বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিভিন্ন গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট এবং গোয়েন্দা সংস্থা

মোট প্রশ্ন৬৭৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিভিন্ন গেরিলা ও জঙ্গী সংস্থা, বিদ্রোহী জোট এবং গোয়েন্দা সংস্থা

PrepBank · পাতা / · ৫০১৬০০ / ৬৭৬

৫০১.
’শাইনিং পাথ’ (Shining Path) কোন দেশের গেরিলা সংগঠন?
  1. মেক্সিকো
  2. পেরু
  3. ফিলিপাইন
  4. কলম্বিয়া
ব্যাখ্যা
শাইনিং পাথ (Shining Path):
- শাইনিং পাথ হলো পেরুর সস্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে শাইনিং পাথ প্রতিষ্ঠা লাভ করে।
- শাইনিং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান।
- বর্তমানে এটির কর্মকাণ্ড স্তিমিত রয়েছে।
- টুপাক আমারু পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমায় গ্রেপ্তার হন আবিমায়েল গুজমান।
• কিছু সদস্য এখন মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত।
• পেরু সরকার তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

উৎস: ব্রিটানিকা।
৫০২.
'Five Eyes' গোয়েন্দা জোটের অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. জার্মানি
ব্যাখ্যা
জার্মানি 'Five Eyes' গোয়েন্দা জোটের অন্তর্ভুক্ত দেশ নয়।

Five Eyes:
- বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত গোয়েন্দা জোট।
- ‘ফাইভ আইস’ নেটওয়ার্ক হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ভাগ করে নেওয়ার জন্য একসাথে কাজ করে।
- তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একসাথে কাজ করছে।
- তারা সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা উদ্বেগের মতো বিষয়গুলি সম্পর্কে তথ্য শেয়ার করে।

উৎস: ukdefencejournal.org.uk ও কানাডার সরকারি ওয়েবসাইট।
৫০৩.
হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল কোনটি?
  1. বিবিসি
  2. আল শিফা
  3. আল মানার
  4. আল জাজিরা
ব্যাখ্যা

হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্র গোষ্ঠী।
- এর বর্তমান ও তৃতীয় মহাসচিব শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল ৷ [ব্যাখ্যা আপডেট - ডিসেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: আল জাজিরা, আল মানার এবং ব্রিটানিকা।

৫০৪.
‘গডস আর্মি' কোন দেশের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী?
  1. ক) সিরিয়া
  2. খ) ভারত
  3. গ) লেবানন
  4. ঘ) মায়ানমার
ব্যাখ্যা
গডস আর্মি:
- ‘গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়।

তথ্যসূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
৫০৫.
নকশালবাদ বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৬৬
  3. গ) ১৯৬৭
  4. ঘ) ১৯৬৯
ব্যাখ্যা
- নকশালবাদ নামটি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার নকশালবাড়ি গ্রাম থেকে উদ্ভূত যা ষাটের দশকে স্থানীয় জমিদারদের বিরুদ্ধে একটি উপজাতি কৃষক বিদ্রোহের কেন্দ্র ছিল। 
- ১৯৬৭ সালের ২৪ মার্চ, নকশালবাদ বিদ্রোহটি সংগঠিত হয়েছিল। 
- নকশালবাড়ী বিদ্রোহের পরের দিনগুলোতে অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামেও একই ধরনের বিদ্রোহ হয়।

উৎস:- Britannica.
৫০৬.
জাপানি রেড আর্মি (Japanese Red Army) কোন ধরনের সংগঠন ছিল?
  1. সাংস্কৃতিক পুনর্জাগরণ দল
  2. পরিবেশবাদী আন্দোলনকারী
  3. আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
  4. বামপন্থী জঙ্গি সংগঠন
ব্যাখ্যা

• জাপানি রেড আর্মি: 
- জাপানি রেড আর্মি ছিল একটি বামপন্থী জঙ্গি সংগঠন।
- এটি ১৯৬৯ সালে দুটি অতি-বামপন্থী দলের একীভূতকরণের মাধ্যমে গঠিত হয়।
- সংগঠনটির লক্ষ্য ছিল বৈশ্বিক বিপ্লব সৃষ্টির মাধ্যমে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করা।
- ১৯৭০-এর দশকের শুরুতে তারা বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলা পরিচালনা করে।
- এর মধ্যে উল্লেখযোগ্য হলো- 
• জাপান এয়ার লাইনসের একাধিক বিমান ছিনতাই, 
• ১৯৭২ সালে ইসরায়েলের তেল আবিবের লড বিমানবন্দরে গণহত্যা, এবং
• বিভিন্ন দেশের দূতাবাস দখল।
- এসব ঘটনার কারণে সংগঠনটি বিশ্বজুড়ে অত্যন্ত কুখ্যাত হয়ে ওঠে।

উল্লেখ্য,
- ১৯৭১-৭২ সালের দিকে সংগঠনের ভেতরে তীব্র মতবিরোধ দেখা দেয়।
- এই সংঘাতের জেরে নিজেদের সংগঠনের ১৪ জন সদস্যকে রেড আর্মির জঙ্গিরাই হত্যা করে।
- ঘটনা জাপানে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে এবং পরবর্তীতে অনেক অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে সফলভাবে মামলা পরিচালিত হয়।
- যদিও সংগঠনটি সদস্যসংখ্যায় খুব বড় ছিল না, তবুও ১৯৯০-এর দশক পর্যন্ত তাদের সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে।

উৎস: Britannica.

৫০৭.
কুর্দি কোন অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী?
  1. মধ্য এশিয়া
  2. উত্তর আফ্রিকা
  3. মধ্যপ্রাচ্য
  4. জিনজিয়াং, চীন
ব্যাখ্যা
- কুর্দি হলো মধ্যপ্রাচ্যে বসবাসকারী একটি জাতিগোষ্ঠীর নাম। দক্ষিণ-পূর্ব তুরস্ক, পশ্চিম ইরান এবং উত্তর ইরাকে কুর্দি জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস। এছাড়া সিরিয়া ও আর্মেনিয়ায় কুর্দি জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
- জনসংখ্যায় কুর্দিরা প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন। কিন্তু এদের নিজস্ব কোন দেশ নেই।
- কুর্দিরা মধ্যপ্রাচ্যে কুর্দিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
(তথ্যসূত্র: ব্রিটানিকা ও কুর্দিস্তান প্রজেক্ট ওয়েবসাইট)
৫০৮.
ইন্টারপোল কোন নামে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. International Police Commission
  2. International Criminal Police Commission
  3. International Police Organization
  4. European Criminal Police Union
ব্যাখ্যা
Interpol:
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাতা: জোহানেস স্কোবার (Dr Johannes Schober) [অস্ট্রিয়ার পুলিশ প্রধান]।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (Major General Ahmed Naser Al-Raisi) [২০২১-২০২৫]। 
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (Valdecy Urquiza) [ব্রাজিল]।
- ইন্টারপোলের মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে একত্রে কাজ করার সুযোগ করে দিয়ে বৈশ্বিক নিরাপত্তা হুমকি মোকাবেলা করা।

⇒ পূর্ব নাম: International Criminal Police Commission.
- বর্তমান নাম International Criminal Police Organization গ্রহণ করে ১৯৫৬ সালে।

উৎস: Interpol ওয়েবসাইট।
৫০৯.
Fairfax কী?
  1. গেরিলা সংস্থা
  2. গোয়েন্দা সংস্থা
  3. মানবাধিকার সংস্থা
  4. সেবাধর্মী সংস্থা
ব্যাখ্যা
ফেয়ার ফ্যাক্স (Fairfax):
- ফেয়ার ফ্যাক্স যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

⇒ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা:
• Central Intelligence Agency (CIA),
• Defense Intelligence Agency (DIA),
• Fairfax,
• Federal Bureau of Investigation (FBI)।

অন্যদিকে
⇒ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা:
• বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
• ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
• পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
• রাশিয়া: Federal Security Service (FSB).
• শ্রীলংকা: National Intelligence Bureau (NIB).
• যুক্তরাজ্য: SIS/M16 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
• ইসরায়েল: MOSSAD.

উৎস: i) Britannica.
ii) WorldAtlas.
৫১০.
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিষ্ঠাতা কে?
  1. রবার্ট জিয়ুস
  2. গেব্রিয়াল জেসুস
  3. ডেভিড বেনগুরিয়ন
  4. ডেভিড ফার্গুসন
ব্যাখ্যা
মোসাদ:
- মোসাদ ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা।
- ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে মোসাদ গঠিত হয়।
- তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন এটি প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর তেলআবিবে অবস্থিত।
- মোসাদকে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা বিবেচনা করা হয়। এটি বহির্বিশ্বে জুয়িশ কমিউনিটির স্বার্থ রক্ষায় কাজ করে।

উল্লেখ্য:
- মোসাদ ব্যতীত ইসরাইলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো আমান এবং শিনবেত।

তথ্যসূত্র - মোসাদ অফিসিয়াল ওয়েবসাইট।
৫১১.
গোয়েন্দা সংস্থা মোসাদের অফিসিয়াল নাম কোনটি?
  1. Central Intelligence Agency of Israel
  2. Israeli National Security Service
  3. Institute for Intelligence and Special Operations
  4. Central Institute for Coordination and Security
ব্যাখ্যা

⇒ Mossad:
- মোসাদ হলো ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- Mossad এর অফিসিয়াল নাম: The Institute for Intelligence and Special Operations.
- এর প্রধান কাজ হলো-
• তথ্য সংগ্রহ করা,
• গোপন অভিযান পরিচালনা এবং
• সন্ত্রাসবাদ দমন করা ৷
- এটি সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।
- আন্তর্জাতিক পর্যায়ে মোসাদ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার উপর নজরদারি করে।

⇒ উল্লেখ্য:
- ইসরায়েল আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা Shin Bet (Shabak), Aman.

⇒ বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com

৫১২.
নকশালবাড়ি আন্দোলনের সাথে কার নাম জড়িত?
  1. নুরুল দ্বীন
  2. চারু মজুমদার
  3. জুম্মা খান
  4. পরেশ বড়ুয়া
ব্যাখ্যা
- নকশালবাড়ি আন্দোলন হলো ভারতের একটি মাওবাদী আন্দোলন। ১৯৬৭ সালের ২৫শে মে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রাম থেকে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
- নকশালবাডি আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ উল্লেখযোগ্য।
- নকশালবাড়ি আন্দোলন পশ্চিমবঙ্গ ব্যতীত বিহার, উড়িষ্যাসহ বেশ কিছু রাজ্যে বিস্তৃতি লাভ করেছিলো। তবে বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।
- এই আন্দোলনের লক্ষ্য ছিলো ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করা।
(তথ্যসূত্রঃ বিবিসি বাংলা)
৫১৩.
'আমান' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইরান
  2. পাকিস্তান
  3. রাশিয়া
  4. ইসরায়েল
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
৫১৪.
ভারতের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা RAW প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
• RAW:
→ ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা- RAW.
→ এর পূর্ণরুপ- Research and Analysis Wing (RAW)।
→ এটি প্রতিষ্ঠা লাভ করে-১৯৬৮ সালে।
→ RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।
→ প্রতিষ্ঠাকালিন পরিচালক ছিলেন - রামেশ্বর নাথ কাও।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫১৫.
নিম্নের কোন দেশটি সামরিক জোট 'Joint Expeditionary Force'-এর সদস্য নয়? (নভেম্বর, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্র
  2. ডেনমার্ক
  3. যুক্তরাজ্য
  4. লিথুয়ানিয়া
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র সামরিক জোট 'Joint Expeditionary Force'-এর সদস্য নয়। 

Joint Expeditionary Force:

- Joint Expeditionary Force হলো যুক্তরাজ্য-নেতৃত্বাধীন একটি উত্তর ইউরোপীয় সামরিক জোট।
- এই জোট সংকট মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। 
- গঠিত হয়: ২০১৪ সালে।
- সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশসমূহ: যুক্তরাজ্য, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে এবং সুইডেন।
উদ্দেশ্য: উত্তর ইউরোপ এবং উত্তর আটলান্টিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সংকট মোকাবিলায় প্রতিক্রিয়া জানানো।
কার্যকারিতা: জেইএফ-এর নিজস্ব বাহিনী আছে যা প্রয়োজন অনুযায়ী দ্রুত মোতায়েন করা যায়। প্রয়োজনে এটি NATO, UN বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অধীনেও কাজ করতে পারে।

উল্লেখ্য, 
- ৫ নভেম্বর, ২০২৫ তারিখে জেইএফ-এ ‘বর্ধিত অংশীদারিত্ব’ মর্যাদা পেয়েছে ইউক্রেন।

উৎস: Joint Expeditionary Force ওয়েবসাইট।

৫১৬.
ফার্ক কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ফিলিপাইন
  2. কলম্বিয়া
  3. বলিভিয়া
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
FARC বা ফার্ক:
- FARC (Fuerzas Armadas Revolucionarias de Colombia) হলো কলম্বিয়ার একটি মার্কসবাদী গেরিলা সংগঠন। 
- এটি ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির (PCC) সামরিক শাখা হিসেবে গঠিত হয়।
- এটি কলম্বিয়ার বৃহত্তম বিদ্রোহী গোষ্ঠী, যার প্রায় ১০,০০০ সশস্ত্র যোদ্ধা ও হাজারো সমর্থক রয়েছে।
- দারিদ্র্য বিমোচন ও সম্পদের পুনর্বণ্টনকে সমর্থন করে।
- বহুজাতিক কোম্পানি ও বিদেশি সরকার, বিশেষত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করে।
- FARC দীর্ঘদিন ধরে কলম্বিয়ার রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

উৎস: Britannica.
৫১৭.
ইতিহাস বিখ্যাত দুর্ধর্ষ গুপ্তচর নারী সিলভিয়া কোন গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন?
  1. আমান
  2. আইএসআই
  3. এমএসএস
  4. সিআইএ
ব্যাখ্যা
আমান:
- আমান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।
- আমান হলো ইসরাইলের মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি।
- এটি ১৯৪৮ সালে গঠিত হয়।
- হিব্রু ভাষায় এই সংস্থাটিকে বলা হয় 'আগাফ হা-মোডিলিন'।

উল্লেখ্য,
- ইতিহাস বিখ্যাত দুর্ধর্ষ গুপ্তচর নারী সিলভিয়া ছিলেন আমান গোয়েন্দা সংস্থার অন্যতম সদস্য।
- প্রায় ২০ বছর ধরে ফিলিস্তিনি সংগঠন ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যদের খুঁজে বের করে হত্যা করার যে অপারেশন ছিল, তা পরিচালনা করেছিলেন এই গুপ্তচর।

অন্যদিকে -
- পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা হচ্ছে আইএসআই। ১৯৪৮ সালে গঠিত হয় এই সংস্থাটি।
- এমএসএস চীনের গোয়েন্দা সংস্থা গওজিয়া অ্যাংকেন বু অথবা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি। এটি বিশ্বজুড়ে এমএসএস (MSS) নামে পরিচিত।
- সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম তুখোর গোয়েন্দা সংস্থা যা সিআইএ (CIA) নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। 

উৎস: Britannica.
৫১৮.
হামাসের প্রতিষ্ঠাতা -
  1. শেখ আহমদ ইয়াসিন
  2. ইয়াসির আরাফাত
  3. মাহমুদ আব্বাস
  4. হাসান আল-বান্না
ব্যাখ্যা
হামাস:
- হামাস হলো ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন,
- এটা ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন।
- ২০০৬ সাল থেকে হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণে রয়েছে।
- এর সামরিক শাখার নাম আল-কাসাম ব্রিগেড,
- এটা ফিলিস্তিনের প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে।

উল্লেখ্য,
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

সূত্র: বিবিসি এবং আল জাজিরা, প্রথম আলো।
৫১৯.
CIA এর পূর্ণরূপ কোনটি?
  1. Chief Intelligence Agency
  2. Central Intelligence Agency
  3. Core Investigative Agency
  4. Central Information Agency
ব্যাখ্যা
CIA:
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- CIA এর পূর্ণরূপ হল Central Intelligence Agency.
- সদর দপ্তর: ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত।
- প্রতিষ্ঠিত হয়: ১৮ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে।
- বর্তমান পরিচালক উইলিয়াম জে. বার্নস। (মে, ২০২৫)
- CIA বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বহুমাত্রিক তৎপরতায় নিয়োজিত।

তথ্যসূত্র - CIA ওয়েবসাইট।
৫২০.
Federal Bureau of Investigation এর বর্তমান পরিচালক কে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. স্কট অল্ডেন
  2. গ্যারি অলড্রিচ
  3. ব্রায়ান ড্রিসকল
  4. জেমস ই আমোস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

FBI:
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- গোয়েন্দা সংস্থাটি ১৯০৮ সালের ২৬ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এভিনিউতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান পরিচালক ব্রায়ান ড্রিসকল। (ফেব্রুয়ারি, ২০২৫)
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।
৫২১.
'Shin Bet' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. পাকিস্তান
  2. রাশিয়া
  3. ইসরায়েল
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- যুক্তরাজ্য: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
৫২২.
সম্প্রতি অস্ত্র পরিত্যাগ ও সংগঠন বিলুপ্তির সিদ্ধান্ত নেয় কোন সশস্ত্র সংগঠন? [জুন, ২০২৫]
  1. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি
  2. বেলুচিস্তান লিবারেশন আর্মি
  3. দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK): 
- সম্প্রতি অস্ত্র পরিত্যাগ ও সংগঠন বিলুপ্তির সিদ্ধান্ত নেয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (PKK)। 

- PKK (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) হল একটি সশস্ত্র কুর্দি জাতীয়তাবাদী সংগঠন।
- এটি ১৯৭০-এর দশকের শেষদিকে আবদুল্লাহ “আপো” ওজালান প্রতিষ্ঠা করেন।
- প্রাথমিক লক্ষ্য ছিল: একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
- পরবর্তী লক্ষ্য বদলায়: সংগঠনটি পরে স্বাধীনতার দাবির বদলে কুর্দিদের জন্য স্বায়ত্তশাসনের দাবিতে জোর দেয়।
- কুর্দি জনগোষ্ঠী কয়েক শতাব্দী ধরে বসবাস করছে: পূর্ব তুরস্ক, উত্তর ইরাক, পশ্চিম ইরান, উত্তর সিরিয়ার কিছু অংশ, আর্মেনিয়ার সীমিত অঞ্চল। 
- যদিও কুর্দিদের একটি নিজস্ব দেশ গঠনের ইচ্ছা দীর্ঘদিনের, তারা কখনও একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে পারেনি।

সাম্প্রতিক ঘটনা:
- মার্চ ২০২৫: PKK যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
- মে ২০২৫: তারা অস্ত্র পরিত্যাগ ও সংগঠন বিলুপ্তির সিদ্ধান্ত নেয়।

উৎস: Britannica.
৫২৩.
মোসাদের পূর্ণ নাম কী?
  1. Military Intelligence and Security Agency
  2. Central Bureau of Investigation
  3. Foreign Intelligence Service
  4. Institute for Intelligence and Special Operations
ব্যাখ্যা

মোসাদ:
- ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর পূর্ণনাম: Institute for Intelligence and Special Operations.

উল্লেখ্য,
- মোসাদ বিশ্বের বৃহত্তম গুপ্তচরবৃত্তি সংস্থাগুলির মধ্যে অন্যতম।
- প্রতিষ্ঠিত হয়: ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- বর্তমান পরিচালক (Director): ডেভিড বার্নিয়া (David Barnea)।
- সদরদপ্তর: তেলআবিব, ইসরাইল।
- প্রথম পরিচালক: রুভেন শিলোয়াহ (Reuven Shiloah)।

⇒ মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ, কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা, গুপ্তহত্যা, বৈদেশিক নীতি-নির্ধারণে সহায়তা, কাউন্টার টেররিজম, নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি, বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি, শত্রু এজেন্টদের সন্ধান, সাইবার ওয়ারফেয়ার পরিচালনা, নতুন প্রযুক্তি সংগ্রহ, ক্ল্যান্ডেস্টাইন অপারেশন পরিচালনা, ড্রোন আক্রমণ, গুপ্ত কারাগার পরিচালনা, বিশ্বের বড় বড় করপোরেশনের নীতিনির্ধারণের চেষ্টা, ইন্ডাস্ট্রিয়াল স্পিওনাজ ইত্যাদি কাজ করে থাকে।

⇒ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিখ্যাত অপারেশনগুলো হচ্ছে -
- ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে হত্যাকাণ্ডের প্রতিশোধ (Operation Wrath of God),
- ১৯৯০ সালের অপারেশন জেরাল্ড বুল কিলিং,
- ১৯৯২ সালের আতেফ বেইসো হত্যাকাণ্ড,
- ১৯৬০ সালে আর্জেন্টিনায় আইখম্যান হান্ট, ১৯৬৫ সালে হেবাররত চুকারস হত্যা,
- ১৯৬৩-৬৬ সালের অপারেশন ডায়মন্ড,
- ২০১০ সালের মোহাম্মদ আল মাবহু হত্যাকাণ্ড।

উৎস: i) Center for Israel Education ওয়েবসাইট।
ii) Britannica.

৫২৪.
হুতি আন্দোলন কবে শুরু হয়েছিল?
  1. ১৯৬০-এর দশকে
  2. ১৯৭০-এর দশকে
  3. ১৯৮০-এর দশকে
  4. ১৯৯০-এর দশকে
ব্যাখ্যা
হুতি বিদ্রোহী:
- হুতি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- উত্তর ইয়েমেনের শাদা শহরে হুতি বিদ্রোহের জন্ম। জাইদি শিয়া বাহিনী থেকে এর উৎপত্তি। তাদের নেতা নির্বাচন করা হতো হুতি উপজাতি থেকে।
- হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- ১৯৯০ এর দশকে এই গোষ্ঠীটির উত্থান।
- তাদের নেতা হুসেইন আল-হুতি।
- হুতিরা আনসারুল্লাহ নামে পরিচিত।
- হুতিরা ২০১৪ সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে।

⇒ হুতি আন্দোলন:
- ১৯৯০-এর দশকের শেষের দিকে তাদের নেতা হুসেইন আল-হুতি শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন।
- জাইদিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করলেও ১৯৬২ সালে গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- এরপর তারা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ে।
- সুন্নি মৌলবাদ মোকাবিলা বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবিলায় আল-হুতি আন্দোলন গড়ে তোলেন।
- সেই আন্দোলনই ক্রমে সশস্ত্র রূপ নেয়।

উৎস: Britannica.
৫২৫.
জঙ্গি সংগঠন 'লস্কর-ই-তৈইয়্যেবা' প্রধানত কোন দেশে তৎপর?
  1. ভারত
  2. আফগানিস্তান
  3. সিরিয়া
  4. ইসরায়েল
ব্যাখ্যা

লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- ইসলামী সংগঠনটি যা সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত । 
- প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করেছিল।

উল্লেখ্য,
- ২০০১ সালে ভারতীয় পার্লামেন্ট ভবনে হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার জন্যে ভারত সরকার লস্কর-ই-তৈইয়্যেবাকে দায়ী করে থাকে।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র পাকিস্তানি চরমপন্থি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার শাখা হিসেবে পরিচিত 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'কে (টিআরএফ) 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করেছে।
- ২০১৯ সালে গঠিত টিআরএফ'কে লস্কর-ই-তৈয়বার ‘ছদ্মবেশী ও প্রতিনিধি সংগঠন’ হিসেবে বর্ণনা করেছেন রুবিও। দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা সাউথ এশিয়া টেররিজম পোর্টালের ভাষ্য, টিআরএফ লস্কর-ই-তৈয়বার একটি শাখা। 
- প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীর রেজিস্ট্যান্স’ নামেও পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ পেহেলগামে হামলার দায় প্রথমে স্বীকার করে। তবে কয়েক দিন বাদে এই দায় অস্বীকার করে।

উৎস: i) Britannica.
ii) BBC. 

৫২৬.
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. মিশর
  2. তুরস্ক
  3. ইরান
  4. সৌদি আরব
ব্যাখ্যা
• ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (IRGC) 
 - ইরানের সশস্ত্র বাহিনীর শাখা, ইরানের নিয়মিত সেনাবাহিনী থেকে স্বাধীন ।
- ইরানের নেতা রুহুল্লাহ খোমেনি ১৯৭৯ সালের এপ্রিলে ডিক্রির মাধ্যমে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) প্রতিষ্ঠা করেন।
- এবং ইরানের বিপ্লবের (১৯৭৮-৭৯) পরে গঠিত ইসলামী প্রজাতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব দেন।
- ইরান-ইরাক যুদ্ধে IRGC-এর অংশগ্রহণ (১৯৮০-৮৮) এর ভূমিকা এবং শক্তি উভয়েরই বিস্তৃতি ঘটায়।
- এটিকে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনীতে পরিণত করে, যার নিজস্ব সেনাবাহিনী , নৌবাহিনী এবং বিমানবাহিনী এবং পরবর্তীতে তার নিজস্ব গোয়েন্দা শাখা।

উৎস: ব্রিটানিকা। 
৫২৭.
গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ভিয়েতনাম
  2. মিয়ানমার
  3. লাওস
  4. চীন
ব্যাখ্যা
মিয়ানমারের গেরিলা সংগঠন:
- গডস আর্মি মিয়ানমারের কারেন রাজ্যের একটি গেরিলা সংগঠন,
- এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বারা পরিচালিত।
- এই সংগঠনটি কারেন ন্যাশনাল ইউনিয়ন (KNU) থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছে।
- এর প্রতিষ্ঠাতা ছিলেন লুথার এবং জনি নামের দুই কিশোর।

বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের গোয়েন্দা সংস্থা: 
- FBI (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) হলো যুক্তরাষ্ট্রের একটি প্রধান গোয়েন্দা সংস্থা।
- MI-6 (সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস) হলো যুক্তরাজ্যের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- RAW (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) হলো ভারতের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা।
- FSS (ফেডারেল সিকিউরিটি সার্ভিস) হলো রাশিয়ার গোয়েন্দা সংস্থা। 
- MOSSAD হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা।

উৎস: নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
৫২৮.
'ডেল্টা ফোর্স' কত সালে প্রতিষ্ঠালাভ করে?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৯ সালে
ব্যাখ্যা

• ডেল্টা ফোর্স: 
- ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী বিশেষ অভিযান ইউনিট।
- সদর দপ্তর: ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলাইনা।
- প্রতিষ্ঠা: ১৯ নভেম্বর ১৯৭৭ সালে বেকউইথ এবং কর্নেল থমাস হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ডেল্টা ফোর্স গঠনের ধারণাটি আসে কর্নেল চার্লস বেকউইথের কাছ থেকে।
- তিনি ছিলেন একজন গ্রিন বেরেট (একটি বিশেষায়িত ফোর্স) এর সদস্য এবং ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ সৈনিক।
- এটি Combat Applications Group (CAG), Army Compartmented Elements (ACE), Task Force Green এবং সংক্ষেপে “the Unit” নামেও পরিচিত, পাশাপাশি বিভিন্ন গোপন কভার নামও রয়েছে।
- এটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সরাসরি অধীনে কাজ করে।

• দায়িত্ব: 
- এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত।
- মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি নির্দেশে এ ইউনিটকে সবচেয়ে জটিল, গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠানো হয়।

প্রসঙ্গত, 
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে নিজেদের বিশেষায়িত বাহিনী ‘ডেল্টা ফোর্স’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। 

উৎস: ব্রিটানিকা ও প্রথম আলো।

৫২৯.
নিচের কোনটি 'জইশ-ই-মোহাম্মদ' এর সাথে সম্পর্কিত?
  1. গেরিলা সংগঠন
  2. রাজনৈতিক সংগঠন
  3. সামাজিক সংগঠন
  4. অর্থনৈতিক সংগঠন
ব্যাখ্যা
জইশ-ই-মোহাম্মদ:
- জইশ-ই-মোহাম্মদ হলো পাকিস্তানভিত্তিক কাশ্মীরী গেরিলা সংগঠন হিসেবে পরিচিত। মাওলানা মাসুদ আজহার ১৯৯৯ সালে জইশ-ই-মোহাম্মদ প্রতিষ্ঠা করেন।
- ২০০২ সালে পাকিস্তান সরকার জইশ-ই-মোহাম্মদকে নিষিদ্ধ ঘোষণা করলেও সংগঠনটি এখনও তৎপর রয়েছে।
- ২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলা, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাটিতে হামলা এবং ২০১৯ সালে পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে হামলার জন্যে ভারত সরকারজইশ-ই-মোহাম্মদকে দায়ী করে আসছে।  জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাওলানা মাসুদ আজহারকে গ্লোবাল টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে।

সূত্র:- বিবিসি ওয়ার্ল্ড ও South Asia Terrorism Portal।
৫৩০.
হামাস প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ২০০০ সালে
ব্যাখ্যা
- হামাস প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে।
- এই সংগঠনটি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে শেখ আহমেদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন।

হামাস:
- হামাস হলো ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংগঠন,
- এটা ১৯৮৭ সালে শেখ আহমেদ ইয়াসিন প্রতিষ্ঠা করেন।
- ২০০৬ সাল থেকে হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য,
- এর সামরিক শাখার নাম আল-কাসাম ব্রিগেড,
- এটা ফিলিস্তিনের প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমা দেশগুলো একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিত্রিত করে আসছে।

সূত্র: বিবিসি এবং আল জাজিরা, প্রথম আলো।
৫৩১.
'ফেয়ার ফ্যাক্স' কী?
  1. গোয়েন্দা সংস্থা
  2. মানবাধিকার সংস্থা
  3. পরিবেশ বিষয়ক সংস্থা
  4. বিশেষ যোগাযোগ ব্যবস্থা
ব্যাখ্যা

• ফেয়ার ফ্যাক্স (Fairfax):
- ফেয়ার ফ্যাক্স যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

যুক্তরাষ্ট্রের অন্যান্য গোয়েন্দা সংস্থা:
• Central Intelligence Agency (CIA),
• Defense Intelligence Agency (DIA),
• Federal Bureau of Investigation (FBI)।

উৎস: ব্রিটানিকা।

৫৩২.
FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইসরায়েল
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরান
  4. রাশিয়া
ব্যাখ্যা

Federal Bureau of Investigation:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র - FBI অফিসিয়াল ওয়েবসাইট।

৫৩৩.
'SAVAK' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. পাকিস্তান
  2. রাশিয়া
  3. ইসরায়েল
  4. ইরান
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB)।
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI)।
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA)।
- রাশিয়া: Federal Security Service (FSB)।
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6)।
- ইসরায়েল: MOSSAD।
- ইরান: SAVAK।

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
৫৩৪.
নিম্নের কোন সংস্থাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করার জন্য সারা বিশ্বে গােয়েন্দা কার্যক্রম পরিচালনা করে?
  1. CIA
  2. CBI
  3. FBI
  4. FSB
ব্যাখ্যা
- CIA এর পূর্ণরূপ Central Intelligence Agency।
- CIA মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক বিষয়ক গােয়েন্দা সংস্থা।
- সংস্থাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করার জন্য সারা বিশ্বে গােয়েন্দা কার্যক্রম পরিচালনা করে।
- এই উদ্দেশ্যে সংস্থাটি - তথ্য সংগ্রহ, তথ্য | প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ, অন্য দেশের রাজনীতি নিয়ন্ত্রণ, গােপন মিশন পরিচালনা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে।
- প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান কর্তৃক স্বাক্ষরিত National Security Act of 1947 - অনুসারে, ২৬ জুলাই, ১৯৪৭ সালে CIA প্রতিষ্ঠা লাভ করে।
- CIA এর সদরদপ্তর - ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।
- সংস্থাটির প্রধানের পদবী – ডিরেক্টর/পরিচালক।
৫৩৫.
নিচের কোনটি মার্কিন বাহিনীর তালেবান বিরোধী অভিযান? 
  1. অপারেশন ডেজার্ট ফক্স
  2. অপারেশন সি এঞ্জেল 
  3. অপারেশন অ্যানাকোন্ডা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
অপারেশন অ্যানাকোন্ডা:  

• আফগান যুদ্ধে মার্কিনদের অন্যতম সফল সামরিক অভিযান। 
• পরিচালিত হয়: ২ মার্চ থেকে ১৮ মার্চ, ২০০২। 
• অবস্থানঃ শাহীকোট উপত্যকা, পাকতিয়া, আফগানিস্তান।
• অপারেশন পরিচালনা করে দুটি পৃথক দল- ‘টিএফ হ্যামার’ এবং ‘টিএফ এনভিল’
• ফলাফল: মার্কিন বাহিনী জয়লাভ করে। 
• মার্কিন ১৫ জন নিহত হয় এবং তালেবান আর আল কায়েদার প্রায় ৩০০ থেকে ৪০০ জন নিহত হয়।  

উৎস: বিবিসি নিউজ এবং An official website of the United States government. 
৫৩৬.
থাড (THAAD) কী?
  1. ক) মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা
  2. খ) গোয়েন্দা সংস্থা
  3. গ) সন্ত্রাসী সংস্থা
  4. ঘ) পরিবেশ সংস্থা
ব্যাখ্যা
থাড (THAAD):
-
থাড বা Terminal High Altitude Area Defense (THAAD) হচ্ছে এক ধরনের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।
- মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সংস্থা লকহিড মার্টিন থাড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে।
- শত্রু কোনো দেশ থেকে যদি কোনো মিসাইল নিক্ষেপিত হয়, থাড প্রতিরক্ষা ব্যবস্থা তা মহাশূন্যেই ধ্বংস করে দিতে সক্ষম।
- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি ব্যবহার করে এবং ইতোমধ্যে আরব আমিরাত, তুরষ্ক ও দক্ষিণ কোরিয়াতে তা মোতায়েন করা হয়েছে।
- থাড মিসাইল-এর ব্যাপ্তি ১২৫ মাইল।
- থাড মিসাইল ব্যাটারী এক সাথে ৬টি মিসাইল নিক্ষেপ করতে পারে এবং শত্রু মিসাইল টার্গেটে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম।
- প্রতিটি থাড মিসাইল ব্যাটারীর মূল্য ৮০০ মিলিয়ন ডলার।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান। 
৫৩৭.
CIA-এর পূর্ণরূপ কী?
  1. Central Intelligence Association
  2. Central Investigation Agency
  3. Criminal Investigation Agency
  4. Central Intelligence Agency
ব্যাখ্যা

CIA:
- CIA-এর পূর্ণরূপ: Central Intelligence Agency.
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯৪৭ সালে।
- সদর দপ্তর: ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।

⇒ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এই সংস্থার দায়িত্ব।
- CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে গঠিত অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস (OSS)-এর উত্তরসূরী হিসেবে CIA-এর জন্ম।

উল্লেখ্য,
- ১৯৪২ সালের জুন মাসে রুজভেল্ট মার্কিন বিদেশী গোয়েন্দা তথ্য সংগ্রহের খণ্ডিত এবং অসংলগ্ন স্ট্র্যান্ডগুলিকে একক সংস্থায় একত্রিত করার জন্য OSS তৈরি করেছিলেন।
- এর কাজ ছিলো যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর বিভিন্ন শাখা-প্রশাখার মধ্যে তথ্য আদান-প্রদান করা।

উৎস: i) Britannica.
ii) CIA ওয়েবসাইট।

৫৩৮.
'Central Intelligence Agency' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে-
  1. ১৯৪৩ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
CIA:
- Central Intelligence Agency মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিদেশী গোয়েন্দা সংস্থা।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে-১৯৪৭ সালে।
- CIA এর সদর দপ্তর- ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।
- CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।
- যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এই সংস্থার দায়িত্ব।

সূত্র: Britannica.com
৫৩৯.
IRGC কোন দেশের বিপ্লবী রক্ষীবাহিনী?
  1. তুরস্ক
  2. ইরান 
  3. ইসরায়েল
  4. ফিলিস্তিন
ব্যাখ্যা

The Islamic Revolutionary Guard Corps (IRGC):
- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী।
- ইসলামি বিপ্লব এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতনের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ১৯৭৯ সালের ২২ এপ্রিল এটি প্রতিষ্ঠা করেন।

• ইসলামিক রেভল্যুশনারি গার্ডস ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- IRGC-এর কুদস ফোর্স মধ্যপ্রাচ্যে হামাস ও হিজবুল্লাহর মতো মিত্রদের সহযোগিতা করে।

উৎস: i) Council on Foreign Relations ওয়েবসাইট।
ii) Britannica.

৫৪০.
'হামাস' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) লেবানন
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
- হামাস, হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (ইসলামি প্রতিরোধ আন্দোলন) এর একটি সংক্ষিপ্ত রূপ) হল ফিলিস্তিনের একটি ইসলামিক রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে।
- হামাসের ইজ্ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড নামে একটি সামরিক শাখা আছে।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ১৯৮৭
- সদর দপ্তর: গাজা
- প্রতিষ্ঠাতা: আহমেদ ইয়াসিন, আবদেল আজিজ আল-রান্তিসি
- হামাস ১৯৮৭ সালের শেষদিকে প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থানের) শুরুতে গঠিত হয়। এর শিকড় মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখায় রয়েছে এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে একটি শক্তিশালী আর্থ-রাজনৈতিক কাঠামো দ্বারা সমর্থিত। 

উৎস: Britannica
৫৪১.
Irish Republican Army প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯১৯ সালে
  2. খ) ১৯১০ সালে
  3. গ) ১৯০৫ সালে
  4. ঘ) ১৯২২ সালে
ব্যাখ্যা
IRA:

- 'Irish Republican Army' (IRA) যাকে 'Provisional Irish Republican Army' ও বলা হয়।
- 'Irish Volunteers (১৯১৩) এর উত্তরাধিকারী হিসেবে IRA প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- আইআরএর উদ্দেশ্য ছিল আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনকে অকার্যকর করার জন্য সশস্ত্র শক্তি ব্যবহার করা এবং একটি স্বাধীন প্রজাতন্ত্রের বৃহত্তর উদ্দেশ্য অর্জনে সহায়তা করা।

তথ্যসূত্র - Britannica.com
৫৪২.
লস্কর-ই-তাইয়্যেবা কোন দেশের জঙ্গি সংগঠন? 
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান 
  3. জর্ডান 
  4. লেবানন 
ব্যাখ্যা

• লস্কর-ই-তৈইয়্যেবা:
- লস্কর-ই-তৈইয়্যেবা ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর একটি জঙ্গি সংগঠন।
- এটি কাশ্মীর উপত্যকায় তৎপর হলেও পরিচালিত হয় পাকিস্তান থেকে।
- ইসলামী সংগঠনটি যা সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত ।
- প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ।
- হাফিজ সাঈদ ১৯৮০ সালের দিকে এটি প্রতিষ্ঠা করেন।
- লস্কর-ই-তৈইয়্যেবা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করেছিল।

উৎস: ব্রিটানিকা। 

৫৪৩.
লস্কর-ই-তৈয়বা (এলইটি) কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন?
  1. সিরিয়া
  2. ইরান
  3. পাকিস্তান
  4. ইয়েমেন
ব্যাখ্যা
লস্কর-ই-তৈয়বা (এলইটি):
- জম্মু ও কাশ্মীরে সক্রিয় বৃহত্তম জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে একটি হচ্ছে লস্কর-ই-তৈয়বা।
- ১৯৮০-এর দশকের শেষের দিকে পাকিস্তানে লস্কর-ই-তৈয়বা প্রতিষ্ঠিত হয়।
- মারকাজ দাওয়াত–উল ইরশাদ নামক প্রচার ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রের সামরিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এলইটি।
- এটি শেষ পর্যন্ত সমগ্র ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।
- পাকিস্তানে অবস্থিত হলেও, লস্কর-ই-তৈয়বা প্রাথমিকভাবে পাকিস্তান- ভারত সীমান্তে জম্মু ও কাশ্মীরে কার্যক্রম পরিচালনা করতো।
- লস্কর-ই-তৈয়বা ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে প্রথম আক্রমণ চালায়।
- ১৯৯৯ সালের শুরুতে এই গোষ্ঠীটি ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে একাধিক আত্মঘাতী হামলা চালায়।
- পাকিস্তান সরকার ২০০২ সালের জানুয়ারিতে লস্কর-ই-তৈয়বাকে নিষিদ্ধ করে।
- জাতিসংঘ এবং ভারত কানাডা, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আরও কয়েকটি দেশের সাথে লস্কর-ই-তৈয়বাকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৪৪.
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মূলত কার সমর্থনপুষ্ট?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইরান
  3. তুরস্ক
  4. ইসরায়েল
ব্যাখ্যা

হুতি বিদ্রোহী:
- হুতি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- হুতিরা আনসারুল্লাহ নামে পরিচিত।
- ১৯৯০ এর দশকে এই গোষ্ঠীটির উত্থান।
- উত্তর ইয়েমেনের শাদা শহরে হুতি বিদ্রোহের জন্ম। জাইদি শিয়া বাহিনী থেকে এর উৎপত্তি।
- তাদের নেতা নির্বাচন করা হতো হুতি উপজাতি থেকে।
- তাদের নেতা হুসেইন আল-হুতি।
- হুথিরা ২০১৪ সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছে।

⇒ হুতি বিদ্রোহীরা মূলত ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী।
- তারা গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহর মতোই ইসরায়েলবিরোধী 'এক্সিস অব রেসিস্টেন্স' বা 'প্রতিরোধ অক্ষের' অংশ।
- ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে জাহাজগুলোয় হামলা চালায় এই গোষ্ঠী।

উৎস: i) Britannica.
ii) BBC.

৫৪৫.
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী নয় কোনটি?
  1. ক) ব্ল্যাক সেপ্টেম্বর
  2. খ) আল ফাতাহ
  3. গ) ফোর্স-১৭
  4. ঘ) এম-১৯
ব্যাখ্যা
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী

- ব্ল্যাক সেপ্টেম্বর
- আল ফাতাহ
- পিএলও
- ফোর্স-১৭

উল্লেখ্য, এম-১৯ (M-19) কলম্বিয়ার স্বাধীনতাকামী গোষ্ঠী।


তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৪৬.
'Hamas' is considered a major group in the context of which geopolitical issue?
  1. Middle Eastern trade relations
  2. European Union expansion
  3. Global environmental issues
  4. Palestinian independence and liberation
ব্যাখ্যা
হামাস:

- হামাস ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
- হামাসের সামরিক শাখার নাম ইজ্জাদিন আল কাসেম বিগ্রেড।
- হামাসের রাজনৈতিক শাখার বর্তমান প্রধান ইসমাইল হানিয়া।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দৃষ্টিতে হামাস সন্ত্রাসী সংগঠন।

তথ্যসূত্র: বিবিসি এবং আল জাজিরা।
৫৪৭.
ভারতের স্বাধীনতাকামী গোষ্ঠী কোনটি?
  1. ক) JKLF
  2. খ) NLFT
  3. গ) ULFA
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
ভারতের স্বাধীনতাকামী গোষ্ঠী

- JKLF (Jammu Kashmir Liberation Front) (কাশ্মীর)
- NLFT (National Liberation Front of Tripura) (ত্রিপুরা)
- ULFA (United Liberation Front of Assam) (আসাম)
- Manipur State Council (মণিপুর)


তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৪৮.
ফার্ক ও কলম্বিয়া সরকারের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদিত হয় -
  1. ২০১০ সালে
  2. ২০১২ সালে
  3. ২০১৪ সালে
  4. ২০১৬ সালে
ব্যাখ্যা
ফার্ক (FARC):
- FARC-এর পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia.
- এটি কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ফার্কের প্রতিষ্ঠাতা ম্যানুয়েল মারুলেন্দা।
- এরা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী।

উল্লেখ্য,
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সানতোস ফার্ক গেরিলাদের সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
- কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফার্ক গ্যারিলাদের একটি শান্তি এলাকায় রাখা হয়েছে, যাতে করে তাদেরকে পুনর্বাসন করা যায়।

উৎস: Britannica.
৫৪৯.
ISI একটি-
  1. ক) মানবাধিকার সংস্থা
  2. খ) গোয়েন্দা সংস্থা
  3. গ) পরিবেশ সংস্থা
  4. ঘ) সংবাদ সংস্থা
ব্যাখ্যা
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা:

- ISI পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থা।
- বাংলাদেশ - NSI.
- রাশিয়া - FSB.
- ভারত - RAW.
- শ্রীলংকা - NIB.
- ব্রিটেন - SIS/M16.
- যুক্তরাষ্ট্র - CIA.
- ইসরায়েল - MOSSAD.

তথ্যসূত্র - Britannica.com
৫৫০.
আবু সায়াফ গ্রুপ কোন দেশের সশস্ত্র সংগঠন?
  1. ইন্দোনেশিয়া
  2. ফিলিপাইন
  3. ইরাক
  4. সিরিয়া
  5. থাইল্যান্ড
ব্যাখ্যা
আবু সায়াফ গ্রুপ: 
- আবু সায়াফ গ্রুপ (Abu Sayyaf Group - ASG) ফিলিপাইনের একটি সশস্ত্র উগ্রপন্থী সংগঠন।
- ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ফিলিপাইনে একাধিক সন্ত্রাসী হামলা চালিয়েছে, যার মধ্যে ২০০০ ও ২০০১ সালে আলোচিত অপহরণ ও সহিংস কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও অন্যান্য দেশ এই সংগঠনটিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।
- এটি আল-কায়েদার সাথে সম্পর্কিত ছিল এবং পরবর্তীতে ইসলামিক স্টেট (ISIS)-এর প্রতি আনুগত্য প্রকাশ করে।
- আবু সায়াফ সাধারণত অপহরণ, চাঁদাবাজি ও বোমা হামলার মাধ্যমে তহবিল সংগ্রহ করে।

উৎস: Britannica.
৫৫১.
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের কোন গোষ্ঠীকে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে চিহ্নিত করেন? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. হিজবুল্লাহ
  2. আল-শাবাব
  3. হুতি বিদ্রোহী
  4. থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স
ব্যাখ্যা
হুতি বিদ্রোহী:
- হুতি ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী।
- উত্তর ইয়েমেনের শাদা শহরে হুতি বিদ্রোহের জন্ম।
- ১৯৯০ এর দশকে গোষ্ঠীটির উত্থান হয়।
- ২০১৪ সালে ক্ষমতা দখলের পর থেকে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল হুতিদের দখলে রয়েছে।

সম্প্রতি,
- ইয়েমেনের হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৫৫২.
হামাস ফিলিস্তিনের কোন অংশ নিয়ন্ত্রণ করে?
  1. জেরুজালেম
  2. তেল আবিব
  3. পশ্চিম তীর
  4. গাজা
ব্যাখ্যা
• হামাস:
- -হামাসের অর্থ হলো ইসলামি প্রতিরোধ আন্দোলন।
- আরবি ভাষায় এর অর্থ হলো গভীর অনুভূতি বা উদ্যম।
- হামাস ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহেমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
- গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার (১৪১ বর্গমাইল)।
- এই স্থানে ২০ লাখেরও বেশি লোকের বাস। 
 - হামাসের সামরিক শাখার নাম ইজ্জাদিন আল কাসেম বিগ্রেড।
- হামাসের রাজনৈতিক শাখার বর্তমান প্রধান ইসমাইল হানিয়া।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দৃষ্টিতে হামাস সন্ত্রাসী সংগঠন।

উৎস: বিবিসি এবং আল জাজিরা।
৫৫৩.
'উলফা' ভারতের কোন রাজ্যের সশস্ত্র সংগঠন?
  1. রাজস্থান
  2. মণিপুর
  3. কেরালা
  4. আসাম
ব্যাখ্যা
⇒ 'উলফা' ভারতের আসামের সশস্ত্র সংগঠন।

উলফা:

- United Liberation Front of Assam - ULFA ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- উলফার নেতাদের মধ্যে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উল্লেখযোগ্য।
- বাংলাদেশের আলোচিত দশট্রাক অস্ত্রের চোরাচালানের সাথে উলফা জড়িত ছিলো।

তথ্যসূত্র - South Asia Terrorism Portal.
৫৫৪.
‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (STC)’ কোন দেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী?
  1. ইয়েমেন
  2. সিরিয়া
  3. ফিলিপাইন
  4. সুদান
ব্যাখ্যা

সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (STC):
- সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (STC) হলো ইয়েমেনের একটি রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- গঠিত হয়: ১১ মে, ২০১৭।
- প্রধান নেতা: আইদারুস আল-জুবাইদি (Aidarus al-Zubaydi)।
- এরা দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতা বা বিচ্ছিন্নতার দাবিতে কাজ করে।
- এরা সংযুক্ত আরব আমিরাত (UAE)-এর সমর্থনপুষ্ট ছিল।

উল্লেখ্য,
- STC ইয়েমেনের গৃহযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশেষ করে দক্ষিণাঞ্চলে। 
- সাম্প্রতিক সময়ে এটি একটি বড় অভিযান চালিয়ে দক্ষিণ ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণে নেয়, কিন্তু সৌদি-সমর্থিত সরকারের প্রত্যুত্তরে পরাজিত হয়।

উৎস: Britannica.

৫৫৫.
‘টুপাক আমারু’ গেরিলা সংগঠনটি প্রতিষ্ঠার সাথে জড়িত-
  1. ক) ভিক্টর পোলো
  2. খ) আহমেদ আবদি গোদানে
  3. গ) ইমাদ মুঘনিয়েহ
  4. ঘ) আব্বাস আল-মুসাওয়ি
ব্যাখ্যা
- বিংশ শতকের আশির দশকের শুরুর দিকে পেরুর মার্কসবাদী নেতা ভিক্টর পোলোর নেতৃত্বে Túpac Amaru Revolutionary Movement (MRTA) গঠিত হয়। 
- এটি একটি গেরিলা সংগঠন।
- এটি পেরুতে কিউবার আদলে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সাল থেকে সশ্বস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।
- শাইনিং পাথ পেরুর অপর একটি গেরিলা কমিউনিস্ট সংগঠন।

তথ্যসূত্র:- কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট।
৫৫৬.
'মোসাদ' (MOSSAD) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) ভারত
  2. খ) জাপান
  3. গ) ইসরায়েল
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
মোসাদ:
- বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে তৎপর গোয়েন্দা সংস্থার নাম মোসাদ (MOSSAD)।
- এটি ইসরাইলের গোয়েন্দা সংস্থা, যা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি পরিচালিত হয়ে থাকে।
- মোসাদ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ১৩ ডিসেম্বর।
- মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এমএসএস, এফএসবি, হিজবুল্লাহ এবং হামাস।
- প্রতিষ্ঠাতা - দাভিদ বেন গুরিয়ন।
- সদর দপ্তর - তেল আবিব, ইসরাইল।

উৎস:- মোসাদ ওয়েবসাইট।
৫৫৭.
Federal Bureau of Investigation কোন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা?
  1. রাশিয়া 
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ভারত
ব্যাখ্যা

FBI:
- FBI-এর পুর্ণরূপ: Federal Bureau of Investigation.
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- প্রতিষ্ঠা লাভ: ২৬ জুলাই, ১৯০৮। 
- প্রতিষ্ঠাতা: অ্যাটর্নি জেনারেল চার্লস জে. বোনাপার্ট। 
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।

⇒ FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংগঠিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশী যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

উৎস: FBI ওয়েবসাইট।

৫৫৮.
’মোসাদ’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. হেব্রন
  2. জেরুজালেম
  3. হাইফা
  4. তেলআবিব
ব্যাখ্যা

• মোসাদ:
- ​​মোসাদ ইসরায়েলের মূল গোয়েন্দা সংস্থা এবং এটি আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত প্রভাবশালী। 
- এটি প্রতিষ্ঠিত হয় ১৩ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন।
- সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল।
- মোসাদ কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমন নিয়ে।
- এর পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন।
- এটি বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর একটি।
- মোসাদের কার্যক্রম এবং বাজেট কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয়।

উৎস: ব্রিটানিকা।

৫৫৯.
'রেড আর্মি' কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ক) রাশিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) জাপান
  4. ঘ) ফিলিস্তিন
ব্যাখ্যা
জাপানের কমিউনিস্ট উগ্রপন্থী সংগঠন হলো রেড আর্মি। এর প্রতিষ্ঠাতা ফুসেকা শিজেনবো নামে একজন নারী। ১৯৭১ সালে লেবাননে তিনি এটি প্রতিষ্ঠা করেন। এই সংগঠন বিশ্বব্যাপী অনেকগুলো আলোচিত অপারেশন পরিচালনা করে। এর মধ্যে অন্যতম হলো ১৯৭৭ সালে বাংলাদেশের ঢাকায় জাপানের বিমান ছিনতাই করে নিয়ে আসা।
২০০০ সালে ফুসেকা জাপানে গ্রেফতার হলে রেড আর্মি এর কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। ২০০১ সালে ফুসেকা রেড আর্মি বিলুপ্ত ঘোষণা করেন।
উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।
৫৬০.
হামাসের রাজনৈতিক ব্যুরোর বর্তমান প্রধান কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ইয়াহিয়া সিনওয়ার
  2. মুসা আবু মারজুক
  3. ইসমাইল হানিয়া
  4. কেউই নয়
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।

⇒ হামাস পরপর দ্রুত দুই নেতার মৃত্যুতে, ভবিষ্যতে ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রভাব কমানোর জন্য হামাস একটি অস্থায়ী সম্মিলিত নেতৃত্ব মডেল গ্রহণ করেছে। এটি ৫ জন সদস্য নিয়ে গঠিত, যাদের মধ্যে রয়েছেন: শূরা কাউন্সিলের প্রধান মুহাম্মদ দারউইশ; তিনটি আঞ্চলিক পলিটব্যুরোর নেতা—বাহ্যিক বিভাগের খালেদ মাশাল, গাজার খলিল আল-হাইয়া, এবং পশ্চিম তীরের জাহের জাবারিন; এবং পঞ্চম একজন অজ্ঞাত সদস্য।
- তাই বর্তমানে রাজনৈতিক ব্যুরোর সরাসরি কোন প্রধান নেই।

উল্লেখ্য,
- ইসমাইল হানিয়া ছিলেন হামাসের আরেক প্রধান। সংগঠনের সব শাখার শীর্ষ নেতা ছিলেন তিনি। ৩১ জুলাই, ২০২৪ তারিখে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় তিনি নিহত হন। 
- হামাস নেতা ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ার হামাসের সর্বময় ক্ষমতার অধিকারী হন। অক্টোবর, ২০২৪ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন।

উৎস: i) European Council on Foreign Relations (ECFR). [link]
ii) Britannica. 
৫৬১.
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
  1. ফ্রন্টেক্স
  2. ইউরোজাস্ট
  3. ইউরোড্যাক
  4. সিইপিওএল
ব্যাখ্যা

Frontex:
- Frontex হল ইউরোপীয় ইউনিয়নের (EU) সীমান্ত ও উপকূল রক্ষী সংস্থা।
- পূর্ণ নাম: European Border and Coast Guard Agency ।
- প্রতিষ্ঠা: ২০০৪ সালে, সদর দপ্তর পোল্যান্ডের ওয়ারশ শহরে।
- মূল কাজ: EU-এর বাইরের সীমান্তের নিরাপত্তা বজায় রাখা, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং সীমান্তবর্তী অপরাধ দমন।

তথ্যসূত্র - ফ্রন্টেক্স ওয়েবসাইট।

৫৬২.
নিচের কোনটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা?
  1. MI6
  2. FSB
  3. SIS
  4. CIA
ব্যাখ্যা
• CIA:
- CIA এর পূর্ণরূপ হলো: Central Intelligence Agency.
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে-১৯৪৭ সালে।
- CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।
- CIA এর সদর দপ্তর- ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।

এছাড়াও, 
⇔ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নাম:
- Secret Intelligence Service (SIS)- যুক্তরাজ্য।
- Military Intelligence, Section 6 (MI6) -যুক্তরাজ্য।
- MOSSAD - ইসরাইল।
- Central Intelligence Agency (CIA)- যুক্তরাষ্ট্র।
- Federal Bureau of Investigation (FBI)- যুক্তরাষ্ট্র।
- National Security Intelligence (NSI) - বাংলাদেশ।
- Criminal Investigation Department (CID)- বাংলাদেশ।
- Research and Analysis Wing (RAW)- ভারত।
- Central Bureau of Investigation (CBI) -ভারত
- Federal Security Service (FSB)- রাশিয়া।

উৎস: CIA ওয়েবসাইট ও Britannica.
৫৬৩.
আন্তর্জাতিক পুলিশ সংস্থায় বর্তমানে মহাসচিব হিসেবে দায়িত্বে আছেন কে? (জানুয়ারি, ২০২৬)
  1. জুর্গেন স্টক
  2. মাইকেল কেন্ডি
  3. রোনাল্ড নোবেল
  4. ভালডেসি উরকুইজা
ব্যাখ্যা

Interpol:
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- ১৯২৩ সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় ফ্রান্সের লিওঁতে অবস্থিত।
- এর বর্তমান মহাসচিব ভালডেসি উরকুইজা।
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।
- বর্তমান সদস্য দেশ ১৯৬টি।
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।

৫৬৪.
'কন্ট্রা' বিদ্রোহী গোষ্ঠী কোন দেশের?
  1. নিকারাগুয়া
  2. কোস্টারিকা
  3. এল সালভাদর 
  4. হন্ডুরাস 
ব্যাখ্যা

• কন্ট্রা:
- কন্ট্রা 'নিকারাগুয়া'র বিদ্রোহী গ্রুপ।
- নিকারাগুয়াতে ১৯৭৯ থেকে ১৯৯০ পর্যন্ত সক্রিয় কন্ট্রা গেরিলাদের উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে কাজ করা।
- নিকারাগুয়ার এই গেরিলা গোষ্ঠিটি যুক্তরাষ্ট্রের অর্থায়ানে পরিচালিত হতো।
- কন্ট্রা বিদ্রোহীদের দাবির মুখে তৎকালীন সরকার ১৯৯০ সালে নির্বাচনের আয়োজন করে।
- কিন্তু আশ্চর্যজনকভাবে ডেনিয়েল ওর্তেগার সরকার নির্বাচনে পরাজিত হয়।
- ১৯৯০ সালের নির্বাচনের মধ্যে দিয়ে সমাপ্ত হয় কন্ট্রার লড়াকু ইতিহাস।

উল্লেখ্য,
- নিকারাগুয়া মধ্য আমেরিকার রাষ্ট্র।
- নিকারাগুয়াও স্পেনের উপনিবেশ ছিল।
- ১৮২১ সালে নিকারাগুয়া জাতীয় স্বাধীনতা লাভ করে।
- স্বাধীনতা লাভ করলেও নিকারাগুয়ার অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কতৃত্ব স্থাপিত হয়।
- দেশটির রেলওয়ে, ব্যাংক, খনিজসম্পদ সব কিছুই মার্কিন পুঁজির অধীনে পরিচালিত হতে থাকে।
- নিকারাগুয়ার সরকার ও সেনাবাহিনী যেমন মার্কিন প্রশাসনের প্রভাবাধীন ছিল।
- অনেক মার্কিন সৈন্যও নিকারাগুয়াতে অবস্থান করত।
- এর বিরুদ্ধে ১৯২৬ সালে নিকারাগুয়াতে বিদ্রোহ শুরু হয়।
- ফ্রাঙ্কলিন রুজভেল্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন সৈন্যরা নিকারাগুয়া ত্যাগ করে।
- ১৯৩৭ সালের জানুয়ারি মাসে সমোজো দেশের প্রেসিডেন্ট পদ লাভ করেন।
- এই সমোজাদের শাসনকালে স্বৈরতন্ত্রের ত্রাসের রাজত্ব গড়ে ওঠে।
- ১৯৮২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিগানের প্রশাসন কন্ট্রা বিদ্রোহীদের সহায়তার জন্য প্রায় ১৯ মিলিয়ন এবং ১৯৮৪ সালে এসে প্রায় ২৪ মিলিয়ন ডলার অনুমোদন করে।

তথ্যসূত্র: Britannica.

৫৬৫.
ইউরোপোল কী?
  1. ইউরোপের বাণিজ্য সংস্থা
  2. ইউরোপের গোয়েন্দা সংস্থা
  3. ইউরোপের রাজনৈতিক সংস্থা
  4. ইউরোপের পুলিশ সংস্থা
ব্যাখ্যা
ইউরোপোল:
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম ইউরোপোল।
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১ জুলাই, ১৯৯৯ সালে ইউরোপোল সম্পূর্ণরূপে চালু হয়।
- এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ-এ অবস্থিত।
- ইউরোপোলের প্রথম পরিচালক জার্গেন স্টরবেক।
- এর বর্তমান সদস্য ২৭টি দেশ। (জুলাই, ২০২৫)
- ইউরোপোলের নির্বাহী পরিচালক ক্যাথরিন ডি বোলে। (জুলাই, ২০২৫)

তথ্যসূত্র - ইউরোপোল ওয়েবসাইট।
৫৬৬.
'খালিস্তানি টাইগার ফোর্স’ কোন দেশের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
খালিস্তানি টাইগার ফোর্স:
- 'খালিস্তানি টাইগার ফোর্স’ ভারতের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন।

উল্লেখ্য,
- শিখ ধর্ম বিশ্বের অন্যতম প্রধান ধর্মগুলোর একটি। 
- ১৯৪৭ সালের দেশ বিভাগের সময় পাঞ্জাবকে দু ভাগে ভাগ করা হয়েছিলো।
- বিশ্বজুড়ে এখন প্রায় আড়াই কোটি শিখ ধর্মাবলম্বী আছেন এবং ধর্ম বিশ্বাসের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়।
- এদের বড় অংশই বাস করেন ভারতে।
- ভারতের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক শিখ বাস করে কানাডায়।
- ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম – খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন।
- ভারত খালিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে শক্তভাবে।
- হরদীপ সিং নিজ্জর ভারত সরকারের কাছে একজন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি হিসেবে চিহ্নিত ছিলেন।
- তিনি ‘খালিস্তান টাইগার ফোর্স’ বা কানাডাতে ‘শিখস ফর জাস্টিসে’র (এসএফজে) মতো একাধিক সংগঠনেরও প্রধান ছিলেন।

উৎস: ২৩ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা। [link]
৫৬৭.
হুতি বিদ্রোহী গোষ্টী কোন ধর্মীয় মতাদর্শের?
  1. শিয়া
  2. সুন্নি
  3. কাদেরিয়া
  4. ওয়াবী
ব্যাখ্যা
• হুথি আন্দোলন: 
- আনুষ্ঠানিক নাম - আনসারুল্লাহ (Ansar Allah) — অর্থাৎ "আল্লাহর সমর্থক"
- ধর্মীয় পরিচয় - শিয়া ইসলাম (জাইদি মতবাদ অনুসারী)
- গঠনকাল ১৯৯০-এর দশকে ইয়েমেনে।
- প্রতিষ্ঠাতা নেতা- হুসেইন আল-হুথি
- আন্দোলনের সূচনা উদ্দেশ্য : ধর্মীয় পুনর্জাগরণ, বিশেষ করে ওয়াহাবি মতবাদের বিরোধিতা এবং জাইদি শিয়াদের অধিকার রক্ষা
- সশস্ত্র রূপ গ্রহণ - ২০০৩ সালের পর
- ২০১১ সালে আরব বসন্তের সময় হুথিরা সাআদা প্রদেশ দখল করে এবং সালেহ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়
- ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা সানা’র বিভিন্ন অংশ এবং রাষ্ট্রপতির বাসভবন দখল

উৎস: ব্রিটানিকা।
৫৬৮.
MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা? 
  1. যুক্তরাজ্য
  2. কানাডা 
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা

• এমএসএস (MSS):
- 'MSS' কোন চীনের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- MSS-এর পূর্ণনাম: Ministry of State Security। 
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৩ সাল।

ইতিহাস ও ভূমিকা:
- চীনের প্রধান গোয়েন্দা সংস্থা MSS, দেশের আন্তর্জাতিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে।
- এটি বিশেষত বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করে।

কার্যক্রম:
- MSS চীনের অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি, কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনায় অত্যন্ত সক্রিয়।
- এটি বিশ্বের বিভিন্ন দেশে চীনা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৫৬৯.
‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
  1. মিয়ানমার
  2. জাপান
  3. ল্যাটিন আমেরিকা
  4. পেরু
ব্যাখ্যা
থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স:
- ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী।
- তিনটি বৃহত্তর বিদ্রোহী গোষ্ঠী ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে নতুন একটি জোট গড়ে তুলেছে।
- জোটে রয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক আর্মি (এমএনডিএ), তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং আরাকান আর্মি (এএ)।

অন্যদিকে -
- জাপানের কমিউনিস্ট উগ্রপন্থী সংগঠন হলো রেড আর্মি। 
- ফার্ক (FARC): এটি ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- শাইনিং পাথ পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উৎস: Reuters.
৫৭০.
‘কুদস্‌ ফোর্স’ - কোন দেশের মিলিটারি গোয়েন্দা সংস্থা?
  1. ক) ইরাক
  2. খ) সৌদি আরব
  3. গ) লেবানন
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
Quds Force, also spelled Qods Force, also called Jerusalem Force, elite clandestine wing of Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC), responsible primarily for its foreign operations. Organized shortly after the Iranian Revolution (1978–79), its activities have centred on organizing, supporting, and at times leading local forces abroad in ways favourable to the interests of the IRGC and Iran’s clerical establishment. The contingent’s first activity as a distinct unit came in 1982, when it became involved in Lebanon’s civil war after Israel’s invasion of the country. It aided in the organization of Hezbollah, a predominantly Shiʿi militia founded that same year.
Source: britannica.com
৫৭১.
২০২৫ সালে ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. গ্লাসগো, যুক্তরাজ্য
  2. মারাক্কেশ, মরক্কো
  3. ভিয়েনা, অস্ট্রিয়া
  4. লিও, ফ্রান্স
ব্যাখ্যা

ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- প্রতিষ্ঠাতা: জোহানেস স্কোবার (Dr Johannes Schober) [অস্ট্রিয়ার পুলিশ প্রধান]।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (Major General Ahmed Naser Al-Raisi) [২০২১-২০২৫]। 
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (Valdecy Urquiza) [ব্রাজিল]।

⇒ ইন্টারপোলের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ, যেমন মানবপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করা।
- ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের ধরার জন্য "লাল নোটিশ" জারি করে, যা বিভিন্ন দেশকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সতর্ক করে।

উল্লেখ্য,
- ইন্টারপোলের ২০২৫ সালে ৯৩তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মরোক্কোর মারাকেশে।
- ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধি হিসেবে পুলিশ প্রধান এই সম্মেলনে অংশগ্রহণ করে। 
- ইন্টারপোলের এ সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

উৎস: Interpol ওয়েবসাইট।

৫৭২.
নিচের কোন চুক্তিটি বর্তমানে বিলুপ্ত?
  1. ক) NAFTA
  2. খ) Warsaw Pact
  3. গ) NPT
  4. ঘ) APEC
ব্যাখ্যা
- ন্যাটো জোটের বিপরী জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে।
- এই জোটের উদ্দেশ্য ছিলো পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা।
- সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের ১ জুলাই ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত ঘটে।

উৎস:- ব্রিটানিকা।
৫৭৩.
সম্প্রতি, আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কোন সশস্ত্র গোষ্ঠী? [মে, ২০২৫]
  1. আরাকান আর্মি
  2. র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস
  3. কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি
  4. লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম
ব্যাখ্যা
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে):
- কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) হলো উত্তর ইরাক এবং দক্ষিণ-পূর্ব তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল।
- ১৯৭০ এর দশকের শেষের দিকে আবদুল্লাহ ওকালান পিকেকে প্রতিষ্ঠা করেন।
- ১৯৮৪ সালে কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে পিকেকে তাদের লড়াই শুরু করে।
- সেই লড়াইয়ে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
- তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই গোষ্ঠীকে।
- ফেব্রুয়ারিতে পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানের পর সংগঠনটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

সম্প্রতি,
- সংগঠনের ১২তম কংগ্রেসে সিদ্ধান্ত নেয়া হয় যে, পিকেকের সাংগঠনিক কাঠামো ভেঙে ফেলা হবে এবং সশস্ত্র লড়াই বন্ধ করা হবে।
- চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে ১২ মে, ২০২৫ আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।
- সিরিয়া ও ইরাকের শীর্ষ কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির জন্য এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তথ্যসূত্র: বাসস। [link]
৫৭৪.
ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা
হামাস:
- হামাস (Hamas) হল একটি ইসলামিক রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন যা ফিলিস্তিনে অবস্থিত।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- এটি তখন থেকেই ইস্রায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।

⇒ হামাসের প্রধান লক্ষ্য হলো ফিলিস্তিনের পুরো অঞ্চল, যার মধ্যে পূর্ব জেরুজালেমও অন্তর্ভুক্ত, তা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করা।

উল্লেখ্য,
⇒ হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।

উৎস: i) BBC.
ii) Britannica.
৫৭৫.
নিচের কোনটি  মিয়ানমারের একটি গেরিলা সংগঠন?
  1. হিজবুল্লাহ
  2. গডস আর্মি
  3. এলটিটিই
  4. এমএনএলএফ
ব্যাখ্যা
গডস আর্মি:
-'গডস আর্মি' মিয়ানমারের একটি গেরিলা সংগঠন।
-গডস আর্মি হল কারেন ন্যাশনাল ইউনিয়নের একটি বিচ্ছিন্ন দল।
- সংগঠনটির নেতৃত্ব দেয় যমজ ভাই জনি এবং লুথার হটু।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।

অন্যদিকে -
- শ্রীলঙ্কার গেরিলা সংগঠন LTTE.
- লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ।
- ফিলিপাইনের গেরিলা সংগঠন MNLF.

উৎস: Federation of American Scientists.
৫৭৬.
রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গি বিমানের নাম কি?
  1. ক) C-130
  2. খ) হকার হারিকেন
  3. গ) স্টেলথ
  4. ঘ) ডি হেভিল্যান্ড
ব্যাখ্যা

- হারিকেন যুক্তরাজ্যর তৈরি যুদ্ধবিমান।
- স্টেলথ যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান।
- C-130 একটি পরিবহন বিমান।

৫৭৭.
'আইরিশ রিপাবলিক আর্মি' কত সালে বিপ্লবের জন্য সংঘটিত হয়?
  1. ক) ১৯১১ সালে
  2. খ) ১৯১৩ সালে
  3. গ) ১৯২২ সালে
  4. ঘ) ১৯৩৫ সালে
ব্যাখ্যা
১৯১৩ সালে আয়ারল্যান্ডে বিপ্লবের জন্য সংগঠিত একটি দল হচ্ছে আইরিশ রিপাবলিক আর্মি। সংক্ষেপে বলা হতো আইআরএ।
১৯১৯ থেকে ১৯২১ সালের মধ্যবর্তী সময়ে এই দলটি আয়ারল্যান্ডের স্বাধীনতার জন্য লড়াই শুরু করে। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য আইরিশ রিপাবলিকান আর্মি নৃশংসতম হত্যাযজ্ঞে মেতে ওঠে।
তাদের গেরিলা ইউনিট গড়ে ওঠে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে। খুব দ্রুত আক্রমণ করে প্রতিপক্ষকে, হত্যার কারণে তারা আতঙ্ক হিসেবে দেখা দেয়। সাধারণ আইরিশদের সঙ্গে মিশে থাকার কারণে এদের শনাক্ত করতে হিমশিম খায় প্রতিপক্ষ। এক গৃহযুদ্ধের সূচনার মাধ্যমে আইরিশ রিপাবলিকান আর্মি সত্যিকারের প্রতিপক্ষের মুখোমুখি হয়।
আইরিশ ন্যাশনাল আর্মির কাছে পরাজিত হলেও উত্তর আয়ারল্যান্ডকে মুক্ত করার জন্য তারা আত্মগোপন করে সংগঠিত হতে থাকে। এখনো এই জঙ্গি সংগঠন উত্তর আয়ারল্যান্ডে সক্রিয়।
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন।
৫৭৮.
হামাসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. খালেদ মেশাল
  2. আবু উবাইদা
  3. শেখ ইসমাইল হানিয়া
  4. শেখ আহমাদ ইয়াসিন
ব্যাখ্যা

• হামাস:
- হামাসের পূর্ণরূপ হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ।
- হামাস ফিলিস্তিন এর গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- শেখ আহমাদ ইয়াসিন সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- সংগঠনটি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছিল।
- ২০০৬ সালে হামাস ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহ-এর বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৫৭৯.
নিচের কোনটি মিয়ানমারের বিপ্লবী গোষ্ঠী?
  1. শাইনিং পাথ
  2. গডস আর্মি
  3. আবু সায়াফ
  4. পিকেকে
ব্যাখ্যা
• গডস আর্মি:
- ‘গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে সাউ তই তই প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়।

অন্যদিকে,
- শাইনিং পাথ - পেরুর গেরিলা সংগঠন।
- PKK (Partiya Karkeren Kurdistan) বা কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি হলো তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দিদের একটি মিলিশিয়া ও রাজনৈতিক সংগঠন।
- আবু সায়াফ ফিলিপাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও দ্বীপের একটি গেরিলা সংগঠন।

সূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা ও আল জাজিরা পত্রিকা রিপোর্ট।
৫৮০.
আবু সায়াফ গ্রুপ কোন দেশে প্রধানত সক্রিয় ছিল?
  1. মালয়েশিয়া
  2. থাইল্যান্ড
  3. ফিলিপাইন 
  4. ইন্দোনেশিয়া 
ব্যাখ্যা

আবু সায়াফ:
- আবু সায়াফ একটি উগ্রপন্থী সংগঠন যা ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান দ্বীপ-এ ভিত্তিক।
- এই সংগঠনের উৎপত্তি কিছুটা অস্পষ্ট হলেও, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে এটি ফিলিপাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
- ২০০০ এবং ২০০১ সালে সংগঠনটি একাধিক উচ্চপ্রোফাইল অপহরণের ঘটনায় জড়িত ছিল, যা আন্তর্জাতিক পর্যায়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

উৎস: Britannica.

৫৮১.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা (Interpol) এর বর্তমান সদস্য দেশ কয়টি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ১৯৪টি
  2. ১৯৫টি
  3. ১৯৬টি
  4. ১৯৭টি
ব্যাখ্যা

ইন্টারপোল:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (সেপ্টেম্বর, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।

৫৮২.
OSCE-এর পূর্ণরূপ কী?
  1. Organization for Security and Co-operation in Europe
  2. Organization of Security and Cooperation in Europe
  3. Organization for Security and Economic Cooperation
  4. Office for Security and Co-operation in Europe
ব্যাখ্যা

OSCE:
- OSCE-এর পূর্ণরূপ: Organization for Security and Co-operation in Europe.
- এটি হলো ইউরোপের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন। 
- সদস্য: ৫৭টি দেশ।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৫ সালে (হেলসিঙ্কি চুক্তির মাধ্যমে)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাসচিব: ফেরিদুন এইচ. সিনিরলিওগলু  (তুর্কিয়ে)।

উল্লেখ্য,
- ১৯৭০-এর দশকের ডিটেনটে পর্বে পূর্ব ও পশ্চিমের মধ্যে সংলাপের জন্য Conference on Security and Cooperation in Europe (CSCE) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের হেলসিঙ্কি চুক্তি CSCE-কে একটি বহুপাক্ষিক ফোরাম হিসেবে প্রতিষ্ঠা করে, যা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং মানবাধিকার বিষয়ক প্রতিশ্রুতি প্রদান করেছিল।
- ১৯৯০ সালের প্যারিস শীর্ষ সম্মেলনে CSCE নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়।
- এরপর, ১৯৯৪ সালে বুদাপেস্ট শীর্ষ সম্মেলনে CSCE এর নাম পরিবর্তন করে OSCE রাখা হয়।

উৎস: OSCE ওয়েবসাইট।

৫৮৩.
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন 'পিএলও' কত সালে গঠিত হয়?
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
পিএলও (PLO):
- PLO-এর পূর্ণরূপ: Palestine Liberation Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: রামাল্লাহ, ফিলিস্তিন।
- PLO-এর প্রথম চেয়ারম্যান: আহমদ শুকিরি ।
- PLO-এর তৃতীয় চেয়ারম্যান- ইয়াসির আরাফাত।
- সংগঠনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।

⇒ অসলো চুক্তি:
- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর অসলো চুক্তি করে ইসরায়েল ও ফিলিস্তিন।
- হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিনের মধ্যে অসলো চুক্তি সই হয়।
- অসলো শান্তি চুক্তিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছিলো প্রয়াত ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও পার্টি।

উল্লেখ্য,
⇒ ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।

উৎস: Britannica.
৫৮৪.
'Rapid Support Forces (RSF)' কোন দেশের আধাসামরিক বাহিনী?
  1. কঙ্গো
  2. সুদান
  3. নাইজেরিয়া
  4. মিয়ানমার
ব্যাখ্যা
Rapid Support Forces (RSF):
- উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক গোষ্ঠী The Rapid Support Forces (RSF)।
- এটি মূলত ২০১৩ সালে গঠিত হয়।
- ২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়।
- সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান, আরএসএফের নেতৃত্বে রয়েছেন তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলো।
- এই যুদ্ধের ফলে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট সংকটের জন্ম দিয়েছে।

সম্প্রতি,
- সুদানে সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী আরেকটি সরকার গঠনের ঘোষণা দিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
৫৮৫.
গেরিলা সংগঠন 'হামাস' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৯ সালে 
  2. ১৯৫৮ সালে 
  3. ১৯৭৭ সালে 
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা

হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৮৭।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- সামরিক শাখা: ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডস।

উল্লেখ্য,
- ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদারত্বের অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়। কট্টর ইসরায়েলবিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমাদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল-রান্তিসি ও মাহমুদ জহর সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- শুরু থেকেই নীতিগতভাবে প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্বাধীনতাপন্থী সংস্থা পিএলও এর বিরোধিতা করে আসছে দলটি।
- তাদের প্রথম উদ্দেশ্য এর সামরিক শাখা ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ফিলিস্তিনে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা।
- ২০০৬ সালে গাজার সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে হামাস।
- ২০০৭ সালে গোটা উপত্যকার নিয়ন্ত্রণ পায় দলটি।

উল্লেখ্য,
- হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানের নাম হলো অপারেশন গিডিয়ন’স চ্যারিয়টস (Operation Gideon’s Chariots)।
- এই অভিযানটি গাজা উপত্যকায় ২০২৫ সালের মে মাসে শুরু হয়, যার লক্ষ্য ছিল হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তু ধ্বংস করা এবং গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রসারিত করা।

উৎস: i) Al Jazeera.
ii) Britannica.
iii) CIA World Factbook.

৫৮৬.
আল কায়েদার ইরাক শাখা কী নামে পরিচিত?
  1. ক) হিজবুত তাহরীর
  2. খ) লস্কর - ই তৈইব্যা
  3. গ) তানজিম আল জিহাদ
  4. ঘ) হুথি
ব্যাখ্যা
- তানজিম আল জিহাদ হলো ইরাকের আল কায়েদার শাখা।
- ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে তানজিম আল জিহাদ নাম ধারণ করে।
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি। তিনি ২০০৬ সালে নিহত হলে আবু আইয়ুব আল মাসরি এটির নেতৃত্ব গ্রহণ করেন।
- তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত।
- আবু সায়াফ ফিলিপাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও দ্বীপের একটি গেরিলা সংগঠন। এটি ১৯৯০ সালের দিকে গঠিত হয়।
- পপুলার মোবিলাইজেশন ফোর্স বা হাশদ আল শাব্বি ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলোর জোট।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৫৮৭.
"চিন ব্রাদারহুড" কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
  1. সিরিয়া
  2. ইয়েমেন
  3. মিয়ানমার
  4. লেবানন
ব্যাখ্যা
→ ‘চিন ব্রাদারহুড’ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী।

‘চিন ব্রাদারহুড’: 
- মিয়ানমারের চিন রাজ্যে বিদ্রোহীরা জান্তার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে ৮০% এলাকা দখল করেছে, বিশেষ করে মিনদাত ও কানপেটলেট শহর।
- বিদ্রোহী গোষ্ঠী চিন ব্রাদারহুড তাদের এই সাফল্যের কথা ঘোষণা করেছে এবং উত্তরাঞ্চলীয় ফালাম শহরে জান্তার বিরুদ্ধে হামলা চালাচ্ছে।
- বিদ্রোহীরা জানাচ্ছে, ১৬৮ জান্তা সেনা ও পুলিশ তাদের কাছে আত্মসমর্পণ করেছে এবং প্রায় ৩০০ সেনাকে বন্দী করা হয়েছে।
- তাদের হাতে প্রচুর অস্ত্র ও গোলাবারুদও রয়েছে।
- এই বিদ্রোহী গোষ্ঠীকে সহযোগিতা করছে রাখাইনের আরাকান আর্মি, যা অন্যান্য অঞ্চলেও জান্তার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।
- ২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে সশস্ত্র লড়াই বেড়েছে এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী জান্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ চালাচ্ছে।
- সাম্প্রতিক (ডিসেম্বর, ২০২৪) এক জরিপে দেখা গেছে, মিয়ানমারের ৪২% অঞ্চল এখন বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৫৮৮.
অনুপ চেটিয়া কোন সশস্ত্র সংগঠনের সাথে জড়িত?
  1. কেএনএফ
  2. উলফা
  3. এনএসসিএন
  4. পিএলএ
ব্যাখ্যা
উলফা:
- United Liberation Front of Assam - ULFA ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন।
- এটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- উলফার নেতাদের মধ্যে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া প্রমুখ উল্লেখযোগ্য।
- বাংলাদেশের আলোচিত দশট্রাক অস্ত্রের চোরাচালানের সাথে উলফা জড়িত ছিলো।

তথ্যসূত্র - South Asia Terrorism Portal.
৫৮৯.
FBI-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. লুই ফ্রি
  2. জে. এডগার হুভার
  3. চার্লস জে. বোনাপার্ট
  4. জর্জ এফ কেনান
ব্যাখ্যা
FBI:
- FBI-এর পুর্ণরূপ: Federal Bureau of Investigation.
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- প্রতিষ্ঠা লাভ: ২৬ জুলাই, ১৯০৮।
- প্রতিষ্ঠাতা: অ্যাটর্নি জেনারেল চার্লস জে. বোনাপার্ট।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।

⇒ FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংগঠিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশী যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

উৎস: FBI ওয়েবসাইট।
৫৯০.
'গডস আর্মি'কোন দেশের গেরিলা সংগঠন?
  1. শ্রীলঙ্কা
  2. মিয়ানমার
  3. ফিলিপাইন
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
গডস আর্মি:
-'গডস আর্মি' মিয়ানমারের একটি গেরিলা সংগঠন।
-গডস আর্মি হল কারেন ন্যাশনাল ইউনিয়নের একটি বিচ্ছিন্ন দল।
- সংগঠনটির নেতৃত্ব দেয় যমজ ভাই জনি এবং লুথার হটু।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।

অন্যদিকে -
- শ্রীলঙ্কার গেরিলা সংগঠন LTTE.
- লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ।
- ফিলিপাইনের গেরিলা সংগঠন MNLF.

উৎস: Federation of American Scientists.
৫৯১.
FBI এর বর্তমান প্রধান-
  1. ক) ক্রিস্টোফার রেই
  2. খ) ক্রিস্টিন লাগার্ড
  3. গ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  4. ঘ) স্ট্রার্লিং কোল
ব্যাখ্যা
- FBI বা Federal Bureau of Investigation মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯০৮ সালে গঠিত হয়৷
- এর সদরদপ্তর ওয়াশিংটনের পেনসিলভানিয়া এভিনিউতে অবস্থিত। 
- এর বর্তমান পরিচালক ক্রিস্টোফার রেই।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্রঃ FBI ওয়েবসাইট।
৫৯২.
ইসলামিক স্টেট (আইএস) কত সালে প্রতিষ্ঠা করা হয়?
  1. ক) ২০১৪ সাল
  2. খ) ২০১৩ সাল
  3. গ) ২০১৫ সাল
  4. ঘ) ২০১৬ সাল
ব্যাখ্যা
- ইসলামিক স্টেট (আইএস) বর্তমান বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গি সংগঠন। শুরুতে এর নাম ছিল ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট(আইএসআইএল)। 
- আইএস প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। পরে এর নাম পরিবর্তন করে আইএস রাখা হয়।
- আইএসের নেতা আবু বকর আল-বাগদাদি।
- ২০১৪ সালের ২৯ জুন আইসিল খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং আবু বকর আল-বাগদাদীকে খলিফা হিসেবে ঘোষণা করা হয়।

তথ্যসূত্র:- প্রথম আলো।
৫৯৩.
১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক আক্রমণের সাথে কোন গেরিলা সংঠনটি সংশ্লিষ্ট?
  1. ব্ল্যাক সেপ্টেম্বর
  2. হামাস
  3. হিজবুল্লাহ
  4. এলটিটিই
ব্যাখ্যা
ব্ল্যাক সেপ্টেম্বর:
- ব্ল্যাক সেপ্টেম্বর ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
- এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ।
- গঠিত হয়: ১৯৭১ সালে।
- বিলুপ্ত ঘোষিত হয়: ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- জার্মানির মিউনিখ শহরে ১৯৭২ সালে বসেছিল গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর।
- ব্ল্যাক সেপ্টেম্বর সংগঠনটি জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের অ্যাথলেটকে অপহরণের ঘটনার জন্যে আলোচিত।
- তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি।
- জার্মান পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে।
- এর ফলে অপহরণকারীরা দুজন খেলোয়াড়কে হত্যা করেন।
- অন্যদিকে অপহরণকারীদের বেশির ভাগ পুলিশের হাতে প্রাণ হারান।
- এ কারণে আধুনিক অলিম্পিকের ইতিহাসে ৫ সেপ্টেম্বর একটা কালো দিন হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.
৫৯৪.
হামাস কত সালে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়?
  1. ২০০৫ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৮ সালে
ব্যাখ্যা

হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৮৭।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- এর সদরদপ্তর গাজায় অবস্থিত।
- সামরিক শাখা: ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডস।
- গাজা উপত্যকা দখল: ২০০৭ সালে। 

⇒ ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদারত্বের অবসানের দাবিতে ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়। কট্টর ইসরায়েলবিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমাদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল-রান্তিসি ও মাহমুদ জহর সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
- শুরু থেকেই নীতিগতভাবে প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্বাধীনতাপন্থী সংস্থা পিএলও এর বিরোধিতা করে আসছে দলটি।
- তাদের প্রথম উদ্দেশ্য এর সামরিক শাখা ইজ্জেদিন আল-কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয় উদ্দেশ্য ফিলিস্তিনে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা।

উল্লেখ্য,
- ২০০৬ সালের জানুয়ারিতে প্যালেস্টাইনের সাধারণ নির্বাচনে হামাস ফাতাহকে হারিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
- ২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহ হেরে যাওয়ার পর এবং হামাস যোদ্ধারা গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সহিংসতা শুরু হয়। ওই সংঘাতের ফলে ফিলিস্তিনের যৌথ সরকারের বিলুপ্তি ঘটে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে শাসনভার ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের দুই অংশ- পশ্চিম তীর ফাতাহ আর গাজা হামাসের শাসনে চলে যায়।
- ১০ জুন, ২০০৭ থেকে গাজায় হামাস এবং ফাতাহের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। তিন দিনের তীব্র সংঘর্ষের পর হামাস গাজা নিয়ন্ত্রণ নেয়।

উৎস: i) Al Jazeera.
ii) Britannica.

৫৯৫.
CIA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ফ্লোরিডা
  2. ওয়াশিংটন ডিসি
  3. ভার্জিনিয়া
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

CIA:
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা।
- CIA এর পূর্ণরূপ হলো Central Intelligence Agency.
- এর সদরদপ্তর ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত।
- CIA ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- CIA এর বর্তমান পরিচালক উইলিয়াম জে. বার্নস।

তথ্যসূত্র - CIA ওয়েবসাইট।

৫৯৬.
'ফাইভ আইস ইন্টেলিজেন্স অ্যালায়েন্স'-এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. নিউজিল্যান্ড
  4. জার্মানি
ব্যাখ্যা
Five Eyes:
- ফাইভ আইস ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- ‘এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে একসাথে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করছে।
- সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্য তারা শেয়ার করে।

উল্লেখ্য,
⇒ UKUSA চুক্তি:
- ১৯৪৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সমবায় গোয়েন্দা চুক্তি গঠন করে যা BRUSA চুক্তি নামে পরিচিত।
- এই গোপন চুক্তিটি পরবর্তীতে UKUSA চুক্তি হিসাবে আনুষ্ঠানিক রূপ লাভ করে।
- এই চুক্তিটি ফাইভ আই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ভিত্তি স্থাপন করে।

অন্যদিকে,
- জার্মানি Five Eyes-এর অন্তর্ভুক্ত দেশ নয়।

উৎস: Five Eyes ওয়েবসাইট।
৫৯৭.
FBI-এর বর্তমান পরিচালক কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ক্যাশ প্যাটেল
  2. ক্রিস্টোফার রে
  3. অ্যান্ড্রু ম্যাকক্যাব
  4. উইলিয়াম বার
ব্যাখ্যা

• Federal Bureau of Investigation:
- FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
- FBI মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ২৬ জুলাই, ১৯০৮ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন পেনসিলভানিয়া এভিনিউ, যুক্তরাষ্ট্র।
- বর্তমান পরিচালক: ক্যাশ প্যাটেল। [ডিসেম্বর, ২০২৫]
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন।
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।

তথ্যসূত্র: FBI অফিসিয়াল ওয়েবসাইট।

৫৯৮.
'আল কায়েদার ইরাক শাখা' কী নামে পরিচিত?
  1. তানজিম আল জিহাদুল হারাম
  2. হারকিয়াতুল জিহাদ
  3. তানজিম আল জিহাদ
  4. হিজবুত তাহরীর
ব্যাখ্যা
তানজিম আল জিহাদ:
- তানজিম আল জিহাদ হলো ইরাকের আল কায়েদার শাখা।
- ২০০৪ সালের অক্টোবরে এটি জামাত আল তৌহিদ ওয়াল জিহাদ থেকে তানজিম আল জিহাদ নাম ধারণ করে।
- এটির প্রধান ছিলেন আবু মুসাব আল জারাকায়ি।
- তানজিম আল জিহাদ জাতিসংঘের কালো তালিকাভুক্ত সংঠন।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৫৯৯.
Europol-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. হেগ, নেদারল্যান্ডস
  2. ব্রাসেলস, বেলজিয়াম
  3. স্ট্রাসবুর্গ, ফ্রান্স
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

Europol:
- Europol-এর পূর্ণরূপ: The European Union Agency for Law Enforcement Cooperation.
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম Europol।
- সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই, ১৯৯৯ ।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রথম পরিচালক: জার্গেন স্টরবেক।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- নির্বাহী পরিচালক: ক্যাথরিন ডি বোলে।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্যই ইউরোপোলের সদস্য।

এছাড়াও,
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে ইউরোপোল-এর সৃষ্টি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, সদস্য রাষ্ট্রগুলি কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে একত্রিত হওয়ার জন্য সম্মত হয়, যার মধ্যে সন্ত্রাসবাদ, অবৈধ মাদক পাচার, এবং অন্যান্য গুরুতর আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও মোকাবেলা ছিল।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে Europol (ইউরোপীয় পুলিশ অফিস) প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে পুলিশী সহযোগিতা ও তথ্য বিনিময়ের একটি সংগঠিত ব্যবস্থা তৈরি হয়।

উৎস: Europol ওয়েবসাইট।

৬০০.
নিচের কোনটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা?
  1. FSB
  2. CBI
  3. FIA
  4. SAVAK
ব্যাখ্যা
FSB:
- FSB  এটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা। 

-  এর পূর্ণরূপ: Federal Security Service.
- Federalnaya Sluzhba Bezopasnosti
- সাবেক নাম: KGB → FSK → FSB.
- FSK (Federal Counterintelligence Service).
- বর্তমান নাম চালু করেন: Boris Yeltsin (রাশিয়ার প্রেসিডেন্ট, ১৯৯৫ সালে)।
- এটি রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা। 
- সদর দপ্তর: লুবিয়ানকা, মস্কো, রাশিয়া।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: NSI, CID , DB. 
- ভারত: RAW, CBI.
- পাকিস্তান: ISI, FIA. 
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 , SIS,  M16. 
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.

উৎস: FSB অফিশিয়াল ওয়েবসাইট।