বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা / ২০১ · ৬০১৭০০ / ২০,২০৭

৬০১.
1 থেকে 50 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?
  1. 1300
  2. 2550
  3. 1225
  4. 1275
ব্যাখ্যা

প্রশ্ন: 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি, 1 থেকে n পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2
এখানে, n = 50
অতএব, সমষ্টি = {50(50 + 1)}/2
= (50 × 51)/2
= 25 × 51
= 1275
সুতরাং, 1 হতে 50 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল হলো 1275।

৬০২.
নিচের কোনটি বিন্যাসের সূত্র?
  1. n!/(r - n)!
  2. r!/(r - n)!
  3. n!/(n - r)!
  4. r!/(n - r)!
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বিন্যাসের সূত্র?

সমাধান:
n সংখ্যক বিভিন্ন বস্তু হতে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে মোট সাজানোর ব্যবস্থা বের করার সূত্র হলো:
nPr = n!/(n - r)! 

এখানে,
n = মোট উপাদান,
r = মোট উপাদানের মধ্যে যতটি উপাদান নিয়ে বিন্যাস করতে হয়।
৬০৩.
A এবং B যথাক্রমে 14 ও 21 এর সকল গুণনীয়ক সেট হলে, n(A ∪ B) = কত? 
  1. ক) 8
  2. খ) 7
  3. গ) 6
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং B যথাক্রমে 14 ও 21 এর সকল গুণনীয়ক সেট হলে, n(A ∪ B) = কত? 

সমাধান: 
14 এর সকল গুণনীয়ক = 1, 2, 7, 14
21 এর সকল গুণনীয়ক = 1, 3, 7, 21

A = {1, 2, 7, 14}
B = {1, 3, 7, 21}

(A ∪ B) = {1, 2, 7, 14} ∪ {1, 3, 7, 21}
            = {1, 2, 3, 7, 14, 21}
n(A ∪ B) = 6
৬০৪.
৪০টি টিকেটে ১ থেকে ৪০ পর্যন্ত ক্রমিক সংখ্যা দেয়া আছে। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেয়া হলো। টিকেটটি ৩৫ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? 
  1. ৪/১৫
  2. ৩/৮
  3. ১/৮
  4. ৮/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০টি টিকেটে ১ থেকে ৪০ পর্যন্ত ক্রমিক সংখ্যা দেয়া আছে। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেয়া হলো। টিকেটটি ৩৫ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান
১ থেকে ৪০ পর্যন্ত ৩৫ এর চেয়ে বড় সংখ্যাগুলো হলো = ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০

১ থেকে ৪০ পর্যন্ত ৩৫ এর চেয়ে বড় সংখ্যা = ৫টি 

∴ টিকেটটি ৩৫ এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা = ৫/৪০
= ১/৮
 
৬০৫.
6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 45
  2. খ) 120
  3. গ) 240
  4. ঘ) 360
ব্যাখ্যা
প্রশ্ন: 6 টি উপন্যাসের মধ্যে দুটি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
2 টি বিশেষ উপন্যাস একত্রে রেখে অর্থাৎ দুটি উপন্যাসকে একটি মনে করলে মোট উপন্যাস সংখ্যা হয় 5 টি।

5 টি উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 5! = 120
2 টি বিশেষ উপন্যাসকে নিজেদের মধ্যে সাজানোর উপায় = 2! = 2

∴ মোট বিন্যাস সংখ্যা = 120 × 2 = 240
৬০৬.
a = 2x - 3 এবং b = 2x + 5 হলে, a + b এর মান কত?
  1. 4x + 4
  2. 2(2x + 1)
  3. 2x + 2
  4. 4x + 1
ব্যাখ্যা
দেওয়া আছে, a = 2x - 3 এবং b = 2x + 5
∴ a + b = 2x - 3 + 2x + 5
= 4x + 2
= 2(2x + 1)
৬০৭.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১৪ তম পদটি কত?
  1. ক) ১০৫
  2. খ) ১১৪
  3. গ) ১২৩
  4. ঘ) ১৩১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১৪ তম পদটি কত?

সমাধান:
n তম পদ = a + (n - 1)d
a = প্রথম পদ, d = সাধারণ অন্তর

৭ম পদ = a + (৭ - ১) ৯
⇒ ৬০ = a + ৬ × ৯
⇒ ৬০ = a + ৫৪
∴ a = ৬

১৪ তম পদ = ৬ + (১৪ - ১)৯
= ৬ + (১৩ × ৯)
= ৬ + ১১৭
= ১২৩
৬০৮.
A ও B দুটি সসীম সেট। যদি n(A) = 16, n(B) = 20 এবং n(A ∪ B) = 24 হয়, তাহলে n(A ∩ B) =?
  1. 8
  2. 14
  3. 12
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুটি সসীম সেট। যদি n(A) = 16, n(B) = 20 এবং n(A ∪ B) = 24 হয়, তাহলে n(A ∩ B) =?

সমাধান:
দেওয়া আছে,
n(A) = 16, n(B) = 20 এবং n(A ∪ B) = 24

আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
⇒ 24 = 16 + 20 - n(A ∩ B)
⇒ n(A ∩ B) = 36 - 24
⇒ n(A ∩ B) = 12
৬০৯.
a + b + c = 13 এবং a2 + b2 + c2 = 51 হলে, ab + bc + ca = কত?  
  1. 62
  2. 38
  3. 59
  4. 56
ব্যাখ্যা

প্রশ্ন: a + b + c = 13 এবং a2 + b2 + c2 = 51 হলে, ab + bc + ca = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b + c = 13
এবং a2 + b2 + c2 = 51

আমরা জানি, 
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca 
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2
বা, 2(ab + bc + ca) = (13)2 - 51 
বা, 2(ab + bc + ca) = 169 - 51 
বা, 2(ab + bc + ca) = 118
বা, (ab + bc + ca) = 118/2 
∴ ab + bc + ca = 59

৬১০.
যদি 3x+2=243 হয় তবে 3x-2 এর মান-
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
3x+2 = 243
⇒ 3x.32 = 243
⇒ 3x = 27
⇒ 3x = 33
∴ x = 3
∴ 3x-2 = 33-2 = 31 = 3
৬১১.
a এর মান কত হলে, 72 ⋅ 33a - 5 = 23 হবে? 
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: a এর মান কত হলে, 72 ⋅ 33a - 5 = 23 হবে?

সমাধান: 
72 ⋅ 33a - 5 = 23
⇒ 72 ⋅ 33a - 5 = 8
⇒ 33a - 5 = 8/72
⇒ 33a - 5 = 1/9
⇒ 33a - 5 = 1/32
⇒ 33a - 5 = 3- 2
⇒ 3a - 5 = - 2
⇒ 3a = - 2 + 5
⇒ 3a = 3
⇒ a = 3/3
∴ a = 1 

৬১২.
a2 - b2 + 2b - 1 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a - b - 1) (a - b + 1)
  2. খ) (a + b - 1) (a - b + 1)
  3. গ) (a + b + 1) (a - b - 1)
  4. ঘ) (a + b - 1) (a + b + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 + 2b - 1 এর উৎপাদক কোনটি?

সমাধান:
a2 - b2 + 2b - 1
= a2 - (b2 - 2b + 1)
= a2 - (b - 1)2
= (a + b - 1) (a - b + 1)
৬১৩.
2, 7, 5, 4, 12, 17, 15, 14 সংখ্যাগুলোর প্রচুরক-
  1. ক) নাই
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
এখানে কোন সংখ্যাই একের অধিকবার নাই। সুতরাং কোন প্রচুরক নাই।
৬১৪.
১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. ৭/৫০
  2. ১১/১০০
  3. ৭/১০০
  4. ৭/১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা- 

সমাধান:
১ থেকে ২০০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ২০০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬}

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ১৪/২০০
= ৭/১০০
৬১৫.
a3 - ab2 এবং a4 + 2a3b + a2b2 এর গ.সা.গু কত?
  1. a(a + b)
  2. (a + b)
  3. a
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - ab2 এবং a4 + 2a3b + a2b2 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a3 - ab2
= a(a2 - b2)
= a(a + b)(a - b)

২য় রাশি = a4 + 2a3b + a2b2
= a2(a2 + 2ab + b2)
= a2(a + b)2

a3 - ab2 এবং a4 + 2a3b + a2b2 এর মৌলিক উৎপাদক = a(a + b)
∴ নির্ণেয় গ.সা.গু = a(a + b)
৬১৬.
যদি f(x) = 5 - 2x এবং f(3k) = f(k + 1) হয়, তবে f(k) = ?
  1. - 8
  2. 5
  3. 6
  4. 4
  5. 8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি f(x) = 5 - 2x এবং f(3k) = f(k + 1) হয়, তবে f(k) = ?

সমাধান:
দেওয়া আছে,
f(3k) = f(k + 1) 
এবং f(x) = 5 - 2x

∴ f(3k) = 5 - 2(3k) 
= 5 - 6k

∴ f(k + 1) = 5 - 2(k + 1)
= 5 - 2k - 2
= 3 - 2k

প্রশ্নমতে,
5 - 6k = 3 - 2k
⇒ 6k - 2k = 5 - 3
⇒ 4k = 2
⇒ k = 2/4
⇒ k = 1/2

∴ f(k) = 5 - 2(1/2)
= 5 - 1
= 4

৬১৭.
প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে ৮, ৯, ৭, ৬, ৩, ২ অঙ্কগুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়?
  1. ক) ১১০
  2. খ) ৬০
  3. গ) ১২০
  4. ঘ) ৪০
ব্যাখ্যা

৬ টি অঙ্কই ভিন্ন ভিন্ন এজন্য এদেরকে সাজালে ভিন্ন ভিন্ন সংখ্যা হয়।
৬ টি জিনিসের মধ্যে ৩ টি কে নিয়ে বিন্যাস সংখ্যা 6P3 = 6!/(6 - 3)!
= 6!/3! = 6.5.4 = 120

৬১৮.
{1/ Ι 2x - 5 Ι} > 1/3 এর সমাধান কোনটি? 
  1. ক) 1 < x < 6
  2. খ) 1 < x < 4
  3. গ) x < 1, x < 4
  4. ঘ) x > 1, x > 4
ব্যাখ্যা
প্রশ্ন: {1/ Ι 2x - 5 Ι} > 1/3 এর সমাধান কোনটি? 

সমাধান
{1/ Ι 2x - 5 Ι} > 1/3
বা, Ι2x - 5 Ι < 3  
বা, - 3 < 2x - 5 < 3 
বা, - 3 + 5 < 2x - 5 + 5 < 3 + 5 
বা, 2 < 2x < 8 
বা, 1 < x < 4 

∴ নির্ণেয় সমাধান = 1 < x < 4
৬১৯.
যদি x + y = √11 এবং x - y = √3 হয়, তবে 8xy(x2 + y2) এর মান কত?
  1. 84
  2. 108
  3. 96
  4. 112
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = √11 এবং x - y = √3 হয়, তবে 8xy(x2 + y2) এর মান কত?

সমাধান:
দেয়া আছে, x + y = √11 এবং x - y = √3
প্রদত্ত রাশি = 8xy(x2 + y2)
= 4xy × 2(x2 + y2)
= {(x + y)2 - (x - y)2} × {(x + y)2 + (x - y)2}
= {(√11)2 - (√3)2} × {(√11)2 + (√3)2}
= (11 - 3)(11 + 3)
= 8 × 14
= 112

৬২০.
-2x-3 > -7 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?
  1. ক) {x∈R : x > 2 }
  2. খ) {x∈R : x < 2}
  3. গ) {x∈R : x > 3/2 }
  4. ঘ) {x∈R : x > 2/3}
ব্যাখ্যা

-2x-3 > -7
বা, -(2x +3) > -7
বা, 2x + 3 < 7
বা, 2x < 4
বা, x < 2
সুতরাং, নির্ণেয় সমাধান সেট = {x∈R : x < 2}

৬২১.
a6 - b6 এর একটি উৎপাদক কোনটি?
  1. (a2 + b2)(a2 - b2)
  2. (a2 - ab - b2)
  3. (a2 + ab + b2)
  4. (a - b)2
ব্যাখ্যা

প্রশ্ন: a6 - b6 এর একটি উৎপাদক কোনটি?

সমাধান:
a6 - b6
= (a3)2 - (b3)2
= (a3 + b3)(a3 - b3)
= (a + b)(a2 - ab + b2)(a - b)(a2 + ab + b2)
= (a + b)(a - b)(a2 - ab + b2)(a2 + ab + b2)

৬২২.
3 সদস্য বিশিষ্ট কোন কমিটির সদস্যদের গড় বয়স 28 বছর। ‍যদি কোন সদস্যদের বয়স 25 বছরের নিচে না হয় তবে তাদের কোন একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?
  1. ক) 30 বছর
  2. খ) 32 বছর
  3. গ) 34 বছর
  4. ঘ) 36 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: 3 সদস্য বিশিষ্ট কোন কমিটির সদস্যদের গড় বয়স 28 বছর। ‍যদি কোন সদস্যদের বয়স 25 বছরের নিচে না হয় তবে তাদের কোন একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?

সমাধান:
তিন জনের বয়সের যোগফল = (28 × 3) বছর
= 84 বছর
দুই জনের সর্বনিম্ন বয়সের যোগফল = (25 × 2) বছর
= 50 বছর

∴ একজনের সর্বোচ্চ বয়স = (84 - 50) বছর
= 34 বছর
৬২৩.
x2 + 5x + 6-এর উৎপাদক কোনটি? 
  1. (x - 2)(x + 3)
  2. (x + 2)(x + 3)
  3. (x - 2)(x - 3)
  4. (x + 2)(x - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 5x + 6-এর উৎপাদক কোনটি?

সমাধান:
x2 + 5x + 6
= x2 + 2x + 3x + 6
= x(x + 2) + 3(x + 2)
= (x + 2)(x + 3)

৬২৪.
একটি ব্যাগে ৮ টি নীল বল, ১২ টি সাদা বল এবং ৪ টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ৯/১১
  2. ১/২
  3. ৭/৯
  4. ২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাগে ৮ টি নীল বল, ১২ টি সাদা বল এবং ৪ টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল সংখ্যা = ৮ + ১২ + ৪ = ২৪

নীল বলের সংখ্যা = ৮
∴ নীল হওয়ার সম্ভাবনা = ৮/২৪ = ১/৩

∴ নীল না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= (৩ - ১)/৩
= ২/৩

৬২৫.
যদি (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?
  1. ক) - 5
  2. খ) 5
  3. গ) 25
  4. ঘ) - 25
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?

সমাধান:
(x - 5) (a + x) = x2 - 25
(x - 5) (a + x) = (x - 5)(x + 5)
a + x = x + 5
a = 5 
৬২৬.
x + y = 3 এবং xy = 1 হলে, x3 + y3 + 3xy এর মান কত?
  1. ক) 21
  2. খ) 27
  3. গ) 39
  4. ঘ) 33
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 3 এবং xy = 1 হলে, x3 + y3 + 3xy এর মান কত?

সমাধান:
x + y = 3 
xy = 1

x3 + y3 + 3xy 
= (x + y)3 - 3xy(x + y) + 3xy
= 33 - 3 × 1 × 3 + 3 × 1
= 27 - 9 + 3
= 30 - 9
= 21 
৬২৭.
x2 + y2 = 185, x - y = 3 এর একটি সমাধান হলো-
  1. ক) (7, 4)
  2. খ) (9, 6)
  3. গ) (10, 7)
  4. ঘ) (11, 8)
ব্যাখ্যা

আমরা জানি,
2 (x2 + y2) = (x + y)2 + (x - y)2
⇒ 2 × 185 = (x + y)2 + (3)2
⇒ (x + y)2 = 370 - 9
⇒ (x + y)2 = 361
∴ x + y = 19 ------- (i)
আবার, x - y = 3 ------- (ii)
(i) + (ii) ⇒ 2x = 22
∴ x = 11
∴ y = 8
∴ (x, y) = (11, 8)

৬২৮.
4a2 + 3a2 - 4a + k রাশিটির একটি উৎপাদক (a - 1) হলে k এর মান কত?
  1. - 1
  2. - 2
  3. - 3
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: 4a2 + 3a2 - 4a + k রাশিটির একটি উৎপাদক (a - 1) হলে k এর মান কত? 

সমাধান: 
f(a) = 4a2 + 3a2  - 4a + k
(a - 1), f(a) একটি উৎপাদক হলে, f(1) = 0 হবে। 
f(1) = 4 × 12 + 3 × 12  - 4 × 1 + k
⇒ 0 = 4 + 3 - 4 + k 
⇒ 0 = 3 + k 
∴ k = - 3
৬২৯.
একটি সমান্তর ধারার ৬ তম পদ ৫২ এবং সাধারণ অন্তর ১০ হলে,১৫ তম পদ টি কত?
  1. ক) ১৫২
  2. খ) ১৪২
  3. গ) ১৫০
  4. ঘ) ১৬৬
ব্যাখ্যা

আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
প্রশ্নমতে,
52 = a + (6 - 1)×10
বা, a = 52 - 50 = 2
সুতরাং 15 তম পদ = a + (n - 1)d = 2 + (15 - 1)×10 = 142

৬৩০.
4x + 3 = 16x + 1 হলে x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. -1
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 3 = 16x + 1 হলে x এর মান কত?

সমাধান: 
4x + 3 = 16x + 1
বা, 22(x + 3) = 24(x + 1)
বা, 2x + 6 = 4x + 4
বা, 2x = 2
∴ x =1
৬৩১.
1, 2, 3, 4 একক দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা গঠিত ত্রিভুজ সংখ্যা -
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা

মোট বাহু 4 টি, তিনটি বাহুর সমাবেশ থেকে একটি ত্রিভুজ ত্রিভূজ গঠিত হয় এক্ষেত্রে ত্রিভূজ সংখ্যা = 4c3 = 4 কিন্তু, {1,2,3},{1,2,4},{1,3,4} এই তিনটি সমাবেশ ত্রিভূজ গঠন করতে পারে না।
∴ মোট ত্রিভূজ সংখ্যা = 4-3 = 1 টি

৬৩২.
x + (1/x) = 2 হলে, x6 + 1/x6 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 4
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = 2 হলে, x6 + 1/x6 এর মান কত?

সমাধান:
x + (1/x) = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 12 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1

প্রদত্ত রাশি = x6 + (1/x6)
= 16 + (1/16)
= 1 + 1/1
= 1 + 1
= 2
৬৩৩.
একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 55 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?
  1. 11 জন
  2. 15 জন
  3. 13 জন
  4. 10 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 55 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?

সমাধান:
ধরি,
ঐ অনুষ্ঠানে n সংখ্যক লোক উপস্থিত ছিল।

প্রশ্নমতে,
nC2 = 55
⇒ n(n - 1)/2 = 55
⇒ n(n - 1) = 110
⇒ n2 - n - 110 = 0
⇒ n2 - 11n + 10n - 110 = 0
⇒ n(n - 11) + 10(n - 11) = 0
⇒ (n + 10)(n - 11) = 0

n = 11 [-10 ঋণাত্মক তাই গ্রহণযোগ্য নয়]
∴ ঐ অনুষ্ঠানে 11 জন লোক ছিল।
৬৩৪.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ৩ বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ২ বেশি হয়।  সংখ্যাটি কত?  
  1. ক) ৪৭
  2. খ) ৩৬
  3. গ) ২৫
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ৩ বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ২ বেশি হয়।  সংখ্যাটি কত?  

সমাধান:
ধরি,
দশক স্থানীয় অঙ্ক, ক 
একক স্থানীয় অঙ্ক, (ক + ৩)

∴ সংখ্যাটি = ১০ক + ক + ৩ = ১১ক + ৩ 

শর্তমতে,
১০(ক + ৩) + ক = ২(১১ক + ৩) + ২
বা, ১০ক + ৩০  + ক = ২২ক + ৬ + ২
বা, ১১ক + ৩০ = ২২ক + ৮ 
বা, ১১ক = ২২ 
∴ ক = ২ 

∴ সংখ্যাটি = ১১ × ২ + ৩ = ২৫
৬৩৫.
√(- 3) × √(- 12) = কত?
  1. - 4
  2. - 6
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: √(- 3) × √(- 12) = কত?

সমাধান: √(-3)  × √(-12) 
= √(3i2) × √(12i2)
= √3 i × √12 i
= (√3 × √12) i2
= √36 (-1)
= - 6

৬৩৬.
কোনো সেট হতে প্রাপ্ত সকল উপসেটের সেটকে ঐ সেটের _____ বলে?
  1. ক) সংযোগ সেট
  2. খ) উপসেট
  3. গ) শক্তি সেট
  4. ঘ) অন্বয়
ব্যাখ্যা

কোনো সেট হতে প্রাপ্ত সকল উপসেটের সেটকে ঐ সেটের শক্তি সেট বলে

৬৩৭.
a - b = 6 এবং ab = 7 হলে (1/12)(a2 - b2) = ?
  1. ক) -4
  2. খ) 0
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা

(a + b)2
= (a - b)2 + 4ab
= 62 + 4.7
= 36 + 28
= 64
∴ (a + b) = 8
∴ 1/12(a2 - b2)
= 1/12(a + b)(a - b)
= 1/12×8×6
= 4

৬৩৮.
রহিমের মাসিক বেতন কামালের মাসিক বেতনের চেয়ে ৫০০০ টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল ৪,৮০,০০০ টাকা হলে কামালের মাসিক বেতন কত?
  1. ১৫০০০
  2. ১৭৫০০
  3. ২০০০০
  4. ২২৫০০
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের মাসিক বেতন কামালের মাসিক বেতনের চেয়ে ৫০০০ টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল ৪,৮০,০০০ টাকা হলে কামালের মাসিক বেতন কত?

সমাধান:

ধরি, কামালের মাসিক বেতন = x টাকা
∴ রহিমের মাসিক বেতন = ( x + ৫০০০) টাকা

প্রশ্নমতে,
১২(x + x + ৫০০০) = ৪৮০০০০
⇒ ১২x + ১২x + ৬০০০০ = ৪৮০০০০
⇒ ২৪x + ৬০০০০ = ৪৮০০০০
⇒ ২৪x = ৪৮০০০০ - ৬০০০০
⇒ ২৪x = ৪২০০০০
⇒ x = ৪২০০০০/২৪
∴ x = ১৭৫০০

∴ কামালের মাসিক বেতন = ১৭৫০০ টাকা

৬৩৯.
A = {2, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 3 টি
  2. 7 টি
  3. 8 টি
  4. 9 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 5} হলে এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 5}

A সেটের উপাদান = 3 টি
∴ A এর প্রকৃত উপসেট = 2n - 1
= 23 - 1
= 8 - 1
= 7 টি
৬৪০.
বিভিন্ন কাজের জন্য ৩ টি পুরষ্কার ১০ জনের মধ্যে কতভাবে বিতরণ করা যায়?
  1. ক) ৩০
  2. খ) ৯০
  3. গ) ১০০০
  4. ঘ) ৩০০০
ব্যাখ্যা
৩ টি পুরষ্কার ১০ জনের মধ্যে বিতরণ করা উপায়
= ১০
= ১০০০
৬৪১.
যদি x+y = 4 এবং x-y = 3 হয়, তবে x+2y = কত?
  1. ক) ½
  2. খ) 7/2
  3. গ) 4
  4. ঘ) 9/2
ব্যাখ্যা

x+y = 4 --------- (i)
x-y = 3 ---------- (ii)
(i) + (ii) ⇒
2x = 7
∴ x = 7/2
x এর মান (i) নং এ বসিয়ে পাই -
7/2 + y = 4
⇒ y = 4 - 7/2
∴ y = ½
x ও y এর মান প্রদত্ত রাশিতে বসালে পাই-
x+2y = 7/2 + 2(½) = 7/2 + 1 = 9/2

৬৪২.
x - (1/x) = p হলে c/{x(x - p)} এর মান কত হবে?
  1. 2c
  2. √pc
  3. c
  4. p/c
ব্যাখ্যা

প্রশ্ন: x - ( 1/x) = p হলে c/{x(x - p)} এর মান কত হবে? 

সমাধান:
দেওয়া আছে,
x - (1/x)= p
⇒ (x2 - 1)/x = p
⇒ x2 - 1 = xp
⇒ x2 - xp = 1 
⇒ x(x - p) = 1 

এখন,
c/{x(x - p)}
= c/1 
= c

৬৪৩.
x8 - x4 - 2 এর উৎপাদক হলো-
  1. (x4 - 2) (x4 + 1)
  2. (x4 + 2) (x4 + 1)
  3. (x4 - 2) (x4 - 1)
  4. (x4 - 2) (x4 + 2)
ব্যাখ্যা
x8 - x4 - 2
= x8 - 2x4 + x4 - 2
= x4(x4 - 2) + 1(x4 - 2)
= (x4 - 2) (x4 +1)
৬৪৪.
- 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 এর একটি উৎপাদক - 
  1. ক) x + 2y - 3
  2. খ) - 3x + 4y + 3
  3. গ) - 7x + 4y + 3
  4. ঘ) - 5x + 5y + 2
ব্যাখ্যা
- 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 

কেবল x সংবলিত পদগুলো ও ধ্রুবক পদ নিয়ে,
- 3x2 + 11x - 6 = (- 3x + 2)(x - 3)

কেবল y সংবলিত পদগুলো ও ধ্রুবক পদ নিয়ে,
8y2 - 8y - 6 = (4y + 2)(2y - 3)

(- 3x + 2) ও (4y + 2) রাশি দুইটিতে একই ধ্রুবক থাকায় এদের মধ্যে সমন্বয় করা যাবে।
সমন্বয় করে যে নতুন রাশি পাওয়া যাবে তা (- 3x + 4y + 2)

অনুরূপভাবে, 
(x - 3) ও (2y - 3) রাশি দুইটিতে একই ধ্রুবক থাকায় এদের মধ্যে সমন্বয় করা যাবে।
সমন্বয় করে যে নতুন রাশি পাওয়া যাবে তা (x + 2y - 3)

∴ - 3x2 - 2xy + 8y2 + 11x - 8y - 6 = (- 3x + 4y + 2)(x + 2y - 3)

Note:
( - 3x + 4y + 2)( x + 2y - 3)
= - 3x2 - 6xy + 9x + 4xy + 8y2 - 12y + 2x + 4y - 6
xy এর সহগ = - 6 + 4 = - 2
৬৪৫.
একটি জুতা শিল্প প্রকল্প আর্থিক সহায়তা পাবার জন্য তিনটি সংস্থার বিবেচনাধীন রয়েছে। নির্দিষ্ট প্রকল্পের জন্য মাত্র একটি সংস্থা থেকে ঋণ নেয়া গেলে এবং সংস্থা তিনটির প্রথমটিতে তিনটি, দ্বিতীয়টিতে চারটি এবং তৃতীয়টিতে দুটি প্রকল্প বিবেচনাধীন থাকলে জুতা শিল্প প্রকল্পটির যেকোন একটি সংস্থা থেকে আর্থিক সহায়তা প্রাপ্তির সম্ভাব্যতা কত?
  1. ক) ১/৪
  2. খ) ১/২
  3. গ) ৩/৪
  4. ঘ) ১
ব্যাখ্যা

ধরা যাক,
A = প্রথম সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা
B = দ্বিতীয় সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা
C = তৃতীয় সংস্থা থেকে সহায়তা পাবার ঘটনা

তাহলে,
P(A) = 1/3
P(B) = 1/4
P(C) = 1/2

অর্থাৎ,
প্রথম সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ২/৩
দ্বিতীয় সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ৩/৪
তৃতীয় সংস্থা থেকে সহায়তা না পাবার সম্ভাবনা = ১/২

অতএব, প্রকল্পটির কোন সংস্থা থেকেই সাহায্য না পাবার সম্ভাবনা = ২/৩ X ৩/৪ X ১/২ = ১/৪
সুতরাং, যে কোন একটি থেকে সহায়তা পাবার সম্ভাব্যতা =১ - ১/৪ = ৩/৪

৬৪৬.
2, 6, 18, 54 প্রগতিটির কতগুলি পদের সমষ্টি 728? 
  1. 5
  2. 4
  3. 6
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 6, 18, 54 প্রগতিটির কতগুলি পদের সমষ্টি 728? 

সমাধান: 
প্রগতিটির প্রথম পদ = 2, 
সাধারণ অনুপাত = 3, 

ধরা যাক,
​ n সংখ্যক পদের সমষ্টি = 728 
∴ {2(3n - 1)}/(3 - 1) = 728 
⇒ 3n - 1 = 728
​⇒ 3n = 728 + 1
⇒ 3n = 729
⇒ 3n = 36
∴ n = 6

∴ প্রগতিটির 6 টি পদের সমষ্টি 728  । 

৬৪৭.
স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?
  1. ক) n2
  2. খ) n(n + 1)/2
  3. গ) {n(n + 1)/2}2
  4. ঘ) {n(n + 1) (2n + 1)/6}
ব্যাখ্যা
প্রশ্ন: স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?

সমাধান
 স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n + 1) (2n + 1)/6}
৬৪৮.
nPn - r = ?
  1. ক) n!/(n - r)!
  2. খ) n!/n!(n - r)!
  3. গ) n!/r!
  4. ঘ) (n - r)!/r!
ব্যাখ্যা

প্রশ্ন: nPn - r = ?

সমাধান:
nPn - r = n!/(n - n + r)!
= n!/r!

৬৪৯.
(x + 1/x)2 = 1 হলে, (x2 + 1/x2)(x4 + 1/x4) এর মান কত?
  1. ক) 4
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন : (x + 1/x)2 = 1 হলে, (x2 + 1/x2)(x4 + 1/x4) এর মান কত?
সমাধান :
(x + 1/x)2 = 1
বা, x² + 2.x.(1/x) + (1/x)2 = 1
বা, x² + 1/x2 = 1 - 2
বা, x² + 1/x=  -1 ----(1)
বা, (x² + 1/x2)= (-1)2
বা, (x2)+ 2.x2.(1/x2) + (1/x2)2 = 1
বা, x4 + 2 + 1/x4 = 1
বা, x4 + 1/x4 = 1 - 2 
বা,  x4 + 1/x4 = -1----(2)
 
(x2 + 1/x2)(x4 + 1/x4)
= (-1)(-1)
= 1
 
৬৫০.
সমাধান করুন: xy = yx, x = 2y (x ≠ 0, y ≠ 0)
  1. (x, y) = (4, 1)
  2. (x, y) = (6, 3)
  3. (x, y) = (2, 6)
  4. (x, y) = (4, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন: xy = yx, x = 2y (x ≠ 0, y ≠ 0)

সমাধান:
দেওয়া আছে,
xy = yx, x = 2y (x ≠ 0, y ≠ 0)

এখন, xy = yx
বা, (2y)y = y2y
বা, 2y . yy = y2y
বা, 2y = y2y/yy
বা, 2y = yy
∴ y = 2

∴ x = 2y = 2 . 2 = 4

∴ (x, y) = (4, 2)
৬৫১.
  1. - 1
  2. 1
  3. - 2
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন:

​সমাধান:
(4/5)3 (4/5)- 6 = (4/5)2x - 1
⇒ (4/5)3 - 6 = (4/5)2x - 1
⇒ (4/5)- 3 = (4/5)2x - 1
⇒ - 3 = 2x - 1
⇒ 2x = - 3 + 1
⇒ x = -2/2
∴ x = - 1
৬৫২.
log(0.04)x = -1.5 হলে x = ?
  1. 25
  2. 125
  3. 250
  4. 625
ব্যাখ্যা

log(0.04)x = -1.5
বা, x = (0.04)-1.5
= (4/100)-(3/2)
= (100/4)3/2
= (25)3/2
= (25)3/2
= 53
= 125

৬৫৩.
যদি a = √10 + 3 হয়, তাহলে a3 - (1/a)3 এর মান কত?
  1. 320
  2. 280
  3. 234
  4. 190
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = √10 + 3 হয়, তাহলে a3 - (1/a)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = √10 + 3

এখন,
1/a = 1/(√10 + 3)
= (√10 - 3)/(√10 + 3)(√10 - 3)
= (√10 - 3)/{(√10)2 - 32}
= (√10 - 3)/(10 - 9)
= √10 - 3
∴ 1/a = √10 - 3

∴ a - (1/a) = √10 + 3 - √10 + 3 = 6

প্রদত্ত রাশি,
a3 - (1/a)3
= (a - 1/a)3 + 3 . a . 1/a . (a - 1/a)
= 63 + (3 × 6)
= 216 + 18
= 234


৬৫৪.
4, 7, 10, 13,........... অনুক্রমটির 50 তম পদ কোনটি?
  1. 149
  2. 151
  3. 150
  4. 201
ব্যাখ্যা
প্রশ্ন: 4, 7, 10, 13,........... অনুক্রমটির 50 তম পদ কোনটি? 

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 7 - 4
= 3

∴ অনুক্রমটির 50 তম পদ = a + (n - 1)d
= 4 + (50 - 1)3
= 4 + 49 × 3
= 4 + 147
= 151
৬৫৫.
২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/৫
  2. ৪/৫
  3. ১৭/২১ 
  4. ৪/২১ 
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যাগুলো হতে ইচ্ছেমত ১টি সংখ্যা নির্বাচন করা হলে সংখ্যাটি মৌলিক না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
২০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ২১ 
২০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯, ৩১, ৩৭
∴ মৌলিক হওয়ার সম্ভাবনা = ৪/২১

∴ মৌলিক না হওয়ার সম্ভাবনা = {১ - (৪/২১)}
= {(২১ - ৪)/২১}
= ১৭/২১ । 

৬৫৬.
  1. ক) 1/3
  2. খ) √3
  3. গ) 3
  4. ঘ) 1/√3
ব্যাখ্যা
পঞ্চম পদ, ar4 = 2√3/9 --- (1)
দশম পদ, ar9 = 8√2/81 --- (2)
∴ r10 - 5 = (8√2/81) ÷ (2√3/9) = √(2/3)5
r = √2/√3
সমীকরণ (1) হতে, a = (2√3/9)/(√2/√3)4 = √3/2
এখন,ar2 = √3/2 × (√2/√3)2 = 1/√3
৬৫৭.
15 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়?
  1. ক) 210
  2. খ) 90
  3. গ) 102
  4. ঘ) 105
ব্যাখ্যা
15 জন থেকে 1 জন নির্বাচন করা যায়
= 15C1 ভাবে
= 15 ভাবে

বাকি থাকে 14 জন। এই 14 জন থেকে সহ-অধিনায়ক নির্বাচন করা যায়
= 14C1 ভাবে 
= 14 ভাবে

দল থেকে দুইজনকে নির্বাচন করতে হবে। 

অতএব, দল গঠনের সংখ্যা
= 15C1 × 14C1
= 15 × 14
= 210
৬৫৮.
a - (1/a) = 6 হলে, a3 - (1/a)3 এর মান কত?
  1. 210
  2. 218
  3. 226
  4. 234
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 6 হলে, a3 - (1/a)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 6

∴ প্রদত্ত রাশি = a3 - (1/a)3
= {a - (1/a)}3 + 3 · a · (1/a){a - (1/a)}
= 63 + 3 · 6
= 216 + 18
= 234
৬৫৯.
একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?
  1. ± 1
  2. ± 2
  3. ± 3
  4. ± 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার বিপরীত সংখ্যার যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান হলে, সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x
সংখ্যাটির বিপরীত সংখ্যা 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2x
⇒ x2 + 1 = 2x2
⇒  2x2 - x2 = 1
⇒ x2 = 1
∴ x = ± 1
৬৬০.
পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কী বলা হয়?
  1. আয়তলেখ 
  2. গড়
  3. মধ্যক
  4. কেন্দ্রিয় প্রবণতা
ব্যাখ্যা

প্রশ্ন: পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জিভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কী বলা হয়?

সমাধান:
উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা।

অনুসন্ধানাধীন অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে, উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়।
আবার অবিন্যস্ত উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করা হলে মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়।
অর্থাৎ, মাঝামাঝি একটি শ্রেণিতে গণসংখ্যা খুব বেশি হয়। বস্তুত উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা।
কেন্দ্রীয় মান একটি সংখ্যা এবং এই সংখ্যা উপাত্তসমূহের প্রতিনিধিত্ব করে। এই সংখ্যা দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়।

সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো:
- গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক।

৬৬১.
b2 + 7b - 120 এর একটি উৎপাদক b - 8 হলে, অপর উৎপাদক কোনটি?
  1. (b + 15)
  2. (b + 13)
  3. (b - 12)
  4. (b - 17)
ব্যাখ্যা

প্রশ্ন: b2 + 7b - 120 এর একটি উৎপাদক b - 8 হলে, অপর উৎপাদক কোনটি?

সমাধান:
b2 + 7b - 120
= b2 - 8b + 15b - 120
= b(b - 8) + 15(b - 8)
= (b - 8)(b + 15)

৬৬২.
a - b = 7 এবং ab = 60 হলে, a2 + b2 এর মান কত?
  1. ক) 169
  2. খ) 178
  3. গ) 160
  4. ঘ) 148
ব্যাখ্যা
a2 + b2
= (a - b)2 + 2ab
= 72 + 2 × 60
= 49 + 120
= 169
৬৬৩.
কোনো সমান্তর অনুক্রমে ৬ষ্ঠ পদটি 36 এবং প্রথম 6টি পদের যোগফল 144 হলে, প্রথম পদটি কত হবে?
  1. 18
  2. 12
  3. 10
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সমান্তর অনুক্রমে ৬ষ্ঠ পদটি 36 এবং প্রথম 6টি পদের যোগফল 144 হলে, প্রথম পদটি কত হবে?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ = a
সাধারন অন্তর = d
∴ a + (6 - 1)d = 36
⇒ a + 5d = 36 .......... (1)

এবং (6/2){2a + (6 - 1)d} = 144
⇒ 2a + 5d = 48 ........ (2)

(2) নং (1) নং হতে পাই,
2a + 5d - a - 5d = 48 - 36
∴ a = 12

৬৬৪.
am . an = am + n কখন হবে?
  1. ক) m ধনাত্মক হলে
  2. খ) n ধনাত্মক হলে
  3. গ) m ও n ধনাত্মক হলে
  4. ঘ) m ধনাত্মক ও n ঋণাত্মক হলে
ব্যাখ্যা
প্রশ্ন: am . an = am + n কখন হবে?

সমাধান:
⇒ m ও n ধনাত্বক সংখ্যার ক্ষেত্রে, am . an = am + n
⇒ a ≠ 0 হলে, ‍a0 = 1
⇒ a ≠ 0 এবং n স্বাভাবিক সংখ্যা হলে,  ‍a- n = 1/an
৬৬৫.
log45 × log56 × log67 × log78 × log89 =?
  1. 1
  2. log23
  3. log32
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: log45 × log56 × log67 × log78 × log89 =?

সমাধান:
log45 × log56 × log67 × log78 × log89
= log46 × log67 × log78 × log89 [আমরা জানি, logaM = logab × logbM]
= log47 × log78 × log8
= log48 × log89
= log49
= log29 × log42
= log232 × log441/2
= 2 × (1/2) log23
= log23
৬৬৬.
a2b3/c2d কে a3b2/cd3 দ্বারা ভাগ করলে ভাগফল কত?
  1. ক) ab2/ca
  2. খ) ab2/cd
  3. গ) b2/ad
  4. ঘ) bd2/ca
ব্যাখ্যা
প্রশ্ন: a2b3/c2d কে a3b2/cd3 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 

সমাধান: 
a2b3/c2d ÷ a3b2/cd3 
= a2b3/c2d × cd3/a3b2 
= bd2/ca 
৬৬৭.
36.23x-8 = 3² হলে x এর মান কত?
  1. ক) 7/3
  2. খ) 3
  3. গ) 8/3
  4. ঘ) 2
ব্যাখ্যা
36.23x-8= 3²
⇒ 36.23x-8 = 9
⇒ 23x-8 = ¼ =2-2
⇒ 3x-8 = -2
⇒ 3x = 6
∴ x = 2
৬৬৮.
9a + 1 = 243 হলে, a = কত?
  1. 1/5
  2. 3/2
  3. 3/5
  4. 2/5
ব্যাখ্যা
প্রশ্ন: 9a + 1 = 243 হলে, a = কত?

সমাধান:
9a + 1 = 243
⇒ (32)a + 1 = 35
⇒ 32a + 2 = 35
⇒ 2a + 2 = 5
⇒ 2a = 5 - 2
⇒ 2a = 3
∴ a = 3/2
৬৬৯.
a - [a - {a - (a - (a - 1))}] = ?
  1. ক) -a
  2. খ) a
  3. গ) a - 1
  4. ঘ) a + 1
ব্যাখ্যা

a - [a - {a - (a - (a - 1))}]
= a - [a - {a - (a - a + 1)}]
= a - [a - {a - 1}]
= a - [a - a + 1]
= a - 1

৬৭০.
একটি ফলের ঝুড়িতে ৭ টি আপেল, ১৩ টি কমলা ও ১৯ টি পেয়ারা আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলো। ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪
  2. ২/৩
  3. ২/৫
  4. ১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফলের ঝুড়িতে ৭ টি আপেল, ১৩ টি কমলা ও ১৯ টি পেয়ারা আছে। দৈবভাবে একটি ফল নেওয়া হলো। ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
ঝুড়িতে মোট ফলের সংখ্যা = ৭ + ১৩ + ১৯ টি = ৩৯ টি
কমলা আছে = ১৩ টি 

∴ ফলটি কমলা হওয়ার সম্ভাবনা = ১৩/৩৯ 
= ১/৩ টি

∴ ফলটি কমলা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/৩)
= (৩ - ১)/৩
= ২/৩
৬৭১.
5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল হতে দুইজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করা যাবে?
  1. 40 উপায়ে
  2. 30 উপায়ে
  3. 60 উপায়ে
  4. 45 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল হতে দুইজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান:
5 জন পুরুষ হতে একজন পুরুষ বাছাই করার উপায় = 5C2 = 10 টি
4 জন মহিলা হতে দুইজন মহিলা বাছাই করার উপায় = 4C2 = 6 টি

∴ একটি কমিটি গঠন করা যাবে = 10 × 6 উপায়ে
= 60 উপায়ে
৬৭২.
x + y = 7 এবং xy = 10 হলে, (x - y)2 এর মান কত?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 10 হলে, (x - y)2 এর মান কত?

সমাধান:
x + y = 7 
xy = 10 

এখন
(x - y)2 = (x + y)2 - 4xy
বা, (x - y)2 = 72 - 4 × 10
বা, (x - y)2 = 49 - 40
∴ (x - y)2 = 9
৬৭৩.
3a + 4b = 14 এবং 4a - 3b = 2 হলে (a, b) = কত?
  1. (2, 2)
  2. (2, 3)
  3. (3, 2)
  4. (3, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3a + 4b = 14 এবং 4a - 3b = 2 হলে (a, b) = কত?

সমাধান:
3a + 4b = 14 .........(1)
4a - 3b = 2 ...........(2)

{(1) × 3} + {(2) × 4} ⇒
9a + 12b + 16a - 12b = 42 +8
⇒ 25a = 50
∴ a = 2

a এর মান (1) নং এ বসাই,
4b = 14 - (3 × 2)
∴ b = (14 - 6)/4 = 2

∴(a, b) = (2, 2)
৬৭৪.
12টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?
  1. ২১০
  2. ২২০
  3. ১৮০
  4. ১২০
ব্যাখ্যা

সমতলটির 12 টি কৌণিক বিন্দু থেকে ৩টি রেখা দিয়ে একটি ত্রিভুজ আঁকা যায়।
সুতরাং ত্রিভুজ সংখ্যা 12C3
= 12! ÷ {3! × (12-3)!}
= 12 × 11 × 10 × 9! ÷ (3 × 2 × 1 × 9!)
= 12 × 11 × 10 × 9! ÷ (6 × 9!)
= 12 × 11 × 10 ÷ 6
= 220

৬৭৫.
"BALLOON" শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়?
  1. 360
  2. 900
  3. 1260
  4. 780
ব্যাখ্যা

প্রশ্ন: "BALLOON" শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
"BALLOON" শব্দটিতে মোট 7টি অক্ষর রয়েছে।
এদের মধ্যে 'L' অক্ষরটি 2 বার এবং 'O' অক্ষরটি 2 বার পুনরাবৃত্তি হয়েছে।
সুতরাং, শব্দটির অক্ষরগুলোকে সাজানোর মোট উপায় হবে:
= 7!/(2! × 2!)
= (7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1)/(2 × 1 × 2 × 1)
= 5040/4
= 1260
অতএব, "BALLOON" শব্দটির অক্ষরগুলোকে মোট 1260 উপায়ে সাজানো যায়।

৬৭৬.
x - 1/x = 1 হলে x3 - (1/x3) এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে x3 - (1/x3) এর মান কত?

সমাধান: 
x - 1/x = 1

x3 - 1/x3 = (x - 1/x)3 + 3.x .1/x.(x - 1/x)
= 13 + 3 . 1
= 1 + 3
= 4
৬৭৭.
4x + 3 > 7x - 6 -এর সমাধান সেট কোনটি?
  1. [5, -1/2)
  2. (- ∞, 3)
  3. (3, ∞]
  4. (3, ∞)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x + 3 > 7x - 6 এর সমাধান সেট কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
4x + 3 > 7x - 6
⇒ 3 + 6 > 7x - 4x
⇒ 9 > 3x
⇒ 3x < 9
∴ x < 3

∴ সমাধান সেট (- ∞, 3)
৬৭৮.
1, 2, 3, 4 সে.মি দৈর্ঘ্য বিশিষ্ট বাহুগুলো দ্বারা গঠিত ত্রিভুজ সংখ্যা কত?
  1. ক) 1টি
  2. খ) 4টি
  3. গ) 24টি
  4. ঘ) 3টি
ব্যাখ্যা

3 বাহুর সমাবেশ থেকে একটি ত্রিভুজ গঠিত হয়
∴ মোট ত্রিভুজ সংখ্যা 4c3 = 4 টি
কিন্তু {1, 2, 3}{1, 2, 4}{1, 3, 4} সমাবেশ গুলো ত্রিভুজ গঠন করতে পারেনা।
∴ মোট ত্রিভুজ = 4 - 3 = 1টি 

৬৭৯.
x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কী?
  1. 3, - 2
  2. -3, - 2
  3. 2, 3
  4. - 3, 3
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় কী?

সমাধান:
প্রদত্ত সমীকরণ, x2 - x - 6 = 0 কে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 1, b = -1, c = - 6

নিশ্চায়ক, D = b2 - 4ac = (-1)2 - 4 × 1 × (- 6) = 1 + 24 = 25 > 0
তাই মূলদ্বয় বাস্তব ও অসমান।

মূলদ্বয় নির্ণয় সূত্র অনুযায়ী,
x = {- b ± √(b2 - 4ac)}/2a
=- (-1) ± √{(-1)2 - 4 × 1 × (- 6)}/2.1
= 1 ± √(1 + 24)/2
= (1 ± √25)/2
= (1 ± 5)/2

∴ x1 = 3 এবং x2 = - 2

বিকল্প সমাধান:
x2 - x - 6 = 0
⇒ x2 - 3x + 2x - 6 = 0
⇒ x(x - 3) + 2(x - 3) = 0
⇒(x - 3)(x + 2) = 0

∴(x - 3) = 0 
⇒ x = 3

অথবা,
(x + 2) = 0
⇒ x = - 2

∴ x = 3, - 2

৬৮০.
যদি ap = b, bq = c এবং cr = a হয়, তাহলে pqr = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ap = b, bq = c এবং cr = a হয়, তাহলে pqr = কত?

সমাধান:
দেওয়া আছে
ap = b, bq = c এবং cr = a
p = b/a, q = c/b এবং r = a/c

এখন
pqr = (b/a) × (c/b) × (a/c)
pqr = 1
৬৮১.
যদি A = {2, 3, 4}, B = {4, 6} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্বয় কোনটি?
  1. {{4, 6}, {3, 6}}
  2. {(2, 4), (3, 6)}
  3. {(4, 2), (3, 6)}
  4. ((2, 4), (3, 6))
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {2, 3, 4}, B = {4, 6} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্বয় কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 4} এবং B = {4, 6}

প্রশ্নানুসারে, R = {(x, y) : x ∈ P, y ∈ Q এবং y = 2x}
এখানে, A × B = {2, 3, 4} × {4, 6} = {(2, 4), (2, 6), (3, 4), (3, 6), (4, 4), ( 4, 6)}
∴ R = {(2, 4), (3, 6)}

 ∴ নির্ণেয় অন্বয় {(2, 4), (3, 6)}
৬৮২.
x2 - x - 72 এর একটি উৎপাদক-
  1. ক) x + 7
  2. খ) x + 8
  3. গ) x + 9
  4. ঘ) x - 8
ব্যাখ্যা

x2 - x - 72
= x2 - 9x + 8x - 72
= x(x - 9) + 8(x - 9)
= (x - 9)(x + 8)

৬৮৩.
কোনো একটি অংক A এবং B করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৪ এবং ০.৫। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?
  1. ০.৪
  2. ০.৫
  3. ০.৭
  4. ০.৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি অংক A এবং B করতে পারার সম্ভাবনা যথাক্রমে ০.৪ এবং ০.৫। অংকটি সমাধান হবার সম্ভাবনা কত?

সমাধান:
A পারার সম্ভাবনা ০.৪ 
A না পারার সম্ভাবনা ১ - ০.৪ = ০.৬ 

B পারার সম্ভাবনা ০.৫
B না পারার সম্ভাবনা ১ - ০.৫ = ০.৫

A এবং B উভয়েই না পারার সম্ভাবনা = ০.৬ × ০.৫ = ০.৩

A ও B এর পারার সম্ভাবনা = ১ - ০.৩ = ০.৭
৬৮৪.
৬টি সংখ্যার গড় ৪৩। এর সাথে আরও ৪টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৪টির গড় ২৯ । সমষ্টিগতভাবে ১০টি সংখ্যার গড় কত?
  1. ক) ৩৫.৩
  2. খ) ৩৬.৬
  3. গ) ৩৭.৪
  4. ঘ) ৩৬.৯
ব্যাখ্যা

৬টি সংখ্যার সমষ্টি = ৬ × ৪৩ = ২৫৮
৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ২৯ = ১১৬
সুতরাং ১০টি সংখ্যার সমষ্টি = ২৫৮ + ১১৬
সুতরাং ১০টি সংখ্যার গড় = ৩৭৪/১০
= ৩৭.৪

৬৮৫.
2x + 3y = 36 এবং 2x + y = 16 হলে (x, y) এর মান কত?
  1. ক) (2, 10)
  2. খ) (3, 10)
  3. গ) (2, 6)
  4. ঘ) (3, 5)
ব্যাখ্যা

এখানে, 2x + 3y = 36
বা, 2x = 36 - 3y
আবার,  2x + y = 16
বা,  36 - 3y + y = 16
বা,  -2y = 16 - 36 = -20
বা,  y = 10

তাহলে,  2x = 36 - 3y
বা, 2x = 36 - 3×10 = 36 - 30 = 6
বা, x = 3
সুতরাং, (x, y) = (3, 10)

৬৮৬.
6√6 এর 6 ভিত্তিক লগারিদম কত? 
  1. 1/2
  2. 3/2
  3. 5/2
  4. √6
ব্যাখ্যা

প্রশ্ন: 6√6 এর 6 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log66√6 = x
⇒ 6x = 6√6
⇒ 6x = 61 × 61/2
⇒ 6x = 61 + (1/2)
⇒ 6x = 63/2
⇒ x = 3/2

৬৮৭.
(1/a+1)/(1-1/a2) = কত?
  1. ক) a
  2. খ) a/(a+1)
  3. গ) a/(a-1)
  4. ঘ) a(a−1)
ব্যাখ্যা

(1/a+1)/(1-1/a2)
={(1+a)/a}/{(a2-1)/a2}
={(1+a)/a}/{(a+1)(a-1)/a2}
=a/(a-1)

৬৮৮.
x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত?
  1. 14
  2. 16
  3. 22
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 8 এবং xy = 7 হলে, (x + y)2 এর মান কত?

সমাধান:
 x2 + y2 = 8 
xy = 7

আমরা জানি
(x + y)2 = x2 + y2 + 2xy
= 8 + 2 × 7
= 8 + 14
= 22
৬৮৯.
(x + 2)(x - 3) < 0 হলে, এর সমাধান-
  1. 3 > x > - 3
  2. - 2 < x < 3
  3. x < 3
  4. 2 > x > - 3
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 2)(x - 3) < 0 হলে, এর সমাধান-
সমাধান:
(x + 2)(x - 3) < 0 হবে, যখন একটি ধনাত্মক  একটি ঋণাত্মক হবে।
অতএব, x + 2 ধনাত্মক ও x - 3 ঋণাত্মক হবে।

x + 2 > 0
∴ x > - 2

x - 3 < 0
∴ x < 3

∴ (x + 2)(x - 3) < 0 হলে, এর সমাধান সেট = - 2 < x < 3
৬৯০.
যদি ‍√3 (a + a- 1) = 3 হলে ‍a2 + a- 2 এর মান কত?
  1. ক) √3
  2. খ) - 1
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ‍√3 (a + a - 1) = 3 হলে ‍a2 + a- 2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
√3 (a + a-1) = 3
বা, a + 1/a = 3/√3
বা, a + 1/a = (√3 . √3)/√3
∴ a + 1/a = √3

এখন,
a2 + a-2 = a2 + 1/a2
= (a + 1/a)2 - 2.a.1/a
= (√3)2 - 2.1
= 3 - 2
= 1
৬৯১.
a = √6 + √5 হলে a3 - 1/a3 = ?
  1. 46√5
  2. 34√5
  3. 42√5
  4. 54√5
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: a = √6 + √5 হলে a3 - 1/a3 = ?

সমাধান:
দেওয়া আছে
a = √6 + √5
∴ 1/a = 1/(√6 + √5)
⇒ 1/a = (√6 - √5)/(√6 + √5) (√6 - √5)
⇒ 1/a = (√6 - √5)/(6 - 5)
∴ 1/a = √6 - √5

∴ a - 1/a = √6 + √5 - √6 + √5 = 2√5

প্রদত্ত রাশি = a3 - 1/a3
= (a - 1/a)3 + 3 . a . 1/a . (a - 1/a)
= (2√5)3 + 3 × 2√5
= 40√5 + 6√5
= 46√5
৬৯২.
মূলদ সংখ্যার সেট কিরূপ সেট?
  1. অসীম সেট
  2. ফাঁকা সেট
  3. সসীম সেট
  4. সার্বিক সেট
ব্যাখ্যা
প্রশ্ন: মূলদ সংখ্যার সেট কিরূপ সেট?

সমাধান:
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q ≠ 0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

এই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারন করা যায়না, তাই মূলদ সংখ্যার সেট হবে একটি অসীম সেট।
৬৯৩.
যদি (36)3x + 3 = 63x + 9 হয় তবে x = কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (36)3x + 3 = 63x + 9 হয় তবে x = কত?

সমাধান:
(36)3x + 3 = 63x + 9
⇒ (62)3x + 3 = 63x + 9
⇒ (6)6x + 6 = 63x + 9
⇒ 6x + 6 = 3x + 9
⇒ 6x - 3x = 9 - 6
⇒ 3x = 3
∴ x = 1
৬৯৪.
ধারাটির ভিত্তিতে ১ ও ২নং প্রশ্নের উত্তর দিন: 7 + 13 + 19 + 25 + . . একটি ধারা।
ধারাটির 15 তম পদ কোনটি?
  1. ক) 10
  2. খ) 91
  3. গ) 97
  4. ঘ) 104
ব্যাখ্যা

ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 7
সাধারণ অন্তর d = 13 -7 = 6
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n-1) d
= 7+ (15 -1) x 6
= 7 + 14 x 6
= 91

৬৯৫.
a + b = √7 এবং a - b = √5 হলে, 16ab(a2 + b2) = কত?
  1. 24
  2. 48
  3. 96
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √7 এবং a - b = √5 হলে, 16ab(a2 + b2) = কত?

সমাধান: 

দেওয়া আছে,
a + b=√7
a - b=√5

প্রদত্ত রাশি,
16ab (a2 + b2)
= 2[4ab × 2(a2 + b2)]
= 2[{(a + b)2 - (a - b)2}{(a + b)2 + (a - b)2}]
= 2[{(√7)2 - (√5)2}{(√7)2 + (√5)2}]
= 2[(7 - 5)(7 + 5)]
= 2[2 × 12]
= 48
৬৯৬.
1/( |(x - 1)| ) < 2 অসমতাটির সমাধান করুন।
  1. ক) (1/2, 3/2)
  2. খ) (- ∞, 1/2) ∪ (∞, 3/2)
  3. গ) (- ∞, 1) ∪ (∞, 2)
  4. ঘ) (∞, 2) ∪ (- ∞, 3/2)
ব্যাখ্যা

1/( |(x - 1)| ) < 2
ধনাত্মক হলে, 1/ (x - 1) < 2
x – 1 < 1/2
x < 3/2
ঋণাত্মক হলে,1/ - (x - 1) < 2
x – 1 > - 1/2
x > 1/2
(- ∞, 1/2) ∪ (∞, 3/2)

৬৯৭.
(al/am)n × (am/an)l × (an/al)m = কত?
  1. 0
  2. 1
  3. a
  4. 1/a
ব্যাখ্যা
প্রশ্ন: (al/am)n × (am/an)l × (an/al)m = কত? 

সমাধান: 
(al/am)n × (am/an)l × (an/al)m 
= (al - m)n × (am - n)l × (an - l)m
= a(l - m)n × a(m - n)l × a(n - l)m
= aln - mn × alm - ln × amn- lm
= aln - mn + lm - ln + mn- lm
= a0
= 1
৬৯৮.
নিচের কোনটি (a3 - 9a2 + 26a - 24) এর একটি উৎপাদক নয়?
  1. (a - 1)
  2. (a - 2)
  3. (a - 3)
  4. (a - 4)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (a3 - 9a2 + 26a - 24) এর একটি উৎপাদক নয়?

সমাধান:
a3 - 9a2 + 26a - 24
= a3 - 3 · a2 · 3 + 3 · a · 32 - 33 - a + 3
= (a - 3)3 - 1(a - 3)
= (a - 3){(a - 3)2 - 1}
= (a - 3)(a - 3 + 1)(a - 3 - 1)
= (a - 3)(a - 2)(a - 4)
= (a - 2)(a - 3)(a - 4)
৬৯৯.
√2/(√6 + 2) সমান-
  1. √3 + √2
  2. 8 - √2
  3. √3 - √2
  4. √3 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: √2/(√6 + 2) সমান-

সমাধান: 
√2/(√6 + 2)
= √2(√6 - 2)/(√6 + 2)(√6 - 2)
= √2(√6 - 2)/{(√6)2 - 22
=  √2(√6 - 2)/(6 - 2)
= √2(√6 - 2)/2
= √2√2(√3 - √2)/2
= 2(√3 - √2)/2
= √3 - √2
৭০০.
|x - 3| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 4 < n হবে?
  1. m = 2, n = 21
  2. m = 3, n = 26
  3. m = 1, n = 25
  4. m = 5, n = 24
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 3| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 4 < n হবে?

সমাধান: 
|x - 3| < 4
⇒ - 4 < x - 3 < 4
⇒ - 4 + 3 < x - 3 + 3 < 4 + 3
⇒ -1 < x < 7
⇒ - 3 < 3x < 21
⇒ - 3 + 4 < 3x + 4 < 21 + 4
∴ 1 < 3x + 4 < 25

যেখানে, m < 3x + 4 < n
∴ m = 1 এবং n = 25