বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ২২ / ২০১ · ২,১০১২,২০০ / ২০,২০৭

২,১০১.
2x2 - 8x + 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. অবাস্তব ও অসমান
  2. মূলদ ও অসমান
  3. বাস্তব ও সমান
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 8x + 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
2x2 - 8x + 6 = 0 সমীকরণ ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 2, b = - 8, c = 6

আমরা জানি,
নিশ্চায়ক = b2 - 4ac
= (- 8)2 - 4 × 2 × 6
= 64 - 48
= 16 > 0

যেহেতু, b2 - 4ac > 0 হলে মূলদ্বয় বাস্তব ও অসমান।

• দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
২,১০২.
শামীম 3 টাকা দরে x টি কলম এবং 6 টাকা দরে (x + 2) টি খাতা কিনেছে। মোট ক্রয়মূল্য অনুর্দ্ধ 93 টাকা হলে, সে সর্বাধিক কয়টি কলম কিনেছে? 
  1. 15 টি
  2. 9 টি
  3. 10 টি
  4. 12 টি
ব্যাখ্যা

প্রশ্ন: শামীম 3 টাকা দরে x টি কলম এবং 6 টাকা দরে (x + 2) টি খাতা কিনেছে। মোট ক্রয়মূল্য অনুর্দ্ধ 93 টাকা হলে, সে সর্বাধিক কয়টি কলম কিনেছে? 

সমাধান: 
x টি কলমের ক্রয়মূল্য = 3x টাকা
আবার, (x + 2) টি খাতার ক্রয়মূল্য = 6(x + 2) টাকা 

প্রশ্নমতে,
3x + 6(x + 2) ≤ 93 
বা, 3x + 6x + 12 ≤ 93 
বা, 9x + 12 ≤ 93 
বা, 9x + 12 - 12 ≤ 93 - 12  [উভয়পক্ষ হতে 12 বিয়োগ করে] 
বা, 9x ≤ 81 
বা, 9x/9 ≤ 81/9  [উভয়পক্ষকে 9 দ্বারা ভাগ করে] 
∴ x ≤ 9 

∴ শামীম সর্বাধিক 9 টি কলম কিনেছে।

২,১০৩.
1, 1, 2, 3, 5, 8, ........... ধারাটির 11তম পদটি কত? 
  1. 77
  2. 48
  3. 89
  4. 144
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 1, 2, 3, 5, 8, ........... ধারাটির 11তম পদটি কত? 

সমাধান: 
এখানে, 
2 = 1 + 1
3 = 2 + 1
5 = 3 + 2
8 = 5 + 3
ধারাটির প্রতিটি পদ তার পূর্বের দুটি পদের সমষ্টির সমান।
অর্থাৎ, ধারাটি একটি ফিবোনাক্কি ধারা, 
1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, ............ 
∴ ধারাটির 11তম পদ = 89  ।
২,১০৪.
x2 + 7x - 30 এর উৎপাদক কত?
  1. (x + 10)(x - 3)
  2. (x - 5)(x + 6)
  3. (x - 10)(x + 3)
  4. (x + 15)(x - 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 7x - 30 এর উৎপাদক কত? 

সমাধান: 
x2 + 7x - 30 
= x2 + 10x - 3x - 30
= x(x + 10) - 3(x + 10) 
= (x + 10)(x - 3)
২,১০৫.
a- 3 = 0.25 হলে a9 মান কত?
  1. 16
  2. 32
  3. 64
  4. 128
ব্যাখ্যা
প্রশ্ন: a- 3 = 0.25 হলে a9 মান কত?

সমাধান:
a- 3 = 0.25
⇒ (1/a)= 0.25
⇒ a= 1/0.25
⇒ a3 = 4
⇒ (a3)3 = 43
⇒ a9 = 64
২,১০৬.
যদি (x - y)2 = 16 এবং xy = 12 হয়, তবে x2 + y2 = কত?
  1. 4
  2. - 8
  3. 40
  4. 232
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - y)2 = 16 এবং xy = 12 হয়, তবে x2 + y2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
(x - y)2 = 16
xy = 12

আমরা জানি,
x2 + y2 = (x - y)2 + 2xy
= 16 + (2 × 12)
= 16 + 24
= 40
২,১০৭.
একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 
  1. 1/3
  2. 2/3
  3. 1/4
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 8/(6 + 8 + 10)
= 8/24
= 1/3 

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = {1 - (1/3)} 
= (3 - 1)/3 
= 2/3
২,১০৮.
৫ + ৯ + ১৩ + ……… + ৮১ = ?
  1. ক) ৮৫০
  2. খ) ৮৫৫
  3. গ) ৮৬০
  4. ঘ) ৮৬৫
ব্যাখ্যা

১ম পদ (a) = ৫,
সাধারণ অন্তর (d) = ৯ - ৫ = ৪
∴ n-তম পদ = a + (n - 1)d = ৮১
বা, ৫ + (n - ১)৪ = ৮১
বা, (n - ১)৪ = ৭৬
বা, n - ১ = ১৯
∴ n = ২০

∴ সমষ্টি (s) = n/2{2a + (n - 1)d}
= ২০/২{২×৫ + (২০ - ১)৪}
= ১০(১০ + ৭৬)
= ১০ × ৮৬
= ৮৬০

২,১০৯.
a - 1/a = 3 হলে a4 + 1/a4 = ?
  1. 109
  2. 119
  3. 129
  4. 116
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 3 হলে a4 + 1/a4 = ?

সমাধান:
দেওয়া আছে
 a - 1/a = 3

এখানে
a4  + 1/a4
= (a2)2 + (1/a2)2
= (a2 + 1/a2)2 - 2.a2.1/a2
= {(a - 1/a)2 + 2.a.1/a}2 - 2
= {(3)2 + 2}2 - 2
= (9 + 2)2 - 2
= (11)2 - 2
= 121 - 2
= 119
২,১১০.
2x + 1 + 2x + 1 + 2x + 1 + 2x + 1 = ?
  1. 2x
  2. 2x + 3
  3. 2
  4. 2x + 2
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 1 + 2x + 1 + 2x + 1 + 2x + 1 = ?

সমাধান:
2x + 1 + 2x + 1 + 2x + 1 + 2x + 1
= 2x + 1(1 + 1 + 1 + 1)
= 2x + 1 × 4
= 2(x + 1) × 22
= 2x + 1 + 2
= 2x + 3

২,১১১.
x4 - x2 + 1 = 0 হলে, x3 + 1/x3 = ?
  1. ক) 0
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
x4 - x2 + 1 = 0
বা, x4 + 1 = x2
বা,  (x4 + 1)/x2 = 1
বা, x2 + 1/x2 = 1
বা, (x + 1/x)2 - 2.x.1/x = 1
বা, (x + 1/x)2 - 2 = 1
বা, (x + 1/x)2 = 1 + 2
বা, (x + 1/x)2 = 3
∴ x + 1/x = √3

এখন,
x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
২,১১২.
(xp/xq)p + q . (xq/xr)q + r. (xr/xp)r + p = কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 10
ব্যাখ্যা

প্রশ্ন: (xp/xq)p + q . (xq/xr)q + r. (xr/xp)r + p = কত?

সমাধান:
 (xp/xq)p + q . (xq/xr)q + r. (xr/xp)r + p 
= (xp - q)p + q. (xq - r)q + r . (xr - p)r + p
= x(p - q)(p + q). x(q - r)(q + r) . x(r - p)(r + p)
=xp2 - q2 . xq2 - r2.xr2 - p2 
=xp2 - q+ q2 - r2+r2 - p2
= x0
= 1

২,১১৩.
একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা ৮ কম। ধারার পদের সংখ্যা কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক বিজোড় সংখ্যার ধারার প্রথম পদ শেষ পদ অপেক্ষা ৮ কম। ধারার পদের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ধারার প্রথম পদ = ক
তাহলে, শেষ পদ = ক + ৮
সাধারণ অন্তর = ২ [যেহেতু ক্রমিক বিজোড় সংখ্যা]

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
= [{(ক + ৮) - ক}/২] + ১
= ৫
২,১১৪.
একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 1
  4. 1/6
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?

সমাধান:
একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল = {1, 2, 3, 4, 5, 6}
সুতরাং, মোট ফলাফল সংখ্যা = 6টি

জোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা = {2, 4, 6}
সুতরাং, অনুকূল ঘটনা= 3টি

∴ জোড় সংখ্যা আসার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ফলাফল সংখ্যা
= 3/6
= 1/2

২,১১৫.
5 + 15 + 45 + 135 +............ ধারাটির সপ্তম পদ কত?
  1. 3200
  2. 3645
  3. 4500
  4. 6438
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 15 + 45 + 135 +............ ধারাটির সপ্তম পদ কত?

সমাধান:
ধারাটি হলো একটি গুণোত্তর ধারা।
ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 15 ÷ 5 = 3

আমরা জানি, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হলো,
n-তম পদ = a × r(n - 1)
সুতরাং, ধারাটির সপ্তম পদ হবে:
7- তম পদ = 5 × 3(7 - 1)
= 5 × 36
= 5 × 729
= 3645
অতএব, ধারাটির সপ্তম পদ 3645।

২,১১৬.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/5
  2. 1/12
  3. 2/13
  4. 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 10 হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = 6 × 6 = 36
10 হওয়ার ঘটনা = {(4, 6), (5, 5), (6, 4)} = 3 টি

∴ যোগফল 10 হওয়ার সম্ভাবনা = 3/36 = 1/12
২,১১৭.
log8 + log64 + log512 + ………. ধারাটির ১ম নয়টি পদের সমষ্টি কত?
  1. 55log8
  2. 5log6
  3. 45log8
  4. log8
ব্যাখ্যা

প্রশ্ন: log8 + log64 + log512 + ………. ধারাটির ১ম নয়টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
=  log8 + log64 + log512 + ……….
= log8 + log82 + log83 + ……….
= log8 + 2log8 + 3log8 + ……….
= (1 + 2 + 3 +.....)log8

এখন,
1 + 2 + 3 +..... ধারাটির 9 টি পদের সমষ্টি = n(n + 1)/2
= 9(9 + 1)/2
= 45

সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 45log8

২,১১৮.
৭ + ১৩ + ১৯ + ২৫ + ....... ধারাটির ১৭ তম পদ কত?
  1. ৯৬
  2. ১০৩
  3. ১১০
  4. ১১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১৩ + ১৯ + ২৫ + ....... ধারাটির ১৭ তম পদ কত?

সমাধান:
সমাধান:
এটি একটি সমান্তর ধারা।
যার প্রথম পদ, a = ৭
এবং সাধারণ অন্তর, d= ১৩ - ৭ = ৬

সমান্তর ধারার n-তম পদ = a + (n - 1)d 
১৭ তম পদ = ৭ + (১৭ - ১) × ৬
= ৭ + ১৬ × ৬
= ৭ + ৯৬
= ১০৩
২,১১৯.
4 + 6 + 8 + 10 + .............. ধারাটির 10তম পদ কত?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 22
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 6 + 8 + 10 + .............. ধারাটির 10তম পদ কত?

সমাধান:
ধরি,
ধারাটির প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 6 - 4 = 2

আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
∴ 10 তম পদ = a + (10 - 1)d
= 4 + (9 × 2)
= 4 + 18
= 22
২,১২০.
9 × 2n - 2 × 2n - 1 = কত?
  1. 2n
  2. 2-n
  3. 2n + 3
  4. 2n - 3
ব্যাখ্যা

প্রশ্ন: 9 × 2n - 2 × 2n - 1 = কত? 

সমাধান: 
9 × 2n - 2 × 2n - 1
= 9 × 2n - 2 × 2n ⋅ 2-1
= 9 × 2n - 2 × 2n × (1/2)
= 9 × 2n - 2n
= 2n (9 - 1) 
= 2n × 8
= 2n × 23
= 2n + 3

২,১২১.
নিচের কোনটি x3 - 7x + 6 এর উৎপাদক নয়?
  1. x - 1
  2. x - 2
  3. x + 3
  4. x - 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি x3 - 7x + 6 এর উৎপাদক নয়?

সমাধান:
x3 - 7x + 6
= x3 - x2 + x2 - x - 6x + 6
= x2(x - 1) + x(x - 1) - 6(x - 1)
= (x - 1)(x2 + x - 6)
= (x - 1)(x2 + 3x - 2x - 6)
= (x - 1){x(x + 3) - 2(x + 3)}
= (x - 1)(x - 2)(x + 3)

বিকল্প:
f(x) = x3 - 7x + 6

f(4) = 43 - 7 × 4 +  6
= 64 - 28 + 6
= 42

∴ x - 4, f(x) এর উৎপাদক নয়
২,১২২.
দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। সংখ্যাটি থেকে 54 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত?
  1. 84
  2. 93
  3. 75
  4. 68
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। সংখ্যাটি থেকে 54 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক x
এবং দশক স্থানীয় অঙ্ক = 12 - x
∴ সংখ্যাটি = x + 10(12 - x) = 120 - 9x
স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় = (12 - x) + 10x = 12 + 9x

শর্তমতে,
(120 - 9x) - 54 = 12 + 9x
⇒ 66 - 9x = 12 + 9x
⇒ 9x + 9x = 66 - 12
⇒ 18x = 54
∴ x = 3
∴ নির্ণেয় সংখ্যা = 120 + 9(3) = 93
২,১২৩.
৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৪ তম পদ কোনটি?
  1. ৭৯
  2. ৮৫
  3. ৯১
  4. ৯৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ + ১৩ + ১৯ + ২৫ + ……….ধারাটির ১৪ তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১৩ - ৭ = ৬
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= ৭ + (১৪ - ১) × ৬
= ৭ + ১৩ × ৬
= ৮৫
২,১২৪.
একটি বাক্সে ৪টি লাল, ৫টি সবুজ ও ৬টি নীল বল আছে। একটি বল তোলা হলে, বলটি লাল অথবা নীল হওয়ার সম্ভাবনা কত?
  1. ৪/৫
  2. ২/৩
  3. ১/৩
  4. ১/৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ৪টি লাল, ৫টি সবুজ ও ৬টি নীল বল আছে। একটি বল তোলা হলে, বলটি লাল অথবা নীল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল = ৪ + ৫ + ৬ = ১৫
এবং লাল বা নীল বল পাওয়ার অনুকূল ফলাফল = লাল বলের সংখ্যা + নীল বলের সংখ্যা
= ৪ + ৬ = ১০টি

∴ সম্ভাবনা = অনুকূল ফলাফলের সংখ্যা​/মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা
= ১০/১৫
= ২/৩

২,১২৫.
8a2bcএবং 6a3b2c2-এর গ.সা.গু. নিচের কোনটি?
  1. 2
  2. 2a2b2c2 
  3. a2bc 
  4. 2a2bc
ব্যাখ্যা
প্রশ্ন: 8a2bcএবং 6a3b2c2-এর গ.সা.গু. নিচের কোনটি?

সমাধান: 
8a2bcএবং 6a3b2c2-এর সংখ্যা সহগ যথাক্রমে 8 ও 6
সংখ্যা সহগের গ.সা.গু = 2
a2, a3 এর গ.সা.গু = a2
b, b2 এর গ.সা.গু = b
c, c2 এর গ.সা.গু = c

∴ 8a2bcএবং 6a3b2c2 এর গ.সা.গু = 2a2bc
২,১২৬.
।2x + 7। < 11 অসমতাটির সমাধান কত? 
  1. ক) - 7 < x < 11
  2. খ) - 2 < x < 7
  3. গ) - 7 < x < 11
  4. ঘ) - 9 < x < 2
ব্যাখ্যা
প্রশ্ন: । 2x + 7। < 11 অসমতাটির সমাধান কত? 

সমাধান: 
। 2x + 7। < 11
- 11 <  2x + 7 < 11
- 11 - 7 <  2x + 7 - 7 < 11 - 7
- 18 < 2x < 4
- 18/2 < 2x/2 < 4/2
- 9 < x < 2
২,১২৭.
x2 - a2 + 2ab - b2 এর উৎপাদক কোনটি?
  1. (x - a - b)(x + a - b)
  2. (x - a - b)(x - a - b)
  3. (x + a - b)(x - a + b)
  4. (x + a + b)(x + a + b)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - a2 + 2ab - b2 এর উৎপাদক কোনটি?

সমাধান:
প্রদত্ত রাশি
= x2 - a2 + 2ab - b2
= x2 - (a2 - 2ab + b2)
= x2 - (a - b)2
= (x + a - b)(x - a + b)
২,১২৮.
দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 13। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত?
  1. 63
  2. 75
  3. 93
  4. 85
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 13। সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = 13 - x
∴ সংখ্যাটি = x + 10(13 - x) = 130 - 9x
স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় = (13 - x) + 10x = 13 + 9x

শর্তমতে,
130 - 9x - 27 = 13 + 9x
⇒ 103 - 9x = 13 + 9x
⇒ 9x + 9x = 103 - 13
⇒ 18x = 90
∴ x = 5

∴ নির্ণেয় সংখ্যা = 130 - 9(5) = 130 - 45 = 85
২,১২৯.
10 জন ছাত্র ও 5 জন ছাত্রী থেকে কত উপায়ে 4 জন ছাত্র ও 3 জন ছাত্রী নিয়ে একটি দল গঠন করা যাবে?
  1. 1850
  2. 1260
  3. 2100
  4. 2250
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন ছাত্র ও 5 জন ছাত্রী থেকে কত উপায়ে 4 জন ছাত্র ও 3 জন ছাত্রী নিয়ে একটি দল গঠন করা যাবে?

সমাধান:
10 জন ছাত্র থেকে 4 জন ছাত্র এবং 5 জন ছাত্রী থেকে 3 জন ছাত্রী বাছাই করতে হবে.
∴ মোট উপায় = 10C4 × 5C3
= 210 × 10 উপায়
= 2100 উপায়
২,১৩০.
২১, ২৩, ২৭, ৭, ১১, ১২, ৭, ৮, ১৪ সংখ্যাগুলোর প্রচুরক ও মধ্যক যথাক্রমে-
  1. ৭, ৯
  2. ১১, ৯
  3. ১৯, ৯
  4. ৭, ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ২১, ২৩, ২৭, ৭, ১১, ১২, ৭, ৮, ১৪ সংখ্যাগুলোর প্রচুরক ও মধ্যক যথাক্রমে-

সমাধান:
প্রচূরক = সবচেয়ে বেশি ব্যবহৃত উপাত্ত = ৭ যা দুইবার রয়েছে।

উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রমে সাজিয়ে পাই: ৭, ৭, ৮, ১১, ১২, ১৪, ২১, ২৩, ২৭
এখানে উপাত্তের সংখ্যা n = ৯, যা একটি বিজোড় সংখ্যা
∴ মধ্যক হবে (৯ + ১)/২ = ৫ম পদ

∴ ৫ম পদ হলো ১২

২,১৩১.
|x - 3| < 5 হলে, a এবং b এর কোন মানের জন্য a < x+4 < b হবে?
  1. ক) a = 12, b = 2
  2. খ) a = 3, b = 12
  3. গ) a = 2, b = 12
  4. ঘ) a = 12, b = 3
ব্যাখ্যা

-5 < x-3 <5
বা, -5 + 7 < x - 3 + 7 < 5 + 7
বা, 2 < x + 4 < 12
সুতরাং, a = 2, b = 12

২,১৩২.
{q ∈ N এবং q2 - 16 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?
  1. {4}
  2. {4, - 4}
  3. {16, 4}
  4. {- 4, 1}
ব্যাখ্যা

প্রশ্ন: {q ∈ N এবং q2 - 16 = 0} সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি?

সমাধান:
q2 - 16 = 0
⇒ q2 = 16
⇒ q = √16
∴ q = ± 4

কিন্তু q স্বাভাবিক সংখ্যা তাই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়।
∴ q = 4

২,১৩৩.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথম সংখ্যাটির তিনগুণ তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের চেয়ে ৩ বেশি। তাহলে তৃতীয় সংখ্যাটি কত? 
  1. ক) 11
  2. খ) 15
  3. গ) 17
  4. ঘ) 19
ব্যাখ্যা
ধরি, 
১ম বিজোড় সংখ্যা = x 
২য় বিজোড় সংখ্যা = x + 2
৩য় বিজোড় সংখ্যা = x + 2 + 2 = x + 4

প্রশ্নমতে, 
3x = 2(x + 4) + 3
3x = 2x + 8 + 3 
3x - 2x = 11 
x = 11

৩য় বিজোড় সংখ্যা= x + 4
                            = 11 + 4 
                            = 15 
২,১৩৪.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৫ গুণ। ৬ বছর পর ছেলের বয়স ১৪ হলে লোকটির বর্তমান বয়স কত হবে?
  1. ক) ৩৫
  2. খ) ৪০
  3. গ) ৩০
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের ৫ গুণ। ৬ বছর পর ছেলের বয়স ১৪ হলে লোকটির বর্তমান বয়স কত হবে?

সমাধান:
ছেলের বর্তমান বয়স = (১৪ - ৬) বছর
= ৮ বছর।
স্ত্রীর বর্তমান বয়স = ৫ × ৮ = ৪০ বছর।

∴ ঐ ব্যক্তির বর্তমান বয়স = (৫ × ৮) + ৫ = ৪৫ বছর।
২,১৩৫.
a - 1/a = 11 হলে (a4 + 1)/a2 এর মান কত?
  1. ক) 119
  2. খ) 121
  3. গ) 123
  4. ঘ) 125
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 11 হলে (a4 + 1)/a2 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a - 1/a = 11

(a4 + 1)/a2
= a4/a2 + 1/a2
= a2 + 1/a2
= (a - 1/a )2 + 2a.1/a
= 112 + 2
= 121 + 2
= 123
২,১৩৬.
a + b = 7 এবং ab = 10 হলে, (a – b)2 এর মান কত?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 70
ব্যাখ্যা
(a – b)2
= (a + b)2 – 4ab
=(7)2 – 4 × 10
= 49 – 40 = 9
২,১৩৭.
x√0.09 = 3 হলে x/2 = কত?
  1. ক) 10
  2. খ) - 10
  3. গ) - 5
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: x√0.09 = 3 হলে x/2 = কত?

সমাধান:
x√0.09 = 3
⇒ (x√0.09)2 = (3)2
⇒ x2(√0.09)2 = 9
⇒ x2 × 0.09 = 9
⇒  x2 × 9/100 = 9
⇒  x2 = 100
⇒ x = 10
∴ x/2 = 5
২,১৩৮.
যদি x + (1/x) = 4 হয়, তবে x3 + ( 1/x3) এর মান কত?
  1. 52
  2. 45
  3. 48
  4. 60
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + (1/x) = 4 হয়, তবে x3 + ( 1/x3) এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x + (1/x) = 4

প্রদত্ত রাশি = x3 + (1/x3)
= {x + (1/x)}3 - 3 . x . 1/x{x + (1/x)}
= 43 - (3 × 4)
= 64 - 12
= 52

২,১৩৯.
একটি বাক্সে সমআকৃতির 10টি লাল ও 5টি কালো বল আছে। আর একটি অনুরূপ বাক্সে 12টি সমআকৃতির লাল বল আছে। একটি বক্স লটারী করে নির্বাচন করা হলো এবং সেটা থেকে একটি বল তোলা হলো। যদি বলটি লাল হয় তাহলে প্রথম বাক্সটি যে নির্বাচিত হয়েছে তার সম্ভাবনা কত?
  1. ক) 2/5
  2. খ) 3/5
  3. গ) 1/5
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
২,১৪০.
৯, ৮১, ২২৫ ……. এর পরবর্তী সংখ্যা কত?
  1. ৪৪১
  2. ২৮৯
  3. ৩৬১
  4. ৫২৯
ব্যাখ্যা
ধারাটি ৩, ৯, ১৫, ২১ ………
∴ ২১ = ৪৪১।
২,১৪১.
5 + 9 + 13 + 17 + ………. ধারাটির 14 তম পদ কোনটি?
  1. 49
  2. 57
  3. 63
  4. 65
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 9 + 13 + 17 + ………. ধারাটির 14 তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 9 - 5 = 4

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ 14 তম পদ = 5 + (14 - 1) × 4
= 5 + 13 × 4
= 57
২,১৪২.
১, ১, ২, ৩, ৫, ৮, ............... ধারাটির ১১ তম পদটি কত? 
  1. ৩৪
  2. ৪১
  3. ৫৫
  4. ৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ............... ধারাটির ১১ তম পদটি কত? 

সমাধান: 
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯, ...... 
এখানে, 
দ্বিতীয় সংখ্যা ও প্রথম সংখ্যার সমষ্টিই হলো পরবর্তী সংখ্যা 
∴ ১ + ১ = ২ 
২ + ১ = ৩ 
৩ + ২ = ৫
৫ + ৩ = ৮
৮ + ৫ = ১৩ 
১৩ + ৮ = ২১ 
২১ + ১৩ = ৩৪ 
৩৪ + ২১ = ৫৫ 
৫৫ + ৩৪ = ৮৯  

∴ ধারাটির ১১ তম পদটি = ৮৯ ।
২,১৪৩.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস টানা হলে তাসটি রাজা (King) হওয়ার সম্ভাবনা কত?
  1. ২/১৩ 
  2. ১/৩
  3. ১/১৩  
  4. ৩/৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস টানা হলে তাসটি রাজা (King) হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এখানে,
মোট ঘটনার সংখ্যা (মোট তাস) = ৫২ টি
মোট রাজা (King) এর অনুকূল ঘটনা = ৪ টি (প্রতিটি রঙের 1টি করে)
∴ তাসটি রাজা হওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনার সংখ্যা/মোট ঘটনার সংখ্যা
= ৪/৫২ 
= ১/১৩  

২,১৪৪.
যদি log2[log3(log2a)] = 0, তাহলে a এর মান কত?
  1. 4
  2. 8
  3. 100
  4. 512
ব্যাখ্যা

প্রশ্ন: যদি log2[log3(log2a)] = 0, তাহলে a এর মান কত?

সমাধান:
log2[log3(log2a)] = 0
⇒ log3(log2a) = 20
⇒ log3(log2a) = 1
⇒ log2a = 31
⇒ log2a = 3
⇒ a = 23
∴ a = 8

২,১৪৫.
12 + 22 + 32 + 42 + .............+ 252 =?
  1. 5025
  2. 5225
  3. 51525
  4. 5525
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + 42 + .............+ 252 =?

সমাধান: 
12 + 22 + 32 + 42 + ........ + n2 = n (n + 1) (2n + 1)/6 

12 + 22 + 32 + 42 + .............+ 252
= 25 (25 + 1) (50 + 1)/6 
= 25 × 26 × 51/6
= 5525 
২,১৪৬.
একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ ২০ এবং ষষ্ঠ পদ ১৬০ হলে সাধারণ অনুপাত কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ ২০ এবং ষষ্ঠ পদ ১৬০ হলে সাধারণ অনুপাত কত?

সমাধান:
মনে করি,
গুণোত্তর ধারার প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r
৩য় পদ = ar3 - 1 = 20
⇒ ar2 = 20 ------------ (1)

৬ষ্ঠ পদ = ar6 - 1 = 160
⇒ ar5 = 160 ----------- (2)

(2) ÷ (1) হতে পাই,
ar5/ar2 = 160/20
⇒ r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2

∴ ধারাটির সাধারণ অনুপাত = 2
২,১৪৭.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) -1/2
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি x
অর্থাৎ, x + 1/x = 2
এখানে, অংক সহজে করার জন্য, অপশন থেকে x এর মান বসিয়ে দেখা যেতে পারে।
x = -1 হলে x + 1/x ≠ 2
x = 1 হলে x + 1/x = 2
x = 2 হলে x + 1/x ≠ 2
x = -1/2 হলে x + 1/x ≠ 2
সুতরাং, সঠিক উত্তর হবে 1

২,১৪৮.
3x - y - 7 = 0 এবং 2x + y - 3 = 0 হলে x - y এর মান কত? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - y - 7 = 0 এবং 2x + y - 3 = 0 হলে x - y এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
3x - y - 7 = 0
বা, 3x - y = 7...............(1)
2x + y - 3 = 0
2x + y = 3 ...................(2)

(1) + (2) ⇒ 
3x - y + 2x + y = 7 + 3
বা, 5x = 10
∴ x = 2
 
(2) নং হতে পাই 
2x + y = 3
বা, (2 × 2) + y = 3
বা, 4 + y = 3
বা, y = 3 - 4
∴ y = - 1

x - y = 2 - (- 1)  = 2 + 1 = 3
২,১৪৯.
63.70 এর লগের পূর্ণক নির্ণয় করুন।
  1. - 1
  2. 1
  3. 2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: 63.70 এর লগের পূর্ণক নির্ণয় করুন।

সমাধান:
যেকোনো সংখ্যা N কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে পাওয়া যায়, N = a ×10n, যেখানে N > 0, 1≤ a ≤ 10 এবং n ∈ Z
যেমন: ৫০০ = ৫ × ১০
৩৩৩৩ = ৩.৩৩৩ × ১০
০.২৫ = ২.৫ × ১০-১

N = a × 10n
⇒ log10N = log10(a × 10n) [উভয় পক্ষে 10 ভিত্তিতে লগ নিয়ে]
⇒ log10N = log10a + log1010n
⇒ log10N = log10a + nlog1010
⇒ log10N = n + log10a [ log10 10 = 1]
∴ log10N= n + log10a
logN = n + loga [ভিত্তি 10 উহ্য রেখে]
এখানে, n কে বলা হয় logN এর পূর্ণক। অর্থাৎ, কোন সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার পর ১০ এর যে ঘাত পাওয়া যায় সেই ঘাতকে পূর্ণক বলে।

প্রদত্ত সংখ্যাটি,
63.70
= 6.370 × 101
∴ 63.70 এর লগের পূর্ণক 1
২,১৫০.
x3 - x - 24 এর উৎপাদক কোনটি?
  1. (x + 3)(x2 - 3x + 8)
  2. (x - 3)(x2 - 3x - 8)
  3. (x + 3)(x2 + 3x + 8)
  4. (x - 3)(x2 + 3x + 8)
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - x - 24 এর উৎপাদক কোনটি?

সমাধান:

ধরি, f(x) = x3 - x - 24
∴ f(3) = 33 - 3 - 24 = 27 - 27 = 0

∴ ভাগশেষ উপপাদ্য অনুসারে (x - 3), f(x) এর একটি উৎপাদক।

প্রদত্ত রাশি,
 x3 - x - 24 
= x3 - 3x2 + 3x2 - 9x + 8x - 24
= x2(x - 3) + 3x(x - 3) + 8(x - 3)
= (x - 3)(x2 + 3x + 8)

২,১৫১.
A = {x : x জোড় মৌলিক সংখ্যা} তালিকা পদ্ধতিতে A = ?
  1. 2
  2. [2]
  3. {2}
ব্যাখ্যা

মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র 2 ই জোড় সংখ্যা
∴ A = {2}

২,১৫২.
'DINAJPUR' এর বিন্যাস সংখ্যা 'RAJSHAHI' এর বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 1.5 গুণ
  2. 2 গুণ
  3. 3.5 গুণ
  4. 4 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: 'DINAJPUR' এর বিন্যাস সংখ্যা 'RAJSHAHI' এর বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান: 
DINAJPUR শব্দটিতে মোট বর্ণ সংখ্যা = 8 টি 
এখানে কোনো বর্ণ পুনরাবৃত্তি নাই। 

∴ বিন্যাস সংখ্যা =  8! = 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 = 40320

আবার, 
RAJSHAHI শব্দটিতে মোট বর্ণ সংখ্যা = 8 টি 
এখানে 'A' বর্ণটি 2 বার এবং 'H' বর্ণটি 2 বার পুনরাবৃত্তি হয়েছে।

∴ বিন্যাস সংখ্যা =  8!/(2! × 2!) = 40320/(2 × 2) = 40320/4 = 10080

∴ 'DINAJPUR' এর বিন্যাস সংখ্যা 'RAJSHAHI' এর বিন্যাস সংখ্যার = 40320/10080 = 4 গুণ

২,১৫৩.
যদি 2x + y = 16 এবং 3x - y = 9 হয়, তবে x এবং y এর মান কত?
  1. (4, 5)
  2. (5, 6)
  3. (3, 4)
  4. (3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + y = 16 এবং 3x - y = 9 হয়, তবে x এবং y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + y = 16
⇒ y = 16 - 2x ...............(1)
3x - y = 9 ......... (2)

y এর মান (2) নং এ বসাই,
⇒ 3x - (16 - 2x) = 9
⇒ 3x - 16 + 2x = 9
⇒ 5x = 9 + 16
⇒ 5x = 25
∴ x = 5

x এর মান (1) নং এ বসাই,
y = 16 - (2 × 5)
⇒ y = 16 - 10
∴ y = 6

নির্ণেয় সমাধান: (x, y) = (5, 6)
২,১৫৪.
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে (১/৪) যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?
  1. ৭/৯
  2. ৯/১১
  3. ১১/১৩
  4. ১৩/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে (১/৪) যোগ করলে যোগফল ১ হয়, ভগ্নাংশটি কত?

সমাধান:
লব ক 
হর ক + ২,
ভগ্নাংশটি ক/(ক + ২)

প্রশ্নমতে,
(ক - ৩)/(ক + ২ - ৩) + (১/৪) = ১
(ক - ৩)/(ক - ১) + (১/৪) = ১
(ক - ৩)/(ক - ১) = ১ - (১/৪)
(ক - ৩)/(ক - ১) = (৪ - ১)/৪
(ক - ৩)/(ক - ১) = ৩/৪
৪ক - ১২ = ৩ক - ৩
৪ক - ৩ক = ১২ - ৩
ক = ৯

অতএব
ভগ্নাংশটি ৯/(৯ + ২) = ৯/১১
২,১৫৫.
7 + 13 + 19 + 25 + ............... ধারাটির 21 তম পদ কোনটি?
  1. 127
  2. 172
  3. 169
  4. 196
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + 25 + ..... ধারাটির 21 তম পদ কোনটি?

সমাধান:
ধারাটি একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
= 7 + (21 - 1) × 6
= 7 + 20 × 6
= 127
২,১৫৬.
6, 17, 49, 144 ........... ক্রমটির পরবর্তী পর কত? 
  1. 408
  2. 365
  3. 428
  4. 386
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 17, 49, 144 ........... ক্রমটির পরবর্তী পর কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ক্রমটির ১ম পদ = 6 
২য় পদ = (১ম পদ × 3) - 1 = (6 × 3) - 1 = 17, 
৩য় পদ = (২য় পদ × 3) - 2 = (17 × 3) - 2 = 49, 
৪র্থ পদ = (৩য় পদ × 3) - 3 = (49 × 3) - 3 = 144 
∴ ৫ম বা পরবর্তী পদ = (৪র্থ পদ × 3) - 4 = (144 × 3) - 4 = 428 
২,১৫৭.
6x2 - 5x + 7 = 0 এর মুলদ্বয়ের গুণফল কত?
  1. 7
  2. 5
  3. 42
  4. 7/6
ব্যাখ্যা
আমরা জানি, x চলকবিশিষ্ট দ্বিঘাত সমীকরণঃ 
x2 - (মুলদ্বয়ের যোগফল)x + মুলদ্বয়ের গুণফল = 0 --- ---- ---- (1)

6x2 - 5x + 7 = 0
or, 6(x2 - 5x/6 + 7/6) = 0
or, x2 - 5x/6 + 7/6 = 0
সমীকরণটিকে (1) এর সাথে তুলনা করে পাই,
মুলদ্বয়ের গুণফল = 7/6
২,১৫৮.
একটি হল রুমের 4টি দরজা রয়েছে। আপনি কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবেন?
  1. 16
  2. 15
  3. 12
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হল রুমের 4টি দরজা রয়েছে। আপনি কত উপায়ে একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে পারবেন?
 
সমাধান:
যেহেতু অন্য দরজা দিয়ে বের হতে হবে, তাই যে দরজা দিয়ে ঢুকবে সে দরজা দিয়ে বের হতে পারবে না।
অর্থাৎ ঢুকার সময় দরজা সংখ্যা ৪টি এবং বের হওয়ার সময় দরজা সংখ্যা ৩টি।
∴ উপায় সংখ্যা ৪ × ৩ = ১২
২,১৫৯.
একটি সমান্তর ধারার 18 তম পদ 37 হলে, তার প্রথম 35 পদের সমষ্টি কত?
  1. 1265
  2. 1295
  3. 1275
  4. 1255
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার 18 তম পদ 37 হলে, তার প্রথম 35 পদের সমষ্টি কত?

সমাধান:
মনেকরি,
ধারাটি প্রথম পদ, a 
সাধারণ অন্তর, d
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
18 তম পদ = a + (18 - 1)d
= a + 17d

প্রশ্নমতে, a + 17d = 37

আমরা জানি,
n তম পদের সমষ্টি = (n/2){2a + (n-1)d}
সুতরাং প্রথম 35টি পদের সমষ্টি = (35/2) {2a + (35 - 1)d}
= (35/2) (2a + 34d)
= (35/2) × 2 (a + 17d)
= 35 × (a + 17d)
= 35 × 37
= 1295
২,১৬০.
দুটি সংখ্যার সমষ্টি এবং পার্থক্য যথাক্রমে 20 এবং 8 হলে, তাদের বর্গের পার্থক্য কত? 
  1. 140
  2. 160
  3. 130
  4. 150
ব্যাখ্যা
মনেকরি, 
বড় সংখ্যা a 
ছোট সংখ্যা b 

প্রশ্নমতে, 
a + b = 20 
a - b = 8 

a2 - b2 = (a + b) (a - b)
              = 20 × 8 
              = 160
২,১৬১.
3.2n - 4.2(n-2) = কত?
  1. ক) 2n-1
  2. খ) 2n
  3. গ) 2n+1
  4. ঘ) 22n
ব্যাখ্যা

3.2n - 4.2(n-2)
= 3.2n - 22.2(n-2)
= 3.2n - 2(2+n-2)
= 3.2n - 2n
= 2n (3-1)
= 2n × 2
= 2(n+1)

২,১৬২.
একটি থলেতে 2টি কালো বল, 3টি সবুজ বল এবং 4টি হলুদ বল আছে। থলেটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি সবুজ বল থাকে?
  1. 128
  2. 32
  3. 64
  4. 84
ব্যাখ্যা

প্রশ্ন: একটি থলেতে 2টি কালো বল, 3টি সবুজ বল এবং 4টি হলুদ বল আছে। থলেটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি সবুজ বল থাকে?

সমাধান:
কালো বল = 2টি
সবুজ বল = 3টি 
হলুদ বল =  4টি 

3টি সবুজ বল থেকে 1টি এবং 6 টি ভিন্ন বল থেকে 2টি  নিয়ে উপায় = 3C1 × 6C2
3টি সবুজ বল থেকে 2টি এবং 6 টি ভিন্ন বল থেকে 1টি  নিয়ে উপায় =3C2 × 6C1
3টি সবুজ বল থেকে 3টি  = 3C3

মোট উপায়  = (3C1 × 6C2) + (3C2 × 6C1) + (3C3
= (45 + 18 + 1)
= 64

২,১৬৩.
loga324 = 4 হলে a এর মান কত?
  1. 3√2
  2. 2√3
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: loga324 = 4 হলে a এর মান কত?

সমাধান:
loga324 = 4
⇒ a4 = 324
⇒ a4 = 81 × 4
⇒ a4 = 34 × (√2)4
⇒ a4 = (3√2)4
∴ a = 3√2
২,১৬৪.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কত?
  1. (5, 7)
  2. (7, 6)
  3. (6, 5)
  4. (7, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা দুইটি x এবং y 

∴ x2 + y2 = 61..........(¡) 
   x2 - y2 = 11..........(¡¡) 
---------------------------------------
(+) করে, 2x2 = 72
বা, x2 = 72/2 
বা, x2 = 36 
বা, (x)2 = (6)2 
∴ x = 6 

(¡) নং হতে পাই, 
y2 = 61 - x2 
বা, y2 = 61 - (6)2
বা, y2 = 61 - 36 
বা, y2 = 25
বা, (y)2 = (5)2 
∴ y = 5

∴ (x, y) = (6, 5) ।  
২,১৬৫.
একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। একবারও হেড না আসার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/8
  3. 1/2
  4. 1/6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। একবারও হেড না আসার সম্ভাবনা কত? 

সমাধান: 
মুদ্রা নিক্ষেপ করলে প্রতিবার ২টি ফলাফল হয়: H বা T 
∴ তিনবার নিক্ষেপে মোট ফলাফল = 23 = 8 (HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT) 
∴ মোট ফলাফল = 8 টি 

এখন, 
একবারও হেড না আসা মানে তিনবারই Tail আসা অর্থাৎ, TTT
∴ অনুকূল ফলাফল = 1 টি

∴ প্রত্যাশিত সম্ভাবনা= 1/8
২,১৬৬.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? 
  1. ক) 135
  2. খ) 145
  3. গ) 155
  4. ঘ) 185
ব্যাখ্যা
ধরি
 একটি সংখ্যা x এবং
অপর সংখ্যা x+1

তাহলে,
(x + 1)2 - x2 = 17
x2 + 2x + 12 - x2 = 17
বা, 2x +1 = 17
2x = 17 - 1
2x = 16
 x = 8

একটি সংখ্যা 8 এবং
অপর সংখ্যা 8 + 1 = 9 

সংখ্যা দুটির বর্গের সমষ্টি = 82 + 92
                                      = 64 + 81 
                                      = 145
 
২,১৬৭.
যদি x/y = 3/4 হয়, তবে (x + y)/(x - y) এর মান কত? 
  1. - 2
  2. - 3
  3. - 5
  4. - 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x/y = 3/4 হয়, তবে (x + y)/(x - y) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x/y = 3/4
বা, (x + y)/(x - y) = (3 + 4)/(3 - 4)  [যোজন-বিয়োজন করে] 
বা, (x + y)/(x - y) = 7/-1
∴ (x + y)/(x - y) = - 7
২,১৬৮.
এক ব্যক্তির 4 জন বন্ধু আছে। সে কত প্রকারে এক বা একাধিক বন্ধুকে নিমন্ত্রণ করতে পারে?
  1. ক) 16
  2. খ) 15
  3. গ) 32
  4. ঘ) 31
ব্যাখ্যা

• 4 জন বন্ধুর মধ্য থেকে সমাবেশ গঠন করতে প্রত্যেক বন্ধুর জন্য দুইভাবে ব্যবস্থা করা যাবে।
• তাকে নিমন্ত্রণ করা অথবা বাদ দেওয়া।
• যেহেতু প্রতি বন্ধুর যেকোনো ব্যবস্থার সাথে অবশিষ্ট প্রতিটি বন্ধুর যেকোনো ব্যবস্থা সংযোগ করা যায়।
• অতএব 4 জন বন্ধুকে মোট 2 × 2 × 2 × 2 = 24 উপায়ে ব্যবস্থা করা যাবে।
• কিন্তু এর মধ্যে একটি সমাবেশে সব বন্ধুই বাদ পড়ে গেছে যা গ্রহণযোগ্য নয়।
সুতরাং নির্ণেয় নিমন্ত্রণের সংখ্যা = 24 - 1
= 16 - 1
= 15

২,১৬৯.
log2 + log4 + log৪ + .......... ধারাটির অষ্টম পদ কোনটি?
  1. log256
  2. log128
  3. log64
  4. log32
ব্যাখ্যা
প্রশ্ন: log2 + log4 + log8 + .......... ধারাটির অষ্টম পদ কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
log2 + log4 + log8 + ..........
= log21 + log22 + log23 + ..........
= log2 + 2log2 + 3log2 + ..........
= (1 + 2 + 3 + .....................)log2

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ, a + (n - 1)d
এখানে,
a = 1 d = 2 - 1 = 1

সমান্তর ধারার 8 তম পদ = 1 + (8 - 1) × 1
= 1 + 7
= 8

∴ ধারাটির অষ্টম পদ = 8log2 = log28 = log256
২,১৭০.
x + y = 7 এবং xy = 12 হলে, (1/x2) + (1/y2) এর মান কত?
  1. 13/144
  2. 17/144
  3. 25/144
  4. 29/144
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 এবং xy = 12 হলে, (1/x2) + (1/y2) এর মান কত? 

সমাধান: 
(1/x2) + (1/y2)
= (x2 + y2)/x2y2
= {(x + y)2 - 2xy}/(xy)2
= {72 - (2 × 12)}/122
= (49 - 24)/144
= 25/144
২,১৭১.
x2 + y2 = 34, x - y = 2 হলে, (x/y) + (y/x) =?
  1. ক) 34/5
  2. খ) 3/15
  3. গ) 34
  4. ঘ) 34/15
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 34, x - y = 2 হলে, (x/y) + (y/x) =? 

সমাধান: 
x2 + y2 = 34

x - y = 2
⇒ (x - y)2 = 22
⇒ x2 - 2xy + y2 = 4
⇒  34 - 2xy = 4
⇒  2xy = 34 - 4
⇒  2xy = 30
∴ xy = 15 

(x/y) + (y/x)
= (x2 + y2)/xy
= 34/15
২,১৭২.
(2-1 + 5-1)-1 এর সমাধান কোনটি?
  1. 7/10
  2. 10/7
  3. - 10/7
  4. - 7/10
ব্যাখ্যা
প্রশ্ন: (2-1 + 5-1)-1 এর সমাধান কোনটি?

সমাধান:
(2- 1 + 5- 1)- 1
= {(1/2) + (1/5)}- 1
= {(5 + 2)/10}- 1
= (7/10)- 1
= {1/(7/10)}
= 10/7
২,১৭৩.
ab = ba এবং a = 2b (যেখানে a ≠ 0, b ≠ 0) হলে, (a, b) = কত?
  1. (8, 2)
  2. (4, 2)
  3. (8, 4)
  4. (6, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: ab = ba এবং a = 2b (যেখানে a ≠ 0, b ≠ 0) হলে, (a, b) = কত?

সমাধান:
ab = ba
⇒ (2b)b = b2b
⇒ 2b ⋅ bb = b2b
⇒ 2b = b2b/bb
⇒ 2b = bb
∴ b = 2

∴ a = 2 × 2 = 4
∴ (a, b) = (4, 2)
২,১৭৪.
৬৩ বাহু বিশিষ্ট বহুভূজের কয়টি কর্ণ আছে?
  1. ক) ১৯৫৩
  2. খ) ১৮৫০
  3. গ) ৩৭৮০
  4. ঘ) ১৮৯০
ব্যাখ্যা
কর্ণের সংখ্যা = ৬৩C - ৬৩
= ১৯৫৩ - ৬৩
= ১৮৯০
২,১৭৫.
3/(y + 1) = 4/(y - 2) হলে, y এর মান কত?
  1. - 6
  2. - 10
  3. - 12
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3/(y + 1) = 4/(y - 2) হলে, y এর মান কত?

সমাধান: 
3/(y + 1) = 4/(y - 2)
or, 4(y + 1) = 3(y - 2)
or, 4y + 4 = 3y - 6
∴ y = - 10
২,১৭৬.
A = {x : x মৌলিক সংখ্যা<10} তালিকা পদ্ধতিতে কি হবে?
  1. ক) [2, 3, 5, 7]
  2. খ) (2, 3, 5, 7)
  3. গ) {2, 3, 5, 7}
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
10 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 3, 4 ও 7। সুতরাং তালিকা পদ্ধতিতে A = {2, 3, 5, 7}
২,১৭৭.
2a + (2/a) = 3 হলে, a2 + (1/a2) + 2 = কত?
  1. 1/4
  2. 5/3
  3. 9/2
  4. 9/4
ব্যাখ্যা

প্রশ্ন: 2a + (2/a) = 3 হলে, a2 + (1/a2) + 2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
2a + (2/a) = 3 
⇒ 2 {a + (1/a)} = 3
⇒ a + (1/a) = 3/2

এখন,
a2 + (1/a2) + 2
= {a + (1/a)}2 - 2 · a · (1/a) + 2
= (3/2)2 - 2 + 2
= 9/4

২,১৭৮.
7 + 13 + 19 + ……… একটি ধারা। ধারাটির প্রথম 17 টি পদের সমষ্টি কত?
  1. 925
  2. 935
  3. 925
  4. 945
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 13 + 19 + ……… একটি ধারা। ধারাটির প্রথম 17 টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 13 - 7 = 6
প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা।

আমরা জানি,
n সংখ্যক পদের সমষ্টি, ‍S = (n/2) × {2a + (n - 1)d}
∴ প্রথম 17 টি পদের সমষ্টি = (17/2) × {(2 × 7) + (17 - 1) × 6}
= (17/2) × (14 + 96)
= (17/2) × 110
= 17 × 55
= 935
২,১৭৯.
5 + 10 + 20 + 40 + .......... ধারাটির 10 তম পদ কত?
  1. 2560
  2. 1530
  3. 2250
  4. 2660
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 10 + 20 + 40 + .......... ধারাটির 10 তম পদ কত?

সমাধান:
এটি একটি গুণোত্তর ধারার যার,
প্রথম পদ, a = 5
সাধারণ অনুপাত, r = 10/5 = 2

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = a × r(n - 1)
গুণোত্তর ধারার 10 তম পদ = 5 × 2(10 - 1)
= 5 × 29
= 5 × 512
= 2560

অতএব, 10 ম পদ 2560
২,১৮০.
3mx - 1 = 3amx - 2 হলে x এর মান কত?
  1. 2/m
  2. m/2
  3. m/3
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3mx - 1 = 3amx - 2 হলে x এর মান কত?

সমাধান:
3mx - 1 = 3amx - 2
⇒ (3mx - 1)/3 = amx - 2
⇒ 3mx - 1 - 1  = amx - 2
⇒ 3mx - 2 = amx - 2
⇒ 3mx - 2/amx - 2 = 1 
⇒ (3/a)mx - 2 = 1
⇒ (3/a)mx - 2 = (3/a)0
⇒ mx - 2 = 0
⇒ mx = 2
⇒ x = 2/m
২,১৮১.
যদি log10a = x, log10b = y হয়, তবে log10(axby) = কত? 
  1. x2 - y2
  2. x2y2
  3. x2 + y2
  4. x2/y2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি log10a = x, log10b = y হয়, তবে log10(axby) = কত?

সমাধান: 
দেওয়া আছে, 
log10a = x, log10b = y

এখন, 
log10(axby) = log10ax + log10by
= x log10a + y log10b
= x . x + y . y
= x2 + y2

২,১৮২.
4x+1 = 64 হলে x = ?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
4x+1 = 64
বা, 4x+1 = 43
বা, x+1 = 3
∴ x = 2
২,১৮৩.
একটি বিদ্যালয়ে ১০ জন বাস্কেটবল খেলোয়াড় আছে। এই ১০ জন খেলোয়াড় থেকে ৬ সদস্য বিশিষ্ট দল এবং যাদের মাঝে ১ জন ক্যাপ্টেন নির্বাচন করতে হবে। মোট কত উপায়ে নির্বাচন করা যাবে?
  1. ১২৬০
  2. ১২৫০
  3. ১৪০০
  4. ১৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ১০ জন বাস্কেটবল খেলোয়াড় আছে। এই ১০ জন খেলোয়াড় থেকে ৬ সদস্য বিশিষ্ট দল এবং যাদের মাঝে ১ জন ক্যাপ্টেন নির্বাচন করতে হবে। মোট কত উপায়ে নির্বাচন করা যাবে?

সমাধান:
৫ জন খেলোয়াড় ও ১ জন ক্যাপ্টেনসহ মোট সদস্য ৬ জন।
১০ জন থেকে এই ৬ জন বাছাই করা যায় ১০C = ২১০

৬ জন খেলোয়াড় থেকে ১ জন ক্যাপ্টেন বাছাই করার উপায় C = ৬

∴ মোট বাছাই করার উপায় = ২১০ × ৬ = ১২৬০
২,১৮৪.
(xyz)0 = ?
  1. 0
  2. xyz
  3. 1
  4. x + y +z
ব্যাখ্যা

প্রশ্ন: (xyz)0 = ?

সমাধান:
(xyz)0
= 1 [a0 = 1, যদি a ≠ 0]

২,১৮৫.
3x2 - 16x - 12 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?
  1. (x + 6)(3x - 2)
  2. (x - 6)(3x + 2)
  3. (x - 6)(3x - 2)
  4. (x + 6)(3x + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 16x - 12 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?

সমাধান:
3x2 - 16x - 12
= 3x2 - 18x + 2x - 12
= 3x(x - 6) + 2(x - 6)
= (x - 6)(3x + 2)
২,১৮৬.
x2 + y2 = 13 এবং xy = 6 হলে (x - y)2 এর মান কত?
  1. 1
  2. 4
  3. 9
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 13 এবং xy = 6 হলে (x - y)2 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,  
x2 + y2 = 13 
এবং xy = 6 

প্রদত্ত রাশি = (x - y)2 
= x2 + y2 - 2xy
= 13 - 2 × 6
= 13 - 12
= 1
২,১৮৭.
6x2 - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি?
  1. (2x + 1)(3x + 5)
  2. (2x + 1)(3x - 5)
  3. (x + 1)(3x + 5)
  4. (x + 1)(x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি?

সমাধান:
6x2 - 7x - 5
= 6x2 + 3x - 10x  - 5
= 3x(2x + 1) - 5(2x + 1)
= (2x + 1)(3x - 5)
২,১৮৮.
x + y = 3, x2 + y2 = 5 হলে x3 + y3 = কত?
  1. ক) 9 
  2. খ) 11
  3. গ) 13
  4. ঘ) 45
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 3 , x2 + y2 = 5 হলে x3 + y3 = কত? 

সমাধান: 
x + y = 3
x2 + y2 = 4

এখানে,
(x + y)2 = x2 + y2 + 2xy 
32 = 5 + 2xy
9 = 5 + 2xy 
9 - 5 = 2xy
4 = 2xy
xy = 2

x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
 = 33 - 3 × 2 × 3
= 27 - 18
= 9
২,১৮৯.
একটি প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলিতে 8 জন পুরুষ ও 6 জন মহিলা আছেন। ঐ পরিচালক মণ্ডলির সদস্যদের মধ্য থেকে 4 জন পুরুষ ও 4 জন মহিলার সমন্বয়ে কত রকমে একটি সাব-কমিটি গঠন করা যেতে পারে?
  1. 620
  2. 205
  3. 750
  4. 1050
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলিতে 8 জন পুরুষ ও 6 জন মহিলা আছেন। ঐ পরিচালক মণ্ডলির সদস্যদের মধ্য থেকে 4 জন পুরুষ ও 4 জন মহিলার সমন্বয়ে কত রকমে একটি সাব-কমিটি গঠন করা যেতে পারে? 

 সমাধান:
পুরুষ আছেন = 8 জন  
মহিলা আছেন = 6 জন  
8 জন পুরুষের মধ্য থেকে 4 জন পুরুষ নিয়ে বাছাই করার উপায় = 8C
= 70

6 জন মহিলার মধ্য থেকে 4 জন মহিলা  নিয়ে বাছাই করার উপায় = 6C
= 15
সাব কমিটি গঠন করা যেতে পারে = 70 × 15 
 = 1050
২,১৯০.
A = {a, b}, B = {b, c} এবং C = {1, 2} হলে, (A ∩ B) ∪ C = ?
  1. ক) {a, 1, 2}
  2. খ) ∅
  3. গ) {b, 1, 2}
  4. ঘ) {c, 1, 2}
ব্যাখ্যা

A ∩ B = {b},
(A ∩ B) ∪ C = {b, 1, 2}

২,১৯১.
x > y এবং xy < 0 হলে কোনটি সত্য হবে?
  1. ক) x > 0, y > 0
  2. খ) x < 0, y < 0
  3. গ) x > 0, y < 0
  4. ঘ) x < 0, y > 0
ব্যাখ্যা
x > 0, y < 0 হলে x > y এবং xy < 0 হয়।
∴ উত্তর গ।
২,১৯২.
5 + 8 + 11 + .......... ধারাটির 8তম পদ কত? 
  1. 23
  2. 29
  3. 26
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 8 + 11 + .......... ধারাটির 8তম পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3
n = 8

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
∴ 8 তম পদ = 5 + (8 - 1)3
= 5 + (7 × 3)
= 26

২,১৯৩.
4 + (4/3) + (4/9) + ............ধারাটির অসীমতক সমষ্টি কত? 
  1. 0
  2. 1/4
  3. 7
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 4/3 + 4/9 + ............ধারাটির অসীমতক সমষ্টি কত? 

সমাধান:
১ম পদ a = 4
সাধারণ অনুপাত r = (4/3)/4
= (4/3) × (1/4)
 = 1/3

অসীমতক সমষ্টি = a/(1 - r)
= 4/{1 - (1/3)}
= 4/{(3 - 1)/3}
 = 4/(2/3)
 = 4 × 3/2
 = 6
২,১৯৪.
৬ + ৯ + ১২ + ........ + ৪২ ধারাটির সমষ্টি কত?
  1. ক) ২৪৫
  2. খ) ২৭৬
  3. গ) ৩১২
  4. ঘ) ৩২৪
ব্যাখ্যা

এখানে, ধারাটির পদ সংখ্যা = (শেষপদ - প্রথম পদ)/সাধারণত অন্তর + ১
= (৪২ - ৬)/৩ + ১
= ১২ + ১
= ১৩
এবং গড় = (৪২ + ৬)/২
= ২৪
সুতরাং সমষ্টি = ১৩ × ২৪
= ৩১২

২,১৯৫.
a + b + c = 6 এবং ab + bc + ca = 16 হলে, a2 + b2 + c2 এর মান নিচের কোনটি?
  1. ক) 68
  2. খ) 4
  3. গ) 22
  4. ঘ) 38
ব্যাখ্যা
প্রশ্ন: ‍a + b +c = 6 এবং ab + bc + ca = 16 হলে, a2 + b2 + c2 এর মান নিচের কোনটি?

সমাধান: 
দেওয়া আছে,
 ‍a + b + c = 6
ab + bc + ca = 16

আমরা জানি,
(a + b + c)2 = ‍(a2 + b2 + c2) + 2 (ab + bc + ca)
বা, a2 + b2 + c2 = ( ‍a + b + c)2 - 2 (ab + bc + ca)
বা, a2 + b2 + c2 = (6)2 - (2 × 16)
বা, a2 + b2 + c2 = 36 - 32
∴  a2 + b2 + c2 = 4
২,১৯৬.
(256)0.16 × (256)0.09 = কত?
  1. 3
  2. 4
  3. 6
  4. 7
  5. 8
ব্যাখ্যা
প্রশ্ন: (256)0.16 × (256)0.09 = কত?

সমাধান:
(256)0.16 × (256)0.09
= (256)(0.16 + 0.09)
= (256)0.25
= (256)(25/100)
= (256)(1/4)
= (44)(1/4)
= 44 × (1/4)
= 41
= 4 
২,১৯৭.
x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত?
  1. x2y2(x + y)
  2. xy(x2 + y2)
  3. x2y(x + y)2
  4. xy2(x2 + y)
ব্যাখ্যা
প্রশ্ন: x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত? 

সমাধান: 
১ম রাশি =  x2y + xy2
= xy(x + y)

২য় রাশি = x2 + xy
= x(x + y)

x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের ল.সা.গু = xy(x + y)
x2y + xy2 এবং x2 + xy রাশিদ্বয়ের গ.সা.গু = x(x + y)

নির্ণেয় গুণফল = x(x + y) × xy(x + y)
= x2y(x + y)2
২,১৯৮.
১৫, ৫, ৭, ৮, ২, ৩, ২, ৫, ২, ৭ সংখ্যাগুলোর প্রচুরক কত?
  1. ক) ২
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৬.৫
ব্যাখ্যা
সংখ্যাগুলোঃ ২, ২, ২, ৩, ৫, ৫, ৭, ৭, ৮, ১৫
প্রচুরক = ২
২,১৯৯.
9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
  1. ক) 16
  2. খ) 25
  3. গ) 36
  4. ঘ) 49
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?

সমাধান :
 9x2 + 24x
= (3x)2 + 2.3x.4 + 42 - 42
= (3x + 4)2 -16
∴   9x2 + 24x এর সাথে 16 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
২,২০০.
৩ + ৬ + ৯ + ........ + ৩৬ ধারাটির সমষ্টি কত?
  1. ক) ২৩৮
  2. খ) ২২৪
  3. গ) ২২৮
  4. ঘ) ২৩৪
ব্যাখ্যা

এখানে, ধারাটির পদ সংখ্যা = (শেষপদ - প্রথম পদ)/সাধারণত অন্তর + ১
= (৩৬-৩)/৩ + ১
= ১১ + ১
= ১২
এবং গড় = (৩৬+৩)/২
= ৩৯/২
সুতরাং সমষ্টি = ১২ × ৩৯/২
= ৬ × ৩৯
= ২৩৪