থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। - এই কবিতাংশের কবি কে?
ব্যাখ্যা
থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। - এই কবিতাংশের কবি জসীম উদ্দীন। কবিতাংশটি 'আসমানী' কবিতার অন্তর্গত। কবিতাটি 'এক পয়সার বাঁশী' কবিতা থেকে নেওয়া হয়েছে।
জসীম উদ্দীন:
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ। তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, আসমানী কবিতা।