বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সমান্তর ধারা

মোট প্রশ্ন১,৪৩৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সমান্তর ধারা

PrepBank · পাতা ১৪ / ১৫ · ১,৩০১১,৪০০ / ১,৪৩৮

১,৩০১.
একটি ধারার প্রথম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৫ বেশি হলে ধারাটির ১৫১ তম সংখ্যাটি কত?
  1. ৭৫২
  2. ৭৫৫
  3. ৭২১
  4. ৭৬২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ধারার প্রথম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৫ বেশি হলে ধারাটির ১৫১ তম সংখ্যাটি কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
এখানে, ধারার প্রথম পদ, a = ২
সাধারণ অন্তর, d = ৫
পদসংখ্যা, n = ১৫১

আমরা জানি, n তম পদ = a + (n - ১)d
∴ ১৫১ তম পদ = ২ + (১৫১ - ১)৫
= ২ + (১৫০)৫
= ২ + ৭৫০
= ৭৫২

১,৩০২.
একটি ধারার প্রথম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২ তম সংখ্যাটি কত?
  1. ৭৯৪
  2. ৮০৪
  3. ৮০৬
  4. ৭০৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধারার প্রথম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২ তম সংখ্যাটি কত?

সমাধান:
১ম সংখ্যাটি = ১ম পদ = a = ২
সাধারণ অন্তর d = ৪

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
২০২তম = a + (২০২ - ১)d
= ২ + ২০১ × ৪
= ২ + ৮০৪
= ৮০৬
১,৩০৩.
2 + 5 + 8 + 11 + ............. ধারাটির 20তম পদের মান কত হবে?
  1. ক) 57
  2. খ) 59
  3. গ) 61
  4. ঘ) 63
ব্যাখ্যা
এখানে,
১ম পদ a = 2
সাধারণ অন্তর d = 5 - 2 = 3

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d 
20তম পদ = a + (20 - 1)d 
                    = 2 + 19 (3)
                   = 2 + 57
                   = 59
১,৩০৪.
একটি সমান্তর ধারার ৮ম পদ ৪২ হলে, তার প্রথম ১৫ পদের সমষ্টি কত?
  1. ৫৯০
  2. ৬১৫
  3. ৬৩০
  4. ৬৬০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার ৮ম পদ ৪২ হলে, তার প্রথম ১৫ পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
সাধারণ অন্তর = d

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
∴ ৮ম পদ = a + (৮ - ১)d
= a + ৭d

প্রশ্নমতে,
a + ৭d = ৪২

আমরা জানি,
প্রথম nটি পদের সমষ্টি, Sn = (n/২){২a + (n - ১)d}

∴ প্রথম ১৫টি পদের সমষ্টি, S১৫ = (১৫/২){২a + (১৫ - ১)d}
= (১৫/২)(২a + ১৪d)
= (১৫/২) × ২(a + ৭d)
= ১৫ × (a + ৭d)
= ১৫ × ৪২
= ৬৩০

১,৩০৫.
1 + 2 + 3 + ......... + n = 120 হলে, n এর মান কত? 
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 20
  4. ঘ) 21
ব্যাখ্যা
 1 + 2 + 3 + ......... + n =120
⇒ n(n + 1)/2 = 120
⇒ n(n + 1) = 240
⇒ n2+ n = 240
⇒ n2 + n - 240 = 0
⇒ n2 + 16n - 15n - 240 = 0
⇒ n(n + 16) - 15(n + 16) = 0
   (n +16) (n -15) = 0
হয়                         অথবা
n - 15 = 0                n + 16 = 0 
n = 15                     n = - 16 [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
১,৩০৬.
5 + 8 + 11 + 14 + --- --- --- ধারাটির 100 তম পদ কত?
  1. ক) 297
  2. খ) 302
  3. গ) 305
  4. ঘ) 294
ব্যাখ্যা
ধারাটির 100 তম পদ
= 5 + (100 - 1)3 [ ১ম পদ, a = 5 এবং সাধারণ অন্তর, d = 8 - 5 = 3 এবং n = 100 ]
= 5 + 99 × 3
= 5 + 297
= 302
১,৩০৭.
কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?
  1. 1571
  2. 1671
  3. 1771
  4. 1871
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
ধারাটির ১ম পদ a এবং সাধারণ অনুপাত r.
12 তম পদ = a + (12 - 1)d = a + 11d
শর্তমতে, a + 11d = 77

∴ প্রথম 23টি পদের সমষ্টি = (23/2){2a + (23 - 1)d}
= (23/2)(2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= (23/2) × 2 × 77 
= 1771
১,৩০৮.
5 + 8 + 11 + 14 + --- --- --- + 62 ধারাটি
  1. ক) একটি সসীম ধারা
  2. খ) একটি গুণোত্তর ধারা
  3. গ) এর 20তম পদ 57
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
5 + 8 + 11 + 14 + --- --- --- + 62
এটি সসীম ও সমান্তর ধারা।
১ম পদ, a = 5, সাধারণ অন্তর, d = 8 - 5 = 3
n - তম পদ, 62 = 5 + (n - 1)3
⇒ n = 20 
20-তম পদ 62
১,৩০৯.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদটি ৫২ হলে ২০তম পদটি-
  1. ১৯০
  2. ১৯২
  3. ১৯৮
  4. ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং ৬ষ্ঠ পদটি ৫২ হলে ২০তম পদটি-

সমাধান:
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d
এখানে, ৬ষ্ঠ পদ ৫২
∴ a + (৬ - ১) × ১০ = ৫২
বা, a + ৫০ = ৫২
বা, a = ২

∴ ২০তম পদ = ২ + (২০ - ১) ×‌ ১০
= ২ + ১৯০
= ১৯২
১,৩১০.
একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে, 15-তম পদটি-
  1. 132
  2. 140
  3. 142
  4. 154
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6-তম পদটি 52 হলে, 15-তম পদটি-

সমাধান:
প্রথম পদ a ও সাধারণ অন্তর d হলে,
n তম পদ = a + (n - 1)d
d = 10

∴ 6 তম পদ = a + (n - 1)d
বা, 52 = a + (6 - 1)10
বা, a = 52 - 50
∴ a = 2

∴ 15 তম পদ =  a + (n - 1)d
= 2 + (15 - 1)10
= 2 + (14 × 10)
= 2 + 140
= 142
১,৩১১.
x + (x + 1) + (x + 2) + ....... ধারাটির প্রথম 14 টি পদের সমষ্টি কত?
  1. 7x + 78
  2. 14x + 91
  3. 10x + 55
  4. 21x + 65
ব্যাখ্যা
প্রশ্ন: x + (x + 1) + (x + 2) + ....... ধারাটির প্রথম 14 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
x + (x + 1) + (x + 2) + .......
ধারাটির,
প্রথম পদ, a = x
সাধারন অন্তর, d = x + 1 - x = 1

প্রথম 14 টি পদের সমষ্টি, Sn = n/2{2a + (n - 1)d}
= 14/2 {2x + (14 - 1)1}
= 7(2x + 13)
= 14x + 91
১,৩১২.
কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?
  1. 1462
  2. 1561
  3. 1861
  4. 1771
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, এর প্রথম 23টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
ধারাটির ১ম পদ a এবং সাধারণ অনুপাত r.
12 তম পদ = a + (12 - 1)d = a + 11d
শর্তমতে, a + 11d = 77

∴ প্রথম 23টি পদের সমষ্টি = (23/2){2a + (23 - 1)d}
= (23/2)(2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= (23/2) × 2 × 77 
= 1771
১,৩১৩.
১১ + ১৫ + ১৯ + ২৩ + ....................... + ৯১ ধারাটির পদসংখ্যা কত?
  1. ১৭টি
  2. ২১টি
  3. ২৫টি
  4. ৩১টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১১ + ১৫ + ১৯ + ২৩ + ....................... + ৯১ ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর ধারাটির প্রথম পদ, a = ১১
সাধারণ অন্তর, d = ১৫ - ১১ = ৪
শেষ পদ = ৯১

মনে করি,
সমান্তর ধারাটির n তম পদ = শেষ পদ = ৯১

আমরা জানি,
সমান্তর ধারাটির n তম পদ =a + (n - ১) × d

প্রশ্নমতে,
a + (n - ১) × d = ৯১
⇒ ১১ + (n - ১) × ৪ = ৯১
⇒ (n - ১) × ৪ = ৯১ - ১১
⇒ (n - ১) × ৪ = ৮০
⇒ (n - ১) = ৮০/৪
⇒ n - ১ = ২০
⇒ n = ২০ + ১
∴ n = ২১

∴ ধারাটির পদসংখ্যা ২১টি।

১,৩১৪.
7 + 10 + 13 + 16 + ..... ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?
  1. 205
  2. 410
  3. 170
  4. 141
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 10 + 13 + 16 + ..... ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 10 - 7= 3

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (10/2){ 2 × 7 + (10 - 1) × 3 }
= 5 { 14 + 9 × 3 }
= 5 (14 + 27)
= 5 × 41
= 205
১,৩১৫.
কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে তৃতীয় পদটি কত? 
  1. ২৯
  2. ২৫ 
  3. ২২
  4. ৩৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হয় তবে তৃতীয় পদটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা ৫ ও ১৭ হলে - 
সাধারণ অন্তর = (১৭ - ৫) 
= ১২ 

∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর 
= ১৭ + ১২ 
= ২৯। 

১,৩১৬.
8 + 16 + 24 + ......ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত?
  1. 288
  2. 360
  3. 396
  4. 425
ব্যাখ্যা
প্রশ্ন: 8 + 16 + 24 + ......ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত?

সমাধান: 
ধারার প্রথম পদ, a = 8
সাধারণ অন্তর, d = 16 - 8 = 8
পদ সংখ্যা, n = 10

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি,
S = (9/2){2a + (n - 1)d}
∴ S = (9/2) {2 × 8 + (9 - 1)8} [n = 9 বসিয়ে]
= (9/2) {16 + 64}
= (9/2) × 80
= 360

∴ ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি 360
১,৩১৭.
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ৩৬ হলে, n =? 
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ৩৬ হলে, n =? 

সমাধান: 
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = (n (n + 1)/2)2

(n (n + 1)/2)2 = 36
⇒ n (n + 1)/2 = 6
⇒ n (n + 1) = 12
⇒ n2 + n = 12
⇒ n2 + n - 12 = 0
⇒ n2 + 4n - 3n - 12 = 0
⇒ n (n + 4) - 3 (n + 4) = 0
⇒ (n + 4) (n - 3) = 0

(n + 4) = 0
 n = - 4; যা গ্রহণযোগ্য নয়। 

বা,
n - 3 = 0
∴ n = 3
১,৩১৮.
কোনো সমান্তর ধারার ৭ম পদ ৩৫ এবং ১৫তম পদ ৭৫ হলে, ধারাটির প্রথম ২০টি পদের সমষ্টি কত?
  1. ১১২০ 
  2. ৯৮০ 
  3. ১২৪০ 
  4. ১০৫০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার ৭ম পদ ৩৫ এবং ১৫তম পদ ৭৫ হলে, ধারাটির প্রথম ২০টি পদের সমষ্টি কত?

সমাধান: 
ধরি, সমান্তর ধারার
প্রথম পদ = a
সাধারণ অন্তর = d

দেওয়া আছে, 
৭ম পদ = ৩৫
১৫তম পদ = ৭৫
∴ ৭ম পদ, a + ৬d = ৩৫  .......(১)
এবং ১৫তম পদ, a + ১৪d = ৭৫  .......(২)

এখন, (২) - (১) করে পাই, 
⇒ (a + ১৪d) - (a + ৬d) = ৭৫ - ৩৫ 
⇒ ৮d = ৪০
 ⇒ d = ৪০/৮ 
∴ d = ৫
সমীকরণ (1)-এ d এর মান বসিয়ে পাই, 
⇒ a + ৬ × ৫ = ৩৫
⇒ a = ৩৫ - ৩০ 
∴ a = ৫

প্রথম ২০টি পদের যোগফল S২০ = (২০/২) × [২a + (২০ - ১)d]
= ১০ × [(২ × ৫) + (১৯ × ৫)]
= ১০ × [১০ + ৯৫]
= ১০ × ১০৫
= ১০৫০

∴ ধারাটির প্রথম ২০টি পদের সমষ্টি = ১০৫০

১,৩১৯.
x + 3x + 5x + .......... + 149x ধারাটিতে কতটি পদ রয়েছে?
  1. 78 টি 
  2. 75 টি 
  3. 77 টি 
  4. 84 টি 
ব্যাখ্যা

প্রশ্ন: x + 3x + 5x + .......... + 149x ধারাটিতে কতটি পদ রয়েছে?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।  যার
প্রথম পদ, a = x
সাধারণ অন্তর, d = 3x - x = 2x

আমরা জানি, 
সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে, 
a + (n - 1)d = 149x
⇒ x + (n - 1)(2x) = 149x
⇒ x + 2nx - 2x = 149x
⇒ x(2n - 1) = 149x
⇒ 2n - 1 = 149
⇒ 2n = 149 + 1
⇒ n = 150/2
∴ n = 75

সুতরাং, ধারাটিতে 75 টি পদ রয়েছে। 

১,৩২০.
3 + 7 + 11 + .................+ 67 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 12
  2. 14
  3. 17
  4. 19
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + ............... + 67 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 3
শেষ পদ = 67
সাধারণ অন্তর = 7 - 3 = 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(67 - 3)/4} + 1
= (64/4) + 1
= (16 + 1)
= 17
১,৩২১.
1/(2x + 1) + 1/(2x + 1)² + 1/(2x + 1)³+………..ধারাটির x = 3/2 হলে ধারাটির ১ম পঞ্চম পদ কত হবে?
  1. ক) 1/2²
  2. খ) 1/3³
  3. গ) 1/44
  4. ঘ) 1/45
ব্যাখ্যা

x = 3/2 হলে ধারাটি,
1/(2.3/2 + 1) + 1/(2.3/2 + 1)² + 1/(2.3/2 + 1)³………
1/4 + 1/4² + 1/4³+ ………………
ধারাটির ১ম পদ a = 1/4; সাধারন অনুপাত r = (1/4²)/1/4 = 1/4 < 1
ধারাটির ৫ম পদ = ar5 – 1 = 1/4. (1/4)4 = 1/45

১,৩২২.
রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?
  1. 2400 টাকা
  2. 3900 টাকা
  3. 2900 টাকা
  4. 3200 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতিমাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে তিনি 18 তম মাসে কত টাকা সঞ্চয় করবেন?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
প্রথম পদ, a = 1200
সাধারণ অন্তর, d = 100
n = 18

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 18 তম পদ = 1200 + (18 - 1) × 100 
= 1200 + (17 × 100)
= 1200 + 1700
= 2900

∴ 18 তম মাসে রশিদ 2900 টাকা সঞ্চয় করবেন।

১,৩২৩.
১৭, ২২, ২৭ …….. ধারার ২৩তম পদ -
  1. ক) ১২৫
  2. খ) ১২৬
  3. গ) ১২৮
  4. ঘ) ১২৭
ব্যাখ্যা

১ম পদ a = ১৭,
সাধারণ অন্তর d = ৫
∴ ২৩ তম পদ = a + (n - ১)d
= ১৭ + (২৩ - ১)৫
= ১৭ + ২২ × ৫
= ১২৭

১,৩২৪.
কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?
  1. 100
  2. 105
  3. 110
  4. 115
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1) হলে, ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত? 

সমাধান:
প্রথম n সংখ্যক পদের সমষ্টি n(n + 1)
প্রথম 10টি পদের সমষ্টি = 10(10 + 1)
= 10 × 11
= 110
১,৩২৫.
একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল কত? 
  1. 150
  2. 160
  3. 165
  4. 180
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল কত? 

সমাধান: 
ধরি,
ধারাটির প্রথম পদ = a 
​এবং
ধারাটির সাধারন অন্তর = d

∴ চতুর্থ পদ = a + (4 - 1)d 
= a + 3d

​আবার, 
​দ্বাদশ পদ = a + (12 - 1)d
= a + 11d

​প্রশ্নমতে, 
a + 3d + a + 11d = 20
2a + 14d = 20 

∴ প্রথম ১৫ টি পদের যোগফল, S15 = 15/2{2a + (15 - 1)d} 
= 15/2 {2a + 14d} 
= 15 × 20/2 
= 150

১,৩২৬.
একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 19 এবং সমষ্টি 100 হলে সাধারণ অন্তর কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 19 এবং সমষ্টি 100 হলে সাধারণ অন্তর কত?

সমাধান:
আমরা জানি,
সমষ্টি = {(শেষপদ + ১ম পদ)/2} × পদ সংখ্যা
⇒ 100 = {(19 + 1)/2} × পদ সংখ্যা
⇒ 100 = (20/2) × পদ সংখ্যা
∴ পদ সংখ্যা = 10

আবার, পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
⇒ 10 = {(19 - 1)/সাধারণ অন্তর} + 1
⇒ 9 = 18/সাধারণ অন্তর
∴ সাধারণ অন্তর = 2
১,৩২৭.
নিচের প্রশ্নবোধক স্থানে বসবে?
2, 3, 5, 9 ?
  1. 15
  2. 17
  3. 19
  4. 21
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে বসবে?
2, 3, 5, 9 ?

সমাধান:
ধারার সংখ্যা: 2, 3, 5, 9

প্যাটার্ন দেখি:
2 থেকে 3 এর ব্যবধান = 1
3 থেকে 5 এর ব্যবধান = 2
5 থেকে 9 এর ব্যবধান = 4
প্রতিবার যোগফল দ্বিগুণ হচ্ছে: 1 থেকে 2, 2 থেকে 4, পরেরটা হবে 8 

এখানে যোগফলের ধারা: 1, 2, 4, …
পরবর্তী যোগফল হবে 8

সুতরাং পরবর্তী সংখ্যা = 9 + 8 = 17 

১,৩২৮.
কোনো সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 5 এবং 7 তম পদটি 32 হলে, 15 তম পদটি কত হবে? 
  1. ক) 142
  2. খ) 132
  3. গ) 122
  4. ঘ) 72
ব্যাখ্যা
সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর d = 5
7 তম পদ =32
7 তম পদ =a + (7 - 1)d
32 = a + 6d
32 = a + 6 × 5
32 = a + 30 
32 - 30 = a
2 = a
a = 2 

15 তম পদ = a +(15 - 1)d
                  = 2 + 14 × 5
                  = 2 + 70 
                  = 72
১,৩২৯.
একটি সমান্তর ধারার ২৫তম পদ এবং ২০তম পদের মানের পার্থক্য ৪৫ হলে, ধারাটির সাধারণ অন্তর কত?
  1. 5
  2. 9
  3. 10
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার ২৫তম পদ এবং ২০তম পদের মানের পার্থক্য ৪৫ হলে, ধারাটির সাধারণ অন্তর কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে,
২৫তম পদ = a + 24d
এবং ২০তম পদ = a + 19d

প্রশ্নমতে,
⇒ a + 24d - a - 19d = 45
⇒ 5d = 45
⇒ d = 9
১,৩৩০.
একটি সমান্তর ধারার ২৫তম পদ এবং ২০তম পদের মানের পার্থক্য ৪৫ হলে, ধারাটির সাধারণ অন্তর কত?
  1. ক) ৫
  2. খ) ৯
  3. গ) ১৮
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার ২৫তম পদ এবং ২০তম পদের মানের পার্থক্য ৪৫ হলে, ধারাটির সাধারণ অন্তর কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে,
২৫তম পদ = a + 24d
এবং ২০তম পদ = a + 19d

প্রশ্নমতে,
⇒ a + 24d - a - 19d = 45
⇒ 5d = 45
⇒ d = 9
১,৩৩১.
5 + 11 + 17 + ……… একটি ধারা। ধারাটির প্রথম 12 টি পদের সমষ্টি কত?
  1. 384
  2. 456
  3. 393
  4. 468
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 11 + 17 + ……… একটি ধারা। ধারাটির প্রথম 12 টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 11 - 5 = 6
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।

আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি, ‍S = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 12 টি পদের সমষ্টি = (12/2){(2 × 5) + (12 - 1) × 6}
= 6 × (10 + 66)
= 6 × 76
= 456
১,৩৩২.
8 + 11 + 14 + 17 +........... ধারার কোন পদ 374?
  1. ক) 117
  2. খ) 119
  3. গ) 121
  4. ঘ) 123
ব্যাখ্যা
এটি একটি সমান্তর ধারা,
যার প্রথম পদ, a = 8
সাধারণ অন্তর d = 11 - 8 = 3 

ধরি,
ধারাটির n তম পদ 374

n তম পদ = a + (n-1)d
374 = 8 + (n - 1)3
374 = 8 + 3n - 3
3n + 5 = 374
3n = 374 - 5
3n = 369
n = 369/3
n = 123
১,৩৩৩.
১, ৪, ৭, ১০,........ধারার ১৯ তম পদটি কত?
  1. ক) ৪৫
  2. খ) ৫৫
  3. গ) ৫৯
  4. ঘ) ৬৩
ব্যাখ্যা
১ম পদ a = ১,
সাধারণ অন্তর d = ৪ - ১ = ৩

∴ ১৯-পদ = a + (১৯ - ১)d
= ১ + (১৮ × ৩)
= ১ +৫৪
= ৫৫
১,৩৩৪.
13 + 23 + 33 + .......... + 103 = কত?
  1. 2525
  2. 2625
  3. 2825
  4. 3025
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + .......... + 103 = কত? 

সমাধান:
13 + 23 + 33 + .......... + 103

আমরা জানি, 
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি = {n(n + 1)/2}2
∴ 10 টি স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি = {10(10 + 1)/2}2
= {(10 × 11)/2}2
= (5 × 11)2
= (55)2
= 3025
১,৩৩৫.
7 + 12 + 17 + ......... ধারাটির প্রথম ৩০টি পদের সমষ্টি কত?
  1. 2385
  2. 2410
  3. 2730
  4. 2845
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 +................ধারাটির 30টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
এখানে পদ সংখ্যা n = 30

আমরা জানি,
সমান্তর ধারার
প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
30 টি পদের সমষ্টি S30 = (30/2) × {2 × 7 + (30 - 1)5}
= 15 × (14 + 29 × 5)
= 2385
১,৩৩৬.
কোনো সমান্তর অনুক্রমের ১ম পদ 2 এবং ২য় পদ 8 হলে অনুক্রমটির ১ম 20টি পদের সমষ্টি কত?
  1. 1166
  2. 1180
  3. 1206
  4. 1224
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর অনুক্রমের ১ম পদ 2 এবং ২য় পদ 8 হলে অনুক্রমটির ১ম 20টি পদের সমষ্টি কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 2
সাধারণ অন্তর, d = 8 - 2 = 6
এবং পদ সংখ্যা, n = 12

∴ সুতরাং, 20টি পদের সমষ্টি = (20/2){2 × 2 + (20 - 1)6}
= 10{4 + (19 × 6)}
= 10(4 + 114)
= 10 × 118
= 1180
১,৩৩৭.
কোন সমান্তর ধারার প্রথম দুটি পদ 8 ও 19 হলে, তৃতীয় পদটি কত? 
  1. 28
  2. 29
  3. 30
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার প্রথম দুটি পদ 8 ও 19 হলে, তৃতীয় পদটি কত? 

সমাধান: 
সমান্তর ধারার প্রথম দুটি পদ 8 ও 19 হলে,
সাধারণ অন্তর = (19 - 8) = 11

∴ তৃতীয় পদ = দ্বিতীয় পদ + সাধারণ অন্তর 
= 19 + 11 
= 30
১,৩৩৮.
একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে, ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?
  1. 145
  2. 171
  3. 210
  4. 245
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার পঞ্চম পদ 13 এবং সপ্তম পদ 19 হলে, ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি কত?

সমাধান: 
মনে করি, 
সমান্তর ধারার ১ম পদ = a 
সাধারণ অন্তর = d 

আমরা জানি, 
৫ম পদ = a + (5 - 1)d = a + 4d = 13 ................ (1)
৭ম পদ = a + (7 - 1)d = a + 6d = 19 .................. (2)

(2) - (1) হতে পাই,
2d = 6
সাধারণ অন্তর, d = 3 

(1) নং হতে পাই,
13 = a + 4d
বা, 13 = a + (4 × 3)
বা, a = 13 - 12
∴ a = 1

12টি পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (12/2) × {2a + (12 - 1)d}
= 6 × {(2 × 1) + (11× 3)}
= 6 × (2 + 33)
= 210
১,৩৩৯.
5+11+17+ ................ + 65 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: 5+11+17+ ................ + 65 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
a = 5
d = 6

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে, 
65 = 5 + (n - 1)6
⇒ 6n - 6 = 65 - 5
⇒ 6n = 60 + 6
⇒ 6n = 66
⇒ n = 66/6
∴ n = 11 

∴ ধারাটির পদসংখ্যা 11
১,৩৪০.
5 + 8 + 11 + 14 + ........ এ ধারাটির কততম পদ 305?
  1. ক) 99
  2. খ) 101
  3. গ) 100
  4. ঘ) 102
ব্যাখ্যা

এখানে,
a = 5,
d = 8 - 5 = 3
n তম পদ = 305
বা, a + (n - 1)d = 305
বা, 5 + (n - 1)3 = 305
বা, (n - 1)3 = 300
বা, n - 1 = 100
∴ n = 101

১,৩৪১.
1 + 2 + 3 + 4 + ......... + 33 = কত?
  1. 536
  2. 561
  3. 864
  4. 486
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 + ......... + 33 = কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = {n(n + 1)}/2
অর্থাৎ 1 + 2 + 3 + .................. + n = {n(n + 1)}/2
⇒ 1 + 2 + 3 + 4 + .......... + 33 = {33(33 + 1)}/2
= (33 × 34)/2
= 561
১,৩৪২.
a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক?
  1. b = (a + c)/2
  2. a = (b + c)/2
  3. b = (a + d)/2
  4. c = (a + d)/2
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক?

সমাধান: 
a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ।
∴ সমান্তর ধারাটি a + b + c + d

আমরা জানি,
সমান্তর ধারার যেকোন পদ এর পূর্ববর্তী ও পরবর্তী পদের গাণিতিক গড়ের সমান।
২য় পদ = (১ম পদ + ৩য় পদ)/২
∴ b = (a + c)/2
১,৩৪৩.
- 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির 15 তম পদের সমষ্টি কত?
  1. 320
  2. 680
  3. 450
  4. 345
ব্যাখ্যা
প্রশ্ন: - 5 - 1 + 3 + 7 + 11 + ................ ধারাটির 15 তম পদের সমষ্টি কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = - 5
সাধারন অন্তর, d = - 1 + 5 = 4

আমরা জানি,
n পদের সমষ্টি, Sn = (n/2) × {2a + (n - 1)d}
15 তম পদের সমষ্টি, S15 = (15/2) × {2(- 5) + (15 - 1)4}
= (15/2) × {- 10 + 56}
= (15/2) × (46)
= 15 × 23
= 345
১,৩৪৪.
৩ + ৯ + ১৫ + ২১ + ....... ধারাটির কোন পদ ২৪৩?
  1. ৩৯ 
  2. ৪১ 
  3. ৪৫ 
  4. ৩৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ + ৯ + ১৫ + ২১ + ....... ধারাটির কোন পদ ২৪৩?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
যার, প্রথম পদ, a = ৩
সাধারণ অন্তর, d = ৯ - ৩ = ৬

আমরা জানি, 
n-তম পদে, an = a + (n - 1)d

প্রশ্নমতে,
৩ + (n - ১) × ৬ = ২৪৩
⇒ (n - ১) × ৬ = ২৪৩ - ৩
⇒ (n - ১) × ৬ = ২৪০
⇒ n - ১ = ২৪০/৬
⇒ n - ১ = ৪০
⇒ n = ৪০ + ১ 
∴ n = ৪১

সুতরাং, ধারাটির ৪১তম পদ = ২৪৩

১,৩৪৫.
১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ৫০৬০
  2. ৪৯৫০
  3. ৪৯৮০
  4. ৫০৫০
ব্যাখ্যা

আমরা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n+1)/2
সুতরাং ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ১০০(১০০+১)/২
= ৫০ × ১০১
= ৫০৫০

১,৩৪৬.
1 + 2 + 3 +.....................+ 75 = কত? 
  1. 2575
  2. 2775
  3. 2650
  4. 2850
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +.....................+ 75 = কত? 

সমাধান: 
1 + 2 + 3 +.....................+ 75 
এখানে, 
ধারাটির প্রথম পদ = 1 
ধারাটির শেষ পদ = 75 এবং 
পদসংখ্যা = 75 

∴ নির্ণেয় সমষ্টি = {(শেষ পদ + প্রথম পদ) × পদসংখ্যা}/2 
= {(75 + 1) × 75}/2 
= (76 × 75)/2 
= 38 × 75 
= 2850
১,৩৪৭.
১ + ৫ + ৯ + ১৩ + ….. ধারার ১ম n সংখ্যক পদের সমষ্টি ৮৬১ হলে n = ?
  1. ক) ২০
  2. খ) ২১
  3. গ) ৪০
  4. ঘ) ৪১
ব্যাখ্যা

এখানে, a = ১,
d = ৪
∴ n পদের সমষ্টি = n/২{২a + (n - ১)d}
= n/২{২.১ + (n - ১)৪}
= n/২(২ + ৪n - ৪)
= n/২(৪n - ২)
∴ n/২(৪n - ২) = ৮৬১
৪n2 - ২n = ৮৬১ × ২
বা, ৪n2 - ২n - ১৭২২ = ০
বা, ২n2 - n - ৮৬১ = ০
বা, ২n2 - ৪২n + ৪১n - ৮৬১ = ০
বা, ২n(n - ২১) + ৪১(n - ২১) = ০
বা, (n - ২১)(২n + ৪১) = ০
বা, n - ২১ = ০
∴ n = ২১

১,৩৪৮.
নিচের কোনটি সমান্তর ধারা?
  1. - 4 - 7 - 10 - ...................
  2. 15 + 30 + 60 + ..................
  3. (1/2) + (1/4) + (1/8) + ......................
  4. কোনটিই নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সমান্তর ধারা?

সমাধান:
সমান্তর ধারা: সমান্তর বলতে ‘সমান অন্তর’ বোঝায়। যে ধারার পাশাপাশি দুইটি পদের বিয়োগফল একই সংখ্যা বা রাশি থাকে, তাকে সমান্তর ধারা বলা হয়। ধারায় প্রাপ্ত দুইটি পদের বিয়োগফলকে ধারার সাধারণ অন্তর বলে। সাধারণ অন্তর ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে।
যেমন: 2 + 5 + 8 + 11 +...............+ 20, একটি সমান্তর ধারা।

∴ - 4 - 7 - 10 -  ....... একটি সমান্তর ধারা।
এখানে, প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = - 7 + 4 = - 3
আবার, - 10 - (- 7) = - 3
১,৩৪৯.
1, 5, 9 ….. ধারাটির কোন পদ 385 হবে?
  1. ক) 96
  2. খ) 97
  3. গ) 98
  4. ঘ) 99
ব্যাখ্যা

a = 1,
d = 5 - 1 = 4,
ধরি,
n-তম পদ,
a + (n - 1)d = 385
বা, 1 + (n - 1)4 = 385
বা, (n - 1)4 = 384
বা, n - 1 = 96
∴ n = 97

১,৩৫০.
5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?
  1. ক) 60 তম পদ
  2. খ) 70 তম পদ
  3. গ) 90 তম পদ
  4. ঘ) 100 তম পদ
ব্যাখ্যা

এখানে,ধারাটির প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = 8 - 5 = 3
ধরি, n তম পদ = 302
আমরা জানি, n তম পদ = a + (n - 1) d
বা, 5 + (n - 1) 3 = 302
বা, n = 100
∴ ধারাটির 100 তম পদ 302 হবে।

১,৩৫১.
1 থেকে n পর্যন্ত স্বাভাভিক সংখ্যাগুলোর গড় 25 হলে n = ?
  1. 47
  2. 48
  3. 49
  4. 50
ব্যাখ্যা

1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n+1) / 2
∴ 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় = n(n+1)/(2×n) = (n+1)/2
∴ (n+1)/2 = 25
বা, n + 1 = 50
∴ n = 49

১,৩৫২.
log2 + log4 + log8 + ....... ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
  1. ক) 45log2
  2. খ) 55log2
  3. গ) 65log2
  4. ঘ) 75log2
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + ....... ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?

সমাধান: 
এখানে,
প্রদত্ত ধারাটি, log2 + log4 + log8 + -----
= log2 + log4 + log8 +  -----
= log21 + log22 + log23 +  -----
= log2 + 2log2 + 3log2 +  -----
= log2 (1 + 2 + 3 + ---------)
= log2 {10(10 + 1)/2}
= log2 (5 × 11)
= log2 × 55
= 55log2
১,৩৫৩.
১ + ৫ + ৯ +.................+ ৮৫ ধারাটির পদ সংখ্যা কতটি?
  1. ১৯ টি
  2. ২০ টি
  3. ২১ টি
  4. ২২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + . . . . . + ৮৫ ধারাটির পদ সংখ্যা কতটি?

সমাধান:
এখানে, 
প্রথম পদ = ১
শেষ পদ = ৮৫
সাধারণ অন্তর = ৫ - ১ = ৪

∴ পদ সংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৮৫ - ১)/৪} + ১
= (৮৪/৪) + ১
= ২১ + ১
= ২২
১,৩৫৪.
4 + 6 + 8 + ................ধারাটির কোন পদ 202 ? 
  1. ক) 80
  2. খ) 90
  3. গ) 100
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 6 + 8 + ................ধারাটির কোন পদ 202 ? 

সমাধান: 
এখানে
১ম পদ a = 4
সাধারণ অন্তর d =6 - 4 = 2

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 202= 4 +(n - 1)×(2)
বা, 202= 4 + 2n - 2
বা, 202 = 2n + 2
বা 2n = 202 - 2
বা  2n = 200
বা n = 200/2
   n  = 100
১,৩৫৫.
20, 23, 26, 29,............ধারাটির 33 তম পদ কত? 
  1. 105
  2. 116
  3. 110
  4. 119
ব্যাখ্যা
প্রশ্ন: 20, 23, 26, 29,............ধারাটির 33 তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটি 20, 23, 26, 29,........... 

এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 
এবং পদসংখ্যা, n = 33 

∴ ধারাটির 33 তম পদ = a + (n - 1) d 
= 20 + (33 - 1) × 3 
= 20 + (32 × 3) 
= 20 + 96
= 116  ।
১,৩৫৬.
4 + 7 + 10 + 13 +................ধারাটির কোন পদ 151?
  1. ক) 40
  2. খ) 50
  3. গ) 60
  4. ঘ) 100
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 +................ধারাটির কোন পদ 151

সমাধান: 
এখানে
১ম পদ a = 4
সাধারণ অন্তর d =7 - 4 = 3

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 151 = 4 + (n - 1) × 3
বা, 151= 4 + 3n - 3
বা, 151 = 3n + 1
বা 3n = 151 - 1
বা  3n = 150
বা n = 150/3
   n  = 50
১,৩৫৭.
12 + 22 + 32 + .... + n2 ধারাটির পদ্গুলোর সমষ্টি ?
  1. n(n + 1)/2
  2. {n(n + 1)(2n + 1)}/6
  3. {n(n + 1)/2}2
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 +.............. + n2 ধারাটির পদ্গুলোর সমষ্টি ?

সমাধান: 
12 + 22 + 32 + ............... + n2 = {n(n + 1)(2n + 1)}/6
1 + 2 + 3 + ............. + n = n(n + 1)/2
১,৩৫৮.
1 - 1 + 1 - 1 +... এর ২য় অংশিক সমষ্টি কত? 
  1. 1
  2. 0
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 1 - 1 + 1 - 1 +... এর ২য় অংশিক সমষ্টি কত? 

সমাধান: 
1 - 1 + 1 - 1 +... এর ২য় অংশিক সমষ্টি = ১ম দুটি পদের যোগফল 
= 1 - 1
= 0
১,৩৫৯.
১ হতে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ১২২৫
  2. ১২৭৫
  3. ১১২৫
  4. ১৩২৫
ব্যাখ্যা

আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
সুতরাং ১ হতে ৫০ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = ৫০(৫০ + ১)/২
= ২৫ × ৫১
= ১২৭৫

১,৩৬০.
10 এবং 80 এর মধ্যে (সংখ্যা দুটি সহ) কয়টি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য?
  1. 12 টি
  2. 13 টি
  3. 14 টি
  4. 15 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 10 এবং 80 এর মধ্যে (সংখ্যা দুটি সহ) কয়টি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য?

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(80 - 10)/5} + 1
= (70/5) + 1
= 14 + 1
= 15 টি
১,৩৬১.
29 + 25 + 21 +................ - 19 = ?
  1. 42
  2. 48
  3. 54
  4. 65
ব্যাখ্যা
প্রশ্ন: 29 + 25 + 21 +................ - 19 = ?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর ধারাটির প্রথম পদ, a = 29
সাধারণ অন্তর, d = 25 - 29 = - 4
n-তম পদ = - 19

আমরা জানি,
n-তম পদ = a + (n - 1)d

প্রশ্নমতে,
a + (n - 1)d = - 19
⇒ 29 + (n - 1)(- 4) = - 19
⇒ 29 - 4n + 4 = - 19
⇒ 33 - 4n = - 19
⇒ 4n = 33 + 19
⇒ 4n = 52
⇒ n = 52/4
⇒ n = 13

এখন, n-সংখ্যক পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (13/2){(2 × 29) + (13 - 1)(- 4)}
= (13/2){58 + 12 × (- 4)}
= (13/2)(58 - 48)
= (13/2) × 10
= 65
১,৩৬২.
1 + 2 + 3 + 4 +..................+ 22 = কত?
  1. ক) 253
  2. খ) 254
  3. গ) 256
  4. ঘ) 258
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 +..................+ 22 = কত?

সমাধান:
1 + 2 + 3 +.....+ n = n(n + 1)/2

∴ 1+2+3+4+..................+22
= 22 (22 + 1)/2
= (22 × 23)/2
= 253 
১,৩৬৩.
13 + 23 + 33 + ...........+ n3 = 1296, n এর মান কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + ...........+ n3 = 1296, n এর মান কত?

সমাধান: 
13 + 23 + 33 +...........+n3 = 1296
{n(n + 1)/2}2 = 1296
n(n + 1)/2 = 36
n(n + 1) = 72
n2 + n - 72 = 0
n2 + 9n - 8n - 72= 0
n(n + 9) - 8(n + 9) = 0
(n - 8)(n + 9) = 0

হয়                     অথবা
n - 8 = 0                   n + 9 = 0
n = 8                          n = - 9  [গ্রহণযোগ্য নয়, কেননা n এর মান ঋণাত্মক হতে পারে না]
১,৩৬৪.
1 + 5 + 9 + 13 + ............ ধারাটির 11 তম পদ কত? 
  1. 37
  2. 41
  3. 39
  4. 43
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 5 + 9 + 13 + ............ ধারাটির 11 তম পদ কত?

সমাধান: 
এখানে,
ধারাটির প্রথম পদ, a = 1
ধারাটির সাধারণ অন্তর, d = (9 - 5) = 4
পদসংখ্যা, n = 11 

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 11 তম পদ = a + (11 - 1)d
= 1 + (11 - 1)4
= 1 + 10 × 4
= 1 + 40
= 41

১,৩৬৫.
2 + 5 + 8 + 11 + ...…ধারাটির 11 তম পদ কত? 
  1. 31
  2. 32
  3. 33
  4. 34
ব্যাখ্যা

প্রশ্ন:  2 + 5 + 8 + 11 + ...…ধারাটির 11 তম পদ কত? 

সমাধান:
এখানে, প্রথম পদ, a1 = 2 
সাধারণ অন্তর, d = 5 - 2 = 3

সমান্তর ধারার সাধারণ সূত্র:
an = a1 + (n - 1)d

১১ম পদ a11:
a11​ = 2 + (11 - 1)3
= 2 + 10 × 3
= 2 + 30
= 32

১,৩৬৬.
কোনো সমান্তর প্রগমনে ১ম দুইটি সংখ্যা যদি 2 ও 14 হয়, তবে ৩য় সংখ্যাটি কত?
  1. ক) 22
  2. খ) 25
  3. গ) 26
  4. ঘ) 28
ব্যাখ্যা
১ম ও ২য় পদ যথাক্রমে 2 ও 14 হলে,
সাধারণ অন্তর
= ২য় পদ - ১ম পদ
= 14 - 2
= 12

অতএব, ৩য় পদ
= ২য় পদ + সাধারণ অন্তর
= 14 + 12
= 26
---------------------------------
শর্টকাটঃ
২ ও ১৪ এর পার্থক্য ১২
অতএব, ৩য় পদ = ১৪ + ১২ = ২৬
১,৩৬৭.
2, -5, -12, -19 ........ ধারাটির এগারো তম পদ কত?
  1. -75
  2. -65
  3. -72
  4. -68
ব্যাখ্যা

১ম পদ a = 2
সাধারণ অন্তর d = -5 - 2 = - 7
∴ এগারতম পদ = a + (11 - 1)d = 2 + 10 × (-7) = 2 - 70 = -68

১,৩৬৮.
12 + 22 + 32 + ……. + 302 = ?
  1. 465
  2. 930
  3. 9455
  4. 28365
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ……. + 302 = ?

সমাধান:
আমরা জানি,
বর্গের সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
= [30 × (30 + 1){(2 × 30) + 1}]/6
= (30 × 31 × 61)/6 
= 56730/6
= 9455
১,৩৬৯.
কোনো সমান্তর ধারার 13 তম পদ 77 হলে, ধারাটির প্রথম 25 টি পদের সমষ্টি কত?
  1. 1875
  2. 1965
  3. 1925
  4. 2135
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর ধারার 13 তম পদ 77 হলে, ধারাটির প্রথম 25 টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
এবং সাধারণ অন্তর = d
∴ 13 তম পদ = a + (13 - 1)d
= a + 12d

শর্তমতে,
a + 12d = 77

প্রথম 25 টি পদের সমষ্টি, S25 = (25/2) × [2a + (25 - 1)d]
= (25/2) × (2a + 24d)
= (25/2) × 2(a + 12d)
= 25 × 77
= 1925

∴ প্রথম 25 টি পদের সমষ্টি = 1925

১,৩৭০.
2 + 4 + 6 + ....... + 2n = ?
  1. ক) 2n
  2. খ) n2
  3. গ) n2 + n
  4. ঘ) n2 + 1
ব্যাখ্যা

১ম পদ (a) = 2,
সাধারণ অন্তর (d) = 4 - 2 = 2
শেষ পদ = 2n
∴ পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(2n - 2)/2} + 1
= n - 1 + 1 
= n 
∴ সমষ্টি (s) = ১/২ × পদ সংখ্যা × (শেষ পদ + ১ম পদ)
= (n/2)(2n + 2)
= {n. 2(n + 1)}/2
= n(n + 1)
= n2 + n

১,৩৭১.
একটি সমান্তর ধারার 12 তম পদ - 18 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত?
  1. - 414
  2. - 532
  3. - 396
  4. 400 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার 12 তম পদ - 18 হলে, এর প্রথম 23 টি পদের সমষ্টি কত?

সমাধান:
মনে করি,
সমান্তর ধারাটির ১ম পদ = a
সাধারণ অন্তর = d 

আমরা জানি, 
n তম পদ = a + (n - 1)d
∴ 12 তম পদ = a + (12 - 1 )d = a + 11d

প্রশ্নমতে, a + 11d = - 18 ...... (i)

n পদের সমষ্টি , Sn = (n/2){2a + (n - 1)d}
S23 = (23/2){2a + (23 - 1)d}
=  (23/2) (2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= 23(a + 11d)
= 23 × (- 18) [ (i) হতে]
= - 414

১,৩৭২.
13 + 23 + 33 + .... + 203 = কত?
  1. 38200
  2. 44100
  3. 48500
  4. 5050
ব্যাখ্যা
প্রশ্ন: 13 + 23 + 33 + .... + 203 = কত?

সমাধান:
এখানে পদ সংখ্যা, n = 20

আমরা জানি, S = {[n(n + 1)}/2]2
= [20{20 + 1)}/2]2
= (420/2)2
= 2102
= 44100
১,৩৭৩.
3 - 5 - 13 - 21 - ........... ধারাটির 10তম পদ কত?
  1. - 77
  2. - 62
  3. - 85
  4. - 69
ব্যাখ্যা
প্রশ্ন: 3 - 5 - 13 - 21 - ........... ধারাটির 10তম পদ কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, ‍a = 3
সাধারণ অনুপাত, d = - 5 - 3 = - 8
∴ ধারাটি একটি সমান্তর ধারা। 

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1) d

∴ 10 তম পদ = 3 + (10 - 1) × (- 8)
= 3 + 9 × (- 8)
= 3 - 72
= - 69
১,৩৭৪.
একটি সমান্তর ধারার ১ম পদ 1, শেষ পদ 99 সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 5
  4. ঘ) 8
ব্যাখ্যা

আমরা জানি, গড় = (১ ম পদ + শেষ পদ)/২ = (1 + 99)/2 = 50
আবার, পদ সংখ্যা = সমষ্টি/গড় = 2500/50 = 50
আমরা জানি, পদ সংখ্যা = ((শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর) + ১
⇒ সাধারণ অন্তর = 98/49 = 2

১,৩৭৫.
1 + 3 + 5 + ......... + (2n - 1) ধারাটির যোগফল হবে-
  1. n2
  2. 2n + 3
  3. 2n
  4. n
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 5 + ......... + (2n - 1) ধারাটির যোগফল হবে-

সমাধান:
এখানে,
১ম পদ = 1
শেষ পদ = (2n - 1)

∴ পদসংখ্যা = {(2n - 1 - 1)/2} + 1
= {(2n - 2)/2} + 1
= (2n - 2 + 2)/2
= n

∴ যোগফল = {(1 + 2n - 1)n}/2
= 2n2/2
= n2
১,৩৭৬.
একটি সমান্তর ধারার দ্বিতীয় পদ 11 এবং পঞ্চম পদ 17 হলে ধারটি প্রথম পদ কত?
  1. 7
  2. 9
  3. 11
  4. 13
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার দ্বিতীয় পদ 11 এবং পঞ্চম পদ 17 হলে ধারটি প্রথম পদ কত?

সমাধান: 
মনেকরি 
সমান্তর ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

দেওয়া  আছে,
২য় পদ = 11
∴ a +  (2 - 1)d = 11
a + d = 11 ....... (i)

৫ম পদ = 17
∴ a + (5 - 1)d = 17
a + 4d = 17 ...........(ii)

(ii) থেকে (i) নং বিয়োগ করে পাই।
3d = 6
d = 2

(i) নং সমীকরণ হতে পাই,
a = 11 - 2 = 9
১,৩৭৭.
a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে কোনটি সঠিক?
  1. ক) b=(c+d)/2
  2. খ) a=(b+c)/2
  3. গ) c=(b+d)/2
  4. ঘ) d=(a+c)/2
ব্যাখ্যা

a, b, c ও d সমান্তর ধারার চারটি ক্রমিক পদ হলে
a = a
b = a+1
c = a+2
d = a+3
এই মান গুলো প্রত্যেকটি অপশানে বসিয়ে দেখা যায়
c = (b+d)/2 এটা সত্য
= (a+1+a+3)/2
= (2a+4)/2
= 2(a+2)/2
= (a+2)
= c

১,৩৭৮.
একটি সমান্তর ধারার তৃতীয় পদ 13 এবং পঞ্চম পদ 19 হলে ধারটি প্রথম 10টি পদের সমষ্টি কত?
  1. 189
  2. 197
  3. 205
  4. 217
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার তৃতীয় পদ 13 এবং পঞ্চম পদ 19 হলে ধারটি প্রথম 10টি পদের সমষ্টি কত?

সমাধান: 
মনেকরি 
সমান্তর ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d 

দেওয়া  আছে,
৩য় পদ = 13 
∴ a +  (3 - 1)d = 13
a + 2d = 13 ....... (i)

৫ম পদ = 19
∴ a + (5 - 1)d = 19
a + 4d = 19 ...........(ii)

(ii) থেকে (i) নং বিয়োগ করে পাই।
2d = 6
d = 3

(i) নং সমীকরণ হতে পাই,
a = 13 - 6 = 7

১০টি পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (10/2){2a + (10 - 1)d}
= 5{2 × 7 + 9 × 3 }
= 5 (14 + 27)
= 205
১,৩৭৯.
২, ৬, ১০, ১৪, ......... ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  1. ক) ১৮
  2. খ) ২২
  3. গ) ২৬
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৬, ১০, ১৪, ......... ধারাটির ৬ষ্ঠ পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ২
২য় পদ = ১ম পদ + ৪ = ২ + ৪ = ৬
৩য় পদ = ২য় পদ + ৪ = ৬ + ৪ = ১০
৪র্থ পদ = ৩য় পদ + ৪ = ১০ + ৪ = ১৪
৫ম পদ = ৪র্থ পদ + ৪ = ১৪ + ৪ = ১৮
৬ষ্ঠ পদ = ৫ম পদ + ৪ = ১৮ + ৪ = ২২
১,৩৮০.
12 + 22 + 32 + .......... + 352 = কত?
  1. 13414
  2. 14910
  3. 17507
  4. 15014
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + .......... + 352 = কত?

সমাধান:
ধারারটির যোগফল = {n(n + 1)(2n + 1)}/6
= {35(35 + 1)(2 ⋅ 35 + 1)}/6
= (35 · 36 · 71)/6
= 14910
১,৩৮১.
৮ + ১৬ + ২৪ + ...... + ধারাটির ১ম ১০টি পদের সমষ্টি কত?
  1. ক) ৪২০
  2. খ) ৪৪০
  3. গ) ৪৬০
  4. ঘ) ৪৭০
ব্যাখ্যা

১ম পদ (a) = ৮,
সাধারণ অন্তর (d) = ১৬ - ৮ = ৮
পদসংখ্যা (n) = ১০
∴ (১ম ১০টি পদের) সমষ্টি (s) = n/২ {২a + (n - ১)d}
= (১০/২){২.৮ + (১০ - ১) d}
= ৫(১৬ + ৯×৮)
= ৪৪০

১,৩৮২.
1 + 4 + 7 + + 10 + ..... + 70 = কত?
  1. 744
  2. 785
  3. 852
  4. 925
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 4 + 7 + + 10 + ..... + 70 = কত?

সমাধান: 
সমান্তর ধারাটির,
১ম পদ a = 1
শেষপদ p = 70
সাধারণ অন্তর d = 4 - 1 = 3

∴ পদসংখ্যা n = {(70 - 1)/3} + 1 = (69/3) + 1 = 24

∴ পদ্গুলোর যোগফল S = (n/2)(a + p)
= (24/2)(1 + 70)
= (25/2) × 71
= 852
১,৩৮৩.
১ + ৫ + ৯ + ................. + ৮১ = কত?
  1. ৯৬১
  2. ৮৬১
  3. ৭৬১
  4. ৬৬১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ................. + ৮১ = কত?

সমাধান:
১ম পদ a = ৫,
সাধারণ অন্তর d= ৯ - ৫ = ৪

∴ n-তম পদ = a + (n - 1)d = ৮১
বা, ১ + (n - ১)৪ = ৮১
বা, (n - ১)৪ =.৮০
বা, n - ১ = ২০
∴ n = ২১

∴ সমষ্টি (s) = (n/2){2a + (n - 1)d}
= (২১/২){২ × ১ + (২১ - ১)৪}
= (২১/২)(২ + ৮০)
= (২১/২)× ৮২
= ৮৬১
১,৩৮৪.
12 + 22 + 32 + ..... + 182 = কত?
  1. 2015
  2. 2109
  3. 2136
  4. 2210
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ..... + 182 = কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6
= {18(18 + 1)(2 · 18 + 1)}/6
= (18 · 19 · 37)/6
= 12654/6
= 2109
১,৩৮৫.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ৪৬৫০
  2. ৪৭৫০
  3. ৪৮৫০
  4. ৪৯৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {৯৯ × (৯৯ + ১)}/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
১,৩৮৬.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৮তম পদ ৭৬ হলে ১১তম পদটি কত?
  1. ১১৫
  2. ১০৮
  3. ১০৩
  4. ১০৫
ব্যাখ্যা

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d হলে n তম পদ = a + (n-1)d
এখানে, ৮তম পদ, ৭৬ = a + (৮ - ১) ৯
বা, ৭৬ = a + ৬৩
বা, a = ১৩
সুতরাং ১১তম পদ = ১৩ + (১১ - ১) ৯
= ১৩ + ১০ × ৯
= ১৩ + ৯০
= ১০৩

১,৩৮৭.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং ষষ্ঠ পদটি 65 হলে প্রথম পদটি হবে -
  1. ক) 5
  2. খ) -5
  3. গ) 15
  4. ঘ) 25
ব্যাখ্যা
ধরি,
প্রথম পদ = a এবং
সাধারণ অন্তর, d = 10
∴ ষষ্ঠ পদটি = a + (6 - 1) × 10
⇒ 65 = a + 50
∴ a = 15
১,৩৮৮.
এক ব্যক্তি বছরের প্রারম্ভে ৫টি গাছ রোপন করলেন। এরপর প্রতি বছর ৬টি করে অতিরিক্ত গাছ রোপন করলে, ২৫তম বছরে তিনি কতটি গাছ রোপন করবেন?
  1. ১২১ টি
  2. ১৪৯ টি
  3. ১৫৫ টি
  4. ১৭৪ টি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি বছরের প্রারম্ভে ৫টি গাছ রোপন করলেন। এরপর প্রতি বছর ৬টি করে অতিরিক্ত গাছ রোপন করলে, ২৫তম বছরে তিনি কতটি গাছ রোপন করবেন?

 সমাধান:
১ম বছরে গাছ রোপন = ৫টি
প্রতি বছর অতিরিক্ত = ৬টি করে বৃদ্ধি
∴ এটি একটি সমান্তর ধারা।

এখানে,
প্রথম পদ (a) = ৫
সাধারণ অন্তর (d) = ৬
পদ সংখ্যা (n) = ২৫

আমরা জানি, n-তম পদ = a + (n - 1)d
∴ ২৫তম পদ = ৫ + (২৫ - ১) × ৬
= ৫ + ২৪ × ৬
= ৫ + ১৪৪
= ১৪৯টি

১,৩৮৯.
৫+৫৫+৫৫৫+……………ধারাটির ১ম n সংখ্যক পদের যোগফল নির্নয় করুন?
  1. ক) 50(10n-1)/81 – 5n/9
  2. খ) 70(10n-1)/81 – n
  3. গ) 50(10n-1)/99 – 7n/9
  4. ঘ) 80(10n-1)/81 – 7n/9
ব্যাখ্যা

ধরি, S = ৫+৫৫+৫৫৫+……………
S/5 = 1+11+111+………..
9S/5 = 9+99+999+…………
= (10-1)+(100-1)+(1000-1)+……………..
= (10+10²+10³+………..+10n) –(1+1+1+………..+n)
= 10(1+10+10²………….10n) – n
= 10{(10n-1)/(10-1)} – n
= {10(10n-1)/9}-n
S = 5/9 [{10(10n-1)/9} - n]
S = 50(10n-1)/81 – 5n/9

Shot Cut Rule:
a+aa+aaa+……………. n সংখ্যক পদের যোগফল
S = (a/9){(10/9)(10n-1) - n}
= (5/9){(10/9)(10n-1) - n}
= 50/81(10n-1) - 5n/9

১,৩৯০.
৩ + ৬ + ৯ + ১২ + ... ... ... ধারাটির কততম পদ ৫১?
  1. ১৫
  2. ১৭
  3. ১৮
  4. ১৬
ব্যাখ্যা
পদ সংখ্যা
= (শেষ পদ - ১ম পদ)/সাধারন অন্তর + ১
= (৫১ - ৩)/৩ + ১
= ৪৮/৩ + ১
= ১৬ + ১
= ১৭

ধারাটির ১৭তম পদ ৫১।
১,৩৯১.
x + (x + 1) + (x + 2) + ....... ধারাটির প্রথম 14 টি পদের সমষ্টি কত? 
  1. x + 91
  2. 16x + 91
  3. 14x + 91
  4. 11x + 22
ব্যাখ্যা

প্রশ্ন: x + (x + 1) + (x + 2) + ....... ধারাটির প্রথম 14 টি পদের সমষ্টি কত?

সমাধান: 
x + (x + 1) + (x + 2) + .......
ধারাটির,
প্রথম পদ, a = x
সাধারন অন্তর, d = x + 1 - x = 1

প্রথম 14 টি পদের সমষ্টি, Sn = n/2{2a + (n - 1)d}
= 14/2 {2x + (14 - 1)1}
= 7(2x + 13)
= 14x + 91

১,৩৯২.
একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা ৮ কম। ধারাটির পদের সংখ্যা কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা ৮ কম। ধারাটির পদের সংখ্যা কত?

সমাধান:
১,৩৯৩.
৫ + ৮ + ১১ + ১৪ + .......... ধারাটির কোন পদ ৩০৫?
  1. ১০১
  2. ১০৫
  3. ৯৬
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৮ + ১১ + ১৪ + .......... ধারাটির কোন পদ ৩০৫?

সমাধান:
প্রথম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৮ - ৫ = ৩

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
এখন,
⇒ a + (n - 1)d = ৩০৫
⇒ ৫ + (n - ১)৩ = ৩০৫
⇒ (n - ১)৩ = ৩০৫ - ৫
⇒ (n - ১)৩ = ৩০০
⇒ n - ১ = ৩০০/৩
⇒ n - ১ = ১০০
⇒ n = ১০০ + ১
∴ n = ১০১

∴ ১০১ তম​ পদটি ৩০৫।
১,৩৯৪.
+ ২ + ৩ + .................. + ৪০ = কত?
  1. ৪২৯২৫
  2. ৩৬৪৫২
  3. ২৬৪০২
  4. ২২১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: + ২ + ৩ + .................. + ৪০ = কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1)(2n + 1)}/6

+ ২ + ৩ + .................. + ৪০ = {৪০(৪০ + ১)(২ × ৪০ + ১)}/৬
= (৪০ × ৪১ × ৮১)/৬
= ২২১৪০
১,৩৯৫.
১৬০, - ৪০, ১০, - ৫/২ ......... এই ধারাটির ৬ষ্ঠ পদ কত?
  1. ক) - ৫/১৬
  2. খ) ৫/১৬
  3. গ) - ৫/৩২
  4. ঘ) ৫/৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬০, -৪০, ১০, -৫/২ .........  এই ধারাটির ৬ষ্ঠ  পদ কত?

সমাধান: 
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা। 
ধারাটির প্রথম পদ a = ১৬০
সাধারণ অনুপাত r = - ৪০/১৬০ = - ১/৪

৬ষ্ঠ  পদ = a × rn - 1
= ১৬০ ×  (-১/৪)৬ - ১
= ১৬০ × (-১/৪)
= (১৬০/১৬) × (- ১/৪)৩ 
= ১০ × (- ১/৬৪)
= - ৫/৩২
১,৩৯৬.
প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত?
  1. n2
  2. n2 + 1
  3. n(n + 1)/2
  4. n(n + 1)(2n + 1)/6
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? 

সমাধান: 
প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি = 1 + 3 + 5 + 7 +....... + n 
প্রথম পদ, a = 1 
সাধারন অন্তর, d = 3 - 1 = 2 
পদ সংখ্যা = n 

আমরা জানি, 
সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (n/2){2.1 + (n - 1).2}
= (n/2)(2 + 2n - 2)
= (n/2).2n
= n2
১,৩৯৭.
13 + 23 + 33 + .... + n3 = ?
  1. ক) n(n+1)/2
  2. খ) {n2(n + 1)2}/4
  3. গ) n3(n + 1)3/8
  4. ঘ) {n(n + 1)}2/2
ব্যাখ্যা

13 + 23 + 33 + .... + n3
= {n(n + 1)/2}2
= {n2(n+1)2}/4

১,৩৯৮.
7 + 12 + 17 + ......... ধারাটির কোন পদ 637 হবে?
  1. 118 তম পদ
  2. 122 তম পদ
  3. 127 তম পদ
  4. 129 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 + ......... ধারাটির কোন পদ 637 হবে?

সমাধান:
ধারাটির, ১ম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 12 - 7 = 5

ধরি, r তম পদ = 637

তাহলে,
a + (r - 1)d = 637
⇒ 7 + (r - 1)5 = 637
⇒ 7 + 5r - 5 = 637
⇒ 5r + 2 = 637
⇒ 5r = 637 - 2
⇒ 5r = 637
∴ r = 127
১,৩৯৯.
২ + ২ + ৩ + .............. + ২১ = কত?
  1. ক) ২৫৪০
  2. খ) ২৯৭৯
  3. গ) ৩৩১১
  4. ঘ) ৪৩১০
ব্যাখ্যা

ধারাটির সমষ্টি = 1/6.n(n + 1)(2n + 1)
= 1/6{21(21 + 1)(42 + 1)}
= 3311

১,৪০০.
20 + 23 + 26 + 29 +............ধারাটির 31 তম পদ কত? 
  1. 105
  2. 110
  3. 115
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: 20 + 23 + 26 + 29 +............ধারাটির 31 তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটি 20, 23, 26, 29,........... 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 
এবং পদসংখ্যা, n = 31 

∴ ধারাটির 31 তম পদ = a + (n - 1) d 
= 20 + (31 - 1) × 3 
= 20 + (30 × 3) 
= 20 + 90 
= 110