বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিভিন্ন গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট এবং গোয়েন্দা সংস্থা

মোট প্রশ্ন৬৭৬এই পাতা৭৫প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিভিন্ন গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট এবং গোয়েন্দা সংস্থা

PrepBank · পাতা / · ৬০১৬৭৫ / ৬৭৬

৬০১.
মোসাদ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে?
  1. আরিয়েল শ্যারন
  2. মেনাখেম বেগিন
  3. ডেভিড বেন গুরিয়ন
  4. থিওডর হার্জেল
ব্যাখ্যা
মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা,
- এটি ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- মোসাদের প্রতিষ্ঠাতা ছিলেন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন।
- মোসাদের সদরদপ্তর অবস্থিত ইসরায়েলের তেলআবিব শহরে।
- দীর্ঘদিন ধরে এই সংস্থাটি বিশ্বের অন্যতম দক্ষ এবং গোপনীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত।

সূত্র: Center for Israel Education ওয়েবসাইট ও Britannica.
৬০২.
হামাস কোন দেশ ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন?
  1. লিবিয়া
  2. ইরান
  3. মিশর
  4. ফিলিস্তিন
ব্যাখ্যা
হামাস:

- হামাসের পূর্ণরূপ হরকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল। 
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৬০৩.
"থ্রি ব্রাদারহুড এলায়েন্স" কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী?
  1. আফগানিস্তান
  2. সিরিয়া
  3. মিয়ানমার
  4. সুদান
ব্যাখ্যা

থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স: 
- মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তিনটি বৃহত্তর সংগঠন মিলে ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে একটি নতুন জোট গড়ে তুলেছে।
- এই জোটে রয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক আর্মি (এমএনডিএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ)।
- মূলত সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করতে তারা একত্রিত হয়েছে।

উল্লেখ্য, 
- বর্তমানে মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চলছে। 

মিয়ানমার: 
- মিয়ানমার দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। 
- এটি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- দেশটির রাজধানী ইয়াংগুন, যার পূর্বনাম ছিল রেঙ্গুন।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী হলো নাফ নদী।
- বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার—এই তিনটি জেলার সঙ্গে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। 

সূত্র: ব্রিটানিকা ও রয়টার্স। 

৬০৪.
'Five Eyes' কী?
  1. নিরাপত্তা সংক্রান্ত জোট
  2. গোয়েন্দা সংক্রান্ত বই
  3. পর্যবেক্ষণ স্যাটেলাইট
  4. গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট
ব্যাখ্যা
Five Eyes:
- ফাইভ আইস ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- ‘এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট।
- সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্য তারা শেয়ার করে।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এছাড়াও,
- তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে একসাথে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করছে।
- এটি নজরদারিভিত্তিক এবং সিগন্যাল ইন্টেলিজেন্সও।
- এই দেশগুলি বহুপাক্ষিক UKUSA চুক্তির পক্ষে, সাংকেতিক বুদ্ধিমত্তায় যৌথ সহযোগিতার জন্য একটি চুক্তি।

উৎস: Five Eyes ওয়েবসাইট।
৬০৫.
২০২৩ সালের এপ্রিল থেকে কোন্ বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত? 
  1. আল শাবাব
  2. জান জাউইদ
  3. ফ্রি সুদান মুভমেন্ট 
  4. র‍্যাপিড সাপোর্ট ফোর্স (RSF)
ব্যাখ্যা

● ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র বাহিনীর (SAF) বিরুদ্ধে গৃহযুদ্ধে লিপ্ত বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠীটি হলো র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)। 

র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF):
- র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) হলো সুদানের একটি শক্তিশালী আধা-সামরিক বাহিনী।
- এটি সুদানের দারফুর-ভিত্তিক আধাসামরিক গোষ্ঠী।
- এই গোষ্ঠী মূলত জানজাবিদ মিলিশিয়া থেকে তৈরি হয়েছিল।
- সুদানের বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার ২০১৩ সালে RSF প্রতিষ্ঠা করা হয়। 
- এরা দারফুর অঞ্চলের বিদ্রোহ দমন করতে গিয়ে অনেক মানুষ হত্যা ও নির্যাতন করেছিল।
- এদের নেতা ছিলেন জেনারেল মহম্মদ হামদান দাগালো ('হেমেডটি' নামে পরিচিত)। 
- মূল্য লক্ষ্য: RSF-এর মূল লক্ষ্য হলো সুদানের নিরাপত্তা সেক্টরের নিয়ন্ত্রণ নেওয়া এবং বিদ্যমান সেনাবাহিনীকে (SAF) প্রতিস্থাপন করে একটি নতুন বাহিনী প্রতিষ্ঠা করা।

উল্লেখ্য,
- ২০২৩ সালের এপ্রিল মাসে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান RSF-কে একটি বিদ্রোহী বাহিনী হিসেবে ঘোষণা করেন।
- ১৫ এপ্রিল, ২০২৩ সাল থেকে RSF এবং SAF (Sudanese Armed Forces) আধিপত্য বিস্তারের জন্য গৃহযুদ্ধ শুরু হয়।
- ২০২৬ সালের শুরুতে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) দেশটির সেনাবাহিনী (SAF) এর সাথে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে এবং দারফুর থেকে সংঘাত পূর্ব দিকে ছড়িয়ে পড়েছে।
- এই চলমান গৃহযুদ্ধের ফলে সুদানের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে এবং দেশটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে,
- আল শাবাব: আল শাবাব সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী।
- জান জাউইদ: জানজাউইদ  সুদানের দারফুর অঞ্চল ও এর আশেপাশের এলাকায় সক্রিয় আরব বাগাররা যাযাবর জনগোষ্ঠীর একটি মিলিশিয়া বা আধা-সামরিক বাহিনী। ২০১৩ সালে জানজাউইদ মিলিশিয়াদের পুনর্গঠিত করে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) গঠন করা হয়।
- ফ্রি সুদান মুভমেন্ট: ফ্রি সুদান মুভমেন্ট হলো সুদানের সামরিক জান্তা, গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে পরিচালিত একটি আন্দোলন, যা গণতন্ত্র, মানবাধিকার এবং বেসামরিক শাসনের দাবি জানায়।

উৎস: i) BBC.
ii) Britannica.
iii) Human Rights Watch ওয়েবসাইট।

৬০৬.
'শিন বেত' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. পাকিস্তান
  2. রাশিয়া
  3. ইরান
  4. ইসরায়েল
  5. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
৬০৭.
'ব্ল্যাক সেপ্টেম্বর' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. লেবানন
  2. ভারত
  3. আফগানিস্তান
  4. প্যালেস্টাইন
ব্যাখ্যা

ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর প্যালেস্টাইনের সংগঠন ফাতাহ থেকে বিচ্ছিন্ন একটি গেরিলা বাহিনী।
- এটি ১৯৭০ সালে গঠিত এবং ১৯৭৪ সালে বিলুপ্ত করা হয়৷
- ১৯৭০ সালের সেপ্টেম্বরে জর্ডানের ক্ষমতা দখলের চেষ্টার সময় জর্ডানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এবং জর্ডানের রাজা হুসেনকে হত্যা করার জন্য এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক।
- এতে অংশ নেওয়া ১১ জন ইসরাইলি অ্যাথলেটকে 'ব্ল্যাক সেপ্টেম্বর' নামে প্যালেস্টাইনের একটি সশ্বস্ত্র সংগঠনের সদস্যরা অপহরণ করে । 

উল্লেখ্য,
- হিজবুল্লাহ- লেবাননের একটি গেরিলা সংগঠন।
- হামাস- প্যালেস্টাইনের একটি গেরিলা সংগঠন।
- উলফা (ULFA)- ভারতের আসামের গেরিলা সংগঠন।
- তালেবান - আফগানিস্তানের গেরিলা সংগঠন।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।

৬০৮.
ওয়ারশ প্যাক্ট গঠনের প্রধান কারণ কী ছিল?
  1. এশিয়ান অর্থনৈতিক সংকট
  2. ন্যাটোর প্রতিক্রিয়া হিসেবে 
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণাম
  4. ইউরোপীয় বাণিজ্য বৃদ্ধি
ব্যাখ্যা

- ওয়ারশ প্যক্ট গঠনের প্রধান কারণ ন্যাটোর প্রতিক্রিয়া হিসেবে।

• Warsaw Pact:

- ওয়ারশ চুক্তি সংস্থা ওয়ারশ প্যাক্ট নামেও পরিচিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ মে, ১৯৫৫ সালে।
- এটি ছিল একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশকে নিয়ে গঠিত।
- এই জোটটি গঠন করা হয় ন্যাটো (NATO)-র পাল্টা জোট হিসেবে, যা ১৯৪৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে গঠিত হয়।
- প্রথমদিকে জোটের সদস্য ছিল সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, এবং রোমানিয়া।
- আলবেনিয়া ১৯৬৮ সালে এবং পূর্ব জার্মানি ১৯৯০ সালে জোট থেকে বেরিয়ে যায়।
- এই চুক্তি ২৬ এপ্রিল ১৯৮৫ সালে নবায়ন করা হয়।
- এই সংস্থার কার্যক্রম ১ জুলাই ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
- ওয়ারশ প্যাক্ট ছিল সোভিয়েত নেতৃত্বাধীন একটি সামরিক জোট, যা পূর্ব ইউরোপের দেশগুলোকে একত্রিত করে ন্যাটোর বিপরীতে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল।

উৎস: History of U.S. Foreign Relations.
Britannica.

৬০৯.
JKLF ভারতের কোন অঞ্চলের স্বাধীনতাকামী সংগঠন?
  1. আসাম
  2. জম্মু-কাশ্মীর
  3. আগরতলা
  4. বিহার-উড়িষ্যা
ব্যাখ্যা
JKLF:
- JKLF-এর পূর্ণরূপ: Jammu Kashmir Liberation Front.
- এটি ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলের স্বাধীনতাকামী গেরিলা সংগঠন।
- JKLF-এর প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খান এবং মকবুল ভাট।
- ১৯৭৭ সালে ব্রিটেনের বার্মিংহামে এটি প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে JKLE বিভিক্ত হয়ে পড়ে।
- ইয়াছিন মালিক নেতৃত্বাধীন অংশটিই সর্বশেষ তৎপর ছিলো।
- ২০১৯ সালে ভারত সরকার ইয়াছিন মালিককে গ্রেফতার ও JKLF কে নিষিদ্ধ ঘোষণা করে।

সূত্র: সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল।
৬১০.
চে গুয়েভারা ছিলেন -
  1. ক) বলিভিয়ার বিপ্লবী নেতা
  2. খ) পপ সঙ্গীত শিল্পী
  3. গ) কিউবার বিপ্লবী নেতা
  4. ঘ) উরুগুয়ের লেখক
ব্যাখ্যা

চে গুয়েভারার নাম শুনলেই চোখে ভাসে একজন রোমান্টিক-বিপ্লবীর অবয়ব।
১৯৬৭ সালে তাঁকে হত্যা করা হয়, কিন্তু দশকের পর দশক জুড়ে চে গুয়েভার হয়ে রয়েছেন তারুণ্যের প্রতীক।
চে গুয়েভার ১৪ জুন ১৯২৮ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন এবং ৯ অক্টোবর হাজার ১৯৬৭ খ্রিস্টাব্দে বলিভিয়ায় তাকে হত্যা করা হয়।
তার জীবন নির্ভর চলচ্চিত্র The Motorcycle Diaries।

তথ্যসূত্র: প্রথম আলো ও Britannica.com

৬১১.
‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ হলো-
  1. ইরাকি শিয়াদের সশ্বস্ত্র সংগঠন
  2. আফগানিস্তানের তালেবান বিরোধী জোট
  3. পশ্চিম সাহারার স্বাধীনতাকামী গোষ্ঠী
  4. কাশ্মিরী বিদ্রোহী গোষ্ঠী
ব্যাখ্যা
- পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর জোট। এটি ২০১৪ সালে ইরাকে ইসলামিক স্টেটের উত্থানকালে গঠিত হয়।
- ২০১৮ সালে ইরাক সরকার হাশদ আল শাব্বি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সকে ইরাকে প্যারামিলিটারি বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করে। এই বাহিনীর সদস্য সংখ্যা লক্ষাধিক।
- ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের নিকট মার্কিন ড্রোন হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের ডেপুটি কমান্ডার আবু মাহাদী আল মুহানদিস। একই হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানিও নিহত হন।
(তথ্যসূত্রঃ আনাদুলু এজেন্সি)
৬১২.
ANZUS গঠনের লক্ষ্যে কবে চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ১ জুন, ১৯৫১
  2. ১ জুলাই, ১৯৫১
  3. ১ আগস্ট, ১৯৫১
  4. ১ সেপ্টেম্বর, ১৯৫১
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান:  সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- ধরন: ANZUS চুক্তি, আনুষ্ঠানিকভাবে ‘প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তি’ হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা চুক্তি।
- উদ্দেশ্য: আগ্রাসনের ক্ষেত্রে পারস্পরিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে এটি স্বাক্ষরিত হয়েছিল।

সূত্র: ব্রিটানিকা।
৬১৩.
স্নায়ুযুদ্ধকালীন প্রতিষ্ঠিত মার্কিন গোয়েন্দা সংস্থা কোনটি?
  1. ক) M-16
  2. খ) FBI
  3. গ) CIA
  4. ঘ) KGB
ব্যাখ্যা
CIA

- পূর্ণরূপ: Central Intelligence Agency 
- পরিচয়: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক গোয়েন্দা সংস্থা (স্নায়ুযুদ্ধকালীন প্রতিষ্ঠিত মার্কিন গোয়েন্দা সংস্থা)
- প্রতিষ্ঠা: ১৯৪৭ সাল।
- সদর দপ্তর: ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।

- উল্লেখ্য, স্নায়ুযুদ্ধকালীন প্রতিষ্ঠিত সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা: KGB।

KGB

- পূর্ণরূপ: Komiet Gosudarstvennoy Bezopasnosti
- ইংরেজি নাম: Committee for State Security
- পরিচয়: সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধকালীন গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠা: ১৯৫৪ সাল।
- বিলুপ্ত: ১৯৯১ সাল।
- সদর দপ্তর: লুবাইংকা স্কয়ার, মস্কো।


তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৬১৪.
'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

- 'তাস' রাশিয়ার বার্তা সংস্থা।
- পিটিআই ভারতের বার্তা সংস্থা।
- সিনহুয়া চীনের বার্তা সংস্থা।
- এএফপি ফ্রান্সের বার্তা সংস্থা।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৬১৫.
Interpol-এর বর্তমান মহাসচিব কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. আহমেদ নাসের আল-রাইসি
  2. জার্গেন স্টক
  3. অস্কার ড্রেসলার
  4. ভালডেসি উরকুইজা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Interpol:

- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (২০২১-২০২৫)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (ব্রাজিল)।

⇒ ইন্টারপোলের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ, যেমন মানবপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করা।
= বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য ও সুরক্ষা সম্পর্কিত সহযোগিতা নিশ্চিত করা।
- ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলোর পুলিশদের জন্য তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহায়তা প্রদান করে।
- ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের ধরার জন্য "লাল নোটিশ" জারি করে, যা বিভিন্ন দেশকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সতর্ক করে।

উল্লেখ্য,
- ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন নভেম্ভর, ২০২৪-এ যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সেখানে ভালডেসি উরকুইজা মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উৎস: Interpol ওয়েবসাইট।
৬১৬.
Inter-Services Intelligence(ISI) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. পাকিস্তান
  2. সিরিয়া
  3. মিশর
  4. ইয়েমেন
ব্যাখ্যা

• Inter Service Intelligence (ISI)
​ - আইএসআই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা। 
 - এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালিন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন।
​- ।S। মূলত দেশের বাহিরে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজে নিয়োজিত। 
- ​তবে পাকিস্তানের অভ্যন্তীরণ রাজনীতিতেও এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
- ​আইএসআই -এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল/মেজর জেনারেল পদমর্যাদার একজন মহাপরিচালক [ডিজি];
-​ তিনি এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন কর্মরত কর্মকর্তা। 
- ​।S। এর বর্তমান ডিরেক্টর সৈয়দ আজিম মুনির।

​​ উৎস: ব্রিটানিকা, নিউইয়র্ক টাইমস।

৬১৭.
ফেয়ারফ্যাক্স একটি-
  1. ক) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  2. খ) বেসরকারি গোয়েন্দা সংস্থা
  3. গ) সামরাস্ত্র প্রদর্শনী
  4. ঘ) রাশিয়ান বার্তা সংস্থা
ব্যাখ্যা
- ফেয়ারফ্যাক্স হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে,
- ইন্টারফ্যাক্স হলো রাশিয়ার একটি বার্তা সংস্থা।
৬১৮.
পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা কোনটি?
  1. ISI
  2. RAW
  3. CIA
  4. MI6
ব্যাখ্যা

• ISI:
-
ISI- এর পূর্ণরূপ- Inter-Services Intelligence.
- পাকিস্তানের সবচেয়ে পরিচিত গুপ্তচর সংস্থা হলো ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স।
- এটি সংক্ষেপে আইএসআই (ISI) নামে পরিচিত।
- এটি পাকিস্তানের সামরিক বাহিনীর একটি প্রধান গোয়েন্দা সংস্থা।
- এই সংস্থা দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করে।
- সংস্থাটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মুখ্য কার্যালয় ইসলামাবাদ, পাকিস্তান-এ অবস্থিত।

অন্যদিকে,
- RAW- ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা।
- CIA- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- MI6- যুক্তরাজ্যের বিদেশি গোয়েন্দা সংস্থা।

উৎস: Britannica. 

৬১৯.
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI-এর বর্তমান পরিচালকের নাম কী?
  1. রবার্ট এস মুলার
  2. অ্যান্ড্রু ম্যাককেব
  3. ক্রিস্টোফার রে
  4. জেমস বি কমি
ব্যাখ্যা
• FBI:
- এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- Federal Bureau of Investigation (ফেডারেল বুরো অব ইনভেস্টিগেশন)।
- প্রতিষ্ঠিত হয়- ২৬ জুলাই, ১৯০৮ সালে।
- প্রতিষ্ঠাতা - মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট।
- বর্তমান পরিচালক - ক্রিস্টোফার রে (Christopher Wray)।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসি।

তথ্যসূত্র: এফবিআই ওয়েবসাইট।
৬২০.
হামাস কোন দেশের সশস্ত্র সংগঠন? 
  1. ফিলিস্তিন 
  2. আলজেরিয়া 
  3. ইজরায়েল 
  4. ইরাক 
ব্যাখ্যা

• হামাস: 
- হামাস হলো ফিলিস্তিনের একটি সশস্ত্র সংগঠন।
- এটি একটি ফিলিস্তিনি সুন্নি-ইসলামবাদী মৌলবাদী দল হিসেবেও পরিচিত এবং
- এই দলটি অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী।
- এটি ১৯৮৭ সালে মুসলিম ব্রাদারহুডের সদস্য এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (PLO) ধর্মীয় দলগুলোর দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশাল [ জানুয়ারি, ২০২৬]
- উপ-প্রধান খলিল আল হাইয়া এবং
- সামরিক বাহিনী প্রধান মুহাম্মদ দেইফ।

তথ্যসূত্র: Britannica.

৬২১.
When was Hamas founded?
  1. 1987
  2. 1986
  3. 1985
  4. 1984
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।
- এর সদরদপ্তর গাজায়।

উৎস: Britannica.
৬২২.
সোভিয়েত ইউনিয়ন পতনের পূর্বে FSB কী নামে পরিচিত ছিল?
  1. GKB
  2. KBG
  3. KGF
  4. KGB
ব্যাখ্যা
FSB:
- FSB বা Federal Security Service (রাশিয়ান ভাষায়: Federalnaya Sluzhba Bezopasnosti) রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা।
- এটি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, এবং ফেডারেল আইন লঙ্ঘনের ক্ষেত্রে তদন্ত ও অপরাধী সনাক্তকরণের দায়িত্ব পালন করে।
- সোভিয়েত ইউনিয়নের সময় এই সংস্থাটি KGB (Committee for State Security) নামে পরিচিত ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর, ১৯৯৪-৯৫ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে Federal Counterintelligence Service (FSK) রাখা হয়।
- ১৯৯৫ সালে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বোরিস ইয়েলতসিন এই সংস্থার বর্তমান নাম Federal Security Service (FSB) নির্ধারণ করেন।

সূত্র - FSB ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৬২৩.
সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
Secret Intelligence Service: 
- সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস সাধারণত MI6 নামে পরিচিত।
- এটি যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা। 
- এটি সরকারের জন্য বৈশ্বিক গোপন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ও উন্নয়নে সহায়তা করে। 
- SIS সরাসরি Foreign, Commonwealth & Development Office-এর সাথে কাজ করে। 
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠা লাভ করে।
- MI6 এর ছয়টি সেকশনের জন্যে এটি MI6 নামে পরিচিতি লাভ করে। 

অন্যদিকে: 
- Federal Security Service রাশিয়ার গোয়েন্দা সংস্থা। 
- CIA (Central Intelligence Agency) এবং FBI (Federal Bureau of Investigation) হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

সূত্র: SIS ওয়েবসাইট।
৬২৪.
'মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট' কোন দেশের বিদ্রোহী গ্রুপ?
  1. ক) চীন
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) ফিলিপাইন
ব্যাখ্যা
মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (ফিলিপাইন )

- Moro National Liberation Front (MNLF)
- প্রতিষ্ঠাতা: নূর মিসৌরি।
- উদ্দেশ্য: দক্ষিণ ফিলিপাইনের অঞ্চল বাংসামোরোর স্বাধীনতা (মিন্দানাও দ্বীপের)।
- Bangsamoro Organic Law অনুমোদন হয়: ২৬ জানুয়ারি, ২০১৯।


তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬২৫.
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. নাজারেথ
  2. তেলআবিব
  3. বেথলেহেম
  4. জেরুজালেম
ব্যাখ্যা
মোসাদ:

• মোসাদের সদর দপ্তর তেলআবিব এ অবস্থিত।
• মোসাদ ইসরায়েলের প্রধান তিনটি গোয়েন্দা সংস্থার একটি।  
• বাকি দুটি গুরত্বপূর্ণ  গোয়েন্দা সংস্থা হল: আমান (সামরিক গোয়েন্দা) এবং শিনবেত (অভ্যন্তরীণ নিরাপত্তা)।
• মোসাদ বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং গোপন অভিযানের সাথে সংশ্লিষ্ট।
• এটি বহির্বিশ্বে ইহুদিদের স্বার্থ রক্ষা করে। 
• এটি ১৩ ডিসেম্বর ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। 

উৎস: ব্রিটিনিকা ও বিবিসি বাংলা নিউজ। 
৬২৬.
হিন্দু উগ্রপন্থীদের দ্বারা ভারতের বাবরি মসজিদ ধ্বংসপ্রাপ্ত হয় কবে?
  1. ক) ১৯৮৯ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু উগ্রপন্থীদের দ্বারা বাবরি মসজিদ ধ্বংস প্রাপ্ত হয়।
- বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার অযোধ্যায় অবস্থিত মুঘল আমলের একটি স্থাপত্য।
- এটি মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকী ১৫২৮ সালে নির্মাণ করেন।
- বিতর্কিত এই স্থান নিয়ে ‘রাম জন্মভূমি ট্রাস্ট’ ও ‘সুন্নি ওয়াকফ বোর্ড’ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের।
- অবশেষে গত ৯ নভেম্বর ২০১৯ বিতর্কিত এই জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
- সেই সাথে মসজিদ তৈরি করার জন্য মুসলিম পক্ষকে অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
- অতঃপর ১০ জুন, ২০২০ শুরু হয় বিতর্কিত রাম মন্দির নির্মাণ।

তথ্যসূত্র- ডয়েচভেলে।
৬২৭.
ন্যাটোর ইতিহাসে ‘আউট অফ এরিয়া’ (Out-of-Area) প্রথম বড় সামরিক অভিযান কোনটি ছিল?
  1. অপারেশন ডেজার্ট স্টর্ম 
  2. লিবিয়া হস্তক্ষেপ
  3. অপারেশন এন্ডুরিং ফ্রিডম
  4. অপারেশন ডেলিবারেট ফোর্স
ব্যাখ্যা

- ন্যাটোর ইতিহাসে ‘আউট অফ এরিয়া’ (Out-of-Area) প্রথম বড় সামরিক অভিযান অপারেশন ডেলিবারেট ফোর্স।
- এটি ১৯৯৫ সালের ৩০ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনায় (বালকান অঞ্চল) পরিচালিত হয়,
- যা ন্যাটোর প্রথম বড় আকারের বিমান হামলা অভিযান (air campaign) হিসেবে পরিচিত।
- এর উদ্দেশ্য ছিল সার্ব জাতিসংঘের নিরাপদ এলাকা রক্ষা করা এবং রিপাবলিকা সার্পস্কা সেনাবাহিনীর সামরিক ক্ষমতা দুর্বল করা, যা ডেটন শান্তি চুক্তির পথ প্রশস্ত করে।

ন্যাটো:

- ন্যাটো (NATO) এর পূর্ণরূপ- North Atlantic Treaty Organization.
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গঠিত হয়।
এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য আগ্রাসন থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোর নিরাপত্তা রক্ষা করা।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে ন্যাটোর সদস্য দেশ ৩২টি।
- ন্যাটোর প্রধান কাজ হলো সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো।
- ন্যাটো সংস্থার মূল ভিত্তি উত্তর আটলান্টিক চুক্তি বা ওয়াশিংটন চুক্তির আর্টিকেল ৫-এ প্রকাশিত হয়েছে।
- যা প্রতিটি সদস্য দেশের প্রতি সম্মিলিত প্রতিরক্ষার প্রতিশ্রুতি নিশ্চিত করে।
- কোল্ড ওয়ারের পরে ন্যাটো "cooperative-security" সংস্থা হিসেবে পুনর্গঠিত করা হয়েছে যা সদস্য দেশগুলোর নিরাপত্তা জোরদার করে।

উৎস: Britannica.

৬২৮.
নিচের কোনটি ফিলিস্তিনের গেরিলা সংগঠন?
  1. হামাস
  2. ফার্ক
  3. ব্ল্যাক সেপ্টেম্বর
  4. ক ও গ
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
- এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ।
- ব্ল্যাক সেপ্টেম্বর ১৯৭১ সালে গঠিত হয় এবং ১৯৭৪ সালে বিলুপ্ত ঘোষিত হয়।

হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।
- এর সদরদপ্তর গাজায়।

অন্যদিকে,
 ফার্ক (FARC):
- FARC-এর পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia.
- এটি ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- এটি কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উৎস: Britannica.
৬২৯.
CIA এর বর্তমান পরিচালক কে?
  1. ক) জন ব্রেনান
  2. খ) মাইক পম্পেও
  3. গ) জিনা হাসপেল
  4. ঘ) ডেভিড পেট্রাউস
ব্যাখ্যা
CIA (Central Intelligence Agency) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা যা দেশটির জাতীয় সুরক্ষার বিষয় দেখভাল করে থাকে। এর বর্তমান পরিচালক জিনা হাসপেল। প্রথম মহিলা পরিচালক হিসেবে জিনা হাসপেল ২০১৮ সালের ২১ মে দায়িত্ব গ্রহণ করেন। CIA ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ভার্জিনিয়ায় অবস্থিত। CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।(সূত্রঃ CIA ওয়েবসাইট)
৬৩০.
'গুলট্রাম' কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) নেপাল
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা

- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- ভিয়েতনামের মুদ্রার নাম 'ডং'।
- চীন মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম নেপালিজ রুপি।

৬৩১.
‘পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট’ কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ইয়েমেন
  2. ইরাক
  3. পশ্চিম সাহারা
  4. লিবিয়া
ব্যাখ্যা
- পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর জোট। এটি ২০১৪ সালে ইরাকে ইসলামিক স্টেটের উত্থানকালে গঠিত হয়।
- ২০১৮ সালে ইরাক সরকার হাশদ আল শাব্বি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সকে ইরাকের প্যারামিলিটারি বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করে। এই বাহিনী প্রায় ১৫০০০ সদস্য বিশিষ্ট।
- ৩ জানুয়ারী ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি এর ডেপুটি কমান্ডার আবু মাহাদী আল মুহানদিস। একই হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হন।
(তথ্যসূত্রঃ আনাদুলু এজেন্সি)
৬৩২.
March 23 Movement (M23) কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
  1. ক) সুদান
  2. খ) ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো
  3. গ) নামিবিয়া
  4. ঘ) পশ্চিম সাহারা
ব্যাখ্যা
March 23 Movement ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী। এটি Congolese Revolutionary Army নামেও পরিচিত। ২০০৯ সালের ২৩ মার্চ কঙ্গো সরকারের সাথে CNDP গেরিলাদের শান্তিচুক্তি হয় এবং এদের কঙ্গো সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু ২০১২ সালে এরা সেনাবাহিনী থেকে বের হয়ে যায় এবং পুনরায় অস্ত্র হাতে তুলো নেয়। শান্তিচুক্তি স্বাক্ষরের তারিখ থেকে তাদের March 23 Movement বা M23 নামের উৎপত্তি ঘটে। ২০১৩ সালে কঙ্গোর সরকারি বাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের মুখে M23 যোদ্ধা অস্ত্র ত্যাগে বাধ্য হয়। (সূত্র: আল জাজিরা ও বিবিসি বাংলা)
৬৩৩.
চীনের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কী?
  1. Ministry of Defense (MoD)
  2. Central Intelligence Agency (CIA)
  3. Ministry of State Security (MSS)
  4. Federal Security Service (FSB)
ব্যাখ্যা

• চীনের প্রধান গোয়েন্দা সংস্থা: 
- চীনের প্রধান গোয়েন্দা সংস্থা হলো রাজ্য নিরাপত্তা মন্ত্রণালয় বা MSS.
- MSS এর পূর্ণরূপ- Ministry of State Security.
- এই সংস্থার দায়িত্বে রয়েছে :
• চীনের বৈদেশিক গুপ্তচরবৃত্তি,
• কাউন্টার ইন্টেলিজেন্স,
• অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি এবং
• দেশের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।
- MSS বিশ্বব্যাপী  বৃহৎ ও গোপনীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম
- এবং এর সদর দপ্তর বেইজিং, চীনে অবস্থিত।

উৎস: Britannica.

৬৩৪.
নিম্নের কোনটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নয়?
  1. মোসাদ
  2. শিনবেত
  3. ওয়াগনার গ্রুপ
  4. আমান
ব্যাখ্যা
শিনবেত':
- 'শিনবেত' ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
- আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (ISA) নামে পরিচিত।
- এটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।

মোসাদ:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- মোসাদ গঠিত হয়: ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- বর্তমান প্রধান: ডেভিড বার্নিয়া। (২০২৪ সাল)
- সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল।

আমান:
- আমান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
- আমান হলো ইসরাইলের মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি।
- এটি ১৯৪৮ সালে গঠিত হয়।
- ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা রক্ষার জন্য এই গোয়েন্দা সংস্থাটি তৈরি হয়।
- হিব্রু ভাষায় এই সংস্থাটিকে বলা হয় 'আগাফ হা-মোডিলিন'।

অন্যদিকে,
- ওয়াগনার গ্রুপ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা। ওয়াগনারের বিভিন্ন উপাদান নব্য-নাৎসিবাদ এবং উগ্র ডানপন্থী উগ্রবাদের সাথে যুক্ত। এটি ইউক্রেন এর বিরুদ্ধে যুদ্ধ করে।

উৎস: i) The Guardian.
ii) Britannica.
৬৩৫.
The organization 'Boko Haram' is based in:
  1. Nigeria
  2. Iraq
  3. South Sudan
  4. Lebanon
ব্যাখ্যা
বোকো হারাম:
- বোকো হারাম অর্থ- পশ্চিমা শিক্ষা পাপ।
- বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন।
- নাইজেরিয়ার বোরনো প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।
- কানাম্মায় দলটির প্রধান কার্যালয় অবস্থিত।
- তারা আল-কায়েদার মতোই পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করেছে সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে।

উল্লেখ্য,
- পশ্চিমা শিক্ষা-দীক্ষার বিরুদ্ধে তারা বরাবরই আক্রমণাত্মক ভাষায় কথা বলে।
- মানুষের তৈরি আইন ও আধুনিক বিজ্ঞানকে সংগঠনটি অস্বীকার করে।
- তাদের ভাষায়, পশ্চিমা শিক্ষা মুসলমানদের দুর্নীতিগ্রস্ত করে তোলে।
- বোকো হারামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো-শরিয়া আইন প্রতিষ্ঠিত করা।

উৎস: Britannica.
৬৩৬.
হুতি বিদ্রোহীরা কোন মতবাদে বিশ্বাসী?
  1. ক) সুন্নি
  2. খ) শিয়া
  3. গ) ইবাদি
  4. ঘ) আহমদিয়া
ব্যাখ্যা
হুতি বিদ্রোহী:

- এটি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী।
- হুতিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়।
- তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
- ধারণা ও অনেক ক্ষেত্রে অভিযোগ করা হয়, হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দেয় শিয়াপ্রধান দেশ ইরান।
- ২০১৪ সালের শুরুর দিকে ইয়েমেনের সাআদা রাজ্যের দখল নিয়ে সবার নজরে আসে হুতিরা।

তথ্যসূত্র - দ্যা ডেইলী স্টার, ২ ফেব্রুয়ারি, ২০২২।
৬৩৭.
টিপিএলএফ কোন দেশের সশ্বস্ত্র গোষ্ঠী?
  1. কলম্বিয়া
  2. ইথিওপিয়া
  3. ইরাক
  4. উত্তর সাইপ্রাস
ব্যাখ্যা
- টিপিএলএফ (টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশ্বস্ত্র গোষ্ঠী।
- অতীতে এই গোষ্ঠীটি ইথিওপিয়ার সরকার ও রাজনীতিতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ছিলো। কিন্তু আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতা গ্রহণের পর তাদের প্রভাব হ্রাস পেতে শুরু করে। এতে করে টিগ্রে অঞ্চলে টিপিএলএফ নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে সরকারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
- টিগ্রে অঞ্চলে সাম্প্রতিক সময়ে সরকার ও টিপিএলফের মধ্যকার সংঘর্ষের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্ট হয়েছে।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৬৩৮.
'আমান' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া
  2. ইরাক
  3. ইরান
  4. ইসরায়েল
ব্যাখ্যা

আমান:
- মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে 'আমান' অনেক পুরনো সংস্থা।
- আমান ইসরাইলের গোয়েন্দা সংস্থার নাম।
- ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা রক্ষার জন্য এই গোয়েন্দা সংস্থাটি তৈরি হয়।
- হিব্রু ভাষায় এই সংস্থাটিকে বলা হয় 'আগাফ হা- মোডিলিন'।
- ইতিহাস বিখ্যাত দুর্ধর্ষ গুপ্তচর নারী সিলভিয়া ছিলেন এই গোয়েন্দা সংস্থার অন্যতম সদস্য।
- আমান ব্যতীত ইসরায়েলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং শিনবেত।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৩০ সেপ্টেম্বর, ২০১৪।

৬৩৯.
S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কোন প্রতিষ্ঠান তৈরি করে?
  1. ক) লকহিড মার্কিন
  2. খ) মিকোয়ান
  3. গ) আলমাজ আন্তে
  4. ঘ) সুখোই
ব্যাখ্যা
S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আলমাজ আন্তে তৈরি করে। ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে। এর ন্যাটো সাংকেতিক নাম (SA-21 Growler)। রাশিয়া ব্যতীত চীন ও তুরস্ক এই ব্যবস্থা বর্তমানে ব্যবহার করছে। এছাড়া ভারতও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহী। (সূত্রঃ ডয়েচেভেলে এবং আল জাজিরা)
৬৪০.
স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের জলদস্যুরা কোন নামে পরিচিত ছিল?
  1. স্পার্টান
  2. ভাইকিং
  3. সামুরাই
  4. হুন
ব্যাখ্যা

• ভাইকিং: 
- স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের জলদস্যুরা ভাইকিং নামে পরিচিত ছিল।
- ভাইকিং ছিল ৮ম থেকে ১১শ শতকের স্ক্যান্ডিনেভিয়ার (বর্তমান ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন) সমুদ্রচারী, ব্যবসায়ী এবং জলদস্যু
- এরা ইউরোপের বিশাল অংশ জুড়ে লুটতরাজ এবং উপনিবেশ স্থাপন করেছিল। 
- এই জলদস্যুরা ইউরোপ, সমুদ্র এবং নদীপথে বাণিজ্য পথ গড়ে তোলে এবং কখনও স্থায়ী বসতি স্থাপন করে।
- এমনকি উত্তর আটলান্টিক অতিক্রম করে তারা আমেরিকায় পৌঁছানোর কৃতিত্বও অর্জন করেছিল।

অন্যদিকে,
• স্পার্টান: স্পার্টানরা ছিল প্রাচীন গ্রিসের স্পার্টা নগর–রাষ্ট্রের অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও সামরিক-কেন্দ্রিক যোদ্ধা সমাজ।
• সামুরাই: সামুরাইরা ছিল জাপানের মধ্যযুগীয় যুগের অভিজাত বুশিদোযোদ্ধা শ্রেণি। 
• হুন: হুনরা ছিল মধ্য এশিয়ার যাযাবর ও ভয়ংকর যুদ্ধকৌশলী গোষ্ঠী, যারা দ্রুতগামী অশ্বারোহী বাহিনী নিয়ে আক্রমণ চালানোর জন্য কুখ্যাত।

উৎস: Britannica.

৬৪১.
আন্তর্জাতিক পুলিশ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? (জুলাই, ২০২৫)
  1. ১৯৩টি
  2. ১৯৪টি
  3. ১৯৫টি
  4. ১৯৬টি
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (জুলাই, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (জুলাই, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৬৪২.
‘বোকো হারাম’ কোন দেশভিত্তিক ইসলামপন্থী সংগঠন?
  1. আফগানিস্তান
  2. নাইজেরিয়া
  3. লেবানন
  4. সিরিয়া
ব্যাখ্যা
বোকো হারাম:
- বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক জঙ্গি সংগঠন।
- বোকো হারাম অর্থ- পশ্চিমা শিক্ষা পাপ। 
- তারা আল-কায়েদার মতোই পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরুদ্ধে 'জিহাদ' ঘোষণা করেছে সশস্ত্র আক্রমণের মধ্য দিয়ে।
- সৌদি আরব ও যুক্তরাজ্যের কিছু গোষ্ঠী বোকো হারামের তহবিল সংগ্রহ করে থাকে।
- কানাম্মায় দলটির প্রধান কার্যালয় অবস্থিত।
- প্রদেশের রাজধানী মাইদুগুরির নিকটবর্তী শহর দাম্বোয়ায় বোকো হারাম প্রতিষ্ঠিত হয়।

উৎস: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট এবং ব্রিটানিকা।
৬৪৩.
‘ডেল্টা ফোর্স’ আনুষ্ঠানিকভাবে কী নামে পরিচিত?
  1. Navy SEAL Team Six
  2. US Army Rangers
  3. 1st SFOD-D
  4. Marine Force Recon
ব্যাখ্যা

‘ডেল্টা ফোর্স-এর আনুষ্ঠানিক নাম হলো 1st Special Forces Operational Detachment–Delta (1st SFOD-D) যা পেন্টাগন ও ইউএস আর্মির নথিতে ব্যবহৃত হয়।

ডেল্টা ফোর্স:
- ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট।
- এটি মার্কিন সেনাবাহিনীর একটি অভিজাত বাহিনী।
- এটিকে কমব্যাট অ্যাপ্লিকেশন গ্রুপ (CAG), আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস (ACE), টাস্ক ফোর্স গ্রিন এবং সহজভাবে 'ইউনিট' নামেও উল্লেখ করা হয়েছে। 
- প্রতিস্থিত হয়: ১৯৭৭ সালে। 
- ঘাঁটি: ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলাইনা। 
- এ ইউনিট সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে অপারেশনে অংশ নেয়।
- এটি যুক্তরাষ্ট্রের Joint Special Operations Command (JSOC)-এর সরাসরি অধীনে কাজ করে।
- ডেল্টা ফোর্স আনুষ্ঠানিকভাবে First Special Forces Operational Detachment-Delta (1st SFOD-D) নামে পরিচিত।

 ⇒ এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, চড়া মূল্যের লক্ষ্যবস্তু আটক, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত।
- ডেল্টা ফোর্সে রয়েছে মোট ৮টি অপারেশনাল স্কোয়াড্রন। প্রতিটি স্কোয়াড্রন নিজেই স্বয়ংসম্পূর্ণ ও অল্প সময়ের নোটিশে আক্রমণ বা উদ্ধার অভিযানে যেতে সক্ষম। 
- ডেল্টা ফোর্স–সম্পর্কিত প্রায় সব তথ্যই সর্বোচ্চ মাত্রায় গোপন রাখা হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে  বিশেষায়িত বাহিনী ‘ডেল্টা ফোর্স’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৬৪৪.
'Mein Kamph' আত্মজীবনী কার?
  1. ক) সান ইয়াৎ সেন
  2. খ) বেনিতো মুসোলিনি
  3. গ) অ্যাডলফ হিটলার
  4. ঘ) জোসেফ স্ট্যালিন
ব্যাখ্যা
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.

সূত্র:- Britannica
৬৪৫.
'আমান' কী?
  1. ইরানের সাইবার গোয়েন্দা ইউনিট
  2. ইরানের প্রতিরক্ষা সংস্থা
  3. সিরিয়ার বেসামরিক গোয়েন্দা সংস্থা
  4. ইসরায়েলের গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
- ‘আমান’ হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা।

আমান:
- আমান (Aman) হলো ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা এবং
- মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত।
- এটি হিব্রু ভাষায় পরিচিত ‘আগাফ হা-মোডিলিন’ নামে।
- ১৯৪৮ সালে আমান গঠিত হয় এবং ১৯৫০ সালে ইহুদি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এর কার্যক্রম আরও বিস্তৃত হয়।

উল্লেখ্য,
- ইতিহাসখ্যাত একাধিক গুপ্তচরদের মধ্যে সিলভিয়া নামক একজন দুর্ধর্ষ নারী গুপ্তচর আমান-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
- ইসরায়েলের গোয়েন্দা কাঠামোতে আমান ছাড়াও আরও দুটি উল্লেখযোগ্য সংস্থা রয়েছে—বাহ্যিক গোয়েন্দা সংস্থা মোসাদ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত।

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও প্রথম আলো।
৬৪৬.
'লস্কর-ই-তৈইয়্যেবা' কোন দেশের জঙ্গি সংগঠন?
  1. ইসরায়েল
  2. সিরিয়া
  3. লিবিয়া
  4. ভারত
ব্যাখ্যা
লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের একটি জঙ্গি সংগঠন।

লস্কর-ই-তৈইয়্যেবা:

- লস্কর-ই-তৈইয়্যেবা পাকিস্তান ও ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- ইসলামী সংগঠনটি যা সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত ।
- প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করেছিল।

উল্লেখ্য,
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়্যেবাকে দায়ী করে থাকে।

উৎস: Britannica.
৬৪৭.
'টুপাক আমারু' কোন ধরনের সংস্থা?
  1. একটি সংবাদ সংস্থা
  2. একটি পুলিশ বাহিনী
  3. গেরিলা সংগঠন
  4. একটি গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা

• টুপাক আমারু:
- টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলাে পেরুর কমিউনিস্ট সশস্ত্র সংগঠন।
- এটি একটি গেরিলা সংগঠন।
- এটি পেরুতে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।
- শাইনিং পাথ পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং কাউন্সিল অন ফরেন রিলেশন এর ওয়েবসাইট।

৬৪৮.
NATO-এর বর্তমান সদস্যরাষ্ট্র কয়টি? (জুলাই-২০২৫)
  1. ৩১টি
  2. ২৯টি
  3. ৩২টি
  4. ৩০টি
ব্যাখ্যা
• the North Atlantic Treaty Organization ( NATO) :
- ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত সামরিক জোট যা একটি পাল্টা ওজন তৈরি করতে চেয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্য ও পূর্ব ইউরোপে সোভিয়েত সেনাবাহিনী মোতায়েন করা হয়।
- শীতল যুদ্ধের সমাপ্তির পর , ন্যাটোকে একটি "সহযোগী-নিরাপত্তা" সংস্থা হিসেবে পুনর্গঠন করা হয়।
- এর ৩২টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে।
- সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্থানান্তর করা হয়।
- ১ অক্টোবর ২০২৪ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক রুট।
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল ইউরোপ এবং উত্তর আমেরিকার ১২টি দেশ নিয়ে ন্যাটো তৈরি হয়েছিল।
- সর্বশেষ সদস্য সুইডেন (২০২৪)।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৬৪৯.
সাভাক (SAVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থা? 
  1. ইসরায়েল
  2. ইরান
  3. মিশর
  4. সৌদি আরব
ব্যাখ্যা
সাভাক (SAVAK):
- সাভাক (SAVAK) ইরানের একটি গোয়েন্দা সংস্থা ছিল।
- এটি ইরানের মোহাম্মদ রেজা শাহ'র শাসনামলে গঠিত হয় এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বিলুপ্ত হয়ে যায়।

কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা:
- যুক্তরাষ্ট্র: Central Intelligence Agency (CIA), Defense Intelligence Agency (DIA), Fairfax, Federal Bureau of Investigation (FBI)।
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.

উৎস: Britannica.
৬৫০.
ভারতের কোন রাজ্য থেকে নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে?
  1. পশ্চিমবঙ্গ
  2. বিহার
  3. অন্ধপ্রদেশ
  4. পাঞ্জাব
ব্যাখ্যা
নকশাল আন্দোলন:
- নকশাল আন্দোলন একটি কমিউনিস্ট আন্দোলন।
- নকশাল বা নকশালবাদী বলতে উগ্র বামপন্থী দলগুলোকে নির্দেশ করা হয়।
- ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে এ আন্দোলন বিহার, উড়িষ্যা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে।
- এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ।

⇒ নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী।
- এরা ছিলো উগ্র বামপন্থী যারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট।

উল্লেখ্য,
- বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।

উৎস: Britannica.
৬৫১.
'Fairfax' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

• ফেয়ার ফ্যাক্স (Fairfax):
- ফেয়ার ফ্যাক্স যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

⇒ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা:
• Central Intelligence Agency (CIA),
• Defense Intelligence Agency (DIA),
• Fairfax,
• Federal Bureau of Investigation (FBI)।

তথ্যসূত্র: i) Britannica.
ii) WorldAtlas.

৬৫২.
MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা

MI6:
- MI6 (সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস) যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্রিটিশ সরকারের কাছে প্রচারের জন্য দায়িত্বশীল।
- এটি ১৯০৯ সালে সিক্রেট সার্ভিস ব্যুরোর অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাষ্ট্র।
- সামরিক গোয়েন্দা (Military Intelligence) বিভাগের ছয় নম্বর সেকশন হিসেবে MI6 নামে পরিচিত।
- জার্মানিতে অ্যাডলফ হিটলারের ক্ষমতায় উত্থানের পর, MI6 ইউরোপ, লাতিন আমেরিকা এবং এশিয়ার বেশিরভাগ অংশে গুপ্তচরবৃত্তি কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য,
- এটি অ্যাডলফ হিটলারের ক্ষমতায় উত্থানের সময় ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ায় গুপ্তচরবৃত্তি কার্যক্রম পরিচালনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহে ভূমিকা, শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রমের জন্য বিখ্যাত।

উৎস: SIS (Secret Intelligence Service) ওয়েবসাইট।

৬৫৩.
’আইএসআই (ISI)’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইরান
  2. ভারত
  3. ইসরায়েল
  4. পাকিস্তান
ব্যাখ্যা

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB)।
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI)।
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA)।
- রাশিয়া: Federal Security Service (FSB)।
- ব্রিটেন: SIS/M16 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6)।
- ইসরায়েল: MOSSAD |
- ইরান: সাভাক।

উৎস: Britannica.com. 

৬৫৪.
'এক দেশ দুই নীতি'র প্রণেতা-
  1. ক) শিন জিং
  2. খ) দেং শিয়াও পিং
  3. গ) ইয়াং পিং
  4. ঘ) চুচুয়াং
ব্যাখ্যা
- হংকং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও নিজস্ব বিচার বিভাগ, আইনসভা ও নিরাপত্তা বাহিনী রয়েছে।
- ১৯৯৭ সাল থেকে হংকং 'এক দেশ, দুই নীতি’র আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। 
- ১৯৯৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে ৫০ বছরের জন্য হংকং চীনের শাসনের অন্তর্ভুক্ত হয়।
- এই নীতি ২০৪৭ সাল পর্যন্ত চালু থাকবে।
- এই 'এক দেশ দুই নীতি'র প্রণেতা দেং শিয়াও পিং।  
উল্লেখ্য,
- নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় ১৮৪২ সালে।
- এই চুক্তির মাধ্যমে বৃটিশরা চীন থেকে হংকং দ্বীপ লাভ করেছিলো।

উৎস:- ব্রিটানিকা ও  দৈনিক প্রথম আলো।
৬৫৫.
হামাস কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৮১ সালে
ব্যাখ্যা

হামাস: 
- হামাস একটি ফিলিস্তিনের গেরিলা সংগঠন এটি ১৯৮৭ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ ইয়াসিন।
- হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনো অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।

সূত্র: ব্রিটানিকা। 

৬৫৬.
লস্কর-ই-তাইয়্যেবা কোন দেশের জঙ্গি সংগঠন? 
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান 
  3. জর্ডান 
  4. লেবানন 
ব্যাখ্যা

 • লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- ইসলামী সংগঠনটি যা সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত ।
- প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করেছিল।

উৎস: ব্রিটানিকা

৬৫৭.
Europol-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [মে, ২০২৫]
  1. ২১টি
  2. ২৩টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা
Europol:
- Europol-এর পূর্ণরূপ: The European Union Agency for Law Enforcement Cooperation.
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম Europol।
- সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই, ১৯৯৯ ।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- প্রথম পরিচালক: জার্গেন স্টরবেক।
- নির্বাহী পরিচালক: ক্যাথরিন ডি বোলে।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্যই ইউরোপোলের সদস্য।

এছাড়াও,
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে ইউরোপোল-এর সৃষ্টি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, সদস্য রাষ্ট্রগুলি কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে একত্রিত হওয়ার জন্য সম্মত হয়, যার মধ্যে সন্ত্রাসবাদ, অবৈধ মাদক পাচার, এবং অন্যান্য গুরুতর আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও মোকাবেলা ছিল।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে Europol (ইউরোপীয় পুলিশ অফিস) প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে পুলিশী সহযোগিতা ও তথ্য বিনিময়ের একটি সংগঠিত ব্যবস্থা তৈরি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির ধারা K.3 অনুযায়ী ইউরোপোল প্রতিষ্ঠার কনভেনশনের চুক্তি ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয়।

উৎস: Europol ওয়েবসাইট।
৬৫৮.
কোনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়?
  1. ক) আইরন ডোম
  2. খ) এস-৪০০
  3. গ) থাড
  4. ঘ) অ্যাভনগার্ড
ব্যাখ্যা
অ্যাভনগার্ড হলো রাশিয়ার তৈরি অত্যাধুনিক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা শব্দের চেয়ে ২০ গুণ অধিক দ্রুত গতিতে ছুটতে সক্ষম। এটি ২৭ ডিসেম্বর ২০১৯ প্রথমবারের মতো রাশিয়ার ইউরাল অঞ্চলে মোতায়েন করা হয়। আইরন ডোম, থাড এবং এস-৪০০ হলো যথাক্রমে ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। (সূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং SIPRI ওয়েবসাইট)
৬৫৯.
Criminal Investigation Department কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
ব্যাখ্যা
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা:
• যুক্তরাষ্ট্র:
- Central Intelligence Agency (CIA),
- Defense Intelligence Agency (DIA),
- Fairfax,
- Federal Bureau of Investigation (FBI).

• বাংলাদেশ:
- National Security Intelligence (NSI),
- Criminal Investigation Department (CID),
- Detective Branch (DB).

• ভারত:
- Research and Analysis Wing (RAW),
- Central Bureau of Investigation (CBI).

• পাকিস্তান:
- Inter-Services Intelligence (ISI),
- Federal Investigation Agency (FIA).

• রাশিয়া:
- Federal Security Service (FSB).

• শ্রীলংকা:
- National Intelligence Bureau (NIB).

• যুক্তরাজ্য:
- M16/ Secret Intelligence Service (SIS).
- Military Intelligence, Section 6 (MI6).

• ইসরায়েল:
- MOSSAD.

উৎস: i) Britannica.
ii) WorldAtlas.
৬৬০.
Federal Bureau of Investigation কত সালে গঠিত হয়?
  1. ৪ জুলাই, ১৯০৭ সালে
  2. ২৬ জুলাই, ১৯০৮ সালে
  3. ২৯ জুলাই, ১৯০৯ সালে
  4. ০২ আগস্ট, ১৯১০ সালে
ব্যাখ্যা
Federal Bureau of Investigation:

- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- এটি ২৬ জুলাই, ১৯০৮ সালে গঠিত হয়।
- এর সদরদপ্তর ওয়াশিংটনের পেনসিলভানিয়া এভিনিউতে অবস্থিত।
- FBI এর বর্তমান পরিচালক ক্রিস্টোফার রে।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
৬৬১.
নিচের কোন ব্যক্তি মোসাদ (MOSSAD) প্রতিষ্ঠা করেন?
  1. দাভিদ বেন পাবরিয়ন
  2. আনাসুই বেন প্রিয়ালা
  3. দাভিদ বেন গুরিয়ন
  4. কোনটি নয়
ব্যাখ্যা

মোসাদ (MOSSAD):
- বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে তৎপর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)।
- এটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে।
- মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর।
- প্রতিষ্ঠাতা- দাভিদ বেন গুরিয়ন।
- সদর দপ্তর- তেল আবিব, ইসরাইল।
- পরিচালক - David Barnea.
- মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এমএসএস, এফএসবি, হিজবুল্লাহ এবং হামাস।

উৎস: মোসাদ ওয়েবসাইট।

৬৬২.
'MSS' কোন দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ফ্রান্স
  4. চীন
ব্যাখ্যা
এমএসএস (MSS):
- 'MSS' কোন চীনের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- MSS-এর পূর্ণনাম: Ministry of State Security। 
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৩ সাল।

ইতিহাস ও ভূমিকা:
- চীনের প্রধান গোয়েন্দা সংস্থা MSS, দেশের আন্তর্জাতিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে।
- এটি বিশেষত বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করে।

কার্যক্রম:
- MSS চীনের অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি, কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় অত্যন্ত সক্রিয়।
- এটি বিশ্বের বিভিন্ন দেশে চীনা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: Britannica.
৬৬৩.
'জৈশ-ই-মোহাম্মদ' কী?
  1. ক) পাকিস্তানভিত্তিক কাশ্মীরী গেরিলা সংগঠন
  2. খ) ইরাকভিত্তিক গেরিলা সংগঠন
  3. গ) লিবিয়াভিত্তিক গেরিলা সংগঠন
  4. ঘ) ইরানভিত্তিক গেরিলা সংগঠন
ব্যাখ্যা
▪ জয়শ-ই-মুহাম্মদ হলো পাকিস্তানভিত্তিক কাশ্মীরী গেরিলা সংগঠনের নাম। মাওলানা মাসুদ আজহার ১৯৯৯ সালে জয়শ-ই-মুহাম্মদ প্রতিষ্ঠা করেন।
▪ ২০০২ সালে পাকিস্তান সরকার জয়শ-ই-মুহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি এখনও তৎপর রয়েছে।
▪ ২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে হামলার জন্যে ভারত সরকার জয়শ-ই-মুহাম্মদ কে দায়ী করে আসছে।
▪ জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাওলানা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড।
৬৬৪.
চীনের এক দেশ দুই নীতির সময়সীমা কত সাল পর্যন্ত?
  1. ক) ২০৩০ সাল
  2. খ) ২০৪১ সাল
  3. গ) ২০৪৭ সাল
  4. ঘ) ২০৬১ সাল
ব্যাখ্যা
পুঁজিবাদী হংকংয়ের অর্থনীতিকে সচল রাখতে কমিউনিস্ট চীনা সরকার ১৯৯৭ সালে ৫০ বছর মেয়াদী এক দেশ দুই নীতি গ্রহণ করে। এই নীতি ২০৪৭ সাল পর্যন্ত বলবৎ থাকবে। এই নীতির অধীনে হংকংয়ে পুঁজিবাদী ধারা অব্যাহত রাখা হয়।
(সূত্র: দ্য ডিপ্লোম্যাট)
৬৬৫.
ইয়েমেনের হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম কী?
  1. হিজবুল্লাহ
  2. বারিক আল্লাহ
  3. আনসারুল্লাহ
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
ইয়েমেনের হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।

হুতি বিদ্রোহী:

- হুতি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- উত্তর ইয়েমেনের শাদা শহরে হুতি বিদ্রোহের জন্ম।
- জাইদি শিয়া বাহিনী থেকে এর উৎপত্তি।
- তাদের নেতা নির্বাচন করা হতো হুতি উপজাতি থেকে।
- হুতিরা আনসারুল্লাহ নামে পরিচিত।
- হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- ১৯৯০ এর দশকে এই গোষ্ঠীটির উত্থান।
- তাদের নেতা হুসেইন আল-হুতি।
- হুথিরা ২০১৪ সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে।

উল্লেখ্য,
⇒ হুতি আন্দোলন:
- হুতি আন্দোলন, উত্তর ইয়েমেনের ইসলামী মৌলবাদী আন্দোলন এবং ইয়েমেনের গৃহযুদ্ধের অন্যতম প্রধান অভিনেতা।
- ইয়েমেনের হুতি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।
- ১৯৯০-এর দশকের শেষের দিকে তাদের নেতা হুসেইন আল-হুতি শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন।
- জাইদিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করলেও ১৯৬২ সালে গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- এরপর তারা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ে।
- সুন্নি মৌলবাদ মোকাবিলা বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবিলায় আল-হুতি আন্দোলন গড়ে তোলেন।
- সেই আন্দোলনই ক্রমে সশস্ত্র রূপ নেয়।

উৎস: Britannica.
৬৬৬.
'ডেল্টা ফোর্স' কোন দেশের সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট হিসেবে কাজ করে?
  1. রাশিয়া 
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা

ডেল্টা ফোর্স:
- ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট।
- এটি মার্কিন সেনাবাহিনীর একটি অভিজাত বাহিনী।
- এটিকে কমব্যাট অ্যাপ্লিকেশন গ্রুপ (CAG), আর্মি কম্পার্টমেন্টেড এলিমেন্টস (ACE), টাস্ক ফোর্স গ্রিন এবং সহজভাবে 'ইউনিট' নামেও উল্লেখ করা হয়েছে। 
- প্রতিস্থিত হয়: ১৯৭৭ সালে। 
- ঘাঁটি: ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলাইনা। 
- এ ইউনিট সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে অপারেশনে অংশ নেয়।
- এটি যুক্তরাষ্ট্রের Joint Special Operations Command (JSOC)-এর সরাসরি অধীনে কাজ করে।

 ⇒ এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, চড়া মূল্যের লক্ষ্যবস্তু আটক, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত।

উল্লেখ্য,
- সম্প্রতি ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে  বিশেষায়িত বাহিনী ‘ডেল্টা ফোর্স’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। 
 - ১৯৯৩ সালে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করা হয়। কয়েকজন মার্কিন সেনা আটকা পড়েন। তাঁদের উদ্ধারে পরিচালিত অভিযানে ডেল্টা ফোর্স অংশ নিয়েছিল। 
- লাতিন আমেরিকার দেশ পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে ধরতে ১৯৮৯ সালের ডিসেম্বরে ‘অপারেশন জাস্ট কজ’ পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র। এতেও অংশ নিয়েছিল ডেল্টা ফোর্স।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৬৬৭.
নিচের কোনটি জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত?
  1. আরব গোষ্ঠী
  2. আইএস
  3. পিএলকো
  4. ওয়ারশ
ব্যাখ্যা

আইএস:
- ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন।
- শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)।
- আইএস প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। পরে এর নাম পরিবর্তন করে আইএস রাখা হয়।
- ২০১৪ সালের ২৯ জুন আইসিল খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং আবু বকর আল-বাগদাদীকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়।

অন্যদিকের
- আরব গোষ্ঠী, পিএলকো নামে কিছুই নেই।

সূত্র:- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৬৬৮.
RAW কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৯১ সালে
ব্যাখ্যা
RAW:
- এর পূর্ণরূপ: Research and Analysis Wing.
- RAW হলো ভারতের একটি প্রধান জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- RAW প্রতিষ্ঠার আগে ভারতের গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল Intelligence Bureau (IB)।
- কিন্তু ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর স্পষ্ট হয়ে ওঠে যে, ভারতের একটি স্বাধীন বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রয়োজন।
- সেই প্রেক্ষিতে RAW গঠিত হয় এবং এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রামেশ্বর নাথ কাও।  

সূত্র - Britannica.com
৬৬৯.
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?
  1. প্যারিস
  2. ভিয়েনা
  3. ভেনেভা
  4. লিওঁ
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত। (আগস্ট, ২০২৪)
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (আগস্ট, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৬৭০.
মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI কে প্রতিষ্ঠা করেছিল?
  1. ক) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  2. খ) চার্লস জোসেফ বোনাপার্ট
  3. গ) জর্জ ওয়াশিংটন
  4. ঘ) আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
• FBI:
- FBI এর পূর্ণরূপ হলো - Federal Bureau of Investigation.
- প্রতিষ্ঠাতা: চার্লস জোসেফ বোনাপার্ট।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ২৬ জুলাই, ১৯০৮, মার্কিন যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর: ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র।
- মূল সংস্থা: United States Department of Justice.

তথ্যসূত্র : Interpol Website.
৬৭১.
ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপরতা চালাচ্ছে কোন গোয়েন্দা সংস্থা?
  1. আবু সায়েফ
  2. খেমার রুজ
  3. পিকেকে
  4. শাইনিং পাথ
ব্যাখ্যা
আবু সায়েফ:
- 'আবু সায়েফ' গেরিলা গোষ্ঠী ফিলিপাইনে তাদের তৎপরতা চালাচ্ছে।
 - ১৯৯০ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপরতা চালাচ্ছে।
- তারা দীর্ঘদিন ধরে মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬৭২.
নিচের কোনটি তুরস্কের কুর্দি মিলিশিয়া গ্রুপ?
  1. ওয়াইপিজে
  2. হুথি আনসারুল্লাহ
  3. পিকেকে
  4. ইউনিটা
ব্যাখ্যা
তুরস্কের কুর্দি মিলিশিয়া সংগঠন হলো PKK (Partiya Karkeren Kurdistan) বা কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি। এটি তুর্কি কুর্দিদের একটি রাজনৈতিক ও মিলিশিয়া সংগঠন।
১৯৭৮ সালে আব্দুল্লাহ ওচালান এটি প্রতিষ্ঠা করেন। এরা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদি ধরে সংগ্রাম করে আসছে।

অন্যদিকে,
ওয়াইপিজে : সিরিয়ান কুর্দিদের সংগঠন
ইউনিটা : অ্যাঙ্গোলার গেরিলা সংগঠন
হুথি আনসারুল্লাহ : ইয়েমেনের শিয়া মিলিশিয়া গোষ্ঠী।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৬৭৩.
ইন্টারপোলের সর্বশেষ (১৯৬তম) সদস্যদেশ কোনটি?
  1. নিউ
  2. পালাউ
  3. টুভ্যালু
  4. ইয়েমেন
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।
 
উল্লেখ্য,
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।
 
উৎস: Interpol ওয়েবসাইট।
৬৭৪.
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমুহের সীমান্ত বাহিনীর নাম কি?
  1. ক) Eurotex
  2. খ) Border Guard Police
  3. গ) Euro-pol
  4. ঘ) Frontex
ব্যাখ্যা
Frontex, the European Border and Coast Guard Agency, promotes, coordinates and develops European border management in line with the EU fundamental rights charter and the concept of Integrated Border Management.
Frontex website
৬৭৫.
'Secret Intelligence Service' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. পাকিস্তান
  3. যুক্তরাজ্য
  4. ভারত
ব্যাখ্যা
SIS (Secret Intelligence Service):

- সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (SIS) হলো যুক্তরাজ্যের বৈদেশিক গুপ্তচর বিভাগের নিয়ন্ত্রণকারী সংস্থা। 
- যুক্তরাজ্যের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি বা জিআইসি'র নিয়ন্ত্রণে থেকে নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে কাজ করে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস।
- এটি সরকারকে দেশের জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক মঙ্গল প্রচার ও রক্ষা করার জন্য একটি বিশ্বব্যাপী গোপন ক্ষমতা প্রদান করে। 
- SIS ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের সাথে কাজ করে।

অন্যদিকে -
- CIA যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- ISI পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।
- DGSE ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থা।



উৎস: Secret Intelligence Service.
https://www.sis.gov.uk/home-video.html