মাউন্ট এভারেস্ট, অ্যান্টার্কটিকার মাউন্ট ভিনসন, ইউরোপের এলব্রুস, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, দক্ষিণ আমেরিকার অ্যাকোংকাগুয়া পর্বতশৃঙ্গ জয় করেন।

উৎস: i) প্রথম আলো।
ii) BBC.
২,৭৫৯.
Which is the largest ethnic group of Bangladesh?
  1. Marma
  2. Garo
  3. Chakma
  4. Rakhain
ব্যাখ্যা
চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
২,৭৬০.
In the 'World Energy Transition Index-2023', which country ranked as the top performer?
  1. United States
  2. Denmark
  3. Switzerland
  4. Sweden
ব্যাখ্যা
• World Energy Transition Index - 2023:
- World Economic Forum ১২০টি দেশকে অর্ন্তভুক্ত করে প্রতিবেদনটি প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে শীর্ষ দেশ – সুইডেন।
- বিশ্বে বাংলাদেশের অবস্থান - ১১৩তম।
- সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - ৫ম (সর্বনিম্ন)।
- ভূটান, মালদ্বীপ ও আফগানিস্তান এ তালিকার অন্তর্ভুক্ত নয়। 

সর্বনিম্ন ৫টি দেশ হলো:
- সর্বনিম্ন দেশ – ইয়েমেন (স্কোর ৪০)।
-  দ্বিতীয় -  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর  ৪২.৩)।
-  তৃতীয় - তানজানিয়া (স্কোর ৪২.৯)।  
-  চতুর্থ -  জাম্বিয়া (স্কোর ৪৪.৩)।
- পঞ্চম -  জিম্বাবুয়ে (স্কোর ৪৪.৭)।

উৎস: World Energy Transition Index - 2023.
২,৭৬১.
What is the current number of member states of the European Union?
  1. 27
  2. 29
  3. 32
  4. 34
ব্যাখ্যা

• ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।(সেপ্টেম্বর,২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- EU এর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর  ফ্রাংকফুট।

উৎস: EU ওয়েবসাইট।

২,৭৬২.
The 2025 Nobel Peace Prize was awarded to which Venezuelan politician?
  1. Juan Guaido
  2. Leopoldo Lopez
  3. Maria Corina Machado
  4. Nicolas Maduro
ব্যাখ্যা

২০২৫ সালের শান্তিতে নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়াও,
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

২,৭৬৩.
Where did the Nankar Rebellion take place?
  1. Mymensingh
  2. Sylhet
  3. Barisal
  4. Rajshahi
ব্যাখ্যা

নানকার বিদ্রোহ: 
- নানকার বিদ্রোহ ছিল সিলেট অঞ্চলের কৃষকদের এক ঐতিহাসিক শোষণবিরোধী আন্দোলন, এটি ১৮ আগস্ট ১৯৪৯ সালে রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়। "নানকার" শব্দটি ফারসি ‘নান’ (রুটি) ও ‘কার’ (কাজ) থেকে এসেছে, যার মানে খাবারের বিনিময়ে নিঃস্বার্থ শ্রমদানকারী প্রজা।
- এই প্রথায় নানকার প্রজারা ছিল জমিদারের অধীন চিরস্থায়ী ভূমিদাস। মূলত সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা প্রভৃতি অঞ্চলে এটি প্রচলিত ছিল।
- কমরেড অজয় ভট্টাচার্যসহ প্রগতিশীল নেতাদের নেতৃত্বে ১৯২২ সাল থেকে আন্দোলন শুরু হয়, যা ১৯৫০ সালে জমিদারি প্রথা বাতিলের মাধ্যমে সফলতা লাভ করে।
- এই বিদ্রোহে ব্রজনাথ দাস, কুটুমণি দাসসহ অনেকে শহিদ হন এবং অনেক বিপ্লবী কারাবরণ করেন।
- নারীদেরও ছিল সাহসী ভূমিকা; অপর্ণা পাল, সুষমা দে প্রমুখ নারী নেত্রী মাঠে সরাসরি অংশ নেন। নানকার বিদ্রোহ ছিল কৃষক স্বাধিকার আন্দোলনের মাইলফলক। 

সূত্র: পত্রিকা রিপোর্ট। 

২,৭৬৪.
What is the name of the country's current finance secretary?
  1. Fatima Yasmin
  2. Kazi Ghulam Mahbub
  3. Md. Khairuzzaman Mozumder
  4. Muzaffar Ahmad Chowdhury
ব্যাখ্যা
দেশের বর্তমান অর্থসচিব:
- অর্থ বিভাগের সচিবের পদটিকে অর্থসচিব বলা হয়ে থাকে।
- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।
- খায়েরুজ্জামান মজুমদার বর্তমান অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
- খায়েরুজ্জামান আগে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন।
- পরে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। 
- তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এই পদে নিয়োগ পেলেন।
- তিন বছরের জন্য আন্তর্জাতিক এই সংস্থার ‘সেক্টরস ও থিম’বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।

উৎস: প্রথম আলো ও অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২,৭৬৫.
How many seats were there in the provincial elections of 1954?
  1. 209
  2. 309
  3. 223
  4. 323
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালে মূলত ৪টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল 'নৌকা'।
- নির্বাচনে মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল 'হারিকেন'।
- নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠিত হয়।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

সূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৬৬.
What part of the human body is affected by pneumonia?
  1. stomach
  2. heart
  3. kidney
  4. lungs
  5. None
ব্যাখ্যা
নিউমোনিয়া:
- দুর্বলদেহ অতি সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়।
- নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ।
- এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা ফুসফুস আক্রান্ত হলে নিউমোনিয়া হয়ে থাকে।
- এ রোগে ফুসফুসে এক প্রকার তরল পদার্থ জমা হয়।
- কাঁশি, শ্বাস কষ্ট, বুকে ব্যথা, জ্বর ইত্যাদি নিউমোনিয়া রোগের প্রাথমিক লক্ষণ।
- শিশু এবং বয়স্কদের জন্য এটি একটি মারাত্মক রোগ।
- নিউমোকক্কাস (Pneumococcus) নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগটি হয়।

লক্ষণ:
- ফুসফুসে শ্লেষ্মা জাতীয় তরল পদার্থ জমে কফ সৃষ্টি হয়,
- দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়,
- কাঁশি ও শ্বাসকষ্ট হয়,
- চূড়ান্ত পর্যায়ে বুকের মধ্যে ঘড়ঘড় শব্দ হয় এবং মারাত্মক শ্বাসকষ্ট হয়।

প্রতিকার:
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর সুচিকিৎসা করা,
- তরল ও গরম পুষ্টিকর খাবার খাওয়ানো,
- বেশি করে বিশুদ্ধ পানি পান করা।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৬৭.
Greta Thunberg is a citizen of which country?
  1. Norway
  2. Sweden
  3. Denmark
  4. Finland
ব্যাখ্যা

• সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ 'Fridays For Future' আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হন।

• গ্রেটা থুনবার্গ:
- গ্রেটা থুনবার্গ ছিলেন একজন পরিবেশবাদী আন্দোলনকর্মী।
- গ্রেটা থুনবার্গের বাবা স্ভান্তে থুনবার্গ একজন অভিনেতা এবং রসায়নে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী স্ভান্তে আরহেনিয়াসের উত্তরসূরি।
- ২০১৮ সালের মে মাসে গ্রেটার বয়স যখন ১৫, সেসময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান।
- অগাস্ট, ২০১৮-এ সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি।
- সুইডেন সরকার যেন ২০১৫ সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেলক্ষ্যে বিক্ষোভ করে গ্রেটা।
- 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি লেখা সম্বলিত ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান।
- সে শুক্রবার স্কুল ফাঁকি দেয়া শুরু করে। 
- সোশ্যাল মিডিয়ায় তার বিক্ষোভ ভাইরাল হয় এবং তার প্রতিবাদের কারণ দিনদিন জনপ্রিয়তা পায়।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দেশে বিক্ষোভ প্রকাশ করেন।

উৎস: Fridays For Future ওয়েবসাইট।

২,৭৬৮.
A photographic plate is coated with which of the following?
  1. Silver nitrate
  2. Silver bromide
  3. Silver fluoride
  4. Silver iodide
ব্যাখ্যা
ফটোগ্রাফিক প্লেট:
- ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে সিলভার ব্রোমাইডের।

⇒ সিলভার ব্রোমাইডের রাসায়নিক সংকেত হলো AgBr.
- ফটোগ্রাফিক প্লেটে আবরণ সাধারণত সিলভার হ্যালাইডের (ব্রোমাইড বা আয়োডাইড) আবরণ থাকে।
- ব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যাতে একটি ব্রোমাইড আয়ন বা লিগ্যান্ড রয়েছে।

উৎস: i) Britannica.
ii) বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
২,৭৬৯.
Pound is not the currency of which country?
  1. Panama
  2. United Kingdom
  3. South Sudan
  4. Egypt
ব্যাখ্যা
পাউন্ড:
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া প্রভৃতি দেশের মুদ্রার নাম পাউন্ড।
- পাউন্ড এর প্রতীক £.

বিভিন্ন দেশের মুদ্রা:
- ইউরোপিয় মুদ্রা ইউরো,
- হাইতির মুদ্রার নাম গুর্দে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা,
- পানামার মুদ্রার নাম বেলবো,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- জাপানের মুদ্রা ইয়েন,
- চীনের মুদ্রা ইউয়ান,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা পেসো।

উৎস: Britannica.
২,৭৭০.
Which country recently established direct waterway connectivity with Bangladesh?
  1. Tanzania
  2. Pakistan
  3. Taiwan
  4. Cambodia
ব্যাখ্যা
- সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি কনটেইনার জাহাজ পরিষেবা চালু হয়েছে, যা করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে পণ্য পরিবহন সহজ করবে।
- এই সেবা চালুর পেছনে রাজনৈতিক পটপরিবর্তন এবং আমদানিতে শিথিলতা একটি বড় ভূমিকা রেখেছে।
- বর্তমানে বাণিজ্যের পরিমাণ সীমিত হলেও ভবিষ্যতে তা বাড়ার সম্ভাবনা রয়েছে।
- দুবাইভিত্তিক ফিডার লাইনস ডিএমসিসি সংস্থা এই সেবা পরিচালনা করছে।
- নতুন এই কনটেইনার জাহাজের পরিষেবা শুধু পাকিস্তান-বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়।
- আরও চারটি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা-নেওয়া করবে।
- এই ছয় দেশে পুরো একবার যাত্রা শেষ করতে সময় লাগবে ৩৮ দিন।
- অর্থাৎ পণ্য আনা-নেওয়া মিলে পুরো যাত্রা শেষ করতে সময় লাগবে ৭৬ দিন।
- এখন পর্যন্ত ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামে একটি জাহাজ দিয়ে এই সেবা দেওয়া হচ্ছে।

এছাড়া, 
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন কে নরওয়ের সঙ্গে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন। [১০ নভেম্বর, ২০২৪ (বাসস)]

উৎস: প্রথম আলো (১৬ নভেম্বর, ২০২৪)। Link
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
২,৭৭১.
Which empire was known as 'The Empire on which the sun never sets'?
  1. The Roman Empire
  2. The British Empire
  3. The Ottoman Empire
  4. The Mongol Empire
ব্যাখ্যা
ব্রিটিশ সাম্রাজ্য:

- ব্রিটিশ সাম্রাজ্য ১৩.৭১ মিলিয়ন বর্গমাইল এলাকায় বিস্তৃত ছিল, যা বিশ্বের মোট ভূমির ২৩.৮৪%।
- এই সাম্রাজ্যের উপস্থিতি ছিল আমেরিকা, ইউরোপ, এশিয়া, ওশেনিয়া এবং আফ্রিকার বসবাসযোগ্য মহাদেশগুলোতে।
- "The Empire on which the sun never sets" উপমার মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের বিশালতা বোঝানো হয়।
- কারণ এর বিস্তৃতি এতই বড় ছিল যে, বিশ্বের কোনো না কোনো অংশে সবসময় সূর্যোদয় থাকত। সাম্রাজ্যের এক অংশে রাত থাকলেও, অন্য অংশে দিন থাকত।

উল্লেখ্য,
- অন্যান্য সাম্রাজ্য যেমন রোমান, ওসমানীয় এবং মঙ্গোল বিশাল ছিল, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের মতো বৈশিষ্ট্য তাদের ছিল না।
- ১৬ এবং ১৭তম শতাব্দীতে স্প্যানিশ সাম্রাজ্যের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশরা উপনিবেশ স্থাপন শুরু করে।
- ১৮শ শতকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের পতন শুরু হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
২,৭৭২.
What is the targeted inflation rate set in Bangladesh's budget for the fiscal year 2025-26?
  1. 6.5%
  2. 5.5%
  3. 8.5%
  4.  7.5%
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।

তথ্যসূত্র: বাজেট ২০২৫-২০২৬।

২,৭৭৩.
What is name for the instrument that measures earthquakes?
  1. Oscillator
  2. Seismograph
  3. Gravimeter
  4. Anemometer
  5. Manometer
ব্যাখ্যা

- ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো Seismograph।
- অসিলেটর (Oscillator) হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট।
- গ্রাভিমিটার (Gravimeter) হলো পৃথিবীর স্থানীয় মহাকর্ষীয় ক্ষেত্রের (Gravitational field) পরিবর্তন বা তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
-অ্যানিমোমিটার যা বাতাসের গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়।

• বৈজ্ঞানিক যন্ত্র ও তার ব্যবহার:

- বায়ুচাপ মাপার যন্ত্র- ব্যারোমিটার।
- সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্র-ফ্যাদোমিটার
- দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র- ল্যাকটোমিটার।
- তাপমাত্রা পরিমাপক যন্ত্র- থার্মোমিটার।
- গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র-ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
- ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম- সিসমোগ্রাফ।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র- ফ্যাদোমিটার।
- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম- রিখটার স্কেল।

উৎস: Britannica.

২,৭৭৪.
Which of the following districts has one of the highest literacy rates in Bangladesh?
  1. Barisal
  2. Pirojpur
  3. Dhaka
  4. Sylhet
ব্যাখ্যা

-  সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর। 

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী:

- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন ২০২২
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- স্বাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর ।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর ।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

২,৭৭৫.
How many foreign commercial banks are there in Bangladesh? (July, 2025)
  1. 6
  2. 9
  3. 13
  4. 17
ব্যাখ্যা
ব্যাংক:
- তফসিলি ব্যাংকের সংখ্যা - ৬২টি।
- রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক - ৬টি।
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- বাংলাদেশে বিদেশী বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা - ৯টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি।
- আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) - ৩৫টি।

বিদেশী ব্যাংক:
- উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশে বর্তমানে বিদেশি তফসিলি ব্যাংকের সংখ্যা ৯টি। এগুলো হলো: -
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।
- হাবিব ব্যাংক লিমিটেড।
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।
- সিটি ব্যাংক এনএ।
- উরি ব্যাংক।
- হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) লিমিটেড।
- ব্যাংক আল-ফালাহ লিমিটেড।
- এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিদেশি ব্যাংক।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
২,৭৭৬.
What is the top leadership position in UNDP called?
  1. Director-General
  2. Secretary-General
  3. Administrator
  4. Executive Director
  5. Chairperson
ব্যাখ্যা

UNDP:
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: আলেকজান্ডার ডি ক্রু।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

[বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।]

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।

২,৭৭৭.
Where did US President Donald Trump and Russian President Vladimir Putin recently meet regarding the Russia-Ukraine war?” (August 2025)
  1. London
  2. Kremlin
  3. Alaska
  4. New York
  5. None
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতি আলাস্কায় বৈঠকের জন্য মিলিত হয়েছে।

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হচ্ছে একটি সামরিক ঘাঁটিতে।
- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’কে এ বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয়।
- স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (১৫-আগস্ট) বৈঠকটি শুরু হয়।
- সেখানে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন শুক্রবার প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন।
- ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ।

উৎস: প্রথম আলো।

২,৭৭৮.
Who is not a martyr in the language movement?
  1. Barkat
  2. Assad
  3. Jabbar
  4. Rafiq
ব্যাখ্যা
- শহিদ আসাদ ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহিদ ছাত্রনেতা। তিনি ভাষা আন্দোলনের শহিদ নন। 

ভাষা আন্দোলন:

- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন। 
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২,৭৭৯.
In which year did the Berlin Wall fall?
  1. 1990
  2. 1987
  3. 1989
  4. 1991
ব্যাখ্যা
বার্লিন প্রাচীর (১৯৬১-১৯৮৯):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন  ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানে যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।
- অবশেষে ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিত হয়।

উৎস: Britannica.
২,৭৮০.
What is a Bridge Bank?
  1. A permanent commercial bank
  2. A temporary bank for failed banks
  3. A government treasury department
  4. A private investment firm
  5. A type of credit union
ব্যাখ্যা

- ব্রিজ ব্যাংক হলো ব্যর্থ ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে চালানোর জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা গঠিত অস্থায়ী ব্যাংক।

ব্রিজ ব্যাংক: 

- ব্রিজ ব্যাংক হলো একটি অস্থায়ী ব্যাংক যা ব্যর্থ বা সমস্যায় পড়া ব্যাংকের সম্পদ, দায়, আইনি অধিকার এবং অন্যান্য সিকিউরিটি ইন্সট্রুমেন্ট গ্রহণ করে তার কার্যক্রম সাময়িকভাবে পরিচালনা করে।
- এটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গঠিত হয় এবং ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবহৃত হয়।
- ব্রিজ ব্যাংকের মাধ্যমে ব্যর্থ ব্যাংকের আমানতকারীদের টাকা সুরক্ষিত রাখা হয় এবং ব্যবসার ধারাবাহিকতা নিশ্চিত করা হয়।
- এটি সাধারণত সমস্যাগ্রস্ত ব্যাংক পুনরুদ্ধার বা বিক্রয়ের পূর্ব পর্যন্ত কার্যকর থাকে।
- ব্রিজ ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হয় এবং এর কার্যক্রম শুরু হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও লাইসেন্স প্রদানের পর।
- এই পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার সংকট মোকাবেলা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয়।
- তাই, ব্রিজ ব্যাংক মূলত একটি অস্থায়ী ব্যাংক (Temporary bank) এটি সমস্যাযুক্ত ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনা করে।

সূত্র: ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ ও Investopedia, ডেইলিস্টার, THE ASIAN BANKER রিপোর্ট। 

২,৭৮১.
Where will Bangladesh's first deep-sea port be constructed? [May, 2025]
  1. Khulna
  2. Chittagong
  3. Patuakhali
  4. Cox's Bazar
ব্যাখ্যা
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর:
- বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ধলঘাট এলাকায়।
- বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ১ হাজার ৩১ একর জায়গার নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি।
- মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প ২০২০ সালের ১০ মার্চ একনেক সভায় অনুমোদন দেয়া হয়।
- ১১ নভেম্বর, ২০২৩ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
- প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
- এ ছাড়া প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
- ২০২৪ সালের অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটির ব্যয় ২৪ হাজার ৩৮১ কোটি টাকা নির্ধারণ করে। 
- এ প্রকল্পে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
- মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হলে ৮ হাজার ২০০ টিইইউএস ক্ষমতাসম্পন্ন কন্টেনার বহনকারী জাহাজ নোঙ্গর করতে পারবে।
- ২০২৯ সালের মধ্যেই বন্দরটি চালু হতে পারে। 

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
২,৭৮২.
Who discovered the water route from Europe to India?
  1. Bartholomew Diaz
  2. Albukark
  3. Alvarez Cabral
  4. Vasco-the-Gamma
  5. Christopher Columbus
ব্যাখ্যা

ইউরোপীয় আগমন:
- ১৪৯৮ খ্রিস্টাব্দে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে ভাস্কো-দ্য-গামা কালিকট বন্দরে উপস্থিত হন।
- ভাস্কো-দ্য-গামা  প্রথম ইউরোপ থেকে ভারতের জলপথ আবিস্কার করেন।
- পর্তুগিজ নাবিক ভাস্কো-দ্য-গামার উপমহাদেশে আসার পরপরই পর্তুগিজরা এ দেশে আসতে শুরু করে। 
- এরপর ১৪৮৭ খ্রিস্টাব্দে বার্থলমিউ দিয়াজ, আলভারেঞ্জ ক্যাব্রাল ও ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক গোয়াতে আগমন করেন। 
- পরবর্তীকালে এই জলপথ দিয়েই পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, সুইডিশ, অস্ট্রিয়ান ও অন্যান্য ইউরোপীয় বণিকগণ ক্রমান্বয়ে উপমহাদেশে এসে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল।
- আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ-শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন।
- কলম্বাস এবং ম্যাজিলানও বিখ্যাত পর্তুগিজ নাবিক ছিলেন।
- পর্তুগিজরা বাংলাদেশের চট্টগ্রামেও বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলোকে দুর্গে পরিণত করে। 

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৭৮৩.
The total number of chromosomes in each human body cell is -
  1. 23
  2. 44
  3. 46
  4. 48
ব্যাখ্যা

ক্রোমোজম:
- বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজম।
- এটি নিউক্লিয়াসের অন্যতম বস্তু ।
- Strasburger (১৮৭৫) নিউক্লিয়াসে ক্রোমোজম আবিষ্কার করেন কিন্তু তিনি এর নামকরণ করেননি।
- Weldeyer ১৮৮৮ সালে সর্বপ্রথম ক্রোমোজম শব্দটি ব্যবহার করেন।
- প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজম থাকে। 
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজমকে বলা হয় অটোসোম।
- অটোসোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।
- লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই।
- অপর এক জোড়া ক্রোমোজমকে বলা হয় সেক্স ক্রোমোজম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজম।
- সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজম।
- লিঙ্গ নির্ধারক ক্রোমোজম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়।

তথ্যসূত্র - জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৭৮৪.
Which institution in known as the "lender of the last resort?"
  1. Commercial banks
  2. Central Bank
  3. IMF
  4. World Bank
ব্যাখ্যা

• ঋণ দানের শেষ আশ্রয়স্থল" (Lender of Last Resort): 
- কেন্দ্রীয় ব্যাংককে "ঋণ দানের শেষ আশ্রয়স্থল" (Lender of Last Resort) বলা হয়।
- কারণ এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর এবং কখনো সরকারের জন্য সর্বশেষ বা চূড়ান্ত ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

- তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ তারল্য সংকটে পড়লে যখন সকল উৎস থেকেই প্রয়োজনীয় আমানত বা ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক ও দেশের অর্থনীতির সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা হিসেবে ঋণ প্রদান করে। 
- এ কারণেই কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল (Lender of Last Resort) হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
- বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক এই দায়িত্ব পালন করে।
- এটি বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এবং ব্যাংক কোম্পানি আইন অনুসারে, জামানতসহ বা বিশেষ ক্ষেত্রে জামানত ছাড়া (বিশেষ ব্যবস্থায়) ঋণ দিতে পারে।

তথ্যসূত্র: ফিন্যান্স ও ব্যাংকিং, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

২,৭৮৫.
The referendum on the implementation of the July Charter is scheduled for which date?  
  1. 8 February, 2026
  2. 12 February, 2026
  3. 14 February, 2026
  4. 18 February, 2026  
  5. None of them 
ব্যাখ্যা

- জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে। 
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬: 

- ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে  অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 - জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

প্রসঙ্গত, 
- নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।
- তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে।
 - এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস।

তথ্যসূত্র: বিবিসি। 

২,৭৮৬.
Where is the 'Bengal Fan' landform located?
  1. In Madhupur region
  2. In the Bay of Bengal
  3. Tertiary hills
  4. In the Indian Ocean
ব্যাখ্যা
• গঙ্গা গিরিখাত (Ganga Trench):
- বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো গঙ্গা অব নো গ্রাউন্ড (Swatch of no Ground) নামে পরিচিত।
- এটি একটি অত্যন্তখাড়া তীর বিশিষ্ট সামুদ্রিক গিরিখাত, যা উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রলম্বিত হয়ে বঙ্গোপসাগরের গভীর তলদেশের সাথে মিশেছে।
- সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ার- ভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপন, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিলোমিটার দক্ষিণে নিয়ে আসে।
- এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাতের সৃষ্টি করে শিরা- উপশিরার ন্যায় বেষ্টনি তৈরি করেছে। যা ‘বেঙ্গল ফ্যান’ (Bengal Fan) বা ‘গাঙ্গেয় ফ্যান' (Ganges Fan) নামে পরিচিত।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৭৮৭.
Which bank started the first mobile banking in Bangladesh?
  1. Dutch-Bangla Bank
  2. City Bank
  3. BRAC Bank
  4. AB Bank
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং:
- বাংলাদেশে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় মার্চ ২০১১ সালে।
- বাংলাদেশে মোবাইল ব্যাংকিং যাত্রা শুরু করে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মাধ্যমে।
- যার নাম এখন রকেট।
- পরে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিকাশ সেবা চালু হয়।
- ২০১৯ সালের মার্চে চালু হয় ডাক বিভাগের সেবা নগদ।
- বর্তমানে বিকাশ,রকেটের পাশাপাশি মাই ক্যাশ,উপায়,শিওর ক্যাশসহ ১৫টি ব্যাংক এ সেবা দিচ্ছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ মার্চ ২০২১।
২,৭৮৮.
Which organization was the first to enact laws to regulate artificial intelligence?
  1. African Union
  2. European Union
  3. ASEAN
  4. Benelux
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে আইন:
- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণে আইন তৈরি করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর প্রতিনিধি ও আইনপ্রণেতারা।
- এই আইন এআই নিয়ে বিশ্বের প্রথম কোনো আইন।
- এই যুগান্তকারী আইন তৈরির লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলোকে নিয়ন্ত্রণ করা।
- এর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি এবং সরকারের বায়োমেট্রিক নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মতো বিষয়ও।
- প্রাথমিক চুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিতের কথা বলা হয়েছে।
- তা না করা হলে সাড়ে ৩ কোটি ইউরো বা প্রতিষ্ঠানের বৈশ্বিক রাজস্বের ৭ শতাংশ জরিমানার মতো গুরুতর দণ্ডের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

উৎস: প্রথম আলো ও EU ওয়েবসাইট।
২,৭৮৯.
In which year the world’s first artificial satellite launched?
  1. 1956
  2. 1957
  3. 1958
  4. 1959
ব্যাখ্যা

স্পুটনিক - ১:
- স্পুটনিক ১ ছিল বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ, যা ৪ অক্টোবর ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বারা উৎক্ষেপিত হয়।
- এটি মহাকাশ যুগের সূচনা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে "মহাকাশ প্রতিযোগিতা" শুরু হয়।
- ৪ জানুয়ারি ১৯৫৮ সালে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে যায়।
- এর উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রকে মহাকাশ গবেষণায় নতুন করে অনুপ্রাণিত করে এবং নাসার (NASA) প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে।

উপগ্রহের বিবরণ:
- ওজন: ৮৩.৬ কেজি (১৮৪ পাউন্ড)।
- কক্ষপথের উচ্চতা: সর্বোচ্চ (Apogee): ৯৪০ কিমি (৫৮৪ মাইল)।
- সর্বনিম্ন (Perigee): ২৩০ কিমি (১৪৩ মাইল)।
- পৃথিবী প্রদক্ষিণ সময়: ৯৬ মিনিটে একবার।

উৎস: ব্রিটানিকা।

২,৭৯০.
What is the currency of South Africa?
  1. Krone
  2. Cruzeiro
  3. Peso
  4. Rand
  5. Krona
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রা: র‍্যান্ড।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

অন্যদিকে,
- ক্রোনা সুইডেনের মুদ্রার নাম।
- ক্রুজিরো ব্রাজিলের পূর্বতন মুদ্রার নাম, বর্তমান মুদ্রা রিয়াল।
- নরওয়ে ও ডেনমার্ক এর মুদ্রার নাম ক্রোন। 
- পেসো হলো আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও কিউবার মুদ্রার নাম।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
২,৭৯১.
Which of the following current locations is regarded as the site of the ancient 'Tamralipta' township?
  1. Bardhaman
  2. Medinipur
  3. Barishal
  4. Assam
ব্যাখ্যা

• তাম্রলিপ্ত জনপদ:
- হরিকেলের উত্তরে ছিল তাম্রলিপ্ত জনপদ।
- বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার (প্রাচীন যুগে মিধুনাপুর নামে পরিচিত) তমলুক শহরই ছিল প্রাচীন তাম্রলিপ্তি নগরস্থল।
- বর্তমান শহরটি বঙ্গোপসাগরের কাছে রূপনারায়ণের তীরে অবস্থিত।
- সমুদ্র উপকূলবর্তী এ এলাকা ছিল খুব নিচু ও আর্দ্র।
- নৌ চলাচলের জন্য জায়গাটি ছিল খুবই উওম।
- প্রাচীনকালে তাম্রলিপ্ত গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
- চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং তাম্রলিপ্তি শহরকে ‘তান-মো-লি-তি’ হিসেবে উল্লেখ করেছেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

২,৭৯২.
The Preferential trading arrangements among the SAARC countries are known as-
  1. SAPTA
  2. SAFTA
  3. NAFTA
  4. AFTA
ব্যাখ্যা
SAPTA:
- SAPTA হলো: SAARC Preferential Trading Arrangement.
- SAARC-এর ৬ষ্ঠ সম্মেলন ১৯৯১ সালে কলম্বো, শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হয়েছিল।
- এই সম্মেলনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তিটি হলো SAPTA. 
- এই চুক্তি সদস্য দেশগুলিকে নিজেদের মধ্যে প্রাধান্য দিয়ে শুল্কে ছাড় দেওয়ার সুবিধা প্রদান করে, যাতে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ হয়।
- এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১৯৯৫ সালে।

অন্যদিকে -
SAFTA:
- সার্ক (SAARC) বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-এর সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হয় SAFTA (South Asian Free Trade Area) চুক্তির মাধ্যমে।
- এই চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল ৬ জানুয়ারি ২০০৪।
- এটি কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ ৮টি (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা)।

NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।

AFTA:
- AFTA-এর পূর্ণরূপ: ASEAN Free Trade Area.
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।

উৎস: SAARC ওয়েবসাইট।
২,৭৯৩.
Which country will host the G-7 summit in 2026?
  1. Germany
  2. France 
  3. United Kingdom
  4. Canada
ব্যাখ্যা

- ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।
- ২০২৬ সালে ফ্রান্স G-7 এর সভাপতিত্ব গ্রহণ করবে।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।

G-7: 
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।


উৎস: G-7 ওয়েবসাইট।

২,৭৯৪.
Who was the most prominent emperor of the Kushan Empire?
  1. Kujula Kadphises
  2. Vima Kadphises
  3. Kanishka
  4. Huvishka
ব্যাখ্যা

কুষাণ যুগ:
- যে সকল বিদেশি জাতি ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপন করেছিল তাদের মধ্যে কুষাণদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
- কুষাণরা ছিল ইউ-চি জাতির একটি শাখা।
- কুষাণ শাখার নেতা কুজলা কদফিসেস কর্তৃক খ্রিস্টপূর্ব ৩০ অব্দ নাগাদ পাঁচটি শাখায় বিভক্ত ইউ-চিরা ঐক্যবদ্ধ হয়।
- তিনি কাবুল, সোমায়ার, কাশ্মির অধিকার করেন।
- তাঁর পুত্র বিম কদফিসেস সিংহাসনে বসেন।
- তাঁর সাম্রাজ্য মধ্য এশিয়ার তুর্কিস্থান থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল।
- কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কণিষ্ক।
- ৭৮ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং একটি অব্দ বা সম্বৎ প্রবর্তন করেন যা পরবর্তীতে শকাব্দ নামে পরিচিতি লাভ করে।
- ভারতে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন, এটি উত্তর- পশ্চিমে পেশোয়ার থেকে পূর্বে পশ্চিমবাংলা, উত্তরে কাশ্মির থেকে দক্ষিণে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল।
- ভারতের বাইরে বর্তমান সোভিয়েত তুর্কিস্থানের এবং আফগানিস্তানের কিছু অংশও তাঁর সাম্রাজ্যভুক্ত ছিল।
- পুরুষপুর বা বর্তমান পেশোয়ার তাঁর রাজধানী ছিল।
- বিশাল সাম্রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করে বিভিন্ন রাজকর্মচারীদের মাধ্যমে এখান থেকেই তিনি শাসনকার্য পরিচালনা করতেন।
- তাঁর আমলেই বৌদ্ধ ধর্ম 'মহাযান' ও 'হীনযান' -এ দুভাগে বিভক্ত হয়ে পড়ে। 
- ২৩ বছর রাজত্ব করার পর কণিষ্ক ১০১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৭৯৫.
BFIU is related with-
  1. Money Printing
  2. Money Laundering
  3. Share Market
  4. Money Market
ব্যাখ্যা
• BFIU:
- BFIU- এর পূর্ণরূপ: Bangladesh Financial Intelligence Unit।
- বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।
- ১৮ জুন ২০০২ তারিখে বাংলাদেশ ব্যাংক 'মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগ' নামে একটি পৃথক বিভাগ প্রতিষ্ঠা করে.
- যা ২০১২ সালে পরিবর্তিত হয়ে 'বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)' নাম ধারণ করে।

উদ্দেশ্য:- বিএফআইইউ-এর মূল উদ্দেশ্য হল অর্থ পাচার প্রতিরোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
ii) BFIU ওয়েবসাইট।
২,৭৯৬.
Which article of the constitution mentions equality under the law?
  1. Article 27
  2. Article 26
  3. Article 39
  4. Article 31
ব্যাখ্যা
→ ২৭নং অনুচ্ছেদ: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 

• কয়েকটি অনুচ্ছেদ:

- ২৬ নং:মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল;
- ২৭নং: আইনের দৃষ্টিতে সমতা;
- ২৮ নং: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য;
- ২৯নং:  সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা;
- ৩০নং:  বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ;
- ৩১নং: আইনের আশ্রয়-লাভের অধিকার;
- ৩২নং: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ;
- ৩৩নং: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ;
- ৩৪নং: জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ;
- ৩৫নং: বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ;
- ৩৬নং: চলাফেরার স্বাধীনতা;
- ৩৭নং:সমাবেশের স্বাধীনতা।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
২,৭৯৭.
Who is the recipient of Nobel Prize 2024?
  1. Juan Manuel Santos
  2. David Diop
  3. Hayao Miyazaki
  4. David Baker
ব্যাখ্যা
২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
২,৭৯৮.
According to the final report of Population and Housing Census 2022, what is the population growth rate in Bangladesh?
  1. 2.50%
  2. 1.25%
  3. 1.12%
  4. 1.15%
ব্যাখ্যা

• ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- সর্বশেষ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয়: ১৫-২১ জুন।
- তথ্য সংগ্রহ পদ্ধতি: CPI.
- গণনা পদ্ধতি: Modified De-fecto.
- দেশে মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- সাক্ষরতার হার: ৭৪.৮০%।
-  সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি: ঢাকা বিভাগে।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম : বরিশাল বিভাগে।
- জেলা অনুযায়ী সবচেয়ে কম ঘনত্ব: রাঙ্গামাটি।

উৎস: ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ রিপোর্ট।

২,৭৯৯.
What is the current number of members in NATO? [February - 2025]
  1. 32
  2. 31
  3. 30
  4. 33
ব্যাখ্যা

NATO: 
- NATO এর পূর্ণরূপ হলো North Atlantic Treaty Organization.
- এটি ৪ এপ্রিল, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে গঠিত হয়।
- NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত এবং এর মহাপরিচালক হলেন Mark Rutte.
- প্রতিষ্ঠাকালে NATO তে ১২টি দেশ সদস্য ছিল, বর্তমানে এর সদস্য সংখ্যা ৩২টি।[ফেব্রুয়ারি - ২০২৫] 
- সর্বশেষ সদস্য দেশ হিসেবে সুইডেন NATO তে যোগদান করেছে।[ফেব্রুয়ারি - ২০২৫] 
- NATO তে দুটি মুসলিম দেশ রয়েছে: তুরস্ক এবং আলবেনিয়া।
- NATO এর ISAF মিশন আফগানিস্তানে নিয়োজিত ছিল।

সূত্র: NATO ওয়েবসাইট। 
 
 

২,৮০০.
Who discovered the radioactive element 'radium'?
  1. Maria Curie
  2. Thomas Alva Edison
  3. Pierre Curie
  4. a & c
ব্যাখ্যা
তেজস্ক্রিয় মৌল রেডিয়াম:
- ‘রেডিয়াম’ শব্দটি এসেছে লাতিন শব্দ ‘রেডিয়াস’ থেকে, যার অর্থ ‘রশ্মি’।
- রেডিয়াম তেজস্ক্রিয় মৌলিক পদার্থ।
- এর পারমাণবিক সংখ্যা ৮৮।

⇒  তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি (Marie Curie) এবং তার স্বামী পিয়ের কুরি (Pierre Curie)।
- ১৮৯৮ সালের ২১ ডিসেম্বর এই মৌল আবিষ্কার করেন তাঁরা। 
- তারা তাদের গবেষণার মাধ্যমে রেডিয়াম এবং পোলোনিয়াম নামক দুটি মৌল আবিষ্কার করেন
- এর পাঁচ দিন পর অর্থাৎ ২৬ ডিসেম্বর ফরাসি বিজ্ঞান একাডেমিতে এই আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন কুরি দম্পতি।
- প্রায় এক বছর পর মৌলটির নামকরণ করা হয় রেডিয়াম। 

⇒ মেরি কুরি তার অবদানের জন্য দুটি নোবেল পুরস্কার লাভ করেন:
- ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে (Physics) - পিয়ের কুরি ও হেনরি বেকেরেলের সঙ্গে যৌথভাবে।
- ১৯১১ সালে রসায়নে (Chemistry) - রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য।

উৎস: National Institutes of Health (NIH) (.gov).