বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ২৫ / ৬২ · ২,৪০১২,৫০০ / ৬,১৭৯

২,৪০১.
How many non-life insurance companies are there in Bangladesh at present?
  1. 35
  2. 36
  3. 44
  4. 46
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
i) সাধারণ বীমা কর্পোরেশন এবং
ii) জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

⇒ বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন।
- এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
⇒ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA)-এর সর্বশেষ তথ্য অনুসারে, দেশে ৮২টি বীমা কোম্পানি রয়েছে, যার মধ্যে ৩6টি জীবন বীমা সংস্থা এবং ৪৬টি নন-লাইফ ইন্স্যুরেন্স সংস্থা রয়েছে।

উৎস: i) IDRA ওয়েবসাইট।
ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
iii) সাধারণ বীমা কর্পোরেশন। [link]
২,৪০২.
What is the main excretory organ of the human body?
  1. Lungs
  2. Kidney
  3. Stomach
  4. Liver
ব্যাখ্যা
মানুষের রেচন প্রক্রিয়া:
- রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া, যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয়।
- দেহের এ সকল বর্জ্য পদার্থগুলো শরীরে কোন কারণে জমতে থাকলে নানা রকমের অসুখ দেখা দেয়, পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
- রেচন প্রক্রিয়ায় দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয়ে দেহ থেকে বের করে দিয়ে দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে।
- শরীরের অতিরিক্ত পানি, লবণ, কার্বন ডাই-অক্সাইড ও জৈব পদার্থগুলো সাধারণত রেচনের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হয়।
- রেচন পদার্থ নিষ্কাশনের জন্য মানবদেহে সুনির্দিষ্ট অঙ্গ রয়েছে।
- যে সব অঙ্গ রেচন কাজে অংশ গ্রহণ করে তাদেরকে রেচন অঙ্গ বলা হয়। এটি রেচনতন্ত্র নামে পরিচিত।
- রেচনতন্ত্রের মাধ্যমে শতকরা ৮০% রেচন পদার্থ নিষ্কাশিত হয়। বাকি ২০% রেচন পদার্থ বিভিন্ন ক্রিয়াকর্মে উৎপন্ন ও বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়।
- মানবদেহের রেচন অঙ্গের নাম বৃক্ক।
- আর বৃক্কের একক হলো নেফ্রন।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪০৩.
Where will COP-30 be held?(September, 2025)
  1. Rio de Janeiro, Brazil
  2. Belém, Brazil
  3. São Paulo, Brazil
  4. Brasília, Brazil
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- COP এর পূর্ণরূপ Conference of the parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা।
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।

কপ-৩০:
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।
- সময়কাল: ১০ নভেম্বর, ২০২৫ ২১ নভেম্বর, ২০২৫।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট ও UNFCC অফিসিয়াল ওয়েবসাইট।

২,৪০৪.
The capital city of Australia is:
  1. Sydney
  2. Melbourne
  3. Brisbane
  4. Canberra
  5. Perth
ব্যাখ্যা
• The capital city of Australia is- Canberra. 

• অন্যদিকে: 
- Sydney: অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর।
- Melbourne: অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র।
- Brisbane: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহর।
- Perth: অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে অবস্থিত শহর।

সূত্র: ব্রিটানিকা।
২,৪০৫.
Where was the recently held pro-Palestinian “March for Humanity” held?
  1. London
  2. Sydney
  3. Delhi
  4. New York
ব্যাখ্যা

 ফিলিস্তিনপন্থী 'মার্চ ফর হিউম্যানিটি' কর্মসূচি:
- অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে ৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ কর্মসূচি 'মার্চ ফর হিউম্যানিটি'।
- এই কর্মসূচিতে দশ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। 
- এই বিক্ষোভে অংশ নিতে দেখা যায় উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ-কে।
- এছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেল এমপি এড হুসিক এবং নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার বব কার। 
- সিডনি হারবার ব্রিজ সর্বশেষ ২০২৩ সালে ওয়ার্ল্ড প্রাইড উপলক্ষ্যে জনসমাবেশের জন্য বন্ধ করা হয়েছিল।

উৎস: বিবিসি নিউজ। [লিঙ্ক]

২,৪০৬.
How many Schedules were there in the original Constitution of 1972 of Bangladesh?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
  5. 6
ব্যাখ্যা

১৯৭২ সালের মূল সংবিধানের বৈশিষ্ট্য:
- ১৯৭২ সালের মূল সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটি মূল দলিল। এ সংবিধানটি উৎকৃষ্ট এবং বিভিন্ন দিক দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত। এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ:
১. লিখিত দলিল: মূল সংবিধান একটি সুলিখিত দলিল। এতে ১টি প্রস্তাবনা, ৪টি তফসিল, ১১টি ভাগ এবং ১৫৩টি অনুচ্ছেদ আছে।
২. দুষ্পরিবর্তনীয়: বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। তবে সংশোধন পদ্ধতি খুব কঠিন নয়। সংসদের দুই-তৃতীয়াংশ ভোটে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব পাস করানো যায়।
৩. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের দ্বিতীয় ভাগে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা-এই চারটি মূলনীতিকে সংবিধানের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়।
৪. মৌলিক অধিকার সংবিধানের জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য সংবিধানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে।
৫. এককেন্দ্রিক রাষ্ট্র সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রিয় সরকারই সব ক্ষমতার অধিকারী। কেন্দ্রিয় আইনসভাই সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা।
৬. প্রজাতন্ত্র: বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান এবং তাঁর নামে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে। রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন।
৭. এক-কক্ষবিশিষ্ট আইনসভা: সংবিধানে দেশের জন্য একটি এক-কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান করা হয়। ৩০০ জন নির্বাচিত ও ১৫ জন সংরক্ষিত মহিলা আসনসহ মোট ৩১৫ জন সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। পরবর্তীতে সংরক্ষিত মহিলা আসন বৃদ্ধি করে ৩০ জন এবং চতুর্দশ সংশোধনীতে বৃদ্ধি করে তা ৪৫ করায় বর্তমানে সংসদ সদস্য সংখ্যা ৩৪৫ জন।
৮. সংসদীয় পদ্ধতির সরকার মূল সংবিধানে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে প্রধানমন্ত্রী করে তার মন্ত্রিপরিষদকে দেশের প্রকৃত শাসক করা হয়। মন্ত্রিপরিষদ সকল কাজের জন্য সংসদের নিকট জবাবদিহি করবে।
৯. বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানে বাংলাদেশের জন্য একটি সর্বোচ্চ আদালত গঠনের ব্যবস্থা করা হয়। সুপ্রীম কোর্ট হবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই আদালত সংবিধানের প্রাধান্য নিশ্চিত করবে এবং তার স্বাধীনতা সংরক্ষণ করবে।
১০. ন্যায়পাল সরকারি যে কোন কর্তৃপক্ষের কাজের নিরপেক্ষ তদন্তের জন্য সংবিধানে ন্যায়পালের পদ সৃষ্টি করা হয়েছে। ন্যায়পাল যে কোন বিষয়ে নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবেন।
১১. সাংবিধানিক প্রাধান্য সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে ঐসব ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে।

সংবিধানের তফসিল:
- ১৯৭২ সালের মূল সংবিধানে ৪টি তফসিল ছিল।
- সংবিধানের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল যুক্ত করা হয়েছিল ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। পঞ্চম তফসিলে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ। ষষ্ঠ তফসিলে আছে ১৯৭১ সালের ‘২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে’ বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা। আর সপ্তম তফসিলে আছে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: i) পৌরনীতি, বাংলাদেশের সংবিধান, এস এস সি প্রোগ্রাম।
ii) প্রথম আলো।

২,৪০৭.
Which colour has the shortest wavelength?
  1. Violet
  2. Red
  3. Yellow
  4. Green
  5. Blue
ব্যাখ্যা
আলাের তরঙ্গদৈর্ঘ্য: 
- দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল। 
- আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়। 
- আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়। 
- লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই এর বিক্ষেপণ কম। 
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম। 
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি। 
- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,৪০৮.
According to the Economic Review 2024, what is inflation in the non-food sector?
  1. 9.34%
  2. 10.22%
  3. 9.74%
  4. 9.92%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%(খাদ্য: ১০.২২%, খাদ্য বহির্ভূত খাত: ৯.৩৪%)।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৪০৯.
Asia Cup 2025 is the _____th edition of the tournament. [May, ২০২৫]
  1. 15th
  2. 16th
  3. 17th
  4. 18th
ব্যাখ্যা
এশিয়া কাপ ২০২৫:
- ২০২৫ সালের এশিয়া কাপ হবে টুর্নামেন্টের ১৭তম আসর। 
- এটি ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
- ম্যাচগুলি টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলা হবে।
- ভারত এই টুর্নামেন্টের আয়োজন করবে, যেখানে আটটি দল অংশগ্রহণ করবে।
- পাঁচটি প্রধান দল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান - ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে।
- অন্যদিকে হংকং, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত ২০২৪ সালের এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপের মাধ্যমে তাদের স্থান অর্জন করেছে।
- এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

উৎস: Asia Cup 2025 ওয়েবসাইট।
২,৪১০.
Burimari land port is located in which upazila?
  1. Hatibandha
  2. Lalmonirhat
  3. Patgram
  4. Kaliganj
ব্যাখ্যা
বুড়িমারী স্থলবন্দর:
- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী সীমান্তে এ স্থল বন্দর অবস্থিত।
- ভারত, ভূটান এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার্থে বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয় ১৯৮৮ খ্রিষ্টাব্দে।
- এ বন্দর দিয়ে ভারত, ভূটান ও নেপাল হতে কয়লা, কাঠ, টিম্বার, পাথর, সিমেন্ট, চায়না ক্লে, বল ক্লে, কোয়ার্টজ, রাসায়নিক সার, কসমেটিক সামগ্রী, পশু খাদ্য, বিভিন্ন ধরণের ফলমূল, পিঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, গম, বিভিন্ন ধরণের বীজ, তামাক ডাটা প্রভৃতি মালামাল আমদানী করা হয়।
- বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ইলিশ মাছ, মেলামাইনের তৈরী বাসনপত্র এবং ঔষধ সহ কতিপয় মালামাল।

বিভিন্ন স্থলবন্দরের নাম ও অবস্থান:
- হিলি স্থলবন্দর: হাকিমপুর, দিনাজপুর।
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

সূত্র - বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
২,৪১১.
The “Dollar Diplomacy” was a foreign policy adopted by which U.S. President in the early 20th century?
  1. Franklin D. Roosevelt
  2. Woodrow Wilson
  3. Barack Obama
  4. William Howard Taft
ব্যাখ্যা

• ডলার কূটনীতি:
⇒ ডলার কূটনীতি হল এক ধরণের বৈদেশিক নীতি যা অন্যান্য দেশে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তি বা রাজনৈতিক চাপের পরিবর্তে অর্থনৈতিক ও আর্থিক প্রণোদনা ব্যবহার করে।
- ডলার কূটনীতি বিংশ শতাব্দীর গোড়ার দিকে মার্কিন রাষ্ট্রপতি উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট কর্তৃক গৃহীত। 
- ডলার কূটনীতি মূলত ল্যাটিন আমেরিকা এবং এশিয়ায় ব্যবহৃত হত।

উৎস: ব্রিটানিকা।

২,৪১২.
Who is the painter of the famous painting 'Tin Kanya'?
  1. S.M. Sultan
  2. Zainul Abedin
  3. Novera Ahmed
  4. Quamrul Hassan
ব্যাখ্যা
- বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কামরুল হাসান।

কামরুল হাসান:
- কামরুল হাসান একজন প্রখ্যাত বাংলাদেশি চিত্রশিল্পী।
- তিনি ‘পটুয়া’ নামে পরিচিত।
- শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে মিলিত হয়ে ১৯৪৮ সালে ঢাকায় একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন।
- ১৯৬০ সালে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের নকশাকেন্দ্রের প্রধান নকশাবিদ নিযুক্ত হন।
- কামরুল হাসানের চিত্রকলার প্রধান উপাদান নর-নারী, পশুপাখি (প্রধানত গরু ও শৃগাল), সাপ ও প্রকৃতি।
- চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য কামরুল হাসান বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হন।
- সেসবের মধ্যে প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫), কুমিল্লা ফাউন্ডেশন স্বর্ণপদক (১৯৭৭), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৭৯), চারুশিল্পী সংসদ সম্মান (১৯৮৪), বাংলা একাডেমির ফেলো (১৯৮৫) উল্লেখযোগ্য।

কামরুল হাসান-এর বিখ্যাত শিল্পকর্ম:
- তাঁর ‘তিনকন্যা’ ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যথাক্রমে যুগোস্লাভিয়া সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে।
- বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- স্বাধীনতাযুদ্ধকালে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ পোস্টারটি খুব বিখ্যাত হয়।
- বিমানের বিখ্যাত "বলাকা" লোগোটি ডিজাইন করেছিলেন শিল্পী কামরুল হাসান।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
২,৪১৩.
Who was not a martyr in the 1952 Bengali Language Movement?
  1. Abul Barkat
  2. Abdul Jabbar
  3. Rafiq Uddin Ahmed
  4. Abdus Salam
  5. Asaduzzaman
ব্যাখ্যা

- আসাদুজ্জামান ভাষা আন্দোলনের শহীদ নয়।
-
তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহীদ ছাত্রনেতা।

শহীদ আসাদুজ্জামান আসাদ:

- শহীদ আসাদুজ্জামান আসাদ উনিশশত ঊনসত্তরের গণঅভ্যুত্থান এর শহীদ ছাত্রনেতা।
- আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
- তিনি ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।
- তাঁর মৃত্যু ঊনসত্তরের ছাত্র-গণআন্দোলনের গোটা অবয়বকেই পাল্টে দেয় এবং তা আইয়ুব খানের শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পরিণত হয়।

ভাষা আন্দোলন:

- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত।
- আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
- ২১শে ফেব্রুয়ারির মিছিলে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
- আব্দুস সালাম ছিলেন সরকারের চতুর্থ শ্রেণীর কর্মচারি।
- রফিকউদ্দিন আহমদ জগন্নাথ কলেজে (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ছাত্র ছিলেন।
- আবদুল জব্বার ছিলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামের এক কৃষক পরিবারের সন্তান।

উৎস: বাংলাপিডিয়া।

২,৪১৪.
Who led the Z Force during the Liberation War?
  1. Khaled Mosharraf
  2. K.M. Shafiullah
  3. A.N.M. Nuruzzaman
  4. Ziaur Rahman
ব্যাখ্যা

ব্রিগেড ফোর্স:
- মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়।
• জেড ফোর্স,
• কে ফোর্স,
• এস ফোর্স।

⇒ জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স।
- ‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়।
- ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।

⇒ কে.এম.সফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স।
- ‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি অক্টোবরে গঠিত হয়।
- ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়।

⇒ খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স।
- ‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৪১৫.
What is the name of the outer layer of the heart?
  1. Endocardium
  2. Myocardium
  3. Mesocardium
  4. Epicardium
  5. None of the above
ব্যাখ্যা
• হৃৎপিণ্ডের আবরণ: 
- হৃৎপিণ্ড একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত। 
- এর বাইরের স্তরটিকে প্যারাইটাল ও ভেতরেরটিকে ভিসেরাল বলে। 
- স্তর দুটির মাঝে তরল পদার্থপূর্ণ পেরিকার্ডিয়াম গহ্বর থাকে যা হৃৎপিণ্ডের সংকোচন ও নিয়ন্ত্রণে সাহায্য করে। 
- পেরিকার্ডিয়াল হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 
- হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে। 
- হৃৎপিণ্ডকে সর্বদা সিক্ত রেখে শুষ্কতার হাত থেকে রক্ষা করে।

হৃৎপিণ্ডের প্রাচীর: 
- হৃৎপিণ্ডের প্রাচীর অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। 
- এসব পেশীকে হৃদপেশী বা কার্ডিয়াক পেশি বলে। 
- পেশিগুলো তিন স্তরবিশিষ্ট। যেমন- 

ক. এপিকার্ডিয়াম (Epicardium): 
- এটি হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর এবং যোজক কলায় তৈরি। 
- এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। 

খ. মায়োকার্ডিয়াম (Myocardium): 
- মায়োকার্ডিয়াম হৃৎপ্রাচীরে মধ্যবর্তী স্তর। 
- স্তরটি পুরু, দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। 

গ. এন্ডোকার্ডিয়াম (Endocardium): 
- এটি হৃৎপ্রাচীরের ভেতরের স্তর যা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকাসমূহ সৃষ্টি করে তা ঢেকে রাখে এবং রক্তের সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪১৬.
Which district produce the most cotton in Bangladesh?
  1. Jhenaidah
  2. Bogura
  3. Thakurgaon
  4. Kushtia
ব্যাখ্যা
তুলা চাষ:
- ১৯৭৩-৭৪ সনে বাংলাদেশে সমভূমির তুলাচাষ শুরু হওয়ার পর থেকে তুলা চাষ এলাকা ও উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়।
- বর্তমানে সমতল এলাকার ৩৪টি জেলায় সমভূমির জাতের তুলার আবাদ হচ্ছে এবং অতি সম্প্রতি ৩টি পার্বত্য জেলাতেও পাহাড়ি জাতের পাশাপাশি সমভূমির জাতের তুলার চাষাবাদ হচ্ছে।
- পাহাড়ি তুলা এপ্রিল-মে মাসে এবং সমভূমির তুলা জুলাই-আগস্ট মাসে বপন করা হয়।
- পাহাড়ি তুলা ডিসেম্বর-জানুয়ারি মাসে এবং সমভূমির তুলা জানুয়ারি-মার্চ মাসে উত্তোলন করা হয়।
- বর্তমানে তুলা উন্নয়ন বোর্ড তুলা গবেষণা, এর সম্প্রসারণ, বীজ উৎপাদন ও বিতরণ, প্রশিক্ষণ, বাজারজাতকরণ ও জিনিং এবং ঋণ বিতরণ প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। 
 
তুলার চাষকৃত জাতগুলো:
- সমতল এলাকায় বর্তমানে, সিবি-৫, সিবি-৯ সিবি-১০ ও সিবি-১১ প্রভৃতি উচ্চফলনশীল জাতের তুলা এবং
- হাইব্রিড জাতের মধ্যে হীরা ও রূপালী-১ ও ডিএম-১ জাতের তুলা চাষ হচ্ছে।
- এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ি তুলা-১ ও পাহাড়ি তুলা-২ নামে উচ্চফলনশীল জাতের তুলা চাষ হয়।
 
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২২ অনুসারে উৎপাদনে শীর্ষ জেলা:
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।
 
উৎস: i) কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
         ii) কৃষি তথ্য সার্ভিস।
২,৪১৭.
Which country is currently the highest emitter of carbon dioxide (CO₂) in the world? [ July,2025]
  1. United States
  2. China
  3. Russia
  4. India
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান 'ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ' তথ্যানুসারে,
- বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন।
- দেশটি ২০২৩ সালে প্রায় ১ হাজার ৩২৬ কোটি টন কার্বন নিঃসরণ করেছে।
- এটি বৈশ্বিক নিঃসরণের প্রায় ৩৫ শতাংশ।
- ভারী শিল্প, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও দ্রুত নগরায়ণের কারণে চীনে দূষণের মাত্রা ভয়ানকভাবে বেড়েছে।
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র এবং তৃতীয় ভারত।

উৎস: World Population review. [Link]
২,৪১৮.
Who was the first Muslim to win a Nobel Prize?
  1. Shirin Ebadi
  2. Malala Yousafzai
  3. Anwar Sadat
  4. Abdus Salam
ব্যাখ্যা
প্রথম মুসলমান নোবেল বিজয়ী:
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলমান ছিলেন মিশরের তৃতীয় রাষ্ট্রপতি আনওয়ার সাদাত।
- তিনি ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

⇒ ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে ইসরায়েল তা দখল করে নিয়েছিল। ১৯৭৩ সালে মিশরের সিনাই উপদ্বীপ উদ্ধারের জন্য ইয়ম কিপুর যুদ্ধে তিনি মিশরের নেতৃত্ব দেন। এরপর তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসেন এবং মিশর-ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির কারণে আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিম ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

অন্যদিকে -
• আবদুস সালাম: প্রফেসর মুহাম্মদ আবদুস সালাম ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি পাকিস্তানী পদার্থবিজ্ঞানী। ১৯৭৯ সালে স্টিভেন ওয়াইনবার্গ ও শেল্ডন লি গ্ল্যাশোর সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ড. আবদুস সালাম পাকিস্তানের প্রথম এবং বিজ্ঞানে প্রথম মুসলিম নোবেল বিজয়ী ছিলেন।

• শিরিন এবাদি: শিরিন এবাদি প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি প্রথম ও একমাত্র ইরানী যাকে শান্তির জন্য এ সম্মান দেওয়া হয়। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

• ইয়াসির আরাফাত: ইয়াসির আরাফাত ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী একজন নেতা। ১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর আইজাক রবিন, শিমন পেরেজ ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তির জন্য নোবেল পুরস্কার লাভকারী প্রথম ফিলিস্তিনি মুসলমান তিনি।

• মালালা ইউসুফজাই ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ভারতীয় সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর সাথে যৌথভাবে এই পুরস্কার লাভ করেন। 

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
২,৪১৯.
Which bank is established under Bangladesh Police Welfare Trust?
  1. Trust Bank PLC
  2. BASIC Bank Limited
  3. IDBI Bank Ltd
  4. Community Bank Bangladesh PLC
ব্যাখ্যা
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC):
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২০১৯ সালে।
- এই ব্যংকের মূল উদ্দেশ্য হলো দেশের জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা।
- প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত।

⇒ এই বেসরকারি ব্যাংকটি ডিজিটাল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এবং রিটেইল ব্যাংকিং সেবা প্রদান করে থাকে।
- কমিউনিটি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের পণ্য ও সেবা প্রদান করে, যেমন সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ সুবিধা, এবং আন্তর্জাতিক লেনদেনের সুযোগ।
- ব্যাংকটি গ্রাহকদের সহজে এবং দ্রুত ব্যাংকিং সেবা পাওয়ার জন্য মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে।

উৎস: Community Bank Bangladesh PLC ওয়েবসাইট।
২,৪২০.
Where was the first commercial tea cultivation in Bangladesh started?
  1. Jaffna
  2. Malanichara
  3. Tamabil
  4. Khagrachari
ব্যাখ্যা
চা ও চা বাগান:
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
- সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়।

সূত্র - বিবিসি বাংলা, ২১ মে ২০১২, দৈনিক সমকাল, ১০ ফেব্রুয়ারী ২০১৮ ও বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
২,৪২১.
When was OPEC established?
  1. 1956
  2. 1958
  3. 1960
  4. 1961
  5. 1962
ব্যাখ্যা

• OPEC:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC)।
- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries
- প্রতিষ্ঠা লাভের স্থান - বাগদাদ, ইরাক (বাগদাদ সম্মেলনের মাধ্যমে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- ১৯৬০ সালে (OPEC ) গঠিত হয়।
- বর্তমান সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া (১ সেপ্টেম্বর, ১৯৬৫ থেকে)।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর বর্তমান সদস্য দেশ- ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

তথ্যসূত্র: OPEC -এর ওয়েবসাইট।

২,৪২২.
'Doel' is a hybrid varieties of which crop?
  1. Rice
  2. Maize
  3. Potato
  4. Wheat
ব্যাখ্যা

বিভিন্ন ফসলের উন্নত জাত:
• উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী ও আকবর।
• উন্নত জাতের ধান: ইরাটম, ব্রি হাইব্রিড - ১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি। 
• উন্নত জাতের তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
• উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
• উন্নত জাতের আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি ও মােহনভােগ।
• উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
• উন্নত জাতের মরিচ: যমুনা।
• উন্নত জাতের বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
• উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
• উন্নত জাতের তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
• উন্নত জাতের আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।

২,৪২৩.
According to the World Investment Report 2024 published by United Nations Conference on Trade and Development (UNCTAD), which of the following countries made the highest amount of Foreign Direct Investment in 2023?
  1. USA
  2. Japan
  3. China
  4. Hong Kong
  5. None
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
- প্রকাশক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)।
- শিরোনাম: World Investment Report 2024.

প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগে শীর্ষ ৫ দেশ:
১। যুক্তরাষ্ট্র,
২। চীন,
৩। সিঙ্গাপুর,
৪। হংকং,
৫। ফ্রান্স।



উৎস: World Investment Report 2024. [link]
২,৪২৪.
Which country won the SAFF U-20 Women's Championship 2025? [ July, 2025]
  1. Nepal
  2. Bhutan
  3. Bangladesh
  4. India
ব্যাখ্যা
• সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ 2025: 
- অংশগ্রহন: ‎মোট দল ৪টি। 
- নেপাল ,বাংলাদেশ, ভুটান, বাংলাদেশ।
- চ্যাম্পিয়ন: বাংলাদেশ। 
- দ্বিতীয় স্থান: নেপাল। 
-  বাংলাদেশ পক্ষে সর্বচ্চো গোলদাতা: সাগরিকা। 
- নেপালের পক্ষে সর্বচ্চো পূর্ণিমা রায়। 
- গোল্ডেন বুট: পূর্ণিমা রায়। (১০ গোল)

উৎস: প্রথম আলো। 
২,৪২৫.
What was the former name of RAJUK?
  1. Urban Development Authority
  2. Dhaka City Corporation 
  3. Urban Planning Department 
  4. Dhaka Improvement Trust 
ব্যাখ্যা

- রাজউকের পূর্ব নাম ছিল Dhaka Improvement Trust.

রাজউকের ইতিহাস: 

- ১৯৫৬ সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়ন ও পরিবর্ধনের “ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট” (ডিআইটি) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৭ সালে উক্ত আইন সংশোধনের মাধ্যমে “রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ” বা রাজউক হিসেবে পরিবর্তিত  হয়।
- ১৯৮৭ সালে রাজউকের পরিধি সাভার, কেরানিগঞ্জ ও অন্যান্য এলাকায়।
- ১৯৫৯ সালে সর্ব প্রথম ঢাকার মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়।
- প্রাথমিকভবে ২২০ বর্গমাইল এলাকা অন্তর্ভূক্ত ছিল যা পরবর্তীতে ৩২০ বর্গমাইলে উন্নীত করা হয়।
- ২০১০ সালে ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রনয়ন করা হয়।
- বর্তমানে চেয়ারম্যান এবং পাঁচ জন সদস্য পর্ষদের পরিচালনায় রাজধানী ঢাকা ও এর আশেপাশের শহরাঞ্চল। 

উৎস: রাজউক ওয়েবসাইট।

২,৪২৬.
What is the full form of GDP?
  1. General Domestic Product
  2. Growing Domestic Product
  3. Gross Domestic Product
  4. Good Domestic Product
ব্যাখ্যা
Gross Domestic Product (GDP):
- GDP এর পূর্ণরূপ হলো Gross Domestic Product (মোট দেশজ উৎপাদন)।
- মোট দেশজ উৎপাদন বা জিডিপি হলো একটি নির্দিষ্ট দেশের ভূখণ্ড ও রাজনৈতিক সীমানার মধ্যে অবস্থানরত দেশি ও বিদেশি সকল সম্পদ ব্যবহার করে এক বছরে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য ও সেবার বাজার মূল্য।
- জিডিপি একটি দেশের ভূগোলিক সীমার মধ্যে উৎপাদিত সব ধরনের পণ্য ও সেবার আর্থিক মূল্য হিসাব করে।
- এটি দেশের অর্থনৈতিক উৎপাদন ক্ষমতার সার্বিক চিত্র তুলে ধরে এবং দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়।

তথ্যসূত্র - বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪২৭.
Who is the first Bangladeshi to summit Mount Annapurna-1?
  1. Nishat Majumdar
  2. Musa Ibrahim
  3. Babar Ali
  4. Wasfia Nazreen
ব্যাখ্যা
- প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ এবং অন্যতম কঠিন পর্বত অন্নপূর্ণা-১ (২৬ হাজার ৫৪৫ ফুট) সফলভাবে আরোহণ করেছেন বাবর আলী।
- পর্বতারোহী বাবর আলী পেশায় চিকিৎসক।
- তিনি ভার্টিক্যাল ড্রিমার্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক।
- ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোৎসে পর্বত জয় করেন।

উৎস: The Daily Star বাংলা (এপ্রিল ৭, ২০২৫)
২,৪২৮.
What is the minimum paid-up capital required to establish a digital bank at present? [December 2025]
  1. Tk 100 crore
  2. Tk 120 crore
  3. Tk 250 crore
  4. Tk 300 crore
ব্যাখ্যা

• ডিজিটাল ব্যাংক:
- ডিজিটাল ব্যাংক হবে ইন্টারনেট ও অ্যাপ-নির্ভর সেবা যা যন্ত্রের মাধ্যমে নিতে হবে।
- এই ব্যাংকের স্থাপনা থেকে কোনো সেবা নেওয়া যাবে না।

• বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালের ১৪ জুন ডিজিটাল ব্যাংকের নীতিমালা করে।
- নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন হবে ৩০০ কোটি টাকা।
- এটির কার্যক্রম পরিচালনার জন্য শুধু প্রধান কার্যালয় থাকবে। তবে সেবা প্রদানের জন্য কোনো কার্যালয় থাকবে না।
- অর্থাৎ এই ব্যাংক কোনো ওভার দ্য কাউন্টার (ওটিসি) বা বুথ বসিয়ে সেবা দেবে না। ডিজিটাল ব্যাংকের নিজস্ব কোনো শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএমও থাকবে না। সব সেবাই দেওয়া হবে অ্যাপস, মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রের মাধ্যমে।

⇒ ডিজিটাল ব্যাংকে দিন-রাত ২৪ ঘণ্টাই সেবা মিলবে। গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে এই ব্যাংক ভার্চ্যুয়াল কার্ড, কিউআর কোড ও অন্য কোনো উন্নত প্রযুক্তিভিত্তিক পণ্য চালু করতে পারবে। তবে লেনদেনের জন্য কোনো প্লাস্টিক কার্ড দিতে পারবে না। এই ব্যাংকের সেবা নিতে গ্রাহকেরা অন্য ব্যাংকের এটিএম, এজেন্টসহ নানা সেবা ব্যবহার করতে পারবেন। তবে ডিজিটাল ব্যাংক কোনো ঋণপত্র (এলসি) খুলতে এবং বড় ও মাঝারি শিল্পে কোনো ঋণ দিতে পারবে না। শুধু ছোট ঋণ দিতে পারবে।

উল্লেখ্য,
- সম্প্রতি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকে ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এগুলো হলো: ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

উৎস: প্রথম আলো।

২,৪২৯.
Who is the youngest person to win a Nobel Prize?
  1. Albert Einstein
  2. Malala Yousafzai
  3. Mother Teresa
  4. William Lawrence Bragg
ব্যাখ্যা
মালালা ইউসুফজাই:
- তিনি পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্মগ্রহণ করেন।
- ২০১২ সালে, একটি তালেবান বন্দুকধারী একটি স্কুল বাসে মালালাকে মাথায় গুলি করে।
- তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডে পালিয়ে যেতে হয়েছিল এবং সেখানে নির্বাসনে থাকতে হয়েছিল।
- ২০১৩ সালে টাইম ম্যাগাজিন মালালাকে "বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি"-এর মধ্যে একজন হিসেবে অভিহিত করেছিল।
- প্রতিটি শিশুর শিক্ষা লাভের অধিকারের জন্য লড়াইয়ের জন্য মালালা ইউসুফজাইকে ২০১৪ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।
- তিনি এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী।

সূত্র: নোবেল প্রাইজ অফিসিয়াল ওয়েবসাইট ও প্রথম আলো, বিবিসি বাংলা।
২,৪৩০.
Bangladesh will exit from the LDC category in -
  1. 2025
  2. 2026
  3. 2027
  4. 2028
ব্যাখ্যা
LDC (Least Developed Countries):

- বাংলাদেশ ২০২৬ সালে LDC হতে উত্তরণ করবে।
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে।
- এ পর্যন্ত মোট ৬টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৩১.
Who became the first Bangladeshi to reach the milestone of 250 wickets in Test cricket?
  1. Mustafizur Rahman
  2. Taskin Ahmed
  3. Mehedi Hasan Miraj
  4. Taijul Islam
ব্যাখ্যা

প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট:
- বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ।
- সাকিব আল হাসানকে ছাড়িয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
- একইসাথে বাঁহাতি স্পিনে ২৫০ উইকেটের মাইলফলকে তিনি পৌঁছে গেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায় ।
- রেকর্ড ভাগ করেছেন তারই সাবেক বোলিং কোচ রাঙ্গানা হেরাথের সাথে ।

তথ্যসূত্র - টিবিএস রিপোর্ট।

২,৪৩২.
According to the Constitution of Bangladesh, which one is a Private Bill?
  1. A bill introduced by a minister
  2. A Bill introduced by a Member of Parliament
  3. A bill introduced by members of the opposition party
  4. A bill approved by the Speaker
  5. A bill proclaimed by the President
ব্যাখ্যা

বিল:
- আইনের প্রাথমিক প্রস্তাবকে সংসদীয় ভাষায় বিল বলা হয়।
- আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
- বিল দুই প্রকার। যথা- সরকারি বিল ও বেসরকারি বিল।

• বেসরকারি বিল:
- যে বিল সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয় তাকে বেসরকারি বিল বলে।
- সংসদের ৭২(১) বিধি অনুসারে মন্ত্রী ব্যতীত সকল সংসদ সদস্য সংসদে বেসরকারি বিল উত্থাপনের নোটিশ দিতে পারে।
- বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন হয়।

অন্যদিকে,
- সরকারি বিল: যে বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয় তাকে সরকারি বিল বলে। সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিন সময়।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
ii) সংসদ সচিবালয় ওয়েবসাইট।

২,৪৩৩.
Private Insurance Companies started operating in the Bangladesh Insurance market from-
  1. 1984
  2. 1985
  3. 1986
  4. 1987
  5. None of these
ব্যাখ্যা
সাধারণ বীমা কর্পোরেশন:
- সাধারণ বীমা কর্পোরেশন ১৯৭৩ সালে প্রতিষ্ঠা লাভ করে।
- সাধারণ বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান যা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়নে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
- সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রাদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ প্রচার করে।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
২,৪৩৪.
Which of the following branches deals with animal behavior?
  1. Astrology
  2. Pathology
  3. Ethology
  4. Cytology
ব্যাখ্যা
প্রাণীর আচরণ:
- আচরণ প্রাণীদের একটি মৌলিক বৈশিষ্ট্য।
- ক্ষুদ্র এককোষী প্রাণী থেকে শুরু করে জটিল ও উন্নততর সব প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের আচরণ দেখা যায়।
যেমন- সম্পূর্ণ দেহের বা অংশ বিশেষের সঞ্চালন, দেহ ভঙ্গি, মুখের ভঙ্গি, বর্ণ পরিবর্তন, গন্ধ নির্গমন ইত্যাদি।
- জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ আলোচনা করা হয় তাকে আচরণবিদ্যা (Ethology) বলা হয়।
- Ethology শব্দটি দুটি গ্রিক শব্দ তথা ‘ethos’ (স্বভাব) ও ‘logos' (জ্ঞান) এর সমন্বয়ে গঠিত প্রাণিবিজ্ঞানের একটি বিশেষ শাখা।
- ইথোলজিতে আচরণ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
- উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়া প্রদর্শনের নামই আচরণ।
- প্রখ্যাত আচরণবিদ ম্যানিং (Manning) মনে করেন, আচরণের মধ্যে সে সব প্রক্রিয়া অন্তর্ভুক্ত যার মাধ্যমে প্রাণী তার বাহ্য পরিবেশ এবং দেহের অভ্যন্তরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হয় এবং তার কাঙ্খিত চাহিদার প্রেক্ষিতে প্রতিক্রিয়া করে।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৪৩৫.
Bangladesh is the ________ member of International Development Association (IDA).
  1. 106th
  2. 109th
  3. 113th
  4. 118th
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5. International Development Association (IDA).

IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উল্লেখয়,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।
- বাংলাদেশ IDA-১০৯তম এবং World Bank-এর ১১৮তম সদস্য।

উৎস: World Bank ওয়েবসাইট।
২,৪৩৬.
'Panchabrihi Rice' was invented by-
  1. Dr. Ataur Khan
  2. Dr. Abed Chaudhury
  3. Dr. Fahad Bhuia
  4. Dr. Shirajul Monir
ব্যাখ্যা
সাম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী পঞ্চব্রীহি ধান আবিষ্কার করেন।

পঞ্চব্রীহি:

- ফলন শেষ হওয়ার পর একটি ধানগাছ পুরোপুরি না কেটে ওই একই গাছে বিভিন্ন মৌসুমে আরও চারবার একই ধান উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী।
- বিভিন্ন মৌসুমে এক গাছ হতে পাঁচ প্রকারের ধান চাষের পদ্ধতিটি হচ্ছে পঞ্চব্রীহি।
- পঞ্চব্রীহির এক ধান গাছে পাঁচবার ফলন হয়।
- ২০২৩ সালের ১২ অক্টোবর লন্ডন-বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে সাংবাদিকদের এ আবিষ্কারের কথা জানান তিনি।
- পঞ্চব্রীহি ধান চাষে প্রথমবার ১১০ দিন পর ফলন আসে।
- পরের ফলন আসে ৪৫ দিন অন্তর।
- একবার বোরো, দুবার আউশ ও দুবার আমন ধানের ফলন পাওয়া যাবে।
- পঞ্চব্রীহি ধান প্রথমবার হেক্টরপ্রতি উৎপাদন হয় চার টন।
- ধানের চারা প্রতি ৪ সেন্টিমিটার দূরত্বে রোপণ করতে হয়।

উৎস- জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক প্রথম আলো, ১৬ অক্টোবর ২০২৩।
২,৪৩৭.
Which of the following is the main focus of the Kyoto Protocol?
  1. Biodiversity conservation
  2. Reduction of greenhouse gas emissions
  3. Protection of the ozone layer
  4. International trade regulation
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- স্বাক্ষরিত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস উদ্গিরণ কমানো।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- ২০১২ সালে কানাডা নিজেকে প্রত্যাহার করে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২,৪৩৮.
Which team is the champion in the tenth season of the Bangladesh Premier League?
  1. Fortune Barishal
  2. Comilla Victorians
  3. Rangpur Riders
  4. Khulna Tigers
ব্যাখ্যা
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল):
- চ্যাম্পিয়ন দল - ফরচুন বরিশাল,
- রানার্স-আপ - কুমিল্লা ভিক্টোরিয়ান্স,
- ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়- কাইল মায়ার্স.
- সর্বোচ্চ উইকেট সংগ্রাহক- শরিফুল ইসলাম,
- সর্বোচ্চ রান সংগ্রাহক- তামিম ইকবাল,
- প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- তামিম ইকবাল।

উৎস: ক্রিক ইনফো ও প্রথমআলো পত্রিকা রিপোর্ট।
২,৪৩৯.
The IMF's Special Drawing Rights (SDR) is often described as which of the following?
  1. A type of crypto -Currency
  2. A physical global Currency
  3. A direct loan for infrastructure
  4. An international reserve assets
ব্যাখ্যা

International Monetary Fund: 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund বা IMF)-
- এর স্পেশাল ড্রয়িং রাইটস (Special Drawing Rights বা SDR) একটি আন্তর্জাতিক রিজার্ভ অ্যাসেট (international reserve asset),
- যা ১৯৬৯ সালে IMF-এর সদস্য দেশগুলোর অফিসিয়াল রিজার্ভকে পরিপূরক হিসেবে তৈরি করা হয়েছে।
- এটি কোনো মুদ্রা (currency) নয়,
- বরং একটি হিসাবের ইউনিট যা সদস্য দেশগুলোর মধ্যে মুক্তভাবে ব্যবহারযোগ্য মুদ্রা (যেমন ডলার, ইউরো) আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, বিশেষ করে সংকটকালে। SDR-এর মূল্য একটি 'বাস্কেট' অফ কারেন্সি (যেমন USD, EUR, CNY, JPY, GBP) থেকে নির্ধারিত হয়।

উল্লেখ্য, 
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি। 

উৎস: IMF ওয়েবসাইট।

২,৪৪০.
'নকশ-ই জাহান' স্কয়ারটি কোন শহরে অবস্থিত?
  1. ইস্পাহান
  2. কায়রো
  3. ইস্তাম্বুল
  4. দামেস্ক
  5. কোনটি নয়
ব্যাখ্যা
• ইস্পাহান:
- ইস্পাহান মধ্য ইরানের প্রধান শহর , যা তার স্থাপত্য মহিমার জন্য এবং ইরানের শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত।
- ইস্পাহান তার স্থাপত্য মহিমার জন্য এবং ইরানের শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত , যার মধ্যে প্রতিরক্ষা উৎপাদন এবং দেশের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত।
-  ১৯৭৯ সালে ইসফাহানের নকশ-ই জাহান স্কয়ারকে ইউনেস্কো কর্তৃক মনোনীত করা হয়। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময় ইরানের ইস্পাহান শহরে পারমানবিক পরীক্ষা কেন্দ্রে বোমা হামলা চালায়।

উৎস: ব্রিটানিকা।
২,৪৪১.
Which Arab country in the Middle East first recognized Bangladesh?
  1. Lebanon
  2. Syria
  3. Iraq
  4. Iran
ব্যাখ্যা
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ:
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ছিল।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৮ মার্চ, ১৯৭৩।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪।

উৎস: বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান) ও দৈনিক জনকণ্ঠ।
২,৪৪২.
Which group of blood donors are called universal donors?
  1. B
  2. O
  3. AB
  4. A
ব্যাখ্যা
• রক্ত গ্রুপের বৈশিষ্ট্য:
- A গ্রুপের দাতা A ও AB রক্ত গ্রহীতাকে রক্ত দিতে পারে।
- B গ্রুপের দাতা B ও AB গ্রুপের গ্রহীতাকে রক্ত দিতে পারে।
- AB গ্রুপের গ্রহীতাকে A, B, AB ও O অর্থাৎ সকল গ্রুপের রক্ত দেখা যায়।এ কারণে AB গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহীতা (Universal recipient) বলে।
- O গ্রুপের রক্ত সকল গ্রুপ নিতে পারে, তাই O গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা Universal donor) বলে।
 
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা।
২,৪৪৩.
Which country has withdrawn its membership from the Commonwealth?
  1. Zimbabwe
  2. Zambia
  3. Ireland
  4. A & C
ব্যাখ্যা
কমনওয়েলথ:
কমনওয়েলথ এর সদস্যপদ ত্যাগকারী দুটি দেশ, যথা- আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। 
– কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
– ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন নামে পরিচিত ছিল (১৯৩১-১৯৪৯)।
– ব্রিটিশ শব্দটি বাদ দেওয়া হয় ১৯৪৯ সালে। 
– ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
– ব্রিটিশ উপনিবেশের সদস্য ছিল কিন্তু  কমনওয়েলথ  এর সদস্য না যথা-  বাহারাইন, ইরাক, মিশর, জর্ডান কুয়েত, মিয়ানমার কাতার, যুক্তরাষ্ট্র, সুদান ইত্যাদি।
– পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
– দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।

উল্লেখ্য,
– বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি।
– সর্বশেষ সদস্য টোগো, (ফেব্রুয়ারি ২০২৫)।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
২,৪৪৪.
What is the percentage of literacy as per the final report of the Population and Housing Census 2022?
  1. 71.35%
  2. 72.46%
  3. 74.80%
  4. 77.91%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
২,৪৪৫.
The documentary film based on liberation war, 'Rupali Shoikote' was directed by -
  1. Alamgir Kabir
  2. Tanvir Kabir
  3. Jahir Rayhan
  4. Tanvir Mokammel
ব্যাখ্যা
আলমগীর কবির:
- বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ আলমগীর কবির।
- আলমগীর কবিরের জন্ম ১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর, রাঙামাটি শহরে।
- তবে তাঁদের আদি বাড়ি বরিশাল জেলার বানারীপাড়ায়। 
- ১৯৮৯ সালের ২০ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। 

⇒ মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ইংরেজি বিভাগের প্রধান হয়ে কাজ করেন।
- ‘আহমেদ চৌধুরী’ ছদ্মনামে তিনি ইংরেজি খবর ও কথিকা পাঠ করতেন।
- তরুণসমাজকে উদ্বুদ্ধ করে এ দেশে শক্তিশালী চলচ্চিত্র আন্দোলন গড়ে তুলতে তাঁর অসাধারণ ভূমিকা ছিল।

⇒ প্রামাণ্যচিত্র দিয়ে পরিচালনা শুরু করলেও স্বাধীনতার পরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা শুরু করেন।
- মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশে তিনি বেশ কটি চলচ্চিত্র নির্মাণ করেন।
- তাঁর নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ধীরে বহে মেঘনা (১৯৭৩), সূর্যকন্যা (১৯৭৬), সীমানা পেরিয়ে (১৯৭৭), রূপালী সৈকতে (১৯৭৯), মোহনা (১৯৮২), পরিণীতা (১৯৮৪) ও মহানায়ক (১৯৮৫)। 
- তাঁর পরিচালিত তিনটি চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা’, ‘সীমানা পেরিয়ে’ ও ‘রূপালী সৈকতে’ ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ‘বাংলাদেশের সেরা ১০ চলচ্চিত্র’র তালিকায় স্থান পেয়েছে।

⇔ রূপালী সৈকতে:
- আলমগীর কবিরের চতুর্থ সিনেমা “রূপালি সৈকতে”।
- আলমগীর কবির “রুপালি সৈকতে” চলচ্চিত্রটি নির্মান করেছিলেন ১৯৭৯ সালে।

উৎস: বাংলাপিডিয়া।
২,৪৪৬.
Which of the following Indian province has no common boundary with Bangladesh?
  1. Manipur
  2. Tripura
  3. Mizoram
  4. Meghalaya
  5. None
ব্যাখ্যা
বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- তিনদিকের মূলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- বাংলাদেশের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।
- বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টার্সভুক্ত চারটি রাজ্যসহ মোট ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে।
- এগুলো হলো: পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম।
- সেভেন সিস্টার্সভুক্ত মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই।

⇒ সেভেন সিস্টার্স:
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়।
- রাজ্যগুলো হলো: আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৪৪৭.
What is the duration of Generation Beta?
  1. 2024-2038
  2. 2025-2039
  3. 2026-2040
  4. 2027-2041
ব্যাখ্যা
Generation Beta (জেনারেশন বিটা):
- Generation Beta: ২০২৫-২০৩৯ সাল।
- জেনারেশন বিটা বলতে ২০২৫ সালের শুরু থেকে ২০৩৯ সালের শেষ পর্যন্ত জন্ম নেওয়া যেকোনো শিশুকে বোঝায়।
- এটি জেনারেশন আলফার (Generation Alpha) পরবর্তী প্রজন্ম।

• জেনারেশন বিটা B: ২০২৫ - ২০৩৯ সালের মধ্যে জন্ম)।
• জেনারেশন আলফা: ২০১০ - ২০২৪। 
• জেনারেশন জেড Z: ১৯৯৫ - ২০০৯ সাল (তবে এই প্রজন্ম কখন শুরু হবে তা নিয়ে পরস্পরবিরোধী ধারণা রয়েছে - শুরুর তারিখ ১৯৯৩ থেকে ২০০০ পর্যন্ত)। 
• সহস্রাব্দ বা প্রজন্ম Y: ১৯৮০ - ১৯৯৫ সাল।
• জেনারেশন এক্স X: ১৯৬৬ - ১৯৮০ সাল।

উল্লেখ্য,
- জেনারেশন বিটা এবং জেনারেশন আলফা উভয়ের নামকরণ করেছে অস্ট্রেলিয়ান গবেষণা সংস্থা ম্যাকক্রিন্ডল।

উৎস: BBC.
২,৪৪৮.
What is the name of the proposed new university comprising the 7 government colleges in Dhaka?
  1. Dhaka Metropolitan University
  2. Dhaka Central University
  3. Government Central University
  4. Dhaka City University
  5. Dhaka University of Studies
ব্যাখ্যা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ):
- ঢাকার ৭ সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
- ঢাকার এই সাত সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
- এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।
- এই কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল।
- ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি রাজধানীর এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল।
- কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশসহ বিভিন্ন দাবিতে সময়–সময় আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা।

উৎস: প্রথম আলো (১৬ মার্চ ২০২৫)
২,৪৪৯.
______ insurance is the oldest form of insurance that was introduced in the 12th/13th century in the northern part of Italy. 
  1. Marine
  2. Fire
  3. Burglary
  4. Motor
  5. None of these
ব্যাখ্যা
• সামুদ্রিক বীমা হল বীমার প্রাচীনতম রূপ যা ১২/১৩ শতকে ইতালির উত্তরাঞ্চলে চালু হয়েছিল।

নৌ-বীমা:
- সামুদ্রিক কার্গো সাধারণ বীমা পলিসির আওতায় পড়ে।
- নৌ-বীমা একটি চুক্তি যেখানে বীমাকারী বীমাগ্রহীতাকে নৌ-পথে ক্ষতির বিপরীতে নির্ধারিত পন্থায় ও নির্ধারিত সীমা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের দায় গ্রহণ করে।
- বাণিজ্য তরী অর্থাৎ জাহাজের উপকরণাদির সম্ভাব্য ক্ষতির বিপরীতে যে বীমা করা হয়, তাকে জাহাজ বীমা বলে।
- বাণিজ্যিক জাহাজে পরিবহনকৃত পণ্যসমগ্রী সংক্রান্ত ক্ষতির অনিশ্চয়তার বিপরীতে যে বীমা করা হয় তাকে পণ্য বীমা বলে।
- সামুদ্রিক বিপদে জাহজের পণ্যসামগ্রীর ক্ষতি হলে বা সমুদ্রে পণ্য ফেলে দিলে তার মাসুল পাওয়া যায় না। এই মাসুলের ক্ষতির বিপরীতে যে বীমা করা হয় তাকে মাসুল বীমা বলা হয়।
- সমুদ্রপথে পরিবহনের উদ্দেশ্যে গোদাম থেকে মূল গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সকল বীমাই নৌ-বীমার আওতাভুক্ত হবে।

তথ্যসূত্র - ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
২,৪৫০.
Which forum initiated the creation of the V-20 Group?
  1. UNFCCC
  2. Climate Vulnerable Forum 
  3. IPCC
  4. WMO
ব্যাখ্যা

• V- 20 বা Vulnerable Twenty Group:
- এটি হলো ২০টি জলবায়ু-সংবেদনশীল (climate-vulnerable) দেশের একটি জোট,
- এই দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- প্রথম সভা: লিমা, পেরুতে।
- উদ্যোক্তা দেশ: ক্লাইমেট ভালনারেবল ফোরাম (CVF)।
- প্রথম সদস্য ২০টি দেশ:
- প্রথমে যেসব দেশ নিয়ে এই জোট গঠিত হয়েছিল:
- আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম।
- বর্তমান সদস্য দেশ: ৭০ টি।

উৎস: V- 20 ওয়েবসাইট।

২,৪৫১.
Who inaugurated the first Shaheed Minar?
  1. Shaheed Barkat's father
  2. Shaheed Barkat's mother
  3. Shaheed Shafiur's mother
  4. Shaheed Shafiur's father
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহীদ মিনার:
- শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ।
- এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত।

⇒ প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল অতিদ্রুত এবং নিতান্ত অপরিকল্পিতভাবে।
- ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি বিকেলে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করে।
- শহীদ মিনারটি ছিল ১০ ফুট উচ্চ ও ৬ ফুট চওড়া।
- মিনার তৈরির তদারকিতে ছিলেন জিএস শরফুদ্দিন (ইঞ্জিনিয়ার শরফুদ্দিন নামে পরিচিত), ডিজাইন করেছিলেন বদরুল আলম। সাথে ছিলেন সাঈদ হায়দার।
- ২৪ ফেব্রুয়ারি সকালে, ২২ ফেব্রুয়ারির শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন।
- ২৬ ফেব্রুয়ারি সকালে দশটার দিকে শহীদ মিনার উদ্বোধন করেন আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন।
- উদ্বোধনের দিন অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেলের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙ্গে ফেলে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৪৫২.
What is the slogan of COP30?
  1. Unity in Diversity
  2. One Planet, One Future
  3. Climate First
  4. Global Mutirao
  5. Zero Carbon emission
ব্যাখ্যা

COP–30: 
- COP– এর পূর্ণরূপ হলো Conference of the Parties.
- কপ৩০ সম্মেলন শুরু হয় ১০ নভেম্বর ২০২৫।
- কপ৩০ সম্মেলন  শেষ হয় ২২ নভেম্বর ২০২৫ (২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলও এক দিন সময় বৃদ্ধি করা হয়)।
- কপ৩০ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলেম, ব্রাজিল।
- কপ৩০–এর স্লোগান Global Mutirão (বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা)।
- Mutirão একটি ব্রাজিলীয় পর্তুগিজ শব্দ, যার অর্থ হলো মানুষের স্বেচ্ছাসেবী, সমন্বিত ও একসঙ্গে কাজ করা। 
- এর উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাধান, নীতিনির্ধারণ, প্রতিশ্রুতি নির্ধারণ ও বাস্তবায়ন পর্যবেক্ষণ করা। - প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে জার্মানির বন শহরে।
- ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিত হয় কপ ২৯।

উৎস:UNFCC ওয়েবসাইট।

২,৪৫৩.
Which historical document first established the principle that 'The king is subject to the law'?
  1. The U.S Constitution
  2. The Magna Carta
  3. The Napoleonic Code
  4. The U.S Declaration of Independence
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:

- ম্যাগনাকার্টাকে ইংল্যান্ড এর শাসনতন্ত্রের বাইবেল বলা হয়। 
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এটি প্রথমবারের মতো আইনগতভাবে ঘোষণা করে যে, রাজা বা শাসক আইনের ঊর্ধ্বে নয় এবং তাকে আইনের নিয়ম অনুসরণ করতে হবে।
- এর ফলে আইনের শাসন প্রতিষ্ঠার ধারণা বিকাশ লাভ করে, যা পরবর্তীতে আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং www.magnacarta800th.com.
২,৪৫৪.
What is the goal number 5 of the SDG 2030 Agenda?
  1. Zero hunger
  2. Quality Education
  3. Gender equality
  4. No poverty
ব্যাখ্যা
SDG 2030 এজেন্ডার ৫ নম্বর লক্ষ্য কী? - লিঙ্গ সমতা।

SDG:
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

উৎস: UNDP ওয়েবসাইট।
২,৪৫৫.
Which Bengali writer is famous for his detective character, Feluda?
  1. Manik Bandopadhyay
  2. Samaresh Basu
  3. Sunil Gangopadhyay
  4. Satyajit Ray
  5. None of them
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র 'ফেলুদা' এর স্রষ্টা সত্যজিৎ রায়।

• ফেলুদা সিরিজ: 
- ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরির প্রথমভাগ প্রকাশিত হয় যা পরের আরো দুইটি সংখ্যার মাধ্যমে শেষ হয়।
- ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে।
- ফেলুদার প্রধান সহকারী তোপসে ও লেখক লালমোহন গাঙ্গুলি।

উল্লেখ্য, 
- ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় শার্লক হোমস এর গোয়েন্দা গল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- ফেলুদার চরিত্রের সাথে হোমসের আর ফেলুদার ভাই ও সহকারীর সাথে হোমসের সহকারী ওয়াটসনের মিল পাওয়া যায়। 
- নিজের লেখা অধিকাংশ গল্পের বইয়ের মতই ফেলুদার বইতেও সত্যজিৎ রায় নিজেই প্রচ্ছদ ও অলংকরণ করতেন।

উৎস: ‘ফেলুদা সিরিজ’ এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
২,৪৫৬.
Which country applies the Dahiya Doctrine in war?
  1. United States
  2. Russia
  3. Ukraine
  4. Israel
ব্যাখ্যা
দাহিয়া ডকট্রিন:
- যুদ্ধে 'দাহিয়া ডকট্রিন' প্রয়োগ করে ইসরাইল।
- ‘দাহিয়া ডকট্রিনের’ প্রবর্তক ইসরায়েলি সামরিক বাহিনীর তৎকালীন নর্দান কমান্ডের প্রধান জেনারেল গাদি আইজেনকট।
- অবসরে যাওয়ার আগে তিনি ২০১৯ সালে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হয়েছিলেন।
- বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নতুন কিছু নয়।
- বরং নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবেই ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে।
- তাদের এই যুদ্ধনীতি ‘দাহিয়া (দাহিয়েহ) ডকট্রিন’ হিসেবে পরিচিত।
- এই যুদ্ধনীতি ইসরায়েল প্রথম গাজায় প্রয়োগ করেনি।
- এই যুদ্ধনীতি প্রথম প্রয়োগ করা হয়েছিল লেবাননে। 
- দাহিয়া শব্দটি এসেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়া এলাকার নাম থেকে।
- এলাকাটি দাহিয়েহ নামেও পরিচিত।
- দাহিয়াতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদর দপ্তর অবস্থিত ছিল।

উৎস: প্রথম আলো (১৫ নভেম্বর ২০২৪)
২,৪৫৭.
Bangladesh Became member of UNESCO in -
  1. 27th October, 1973
  2. 17th October, 1972
  3. 27th October, 1972
  4. 27th October, 1975
ব্যাখ্যা
বাংলাদেশ ২৭ অক্টোবর, ১৯৭২ সালে ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন।

বাংলাদেশের বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ: 

কমনওয়েলথ(৩৪ তম) - ১৮ এপ্রিল, ১৯৭২।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) - ১৭ মে, ১৯৭২ (UN ভুক্ত প্রথম সংস্থা)।
ILO - ২২ জুন, ১৯৭২।
IMF, বিশ্ব ব্যাংক - ১৭ আগস্ট, ১৯৭২।
UNESCO - ২৭ অক্টোবর, ১৯৭২।
FAO - ১২ নভেম্বর, ১৯৭৩।
NAM - ১৯৭৩ সালে।
OIC - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪।
জাতিসংঘ - ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।
CIRDAP - ৮ এপ্রিল, ১৯৮৭।
WTO - ১ জানুয়ারি, ১৯৯৫।
বিশ্ব পরমানু ক্লাব - ৪ নভেম্বর, ২০১৭।

উৎস: সংস্থাগুলোর ওয়েবসাইট।
২,৪৫৮.
According to the Economic Survey 2024, what is the GDP growth rate at constant prices?
  1. 4.36%
  2. 4.91%
  3. 5.12%
  4. 5.82%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,০৬,১৪৪ কোটি টাকা।

সূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৪৫৯.
What is the name of the Tripura community's traditional New Year festival?
  1. Pohela Boishakh
  2. Wangala
  3. Sangrai
  4. Biju
  5. Boisu
ব্যাখ্যা

ত্রিপুরা:
- একটি ঐতিহ্যবাহী প্রাচীন জাতি। ব্রিটিশ আমলে ত্রিপুরা ছিল একটি দেশীয় রাজ্য।
- ১৯৪৭ সালের পর ত্রিপুরী জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বসবাস সুবাদে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করে।
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাই, নোয়াখালীর বিলোনীয়া অঞ্চল, কুমিল্লা, চাঁদপুর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এরা বসবাস করেন।
- ত্রিপুরা জাতি যে ভাষায় কথা বলে তা কক্-বরক নামে অভিহিত।
- কক্-বরক্ ভাষাটি ৫৮৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রভাষা ছিল।
- ত্রিপুরা ভারতে যোগ দিলে কক্-বরক্ রাষ্ট্রভাষার মর্যাদা হারায়।
- ত্রিপুরা জাতির সামাজিক কাঠামো পিতৃতান্ত্রিক।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম বৈসু।
- ধর্ম বিশ্বাসে ত্রিপুরা জাতি সনাতন ধর্মের অনুসারী।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।

২,৪৬০.
Where is the World Economic Forum held each year?
  1. Geneva
  2. New York
  3. Washington, D.C.
  4. Davos
ব্যাখ্যা
প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum, WEF) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, অ্যাকাডেমিক, এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

⇒ WEF-এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধান করা, এবং বিশ্ব অর্থনীতির জন্য একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং আরও উন্নত ভবিষ্যৎ গঠন করা। 
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

- ২০-২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে World Economic Forum-এর ৫৫তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।
২,৪৬১.
Where is the Kailashtila gas field located?
  1. Chattogram
  2. Sylhet
  3. Rajshahi
  4. Dhaka
ব্যাখ্যা
কৈলাসটিলা গ্যাসক্ষেত্র সিলেট বিভাগে অবস্থিত একটি গ্যাসক্ষেত্র।
 
  কৈলাসটিলা গ্যাসক্ষেত্র: 
→ কৈলাসটিলা গ্যাসক্ষেত্র সিলেট বিভাগে অবস্থিত। 
→ সবোর্চ্চ মজুদের দিক থেকে বাংলাদেশে চতুর্থ অবস্থানে রয়েছে কৈলাসটিলা গ্যাসক্ষেত্র।
→ এখানে আছে দুই হাজার ৮৮০ বিসিএফ। 
→ ১৯৬২ সালে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়।
→ এটি থেকে ১৯৮৩ সালে গ্যাস উৎপাদন শুরু হয়।
→ এই গ্যাসক্ষেত্রটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
→ এই গ্যাসক্ষেত্রটি বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।
 
◉ এছাড়াও, 
→ বর্তমানে এ গ্যাসক্ষেত্রের অধীনে ৭টি কূপ রয়েছে।
→ ২০১২ সালে এই গ্যাসক্ষেত্রে তেলের মজুদের সন্ধ্যান পাওয়া যায়।
→ ২০১২ সালে, বাপেক্স একটি ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ পরিচালনা করে, যার মাধ্যমে বাপেক্স কৈলাশটিলা এবং হরিপুরে প্রায় ১৩৭ মিলিয়ন ব্যারেল তেলের মজুদ খুঁজে পায়; যার মধ্যে কৈলাশিলায় ১০৯ মিলিয়ন ব্যারেল এবং হরিপুরে অবশিষ্ট ২৮ মিলিয়ন ব্যারেল তেল পাওয়া যায়।
 
সূত্র- বাংলাপিডিয়া ও যুগান্তর পত্রিকা।
২,৪৬২.
What is the papal name of Robert Francis Prevost?
  1. Pope John Paul III
  2. Pope Benedict XVII
  3. Pope Leo XIV
  4. Pope Pius XIII
ব্যাখ্যা
রোমান পোপ:
- রোমান ক্যাথলিক ক্যাথলিক গির্জার প্রধান হলেন পোপ।
- রোমান ক্যাথলিকদের বিশ্বাস, যিশুখ্রিষ্টের সঙ্গে পোপের সরাসরি সম্পর্ক আছে।
- পোপকে সেন্ট পিটারের জীবিত উত্তরসূরি বিবেচনা করা হয়। সেন্ট পিটার যিশুখ্রিষ্টের প্রেরিত প্রাথমিক শিষ্যদের প্রধান ছিলেন।
- সারা বিশ্বের ক্যাথলিক গির্জার ওপর পোপের পূর্ণ ও নিরঙ্কুশ ক্ষমতা রয়েছে।
- তিনি বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের মানুষদের গুরুত্বপূর্ণ অভিভাবকদের অন্যতম।
- পোপ ভ্যাটিকান সিটিতে বসবাস করেন।

⇒ ২০২৫ সালের ৮ মে রোমান ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ হিসেবে নির্বাচিত হন রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট (Robert Francis Prevost)।
- তিনি বর্তমানে পোপ লিও চতুর্দশ (Leo XIV) নামে পরিচিত।
- তিনি লিও চতুর্দশ নামে পরিচিত হবেন। 
- তিনি যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত প্রথম পোপ।
- ভ্যাটিকানের ব্যালকনি থেকে তার প্রথম বক্তব্যে তিনি বিশ্বে শান্তির আহ্বান জানান।

⇒ প্রেভোস্ট তার জীবনের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রের বাইরে কাটিয়েছেন। মাত্র ২৭ বছর বয়সে, ১৯৮২ সালে তিনি ধর্মযাজক হিসেবে অভিষিক্ত হন। এরপর তিনি রোমের পন্টিফিক্যাল ইউনিভার্সিটি অব সেন্ট থমাস অ্যাকুইনাস থেকে ক্যানোন আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পেরুতে তিনি মিশনারি, প্যারিশ প্রিস্ট, শিক্ষক ও বিশপ হিসেবে কাজ করেন। স্প্যানিশ ও ইতালীয় ভাষায় দক্ষ তিনি অগাস্টিনিয়ানদের প্রধান হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন।

উল্লেখ্য,
- রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট-এর আগে পোপ ফ্রান্সিস ২৬৬তম পোপ ছিলেন।

উৎস: BBC.
২,৪৬৩.
Which country opted out of participating in the G-20 Summit 2025?
  1. China
  2. India
  3. United States
  4. Canada
ব্যাখ্যা

দক্ষিণ আফ্রিকায় আফ্রিকানার (Afrikaners) সম্প্রদায়ের (community) ওপর কথিত নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র জি-২০ শীর্ষ সম্মেলন ২০২৫ বর্জন করেছে।

• জি-২০ শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।
- এতে অংশ নেওয়া বিশ্ব নেতারা ১২২ দফার একটি বিস্তারিত যৌথ ঘোষণাপত্রে একমত হন।
- ঘোষণাপত্রে বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
- দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ চলছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মেলনটি বর্জন করেছে।

উল্লেখ্য,
- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। 
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। 
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

উৎস: বাসস, জি-২০ ওয়েবসাইট।

২,৪৬৪.
Who was the last viceroy of British India?
  1. Lord Curzon
  2. Lord Minto
  3. Lord Cornwallis
  4. Lord Mountbatten
ব্যাখ্যা
ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন (১৯০০-১৯৭৯)।
- তিনি ১৯৪৭ সালের মার্চ মাসে ভারতবর্ষের ভাইসরয় হিসেবে নিয়োগ পান।
- ১৯৪৭ সালে ১৪ আগস্ট ভারত ভাগ পর্যন্ত তিনি ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন।
- ১৯৪৭ সালের ৩রা জুন মাউন্টব্যাটেন ভারত ভাগ পরিকল্পনা বা ৩রা জুন পরিকল্পনা পেশ করেন যার ভিত্তিতে ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয়।
- মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের আগস্ট থেকে ১৯৪৮ সালের জুন পর্যন্ত ভারতের প্রথম গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
২,৪৬৫.
Which is not a member of the World Bank Group?
  1. IBCD
  2. IBRD
  3. IDA
  4. ICSID
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- IBCD বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়।
- World Bank ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। 
 
এগুলো হলো:
- IBRD.
- IDA.
- IFC.
- ICSID.
- MIGA.
 
সূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
২,৪৬৬.
Which of the following is not a Nordic country?
  1. Iceland
  2. Sweden
  3. Norway
  4. Finland
  5. Croatia
ব্যাখ্যা
- ক্রোয়েশিয়া বলকান রাষ্ট্র।

নর্ডিক অঞ্চল: 
-
উত্তর ইউরোপের ৫টি দেশকে একত্রে নর্ডিক অঞ্চল  দেশ বলা হয়।

⇒ দেশগুলো হচ্ছে:
• ডেনমার্ক 
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড 
• নরওয়ে 
• সুইডেন 

স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল
-
স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলটি একটি ভৌগোলিক এবং সাংস্কৃতিক ধারণা এবং ঐতিহাসিক ও ভাষাগত ভাবে অভিন্ন।
- স্ক্যান্ডিনেভিয়া  প্রধানত তিনটি দেশকে অন্তর্ভুক্ত করে:
• নরওয়ে 
• সুইডেন
• ডেনমার্ক 

উল্লেখ্য,
- নর্ডিক অঞ্চল বুঝায়, স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল+ ফিনল্যান্ড ও আইসল্যান্ড।

উৎস: Britannica.
২,৪৬৭.
Where is the capital of Rwanda?
  1. Bujumbura
  2. Conakry
  3. Kigali
  4. Kampala
  5. Gulu
ব্যাখ্যা
রুয়ান্ডা:
- পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দেশ রুয়ান্ডা।
- এটি পূর্ব-মধ্য আফ্রিকার নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত একটি ল্যান্ডলকড দেশ।
- এটিকে 'হাজার পাহাড়ের দেশ' দেশ বলা হয়।
- রাজধানী: কিগালি।
- মুদ্রা: রুয়ান্ডার ফ্রাঙ্ক।

উৎস: Britannica.
২,৪৬৮.
The Siegfried Line was a defensive fortification built between which two countries?
  1. Germany and Italy
  2. Switzerland and Denmark
  3. Sweden ‍and Germany
  4. Germany and France
  5. None
ব্যাখ্যা

• সিগফ্রাইড লাইন - ফ্রান্স এবং জার্মানির মধ্যে অবস্থিত সীমানা রেখা ।
-এটি প্রথম বিশ্বযুদ্ধের পশ্চিম ফ্রন্টে হিন্ডেনবার্গ প্রতিরক্ষা রেখার সম্প্রসারণ হিসেবে 1930 সালে ওয়েইমার প্রজাতন্ত্র এবং পরে জার্মানির তৃতীয় রাইখ দ্বারা নির্মিত হয়েছিল।
- Siegfried Line (জার্মানিতে West wall নামে পরিচিত) ছিল জার্মানির একটি প্রতিরক্ষা প্রণালী।
- এটি মূলত ১৯৩০-এর দশকে নির্মিত হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির পশ্চিম সীমান্ত রক্ষার জন্য।

উৎস: ব্রিটানিকা।

২,৪৬৯.
In which national parliament of Bangladesh is the prime minister's question and answer session launched?
  1. Seventh
  2. Ninth
  3. Sixth
  4. Eighth
ব্যাখ্যা
• জাতীয় সংসদ:
- ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে।
- এ সপ্তম জাতীয় সংসদে সর্বপ্রথম প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়।
- সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে সংসদ সদস্যগণ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দেন।
 
উৎস: জাতীয় সংসদের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
২,৪৭০.
Who is the current president of the World Bank? (April, 2025)
  1. Ajay Banga
  2. Paul Wolfowitz
  3. George Woods
  4. John J. McCloy
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ। (এপ্রিল, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা। (এপ্রিল, ২০২৫)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
২,৪৭১.
Under the Constitution of Bangladesh, which article declares Islam as the state religion?
  1. Article 1
  2. Article 3
  3. Article 2A
  4. Article 4
ব্যাখ্যা

- অনুচ্ছেদ ২ক এ রাষ্ট্রধর্ম নিয়ে বলা আছে।
- [২ক। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন]

অন্যদিকে,
- ১নং অনুচ্ছেদঃ প্রজাতন্ত্র।
- ৩নং অনুচ্ছেদঃ রাষ্ট্রভাষা।
- ৪নং অনুচ্ছেদঃ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
- ৪ক। জাতির পিতার প্রতিকৃতি।

উৎস: বাংলাদেশের সংবিধান।

২,৪৭২.
Who is the latest Bangladeshi to successfully climb Mount Everest? [ July, 2025]
  1. Nishat Majumder
  2. Wasfia Nazreen
  3. Ikramul Hasan Shakil
  4. Md. Khaled Hossain
ব্যাখ্যা
এভারেস্ট জয়ী বাংলাদেশী: 
- কক্সবাজার থেকে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ১৯ মে ২০২৫  নেপাল সময় সকাল সাড়ে ছয়টায় তিনি চূড়ায় পৌঁছান।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- ইকরামুল হাসান শাকিল সর্বশেষ এভারেস্ট জয়ী বাংলাদেশী। [ জুলাই, ২০২৫]

অন্যদিকে, 
-  এভারেস্ট জয়ী বাংলাদেশি:
- এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। (জুলাই, ২০২৫)
- তাঁরা হলেন:
- ১ম: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য়: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য়: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।
- ৬ষ্ঠ: ইকরামুল হাসান শাকিল, ২০২৫ সালের ১৯ মে। (জুলাই, ২০২৫)।

বিশেষ দ্রষ্টব্য: উল্লেখ্য:
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস:  প্রথম আলো।
২,৪৭৩.
Who is the head of the constitution reform commission formed by the interim government?
  1. Asif Nazrul
  2. Ali Riaz
  3. Shaheed Malik
  4. Mashroor Riaz
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সংবিধান সংস্কার কমিশন:

- ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
- ৯ সদস্য বিশিষ্ট এ কমিশন গঠন করা হয়েছে।
- সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

উল্লেখ্য,
⇒ অন্য আটজন সদস্য হলেন -
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের ও অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মো. মাহফুজ আলম।

⇒ সংবিধান সংস্কার কমিশন ৬ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

⇒ প্রজ্ঞাপনে বলা হয়, সরকার জনপ্রতিনিধিত্ব ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে 'সংবিধান সংস্কার কমিটি' গঠন করা হলো।

উৎস: i) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
ii) প্রথম আলো।
২,৪৭৪.
Who is the current Secretary General of the International Criminal Police Organization? (January, 2025)
  1. Jean Népote
  2. André Bossard
  3. Raymond Kendall
  4. Valdecy Urquiza
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- এর বর্তমান মহাসচিব হলেন ব্রাজিলের ভালডেসি উরকুইজা। (জানুয়ারি, ২০২৫)
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
২,৪৭৫.
Which continent has the minimum number of countries?
  1. South America
  2. Europe
  3. Oceania
  4. North America
ব্যাখ্যা
• দক্ষিণ আমেরিকায় মহাদেশে সর্বনিম্ন সংখ্যাক দেশ রয়েছে। মোট দেশের সংখ্যা-১২ টি।

- দক্ষিণ আমেরিকা:
- দক্ষিণ আমেরিকায় ১২টি স্বাধীন দেশ রয়েছে। 
- এই মহাদেশের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল দেশ হল ব্রাজিল।
- সুরিনাম দক্ষিণ আমেরিকার সবচেয়ে কম জনবহুল দেশ।
-  দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল অর্থনীতির দেশ ব্রাজিল, যা মহাদেশের বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বের নবম বৃহত্তম ।

 • মহাদেশভিত্তিক দেশের সংখ্যাক :
→ আফ্রিকা - ৫৪,
→ এশিয়া - ৪৮,
→ ইউরোপ - ৪৪,
→ উত্তর আমেরিকা - ২৩,
→ অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪,
→ দক্ষিণ আমেরিকা - ১২,

উৎস: WorldAtlas.
২,৪৭৬.
Who captained the Bangladesh women's cricket team in the Women's ODI World Cup 2025?
  1. Fargana Hoque Pinky
  2. Rubya Haider
  3. Nahida Akter
  4. Nigar Sultana
ব্যাখ্যা

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল:
- বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত একটি আন্তর্জাতিক নারী ক্রিকেট দল।
- এটি বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- নারী বিশ্বকাপ ২০২৫-এ ২য় বারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
- নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব করেন নিগার সুলতানা।
- ৩০ সেপ্টেম্বর- ২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত বিশ্বকাপের এই আসর অনুষ্ঠিত হয়েছে। 
- নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশের অবস্থান ৭ম।

উৎস: i) বিসিবি ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

২,৪৭৭.
When did the United States conduct "Operation Absolute Resolve" in Venezuela?
  1. 1 January 2026 
  2. 2 January 2026 
  3. 3 January 2026 
  4. 31 December 2025
ব্যাখ্যা

- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামে অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেয় মার্কিন বাহিনী।
- দেশটির সব থেকে বড় সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনার দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে মাদুরোকে বন্দি করা হয়,
- ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ অভিযানের অংশ হিসাবে পাঁচ মাস ধরেই মাদুরোকে চোখে চোখে রাখেন মার্কিন গোয়েন্দারা। 
- ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানে যৌথভাবে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স, সিআইএ ও এফবিআই। 
- ২৫ ডিসেম্বর অভিযানের অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- ৩ জানুয়ারী ২০২৬ শনিবার মার্কিন সেনাবাহিনীর ডেলটা ফোর্স কারকাসের বিমান ঘাটিতে আক্রমন চালায় এবং নিরাপদ আশ্রয়স্থল থেকে অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেয়।

উৎস: বিবিসি এবং নিউইয়র্ক টাইমস।

২,৪৭৮.
What is the per capita national income of Bangladesh according to the Economic Survey 2024?
  1. 2,784 US dollars
  2. 2,500 US dollars
  3. 2,600 US dollars
  4. 2,675 US dollars
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,০৬,১৪৪ কোটি টাকা।

সূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৪৭৯.
Bangladesh exports the most to which country? [June,2025]
  1. United Kingdom
  2. India
  3. United States
  4. Germany
  5. Bhutan
ব্যাখ্যা
রপ্তানি (২০২৪-২৫):
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সর্বোচ্চ - জার্মানি
- তৃতীয় সর্বোচ্চ - যুক্তরাজ্য।
- চতুর্থ সর্বোচ্চ - স্পেন।

উল্লেখ্য,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ – যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য – তৈরি পোশাক।

উৎস: বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৪৮০.
The first bank in the country to cross one billion dollars in market capitalization- [August,2025]
  1. Islami Bank Bangladesh PLC
  2. BRAC Bank PLC
  3. Dutch-Bangla Bank Limited PLC
  4. City Bank PLC
  5. Eastern Bank PLC
ব্যাখ্যা
ব্র্যাক ব্যাংক পিএলসি: 
- একমাত্র ব্যাংক হিসেবে দেশের শেয়ারবাজারে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন তথা বাজার মূলধন অতিক্রম করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। [August,2025]
- ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯১ কোটি টাকা।
- উল্লেখ্য, ২০০১ সালে যাত্রা শুরু করে ব্র্যাক ব্যাংক।
- বর্তমানে সারা দেশে ১৯১টি শাখা এবং গ্রাহক সংখ্যা ১৮ লাখের বেশি আছে।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]
২,৪৮১.
How many insurance companies are currently operating in Bangladesh? [December, 2025]
  1. 76
  2. 82
  3. 69
  4. 58
ব্যাখ্যা

• বীমা:
-  আশির দশকের মাঝামাঝি সময়ে, বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলি এই শিল্পে প্রবেশ শুরু করে এবং এটি সম্প্রসারিত হয়।
- বর্তমানে, ৮২টি কোম্পানি বীমা আইনের অধীনে কাজ করছে। 

এর মধ্যে-

- ৩৬টি জীবন বীমা কোম্পানি, 
- ৪৬টি সাধারণ বীমা কোম্পানি, 

• বাংলাদেশের বীমা কোম্পানিগুলি নিম্নলিখিত পরিষেবাগুলি প্রদান করে:
- জীবন বীমা,
- সাধারণ বীমা,
- পুনর্বীমা,
- ক্ষুদ্র-বীমা,
- তাকাফুল বা ইসলামী বীমা।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ।

২,৪৮২.
The Matsyanyaya period in Bengal began after the death of which ruler?
  1. Shashanka
  2. Dharmapala
  3. Devapala
  4. Gopala
ব্যাখ্যা

মাৎস্যন্যায় ও গোপালের উত্থান:
- শশাঙ্কের পর সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতক পর্যন্ত বাংলায় বিরাজ করছিল এক অন্ধকার যুগ। বাংলার ইতিহাসে এই সময়টি ‘মাৎস্যন্যায়' নামে খ্যাত।
- মাৎস্যন্যায় একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল অরাজক পরিস্থিতি।
- অরাজকতা এবং রাষ্ট্রহীনতার অবসান ঘটিয়ে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল শত বছরের হানাহানির অবসান ঘটে যখন গোপাল রাজা হলেন। 
- শশাঙ্কের মৃত্যুর পর বাংলা যেন পরিণত হয়েছিল মাছের রাজ্যে।
- শাসকের অভাবে সবল অত্যাচার করে দুর্বলের ওপর।
- মানুষের সাথে মানুষের সম্পর্কে মায়া, মমতা, সৌহার্দ্যের যে স্থান তা দখল করে নেয় হিংসা ও দ্বেষ। লামা তারানাথ লিখেছেন, সমগ্র দেশের কোনো রাজা ছিল না।
- এক চরম অরাজক পরিস্থিতিতে বাংলার ইতিহাসে অনেকটা ধূমকেতুর মতো গোপালের আবির্ভাব হয়।
- মাৎস্যন্যায়ের অবসান ঘটান গোপাল।
- খালিমপুর তাম্রশাসনের বলা হয়েছে যে, মাৎস্যন্যায় দূর করার অভিপ্রায়ে প্রকৃতিগণ গোপালকে রাজা নির্বাচন করেছিলেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৪৮৩.
Recently (8 November 2025), which country has issued an arrest warrant against Benjamin Netanyahu?
  1. Turkey
  2. South Africa 
  3. United Arab Emirates
  4. Russia
ব্যাখ্যা

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি:
- সম্প্রতি (৮ নভেম্বর, ২০২৫) তুরস্ক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

- গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
- পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজন ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
- তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ধারাবাহিকভাবে জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।
- তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
- এ ছাড়া ইসরায়েল জাতি হত্যা চালাচ্ছে অভিযোগ তুলে গত বছর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে। তুরস্ক সেখানেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েল অন্তত ৬৮ হাজার ৮৭৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

উৎস: প্রথম আলো।

২,৪৮৪.
Which of the following is referred to as the 'Biochemical Laboratory' of the body?
  1. Stomach
  2. Liver
  3. Kidney
  4. Pancreas
  5. Spleen
ব্যাখ্যা

- যকৃতকে 'দেহের রসায়ন গবেষণাগার' বা 'জৈব রসায়নের কারখানা' বলার কারণ হলো এটি মানবদেহের প্রায় সকল প্রকার রাসায়নিক প্রক্রিয়া, সংশ্লেষণ এবং বিশোধন নিয়ন্ত্রণ করে। 

• যকৃত (Liver):
- যকৃত মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।
- এটি মধ্যচ্ছদের নিচে, পাকস্থলীর ডান পাশে অবস্থিত।
- যকৃতের রঙ গাঢ় বাদামি এবং এটি আকারে ত্রিকোণাকার।
- যকৃতের নিচে কলস আকৃতির পিত্তথলি (Gallbladder) সংযুক্ত থাকে।


• যকৃতের কার্যাবলি:
- যকৃত থেকে ক্ষারীয় প্রকৃতির গাঢ় সবুজ বর্ণের পিত্তরস নিঃসৃত হয়।
- পিত্তরস পিত্তথলিতে জমা থাকে এবং প্রয়োজন অনুযায়ী -পিত্তনালির মাধ্যমে ডিওডেনামে প্রবাহিত হয়।
- পাচন প্রক্রিয়ায় সাহায্য করে।
- রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে (গ্লাইকোজেন সংরক্ষণ ও মুক্তি)।
- প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট বিপাক ঘটায়।
- দেহের বিষাক্ত পদার্থ অপসারণ করে (ডিটক্সিফিকেশন)।
- রক্তে কোলেস্টেরল ও হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
- যকৃতে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তাই একে "দেহের রসায়ন গবেষণাগার" বলা হয়।

তথ্যসূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৪৮৫.
Which date is National Legal Aid Day celebrated?
  1. 20 April
  2. 26 April
  3. 28 April
  4. 30 April
ব্যাখ্যা
- সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেন।
- সকল মানুষের বিচার অধিকার প্রতিষ্ঠায় সরকারের আইনগত সহায়তা কার্যক্রম প্রচারের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়।
- এবার ১২ তম বার এ দিবসটি পালিত হয়েছে।
- ২০২৪ সালে  প্রতিপাদ্য বিষয়  ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
 
সূত্র- বাসস ও দৈনিক প্রথম আলো।  
২,৪৮৬.
Which of the following is the capital of a European country?
  1. Quito
  2. Beirut
  3. Sofia
  4. Sana
ব্যাখ্যা
বুলগেরিয়া:
- বুলগেরিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- বলকান উপদ্বীপের পূর্ব পার্শ্বে ইউরোপ ও এশিয়ার মিলনস্থলে অবস্থিত।
- পূর্বে কৃষ্ণসাগর, দক্ষিণে গ্রিস ও তুরস্ক, পশ্চিমে সার্বিয়া ও মন্টিনিগ্রো এবং ম্যাসিডোনিয়া ও রোমানিয়া অবস্থিত।
- বুলগেরিয়া পর্বত, নদনদী ও সমভূমির দেশ।
- রাজধানী: সোফিয়া।
- ভাষা: বুলগেরিয়ান।
- মুদ্রা: বুলগেরিয়ান লেভ।

উল্লেখ্য,
- স্বাধীনতা লাভের আগে ৫০০ বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের ওপর নির্ভরশীয় হয়ে ওঠে।
- কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটো জোটের সদস্য দেশ।

অন্যদিকে,
- ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ। রাজধানী: সানা।
- লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র। রাজধানী বৈরুত।
- ইকুয়েডর দক্ষিণ আমেরিকার দেশ। রাজধানী কুইটো।

উৎস: Britannica.
২,৪৮৭.
When was Farmer's Day celebrated for the first time in Bangladesh?
  1. January 15, 2023
  2. December 1, 2023
  3. January 30, 2025
  4. February 10, 2024
ব্যাখ্যা

কৃষক দিবস:
- দেশে প্রথমবারের মতো ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে কৃষক দিবস পালিত হয়।
- এই দিবসটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও এর সম্প্রসারণ কেন্দ্র (বাউএক) এর উদ্যোগে উদযাপিত হয়।
- দিবসটির মূল লক্ষ্য ছিল কৃষকদের সম্মান জানানো ও কৃষিবান্ধব প্রযুক্তির সম্প্রসারণ।
- এ উপলক্ষে কৃষকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, গবেষণাগার পরিদর্শন এবং সফল কৃষক-কৃষাণীদের সম্মাননা প্রদান করা হয়।
- কৃষকদের মধ্যে উন্নতমানের ৫ প্রকার বীজ বিতরণ করা হয়।

সূত্র: প্রথম আলো। 

২,৪৮৮.
Which is the country's first digital census and household census?
  1. Seventh Census
  2. Sixth Census
  3. Fifth Census
  4. Fourth Census
ব্যাখ্যা
• আদমশুমারি:
- ১৫-২১ জুন ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা।
- এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- ষষ্ঠ আদমশুমারি নাম- 'জনশুমারি ও গৃহগণনা'।
- ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনার প্রতিপাদ্য ছিল: “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”।
- পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী, আদমশুমারি ও গৃহগণনাকে ‘জনশুমারি ও গৃহগণনা' নামে নামকরণ করা হয়।
- বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।

পরবর্তীতে-
- দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে।
- তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে।
- চতুর্থ আদমশুমারি ২০০১ সালে।
- পঞ্চম আদমশুমারি ২০১১ সালে।
- ষষ্ঠ আদমশুমারি ২০২২ সালে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২ ও পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট।
২,৪৮৯.
On peacekeeping mission, Bangladesh Police first went to -
  1. Congo
  2. Kenya
  3. Namibia
  4. Ethiopia
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশি পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছিল ১৯৮৯ সালে।
- তাদের নামিবিয়ায় জাতিসংঘের ট্রানজিশন অ্যাসিসট্যান্স গ্রুপে (UNTAG) পাঠানো হয়েছিল।
- এই মিশনটি দক্ষিণ আফ্রিকা থেকে নামিবিয়ার স্বাধীনতা লাভের প্রক্রিয়ার তদারকি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- মালিতে শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে United Nation Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) - তে নিয়োজিত বাংলাদেশের ১৪০ পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হন।

উৎস: বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট।
২,৪৯০.
What is the number of officially gazetted martyrs in the 'July Mass Uprising'?
  1. 854
  2. 834
  3. 864
  4. 838
  5. 850
ব্যাখ্যা
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের তালিকা:
- জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
- সেখানে গেজেট প্রকাশের তারিখ লেখা হয়েছে ১৫ জানুয়ারি, ২০২৪।
- সরকারি গেজেট অনুযায়ী, গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪ জন।

উৎস: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
২,৪৯১.
Which armed group is not part of the anti-junta Three Brotherhood Alliance in Myanmar?
  1. Arakan Army
  2. Shan State Army (SSA)
  3. Myanmar National Democratic Alliance Army (MNDAA)
  4. a’ang National Liberation Army (TNLA)
ব্যাখ্যা
- Shan State Army (SSA) মিয়ানমারে জান্তাবিরোধী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ নয়। 

থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স:

- ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী।
- তিনটি বৃহত্তর বিদ্রোহী গোষ্ঠী ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে নতুন একটি জোট গড়ে তুলেছে।

জোটে রয়েছে - 
→ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক আর্মি (এমএনডিএ),
→ তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং
→ আরাকান আর্মি (এএ)।

উল্লেখ্য,
- মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে দেশটিতে লড়াই চলছে।
- দেশটির অর্ধেক অংশ জান্তা সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
- গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী গ্রুপগুলোর মধ্যে মিয়ানমারে ক্রমেই একতা গড়ে উঠছে। 
- সেনাশাসনের বিরুদ্ধে প্রধান বিদ্রোহী বাহিনী হলো পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং তাদের সাথে যোগ দিয়েছে আরো কয়েকটি সশস্ত্র সংগঠন।

সূত্র: প্রথম আলো ও  রয়টার্স।
২,৪৯২.
Which country is not a member of the South Asian Association for Regional Cooperation (SAARC)?
  1. Nepal
  2. India
  3. Myanmar
  4. Sri Lanka
ব্যাখ্যা
সার্ক (SAARC):
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  
এক নজরে সার্ক -  
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা)
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
২,৪৯৩.
What is the average lifespan of a red blood cell?
  1. 90 days
  2. 130 days
  3. 120 days
  4. 30 days
ব্যাখ্যা
• লোহিত রক্ত কণিকা:
- লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়।
- লোহিত রক্ত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
- রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২,৪৯৪.
What does "utility" mean in economics?
  1. Cost of production
  2. Size of product
  3. Amount of tax
  4. Satisfaction received by the consumer
ব্যাখ্যা
Economic utility:
- Economic utility can be defined as the total amount of satisfaction that someone experiences when they consume a particular product or service.
- It helps measure how much fulfillment someone requires in order to satisfy a particular need or want.

উল্লেখ্য,
- উপযোগ বলতে সাধারণত কোনো দ্রব্য থেকে প্রাপ্ত তৃপ্তির পরিমাণকে বোঝায়।
- অর্থনীতিতে উপযোগ বলতে অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। যে বস্তুর মধ্যে অভাব পূরণের ক্ষমতা রয়েছে তার উপযোগীতা রয়েছে বলা যাবে।
- উপযোগ একটি মানসিক ধারণা। একটি নির্দিষ্ট দ্রব্যের উপযোগ এক এক ব্যক্তির নিকট এক এক রকম হতে পারে। 
- অর্থনীতিবিদ মেয়ার্স বলেছেন, " উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে।"

⇒ উপযোগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন-
- উপযোগ একটি মানসিক ধারণা। একজন ভোক্তা কোনো দ্রব্য থেকে যে পরিমাণ তৃপ্তি পেয়ে থাকে তা কোনো কিছু দিয়ে পরিমাপ করা অসম্ভব। কারণ এটি অনুভব এবং উপলব্ধির বিষয়।
- একই দ্রব্যের উপযোগ স্থান, কাল, পাত্রভেদে ভিন্ন হয়ে থাকে। যেমন, গ্রীষ্মকালে আইসক্রীম এর উপযোগ যতটা হয় শীতকালে তা হয় না।
- উপযোগ ব্যক্তির রুচি, অভ্যাস ও আয়ের উপর নির্ভরশীল।
- কোনো দ্রব্যের ভোগ ক্রমাগত বাড়তে থাকলে তার উপযোগ হ্রাস পায়।

উৎস: i) ব্যষ্টিক অর্থনীতি, বিবিএ প্রোগ্রাম।
ii) Investopedia.
২,৪৯৫.
According to the Economic Survey 2024, what is the proportion of manpower employed in the agricultural sector in GDP?
  1. 36%
  2. 39%
  3. 41%
  4. 45%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
২,৪৯৬.
In which year will Bangladesh exit from the LDC category?
  1. 2025
  2. 2028
  3. 2026
  4. 2030
ব্যাখ্যা
- বাংলাদেশ এলডিসি থেকে ২০২৬ সালে বের হয়ে যাবে।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসিতে অন্তর্ভুক্ত হয়।
- ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (সিডিপি) এই সুপারিশ করেছে। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
- সিডিপি একই সঙ্গে বাংলাদেশকে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রস্তুতিকালীন সময় প্রদানের সুপারিশ করে।
 
এছাড়াও, 
→ বর্তমান নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ২০২৬ সালের পর আরও ৩ বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশ। 
 
সূত্র: UN ওয়েবসাইট ও প্রথম আলো।
২,৪৯৭.
When did Nelson Mandela visit Bangladesh?
  1. In 1995
  2. In 1996
  3. In 1997
  4. In 1998
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।

⇒ কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
⇒ নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে এসেছিলেন ১৯৯৭ সালের ২৫শে মার্চ।
- বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকেসহ আমন্ত্রণ জানানো হয়েছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত আর তুরস্কের প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল।
- ফিলিস্তিন আর তুরস্কের দুই নেতার সঙ্গে দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে আসেন ১৯৯৭ সালের ২৫শে মার্চ সকালে।

উৎস: i) Britannica.
ii) BBC.
২,৪৯৮.
Who was the first elected Prime Minister of undivided Bengal?
  1. Syed Nawab Ali Chowdhury
  2. Nawab Abdul Latif
  3. Huseyn Shaheed Suhrawardy
  4. Sher-e-Bangla A. K. Fazlul Huq
ব্যাখ্যা
শেরে বাংলা এ কে ফজলুল হক:
- শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৮৭৩ সালের ২৯ অক্টোবর বরিশাল জেলার জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ওয়াজেদ আলী সাহেব ছিলেন বরিশালের খ্যাতনামা আইনজীবীদের অন্যতম।
- ১৯৩৫-৩৬ সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
- তিনিই ছিলেন এ পদে অধিষ্ঠিত প্রথম বাঙালি মুসলমান।
- ১৯৩৭ সালে শের-এ-বাংলা এ. কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।
- ১৯৪০ সালে জিন্নাহ সভাপতিত্বে লাহোরে প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন।
- তাঁর বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসীরা তাঁকে উপাধি দেয়।
- শের-ই-বঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ।
- সে থেকে তিনি শের-ই-বাংলা নামেই পরিচিত।
- ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত দীর্ঘকালের প্রধানমন্ত্রীত্বকালে তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেন।

উল্লেখ্য,
- হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী ১৯২১ থেকে ১৯৫৮ সালের মধ্যে বিভিন্ন সময়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভা এবং পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন।
- সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯২৪ সালে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র,
- ১৯৩৭ সালের নির্বাচনোত্তর ফজলুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী,
- ১৯৪৩-১৯৪৫ সালে খাজা নাজিমউদ্দীন মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী,
- ১৯৪৬-৪৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী,
- পাকিস্তান আমলে ১৯৫৪-৫৫ সালে মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী এবং ১৯৫৬-১৯৫৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৪৯৯.
At which time of the year is sound heard more louder than at other times?
  1. Rainy season
  2. Winter season
  3. Summer season
  4. Spring season
  5. None of the above
ব্যাখ্যা
- আমরা জানি যে শব্দের গতি ও তীব্রতা মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে।
- শীতকালে তাপমাত্রা কম থাকায় বাতাসের কণাগুলো কাছাকাছি থাকে। ফলে বাতাসের ঘনত্ব বেশি হয়।
- ঘনত্ব বেশি থাকায় শব্দের তরঙ্গ বেশি কার্যকরভাবে পরিবাহিত হয়।
- ফলে শীতকালে ধ্বনি হয় আরও জোরে (তীব্র) এবং দূর পর্যন্ত শোনা যায়।

- বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ বাতাস হয় আর্দ্র (humid)।
- আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার কারনে বাতাসের ঘনত্ব কমে যায়।
- বাতাসের ঘনত্ব কম হওয়ায় শব্দের তীব্রতাও তুলনামূলক কমে যায়।
- পাশাপাশি বৃষ্টির শব্দ ও পরিবেশের নানাবিধ শব্দ (background noise) থাকার কারনে শব্দ অনেক সময় অস্পষ্ট বা কম তীব্র মনে হয়।

তথ্যসূত্র:
- discovery [লিংক]
২,৫০০.
Bangladesh Bank announce the Monetary Policy ___ in a year.
  1. Once
  2. Twice
  3. Thrice
  4. Multiple times
ব্যাখ্যা
আর্থিক নীতি (Monetary policy):
- যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে।
- দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।
- আর্থিক নীতির উল্লিখিত দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করেন।

⇒ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির মূল উদ্দেশ্য হলো:
1. অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় মূল্যের স্থায়িত্ব,
2. টেকসই বৃদ্ধি এবং উন্নয়ন,
3. উচ্চ কর্মসংস্থান,
4. সম্পদের অর্থনৈতিক এবং দক্ষ ব্যবহার,
5. আর্থিক ও পেমেন্ট সিস্টেমের স্থিতিশীলতা।
- বাংলাদেশ ব্যাংক এক বছরে দুইবার (জানুয়ারি ও জুলাই) মুদ্রানীতি ঘোষণা করে।
- বাংলাদেশে মুদ্রানীতি বাস্তবায়নের সরঞ্জাম ও উপকরণ হল ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশনস (ওএমও), পুনঃক্রয় চুক্তি (রেপো) এবং রিভার্স রেপো, সংবিধিবদ্ধ রিজার্ভ রিকোয়ারমেন্ট (এসএলআর এবং সিআরআর)।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট।