বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

মোট প্রশ্ন১,২১৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

PrepBank · পাতা / ১৩ · ৩০১৪০০ / ১,২১৫

৩০১.
’ঈষৎ কম্পিত’-এর এক কথায় প্রকাশ কী?
  1. আধুত
  2. স্মিত
  3. নীলাভ
  4. ধূসর
ব্যাখ্যা

’ঈষৎ কম্পিত’-এর এককথায় প্রকাশ = আধুত।

এছাড়াও,

- ’ঈষৎ কৃষ্ণ’-এর এককথায় প্রকাশ = কালচে।
- ’ঈষৎ পণ্ডুবর্ণ’-এর এককথায় প্রকাশ = ধূসর।
- ’ঈষৎ নীলবর্ণ’-এর এককথায় প্রকাশ = নীলাভ।
- ’ঈষৎ হাস্য’-এর এককথায় প্রকাশ = স্মিত।
- ’ঈশ্বর বিষয়ক’-এর এককথায় প্রকাশ = ঐশ্বরিক।
- ’ঈষৎ মধুর’-এর এককথায় প্রকাশ = আমধুর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩০২.
'বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ' এক কথায় বলে -
  1. বহুধা
  2. সর্বজ্ঞ
  3. বহুদর্শী
  4. সবজান্তা
ব্যাখ্যা
• 'বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ' এক কথায় বলে - বহুদর্শী।

অন্যদিকে:
• সব কিছু জানে এমন - সর্বজ্ঞ।
• সব বিষয়ে জানে এমনম - সবজান্তা।
• অনেক প্রকারে/ বিভিন্ন দিক থেকে - বহুধা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
৩০৩.
'হস্তী রাখার স্থান' এর এক কথায় প্রকাশ -
  1. বৃংহতি
  2. থমকান
  3. বারি
  4. রবাহূত
ব্যাখ্যা
• 'হস্তী রাখার স্থান' এর এক কথায় প্রকাশ - বারি, পিলখানা।

অন্যদিকে,
হঠাৎ থেমে যাওয়া - থমকান।
হাতির ডাক - বৃংহতি।
যে রব শুনে এসেছে - রবাহূত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০৪.
'তোমার মতো' এক কথায় কী বলে?
  1. ঈদৃশ
  2. তাদৃশ
  3. ত্বদৃশ
  4. ত্বাদৃশ
ব্যাখ্যা
• 'তোমার মতো' এর এক কথায় প্রকাশ - ত্বাদৃশ।

অন্যদিকে,
• তার মতো - তাদৃশ।
• এর মতো - ঈদৃশ।

'ত্বদৃশ' বানানটি অশুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, দ. হায়াৎ মামুদ।
৩০৫.
'অতি কর্মনিপুন ব্যক্তি'-কে এক কথায় কী বলে?
  1. ক) অপব্জ
  2. খ) কৃতদার
  3. গ) পণ্ডিতম্মন্য
  4. ঘ) ধুরন্ধর
ব্যাখ্যা
'অতি কর্মনিপুন ব্যক্তি'-কে এক কথায় বলে = ধুরন্ধর

অপে জন্মে যার = অপব্জ
আপনাকে যে পণ্ডিত মনে করে = পণ্ডিতম্মন্য
যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩০৬.
'যে অগ্র-পশ্চাৎ চিন্তা না করে কাজ করে' এর সংক্ষেপণ - 
  1. অপরিণামদর্শী
  2. অবিবেচক
  3. অবিমৃশ্যকারী
  4. অবিসংবাদী
ব্যাখ্যা
• 'যে অগ্র-পশ্চাৎ চিন্তা না করে কাজ করে' এর সংক্ষেপণ - অবিমৃশ্যকারী

অন্যদিকে,
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না' এর সংক্ষেপণ - অপরিণামদর্শী।
• 'যে বিষয়ে কোনো বিতর্ক নেই' এর সংক্ষেপণ - অবিসংবাদী বা অবিসংবাদিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০৭.
‘যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না’ তাকে এক কথায় কী বলে?
  1. অন্যপূর্বা
  2. অধিবিন্না
  3. অনন্যা
  4. অঙ্গনা
ব্যাখ্যা
⇒  ‘যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না’ এক কথায় বলে = অনন্যা।

অন্যদিকে,
- ‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন’ এক কথায় বলে = অধিবিন্না।
- ‘যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল’ এক কথায় বলে = অন্যপূর্বা।
- ‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না’ এক কথায় বলে = অঙ্গনা।

• নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- ‘যে নারীর হিংসা নেই’ এক কথায় বলে = অনসূয়া।
- ‘যে নারী বীর সন্তান প্রসব করে’ এক কথায় বলে = বীরপ্রসূ।
- ‘যে নারী বীর’ এক কথায় বলে = বীরাঙ্গনা।
- ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই’ এক কথায় বলে = অসূর্যম্পশ্যা ।
- ‘যে নারীর হাসি সুন্দর’ এক কথায় বলে = সুস্মিতা/সুহাসিনী।
- ‘যে নারীর হাসি পবিত্র’ এক কথায় বলে = শুচিস্মিতা।
- ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় বলে = প্রিয়ংবদা।
- ‘যে নারীর নতুন বিয়ে হয়েছে’ এক কথায় বলে = নবোঢ়া।
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে = অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৩০৮.
'সুদে টাকা খাটানো' এর এক কথায় প্রকাশ -
  1. ঋণপ্রার্থী
  2. তেজারতি
  3. পয়স্বিনী
  4. তবলচি
ব্যাখ্যা
• 'সুদে টাকা খাটানো' এর এক কথায় প্রকাশ - তেজারতি

অন্যদিকে,
তবলায় নিপুণ - তবলচি।
ধার করতে ইচ্ছুক - ঋণপ্রার্থী।
দুগ্ধবতী গাভী - পয়স্বিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০৯.
'উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন' এর এক কথায় প্রকাশ -
  1. উদ্বায়ী
  2. উদ্‌দ্বান্ত
  3. উদ্বাস্তু
  4. উদ্ভ্রান্ত
ব্যাখ্যা

• 'উচ্ছৃঙ্খলভাবে বিচরণ করে এমন' এর এক কথায় প্রকাশ - উদ্ভ্রান্ত

অন্যদিকে,
বাতাসে উবে যায় এমন - উদ্বায়ী।
যা উদ্গিরণ করা হয়েছে - উদ্‌দ্বান্ত।
বাস্তু থেকে উৎখাত হয়েছে যে - উদ্বাস্তু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩১০.
'অজিন' বলতে কী বোঝায়?
  1. নূপুরের ধ্বনি
  2. হরিণের চামড়া
  3. হাতির গর্জন
  4. বেশি কথা বলে যে
ব্যাখ্যা

- 'হরিণের চামড়া' এর এক কথায় প্রকাশ - অজিন।

অন্যদিকে,
- 'বেশি কথা বলে যে' এর এক কথায় প্রকাশ - বাচাল।
- 'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩১১.
‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনসূয়া
  2. প্রিয়ংবদা
  3. অবীরা
  4. প্রোষিতভর্তৃকা
ব্যাখ্যা

• ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় প্রকাশ - প্রিয়ংবদা।

অন্যদিকে,
- 'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ- অনসূয়া।
- ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় প্রকাশ- অবীরা।
- ‘যে নারীর স্বামী বিদেশে থাকে’ এক কথায় প্রকাশ - প্রোষিতভর্তৃকা।

এছাড়াও,
- ‘যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে’ এক কথায় প্রকাশ - ভিখারিনী।
- 'যে নারীর স্বামী বর্তমান' এক কথায় প্রকাশ- সধবা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩১২.
বীজ বপনের উপযুক্ত সময়কে এক কথায় কী বলে?
  1. ক) জো
  2. খ) উক্ত
  3. গ) উপ্ত
  4. ঘ) বোনাই
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ -
- বীজ বপনের উপযুক্ত সময় - জো 
- বপন করা হয়েছে - উপ্ত 
- বলা হয়েছে যা - উক্ত 
- বোনের বর - বোনাই 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩১৩.
‘ধুলার মতো যার রং’ এর এককথায় প্রকাশ কোনটি?
  1. ধুরন্ধর
  2. ধূসর
  3. পাপোশ
  4. পাংশুল
ব্যাখ্যা
• 'ধুলার মতো যার রং' এর এককথায় প্রকাশ - পাংশুল

অন্যদিকে,
• 'অতি কর্মনিপুণ ব্যক্তি' এর এককথায় প্রকাশ - ধুরন্ধর।
• 'ঈষৎ পাণ্ডুবর্ণ' এর এককথায় প্রকাশ - ধূসর।
• ‘পা মোছার জন্য আস্তরণ’ এর এককথায় প্রকাশ - পাপোশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১৪.
'যা চিন্তা করা যায় না' এক কথায় বলে-
  1. অচিন্তিত
  2. অচিন্ত্য
  3. অচিন্ত্যপূর্ব
  4. অচিন্ত
ব্যাখ্যা
• 'যা চিন্তা করা যায় না' এক কথায় বলে - অচিন্তনীয় / অচিন্ত্য।

- অপশনে প্রদত্ত ‘অচিন্ত’ বানানটি অশুদ্ধ।

অন্যদিকে,
• পূর্বে চিন্তা করা যায়নি এমন - অচিন্ত্যপূর্ব।
• পূর্বে চিন্তা বা অনুমান করা হয়নি এমন - অচিন্তিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩১৫.
'কুৎসিত আকার যার' এর এক কথায় প্রকাশ -
  1. বন্ধুর
  2. দুরতিক্রম্য
  3. কালীন
  4. কদাকার
ব্যাখ্যা
• 'কুৎসিত আকার যার' এর এক কথায় প্রকাশ - কদাকার

অন্যদিকে,
- 'কালে যা ঘটে' এর এক কথায় প্রকাশ - কালীন।
- 'কষ্টে অতিক্রম করা যায় যা' এর এক কথায় প্রকাশ - দুরতিক্রম্য।
- 'কোথাও উঁচু কোথাও বা নিচু' এর এক কথায় প্রকাশ - বন্ধুর।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১৬.
'আদি নেই যার' এর এক কথায় প্রকাশ -
  1. অনুজ
  2. অনন্ত
  3. অরিজিৎ
  4. অনাদি
ব্যাখ্যা
• 'আদি নেই যার' এর এক কথায় প্রকাশ - অনাদি

অন্যদিকে,
অন্ত নাই যার - অনন্ত।
অরিকে জয় করেছে যে - অরিজিৎ।
অনুতে (বা পশ্চাতে) জন্মেছে যে - অনুজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১৭.
এক কথায় প্রকাশ করুন- ‘যে ভূমি উর্বর নয়’।
  1. পতিত
  2. ঊষর
  3. অনুর্বর
  4. বন্ধ্যা
ব্যাখ্যা

‘যে ভূমি উর্বর নয়’ তাকে এক কথায় অনুর্বর বলা হয়।

কিছু এক কথায় প্রকাশ- 
- যে জমিতে ফসল জন্মায় না = ঊষর;
- পতিত অর্থ- অব্যবহৃত জমি = অনাবাদি;
- ‘যে নারীর সন্তান হয় না’ = বন্ধ্যা;
-  যে জমিতে এক বছরের মধ্যে দু’বার ফসল জন্মায় = দো-ফসলি।

উৎস: 
ভাষা শিক্ষা – হায়াৎ মামুদ;
বাংলা একাডেমি অভিধান।

৩১৮.
'মায়া জানে না যে' এক কথায় কী বলে?
  1. বৈদিক
  2. অমায়িক
  3. যুধিষ্ঠির
  4. নৈয়ায়িক
ব্যাখ্যা
• 'মায়া জানে না যে' এক কথায় বলে - অমায়িক।

অন্যদিকে, 
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' - নৈয়ায়িক।
• 'যুদ্ধে স্থির থাকেন যিনি' - যুধিষ্ঠির।
• বেদ সম্বন্ধীয় - বৈদিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১৯.
'সার্বজনীন' বলতে কী বোঝায়?
  1. সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত।
  2. সকলের জন্য মঙ্গলকর।
  3. যিনি সব কিছুই জানেন।
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
সঠিক উত্তর কোনটিই নয় ।
• সার্বজনীন = সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ।


• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন। 
- সকলের জন্য মঙ্গলকর - সর্বজনীন। 
- সকলের জন্য অনুষ্ঠিত - সর্বজনীন। 
- যিনি সর্বত্র ব্যাপিয়া থাকেন - সর্বব্যাপক। 
- সর্বজন সম্বন্ধীয় - সার্বজনীন। 
- যিনি সব কিছুই জানেন - সর্বজ্ঞ। 
- সমস্ত পদার্থ ভক্ষণ করে যে - সর্বভুক। 
- সবকিছু গ্রাস করে যে - সর্বগ্রাসী। 
- বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২০.
’যা দমন করা যায় না’- এক কথায় কী হবে?
  1. দুর্দমনীয়
  2. দুর্নিবার
  3. দুর্জয়
  4. অদম্য
ব্যাখ্যা

- ’যা দমন করা যায় না’ একথায় প্রকাশ- অদম্য।

অন্যদিকে,
- ’যা দমন করা কষ্টকর’ একথায় প্রকাশ-  দুর্দমনীয়।
- ’যা নিবারণ করা কষ্টকর’ একথায় প্রকাশ-  দুর্নিবার।
- ’যা কষ্টে জয় করা যায়’ একথায় প্রকাশ- দুর্জয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩২১.
'জীবিত থেকেও যে মৃত' এক কথায় কী বলে?
  1. জীবাশ্ম
  2. জীবন্মৃত  
  3. জীবন্তিকা
  4. জীবন্যাস
ব্যাখ্যা

• 'জীবিত থেকেও যে মৃত' এর এক কথায় প্রকাশ- জীবন্মৃত।   

অন্যদিকে, 
• 'জীবাশ্ম' অর্থ - প্রাণী বা উদ্ভিদের প্রস্তরীভূত দেহ। 
• 'জীবন্তিকা' অর্থ - বাস্তব জীবনের ঘটনাপ্রবাহের নাট্যরূপ।
• 'জীবন্যাস' অর্থ - মন্ত্র পড়ে প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৩২২.
"পাচ্য" বলতে কী বোঝায়?
  1. যা বিক্রয় করার যোগ্য
  2. ক্ষমার যোগ্য
  3. রন্ধনের যোগ্য
  4. ঘ্রাণের যোগ্য
ব্যাখ্যা

• 'রন্ধনের যোগ্য' এর এক কথায় প্রকাশ - পাচ্য

অন্যদিকে,
যা বিক্রয় করার যোগ্য - বিক্রেয়।
ক্ষমার যোগ্য - ক্ষমার্হ।
ঘ্রাণের যোগ্য - ঘ্রেয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩২৩.
"মণিবন্ধ" বলতে কী বোঝায়?
  1. হাতের পঞ্চম আঙুল
  2. হাতের কব্জি
  3. হাতের তেলো বা তালু
  4. হাতের বুড়ো আঙুল
ব্যাখ্যা
• 'হাতের কব্জি' এর এক কথায় প্রকাশ - মণিবন্ধ

অন্যদিকে,
হাতের বুড়ো আঙুল - অঙ্গুষ্ঠ।
হাতের তেলো বা তালু - করতল।
হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২৪.
'মর্ম বা তাৎপর্য গ্রহণ করে এমন' এক কথায় কী বলে?
  1. মর্মগ্রাহী
  2. মর্মস্পশী
  3. মর্মঘাতী
  4. মর্মচ্ছেদী
ব্যাখ্যা
• 'মর্ম বা তাৎপর্য গ্রহণ করে এমন' এক কথায় বলে - মর্মগ্রাহী। 

অন্যদিকে, 
• মর্মে আঘাত করে এমন- মর্মঘাতী/মর্মচ্ছেদী। 
• মর্মকে স্পর্শ বা আকুল করে এমন - মর্মস্পশী। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩২৫.
'দুস্তর' বলতে কী বোঝায়?
  1. যা পার হওয়া কষ্টসাধ্য
  2. যা দমন করা যায় না
  3. যা দমন করা কষ্টকর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'যা পার হওয়া কষ্টসাধ্য' এর এক কথায় প্রকাশ - দুস্তর

অন্যদিকে,
যা দমন করা যায় না - অদম্য।
যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩২৬.
'ঈষৎ কম্পিত' এর এক শব্দে প্রকাশ কোনটি?
  1. স্পন্দিত
  2. আধুত
  3. কম্পিত
  4. কম্পন
ব্যাখ্যা

• "ইষৎ কম্পিত" এর এক কথায় প্রকাশ — 'আধুত'।

অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
• "ইষৎ রক্তবর্ণ" — 'আরক্ত'।
• 'ইষৎ উষ্ণ' - 'কবোষ্ণ'।
• ঈষৎ নীলবর্ণ - নীলাভ

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৩২৭.
এক কথায় প্রকাশ করুন: 'কর দান করে যে' -
  1. করদ
  2. প্রজা
  3. অধীন
  4. আশ্রিত
ব্যাখ্যা
• 'কর দান করে যে' এর এক কথায় প্রকাশ - করদ।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
৩২৮.
'পাখির ডাক' - এর এক কথায় প্রকাশ কী?
  1. হ্রেষা
  2. কূজন
  3. বৃংহিত
  4. টঙ্কার
ব্যাখ্যা
• 'পাখির ডাক' এর এক কথায় প্রকাশ - কূজন।

অন্যদিকে,
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২৯.
‘অসূর্যম্পশ্যা’ বলতে নিচের কোন নারীকে বোঝায়?
  1. যে নারী সূর্যমুখী ফুলের মতো
  2. যে নারী সূর্যের পূজা করে
  3. যে নারী অন্ধকারে বাস করে
  4. যে নারী কখনো সূর্যকে দেখে নাই
ব্যাখ্যা

যে নারী কখনো সূর্যকে দেখে নাই -  অসূর্যম্পশ্যা

নারী সম্পর্কিত কিছু বাক্য সংকোচন:
• যে নারীর স্বামীও নেই সন্তানও নেই - অবীরা। 
• যে নারী বীর - বীরাঙ্গনা।
• যে নারীর হিংসা নেই - অনসূয়া। 
• যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী। 
• যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩৩০.
'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. জিজীবিষা
  2. অপচিকীর্ষা
  3. জিহীর্ষা
  4. জিগমিষা
ব্যাখ্যা
• 'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিহীর্ষা। 

• এই সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা। 
- অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা। 
- গমন করার ইচ্ছা - জিগমিষা। 
- উদক / জল পানের ইচ্ছা - উদন্যা। 
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩১.
'হত্যা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি হবে?
  1. প্রতিচিকীর্ষা
  2. নির্মিসা
  3. জিজ্ঞাসা
  4. জিঘাংসা
ব্যাখ্যা
• হনন / হত্যা করার ইচ্ছা = জিঘাংসা। 

• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- জানবার ইচ্ছা = জিজ্ঞাসা। 
- অনুকরণ করার ইচ্ছা = অনুচিকীর্ষা। 
- মুক্তি পাওয়ার ইচ্ছা = মুক্তিকামী। 
- প্রতিকার করার ইচ্ছা = প্রতিচিকীর্ষা। 
- প্রবেশ করার ইচ্ছা = বিবিক্ষা। 
- সেবা করার ইচ্ছা = শুশ্রূষা। 
- উদক / জল পানের ইচ্ছা - উদন্যা।
- নির্মাণ করার ইচ্ছা - নির্মিসা।
- দান করার ইচ্ছা - দিৎসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩২.
‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় প্রকাশ কী হবে?
  1. অমাবস্যা
  2. মহানিশা
  3. ত্রিযামা
  4. তমিস্রা
  5. সৌপ্তিক
ব্যাখ্যা
• ‘ঘোর অন্ধকার রাত্রি’ এক কথায় বলে - তামসী, তমিস্রা।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
- 'কৃষ্ণপক্ষের শেষ তিথি' - অমাবস্যা।
- ‘রাত্রির মধ্যভাগ’ - মহানিশা। 
- ‘রাত্রিকালীন যুদ্ধ’ - সৌপ্তিক।
- ‘রাত্রির তিন ভাগ একত্রে’ - ত্রিযামা।
- ‘রাতের শিশির’ - শবনম।
 ‘গভীর রাত্রি’ এক কথায় বলে - নিশীথ।
- ‘রাত্রির প্রথম ভাগ’  -পূর্বরাত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩৩.
কোনটি 'জিঘাংসা' এর সম্প্রসারিত প্রকাশ?
  1. জানিবার ইচ্ছা
  2. জয় করিবার ইচ্ছা
  3. হনন করিবার ইচ্ছা
  4. যুদ্ধ করিবার ইচ্ছা
ব্যাখ্যা
• 'হনন করিবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।

• এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ:
- 'জয় করিবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা।
- 'জানিবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজ্ঞাসা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
-'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা।
- 'নিন্দা করার ইচ্ছা' এক কথায় প্রকাশ- জুগুপ্সা।.
- যুদ্ধ করিবার ইচ্ছা  এর এক কথায় প্রকাশ- যুযুৎসা

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩৪.
'অব্যক্ত মধুর ধ্বনি' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ঝনৎকার
  2. কলতান
  3. মর্মর
  4. টঙ্কার
  5. মন্দ্র
ব্যাখ্যা
• 'অব্যক্ত মধুর ধ্বনি' এর এক কথায় প্রকাশ: 'কলতান'। 

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।
- ‘ময়ূরের ডাক’ এর এক কথায় প্রকাশ - কেকা।
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।
- ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৩৫.
'বিহঙ্গের ধ্বনি' বাক্য সংকোচন-
  1. শিঞ্জন
  2. নিক্বণ
  3. কাকলি
  4. গুঞ্জন
ব্যাখ্যা
• 'বিহঙ্গের ধ্বনি' বাক্য সংকোচন — কাকলি। 

অন্যান অপশনের বাক্য সংকোচন: 
• 'অলঙ্কারের ধ্বনি' — শিঞ্জন,
• ভ্রমরের শব্দ — গুঞ্জন,  
• নূপুরের ধ্বনি — নিক্বণ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৩৩৬.
‘মকমক’ হলো-
  1. ক) মখমল
  2. খ) ঝকমক করা
  3. গ) চকচক করা
  4. ঘ) ব্যাঙের ডাক
ব্যাখ্যা
- ‘মকমক’ হলো- ব্যাঙের ডাক বা ব্যাঙের কণ্ঠনিঃসৃত শব্দ।

এছাড়াও- 
• ময়ূরের ডাক = কেকা
• কোকিলের ডাক = কুহু
• সিংহের নাদ (ডাক) = হুঙ্কার 
• রাজহাঁস (পক্ষীর) কর্কশ ডাক = ক্রেঙ্কার
• হাতির ডাক = বৃংহণ বা বৃংহিত
• কুকুরের ডাক = বুক্কন
• অশ্বের ডাক = হ্রেষা
• পেঁচা বা উলূকের ডাক = ঘূৎকার
• মোরগের ডাক : শকুনিবাদ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান। 
৩৩৭.
"অনসূয়া" বলতে কী বোঝায়?
  1. যে নারীর হাসি সুন্দর
  2. যে নারীর হিংসা নেই
  3. যে নারীর হাসি পবিত্র
  4. যে নারীর স্বামী বর্তমান
ব্যাখ্যা

• 'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ - অনসূয়া

অন্যদিকে,
যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।
যে নারীর স্বামী বর্তমান - সধবা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩৩৮.
‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না' এক কথায় কী বলে?
  1. অঙ্গনা
  2. অন্যপূর্বা
  3. অধিবিন্না
  4. অসূর্যম্পশ্যা
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• ‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না' এক কথায় বলে - অঙ্গনা।

• ‘যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল' এক কথায় বলে - অন্যপূর্বা।
• ‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন' এক কথায় বলে - অধিবিন্না।
• ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই' এক কথায় বলে - অসূর্যম্পশ্যা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৩৯.
এক কথায় প্রকাশ করুন- 'হরণ করার ইচ্ছা'
  1. দিৎসা
  2. নির্মিসা
  3. উদন্যা
  4. জিহীর্ষা
ব্যাখ্যা
• 'হরণ করার ইচ্ছা' - জিহীর্ষা।

• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- হনন / হত্যা করার ইচ্ছা = জিঘাংসা। 
- জানবার ইচ্ছা = জিজ্ঞাসা। 
- অনুকরণ করার ইচ্ছা = অনুচিকীর্ষা। 
- মুক্তি পাওয়ার ইচ্ছা = মুক্তিকামী। 
- প্রতিকার করার ইচ্ছা = প্রতিচিকীর্ষা। 
- প্রবেশ করার ইচ্ছা = বিবিক্ষা। 
- সেবা করার ইচ্ছা = শুশ্রূষা। 
- উদক / জল পানের ইচ্ছা - উদন্যা।
- নির্মাণ করার ইচ্ছা - নির্মিসা।
- দান করার ইচ্ছা - দিৎসা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪০.
‘বাহুতে ভর করে চলে যে’ - এর বাক্য সংকোচন কোনটি?
  1. বুভুক্ষা
  2. ভুজঙ্গ
  3. উরগ
  4. প্লাবক
ব্যাখ্যা
• ‘বাহুতে ভর করে চলে যে’ এর বাক্য সংকোচন - ভুজঙ্গ।

অন্যদিকে,
- ‘ভোজন করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন - বুভুক্ষা।
- ‘যা লাফিয়ে চলে‘ এর বাক্য সংকোচন - প্লাবক।
- ‘বুকে ভর দিয়ে চলে যে’ এর বাক্য সংকোচন - উরগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪১.
'কুম্ভলীক' কোন বাক্যের সঠিক সংকোচিত রূপ?
  1. ক) ভবিষ্যৎ না ভেবেই কাজ করে যে
  2. খ) ভবিষ্যতের চিন্তা করে না যে
  3. গ) অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় যে
  4. ঘ) যে পুরুষ বিয়ে করে নি
ব্যাখ্যা
• কুম্ভীলক - 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়'।

• অন্যদিকে: 
- 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর এক কথায় প্রকাশ- অবিমৃষ্যকারী।
- 'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ- অপরিণামদর্শী।
- 'যে পুরুষ বিয়ে করে নি' এর এক কথায় প্রকাশ- অকৃতদার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৪২.
'যা কষ্টে জয় করা যায়' তাকে এক কথায় কী বলে?
  1. ক) অজয়
  2. খ) বিজয়
  3. গ) দুর্জয়
  4. ঘ) বিজিত
ব্যাখ্যা
যা কষ্টে জয় করা যায় = দুর্জয়

যা কষ্টে লাভ করা যায় = দুর্লভ 
যা দমন করা যায় না = অদম্য 
যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার 
যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব 
যা বার বার দুলছে = দোদুল্যমান 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৪৩.
'বমন করবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. বিবিক্ষা
  2. বিজিগীষা
  3. বিবমিষা
  4. জিগমিষা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'বমন করবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।

অন্যদিকে,
- 'প্রবেশ করার ইচ্ছা' - বিবিক্ষা।
- ‘বিজয় লাভের ইচ্ছা’ - বিজিগীষা।
- 'গমন করার ইচ্ছা' - জিগমিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৪৪.
'যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা' এর এক কথায় প্রকাশ -
  1. খাণ্ডানী
  2. মহাশ্বেতা
  3. অসূর্যম্পশ্যা
  4. চিত্রার্পিতা
ব্যাখ্যা
• 'যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা' এর এক কথায় প্রকাশ - 'মহাশ্বেতা'।

অন্যদিকে, 
• যে নারী কলহপ্রিয় - খাণ্ডানী,
• যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে)- অসূর্যম্পশ্যা,
• যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা- চিত্রার্পিতা।

উৎস:
- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ,
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৩৪৫.
'নিরীক্ষিত হচ্ছে এমন' এর এক কথায় প্রকাশ -
  1. বীক্ষ্যমাণ
  2. বক্ষ্যমাণ
  3. বক্তব্য
  4. উক্ত
ব্যাখ্যা
 'নিরীক্ষিত হচ্ছে এমন' এর এক কথায় প্রকাশ - বীক্ষ্যমাণ।

এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- যা বলা হয়নি = অনুক্ত। 
- যা বলা হয়েছে = উক্ত। 
- যা বলা উচিত নয় = অকথ্য। 
- যা বলা হবে = বক্তব্য। 
- যা প্রকাশ করা হয়নি = অব্যক্ত। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪৬.
'বমির ভাব' কে এক কথায় কী বলে?
  1. ক) বিবমিষা
  2. খ) বিবমিষু
  3. গ) বিবক্ষা
  4. ঘ) বিবক্ষু
ব্যাখ্যা
এক কথায় প্রকাশ- 
- বমনের ইচ্ছা/ বমির ভাব = বিবমিষা 
- বমি করতে ইচ্ছুক = বিবমিষু
- বলার ইচ্ছা = বিবক্ষা 
- বলতে ইচ্ছুক = বিবক্ষু 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৪৭.
যে ব্যক্তির দুহাত সমান চলে- তাকে এক কথায় কি বলে?
  1. দোহাতী
  2. কুশাল
  3. দ্বিজ
  4. সব্যসাচী
ব্যাখ্যা
‘'দুই হাত সমানে চলে যার' এর এক কথায় প্রকাশ - সব্যসাচী।

এছাড়া,
- দুবার জন্ম হয় যার - দ্বিজ।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- 'যার কোন কিছু থেকেই ভয় নেই' - অকুতোভয়৷
- 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' - অনন্যসাধারণ।
- 'কি করতে হবে যে স্থির করতে পারে না' - কিংকর্তব্যবিমূঢ়।
- 'যার উপস্থিত বুদ্ধি আছে' - প্রত্যুৎপন্নমতি।
- 'যা কখনো নষ্ট হয় না এমন' - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪৮.
'যার জিহ্বা লকলক করে' এক কথায় কী বলে?
  1. ক) লেহ্য
  2. খ) লিপ্সা
  3. গ) লেলিহান
  4. ঘ) যুযুৎসু
ব্যাখ্যা
লেলিহান - লকলকে জিহ্বাযুক্ত।
যেমন: বিশাল কুণ্ডের লেলিহান অগ্নি শিখাগুলি হাঁ হাঁ করে জ্বলে উঠলো।

অতএব, বলা যায়,
যার জিহ্বা লকলক করে- এককথায় প্রকাশ হলো - লেলিহান

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৩৪৯.
'ভ্রমণ করা স্বভাব যার' তাকে এক কথায় কী বলে?
  1. ক) ভ্রমর
  2. খ) ভ্রমণকারী
  3. গ) পর্যটক
  4. ঘ) ভ্রামক
ব্যাখ্যা
ভ্রমণ করা স্বভাব যার = ভ্রমর

অন্যদিকে, 
ভ্রমরের শব্দ = গুঞ্জন 
পায়ে হাঁটা = পদব্রজ 
পায়ে হেঁটে যে গমন করে না যে = পন্নগ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫০.
সব বিষয়ে জানে এমন - এক কথায় কী বলে?
  1. ক) সব্যসাচী
  2. খ) বহুদর্শী
  3. গ) সবজান্তা
  4. ঘ) পণ্ডিত
ব্যাখ্যা
বহুদর্শী - বিবিধ বিষয় সম্পর্কে অভিজ্ঞ; বিচক্ষণ 
সবজান্তা - সব বিষয়ে জানে এমন; সর্বজ্ঞ 

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৩৫১.
যে নারী স্বয়ং পতি বরণ করে তাকে বলে-
  1. ক) প্রিয়ংবদা
  2. খ) পয়স্বিনী
  3. গ) অঙ্গনা
  4. ঘ) স্বয়ংবরা
ব্যাখ্যা

যে নারী স্বয়ং পতি বরণ করে তাকে এককথায় বলে - স্বয়ংবরা।
অন্যদিকে
যে নারী প্রিয় বাক্য বলে - প্রিয়ংবদা,
যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না - অঙ্গনা এবং
যে নারী(বা গাভী) দুগ্ধবতী - পয়স্বিনী।

উৎসঃ নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই।

৩৫২.
'অক্ষির অভিমুখে' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. সমক্ষ
  2. পরোক্ষ
  3. প্রত্যক্ষ
  4. চাক্ষুষ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অক্ষির অভিমুখে' এর এক কথায় প্রকাশ হবে 'প্রত্যক্ষ'।

অন্যদিকে,
- অক্ষির অগোচরে = পরোক্ষ।
- অক্ষির সমীপে = সমক্ষ।
- চক্ষুর সম্মুখে সংঘটিত = চাক্ষুষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫৩.
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ -
  1. অদম্য
  2. দুর্দমনীয়
  3. দুস্তর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়

অন্যদিকে, 
- যা দমন করা যায় না - অদম্য।
- যা পার হওয়া কষ্টসাধ্য - দুস্তর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৫৪.
‘যে রোগ নির্ণয়ে হাতড়ে মরে’ - এক কথায় কী হবে?
  1. অনভিজ্ঞ
  2. অরিন্দম
  3. হাতুড়ে
  4. ওষধি
ব্যাখ্যা
• 'যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে' এর এককথায় হবে - হাতুড়ে

অন্যদিকে, 
- ‘অভিজ্ঞতার অভাব আছে যার’ এর এককথায় প্রকাশ - অনভিজ্ঞ।
- ‘অরিকে (শত্রুকে) দমন করে যে' এর এককথায় প্রকাশ - অরিন্দম।
- 'ফল পাকলে যে গাছ মরে যায়’ এর এককথায় প্রকাশ - ওষধি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫৫.
‘সম্মুখে অগ্রসর হয়ে অর্ভ্যথনা’ -কে এক কথায় বলে -
  1. ক) আবাহন
  2. খ) স্বাগতম
  3. গ) প্রত্যুদ্গমন
  4. ঘ) সম্ভাষণ
ব্যাখ্যা
• ’সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে - প্রত্যুদগমন।

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।

উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ এবং বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
৩৫৬.
পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব-
  1. রজতজয়ন্তী
  2. সুবর্ণজয়ন্তী
  3. হীরকজয়ন্তী
  4. সার্ধশতবর্ষ
ব্যাখ্যা

- ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- সুবর্ণজয়ন্তী,

অন্যদিকে,
• 'ষাট বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব' এর এক কথায় - হীরকজয়ন্তী।
- ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- রজতজয়ন্তী,
- ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত উৎসব'- প্লাটিনামজয়ন্তী।
আবার,
১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ (Centenary jubilee),
১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত (Sesquicentennial),
২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিউজ, জাতীয় শিক্ষক বাতায়ন।

৩৫৭.
নিচের কোনটি ভুল?
  1. ক) ঘ্রাণের যোগ্য- ঘ্রেয়
  2. খ) যা নিন্দার যোগ্য নয়- অনিন্দ্য
  3. গ) ক্ষমার অযোগ্য- ক্ষমার্য
  4. ঘ) ধন্যবাদের যোগ্য- ধন্যবাদান্ত
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ধন্যবাদের যোগ্য- ধন্যবাদার্হ
৩৫৮.
‘আপনাকে পন্ডিত মনে করে যে’ - এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) পন্ডিতম্মন্য
  2. খ) প্রত্যুৎপন্নমতি
  3. গ) বুদ্ধিমান
  4. ঘ) অকুতোভয়
ব্যাখ্যা

আপনাকে পন্ডিত মনে করে যে- পন্ডিতম্মন্য।
যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি৷
যার কোন কিছু থেকেই ভয় নেই - অকুতোভয়৷
যে নারী নিজে বর গ্রহণ করে নেয় - স্বয়ংবরা৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

৩৫৯.
যিনি বিদ্যালাভ করেছেন - এককথায় কী হবে?
  1. কৃতবিদ্য
  2. কৃতবিদ্যা
  3. লব্ধবিদ্য
  4. লব্ধবিদ্যা
ব্যাখ্যা
•  যিনি বিদ্যালাভ করেছেন - এর এককথায় প্রকাশ = কৃতবিদ্য

কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
- যে বাস্তু থেকে উৎখাত হয়েছে = উদ্বাস্তু,
- যা চিরস্থায়ী নয় = নশ্বর,
- যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত = নৈয়ায়িক,
- ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী,
- নষ্ট হওয়াই স্বভাব যার = নশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৬০.
অরিন্দম কে?
  1. ক) বিভীষণ
  2. খ) মেঘনাদ
  3. গ) রাম
  4. ঘ) লক্ষণ
ব্যাখ্যা
মেঘনাদের উপাধি অরিন্দম অর্থাৎ যে শত্রুদের দমন করে।
৩৬১.
এক কথায় প্রকাশ করুন' স্বর্গ ও মর্ত্য'-
  1. ক্রন্দসী 
  2. রোদশি
  3. স্বর্গলোক
  4. স্বর্গার্ত্য
ব্যাখ্যা

'স্বর্গ ও মর্ত্য' এর এক কথায় প্রকাশ হবে - ক্রন্দসী।



অন্যদিকে,
- স্বর্গলোক - দেবলোক, স্বর্গ।
- রোদসী অর্থ: পৃথিবী ও স্বর্গ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৬২.
'বহু বিষয়ে জ্ঞানবিশিষ্ট' এক কথায় কী বলে?
  1. বহুজ্ঞ
  2. বহুগুণান্বিত
  3. বহুদর্শি
  4. বহুগুণধারী
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'বহু বিষয়ে জ্ঞানবিশিষ্ট' এক কথায় বলে - বহুজ্ঞ।

অন্যদিকে, 
• নানা গুণসম্পন্ন - বহুগুণান্বিত।
• নানাবিধ গুণের অধিকারী - বহুগুণধারী।

• অপশন 'গ' এ উল্লেখিত 'বহুদর্শি' বানানটি অশুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৬৩.
‘ধারোষ্ণ’ এর সম্প্রসারিত রূপ কী?
  1. ক) সদ্য দোহনকৃত উষ্ণ দুধ
  2. খ) ঘ্রাণের যোগ্য
  3. গ) গদ্যপদ্যময় কাব্য
  4. ঘ) দোহনকৃত দুধ
ব্যাখ্যা
গদ্যপদ্যময় কাব্য - চম্পূ। ঘ্রাণের যোগ্য - ঘ্রেয়। সদ্য দোহনকৃত উষ্ণ দুধ - ধারোষ্ণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৬৪.
'রোদন করতে ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. নির্মিৎসা
  2. প্রতিবিধিৎসা
  3. রুরুদিষা
  4. বিবৎসা
ব্যাখ্যা
• 'রোদন করতে ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'রুরুদিষা'।

অন্যদিকে,
'নির্মাণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'নির্মিৎসা'।
'প্রতিবিধান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'প্রতিবিধিৎসা'।
'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'বিবৎসা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৩৬৫.
'তিতীর্ষু' শব্দটির অর্থ কী?
  1. পার হতে ইচ্ছুক
  2. খেতে ইচ্ছুক
  3. পান করতে ইচ্ছুক
  4. দেখবার ইচ্ছা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'তিতীর্ষু' অর্থ- পার হতে ইচ্ছুক।

অন্যদিকে,
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
- পান করতে ইচ্ছুক - পিপাসু।
- খেতে ইচ্ছুক - জিঘৎসু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৬৬.
'অনূঢ়া' শব্দটি কোনটির বাক্য সংকোচন?
  1.  যে নারীর কোন সন্তান হয় না
  2.  যে নারীর সন্তান বাঁচে না
  3.  যে নারীর বিয়ে হয়নি
  4. যে নারীর চরিত্রে কলঙ্ক আছে
ব্যাখ্যা

• 'অনূঢ়া' শব্দটির বাক্য সংকোচন -  যে নারীর বিয়ে হয়নি।

• 'নারী' সংক্রান্ত এক কথায় প্রকাশ:
- যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
- যে নারী সুন্দরী = রামা। 
- যে নারী সাগরে বিচরন করে = সাগরিকা। 
- যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
- যে নারীকে সূর্যের আলো স্পর্শ করে নি - অসূর্যস্পশ্যা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৬৭.
‘ব্যাকরণ জানেন যিনি’ এর বাক্য সংকোচন কোনটি?
  1. বৈদিক
  2. বৈয়াকরণ
  3. বিদ্বান
  4. বৈয়াকরণিক
ব্যাখ্যা
• 'ব্যাকরণ জানেন যিনি' এর বাক্য সংকোচন - বৈয়াকরণ।

গুরুত্বপূর্ণ কিছু বাক্য সংকোচন হলো:
• বিবাদ করে যে - বিবাদমান।
• বচনে কুশল - বাগ্মী।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• বেদ সম্বন্ধীয় - বৈদিক।
• বেশি কথা বলে যে - বাচাল

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৬৮.
'কথায় বর্ণনা করা যায় না যা' এর এক কথায় প্রকাশ কী হবে ?
  1. বর্ণাতীত
  2. অনির্বচনীয়
  3. অবর্ণনীয়
  4. অনির্ণেয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
'কথায় বর্ণনা করা যায় না যা' এর এক কথায় প্রকাশ হবে অনির্বচনীয়।

অন্যদিকে,
- বর্ণনার দ্বারা বোঝানো যায় না = বর্ণনাতীত।
- বর্ণনা দ্বারা প্রকাশ করা যায় না = অবর্ণনীয়।
- যাহা নির্ণয় করা যায় না = অনির্ণেয়। 

উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ।
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬৯.
'নিন্দনীয়' শব্দের অর্থ কোনটি?
  1. ক) নিন্দার অযোগ্য
  2. খ) নিন্দার যোগ্য
  3. গ) নন্দিত
  4. ঘ) নিন্দিত
ব্যাখ্যা
'অনিন্দ্য' শব্দের অর্থ নিন্দার অযোগ্য। ‘নিন্দনীয়’ শব্দের অর্থ নিন্দার যোগ্য।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৩৭০.
নিমন্ত্রণ না করা সত্বেও যিনি উপস্থিত এর এক কথায় প্রকাশ-
  1. ক) নীরদ
  2. খ) হীনমন্য
  3. গ) নবোঢ়া
  4. ঘ) অনাহুত
ব্যাখ্যা
নিমন্ত্রণ না করা সত্বেও যিনি উপস্থিত এর এক কথায় প্রকাশ- 'অনাহুত'

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ-
'নৌকা চালায় যে' এর এক কথায় প্রকাশ– নাবিক।
'নৌ বা নৌকা চলাচলের যোগ্য' এর এক কথায় প্রকাশ– নাব্য।
'নিজেকে হীন মনে করে যে' এর এক কথায় প্রকাশ– হীনমন্য
'নিজেকে হত্যা করে যে' এর এক কথায় প্রকাশ– আত্মঘাতী।
'নিজেকে সামলাতে পারে না যে' এর এক কথায় প্রকাশ– অসংযমী।
'নতুন বিবাহিত স্ত্রী' এর এক কথায় প্রকাশ– নবোঢ়া।
'নেই রদ (দাঁত) যার' এর এক কথায় প্রকাশ– নীরদ।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৭১.
যে নারী শিশু সন্তানসহ বিধবা-
  1. ক) বালপুত্রিকা
  2. খ) বারাঙ্গনা
  3. গ) খাণ্ডানী
  4. ঘ) অসূর্যম্পশ্যা
ব্যাখ্যা
বালপুত্রিকা - যে নারী শিশু সন্তানসহ বিধবা। অসূর্যম্পশ্যা - যে নারী সূর্যকে দেখে না৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩৭২.
‘বাতাসে চরে যে’ এক কথায় বলে-
  1. কপোত
  2. খচর
  3. খপোত
  4. খ-ধূপ
ব্যাখ্যা
• ‘বাতাসে চরে যে’ এক কথায় বলে - কপোত।
- ‘কপোত’ শব্দের অর্থ: পায়রা, কবুতর ও শস্যভোজী ডিম্বাজ ছোট পাখি বিশেষ।

অন্যদিকে,
• ‘আকাশে চরে যে’ এক কথায় বলে - খেচর/খচর।
• ‘আকাশে ওড়ে যে বাজি’ এক কথায় বলে - খ-ধূপ।
• ‘খপোত’ শব্দের অর্থ: বাতাসে ভর করে চলে এমন সম আয়তনের বাতাসের চেয়ে ভারী যন্ত্রচালিত যাত্রী বা পন্যবাহী পোত; বিমান, উড়োজাহাজ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৭৩.
'উপকারীর উপকার যে স্বীকার করে না' এক কথায় কী বলে?
  1. কৃতজ্ঞ
  2. কৃতঘ্ন
  3. উপচিকীর্ষা
  4. অকৃতজ্ঞ
ব্যাখ্যা
• 'উপকারীর উপকার যে স্বীকার করে না' এক কথায় বলে- অকৃতজ্ঞ।

অন্যদিকে, 
• উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ।
• উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন। 
• উপকার করার ইচ্ছা - উপচিকীর্ষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৭৪.
'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় বলে-
  1. নশ্বর
  2. উদ্বাস্তু
  3. ক্ষণস্থায়ী
  4. অস্থায়ী
ব্যাখ্যা
• 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু।

অন্যদিকে,  
• 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর।
• 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী। 
• 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৭৫.
‘জুগুপ্সা’ এর অর্থ নিচের কোনটি ?
  1. ক) জানার ইচ্ছা
  2. খ) জয় করার ইচ্ছা
  3. গ) গোপন করার ইচ্ছা
  4. ঘ) ক্ষমা করার ইচ্ছা
ব্যাখ্যা

- জয় করার ইচ্ছা - জিগীষা 
- জানার ইচ্ছা - জিজ্ঞাসা 
- গোপন করার ইচ্ছা -জুগুপ্সা 
- ক্ষমা করার ইচ্ছা - তিতিক্ষা 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

৩৭৬.
‘ঋষির ন্যায়’ এক কথায় বলে-
  1. ঋষিকল্প
  2. দেউলিয়া
  3. অধমর্ণ
  4. উত্তমর্ণ
ব্যাখ্যা
• ‘ঋষির ন্যায়’ এক কথায় বলে - ঋষিকল্প।

অন্যদিকে:
- 'ঋণ নেয় যে’ এক কথায় বলে - অধমর্ণ
- ‘ঋণ দেয় যে’ এক কথায় বলে - উত্তমর্ণ।
- ‘ঋণশোধে অসমর্থ’ এক কথায় - দেউলিয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৭৭.
‘হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় কী বলে?
  1. করতল
  2. মণিবন্ধ
  3. প্রকোষ্ঠ
  4. অঙ্গুষ্ঠ
ব্যাখ্যা
• ‘হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ’ এক কথায় বলে - প্রকোষ্ঠ।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
• হাতের তালু - করতল।
• হাতের কব্জি - মণিবন্ধ।
• হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।
• হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা।
• হাতের চতুর্থ আঙুল - অনামিকা।
• হাতের তৃতীয় আঙুল - মধ্যমা।
• হাতের দ্বিতীয় আঙুল - তর্জনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭৮.
‘অনেকের মধ্যে এক' এর সঠিক বাক্য সংকোচন হলো -
  1. ক) অনন্য
  2. খ) অসাধারণ
  3. গ) অন্যতম
  4. ঘ) শ্রেষ্ঠ
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
অনেকের মধ্যে একজন - অন্যতম
দুয়ের মধ্যে একটি - অন্যতর


[উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।]
৩৭৯.
'নির্বেদ' এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) নিবেদন করা হয়েছে যা
  2. খ) সন্ন্যাস গ্রহণ পদ্ধতি
  3. গ) সাপের খোলস
  4. ঘ) সংসারের প্রতি বিরাগ
ব্যাখ্যা
 'নির্বেদ' এর পূর্ণরূপ = সংসারের প্রতি বিরাগ

সাপের খোলস = নির্মোক 
সন্নাসীর আশ্রম = আখড়া 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৮০.
'যার বাসস্থান নেই' -এর এক কথায় প্রকাশ-
  1. ক্ষণস্থায়ী
  2. অনিকেত
  3. অস্থায়ী
  4. উদ্বাস্তু
ব্যাখ্যা

- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত।

অন্যদিকে,
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,

- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৩৮১.
'তোমার মত বা তোমার তুল্য' এর এক কথায় প্রকাশ -
  1. তদৃশ
  2. সদৃশ
  3. অনুরূপ
  4. ত্বাদৃশ
ব্যাখ্যা
• 'তোমার মত বা তোমার তুল্য' এর এক কথায় প্রকাশ - ত্বাদৃশ

আরও কিছু এক কথায় প্রকাশ:

• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
• 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'সিসৃক্ষা'।
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'যদৃচ্ছা'।
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'।
• ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
• 'দান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিৎসা'।
• 'বিহায়সে ( আকাশে ) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ = বিহগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৮২.
‘যুদ্ধে স্থির থাকেন যিনি’ এক কথায় বলে-
  1. ধুরন্ধর
  2. অরিন্দম
  3. যুধিষ্ঠির
  4. পরঞ্জয়
ব্যাখ্যা
• ‘যুদ্ধে স্থির থাকেন যিনি’ এক কথায় বলে - যুধিষ্ঠির।

 অন্যদিকে,
• ‘অরিকে দমন করেন যিনি’ এক কথায় বলে - অরিন্দম।
• ‘ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে’ এক কথায় বলে - ধুরন্ধর।
• ‘শত্রুকে জয় করেন যিনি’ এক কথায় বলে - পরঞ্জয় বা শত্রুজিৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮৩.
‘যা বলা হচ্ছে’ এক কথায় বলে?
  1. বক্ষ্যমাণ
  2. অনুক্ত
  3. বক্তব্য
  4. উক্ত
ব্যাখ্যা
• ‘যা বলা হচ্ছে’ এক কথায় বলে - বক্ষ্যমাণ।

এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলা হয়েছে’ এক কথায় বলে - উক্ত।
- ‘যা বলা হবে’ এক কথায় বলে - বক্তব্য।
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৮৪.
'হাতের তৃতীয় আঙুল' এক কথায় কী বলে?
  1. মধ্যমা
  2. কনিষ্ঠা
  3. তর্জনী
  4. অনামিকা
ব্যাখ্যা

• 'হাতের তৃতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - মধ্যমা।

অন্যদিকে, 
• 'হাতের পঞ্চম আঙুল' এর এক কথায় প্রকাশ -  কনিষ্ঠা।
• 'হাতের দ্বিতীয় আঙুল' এর এক কথায় প্রকাশ - তর্জনী।
• 'হাতের চতুর্থ আঙুল' এর এক কথায় প্রকাশ - অনামিকা। 

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
•  হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।
• হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশ - প্রকোষ্ঠ।
• হাতের তালু - করতল।
• হাতের প্রথম আঙুল - অঙ্গুষ্ঠ।
• হাতের কব্জি - মণিবন্ধ। 
• হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৮৫.
'যা বাক্যে প্রকাশযোগ্য নয়' এক কথায় কী বলে?
  1. অকথ্য
  2. দুরুচ্চার্য
  3. অনির্বচনীয়
  4. অনুচ্চার্য
ব্যাখ্যা

• 'যা বাক্যে প্রকাশযোগ্য নয়' এক কথায় বলে-  অনির্বচনীয়/অবর্ণনীয়। 

অন্যদিকে, 
---------------
• 'ভাষায় প্রকাশের অযোগ্য' এক কথায় বলে - অকথ্য/অবাচ্য।
• 'যা উচ্চারণ করা কঠিন' এক কথায় বলে - দুরুচ্চার্য।
• 'যা উচ্চারণ করা যায় না' এক কথায় বলে - অনুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৮৬.
'ত্বরিত গমন করতে পারে যে' এক কথায় কী বলে?
  1. তুগর
  2. তুরক
  3. তুরগ
  4. তুরন্ত
ব্যাখ্যা
• 'ত্বরিত গমন করতে পারে যে' এক কথায় প্রকাশ - তুরগ।

অন্যদিকে,
• ‘তুরন্ত’ শব্দের অর্থ - শীঘ্র, সত্বর, বিলম্ব না করা।
• ‘তুরক’ শব্দের অর্থ - তুরস্কের আধিবাসী; তুর্কি জাতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৮৭.
‘বক্ষ্যমাণ’ শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. যা বলার যোগ্য নয়
  2. যা বলা হয় নি
  3. যা বলা হচ্ছে
  4. যা উচ্চারণ করা যায় না
ব্যাখ্যা
• ‘যা বলা হচ্ছে/হবে’ এক কথায় বলে - বক্ষ্যমাণ।

অন্যদিকে,
• ‘যা বলার যোগ্য নয়’ এক কথায় বলে - অকথ্য।
• ‘যা বলা হয় নি’ এক কথায় বলে - অনুক্ত।
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮৮.
'যা কষ্টে লাভ করা যায়'- এর এক কথায় প্রকাশ কোনটি হবে?
  1. দুর্জয়
  2. দুর্দম
  3. দুর্লঙ্ঘ্য
  4. দুর্লভ
ব্যাখ্যা
'যা বহু কষ্টে লাভ করা যায়' এর এক কথায় প্রকাশ- 'দুর্লভ'।

অন্যদিকে,  
'যা কষ্টে জয় করা যায়' এর এক কথায় প্রকাশ- 'দুর্জয়'। 
'যা সহজে দমন করা যায় না' এর এক কথায় প্রকাশ- 'দুর্দম'।    
'যা সহজে লঙ্ঘন করা যায় না' এর এক কথায় প্রকাশ- 'দুর্লঙ্ঘ্য'। 
'যা লঙ্ঘন করা যায় না' এর এক কথায় প্রকাশ- 'অলঙ্ঘ্য'।  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)। 
৩৮৯.
‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অনাহত
  2. অশ্রুতপূর্ব
  3. অবক্তব্য
  4. অধীত
ব্যাখ্যা
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।

অন্যদিকে,
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ - অধীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯০.
'ক্ষণজন্মা' বলতে কী বোঝায়?
  1. শুভক্ষণে জন্ম যার
  2. অশুভক্ষণে জন্ম যার
  3. রোগা হয়ে জন্মেছে যে
  4. ক্ষণিকের জন্য জন্মেছে যে
ব্যাখ্যা
• 'ক্ষণজন্মা' = শুভক্ষণে জন্ম যার।

• এর সাথে সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- দুবার জন্মে যা-  দ্বিজ। 
- জন্মে নাই যা - অজ। 
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ। 
- যে ভূমিতে ফসল জন্মায় না - ঊষর। 
- শুভক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা। 
- অনুতে বা পশ্চাতে / জন্মেছে যে - অনুজ। 
- সরোবরে জন্মায় যা - সরোজ। 
- অগ্রে জন্মেছে যে - অগ্রজ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯১.
'অশ্বের চালক' এর বাক্য সংকোচন -
  1. ক) সারথি
  2. খ) শিঞ্জন
  3. গ) ঐক্ষব
  4. ঘ) উতরোল
ব্যাখ্যা
• 'অশ্বের চালক' এর বাক্য সংকোচন - সারথি/ সাদি

অন্যান্য অপশন:
অলংকারের ধ্বনি- শিঞ্জন।
অতি উচ্চ রোল- উতরোল।
ইক্ষু হতে জাত - ঐক্ষব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৩৯২.
'প্লবগ' শব্দটি দিয়ে কী বোঝায়?
  1. পা দিয়ে যে চলেনা
  2. ত্বরিত গমন করতে পারে যে
  3. উরস দিয়ে হাটে যে
  4. লাফিয়ে চলে যে
ব্যাখ্যা
• 'লাফিয়ে চলে যে' এর এককথায় প্রকাশ - প্লবগ।

অন্যদিকে,
উরস (বক্ষ) দিয়ে হাটে যে - উরগ।
ত্বরিত গমন করতে পারে যে - তুরগ।
পা দিয়ে যে চলেনা - পন্নগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৩৯৩.
'যিনি বিদ্যা লাভ করেছেন'- তাকে এক কথায় কী বলে?
  1. কৃতবিদ্য
  2. জ্ঞানী
  3. বিদ্বান
  4. সর্বজ্ঞানী
ব্যাখ্যা
- ‘যিনি বিদ্যা লাভ করেছেন’ এক কথায় বলে - কৃতবিদ্য।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কৃতবিদ্য শব্দের অর্থ হলো: "যিনি বিদ্যা বা জ্ঞান অর্জন করেছেন; শিক্ষিত বা জ্ঞানলব্ধ ব্যক্তি।" এই শব্দটি সংস্কৃত থেকে উদ্ভূত, যেখানে 'কৃত' মানে অর্জিত এবং 'বিদ্যা' মানে জ্ঞান বা শিক্ষা। অর্থাৎ, যিনি শিক্ষা বা জ্ঞান অর্জন করেছেন, তিনিই কৃতবিদ্য।

অন্যান্য বিকল্পের বাংলা একাডেমি অভিধান অনুসারে ব্যাখ্যা:
জ্ঞানী: বাংলা একাডেমি অভিধানে 'জ্ঞানী' শব্দটির অর্থ দেওয়া হয়েছে "জ্ঞানসম্পন্ন বা প্রজ্ঞাবান ব্যক্তি।" এটি গভীর প্রজ্ঞা বা বুদ্ধিমত্তার উপর জোর দেয়, তবে 'বিদ্যা লাভ' করার সুনির্দিষ্ট অর্থের সঙ্গে পুরোপুরি মেলে না।

বিদ্বান: অভিধানে 'বিদ্বান' শব্দের অর্থ হলো "পণ্ডিত, জ্ঞানী বা শিক্ষিত ব্যক্তি।" এটি কৃতবিদ্যের কাছাকাছি অর্থ বহন করে, তবে 'বিদ্বান' শব্দটি প্রায়শই গভীর পাণ্ডিত্য বা বিশেষজ্ঞতার সঙ্গে যুক্ত, যা প্রশ্নের প্রেক্ষাপটে 'কৃতবিদ্য'র তুলনায় কিছুটা ব্যাপক।

সর্বজ্ঞানী: বাংলা একাডেমি অভিধানে 'সর্বজ্ঞানী'র অর্থ হলো "যিনি সবকিছু জানেন।" এটি এমন ব্যক্তিকে বোঝায় যিনি সর্ববিষয়ে জ্ঞানের অধিকারী, যা 'বিদ্যা লাভ করেছেন' এই প্রশ্নের সুনির্দিষ্ট অর্থের সঙ্গে মেলে না।

সুতরাং, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সংজ্ঞা অনুসারে, 'যিনি বিদ্যা লাভ করেছেন' তাকে বোঝাতে কৃতবিদ্য শব্দটিই সবচেয়ে সঠিক এবং সুনির্দিষ্ট। এটি শিক্ষা বা জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে সরাসরি নির্দেশ করে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯৪.
‘পা দিয়ে যে চলে না’—একে এক কথায় কী বলা হয়?
  1. উরগ
  2. পন্নগ
  3. বিহগ
  4. প্লবগ
ব্যাখ্যা

• 'পা দিয়ে যে চলেনা' এক কথায় প্রকাশ- পন্নগ

অন্যদিকে, 
• 'লাফিয়ে চলে যে' এক কথায় প্রকাশ - প্লবগ।
• 'বিহায়সে (আকাশে) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ - বিহগ।
• 'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এক কথায় প্রকাশ উরগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৯৫.
'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ -
  1. জুগুপ্সা
  2. ক্ষমার্হ
  3. তিতিক্ষা
  4. তিতিক্ষু
ব্যাখ্যা
• 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষু

অন্যদিকে,
- 'ক্ষমা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- 'ক্ষমার যোগ্য' এর এক কথায় প্রকাশ - ক্ষমার্হ।
- 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯৬.
'বকলম' শব্দের অর্থ কী?
  1. কলম নেই যায়
  2. লেখাপড়া জানে না যে
  3. একের পরিবর্তে অন্যের সই
  4. স্বাক্ষর দিতে জানেন না যে
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ নিম্নরূপ- 
একের পরিবর্তে অন্যের সই = বকলম
একের পরিবর্তে অনেক = বিকল্প
এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ = বুকনি
একই সময় = যুগপৎ 
এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে = যাযাবর 
এক সঙ্গে যাত্রা করে = সহযাত্রী 
একই শব্দের অর্থ = প্রতিশব্দ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩৯৭.
'যা চিন্তা করা যায় না' এর এক কথায় প্রকাশ -
  1. অচিন্তনীয়
  2. অচিন্তা
  3. অচিন্ত্য
  4. ক ও গ
ব্যাখ্যা
'যা চিন্তা করা যায় না' এর এক কথায় প্রকাশ - অচিন্তনীয়  / অচিন্ত্য

আরও কিছু এক কথায় প্রকাশ:
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- মনোগত ইচ্ছা এক কথায় প্রকাশ - ঈপ্সিত।
- লাভ করা ইচ্ছা এক কথায় প্রকাশ - লিপ্সা।
- কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ এক কথায় প্রকাশ - অধঃকায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৯৮.
'ধনের দেবতা' এর এক কথায় প্রকাশ -
  1. কুশীলব
  2. কুবের
  3. ধ্যানী
  4. ধীরগামী
ব্যাখ্যা
• 'ধনের দেবতা' এর এক কথায় প্রকাশ - কুবের

অন্যদিকে,
- 'ধ্যান করেন যিনি' এর এক কথায় প্রকাশ - ধ্যানী।
- 'ধীরে যে গমন করে' এর এক কথায় প্রকাশ - ধীরগামী।
- 'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ - কুশীলব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯৯.
গাছে উঠতে পটু যে- এক কথায় কী বলে?
  1. ক) গাছো
  2. খ) গাছি
  3. গ) গেছো
  4. ঘ) আরোহী
ব্যাখ্যা
গাছে উঠতে পটু যে- এক কথায় বলে = গেছো

গেছো (বিশেষণ) 
- বাংলা শব্দ 
অর্থ:
- গাছসংক্রান্ত 
- গাছে গাছে থাকে এমন, 
- গাছে চড়তে ভালোবাসে এমন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

গাছসংক্রান্ত কিছু এক কথায় প্রকাশ - 
ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪০০.
'অক্ষির সমীপে' এর বাক্য সংকোচন কোনটি?
  1. প্রত্যক্ষ
  2. নিরপেক্ষ
  3. পরোক্ষ
  4. সমক্ষ
ব্যাখ্যা
• ‘অক্ষির সমীপে’এর বাক্য সংকোচন হবে - সমক্ষ।

অন্যদিকে,
• অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
• অক্ষির অগোচরে - পরোক্ষ।
• পক্ষপাতদুষ্ট নয় এমন - নিরপেক্ষ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।