বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ২৭ / ৬২ · ২,৬০১২,৭০০ / ৬,১৭৯

২,৬০১.
Who was the founder of the first independent Muslim Sultanate in Bengal?
  1. Alauddin Firoz Shah
  2. Ghiyasuddin Azam Shah
  3. Fakhruddin Mubarak Shah
  4. Bakhtiyar Khalji
ব্যাখ্যা
ফখরুদ্দীন মুবারক শাহ:
- তিনি বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।
- ফখরুদ্দীন ছিলেন জাতিতে তুর্কি।
- ১৩৩৭ খ্রিস্টাব্দে বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দীন সোনারগাঁয়ে শাসন ক্ষমতা করায়ত্ত করেন।
- স্বীয় অবস্থান সুদৃঢ় করে ১৩৩৮ খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন সুলতান ঘোষণা করেন।
- তাঁর রাজধানী ছিল ঐতিহাসিক নগর সোনারগাঁয়ে।
- ফখরুদ্দীন মুবারক শাহের রাজত্বকালে ১৩৪৬ সালে মরক্কোর পর্যটক ইবনে বতুতা বাংলায় সফর করেন।
- তিনি বাংলায় তার ভ্রমণের এক মূল্যবান বিবরণ লিপিবদ্ধ করে যান।
- এ বিবরণে বাংলার প্রাকৃতিক দৃশ্য, অধিবাসীদের জীবনের বিভিন্ন দিক এবং দেশের সমৃদ্ধির প্রাণবন্ত বর্ণনা পাওয়া যায়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২,৬০২.
Who was the US President during the American Civil War?
  1. John F. Kennedy
  2. Andrew Johnson
  3. Abraham Lincoln
  4. Thomas Jefferson
ব্যাখ্যা
আমেরিকার গৃহযুদ্ধ: 
- আমেরিকার গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন,
- তিনি ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দাসপ্রথা বিলোপের ঘোষণা দেন।
- সরকারের এই ঘোষণার প্রেক্ষাপটে গৃহযুদ্ধের সূচনা হয়। 

এছাড়াও, 
- ১৮৬৩ সালের ১ জানুয়ারি লিংকনের বিখ্যাত ‘Emancipation Proclamation’ কার্যকর হয়। 
- পরবর্তীতে, মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী অনুমোদনের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।
- তার গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত ভাষণ।
- আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।

সূত্র: ব্রিটানিকা, ইউএস ন্যাশনাল আর্কাইভস।
২,৬০৩.
Bangladesh Bank provides -
  1. Monetary policy
  2. Fiscal policy
  3. Revenue policy
  4. Tax policy
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- ব্যাংকটি পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: আব্দুর রউফ তালুকদার (১২তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক প্রদান করে Monetary policy বা আর্থিক নীতি।

⇒ আর্থিক নীতি (Monetary policy):
- যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে।
- দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
- আর্থিক নীতির উল্লিখিত দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।

⇒ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মূল উদ্দেশ্য হলো:
1. অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় মূল্যের স্থায়িত্ব,
2. টেকসই বৃদ্ধি এবং উন্নয়ন,
3. উচ্চ কর্মসংস্থান,
4. সম্পদের অর্থনৈতিক এবং দক্ষ ব্যবহার,
5. আর্থিক ও পেমেন্ট সিস্টেমের স্থিতিশীলতা।
- বাংলাদেশ ব্যাংক এক বছরে দুইবার (জানুয়ারি ও জুলাই) মুদ্রানীতি ঘোষণা করে।
- বাংলাদেশে মুদ্রানীতি বাস্তবায়নের সরঞ্জাম ও উপকরণ হল ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশনস (ওএমও), পুনঃক্রয় চুক্তি (রেপো) এবং রিভার্স রেপো, সংবিধিবদ্ধ রিজার্ভ রিকোয়ারমেন্ট (এসএলআর এবং সিআরআর)।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট।
২,৬০৪.
Which country ranks highest in the Global Terrorism Index 2025? [April, 2025]
  1. Syria
  2. Pakistan
  3. Afghanistan
  4. Burkina Faso
  5. Sudan
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫:
- বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫–এ পাকিস্তান ও ভারত, এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
- তিন দশমিক শূন্য তিন পয়েন্ট নিয়ে সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫তম।
- ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৩২তম।
- সূচক প্রকাশ করে: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি)।
- আট দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে গতবারের মতোই শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
- তারপরেই আট দশমিক তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।
- সাত দশমিক দুই পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আফগানিস্তান ছাড়া সূচকের প্রথম দশে নেই দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ।
- ছয় দশমিক নয় পয়েন্ট নিয়ে মিয়ানমারের অবস্থান ১১তম এবং ছয় দশমিক চার পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ১৪তম।
- তিন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ আগেই যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৪তম।
- ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কম ছিল।
- দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলংকা ও ভুটান। উভয় দেশের পয়েন্ট শূন্য।
- তবে এক দশমিক এক পয়েন্ট নিয়ে ৬৮তম অবস্থানে রয়েছে নেপাল।
- জিটিআইর মোট স্কোর ১০।
- শূন্য স্কোর মানে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই।
- বিশ্বে ২০২৪ সালে চারটি সবচেয়ে ভয়াবহ হামলার জন্য চারটি সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।
- গোষ্ঠীগুলো হলো ইসলামিক স্টেট (আইএস), জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আল-শাবাব।

উৎস: The Daily Star বাংলা (৬ মার্চ ২০২৫)
২,৬০৫.
Which of the following is NOT a U.S. state?
  1. Alabama
  2. Ontario
  3. Arkansas
  4. Hawaii
ব্যাখ্যা

- Ontario যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নয়। 
- এটি কানাডার অঙ্গরাজ্য। 

যুক্তরাষ্ট্র: 

- যুক্তরাষ্ট্র এর মোট পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে।
- ১৯৫৯ সালে আলাস্কা (৪৯তম) এবং হাওয়াই (৫০তম) সর্বশেষ দুটি রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে যোগদান করে।
- আলাস্কা ভূখণ্ডের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য।
- দেশটি ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে এবং এই দিনটিই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- জনসংখ্যার দিক থেকে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য।
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন।
- ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলোপ ঘটে। 

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। 

এগুলো হলো - 
- আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, আর্কানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, ফ্লোরিডা, জর্জিয়া, হাওয়াই, আইডাহো, ইলিনয়, ইন্ডিয়ানা, আইওয়া, কানসাস, কেনটাকি, লুইজিয়ানা, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, মিসিসিপি, মিসৌরি, মনটানা, নেব্রাস্কা, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহোমা, ওরেগন, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, উটাহ, ভারমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন, ওয়েস্ট ভার্জিনিয়া, উইসকনসিন, ওয়াইয়োমিং।

সূত্র: ব্রিটানিকা। 

২,৬০৬.
Abdul Gaffar Chowdhury is best known for-
  1. Directing the film Muktir Gaan
  2. Writing the song Amar Bhaier Rokte Rangano
  3. Founding the Shaheed Minar
  4. Leading student protests in 1971
ব্যাখ্যা
একুশের গান:
- আমার ভায়ের ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'।
- গানের রচিয়তা: সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী।
- ভাষা আন্দোলনকে ঘিরে রচিত গানগুলোর মধ্যে এই গানটির জনপ্রিয়তা সর্বাধিক।
- এবং এটিই একুশের মূল গান হিসেবে স্বীকৃতি যা এখন একুশের প্রভাতফেরীর গান।
- সময়: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন।
- সুরারোপ করেন: প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন।
- পরবর্তীতে: আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে।

উল্লেখ্য,
- ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি।
- এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
- ১৯৬৯ সালে জহির রায়হান তাঁর 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন।
- বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।

উৎস: প্রথম আলো পত্রিকা।
২,৬০৭.
When was the 'July National Charter-2025' officially signed in Bangladesh?
  1. October 15, 2025
  2. October 19, 2025 
  3. October 17, 2025
  4. October 20, 2025
ব্যাখ্যা

- 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষরিত হয় ১৭ অক্টোবর, ২০২৫।
- ঐতিহাসিক 'জুলাই জাতীয় সনদ ২০২৫' গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়েছে।
- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৪টি রাজনৈতিক দলের ৪৮ জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে 'জুলাই জাতীয় সনদ-২০২৫' সই করেন।
- এরপর সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কমিশনের সদস্যরা।
- ৪০ পৃষ্ঠার এই সনদে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের রূপরেখা দেওয়া হয়েছে।

উৎস: প্রধান উপদেষ্টার কার্যালয়।[লিঙ্ক]

২,৬০৮.
Which specific branch of agriculture is associated with honey production?
  1. Sericulture
  2. Apiculture
  3. Pisciculture
  4. Horticulture
  5. Aquaculture
ব্যাখ্যা

• এপিকালচার বা মৌচাষ হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে মধু এবং মোম উৎপাদনের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে মৌমাছি পালন করা হয়। মৌমাছিরা ফুল থেকে নেক্টার সংগ্রহ করে তা মধুতে রূপান্তর করে, যা এপিকালচারিস্টরা সংগ্রহ করেন।

• এপিকালচার:
- যে পদ্ধতিতে কৃত্রিম ও বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন করে মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়, তাকে এপিকালচার বলা হয়।

• এটি কৃষির একটি বিশেষায়িত শাখা যেখানে মৌমাছির প্রজনন, পরিচর্যা এবং মধু, মোম, পরাগরেণু, রয়‍্যাল জেলি ও প্রোপোলিসের মতো মূল্যবান পণ্য উৎপাদন সম্পর্কিত আলোচনা করা হয়।
- মধু উৎপাদন বা মধু চাষের সাথে সম্পর্কিত শাখা হলো এপিকালচার।
- এটি কৃষি, অর্থনীতি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশসহ বিশ্বব্যাপী মৌমাছি পালন একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিকশিত হচ্ছে।

• এপিকালচারের গুরুত্ব:
→ অর্থনৈতিক উপকারিতা:
- মধু ও মৌমাছির অন্যান্য উপজাত দ্রব্য (যেমন মোম, প্রোপোলিস) বিক্রি করে আয় করা যায়।
- বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের কৃষকদের জন্য এটি একটি লাভজনক পেশা।
→ পরাগায়নে ভূমিকা:
- মৌমাছি ফসলের পরাগায়নে সাহায্য করে, যা কৃষি উৎপাদন ২০-৩০% পর্যন্ত বাড়াতে পারে।
→ পরিবেশগত ভারসাম্য রক্ষা:
- মৌমাছি বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে।

অন্যদিকে,
• পিসিকালচার- এটি হলো আধুনিক কৃষির একটি বিশেষ শাখা যেখানে মাছ চাষ, ব্যবস্থাপনা ও বিপণন ইত্যাদি সম্পর্কিত আলোচনা করা হয়।
• সেরিকালচার- এ শাখায় রেশমকীট পালন ও রেশম উৎপাদন অর্থাৎ রেশম চাষ সম্পর্কিত আলোচনা করা হয়।
• হর্টিকালচার- আধুনিক কৃষির এ শাখায় ফলমূল, শাকসবজি ও ফুলের চাষ সম্পর্কিত আলোচনা করা হয়।
• অ্যাকুয়াকালচার- এ শাখায় মাছ, শেলফিশ, জলজ উদ্ভিদ এবং অন্যান্য জলজ প্রাণীর নিয়ন্ত্রিত পরিবেশে চাষ করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। 

তথ্যসূত্র:
- FAO (Food and Agriculture Organization).
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)।

২,৬০৯.
‘Doi Moi’ refers to an economic reform initiative in which country?
  1. China
  2. Vietnam
  3. Singapore
  4. Japan
ব্যাখ্যা

 - 'দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া ভিয়েতনামের সঙ্গে সম্পর্কিত।

• ‘দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া: 

- ১৯৭০-এর দশকের শেষের দিকে, ভিয়েতনাম ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি।]
- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আর কমিউনিস্ট সরকারের ব্যক্তিগত উদ্যোগ সীমাবদ্ধ করার নীতিও পরিস্থিতি আরও খারাপ করেছিল। 
- এই কারণে, ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির ষষ্ঠ জাতীয় কংগ্রেসে দই মই বা ‘পুনর্নবীকরণ বা  (renovation)’ নামে পরিচিত এক ব্যাপক অর্থনৈতিক সংস্কার চালু করা হয়। 
- সংস্কারের মাধ্যমে দেশটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি থেকে বাজারভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। 
- এর ফলে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ঘটে এবং মানুষের জীবনমান উন্নত হয়।

১৯৮৬ সালে ‘দই মই’ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন শুরু হওয়ার ৩৯ বছর পর এখন পাশ্চাত্যের অর্থনৈতিক উন্নয়নের চিন্তকেরা ভিয়েতনামের অর্থনীতিকে ‘সোশ্যালিস্ট-ওরিয়েন্টেড মার্কেট ইকোনমি’ হিসেবে বর্ণনা করছেন। 
- দই মই কর্মসূচিতে ‘কালেকটিভ ফার্মিং’ নিষিদ্ধ করে জমির ওপর জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে।
- দই মই অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রধান তিনটি ডাইমেনশন হলো: 
১) অত্যন্ত শক্ত হাতে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ,
২) অত্যন্ত দ্রুত অভ্যন্তরীণ অর্থনীতির বিনিয়ন্ত্রণ এবং সরকারি হস্তক্ষেপ হ্রাসের মাধ্যমে ব্যবসা করার খরচ ও বাধাবিঘ্ন কমিয়ে ফেলা এবং
৩) রাষ্ট্রীয় খাতের বিনিয়োগ প্রবলভাবে জোরদার করার মাধ্যমে মানব উন্নয়ন (শিক্ষা) ও ভৌত অবকাঠামো উন্নয়নকে প্রথম অগ্রাধিকারে পরিণত করা। 

- বিশেষত, প্রাইমারি শিক্ষা ও বৃত্তিমূলক (ভোকেশনাল) শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ভিয়েতনাম ২০০০ সালের মধ্যেই তার পুরো জনসংখ্যাকে শতভাগ শিক্ষিত করে তুলেছে এবং জনগণের বিশাল একটি অংশকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সফল করে তুলেছে।

তথ্যসূত্র: বিবিসি ও প্রথম আলো। (Link1) (Link2)

২,৬১০.
Which is the largest mammal on the earth?
  1. Asian elephant
  2. Blue whales
  3. Black rhinoceros
  4. Giraffe
  5. Fin whale
ব্যাখ্যা
স্তন্যপায়ী প্রাণী:
- স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম দ্বারা আবৃত থাকে।
- স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে।
- শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়।
- যেমন- তিমি, বাদুড়, শুশুক, গরু, হাতি, মানুষ, কুকুর, বানর, ঘোড়া, ইঁদুর, জিরাফ ইত্যাদি।

উল্লেখ্য,
- পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী নীল তিমি।
- নীল তিমি সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী। 
- এটির ওজন প্রায় ১৫০ টন এবং এরা দৈর্ঘ্যে ৩০ মিটারের (৯৮ ফিট) হতে পারে।
- এটি শান্ত স্বভাবের প্রাণী।
- একেক টি তিমি আকারে শত ফুট পর্যন্ত লম্বা হয়।

উৎস: World Wildlife Fund ওয়েবসাইট।
২,৬১১.
In which district is the Prantik Lake located?
  1. Rangamati
  2. Bandarban
  3. Khagrachari
  4. Chattogram
ব্যাখ্যা
প্রান্তিক হ্রদ:
- প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত।
- বান্দরবান জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে বান্দরবান কেরানীহাট সড়কের হলুদিয়ার সন্নিকটে প্রায় ২৫.২৯ একর এলাকা নিয়ে প্রান্তিক হ্রদ গঠিত।
- বান্দরবানে অবস্থিত আরো কয়েকটি হ্রদঃ
- বগাকাইন হ্রদ বা বগা লেক
- কিয়াচলং হ্রদ ইত্যাদি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৬১২.
Isha Khan, a prominent Baro-Bhuyan, had his capital at -
  1. Sonargaon 
  2. Bikrampur
  3. Jahangirnagar
  4. Nadia
ব্যাখ্যা

• জমিদার ঈশা খাঁ:
- মুঘলদের বিরুদ্ধে বাংলার যুদ্ধে যে বারভূঁইয়া বা বারো ভূঁইয়াদের নাম শোনা যায়, তাদের তালিকায় সবার আগে আসে ঈশা খাঁর নাম।
- ঢাকার অদূরে সোনারগাঁয়ে ছিল তার রাজধানী। 
- জমিদার পুত্র হিসেবে যার জন্ম, কিন্তু তার শৈশব কেটেছে সুদূর তুরান বা তুর্কমেনিস্তানে একজন ক্রীতদাস হিসাবে।
- ঈশা খাঁর পূর্বপুরুষেরা ভারতের রাজস্থান থেকে ভাগ্যান্বেষণে বাংলায় এসে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের দরবারে কাজ শুরু করেন। 
- ঈশা খাঁর দাদা ভগীরথকে দেওয়ানি দিয়েছেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ।

তথ্যসূত্র: বিবিসি বাংলা। (Link)

২,৬১৩.
Which instrument is used to see objects at the surface of water from a submarine under water?
  1. Telescope
  2. Spectroscope
  3. Periscope
  4. Kaleidoscope
ব্যাখ্যা

পানির নিচে থাকা সাবমেরিন থেকে পানির পৃষ্ঠে থাকা বস্তু দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? - পেরিস্কোপ।

পেরিস্কোপ:
- পেরিস্কোপ হলো কোনো লুক্কায়িত স্থান থেকে পর্যবেক্ষণের জন্য যন্ত্রবিশেষ।
- এর সরলতম আকারে এটি ৪৫ ডিগ্রী কোনে প্রতি প্রান্তে পরস্পরের সাথে সমান্তরালে স্তাপিত দর্পণসহ একটি নল দ্বারা গঠিত।
- পেরিস্কোপ আলোর প্রতিফলন এবং ব্যতিচার নীতির উপর তৈরি হয়।
- প্রথম বিশ্বযুদ্ধে পর্যবেক্ষণের উদ্দেশ্যে পরীক্ষায় ব্যবহার করা হতো।
- এটি সাধারণত পানির নিচে বা কোন অবরুদ্ধ স্থানে থাকা জিনিস দেখতে ব্যবহৃত হয়।
- পেরিস্কোপের মাধ্যমে একটি নাবিক বা ব্যবহারকারী সাবমেরিন বা অন্যান্য যানের উপরিভাগের দৃশ্য দেখতে পারে।

উল্লেখ্য,
- সর্বপ্রথম পেরিস্কোপ ব্যবহৃত হয় সাবমেরিনে বা ডুবজাহাজে।
- মূলত ডুবজাহাজ থেকে বাইরের অবস্থা দেখার লক্ষ্যেই মারি-ডেভি তার নৌ-পেরিস্কোপটি উদ্ভাবন করেন।
- গবেষণা, অভিযান কিংবা অনুসন্ধানেও এর ব্যাপক ব্যবহার রয়েছে।

অন্যদিকে,
- Spectroscope: একটি স্পেকট্রোমিটার একটি বৈজ্ঞানিক যন্ত্র, যা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বর্ণালী বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়।
- Telescope: টেলিস্কোপ হল এমন একটি যন্ত্র যা দূরবর্তী বস্তুকে তাদের নির্গমন, শোষণ বা ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের প্রতিফলন দ্বারা পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়।
- Kaleidoscope: ক্যালিডোস্কোপ হল একটি অপটিক্যাল যন্ত্র যেখানে দুই বা ততোধিক প্রতিফলিত পৃষ্ঠ (বা আয়না) একটি কোণে একে অপরের দিকে কাত হয়ে থাকে, যাতে এই আয়নার এক প্রান্তে এক বা একাধিক (অংশ) বস্তুগুলিকে নিয়মিত প্রতিসম প্যাটার্ন হিসাবে দেখানো হয়.

উৎস: i) Britannica.
ii) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট।

২,৬১৪.
Which species is the natural host of Marburg virus disease?
  1. Sandfly
  2. Fruit bat
  3. Pig
  4. Mosquito
ব্যাখ্যা
মারবার্গ ভাইরাস রোগ (MVD):
- রুয়ান্ডায় মারবার্গ ভাইরাস রোগের (MVD) প্রাদুর্ভাবে ১৫ জনের মৃত্যু এবং ৬৬ জন আক্রান্ত হয়েছেন।
- MVD বিরল এবং মারাত্মক হেমোরেজিক জ্বর, যা মানুষ ও প্রাইমেটকে আক্রান্ত করে।
- MVD রোগের গড় মৃত্যুহার প্রায় ৫০%।
- পূর্বের প্রাদুর্ভাবগুলোতে মৃত্যুহার ২৪% থেকে ৮৮% পর্যন্ত পরিবর্তিত হয়েছে।
- এটি মারবার্গ ভাইরাস (MARV) এবং রাভন ভাইরাস (RAVV) দ্বারা সৃষ্ট।
- ভাইরাসটি ফাইলোভাইরাস (যেমন ইবোলা) পরিবারের অন্তর্গত এবং এটি সবচেয়ে প্রাণঘাতী রোগগুলোর একটি।
- Rousettus aegyptiacus প্রজাতির ফল খেকো বাদুড় (Fruit bat) মারবার্গ ভাইরাসের প্রাকৃতিক বাহক।
- সংক্রমণ আক্রান্ত বাদুড়, প্রাইমেট, বা দেহ তরলের সংস্পর্শে ঘটতে পারে।
- প্রথম প্রাদুর্ভাব ১৯৬৭ সালে জার্মানির মারবার্গে ঘটেছিল।
- সম্প্রতি তানজানিয়া, ঘানা এবং রুয়ান্ডায় সংক্রমণের ঘটনা ঘটেছে।
- এমভিডির জন্য কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই।

উৎস: WHO ওয়েবসাইট।
২,৬১৫.
In which district is Sajek Valley located?
  1. Rangamati
  2. Bandarban
  3. Khagrachhari 
  4. Chattogram
  5. Cox’s Bazar
ব্যাখ্যা

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত বিখ্যাত পর্যটন স্থল সাজেক ভ্যালি

⇒ বাংলাদেশের ভেলী বা উপত্যকাসমূহ:

• হালদা ভেলী : খাগড়াছড়ি
• ভেঙ্গী ভেলী : কাপ্তাই (রাঙামাটি)
• সাজেক ভেলী : রাঙামাটি
• সাঙ্গু ভেলী : চট্টগ্রাম
• নাপিত খালী ভেলী : কক্সবাজার
• বালিশিরা ভেলী : মৌলভীবাজার।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২,৬১৬.
What is Bangladesh's final GDP growth rate for the fiscal year 2024-25 according to BBS?
  1. 3.63%
  2. 3.69%
  3. 3.73% 
  4. 3.79%
ব্যাখ্যা

• ২০২৪-২৫ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি:
- ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ।
-  ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ।
- এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
- ৯ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ এ হিসাব প্রকাশ করেছে।

উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির এ হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

উৎস: i) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ওয়েবসাইট। 
ii) বাংলাদেশ সংবাদ সংস্থা।

২,৬১৭.
Which of the following is not an alloy?
  1. Brass
  2. Zinc
  3. Bronze
  4. German silver
ব্যাখ্যা
সংকর ধাতু:
- দুই বা ততোধিক ধাতুর সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণে যে কঠিন পদার্থ তৈরি হয় তাকে সংকর ধাতু বা ধাতু সংকর বলা হয়।

উদাহরণ স্বরূপ বলা যায়,
- গলিত তামা ও দস্তা যে কোনো অনুপাতে মিশিয়ে ঠান্ডা করলে এক শক্ত ধাতব পদার্থ পাওয়া যায়।
- একে ব্রাস বা পিতল বলে।
- পিতলের গুণাগুণ বা ধর্ম তামা এবং দস্তার গুণাগুণের চেয়ে আলাদা।
- তামা ও দস্তার মিশ্রণের অনুপাত ভিন্ন করে আমাদের প্রয়োজন মত সংকর ধাতু পিতল তৈরি করতে পারি।
- শুধু পিতলই নয়, তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়।
- স্টেইনলেস স্টিলও একটি সংকর ধাতু।
- এ ছাড়াও কাসা, মনেল মেটাল, জার্মান সিলভার, ডুরালমিন ইত্যাদি সংকর ধাতুর উদাহরণ।

অন্যদিকে, 
- জিংক বা দস্তা সংকর ধাতু নয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬১৮.
Which article of the NATO treaty states that an armed attack against one member is considered an attack against all?
  1. Article 2
  2. Article 3
  3. Article 5
  4. Article 8
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
• NATO র অনুচ্ছেদ ৫- “যদি একটি ন্যাটো মিত্র সশস্ত্র আক্রমণের শিকার হয়, তবে জোটের প্রতিটি সদস্য এই সহিংসতার কাজটিকে সমস্ত সদস্যদের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসাবে বিবেচনা করবে এবং মিত্রদের আক্রমণে সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
- আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সবার সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।

উৎস: NATO ওয়েবসাইট।
২,৬১৯.
Which is the chemical symbol for Citric Acid?
  1. C7H2O6
  2. C8H6O7
  3. C6H8O7
  4. C2H4O7
ব্যাখ্যা
এসিডের নাম ও সংকেত:
• অক্সালিক এসিড: HOOC–COOH.
• ফসফরিক এসিড: H3PO4.
• ফরমিক এসিড: H-COOH.
• অ্যাসিটিক এসিড: CH3-COOH.
• কার্বনিক এসিড: H2CO3.
• সাইট্রিক এসিড: C6H8O7.
• হাইড্রোক্লোরিক এসিড: HCI.
• নাইট্রিক এসিড: HNO3.
• সালফিউরিক এসিড: H2SO4.

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬২০.
'Shin Bet' is the intelligence agency of which country?
  1. Russia
  2. Britain
  3. Iran
  4. Israel
ব্যাখ্যা

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com

২,৬২১.
Recently, India and the United States have entered into a Defense Cooperation Pact' valid for how many years? [December, 2025]
  1.  4 years
  2. 5 years
  3. 10 years
  4. 12 years
  5. 15 years
ব্যাখ্যা

• ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি:
- ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে।
- কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

- দুটি দেশের মধ্যে এই চুক্তি যেমন "সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা" বৃদ্ধি করবে, তেমনই "আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ" গড়ে তুলবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মি. হেগসেথ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরিই হয়েছিল, তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে, তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হলো।

তথ্যসূত্র: বিবিসি।  (Link)

২,৬২২.
The Ottawa Treaty was adopted to prohibit the use of which weapons?
  1. Nuclear weapons
  2. Landmines
  3. Heavy bombers
  4. Biological weapons
ব্যাখ্যা

অটোয়া চুক্তি: 
- অটোয়া চুক্তি ১৯৯৭ সালে স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধকরণের লক্ষ্যে গৃহীত হয়েছিল।
- ১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার অটোয়ায় এই চুক্তি গৃহীত হয় এবং
- এটি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- এই চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে সম্মত হয়।
- বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে অটোয়া চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।
- বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

২,৬২৩.
What does the nucleus of an atom contain?
  1. Neutrons and protons
  2. Electrons and positrons
  3. Neutrons and positrons
  4. Electrons and protons
ব্যাখ্যা
• পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন।

- যে সব সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়।
- পরমাণুর মৌলিক কণিকাগুলো হলো- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি পরমাণুর স্থায়ী কণিকা।
- স্বাভাবিক অবস্থায় পরমাণুর প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে। নিউট্রন সংখ্যা কখনো সমান আবার কখনো বেশি থাকে।
- পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। এ নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে।

• ইলেকট্রন: পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন। সকল মৌলের পরমাণুর একটি সাধারণ উপাদান হলো ইলেকট্রন। এর ভর অতি সামান্য। একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 1840 গুণ হালকা। ইলেকট্রন একক ঋনাত্মক তড়িৎধর্মী কণা। ইলেকট্রনের সংকেত e¯। ইলেকট্রনের আসল ভর ও প্রকৃত আধান যথাক্রমে 9.11×10-28g ও -1.60×10-19 C। আপেক্ষিক আধান -1।

• প্রোটন: ইলেকট্রনের মত প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা। এটি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে। হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা পাওয়া যায় তাকেই প্রোটন বলা হয়। ইহার সংকেত H+। প্রোটনের ভর প্রায় হাইড্রোজেনের ভরের সমান। প্রোটনের আসল ভর ও আধান যথাক্রমে 1.67×10-24 g ও 1.60×10-19 C। প্রোটনের আপেক্ষিক ভর 1 একক। প্রোটনের আরেকটি সংকেত P। আপেক্ষিক আধান +1।

• নিউট্রন: নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা। ১৯৩২ সালে চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান। একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। নিউট্রনের প্রতীক হচ্ছে n। নিউট্রনের আসল ভর 1.675×10-24 g। আপেক্ষিক আধান শূন্য।

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬২৪.
Barak MX is the air defense system of which country?
  1. United States
  2. Israel
  3. Russia
  4. China
ব্যাখ্যা

 বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা:
- বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরাইলি সংস্থা ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)।
- এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- তুরস্কের সঙ্গে ক্রমে উত্তেজনা বেড়ে চলার মধ্যে সম্প্রতি সাইপ্রাসকে বারাক এমএক্স প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল।

উৎস: প্রথম আলো।

২,৬২৫.
Which ancient civilization is credited with the creation of the first known code of laws?
  1. Ancient Egypt
  2. Ancient Greece
  3. The Roman Empire
  4. The Babylonian Empire
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:

- প্রাচীন মেসোপটেমিয়াতে সভ্য নগররাষ্ট্রগুলো গড়ে উঠেছিল।
- নগররাষ্ট্র ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার কেন্দ্রবিন্দু এবং 
- ১৭৬০ খ্রিষ্টপূর্ব বেশ কটি ধারাবাহিক যুদ্ধের পর ব্যাবিলনের শক্তিমান রাজা হাম্মুরাবি কঠোর হাতে মেসোপটেমিয়া শাসন করেছেন।
- তিনি ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা।
- তিনি আইন প্রণয়ন ও অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছিলেন। তাঁর আইনগুলো ‘কোড অব হাম্মুরাবি’ নামে পরিচিত।
- এটি সবচেয়ে পুরোনো লিখিত আইন।
- ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হল এই আইন প্রণয়ন ও সংকলন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২,৬২৬.
When was the first amendment to the constitution of Bangladesh adopted?
  1. 1971
  2. 1972
  3. 1973
  4. 1974
  5. 1975
ব্যাখ্যা
→ বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় ১৯৭৩ সালে।

প্রথম সংশোধনী:
- যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয়।
- সংসদে উত্তাপিত হয় ১২ জুলাই ১৯৭৩ সালে।
- সংবিধান কার্যকরের ৭ মাস পর ১৯৭৩ সালের ১৫ জুলাই প্রথম সংশোধনী বিল পাস হয়।
- এই সংশোধন অনুযায়ী গণহত্যা কিংবা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য আইন প্রণয়নের বিধান রাখা হয়।
- প্রথম সংশোধনীর মূল বিষয়বস্তু ছিল 'গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধাপ আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধ' এর বিচার ও শাস্তি অনুমোদন।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
২,৬২৭.
Who was the mediator of the Camp David Accords?
  1. Ronald Reagan
  2. Richard Nixon
  3. Jimmy Carter
  4. Bill Clinton
ব্যাখ্যা

- ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।

ক্যাম্প ডেভিড চুক্তি: 

- ক্যাম্প ডেভিড চুক্তির ফলে মিশর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে প্রথম শান্তিচুক্তি করে।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন চুক্তিতে স্বাক্ষর করেন।
- এই চুক্তির মাধ্যমে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহারে সম্মত হয় এবং মিশর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
- এর ফলে ১৯৭৯ সালে দুই দেশের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- তবে, এই চুক্তির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং অনেক আরব দেশ এর বিরোধিতা করে।
 
সূত্র - History.com ও ব্রিটানিকা। 

২,৬২৮.
Scopolamine is sometimes referred to as:
  1. Blue Lotus
  2. Happy Leaf
  3. Angel’s Dust
  4. Devil’s Breath
ব্যাখ্যা

• Scopolamine একটি শক্তিশালী অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যা প্রায়শই মেডিকেল ব্যবহারে যেমন ভ্রমণজনিত বমি বা মরণভীতি কমাতে ব্যবহৃত হয়। তবে, এর অজানা বা ভুল ব্যবহার অত্যন্ত বিপজ্জনক। এই ড্রাগকে কখনও কখনও “Devil’s Breath” বলা হয়, যা মূলত তার অতিরিক্ত প্রয়োগে মানুষের ইচ্ছা বা সচেতনতা নিয়ন্ত্রণ করার ক্ষমতার কারণে। এটি ব্যবহারকারীর মনে বিভ্রান্তি, স্মৃতি ক্ষয় এবং অচেতন অবস্থার সৃষ্টি করতে পারে। অনেক সময় অপরাধমূলক উদ্দেশ্যে এই ড্রাগ ব্যবহৃত হয়, যেমন কারো থেকে সম্পত্তি ছিনতাই করা বা অপরাধে যুক্ত করা। তাই এর ব্যবহার শুধুমাত্র নির্দিষ্ট চিকিৎসাজনিত পরিস্থিতিতেই নিরাপদ।

সঠিক উত্তর: ঘ) Devil’s Breath.

শয়তানের নিশ্বাস বা ডেভিলস ব্রেথ: 
- ‘শয়তানের নিশ্বাস’ বা স্কোপোলামিন এক ধরনের ড্রাগ, যা ধুতরা ফুল থেকে তৈরি করা হয়।  
- এটি মানুষকে সম্মোহিত বা বশ করে অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটি ‘ট্রুথ সেরাম’ হিসেবে ব্যবহৃত হতো। 
- স্কোপোলামিন তরল ও পাউডার দুই রূপেই পাওয়া যায় এবং শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে দ্রুত কাজ করে। 
- অপরাধীরা এটি ব্যবহার করে ব্যক্তির মূল্যবান জিনিস হাতিয়ে নেয়।
- এটির পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখ শুকিয়ে যাওয়া, মাথাব্যথা, অস্থিরতা, এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। 
- নিরাপত্তার জন্য অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, মাস্ক ব্যবহার করা এবং সতর্ক থাকা জরুরি। 
- প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে এবং মাত্রাতিরিক্ত প্রয়োগ হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা [link]

২,৬২৯.
“In which year was the 'Basel Convention' signed?”
  1. 1992
  2. 1989
  3. 1990
  4. 1987
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন: 
- বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি ।
- যা বিপজ্জনক বর্জ্য এবং অন্যান্য ধরনের বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে, বিশেষ করে উন্নত দেশ থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে, স্থানান্তর ও ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে।
- সম্পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
- চুক্তি তারিখ: ২২ মার্চ ১৯৮৯ সালে।
- কার্যকর হয়: ৫ মে ১৯৯২ সালে।
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড ।

• উদ্দেশ্য:
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।
- এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বর্জ্য ব্যবস্থাপনায় একটি প্রতিশ্রুতিশীল অবস্থান গ্রহণ করে।

উৎস: Basel Convention ওয়েবসাইট।

২,৬৩০.
'CEDAW' aimed at promoting women’s rights was adopted by the UN in which year?
  1. 1978
  2. 1979
  3. 1984
  4. 1983
ব্যাখ্যা

• CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে। 

তথ্যসূত্র: OHCHR ওয়েবসাইট।

২,৬৩১.
When was the gazette issued to declare the Halda River as a 'Fisheries Heritage'?
  1. 1 November, 2025
  2. 5 November, 2025
  3. 1 December, 2025
  4. 5 December, 2025
ব্যাখ্যা

- হালদা নদীকে নতুন করে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে সরকার। 
- দেশে স্বাদুপানির মৎস্য খাতে অনন্য অবদান রাখা চট্টগ্রামের এ নদীটিকে দ্বিতীয়বারের মতো হেরিটেজ ঘোষণা করে ৫ নভেম্বর, ২০২৫ তারিখে গেজেট প্রকাশ করে সরকার।

• মৎস্য হেরিটেজ:
- গেজেট অনুযায়ী হালদা থেকে কোনো প্রকার মাছ ও জলজ প্রাণী ধরা বা শিকার করা যাবে না।
- তবে মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতি বছর প্রজনন মৌসুমে নির্দিষ্ট সময়ে মাছের নিষিক্ত ডিম আহরণ করা যাবে।

- ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণার গেজেট অনুযায়ী হালদা নদীর প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংসকারী কার্যকলাপ রহিত করা ছাড়াও ভূমি ও পানির বৈশিষ্ট্য নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
- মাছ, ডলফিন ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর কাজ, নদীর চারপাশে বসতবাড়ি, শিল্প ও অন্যান্য প্রতিষ্ঠানের বর্জ্য ও তরল বর্জ্য নির্গমন, নদীর বাঁক কেটে সোজা করাসহ নদীর সঙ্গে সংযুক্ত ১৭টি খালে প্রজনন মৌসুমে (ফেব্রুয়ারি-জুলাই) মৎস্য আহরণ করা যাবে না।

তথ্যসূত্র: বনিক বার্তা।

২,৬৩২.
Which is the only freshwater swamp forest in Bangladesh?
  1. Hakaluki Haor
  2. Lawachara
  3. Ratargul
  4. Tanguar Haor
  5. Madhupur 
ব্যাখ্যা

রাতারগুল জলাবন: 
- রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন।
- যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত।
- বনের আয়তন ৩,৩২৫.৬১ একর,
- আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
- সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি।
- ভারতীয় উপমহাদেশে আছে দুটি।
- একটি শ্রীলংকায়, আরেকটি বাংলাদেশের রাতারগুল।

উল্লেখ্য,
- হাকালুকি হাওর:  এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
- লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের একটি প্রধান জাতীয় উদ্যান।
- টাঙ্গুয়ার হাওর  বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচয়, প্রথমটি সুন্দরবন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 

২,৬৩৩.
The term 'Gen-Z 212' is associated with a protest in which country?
  1. Morocco
  2. Kenya
  3. Indonesia
  4. Nepal
ব্যাখ্যা

GenZ 212 (জেন জি-২১২):
- GenZ 212 (জেন জি-২১২) হলো মরক্কোর তরুণদের দ্বারা পরিচালিত একটি স্বতঃস্ফূর্ত ও বিকেন্দ্রীভূত প্রতিবাদ আন্দোলন।
- ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে এই আন্দোলন শুরু হয়। 
- এটি মূলত উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা, দুর্নীতির অবসান এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়া ও ডিসকর্ড ব্যবহার করে আয়োজিত একটি আন্দোলন। 

উল্লেখ্য,
- প্রতিবাদের সূত্রপাত হয় একটি সরকারি হাসপাতালে আটজন গর্ভবতী নারীর মৃত্যুর মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে।
- এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তরুণ প্রজন্মের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রকাশ পায় এবং তারা সরকারের অগ্রাধিকার ও জনসেবার দুর্বল মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে।
- বিক্ষোভকারীরা স্লোগান দেয়, 'জনগণ স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা চায়।'

• আন্দোলনের নেতৃত্বে কোনো প্রচলিত রাজনৈতিক দল বা সংগঠন নেই।
- 'জেন-জি ২১২' নামে মূলত অনলাইন-ভিত্তিক একটি যুব গোষ্ঠী এই বিক্ষোভের ডাক দেয়, যা দ্রুতই টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
- মরক্কোর কান্ট্রি কোড '২১২' ব্যবহার করে নামকরণ করা এই গোষ্ঠীটি নেপালের সাম্প্রতিক দুর্নীতিবিরোধী যুব আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে।
- বিক্ষোভকারীদের অধিকাংশই 'জেনারেশন জেড' বা জেন-জি প্রজন্মের, যা বর্তমানে মরক্কোর সবচেয়ে বড় জনগোষ্ঠী।

উৎস: BBC.

২,৬৩৪.
Who is the promoter of Chinese 'One Belt One Road' initiative?
  1. Mao Zedong
  2. Shinzo Abe
  3. Xi Jinping
  4. Chiang Kai Shek
ব্যাখ্যা

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এ প্রকল্পকে ওয়ান বেল্ট ওয়ান রোড (One Belt One Road) কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।

⇒ BRI-এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ১৫০টির বেশি দেশকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতি সাধনের চেষ্টা করা।

উল্লেখ্য,
- চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে সরে গিয়েছে পানামা।
- চীন চাইছে ২০৪৯ সালের মধ্যে প্রকল্পটি শেষ করতে।

উৎস: Britannica.

২,৬৩৫.
The most recent bilateral 'defense agreement' between India and the United States was signed for a term of - [November, 2025]
  1. 4 years
  2. 5 years
  3. 10 years
  4. 12 years
ব্যাখ্যা

• ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি:
- ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে।
- কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

- দুটি দেশের মধ্যে এই চুক্তি যেমন "সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা" বৃদ্ধি করবে, তেমনই "আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ" গড়ে তুলবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মি. হেগসেথ।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরিই হয়েছিল, তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে, তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হলো।

তথ্যসূত্র: বিবিসি। (Link)

২,৬৩৬.
What was the title of the document signed by Pakistan during its surrender in 1971?
  1. Instrument of Surrender
  2. Declaration of Independence
  3. Declaration of Surrender
  4. Peace Accord
ব্যাখ্যা

• পাকিস্তানের আত্মসমর্পণের দলিল:
- ১৯৭১ সালে পাকিস্তানের আত্মসমর্পণ দলিলটির শিরোনাম Instrument of Surrender.
- এটি তিন প্রস্থে প্রস্তুত করা হয়।
- একটি প্রস্থ ভারত সরকার এবং দ্বিতীয় প্রস্থ পাকিস্তান সরকারের কাছে সংরক্ষিত আছে। 
- তৃতীয় প্রস্থটি রয়েছে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরে।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেল পাঁচটা এক মিনিটে রমনা রেসকোর্সে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মুক্তিবাহিনী-মিত্রবাহিনী যৌথ কম্যান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজী পাকিস্তানের আত্মসমপর্ণের দলিলে স্বাক্ষর করেন।

উল্লেখ্য,
- ১৬ ডিসেম্বর ১৯৭১ সকালে মানেকশ ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল জে এফ আর জেকবকে আত্মসমর্পণের দলিল ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার জন্য ঢাকায় পাঠান।
- ১৬ ডিসেম্বর বিকালে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহ্রাওয়ার্দী উদ্যান) পাকিস্তান সামরিক বাহিনীর ৯৩ হাজার সৈন্য বিনা শর্তে সম্মিলিত বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
- এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন পূর্বাঞ্চলের সম্মিলিত বাহিনী প্রধান লেঃ জেনারেল জগজিত সিং অরোরা ও পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেঃ জেঃ এ কে নিয়াজী।
- এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপ-সেনা প্রধান ও বিমান বাহিনী প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।

এছাড়াও,
- এই অনুষ্ঠানে মুক্তিবাহিনীর নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এস ফোর্স অধিনায়ক লেঃ কর্নেল কে এম সফিউল্লাহ, ২নং সেক্টরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ টি এম হায়দার এবং টাঙ্গাইল মুক্তি বাহিনীর অধিনায়ক জনাব কাদের সিদ্দিকী।

তথ্যসূত্র:
i) মুক্তিযুদ্ধ -ই - আর্কাইভ।
ii)  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণি। 
iii) দৈনিক ইত্তেফাক।

২,৬৩৭.
Which university recently awarded Dr. Muhammad Yunus D.Litt. degree? (june-2025)
  1. University of Cumilla
  2. University of Khulna
  3. University of Rajshahi
  4. University of Chittagong
ব্যাখ্যা

-  বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি–লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- ১৪ মে ২০২৫ বুধবার বেলা সোয়া দুইটায় বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ডিগ্রি দেওয়া হয়।
- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার প্রধান উপদেষ্টার হাতে এই ডিগ্রি তুলে দেন।

• ড. মুহাম্মদ ইউনূস:
- ড. মুহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা।
- ড. মুহাম্মদ ইউনূস ২৮ জুন, ১৯৪০ সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- শিক্ষা জীবনের শুরুতে ড. মুহাম্মদ ইউনূস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ে অধ্যয়ন শুরু করেন।
- ১৯৫৭ সালে মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন।
- ৯৬২ সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। 
-  ১৯৭৬ সালে মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।
- ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।

• মুহাম্মদ ইউনূসের প্রকাশিত গ্রন্থসমূহ :
- Banker to the Poor:Micro-lending and The battle against World Poverty. (১৯৯৮)
- Three Farmers of Jobra; Department of Economics, Chittagong University; (১৯৭৪)
- Creating a World Without Poverty.
- আত্মজীবনী মূলক বই – দারিদ্র্য হীন বিশ্বের অভিমুখে,
- দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য,
- গ্রামীণ ব্যাংক ও আমার জীবন,
- পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন।

উৎস : ইউনূস সেন্টার এবং প্রথম আলো।
২,৬৩৮.
Which country's foreign minister is called the 'Secretary of State'?
  1. United States
  2. France
  3. Canada
  4. Germany
  5. United Kingdom
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

উৎস: Britannica.
২,৬৩৯.
What is the full form of NBFI?
  1. Non-Bank Financial Institution
  2. New Banking Fund of Investment
  3. National Bank for Finance and Investment
  4. National Budget and Finance Institution
ব্যাখ্যা
NBFI: 
- NBFI এর পূর্ণরূপ হল Non-Bank Financial Institution
- এর বাংলা অর্থ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান।
- এটি এমন এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান যারা সম্পূর্ণ ব্যাংকিং লাইসেন্স পায় না বা কোনও জাতীয় বা আন্তর্জাতিক ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় না।
- এই প্রতিষ্ঠানসমূহ মেয়াদী আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন মেয়াদে ঋণ বা বিনিয়োগ সেবা প্রদান করে থাকে।
- এই প্রতিষ্ঠানসমূহ সাধারণত ব্যাংকের পরিপূরক হিসেবে কাজ করে এবং অর্থনীতির উদ্বৃত্ত একক থেকে আমানত সংগ্রহ করে ঘাটতি এককের কাছে ঋণ বা বিনিয়োগ করে। 

সূত্র: বিশ্ব ব্যাকং ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
২,৬৪০.
Which is the largest economic zone in Bangladesh? (October, 2025)
  1. National Special Economic Zone
  2. Korean Special Economic Zone
  3. Meghna Special Economic Zone
  4. Narayanganj Economic Zone
ব্যাখ্যা

• জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল:
- দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী এলাকায় অবস্থিত।
- দেশের বৃহত্তম এই পরিকল্পিত শিল্পাঞ্চলটি ২৫ কিলোমিটারজুড়ে সাগরতীরে গড়ে তোলা হচ্ছে।
- বেজা সূত্র জানায়, ২০১৬ সালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল নামে এ শিল্পনগরের উদ্বোধন করা হয়। 
- ইতোমধ্যে প্রায় ১৪টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে গেছে এবং আরও ২০টি প্রতিষ্ঠানের নির্মাণকাজ চলছে।

উৎস: পত্রিকা প্রতিবেদন।Link

২,৬৪১.
Which district hosted the inaugural agent banking outlet in Bangladesh?
  1. Rangpur
  2. Mymensingh
  3. Sherpur
  4. Munshiganj
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয় কোন জেলায়?
- মুন্সীগঞ্জ।

এজেন্ট ব্যাংকিং:

- বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের এজেন্ট ব্যাংকের প্রতিনিধি হয়ে যে সব প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে জনগণকে ব্যাংকিং সেবা প্রদান করে তাকে এজেন্ট ব্যাংক বলা হয়।
- এজেন্ট ব্যাংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ীমূল্যে ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে।
- বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত নীতিমালা জারি করে।
- ২০১৪ সালের ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া পিএলসি।
- যে কারণে ১৭ জানুয়ারি এজেন্ট ব্যাংকিং দিবস হিসেবে পরিচিতি পেয়েছে।
- মুন্সীগঞ্জ জেলার জৈনসার ইউনিয়নে প্রথম এজেন্ট ব্যাংকিং আউটলেট খোলা হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে বিশ্বে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে ব্রাজিল।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
২,৬৪২.
In which financial year was the old age pension introduced in Bangladesh?
  1. 1998-99
  2. 1997-98
  3. 1996-97
  4. 1995-96
ব্যাখ্যা
বয়স্ক ভাতা:
- সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধায়নে ১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়।
- প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়।
- পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
- বর্তমান সরকার ২০০৯-১০ অর্থবছরে জনপ্রতি মাসিক ভাতার হার ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করে।
- ২০২২-২৩ অর্থ বছরে ৫৭ লক্ষ ১ হাজার বয়স্ক ব্যক্তিকে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।
- বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৫৭.০১ লক্ষ থেকে ৫৮.০১ লক্ষ জনে এবং মাসিক ভাতার হার ৫০০ টাকা হতে ৬০০ টাকায় উন্নীতকরণ করা হয়।
 
সূত্র - সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট।
২,৬৪৩.
Who is the current president of International Court of Justice (ICJ)? [April, 2025]
  1. Muhammad Zafrulla Khan
  2. Iwasawa Yuji
  3. Hilary Charlesworth
  4. None
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া (Iwasawa Yuji)।
- এর প্রধান কাজ বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তি করা।

⇒ জাতিসংঘ সাধারণ পরিষদের শরৎকালীন অধিবেশনের সময় ICJ-এর বিচারক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক নির্বাচনের জন্য নিউইয়র্কে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
- নির্বাচিত একজন সভাপতি ও একজন উপ-সভাপতি ৬ ফেব্রুয়ারি থেকে তাদের কার্যকাল শুরু করেন।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ইউজি ইওয়াসাওয়া। তিনি একজন জাপানিজ আইনবিদ। তিনি ২০১৮ থেকে আইসিজের একজন সদস্য। এছাড়া তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটির সভাপতি। ইউজি ইওয়াসাওয়া ৩ মার্চ, ২০২৫ তিনি সাবেক প্রেসিডেন্ট নাওয়াফ সালামের স্থলাভিষিক্ত হন।
- ৬ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে নাওয়াফ সালাম ICJ-এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জানুয়ারি, ২০২৫-এ নাওয়াফ সালাম লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি পদত্যাগ করেন।

উৎস: International Court of Justice ওয়েবসাইট। [link]
২,৬৪৪.
Which Mughal Emperor was buried in Yangon, Myanmar?
  1. Akbar
  2. Aurangzeb
  3. Bahadur Shah
  4. Humayun
ব্যাখ্যা

দ্বিতীয় বাহাদুর শাহ: 
- দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট।
- ১৫২৬ খ্রিস্টাব্দে সম্রাট জহিরউদ্দিন বাবরের নেতৃত্বে ভারতবর্ষে মোগল শাসনের সূচনা হয়।
- তার উত্তরসূরীরা এই শাসনব্যবস্থাকে এক বিশাল সাম্রাজ্যে রূপান্তরিত করেন।
- বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত, অর্থাৎ ১৫২৬ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে ধরা হয়।
- তবে ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের ধ্বংস প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ দেড়শ বছরের (১৭০৭-১৮৫৭) পতন পর্বের চূড়ান্ত পরিণতি ঘটে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে।
- বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুর শাহ জাফরকে বন্দি করে এবং তাকে নির্বাসিত করে বার্মার (বর্তমান মিয়ানমার) রেঙ্গুনে।
- সেখানে নির্বাসিত জীবন কাটিয়ে ১৮৬২ সালে তার মৃত্যু হয়।
- বাহাদুর শাহ জাফরের নির্বাসনের মাধ্যমে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের চূড়ান্ত অবসান ঘটে।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

২,৬৪৫.
What is the currency of the Republic of Ghana?
  1. Dollar
  2. Pound
  3. Cedi 
  4. Shilling
  5. Franc
ব্যাখ্যা

ঘানা ,
এটি একটি পশ্চিম আফ্রিকার দেশ। 
আনুষ্ঠানিকভাবে ঘানা প্রজাতন্ত্র পূর্বে গোল্ড কোস্ট ,
আয়তন:  ৯২,০৯৮ বর্গ মাইল ২,৩৮,৫৩৩ বর্গ কিমি। 
জনসংখ্যা:  আনুমানিক  ৩৩,৫১২,০০০.।
 রাজধানী: আক্রা ।
ভাষা: ইংরেজি (সরকারি), আকান, ইওয়ে, হাউসা।
ধর্ম: খ্রিস্টধর্ম (প্রোটেস্ট্যান্ট, অন্যান্য খ্রিস্টান, রোমান ক্যাথলিক), ঐতিহ্যবাহী বিশ্বাস, ইসলাম।
মুদ্রা: সেডি।
ভূমি সাধারণত সমতল, ভোল্টা নদীর অববাহিকা দ্বারা প্রভাবিত। 

অন্যদিকে,
→  Dollar অনেক দেশের মুদ্রা, যেমন USA (US Dollar), Canada (Canadian Dollar), Australia (Australian Dollar) ইত্যাদি।
→ Pound প্রধানত ব্রিটেনের মুদ্রা।
→ Shilling পূর্বে আফ্রিকার কিছু দেশে কেনিয়া , সোমালিয়া , তানজানিয়া এবং উগান্ডার মুদ্রা।
→Franc সুইজারল্যান্ড এর মুদ্রার নাম।

উৎস: ব্রিটানিকা।

২,৬৪৬.
Where was the first iron mine discovered in Bangladesh?
  1. Comilla
  2. Rangamati
  3. Netrokona
  4. Dinajpur
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম লোহার খনি:
- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে।
- উপজেলার ইসবপুর গ্রামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ খনির সন্ধান পেয়েছে।
- জিএসবি জানিয়েছে, খনিটিতে উন্নত মানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) রয়েছে।
- লোহার পাশাপাশি খনিটিতে মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে বলে জানান জিএসবি কর্মকর্তারা।
- ভূগর্ভের ১ হাজার ৩০০ ফুট থেকে ১ হাজার ৬৫০ ফুটের মধ্যে লোহার একটি স্তর পাওয়া গেছে।
- খনিটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার।
- খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
২,৬৪৭.
Which is the largest market for Bangladeshi export products? (August - 2025)
  1. France
  2. Germany
  3. United Kingdom
  4. United States
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি পরিস্থিতি (২০২৪-২৫ অর্থবছর, জুলাই-জুন):
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার।
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার হিসেবে বরাবরের মতো ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ে শীর্ষ অবস্থানে রয়েছে।
- উক্ত সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট ৮,৬৯২.৩৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা মোট রপ্তানির ১৮.০০%।

• বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের মধ্যে যুক্তরাষ্ট্রে গেছে:

- ওভেন পোশাকের : ২৭.২১%।
- নিটওয়্যার : ১২.২৭%।
- হোম টেক্সটাইল : ১৪.৯৯%।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।
২,৬৪৮.
Which country is not included in the Arab League?
  1. Somalia
  2. Iran
  3. Bahrain
  4. Mauritania
ব্যাখ্যা
- আরব লীগ বহির্ভূত দেশ ইরান।

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- অফিসিয়াল ভাষা: আরবি। 

- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।
২,৬৪৯.
In which country is the 'Dahna Desert' located?
  1. Saudi Arabia
  2. Pakistan
  3. Australia
  4. Mongolia
ব্যাখ্যা

মরুভূমি:
- সাহারা মরুভূমি - পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি (আফ্রিকার দুঃখ)।
- রাব আল খালি- সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
- আন নাফুদ - সৌদি আরব,
- দাহনা- সৌদি আরব।
- গোবি মরুভূমি - মঙ্গোলিয়া এবং চীন।
- কালাহারি - আফ্রিকা (নামিবিয়া, বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা)।
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি – অস্ট্রেলিয়া। -
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- থর মরুভূমি – ভারত ও পাকিস্তান। -

উৎস: Britannica.

২,৬৫০.
What is said in Article No. 22 of the Constitution of Bangladesh?
  1. National culture
  2. Separation of Judiciary from the executive
  3. National monuments
  4. Duties of citizens and of public servants
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশ সংবিধানের ২২নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে।
- এই অনুচ্ছেদটি বাহাত্তরের মূল সংবিধানের অংশ হলেও তা কার্যকর হয় ২০০৭ সালে।

অন্যদিকে,
- ২১নং অনুচ্ছেদ : নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য।
- ২৩নং অনুচ্ছেদ : জাতীয় সংস্কৃতি।
- ২৪নং অনুচ্ছেদ : জাতীয় স্মৃতি নিদর্শন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
২,৬৫১.
‘Article 19’ is an international human rights organization based in which country?
  1. France
  2. United Kingdom
  3. Netherlands
  4. Germany
ব্যাখ্যা

ARTICLE 19:
- ARTICLE 19 যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্টিত হয়: ১৯৮৭ সালে।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- এটি বিশ্বব্যাপী মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের স্বাধীনতা রক্ষা ও প্রচারের জন্য কাজ করে।

⇒ সংস্থাটির নাম 'ARTICLE 19' এসেছে মূলত মহাদেশীয় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের আন্তর্জাতিক সনদের ১৯ নং ধারার (Article 19 of the Universal Declaration of Human Rights) উপর ভিত্তি করে যা প্রতিটি মানুষকে মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার নিশ্চিত করে।

উৎস: i) ARTICLE 19 ওয়েবসাইট।
ii) Citizen's Platform for SDGs, Bangladesh ওয়েবসাইট।

২,৬৫২.
Which is the content of Article 79 of the Constitution of Bangladesh?
  1. Parliament & Secretariat
  2. Legislative Procedure
  3. Money Bill
  4. None of the above
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৭১ - দ্বৈত-সদস্যতায় বাধা।
- অনুচ্ছেদ ৭২ - সংসদের অধিবেশন।
- অনুচ্ছেদ ৭৩ - সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।
- অনুচ্ছেদ ৭৩ক - সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার।
- অনুচ্ছেদ ৭৪ - স্পীকার ও ডেপুটি স্পীকার।
- অনুচ্ছেদ ৭৫ - কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।
- অনুচ্ছেদ ৭৬ - সংসদের স্থায়ী কমিটিসমূহ।
- অনুচ্ছেদ ৭৭ - ন্যায়পাল।
- অনুচ্ছেদ ৭৮ - সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি।
- অনুচ্ছেদ ৭৯ - সংসদ-সচিবালয়।
- অনুচ্ছেদ ৮০ - আইনপ্রণয়ন-পদ্ধতি।
- অনুচ্ছেদ ৮১ - অর্থবিল।
- অনুচ্ছেদ ৮২ - আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
২,৬৫৩.
Which is an effective measure to control inflation?
  1. Indirect policy
  2. Direct policy
  3. Fiscal policy
  4. Privet policy
ব্যাখ্যা
• মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির ভূমিকা:
- দেশে মূল্যস্ফীতি দেখা দিলে রাজস্ব নীতির মাধ্যমে তা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যায়।
- এক্ষেত্রে কর বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস, ঋণ গ্রহণ, বাধ্যতামূলক সঞ্চয় ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
- মূলত মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করা রাজস্ব নীতির একটি অন্যতম উদ্দেশ্য।
- মূল্যস্তরের স্থিতিশীলতা বলতে মূল্যস্ফীতি এবং মুদ্রাসংকোচন মুক্ত একটি অর্থনৈতিক পরিস্থিতিকে বুঝায়।
- অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গৃহীত রাজস্ব নীতিকে চক্রবিরোধী রাজস্ব নীতি বলা হয়। 
- এর অর্থ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে এবং মন্দা হতে অর্থনীতিকে পরিত্রাণ করে মূল্যস্তরের স্থিতিশীলতা বজায় রাখা।

উৎস: অর্থনীতি ২য় পত্র, দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়।
২,৬৫৪.
The newly elected President of the United Nations General Assembly is a resident of which country?(September, 2025) 
  1. France
  2. Brazil
  3. Germany
  4. Switzerland
  5. None of these
ব্যাখ্যা

• জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- বর্তমান প্রেসিডেন্ট: আনালেনা বায়েরবোক( জার্মানি)।( সেপ্টেম্বর, ২০২৫)
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে।
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে।
- এটি সাধারণ পরিষদের 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত।
- বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি — হুমায়ূন রশিদ চৌধুরী। 

উৎস: UN General Assembly, DW News।

২,৬৫৫.
What is the full form of APEC?
  1. America-Pacific Economic Cooporation
  2. Africa-Pacific Economic Cooperation
  3. Asia-Pacific Economic Cooperation
  4. None of above
ব্যাখ্যা
APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের, সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- APEC এর বর্তমান সদস্য সংখ্যা ২১টি দেশ।

তথ্যসূত্র: APEC -এর ওয়েবসাইট।
২,৬৫৬.
'Hellenic culture' was developed based on which city?
  1. Alexandria
  2. Athens
  3. Palestine
  4. Sindhu
ব্যাখ্যা
• গ্রিকসভ্যতা :
- ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা সেখানে সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরীসহ একশ নগরীর ধ্বংসস্তূপের। যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক-ক্লাসিক্যাল গ্রিকসভ্যতা।

- গ্রিকসভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত।
- একটি 'হেলেনিক' অপরটি 'হেলেনিস্টিক'।
- গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'হেলেনিক সংস্কৃতি'।
- অপরদিকে আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অ-গ্রিক সংস্কৃতির মিশ্রণে জন্ম হয় 'হেলেনিস্টিক সংস্কৃতি’।

উৎস : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
২,৬৫৭.
Ice floats on water because: density of ice is -
  1. less than the water
  2. more than the water
  3. equal to the water
  4. A & B both
ব্যাখ্যা
বরফ:
- একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়।
- সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে।
- বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি অর্থাৎ বরফের ঘনত্ব কম।
- বরফ পানিতে পরিণত হলে আয়তন কমে যায়।

উৎস: i) পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
ii) britannica.
২,৬৫৮.
Which of the following country withdrew from 'NPT' Treaty?
  1. China
  2. North Korea
  3. Russia
  4. France
ব্যাখ্যা
'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি। (জানুয়ারি, ২০২৫)

উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্র উৎপাদক মোট রাষ্ট্রের সংখ্যা ৫টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

⇒ এর মধ্যে আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত রাষ্ট্র (NWS) হলো ৫টি।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- কিন্তু NPT-এর ৬ অনুচ্ছেদের অধীনে তাদের চিরস্থায়ীভাবে এই ধরনের অস্ত্র তৈরি এবং বজায় রাখার উল্লেখ নেই।

অন্যদিকে,
⇒ ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি।
- কিন্তু দেশগুলি পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিত।

⇒ উত্তর কোরিয়া একটি অ-পারমাণবিক অস্ত্র রাষ্ট্র হিসাবে NPT-এ যোগদান করেছিল।
- কিন্তু ২০০৩ সালে NPT থেকে প্রত্যাহারের ঘোষণা করেছিল।

এছাড়াও,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট।
২,৬৫৯.
Which planet in the solar system is known as the Red Planet?
  1. Mars
  2. Jupiter
  3. Mercury
  4. Uranus
ব্যাখ্যা

মঙ্গল গ্রহকে (Mars) লাল গ্রহ বলা হয়।
----------------------------------------
• সৌরজগৎ ও মঙ্গলগ্রহ:
- সৌরজগত (Solar System) হলো সূর্য এবং তার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনরত সকল গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধুমকেতু ও উল্কাপিন্ডের সমষ্টি।
- সৌরজগতের মোট ৮টি গ্রহ রয়েছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।

মঙ্গলগ্রহ (Mars):
মঙ্গলগ্রহ সৌরজগৎ এর চতুর্থ গ্রহ।
- সূর্য থেকে মঙ্গলগ্রহের গড় দূরত্ব ২২.৮ কোটি কিমি;
- আর ব্যাস: ৬,৭৮৭ কিমি।
- সূর্যের চারপাশে মঙ্গলগ্রহের একবার প্রদক্ষিণের সময়: প্রায় ৬৮৭ দিন।
- মঙ্গলগ্রহের দুইটি উপগ্রহ: ডিমোস ও ফোবোস। 
- মঙ্গলে রয়েছে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি নিকস অলিম্পিকা।

- মঙ্গল গ্রহকে লাল দেখায় এর পৃষ্ঠে থাকা ফেরিক অক্সাইড (iron oxide) এর কারণে।
- ফেরিক অক্সাইড বা লোহার মরিচা- ধুলো ও পাথরে মিশে থাকে।
- এই আয়রন অক্সাইডের কারণে মঙ্গল দূর থেকে লালচে, কমলা বা বাদামী দেখায়।
- গ্রহের বাতাস মরিচাপড়া ধুলো ছড়িয়ে দেয়, ফলে পুরো গ্রহ লালচে প্রদর্শিত হয়। 
- তাই মঙ্গলকে লালগ্রহ বলা হয়। 

উল্লেখ্য,
- চীনের বিজ্ঞানীরা নাসার স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে মঙ্গল গ্রহের হেব্রাস ভ্যালিস অঞ্চলে পানির প্রবাহে তৈরি আটটি গুহার সন্ধান পেয়েছেন।
- এটি পৃথিবীর বাইরে পানির কারণে তৈরি গুহা খোঁজার প্রথম ঘটনা।
- এই ঘটনা মঙ্গলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনায় নতুন আশা জাগাচ্ছে।
--------------------------------------------- 
অন্যদিকে,
- সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি (Jupiter);
- যাকে গ্রহরাজ বলা হয়।

- সূর্যের কাছে সবচেয়ে নিকটবর্তী গ্রহ হলো বুধ (Mercury). 

- বিশেষ রঙের কারণে ইউরেনাসকে (Uranus) সবুজ গ্রহ বলা হয়।

উৎস:
১. বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২. যুগান্তর পত্রিকা ও প্রথম আলো পত্রিকা [লিঙ্ঙ্ক]। 

২,৬৬০.
Baffin Island lies between which two major mainland?
  1. Greenland and Iceland
  2. Alaska and Russia
  3. Greenland and Canada
  4. Iceland and Norway
ব্যাখ্যা

বাফিন দ্বীপ (Baffin Island):
- উত্তর আমেরিকার দেশ কানাডার সবচেয়ে বড় দ্বীপ বাফিন। 
- 'বাফিন দ্বীপ' কানাডার নুনাভাট অঞ্চলে অবস্থিত।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ।
- আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপটির আয়তন ৫ লাখ ৭ হাজার ৪৫১ বর্গকিলোমিটার।
- এটি গ্রিনল্যান্ড এবং কানাডার মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত।

উল্লেখ্য,
- সতেরো শতকের ব্রিটিশ অভিযাত্রী উইলিয়াম বাফিনের নামে নামকরণ করা দ্বীপটি পড়েছে উত্তর কানাডার নুনাভাট অঞ্চলে।

উৎস: Britannica.

২,৬৬১.
What is the position of Bangladesh in the UN E-Government Development Index 2024?
  1. 100th
  2. 111th
  3. 119th
  4. 129th
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচক (UN E-Government Index 2024):

- এই জরিপটি সব সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়।
- এছাড়া এতে শগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকেও মূল্যায়ন করা হয়।
প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।

⇒ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স শীর্ষ ১০টি দেশ:
১. ডেনমার্ক,
২. এস্তোনিয়া,
৩. সিঙ্গাপুর,
৪. কোরিয়া প্রজাতন্ত্র
৫. আইসল্যান্ড।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০০তম।

অন্যদিকে,
- সূচকে সর্বনিম্নে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

উৎস: UN ওয়েবসাইট।
২,৬৬২.
Where is the headquarters of the Asian Infrastructure Investment Bank (AIIB) located?
  1. Bangkok, Thailand
  2. Beijing, China
  3. Seoul, South Korea
  4. Jakarta, Indonesia
ব্যাখ্যা
AIIB:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হলো এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- এই ব্যাংকটি চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত এবং চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- এই ব্যাংকটি জানুয়ারি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর বেইজিং, চীন-এ অবস্থিত।
- প্রতিষ্ঠার সময় এর সদস্য দেশ ছিল ৫৭টি, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা ১১০টি। [আগস্ট - ২০২৫]

সূত্র: AIIB ওয়েবসাইট।
২,৬৬৩.
APTA is also known as-
  1. Manila Declaration
  2. Bangkok Agreement
  3. Pacific Trade Pact
  4. Asian Trade Forum
ব্যাখ্যা
APTA: 
- এর পূর্ণরূপ: Asia-Pacific Trade Agreement. 
- পূর্বের নাম: Bangkok Agreement. 
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে। 
- উদ্যোক্তা: UN-ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific)
- বর্তমান নাম (APTA): ২০০৫ সাল থেকে চালু। 
- বর্তমান স্বাক্ষরিত রাষ্ট্র: বাংলাদেশ,  চীন, ভারত, দক্ষিণ কোরিয়া,  লাওস, শ্রীলংকা। 

• মূল উদ্দেশ্য ও লক্ষ্য: 
- অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক একীকরণ,
- পারস্পরিক লাভজনক বাণিজ্য উদারীকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়ন,
- উন্নয়নশীল দেশসমূহের মধ্যে প্রাচীনতম পছন্দনীয় বাণিজ্য চুক্তি। 
- শ্রীলঙ্কা Bangkok Agreement ও APTA–এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

উৎস: UN-ESCAP ওয়েবসাইট।


২,৬৬৪.
What was the overall inflation rate in Bangladesh in April, 2025? [May, 2025]
  1. 7.5%
  2. 8.17%
  3. 9.17%
  4. 10.5%
ব্যাখ্যা
মূল্যস্ফীতি:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক প্রতিবেদনে জানা যায়, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৭ শতাংশ।
- মার্চ মাসে তা ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
- হিসাব অনুসারে, গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৫ শতাংশ এবং শহরাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫৯ শতাংশ।
- এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ও খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতিও কমেছে।
- খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.৬৩ শতাংশ, যা মার্চে ছিল ৮.৯৩ শতাংশ।
- অন্যদিকে খাদ্য বহির্ভুত মূল্যস্ফীতি এপ্রিলে কমে ৯.৬১ শতাংশ হয়েছে। মার্চে যা ছিল ৯.৭০ শতাংশ।

উল্লেখ্য,
- ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত এক বছর ধরে গড় মূল্যস্ফীতি  ১০ দশমিক ২১।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
২,৬৬৫.
Which is the westernmost place in Bangladesh?
  1. Monakasha
  2. Bholahat
  3. Dhamoirhat
  4. Mahadevpur
ব্যাখ্যা

সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।

সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।

সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।

সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

২,৬৬৬.
Where was the Tashkent Agreement signed?
  1. Kazakhstan
  2. Afghanistan
  3. Uzbekistan
  4. Pakistan
ব্যাখ্যা
• তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান দুই দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

সূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
২,৬৬৭.
Which US president signed the 'New Start' agreement?
  1. Bill Clinton
  2. George W. Bush
  3. Barack Obama
  4. Ronald Reagan
ব্যাখ্যা
নিউ স্টার্ট (New START):
- ২০০৯ সালের ৫ ডিসেম্বর স্টার্ট-১ এর মেয়াদ শেষ হলে ওবামা প্রশাসন ও পুতিনের সরকারের মধ্যে আলোচনা শুরু হয় এবং দ্রুতই নিরস্ত্রীকরণ বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর করে।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ৮ এপ্রিল, ২০১০ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্রাগ, চেক রিপাবলিক।
- চুক্তি স্বাক্ষরকারী - যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বারাক ওবামা এবং রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ।
- চুক্তি কার্যকর - ৫ ফেব্রুয়ারি, ২০১১ সাল।
- চুক্তির বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তির মেয়াদ - প্রাথমিক মেয়াদ - ১০ বছর (ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত) ২০২১ সালে মেয়াদান্তে তা আরো ৫ বছর অর্থ্যাৎ, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
- চুক্তি অনুসারে দুই পক্ষ পারমাণবিক টর্পেডো ৫০০ - ১০০০ এবং ডেলিভারী বাহন ৮০০ এর মধ্যে সীমিত রাখার পক্ষে একমত হয়। ৮০০ বাহনের মধ্যে এক সাথে ৭০০ এর বেশি মোতায়ন করা যাবে না।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
২,৬৬৮.
When will the IMF's ongoing loan program in Bangladesh expire? (October, 2025)
  1. 2026
  2. 2027
  3. 2028
  4. 2029
ব্যাখ্যা

আইএমএফের ঋণ কর্মসূচি:
- বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফ ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে।
- এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার, একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার, ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার এবং ২০২৫ সালের জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৩ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।
- পরবর্তীতে আইএমএফের পর্ষদ বাংলাদেশের ঋণ কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে ছয় মাস এবং বাড়তি ৮০ কোটি ডলারও যুক্ত করেছে। কিস্তির সংখ্যাও এখন ৭ থেকে বেড়ে ৮টি হয়েছে।
- ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি বেড়ে এখন ৫৫০ কোটি ডলারের হয়েছে। 
- নতুন সময়সীমা অনুযায়ী ঋণ কর্মসূচির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন। (লিংক)

২,৬৬৯.
Who established the famous Buddhist monastery 'Sompur Vihara'?
  1. Gopal
  2. Dharmapal
  3. Devpal
  4. Rampal
ব্যাখ্যা
সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
- পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে।
- আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে।
- এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল।
- পুন্ড্রবর্ধনের রাজধানী পুন্ড্রনগর (বর্তমান মহাস্থান) এবং অপর শহর কোটিবর্ষ (বর্তমান বানগড়)এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার।
- এর ধ্বংসাবশেষটি বর্তমান বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত।

তথ্যসূত্র - বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
২,৬৭০.
Which UN organization gives the 'Champion of the Earth' award?
  1. UNEP
  2. WMO
  3. WHO
  4. UNICEF
ব্যাখ্যা
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ:
- চ্যাম্পিয়নস অব দ্য আর্থ জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷

অন্যদিকে: 
- বিশ্ব আবহাওয়া সংস্থা 'WMO' এর পূর্ণরূপ হচ্ছে - World Meteorological Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- UNICEF হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের জন্য কাজ করে।

উৎস: UNEP ওয়েবসাইট।
২,৬৭১.
In which year was Kabaddi announced as the national game?
  1. 1973
  2. 1972
  3. 1974
  4. 1979
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়। 
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
২,৬৭২.
What is the main focus of WWF's work?
  1. Duty free trade
  2. Environmental protection
  3. Regional security
  4. Economic development
ব্যাখ্যা

WWF:
- WWF এর পূর্ণরূপ হলো World Wide Fund for Nature.
- এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে।
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund.
- ১৯৮৫ সালে এর নাম পরিবর্তন করে World Wide Fund for Nature রাখা হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। 
- WWF প্রায় ১০০টি দেশে পরিবেশ সংরক্ষণের জন্য কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: WWF ওয়েবসাইট। 

২,৬৭৩.
International Court of Justice - এর সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্কে
  2. দ্য হেগে
  3. বার্নে
  4. অটোয়ায়
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- ১৫ জন বিচারক ৯ বছরের মেয়াদে নির্বাচিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- সদর দপ্তর: হেগ নেদারল্যান্ডস।

তথ্যসূত্র - International Court of Justice ওয়েবসাইট।
২,৬৭৪.
Which planet is also called as the "Red Planet"?
  1. Venus
  2. Mars
  3. Saturn
  4. Jupiter
ব্যাখ্যা
মঙ্গল গ্রহ (Mars):
- মঙ্গল গ্রহ হলো সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ।
- বুধের পরেই সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ।
- মঙ্গল গ্রহকে ‘লাল গ্রহ’ নামে অভিহিত করা হয়।
- সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব ২২৮ মিলিয়ন কিলোমিটার।
- এটি একবার সূর্যকে প্রদক্ষিণ করতে ৬৮৭ দিন সময় নেয়।
- এর ব্যাসার্ধ প্রায় ৩৩৯০ কিলোমিটার (২১০৬ মাইল)। এর আকার পৃথিবীর আকারের অর্ধেক।
- সূর্য থেকে মঙ্গল গ্রহে আলো পৌছাতে সময় লাগে ১৩ মিনিট।
- নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৪ ঘন্টা।
- মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা দুইটি: ফোবোস ও ডিমোস।

উল্লেখ্য,
- মঙ্গলের লালাভ হওয়ার পেছনে মূল কারণ এর পৃষ্ঠে প্রচুর আয়রন অক্সাইড আছে।
- নাসার বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের কেন্দ্রেও লোহা আছে, তবে পরিমাণে অঢেল হওয়ায় গ্রহটির পৃষ্ঠেও লোহার একটি আবরণ তৈরি হয়েছে। সে কারণেই লাল দেখায়।

উৎস: i) NASA (.gov).
ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২,৬৭৫.
The Asian Development Bank was established in -
  1. 1966
  2. 1968
  3. 1969
  4. 1971
ব্যাখ্যা
ADB:
- ADB-এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এশীয় উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ৬৮টি।
- এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং বাকিগুলো অন্যান্য অঞ্চলের।
- সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
- বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
২,৬৭৬.
When is United Nations Day celebrated?
  1. October 20
  2. November 25
  3. September 24
  4. October 24
  5. September 20
ব্যাখ্যা
জাতিসংঘ:
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
- প্রতি বছর ২৪ অক্টোবরে জাতিসংঘ সনদ কার্যকরের মুহূর্তটিকে জাতিসংঘ দিবস হিসেবে উদযাপন করা হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
United Nations in Bangladesh
২,৬৭৭.
The unit of power of a lens is -
  1. Watt
  2. Joule
  3. Diopter
  4. Metre
ব্যাখ্যা

লেন্স:
- দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়।
- লেন্স সাধারণত কাচের তৈরি হয়। এছাড়া কোয়ার্টজ, স্বচ্ছ প্লাস্টিক দ্বারাও লেন্স তেরি করা হয়।
- লেন্স প্রধানত দুই প্রকার। যথা-
• উত্তল বা অভিসারী লেন্স (Convex Lens)।
• অবতল বা অপসারী লেন্স (Concave Lens)।

লেন্সের ক্ষমতা:
- লেন্সের ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ডায়াপ্টার।
- দূরত্বকে মিটারে প্রকাশ করে এর বিপরীত রাশি নিলে লেন্সটির ক্ষমতা ডায়াপ্টার পাওয়া যায়।
- ডায়াপ্টারকে সংক্ষেপে D দ্বারা প্রকাশ করা হয়।
- লেন্সের ক্ষমতা ধণাত্মক বা ঋণাত্মক যে কোনোটিই হতে পারে।
- লেন্সের ক্ষমতা ধনাত্মক হয়, তাহলে বুঝতে হবে লেন্সটি উত্তল।
- লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয়, তাহলে লেন্সটি হবে অবতল।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৭৮.
In which city did Operation Omega start its mission to support Bangladesh’s Liberation War?
  1. London
  2. New York
  3. Paris
  4. Kolkata
ব্যাখ্যা
অপারেশন ওমেগা:
- বাংলাদেশের মুক্তি-আন্দোলনের পক্ষে ইংল্যান্ডের লন্ডনে জন্ম নেয় অনন্য উদ্যোগ ‘অপারেশন ওমেগা’।
- এর সদস্যরা মনে করেন বাংলাদেশের ভেতরে দুর্গত জীবনযাপন করছেন যেসব মানুষ, তাদের কাছে খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেয়া অপর মানুষের দায়িত্ব।
- ব্রিটিশ নাগরিক রজার মুডির যুদ্ধবিরোধী পত্রিকা ‘পিস নিউজ’-এ পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র তুলে ধরা হয়।
- সাহায্য সামগ্রীসহ সাবেক ব্রিটিশ পুলিশ মার্ক ডুরানের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টীম ১ জুলাই লন্ডনের ট্রাফেলগার স্কোয়ার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উদেশ্যে যাত্রা করে।
- মেডিকেল ও খাবার সহায়তা ছাড়াও নানাভাবে তাঁরা তাঁদের কাজ চালান।
- ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর এদের কয়েকজন আটক হয় এবং পাকিস্তান সরকার তাঁদের সাজা দেয়।
- বলা হয়, ফ্লাইট এ পাকিস্তান ত্যাগ করা সময়কাল পর্যন্ত তারা সাজা ভোগ করবেন।

উল্লেখ্য,
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে, তারই নাম অপারেশন সার্চলাইট।
- ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল। যারা তৎকালীন সময় একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে ‘হিট এন্ড রান’ পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক ত্রাসের সঞ্চার করেন।

উৎস: i) প্রথম আলো
ii) সংগ্রামের নোটবুক।
২,৬৭৯.
The highest literate district in Bangladesh is -
  1. Pirojpur
  2. Bagerhat
  3. Cumilla
  4. Barishal
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- স্বাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

উৎস: পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
২,৬৮০.
Which amendment of Bangladesh Constitution introduced a parliamentary system?
  1. 10th Amendment
  2. 11th Amendment
  3. 12th Amendment
  4. 13th Amendment
  5. 14th Amendment
ব্যাখ্যা

দ্বাদশ সংশোধনী:
- রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাল্টিয়ে সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
- ১৯৯১ সালের ৬ই অগাষ্ট সংসদে সংশোধনীটি পাস হয়।

দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু:
১. রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন।
২. প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান নির্বাহী বা সরকার প্রধান হন।
৩. প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।

২,৬৮১.
'The Preah Vihear' temple have been the subject of a dispute between which two countries?  
  1. India & Nepal
  2. India & China
  3. Thailand & Cambodia
  4. Thailand & Vietnam
  5. Laos & Cambodia
ব্যাখ্যা

- ‘প্রেয়া ভিহিয়ার মন্দির’ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। 

• প্রেয়া ভিহিয়ার মন্দির : 
- এগুলো প্রাচীন হিন্দু মন্দির , যা ১১ম এবং ১২ম শতাব্দীতে খমের সাম্রাজ্যের সময় নির্মিত। 
- এটি কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের ডাঙ্গরেক পর্বতমালায় অবস্থিত। 
- উভয়ই ছিল শিব মন্দির। পরে বৌদ্ধ মঠ হিসেবে পরিণত হয়।
- ২০০৮ সালে প্রেয়া ভিহিয়ার মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা পরবর্তী দ্বন্দ্বের একটি কারণ হয়ে দাঁড়ায়। 
- ১৯৬২ এবং ২০১৩ সালে আন্তর্জাতিক আদালত এই স্থাপত্যটির ওপর কম্বোডিয়ার অধিকার রয়েছে বলে রায় দেয়।
- কিন্তু তা মানতে নারাজ থাইল্যান্ড। 
- তাদের অভিযোগ, ১১ শতকে নির্মিত প্রেয়াহ বিহার মন্দির কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে, যা ঠিক হয়নি।
- এই বিরোধও এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি।  


তথ্যসূত্র: 
i) Britannica 
ii) The Guardian 
 iii) UNESCO World Heritage Centre 
iv) Samakal

২,৬৮২.
Who was the main mediator of the Camp David Accords?
  1. Jimmy Carter
  2. Ronald Reagan
  3. Bill Clinton
  4. Barack Obama
ব্যাখ্যা

ক্যাম্প ডেভিড চুক্তি:
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়,
- এর মাধ্যমে মিশর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে প্রথম শান্তিচুক্তি করে।
- মধ্যস্থতাকারী মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।

উল্লেখ্য,
- চুক্তিতে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন স্বাক্ষর করেন।
- এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ইসরায়েলের সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার এবং মিশরের পক্ষ থেকে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান।
- মিশরকে আরব লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং অনেক আরব দেশ এই চুক্তির বিরোধিতা করে।

সূত্র - History.com ও ব্রিটানিকা।

২,৬৮৩.
What is the full form of FID?
  1. Foreign Institutions Department
  2. Financial Investigation Division
  3. Financial Inductrial Division
  4. Financial Institutions Division
ব্যাখ্যা
FID:
- FID-এর পূর্ণরূপ: Financial Institutions Division.
- FID বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হলো একটি বাংলাদেশ সরকারী বিভাগ যা অর্থ মন্ত্রণালয়ের অধীন।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (FID) ২০১০ সালের জানুয়ারী মাসে একটি স্বতন্ত্র বিভাগ হিসাবে আত্মপ্রকাশ করে।
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত এবং মাইক্রোক্রেডিট খাতের সঙ্গে সম্পর্কিত আইন ও নীতি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। 
- আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা যেমন: বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA)-এর সাথে সমন্বয়মূলক কার্যাবলী সম্পাদন করে।
 
উৎস: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ওয়েবসাইট। 
২,৬৮৪.
How many foreign banks are operating in Bangladesh?
  1. 1
  2. 3
  3. 6
  4. 7
  5. 9
ব্যাখ্যা

তফসিলী ব্যাংক:
- যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম-নীতি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে।
- বর্তমানে মোট তফসিলি ব্যাংক: ৫৮টি। যথা:
• রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক: ৬টি,
• বিশেষায়িত ব্যাংক: ৩টি,
• বেসরকারি বাণিজ্যিক ব্যাংক: ৩৮টি  (৫টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার পর),
• ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: ১টি,
• বিদেশি ব্যাংক: ৯টি।

⇒ বিদেশি ব্যাংক:
১. ব্যাংক আলফালাহ্ লিমিটেড,
২. কমার্শিয়াল ব্যাংক অব সিলন,
৩. হাবিব ব্যাংক লিমিটেড,
৪. এইচএসবিসি,
৫. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান,
৬. সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট,
৭. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া,
৮. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
৯. উরি ব্যাংক।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

২,৬৮৫.
Which international crisis In 2024-2025 has led to a new wave of energy security discussions In Europe?
  1. Taiwan Strait tensions
  2. Ukraine war escalation
  3. Middle East Red Sea conflict
  4. Arctic oil drilling ban
ব্যাখ্যা
The escalation of the war in Ukraine in 2022, and the ongoing implications throughout 2024 and 2025, have triggered a new wave of energy security discussions in Europe.

ইউক্রেন-রাশিয়া সংঘাত:
- ইউক্রেনে ২০২২ সালের যুদ্ধের তীব্রতা এবং ২০২৪ ও ২০২৫ জুড়ে এর চলমান প্রভাব ইউরোপে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।
- এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করেছে বিশেষ করে ইউরোপে, যেখানে রাশিয়া থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে।

⇒ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমাতে বাধ্য হয়েছে। এর ফলে, তারা অন্যান্য উৎস থেকে গ্যাস এবং তেল আমদানির দিকে ঝুঁকছে। একই সাথে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।
- এই যুদ্ধের কারণে, ইউরোপের দেশগুলো জ্বালানি নিরাপত্তার জন্য নতুন কৌশল তৈরি করতে বাধ্য হয়েছে। তারা গ্যাস সরবরাহকারী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি, নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াচ্ছে। এছাড়া, গ্যাসের মজুদ বাড়াতে এবং গ্যাসের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। 

⇒ রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে। এর আগে আট বছর পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর সংঘর্ষ চলছিল। মার্কিন হিসাবে, ২০২২ সালের পর থেকে এই যুদ্ধে ১২ লাখের বেশি মানুষ হতাহত হয়েছে।

উৎস: i) AP News. [link]
ii) IEA - International Energy Agency. link]
২,৬৮৬.
Which U.S. state is known as the "Sunshine State"?
  1. California
  2. Florida
  3. Nevada
  4. Arizona
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য।
- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য "সানশাইন স্টেট" নামে পরিচিত।
- এই নামটি এই রাজ্যের ফ্লোরিডার সাধারণত উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল জলবায়ুর জন্য দেওয়া হয়েছে। 
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় ১৮৬৩ সালে।

উৎস: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট ও ব্রিটানিকা।
২,৬৮৭.
If a stone and a feather are dropped from the same height in a vacuum, what happens?
  1. Stone falls faster than feather
  2. Feather falls faster than stone
  3. Both fall at the same rate 
  4. Both float in the air
ব্যাখ্যা

• শূন্যচাপযুক্ত (vacuum) পরিবেশে বাতাস বা অন্য কোনো গ্যাস নেই। সাধারণভাবে আমরা জানি, হালকা বস্তুর (যেমন পাতা বা পালক) ওপর বাতাসের ঘর্ষণ বেশি প্রভাব ফেলে, তাই তা ধীরে পড়ে, আর ভারী বস্তু (যেমন পাথর) দ্রুত পড়ে। কিন্তু শূন্যচাপে কোনো ঘর্ষণ নেই। তাই বস্তুগুলোর ওজন বা আকারের পার্থক্য কোনো প্রভাব ফেলে না। নিউটনের ভর এবং মহাকর্ষ তত্ত্ব অনুযায়ী, সব বস্তু একই ত্বরণে (acceleration) পড়বে। সুতরাং শূন্যচাপে পাথর এবং পালক একসাথে একই গতি দিয়ে নিচে পড়ে।
- সঠিক উত্তর হলো: গ) Both fall at the same rate.
 
পড়ন্ত বস্তুর সূত্রসমূহ: 
- কোন বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের প্রভাবে মাটিতে পড়ে। 
- বাতাসের বা অন্য কোন বাঁধা দ্বারা প্রভাবিত না হয়ে কেবল অভিকর্ষের প্রভাবে পড়ন্ত বস্তুকে বলা হয় মুক্তভাবে পড়ন্ত বস্তু। 
- ষোড়শ শতাব্দীতে ইটালীর বিখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী গ্যালেলিও গ্যালিলাই পড়ন্ত বস্তু সম্পর্কে তিনটি সূত্র দেন, এই সূত্রগুলোকে পড়ন্ত বস্তুর সূত্র বলা হয়। 
- এই সূত্রগুলো এখন সর্বজন গৃহীত সূত্র। 
- সূত্রগুলো নিম্নরূপ - 
প্রথম সূত্র: 
- স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাঁধায় বা মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। 

দ্বিতীয় সূত্র: 
- স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক। 
অর্থাৎ, বস্তু t সময়ে v বেগ প্রাপ্ত হলে, v ∝ t  । 

তৃতীয় সূত্র: 
- স্থির অবস্থান থেকে বিনা বাঁধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের বর্গের সমানুপাতিক। 
অর্থাৎ, t সময়ে বস্তু h দূরত্ব অতিক্রম করলে, h ∝ t2  । 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৮৮.
In which year did Bangladesh get ODI status?
  1. 1997
  2. 1998
  3. 1999
  4. 2000
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেট:
- বাংলাদেশ আইসিসি ট্রফি জয় করে ১৯৯৭ সালে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ১৯৯৭ সালে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯৮৬ সালের ৩১ মার্চ।
- পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয় লাভ করে ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
২,৬৮৯.
In the 2024-25 fiscal year, which country remitted the most money to Bangladesh?
  1. Saudi Arabia
  2. United States
  3. Kuwait
  4. United Arab Emirates
ব্যাখ্যা

• ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।

» ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র, 
২. সৌদি আরব, 
৩. সংযুক্ত আরব আমিরাত, 
৪. যুক্তরাজ্য, 
৫. মালয়েশিয়া। 

তথ্যসূত্র: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

২,৬৯০.
In which city was the Muslim League established?
  1. Karachi
  2. Dhaka
  3. Kolkata
  4. Lahore
ব্যাখ্যা
মুসলিম লীগ:
- মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায়।
- উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হলো- মুসলিম লীগ।
- মুসলিম লীগ ১৯০৬ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে আগা খান এবং চূড়ান্ত পর্যায়ে মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক পরিচালিত এ দলটি মুসলিম জাতীয়তাবাদের পক্ষে জনসমর্থন তৈরিতে এবং অবশেষে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে।
- ১৯৩৭ সালের নির্বাচনে বাংলায় মুসলিম লীগ বিস্ময়কর সাফল্য অর্জন করে।
- ১৯৩৭ সালে বাংলার মুখ্যমন্ত্রী এ.কে ফজলুল হক মুসলিম লীগে যোগদান করেন এবং এর ফলে তার মন্ত্রিসভা কার্যত মুসলিম লীগ মন্ত্রিসভায় পরিণত হয়।

সূত্র - বাংলাপিডিয়া।
২,৬৯১.
According to the Economic Survey 2025, what percentage of GDP does the service sector contribute?
  1. 51.62%
  2. 53.19%
  3. 55.27%
  4. 57.90%
ব্যাখ্যা

- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১০.৯৪%।
• শিল্প: ৩৭.৪৪%।
• সেবা: ৫১.৬২%।

⇒ ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি: ৪৪.৬৭%।
• শিল্প: ১৭.৩৭%।
• সেবা: ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

২,৬৯২.
Which colour cup of tea cools down more quickly?
  1. White
  2. Yellow
  3. Black
  4. Red
ব্যাখ্যা
কালো রঙের কাপে:
- কালো রঙের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়।
- কারণ কালো রং তাপ শোষণ করতে পারে।
- তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয়।
- এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে।
- সাদা রঙের কাপে চা বেশি সময় গরম থাকে। কারণ সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৯৩.
Who chaired the COP-29 climate conference held in Baku?
  1. Mukhtar Babayev
  2. Christiana Figueres
  3. Andrea Bosek
  4. Yasmine Fouad
ব্যাখ্যা

২০২৪ সালে ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (কপ২৯) ২৯তম আসর।

কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন মুখতার বাবায়েভ।

উল্লেখ্য,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।

২,৬৯৪.
Humans normally have how many chromosomes in each somatic cell?
  1. 44
  2. 22
  3. 46
  4. 23
ব্যাখ্যা

• মানুষের প্রতিটি সোমাটিক কোষে সাধারণত ৪৬টি ক্রোমোসোম থাকে, যা ২৩ জোড়া ক্রোমোসোম নিয়ে গঠিত। এই ক্রোমোসোমগুলোর মধ্যে ২২ জোড়া হলো অটোসোম, যা শরীরের সাধারণ বৈশিষ্ট্য এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এবং ১ জোড়া হলো লিঙ্গ ক্রোমোসোম, যা ব্যক্তির লিঙ্গ নির্ধারণ করে। পুরুষের ক্ষেত্রে লিঙ্গ ক্রোমোসোমগুলো X এবং Y, আর মহিলাদের ক্ষেত্রে দুটি X ক্রোমোসোম থাকে। এই সংখ্যা প্রতিটি সোমাটিক কোষে একই থাকে এবং মানুষের জিনেটিক স্থায়িত্ব ও পরিচয় নিশ্চিত করে। সুতরাং সঠিক উত্তর হলো গ) 46.
 
ক্রোমোজোম: 
- বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। 
- এটি নিউক্লিয়াসের অন্যতম বস্তু। 
- Strasburger (১৮৭৫) নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন কিন্তু তিনি এর নামকরণ করেননি। 
- Waldeyer ১৮৮৮ সালে সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন। 
- প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। 
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম থাকে। 
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোসোমকে বলা হয় অটোসোম। 
- অটোসোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। 
- লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই। 
- অপর এক জোড়া বা ২ টি ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোসোম। 
- সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। 
- লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৯৫.
Where is the headquarters of Amnesty International?
  1. Paris
  2. Geneva
  3. Rome
  4. London
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
২,৬৯৬.
Which organization gives the "Champion of the Earth" award for outstanding contributions to environmental conservation?
  1. UNESCO
  2. UNEP
  3. WWF
  4. IUCN
ব্যাখ্যা

UNEP: 
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা একটি বৈশ্বিক সংস্থা।
- এর পূর্ণরূপ United Nations Environment Programme।
- UNEP-এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- এটি ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

এছাড়া,
- পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য UNEP প্রতি বছর "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে।

সূত্র: UNEP ওয়েবসাইট। 

২,৬৯৭.
Which was the first incident of the Bengali national liberation struggle?
  1. Lahore Proposal
  2. Six-Point Movement
  3. Language Movement
  4. Education Movement
ব্যাখ্যা
- বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

অন্যদিকে,
- শিক্ষা আন্দোলন সংঘটিত হয় ১৯৬২ সালে।
- ছয়দফা আন্দোলন আন্দোলন সংঘটিত হয় ১৯৬৬-৬৮ সালে।
- মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ১৯৭১ সালে।

সূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
২,৬৯৮.
What was the founding name of the World Trade Organization (WTO)?
  1. IBRD
  2. IMF
  3. MIGA
  4. GATT
ব্যাখ্যা
• WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সর্বশেষ সদস্য: আফগানিস্তান।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উৎস: WTO ওয়েবসাইট।
২,৬৯৯.
Which international force was authorized by the UN Security Council for deployment in Gaza?
  1. International Standing Force 
  2. International Standard Force
  3. International Peace Force
  4. International Stabilization Force
ব্যাখ্যা

• গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন:
- ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- ১৭ নভেম্বর, ২০২৫ (সোমবার) সেই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। 
- প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ) নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে।

- ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কি না, তার ওপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী। 
- তবে তাত্ত্বিকভাবে বলতে গেলে, এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিসরের সঙ্গে। 
- তাদের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা। 
- একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া।

তথ্যসূত্র: প্রথমা আলো। (Link)

২,৭০০.
Where in space is the James Webb Space Telescope located?
  1. Geostationary Orbit
  2. Lunar Orbit
  3. Low Earth Orbit
  4. Lagrange Point 2 (L2)
ব্যাখ্যা

• জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি ল্যাগ্রেঞ্জ পয়েন্ট ২ (L2)-তে অবস্থান করছে, যা পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে। এই স্থানে পৃথিবী ও সূর্যের মহাকর্ষীয় টান এমনভাবে ভারসাম্য রক্ষা করে যে টেলিস্কোপটি পৃথিবীর সাথে সূর্যকে প্রদক্ষিণ করতে পারে, কিন্তু তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে থাকে। এই অবস্থান থেকে টেলিস্কোপটি পৃথিবীর ছায়া ও আলোর ব্যাঘাত ছাড়াই মহাবিশ্বের গভীরতম অঞ্চল পর্যবেক্ষণ করতে পারে। L2 পয়েন্ট অবস্থান করায় জেমস ওয়েব টেলিস্কোপ ঠান্ডা থাকে, যা ইনফ্রারেড বিকিরণ শনাক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ:
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
- এটি মার্কিন মহাকাশ সংস্থা NASA, কানাডীয় মহাকাশ সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র।
- এটিকে হাবল স্পেস টেলিস্কোপ-এর উত্তরসূরী হিসেবে নির্মাণ করা হয়েছে।
- জেমস ওয়েব টেলিস্কোপের আয়না ৬.৫ মিটার ব্যাসের (২১.৩ ফুট), যা হাবলের আয়নার তুলনায় প্রায় সাত গুণ বড়। আয়না বড় হওয়ার ফলে এটি অনেক বেশি আলো সংগ্রহ করতে সক্ষম, যা দূরবর্তী গ্যালাক্সি ও মহাবিশ্বের প্রাচীনতম ঘটনাবলি পর্যবেক্ষণে সহায়তা করে।
- টেলিস্কোপটি পৃথিবীকে কেন্দ্র করে সরাসরি ঘোরে না, বরং সূর্যকে কেন্দ্র করে একটি বিশেষ কক্ষপথে চলে—লিসাজু (Lissajous) প্যাটার্নে দ্বিতীয় ল্যাগ্রাঞ্জ পয়েন্টে (L2)। এটি পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার (৯.৩ লক্ষ মাইল) দূরে, পৃথিবীর রাতের দিকের অংশে অবস্থিত।
- ওয়েবের মূল লক্ষ্য হলো ছায়াপথের জন্ম ও বিবর্তন এবং নক্ষত্র ও গ্রহসমূহের সৃষ্টি সংক্রান্ত গবেষণা।

উল্লেখ্য,
- সবচেয়ে পুরনো ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ।
- সূর্যের চেয়ে ষোলো লক্ষগুণ ভারী এই ব্ল্যাকহোলের বয়স প্রায় মহাবিশ্বের বয়সের কাছাকাছি, যেখানে মহাবিশ্বের বয়স ১৩৮০ কোটি বছর।
- এই ব্ল্যাকহোলটি নক্ষত্র-অর্থাৎ তারাদের জন্মের বিষয়ে আরো নিখুঁত তথ্য দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
- এই গবেষণায় বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের দুটি ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করেছেন।
- মিড-ইনফ্রারেড যন্ত্র (MIRI) এবং নিয়ার ইনফ্রারেড ক্যামেরা। 

উৎস: 
১। ব্রিটানিকা ওয়েবসাইট। 
২। স্পেস ডট কম।