বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা / ৬২ · ১০১২০০ / ৬,১৭৯

১০১.
Which color of light has the longest wavelength?
  1. Violet
  2. White
  3. Blue
  4. Green
  5. Red
ব্যাখ্যা

- লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।

• আলোর তরঙ্গদৈর্ঘ্য:
- দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি< নীল <আসমানী< সবুজ < হলুদ কমলা < লাল।
- আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
- আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
- লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- লাল রঙের আলোর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
- বেগুনি আলোর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।
 
উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১০২.
Which country first recognized Bangladesh during the liberation war?
  1. India
  2. Iraq
  3. Bhutan
  4. Nepal
ব্যাখ্যা
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান।

বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল।
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম ভুটান স্বীকৃতি প্রদান করে।
- মুক্তিযুদ্ধের ইতিহাসে ৬ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন।

অন্যদিকে,
- ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৮ জুলাই, ১৯৭২।
- সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি প্রদান করে।

উল্লেখ্য,
- বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ের কাজটি খুব সহজসাধ্য ছিল না।
- কারণ, পাকিস্তানের বৈরী প্রচারণায় মুসলিম বিশ্বসহ চীন বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করত।
- বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে ১৯৭৪ সালের মধ্যেই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, জাপানসহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘসহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে।
- সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ যোগদান করে।
- বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথমবারের মতো মাতৃভাষা বাংলায় ভাষণ দেন।
- বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের ১১৬টি দেশের স্বীকৃতি ও ২৭টি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন।

উৎস: i) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
         ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১০৩.
Which of the following regions is not part of Bangladesh’s recent floodplain?
  1. Madaripur Bill
  2. Sylhet haors
  3. Madhupur
  4. Chalanbil
ব্যাখ্যা

বাংলাদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অংশ নয়- মধুপুর। 
---------------------------------- 
মধুপুর:
- মধুপুর হলো প্লাইস্টোসিনকালের সোপানসমূহ (Pleistocene terraces)-এর অংশ।
- এটি আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে তৈরি হওয়া উচ্চভূমি।
- মধুপুর নদীর পলি বা সাম্প্রতিক প্লাবন দ্বারা গঠিত নয়।
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি নদী দ্বারা নিক্ষিপ্ত পলি, হাওড়, বিল ও ঝিল দিয়ে গঠিত।
- তাই মধুপুরকে recent floodplain হিসেবে ধরা যায় না। 
--------------------------------------------------------------
বাংলাদেশের ভূ-প্রকৃতি:
- বাংলাদেশের ভূ-প্রকৃতি মূলত তিনটি ভাগে বিভক্ত—
১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ,
২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ,
৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

টারশিয়ারি যুগের পাহাড়:
- টারশিয়ারি যুগের পাহাড় দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।   
- হিমালয় পর্বত উত্থানের সময় টারশিয়ারি যুগের পাহাড় গঠিত হয়।
- এগুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা তৈরি।

প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
-  প্লাইস্টোসিনকালের সোপানসমূহ আনুমানিক ২৫,০০০ বছর পূর্বে গঠিত হয়।
-  প্লাইস্টোসিনকালের সোপানসমূহের মধ্যে- মধ্যভাগের মধুপুর, ভাওয়ালের গড়, বরেন্দ্রভূমি ও কুমিল্লার লালমাই পাহাড় অন্তর্ভুক্ত।

সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিনকালের সোপান ছাড়া দেশের অধিকাংশ অঞ্চল নদীবিধৌত সমভূমি।
- এই নদীবিধৌত সমভূমি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি নামে পরিচিত।
- এই অঞ্চলে বিল, ঝিল ও হাওড় রয়েছে, যেমন-
- চলনবিল,
- মাদারিপুর বিল এবং
- সিলেট অঞ্চলের হাওড়সমূহ। 

উৎস: বাংলাপিডিয়া ও ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১০৪.
Which of the following countries is not a part of the ANZUS treaty?
  1. Australia
  2. New Zealand
  3. United States
  4.  Canada
ব্যাখ্যা

- কানাডা ANZUS চুক্তির অংশ নয়।

ANZUS চুক্তি: 

- এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত একটি নিরাপত্তা চুক্তি।
- ১ সেপ্টেম্বর, ১৯৫১ সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির উদ্দেশ্য শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করা।
- চুক্তিটি ১৯৫২ সালে কার্যকর হয়।
- ১৯৮০-এর দশকে নিউজিল্যান্ড একটি অ্যান্টি-নিউক্লিয়ার নীতি গ্রহণ করে।

উল্লেখ্য,
- এর প্রতিক্রিয়ায় ১৯৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র নিউজিল্যান্ডের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতা আনুষ্ঠানিকভাবে স্থগিত করে।
- তিনটি দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তির অংশীদার থাকলেও, ১৯৮৬ সাল থেকে কার্যত ANZUS নিষ্ক্রিয়।
- অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকলেও, নিউজিল্যান্ড এই জোটে কার্যকরভাবে অংশগ্রহণ করে না।

উৎস: ব্রিটানিকা। 

১০৫.
Hg is the symbol of which element with atomic number:
  1. 79
  2. 80
  3. 78
  4. 81
ব্যাখ্যা

• Hg হলো পারদ (Mercury) উপাদানের প্রতীক, যার পারমাণবিক সংখ্যা 80। পারদ একটি ভারী, তামার রঙের তরল ধাতু যা সাধারণত তাপমাত্রা কক্ষেও তরল অবস্থায় থাকে। এটি বৈদ্যুতিকভাবে চালক এবং রাসায়নিকভাবে কিছুটা সক্রিয়। পারদ প্রধানত তাপমাত্রা মাপার থার্মোমিটার, ব্যারোমিটার, এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামে ব্যবহার করা হয়। এটি মাটিতে, পানিতে এবং বায়ুমণ্ডলে একমাত্রিকভাবে ছড়িয়ে যেতে পারে, এবং অতিরিক্ত সংস্পর্শে বিষাক্ত। Hg-এর বিশেষত্ব হলো এটি একমাত্র ধাতু যা সাধারণ অবস্থায় তরল। পারমাণবিক সংখ্যার হিসাব অনুযায়ী Hg-এর নিউক্লিয়াসে 80 প্রোটন থাকে, যা এটিকে প্রায় সকল ধাতুর মধ্যে আলাদা করে। সুতরাং, Hg-এর পারমাণবিক সংখ্যা হলো 80।

উত্তর: খ) 80

কিছু গুরুত্বপূর্ণ মৌলের পারমানবিক সংখ্যা:
- সিলিকনের পারমাণবিক সংখ্যা ১৪,
- সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১,
- ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা ১২,
- কার্বনের পারমাণবিক সংখ্যা ৬,
- আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩,
- নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ৭,
- ইউরেনিয়ামের পারমানবিক সংখ্যা ৯২।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১০৬.
Barometer is used to measure -
  1. Atmospheric pressure
  2. High temperature
  3. Humidity
  4. Gas pressure
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।

সূত্র - Britannica.com
১০৭.
The Dayton Peace Accords ended the conflict in which region?
  1. West Africa
  2. Central Asia
  3. Balkans
  4. Caucasus
ব্যাখ্যা

ডেটন চুক্তি:
- ডেটন শান্তি চুক্তি ১৯৯৫ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় চলমান সাড়ে তিন বছরের ভয়াবহ গৃহযুদ্ধের অবসান ঘটায়।
- এই চুক্তির মাধ্যমে বলকান অঞ্চলে বিশেষ করে সাবেক যুগোস্লাভিয়ার অংশ বসনিয়াতে জাতিগত সংঘাতের অবসান ঘটিয়ে দেশটিকে একটি একক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়। 

• চুক্তির প্রাথমিক স্বাক্ষর: ২১ নভেম্বর, ১৯৯৫ (স্থান: ডেটন, ওহাইও, যুক্তরাষ্ট্র)।
- চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ (স্থান: প্যারিস, ফ্রান্স)।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- চুক্তিতে বলা হয়, চুক্তি সইকারী পক্ষগুলো পরস্পরকে স্বীকৃতি দেবে, জাতিগত ঐক্য বজায় রাখবে, একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং শান্তি চুক্তি বাস্তবায়নে সবাই মধ্যস্থতা করবে। জাতিসংঘের মধ্যস্থতাও মেনে নেবে এমন শর্ত রাখা হয় চুক্তিতে।

উল্লেখ্য, বলকান রাষ্ট্র:
- বলকান হলো দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত রাষ্ট্রসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
- এই অঞ্চলে অবস্থিত বলকান রাষ্ট্রসমূহ হলো: আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, মন্টিনিগ্রো, উত্তর ম্যাসেডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া এবং স্লোভেনিয়া।
- গ্রীস এবং তুরস্কের কিছু অংশও বলকান উপদ্বীপের মধ্যে রয়েছে।

উৎস: i) OSCE.org.
ii) Britannica.

১০৮.
Which city has been designated as the new capital of Indonesia?
  1. Jakarta
  2. Surabaya
  3. Bandung 
  4. Nusantara 
ব্যাখ্যা

⇒ নুসান্তারা হল ইন্দোনেশিয়ার নতুন পরিকল্পিত রাজধানী, যা বালিকপাপনের কাছে পূর্ব কালিমানতান প্রদেশে অবস্থিত।
এটির নির্মাণ কাজ ২০২২ সালে শুরু হয়েছিল, প্রথম বাসিন্দাদের ২০২৪ সালে আসার আশা করা হয়েছিল এবং ২০৪৫ সালের মধ্যে সম্পূর্ণ সমাপ্তির সময় নির্ধারণ করা হয়েছে।

⇒ জাকার্তার অতিরিক্ত জনসংখ্যা এবং বন্যার প্রতি সংবেদনশীলতার কারণে জাকার্তা থেকে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কম থাকা এবং জাভা এবং দূরবর্তী দ্বীপপুঞ্জের মধ্যে বৈষম্য কমানোর জন্য নুসান্তারার স্থানটি নির্বাচন করা হয়েছিল। বোর্নিওতে অবস্থিত, এই স্থানটি সমগ্র জাতির উন্নয়নের উপর একটি রাজনৈতিক বিবৃতি।

⇒ একটি স্মার্ট শহর হিসেবে কল্পনা করা নুসান্তারায় সবুজ স্থান, গণপরিবহন এবং নবায়নযোগ্য জ্বালানি থাকবে। এই এলাকার রেইনফরেস্ট এবং বিপন্ন প্রজাতির কথা বিবেচনা করে নির্মাণের পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক রয়েছে।

উৎস: ব্রিটানিকা এবং দ্যা ডেইলি স্টার বাংলা।

১০৯.
July Martyrs' Day is celebrated annually on -
  1. July 16
  2. July 18
  3. July 31
  4. August 5
ব্যাখ্যা

জুলাই শহীদ দিবস:
- ১৬ জুলাই জুলাই শহীদ দিবস পালিত হবে।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ–অভ্যুত্থান দিবস' ও ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

⇒ ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
- ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত এবং অপর দিবস ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট। 

১১০.
Which was the first country to recognize Bangladesh as an independent state?
  1. United Kingdom
  2. Soviet Union
  3. India
  4. Bhutan
ব্যাখ্যা
স্বীকৃতি প্রদানকারী দেশ:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ৬ ডিসেম্বর, ১৯৭১ প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- ভুটানের এই স্বীকৃতি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতির পথে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অন্যান্য দেশগুলোর জন্য একটি উদাহরণ স্থাপন করে।
- একইদিন, অর্থাৎ ৬ ডিসেম্বর, ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- পরবর্তী সময়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানকারী অন্যান্য দেশগুলোর মধ্যে অনেক ইউরোপীয়, আফ্রিকান, এশীয় এবং আমেরিকান দেশ অন্তর্ভুক্ত হয়।

প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে বিভিন্ন দেশের স্বীকৃতি:
আরব দেশ: ইরাক।
মধ্যপ্রাচ্যের দেশ: ইরাক।
উপসাগরীয় দেশ: কুয়েত।
আফ্রিকান ও মুসলিম দেশ: সেনেগাল।
ইউরোপীয় দেশ: পূর্ব জার্মানি।
দক্ষিণ আমেরিকার দেশ: ভেনিজুয়েলা।

সূত্র: বিবিসি বাংলা, ঢাকাস্থ মার্কিন দূতাবাস, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস এবং ইউএস স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট।
১১১.
Pundranagara is located on the banks of which river?
  1. Bhagirathi
  2. Kapotaksha
  3. Ganges
  4. Karatoya
ব্যাখ্যা
পুন্ড্রনগর:
- করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত পুন্ড্রনগর।
- পুন্ড্রনগর বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র।
- এর প্রাচীনত্ব খ্রিস্টপূর্ব চার শতকের বলে ধরে নেওয়া হয়।
- পুন্ড্রনগরের সর্বপ্রথম উল্লেখ পাওয়া গেছে মহাস্থান ব্রাহ্মী লিপিতে।
- পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বগুড়া জেলার মহাস্থানগড়ের আবিষ্কৃত ধ্বংসাবশেষের সঙ্গে।
- এই শনাক্তীকরণের ভিত্তি হচ্ছে উপর্যুক্ত ব্রাহ্মী লিপি, সাত শতকের চৈনিক পর্যটক ও তীর্থযাত্রী হিউয়েন সাং এর বিবরণ।
- সমগ্র প্রাচীন যুগে এটি ব্যবসায়-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সমৃদ্ধ ছিল।
- মুসলিম যুগের প্রথম দিকেও বিখ্যাত দরবেশ শাহ সুলতান বলখী অথবা মাহীসওয়ার এর বাসস্থান হিসেবে এ নগরের গুরুত্ব অব্যাহত ছিল।

সূত্র - বাংলাপিডিয়া।
১১২.
Who was the first Mughal emperor to write an autobiography?
  1. Akbar
  2. Babur 
  3. Humayun
  4. Shah Jahan
ব্যাখ্যা

- মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছিলেন সম্রাট বাবর। তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ 'তযুক-ই-বাবরী'। 

• সম্রাট বাবর:
- জহির উদ্দিন মুহম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
- বাবরের পিতা উমর শেখ মির্জা ছিলেন দুধর্ষ সমর নেতা তৈমুরের বংশধর এবং মাতা কুতলুঘ নিগার খানম ছিলেন মোঙ্গল নেতা চেঙ্গিস খানের অধস্তন বংশধর ইউনুস খানের কন্যা।
- মাত্র ১১ বছর বয়সে বাবর পিতৃ সিংহাসনে উপবেশন করেন।
- বাবর অল্পদিনের মধ্যেই সমগ্র আফগানিস্তানে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে 'পাদশাহ' (বাদশাহ) উপাধি গ্রহণ করে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত কাবুলের শাসনক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- ১৫১২ খ্রিস্টাব্দে উজবেকদের সাথে সংঘটিত এক যুদ্ধে বাবর পরাজিত হয়ে সমরকন্দ থেকে বিতাড়িত হন।
- অতঃপর মধ্য এশিয়ায় রাজ্য স্থাপন অসম্ভব মনে করে বাবর ভারতবর্ষের দিকে মনোনিবেশ করেন।

-  ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদীকে, ১৫২৭ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে মেবারের রাজপুত নেতা রানা সংগ্রাম সিংহকে, ১৫২৮ খ্রিস্টাব্দে চান্দেরী অভিযানের সময় মেদেনী রাওকে এবং সর্বশেষ ১৫২৯ খ্রিস্টাব্দে গোগরার যুদ্ধে সম্মিলিত আফগান শক্তিকে পরাস্ত করার মধ্যে বাবরের উন্নত সামরিক কৌশল, রণনিপুণতা এবং একজন সফল সমর নায়কের কৃতিত্ব ফুটে উঠে। 

- জহির উদ্দিন মুহম্মদ বাবর ১৫৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্য শাসন করেন।
- তাঁর সময় মুঘল সাম্রাজ্য পশ্চিমে কাবুল থেকে পূর্বে বিহার এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে চান্দেরি পর্যন্ত বিস্তার লাভ করে। মাত্র চার বছরের সংক্ষিপ্ত রাজত্বকালে বাবর বিশাল সাম্রাজ্যে সুষ্ঠু শাসন ব্যবস্থা অব্যাহত রাখেন।
- তবে বাবর খলিফার ক্ষমতাকে অস্বীকার করে স্বয়ং 'বাদশাহ' উপাধি গ্রহণ করেন।
- বাবর সমগ্র সাম্রাজ্যব্যাপী ১৫ মাইল অন্তর অন্তর ডাকচৌকির ব্যবস্থা করেন।
- তিনি তুর্কি ও ফার্সি ভাষায় অসংখ্য কবিতা রচনা করেন। তাঁর রচিত তুর্কি কবিতার সংকলন 'দিওয়ান' নামে পরিচিত।
- জহির উদ্দিন মুহম্মদ বাবরের সাহিত্যানুরাগের শ্রেষ্ঠ নির্দশন তুর্কি ভাষায় রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ 'তযুক-ই-বাবরী'।
- 'তুযুক-ই-বাবরী' মুঘল ইতিহাসের এক অমূল্য দলিল।

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১৩.
Where is the 'Aparajeyo Bangla' sculpture located?
  1. University of Chittagong
  2. University of Dhaka
  3. University of Rajshahi
  4. University of Barishal
ব্যাখ্যা
অপরাজেয় বাংলা:
- অপরাজেয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়ণ করেছে।
- ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত।
- ৬ ফুট বেদির উপর নির্মিত এর উচ্চতা ১২ ফুট, প্রস্থ ৮ ফুট ও ব্যাস ৬ ফুট।
- এই ভাস্কর্যটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য তুলে ধরা হয়েছে।
- বেদিতে দাঁড়ানো তিন মুক্তিযোদ্ধার প্রতিচ্ছবি যেন অন্যায় ও বৈষম্য দূর করে দেশে সাম্য প্রতিষ্ঠার গান গাইছে।
- অপরাজেয় বাংলা নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ।
- ভাস্কর্যটির নাম দিয়েছিলেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী।
- ভাস্কর্যটি নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৩ সালে।
- অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক যুগান্তর, ২৯ সেপ্টেম্বর ২০১৯।
১১৪.
According to the Bangladesh Labor Force Survey 2024, approximately what percentage of the total labor force are women?
  1. 35.7%
  2. 44.2%
  3. 50.5%
  4. 40.8%
ব্যাখ্যা

• নারী শ্রমিকদের অবদান ও অবস্থান:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৪ দশমিক ২ শতাংশ নারী।

- ২০১৭ সালে এই হার ছিল মাত্র ৩৬ শতাংশ, অর্থাৎ গত এক দশকে নারীর অংশগ্রহণ বেড়েছে, কিন্তু তাঁদের কাজের মান ও মর্যাদা কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি।

- এই ৪৪ দশমিক ২ শতাংশের মধ্যে প্রায় ৯৬ দশমিক ৬ শতাংশ নারী অনানুষ্ঠানিক খাতে কর্মরত (বিশ্বব্যাংক, ২০২৪)।
- অর্থাৎ তাঁরা কৃষি, গৃহকর্ম, চা-বাগান, গৃহকেন্দ্রিক কাজ, দোকান বা ছোট উৎপাদন ইউনিটে কাজ করেন, যেগুলো শ্রম আইন বা সামাজিক সুরক্ষার আওতায় আসেনি।

উৎস: প্রথম আলো।

১১৫.
Which political party was led by A. K. Fazlul Huq in the United Front elections?
  1. Krishak Praja Party
  2. Awami Muslim League
  3. Nizam-e-Islam
  4. Ganatantri Dal
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে পাকিস্তানের মুসলিম লীগ বিরোধী পূর্ব পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী মোর্চা বা জোট গঠন করে।
- এই জোট 'যুক্তফ্রন্ট' নামে পরিচিত।
- ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে ‘যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- যুক্তফ্রন্টে মূলত চারটি রাজনৈতিক দল ছিল।

⇒ এগুলো হলো:
- মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন: আওয়ামী মুসলিম লীগ,
- ফজলুল হকের নেতৃত্বাধীন: কৃষক-শ্রমিক পার্টি,
- মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন: নিজাম-ই-ইসলামী এবং
- হাজী দানেশের নেতৃত্বাধীন: বামপন্থী গণতন্ত্রী দল।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৬.
Who maintained correspondence with the renowned Persian poet Hafiz? 
  1. Giasuddin Azam Shah
  2. Shamsuddin Ilyas Shah
  3. Alauddin Husain Shah
  4. Nusrat Shah 
ব্যাখ্যা

• গিয়াসউদ্দিন আজম শাহ: 
- ইলিয়াস শাহী শাসকদের মধ্যে সিকন্দার শাহ সুদীর্ঘ সময় ধরে বাংলার সুলতান ছিলেন। 
- তাঁর রাজত্বকালে বাংলায় সুখ-শান্তি ও সমৃদ্ধি বিরাজমান ছিল। 
- তিনি সুকৌশলে ফিরোজ শাহের আক্রমণ প্রতিহত করেন। 
- তিনি সাহিত্য, শিল্পকলা, স্থাপত্য প্রভৃতি সুকুমার শিল্পের উদার পৃষ্ঠপোষক ছিলেন। 
- গিয়াসউদ্দিন আজম শাহ এক সংঘর্ষে পিতা সিকান্দর শাহকে হত্যা করে বাংলার সিংহাসন দখল করেন।
- তিনি পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ এবং চীন সম্রাট ইয়াং লুর সাথে দূত বিনিময় করেন।

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১৭.
In which district is Bangladesh Machine Tools Factory Limited located?
  1. Gazipur
  2. Dhaka
  3. Narayanganj
  4. Mymensingh
ব্যাখ্যা

বিএমটিএফ:
- বিএমটিএফ এর পূর্ণরূপ বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড।
- বাংলাদেশের স্বাধীনতার পর, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারী বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (BMTF) যাত্রা শুরু করে।
- এটি শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি।
- বিএমটিএফ এর কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত হয়।
- বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত।
- এর আয়তন ১৫৬.৪৭ একর।
- বিএমটিএফ ১৯টি গতিশীল কারখানা নিয়ে গঠিত।
- সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বোর্ড চেয়ারম্যান এবং একজন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে বিএমটিএফ এর কার্যক্রম পরিচালিত হয়।

তথ্যসূত্র - বিএমটিএফ ওয়েবসাইট।

১১৮.
'The Trade and Development Report' issued by which of the following organisation?
  1. World Bank
  2. IMF
  3. UNCTAD
  4. WEF
ব্যাখ্যা
UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য,
- UNCTAD এর বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৩ একটি বিস্তৃত বার্ষিক বিনিয়োগ ঘাটতি প্রকাশ করে যা উন্নয়নশীল দেশগুলি ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের জন্য কাজ করার সময় মোকাবেলা করে৷ এই ব্যবধানটি এখন প্রতি বছর প্রায় $৪ ট্রিলিয়ন - ২০১৫ সালে যখন SDGগুলি ছিল তখন $২.৫ট্রিলিয়ন থেকে গৃহীত।

• জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল:
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Global Investment Trends Monitor,
- Digital Economy Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
১১৯.
Which is the westernmost upazila of Bangladesh?
  1. Akhainthong
  2. Shibganj
  3. Manakosa
  4. Thanchi
ব্যাখ্যা

সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।

সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।

সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।

সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

১২০.
Which country is NOT a member of the Gulf Cooperation Council (GCC)?
  1. Saudi Arabia
  2. United Arab Emirates
  3. Iran
  4. Qatar
  5. Kuwait
ব্যাখ্যা

- ইরান GCC এর সদস্য নয়। 

GCC: 
- GCC এর পূর্ণরূপ হলো Gulf Cooperation Council.
- এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি জোট।
- ১৯৮১ সালে এটি গঠিত হয়, এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

উল্লেখ্য, 
- GCC-এর সদস্য দেশগুলোর সংখ্যা ছয়টি, এগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।  

সূত্র: GCC ওয়েবসাইট। 

১২১.
How many freedom fighters were awarded the title of 'Bir Uttam' for their outstanding contribution in the liberation war?
  1. 67
  2. 174
  3. 424
  4. 65
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা: 
বীর শ্রেষ্ঠ ৭ জন।
বীর উত্তম ৬৭ জন।
বীর বিক্রম ১৭৪ জন।
বীর প্রতীক ৪২৪ জন।

উৎস: freedomfighters.gov.bd
১২২.
Which of the following is not a UNESCO World Heritage site of Bangladesh?
  1. The Sundarbans
  2. Somapura Mahavihara
  3. Mahasthangarh
  4. Historic Mosque City of Bagerhat
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

⇒ সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।
- ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।

ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে।

উৎস: i) বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
        ii) UNESCO ওয়েবসাইট।
১২৩.
Which is the symbol for formic acid?
  1. CH-COOH
  2. COOH-COOH
  3. H-COOH
  4. CO-COOH
ব্যাখ্যা
এসিডের নাম ও সংকেত:
 
• ফসফরিক অ্যাসিড - H3PO4
• ফরমিক অ্যাসিড - H-COOH
• অ্যাসিডিক অ্যাসিড - CH-COOH
• অক্সালিক অ্যাসিড - COOH-COOH
• সাইট্রিক অ্যাসিড - C6H8O7
• হাইড্রোক্লোরিক অ্যাসিড - HCI
• নাইট্রিক অ্যাসিড - HNO3
• সালফিউরিক অ্যাসিড - H2SO4
 
তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২৪.
Where was natural gas first extracted in Bangladesh?
  1. Bakhrabad
  2. Haripur
  3. Kailashtila
  4. Titas
ব্যাখ্যা

• বাংলাদেশের গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [ সেপ্টম্বর, ২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।

১২৫.
What percentage of votes were cast in the 13th parliamentary election?
  1. 54.72%
  2. 55.38%
  3. 59.44%
  4. 62.97%
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন:
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি, ২০২৬।
- প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ৫০টি (নিবন্ধিত ৬০টি)।
- প্রদত্ত ভোটের হার ৫৯.৪৪%।
- মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
- গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ।
- তৃতীয়-লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
- পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনকারী ভোটারের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন।
- ভোট প্রদান ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন (৮০.১১%)।
- মোট প্রার্থী ২২২৮ জন।
- স্বতন্ত্র ২৭৩ জন (নির্বাচিত ৭ জন)।
- নির্বাচিত নারী প্রার্থী ৭ জন,
- বিএনপি থেকে ৬ জন।
- স্বতন্ত্র ১ জন।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা এবং প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১২৬.
Dong is the currency of which country?
  1. Vietnam
  2. Myanmar
  3. Thailand
  4. Philippine
ব্যাখ্যা
মুদ্রা:
- হাইতির মুদ্রার নাম গুর্দে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা,
- পানামার মুদ্রার নাম বেলবো,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- জাপানের মুদ্রা ইয়েন,
- চীনের মুদ্রা ইউয়ান,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড,
- ইউরোপিয় মুদ্রা ইউরো,
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা পেসো।

উৎস: Britannica.
১২৭.
Who established Lalbagh Fort?
  1. Shah Shuja
  2. Islam Khan
  3. Shaista Khan
  4. Mir Jumla
ব্যাখ্যা
• লালবাগ কেল্লা:
- লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত।
- সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন।
- মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন।
- লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা 'ইরান দুখত রহমত বানুর' সমাধি অবস্থিত।
- ইরান দুখত 'পরীবিবি' নামে পরিচিত।
- ১৯১০ সালে লালবাগ কেল্লা প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ।
- লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।

উৎস: প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
১২৮.
In which city was the 2025 NATO summit held?
  1. Vilnius
  2. The Hague
  3. Brussels
  4. Alberta
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ ২০২৫ সালের ২৪-২৫ জুন ন্যাটো শীর্ষ সম্মেলন নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সম্ভাব্য আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ এবং সদস্য দেশগুলোর যৌথ প্রতিরক্ষার জন্য ব্যয়ের পরিমাণ- একটি বিতর্কিত ইস্যু, বিশেষত যুক্তরাষ্ট্রের জন্য।
- ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছে, প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্র অত্যধিক অর্থ ব্যয় করছে, অন্য সদস্যদেরও তাদের ব্যয় বাড়াতে হবে।

উৎস: NATO ওয়েবসাইট।
১২৯.
Who was in charge of Operation Searchlight in Dhaka?
  1. Rashid Janjua
  2. Khadim Hossain Raja
  3. Rao Farman Ali
  4. Tikka Khan
ব্যাখ্যা
অপারেশন সার্চলাইটের পরিকল্পনা:
- পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পূর্ব পাকিস্তানে যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম দিয়েছিল ‘অপারেশন সার্চ লাইট’।
- পাকিস্তান বাহিনীর ১৪ ডিভিশনের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজা এবং ৫৭ ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাও ফরমান আলী খান ১৯৭১ সালের ২২ ফেব্রুয়ারি অপারেশন সার্চলাইট নামে একটি সামরিক অভিযানের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন।
- ১৭ মার্চ চীফ অব স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের নির্দেশে জেনারেল রাজা পরদিন ঢাকা সেনানিবাসে জিওসি অফিসে অপারেশন সার্চলাইট পরিকল্পনা চূড়ান্ত করেন।
- এই অপারেশন সার্চ লাইট অনুযায়ী ঢাকা শহরের গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় জেনারেল রাও ফরমান আলীকে।
- ঢাকার বাহিরে এ অপারেশনের দায়িত্ব পান জেনারেল খাদিম হোসেন রাজা।
- এ পরিকল্পনার সার্বিক তত্ত্বাবধান অর্থাৎ মূল দায়িত্বে ছিলেন জেনারেল টিক্কা খান।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বিবিসি।
১৩০.
In which district Bangladesh Wheat and Maize Research Institute is located?
  1. Gazipur
  2. Pabna
  3. Dinajpur
  4. Dhaka
ব্যাখ্যা

BWMRI:
- পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়।
- এটিই বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ।
- এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।

উল্লেখ্য:
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।

তথ্যসূত্র - বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১৩১.
How many Digital banks are currently in Bangladesh?
  1. 59
  2. 60
  3. 1
  4. 62
ব্যাখ্যা
তফসিলি ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী রক্ষণাবেক্ষণকৃত ব্যাংকের তালিকায় যে সকল ব্যাংক রয়েছে।
- বাংলাদেশে ৬২টি তফসিলি ব্যাংক রয়েছে, যারা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হয়, যা বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার ক্ষমতা রাখে।
- তফসিলি ব্যাংকগুলি নিম্নলিখিত প্রকারের মধ্যে শ্রেণিবদ্ধ করা হয়:

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (SOCB):
- বাংলাদেশ সরকারের সম্পূর্ণ বা প্রধানত মালিকানাধীন ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে।

বিশেষায়িত ব্যাংক (এসডিবি): 
- বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে যেগুলো কৃষি বা শিল্প উন্নয়নের মতো সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এসব ব্যাংক সম্পূর্ণ বা প্রধানত বাংলাদেশ সরকারের মালিকানাধীন।

বেসরকারী বাণিজ্যিক ব্যাংক (পিসিবি):
- এখানে ৪৩ টি বেসরকারী বাণিজ্যিক ব্যাংক রয়েছে যা প্রধানত ব্যক্তি / বেসরকারী সংস্থার মালিকানাধীন।
- বেসরকারী বাণিজ্যিক ব্যাংক দুটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে:
প্রচলিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক:
- ৩৩টি প্রচলিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক এখন কাজ করছে।
- তারা প্রচলিত ফ্যাশনে অর্থাৎ সুদ ভিত্তিক অপারেশনে ব্যাংকিং ফাংশন সম্পাদন করে।

ইসলামী শরিয়াহ ভিত্তিক:
- বাংলাদেশে ১০টি ইসলামী শরিয়াহ ভিত্তিক পিসিবি রয়েছে। 
- তারা ইসলামী শরিয়াহ ভিত্তিক নীতিমালা অর্থাৎ লাভ-ক্ষতি ভাগাভাগি (পিএলএস) মোড অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।

ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক:
- ১ টি ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক রয়েছে যা ব্যক্তি / বেসরকারী সংস্থার মালিকানাধীন।
- নাম: Nagad Digital Bank PLC.
- এটি একটি ডিজিটাল ব্যাংক যার কোনো শাখা নেই।

বিদেশী বাণিজ্যিক ব্যাংক (এফসিবি):
- ৯টি এফসিবি বিদেশে অন্তর্ভুক্ত ব্যাংকের শাখা হিসেবে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

অ-তফসিলি ব্যাংক:
- যে ব্যাংকগুলি বিশেষ এবং নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এবং কোনও আইনের অধীনে কাজ করে তবে তফসিলি ব্যাংক নয়।
- এসব ব্যাংক তফসিলি ব্যাংকের সব কাজ করতে পারে না।
- বাংলাদেশে বর্তমানে ৫টি অ-তফসিলি ব্যাংক রয়েছে, যেগুলো হলো:
i) আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক,
ii) কর্মসংস্থাপন ব্যাংক,
iii) গ্রামীণ ব্যাংক,
iv) জুবিলী ব্যাংক,
v) পল্লী সঞ্চয় ব্যাংক

উৎস: বাংলাদেশ ব্যাংক।
১৩২.
Where was the 2025 Annual Meeting of the 'World Food Forum' held?
  1. Rome, Italy
  2. Paris, France
  3. Beijing, China
  4. Tokyo, Japan
ব্যাখ্যা

• বিশ্ব খাদ্য ফোরামের বার্ষিক বৈঠক -২০২৫:
- ২০২৫ সালের World Food Forum 2025 (জাতীয় বা বার্ষিক বৈঠক) অনুষ্ঠিত হয়েছে ইতালির রোমে,জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দফতরে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এ ফোরাম ১০ অক্টোবর শুরু হয়ে শেষ  হয় ১৭ অক্টোবর।
- পুষ্টিকর খাদ্য ও সুন্দর ভবিষ্যতের জন্য একসাথে হাতে হাত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সপ্তাহব্যাপী ফোরামে গুরুত্ব দেওয়া হয়েছে তিনটি মূল স্তম্ভে: বৈশ্বিক যুব কার্যক্রম, বিজ্ঞান ও উদ্ভাবন, এবং ‘হ্যান্ড-ইন-হ্যান্ড’ বিনিয়োগ।

উল্লেখ্য,
- ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
- উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।

উৎস: World Food Forum website; TBS .

১৩৩.
Bangladesh played its 100th Test match against which team?
  1. India
  2. Pakistan
  3. Sri Lanka
  4. Australia
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।

- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উল্লেখ্য,
- ২০১৭ সালে শ্রীলঙ্কার কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
- শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সূত্র: ESPNcricinfo ও প্রথম আলো।
১৩৪.
Sadharan Bima Corporation was incorporated after liberation in they year- 
  1. 1971
  2. 1972
  3. 1973
  4. 1974
  5. None of these
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- ১৯৭৩ সালে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশে জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৬টি।
- বাংলাদেশে প্রাইভেট জীবন বীমা কোম্পানীর সংখ্যা ৩৪টি।
- বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।

⇒ এগুলো হলো:
• সাধারণ বীমা কর্পোরেশন এবং
• জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
১৩৫.
Which armed group recently announced its disbandment after decades of conflict? [May, 2025]
  1. Rapid Support Forces
  2. Moro Islamic Liberation Front
  3. Kurdistan Workers' Party
  4. Liberation Tigers of Tamil Eelam
ব্যাখ্যা
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে):
- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) হলো উত্তর ইরাক এবং দক্ষিণ-পূর্ব তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল।
- ১৯৭০ এর দশকের শেষের দিকে আবদুল্লাহ ওকালান পিকেকে প্রতিষ্ঠা করেন।
- ১৯৮৪ সালে কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে পিকেকে তাদের লড়াই শুরু করে।
- সেই লড়াইয়ে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
- তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই গোষ্ঠীকে।
- ফেব্রুয়ারিতে পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানের পর সংগঠনটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

সম্প্রতি,
- সংগঠনের ১২তম কংগ্রেসে সিদ্ধান্ত নেয়া হয় যে, পিকেকের সাংগঠনিক কাঠামো ভেঙে ফেলা হবে এবং সশস্ত্র লড়াই বন্ধ করা হবে।
- চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে ১২ মে, ২০২৫ আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।
- সিরিয়া ও ইরাকের শীর্ষ কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির জন্য এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তথ্যসূত্র: বাসস।
১৩৬.
According to the Economic Survey 2025, what is the proportion of manpower employed in the agricultural sector in GDP?
  1. 37.59%
  2. 38.43%
  3. 40.16%
  4. 44.67%
  5. 46.81%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.৬২%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৪.৬৭%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.৩৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১৩৭.
In which year "The Permanent Settlement" was introduced?
  1. 1792
  2. 1793
  3. 1829
  4. 1831
ব্যাখ্যা
• চিরস্থায়ী বন্দোবস্ত:
- ১৭৯৩ সালের ২২মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
- ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।
- চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়।
- বিপরীতে জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের ফলশ্রুতিতে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১৩৮.
According to the Economic Survey 2025, what is the rate of inflation?
  1.  5.79%
  2. 6.59%
  3. 7.12%
  4. 8.48%
  5. 9.71%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৮.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১৩৯.
Which U.S. state has recently become the world's fourth-largest economy? [May, 2025]
  1. Florida
  2. California
  3. New York
  4. Washington
ব্যাখ্যা
বৈশ্বিক অর্থনীতি:
- বিশ্ব অর্থনীতির র‍্যাংকিংয়ে বড় ধরনের সাফল্য অর্জন করেছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া।
- ক্যালিফোর্নিয়া জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির স্থান দখল করেছে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর সাম্প্রতিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
- ২০২৪ সালে ক্যালিফোর্নিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ ট্রিলিয়ন ডলারে, যেখানে জাপানের জিডিপি হয়েছে ৪ দশমিক ০১ ট্রিলিয়ন ডলার।
- ফলে ক্যালিফোর্নিয়া এখন কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পেছনে রয়েছে। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন, কৃষি, প্রযুক্তি খাত ও বিনোদন শিল্পে ক্যালিফোর্নিয়ার প্রভাব অনেক গুরত্বপূর্ণ।
- এর পাশাপাশি দেশটির দুটি সবচেয়ে ব্যস্ত সমুদ্রবন্দর লং বিচ ও লস অ্যাঞ্জেলেস এ রাজ্যেই অবস্থিত।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
১৪০.
Atmospheric Humidity measured by -
  1. ক) Anemometer
  2. খ) Psychrometer
  3. গ) Lysimeter
  4. ঘ) Hydrometer
ব্যাখ্যা

- In 1888-1892, Adolf Richard Assmann developed an instrument for accurate measurement of atmospheric humidity and temperature, based on two thermometers shielded from solar radiation, one of them having a wet bulb.

- The hygrometric variables were obtained from the two readings with the help of a diagram or tables. The instrument, called psychrometers, was soon produced by Rudolf Fuess' factory in Germany.

Source: www.sciencedirect.com

১৪১.
Where will the 6th summit of BIMSTEC be held in 2024?
  1. Myanmar
  2. Insia
  3. Sri lanka
  4. Thailand
ব্যাখ্যা
২০২৪ সালে BIMSTEC এর ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।

BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation.
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- বিমসটেক এর বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

⇒ ২০২৪ সালে BIMSTEC এর ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
১৪২.
How many legs do butterflies have? 
  1. 4
  2. 6
  3. 8
  4. 10
  5. None of these
ব্যাখ্যা
প্রজাপতি: 
- প্রজাপতি আকারে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। 
- তাদের ডানার দৈর্ঘ্য প্রায় 0.2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি (4 থেকে 300 মিলিমিটার) পর্যন্ত বিস্তৃত। 
- প্রজাপতি এবং পতঙ্গের অনেক বৈশিষ্ট্য মিল রয়েছে। 
- সমস্ত পোকামাকড়ের মতো তাদের ছয়টি পা রয়েছে। 
- বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের দুই জোড়া ডানা থাকে। ধুলোর মত আঁশ ডানা, শরীর এবং পা ঢেকে রাখে। 
- বাটারফ্লাই অ্যান্টেনা বা ফিলারগুলি সরু এবং ছোট নব দিয়ে শেষ হয়। 
- প্রজাপতি উইংস সাধারণত উজ্জ্বল রঙিন বা সাহসী প্যাটার্ন করা হয়। 
- বেশিরভাগ পতঙ্গের রঙ নিস্তেজ এবং প্রজাপতির চেয়ে ঘন শরীর থাকে। 

Like other insects, moths and butterflies have four wings, six legs, and a jointed body divided into three sections- head, thorax, and abdomen. 

উৎস: ব্রিটানিকা [লিঙ্ক]।
১৪৩.
'36 Days of July: Saluting the Bravehearts' is -
  1. Film about the July uprising
  2. Exhibition on the July uprising
  3. Book on the July uprising
  4. Songs about the July uprising
ব্যাখ্যা
- "৩৬ ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস" প্রদর্শনী হয়েছিলো ডেইলি স্টার সেন্টারে।

৩৬ ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস:

- দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাহস, দৃঢ়তা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী ফার্মগেটে প্রদর্শনী আয়োজন করেছে।
- প্রদর্শনীতে ২৪ সালের গণঅভ্যুত্থান সম্পর্কিত আলোকচিত্র, স্লোগান, গ্রাফিতি ও সংবাদ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, 
- "৩৬ ডেইজ অব জুলাই: স্যালুটিং দ্য ব্রেভহার্টস" প্রদর্শনী হয়েছিলো ডেইলি স্টার সেন্টারে।
- এটি ছাত্র-জনতার সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত।
- আলোচনায় মিলান কুন্ডেরার "বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই" উদ্ধৃত করা হয়।

উৎস: প্রথম আলো নিউজ ও ডেইলি স্টার বাংলা নিউজ। 
১৪৪.
How many founding member countries are there in NATO?
  1. 12
  2. 15
  3. 19
  4. 22
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (জুলাই, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (জুলাই, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (জুলাই, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (জুলাই, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১৪৫.
Which is the full form of UNFCCC?
  1. United Nations Framework Conference on Climate Change
  2. United Nations Framework Council on Climate Change
  3. United Nations Frame wood Convention on Climate Change
  4. United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC এর পূর্ণরূপ হলো United Nations Framework Convention on Climate Change.
- UNFCCC হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- ১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC) -এর সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- UNFCCC এর মোট সদস্য দেশের সংখ্যা ১৯৮টি। (সেপ্টেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
১৪৬.
What is the main content of 'Stop Genocide' documentary?
  1. India-Pakistan Partition
  2. Mass uprising
  3. Language Movement
  4. Liberation war
ব্যাখ্যা
Stop Genocide:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide.
- Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড।
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন।
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য।

উল্লেখ্য,
- জহির রায়হান চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন।
- তাঁর লিখিত অন্যান্য বইগুলি হচ্ছে শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী এবং আর কত দিন।
- তাঁর নির্মিত চলচ্চিত্র হলো: কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ৮ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
১৪৭.
Where was Maulana Abdul Hamid Khan Bhasani born?
  1. Barisal
  2. Sirajganj
  3. Tangail
  4. Chattogram
ব্যাখ্যা
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী:
- ভাসানী ১৮৮০ সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯১৯ সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়।
- পরে তিনি টাঙ্গাইল জেলার সন্তোষে গিয়ে তথাকার অত্যাচারিত কৃষকদের নেতৃত্ব গ্রহণ করেন।
- ১৯৩৭ সালে ভাসানী মুসলিম লীগে যোগ দেন এবং অচিরেই দলের আসাম শাখার সভাপতি নির্বাচিত হন।
- ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি নতুন রাজনৈতিক দল জন্মলাভ করে।
- নবগঠিত আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন মাওলানা ভাসানী, এবং টাঙ্গাইলের শামসুল হক হন সাধারণ সম্পাদক।
- আওয়ামী মুসলিম লীগের সভাপতি হিসেবে ভাসানী তখনকার বিরোধী দল নিয়ে যুক্তফ্রন্ট নামে একটি মোর্চা গঠন করেন।
- এ মোর্চার অপরাপর নেতা ছিলেন এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও হাজী মোহাম্মদ দানেশ।
- মওলানা ভাসানী ফারাক্কা চুক্তিকে বাংলাদেশের স্বার্থের পরিপন্থি বলে মনে করেন।
- তিনি ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে এক লং মার্চে নেতৃত্ব দেন।
- ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

সূত্র - বাংলাপিডিয়া।
১৪৮.
Which article of the Constitution allows the President to appoint the Attorney General? 
  1. Article 60(2)
  2. Article 65(1)
  3. Article 64(1)
  4. Article 65(3)
ব্যাখ্যা

• সংবিধানের ৬৪নং অনুচ্ছেদ- অ্যাটর্নি-জেনারেল সম্পর্কিত।
- ৬৪ (১) সুপ্রীম কোর্টের বিচারক হইবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগদান করিবেন।

- ৬৪ (২) অ্যাটর্নি-জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করিবেন।
- ৬৪ (৩) অ্যাটর্নি-জেনারেলের দায়িত্বপালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তাঁহার বক্তব্য পেশ করিবার অধিকার থাকিবে।
- ৬৪ (৪) রাষ্ট্রপতির সন্তোষানুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি-জেনারেল স্বীয় পদে বহাল থাকিবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করিবেন।

• অ্যাটর্নি জেনাররেল:

-  তিনি হলেন বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
-  অ্যাটর্নি জেনারেল সাধারণত সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত বিজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীগণের মধ্য থেকে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ আসাদুজ্জামান।  [ব্যাখ্যা আপডেট - ডিসেম্বর, ২০২৫]

উল্লেখ্য,
• সহকারী অ্যাটর্নি জেনারেলবৃন্দ
- জনাব মোঃ সোলায়মান হোসেন।
- জনাব শাহীন সুলতানা।
- জনাব আরিফ খান।

তথ্যসূত্র: এটর্নি জেনারেলের কার্যালয়।

১৪৯.
The biggest island of the world is -
  1. West Indies
  2. Australia
  3. Iceland
  4. Greenland
  5. None of these
ব্যাখ্যা
গ্রিনল্যান্ড:
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- গ্রিনল্যান্ড কিংডম অফ ডেনমার্কের অংশ।
- গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- গ্রিনল্যান্ডের রাজধানী নুউক।

উৎস: Britannica.
১৫০.
Which radiation is used to test the purity of precious metals? 
  1. Beta rays
  2. Gamma rays
  3. Alpha rays
  4. X-rays
ব্যাখ্যা

• মূল্যবান ধাতুর (যেমন: সোনা, রূপা, প্ল্যাটিনাম) বিশুদ্ধতা এবং ভেতরের উপাদানের অনুপাত নির্ণয় করার জন্য রঞ্জন রশ্মি বা এক্স-রে (X-ray) ব্যবহার করা হয়।
- বিশেষ করে XRF (X-ray Fluorescence) নামক পদ্ধতিতে ধাতুর কোনো ক্ষতি না করেই তার রাসায়নিক গঠন বিশ্লেষণ করা সম্ভব।
- আলফা, বিটা বা গামা রশ্মি এই কাজে ব্যবহৃত হয় না কারণ এদের ভেদন ক্ষমতা এবং আয়নন ক্ষমতা হয় খুব বেশি নতুবা খুব কম, যা নিখুঁত ও নিরাপদ বিশ্লেষণের জন্য উপযোগী নয়।
 
• এক্স-রে বা রঞ্জন রশ্মির ব্যবহার: 
- বর্তমান সভ্যতায় এক্সরের বহুবিধ ব্যবহার রয়েছে। 
- নীচে কিছু প্রচলিত ব্যবহার নিয়ে আলোচনা করা হলো- 

১। চিকিৎসা ক্ষেত্রে: 
- রোগ নির্ণয় এবং নিরাময়ের ক্ষেত্রে এক্সরের বহুবিধ ব্যবহার রয়েছে। 
- কোমল এক্সরে ব্যবহার করে দেহের হাড় ভাঙলে, কোনো অবাঞ্ছিত বস্তু যেমন বন্দুকের গুলি, দুর্ঘটনায় কোনো ধাতব বস্তু দেহে প্রবেশ করলে, পাকস্থলি বা মুত্রথলিতে পাথর সৃষ্টি হয়েছে কিনা তা সনাক্ত ও অবস্থান চিহ্নিত করা যায়। 
- এছাড়াও ফুসফুসের কোনো ক্ষত, পরিপাক নালীতে ক্ষত বা টিউমার, দাঁতের গোড়ায় আলসার ইত্যাদি নির্ণয়ে এক্সরে সর্বদাই ব্যবহার হচ্ছে। 
- বর্তমানে ক্যান্সার চিকিৎসায় এবং কোনো কোনো চর্মরোগ নিরাময়ে এক্সরে ব্যবহার করা হয়। 

২। শিল্প ক্ষেত্রে: 
- শিল্প ক্ষেত্রে এক্সরের বহুবিধ ব্যবহার রয়েছে। 
- আসল ও নকল রত্নের মধ্যে পার্থক্য নির্ণয়, ঢালাই করা ধাতুর ভিতরের ত্রুটি নির্ণয়, আকরিকের মধ্যে অপদ্রব্যের উপস্থিতি নির্ণয়, ঝিনুকের মধ্যে মুক্তার সন্ধান করা, ঝালাই-এর ত্রুটি নির্ণয়, মূল্যবান ধাতুর বিশুদ্ধতা নির্ণয় ইত্যাদি কাজে রঞ্জন রশ্মি বা এক্স-রে ব্যবহৃত হয়। 
- টফি, লজেন্সে কোনো ক্ষতিকর বস্তু আছে কিনা তা সনাক্ত করার জন্য এবং টফি, লজেন্স, সিগারেট ইত্যাদির গুণগত মান নিয়ন্ত্রণের জন্যও এক্সরে ব্যবহার করা হয়। 

৩। গোয়েন্দা বিভাগে: 
- চোরাচালান ধরার জন্য কাঠের, ধাতব বাক্সে বা চামড়ার থলিতে বিস্ফোরক, নিষিদ্ধ বস্তু লুকানো থাকলে কিংবা কেউ গহনা বা মুদ্রা গলাধকরণ করলে তা সন্ধানের জন্য এক্সরে ব্যবহার করা হয়। 
- এমনকি হত্যাকান্ড অনুসন্ধানেও এক্সরে প্রয়োগ করা হয়। 

তথ্যসূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১৫১.
'Macau' is currently a special administrative region of which country?
  1. Poland
  2. Portugal
  3. China
  4. South Korea
ব্যাখ্যা
ম্যাকাও:
- 'ম্যাকাও' হলো চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- 'ম্যাকাও' দ্বীপটি পর্তুগালের কলোনি ছিল।
- দ্বীপটি চীন সাগরে অবস্থিত।
- ম্যাকাও ছিলো এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ।

⇒ দ্বৈত অর্থনীতি:
- চীনের ‘এক দেশ দুই নীতি’ পলিসির আওতায় ‘হংকং’ ও ‘ম্যাকাও’ - কে নিজেদের অধিভুক্ত করে।
- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশদের কাছ থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের কাছ থেকে ম্যাকাওকে ৫০ বছরের জন্য নিজেদের অধিভুক্ত করে।
- হংকং-এর অর্থনীতিকে সচল রাখার উদ্দেশ্যেই মূলত এই “এক দেশ দুই নীতি” ধারণা প্রবর্তন করা হয়।
- এশিয়া মহাদেশের উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হওয়া সর্বশেষ অঞ্চল ম্যাকাও ।

উৎস: i) Britannica.
ii) World Atlas.
১৫২.
Which institute of World bank provides guarantees for projects in a broad range of sectors in developing member countries?
  1. IFC
  2. IDA
  3. MIGA
  4. ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

• MIGA:
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সালের ১২ এপ্রিল।
- কাজ: বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে।
- সদস্য সংখ্যা: ১৮২টি।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।

অন্যদিকে,
- ICSID সদস্যদেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- IFC উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের উন্নয়নে সহায়তা করে থাকে।
- IDA অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে।

উৎস: World Bank ওয়েবসাইট।
১৫৩.
Jail Killing Day is celebrated on which date?
  1. November 3
  2. November 4
  3. November 5
  4. November 6
ব্যাখ্যা
জেল হত্যা দিবস:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল।
- ৩ নভেম্বর জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়।
- তাদের এই হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ নেতৃত্ব যখন অনেকটা দিশেহারা, সে সময় দলের গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল।
- শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকরত চার জাতীয় নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
- কতিপয় সেনা কর্মকর্তা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আটক এই চার নেতাকে গুলি করে এবং বেয়নেট দিয়ে বিদ্ধ করে হত্যা করে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৪.
All of the following organization have their headquarters at Geneva except -
  1. Food and Agriculture Organization
  2. International Campaign to Abolish Nuclear Weapons
  3. World Intellectual Property Organization
  4. International Labour Organization
ব্যাখ্যা
ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ: International Campaign to Abolish Nuclear Weapons, এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- ICAN একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: এপ্রিল, ২০০৭ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

WIPO:
- WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization, জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- WIPO ভৌগলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয়।

ILO:
- ILO-এর পূর্ণরূপ: International Labour Organization.
- এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।

অন্যদিকে,
FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১৫৫.
The Third Geneva Convention deals with -
  1. Protection of wounded and sick soldiers on land
  2. Protection of wounded, sick, and shipwrecked members of armed forces at sea
  3. Protection of civilian persons in time of war
  4. Treatment and protection of prisoners of war
  5. Protection of cultural property during armed conflict
ব্যাখ্যা

জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
- যুদ্ধপরাধকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে জেনেভা কনভেনশনকে মান্য করা হয়।
- মূলত এটি যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি চুক্তি থাকায় এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

কনভেনশনসমূহ:
• ১ম জেনেভা কনভেনশন:
- যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।

• ২য় জেনেভা কনভেনশন:
- সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।

• ৩য় জেনেভা কনভেনশন:
- যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত।

• ৪র্থ জেনেভা কনভেনশন:
- যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত।

তথ্যসূত্র - Britannica.com & History.com

১৫৬.
The principle of 'laissez-faire' is related to which of the following?
  1. Democracy
  2. Environment
  3. Free market
  4. Socialist
ব্যাখ্যা
লেইস ফেয়ার:
- 'লেইস ফেয়ার' (Laissez-faire) হল মুক্ত-বাজার পুঁজিবাদের একটি অর্থনৈতিক দর্শন যা সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করে।
- অষ্টাদশ শতাব্দীতে ফরাসি ফিজিওক্র্যাটদের দ্বারা 'লেইস ফেয়ার' তত্ত্বটি তৈরি করেন।
- Laissez-faire উকিল যে অর্থনৈতিক সাফল্য বাধাগ্রস্ত হয় যখন সরকার ব্যবসা এবং বাজারে জড়িত হয়।
- এর ফলে স্ব-দায়িত্ব এবং উদ্ভাবনকে উৎসাহিত করা হয়।

উৎস: imf.org & Investopedia.Com
১৫৭.
Which Arab country in the Middle East first recognized Bangladesh?
  1. Iran
  2. Iraq
  3. Syria
  4. Lebanon
ব্যাখ্যা
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ:
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই, ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ছিল।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৮ মার্চ, ১৯৭৩।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪।

উৎস: বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান) ও দৈনিক জনকণ্ঠ।
১৫৮.
Which district of Bangladesh has no border with Myanmar? 
  1. Khagrachhari
  2. Rangamati
  3. Bandarban
  4. Cox’s Bazar
  5. None of the above
ব্যাখ্যা

- খাগড়াছড়ি জেলার সাথে মিয়ানমারের কোন সীমান্ত নেই। 

• সীমান্তবর্তী জেলা:
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।  ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙ্গামাটি।
- তার মধ্যে - ভারতের সাথে ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
- রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।
- অর্থাৎ উল্লেখিত প্রশ্নে 'খাগড়াছড়ি' মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা নয়। 

⇒ অন্যদিকে,
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
- উত্তরে- ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।

» বাংলাদেশের: 
- পূবে - ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার।
- দক্ষিণে - বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (ভারত), মিয়ানমার।
- পশ্চিমে - ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন এবং ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি

১৫৯.
Who is the author of the book Banker to the Poor?
  1. Abhijit Banerjee
  2. Amartya Sen
  3. Fazle Abed
  4. Muhammad Yunus
ব্যাখ্যা

Banker to the Poor:
- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের একটি আত্মজীবনী 'Banker to the Poor'।
- এই বইটি তার মাইক্রোক্রেডিট অভিজ্ঞতা নিয়ে লেখা।

⇒ ড. মুহাম্মদ ইউনূসের আরও কিছু বই: দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, বাংলাদেশ ২০১০, যোগ্য প্রার্থী আন্দোলন, ক্রিয়েটিং অ্যা ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি, সামাজিক ব্যবসা, এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস, বালক পরিব্রাজকের দিনলিপি প্রভৃতি।

⇒  ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উৎস: i) Rokomari.com
ii) Banker to the Poor.

১৬০.
Which court has issued an arrest warrant against Israeli Prime Minister Benjamin Netanyahu over war crimes in Gaza?
  1. International Criminal Tribunal (ICT)
  2. International Criminal Court (ICC)
  3. European Court of Human Rights (ECHR)
  4. International Court of Justice (ICJ)
  5. None of these
ব্যাখ্যা

- সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
- নভেম্বর, ২০২৪-এ এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
- আইসিসি বলছে, “ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।”
- 'দুইজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথভাবে সহ-অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে: যুদ্ধের পদ্ধতি হিসাবে ক্ষুধার ব্যবহার এবং হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন।'

• ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।

উৎস:BBC পত্রিকা রিপোর্ট এবং International Criminal Court ওয়েবসাইট।

১৬১.
Hydrogen has three common isotopes. What are they collectively called?
  1. Isoelectronic species
  2. Allotropes
  3. Isobars
  4. Isotopes
ব্যাখ্যা

• হাইড্রোজেনের তিনটি সাধারণ সমইসোটোপ আছে, যা হলো প্রটিয়াম (1H), ডিউটেরিয়াম (2H বা D), এবং ট্রিটিয়াম (3H বা T)। এই সমস্ত সমইসোটোপের নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে, তাই এগুলো সব হাইড্রোজেন, কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন: প্রটিয়ামে কোনো নিউট্রন নেই, ডিউটেরিয়ামে একটি নিউট্রন আছে, এবং ট্রিটিয়ামে দুটি নিউট্রন আছে। যেহেতু কোনো উপাদানের সমইসোটোপের প্রোটনের সংখ্যা একই থাকে কিন্তু নিউট্রনের সংখ্যা আলাদা, তাই এদের রসায়নিক বৈশিষ্ট্য প্রায় একই থাকে, তবে ভৌত বৈশিষ্ট্যে যেমন ভর কিছুটা পার্থক্য দেখা যায়। এই হাইড্রোজেনের ভেরিয়েন্টগুলোকে সমইসোটোপ (Isotopes) বলা হয়। সুতরাং সঠিক উত্তর হলো: ঘ) Isotopes.
 
আইসোবার:
- যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়।

আইসোটোন:
- যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে।

আইসোটোপ:
- যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়।

আইসোমার:
- যে সব নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান তাদেরকে আইসোমার বলা হয়।

উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৬২.
Which articles of the Constitution deal with the impeachment of the President?
  1. Article 54
  2. Article 53
  3. Article 52
  4. Article 49
ব্যাখ্যা
• ৫২ নং অনুচ্ছেদ: 
- সংবিধানের ৫২ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিসংশন বিষয়ে বলা হয়েছে।
- এ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান লংঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে।

অন্যদিকে, 
অনুচ্ছেদ ৪৯ - রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদর্শনের অধিকার।
অনুচ্ছেদ ৫৩- অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ।
অনুচ্ছেদ ৫৪- অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার। 

সূত্র: বাংলাদেশের সংবিধান।
১৬৩.
Which is the largest phylum of the animal kingdom?
  1. Arthropoda
  2. Cordata
  3. Echinodermata
  4. Mollusca
ব্যাখ্যা
আথ্রোপোডা (Arthropoda):
স্বভাব ও বাসস্থান:
- এই পর্বটি প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্বলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তে পারে।

সাধারণ বৈশিষ্ট্য
:
- দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
- মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।
- নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আরণী দ্বারা আবৃত।
- দেহে রক্তপূর্ণ গহ্বর হিমােসিল নামে পরিচিত।
উদাহরণ: প্রজাপতি, চিংড়ি, আরশােলা, কাঁকড়া ইত্যাদি।

উৎস: অষ্টম শ্রেণি, বিজ্ঞান।
১৬৪.
Which country developed Hwasong-19, an intercontinental ballistic missile?
  1. Russia
  2. North Korea
  3. China
  4. USA
ব্যাখ্যা
- ৩১ অক্টোবর, ২০২৪ গণপ্রজাতন্ত্রী কোরিয়া (ডিপিআরকে বা উত্তর কোরিয়া) নতুন হোয়াসং-১৯ (HS-19) সলিড-প্রোপেলান্ট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (ICBM) প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে।
- ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার প্রথম সলিড-প্রোপেলান্ট আইসিবিএম, হোয়াসং-১৮ (HS-18)-এর চেয়ে লম্বা।
- এটি ক্ষেপণাস্ত্রের দীর্ঘতর ফ্লাইট টাইম এবং বেশি সর্বোচ্চ উচ্চতার মাধ্যমে বর্ধিত বুস্ট সক্ষমতা ব্যাখ্যা করে।
- হোয়াসং-১৯ (Hwasong-19) ক্ষেপণাস্ত্রটি ১,০০১.২ কিলোমিটার (৬২২.১২ মাইল) দূরত্ব অতিক্রম করে এবং ৮৫ মিনিট ৫৬ সেকেন্ড পর্যন্ত আকাশে ছিল, তারপর কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সমুদ্রে গিয়ে পড়ে।
- এটি সর্বোচ্চ ৭,৬৮৭.৫ কিলোমিটার (৪,৭৭৬.৮ মাইল) উচ্চতায় পৌঁছায়। 
- উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ও পরমাণু ওয়ারহেড রক্ষা করার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
- ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সন্দেহ আছে।
- তবে হোয়াসং-১৯ উত্তর কোরিয়ার অন্যান্য সাম্প্রতিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই, যুক্তরাষ্ট্রের প্রায় যেকোনো স্থানে আঘাত করার রেঞ্জ প্রদর্শন করেছে।

উৎস: 38 North ওয়েবসাইট।
Reuters
১৬৫.
The first Bangladeshi who won The Hague Award is -
  1. Dr. Fawzia Karim Firoze
  2. Dr. Syeda Sultana Razia
  3. Dr. Kalyani Minji
  4. Dr. Nahida Akter
ব্যাখ্যা
দ্য হেগ অ্যাওয়ার্ড:
- ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকে OPCW কনভেনশনের উদ্দেশ্যগুলোর সাথে সম্পর্কিত বিশ্বজুড়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাঁদের স্বতন্ত্র কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দিয়ে আসছে।
- বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া ‘OPCW-The Hague Award’ এ ভূষিত হয়েছেন।
- প্রথম বাংলাদেশি হিসেবে ড. সৈয়দা সুলতানা রাজিয়া  এ পুরস্কার অর্জন করেন।
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (OPCW) মহাপরিচালক, রাষ্ট্রদূত ফার্নান্দো আরিয়াস এবং ডাচ সরকারের পক্ষে রাষ্ট্রদূত হেঙ্ক ভ্যান ডার কোয়াস্ট, OPCW-এর ২৮তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যৌথভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
- এবছর OPCW-The Hague Award এর সহ-প্রাপক ছিলেন আফ্রিকান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির পরিচালক হুবার্ট কে ফয় এবং সুইজারল্যান্ডের স্পিজ ল্যাবরেটরি।

উল্লেখ্য,
- ড. রাজিয়াকে বাংলাদেশে রাসায়ানিক সুরক্ষা এবং সুরক্ষার উন্নয়নে অবদান এবং এর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে তাঁর ভূমিকার জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে।
- তিনি OPCW-এর বৈজ্ঞানিক উপদেষ্টা বোর্ডে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সদস্য হিসেবে কাজ করেছেন এবং ‘রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব সুরক্ষিত’ করার জন্য নতুন জ্ঞান সৃজনে অবদান রেখেছেন।

উৎস: তথ্য অধিদফতর (পিআইডি) ওয়েবসাইট।
১৬৬.
"Rajbondir Jobanbondi" was written by -
  1. Manik Bandopadhyay
  2. Kazi Nazrul Islam
  3. Jibanananda Das
  4. Syed Waliullah
ব্যাখ্যা
• রাজবন্দীর জবানবন্দী:
- 'রাজবন্দীর জবানবন্দী' কাজী নজরুল ইসলামের লিখিত একটি প্রবন্ধ।
- তিনি ১৯২৩ সালে প্রেসিডেন্সি জেলে বসে এই চার পৃষ্ঠার জবানবন্দি রচনা করেন।

উল্লেখ্য, 
- কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হলে, এই পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- একই বছরের ২৩ নভেম্বর তার যুগবাণী প্রবন্ধগ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 
- তাকে আটক করে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি লিখিতভাবে আদলতে উপস্থাপন করেন মাত্র চার পৃষ্ঠার বক্তব্য।
- যা 'রাজবন্দীর জবানবন্দী' নামে পরবর্তিতে প্রকাশিত হয়। 
- নজরুল আদালতে লিখিত 'রাজবন্দীর জবানবন্দী' দিয়ে এবং প্রায় চল্লিশ দিন একটানা অনশন করে ইংরেজ সরকারের জেল-জুলুমের প্রতিবাদ জানিয়ে ইতিহাস সৃষ্টি করেন।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬৭.
Which organization is a member of IOSCO from Bangladesh?
  1. Bangladesh Bank
  2. Dhaka Stock Exchange
  3. Chittagong Stock Exchange
  4. Bangladesh Securities and Exchange Commission
  5. Bangladesh Financial Intelligence Unit
ব্যাখ্যা
Bangladesh Securities and Exchange Commission (BSEC):
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) ১৯৯৩ সালের ৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের বিধান অনুসারে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- কমিশনের উদ্দেশ্য হল সিকিউরিটিজে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা, সিকিউরিটিজ বাজারের উন্নয়ন করা এবং এর সাথে সম্পর্কিত বা আনুষঙ্গিক বিষয়গুলির জন্য নিয়ম প্রণয়ন করা।
- কমিশনে চেয়ারম্যান এবং চারজন কমিশনার থাকে যারা সরকার কর্তৃক পূর্ণকালীন নিযুক্ত হন।
- চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন।
- কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।
- BSEC ২২ ডিসেম্বর ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন (IOSCO) এর 'A' ক্যাটাগরির সদস্য।

উৎস: BSEC ওয়েবসাইট।
১৬৮.
In which year did South Sudan break away from Sudan to become an independent sovereign state?
  1. in 2007
  2. in 2009
  3. in 2011
  4. in 2013
ব্যাখ্যা

দক্ষিণ সুদান:
- সুদান প্রায় শতবছরের ওপর ব্রিটিশদের অধীনে ছিল। সে সময় ব্রিটিশ শাসকগোষ্ঠী সুদানের মুসলমান অধ্যুষিত উত্তর অংশকে উত্তর সুদান এবং খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ ও খনিজসম্পদে সমৃদ্ধ দক্ষিণ অংশকে দক্ষিণ সুদান হিসাবে বিভক্ত করে শাসন করে।
- ১৯৫৬ সালে সুদান স্বাধীনতা লাভ করে।
- দক্ষিণ সুদানে ১৯৫৫ সালে গৃহযুদ্ধ বাধে, যা ১৯৭২ সাল পর্যন্ত চলে। ফলে ১৯৭২ সালে দক্ষিণ সুদান স্বায়ত্তশাসন লাভ করে।

⇒ পরবর্তী সময়ে ১৯৮৩ সালে সামরিক জান্তা জাফর নিমেরি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সুদানে ফেডারেল সরকার ও ইসলামি আইন চালুর উদ্যোগ নিলে দক্ষিণ সুদানে পুনরায় গৃহযুদ্ধ শুরু হয়। 
- এ গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষে প্রায় ২০ লাখ মানুষ নিহত হয় এবং বাস্তুহারা হয় প্রায় ৫০ লাখ।
- শেষ পর্যন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে ২০১১ সালের ৯ জুলাই এক গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।
- ১৪ জুলাই, ২০১১ তারিখে দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য হয়।
- দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ১৯৩তম সদস্য।

উল্লেখ্য
- রাষ্ট্রীয় নাম: The Republic of South Sudan.
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: পাউন্ড।

উৎস: World Atlas.

১৬৯.
Which civilization is considered to have been truly founded by the Dravidian people?
  1. Roman civilization
  2. Greek Civilization
  3. Indus civilization
  4. Maya civilization
ব্যাখ্যা

• দ্রাবিড়:
- ভারতে আর্যদের আগমনের পূর্বে দ্রাবিড় জাতির বসবাস ছিল।
- এই জাতিগোষ্ঠী দক্ষিণে ইন্দো-আফ্রিকার নিগ্রোদের গোত্রভুক্ত।
- হরপ্পা ও মহেঞ্জোদারোতে যে আদিবাসীদের অস্তিত্বের কথা সিন্ধু সভ্যতা আবিষ্কারের ফলে জানা যায় এরাই দ্রাবিড় জাতি।
- তারাই সিন্ধু সভ্যতার পত্তন করেছিল।
- প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে দ্রাবিড়দের অবস্থান ছিল বলে অনুমান করা হয়।

উল্লেখ্য,
⇒ সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা:
- সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা হচ্ছে দ্রাবিড়রা।
- এই সভ্যতার অধিবাসীরা ছিল দ্রাবিড়, অস্ট্রোলয়েড, ভূ-মধ্যসাগরীয় মঙ্গোলীয় এবং আলপানীয় গোত্রভুক্ত।
- তবে এদের মধ্যে দ্রাবিড়দের সংখ্যাই ছিল বেশি।
- এ কারণে অধিকাংশ পণ্ডিতের ভাষ্য সিন্ধু সভ্যতার প্রকৃত নির্মাতা হচ্ছে দ্রাবিড়রা।
- এ কারণেই সিন্ধু সভ্যতার সংস্কৃতি দ্রাবিড়ীয় সংস্কৃতি নামে পরিচিত।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭০.
Length contraction occurs when:
  1. An object is under gravity
  2. An object is accelerating
  3. An object is at rest
  4. An object moves at a speed close to light
ব্যাখ্যা

• Length contraction ঘটে যখন একটি বস্তু আলোর গতির কাছাকাছি একটি উচ্চ গতিতে চলে (An object moves at a speed close to light)। বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী, একটি চলমান পর্যবেক্ষক বস্তুটির দৈর্ঘ্য তার গতির দিকে ছোট দেখবে। এটি শুধুমাত্র বস্তুর চলমান অংশের জন্য প্রযোজ্য, বিশ্রাম অবস্থায় থাকা পর্যবেক্ষকের জন্য নয়। দৈর্ঘ্য সংকোচন মূলত Lorentz সংকোচন ফ্যাক্টরের কারণে ঘটে, যা L = L0√(1 - v2/c2) দ্বারা প্রকাশ করা যায়, যেখানে L0 হলো বিশ্রাম দৈর্ঘ্য, v হলো বস্তুর গতি, এবং c হলো আলোর গতি। তাই দৈর্ঘ্য সংকোচন ঘটে না কোনো গতি ছাড়া, গতি বা মাধ্যাকর্ষণ দ্বারা নয়। সঠিক উত্তর হলো: ঘ) আলোর গতির কাছাকাছি গতিতে চলা বস্তু।

আপেক্ষিকতার নীতি: 
- যখন কোনো বস্তুর অবস্থান বা বেগ পরিমাপ করা হয় তখন কোনো স্থির বিন্দুকে প্রসঙ্গ কাঠামো হিসাবে বিবেচনা করা হয়। 
- ঐ প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বস্তুটির রৈখিক দূরত্বকে তার অবস্থান বলা হয় এবং প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে বস্তুটির রৈখিক দ্রতিকে বেগ বলা হয়, কিন্তু এই মহাবিশ্বে কোনো কিছুই স্থির নয়। 
- সুতরাং পরম স্থির বলে কোনো অবস্থান পাওয়া সম্ভব নয় যাকে স্থির প্রসঙ্গ কাঠামো হিসাবে বিবেচনা করা যায়। তাই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যা পরিমাপ করা হয় তা পরম নয়। 
অর্থাৎ, সব সময় অবস্থান বা বেগকে আপেক্ষিকভাবে পরিমাপ করা হয়। 
- চিরায়ত বল বিদ্যার মতে স্থান, ভর ও সময় ধ্রুব রাশি।
- কিন্তু ১৯০৫ সালে আইনস্টাইন এই ধারণার আমূল পরিবর্তন ঘটান। তার তত্ত্ব অনুসারে স্থান, ভর ও সময় ধ্রুব রাশি নয়, এগুলো সকলই আপেক্ষিক। 
- বেগের পরিবর্তনের সাথে সাথে এদের পরিবর্তন হয়। কেবল মাত্র শূন্য মাধ্যমে আলোর বেগই পরম বেগ। 
- উচ্চ গতিশীল (আলোর কাছাকাছি বেগে) বস্তুর ক্ষেত্রে এই ধারণা পরীক্ষালব্ধমানের সাথে সম্পূর্ণভাবে মিলে যায়, আইনস্টইনের এই তত্ত্বকে আপেক্ষিক বলা হয়। 
- পরমাণবিক ও নিউক্লিয় পদার্থবিজ্ঞানে এই তত্ত্বের গুরত্ব অপরিসীম। 
- আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বে বলেন প্রাকৃতিক নিয়মাবলীর গাণিতিক সূত্রসমূহ সকল জড় কাঠামোতে অভিন্ন, এটাই আপেক্ষিকতার নীতি। 
- ১৯১৬ সালে আইনস্টাইন আপেক্ষিকতার আরো একটি তত্ত্ব উপস্থাপন করেন। 
- মহাকর্ষ, নাক্ষত্রিক গতিপ্রকৃতি, সম্প্রসারণশীল মহাবিশ্বের ধারণা ইত্যাদি এই তত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা প্রদান করা যায়। 

বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্য: 
- আইনস্টাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব দুটি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। 
- ১৯০৫ সালে আইনস্টাইন এই দুটি স্বীকার্য প্রদান করেন। 
প্রথম স্বীকার্য: স্থির বা গতিশীল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ অপরিবর্তিত থাকে। 
দ্বিতীয় স্বীকার্য: শূন্য মাধ্যমে আলোর বেগ সকল জড় প্রসঙ্গ কাঠামোর পর্যবেক্ষকের জন্য একই এবং তা আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয়। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭১.
Which of the following companies is the largest non-life insurance underwriter in Bangladesh in terms of gross premium, network of offices and trained manpower?
  1. Jibon Bima Corporation
  2. Sadharan Bima Corporation
  3. Prime Insurance Company
  4. Rupali Insurance Company Ltd.
  5. None of these
ব্যাখ্যা
• নন-লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে, সবচেয়ে বেশি বাজার শেয়ার বিশিষ্ট বিশিষ্ট কোম্পানি হল সাধারন বীমা কর্পোরেশন।

সাধারণ বীমা কর্পোরেশন:
- সাধারণ বীমা কর্পোরেশন দেশের সবচেয়ে বড় বীমা প্রতিষ্ঠান।
- সাধারণ বীমা কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়নে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রাদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ প্রচার করে।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।

তথ্যসূত্র: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
১৭২.
In which region was the Domino Theory particularly applied?
  1. Europe
  2. Southeast Asia
  3. Middle East
  4. North America
  5. Southeast Africa
ব্যাখ্যা

⇒ ডমিনো তত্ত্ব:
- স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব' অন্যতম।
- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।
- ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করা হয়েছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।

উৎস: History.com.

১৭৩.
The current Secretary of State in the USA is ______
  1. Marco Rubio
  2. Scott Bessent
  3. Pam Bondi
  4. Chris Wright
  5. None
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট।

উৎস: United States Mission to the United Nations (.gov).

১৭৪.
Where is the International Mother Language Institute located?
  1. Shahbagh
  2. Mirpur - 10
  3. Azimpur
  4. Shegunbagicha
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট:
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচা এলাকায় অবস্থিত।
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০০১ সালের ১৫ মার্চ।
- উদ্বোধন করা হয় ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারী।
- বিশ্বের বিভিন্ন দেশের মাতৃভাষা নিয়ে গবেষণার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়।
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রধানের পদবী পরিচালক।

সূত্র: আইন মন্ত্রণালয় ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১৭৫.
Which is the best diagnosis for a stomach Ulcer?
  1. Radiotherapy
  2. X-ray
  3. Chemotherapy
  4. Endoscopy
ব্যাখ্যা
এন্ডোসকপি (Endoscopy):
- মানুষের উপর কোনো অস্ত্রোপাচার না করে তার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখার কাজে এন্ডোস্কপি করা হয়।
- এন্ডোসকপি যন্ত্রের মাধ্যমে আমরা শরীরের ফাঁকা অঙ্গসমূহের অভ্যন্তরভাগ পরীক্ষা করে থাকি।
- এন্ডোসকপি সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন শরীরের অভ্যন্তরীণ কোনো সমস্যা এক্সরে বা সিটি স্ক্যান করে নিশ্চিত হওয়া যায় না।
- এন্ডোসকপির মাধ্যমে চিকিৎসকগন শরীরের অভ্যন্তরে বিশেষ করে পাকস্থলীতে যে কোনো ধরনের অস্বস্থিবোধ, ক্ষত, প্রদাহ এবং অস্বাভাবিক কোষবৃদ্ধি পরীক্ষা করে থাকেন।
- পেটে ব্যাথা, গ্যাস্ট্রিক, আলসার, পরিপাকতন্ত্র, মূত্রনালী, স্ত্রী প্রজননতন্ত্র প্রভৃতির সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এন্ডোসকপি ব্যবহার নির্ধারণ করেন। এছাড়া পেটের আলসার নির্ণয়ে এন্ডোসকপি করা হয়।
- এন্ডোসকপি যন্ত্র সাধারণত একটি বাঁকানো টেলিস্কোপ। এই যন্ত্রের দুটি নল থাকে, এদের একটির মধ্যদিয়ে বাইরে থেকে রোগীর শরীরের নির্দিষ্ট অঙ্গে আলো প্রেরণ করা হয়।
- আলোক তন্ত্রর ভিতরের দেয়ালে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে উজ্জ্বল আলো রোগীর দেহ গহব্বরে প্রবেশ করে। এই আলো ক্ষতিগ্রস্থ অঙ্গকে আলোকিত করে। দ্বিতীয় আলোক তন্তু নলের ভিতর দিয়ে আলোর প্রতিফলিত অংশ একইভাবে ফিরে আসে। প্রতিফলিত আলো অভিনেত্র লেন্সের মাধ্যমে চিকিৎসকের চোখে প্রবেশ করে। ফলে চিকিৎসক পরীক্ষণীয় অঙ্গের অভ্যন্তরে কী ঘটছে বা হচ্ছে-তা দেখতে পারে।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৬.
As per the Economic Survey 2024, how much does the industrial sector contribute to Bangladesh's GDP?
  1. 37.46%
  2. 37.95%
  3. 38.09%
  4. 38.24%
ব্যাখ্যা
⇒ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে শিল্পখাতের অবদান কত?
- ৩৭.৯৫%।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:

- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১৭৭.
Which three primary colors can be used to create any other color?
  1. Red, Blue, Purple
  2. Red, blue, green
  3. purple, orange, red
  4. Yellow, blue, green
  5. None of the above
ব্যাখ্যা
- তিনটি মৌলিক বর্ণের সমন্বয়ে অন্য সব বর্ণ তৈরি করা যায়। এগুলো হলো লাল, সবুজ ও নীল।
- এক্ষেত্রে উল্লেখ্য যে আলোর ক্ষেত্রে লাল, নীল ও সবুজ রং অন্য সব রং তৈরি করতে পারে অর্থাৎ আলোর ক্ষেত্রে লাল, নীল ও সবুজ রং হলো মুখ্য রং।

- অন্যদিকে চিত্রাঙ্কন বা রং মিশ্রণ এর ক্ষেত্রে লাল, নীল ও হলুদ রং হবে মুখ্য রং।
- এদেরকে সংক্ষেপে বলা হয় RGB কালার।

তথ্যসূত্র:
- Britannica.
১৭৮.
The writing system of ancient Mesopotamia is known as-
  1. Hieroglyphics
  2. Cuneiform
  3. Sanskrit
  4. Latin
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা- ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।
- এই উর্বর ভূখণ্ডের উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি; দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।

• মেসোপটেমীয়ার অর্ন্তভুক্ত সভ্যতাসমূহ:
- প্রাচীন মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে।
- সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় সভ্যতা।
- সুমেরীয়রা একটি ভিন্ন ধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল।
- মিশরীয়দের মতো প্রথম দিকে তারা চিত্রলিপি ধরনের লেখা শুরু করে।
- প্রাচীন সুমেরীয়দের এ লিপির নাম দেয়া হয় কিউনিফর্ম যা মেসোপটেমীয় লিপি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে।
-  এই লিপি বাম থেকে ডানে লেখা হতো।

উৎস: ইতিহাস , এসএসসি প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৯.
Which country hosted the APEC Economic Leaders’ Meeting in 2025?
  1. Republic of Korea
  2. Indonesia
  3. Australia
  4. Japan
ব্যাখ্যা
APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

⇒ এপেকের মূল লক্ষ্য ছিল এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা এবং মুক্ত বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।
- এই অঞ্চলটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমানে এর সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১টি দেশের মধ্যে বিস্তৃত হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৫ সালে 'APEC Economic Leaders’ Meeting' দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে (Gyeongju) অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
১৮০.
For how many consecutive working days without the permission of the Speaker must a Member of Parliament be absent from Parliament for their membership to be considered cancelled?
  1. 90 days
  2. 60 days
  3. 30 days
  4. 45 days
ব্যাখ্যা
• একজন সংসদ সদস্য স্পিকারের বিনা অনুমতিতে একাদিক্রমে ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।

• সদস্যদের আসন শূন্য হওয়া:
- বাংলাদেশের সংবিধানের ৬৭ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী, কোন সংসদ-সদস্যের আসন শূন্য হবে, যদি
- (ক) তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন:

- তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তা বর্ধিত করতে পারবেন;
(খ) সংসদের অনুমতি না নিয়ে তিনি একাদিক্রমে নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন;
(গ) সংসদ ভাঙ্গিয়া যায়;
(ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হইয়া যান; অথবা
(ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।
(২) কোন সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পীকার- কিংবা স্পীকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পীকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পীকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
১৮১.
What is the proposed interim body for Gaza’s reconstruction called?
  1. Gaza Peace Council
  2. Reconstruction Commission
  3. Board of Peace
  4. Gaza Recovery Authority
  5. Gaza Revolutionary Council
ব্যাখ্যা

বোর্ড অব পিস:
- গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তবর্তীকালীন বোর্ডের নাম বোর্ড অব পিস।
- প্রস্তাবিত এই বোর্ড গাজায় চলমান যুদ্ধ শেষ হওয়ার পর অঞ্চলটির শাসনব্যবস্থা, নিরাপত্তা পরিস্থিতি এবং পুনর্গঠন কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে।
- এই উদ্যোগটি চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের (Phase II) অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। 

⇒ ১১ অক্টোবর, ২০২৫ থেকে গাজায় মার্কিন মধ্যস্ততায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
- গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তবর্তীকালীন বোর্ডের নাম বোর্ড অব পিস। ট্রাম্প উল্লেখ করেন, মূলত এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের বোর্ড।
- অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই বোর্ড।
- ১৭ নভেম্বর, ২০২৫ তারিখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২৮০৩ দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে।
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এর সঙ্গে সম্পর্কিত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (International Stabilization Force) অনুমোদন করেছে।
- জানুয়ারি ৮, ২০২৬ তারিখে সাবেক জাতিসংঘ মধ্যপ্রাচ্য দূত ও বুলগেরীয় কূটনৈতিক নিকোলাই স্লাদেনভ ‘বোর্ড অব পিস’-এর মহাপরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

উৎস: i) Reuters.
ii) Al Jazeera.

১৮২.
Samantha Harvey won the 2024 Booker Prize for which novel?
  1. Our Dream
  2. Prophet Song
  3. Orbital
  4. The Promise
  5. None
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের বুকার পুরস্কার:
- যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন। ১২ নভেম্বর ২০২৪ এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য সামান্থাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- অরবিটালে যে চার মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।
- কোভিড-১৯ মহামারিকালে লকডাউনের সময় ‘অরবিটাল’ বইটির বেশিরভাগটা লিখেছেন হার্ভে।
- ২০২৪ সালের বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল।

সূত্র: প্রথম আলো নিউজ ও বুকার পুরস্কার ওয়েবসাইট।
১৮৩.
The first law of thermodynamics is also known as:
  1. Law of conservation of energy
  2. Law of entropy
  3. Law of pressure-volume
  4. Law of thermal expansion
ব্যাখ্যা

• The first law of thermodynamics is also known as the Law of Conservation of Energy (ক). এটি বলছে যে, একটি সিস্টেমে মোট শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না; এটি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, যদি একটি সিস্টেমে তাপ যোগ করা হয় বা কাজ করা হয়, তবে সেই শক্তি সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি বা বাইরের কাজের মাধ্যমে সমন্বিত হয়। উদাহরণস্বরূপ, একটি বয়লারের ভিতরে তাপ যোগ করলে পানি গরম হয় এবং বাষ্পের আকারে শক্তি প্রয়োগ করতে সক্ষম হয়। এই আইন আমাদের জানায় যে শক্তি সর্বদা স্থায়ী এবং এর হিসাব রাখা সম্ভব।

সঠিক উত্তর: ক) Law of conservation of energy.

তাপগতিবিদ্যার প্রথম সূত্র: 
- কাজ তথা যান্ত্রিক শক্তিকে তাপে বা তাপশক্তিকে কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। 
সুতরাং, W ∝ H. 
বা, W = JH 
এখানে, W হলো কাজের পরিমাণ, H হলো তাপের পরিমাণ এবং J হচ্ছে জুলের ধ্রুবক। J কে তাপের যান্ত্রিক সমতা বা জুল তুল্যাঙ্কও বলা হয়। 
- বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন এবং এ সম্পর্কটি একটি সূত্রের সাহায্যে প্রকাশ করেন। 
- এ সূত্রকে জুলের সূত্র আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রও বলা হয়। 

উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৮৪.
Where will the 31st APEC summit be held?
  1. Gyeongju, South Korea
  2. San Francisco, United States
  3. Bangkok, Thailand
  4. Lima, Peru
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুর লিমাতে অনুষ্ঠিত হবে।

এছাড়াও,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালে ২৯তম APEC শীর্ষ সম্মেলন থাইল্যান্ডের ব্যাংকক শহরে অনুষ্ঠিত হয়।
- ২০২৫ সালে ৩২তম APEC শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
১৮৫.
Which part of Kashmir is currently under the administrative control of Pakistan?
  1. Srinagar
  2. Azad Kashmir
  3. Jammu
  4. Ladakh
ব্যাখ্যা
কাশ্মীর:
- বর্তমানে কাশ্মীর বিভিন্ন অংশে বিভক্ত এবং তিনটি দেশের নিয়ন্ত্রণে রয়েছে।

• ভারত:
- জম্মু ও কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং সিয়াচেন হিমবাহসহ প্রায় ৫৫ শতাংশ এলাকা ভারতের নিয়ন্ত্রণে।
- ভারত এই অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে জম্মু-কাশ্মীর এবং লাদাখ।

• পাকিস্তান:
- আজাদ কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানসহ প্রায় ৩০ শতাংশ এলাকা পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে।
- পাকিস্তান এই অঞ্চলটিকে দুটি পৃথক প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেছে।

• চীন: আকসাই চীনসহ মাত্র ১৫ শতাংশ এলাকা চীনের নিয়ন্ত্রণে যা ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর থেকে তাদের দখলে। 
- পাকিস্তান ১৯৬৩ সালে ট্রান্স-কারাকোরাম ট্র্যাক্ট নামে একটি ছোট অংশ চীনকে হস্তান্তর করে।

⇒ ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠের ভারতে বিভক্ত হয়।
- সেসময় থেকেই কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত ও পাকিস্তান এ পর্যন্ত বেশ কয়েকবার সরাসরি সংঘাতে জড়িয়েছে।

• প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ (১৯৪৭-৪৮): মহারাজার ভারতের সাথে যোগদানের পর এই যুদ্ধ শুরু হয়। দুই দেশের প্রথম যুদ্ধটি জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এর ফলস্বরূপ কাশ্মীর দুটি অংশে বিভক্ত হয়।
• দ্বিতীয় ভারত-পাকিস্তান যুদ্ধ (১৯৬৫): কাশ্মীরকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হয় এবং উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।
• কার্গিল যুদ্ধ (১৯৯৯): নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টার ফলে এই সংঘাত হয় এবং ভারত এতে বিজয়ী হয়।



উৎস: i) Britannica.
ii) BBC.
১৮৬.
Which Indian Prime Minister signed the Tashkent Accord?
  1. Indira Gandhi
  2. Gulzarilal Nanda
  3. Lal Bahadur Shastri
  4. Jawaharlal Nehru
ব্যাখ্যা
• তাসখন্দ চুক্তি-১৯৬৬:
- পাক-ভারত যুদ্ধ বন্ধ হয়েছে তাসখন্দ চুক্তির মাধ্যমে।
- চুক্তি স্বাক্ষরিত হয়-১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।
- পক্ষসমূহ- ভারত- পাকিস্তান।
- স্বাক্ষরকারী- ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান।
- মধ্যস্থতাকারী- সাবেক সোভিয়েত ইউনিয়ন এর প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
- উদ্দেশ্য- কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান এবং শান্তি স্থাপন।

সূত্র: ব্রিটানিকা।
১৮৭.
Which chemical is used to purify drinking water?
  1. Helium
  2. Chlorine
  3. Oxygen
  4. Flouride
  5. None
ব্যাখ্যা

• পানীয় জলের বিশুদ্ধকরণ:
- পানীয় জলের বিশুদ্ধকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জল থেকে ক্ষতিকারক জীবাণু ও অশুদ্ধি দূর করে মানুষকে নিরাপদভাবে পান করা যায় এমন জল প্রস্তুত করা হয়।
- প্রদত্ত অপশন গুলোর মধ্যে,ক্লোরিন সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাণুনাশক।
- ক্লোরিন কার্যকরভাবে জলেই থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য রোগসৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে।
- এটি পানীয় জলের সরবরাহ ব্যবস্থায় প্রায়শই ব্যবহার করা হয় কারণ এটি সস্তা, সহজে প্রয়োগযোগ্য এবং দীর্ঘ সময় পর্যন্ত কার্যকর থাকে।
- হিলিয়াম এবং অক্সিজেন গ্যাস হলেও এগুলো পানীয় জলের জীবাণুনাশক হিসেবে কাজ করে না।
- ফ্লুরাইড কখনো কখনো দাঁতের ক্ষয় রোধের জন্য যোগ করা হয়, কিন্তু এটি মূলত জলের বিশুদ্ধকরণের জন্য ব্যবহৃত হয় না।
- তাই, নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে ক্লোরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

- সুতরাং, সঠিক উত্তর হল: খ) ক্লোরিন।

সূত্র: WHO ওয়েবসাইট।

১৮৮.
What is the inflation target in the 2025–26 fiscal year budget?
  1. 6.5%
  2. 5.5%
  3. 8.5%
  4. 7.5%
ব্যাখ্যা

• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।

১৮৯.
Who was the main leader of the Chinese revolution?
  1. Chiang Kai-shek
  2. Ho Chi Minh
  3. Mao Zedong
  4. Sun Yet Sen
ব্যাখ্যা

গণচীন:
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com

১৯০.
The three primary colors that can create other colors are -
  1. Red, Yellow, Blue
  2. Red, Blue, Green
  3. Red, Green, Black
  4. Red, Orange, Blue
  5. All of above
ব্যাখ্যা
মৌলিক রং:
- মৌলিক রং হলো সেই রং যা মিশ্রণ ছাড়াই তৈরি করা যায় এবং অন্য রং তৈরি করতে ব্যবহৃত হয়।
- মৌলিক রং গুলো একে অপরের সাথে মিশিয়ে নতুন রং তৈরি করা হয়।
- অর্থাৎ মৌলিক রং হলো এমন কিছু রং যাদের মিশ্রণ করে অন্য সকল রং তৈরি করা যায়।

⇒ মৌলিক রং সাধারণত তিনটি। এগুলি হলো:
১. লাল (Red),
২. সবুজ (Green),
৩. নীল (Blue),

⇒ এই তিনটি রংকেই প্রাথমিক বা মৌলিক রং হিসেবে বিবেচনা করা হয়। কারণ:
- এই রংগুলি অন্য কোনো রং মিশ্রিত করে তৈরি করা যায় না।
- এই তিনটি রং মিশিয়ে অন্যান্য সকল রং তৈরি করা সম্ভব।

উৎস: Britannica.
১৯১.
Who is the director of 'A Missing Can of Film'? 
  1. Naeem Mohaiemen
  2. Tanmoy Roy
  3. Farid Hossain
  4. Khaled Mahmud
ব্যাখ্যা

• A Missing Can of Film: 
- “A Missing Can of Film” হলো বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা নাঈম মোহাইমেন নির্মিত একটি চলচ্চিত্র। 
- এটি  জহির রায়হানের হারিয়ে যাওয়া ও অসমাপ্ত কাজ এবং তার সিনেমাটিক উত্তরাধিকারকে অনুসন্ধান করে নির্মিত হয়েছে। 
- ছবিটি আর্কাইভাল ফুটেজ ও নতুন দৃশ্য একত্রিত করে ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সংযোগ তুলে ধরে।
- এর মধ্যে ‘জীবন থেকে নেয়া’ ও ‘স্টপ জেনোসাইড’ চলচ্চিত্রের বাইরে জহির রায়হানের কর্মজীবনের কিছু দৃশ্যও প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, 
- জহির রায়হানের জীবনকাল (১৯ আগস্ট ১৯৩৫-৩০ জানুয়ারি ১৯৭২) মাত্র ৩৬ বছরের।
- এই স্বল্পায়ু জীবনেই তিনি সৃষ্টি করে গেছেন কালজয়ী কথাসাহিত্য ও চলচ্চিত্র।
- তাঁর প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড মুক্তিযুদ্ধের এক অবিস্মরণীয় দলিল।
- বড় ভাই শহীদুল্লা কায়সারের সন্ধানে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে গিয়ে  তাঁর আর খোঁজ মেলেনি।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও প্রথম আলো।

১৯২.
The Bering Strait connects which two bodies of water?
  1. Atlantic Ocean and Pacific Ocean
  2. Arctic Ocean and Bering Sea
  3. Indian Ocean and Bering Sea
  4. Mediterranean Sea and Red Sea
  5. North Sea and Baltic Sea
ব্যাখ্যা

বেরিং প্রণালি:
- 'বেরিং প্রণালি' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- প্রণালিটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- উত্তর আমেরিকার কিছুটা দূরে উত্তর-পশ্চিমে অবস্থিত আলাস্কাকে বেরিং প্রণালী রাশিয়ার থেকে পৃথক করেছে, যেটির সবচেয়ে সরু অংশ ৫০ মাইলের কিছুটা বেশি চওড়া।

উল্লেখ্য,
- মি. বেরিং এর নেতৃত্বে ১৭৪১ সালে পরিচালিত আরেকটি অভিযান সফল হওয়ায় আলাস্কা উপকূলে মানুষ পাঠানো হয়।
- তবে ঊনবিংশ শতকের দিকে ব্রিটিশ এবং আমেরিকান পশম ব্যবসায়ীরা রাশিয়ানদের তীব্র প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ১৮২৪ সালে এই প্রতিদ্বন্দ্বিতার নিরসন হয় যখন রাশিয়া যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে পৃথক চুক্তি স্বাক্ষর করে।
- সামুদ্রিক ভোঁদড়ের প্রায় বিলুপ্তি এবং ক্রিমিয়ান যুদ্ধের (১৮৫৩ - ৫৬) রাজনৈতিক প্রভাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করতে রাজি হয়।
- ১৯৫৯ সালে আনুষ্ঠানিকভাবে আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্যে পরিণত হয়।
- আলাস্কার রাজধানী জুনো যুক্তরাষ্ট্রের একমাত্র রাজধানী যেখানে শুধু নৌকা বা বিমানে পৌঁছানো যায়।

উৎস: i) Britannica.
ii) BBC.

১৯৩.
According to e-Commerce Association of Bangladesh (e-CAB), e-commerce businesses started journey -
  1. in 1998
  2. in 1999
  3. in 2000
  4. in 2001
ব্যাখ্যা

বাংলাদেশের ই-কমার্স:
- ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ই-কমার্স শুরু হয় ১৯৯৯ সাল থেকে।
- তবে পূর্ণাঙ্গ ও পেশাদার ই-কমার্সের যাত্রা শুরু তারও ১০ বছর পর অর্থাৎ ২০০৯ সালে।
- এ খাতের বিকাশ শুরু ২০১৪ সালে।
- ই-কমার্স এসোসিয়েশন স্বীকৃতি পায় ২০১৫ সালে। 
- ই-কমার্স উদ্যোগ হিসেবে জনপ্রিয় হয়ে উঠে ২০১৬ সাল থেকে। 
- সরকার ডিজিটাল কমার্স পলিসি ঘোষণা করে ২০১৮ সালে। 
- ই-কমার্সের ব্যাপক বিজ্ঞাপন শুরু হয় ২০১৯ সালে। 
- ই-কমার্সের ব্যাপক প্রসার ঘটে ২০২০ সালে। 
- ই-ক্যাব ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার পায় ২০২০ সালে। 

⇒ ই-কমার্স: সাধারণ তথ্য:
১। ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে যেকোনো ব্যবসাই ই-কমার্স ব্যবসা হতে পারে।
২। ই-কমার্স বিভিন্ন প্রকার হতে পারে। যেমন: বিটুবি, বিটুসি, সিটুবি, বিটুজি, জিটুসি, জিটুবি
৩। প্লাটফর্ম অনুসারে ই-কমার্স ৪ ধরনের হতে পারে ক) মার্কেটপ্লেস: একটা বড়ো প্লাটফর্মে হাজার হাজার বিক্রেতা তাদের পণ্য বিক্রি করে। যেমন দারাজ, আজকের ডিল। খ) অনলাইন শপ: একটি ই-কমার্ষ ওয়েবসাইটের মাধ্যমে নিজেরা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্রান্ডের পণ্য বিক্রি করে। গ) এক্সক্লুসিভ অনলাইন শপ: শুধুমাত্র নিজেদের উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে। যেমন অথবা ডট কম, ওয়ালটন। ঘ) সোসালমিডিয়া ভিত্তিক ব্যবসা: যারা শুধুমাত্র ফেসবুক পেইজ দিয়ে ব্যবসা করে থাকে।  

উৎস: i) ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

১৯৪.
Which European country first recognized Bangladesh as a sovereign state?
  1. Romania
  2. Poland
  3. East Germany
  4. France
ব্যাখ্যা
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি প্রদান করে।
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম ভুটান স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল।
- সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি প্রদান করে।

উল্লেখ্য,
- তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর ১৯৭২ সালের ২৪ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং ২৫ জানুয়ারি রাষ্ট্রদ্বয়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

এছাড়াও,
- বুলগেরিয়া ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- পশ্চিম জার্মানি ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- হাঙ্গেরি ১৯৭২ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- ফিনল্যান্ড ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
১৯৫.
In which medium does sound travel the fastest?
  1. Through liquid
  2. By air
  3. Through zero
  4. Through hard
ব্যাখ্যা

শব্দের গতি: 
- বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। 
- শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। 
- কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি। যেমন- ইস্পাত, লোহা ইত্যাদি। 
- তরলে পদার্থে শব্দের গতি কঠিন পদার্থের চেয়ে কম। যেমন- পানি। 
- শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১৯৬.
What is the rank of 'Kangchenjunga' among the highest mountain peaks in the world?
  1. Second
  2. Third
  3. Fourth
  4. Fifth
  5. Sixth
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ ১০টি পর্বত:
১. মাউন্ট এভারেস্ট:
- বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্বতের সীমান্তে হিমালয়ে অবস্থিত।
- এটির উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার।

২. K2:
- পাকিস্তান ও চীনের সীমান্তে অবস্থিত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2।
- এর আরেক নাম Godwin-Austen।
- এটির উচ্চতা ৮৬১১ মিটার।

৩. কাঞ্চনজঙ্ঘা:
- নেপাল ও ভারতের সীমান্তে অবস্থিত কংচেনজঙ্ঘা।
- এটির উচ্চতা ৮৫৮৬ মিটার।

৪. লোটসে:
- নেপাল এবং তিব্বতের সীমান্তে অবস্থিত লোটসে।
- এটির উচ্চতা ৮৫১৬ মিটার।

5. মাকালু পর্বত:
- নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত মাকালু।
- এটির উচ্চতা ৮৪৮৫ মিটার।

6. চো ওয়ু:
- নেপাল এবং তিব্বতের সীমান্তে অবস্থিত চো ওয়ু ।
- এটির উচ্চতা ৮১৮৮ মিটার।

7. ধৌলাগিরি:
- নেপালে অবস্থিত ধৌলাগিরি।
- এটির উচ্চতা ৮১৬৭ মিটার।

৮. মানাসলু:
- নেপালে অবস্থিত মানাসলু।
- এটির উচ্চতা ৮১৬৩ মিটার।

9. নাঙ্গা পর্বত:
- পাকিস্তানে অবস্থিত নাঙ্গা পর্বত।
- এটির উচ্চতা ৮১২৬ মিটার।

10. অন্নপূর্ণা:
- নেপালে অবস্থিত অন্নপূর্ণা।
- এটির উচ্চতা ৮০৯১ মিটার।

উৎস: Worldatlas.
১৯৭.
What is the estimated growth rate of the industrial sector in the fiscal year 2024-25?
  1. 3.51%
  2. 4.34%
  3. 5.21%
  4. 6.75%
ব্যাখ্যা
শিল্প (Industry) খাত:
- সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শিল্প খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৩৪%।
- উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল ৩.৫১%।
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ০.৮৩ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
১৯৮.
How is Fiscal Deficit calculated?
  1. Total Revenue − Total Borrowings = Fiscal Deficit.
  2. Total Revenue + Total Expenditure = Fiscal Deficit.
  3. Total Revenue – Total Expenditure = Fiscal Deficit.
  4. Total Borrowings − Total Revenue = Fiscal Deficit.
ব্যাখ্যা

ফিসক্যাল ডেফিসিট (Fiscal Deficit):
- ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি তখন ঘটে, যখন কোনো সরকারের মোট ব্যয় তার মোট আয় (ঋণ বাদে) অপেক্ষা বেশি হয়।
- অর্থাৎ সরকার যে পরিমাণ আয় করে, তার চেয়ে বেশি ব্যয় করলে অতিরিক্ত অর্থের যে প্রয়োজন হয়, তাকেই ফিসক্যাল ডেফিসিট বলা হয়।
- এটি একটি দেশের আর্থিক অবস্থার গুরুত্বপূর্ণ সূচক;
- কারণ এর মাধ্যমে বোঝা যায় সরকার ঘাটতি মেটাতে ঋণের ওপর কতটা নির্ভর করছে।

- ফিসক্যাল ডেফিসিট সাধারণত দুই কারণে সৃষ্টি হয়—
• প্রথমত, সরকারি আয় কমে গেলে—আয়কর, কর্পোরেট কর—অন্যান্য কর থেকে প্রত্যাশিত রাজস্ব না পাওয়া।
• দ্বিতীয়ত, সরকারি ব্যয় বেড়ে গেলে—যেমন—শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা—অবকাঠামো উন্নয়ন বা সরকারি কর্মচারীদের বেতনে অতিরিক্ত খরচ হওয়া।

• ফিসক্যাল ডেফিসিট হিসাব করা হয় এভাবে—
- মোট আয় − মোট ব্যয় = রাজস্ব ঘাটতি (ফিসক্যাল ডেফিসিট).

- ফিসক্যাল ডেফিসিট এর কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে।
- সীমিত পরিমাণ ফিসক্যাল ডেফিসিট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হতে পারে;
- কারণ সরকার তখন শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বিনিয়োগ করতে পারে।

- তবে অতিরিক্ত ফিসক্যাল ডেফিসিট হলে—
• মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, 
• জাতীয় ঋণের বোঝা বেড়ে যায়
• এবং বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হয়।

- এই ঘাটতি পূরণের জন্য সরকার সাধারণত যেসব পদক্ষেপ গ্রহণ করে তা হলো—
• ঋণ গ্রহণ,
• সরকারি ব্যয় হ্রাস,
• রাজস্ব আদায় ব্যবস্থার উন্নয়ন,
• কর ভিত্তি সম্প্রসারণ এবং
• রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারীকরণ।  

উৎস: Corporate Finance Institution [লিঙ্ক]। 

১৯৯.
Which country is the current chair of BIMSTEC? [June, 2025]
  1. Bangladesh
  2. Thailand
  3. India
  4. None of these
ব্যাখ্যা
বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলন:
- বিমসটেকের বর্তমান সভাপতি বাংলাদেশ।
- বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) এর সদস্য রাষ্ট্র/সরকার প্রধানদের ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।
- এর আগে ০২ এপ্রিল ২৫তম বিমসটেক সিনিয়র কর্মকর্তাদের সভা এবং ০৩ এপ্রিল ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
- "সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত BIMSTEC" শীর্ষক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে তাদের ভাগ করা নিরাপত্তা এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল।
- শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে বিমসটেকের প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করে।

উৎস: বিমসটেক ওয়েবসাইট।
২০০.
Which was the first film based on the Language Movement of Bangladesh? 
  1. Jibon Theke Neya
  2. Fagun Haway 
  3. Bangla
  4. Bayanno
ব্যাখ্যা

বাংলাদেশের ভাষা আন্দোলন ও বাঙালি স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রথম চলচ্চিত্র “জীবন থেকে নেয়া”।
--------------------------------------------------- 
“জীবন থেকে নেয়া”:
- “জীবন থেকে নেয়া” চলচ্চিত্রের পরিচালক ছিলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান।
- তিনি এই কালজয়ী ছবির কাহিনি ও চিত্রনাট্যও রচনা করেছিলেন।
- ছবিটি ১৯৭০ সালে আনিস ফিল্মস করপোরেশনের পরিবেশনায় মুক্তি পেয়েছিল।
- ছবির লেখক হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন ও জহির রায়হান।

- “জীবন থেকে নেয়া” বাংলাদেশের প্রথম ভাষা আন্দোলনভিত্তিক ও জাতীয়তাবাদী বিপ্লবী চলচ্চিত্র।
- চলচ্চিত্রের পোস্টারে লেখা ছিল: “একটি দেশ। একটি সংসার। একটি চাবির গোছা। একটি আন্দোলন।”
- এই লিখাটা ছিল রাষ্ট্রের অধিকার আদায় ও মুক্তিযুদ্ধের গল্প।
- কালজয়ী নির্মাতা জহির রায়হান এই ছবির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক আবহ তৈরি করেছিলেন।
- চলচ্চিত্রে অভিনয় করেছিলেন— জহির রায়হান, খান আতাউর রহমান, আনোয়ার হোসেন, শওকত আকবর, রওশন জামিল, রাজ্জাক, রোজী সামাদ ও আমজাদ হোসেন।
- ২০২০ সালের ১০ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তির অর্ধশতক পূর্ণ করেছে। 
---------------------------------------------------------
অন্যদিকে,
• “ফাগুন হাওয়ায়” চলচ্চিত্রটি টিটো রহমানের উপন্যাস ‘বউ কথা কও’ অবলম্বনে নির্মিত।
- এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি।

• এছাড়া, আহমদ ছফার উপন্যাস ‘ওঙ্কার’-এর ওপর ভিত্তি করে 'বাংলা' চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

• ভাষা আন্দোলনভিত্তিক ‘বায়ান্ন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী।

উৎস: প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক পত্রিকা।