বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

মোট প্রশ্ন১,২১৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ

PrepBank · পাতা / ১৩ · ২০১৩০০ / ১,২১৫

২০১.
"স্মিত" বলতে কী বোঝায়?
  1. ঈষৎ কম্পিত
  2. ঈষৎ উষ্ণ
  3. ঈষৎ হাস্য
  4. ঈষৎ রক্তবর্ণ
ব্যাখ্যা

• 'ঈষৎ হাস্য' এর এক কথায় প্রকাশ - স্মিত

অন্যদিকে,
ঈষৎ কম্পিত - আধুত।
ঈষৎ উষ্ণ - কবোষ্ণ।
ঈষৎ রক্তবর্ণ - আরক্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০২.
'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় প্রকাশ করুন:
  1. ক) মেধাবী
  2. খ) অশ্রুতপূর্ব
  3. গ) শ্রুতিধর
  4. ঘ) জাতিস্মর
ব্যাখ্যা
• যে শুনেই মনে রাখতে পারে - শ্রুতিধর। 

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
• যা পূর্বে শোনা যায়নি- অশ্রুতপূর্ব। 
• যা অনুভব করা হচ্ছে - অনুভূয়মান।
• যা ক্রমশ দূরে সরে যাচ্ছে - অপসৃয়মাণ।  
• যা বহন করা হচ্ছে -নীয়মান।
• যা বলা হচ্ছে- বক্ষ্যমান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০৩.
“যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
  1. ন্যায়বাগীশ
  2. নৈয়ায়িক
  3. ন্যায়পাল
  4. ন্যায়ঋদ্ধ
ব্যাখ্যা
• 'ন্যায় শাস্ত্র জানেন যিনি' এর এক কথায় প্রকাশ - নৈয়ায়িক।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ-
• 'ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি' - ঋত্বিক।
• 'যুদ্ধে স্থির থাকেন যিনি' - যুধিষ্ঠির।
• 'মায়া জানে না যে' - অমায়িক।
• বিবাদ করে যে - বিবাদমান।
• বচনে কুশল - বাগ্মী।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• বেদ সম্বন্ধীয় - বৈদিক।
• বেশি কথা বলে যে - বাচাল

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২০৪.
এক কথায় প্রকাশ করুন- 'আত্মাকে অধিকার করে'  
  1. আধ্যান
  2. অধ্যাত্ম
  3. আধ্যাত্মিক
  4. আধ্যাত্য
ব্যাখ্যা

 • 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।

অন্যদিকে,
• 'আধ্যান' অর্থ - স্মরণ, ধ্যান, চিন্তন। 
• আত্মা থেকে জাত - আধ্যাত্মিক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২০৫.
'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
  1. লিপ্সা
  2. বুভুক্ষা
  3. বিবক্ষা
  4. দিদৃক্ষা
ব্যাখ্যা

• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।

অন্যদিকে, 
'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০৬.
'বুভুক্ষা' এর সম্প্রসারিত রূপ কোনটি?
  1. বলবার ইচ্ছা
  2. বলা হয়েছে যা
  3. ভোজন করার ইচ্ছা
  4. বলা হবে যা
ব্যাখ্যা

• 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।

অন্যদিকে,
• 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
• 'বলা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ - উক্ত।
• 'বলা হবে যা' এর এক কথায় প্রকাশ - বক্তব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২০৭.
'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ -
  1. অবিমৃষ্যকারী
  2. অবিমৃশ্যকারী
  3. অপরিণামদর্শী
  4. ভবিতব্য
ব্যাখ্যা
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না' এর এক কথায় প্রকাশ - অপরিণামদর্শী

অন্যদিকে,
যা ভবিষ্যতে ঘটবে - ভবিতব্য।
অগ্র-পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না - অবিমৃশ্যকারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০৮.
'ক্ষমার যোগ্য'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) ক্ষমাপ্রদ
  2. খ) তিতিক্ষু 
  3. গ) তিতিক্ষা 
  4. ঘ) ক্ষমার্হ
ব্যাখ্যা
• 'ক্ষমার যোগ্য'এক কথায় প্রকাশ - ক্ষমার্হ
 
• আরও কিছু এক কথায় প্রকাশ- 
- ক্ষমা করতে ইচ্ছুক এক কথায় প্রকাশ = তিতিক্ষু।
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = তিতিক্ষা। 
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা।
- মনোগত ইচ্ছা এক কথায় প্রকাশ = ঈপ্সিত।
- লাভ করা ইচ্ছা এক কথায় প্রকাশ = লিপ্সা।
- কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ এক কথায় প্রকাশ = অধঃকায়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০৯.
‘মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ’ -এর বাক্য সংকোচন কী?
  1. মেঘলা
  2. মেঘাচ্ছন্ন
  3. মেঘমেদুর
  4. মেঘস্নিগ্ধ
ব্যাখ্যা
• ‘মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ’ এর বাক্য সংকোচন- মেঘমেদুর।

• 'মেঘমেদুর'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: মেঘ + মেদুর।
 অর্থ:
- মেঘে ঢাকা ও স্নিগ্ধ ( মেঘমেদুর আকাশ)।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর,
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২১০.
"ইহলোকে যা সামান্য নয়" এর বাক্য সংকোচন কোনটি?
  1. অনন্যসাধারণ
  2. আলোকসামান্য
  3. প্রত্যুদ্‌গমন
  4. ইহলৌকিক
ব্যাখ্যা
• 'ইহলোকে যা সামান্য নয়' এর এক কথায়- 'অলোকসামান্য'।

অন্যদিকে,
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ এর এক কথায় - অনন্যসাধারণ।
- 'অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায়- 'প্রত্যুদ্‌গমন'।

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
২১১.
'দিনের অবসান ভাগ' এর এক কথায় প্রকাশ -
  1. সায়াহ্ন
  2. পূর্বাহ্ণ
  3. মধ্যাহ্ন
  4. অপরাহ্ণ
ব্যাখ্যা
• 'দিনের সায় (অবসান) ভাগ' এর এক কথায় প্রকাশ - সায়াহ্ন

অন্যদিকে,
- 'দিনের পূর্ব ভাগ' এর এক কথায় প্রকাশ - পূর্বাহ্ণ।
- 'দিনের মধ্য ভাগ' এর এক কথায় প্রকাশ - মধ্যাহ্ন।
- 'দিনের অপর ভাগ' এর এক কথায় প্রকাশ - অপরাহ্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১২.
'যা বহন করা হচ্ছে' এর বাক্য সংকোচন কী?
  1. অপসৃয়মান
  2. ক্ষীয়মান
  3. নীয়মান
  4. বীহমান
ব্যাখ্যা
• 'যা বহন করা হচ্ছে' এর বাক্য সংকোচন - নীয়মান।

অন্যদিকে,
• 'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর বাক্য সংকোচন - অপসৃয়মান।
• 'যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে' এর বাক্য সংকোচন - ক্ষীয়মান।

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• 'যা অনুভব করা হচ্ছে' এর বাক্য সংকোচন - অনুভূয়মান।
• 'যা উপলব্ধি করা হচ্ছে' এর বাক্য সংকোচন - উপলভ্যমান।
• 'যা ক্রমশ বিস্তীর্ণ হচ্ছে' এর বাক্য সংকোচন - ক্রমবিস্তার্যমান।
• 'যা পুনঃ পুনঃ দুলছে' এর বাক্য সংকোচন - দোদুল্যমান।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১৩.
"অপাঙ্‌ক্তেয়" বলতে কী বোঝায়?
  1. মাটির মত রং যার
  2. পৌষ মাসে উৎপন্ন ফসল
  3. মোটাও নয়, রোগাও নয়
  4. একসারিতে বসার অযোগ্য
ব্যাখ্যা

• "একসারিতে বসার অযোগ্য" এর এক কথায় প্রকাশ - অপাঙ্‌ক্তেয়

অন্যদিকে,
মাটির মত রং যার - মেটে।
পৌষ মাসে উৎপন্ন ফসল - পৌষালি।
মোটাও নয়, রোগাও নয় - দোহারা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২১৪.
'ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী' এক কথায় প্রকাশ কী বলে?
  1. ঐন্দ্রজালিক
  2. ঐন্দ্রিয়িক
  3. ঐন্দ্রিয়
  4. ঐন্দ্রিয়ক
ব্যাখ্যা
• 'ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী' এক কথায় প্রকাশ - ঐন্দ্রজালিক।

অন্যদিকে,
• 'ঐন্দ্রিয়িক'(বিশেষণ পদ),
- অর্থ: ইন্দ্রিয় সম্বন্ধীয়; প্রত্যক্ষ।

• 'ঐন্দ্রিয়ক'/ 'ঐন্দ্রিয়' (বিশেষ্য পদ)
- অর্থ: ইন্দ্রিয় সম্বন্ধীয়; ইন্দ্রিয় পরায়ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১৫.
'বপন করা হয়েছে যা' তাকে এক কথায় কী বলে?
  1. উপ্ত
  2. ব্যপ্ত
  3. বপ্ত
  4. বোনাই
ব্যাখ্যা

'বপন করা হয়েছে যা' এর এক কথায় প্রকাশ= উপ্ত।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- বলা হয়েছে যা = উক্ত 
- বোনের বর = বোনাই
- বীজ বপনের উপযুক্ত সময় = জো 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

২১৬.
'সাপের খোলস' এর এককথায় প্রকাশ কোনটি?
  1. কঞ্চুক
  2. করভ
  3. কল্লোল
  4. কৃত্তি
ব্যাখ্যা
• 'সাপের খোলস' এর এককথায় প্রকাশ - কঞ্চুক বা নির্মোক।

অন্যদিকে,
• 'হাতির শাবক (বাচ্চা)' এর এককথায় প্রকাশ - করভ।
• 'সমুদ্রের ঢেউয়ের শব্দ' এর এককথায় প্রকাশ - কল্লোল।
• 'বাঘের চর্ম' এর এককথায় প্রকাশ - কৃত্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১৭.
'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' এক কথায় বলে -
  1. অনন্যসাধারণ
  2. অনন্যকর্মা
  3. অনন্যপূর্বা
  4. অনন্য
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন' এক কথায় বলে - অনন্যসাধারণ।

অন্যদিকে, 
• 'অনন্য' অর্থ - একক, অভিন্ন, অনুপম, অদ্বিতীয়।
• 'অনন্যকর্মা' অর্থ - সকল কর্ম ত্যাগ করে কোনো বিশেষ কর্মে রত এমন, একাগ্র।
• 'অনন্যপূর্বা' অর্থ - অবিবাহিতা; কুমারী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১৮.
‘জিগীষা’ বলতে নিচের কোনটিকে বোঝায়?
  1. জানবার ইচ্ছা
  2. দেখবার ইচ্ছা
  3. বাস করার ইচ্ছা
  4. জয় করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা

অন্যদিকে,
- জানবার ইচ্ছা এর এক কথায় প্রকাশ - জিজ্ঞাসা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - 'দিদৃক্ষা'। 
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২১৯.
'চক্ষুর সম্মুখে সংঘটিত' এর এক কথায় প্রকাশ -
  1. সমহ্ম
  2. প্রত্যক্ষ
  3. চাক্ষুষ
  4. পরোক্ষ
ব্যাখ্যা
• 'চক্ষুর সম্মুখে সংঘটিত' এর এক কথায় প্রকাশ - চাক্ষুষ।

অন্যদিকে,
• 'অক্ষির সমীপে' এক কথায় বলে - সমক্ষ।
• 'অক্ষির অভিমুখে' এক কথায় বলে - প্রত্যক্ষ।
• 'অক্ষির অগোচরে' এক কথায় বলে - পরোক্ষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২০.
'জুগুপ্সা' বলতে কী বোঝায়?
  1. ক্ষমার যোগ্য
  2. গোপন করার ইচ্ছা
  3. ক্ষমা করতে ইচ্ছুক
  4. ক্ষমা করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা

অন্যদিকে,
ক্ষমা করতে ইচ্ছুক - তিতিক্ষু।
ক্ষমা করার ইচ্ছা = তিতিক্ষা।
ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২২১.
‘যা আঘাত পায়নি।’ — একে এক কথায় কী বলে?
  1. অনাহুত
  2. অক্ষত
  3. অনাহত
  4. অনায়াস
ব্যাখ্যা

• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২২.
'চোখের নিমেষ না ফেলিয়া'-এর বাক্য সংকোচন-
  1. অনিমেষ
  2. তাৎক্ষণিক
  3. নিমেষে
  4. প্রত্যক্ষী
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'চোখের নিমেষ না ফেলিয়া' এর বাক্য সংকোচন - অনিমেষ।

• নিমেষ, নিমিষ (বিশেষ্য পদ),
অর্থ:
- পলক;
- চোখের পাতার স্পন্দন (অতলের পানে চাহি নয়নে নিমেষ নহি-রবীন্দ্রনাথ ঠাকুর)।


• অনিমিষ, অনিমেষ (বিশেষণ পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
১. অপলক; বদ্ধদৃষ্টি (আঁখি অনিমিষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। 
২. স্থির; নিস্পন্দ; অচল (তুমি অনিমেষ মুরতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। 
৩. অনিমেষনেত্রে, অনিমেষলোচনে (ক্রিয়াবিশেষণ) স্থির দৃষ্টিতে; অপলক দৃষ্টিতে। 

অন্যদিকে,
• ‘প্রত্যক্ষ করে এমন’ এর বাক্য সংকোচন - প্রত্যক্ষী।
• ‘তৎকালীন এমন’ এর বাক্য সংকোচন - তাৎক্ষণিক।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং বাংলা একাডেমি, আধুনি বাংলা অভিধান।
২২৩.
'তিন নদীর মিলনস্থল' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ত্রয়ী
  2. তেমোহনা
  3. ত্রিমোহনা
  4. তিন মোহনা
ব্যাখ্যা
• 'তিন নদীর মিলনস্থল' এর এক কথায় প্রকাশ — তেমোহনা।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ - অনাহুত।
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ - অবক্তব্য।
• ‘যা আঘাত পায় নি’ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ - অশ্রুতপূর্ব। 
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ - অবিনশ্বর।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২৪.
'ঈষৎ রক্তবর্ণ' এর এক কথায় প্রকাশ -
  1. ঐশ্বরিক
  2. আরক্ত
  3. নীলাভ
  4. আস্তিক
ব্যাখ্যা
• 'ঈষৎ রক্তবর্ণ' এর এক কথায় প্রকাশ - আরক্ত

অন্যদিকে,
- 'ঈষৎ নীলবর্ণ' এর এক কথায় প্রকাশ - নীলাভ।
- 'ঈশ্বরে বিশ্বাস করেন যিনি' এর এক কথায় প্রকাশ - আস্তিক।
- 'ঈশ্বর বিষয়ক' এর এক কথায় প্রকাশ - ঐশ্বরিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২২৫.
'ঝন্‌ঝন শব্দ' কে এককথায় বলে -
  1. ঝংকার
  2. ঝনকার
  3. ঝনৎকার
  4. ঝমকার
ব্যাখ্যা
• ‘ঝন্‌ঝন শব্দ’ এর এককথায় প্রকাশ - ঝনৎকার

কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - ঝংকার।
- ‘নূপুরের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - নিক্বণ।
- ‘ধনুকের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - টঙ্কার।
- ‘অলঙ্কারের ধ্বনি’ এর এককথায় প্রকাশ - শিঞ্জন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২৬.
'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এক কথায় প্রকাশ -
  1. অধোবাহু
  2. ঊরু
  3. অধঃকায়
  4. অর্পণ
ব্যাখ্যা
• 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এক কথায় প্রকাশ - অধঃকায়

অন্যদিকে,
- কুঁচকি থেকে হাটুঁ পর্যন্ত অংশ' এর এক কথায় প্রকাশ - ঊরু।

আরও কিছু এক কথায় প্রকাশ-
- ক্ষমা করতে ইচ্ছুক এক কথায় প্রকাশ = তিতিক্ষু।
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ = তিতিক্ষা।
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ = জুগুপ্সা।
- মনোগত ইচ্ছা এক কথায় প্রকাশ = ঈপ্সিত।
- লাভ করা ইচ্ছা এক কথায় প্রকাশ = লিপ্সা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২৭.
‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ -
  1. বক্ষ্যমাণ
  2. বাগ্মী
  3. বচসা
  4. বুভুক্ষা
ব্যাখ্যা
• ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী

অন্যদিকে,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা,
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা।
- ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২৮.
'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়’- এক কথায়-
  1. ক) মাধুকর
  2. খ) মধুকর
  3. গ) অর্বাচীন
  4. ঘ) অবিমৃষ্যকারী
ব্যাখ্যা
সঠিক উত্তর: মাধুকরী।

নিকটতম অপশন হিসাবে মাধুকরকে সঠিক উত্তর হিসাবে ধরা হলো। 

মাধুকরী (বিশেষ্য) - নানা পুষ্প থেকে মধুকরের মধু আহরণের মতো বৃত্তি; যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়।

এছাড়া,
মধুকর - মৌমাছি
অর্বাচীন - হালের; নবীন; আধুনিক; অপ্রবীণ।
অবিমৃষ্যকারী - হঠকারী; গোঁয়ার; অবিবেচক; যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২২৯.
"আয়নায় দেখা মূর্তি" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ছায়া
  2. প্রতিবিম্ব
  3. অনপনেয়
  4. অবগাহন
ব্যাখ্যা
• "আয়নায় দেখা মূর্তি" এর এক কথায় প্রকাশ - 'প্রতিবিম্ব'।

এছাড়া,
• 'বস্তুর আকৃতিবিশিষ্ট অন্ধকার স্থান' এক কথায় প্রকাশ - ছায়া।
• 'যা অপনয়ন করা যায় না' এক কথায় প্রকাশ - অনপনেয়।
• 'আবক্ষ জলে নেমে স্নান' এক কথায় প্রকাশ - অবগাহন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
২৩০.
'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ কী?
  1. অস্থায়ী
  2. নশ্বর
  3. অনিকেত
  4. অবিনশ্বর
ব্যাখ্যা
• 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ- অবিনশ্বর। 

আবার, 
• 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ- অবিনশ্বর। 

অন্যদিকে, 
- 'যা চিরস্থায়ী নয়' - নশ্বর। 
- 'যা স্থায়ী নয়' - অস্থায়ী। 
- 'যার বাসস্থান নেই' -অনিকেত। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২৩১.
'বসে আছে যে' এক কথায় কী বলে?
  1. উপবাসক
  2. উপবিষ্ট
  3. উপবিধি
  4. উপবীতী
ব্যাখ্যা
• 'বসে আছে যে' এক কথায় বলে- আসীন, উপবিষ্ট।

• উপবিষ্ট (বিশেষণ পদ)। 
অর্থ- আসন গ্রহণ করেছে এমন, আসীন।

অন্যদিকে, 
• 'উপবাসক' অর্থ- না খেয়ে আছে এমন, অনাহারী, উপবাসকারী।
• 'উপবিধি' অর্থ- প্রধান বা মূল আইনের অন্তর্গত আইন। 
• 'উপবীতী' অর্থ- উপবীত বা পইতা ধারণ করেছে এমন, যজ্ঞসূত্রধারী।

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩২.
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ -
  1. হৃদয়ঙ্গম
  2. হৃতসর্বস্ব
  3. হৃদয়বিদারক
  4. বিদীর্ণহৃদয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ - হৃদয়ঙ্গম

অন্যদিকে,
যার সর্বষ চুরি গেছে - হৃতসর্বস্ব।
যা হৃদয় বিদীর্ণ করে - হৃদয়বিদারক।
যার হৃদয় বিদীর্ণ হয়েছে - বিদীর্ণহৃদয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩৩.
'জিঘাংসা' বলতে কী বোঝায়?
  1. শ্রবণ করার ইচ্ছা
  2. হনন করার ইচ্ছা
  3. জয়ের ইচ্ছা
  4. বেঁচে থাকার ইচ্ছা
ব্যাখ্যা

• 'হনন (হত্যা) করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা

অন্যদিকে,
বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা।
জয়ের ইচ্ছা - জিগীষা।
শ্রবণ (শোনার) করার ইচ্ছা - শ্রবণেচ্ছা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

২৩৪.
’যা সহজে মরে না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
  1. দুর্মর
  2. দুর্দম
  3. দুর্বিষহ
  4. দুর্জয়
ব্যাখ্যা
’যা সহজে মরে না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্মর।

অন্যদিকে,
- ’যা সহজে  দমন করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্দম।
- ’যা সহ্য করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ= দুর্বিষহ।
- ‘যাকে সহজে জয় করা যায় না’-এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ=দুর্জয়।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
২৩৫.
'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ -
  1. নালি
  2. ফুটকি
  3. ফুসকুড়ি
  4. নুড়ি
ব্যাখ্যা

• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।

অন্যদিকে,
• 'ক্ষুদ্র বিন্দু' এর এক কথায় প্রকাশ- 'ফুটকি'। 
• 'ক্ষুদ্র ফোঁড়া' এর এক কথায় প্রকাশ- 'ফুসকুড়ি'। 
• 'ক্ষুদ্র নালা' এর এক কথায় প্রকাশ- 'নালি'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৩৬.
‘সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন’ এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে?
  1. ক) অসমর্থিত
  2. খ) অসমাপ্ত
  3. গ) অসমীক্ষিত
  4. ঘ) অসম্পূর্ণ
ব্যাখ্যা
অসমীক্ষিত (বিশেষণ)
অর্থ: বিচারবিশ্লেষণ করা হয়নি এমন, অপরীক্ষিত।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২৩৭.
“যা বিলুপ্ত হচ্ছে” এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ক) বিলুপ্তজাত
  2. খ) বিলীয়মান
  3. গ) অস্থাবর
  4. ঘ) নশ্বর
  5. ঙ) ক্ষয়মান
ব্যাখ্যা

ক্ষয়মান - এরকম কোন শব্দ বাংলা একাডেমী অভিধানে নেই।
পাশপাশি, বাংলা একাডেমী অনুসারে - বিলীয়মান [বিলিয়োমান্‌] (বিশেষণ) ১ বিলীন হয়ে যাচ্ছে এমন।
এবং, বিলুপ্ত - বিলীন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২৩৮.
'বচনে কুশল' এক কথায় কী বলে?
  1. বিবাদমান
  2. বাচাল
  3. বাগ্মী
  4. বিদ্বান
ব্যাখ্যা
• 'বচনে কুশল' এক কথায় বলে - বাগ্মী।

অন্যদিকে, 
• বিবাদ করে যে - বিবাদমান।
• বিদ্যা আছে যার - বিদ্বান।
• বেশি কথা বলে যে - বাচাল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৩৯.
যার ঈহা নেই-
  1. ক) ঈহহীন
  2. খ) নিরীহ
  3. গ) কৃতার্থম্মন্য
  4. ঘ) গোবশা
ব্যাখ্যা

নিরীহ (বিশেষণ):
[নিঃ+ঈহ]
নেই ঈহ যার = নিরীহ [বহুব্রীহি সমাস]।
'নিরীহ' শব্দের অন্যান্য অর্থঃ
নিঃস্পৃহ; নির্লোভ; শান্ত; গোবেচারা ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২৪০.
'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. লিপ্সা
  2. দিদৃক্ষা
  3. সিসৃক্ষা
  4. যদৃচ্ছা
ব্যাখ্যা
• 'সৃষ্টি করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'সিসৃক্ষা'। 

অন্য অপশনে,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'লিপ্সা'। 
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'। 
• 'যে রূপ ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'যদৃচ্ছা'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
২৪১.
'অন্যের দ্বারা পালিত' এর এক কথায় প্রকাশ -
  1. পরভৃত
  2. পরভৃৎ
  3. পরজীবী
  4. বৃংহণ
ব্যাখ্যা
• 'অন্যের দ্বারা পালিত' এর এক কথায় প্রকাশ - পরভৃত

অন্যদিকে,
- 'অন্যকে পালন করে এমন' এর এক কথায় প্রকাশ - পরভৃৎ।
- 'অন্যকে আশ্রয় করে বাঁচে এমন' এর এক কথায় প্রকাশ - পরজীবী।
- 'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ - বৃংহণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪২.
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনিবার্য
  2. দুর্দমনীয়
  3. দুর্নিবার
  4. অদম্য
ব্যাখ্যা

- 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় হবে - দুর্দমনীয়।

অন্যদিকে,
​- 'কোন ভাবেই যা নিবারণ করা যায় না' এর এক কথায় হবে - অনিবার্য।
- 'যা নিবারণ করা কষ্টকর' এর এক কথায় হবে- দুর্নিবার।
- 'যা দমন করা যায় না' এর এক কথায় হবে- অদম্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪৩.
'যা বলা হয়নি'- এককথায় প্রকাশ কী হবে?
  1. অবহিত
  2. অনুক্ত
  3. অব্যক্ত
  4. অনুরোধ
ব্যাখ্যা

• 'যা বলা হয়নি' এক কথায় প্রকাশ - অনুক্ত

অন্যদিকে,
'অবহিত' শব্দের অর্থ - জ্ঞাত, বিদিত, নিবিষ্ট, সতর্ক।
'অব্যক্ত' শব্দের অর্থ -  অপ্রকাশিত, গুপ্ত, অস্পষ্ট।
'অনুরোধ' শব্দের অর্থ - মিনতিপূর্ণ যাচ্ঞা; প্রার্থনা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৪৪.
যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কী বলে?
  1. প্রোষিতপত্নীক
  2. প্রোষিতভর্তৃকা
  3. প্রবাসিনী
  4.  প্রোষিতা
ব্যাখ্যা

যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে প্রোষিতপত্নীক।

উল্লেখ্য,
- প্রোষিত অর্থ:বিদেশগত, প্রবাসী। স্ত্রী. প্রোষিতা/প্রোশিতা।।
- প্রোষিতপত্নী অর্থ: যে ব্যক্তির পত্নী প্রবাসে থাকে।
- প্রোষিতভর্তৃকা অর্থ: যে নারীর স্বামী প্রবাসে থাকে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৪৫.
"দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন" - এর এক কথায় কী বলে?
  1. প্রদোষ
  2. অপরাহ্ন
  3. গোধূলি
  4. সায়াহ্ন
ব্যাখ্যা
• "দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন" - এর এক কথায় - 'গোধুলি'।

• গোধুলি: (বিশেষ্য)- 

অর্থ: 
- সন্ধ্যাবেলা;
- সায়ংকাল;
- সূর্যাস্ত কাল;
- যখন গরুর পাল ধূলি উড়াইয়া গৃহে ফেরে (গোধূলির লাল রং তখন আকাশে)।

অন্যদিকে,
• প্রত্যুষ (বিশেষ্য)
অর্থ: 
- ভোর; প্রভাত।

• প্রদোষ (বিশেষ্য)
অর্থ: 
- রাত্রি।
- সন্ধ্যা; সায়ংকাল।

• অপরাহ্ন (বিশেষ্য)
অর্থ: 
- বিকাল;
- মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত কাল।

সূত্র: বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৪৬.
'আকাশ ও পৃথিবীর অন্তারালোকে' এক কথায় প্রকাশ করলে কী হয়?
  1. রোদসী
  2. ক্রন্দসী
  3. অতলস্পর্শী
  4. যুগপৎ
ব্যাখ্যা
'আকাশ ও পৃথিবীর অন্তারালোকে' এক কথায় প্রকাশ হবে - রোদসী।

অন্যদিকে,
• 'আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য' - ক্রন্দসী।
• 'তল স্পর্শ করা যায় না যার' - অতলস্পর্শী।
• 'একই সময়ে' - যুগপৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২৪৭.
'যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে'- এর বাক্য সংকোচন কোনটি?
  1. কৃতদার
  2. অনূঢ়া
  3. অবীরা
  4. কাকবন্ধ্যা
ব্যাখ্যা

'যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে'- এর বাক্য সংকোচন- কাকবন্ধ্যা। 
------------------- 
অন্যদিকে,
- যে পুরুষ বিয়ে করেছে— কৃতদার ।
- যে মেয়ের বিয়ে হয়নি— অনূড়া।
- যে নারীর স্বামীও নেই সন্তানও নেই— অবীরা।
------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন-
যে রমণীর হাসি পবিত্র — শুচিস্মিতা।
যে রমণীর হাসি সুন্দর — সুহাসিনী।
যে গাছ অন্য গাছকে আঘাত করে বাঁচে— পরগাছা।
যে ভবিষ্যৎ চিন্তা করে না বা দেখে না— অপরিণামদর্শী।
যে সকল অত্যাচারই সহ্য করে— সর্বংসহা।
যে নারী বীর সন্তান প্রসব করে— বীরপ্রসূ।
যে নারীর কোনো সন্তান নেই— বন্ধ্যা।
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে— কাকবন্ধ্যা।
যিনি বহুগুণ দানে পটু— বাগ্মী।
যে অঘটন ঘটাতে পটু— অঘটনঘটনপটিয়সী।
যুবতী জায়া যার— যুবজানি।
যার যশ আছে— যশস্বী।
যিনি যুদ্ধে স্থির থাকেন— যুধিষ্ঠির।
যিনি কষ্ট সহ্য করতে পারেন— কষ্টসহিষ্ণু।
যিনি প্রথমে পথ দেখান— পথিকৃৎ।
যে বুকে হেঁটে চলে— সরীসৃপ।
যে সব হারিয়েছে— সর্বহারা।
যে নারীর হিংসা নেই— অনসূয়া।
যে নারীর স্বামী বর্তমান— সধবা।
যে সম্পত্তি স্থানান্তর করা যায় না— স্থাবর।
যার সর্বস্ব খোয়া গেছে— সর্বস্বান্ত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

২৪৮.
'শিক্ষা লাভ উদ্দেশ্য যার'- এর বাক্য সংকোচন করুন।
  1. ক) শিক্ষার্থী
  2. খ) শিক্ষানবিশ
  3. গ) শিষ্য
  4. ঘ) শ্রুয়মান
ব্যাখ্যা
- 'শিক্ষা লাভ উদ্দেশ্য যার'- এর বাক্য সংকোচন হচ্ছে শিক্ষার্থী

অন্যদিকে,
শাসন করা যায় যাকে - শিষ্য।
শিক্ষা করছে যে - শিক্ষানবিশ।
শোনা যাচ্ছে যা - শ্রুয়মান।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২৪৯.
'যা আহুত হয় নি’- এর এক কথায় প্রকাশ কোনটি?  
  1. অনাহুত
  2. অনুক্ত
  3. অনাগত
  4. অনাহত
ব্যাখ্যা

'যা আহুত হয় নি' - এর এক কথায় প্রকাশ = অনাহুত।
------------------------ 
অন্যদিকে,
- যা আঘাত পায়নি - অনাহত।
- যা বলা হয়নি - অনুক্ত।
--------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যা পূর্বে শোনা যায় নি — অশ্রুতপূর্ব। 
- যা পূর্বে দেখা যায় নি — অদৃষ্টপূর্ব।
- যা বলা হয় নি — অনুক্ত।
- যা বলার যোগ্য নয় — অকথ্য।
- যার অন্য উপায় নেই — অনন্যোপায়।
- যার উপস্থিত বুদ্ধি আছে — প্রত্যুৎপন্নমতি।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না — অজ্ঞাতকুলশীল।
- যার সর্বস্ব হারিয়ে গেছে — সর্বহারা, হতসর্বস্ব।
- যিনি বহুভূতা দানে পটু — বাগ্মী।
- যে নারী বীর সন্তান প্রসব করে — বীরপ্রসূ
- যে নারীর সন্তান বাঁচে না — মৃতবৎসা।
- যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ — শাপদসংকুল
- যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিরোধবাদ) নেই — অবিসংবাদিত।
- যা পূর্বে চিন্তা করা যায় নি — অচিন্তিতপূর্ব।
- যা গমন করে না — নগ।
- যার স্পৃহা দূর হয়েছে — বীতস্পৃহ।
- যে রমণীর হাসি পবিত্র — শুচিস্মিতা।
- যে রমণীর হাসি সুন্দর — সুহাসিনী। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫০.
'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. জিহীর্ষা
  2. জিঘাংসা
  3. জিজীবিষা
  4. জিগমিষা
ব্যাখ্যা
• 'হরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ: 'জিহীর্ষা'।

অন্যদিকে,
- 'গমনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'জিগমিষা'।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -জিঘাংসা।
- 'বেঁচে থাকার ইচ্ছা' এক কথায় প্রকাশ = 'জিজীবিষা'।

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা,
- 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ = তিতিক্ষু।
- 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = জুগুপ্সা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৫১.
‘যে পুরুষ বিয়ে করেনি’- এর এককথায় প্রকাশ--
  1. ক) কৃতদার
  2. খ) নবোঢ়া
  3. গ) অকৃতদার
  4. ঘ) অনূঢ়া
ব্যাখ্যা
• ‘যে পুরুষ বিয়ে করেনি’ এক কথায় বলে - অকৃতদার।

অন্যান্য এক কথায় প্রকাশ:
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে - অনূঢ়া
- ‘যে পুরুষ বিয়ে করেছেন’ এক কথায় বলে - কৃতদার
- ‘যে নারীর নতুন বিয়ে হয়েছে’ এক কথায় বলে - নবোঢ়া

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫২.
'অনিকেত' বলতে কী বোঝায়?
  1. নষ্ট হওয়ার স্বভাব যার
  2. যা স্থায়ী নয়
  3. যার বাসস্থান নেই
  4. যে বাস্তু থেকে উৎখাত হয়েছে
ব্যাখ্যা

• 'যার বাসস্থান নেই' এর এককথায় প্রকাশ - অনিকেত

অন্যদিকে:
নষ্ট হওয়ার স্বভাব যার - নশ্বর।
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে - উদ্বাস্তু।
যা স্থায়ী নয় - অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৫৩.
'যার কোনো উপায় নেই' এর এক কথায় প্রকাশ - 
  1. নাচার
  2. উপায়হীন
  3. অনন্যোপায়
  4. নিরুপায়
ব্যাখ্যা
• 'যার কোনো উপায় নেই' এর এককথায় প্রকাশ - নিরুপায়

অন্যদিকে,
• 'যার অন্য উপায় নেই' এর এককথায় প্রকাশ - অনন্যোপায়।

নিম্নে আরোকিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ দেওয়া হলো:
• যা আঘাত পায়নি = অনাহত।
• যা উদিত হচ্ছে = উদীয়মান।
• যা ক্রমশ বর্ধিত হচ্ছে = বর্ধিষ্ণু।
• যা পূর্বে শোনা যায়নি = অশ্রুতপূর্ব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৯ সংস্করণ)।
২৫৪.
'ইহলোকে যা সামান্য নয়'- এর এককথায় কী হবে?
  1. অলোকসামান্য
  2. আলোকসামান্য
  3. অনন্যমতি
  4. অন্যান্যমতি
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

• 'ইহলোকে যা সামান্য নয়' এর এক কথায়- 'অলোকসামান্য'।

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:  
- অনন্যমতি -  অন্যদিকে মন নেই এমন।
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’  - অনন্যসাধারণ।
- 'ইন্দ্রিয়কে জয় করেছে যে' - 'জিতেন্দ্রিয়'।
- 'অগ্রসর হয়ে অভ্যর্থনা' - 'প্রত্যুদ্‌গমন'।
- 'উপস্থিত বুদ্ধি আছে যার' - 'প্রত্যুৎপন্নমতি'। 

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ। 

২৫৫.
'আপনাকে কেন্দ্র করে যার চিন্তা' এক কথায় প্রকাশ-
  1. আত্মকেন্দ্রিক
  2. আত্মচিন্তা
  3. আত্মচৈতন্য
  4. আত্মকৃত
ব্যাখ্যা
• 'আপনাকে কেন্দ্র করে যার চিন্তা' এক কথায় প্রকাশ - আত্মকেন্দ্রিক।

অন্যদিকে, 
• 'আত্মচিন্তা' অর্থ - নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; আত্মজিজ্ঞাসা; আত্মানুসন্ধান।
• 'আত্মচৈতন্য' অর্থ - আত্মজ্ঞান; আত্মবোধ।
• 'আত্মকৃত' অর্থ - নিজহস্তে কৃত, স্বকৃত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫৬.
'প্রায়োপবেশন' এর পূর্ণ রূপ কী?
  1. ক) প্রায় সম্পাদিত কার্য
  2. খ) মরণের জন্য অনশন
  3. গ) অধিবেশনের জন্য আগমন
  4. ঘ) প্রিয় বাক্য উচ্চারণ
ব্যাখ্যা
'মরণের জন্য অনশন'  এর এক কথায় প্রকাশ = প্রায়োপবেশন।
'মন হরণ করে যা' = মনোহর 
'মধু পান করে যে' = মধুপ। 
'মধুর গন্ধযুক্ত' = সুগন্ধি 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫৭.
ভাঁড় এর সম্প্রসারিত বাক্য-
  1. ক) ক্ষুদ্র মৃৎপাত্র
  2. খ) ক্ষুদ্রপ্রলয়
  3. গ) ক্ষুদ্র প্রস্তরখণ্ড
  4. ঘ) ক্ষুদ্রকায় ঘোড়া
ব্যাখ্যা
ভাঁড় - ক্ষুদ্র মৃৎপাত্র।
খণ্ডপ্রলয় - ক্ষুদ্র প্রলয়।
নুড়ি - ক্ষুদ্র প্রস্তরখণ্ড।
টাট্টু - ক্ষুদ্রকায় ঘোড়া।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৫৮.
‘যার কিছু নেই’ এক কথায় প্রকাশ করলে হবে
  1. ক) হৃতসর্বস্ব
  2. খ) দরিদ্র
  3. গ) ভিখারী
  4. ঘ) অসংবৃত
ব্যাখ্যা
• ‘যার কিছু নেই’ এক কথায় বলে - অকিঞ্চন।
- অকিঞ্চন (বিশেষণ) যার অর্থ - কিছুই নেই এমন; নিঃস্ব; দরিদ্র; তুচ্ছ; নগণ্য। 

অন্যদিকে,
• ‘যার সর্বস্ব হারিয়ে গেছে’ এক কথায় বলে - সর্বহারা, হৃতসর্বস্ব। 
- হৃতসর্বস্ব (বিশেষণ) যার অর্থ - যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন; নিঃস্ব।

- ‘যার কোন উপায় নেই’ এক কথায় বলে - নিরুপায়। 
- ‘যার অন্য উপায় নেই’ এক কথায় বলে - অনন্যোপায়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
২৫৯.
"জানতে হবে এমন" - এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. অবগত
  2. জ্ঞাতি
  3. জ্ঞাতব্য
  4. জ্ঞাতা
ব্যাখ্যা
• "জানতে হবে এমন" - এর এক কথায় প্রকাশ - জ্ঞাতব্য।

অন্যদিকে,
একই বংশে জাত ব্যক্তি - জ্ঞাতি।
• অবগত - অবহিত।
• জ্ঞাতা - পণ্ডিত; জ্ঞানী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৬০.
“পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কি বলে?
  1. ক) অপেয়
  2. খ) পরশ্রীকাতর
  3. গ) পুরাতাত্ত্বিক
  4. ঘ) পঙ্কজ
ব্যাখ্যা
• “পরের ভালো যে দেখতে পারে না” এক কথায় - পরশ্রীকাতর

কিছু এক কথায় প্রকাশ:
- পান করার যোগ্য নয় - অপেয়
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ
- পুরাকালের বিষয় যিনি জানেন - পুরাতাত্ত্বিক
- পড়ার উপযুক্ত -পঠিতব্য

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬১.
'যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দুরতিক্রম্য
  2. দুর্দম
  3. দুর্গম
  4. দুস্তর
ব্যাখ্যা
• 'যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না- দুস্তর।

• কিছু গুরুত্বপুর্ণ এক কথায় প্রকাশ:
- যা কষ্টে নিবারণ করা যায় - দুর্নিবার।
- যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়। 
- যা সহজে পাওয়া যায় না - দুষ্প্রাপ্য। 
- যা সহ্য করা যায় না - দুর্বিষহ। 
- যা সহজে দমন কর যায় না - দুর্দম। 
- যাহাতে সহজে গমন করা যায় না - দুর্গম। 
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর। 
- যা মুছে ফেলা যায় না - দুর্মোচ্য। 
- যা কষ্টে জয় করা যায় - দুর্জয়। 
- যা সহজে মরে না - দুর্মর। 
- যা কষ্টে অর্জন করা যায় - কষ্টার্জিত। 
- যাহা সহজে লঙ্ঘন করা যায় না - দুর্লঙ্ঘ্য। 
- যা কষ্টে লাভ করা যায় - দুর্লভ। 
- যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬২.
‘অনুসন্ধান করার ইচ্ছা’ এক কথায় বলে -
  1. প্রতিচিকীর্ষা
  2. অনুসন্ধিৎসা
  3. অনুচ্চার্য
  4. অনুচিকির্যা
ব্যাখ্যা
• ‘অনুসন্ধান করার ইচ্ছা’ এক কথায় বলে - অনুসন্ধিৎসা

অন্যদিকে,
- ‘অপকার করার ইচ্ছা’ এক কথায় বলে - অপচিকীর্ষা।
- ‘অনুকরণ করার ইচ্ছা’ এক কথায় বলে - অনুচিকীর্ষা।
- ‘প্রতিকার করার ইচ্ছা’ এক কথায় বলে - প্রতিচিকীর্ষা।

উৎস: ভাষা-শিক্ষা,ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৬৩.
'যা বলার যোগ্য নয়' তাকে এককথায় কি বলে?
  1. অনুক্ত 
  2. অকথ্য
  3. অব্যক্ত 
  4. অচিন্ত্য
ব্যাখ্যা

• 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে- অকথ্য।

এরূপ-
- যা উচ্চারণ করা যায় না - অনুচ্চার্য। 
- যা প্রকাশ করা হয় নি-  অব্যক্ত। 
- যা চিন্তা করা যায় না - অচিন্ত্য।
- যা বলা হয় নি - অনুক্ত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬৪.
'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
  1. বুভুক্ষা
  2. লিপ্সা
  3. দিদৃক্ষা
  4. জুগুপ্সা
ব্যাখ্যা

• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৬৫.
‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
  1. পশুর খোলস
  2. নির্মোহ লোক
  3. নিমোক রাখার পাত্র
  4. সাপের খোলস
ব্যাখ্যা
'সাপের খোলস' এর সংকুচিত রূপ - নির্মোক।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
সুদে টাকা খাটানো - তেজারতি।
যে স্ত্রীর বশীভূত - স্ত্রৈণ।
বাঘের চামড়া - কৃত্তি।
ময়ূরের কণ্ঠের রং যার - ময়ূরকণ্ঠী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬৬.
'ব্যয়কুণ্ঠ' বলতে বোঝায়- 
  1. ব্যয় করেন না যিনি 
  2. বহু ব্যয় করেন যিনি 
  3. ঋণশোধে অসমর্থ
  4. অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি
ব্যাখ্যা

• 'অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি' এর বাক্য সংকোচন - ব্যয়কুণ্ঠ।

অর্থ্যাৎ, 
'ব্যয়কুণ্ঠ' বলতে বোঝায় — অধিক ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি।

উল্লেখ্য,
• ঋণশোধে অসমর্থ - দেউলিয়া।

এমন কিছু বাক্য সংকোচন:
• ঋষির ন্যায় - ঋষিকল্প, 
• ঋণ নেয় যে - অধমর্ণ, 
• ঋণ দেয় যে' এর এক কথায় প্রকাশ- 'উত্তমর্ণ'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৬৭.
'অপরিণামদর্শী' বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে —
  1. নিজের অতীত ভুলে যায়
  2. পরের অনিষ্ট চিন্তা করে
  3. ভবিষ্যতের পরিণাম চিন্তা করে না
  4. খুব বেশি চিন্তা করে
ব্যাখ্যা

• 'অপরিণামদর্শী' বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে — যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• 'কী করতে হবে ভেবে পায় না' - কিংকর্তব্যবিমূঢ়।
• 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' - শ্বাপদসংকুল।
• 'যা পূর্বে ছিল এখন নেই এমন' - ভূতপূর্ব।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' - অশ্রুতপূর্ব।
• 'যা বলার যোগ্য নয় এমন' - অকথ্য।
• 'যা পূর্বে দেখা যায় নি এমন' - অদৃষ্টপূর্ব।
• 'যা অধ্যয়ন করা হয়েছে এমন' - অধীত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬৮.
"মুক্তি পেতে ইচ্ছুক" — এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. মুমুক্ষি
  2. মুমুক্ষু
  3. মুমুক্ষা
  4. মনস্ক
ব্যাখ্যা
• 'মুক্তি পেতে ইচ্ছুক' এর  বাক্য কথায় প্রকাশ- 'মুমুক্ষু'। 



অন্যদিকে, 
- 'মুক্তি লাভের ইচ্ছা' এর  বাক্য কথায় প্রকাশ - 'মুমুক্ষা'। 

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ভোজন করার ইচ্ছা এর বাক্য সংকোচন - 'বুভুক্ষা'।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - 'দিদৃক্ষা'।  
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- জানবার ইচ্ছা এর এক কথায় প্রকাশ - জিজ্ঞাসা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা,
- প্রবেশ করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা, 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৬৯.
‘সংসারের বন্ধ থেকে মুক্তি’- এককথায় কী হবে?
  1. মোক্ষ
  2. মোক্ষম
  3. অনির্বাণ
  4. অনির্বেদ
ব্যাখ্যা

• ‘সংসারের বন্ধ থেকে মুক্তি’- এককথায় বলে - মোক্ষ।

অন্যদিকে,
মোক্ষম - প্রবল;
অনির্বাণ - সর্বদা প্রজ্বলিত রাখা হয় এমন;
অনির্বেদ- গ্লানিহীন।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৭০.
‘কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?
  1. ত্বরিৎকর্মা
  2. কর্মবীর
  3. কর্মপটু
  4. কর্মনিষ্ঠ
ব্যাখ্যা
‘কর্মে অতিশয় তৎপর' = ত্বরিৎকর্মা
এখানে, 
‘ত্বরিৎ’ অর্থ: দ্রুত, ক্ষিপ্র, শীঘ্র, ত্বরান্বিত। 
 
অন্যদিকে, 
কর্মনিষ্ঠ  (বিশেষণ) 
অর্থ: কর্মে নিষ্ঠাযুক্ত, কর্তব্য পরায়ণ।
 
কর্মপটু(বিশেষণ) 
অর্থ: কর্মনিপুণ
 
কর্মবীর (বিশেষ্য) 
অর্থ:যিনি মহৎ উদ্দেশ্যে জীবনকে কর্মে নিয়োগ করেন। 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৭১.
“অহনের অপর নাম” এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) পূর্বাহ্ণ
  2. খ) কালান্তর
  3. গ) অপরাহ্ণ
  4. ঘ) মধ্যহ্ন
ব্যাখ্যা
• “ অহনের অপর নাম” এক কথায় বলে - অপরাহ্ণ।

কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ হলো:
• ‘অহনের পূর্বাংশ’ এক কথায় বলে - পূর্বাহ্ণ।
• ‘অহনের মধ্য অংশ’ এক কথায় বলে - মধ্যাহ্ণ।
• ‘অন্য কাল’ এক কথায় বলে - কালান্তর।
• ‘অন্য জন্ম’ এক কথায় বলে - জন্মান্তর।
• ‘অন্য যুগ’ এক কথায় বলে - যুগান্তর।
• ‘অন্য লোক’ এক কথায় বলে - লোকান্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭২.
‘যা বলা হয়নি এমন’ এর বাক্য সংকোচন কী?
  1. অনুক্ত
  2. অনাহুত
  3. অনাহত
  4. অধীত
ব্যাখ্যা

• ’যা বলা হয় নি এমন’ বাক্য সংকোচন - অনুক্ত।

অন্যদিকে,
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ‘যা অধ্যয়ন করা হয়েছে এমন’ এক কথায় প্রকাশ - অধীত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
• ‘যা প্রকাশ করা হয় নি’ - অব্যক্ত। 
• ‘যা পূর্বে ছিল এখন নেই এমন’ - ভূতপূর্ব।
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ - অবক্তব্য।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৭৩.
'ধীরে যে গমন করে' এক কথায় বলে-
  1. ধীমান্‌
  2. মন্দগামী
  3. ধারাবাহিক
  4. ধীগামী
ব্যাখ্যা

• 'ধীরে যে গমন করে' এক কথায় বলে- ধীরগামী, মন্দগামী। 

উল্লেখ্য, 'ধীগামী' বানানটি অশুদ্ধ। 

এরূপ কিছু এক কথায় প্রকাশ হলো-
• ধার করতে ইচ্ছুক- ঋণপ্রার্থী। 
• ধ্যান করেন যিনি - ধ্যানী। 
• ধী আছে যার- ধীমান্‌।
• ধোঁয়ার ন্যায় বর্ণযুক্ত- ধোঁয়াটে। 
• ধুলায় পরিণত- ধূলিসাৎ।  
• ধ্যানে যিনি মগ্ন- ধ্যান। 
• ধারা ধরে যা চলে - ধারাবাহিক।
• ধুলার মতো যার রং- পাংশুল। 
• ধী-শক্তির অধিকারী-  ধীমান্‌।
• ধনের দেবতা— কুবের।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৭৪.
‘জিজীবিষা’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
  1. জয় করার ইচ্ছা
  2. বেঁচে থাকার ইচ্ছা
  3. যুদ্ধ করার ইচ্ছা
  4. বধ করার ইচ্ছা
ব্যাখ্যা

• ‘জিজীবিষা’ শব্দটির সঠিক অর্থ - বেঁচে থাকার ইচ্ছা

উল্লেখ্য,
জিগীষা (বিশেষ্য) - জয়লাভ করার ইচ্ছা।
জিজ্ঞাসা (বিশেষ্য) - জানার ইচ্ছা/কৌতুহল।
জিঘাংসা (বিশেষ্য) - বধ/হনন করার ইচ্ছা।
যুযুৎসা (বিশেষ্য) - যুদ্ধ করার অভিলাষ/ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৭৫.
সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয়-
  1. ক) ঊষা
  2. খ) মধ্যাহ্ন
  3. গ) গোধূলী
  4. ঘ) রাত্রি
ব্যাখ্যা
সূর্যোদয়ের অব্যবহিত পূর্বের সময়কে বলা হয়- ঊষা।

উষা, ঊষা (বিশেষ্য)
- প্রাতঃকাল; ভোরবেলা; প্রত্যুষ।

সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
২৭৬.
'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. জিগমিষা
  2. জিজীবিষা
  3. জিঘাংসা
  4. বিবক্ষা
ব্যাখ্যা
• 'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজীবিষা

অন্যদিকে,
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা। 
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭৭.
'ব্যাকরণ জানেন যিনি' তাকে এক কথায় কী বলে?
  1. ক) ব্যাকরণবীদ
  2. খ) বৈয়াকরণ
  3. গ) ব্যাকরণীক
  4. ঘ) বৈয়াকরণীক
ব্যাখ্যা
'ব্যাকরণ জানেন যিনি' তাকে এক কথায় বলে = বৈয়াকরণ 

বিবাদ  করে যে = বিবাদমান 
বচনে কুশল = বাগ্মী 
বিদ্যা আছে যার = বিদ্বান 
বেদ সম্বন্ধীয় = বৈদিক 
বেশি কথা বলে যে = বাচাল 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৭৮.
‘বেঁচে থাকার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ-
  1. জিগীষা
  2. জিজীবিষা
  3. বিজিগীষা
  4. জিগমিষা
ব্যাখ্যা

• ‘বেঁচে থাকার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৭৯.
এক কথায় প্রকাশ করঃ ‘কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে'
  1. ক) স্বার্থপর
  2. খ) অকৃতজ্ঞ
  3. গ) আত্মনিষ্ঠ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
আত্মনিষ্ঠ (আত্‌তোনিশ্‌ঠো)
- [স. আত্মন+নি+√স্থা+অ]
- বিশেষণ
- অর্থ = আপনাতে নিমগ্ন, আত্মগত
             আপনাতে নিষ্ঠাযুক্ত। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৮০.
'ফুল দিয়ে তৈরি গয়না' এর এক কথায় প্রকাশ -
  1. ফাঁসুড়ে
  2. পুষ্পাভরণ
  3. স্ফুলিঙ্গ
  4. ফুলেল
ব্যাখ্যা
• 'ফুল দিয়ে তৈরি গয়না' এর এক কথায় প্রকাশ - পুষ্পাভরণ

অন্যদিকে,
- 'ফুল হতে জাত' এর এক কথায় প্রকাশ - ফুলেল।
- 'ফুলের মতো অগ্নিকণা' এর এক কথায় প্রকাশ - স্ফুলিঙ্গ।
- 'ফাঁস দিয়ে যে মানুষ মরে' এর এক কথায় প্রকাশ - ফাঁসুড়ে।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২৮১.
'জিঘাংসা' শব্দের প্রসারিত রূপ কোনটি?
  1. ভোজন করার ইচ্ছা
  2. জয় করার ইচ্ছা
  3. হনন করার ইচ্ছা
  4. গমন করার ইচ্ছা
ব্যাখ্যা

• 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- জয় করার ইচ্ছা' - জিগীষা।
- গমন করার ইচ্ছা - জিগমিষা।
- বিজয় লাভের ইচ্ছা - বিজিগীষা।
- নিন্দা করার ইচ্ছা - জুগুপ্সা ।
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা।
- লাভ করার ইচ্ছা - লিপ্সা।
- দেখবার ইচ্ছা - দিদৃক্ষা।
- বলবার ইচ্ছা - বিবক্ষা।
- বাঁচতে ইচ্ছা - জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২৮২.
'দীপ্তি পাচ্ছে এমন' - এক কথায় কী হবে?
  1. দেদীপ্যমান
  2. দীপ্তিময়
  3. দীপ্যমান
  4. দেদীপ্যমাণ
ব্যাখ্যা
• 'দীপ্তি পাচ্ছে এমন' এর এক কথায় প্রকাশ - দেদীপ্যমান

• গুরত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- যার সর্বস্ব হারিয়ে গেছে – সর্বহারা, হৃতসর্বস্ব।
- যার কোনো কিছু থেকেই ভয় নেই – অকুতোভয়।
- যার আকার কুৎসিত – কদাকার।
- যা বিনা যত্নে লাভ করা গিয়েছে – অযত্নলব্ধ।
- যা বার বার দুলছে – দোদুল্যমান।
- যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন – অনন্যসাধারণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৮৩.
যার আকার কুৎসিত-এর সঠিক বাক্য সংকোচন কী?
  1. কদাকার
  2. উজ্জ্বল
  3. নির্মল
  4. গোলাকার
ব্যাখ্যা
• 'যার আকার কুৎসিত' এর বাক্য সংকোচন - কদাকার

কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- 'যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায়' এর বাক্যসংকোচন - কুম্ভীলক।
- 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর বাক্যসংকোচন - অবিমৃষ্যকারী।
- 'যার বাসস্থান নেই' এর বাক্যসংকোচন- অনিকেত।
- ‘যে বিষয়ে কোনো বিতর্ক নেই’ এর বাক্যসংকোচন - অবিসংবাদিত।
- ‘যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না’ এর বাক্যসংকোচন - বনস্পতি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮৪.
'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ -
  1. তুলট
  2. কুবের
  3. উল্লুক
  4. পাংশুল
ব্যাখ্যা

• 'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ - পাংশুল

অন্যদিকে,
নীলবর্ণ বানর - উল্লুক।
ধনের দেবতা - কুবের।
তুলা থেকে তৈরি - তুলট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৮৫.
'ঋণ দেয় যে' এক কথায় বলে-
  1. উত্তমাঙ্গ
  2. অধমর্ণ
  3. উত্তমর্ণ
  4. অধর্ম্য
ব্যাখ্যা
• 'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।

অন্যদিকে, 
• ঋণ নেয় যে - অধমর্ণ।
• ধর্ম বিরুদ্ধ - অধর্ম্য। 
• মাথা থেকে কোমর পর্যন্ত অংশ - উত্তমাঙ্গ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভধান।
২৮৬.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক) ঢাকী
  2. খ) কৃতদার
  3. গ) কবিরাজ
  4. ঘ) এয়ো
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ- এয়ো। 

নিত্য পুরুষবাচাক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে- এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি। 
 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
২৮৭.
'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ -
  1. অনুচ্চার্য
  2. অনপনেয়
  3. দূরপনেয়
  4. অনুভূয়মান
ব্যাখ্যা
• 'যা অপনয়ন করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনপনেয়

অন্যদিকে,
- 'যা অপনয়ন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দূরপনেয়।
-  'যা অনুভব করা হচ্ছে' এর এক কথায় প্রকাশ - অনুভূয়মান।
- 'যা উচ্চারণ করা যায় না' এর এক কথায় প্রকাশ - অনুচ্চার্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮৮.
রাজহাঁসের ডাককে কী বলে?
  1. ক) ক্রেঙ্কার
  2. খ) বুক্কন
  3. গ) ঘূৎকার
  4. ঘ) শকুনিবাদ
ব্যাখ্যা
সিংহের নাদ (ডাক) - হুঙ্কার।
ময়ূরের ডাক - কেকা
কোকিলের ডাক - কুহু
রাজহাঁসের ডাক - ক্রেঙ্কার
অশ্বের ডাক - হ্রেষা,
মোরগের ডাক - শকুনিবাদ।

উৎসঃ নবম-দশম শ্রেণীর ব্যাকরণ বই এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৮৯.
'নিজের প্রচেষ্টায় অর্জিত' এর এক কথায় প্রকাশ -
  1. স্ব-অর্জিত
  2. স্বোপার্জিত
  3. স্বকীয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিজের প্রচেষ্ঠায় অর্জিত’ এর এক কথায় হবে - 'স্বোপার্জিত'।

উল্লেখ্য,
'স্বকীয়' শব্দের অর্থ - নিজের, স্বীয়।
-----------------------------
• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ - অকুতোভয়৷
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ - অনন্যসাধারণ।
- ‘কি করতে হবে যে স্থির করতে পারে না’ - কিংকর্তব্যবিমূঢ়।
- ‘দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার’ - সব্যসাচী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
২৯০.
‘যা পূর্বে দেখা যায় নি এমন’ এর এককথায় প্রকাশ কী হবে?
  1. অশ্রুতপূর্ব 
  2. অদৃষ্টপূর্ব
  3. অভূতপূর্ব
  4. অপূর্ব
ব্যাখ্যা
• ‘যা পূর্বে দেখা যায় নি এমন’ এককথায় বলে - অদৃষ্টপূর্ব

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রাকাশ হলো:
- ‘যা পূর্বে ছিল এখন নেই’ এককথায় বলে - ভূতপূর্ব।
- ‘যা লাফিয়ে চলে’ এককথায় বলে - প্লবগ।
- ‘যা অধ্যয়ন করা হয়েছে’ এককথায় বলে - অধীত।
- ‘যা বলা হয় নি’ এককথায় বলে - অনুক্ত। 
- ‘যা বলার যোগ্য নয়’ এককথায় বলে - অকথ্য।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এককথায় বলে - অশ্রুতপূর্ব।
- ‘যা কখনো নষ্ট হয় না’ এককথায় বলে - অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৯১.
‘যা দৃষ্টিগোচর হয়েছে’ এক কথায় বলে-
  1. ক) ভুয়োদর্শী
  2. খ) অদৃষ্টপূর্ব
  3. গ) প্রত্যক্ষীভূত
  4. ঘ) দূরদর্শী
ব্যাখ্যা
• ‘যা দৃষ্টিগোচর হয়েছে’ এক কথায় বলে - প্রত্যক্ষীভূত।

অন্যদিকে,
• ‘যা পূর্বে দেখা যায়নি এমন’ এক কথায় বলে - অদৃষ্টপূর্ব।
• ‘বহু দেখেছে যে’ এক কথায় বলে - ভুয়োদর্শী/বহুদর্শী।
• ‘ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে’ এক কথায় বলে - দূরদর্শী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৯২.
‘উত্তর দিক সম্পর্কিত’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. উপাস্য
  2. উত্তমর্ণ
  3. উদ্গীর্ণ
  4. উদীচ্য
ব্যাখ্যা
• ‘উত্তর দিক সম্পর্কিত’ এর এক কথায় প্রকাশ - উদীচ্য।

অন্যদিকে,
• ‘উপাসনার যোগ্য’ এর এক কথায় প্রকাশ - উপাস্য।
• ‘ঋণ দেয় যে’ এর এক কথায় প্রকাশ - উত্তমর্ণ।
• ‘উদ্গীরণ করা হয়েছে এমন’ এর এক কথায় প্রকাশ - উদ্গীর্ণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২৯৩.
‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন’ এক কথায় বলে-
  1. অঙ্গনা
  2. অধিবিন্না
  3. অন্যপূর্বা
  4. অনসূয়া
ব্যাখ্যা

• ‘যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন’ এক কথায় বলে - অধিবিন্না।

অন্যদিকে,
- ‘যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না’ এক কথায় বলে - অঙ্গনা।
- ‘যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল’ এক কথায় বলে - অন্যপূর্বা।
- 'যে নারীর হিংসা নেই' এক কথায় প্রকাশ - অনসূয়া।


• নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশ:
- ‘যে নারী বীর সন্তান প্রসব করে’ এক কথায় বলে - বীরপ্রসূ।
- ‘যে নারী বীর’ এক কথায় বলে - বীরাঙ্গনা।
- ‘যে নারী কখনো সূর্যকে দেখে নাই’ এক কথায় বলে - অসূর্যম্পশ্যা ।
- 'যে নারীর হাসি পবিত্র' এক কথায় প্রকাশ - শুচিস্মিতা। 
- ‘যে নারীর হাসি সুন্দর’  এর এক কথায় প্রকাশ - সুস্মিতা/ সুহাসিনী।
- ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় বলে - প্রিয়ংবদা।
- ‘যে নারীর নতুন বিয়ে হয়েছে’ এক কথায় বলে - নবোঢ়া।
- ‘যে মেয়ের বিয়ে হয়নি’ এক কথায় বলে - অনূঢ়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।

২৯৪.
'পা দিয়ে যে চলেনা' তাকে এক কথায় বলে-
  1. প্লবগ
  2. বিহগ
  3. পন্নগ
  4. পদাঙ্ক
ব্যাখ্যা
• 'পা দিয়ে যে চলেনা' এক কথায় প্রকাশ - পন্নগ।

অন্যদিকে,
• পদাঙ্ক শব্দের অর্থ - পায়ের ছাপ, পদচিহ্ন।

গুরত্বপুর্ণ এক কথায় প্রকাশসমূহ:
- 'লাফিয়ে চলে যে' এক কথায় প্রকাশ - প্লবগ।
- 'উরস (বক্ষ) দিয়ে হাটে যে' এক কথায় প্রকাশ - উরগ।
- 'বিহায়সে ( আকাশে ) বিচরণ করে যে' এর এক কথায় প্রকাশ - বিহগ।
- 'ত্বরিত গমন করতে পারে যে' এক কথায় প্রকাশ - তুরগ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯৫.
'তিনটি নদীর মিলন যেখানে' -এক কথায় কী হবে ?
  1. তিন মোহনা
  2. ত্রয়ী
  3. ত্রিমোহ
  4. তেমোহনা
ব্যাখ্যা

'তিনটি নদীর মিলন যেখানে' = তেমোহনা।



উল্লেখ্য,
- তেমাথা - তিনটি পথের সংযোগ-স্থল।
- তেমেটে- তিনবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন।
- তেফলা- (যে জমিতে) বছরে তিনবার ফসল উৎপন্ন হয় এমন।
- তেভাগা - (উৎপাদিত ফসলের)তিন ভাগের এক ভাগ।
- তেরাত্রি - ১) দুই দিন ও তিন রাত, পরপর তিন রাত। ২) দুইদিন ও তিনরাতব্যাপী উপবাস।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৯৬.
‘যা বলা হয় নি’ এর বাক্য সংকোচন -
  1. ক) অউক্ত
  2. খ) অব্যক্ত
  3. গ) অনুক্ত
  4. ঘ) অবাক্ত
ব্যাখ্যা
- 'যা বলা হয় নি' এক কথায় প্রকাশ = অনুক্ত।

• অনুরূপভাবে, 
- যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
- যা বলা হয়েছে = উক্ত।
- যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
- যা পূর্বে ছিলো এখন নেই = ভূতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২৯৭.
হস্তী রাখার স্থানকে এককথায় কী বলে?
  1. ক) পিলখানা
  2. খ) বৃংহতি
  3. গ) লীন
  4. ঘ) আখড়া
ব্যাখ্যা
হস্তী রাখার স্থান = বারী/পিলখানা ।

অন্যদিকে, 
আখড়া = সন্ন্যাসীদের আশ্রম।
লীন = লয় প্রাপ্ত হয়েছে যা। 
বৃংহতি = হাতির ডাক ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৯৮.
'যে নারীর স্বামী বিদেশে থাকে', তাকে এক কথায় কি বলে?
  1. প্রোষিতভর্তৃকা
  2. নিয়ন্তা 
  3. অবীরা
  4. অনসূয়া
ব্যাখ্যা

‘প্রোষিতভর্তৃকা’ শব্দটি সেই নারীর জন্য ব্যবহৃত হয় যার স্বামী বিদেশে অবস্থান করছেন। 

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যে নারী নিয়ন্ত্রণ করে = নিয়ন্তা;
- যে নারীর হিংসা নেই = অনসূয়া;
- যে নারীর স্বামী ও সন্তান নেই = অবীরা;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা;
- যা পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব;
- হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়;
- বাতাসে চরে যে=কপোত;
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার=জাতিস্বর;
- সরোবরে জন্মায় যাহা =সরোজ;
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে =জাজ্বল্যমান;
- সকলের জন্য প্রযোজ্য =সর্বজনীন;
- সকলের জন্য অনুষ্ঠিত = সার্বজনীন;
- রাত্রির মধ্যভাগ = মহানিশা;
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি = শাস্ত্রজ্ঞ;
- স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি = শাস্ত্রকার;
- এখনও শত্রু জন্মায় নাই যার = অজাতশত্রু;
- এখনও গোঁফ-দাড়ি গজায় নাই যাহার = অজাতশ্মশ্রু;
- যে বিষয়ে কোন বিতর্ক নেই = অবিসংবাদী;
- স্ত্রীর বশীভূত = স্ত্রৈণ;
- যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী;
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৯৯.
'দিন ও রাতের সন্ধিক্ষণ' এককথায় কি হবে?
  1. সায়াহ্ন
  2. সন্ধ্যা
  3. অপরাহ্ন
  4. গোধুলি
ব্যাখ্যা
দিন ও রাতের সন্ধিক্ষণ- গোধুলি।

• সায়াহ্ন-  সন্ধ্যা, সাঁঝ।
অপরাহ্ন - দিবসের শেষ ভাগ।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০০.
'অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার' - কে এক কথায় কি বলে?
  1. শাদ্বল
  2. চতুরঙ্গ
  3. সংসপ্তক
  4. স্কন্দাবার
ব্যাখ্যা
• 'অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার' কে এক কথায় বলে 'চতুরঙ্গ'।

অন্যদিকে:
- তৃনাচ্ছাদিত ভূমি = শাদ্বল।
- সৈনিকদের বিশ্রাম শিবির = স্কন্দাবার।

গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- নিতান্ত দগ্ধ হয় যে সময়ে = নিদাঘ।
- মাসের শেষ দিন = সংক্রান্তি।
- চৈত্র মাসের উৎপন্ন ফসল = চৈতালি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।