বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ৪৭ / ২০১ · ৪,৬০১৪,৭০০ / ২০,২০৭

৪,৬০১.
a - (1/a) = 6 হলে, (a4 + 1)/a2 এর মান কত?
  1. 36
  2. 40
  3. 24
  4. 38
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 6 হলে, (a4 + 1)/a2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 6

এখন,
(a4 + 1)/a2
= (a4/a2) + (1/a2)
= a2 + (1/a2)
= {(a - (1/a)}2 + 2·a·1/a
= (6)2 + 2
= 38
৪,৬০২.
TAIWAN শব্দটির vowel গুলিকে একত্র রেখে মোট বিন্যাস সংখ্যা হবে?
  1. ক) ৭২
  2. খ) ১৪৪
  3. গ) ৩৬
  4. ঘ) ২৭
ব্যাখ্যা
TAIWAN শব্দটিতে ৩ টি Consonant ও ৩টি vowel আছে। vowel ৩টি একত্রে রেখে মোট ৪ টি বর্ণ সাজানো যাবে = ৪! = ২৪ ভাবে।
আবার, vowel ৩টি নিজেদেরে মধ্যে সাজানো যাবে ৩!/২! = ৩ ভাবে
∴ শব্দটিকে সাজানো যাবে ২৪×৩ = ৭২ ভাবে
৪,৬০৩.
P(A) = 1/4, P(B) = 1/3, A ও B স্বাধীন হলে, P(A ∪ B) = ?
  1. 1/2
  2. 1/4
  3. 5/6
  4. 2/3
ব্যাখ্যা

প্রশ্ন: P(A) = 1/4, P(B) = 1/3, A ও B স্বাধীন হলে, P(A ∪ B) = ?

সমাধান:
দেওয়া আছে,
P(A) = 1/4
P(B) = 1/3

যেহেতু A ও B স্বাধীন ঘটনা,
∴ P(A ∩ B) = P(A) × P(B)
= 1/4 × 1/3
= 1/12

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
= 1/4 + 1/3 - 1/12
= (3 + 4 - 1)/12
= 6/12
= 1/2

∴ P(A ∪ B) = 1/2

৪,৬০৪.
a = 2c, a/b = c/d এবং d = 3 হলে b = কত? 
  1. 0
  2. 2
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2c, a/b = c/d এবং d = 3 হলে b = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a/b = c/d
বা, 2c/b = c/3   [a = 2c এবং d = 3 বসিয়ে] 
বা, bc = 6c 
বা, b = 6c/c 
∴ b = 6 
৪,৬০৫.
a4 + a2b2 + b4 = 16 এবং a2 + ab + b2 = 8 হলে, a2 - ab + b2 এর মান কত?
  1. 12
  2. 6
  3. 4
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: a4 + a2b2 + b4 = 16 এবং a2 + ab + b2 = 8 হলে, a2 - ab + b2 এর মান কত?

সমাধান:
a4 + a2b2 + b4 = 16
⇒ (a2)2 + 2a2b2 + (b2)2 - a2b2 = 16
⇒ (a2 + b2)2 - (ab)2 = 16
⇒ (a2 + b2 + ab)(a2 + b2 - ab) = 16
⇒ (a2 + ab + b2)(a2 - ab + b2) = 16
⇒ 8(a2 - ab+ b2) = 16
⇒ a2 - ab + b2 = 16/8
∴ a2 - ab + b2 = 2
৪,৬০৬.
নিচের কোনটি p3 - 7p - 6 এর একটি উৎপাদক নয়?
  1. p + 1
  2. p - 1
  3. p + 2
  4. p - 3
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি p3 - 7p - 6 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
p3 - 7p - 6
= p3 + p2 - p2 - p - 6p - 6
= p2(p + 1) - p(p + 1) - 6(p + 1)
= (p + 1)(p2 - p - 6)
= (p + 1)(p2 - 3p + 2p - 6)
= (p + 1){p(p - 3) + 2(p - 3)}
= (p + 1)(p + 2)(p - 3)
৪,৬০৭.
  1. 155
  2. 360
  3. 465
  4. 322
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৪,৬০৮.
9C4 এর মান কত?
  1. 3024
  2. 15120
  3. 126
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: 9C4 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
nCr = n!/{r! × (n - r)!}
9C4 = 9!/{4! × (9 - 4)!}
= 9!/(4! × 5!)
= (9 × 8 × 7 × 6)/(4 × 3 × 2 × 1)
= 126
৪,৬০৯.
যদি 22x - 1 = 1/8x- 3 হয়, x2 এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 2
  4. ঘ) 9
ব্যাখ্যা
22x - 1= 1/8x- 3
22x - 1 = 1/(23)x - 3
22x - 1 =1/23x - 9
22x - 1 =2-(3x - 9)
2x - 1 = -(3x - 9)
2x - 1 = - 3x + 9 
2x+ 3x = 9 +1 
5x = 10 
x = 10/5 
x = 2
x2 = 4
 
 
৪,৬১০.
যদি x2 - y2 = 5, xy = 6 হয়, x2 + y2 এর মান কত?
  1. 12
  2. 13
  3. 9
  4. 10
ব্যাখ্যা
দেয়া আছে,
 x2 - y2 = 5,
xy = 6 

আমরা জানি 
(x2 + y2)2 = (x2 - y2)2 + 4x2y2
(x2 + y2)2 = (x2 - y2)2 + 4(xy)2
(x2 + y2)2 = 52 +  4 × 62
(x2 + y2)2 = 25 + 144
(x2 + y2)2 = 169
x2 + y2 = 13
৪,৬১১.
১৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১০০ জন ইতিহাসে, ৯০ জন ভূগোলে এবং ৬০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা নির্ণয় করুন।
  1. ২০ জন
  2. ৩০ জন
  3. ৭০ জন
  4. ৬০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ১০০ জন ইতিহাসে, ৯০ জন ভূগোলে এবং ৬০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা নির্ণয় করুন।

সমাধান:
শুধু ইতিহাসে পাস = (১০০ - ৬০) জন = ৪০ জন
শুধু ভূগোলে পাস = (৯০ - ৬০) জন = ৩০ জন
উভয় বিষয়ে পাস = ৬০ জন

যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাস করেছে = (৪০ + ৩০ + ৬০) জন
= ১৩০ জন

∴ উভয় বিষয়ে ফেল করেছে = (১৫০ - ১৩০) জন = ২০ জন
৪,৬১২.
যদি x + y = 10 , x2 - y2 = 60 হয়, তবে x - y এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = 10 , x2 - y2 = 60 হয়, তবে x - y এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
 x + y = 10
x2 - y2 = 60

x2 - y2 = (x + y) (x - y)
⇒ 60 = 10 × (x - y)
∴  (x - y) = 60/10
= 6
৪,৬১৩.
রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
  1. ক) ৯৭
  2. খ) ৮৩
  3. গ) ৮৭
  4. ঘ) ৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

সমাধান: 
ধরি,
ইংরেজিতে নম্বর পায় ক নম্বর
গণিতে নম্বর পায় ক + ১৪ নম্বর 

শর্তমতে,
ক + ক + ১৪ = ১৮০ 
বা, ২ক = ১৮০ - ১৪
বা, ২ক = ১৬৬
বা, ক = ১৬৬/২
∴ ক = ৮৩

∴ গণিতে নম্বর পায় ৮৩ + ১৪ নম্বর 
= ৯৭ নম্বর
৪,৬১৪.
a = 6 হলে a3−3a2+3a-1 এর মান কত?
  1. ক) 124
  2. খ) 125
  3. গ) 126
  4. ঘ) 216
ব্যাখ্যা
a3−3a2+3a-1 = 63−3.62+3.6-1 = 125
৪,৬১৫.
x - 7√x + 10 = 0 হলে x এর মান হবে- 
  1. ক) 5 এবং 2
  2. খ) 3 এবং 4
  3. গ) 25 এবং 4
  4. ঘ) 9 এবং 16
ব্যাখ্যা
প্রশ্ন: x - 7√x + 10 = 0 হলে x এর মান হবে- 

সমাধান: 
x - 7√x + 10 = 0
(√x)2 - 7√x + 10 = 0
(√x)2 - 5√x - 2√x + 10 = 0
√x(√x - 5) - 2(√x - 5) = 0
(√x - 5)(√x - 2) = 0

হয়
√x - 5 = 0
√x = 5
(√x)2 = 52
x = 25

অথবা
√x - 2 = 0
√x = 2
(√x)2 = 22
x = 4
৪,৬১৬.
প্রদত্ত ভেনচিত্রে, যদি A ∩ B = B ∩ C হয়, তবে x এর মান কত?
  1.  14
  2. 10
  3. 4
  4. 18 + y
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ভেনচিত্রে, যদি A ∩ B = B ∩ C হয়, তবে x এর মান কত?

সমাধান:
A ∩ B = x
B ∩ C = 4

A ∩ B = B ∩ C
∴ x = 4
 
৪,৬১৭.
কোনটি 4x4 - 25x2 + 36 এর উৎপাদক নয়?
  1. x + 3
  2. 2x + 3
  3. 2x - 3
  4. x - 2
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি 4x4 - 25x2 + 36 এর উৎপাদক নয়?

সমাধান:
প্রদত্ত রাশি,
4x4 - 25x2 + 36
= 4x4 - 16x2 - 9x2 + 36
= 4x2(x2 - 4) - 9 (x2 - 4)
= (x2 - 4) (4x2 - 9)
= (x + 2)(x - 2){(2x)2 - 32}
= (x + 2)(x - 2)(2x + 3)(2x - 3)

৪,৬১৮.
৫, ৭, ৮ এবং a এর গড় মান ৬.৫ হলে a এর মান কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৭, ৮ এবং a এর গড় মান ৬.৫ হলে a এর মান কত?

সমাধান:
৫, ৭, ৮ এবং a এর সমষ্টি = (৬.৫ × ৪) = ২৬
৫, ৭, ৮ এর সমষ্টি = (৫ + ৭ + ৮) = ২০

a এর মান = (২৬ - ২০) = ৬
৪,৬১৯.
a + 2b = 9 এবং 2a - b = 3 হলে, (a, b) = কত?
  1. (4, 2)
  2. (3, 3)
  3. (5, 2)
  4. (2, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a + 2b = 9 এবং 2a - b = 3 হলে, (a, b) = কত?

সমাধান:
দেওয়া আছে,
a + 2b = 9 ......... (1)
2a - b = 3 ......... (2)

{(1) নং × 2} - (2) নং ⇒
2a + 4b - 2a + b = 18 - 3
⇒ 5b = 15
∴ b = 3

b এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
a + (2 × 3) = 9
⇒ a = 9 - 6
∴ a = 3
∴ (a, b) = (3, 3)
৪,৬২০.
  1. ক) x + 2
  2. খ) x - 2
  3. গ) x + 1
  4. ঘ) x - 1
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
৪,৬২১.
x + y = 9 এবং x/y=2 হলে , x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা

এখানে, x + y = 9……. (i)
এবং x/y = 2 বা, x = 2y..(ii) হলে x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই, 2y+y = 9
বা, 3y = 9
বা, y = 3
সুতরাং, x = 6

৪,৬২২.
৩ - ৯ + ২৭ - ......... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?
  1. ১৬২২
  2. ১৬৩০
  3. ১৬৪১
  4. ১৬৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ - ৯ + ২৭ - ......... ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?

সমাধান:
১ম পদ, a = ৩
সাধারণ অনুপাত, r = - ৯/৩ = - ৩
এবং পদ সংখ্যা, n = ৭

∴ সমষ্টি = a × (1 - rn)/(1 - r) [যেহেতু r < 1]
= ৩ × {১ - (- ৩)}/{১ - (- ৩)}
= ৩ × {১ - (- ২১৮৭)/(১ + ৩)}
= ৩ × (২১৮৮/৪)
= ৩ × ৫৪৭
= ১৬৪১
৪,৬২৩.
যদি x + y = 3 এবং xy = - 10 হয়, তবে, x4 + y4 - 3 (x3y + xy3) এর মান কত?
  1. 1411
  2. 1491
  3. 1511
  4. 1591
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 3 এবং xy = - 10 হয়, তবে, x4 + y4 - 3 (x3y + xy3) এর মান কত?

সমাধান:

৪,৬২৪.
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 1/2
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
দেওয়া আছে,
(1/2){x + (1/x)} = 1
বা, x + (1/x) = 2

এখন,
 x3 + (1/x3) = (x + 1/x)3 - 3 . x . 1/x (x + 1/x)
= 23 - 3 . 2
= 8 - 6
= 2
৪,৬২৫.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অংক অপেক্ষা 5 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 5 বেশি। সংখ্যাটি কত?
  1. 27
  2. 49
  3. 16
  4. 38
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অংক অপেক্ষা 5 বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 5 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি, 
 দশকের অঙ্ক = x 
এককের অংক = x + 5
সংখ্যাটি = 10x + x + 5 
= 11x + 3 

প্রশ্নমতে,
11x + 5 = 3(x + x + 5) + 5
বা, 11x + 5 = 3(2x + 5) + 5 
বা, 11x + 5 = 6x + 15 + 5 
বা, 11x - 6x = 20 - 5
বা, 5x = 15
∴ x = 3 

অতএব, 
সংখ্যাটি = 11 × 3 + 5 = 38
৪,৬২৬.
p3 - p2 কে (p - 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে -
  1. 14
  2. 4
  3. 16
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: p3 - p2 কে (p - 3) দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে - 

সমাধান: 
ধরি,
f(p) = p3 - p2
∴ f(3) = 33 - 32
= 27 - 9
= 18
৪,৬২৭.
(x - 3) ও (5x + 15) এর গুণফল কত? 
  1. ক) - 45
  2. খ) 5x2
  3. গ) 5x2 + 45
  4. ঘ) 5x2 - 45
ব্যাখ্যা
প্রশ্ন:  (x - 3) ও (5x + 15) এর গুণফল কত? 

সমাধান: 
 (x - 3) (5x + 15)
= (x - 3) 5(x + 3)
= 5 (x2 - 9)
= 5x2 - 45
৪,৬২৮.
৮, ১১, ১৭, ২৯, ৫৩, পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৫৯
  2. খ) ১০১
  3. গ) ৭৫
  4. ঘ) ১০২
ব্যাখ্যা
৮, ১১, ১৭, ২৯, ৫৩, ধারটিতে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য ২গুণ করে বাড়ছে। 

এখানে 
১ম পদ = ৮ 
২য় পদ =৮ + ৩ = ১১
৩য় পদ =১১ + ৬ = ১৭
৪র্থ পদ =১৭ + ১২ = ২৯
৫ম পদ =২৯ + ২৪ = ৫৩
ষষ্ঠ পদ = ৫৩ + ৪৮ = ১০১
৪,৬২৯.
‘ক’ শহরের জনসংখ্যা ৬৮,০০০ জন এবং প্রতি বছরে এর জনসংখ্যা ১,২০০ জন করে হ্রাস পাচ্ছে। ‘খ’ শহরের জনসংখ্যা ৪২,০০০ জন এবং প্রতি বছরে এর জনসংখ্যা ৮০০ জন করে বৃদ্ধি পাচ্ছে। কত বছরে উভয় শহরের জনসংখ্যা সমান হবে?
  1. ৯ বছর
  2. ১০ বছর
  3. ১৩ বছর
  4. ১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ক’ শহরের জনসংখ্যা ৬৮,০০০ জন এবং প্রতি বছরে এর জনসংখ্যা ১,২০০ জন করে হ্রাস পাচ্ছে। ‘খ’ শহরের জনসংখ্যা ৪২,০০০ জন এবং প্রতি বছরে এর জনসংখ্যা ৮০০ জন করে বৃদ্ধি পাচ্ছে। কত বছরে উভয় শহরের জনসংখ্যা সমান হবে?

সমাধান:
ধরি
x বছরে উভয় শহরের জনসংখ্যা সমান হবে। 

প্রশ্নমতে
68000 - (1200 × x) = (42000 + 800 × x)
বা, 68000 - 1200x = 42000 + 800x
বা, 68000 - 42000 = 1200x + 800x
বা, 2000x = 26000
বা, x = 26000/2000
∴ x = 13 

অতএব
13 বছরে উভয় শহরের জনসংখ্যা সমান হবে। 
৪,৬৩০.
√(x + 3) = √x + √3 হলে x = কত?
  1. ক) 3
  2. খ) - 3
  3. গ) √ 3
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: √(x + 3) = √x + √3 হলে x = কত?

সমাধান:
বামপক্ষ = √(x + 3) = √(0 + 3) = √3
ডানপক্ষ  = √x + √3 = √0 + √3 = √3 

এই প্রশ্নটির সমাধান শুদ্ধি পরীক্ষার মাধ্যমে সমাধান করলে সঠিক উত্তর সহজে পাওয়া যাবে। 
৪,৬৩১.
যদি x2 + px + 12 = 0 এর মূল দুটি সমান হয় এবং p > 0 তবে p এর মান কত?
  1. 2√3
  2. 4√3
  3. 5√3
  4. 7√3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 + px + 12 = 0 এর মূল দুটি সমান হয় এবং p> 0 তবে p এর মান কত?

সমাধান:
x2 + px + 12 = 0 প্রদত্ত সমীকরণটির নিশ্চায়ক,
p2- 4 × 1 × 12
= p2- 48

যেহেতু সমীকরণের মূল দুটি সমান, তাই নিশ্চায়কের মান শূন্য
p2- 48 = ০
বা, p2= 48
বা, p = √48
∴ p = 4√3

৪,৬৩২.
p6 - 64 এর একটি উৎপাদক নয়-
  1. (p + 2)
  2. (p + 4)
  3. (p2 - 2p + 4)
  4. (p2 + 2p + 4)
ব্যাখ্যা

প্রশ্ন: p6 - 64 এর একটি উৎপাদক নয়-

সমাধান:
p6 - 64
= (p3)2 - (8)2
= (p3 + 8)(p3 - 8)
= (p3 + 23)(p3 - 23)
= (p + 2)(p2 - 2p + 22)(p - 2)(p2 + 2p + 22)
= (p + 2)(p2 - 2p + 4)(p - 2)(p2 + 2p + 4)

৪,৬৩৩.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ৪০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি (৬০ - ৫×২) = ৫০ বছর।
পুত্রের বর্তমান বয়স ক হলে পিতার বর্তমান বয়স ৪ক।
প্রশ্নমতে, ক + ৪ক = ৫ক = ৫০ বছর।
ক = ১০ বছর।
সুতরাং, পিতার বর্তমান বয়স = ৪ক = ৪×১০ = ৪০ বছর।
৪,৬৩৪.
25√5 এর 5 ভিত্তিক লগ কত?
  1. ক) 5/2
  2. খ) ½
  3. গ) 125/2
  4. ঘ) 25/√5
ব্যাখ্যা

log₅25√5 = log₅5².5¹/²
= log₅5²⁺¹/²
= log₅5⁵/²
= 5/2 log₅5
= 5/2 ×1
= 5/2

৪,৬৩৫.
A = {x ∈ N : x2 = 36} সেটের তালিকা পদ্ধতি কোনটি?
  1. {- 6, 6}
  2. {6}
  3. {- 6}
  4. { }
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x2 = 36} সেটের তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
A = {x ∈ N : x2 = 36}

N = [1, 2, 3, 4, 5, 6, ...................}

এখন, x2 = 36
⇒ x = ± 6
কিন্তু, - 6 ∉ N

∴ A = {x ∈ N : x2 = 36} সেটের তালিকা পদ্ধতি = {6}
৪,৬৩৬.
x + 9/x = 6 হলে, x এর মান কত? 
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
দেয়া আছে,
x + 9/x  = 6
x2 + 9 = 6x
x2  - 6x + 9 = 0
x2 - 2. x. 3 + 32 = 0
(x - 3)2 = 0
x - 3 = 0
x = 3
৪,৬৩৭.
একটি ধারার প্রথম সংখ্যাটি 2 এবং এরপরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি হলে ধারার 198 তম সংখ্যাটি কত?
  1. ক) 980
  2. খ) 790
  3. গ) .802
  4. ঘ) 806
ব্যাখ্যা
প্রথম পদ = 2
সাধারণ অন্তর = 4
সুতরাং, 198তম পদ
= 2 + (198 - 1) × 4
= 790
৪,৬৩৮.
যদি x + (1/x) = 4 হয়, তাহলে x4 + (1/x4) এর মান কত?
  1. 196
  2. 194
  3. 198
  4. 256
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + (1/x) = 4 হয়, তাহলে x4 + (1/x4) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + (1/x) = 4
⇒ (x + 1/x)2 = 42 [উভয় পাশে বর্গ করে]
⇒ x2 + 2 × x × (1/x) + 1/x2 = 16
⇒ x2 + (1/x2) = 16 - 2
⇒ x2 + (1/x2) = 14

আবার,
⇒ {x2 + (1/x2)}2 = 142
⇒ (x2)2 + 2 × x2 × (1/x2) + (1/x2)2 = 196
⇒ x4 + 2 + (1/x4) = 196
⇒ x4 + (1/x4) = 196 - 2
∴ x4 + (1/x4) = 194

৪,৬৩৯.
7 + 13 + 19 + 25 + ..... ধারাটির 21 তম পদ কোনটি?
  1. 127
  2. 172
  3. 169
  4. 196
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + ..... ধারাটির 21 তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= 7 + (21 - 1) × 6
= 7 + 20 × 6
= 127
৪,৬৪০.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে সপ্তম পদটি কত?
  1. 25
  2. 30
  3. 45
  4. 50
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 5 এবং তৃতীয় পদটি 30 হলে সপ্তম পদটি কত?

সমাধান:
 ধরি,
সমান্তর ধারার প্রথম পদ = a
এবং সাধারণ অন্তর = d

দেওয়া আছে,
সাধারণ অন্তর, d = 5
আমরা জানি,
n তম পদ = a + (n-1)d

এখন,
তৃতীয় পদ = a + (3 - 1) × 5
⇒ 30 = a + (2 × 5)
⇒ a + 10 = 30
⇒ a = 30 - 10
⇒ a = 20

∴ সপ্তম পদ = a + (7 - 1)d = 20 + (6 × 5) = (20 + 30) = 50
৪,৬৪১.
x + y = 7 এবং x - y = 3 হলে, xy/2 এর মান কত?
  1. 10
  2. 15
  3. 8
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং x - y = 3 হলে, xy/2 এর মান কত?

সমাধান
x + y = 7 
x - y = 3

আমরা জানি 
4xy  = (x + y)2 - (x - y)2
⇒ 4xy = 72 - 32
⇒ 4xy = 49 - 9
⇒ 4xy = 40
⇒ xy = 40/4
⇒ xy = 10
∴ xy/2 = 10/2 = 5
৪,৬৪২.
যে কোন সেট A, B, C এর ক্ষেত্রে (A∩B∩C)′ = ?
  1. ক) A′∩B′∩C′
  2. খ) A∩B∩C
  3. গ) A∪B∪C
  4. ঘ) A′∪B′∪C′
ব্যাখ্যা

ডিমরগানের উপপাদ্য অনুসারে,
(A∩B∩C)′ = A′∪B′∪C′

৪,৬৪৩.
(1/|2x - 1|) ≥ (1/7) অসমতাটির সমাধান-
  1. - 1  ≤ x ≤ 7
  2. - 3  ≤ x ≤ 4
  3. - 7  ≤ x ≤ 3
  4. - 2  ≤ x ≤ 7
ব্যাখ্যা
প্রশ্ন: (1/|2x - 1|) ≥ (1/7) অসমতাটির সমাধান-

সমাধান:
(1/|2x - 1|) ≥ (1/7)
⇒ |2x - 1| ≤ 7
⇒  - 7  ≤ 2x - 1 ≤ 7
⇒ - 7 + 1 ≤ 2x - 1 + 1 ≤ 7 + 1
⇒ - 6 ≤ 2x ≤ 8
⇒ - 6/2 ≤ 2x/2 ≤ 8/2
∴ - 3  ≤ x ≤ 4
৪,৬৪৪.
সার্বিক সেট U = {1, 2, 3, 4, 5}, A = {1, 2, 4}, B = {1, 3, 5} হলে, A′ ∩ B′ কত হবে?
  1. ক) φ
  2. খ) 0
  3. গ) {2,3, 5}
  4. ঘ) {2,3,4,5}
ব্যাখ্যা
A′ = U - A = {1, 2, 3, 4, 5} - {1, 2, 4} = {3, 5}
B′ = U - B = {1, 2, 3, 4, 5} - {1, 3, 5} = {2, 4}
A′ ∩ B′ = {3, 5} ∩ {2, 4} = φ
৪,৬৪৫.
2 + 4 + 8 + 16 +......... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 510 হলে n এর মান কত?
  1. 8
  2. 9
  3. 7
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 +......... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 510 হলে n এর মান কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি গুণোত্তর ধারা, যেখানে-
প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 4/2 = 2

গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি,
Sn ​= a(rn−1)/(r−1​)

প্রশ্ন অনুসারে,
⇒ Sn = 510
⇒ 2(2n −1)/(2 - 1) = 510
⇒ 2n −1 = 510/2
⇒ 2n −1 = 255
⇒ 2n = 255 + 1
⇒ 2n = 256
⇒ 2n = 28
∴ n = 8
৪,৬৪৬.
কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে; ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?
  1. ১০ জন
  2. ১১ জন
  3. ১৩ জন
  4. ১৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে; ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?

সমাধান:
শুধু গান অথবা শুধু কবিতা অথবা উভয়টিই পছন্দ করে = (৫৩ - ১০) জন = ৪৩ জন 
৩৬ জন গান পছন্দ করে,
∴ শুধু কবিতা পছন্দ করে = (৪৩ - ৩৬) জন = ৭ জন 
কিন্তু মোট কবিতা পছন্দ করে ১৮ জন, 
∴ গান ও কবিতা উভয়টিই পছন্দ করে = (১৮-৭) জন = ১১ জন 

∴ দুটোই পছন্দ করে = ১১ জন।
৪,৬৪৭.
loga√243 = 5/2 হয়, তবে a এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: loga√243 = 5/2 হয়, তবে a এর মান কত?

সমাধান:
loga√243 = 5/2
⇒ a(5/2) = √243
⇒ (a5/2)2 = (√243)2
⇒ a5 = 243
⇒ a5 = 35
∴ a = 3
৪,৬৪৮.
4x2 + 4xy - 2y - 1 এর একটি উৎপাদক-
  1. ক) 2x - 1
  2. খ) 2x + 1
  3. গ) 2x - 2y + 1
  4. ঘ) 2x - 2y - 1
ব্যাখ্যা

4x2 + 4xy - 2y - 1
= (2x)2 - 12 + 2y(2x - 1)
= (2x + 1)(2x - 1) + 2y(2x - 1)
= (2x - 1)(2x + 2y + 1)

৪,৬৪৯.
10 - 2x ≥ x - 2 অসমতার সমাধান কোনটি?
  1. (- ∞, 4]
  2. (4, ∞]
  3. [4, ∞)
  4. (- ∞, - 4)
ব্যাখ্যা

প্রশ্ন: 10 - 2x ≥ x - 2 অসমতার সমাধান কোনটি?

সমাধান:
10 - 2x ≥ x - 2
⇒ - 2x - x ≥ - 2 - 10
⇒ - 3x ≥ - 12
∴ x ≤ 4 [কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়]

ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, 4]

(- ∞, 4] বলতে বোঝায় যে, 4 বা তার চেয়ে ছোট সব বাস্তব সংখ্যা এই সমাধানের অন্তর্ভুক্ত।

৪,৬৫০.
x4 ÷ x6 × x2 = ?
  1. 4/3
  2. x
  3. 1
ব্যাখ্যা

প্রশ্ন: x4 ÷ x6 × x2 = ?

সমাধান:
x4 ÷ x6 × x2
= x4 - 6 × x2 (ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়)
= x-2 × x2
= x-2 + 2 (গুণ থাকলে পাওয়ার যোগ হয়)
= x
= 1

৪,৬৫১.
x2 - 2x - 15 > 0 এর সমাধান সেট কোনটি?
  1. S = {x : x > 5 অথবা x > 3} 
  2. S = {x : x > 5 অথবা x < - 3} 
  3. S = {x : x > 5 অথবা x > - 3}
  4. S = {x : x > 5 অথবা x < 3}
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 2x - 15 > 0 এর সমাধান সেট কোনটি? 

সমাধান: 
x2 - 2x - 15 > 0
⇒ x2 - 5x + 3x - 15 > 0
⇒ x(x - 5) + 3(x - 5) > 0
⇒ (x - 5)(x + 3) > 0 ............... (1) 

(1) সত্য হবে যদি (x - 5), (x + 3) উভয়েই ধনাত্মক হয়।
x - 5 > 0
∴ x > 5

এবং
x + 3 > 0
∴ x > - 3

আবার, 
(1) সত্য হবে যদি (x - 5), (x + 3) উভয়েই ঋণাত্মক হয়।
x - 5 < 0
∴ x < 5
এবং
x + 3 < 0
∴ x < - 3
কিন্তু, 
- 3 < x < 5 এর জন্য 
(x - 5)(x + 3) এর মান ঋণাত্মক হয় যা গ্রহণযোগ্য নয়। 
∴ x এর সঠিক মান হবে x > 5 অথবা x < - 3

∴ নির্ণেয় সেট S = {x : x > 5 অথবা x < - 3} । 

৪,৬৫২.
(1/।3x - 5।) > 2 অসমতার সমাধান হলো- 
  1. 1/2 < x < 11/3
  2. 2/3 < x < 6/11
  3. 3/2 < x < 11/6
  4. - 3/2 < x < 11/6
ব্যাখ্যা
ধনাত্মক চিহ্ন ধরে পাই.
(1/3x - 5) > 2
3x - 5 < 1/2
6x - 10 < 1
6x - 10 + 10 < 1 + 10 
6x < 11
6x/6 < 11/6
x < 11/6

ঋনাত্মক চিহ্ন ধরে পাই.
- (1/3x - 5) > 2
- (3x - 5) < 1/2
- (6x - 10) < 1
- 6x + 10 < 1 
- 6x + 10 - 10 < 1 - 10 
- 6x < - 9
- x < - 3/2
x > 3/2 
3/2 < x 

আবার,
3x - 5 = 0 
x = 5/3 হলে অসমতাটি অনির্ণেয়   x ≠ 5/3 

নির্ণেয় সমাধান 3/2 < x < 11/6
৪,৬৫৩.
2 এর 4 ভিত্তিক লগারিদম কত?
  1. 1
  2. 2
  3. 1/2
  4. - 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 2 এর 4 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
2 এর 4 ভিত্তিক লগারিদম = log42
= log441/2
= 1/2log44
= 1/2 .1 
= 1/2 
৪,৬৫৪.
যদি (x - y)2 = 1 এবং xy = 12 হয়, তবে x2 + y2 =কত?
  1. 20
  2. 18
  3. 25
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - y)2 = 1 এবং xy = 12 হয়, তবে x2 + y2 =কত?

সমাধান: 
দেওয়া আছে, 
(x - y)2 = 1
এবং
xy = 12

এখন, 
(x - y)2 = 1
বা, x2 + y2 - 2xy = 1 
বা, x2 + y2 - (2 × 12) = 1
বা, x2 + y2 - 24 = 1 
বা, x2 + y2 = 1 + 24
∴ x2 + y2 = 25
৪,৬৫৫.
7, 8, 9, 8, 6, 5, 8, 7 উপাত্তসমূহের মধ্যক কত?
  1. ক) 7
  2. খ) 7.5
  3. গ) 8
  4. ঘ) 8.5
ব্যাখ্যা
প্রশ্ন: 7, 8, 9, 8, 6, 5, 8, 7 উপাত্তসমূহের মধ্যক কত?

সমাধান: 
উপাত্তগুলো সাজিয়ে  পাই: 5, 6, 7, 7, 8, 8, 8, 9
উপাত্তের সংখ্যা 8টি। যা জোড় সংখ্যা। 

∴ মধ্যক = {(8/2) তম পদ + (8/2 + 1) তম পদ}/2
= (4 তম পদ + 5 তম পদ)/2
= (7 + 8)/2
= 15/2
= 7.5 
৪,৬৫৬.
যদি দু’টি ঘটনার মধ্যে কোন সাধারণ বিন্দু না থাকে তবে ঘটনা দু’টিকে কি ধরনের ঘটনা বলে?
  1. ক) বর্জনশীল
  2. খ) অবর্জনশীল
  3. গ) স্বাধীন
  4. ঘ) অধীন
ব্যাখ্যা
দু’টি ঘটনার মধ্যে কোন সাধারণ বিন্দু না থাকলে ঘটনা দু’টিকে বর্জনশীল ঘটনা বলে।
৪,৬৫৭.
p2 + q2 = 6 এবং p - 1 = √2 হলে, q + 1 এর মান কত?
  1. 2
  2. 1 - √2
  3. √2 - 1
  4. √2
ব্যাখ্যা

প্রশ্ন: p2 + q2 = 6 এবং p - 1 = √2 হলে, q + 1 এর মান কত?

সমাধান:
p - 1 = √2
⇒ p = 1 + √2

p2 + q2 = 6
⇒ (1 + √2)2 + q2 = 6
⇒ 1 +  2√2 + 2 + q2 = 6
⇒ 3 + 2√2 + q2 = 6
⇒ q2 = 3 - 2√2
⇒ q2 = 2 -  2√2 + 1
⇒ q2 = (√2)2 -  2√2 + 12
⇒ q2 = (√2  - 1)2
⇒ q = √2 - 1
∴ q + 1 = √2

৪,৬৫৮.
যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7} এবং B = {2, 4, 6} হয়, তবে (B')' = ?
  1. {1, 3, 5, 7}
  2. {2, 4, 7}
  3. ø
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: যদি U = {1, 2, 3, 4, 5, 6, 7} এবং B = {2, 4, 6} হয়, তবে (B')' = ?

সমাধান:
দেওয়া আছে, U = {1, 2, 3, 4, 5, 6, 7} এবং B = {2, 4, 6}

B' = U - B = {1, 2, 3, 4, 5, 6, 7} - {2, 4, 6} = {1, 3, 5, 7}

এখন,
(B')' = U - B'
= {1, 2, 3, 4, 5, 6, 7} - {1, 3, 5, 7}
= {2, 4, 6}

∴ (B')' = {2, 4, 6} = B

বি: দ্র: (B')' = B, অর্থাৎ কোনো সেটের ডাবল পরিপূরক সেই সেট নিজেই হয়।

৪,৬৫৯.
log3∛3 = ?
  1. ক) 1/2
  2. খ) 3/2
  3. গ) 3
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: log3∛3 = ?

সমাধান: 
log3∛3
= log331/3
= 1/3 log33
= 1/3 [logaa = 1]
৪,৬৬০.
একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 105 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?
  1. 10
  2. 12
  3. 15
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 105 হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক ছিল?

সমাধান: 
মনে করি,
ঐ অনুষ্ঠানে n সংখ্যক লোক উপস্থিত ছিল।
প্রশ্নানুসারে, 
nC2 = 105
⇒ n(n - 1)/2 = 105
⇒ n(n - 1) = 210
⇒ n2 - n - 210= 0
⇒ n2 - 15n + 14n - 210 = 0
⇒ n(n - 15) + 14(n - 15) = 0
⇒ (n + 14)(n - 15) = 0

n = 15 কিন্তু n এর মান - 14 গ্রহণযোগ্য নয়। [কারণ n এর মান ঋণাত্মক]
সুতরাং ঐ অনুষ্ঠানে 15 জন লোক ছিল।
৪,৬৬১.
35x2 + 109x + 60 = ?
  1. (7x + 12)(5x + 5)
  2. (5x + 12)(7x + 5)
  3. (7x + 3)(5x + 4)
  4. (5x + 4 )(7x +15)
ব্যাখ্যা
সমাধান :
35x2 + 109x + 60
= 35x2 + 25x + 84x + 60
= 5x( 7x + 5) + 12(7x + 5 )
= ( 5x + 12)(7x + 5 )

[এই ক্ষেত্রে অপশন গুলো গুন করে চেক করলে দ্রুত সমাধান করা যায়।]
৪,৬৬২.
an = 1 হলে n = ?
  1. -1
  2. 0
  3. 2
  4. 1/2
ব্যাখ্যা

a0 = 1
∴ n = 0

৪,৬৬৩.
দুটি সংখ্যার যোগফল 24 এবং তাদের গুণফল 108 হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) 18
  2. খ) 12
  3. গ) 10
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল 24 এবং তাদের গুণফল 108 হলে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, x + y = 24
২য় শর্তমতে, xy = 108

আমরা জানি,
(x - y)2 = (x + y)2- 4xy
⇒ (x - y)2 = (24)2- 4 × 108
⇒ (x - y)2 = 576 - 432
⇒ (x - y)2 =144
∴ x - y = 12
এখন, (x + y) + (x - y) = 24 + 12
⇒ 2x = 36
∴ x = 18

আবার,
x - y = 24
⇒ 18 - y = 24
∴ y = 6
অর্থাৎ, বড় সংখ্যাটি 18
৪,৬৬৪.
নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 - 9x + 20 = 0}
  1. {3, 3}
  2. {4, 5}
  3. {5, 3}
  4. {4, - 5}
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 - 9x + 20 = 0} 

সমাধান: 
x2 - 9x + 20 = 0
⇒ x2 - 4x - 5x + 20 = 0
⇒ x(x - 4) - 5(x - 4) = 0
⇒ (x - 4)(x - 5)
∴ x = 4, 5
যেহেতু x একটি স্বাভাবিক সংখ্যা, এবং 4 ও 5 উভয়ই স্বাভাবিক সংখ্যা, তাই,

∴ নির্ণেয় সেট = {4, 5}
৪,৬৬৫.
2a2 - 9a - 35 এবং a2 - 4a - 21 এর সাধারণ উৎপাদক কোনটি?
  1. (a + 3)
  2. (2a + 5)
  3. (3a - 2)
  4. (a - 7)
ব্যাখ্যা

প্রশ্ন: 2a2 - 9a - 35 এবং a2 - 4a - 21 এর সাধারণ উৎপাদক কোনটি?

সমাধান:
2a2 - 9a - 35 
= 2a - 14a + 5a - 35
= 2a(a - 7) + 5(a - 7)
= (a - 7)(2a + 5)

a2 - 4a - 21
= a2 - 7a + 3a - 21
= a(a - 7) + 3(a - 7)
= (a - 7)(a + 3)

৪,৬৬৬.
x2 + y2 = ১৩ এবং xy = ৬ হলে x,y এর মান যথাক্রমে -
  1. ক) (৩, -২)
  2. খ) (-৩, -২)
  3. গ) (-৩, ২)
  4. ঘ) (৬, ১)
ব্যাখ্যা

(x2 + y2)2 = (x2 - y2)2 + ৪ . x2 . y2
⇒ ১৩ = (x2 - y2)2 + ৪.৬
⇒ (x2 - y2)2 = ১৬৯ - ১৪৪
= ২৫
∴ x2 - y2 = 5

∴ x2 - y2 = ৫ …… (১)
x2 + y2 = ১৩ …… (২)

(১) নং + (২) নং দ্বারা পাই,
2x2 = ১৮
বা, x2 = ৯
∴ x = ±৩

(২) নং - (১)নং দ্বারা পাই,
2y2 = ৮
বা, y2 = ৪
∴ y = ±২
∴ xy > 0

∴ x, y একই চিহ্ন বিশিষ্ট হবে।

৪,৬৬৭.
একটি সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, তার প্রথম 23 পদের সমষ্টি কত?
  1. 1771
  2. 1176
  3. 1110
  4. 1875
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার 12 তম পদ 77 হলে, তার প্রথম 23 পদের সমষ্টি কত?

সমাধান:
মনেকরি,
ধারাটি প্রথম পদ a
সাধারণ অন্তর d
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 12 তম পদ = a + (12 - 1)d
= a + 11d

প্রশ্নমতে,
a + 11d = 77

আমরা জানি,
n তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
∴ প্রথম 23টি পদের সমষ্টি = (23/2){2a + (23 - 1)d}
= (23/2)(2a + 22d)
= (23/2) × 2(a + 11d)
= 23 × (a + 11d)
= 23 × 77
= 1771

৪,৬৬৮.
ab + bc + ca = 8 এবং a2 + b2 + c2 = 9 হলে, a + b + c = কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: ab + bc + ca = 8 এবং a2 + b2 + c2 = 9 হলে, a + b + c = কত?

সমাধান:
আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca
⇒ (a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ (a + b + c)2 = 9 + (2 × 8)
⇒ (a + b + c)2 = 9 + 16
⇒ (a + b + c)2 = 25
∴ a + b + c = 5
৪,৬৬৯.
2x - 2/x = 3 হলে 8(x3 - 1/x3) এর মান কত?
  1. ক) 60
  2. খ) 64
  3. গ) 63
  4. ঘ) 69
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - 2/x = 3 হলে 8(x3 - 1/x3) এর মান কত?

সমাধান:
2x - 2/x = 3
2(x-  1/x) = 3
x - 1/x = 3/2

8(x3 - 1/x3) = 8{(x - 1/x)3 + 3.x.(1/x)(x - 1/x)}
= 8{(3/2)3 + 3(3/2)}
= 8{(27/8) + (9/2) }
= 8{(27 + 36)/8}
= 8 × (63/8)
= 63
৪,৬৭০.
একজন ব্যক্তি তার 4 জন বন্ধুকে কত উপায়ে দাওয়াত দিতে পারবেন? 
  1. ক) 14
  2. খ) 4
  3. গ) 15
  4. ঘ) 24
ব্যাখ্যা
দাওয়াত দিতে পারবে = 4C1 +4C2 + 4C3 + 4C4  
                                 = 4 + 6 + 4 + 1 = 15
৪,৬৭১.
A = {2, 3, 4}, B = {a, b, c} এবং C = {b, c, d} হলে, A × (B ∪ C) এর উপাদান সংখ্যা কয়টি?
  1. 16 টি
  2. 12 টি
  3. 8 টি
  4. 10 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {2, 3, 4}, B = {a, b, c} এবং C = {b, c, d} হলে, A × (B ∪ C) এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
দেওয়া আছে,
A = {2, 3, 4}, B = {a, b, c} এবং C = {b, c, d}

এখন,
B U C = {a, b, c} U {b, c, d} = {a, b, c, d}

এখানে,
A সেটের উপাদান সংখ্যা = 3
B ∪ C সেটের উপাদান সংখ্যা = 4

অতএব, A × (B ∪ C) এর উপাদান সংখ্যা = 3 × 4 = 12 টি

A × (B ∪ C) এর উপাদানগুলো,
{​(2, a), (2, b), (2, c), (2, d), (3, a), (3, b), (3, c), (3, d), (4, a), (4, b), (4, c), (4, d)​} = 12 টি
৪,৬৭২.
A = {7, 14, 21, 28} সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. ক) A = {x:x, 7 এর গুণনীয়ক এবং 0 < x < 28}
  2. খ) A = {x:x, 7 এর গুনিতক এবং 0 < x < 28}
  3. গ) A = {x:x, 7 এর গুণনীয়ক এবং 0 < x ≤ 28}
  4. ঘ) A = {x:x, 7 এর গুনিতক এবং 0 < x ≤ 28}
ব্যাখ্যা
যেহেতু A = {7, 14, 21, 28} অর্থাৎ এখানে x , 7 এর গুনিতক। সুতরাং A = {x:x, 7 এর গুনিতক এবং 0 < x ≤ 28}
৪,৬৭৩.
x + 4/x = 4 হলে, x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
x + 4/x = 4
বা, (x2 + 4)/x = 4
বা, x2 + 4 = 4x
বা, x2 - 4x + 4 = 0
বা, x2 - 2.2x.1 - 22 = 0
বা, (x - 2)2 = 0
বা, x = 2
৪,৬৭৪.
এক ব্যাক্তি 240 টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখল যে, যদি সে একটি পেন্সিল বেশি পেত তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য 1 টাকা কম হত। ঐ ব্যাক্তি কতটি পেন্সিল কিনেছিল?
  1. ক) 13 টি
  2. খ) 14 টি
  3. গ) 15 টি
  4. ঘ) 16 টি
ব্যাখ্যা
ধরি 
কলম ক্রয় করেছিলো x টি 

প্রশ্নমতে, 
(240/x) - {240/(x + 1)} = 1
(240x + 240 - 240x)/{x(x + 1)} = 1 
240/(x2 + x) = 1 
240 = x2 + x
x2 + x - 240 = 0 
x2 + 16x - 15x - 240 = 0 
x(x + 16) - 15(x + 16) = 0
(x + 16)(x - 15) = 0

হয়
x - 15 = 0
x = 15 

অথবা
x + 16 = 0
x = - 16 [কলমের সংখ্যা ঋণাত্মক হতে পারে না]

কলম ক্রয় করেছিলো 15 টি
৪,৬৭৫.
EQUITY শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণ গুলো একত্রে থাকবে? 
  1. 24
  2. 96
  3. 120
  4. 144
ব্যাখ্যা
প্রশ্ন: EQUITY শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণ গুলো একত্রে থাকবে? 

সমাধান: 
EQUITY শব্দটিতে মোট অক্ষর আছে = 6 টি যাদের মধ্যে 3 টি (E, U, I) স্বরবর্ণ এবং বাকী 3 টি ব্যাঞ্জনবর্ণ। 
∴ স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে সাজানোর উপায় = 4!
= 24 
আবার, 
স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় = 3! উপায়ে
= 6 উপায়ে 

∴ সাজানোর মোট উপায় = (24 × 6)
= 144  ।
৪,৬৭৬.
2(a + b + c) = 18 এবং ab + bc + ca = 31 হলে a2 + b2 + c2 এর মান কত?
  1. 15
  2. 17
  3. 19
  4. 21
ব্যাখ্যা
প্রশ্ন: 2(a + b + c) = 18 এবং ab + bc + ca = 31 হলে a2 + b2 + c2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2(a + b + c) = 18
∴ a + b + c = 9
ab + bc + ca = 31 

আমরা জানি, 
a2 + b2 + c2 = (a + b + c)2 - 2(ab + bc + ca)
= 92 - (2 × 31)
= 81 - 62
= 19
৪,৬৭৭.
(x2 + 1)2 = 3x2 হলে, x3 +(1/x3) এর মান কত?
  1. ক) √3
  2. খ) 3√3
  3. গ) -√3
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: (x2 + 1)2 = 3x2 হলে, x3 +(1/x3) এর মান কত?

সমাধান
দেওয়া আছে,
(x2 + 1)2 = 3x2
বা, x2 + 1 = √3.x
বা, (x2 + 1)/x = √3
∴ x + (1/x) = √3

∴ প্রদত্ত রাশি = x3 +(1/x3
= {x + (1/x)}3 - 3.x.1/x {x + (1/x)}
= (√3)3 - 3. √3 
= 3√3 - 3√3
= 0 
৪,৬৭৮.
a2 + 6a + 8 - y2 + 2y এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো-
  1. (a - y + 2)(a - y - 4)
  2. (a + y - 2)(a + y + 4)
  3. (a - y + 2)(a - y + 4)
  4. (a + y + 2)(a - y + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 6a + 8 - y2 + 2y এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ হলো- 
 
সমাধান:
a2 + 6a + 8 - y2 + 2y 
= a2 + 2.a.3 + 32 - y2 + 2y - 1
= (a + 3)2 - (y2 - 2.y.1 + 12)
= (a + 3)2 - (y - 1)2
= {(a + 3) + (y - 1)}{(a + 3) - (y - 1)}
= (a + 3 + y  - 1)(a + 3 - y + 1)
= (a + y + 2)(a - y + 4)
৪,৬৭৯.
একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? 
  1. 12
  2. 15
  3. 18
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে 1 বার করে খেলবে। প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে? 

সমাধান: 
একবার খেলার জন্য প্রতিযোগী প্রয়োজন = 2 জন 
∴ 6 জন প্রতিযোগীর মধ্যে মোট খেলা = 6C2 
= (6 × 5)/(2 × 1) 
= 15
৪,৬৮০.
বাক্সে ৭টি লাল, ৯টি কালো এবং ৬টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলো। বলটি সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ১১/১৩ 
  2. ১/৮ 
  3. ৩/১১ 
  4. ১৩/২২
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ৭টি লাল, ৯টি কালো এবং ৬টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলো। বলটি সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দেওয়া আছে, 
বাক্সে লাল আছে = ৭টি 
বাক্সে  কালো আছে = ৯টি 
সাদা বল আছে = ৬টি 

∴ মোট বল = (৭ + ৯ + ৬)টি  = ২২ টি 

বলটি সাদা হওয়ার সম্ভাবনা = ৬/২২ = ৩/১১  
বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৭/২২

∴ বলটি সাদা বা লাল হওয়ার সম্ভাবনা  = (৩/১১) + (৭/২২)
= (৬ + ৭)/২২
= ১৩/২২

সুতরাং, বলটি সাদা বা লাল হওয়ার সম্ভাবনা ১৩/২২।

৪,৬৮১.
মা থেকে মেয়ে ২০ বছরের ছোট। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত?
  1. 10 বছর
  2. 11 বছর
  3. 12 বছর
  4. 13 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মা থেকে মেয়ে 20 বছরের ছোট। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 56 বছর হলে, মেয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
মেয়ের বর্তমান বয়স = x বছর
মায়ের বর্তমান বয়স = x + 20 বছর

∴ 5 বছর পর মেয়ের বয়স = x + 5 বছর
∴ 5 বছর পর মায়ের বয়স = x + 5 + 20 বছর

প্রশ্নমতে,
(x + 5) + (x + 5 + 20) = 56
বা, 2x + 30 = 56
বা, 2x = 56 - 30
বা, x = 26/2
বা, x = 13

∴ মেয়ের বর্তমান বয়স = 13 বছর
৪,৬৮২.
a + (1/a) = 4 হলে, a6 + (1/a6) এর মান কত?
  1. 2702
  2. 2704
  3. 2715
  4. 2724
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 4 হলে, a6 + (1/a6) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/a) = 4

∴ প্রদত্ত রাশি = a6 + (1/a6)
= (a3)2 + (1/a3)2
= {a3 + (1/a3)}2 - 2 · a3 · (1/a3)
= [{a + (1/a)}3 - 3 · a · (1/a){a + (1/a)}]2 - 2
= {(4)3 - 3 · 4}2 - 2
= (64 - 12)2 - 2
= (52)2 - 2
= 2704 - 2
= 2702
৪,৬৮৩.
√2 + √8 + √18 + √32 +......... ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করুন।
  1. ক) 42√2
  2. খ) 32√2
  3. গ) 36√2
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: √2 + √8 + √18 + √32 +......... ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করুন।
  
সমাধান:
√2 + √8 + √18 + √32 +.........
= √2 + 2√2 + 3√2 + 4√2 +.........

এটি একটি সমান্তর ধারা, যার
প্রথম পদ, n = √2
সাধারণ অন্তর, d = 2√2 - √2 = √2
পদ সংখ্যা, n = 8

আমরা জানি,
সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (8/2){2√2 + (8 - 1).√2}
= 4 × (2√2 + 7√2)
= 4× 9√2
= 36√2
৪,৬৮৪.
200 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 120 জন ইংরেজিতে, 100 জন বিজ্ঞানে এবং 80 জন উভয় বিষয়ে পাশ করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?
  1. 40 জন
  2. 70 জন
  3. 50 জন
  4. 60 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 200 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 120 জন ইংরেজিতে, 100 জন বিজ্ঞানে এবং 80 জন উভয় বিষয়ে পাশ করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?

সমাধান:
মোট পরীক্ষার্থীর সংখ্যা, n(S) = 200
ইংরেজিতে পাশ, n(E) = 120
বিজ্ঞানে পাশ, n(Sci) = 100
ইংরেজি ও বিজ্ঞানে পাশ, n (E ∩ Sci) = 80

এখন, n(E) + n(Sci) - n(E ∩ Sci) + n(E ∩ Sci)' = n(S)
⇒ 120 + 100 - 80 + n(E ∩ Sci)' = 200
⇒ 140 + n(E ∩ Sci)' = 200
⇒ n(E ∩ Sci)' = 200 - 140
⇒ n(E ∩ Sci)' = 60

উভয় বিষয়ে ফেল করে 60 জন।
৪,৬৮৫.
20 থেকে 30 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/3
  2. 4/11
  3. 5/11
  4. 3/10
ব্যাখ্যা
প্রশ্ন: 20 থেকে 30 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা = 23, 29 = 2 টি
আবার, 20 থেকে 30 পর্যন্ত 5 এর গুণিতক সংখ্যা = 20, 25, 30 = 3 টি
20 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা = 11 টি
মৌলিক সংখ্যা অথবা 5 এর গুণিতক সংখ্যা = (2 + 3) টি = 5টি

∴ মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা = 5/11
৪,৬৮৬.
৫, ৯, ১৩, ১৭,.......... ধারাটিতে কত তম পদ ১৬৫?
  1. ৪১
  2. ৩৮
  3. ৪৫
  4. ৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৩, ১৭,.......... ধারাটিতে কত তম পদ ১৬৫?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা। যার
প্রথম পদ, a = ৫
সাধারণ পার্থক্য, d = ৯ - ৫ = ৪

আমরা জানি,
n তম পদ = a + (n - ১) × d

প্রশ্নমতে,
⇒ a + (n - ১) × d = ১৬৫
⇒ ৫ + (n - ১) × ৪ = ১৬৫
⇒ ৫ + ৪n - ৪ = ১৬৫
⇒ ৪n = ১৬৫ - ১
⇒ ৪n = ১৬৪
⇒ n = ১৬৪/৪
⇒ n = ৪১

∴ ১৬৫ হল ধারাটির ৪১তম পদ
৪,৬৮৭.
12 + 22 + 32 + ..... + 92 = কত?
  1. ক) 285
  2. খ) 2025
  3. গ) 45
  4. ঘ) 300
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + ..... + 92 = কত? 

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {n(n+1)(2n+1)}/6

∴ 9টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি = {9(9 + 1)(2× 9 +1)}/6
= {9 × 10 × 19}/6
= 1710/6
= 285
৪,৬৮৮.
হলে, x এর মান কত?
  1. a/b
  2. 1/ab
  3. a
  4. ab
ব্যাখ্যা
প্রশ্ন: হলে, x এর মান কত?

সমাধান:
(x/a) + a = (x/b) + b
বা, (x/a) - (x/b) = b - a
বা, (bx - ax)/ab = b - a
বা, bx - ax = ab(b - a)
বা, x(b - a) = ab(b - a)
বা, x = ab(b - a)/(b - a)
∴ x = ab
৪,৬৮৯.
দু’টি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের ১/৩ অংশ। সংখ্যা দু’টির অনুপাত কত?
  1. ২ঃ১
  2. ৩ঃ১
  3. ১ঃ৩
  4. ১ঃ৪
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দু’টি x, y
শর্তমতে,
x - y = ১/৩ (x+y)
বা, ৩x - ৩y = x+y
বা, ২x = ৪y
বা, x/y = ৪/২
∴ x : y = ২ঃ১
৪,৬৯০.
a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত?
  1. 17
  2. 23
  3. 26
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 29 হলে ab + bc + ca এর মান কত?

সমাধান:
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
বা, 92 = 29 +  2(ab + bc + ca)
বা, 81 = 29 +  2(ab + bc + ca)
বা, 2(ab + bc + ca) = 81 - 29
বা, 2(ab + bc + ca) = 52
∴ (ab + bc + ca) = 26
৪,৬৯১.
x2 + y + 3 = 0 সমীকরণটি নিম্নের কোনটি নির্দেশ করে?
  1. ক) বৃত্ত
  2. খ) প্যারাবোলা
  3. গ) উপবৃত্ত
  4. ঘ) গোলক
ব্যাখ্যা

x2 + y + 3 = 0
বা, 1.x2 + 1.y + 3 = 0
বা, 0 = x2.12 + y.1 + 3 
এখানে, y = 0, a = x2 , b = y, x = 1, ধরলে আমরা পরিবৃত্ত বা প্যারাবোলার সমীকরণ পাই,
y = ax2 + bx + c 

উল্লেখ্য,
পরিবৃত্ত: তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দুগামী (শীর্ষ) বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।

৪,৬৯২.
10 ≥ a + 5, a এর কোন মানের জন্য অসমতাটিকে সঠিক বলা যাবে না?
  1. 5
  2. 6
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 10 ≥ a + 5, a এর কোন মানের জন্য অসমতাটিকে সঠিক বলা যাবে না?

সমাধান:
10 ≥ a + 5
বা, 10 - 5 ≥ a
বা, 5 ≥ a
∴ a ≤ 5 

a এর মান 5 এর চেয়ে বড় হবে না, কিন্তু 5 এবং 5 এর সকল ছোট মান হতে পারবে।
৪,৬৯৩.
একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল হচ্ছে:
  1. 110
  2. 130
  3. 150
  4. 180
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমান্তর ধারার চতুর্থ ও দ্বাদশ পদের যোগফল ২০। তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল হচ্ছে:

সমাধান:
ধরি,
প্রথম পদ a এবং
সাধারন অন্তর d

চতুর্থ পদ = a + (4 - 1)d
= a + 3d 

দ্বাদশ পদ = a + (12 - 1)d
= a + 11d

a + 3d + a + 11d = 20
2a + 14d = 20

তাহলে প্রথম ১৫ টি পদের যোগফল, S15=15/2{2a + (15 - 1)d}
= 15/2{2a + 14d}
= 15 × 20/2
= 150

৪,৬৯৪.
6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি-
  1. মূলদ্বয় বাস্তব ও সমান
  2. মূলদ্বয় অবাস্তব ও অসমান
  3. মূলদ্বয় অবাস্তব ও সমান
  4. মূলদ্বয় বাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি-
 
সমাধান:
6x2 - 7x - 4 = 0 
এখানে,
a = x2 এর সহগ = 6
b = x এর সহগ = - 7
c = ধ্রুবক = - 4

নিশ্চায়ক = b2 - 4ac
= (- 7)2 - 4. 6. (- 4)
= 49 + 96
= 145 > 0
নিশ্চায়ক ধনাত্মক হলে, মূল দুইটি বাস্তব ও অসমান হবে।
∴ মূলদ্বয় বাস্তব ও অসমান
৪,৬৯৫.
A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে A ∩ B = কত?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 4, 5, 7, 9}
  3. {}
  4. {5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : 2 < x ≤ 8}, B = {x ∈ N : x বিজোড় এবং x ≤ 9} হলে A ∩ B = কত?

সমাধান:
A = {3, 4, 5, 6, 7, 8}
B = {1, 3, 5, 7, 9}

A ∩ B = {3, 4, 5, 6, 7, 8} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}
৪,৬৯৬.
(19)12 × (19)8 ÷ (19)4 = (19)?
  1. 16
  2. 14
  3. 10
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: (19)12 × (19)8 ÷ (19)4 = (19)?

সমাধান:
(19)12 × (19)8 ÷ (19)4
= (19)12 + 8/194 = (19)?
= 1920/194 = (19)?
= 1920 - 4 = (19)?
= 1916= (19)?
? = 16
৪,৬৯৭.
x + y = 7 এবং xy = 12 হলে x2 + y2 + 3xy = কত?
  1. 37
  2. 41
  3. 51
  4. 61
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 12 হলে x2 + y2 + 3xy = কত?

সমাধান: 
দেয়া আছে, 
x + y = 7 
xy = 12 

x2 + y2 + 3xy = (x + y)2 - 2xy + 3xy 
= (x + y)2 + xy
= 72 + 12
= 49 + 12
= 61
৪,৬৯৮.
- 3 < 2x - 1 < 7 কে পরমমান চিহ্নের সাহায্য়ে প্রকাশ করলে হবে - 
  1. ক) ।2x + 1। < 5 
  2. খ) ।2x + 3। < 5 
  3. গ) ।2x - 1। < 5 
  4. ঘ) ।2x - 3। < 5 
ব্যাখ্যা
এখানে,
(- 3 + 7)/ 2 = 4/2 = 2

- 3 < 2x - 1 < 7
- 3 -  2 < 2x - 1 -  2 < 7 - 2
- 5 < 2x - 3 < 5 
।2x - 3। < 5 
৪,৬৯৯.
2x3 + 12x2 - 8x - 18 রাশিটির উৎপাদক কোনটি?
  1. (2x2 + 10x + 18)
  2. (2x2 - 10x - 18)
  3. (2x2 - 10x + 18)
  4. (2x2 + 10x - 18)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x3 + 12x2 - 8x - 18 রাশিটির উৎপাদক কোনটি?

সমাধান: 
ধরি,
f(x) = 2x3 + 12x2 - 8x - 18
∴f(-1) = - 2 + 12 + 8 -18
= 0

∴(x + 1), f(x) এর একটি উৎপাদক।

প্রদত্ত রাশি,
2x3 + 12x2 - 8x - 18
= 2x3 + 2x2 + 10x2 + 10x - 18x - 18
= 2x2(x + 1) + 10x(x + 1) - 18(x + 1)
= (x + 1)(2x2 + 10x - 18)
৪,৭০০.
একটি বাক্সে 6টি সাদা এবং 7টি লাল বল আছে, নিরপেক্ষ ভাবে দু’টি বল উঠালে দু’টি ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 6/13
  2. খ) 7/13
  3. গ) 8/13
  4. ঘ) 1
ব্যাখ্যা

মোট বল = 6 + 7 = 13
∴ একটি সাদা ও একটি লাল হওয়ার সম্ভাবনা = (6/13 × 7/12) + (7/13 × 6/12)
= 7/(2 × 13) + 7/(2 × 13)
= 7/13