ব্যাখ্যা
• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।
অন্যদিকে,
অশ্ব রাখার স্থান - আস্তাবল।
আপনাকে ভুলে থাকে যে - আত্মভোলা।
আচারে নিষ্ঠা আছে যার - আচারনিষ্ঠ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৯ / ১৩ · ৮০১–৯০০ / ১,২১৫
• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।
অন্যদিকে,
অশ্ব রাখার স্থান - আস্তাবল।
আপনাকে ভুলে থাকে যে - আত্মভোলা।
আচারে নিষ্ঠা আছে যার - আচারনিষ্ঠ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'অবশ্যই যা হবে' এক কথায় বলে- অবশ্যম্ভাবী।
অন্যদিকে,
• 'অবশীভাব' অর্থ- বশী- ভূত না হওয়ার ভাব।
• 'অবশীভূত' অর্থ- বশ করা যায়নি এমন, অবাধ্য, অননুগত।
• 'অবশ্য' অর্থ- বশ করা যায় না এমন, অবাধ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'যে মেয়ের বিয়ে হয়নি'- এর বাক্য সংকোচন= অনূঢ়া।
অন্যদিকে,
- যে পুরুষ বিয়ে করেছে - কৃতদার।
- যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।
এছাড়াও,
- যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।
- যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।
- যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
• 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ: প্লবগ।
---------------
অন্য অপশনে,
- 'ত্বরিত গমন করতে পারে যে' এর এক কথায় প্রকাশ = তুরগ।
- 'পা দিয়ে যে চলে না' এর এক কথায় প্রকাশ = পন্নগ।
• 'বিহায়সে ( আকাশে ) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ = বিহগ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
• 'ভেদ করা হয়নি এমন' - অবিদীর্ণ।
অন্যদিকে,
---------------
• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এক কথায় বলে - অবিসংবাদী।
• 'ভেদের অভাব' এক কথায় বলে - অভেদ।
• 'বসন আগলা যার' এক কথায় বলে - অসংবৃত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'যার দুবার জন্ম হয়' এর এক কথায় প্রকাশ - দ্বিজ।
অন্যদিকে:
যার দুটি মাত্র দাঁত - দ্বিরদ।
শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা।
যার পূর্বজন্মের কথা স্মরণ আছে - জাতিস্মর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
• 'চোখের নিমেষ না ফেলিয়া' এক কথায় প্রকাশ - অনিমিষ।
অন্যদিকে,
প্রত্যক্ষ করে এমন - প্রত্যক্ষী।
জ্বল জ্বল করছে যা - জাজ্বল্যমান।
চোখে দেখা যায় এমন - চক্ষুগোচর।
উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং বাংলা একাডেমি, আধুনি বাংলা অভিধান।
• 'মন হরণ করে যা' এক কথায় বলে- মনোহর।
অন্যদিকে,
• 'মনোহত' অর্থ- নিরাশ, হতাশ, মনে আঘাতপ্রাপ্ত।
• 'মনোরথ' অর্থ- ইচ্ছা, বাসনা, অভিলাষ, সংকল্প।
• 'মনোময়' অর্থ- মনের কল্পনায় রচিত, মানস।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• কয়েকটি বাক্য সংকোচন হলোঃ
- যে নারী সূর্যকে দেখে নাঃ অসূর্যম্পশ্যা।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিতঃ শুচিস্মিতা।
- যে নারীর হাসি সুন্দরঃ সুস্মিতা।
- যে নারী আনন্দ দান করেঃ বিনোদিনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
• যে নারীর স্বামীও নেই সন্তানও নেই - অবীরা।
নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
• যে নারীর নতুন বিয়ে হয়েছে - নবোঢ়া।
• যে নারীর (মেয়ের) বিয়ে হয়নি - অনূঢ়া/কুমারী।
• যে নারীর বিয়ে হয়েছে - ঊঢ়া।
• যে নারী বীর - বীরাঙ্গনা।
• যে নারীর হিংসা নেই - অনসূয়া।
• যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।
• যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।
• যে নারী কখনো সূর্যকে দেখে নাই - অসূর্যম্পশ্যা।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
কিছু গুরুত্বপূর্ণ বাক্যসংকোচন:
• জয়সূচক যে উৎসব, জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী।
• একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে যে উৎসব - রজত জয়ন্তী,
• পঞ্চাশ বছর পূর্তিতে যে উৎসব - সুবর্ণ জয়ন্তী,
• ষাট বছর পূর্তিতে যে উৎসব - হীরক জয়ন্তী,
• পঁচাত্তর বছর পূর্তিতে যে উৎসব - প্লাটিনাম জয়ন্তী হয়।
উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'প্রত্যুদ্গমন' বলতে বোঝায়- সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা।
অন্যদিকে,
যা অস্ত যাচ্ছে - অস্তায়মান।
যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
যা গমন করা যাচ্ছে।- গমনীয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
• 'ক্ষুদ্র ফোঁড়া' এর এক কথায় প্রকাশ- 'ফুসকুড়ি'।
অন্যদিকে,
• 'ক্ষুদ্র বিন্দু' এর এক কথায় প্রকাশ- 'ফুটকি'।
• 'ক্ষুদ্র নালা' এর এক কথায় প্রকাশ- 'নালি'।
• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
‘অনুকরণ করার ইচ্ছা’ এক কথায় বলে - অনুচিকীর্ষা।
অন্যদিকে,
- ‘অপকার করার ইচ্ছা’ এক কথায় বলে - অপচিকীর্ষা।
- ‘অনুসন্ধান করার ইচ্ছা’ এক কথায় বলে - অনুসন্ধিৎসা।
- ‘প্রতিকার করার ইচ্ছা’ এক কথায় বলে - প্রতিচিকীর্ষা।
উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
• 'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অপ্রমেয়।
উল্লেখ্য,
- ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন - অপস্রিয়মাণ।
- পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
- তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রতর্ক্য।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'অন্যদিকে মন নেই যার' এক কথায় বলে- অনন্যমনা।
অন্যদিকে,
• অনন্যমনা শব্দের অর্থ: একক কর্মে রত; একাগ্র।
কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- 'অন্য উপায় নেই যার' এক কথায় বলে- অনন্যোপায়।
- 'অন্য গতি নেই যার' এক কথায় বলে - অগত্যা।
- 'অন্য দিকে মন যার' এক কথায় বলে- অন্যমনা, অন্যমনস্ক।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• জ্ঞানপাপী অর্থ: জেনেশুনে অন্যায় করে এমন।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যাকে আদর করা হচ্ছে = আদ্রিয়মাণ।
- যিনি অতিশয় হিসাবে = পাটোয়ারি।
- যে পরের গুণেও দোষ ধরে = অসূয়ক।
- যে আকৃষ্ট হচ্ছে =কৃষ্যমাণ
- ‘ঋষির ন্যায়’ - ঋষিকল্প।
- ‘ঋণ দেয় যে’ - উত্তমর্ণ।
- ‘ঋণশোধে অসমর্থ’ - দেউলিয়া।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
•'অতি কর্মনিপুণ ব্যক্তি' এর এক কথায় প্রকাশ - ধুরন্ধর।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- অন্য যুগ-যুগান্তর।
- অন্য জন্ম-জন্মান্তর।
- অন্য কাল-কালান্তর।
- অহনের পূর্বাংশ-পূর্বাহ্ণ।
- অহনের অপর অংশ-অপরাহ্ণ।
- অহনের মধ্য অংশ-মধ্যাহ্ন।
- অনভিজের অভিজ্ঞ আচরণ-অকালপক্বতা।
- অবিবাহিত ব্যক্তি-অকৃতদার, অনু
- অতি কর্মনিপুণ ব্যক্তি-ধুরন্ধর।
- অর্ধেক সম্মত-নিমরাজি।
- অন্য কোনো কর্ম নেই যার-অনন্যকর্মা।
- অন্য গতি-গত্যন্তর।
- অশ্ব রাখার স্থান-আস্তাবল।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
’সংসারের প্রতি বিরাগ’-এর এক কথায় প্রকাশ- নির্বেদ।
অন্যদিকে,
- সাপের খোলস- নির্মোক।
- সহজে ভয় পায় যে- ভীতু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'যা প্রকাশ করা হয়নি' এর এক কথায় প্রকাশ - অব্যক্ত।
এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলা হয়েছে’ এক কথায় বলে - উক্ত।
- ‘যা বলা হবে’ এক কথায় বলে - বক্তব্য।
- ‘যা বলা হচ্ছে’ এক কথায় বলে - বক্ষ্যমাণ।
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
সঠিক উত্তর: ঘ) আধিদৈবিক।
ব্যাখ্যা:
"দেবতা থেকে উৎপন্ন" → “দেবতা-সম্বন্ধীয়” বা “দেবতা থেকে উদ্ভূত”—এর সংকোচন হয় আধিদৈবিক।
• আধিদৈবিক- (বিশেষণ) অর্থ- প্রাকৃতিক; নৈসর্গিক; স্বাভাবিক; অনাবৃষ্টি; ভূমিকম্প; বজ্রপাত প্রভৃতি জাত। এই সব প্রাকৃতিক দুর্যোগকে আধিদৈবিক বলা হয়, কারণ এগুলো দেবতা/প্রকৃতি থেকে উৎপন্ন বলে মনে করা হয়।
সুতরাং আধিদৈবিক = দেবতা-সম্পর্কিত / দেবতা-উদ্ভূত।
ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ অনুসারে,
"দেবতা থেকে উৎপন্ন" এর সঠিক বাক্য সংকোচন- আধিদৈবিক।
অন্যদিকে,
• 'দৈবিক' অর্থ:
- দেব সম্পর্কিত।
- দৈবঘটিত।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
• 'মশামাছি থেকে মুক্ত' এর এক কথায় প্রকাশ - নির্মক্ষিক।
উল্লেখ্য,
'নির্মক্ষিক' শব্দটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত শব্দ।
শব্দের অর্থ:
- জনপ্রাণীহীন, ছিটিও নেই এমন স্থান।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'জয়করা যায় না এমন/ আয়ত্তে আনা যায় না এমন' এক কথায় বলে - অজেয়।
অন্যদিকে,
• 'অজিত' অর্থ- অপরা-ভূত; অনায়ত্ত, শিব, বিষ্ণু, বুদ্ধদেব।
• 'জয়ন্ত' অর্থ- দেবরাজ ইন্দ্রের পত্নী শচীদেবীর গর্ভজাত পুত্র, শিব।
• অজয়েতু বানানটি অশুদ্ধ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।
অন্যদিকে,
• 'আধ্যান' অর্থ - স্মরণ, ধ্যান, চিন্তন।
• আত্মা থেকে জাত - আধ্যাত্মিক।
• 'আরাধনার যোগ্য যিনি' - আরাধ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
যা সারাদিন ব্যবহার করা হয় - আটপৌরে
যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব
যা উড়ছে - উড্ডীয়মান
যা বর্ণনা করা যায় না - অবর্ণ্নীয়
উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা দ্বিতীয় পত্র (দ্বাদশ শ্রেণি)।
• 'তরঙ্গ উঠেছে যাতে' এর এক কথায় প্রকাশ - তরঙ্গায়িত।
কিছু এক কথায় প্রকাশ:
- তোপের ধ্বনি - গুডুম।
- তাল জ্ঞান নেই যার - তালকানা।
- তির নিক্ষেপ করে যে - তিরন্দাজ।
- তরঙ্গ উঠেছে যাতে - তরঙ্গায়িত।
- তালু থেকে উচ্চারিত - তালব্য।
- ত্বরায় গমন করে যে - তুরঙ্গম।
- তার মতো - তাদৃশ।
- তোমার মতো - ত্বাদৃশ।
- তন্তু থেকে জাত - তন্তুজ।
- তিন ভাগের এক ভাগ - তেহাই।
- তনুর ভাব - তনিমা।
- তবলায় নিপুণ - তবলচি।
- তেজ আছে যার - তেজস্বী।
- নির্মিত প্রতিমা - তিলোত্তমা।
- তিন ফলের সমাহার - ত্রিফলা।
- ত্রিকাল দর্শন করেন যিনি - ত্রিকালদর্শী।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
• ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী।
অন্যদিকে:
- 'বেশি কথা বলে যে' এর এক কথায় প্রকাশ - বাচাল।
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা।
- ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
অন্যদিকে,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।