ব্যাখ্যা
সমাধান:
2a2 + 6a - 80
= 2(a2 + 3a - 40)
= 2(a2 + 8a - 5a - 40)
= 2{a(a + 8) - 5(a + 8)}
= 2(a + 8)(a - 5)
2a2 + 6a - 80 এর একটি উৎপাদক (a + 8)
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭৮ / ২০১ · ৭,৭০১–৭,৮০০ / ২০,২০৭
প্রশ্ন: যদি log105 + log10(5x + 1) - 1 = log10(x + 5) হয়, তবে x এর মান কত?
সমাধান:
log105 + log10(5x + 1) - 1 = log10(x + 5)
⇒ log105 + log10(5x + 1) - log10(10) = log10(x + 5)
⇒ log10{5(5x + 1)/10} = log10(x + 5)
⇒ (5x + 1)/2 = x + 5
⇒ 5x + 1 = 2x + 10
⇒ 5x - 2x = 10 - 1
⇒ 3x = 9
⇒ x = 9/3
∴ x = 3
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 45 এবং ষষ্ঠ পদটি 1215 হলে প্রথম পদটি কত?
সমাধান:
ধরি,
প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r
∴ তৃতীয় পদ = ar3 - 1 = ar2 = 45 ………(1)
ষষ্ঠ পদ, ar6 - 1 = ar5 = 1215 ………(2)
(2) ÷ (1) করলে,
ar5/ar2 = 1215/45
⇒ r3 = 27
⇒ r3 = 33
∴ r = 3
এখন (1)-এ r এর মান বসাই,
a × 32 = 45
⇒ a × 9 = 45
∴ a = 45/9 = 5
∴ গুণোত্তর অনুক্রমের প্রথম পদ = 5
প্রশ্ন: 16x4 + 36x2 + 81 কে 4x2 - 6x + 9 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
সমাধান:
প্রশ্ন: 5x - 3 ≤ 12 অসমতাটির সমাধান কোনটি?
সমাধান:
⇒ 5x - 3 ≤ 12
⇒ 5x - 3 + 3 ≤ 12 + 3
⇒ 5x ≤ 15
⇒ x ≤ 15/5
∴ x ≤ 3
প্রশ্ন: 2x2 + 3x + 1 এর ক্ষুদ্রতম মান হবে:
সমাধান:
প্রদত্ত সমীকরণ,
f(x) = 2x2 + 3x + 1
এখন, f(x) = ax2 + bx + c এর সাথে তুলনা করে পাই,
a = 2, b = 3 এবং c = 1
যদি a > 0 হয়, তাহলে সমীকরণটির (দ্বিঘাত ফাংশনের) ক্ষুদ্রতম মান = c - (b2/4a)
= 1 - {32/(4 × 2)}
= 1 - (9/8)
= (8 - 9)/8
= - 1/8
ASTRAZENECA শব্দটিতে মোট 11 টি বর্ণ আছে যাদের মধ্যে 3 টি A এবং 2 টি E বাকিগুলো ভিন্ন ভিন্ন
সুতরাং সবগুলো অক্ষর একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা = 11!/3!2!
প্রশ্ন: একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
শর্তমতে,
(4x/5) - (2x/3) = 12
বা, (12x - 10x)/15 = 12
বা, 12x - 10x = 180
বা, 2x = 180
বা, x= 180/2
∴ x = 90
∴ সংখ্যাটি = 90
প্রশ্ন: যদি a4 - 14a2 + 1 = 0 হয়, তবে a + (1/a) এর মান কত?
সমাধান:
a4 - 14a2 + 1 = 0
⇒ a4 + 1 = 14a2
⇒ (a4 + 1)/a2 = 14
⇒ a2 + (1/a2) = 14
⇒ {a + (1/a)}2 - 2 . a . (1/a) = 14
⇒ (a + 1/a)2 = 14 + 2
⇒ a + (1/a) = √16
∴ a + (1/a) = ± 4
প্রশ্ন: p3 - 9 + (p + 1)3 রাশিটির উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
সমাধান:
p3 - 9 + (p + 1)3
p3 - 9 + p3 + 3p2 + 3p + 1
= 2p3 + 3p2 + 3p - 8
= 2p3 - 2p2 + 5p2 - 5p + 8p - 8
= 2p2(p - 1) + 5p(p - 1) + 8(p - 1)
= (p - 1)(2p2 + 5p + 8)
প্রশ্ন: ৮ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্তি করা যায়?
সমাধান:
প্রতি দলে ৪ জন করে নিয়ে দল গঠিত হবে।
৮ জন থেকে ৪ জন করে নিয়ে মোট দল গঠনের উপায় = ৮C৪ = (৮)!/(৪!(৮ - ৪)!)
= (৮ × ৭ × ৬ × ৫ × ৪! )/(৪ × ৩ × ২ × ১ × ৪!)
= ২ × ৭ × ৫
= ৭০
সুতরাং, সমান সংখ্যক বা ৪ জন করে দুটি দলে বিভক্ত করার উপায় = ৭০/২ = ৩৫
আমরা জানি,
(x - y)2 = (x + y)2 - 4xy
= (6)2 - 4 × 8
= 36 - 32
= 4
প্রশ্ন: আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে জুন মাসের ২য় সপ্তাহে বজ্রপাত হয়েছে ৩ দিন। ঐ সপ্তাহে বজ্রপাত না হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
২য় সপ্তাহে মোট = ৭ দিন
২য় সপ্তাহে বজ্রপাত হয়েছে = ৩ দিন
∴ ২য় সপ্তাহে বজ্রপাত হয়নি = (৭ - ৩) = ৪ দিন
∴ বজ্রপাত না হবার সম্ভাবনা = ৪/৭ দিন ।
মনে করি, f(x) = 18x3 + 15x2 - x - 2
x = - 1/2 এর জন্য f(x) = 0 হয়,
f(-1/2) = 18 × (-1/2)3 + 15 × (-1/2)2 - (-1/2) - 2
= 18 × (-1/8) + 15 × (1/4) + (1/2) - 2
= - (9/4) + (15/4) + (1/2) - 2
= (- 9 +15 +2 - 8) / 4
= 0/4
= 0
∴ x - ( -1/2) = (1/2)(2x + 1), অর্থাৎ (2x + 1) হচ্ছে f(x) এর একটি উৎপাদক।
প্রশ্ন: 13 + 23 + 33 +......+ 103 = কত?
সমাধান:
সমষ্টি = {n(n + 1)/2}2
= {10(10 + 1)/2}2
= {(10 × 11)/2}2
= (110/2)2
= (55)2
= 3025
প্রশ্ন: নিচের কোনটি q3 - 21q - 20 এর একটি উৎপাদক?
সমাধান:
এখানে,
q = 1 বসিয়ে পাই,
q3 - 21q - 20 = (-1)3 - 21 (-1) - 20
= -1 + 21 - 20
= 0
∴ (q + 1) হবে রাশিটির একটি উৎপাদক।
q3 - 21 - 20
= q3 + p2 - q2 - q - 20q - 20
= q2(q + 1) - q(q +1) - 20(q + 1)
= (q + 1) (q2 - q - 20)
প্রশ্ন: x3 - 3xy2 + 2y3 কে উৎপাদকে বিশ্লেষণ করুন-
সমাধান:
এখানে, x কে চলক এবং y কে ধ্রুবক হিসেবে বিবেচনা করি।
প্রদত্ত রাশিকে x-এর বহুপদী বিবেচনা করে
ধরি, f(x) = x3 - 3xy2 + 2y3
তাহলে, f(y) = y3 - 3y . y2 + 2y3 = 3y3 - 3y3 = 0
∴ (x - y), f(x) এর একটি উৎপাদক
এখন,
x3 - 3xy2 + 2y3
= x3 - x2y + x2y - xy2 - 2xy2 + 2y3
= x2(x - y) + xy(x - y) - 2y2(x - y)
= (x - y)(x2 + xy - 2y2)
প্রশ্ন: 20 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিলো। 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পুত্রের বয়স হচ্ছে:
সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = a বছর
পুত্রের বর্তমান বয়স = b বছর
১ম শর্তানুসারে, a - 20 = 4(b - 20)
⇒ a - 20 = 4b - 80
⇒ a = 4b - 60 ........ (1)
২য় শর্তানুসারে, a + 4 = 2(b + 4)
⇒ 4b - 60 + 4 = 2b + 8
⇒ 4b - 2b = 8 + 56
⇒ 2b = 64
∴ b = 32
অতএব, পুত্রের বর্তমান বয়স = 32 বছর
ধরি, মীমের বর্তমান বয়স x বছর
রিনার বর্তমান বয়স (x + ১০) বছর
প্রশ্নমতে,
২(x + ৭) = x + ১০ + ৭
⇒ ২x + ১৪ = x + ১৭
⇒ ২x - x = ১৭ - ১৪
∴ x = ৩
অতএব, রিনার বর্তমান বয়স (১০ + ৩) বা ১৩ বছর।
প্রশ্ন: যদি
সমাধান:
প্রশ্ন: Log 2√2x = 4 হলে x = ?
সমাধান:
Log 2√2x = 4
⇒ Log 2√2x = 4
⇒ x = (2√2)4
⇒ x = 24 (√2)4
⇒ x = 24 {(√2)2}2
⇒ x = 16 × 22
⇒ x = 16 × 4
∴ x = 64
প্রশ্ন: a2 - 4a, a2 - 16 এবং a2 - 7a + 12 বীজগণিতিক রাশির গ.সা.গু কত হবে?
সমাধান:
১ম রাশি = a2 - 4a
= a(a - 4)
২য় রাশি = a2 - 16
= a2 - 42
= (a + 4)(a - 4)
৩য় রাশি = a2 - 7a + 12
= a2 - 3a - 4a + 12
= a(a - 3) - 4(a - 3)
= (a - 3)(a - 4)
নির্ণেয় গ.সা.গু = a - 4
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 15 এবং 12 তম পদ 300 হলে 33 তম পদটি কত?
সমাধান:
ধরি, ধারাটির প্রথম পদ = a
সাধারণ অন্তর, d = 15
আমরা জানি, কোনো সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d
সুতরাং, 12 তম পদ = a + (12 - 1)d
বা, 300 = a + 11 × 15
বা, 300 = a + 165
বা, a = 300 - 165
∴ a = 135
এখন, 33 তম পদ = a + (33 - 1)d
= 135 + 32 × 15
= 135 + 480
= 615
সুতরাং, ধারাটির 33 তম পদ হলো 615
প্রশ্ন: 2 + 5 + 8 + 11 + ......... ধারাটির কত তম পদ 299?
সমাধান:
এখানে ১ম পদ, a = 2
সাধারণ পদ, d = 5 - 2 = 3
n তম পদ = 299
প্রশ্নমতে,
n তম পদ = a + (n - 1)d
⇒ 299 = 2 + (n - 1) × 3
⇒ 3n - 3 + 2 = 299
⇒ 3n - 1 = 299
⇒ 3n = 299 + 1
⇒ 3n = 300
⇒ n = 300/3
∴ n = 100
সুতরাং, প্রদত্ত ধারাটির 100 তম পদ 299
সমাধান:
3log2 + log5
= log23 + log5
= log8 + log5
= log(8 × 5)
= log 40
প্রশ্ন: x + (1/x) = 3 হলে {x2 + (1/x2)}{x4 + (1/x4)} এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x + 1/x= 3
⇒ (x + 1/x)2 = 32
⇒ x2 + 2 . x . (1/x) + 1/x2 = 9
⇒ x2 + 1/x2 = 9 - 2
∴ x2 + 1/x2 = 7
আবার,
x2 + 1/x2 = 7
⇒ {x2 + (1/x2)}2 = 72
⇒ (x2)2 + 2 . x2 . (1/x2) + (1/x2)2 = 49
⇒ x4 + 1/x4 = 49 - 2
∴ x4 + 1/x4 = 47
সুতরাং,
{x2 + (1/x2)}{x4 + (1/x4)} = 7 × 47 = 329
প্রশ্ন: প্রদত্ত
সমাধান:
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করলে 2 এর গুণিতক আসার সম্ভাবনা কত?
সমাধান:
ছক্কার নমুনাক্ষেত্র = {1, 2, 3, 4, 5, 6}
2 এর গুণিতক নমুনা = {2, 4, 6}
∴ 2 এর গুণিতক আসার সম্ভাবনা= 3/6
= 1/2
প্রশ্ন: 8x - by - 9 = 0 এবং 4x + 3y + 2 = 0 সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে b এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
8x - by - 9 = 0
⇒ by = 8x + 9
∴ y = (8/b)x + (9/b)
সুতরাং, প্রথম রেখার ঢাল, m1 = 8/b ; [y = mx + c এর সাথে তুলনা করে]
আবার,
4x + 3y + 2 = 0
⇒ 3y = - 4x - 2
∴ y = (- 4/3)x - 2/3
সুতরাং, দ্বিতীয় রেখার ঢাল m2 = - 4/3
আমরা জানি,
সমান্তরাল হওয়ার শর্ত - দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হবে।
অর্থাৎ, m1 = m2
⇒ 8/b = - 4/3
⇒ - 4b = 24
⇒ b = 24/- 4
∴ b = - 6
সুতরাং, b এর মান - 6 হলে সরলরেখা দুটি সমান্তরাল হবে।
এখানে -2<= x <=2……. (1)
and 3<= y <=8………..(2)
(2)-(1) হতে পাই, 5 <= y - x <= 6.
a4 + a2b2 + b4
= (a2)2 + (b2)2 + 2.a2.b2 - (ab)2
= (a2 + b2)2 - (ab)2
= (a2 + b2 + ab)(a2 + b2 - ab)
প্রশ্ন: একটি শিক্ষার্থী ৬টি বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে। সেই শিক্ষার্থী কত উপায়ে পরীক্ষায় ফেল করতে পারে?
সমাধান:
পরীক্ষার্থী পরীক্ষায় 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যেকোনো সংখ্যক বিষয়ে ফেল করতে পারে।
∴ মোট ফেল করার উপায়,
= 6C1 + 6C2 + 6C3 + 6C4 + 6C5 + 6C6
= (6 + 15 + 20 + 15 + 6 + 1)
= 63
প্রশ্ন: এক ব্যক্তি প্রতি 100 পিস পিঠা 35 টাকা দরে কিনে প্রতি ডজন পিঠা 7.20 টাকা দরে বিক্রয় করে 30 টাকা লাভ করলো। সে কতগুলো পিঠা কিনেছিলো?
সমাধান:
আমরা জানি,
1 ডজন = 12
12 টি পিঠার বিক্রয়মূল্য = 7.20 টাকা
∴ 1 টি পিঠার বিক্রয়মূল্য = 7.20/12 টাকা
∴ 100 টি পিঠার বিক্রয়মূল্য = (7.20 × 100)/12 = 60 টাকা
∴ লাভ হয় = 60 - 35 = 25 টাকা
এখন,
25 টাকা লাভ হয় = 100 টি পিঠায়
∴ 1 টাকা লাভ হয় = 100/25 = 4টি পিঠায়
∴ 30 টাকা লাভ হয় = 30 × 4 = 120 টি পিঠায়
সুতরাং, সে পিঠা কিনেছিলো 120 টি।
মোট নমুনা বিন্দু = ৬, ২ থেকে বড় সংখ্যার অনুকূলে নমুনা বিন্দু = ৪
∴ সম্ভাবনা = ৪/৬ = ২/৩
প্রশ্ন: যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}, P = {1, 2, 5} এবং Q = {6, 7} হয়, তবে P ∩ Q’ = ?
সমাধান:
দেওয়া আছে,
U = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
P = {1, 2, 5} এবং Q = {6, 7}
এখন,
Q’ = U - Q = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10} - {6, 7}
= {1, 2, 3, 4, 5, 8, 9, 10}
P ∩ Q’ = {1, 2, 5} ∩ {1, 2, 3, 4, 5, 8, 9, 10} = {1, 2, 5} = P
∴ P ∩ Q’ = P
a2 + b2 = 89
বা, 2(a2 + b2) = 178
বা, (a + b)2 + (a - b)2 = 178
বা, (a - b)2 = 178 - (a + b)2
বা, (a - b)2 = 178 - (13)2
বা, (a - b)2 = 178 - 169 = 9
∴ a - b = 3
প্রশ্ন: x - y = 2, x2 - y2 = 16 হলে x এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
x - y = 2 .......(1)
এবং x2 - y2 = 16
⇒ (x + y)(x - y ) = 16 ; [a2 - b2 = (a + b)(a - b)]
⇒ (x + y) × 2 = 16
⇒ (x + y) = 16/2
∴ x + y = 8 .........(2)
এখন, (1) ও (2) নং যোগ করে পাই,
⇒ x - y + x + y = 2 + 8
⇒ 2x = 10
⇒ x = 10/2
∴ x = 5
প্রশ্ন: - 8 < 3 - x < - 2 কে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন:
সমাধান:
দেওয়া অসমতা,
- 8 < 3 - x < - 2
⇒ - 8 < 3 - x < - 2
⇒ - 8 - 3 < - x < - 2 - 3
⇒ - 11 < - x < - 5
⇒ 11 > x > 5 ; [সবদিকে - 1 দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন উল্টে যাবে]
⇒ 5 < x < 11
⇒ 5 - 8 < x - 8 < 11 - 8 ; [এই ব্যবধানের মধ্যবিন্দু হলো = (5 + 11)/2 = 8]
⇒ - 3 < x - 8 < 3
∴ |x - 8| < 3
a7 × a-5 × a3 × a-9 × a4
= a(7-5+3-9+4)
= a(14-14)
= a0
= 1
প্রশ্ন: 8টি বইয়ের মধ্যে 4টি বিশেষ বই একত্রে রেখে বইগুলোকে কত প্রকারে সাজানো যায়?
সমাধান:
4টি বিশেষ বই একত্রে একটি ধরে মোট বই = (8 - 4) + 1 = 5টি
5টি বই সাজানোর মোট উপায় = 5! = 120
এবং বিশেষ বই 4টি সাজানোর মোট উপায় = 4! = 24
∴ সবগুলো বই সাজানোর মোট উপায় = 120 × 24
= 2880
সুতরাং, 8টি বইয়ের মধ্যে 4টি বিশেষ বই একত্রে রেখে 2880 প্রকারে সাজানো যায়।