বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ১৭ / ৬২ · ১,৬০১১,৭০০ / ৬,১৭৯

১,৬০১.
How many current member countries are there in the Islamic Development Bank (IsDB)? (April, 2025)
  1. 52
  2. 54
  3. 57
  4. 61
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫ সাল।
- বর্তমান সদস্য: ৫৭টি। (এপ্রিল, ২০২৫)
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- বর্তমান প্রেসিডেন্ট: মুহাম্মদ সুলাইমান আল জাসের। (এপ্রিল, ২০২৫)
- তিনি সৌদি আরবের নাগরিক।

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬০২.
Which international organization played the role of a mediator in the 'Indus Water Treaty'?
  1. World Bank
  2. United Nations
  3. SAARC
  4. BIMSTEC
ব্যাখ্যা
- ভারতশাসিত কাশ্মীরে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে ভারত।
- সিন্ধু অববাহিকার ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে ১৯৬০ সালে স্বাক্ষরিত হয় এই আন্তর্জাতিক চুক্তি। 
- ভারত ও পাকিস্তানের মধ্যকার এই চুক্তিতে মধ্যস্থতা করেছিলো বিশ্বব্যাংক। 
- এই চুক্তির অধীনে দুই পারমাণবিক শক্তিধর দেশের ছয়টি যৌথ নদীর পানি ন্যায্যতার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত বিশ্বে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিলো।
- চুক্তি অনুযায়ী— সিন্ধু অববাহিকার রাভি (ইরাবতী), বিয়াস (বিপাশা) ও সুতলেজ (শতদ্রু) নদীর পানি ভারতের জন্য বরাদ্দ।
- সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর ৮০ শতাংশ পানি পায় পাকিস্তান।
- এসব নদীতে বাঁধ দিয়ে ভারত কিছু বিদ্যুৎ উৎপাদন ও অবকাঠামো প্রকল্প করতে চাইলে তাতে বাধ সাধে পাকিস্তান।
- তাদের যুক্তি, এতে নদীর প্রবাহ হ্রাস এবং এটি চুক্তির লঙ্ঘন।
- পাকিস্তানের কৃষিকাজের প্রায় ৮০ শতাংশ ও জলবিদ্যুৎ উৎপাদনের তিন ভাগের প্রায় এক ভাগ সিন্ধু অববাহিকার ওই তিন নদীর পানির ওপর নির্ভরশীল।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা চালায় জঙ্গিরা।

উৎস: BBC NEWS বাংলা (২৬ এপ্রিল ২০২৫)
১,৬০৩.
Who was responsible for conducting 'Operation Searchlight' outside Dhaka city?
  1. General Khadim Hussain Raja
  2. General Rao Farman Ali
  3. General Yahya Khan
  4. General Tikka Khan
ব্যাখ্যা
• অপারেশন সার্চলাইট:
- অপারেশন সার্চলাইট পাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মুক্তিকামী বাঙালিদের কঠোর হস্তে দমনের জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে সামরিক কর্তৃপক্ষ একে ‘অপারেশন সার্চলাইট’ নামে অভিহিত করে।
- অপারেশন সার্চলাইটের আওতায় ২৫ মার্চ রাত সাড়ে এগারটা থেকে মধ্য মে পর্যন্ত বড় বড় শহরে অভিযান পরিচালিত হয়।
- সিদ্ধান্ত হয়, ২৫ মার্চ রাত ১টায় অপারেশন সার্চলাইটের আওতায় অভিযানে ঢাকায় নেতৃত্ব দিবেন জেনারেল রাও ফরমান আলী।
- ঢাকা শহরের বাহিরে নেতৃত্ব দেন জেনারেল খাদিম হোসেন রাজা।

উৎস:- বাংলাপিডিয়া।
১,৬০৪.
Which European country has recently experienced GenZ - led protest?
  1. Belgium
  2. United Kingdom
  3. Poland
  4. Bulgaria
  5. None
ব্যাখ্যা

বুলগেরিয়ায় জেন জি বিক্ষোভ:
- সম্প্রতি (১০ ডিসেম্বর, ২০২৫) ইউরোপীয় দেশ বুলগেরিয়ায় জেন জি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

⇒ রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে দেশটিতে দুর্নীতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে সরকার-বিরোধী বিক্ষোভে অংশ নেয় সাধারণ মানুষ।
- দেশটিতে আগামী ১ জানুয়ারি, ২০২৬ থেকে ইউরো মুদ্রা গ্রহণের প্রস্তুতির মাঝেই সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু হয়েছে।
- বিক্ষোভকারীরা সোফিয়ার কেন্দ্রস্থলে পার্লামেন্ট ভবনে লেজার দিয়ে ‘‘পদত্যাগ’’, ‘‘মাফিয়া আউট’’ ও ‘‘সুষ্ঠু নির্বাচন চাই’’সহ বিভিন্ন ধরনের স্লোগান প্রক্ষেপণ করেন।
- সোফিয়ার বাসিন্দা ৬৪ বছর বয়সী ডোবরি লাকভ বলেন, আমি মনে করি জনগণের শক্তি ধীরে ধীরে তাদের (সরকারকে) পদত্যাগ করতে বাধ্য করবে কারণ অনেক সংস্কার প্রয়োজন।

উৎস: DW.

১,৬০৫.
Recently In which country has a bill been passed in parliament introducing a separate law for punishing femicide? [December,2025]
  1. USA
  2. Italy
  3. UK
  4. Sweden
  5. New Zealand
ব্যাখ্যা

- সম্প্রতি ইতালিতে নারী হত্যার বিরুদ্ধে স্বতন্ত্র একটি আইন পাস করতে দেশটির পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন।
- সময়: ২৬ নভেম্বর,২০২৫।
- আইনে এ ধরনের অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
- ফেমিসাইড হলো নারী হওয়ার কারণে কাউকে বিদ্বেষমূলকভাবে নিশানা করে হত্যা করা।
- এটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে  ইতালির পার্লামেন্টে ফেমিসাইড–সংক্রান্ত বিলটি পাস হয়েছে।

উল্লেখ্য,
- ২০২২ সালে জিউলিয়া চেকেত্তিন নামের এক নারী তাঁর সাবেক প্রেমিকের হাতে হত্যার শিকার হওয়ার পর এ–সংক্রান্ত আইন প্রণয়নের দাবি জোরালো হয়ে ওঠে।

উৎস: বিবিসি নিউজ।[লিঙ্ক]

১,৬০৬.
Rashtrabhasha Sangram Parishad (Language Action Committee) was formed in -
  1. 1 October, 1947
  2. 18 October, 1948
  3. 12 January, 1950
  4. 31 January, 1952
ব্যাখ্যা
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:
- ভাষা ও সংস্কৃতির প্রশ্নে শুরু থেকেই যে আলোড়ন সৃষ্টি হয় তার মধ্য থেকে জন্ম নিতে থাকে অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ১ অক্টোবর গঠিত হয় প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’।
- এর আহ্বায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঁইয়া।
- ১৯৪৮ সালের ২ মার্চ ছাত্রসমাজ দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে।
- এ পরিষদের আহবায়ক মনোনীত হন শামসুল আলম।

উল্লেখ্য,
⇒ ১৯৫০ সালের ১১ই মার্চ ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
- এর আহ্বায়ক ছিলেন আবদুল মতিন।
- ১৯৫২ সালের ৩১ জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
- কাজী গোলাম মাহবুবকে আহবায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।

উৎস: i) ইতিহাস, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) প্রথম আলো।
১,৬০৭.
In which district of Bangladesh, the Mosque of Binot Bibi is located?
  1. Dhaka
  2. Khulna
  3. Bagerhat
  4. Chittagong
ব্যাখ্যা
বিনত বিবির মসজিদ:
- ‘বিনত বিবির মসজিদ’ ঢাকার প্রাচীনতম মসজিদ।
- এটি পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ।
- নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান।
- ১৪৫৬ খ্রিস্টব্দে ইসলাম খাঁর আগমনের প্রায় দেড়শ বছর আগে বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে ঐতিহ্যবাহী এই মসজিদটি নির্মিত হয়।
- বাংলা ১৩৩৭ সালে এ মসজিদটির দ্বিতীয় সংস্করণ করা হয় এবং দ্বিতীয় গম্বুজটি স্থাপন করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,৬০৮.
Harappa and Mohenjodaro, two ancient cities, are associated with which civilization?
  1. Greek Civilization
  2. Indus Civilization
  3. Maya civilization
  4. Inca civilization
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- উপমহাদেশের প্রাচীনতম সিন্ধুসভ্যতার বিস্তৃতি বিশাল এলাকা জুড়ে।
- মহেঞ্জোদারো ও হরপ্পাতে এই সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে।
- তা সত্ত্বেও ঐ সভ্যতা শুধু সিন্ধু অববাহিকা বা ঐ দুটি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল না।
- পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
- ৩৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এ সভ্যতার উত্থান-পতনের কাল।

এছাড়াও,
- সিন্ধুসভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর।
- সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ করতে শিখেছিল।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম - ১০ম শ্রেণি।
১,৬০৯.
Where is the famous Rajban Bihar located?
  1. Bandarban
  2. Khagrachari
  3. Rangamati
  4. Chattogram
  5. Cox’s Bazar
ব্যাখ্যা
রাজবন বিহার
- অবস্থান: রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি পাবর্ত্য জেলা।
- রাজবন বিহার শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয়;
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই এখানে প্রবেশাধিকার রয়েছে।
-নির্মল প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ বিহারে দেখা যাবে স্বর্গীয় সিড়ি।
- বৌদ্ধ ভিক্ষুদের ধ্যানের বিশাল গর্ত।
- আরও আছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় মূর্তি।
- যে জিনিসটি বিশেষ দ্রষ্টব্যজনক সেটি হচ্ছে বৌদ্ধ ধর্মগুরু শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)'র মৃতদেহ ভক্তদের দেখার জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে।

 উৎস: জাতীয় তথ্যবাতায়ন। [লিঙ্ক]
১,৬১০.
'Indubala Bhater Hotel' is a contemporary novel written by -
  1. Bibhutibhushan Banerjee
  2. Kallol Lahiri
  3. Tarasankar Bandyopadhyay
  4. Sarat Chandra Chattopadhyay
  5. Satyajit Roy
ব্যাখ্যা
ইন্দুবালা ভাতের হোটেল:
- লেখক: কল্লোল লাহিড়ী।

উল্লেখ্য,
- খুলনার কলাপোতা গ্রামের মেয়ে ইন্দু।
- কলকাতায় এক দোজবরে মাতালের সঙ্গে তার বিয়ে হয়।
- তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা হন।
- তারপর দেশভাগ, ইন্দুবালার পথচলা, ইন্দুবালা ভাতের হোটেলের সূচনা।
- লেখক তাঁর অনায়াস ভঙ্গিতে তুলে ধরেছেন আমাদের রান্নাঘরের ইতিহাস।
- তাই এই উপন্যাসে মূল চরিত্র ইন্দুবালা যতখানি গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ তাঁর রান্না।
- রান্নাকে ঘিরে একটা সময়, সংস্কার, ইতিহাস, সম্পর্ক, মনস্তত্ত্বের নিখুঁত চালচিত্র গড়েছেন কল্লোল লাহিড়ী।

অন্যদিকে,
- 'আদর্শ হিন্দু হোটেল' উপন্যাসটি রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

উৎস: প্রথম আলো।
১,৬১১.
Which method is currently used to collect fares in the Dhaka Metro Rail?
  1. Open loop
  2. Closed loop
  3. UTS
  4. Mobile banking
ব্যাখ্যা

ঢাকা মেট্রোরেলে ভাড়া আদায়ের পদ্ধতি: 
- বর্তমানে ঢাকা মেট্রোরেলে ভাড়া আদায়ের জন্য ‘ক্লোজ লুপ’ (Closed loop) পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
- এই পদ্ধতিতে শুধুমাত্র নির্দিষ্ট কোম্পানির তৈরি কার্ড ব্যবহারের মাধ্যমে যাত্রীরা ভাড়া পরিশোধ করতে পারেন।
- এটি একটি সীমাবদ্ধ পদ্ধতি, যেখানে ডেবিট বা ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং কাজ করে না।
- যাত্রীদেরকে কাউন্টার থেকে একক যাত্রার কার্ড কিনে তা পাঞ্চ করে যাতায়াত করতে হয়।
- এমআরটি বা র‍্যাপিড পাস ব্যবহারকারীরা ১০ শতাংশ ছাড় পেলেও এই কার্ডগুলোর সংকট দেখা দিয়েছে।
- ফলে অনেক যাত্রীকে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হয়।

উল্লেখ্য, 
- যাত্রীদের ভোগান্তি কমাতে কর্তৃপক্ষ ভবিষ্যতে ‘ইউনিভার্সেল টিকেটিং সিস্টেম (UTS)’ চালুর পরিকল্পনা করেছে, যেখানে খোলা (open loop) ব্যবস্থা থাকবে এবং মোবাইল ব্যাংকিং ও ব্যাংক কার্ড ব্যবহারের সুবিধা থাকবে।
- তবে বর্তমানে ব্যবহৃত পদ্ধতি ‘ক্লোজ লুপ’।

সূত্র: প্রথম আলো। 

১,৬১২.
Which percentage of the national budget for the fiscal year 2023-24 is allocated to the public administration sector?
  1. 20.5%
  2. 21.0%
  3. 22.0%
  4. 23.5%
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২২.০%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৩.৭%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ১১.৫%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত পরিবহন ও যোগাযোগ ২৭.৩%।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত ভর্তুকি ও প্রণোদনা ২০.৫%।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৩-২৪ অর্থবছর।
১,৬১৩.
Who is the president of the National Assembly of Bangladesh?
  1. Speaker
  2. Prime Minister
  3. Most senior MP
  4. Chief Whip
ব্যাখ্যা
স্পিকার:
- সাংবিধানিক অধিকার অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি স্পিকার।
- স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
- স্পিকার হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।
- স্পিকার সংসদ অধিবেশনের কাজকর্ম পরিচালনা করেন।
- তিনি সভার নিয়মশৃঙ্খলা রক্ষা করেন।
- কোনো সদস্য নিয়মবহির্ভূত আচরণ করলে তাকে সভাধ্যক্ষবরখাস্ত করতে পারেন।
- তিনি অনাস্থা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব ও নিয়মানুযায়ী দৃষ্টি-আকর্ষণী বিজ্ঞপ্তি সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপনের অনুমতি দেন।
- অধিবেশনে কোন বিষয়টি নিয়ে আলোচনা হবে তাও স্পিকার স্থির করেন।
- তিনি জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য,
- বর্তমানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

উৎস: বাংলাদেশের জাতীয় সংসদ ওয়েবসাইট।
১,৬১৪.
The concept of 'carbon credits' was formally introduced under which international protocol? 
  1. Kyoto Protocol
  2. Nagoya Protocol 
  3. Geneva Convention 
  4. Montreal Protocol
ব্যাখ্যা

- 'কার্বন ক্রেডিট' প্রোটোকলের সাথে জড়িত 'কিয়োটো প্রটোকল'।

• কিয়োটো প্রটোকল: 
- কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনকে প্রসারিত করেছিল। 
- কিয়োটো প্রোটোকলের লক্ষ্য বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমন এবং গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি হ্রাস করা।
- কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় জাপানের কিয়োটোতে।
- কিয়োটো প্রটোকল ১৯৯৭ সালে জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত হয়,
- কিয়োটো প্রটোকল কার্যকর হয় ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে। 
- কার্বন ক্রেডিট বা কার্বন বাণিজ্য কিয়োটো প্রটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্যদিকে:
- নাগোয়া প্রোটোকল কী উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
​- মন্ট্রিল প্রোটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি। 

তথ্যসূত্র: জাতিসংঘ, Kyoto Protocol, UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট। 

১,৬১৫.
'Bangla Bond' will make debut on the London Stock Exchange through
  1. Bangladesh Bank
  2. London Stock Exchange
  3. International Finance Corporation
  4. World Bank
ব্যাখ্যা
'বাংলা বন্ড' লন্ডন স্টক এক্সচেঞ্জে আত্মপ্রকাশ করবে - ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের মাধ্যমে।

বাংলা বন্ড:
- বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশি ‘টাকা বন্ড’ চালু হয়েছে।
- এর নাম দেওয়া হয়েছে ‘বাংলা বন্ড’।
- নভেম্বর, ২০১৯ তারিখে লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হয় বাংলাদেশি মুদ্রা টাকায় বাংলা বন্ড।
- বাংলাদেশের বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহ দিতে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় এ বন্ড চালু হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয় লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলইসি)। 

⇒ এলইসিতে তালিকাভুক্ত হওয়ার পর এখন প্রবাসী বাংলাদেশিরা টাকা বন্ডে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ সুযোগের পাশাপাশি বেসরকারি খাতের অর্থায়ন সংকটও কিছুটা দূর হবে এর মাধ্যমে। বন্ডটি হবে তিন বছর মেয়াদি।

উৎস: i) প্রথম আলো।
ii) BIDA ওয়েবসাইট।
১,৬১৬.
Who is the current Chief Prosecutor of the International Criminal Tribunal?(December, 2024)
  1. Mohitul Haque Enam Chowdhury
  2. Shafiul Alam Mahmud
  3. Ghulam Mortuza Majumder
  4. Mohammad Tajul Islam
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইইব্যুনাল:
- গত ১৪ অক্টোবর, ২০২৪ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।
নিয়োগপ্রাপ্ত নতুন চেয়ারম্যান হলেন হাইকোর্টের বিচারপতি — গোলাম মর্তুজা মজুমদার।

সদস্য:
১. হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও
২. অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

চিফ প্রসিকিউটর:
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট (০৪ নভেম্বর ২০২৪)।
১,৬১৭.
Davos is famous for the annual meeting of -
  1. World Health Organization
  2. World Bank
  3. World Economic Forum
  4. OIC
  5. World Meteorological Organization
ব্যাখ্যা
World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

⇒ প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

- ১৫-১৯ জানুয়ারি, ২০২৪ তারিখে World Economic Forum-এর ৫৪তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালে The World Economic Forum কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking-এ সিঙ্গাপুর সর্বোচ্চ স্থান অধিকার করেছে।

উৎস: WEF ওয়েবসাইট।
১,৬১৮.
Where was the first World Conference on Environment held?
  1. Paris, France
  2. Stockholm, Sweden
  3. Rio de Janeiro, Brazil
  4. Nairobi, Kenya
ব্যাখ্যা

স্টকহোম সম্মেলন: 
- সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন United Nations Conference on the Human Environment অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ সালে এটি অনুষ্ঠিত হয়েছিলো। 
- এই সম্মেলনের ফলশ্রুতিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত হয়।

উল্লেখ্য: 
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 

১,৬১৯.
Which organization played a key role in the establishment of CIRDAP?
  1. United Nations Development Programme
  2. Asian Development Bank
  3. World Bank
  4. Food and Agriculture Organization
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP-এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP গঠিত হয়: ৬ জুলাই, ১৯৭৯।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- সদস্য সংখ্যা: ১৫টি (আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম)।
- প্রধান লক্ষ্য: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, এবং সমন্বিত গ্রামীণ উন্নয়ন নীতির প্রচার।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১,৬২০.
Who is the director of the film 'Matir Maina'?
  1. Mishuk Munir
  2. Tarek Masood
  3. Abu Saeed
  4. Humayun Ahmad
ব্যাখ্যা
মাটির ময়না:
- মাটির ময়না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত একটি বাংলাদেশী ফিচার চলচ্চিত্র।
- এটি ২০০২ সালে বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে মুক্তি পায়।
- 'মাটির ময়না' চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ।
- চলচ্চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে গণঅভ্যুত্থানের পটভূমিতে মাসুদের ছেলেবেলার অভিজ্ঞতা ফুটে উঠেছে।
- এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, শোয়েব ইসলাম এবং লামিসা আর রিমঝিম।
- ২০০২ সালের ১৫ মে ৫৫তম কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনী হয়।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও সময় নিউজ, ১৩ এপ্রিল ২০২২।
১,৬২১.
Who was the first Bangladeshi bowler to achieve the milestone of 250 wickets in Test cricket?
  1. Mustafizur Rahman
  2. Shakib Al Hasan
  3. Taskin Ahmed
  4. Taijul Islam
ব্যাখ্যা

প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট অর্জন:
- বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের অনন্য মাইলফলক স্পর্শ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
- ২৩ নভেম্বর, ২০২৫ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের সকালে স্পিন অলরাউন্ডার অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন।
- ক্যারিয়ারের মাত্র ৫৬তম টেস্টেই ২৫০ উইকেটের এই মাইলফলক স্পর্শ করলেন তাইজুল।

উল্লেখ্য,
- ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে তাইজুলের টেস্ট অভিষেক। 
- ক্যারিয়ারের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট।

উৎস: প্রথম আলো এবং ইত্তেফাক। 

১,৬২২.
In which United Nations conference session did Muhammad Yunus appear as the head of Bangladesh?
  1. 79th
  2. 80th
  3. 78th
  4. 77th
ব্যাখ্যা
জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বহুল প্রতীক্ষিত ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্বব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস। 
-  নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৪ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ শুরু করেন তিনি।
- প্রায় ৩৮ মিনিট দীর্ঘ ভাষণ প্রদান করেন প্রধান উপদেষ্টা।
- বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- এই সফরে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠকও করেছেন।
- অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
- এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন।

উৎস: প্রথম আলো রিপোর্ট।
১,৬২৩.
In which district were iron mines first discovered?
  1. Rangpur
  2. Gaibandha
  3. Dinajpur
  4. Joypurhat
ব্যাখ্যা

বাংলাদেশে প্রথম লোহার খনি
- দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে।
- উপজেলার ইসবপুর গ্রামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এ খনির সন্ধান পেয়েছে।
- জিএসবি জানিয়েছে, খনিটিতে উন্নত মানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) রয়েছে।
- লোহার পাশাপাশি খনিটিতে মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে বলে জানান জিএসবি কর্মকর্তারা।
- ভূগর্ভের ১ হাজার ৩০০ ফুট থেকে ১ হাজার ৬৫০ ফুটের মধ্যে লোহার একটি স্তর পাওয়া গেছে।
- খনিটির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার।
- খনিতে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ মূল্যবান পদার্থ রয়েছে।

 তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন

১,৬২৪.
Which ocean surrounds the Maldives?
  1. Pacific Ocean
  2. Atlantic Ocean
  3. Indian Ocean
  4. Arctic Ocean
ব্যাখ্যা
মালদ্বীপ:
- এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ।
- এর আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার।
- মালদ্বীপের সংবিধান গৃহীত হয়েছিল ২০০৮ সালে। 
- এটি ভারত মহাসাগরে অবস্থিত।
- সরকারি ভাষা দিভেহি (Dhivehi) (Maldivian)।
 - মালদ্বীপ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশও বটে।

উৎস: ব্রিটানিকা।
১,৬২৫.
Which of the following countries does not have a large reserve of lithium?
  1. Australia
  2. China
  3. Bolivia
  4. Egypt
  5. Chile
ব্যাখ্যা

- Egypt এ উল্লেখযোগ্য লিথিয়াম মজুদ নেই।

বিশ্বের বৃহত্তম লিথিয়াম রিজার্ভ : 

- বিশ্বের বৃহৎ লিথিয়াম রিজার্ভ রয়েছে চিলি, অস্ট্রেলিয়া, চীন ও বলিভিয়ায়।
- বিশ্বে সর্বাধিক লিথিয়ামের রিজার্ভ রয়েছে চিলিতে। 
- চিলির রিজার্ভ প্রায় ৯.৩ মিলিয়ন টন।
- অস্ট্রেলিয়া ও চীনের রিজার্ভ যথাক্রমে ৬.২ ও ৩.০ মিলিয়ন টন।
- বলিভিয়া “লিথিয়াম ট্রায়াঙ্গেল”-এর অন্যতম অংশ এবং দেশটির বিশাল রিজার্ভ রয়েছে।
- এই দেশগুলো লিথিয়াম উৎপাদন ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- কানাডা, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও ব্রাজিলও রিজার্ভ তালিকায় রয়েছে।

সূত্র: কানাডার সরকারের ওয়েবসাইট। 

১,৬২৬.
Which Geneva Convention was signed amending the 'Hague Treaty'?
  1. 1st Geneva Convention
  2. 2nd Geneva Convention
  3. 3rd Geneva Convention
  4. 4th Geneva Convention
  5. None of above
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার এবং মানবিক আচরণ সংক্রান্ত কিছু মৌলিক নীতি নির্ধারণ করে।
- এই কনভেনশনগুলি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১২ আগস্ট, ১৯৪৯ সালে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

⇒ মূল জেনেভা কনভেনশনগুলো:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও তাদের চিকিৎসা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

উল্লেখ্য,
• কনভেনশনের সংশোধন ও আধুনিকায়ন:
- ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ আরো উন্নত ও আধুনিক করা হয় এবং ১৯৭৭ ও ২০০৫ সালে আরও প্রোটোকল যুক্ত করা হয়।
- এর মাধ্যমে যুদ্ধের সময় মানবাধিকার রক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হয়েছে।

⇒ প্রটোকলসমূহ:
• প্রটোকল:
- ১৯৭৭ সালে; ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
• প্রটোকল: ২;
- ১৯৭৭ সালে; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
• প্রটোকল: ৩;
- ২০০৫ সালে; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: INTERNATIONAL COMMITTEE OF THE RED CROSS.
১,৬২৭.
Which part of the Constitution of Bangladesh discusses the "Principles of State Management"?
  1. Fifth Part
  2. Fourth Part
  3. Third Part
  4. Second Part
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান: 
- বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ রয়েছে।
- এর মধ্যে প্রথম ভাগে প্রজাতন্ত্র,
- দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি,
- তৃতীয় ভাগে মৌলিক অধিকার,
- চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে আইনসভা,
- ষষ্ঠ ভাগে বিচার বিভাগ,
- সপ্তম ভাগে নির্বাচন,
- অষ্টম ভাগে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে বাংলাদেশের কর্মবিভাগ ও নবম-ক ভাগ জরুরী বিধানাবলী,
- দশম ভাগে সংবিধান সশোধন এবং একাদশ ভাগ বিবিধ।

সূত্র: বাংলাদেশ সংবিধান।

১,৬২৮.
Where was the 2025 NATO Summit held?
  1. Brussels, Belgium
  2. Berlin, Germany
  3. The Hague, Netherlands
  4. Warsaw, Poland
ব্যাখ্যা
ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন, ২০২৫ অনুষ্ঠিত হয়।
- দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলনে ৩২টি সদস্য দেশের নেতা ও সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। [জুলাই - ২০২৫]
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।

সূত্র: NATO ওয়েবসাইট।
১,৬২৯.
What was the slogan of COP-30?
  1. Together for Climate
  2. Global Mutirao
  3. Climate Action Now
  4. Net Zero Future
  5. None
ব্যাখ্যা

৩০তম জলবায়ু সম্মেলন (COP-30):
- ২০২৫ সালের ১০ - ২১ নভেম্বর ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-30) অনুষ্ঠিত হয়েছে।
- এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন ব্রাজিলীয় কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো।
- কপ৩০–এর স্লোগান Global Mutirão (বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা)। 
- কপ৩০–এর থিম: অভিযোজন (Adaptation), নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর (Energy Transition), জলবায়ু অর্থায়ন (Climate Finance) এবং সামাজিক ন্যায়বিচার (Social Justice)।

⇒ কপ-৩০-এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা।
- ব্রাজিল ১২৫ বিলিয়ন ডলার তহবিলের ‘Tropical Forests Forever Facility’ চালু করেছে বন রক্ষায় উৎসাহ দিতে। ব্রাজিলের প্রস্তাবিত বন উজাড় রোধের রোডম্যাপও চূড়ান্ত চুক্তিতে জায়গা পায়নি।
- জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট রূপরেখা না থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর ঘোষণা কপ-৩০–এর সবচেয়ে বড় অর্জন। জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা ধনী দেশগুলোকে ২০৩৫ সালের মধ্যে তিন গুণ বাড়াতে বলা হয়েছে।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) COP-30 ওয়েবসাইট।

১,৬৩০.
Peso is not the currency of which country?
  1. Argentina
  2. Philippine
  3. Syria
  4. Uruguay
ব্যাখ্যা
মুদ্রা:
- হাইতির মুদ্রার নাম গুর্দে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা,
- পানামার মুদ্রার নাম বেলবো,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- জাপানের মুদ্রা ইয়েন,
- চীনের মুদ্রা ইউয়ান,
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং,
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড,
- ইউরোপিয় মুদ্রা ইউরো,
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা পেসো।
 
উৎস: Britannica.
১,৬৩১.
The “Jacobins Club” is associated with which revolution?  
  1. Russian Revolution
  2. French Revolution
  3. American Revolution
  4. Chinese Revolution
  5. Industrial Revolution
ব্যাখ্যা

• জ্যাকোবিন ক্লাব:
- জ্যাকোবিন ক্লাব ফরাসি বিপ্লবের সবচেয়ে পরিচিত রাজনৈতিক গোষ্ঠী ছিল। 
- ১৭৯৩ থেকে ১৭৯৪ সালের মধ্যে তারা বিপ্লবের সরকার চালিয়েছিল।

- ক্লাবটি প্রথম শুরু হয়েছিল ভার্সাইলে, যেখানে বিভিন্ন এলাকার প্রতিনিধি মিলিত হয়ে বিপ্লবের পরিকল্পনা করতেন। 
- পরবর্তীতে প্যারিসে এসে নাম হয় 'Society of the Friends of the Constitution', কিন্তু সবাই এটিকে 'জ্যাকোবিন ক্লাব' বলেই ডাকে। 
- এর নামকরণ করা হয়েছিল Jacobin Convent (একটি ডোমিনিকান মঠ) থেকে, যেখানে সদস্যরা প্রথম সভা করেছিল।
- ক্লাবের উদ্দেশ্য ছিল বিপ্লবের অর্জন রক্ষা করা এবং বিপরীতদের প্রতিহত করা।
- Maximilien Robespierre ছিলেন এর অন্যতম প্রধান নেতা। 

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

১,৬৩২.
Against which political party was the Jukto Front formed in East Pakistan?
  1. Pakistan National Party
  2. Jamaat-e-Islam
  3. Pakistan Peoples Party 
  4. Muslim League 
ব্যাখ্যা

• যুক্তফ্রন্ট:
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে পাকিস্তানের মুসলিম লীগ বিরোধী পূর্ব পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী মোর্চা বা জোট গঠন করে।
- এই জোট 'যুক্তফ্রন্ট' নামে পরিচিত।
- ১৯৫৩ সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে ‘যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
- যুক্তফ্রন্টে মূলত চারটি রাজনৈতিক দল ছিল।

⇒ এগুলো হলো:
- মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন: আওয়ামী মুসলিম লীগ,
- ফজলুল হকের নেতৃত্বাধীন: কৃষক-শ্রমিক পার্টি,
- মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন: নিজাম-ই-ইসলামী এবং
- হাজী দানেশের নেতৃত্বাধীন: বামপন্থী গণতন্ত্রী দল।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।

১,৬৩৩.
Which is the 31st country of The North Atlantic Treaty Organization?
  1. Denmark
  2. Sweden
  3. Finland
  4. North Macedonia
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরূপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদস্য ৩১ টি।
- সর্বশেষ সদস্য দেশ - ফিনল্যান্ড (যোগদান করে -৪ এপ্রিল, ২০২৩)। 
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- ন্যাটোর বহুজাতিক বাহিনী International Security Assistance Force (ISAF). 
- ২০০১ সালে আফগান যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটোর নেতৃত্বে গঠিত হয় - International Security Assistance Force (ISAF)।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১,৬৩৪.
At present approximately a total of________ private, public and foreign insurance companies are operating in the insurance sector of Bangladesh.
  1. 56
  2. 58
  3. 60
  4. 62
  5. None of these
ব্যাখ্যা
- দেশে মোট বীমা প্রতিষ্ঠান ৮২টি।
- দেশে বেসরকারি পর্যায়ে ৩৪টি জীবন বীমা ও ৪৬টি সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- বাংলাদেশে সরকারি মালিকানাধীন বীমা প্রতিষ্ঠান দুইটি। এগুলো হলো:
-  সাধারণ বীমা কর্পোরেশন
- জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্রতিষ্ঠানই ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
১,৬৩৫.
Which organization publishes the "Global Climate Risk Index" (CRI) annually?
  1. Earth watch
  2. German watch
  3. World watch
  4. Green watch
ব্যাখ্যা

German watch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক" প্রকাশ করে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।

উৎস: German watch এর ওয়েবসাইট।

১,৬৩৬.
In which district is 'Beel Dakatia' situated?
  1. Sirajganj
  2. Pabna
  3. Netrokona
  4. Khulna
ব্যাখ্যা

• ডাকাতিয়া বিল:
- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃষিক্ষেত্র ‘বিল ডাকাতিয়া’। 
- বিলটি খুলনা জেলার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি নিম্নাঞ্চল, গাঙ্গেয় জোয়ারভাটা বিধৌত বদ্বীপীয় সমভূমি।
- খুলনা ও যশোরের ছয়টি উপজেলার অভ্যন্তরে প্রায় ৩০ হাজার একর জমি নিয়ে গঠিত বিল ডাকাতিয়া।

⇒ এই অঞ্চলের ভূরূপতাত্ত্বিক, জলতাত্ত্বিক ও ভূ-গাঠনিক শর্তসমূহ উপেক্ষা করে সমুদ্র থেকে ভূমি উদ্ধার করার (polder) ফলে বিগত বছরের অধিককাল যাবৎ জলাবদ্ধতা ও জলনিষ্কাশন সমস্যা সৃষ্টি হচ্ছে। 
- ফলে এখানে ফসল উৎপাদনে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি পরিবেশ দূষণ ঘটছে। স্থায়ী পোল্ডারিংয়ের আগে অবক্ষেপণ ও ঐ এলাকার অবনমনের মধ্যে একটি সমতা ছিল। 
- এই সমতা বর্তমানে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাওয়ায় জোয়ারভাটা খাতে অতি দ্রুত অবক্ষেপণ, আর জোয়ারভাটা সমভূমিতে অতিসীমিত অবক্ষেপণ ও দ্রুত অবনমন পরিলক্ষিত হচ্ছে।

তথ্যসূত্র:  বাংলাপিডিয়া।

১,৬৩৭.
Kyoto Protocol in an important international treaty. Following sentences are related to this protocol. Find the wrong one -
  1. Kyoto Protocol is about reduction of emission of greenhouse gases
  2. The second commitment period of Kyoto Protocol will end in 2030
  3. Kyoto Protocol was adopted in 1997
  4. The first commitment period of Kyoto Protocol ended in 2012
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

উল্লেখ্য,
- এই সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নসহ ১৯২টি দেশের মধ্যে কানাডা, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯১টি দেশ উপস্থিত ছিল।
- কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
- চুক্তি বাস্তবায়নের শর্ত অনুযায়ী বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৫৫ শতাংশ উৎপাদনকারী দেশগুলোর স্বাক্ষরের প্রয়োজন ছিল।
- প্রাথমিক পর্যায়ে নিজ নিজ দেশে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
- চুক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

⇒ কিয়োটো প্রটোকলের অংশ হিসেবে অনেক উন্নত দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের জন্য নৈতিকভাবে দুটি পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
- প্রথম প্রতিশ্রুতির সময় ২০০৮-২০১২ এবং দ্বিতীয়টি ২০১৩-২০২০ সাল পর্যন্ত।
- প্রথম চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হলে দ্বিতীয় দফায় সেই চুক্তি সংশোধন করে ২০২০ সাল নাগাদ বর্ধিত করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন কাজ শুরু হয়নি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,৬৩৮.
When will Bangladesh graduate from Least Developed Country (LDC) status?
  1. November 22, 2025
  2. November 24, 2025
  3. November 22, 2026
  4. November 24, 2026
ব্যাখ্যা

LDC:
- ১৯৭১ সালের ১৮ নভেম্বর প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বর্তমানে ৪৪টি দেশ এলডিসি তালিকাভুক্ত।
- মাথাপিছু কম জাতীয় আয়, অনুন্নত মানবসম্পদসহ আর্থসামাজিক উন্নয়নে নিম্ন সূচকের দেশগুলোই এলডিসির অন্তর্ভুক্ত।
- সিডিপি তিনটি সূচক যথা মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে তিন বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর আর্থসামাজিক পরিস্থিতি মূল্যায়নের মাধ্যমে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয় পর্যালোচনা করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- জাতিসংঘের আয়োজনে ১৯৭১ সালে এলডিসি তালিকা প্রণয়নের পর থেকে এযাবৎ এলডিসি থেকে উত্তরণ হওয়া ৮টি দেশ এবং উত্তরণের প্রক্রিয়াধীন ছয়টি দেশের মধ্যে বাংলাদেশই একমাত্র সদস্য রাষ্ট্র, যেটি টানা তিন বারের মূল্যায়নে সকল সূচকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। 
- ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) তথ্য অধিদফতর (পিআইডি)।

১,৬৩৯.
২০১৮ সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ?
  1. চীন
  2. বাংলাদেশ
  3. ভারত
  4. নেপাল
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে গুরুত্বহীন]

২০১৮ সালের EPA প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ নেপাল। 

উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ  বাংলাদেশ।

উৎস: IQAir ওয়েবসাইট।
১,৬৪০.
The powerhouse of the cell is -
  1. Nucleus
  2. Mitochondria
  3. Ribosome
  4. Golgi apparatus
ব্যাখ্যা

◉ Mitochondria-কে কোষের শক্তিঘর বলা হয় কারণ এটি ATP (Adenosine Triphosphate) উৎপন্ন করে, যা কোষের শক্তির প্রধান উৎস।

মাইটোকন্ড্রিয়া:
- মাইটোকন্ড্রিয়া হলো প্রকৃত জীবকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু।
- কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ থাকে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়।
- এতে ক্রেবস চক্র, ফ্যাটি আসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি সংঘটিত হয়।
- প্রজাতি ও প্রকারভেদে প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া এক হতে বহু সংখ্যক হতে পারে।
- সাধারণত প্রতি কোষে ৩০০-৪০০ মাইটোকন্ড্রিয়া থাকে। তবে যকৃত কোষে ১০০০ বা ততোধিক থাকে। অ্যামিবাতে আরও বেশি থাকে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৪১.
How many Bangladeshis have conquered Everest?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
বাংলাদেশী এভারেস্ট জয়ী:

- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে
প্রথম এই শৃঙ্গ জয় করেন। - বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।
- এখন পর্যন্ত ৫ জন বাংলাদেশী এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, মো. খালেদ হোসাইন ও বাবর আলী।
- প্রথম বাংলাদেশি হিসেবে ২৩ মে ২০১০ সালে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। নারীদের মধ্যে প্রথম বাংলাদেশি এভারেস্টজয়ী হচ্ছেন নিশাত মজুমদার।
- সর্বশেষ ১৯ মে, ২০২৪ সালে এভারেস্ট জয় করেন বাবর আলী।

তথ্যসূত্র - দৈনিক কালের কণ্ঠ, ৬ ডিসেম্বর, ২০২২ ও দ্যা ডেইলী স্টার, ১৯ মে, ২০২৪।
১,৬৪২.
Which of the following options represents the contribution of the service sector to GDP according to the Economic Survey 2023?
  1. 45.21 percent
  2. 51.24 percent
  3. 59.54 percent
  4. 53.12 percent
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
- সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।
 
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১,৬৪৩.
Where was the Shanghai Cooperation Organisation (SCO) Summit 2025 held? [September 2025]”
  1.  Dushanbe, Tajikistan
  2. Tianjin, China
  3. Islamabad, Pakistan
  4. St. Petersburg, Russia
ব্যাখ্যা

• The Shanghai cooperation organisation (SCO) -এর শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে- তিয়ানজিন, চীন।

• SCO শীর্ষ সম্মেলন- ২০২৫:
- চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- ৩১ আগস্ট-সেপ্টেম্বর ১, ২০২৫ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
- নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সম্মেলনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।
- এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।

উৎস: পত্রিকার প্রতিবেদন।

১,৬৪৪.
Who holds the actual executive power in Bangladesh?
  1. Legislature
  2. Judiciary
  3. President
  4. Prime Minister
  5. Chief Justice
ব্যাখ্যা
শাসন বিভাগ:
- শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর হাতে।
- রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতি দেশের প্রতিনিধিত্ব করবে; কিন্তু সকল ক্ষেত্রে তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয়।
- প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদেরও প্রধান।
- মন্ত্রীপরিষদের সদস্যদের পরামর্শে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ দান করেন।
- মন্ত্রীদের মধ্যে দায়দায়িত্ব বণ্টন করেন প্রধানমন্ত্রী।
- সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সরকার ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তবে আইন বাস্তবায়নগত সকল ক্ষমতা শাসন বিভাগের এখতিয়ারে।
- বাংলাদেশের শাসন বিভাগ এর ব্যাপ্তি সমুন্নত রেখেছে রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত।
- এ কারণে সরকারের এই বিভাগটির মাধ্যমেই রাষ্ট্রের সকল স্তরে আইন বাস্তবায়ন সম্ভব হয়।

উৎস: পেীরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৪৫.
If there is any inconsistency between the Bangla and English texts of the Constitution of Bangladesh, which one shall prevail?
  1. Bangla text
  2. English text
  3. Opinion of the majority
  4. Through discussion
  5. As determined by the President
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধ হলে বাংলা পাঠ প্রাধান্য পাবে।

• সংবিধানের ১৫৩ নং অনুচ্ছেদ: প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ
- ১৫৩ (১) এই সংবিধানকে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান" বলে উল্লেখ করা হবে এবং ১৯৭২ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে এটি বলবৎ হবে, যাকে এই সংবিধানে "সংবিধান-প্রবর্তন" বলে অভিহিত করা হয়েছে।

 - ১৫৩ (২) বাংলায় এই সংবিধানের একটি নির্ভরযোগ্য পাঠ ও ইংরাজীতে অনুদিত একটি নির্ভরযোগ্য অনুমোদিত পাঠ থাকবে এবং উভয় পাঠ নির্ভরযোগ্য বলে গণপরিষদের স্পীকার সার্টিফিকেট প্রদান করবেন।

 - ১৫৩ (৩) এই অনুচ্ছেদের (২) দফা-অনুযায়ী সার্টিফিকেটযুক্ত কোন পাঠ এই সংবিধানের বিধানাবলীর চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে;  তবে শর্ত থাকে যে, বাংলা ও ইংরাজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।

১,৬৪৬.
During the Liberation War, which country of the United Nations gave a veto in favor of Bangladesh?
  1. United States
  2. United Kingdom
  3. Soviet Union
  4. China
ব্যাখ্যা
• বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান:
- ১৯৭১ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
- যুক্তরাষ্ট্র জাতিসংঘে পাকিস্তানের পক্ষে মোট তিনবার যুদ্ধবিরতির প্রস্তাব আনে এবং সোভিয়েত ইউনিয়ন তিন বার ই ভেটো দেয়।
- এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে ৭ম নৌবহর প্রেরণ করে।
- তার পাল্টা ভারত মহাসাগরে অবস্থিত সোভিয়েত ইউনিয়নের ২০তম নৌবহর ৭ম নৌবহরের পিছু নেয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।
১,৬৪৭.
UNESCO has recently added which Bangladeshi tradition to its Intangible Cultural Heritage list? [January, 2025]
  1. Folk theatre Jatra
  2. Alpana art
  3. Bamboo craft
  4. Tangail sari weaving
ব্যাখ্যা

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- সম্প্রতি বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে। 
- ৯ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার ) ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়, যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 

উল্লেখ্য,
 - বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
 ১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)।
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)


তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

১,৬৪৮.
Which country became the ninth member of the D-8?
  1. Azerbaijan
  2. Nigeria
  3. Israel
  4. Congo
ব্যাখ্যা
D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- D-8-এর ৯ম সদস্য দেশ হলো আজারবাইজান।
- ডিসেম্বর, ২০২৪-এ আজারবাইজান সংস্থাটির ৯ম সদস্য হিসেবে যোগদান করে।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
১,৬৪৯.
During the Liberation War, which of the following did Dr. Muhammad Yunus publish from his home?
  1. The Daily Bangladesh
  2. Bangladesh Times
  3. Bangladesh Newsletter
  4. Voice of Bangladesh
  5. Mukti Bahini Gazette
ব্যাখ্যা

ড. মুহাম্মদ ইউনূস:
- বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- এছাড়াও র‍্যামন ম্যাগসেসে এওয়ার্ড ও বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।

⇒ ১৯৭১ সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, মুহাম্মদ ইউনূস তখন যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। অধ্যাপক মুহাম্মদ ইউনূস সেখানে স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাতে বাঙালিদের সংগঠিত করা, তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসনসহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি (Bangladesh Citizens Committee) প্রতিষ্ঠা করেন এবং অন্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন।
- যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তাঁর নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন ‘বাংলাদেশ নিউজলেটার’।

উল্লেখ্য,
- অধ্যাপক ইউনূস বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘গ্রামীণ ব্যাংক ও আমার জীবন’-এ তিনি এসব উল্লেখ করেছেন।

উৎস: i) Nelson Mandela Foundation ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

১,৬৫০.
What percentage of the world’s fuel is transported through the Strait of Hormuz?
  1. 15%
  2. 20%
  3. 25%
  4. 30%
  5. 35%
ব্যাখ্যা

• হরমুজ প্রণালী:
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।
- হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে।
- কিন্তু জ্বালানী তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য হরমুজ প্রণালী।
- পৃথিবীতে যে পরিমাণ জ্বালানী তেল রপ্তানি হয়, তার পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায়।
- যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা অনুযায়ী, বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এ পথ দিয়ে পরিবাহিত হয়। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।  

১,৬৫১.
Which ministry is responsible for implementing social safety net programs?
  1. Ministry of Planning
  2. Ministry of Finance
  3. Ministry of Social Welfare
  4. Ministry of Local Government
ব্যাখ্যা

→ সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় দায়ী।

সমাজকল্যাণ মন্ত্রণালয়:
- সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের পিছিয়েপড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কল্যাণ, উন্নয়ন ও ক্ষমতায়ন সাথে সংশ্লিষ্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
- একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচয় করিয়ে দিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
- বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত দপ্তর ও সংস্থাসমূহের মাধ্যমে এ সকল কার্যক্রম বাস্তবায়ন করছে।
- কার্যক্রমসমূহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বর্ণিত লক্ষমাত্রাসমূহ অর্জনের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

→ ভিশন: উন্নত জীবন এবং যত্নশীল সমাজ।
→ মিশন: সামাজিক সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের মাধ্যমে দরিদ্র, অসহায় জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবন প্রস্তুত।

তথ্যসূত্র - সমাজকল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইট।

১,৬৫২.
The regulatory authority of insurance companies in Bangladesh is- 
  1. Insurance Association
  2. Financial Institutions Division
  3. IDRA
  4. Bangladesh Bank
ব্যাখ্যা

আইডিআরএ: 
- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
- এটি ২০১১ সালের ২৬ জানুয়ারি "বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০" অনুযায়ী গঠিত হয়।
- বাংলাদেশ সরকার "বীমা আইন, ২০১০" প্রণয়ন করে বীমা ব্যবসাকে উন্নয়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে।
- আইডিআরএ গঠনের মূল উদ্দেশ্য হলো বীমা ব্যবসার তদারকি করা এবং বীমা গ্রহীতার স্বার্থ রক্ষা করা।

উৎস: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ  ওয়েবসাইট।

১,৬৫৩.
Who is the designer of the first money of Bangladesh?
  1. Farooq Abdullah
  2. Zainul Abedin
  3. Quamrul Hassan
  4. K G Mustafa
ব্যাখ্যা
কে জি মুস্তফা বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার শিল্পী।

বাংলাদেশের প্রথম টাকার ও মুদ্রার নকশাকার:
→ বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার শিল্পী কে জি মুস্তফা
→ স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটসহ আরও গুরুত্বপূর্ণ স্মারকের নকশাকারও তিনি।
→ ১৯৭২ সালে ১০ পয়সার ধাতব মুদ্রা তিনি নকশা করলেন।
→ সেটির এক পাশে রাখলেন পানের ছবি যে পান ‘বাঙাল’দের প্রাণের বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
→ জয়নুল আবেদিন ও কামরুল হাসানের পরামর্শে মুস্​তাফা হাত দিলেন ১ টাকার নোট নকশায়। 
→ কাগজের টাকার পর ১, ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সার ধাতব মুদ্রারও নকশা করলেন মুস্​তাফা।
 
উল্লেখ্য,
→ ৭ জুলাই, ২০২৩ তারিখে ভোর ৩টার দিকে রাজধানীর হলি ফ‍্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। 
 
উৎস: ৭ জুলাই, ২০২৩, প্রথম আলো।
১,৬৫৪.
Euro is the currency of _____ countries of European Union.
  1. 20
  2. 21
  3. 25
  4. 27
ব্যাখ্যা
Euro:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার প্রতীক €।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২০টি দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে।

উল্লেখ্য,
⇒ ইউরো মুদ্রা প্রবর্তনের সিদ্ধান্ত ম্যাসট্রিক্ট চুক্তি (Maastricht Treaty) এর মাধ্যমে নেওয়া হয়। এই চুক্তিটি ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালের ১ নভেম্বর কার্যকর হয়। স্বাক্ষর করে ১২টি ইউরোপীয় দেশ। ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রার পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং ২০০২ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে চালু হয়।

⇒ এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।
১,৬৫৫.
Against which country did Bangladesh Cricket Team play their first Test Cricket Match?
  1. India
  2. Zimbabwe
  3. Sri Lanka
  4. Pakistan
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল:
- টেস্ট স্ট্যাটাস লাভ করে: ২০০০ সালে।
- সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।

উৎস: i) ESPNcricinfo.
         ii) ৬ আগস্ট, ২০২০, প্রথম আলো।
১,৬৫৬.
Which country is also known as the 'Land of Thousand Lakes'?
  1. Italy
  2. Norway
  3. Switzerland
  4. Finland
ব্যাখ্যা

ফিনল্যান্ড:
- ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত।
- ফিনল্যান্ডের সীমানায় রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর।
- রাজধানী: হেলসিঙ্কি।
- আইনসভা: এডুসকুন্টা।
- মুদ্রা: ইউরো।

উল্লেখ্য,
- ফিনল্যান্ড 'হাজার হ্রদের দেশ' হিসেবে পরিচিত।
- ফিনল্যান্ডে প্রায় ৫৬,০০০ হ্রদ রয়েছে। 

উৎস: Britannica.

১,৬৫৭.
Who declared military rule for the first time in Pakistan?
  1. Yahya Khan
  2. Malik Feroze
  3. Iskander Mirza
  4. Ayub Khan
ব্যাখ্যা
পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি:
- ইস্কান্দার মির্জা পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন।
- পাকিস্তানের শাসন ব্যবস্থায় একধরনের স্বৈরতান্ত্রিক ও আমলাতান্ত্রিক প্রবণতা লক্ষ করা যায়।
- ১৯৫৬ সালের ২৩ মার্চ জেনারেল ইস্কান্দার মির্জা পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন।
- ১৯৫৮ সালের ৭ অক্টোবর ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে প্রথম সামরিক শাসন জারি করেন।
- সেনাপ্রধান আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক নিযুক্ত করেন। সংবিধান বাতিল, আইন পরিষদ ও মন্ত্রীসভা ভেঙ্গে দেয়া হয়।
- মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন।
- প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জার গণতন্ত্র বিরোধী উপরিউক্ত কার্যক্রমে প্রধান সহযোগী ছিলেন আইয়ুব খান।
- উচ্চবিলাসী আইয়ুব খান ২৭ অক্টোবর ২১ দিনের মাথায় ইস্কান্দর মির্জাকে পদচ্যুত করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৫৮.
When was the first gas field discovered in Bangladesh?
  1. 1952
  2. 1955
  3. 1957
  4. 1986
ব্যাখ্যা
১৯৫৫ সালে সর্বপ্রথম বাংলাদেশে গ্যাস আবিষ্কৃত হয় এবং ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
 
গ্যাসক্ষেত্র:
→ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
→ প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে।
→ প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
→ বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
→ দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৯টি।
→ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
→ সর্বশেষ ভোলার ইলিশা -১ হচ্ছে দেশের ২৯তম গ্যাসক্ষেত্র।
 
◉ এছাড়াও, 
→ বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। 
→ ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।
→ বাংলাদেশে প্রথম ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে কয়লা খনির সন্ধান পাওয়া যায়।
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া ও প্রথম আলো।
১,৬৫৯.
BWMRI is the primary research institute in Bangladesh dedicated to research on which crops?
  1. Rice and Jute
  2. Potato and Sugarcane
  3. Wheat and Maize
  4. Vegetables and Fruits
ব্যাখ্যা

BWMRI:
- পূর্ণরূপ Bangladesh Wheat and Maize Research Institute বা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
- ২০১৭ সালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (BWMRI) প্রতিষ্ঠিত হয়।
- এটিই বাংলাদেশে গম ও ভুট্টা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ।
- এর প্রধান কার্যালয় দিনাজপুরের নশিপুরে অবস্থিত।

উল্লেখ্য:
- এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) গম ও ভুট্টা নিয়ে গবেষণা করত।

তথ্যসূত্র - বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।

১,৬৬০.
The Amnesty International was established in -
  1. USA
  2. UK
  3. Germany
  4. France
ব্যাখ্যা
⇒ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায় প্রতিষ্ঠিত হয়?
- যুক্তরাজ্যে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে যুক্তিরাজ্যে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১,৬৬১.
A M M Nasir Uddin is ____  Chief Election Commissioner of Bangladesh.  
  1. 12th
  2. 13th
  3. 14th
  4. 15th
ব্যাখ্যা

• নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। 
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- নির্বাচন কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। 
- জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের ১৪ তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- বাংলাদেশে প্রথম নির্বাচন কমিশনার: বিচারপতি এম.ইদ্রিস।

• বর্তমান নির্বাচন কমিশন:
- প্রধান নির্বাচন কমিশনার: এ এম এম নাসির উদ্দিন
- নির্বাচন কমিশনার: আব্দুর রহমানেল মাছউদ
- নির্বাচন কমিশনার: বেগম তাহমিদা আহমদ
- নির্বাচন কমিশনার: মোঃ আনোয়ারুল ইসলাম সরকার
- নির্বাচন কমিশনার: ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)


তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি ও নির্বাচন কমিশন ওয়েবসাইট। 

১,৬৬২.
The World Bank is composed of which two institutions?
  1. IMF and IDA
  2. IBRD and IDA
  3. IFC and MIGA
  4. ICSID and IMF
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
- ১) International Bank for Reconstruction and Development (IBRD) ও  
- ২) International Development Association (IDA)
- এই দুইটি প্রতিষ্ঠান মিলে “বিশ্বব্যাংক” (World Bank) গঠন করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ। (অক্টোবর, ২০২৫)  
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
উল্লেখ্য, 
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি যথা IBRD, IDA, IFC, MIGA ও  ICSID ।
- IDA হলো বিশ্বব্যাংকের "Soft Loan Window" যা দরিদ্র দেশগুলোর জন্য স্বল্প বা সুদবিহীন ঋণ এবং অনুদানের মাধ্যমে টেকসই উন্নয়নে কাজ করে।
- ICSID হলো একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।

১,৬৬৩.
Who was the Governor of East Bengal (East Pakistan) during the Language Movement of 1952?
  1. Malik Ghulam Muhammad
  2. Firoz Khan Noon
  3. Khawaja Nazimuddin
  4. Sir Frederick Chalmers Bourne
ব্যাখ্যা

ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন। 
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। 
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। 

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।

১,৬৬৪.
When did Rabindranath Tagore repudiated the title 'knighthood'?
  1. 23 May 1915
  2. 23 May 1916
  3. 29 May 1917
  4. 23 May 1918
  5. 29 May 1919
ব্যাখ্যা
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড:
- ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হত্যাযজ্ঞটি সংঘটিত হয়েছিল ১৯১৯ সালের ১৩ এপ্রিল।
- ব্রিটিশ সরকারের সামরিক কর্মকর্তা জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে নিরস্ত্র নারী-পুরুষ ও শিশুদের এক সমাবেশে শত শত রাউন্ড গুলিবর্ষণ করেছিল।
- রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাযজ্ঞের প্রতিবাদে তার ‘নাইটহুড উপাধি’ বর্জন করেছিলেন।

উল্লেখ্য,
- ইংরেজদের সুবিধা করে দিতে ১৯১৯ সালের ১০ মার্চ বলবৎ করা হয় কুখ্যাত ‘রাওলাট অ্যাক্ট’।
- এমনই এক সময়ে ১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে ডাকা হলো এক প্রতিবাদসভা।
- সেদিন আবার ছিল পাঞ্জাবের অন্যতম বৃহৎ উৎসব বৈশাখীরও দিন।
- তখন পাঞ্জাবে জনসমাবেশ নিষিদ্ধ হলেও সাতসকালেই উদ্যান ভরে গেল উৎসাহী ক্রোধতপ্ত মানুষে।
- ইংরেজ সেনাবাহিনীর ভারপ্রাপ্ত জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে মুহূর্তেই গুলি ছুটল প্রতিবাদী জনসমষ্টির দিকে।
- এতে মারা যায় অসংখ্য মানুষ।

⇒ রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর বিখ্যাত উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, চার অধ্যায় ইত্যাদি।
- ব্রিটিশরা তাঁকে 'নাইট' উপাধিতে ভূষিত করে ১৯১৫ সালে।
- জালিয়ানওয়ালাবাগ হত্যাযজ্ঞের প্রতিবাদে ২৯ মে, ১৯১৯ সালে তিনি তাঁর ‘নাইটহুড উপাধি’ বর্জন করেছিলেন।

উৎস: i) ১৭ মে ২০১৬, বিবিসি।
ii) বাংলাপিডিয়া।
১,৬৬৫.
Where has hard rock been found in Bangladesh?
  1. Ranipukur, Rangpur District
  2. Madhyapara, Dinajpur District
  3. Shyampur, Rangpur District
  4. All of the above
ব্যাখ্যা
কঠিন শিলা (Hard Rock): 
- রেলপথ, রাস্তাঘাট, গৃহ, সেতু ও বাঁধ নির্মাণ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রভৃতি কাজে কঠিন শিলা ব্যবহৃত হয়।
- রংপুর জেলার রানীপুকুর ও শ্যামপুর এবং দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে।
- রংপুরের রানীপুকুর থেকে বৈদেশিক সহযোগিতায় শিলা উত্তোলনের ব্যবস্থা করা হয়েছে।
- বিশেষজ্ঞগণ মনে করেন, এখান থেকে বছরে প্রায় ১৭ লক্ষ টন শিলা উত্তোলন করা যাবে।
- দিনাজপুরের মধ্যপাড়া খনি হতে ২০১৭-১৮ অর্থবছরে ৭ লক্ষ ৫৯ হাজার ৬৩৪.২৫ মেট্রিক টন কঠিন শিলা উত্তোলিত হয়েছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১,৬৬৬.
Which of the following agreements aimed at controlling Iran’s nuclear program?
  1. NPT
  2. JCPOA
  3. INF Treaty
  4. CTBT
  5. START
ব্যাখ্যা

• Joint Comprehensive Plan Of Action (JCPOA):
- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে ২০১৫ সালের ১৪ জুলাই ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির স্বাক্ষরিত চুক্তি হলো Joint Comprehensive Plan Of Action (JCPOA)।
- চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ১৬ জানুয়ারী।
- ২০১৫ সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে বলে জাতিসংঘকে জানিয়েছে ইরান, রাশিয়া ও চীন। 
- এতে ইরানের পারমাণবিক বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে যাচ্ছে।
- গত শনিবার দেশ তিনটি একযোগে জাতিসংঘকে এসব তথ্য দিয়েছে।

-  ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে।
- চিঠিতে বলা হয়, রেজল্যুশন ২২৩১-এর আওতাধীন বিধিনিষেধগুলোর মেয়াদ ২০২৫ সালের ১৮ অক্টোবর শেষ হয়েছে। 
- এর মধ্য দিয়ে রেজল্যুশনটির ১০ বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। 
রেজল্যুশন ২২৩১-এর মধ্য দিয়ে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) তথা ইরান পারমাণবিক চুক্তিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও প্রথম আলো।

১,৬৬৭.
What is the main basis for the formation of the Arab League?
  1. Baghdad Treaty
  2. Riyadh Agreement 
  3. Alexandria Protocol
  4. Cairo Protocol
  5. Damascus Protoco
ব্যাখ্যা

- Alexandria Protocol আরব লীগের ভিত্তি।

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল (Alexandria Protocol)- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র।[অক্টোবর,২০২৫]
- Secretary-General: Mr. Ahmed Aboul Gheit. 

উৎস: Arab League ওয়েবসাইট।

১,৬৬৮.
What is the full form of NATO?
  1. National Army Treaty Organization
  2. North Atlantic Treaty Organisation
  3. North American Treaty Organization
  4. Naval Atlantic Treaty Organization
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুটে (১৪তম)।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক। 
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১,৬৬৯.
Which one is the first geo-satellite station of Bangladesh?
  1. Gazipur
  2. Betbunia
  3. Sylhet
  4. Mohakhali
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া। এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়।
ভূ-উপগ্রহ কেন্দ্র:

বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। যথা:
- বেতবুনিয়া (রাঙ্গামাটি), 
- তালিবাবাদ (গাজীপুর),
- মহাখালী (ঢাকা) এবং 
- সিলেট।

- বাংলাদেশের সর্বশেষ ভূ-উপগ্রহ কেন্দ্র সিলেট (১৯৯৭)।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,৬৭০.
Chittagong Stock Exchange was established in -
  1. 1996
  2. 1995
  3. 1997
  4. 1999
ব্যাখ্যা
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ।
- একটি আধুনিক স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠা লাভের পর এটি দেশের শেয়ার বাজারের উন্নয়নে অনেক নতুন ও উদ্ভাবনী ধারণার সূচনা করেছে।
- চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ১৩ সদস্যবিশিষ্ট একটি নীতি নির্ধারণী কমিটি নিয়ে গঠিত।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা দুটো। 

এগুলো হলো:
- DSE (Dhaka Stock Exchange)
- CSE (Chittagong Stock Exchange)।

সূত্র: BSEC ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
১,৬৭১.
Which country is Lake Baikal located in?
  1. Canada
  2. China
  3. Russia
  4. Mexico
ব্যাখ্যা
• হ্রদ (Lake):
- চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত বিস্তীর্ণ প্রাকৃতিক জলরাশিকে হ্রদ (Lake) বলে।
- বৈকাল হ্রদ অবস্থিত - রশিয়ায়।

এছাড়াও - 
- সুপিরিয়র হ্রদ অবস্থিত - যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে।
- ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত -  আফ্রিকায়।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৭২.
Where did the Mesopotamian civilization develop?
  1. On the banks of the Huanghe and Yangtze rivers
  2. On the banks of the White Nile and Blue Nile rivers
  3. On the banks of the Tigris and Euphrates rivers
  4. None of the above
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও, একই ভূখণ্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ। যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা- ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।
- এই উর্বর ভূখণ্ডের উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি; দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।
- মেসোপটেমীয়ার অর্ন্তভুক্ত সভ্যতাসমূহ প্রাচীন মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে। যেমন: সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৬৭৩.
What area around the Sundarbans is protected from new industrial development?
  1. 5 km radius
  2. 10 km radius
  3. 15 km radius
  4. 20 km radius
ব্যাখ্যা
শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা:
- সুন্দরবন সংরক্ষিত বনের (রিজার্ভ ফরেস্ট) চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
-  ১২ মে ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

⇒ বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্ত জানানো হয়।
- বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ এর ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- সুন্দরবন রিজার্ভ ফরেস্টের আশপাশে ঘোষিত 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area ECA) ঘোষণার আওতায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
- ইসিএ ঘোষণার আলোকে ওই অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করা যাবে।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে সুন্দরবন রক্ষায় সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার।

উৎস: i) The Daily Star.
ii) প্রথম আলো।
১,৬৭৪.
What is the primary function of a Letter of Credit (LC)?
  1. To guarantee loan repayment
  2. To ensure payment in international trade
  3. To insure goods during transit
  4. To regulate currency exchange rates
ব্যাখ্যা
লেটার অব ক্রেডিট (Letter of Credit - LC):
- এটি একটি অর্থনৈতিক দলিল যা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত হয়।
- এটি একজন আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়।
- লেটার অব ক্রেডিট ব্যাংক দ্বারা ইস্যু করা হয়, যেখানে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে নির্ধারিত অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেয়, শর্ত পূরণের সাপেক্ষে।
- বাংলাদেশে লেটার অব ক্রেডিট প্রধানত আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়।
- বাংলাদেশের ব্যাংকগুলো স্থানীয় আমদানিকারকদের জন্য LC ইস্যু করে, যা রপ্তানিকারকের ব্যাংকের সঙ্গে সমন্বয় করে।
- বাংলাদেশের তৈরি পোশাক শিল্প (RMG) এবং কৃষি পণ্য রপ্তানিতে LC গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখযোগ্য প্রকারভেদ:
- সংশোধনযোগ্য (Revocable LC): এই LC যে কোনো সময় সংশোধন করা যায়।
- অসংশোধনযোগ্য (Irrevocable LC): এটি সংশোধনের জন্য উভয় পক্ষের সম্মতি প্রয়োজন।
- দৃষ্টান্তমূলক (Sight LC): রপ্তানিকারক পণ্য পাঠানোর পরপরই অর্থ গ্রহণ করতে পারেন।
- সময়োপযোগী (Usance LC): নির্দিষ্ট সময় পর অর্থ প্রদান করা হয়।

সুবিধা:
- রপ্তানিকারক নিশ্চিতভাবে অর্থ পায়।
- আমদানিকারক সঠিক পণ্য সরবরাহের নিশ্চয়তা পান।
- আর্থিক ঝুঁকি হ্রাস পায়।

উৎস: i) বাংলাদেশ ব্যাংক
ii) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)
১,৬৭৫.
Who was the first Chinese traveller to visit india?
  1. Megasthanese
  2. Huyan Tsang
  3. Fa-Hien
  4. Ibn Battuta
ব্যাখ্যা
বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন।

ফা-হিয়েন:
- ফা-হিয়েন প্রাচীন চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী।
- ভারতে চৈনিক তীর্থ-ভ্রমণকারীদের মধ্যে সর্বপ্রথম যাঁর বিবরণী পাওয়া যায়, তিনি হচ্ছেন ফা-হিয়েন। 
- তিনি মধ্য এশিয়া, ভারত ও শ্রীলংকা ভ্রমণ করেন ও তাঁর ভ্রমণ বৃত্তান্ত লিপিবদ্ধ করেন।
- ৩৯৯ খ্রিস্টাব্দে তিনি যখন ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তখন তাঁর বয়স সম্ভবত ৬৪ বছর।
- তিনি পঞ্চম শতকের সূচনায় বাংলায় আসেন।
- তিনি তাঁর ভ্রমণের অধিকাংশ সময়ই মধ্য ভারত বা মগধ পরিভ্রমণ অতিবাহিত করেন।
- তাঁর গন্তব্যস্থল ছিল সে সময়ের বিখ্যাত আন্তর্জাতিক বন্দর তাম্রলিপ্তি (বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার অন্তর্গত তমলুক)।

উল্লেখ্য,
- চিনা পরিব্রাজক ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে গৌতমবুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলি পরিদর্শনের উদ্দেশ্যে ভারত অভিমুখে যাত্রা করেন।
- ফা-হিয়েনের বর্ণনায় পাটলীপুত্র, তাম্রলিপ্তি, তক্ষশীলা, সারনাথ, মথুরা, পেশোয়ার, কুশীনগরসহ বেশ কিছু প্রসিদ্ধ স্থানের বিবরণ আছে।
- তাঁর ভ্রমণ কাহিনী থেকে গুপ্তযুগীয় ভারতের আর্থ-সামাজিক, ধর্মীয় এবং পরোক্ষভাবে রাজনৈতিক অবস্থার কিছু চিত্র পাওয়া যায়, যা খুবই গুরুত্বপূর্ণ।
- ফা-হিয়েন গুপ্ত শাসনের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

উৎস: i) ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয়।
         ii) বাংলাপিডিয়া।
১,৬৭৬.
What is the science of beekeeping called?
  1. Apiculture
  2. Sericulture
  3. Pisciculture
  4. Horticulture
ব্যাখ্যা

Apiculture:
- বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে।
- বর্তমানে কৃত্রিম উপায়ে মৌমাছি পালনের তথা এপিকালচার ব্যবস্থার প্রচলন শুরু হয়।

• Sericulture:
- বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষ পদ্ধতিকে বলে সেরিকালচার। তুঁতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতিই সেরিকালচার নামে পরিচিত।

• Pisciculture:
- বিজ্ঞানভিত্তিক উপায়ে মৎস্য চাষ তথা মৎস্য পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।
- মাছ ছাড়াও বিভিন্ন শামুক, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীদের চাষ পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।

• Horticulture:
- Horticulture (উদ্যান পালন/কৃষি) হলো ফল, ফুল, শাকসবজি, মসলা এবং শোভাময় গাছপালা চাষের বিজ্ঞান ও শিল্প, যা সাধারণত নিবিড় পরিচর্যার মাধ্যমে বাগান বা ছোট পরিসরে করা হয় এবং এর মূল উদ্দেশ্য খাদ্য, সৌন্দর্যবর্ধন বা বাণিজ্যিক মুনাফা অর্জন। 

উৎস: Britannica.

১,৬৭৭.
The vitamin which is very liable and easily destroyed during cooking, as well as storage, is -
  1. ক) Vitamin A
  2. খ) Vitamin B
  3. গ) Vitamin C
  4. ঘ) Vitamin K
ব্যাখ্যা

Vitamin C, also called ascorbic acid, is a water-soluble vitamin.
Water-soluble vitamins are stored in the body in very limited amounts and are excreted through the urine.
Therefore, it is a good idea to have them in your daily diet. Vitamin C is sensitive to light, heat, and air and can be destroyed during food preparation, cooking, or storage.

১,৬৭৮.
Which group is responsible for the recent massacre in El-Fasher, Sudan?
  1. Boko Haram
  2. Al-Shabaab
  3. Abu Sayyaf Group
  4. Rapid Support Forces
ব্যাখ্যা

• সুদানের আল ফাশের গণহত্যা: 
- তিন বছরে গড়িয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধ।
- ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সামরিক বাহিনী (SAF) ও আধাসামরিক Rapid Support Forces (RSF)-এর মধ্যে সংঘর্ষ দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
- সংঘাতের মূল কারণ হচ্ছে ক্ষমতার কুণ্ডলি।
- সুদানের পশ্চিম দারফুরের আল–ফাশের শহর দখলের পর থেকে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে আধাসামরিক বাহিনী Rapid Support Forces (RSF)।
 - প্রকাশ্যে রাস্তায় মানুষকে গুলি করে হত্যা, ট্রাকচাপা দিয়ে পিষে ফেলার মতো নৃশংসতা চলছে।
 - এরপর শত শত মরদেহ গুম করে, পুড়িয়ে বা গণকবরে চাপা দিয়ে নৃশংসতার প্রমাণ মুছে ফেলার চেষ্টাও চলছে।

 তথ্যসূত্র: ব্রিটানিকা ও রয়টার্স।

১,৬৭৯.
Which is the highest peak in South America?
  1. Everest
  2. Aconcagua
  3. Kilimanjaro
  4. Chimborazo
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো- আকাঙ্কাগুয়া, যা আন্দেস পর্বতমালায় অবস্থিত।
------------------------------------------ 
• দক্ষিণ আমেরিকা:
- দক্ষিণ আমেরিকা মহাদেশ আয়তনে চতুর্থ বৃহত্তম।
- দক্ষিণ আমেরিকা মহাদেশ প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
- এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর দ্বারা সীমাবদ্ধ।
- দক্ষিণ আমেরিকা আকারে মূলত ত্রিকোণাকৃতির।
- দক্ষিণ আমেরিকা উত্তরে প্রশস্ত এবং দক্ষিণে চিলি ও কেপ হর্ন পর্যন্ত সংকীর্ণ।
- এটি “নিউ ওয়ার্ল্ড” বা পশ্চিম গোলার্ধের অংশ হিসেবে পরিচিত।
- দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আকাঙ্কাগুয়া। 

- এই মহাদেশে মোট ১২টি স্বীকৃত সার্বভৌম দেশ এবং ৩টি নির্ভরশীল অঞ্চল রয়েছে।
• সার্বভৌম দেশগুলো হলো—
- ব্রাজিল, 
- আর্জেন্টিনা,
- বলিভিয়া,
- চিলি,
- কলম্বিয়া,
- ইকুয়েডর,
- গায়ানা,
- প্যারাগুয়ে,
- পেরু,
- সুরিনাম,
- উরুগুয়ে ও
- ভেনেজুয়েলা।

• নির্ভরশীল অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য হলো—
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ;
- দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ (যুক্তরাজ্যের অধীনে);
- ফরাসি গায়ানা (ফ্রান্সের অধীনে)।
-------------------------------------------------
উল্লেখ্য, 
- ব্রাজিল হলো আয়তন ও জনসংখ্যার দিক থেকে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ।
- আয়তনে সবচেয়ে ছোট দেশ হলো সুরিনাম। 
- আর দক্ষিণ আমেরিকার দীর্ঘতম ও পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদী হলো আমাজান।
------------------------------------------------
অন্যদিকে:
• এভারেস্ট —এশিয়ার শৃঙ্গ।
• কিলিমাঞ্জারো —আফ্রিকার শৃঙ্গ।
• চিম্বরাজ —ইকুয়েডরের একটি শৃঙ্গ। 

উৎস: Britannica. 

১,৬৮০.
In his 100th Test match, at what score was Mushfiqur Rahim dismissed?
  1. 103
  2. 106
  3. 104
  4. 105
  5. 100
ব্যাখ্যা

- শততম টেস্ট ম্যাচে মুশফিক প্রথম ইনিংসে ১০৬ রানে আউট হন।

শততম টেস্ট ম্যাচ:

- মুশফিকুর রহিম শততম ম্যাচ খেলেছেন।
- মুশফিকুর রহিম ১১তম খেলোয়াড় হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি অর্জন করেন।
- বিপক্ষ দল: আয়ারল্যান্ড।
- ভেন্যু: মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম।
সময়: ২০ নভেম্বর, ২০২৫।
- মুশফিক প্রথম ইনিংসে করেছিলেন ১০৬ রান এবং দ্বিতীয় ইনিংসে তিনি করেন অপরাজিত ৫৩ রান।
- সব মিলিয়ে শততম টেস্টে অন্তত এক ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা এখন ১১ জন।
- এদের মধ্যে মুশফিকসহ মাত্র চারজন ব্যাটার দুই ইনিংসেই ব্যাট করার সুযোগ পেয়েছেন।

• শততম টেস্টে সেঞ্চুরি করা বাকি সাত ব্যাটার:
- রিকি পন্টিং, ইনজামাম উল হক, জো রুট কলিন কাউড্রি, জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা ও ডেভিড ওয়ার্নার।

উৎস: প্রথম আলো পত্রিকা।

১,৬৮১.
In which year was the anti ballistic missile treaty introduced?
  1. 1970
  2. 1971
  3. 1972
  4. 1973
ব্যাখ্যা
- ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি প্রবর্তিত হয় ১৯৭২ সালে।

Anti-Ballistic Missile Treaty:

- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
১,৬৮২.
Which part of the neuron receives signals from other neurons?
  1. Dendrite
  2. Node of Ranvier
  3. Synaptic terminal
  4. Axon
ব্যাখ্যা

• নিউরনের মূল অংশ যা অন্য নিউরন থেকে সিগন্যাল গ্রহণ করে তা হলো ডেন্ড্রাইট (Dendrite)। নিউরন একটি বিশেষ ধরনের কোষ যা স্নায়ুতন্ত্রের মাধ্যমে তথ্য পরিবহন করে। ডেন্ড্রাইট হলো ছোট, শাখার মতো প্রসারণ যা সেল বডির চারপাশে ছড়িয়ে থাকে। এগুলি অন্য নিউরনের অ্যাক্সন থেকে প্রেরিত রসায়নিক সিগন্যাল গ্রহণ করে এবং সেগুলিকে সেল বডিতে প্রেরণ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে স্নায়ুতন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদান সম্ভব হয়। অন্য অংশগুলো যেমন Node of Ranvier, Synaptic terminal, এবং Axon নিউরনের সিগন্যাল প্রেরণ বা গতি বৃদ্ধির জন্য কাজ করে, কিন্তু সরাসরি সিগন্যাল গ্রহণের কাজ করে না। তাই সঠিক উত্তর হলো ক) Dendrite.
 
• স্নায়ুকলা (Nervous tissue):
- যে কলা দেহের সব ধরনের সংবেদন ও উদ্দীপনা গ্রহণ করে এবং তা পরিবহণের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেটাই স্নায়ুটিস্যু বা স্নায়ুকলা। 
- বহুসংখ্যক স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে স্নায়ুটিস্যু গঠিত।
- নিউরনই স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক।

• নিউরনের গঠন:
- প্রতিটি নিউরন দুটি অংশ নিয়ে গঠিত-কোষদেহ এবং প্রলম্বিত অংশ।

কোষদেহ (Cell body):
- প্লাজমামেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত নিউরনের গোলাকার, তারকাকার, অথবা ডিম্বাকার অংশ কোষদেহ নামে পরিচিত। এখানে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজিবস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণাসহ অসংখ্য নিসল দানা থাকে।

প্রলম্বিত অংশ:
- কোষদেহ থেকে সৃষ্ট শাখা-প্রশাখাকেই প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুধরনের:

(i) ডেনড্রন:
- কোষদেহের চারদিকের শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদের ডেনড্রাইট বলে। একটি নিউরনে ডেনড্রন সংখ্যা শূন্য থেকে শতাধিক পর্যন্ত হতে পারে। ডেনড্রাইট অন্য নিউরন থেকে স্নায়ু তাড়না গ্রহণ করে।

(ii) অ্যাক্সন (Axon):
- কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুর নাম অ্যাক্সন। এর চারদিকে পাতলা আবরণটিকে নিউরিলেমা বলে। নিউরিলেমা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে। একে মায়েলিন (Myelin) বলে।  

অপরদিকে,
- বৃক্কের গাঠনিক ও কার্যকারী একক হচ্ছে নেফ্রন।
- সাইন্যাপস হলো দুটি নিউরন বা একটি নিউরন ও অন্য কোনো কোষের (যেমন পেশী কোষ) সংযোগস্থল, যেখানে একটি নিউরন থেকে পরবর্তী কোষে স্নায়ু সংকেত বা তথ্য রাসায়নিক বা বৈদ্যুতিক উপায়ে প্রবাহিত হয়।
- নিউরোগ্লিয়া হলো স্নায়ুতন্ত্রের সহায়ক কোষ, যা নিউরনকে (স্নায়ুকোষ) ধরে রাখে, পুষ্টি যোগায়, সুরক্ষা দেয় এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে।

উৎস: জীব বিজ্ঞান (নবম ও দশম শ্রেণি)।

১,৬৮৩.
Trafalgar Square is located in which country?
  1. China
  2. United Kingdom
  3. United States
  4. Germany
ব্যাখ্যা
ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

তথ্যসূত্র - Britannica.com
১,৬৮৪.
How many kilometers is Bangladesh's economic sea limit?
  1. 320.40 km
  2. 220 km
  3. 370.40 km
  4. 200 km
ব্যাখ্যা
• বাংলাদেশের ভূ-খন্ডগত বিস্তৃতি বা আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
- পূর্ব থেকে পশ্চিমে বাংলাদেশের বিস্তৃতি প্রায় ৪৪০ কিলোমিটার এবং উত্তর ও উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।
- বর্ডার গার্ড বাংলাদেশের তথ্যানুসারে,- বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য: ৫,১৩৮ কি.মি.
- মোট স্থলসীমান্ত: ৪,৪২৭ কি.মি.ও সমুদ্র সীমা: ৭১১ কি.মি.
- ভারতের সাথে স্থলসীমান্ত: ৪,১৫৬ কি.মি. ও মিয়ানমারের সাথে স্থলসীমান্ত: ২৭১ কি.মি.।
- দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বাংলাদেশের দক্ষিণে রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার এবং
- অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার)।

সূত্র: বিজিবি এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। 
১,৬৮৫.
The telegram of the Declaration of Independence of Bangladesh made by Bangabandhu on the 26th March, 1971 set out to which schedule of the constitution?
  1. 4h Schedule
  2. 5th Schedule
  3. 6th Schedule
  4. 7th Schedule
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তফসিল:
- বাংলাদেশের সংবিধানে তফসিল ৭টি।
- যথা:

• প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন,
• দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত),
• তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা,
• চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী,
• পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ,
• ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
• সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১,৬৮৬.
What is the geographical location of Bangladesh?
  1. From 22°34' North latitude to 26°38' North latitude
  2. From 20°34' North latitude to 27°38' North latitude
  3. From 21°34' North latitude to 26°38' North latitude
  4. From 20°34' North latitude to 26°38' North latitude
ব্যাখ্যা

• বাংলাদেশের অবস্থান: 
- এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান।
- এ দেশ ২০°৩৪' উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮' উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত।
- এবং ৮৮°০১' পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

১,৬৮৭.
What is the current name of ancient 'Chandradwip'?
  1. Sylhet
  2. Barisal
  3. Naogaon
  4. Cumilla
ব্যাখ্যা
• প্রাচীন যুগে বাংলা কোন একক বা অখন্ড রাজ্য/রাষ্ট্র ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
যেমন- পুণ্ড্র , বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,৬৮৮.
In which year did the International Monetary Fund (IMF) introduce the 'Special Drawing Rights' (SDR) system?
  1. 1963
  2. 1969
  3. 1966
  4. 1961
ব্যাখ্যা
International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

উৎস: IMF ওয়েবসাইট।
১,৬৮৯.
The smallest division of Bangladesh is -
  1. Barishal
  2. Mymensingh
  3. Rangpur
  4. Chittagong
ব্যাখ্যা
ময়মনসিংহ বিভাগ:
- বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হলো ময়মনসিংহ।
- জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত।
- ঢাকা বিভাগকে ভেঙ্গে দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করে।
- এই বিভাগের আয়তন ১০,৫৮৪ বর্গকিলোমিটার।
- এটি বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ।
 
অন্যদিকে -
- ঢাকা বিভাগের আয়তন ৩১,০৫১.৩৯ বর্গকিমি।
- চট্টগ্রাম বিভাগের আয়তন ৩৩,৯০৪ বর্গ কি.মি (বাংলাদেশের বৃহত্তম বিভাগ)।
- সিলেট বিভাগের আয়তন ১২,৫৫৮ বর্গ কিলোমিটার।
- রাজশাহী বিভাগের আয়তন ১৮,১৫৪ বর্গ কিলোমিটার।
- রংপুর বিভাগের আয়তন ১৬৩৪.৩৭ বর্গকিলোমিটার।
- খুলনা বিভাগের আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার।
- বরিশাল বিভাগের আয়তন ১৩২২৫.২০ বর্গ কিমি।
 
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১,৬৯০.
According to the International Monetary Fund (IMF) report, which country has the highest per capita income?
  1. Luxembourg
  2. Ireland
  3. Switzerland
  4. Norway
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের ধনী দেশ:
→ International Monetary Fund (IMF): দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে হিসেবে বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা প্রকাশ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
→ IMF'র শীর্ষ ধনী দেশের তালিকা দুই প্রকারের হয় — বার্ষিক ও ত্রৈমাসিক; তবে এবারের তালিকা ত্রৈমাসিক।
→ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ - লুক্সেমবার্গ (১,৪০,৩১২ মার্কিন ডলার)।
→ দ্বিতীয় অবস্থানে আছে - আয়ারল্যান্ড  (১,১৭,৯৮৮ মার্কিন ডলার)।
 → তৃতীয় অবস্থানে আছে - সুইজারল্যান্ড  (১,১০,২৫১ মার্কিন ডলার)।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
১,৬৯১.
What was the electoral symbol of the United Front in the provincial elections of 1954?
  1. Boat
  2. Torch
  3. Hurricane
  4. Fish
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের মূলমন্ত্র প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল।
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
- পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো নৌকা। 
- যুক্তফ্রন্টর পক্ষ থেকে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
- ২১ দফা ইশতেহার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বপরিচয়, নবম - দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) বই অনুসারে চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
দল চারটি হলো: 
১. আওয়ামী লীগ, 
২. কৃষক শ্রমিক পার্টি, 
৩. নেজামে ইসলাম এবং 
৪. গণতন্ত্রী দল।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম - দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) বই অনুসারে পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
এগুলো হলো: 
১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, 
২. শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক- শ্রমিক পার্টি, 
৩. মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি, 
৪. হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল ও 
৫. খিলাফত-ই-রাব্বানি। 

সূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,৬৯২.
Where is 'Commodus Passage' located?
  1. Japan
  2. Italy
  3. France 
  4. Russia
ব্যাখ্যা

• কমোডাস প্যাসেজ:
- 'কমোডাস প্যাসেজ' ইতালিতে অবস্থিত।

⇒ ইতালিতে প্রথমবারের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সুড়ঙ্গ ‘কমোডাস প্যাসেজ’।
- এখানে বসেই কলোসিয়ামের মঞ্চে গ্ল্যাডিয়েটরদের লড়াই উপভোগ করতেন রোমান সম্রাটরা।
- জনসাধারণের সংস্পর্শ এড়াতেই গোপন এ সুড়ঙ্গ তৈরি করেছিলেন তারা।
- কথিত আছে, রোমান ইতিহাসের কুখ্যাত সম্রাট কমোডাস হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এই টানেলেই।

⇒ মূলত, প্রাচীন রোমান সাম্রাজ্যের এক ত্রাসের নাম কমোডাস, যিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন ক্ষমতা, বিলাসিতা আর নির্মমতার জন্য।
- জনতার চোখ এড়িয়ে এই সুড়ঙ্গ তথা ‘কমোডাস প্যাসেজ’-এ বসেই ঐতিহাসিক কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের বাঁচা-মরার লড়াই উপভোগ করতেন এই রোমান সম্রাট।

⇒ ঐতিহাসিক মতবাদ অনুযায়ী, কলোসিয়ামের মূল নকশার অংশ ছিল না এই প্যাসেজ। খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগ থেকে দ্বিতীয় শতকের শুরুতে কলোসিয়ামের ভিত্তির নিচ দিয়ে নতুন করে কেটে তৈরি করা হয় গোপন এই সুড়ঙ্গ। যাতে সম্রাটরা এড়াতে পারেন সাধারণ মানুষের সরাসরি সংস্পর্শ।

উৎস: BBC.

১,৬৯৩.
Niagara Falls is located in-
  1. Asia
  2. North America
  3. Australia
  4. Africa
ব্যাখ্যা
• Niagara Falls is located in North America.

• নায়াগ্রা জলপ্রপাত:
- নায়াগ্রা জলপ্রপাত, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব পাশের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিওর মাঝে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত।
- এটিই বিশ্বের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত। এই জলপ্রপাতটি মাত্র ৫১ মিটার উচ্চতাবিশিষ্ট ।
- এই আশ্চর্যজনক জলপ্রপাত থেকে গড়ে প্রতি সেকেন্ডে ২ লাখ ২৫ হাজার কিউবিক ফুট পানি পতিত হয়ে থাকে।
- এরিই হ্রদ ও ওন্টারিও হ্রদের সঙ্গমস্থলে অবস্থিত এই জলপ্রপাতটি দেখতে প্রতিবছর অন্তত ১ কোটি ২০ লাখ পর্যটক আসে।
- বিস্ময়কর এই জলপ্রপাতটি হেলিকপ্টার, নৌকা এবং পায়ে হেঁটে ঘুরে দেখা যায়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অন্টারিও, কানাডা এবং নিউইয়র্ক রাজ্যের সীমান্তে এই জলপ্রপাতটি অবস্থিত৷

উৎস: ব্রিটানিকা এবং ডিএম পি নিউজ। [লিঙ্ক]
১,৬৯৪.
The origin of the marathon race is associated with which historical war? 
  1. Crusades
  2. Greco-Persian War
  3. Hundred Years’ War
  4. Trojan War
  5. Peloponnesian War
ব্যাখ্যা

• গ্রিক-পারস্য যুদ্ধ:
- সাইরাস ছিলেন পারস্যের অ্যাকামেনীয় সম্রাট এবং তার শাসনামলে পারস্য একটি ক্ষতিকর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
-  প্রথমে তিনি গ্রিক অভিযানে অংশ নিয়ে এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালায়। 

• গ্রিক-পারস্য যুদ্ধ (ম্যারাথন):
- খ্রিস্টপূর্ব ৪৯০ অব্দে, ম্যারাথন নামক স্থানে সংঘটিত হওয়া গ্রিক-পারস্য যুদ্ধে সাইরাসের বিপক্ষে গ্রিকরা পারস্য বাহিনীকে পরাজিত ও বিতাড়িত করে।
- এই ঘটনাটি পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার জন্ম দেয়। 
- প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নেয়। 

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৬৯৫.
Which country is known as the "country of thousand lakes"?
  1. Finland
  2. Japan
  3. Indonesia
  4. Canada
ব্যাখ্যা
• হাজার হ্রদের দেশ - ফিনল্যান্ড।

• অপরদিকে: 
- সূর্যোদয়ের দেশ – জাপান, 
- হাজার দ্বীপের দেশ - ইন্দোনেশিয়া, 
- ম্যাপল পাতার দেশ – কানাডা।

সূত্র: ব্রিটানিকা
১,৬৯৬.
Where is the headquarters of the OIC located?
  1. Cairo, Egypt
  2. Rabat, Morocco
  3. Jeddah, Saudi Arabia
  4. Tehran, Iran
ব্যাখ্যা
• ওআইসি(OIC):
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [জুন, ২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- এর মহাসচিব ওআইসি'র নির্বাহী ক্ষমতার অধিকারী।
- বর্তমান মহাসচিব আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।

উৎস: OIC ওয়েবসাইট।
১,৬৯৭.
The Great Barrier Reef is located in which ocean?
  1. Arctic Ocean
  2. Atlantic Ocean
  3. Pacific Ocean
  4. Indian Ocean
  5. None of these
ব্যাখ্যা
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 

গ্রেট বেরিয়ার রিফ:
- গ্রেট ব্যারিয়ার রিফ হলো পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম প্রবাল প্রাচীর।
- এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা প্রশান্ত মহাসাগরের কোরাল সাগরে অবস্থিত।
- UNESCO এটিকে ১৯৮১ সালে বিশ্ব হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত করে।
- প্রশান্ত মহাসাগর দক্ষিণে অ্যান্টার্কটিক অঞ্চল থেকে উত্তরে আর্কটিক বৃত্ত পর্যন্ত বিস্তৃত।
- পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- প্রশান্ত মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে। 

উৎস: World Atlas.
১,৬৯৮.
What is the nationality of NATO's current Secretary General, Mark Rutte? (May, 2025)
  1. Danish
  2. Belgian
  3. Dutch
  4. German
ব্যাখ্যা
⇒ ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুটের নাগরিকত্ব কোন দেশের?
- ডাচ (নেদারল্যান্ডস)।

ন্যাটো:

- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (মে, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (মে, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (মে, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (মে, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬৯৯.
Which organization conducted the Population and Housing Census 2022 in Bangladesh?
  1. Ministry of Planning
  2. National Institute of Population Research
  3. Bangladesh Bureau of Statistics
  4. Bangladesh Institute of Development Studies
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১,৭০০.
In which city was the 47th ASEAN Summit organized?
  1. Jakarta
  2. Bangkok
  3. Singapore
  4. Kuala Lumpur
ব্যাখ্যা


- ৪৭ তম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ।
- সময়: ২৬-২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলন।
- সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়াসহ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, কানাডা ও দক্ষিণ আফ্রিকা অংশ নিয়েছে।

• ASEAN:

- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে। 
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১১টি। [ডিসেম্বর,২০২৫]
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।[link]