বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ১২৮ / ২০১ · ১২,৭০১১২,৮০০ / ২০,২০৭

১২,৭০১.
নিচের কোনটি 3a2 - 4a - 15 এর একটি উৎপাদক?
  1. (a - 9)
  2. (3a + 5)
  3. (a + 3)
  4. (5a - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 3a2 - 4a - 15 এর একটি উৎপাদক?

সমাধান:
3a2 - 4a - 15
= 3a2 - 9a + 5a - 15
= 3a(a - 3) + 5(a - 3)
= (a - 3)(3a + 5)
১২,৭০২.
a3 - 7a - 6 এর উৎপাদক কত?
  1. (a + 1)(a + 2)(a - 3)
  2. (a - 1)(a - 2)(a - 3)
  3. (a + 1)(a - 2)(a - 3)
  4. (a - 1)(a + 2)(a - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 7a - 6 এর উৎপাদক কত? 

সমাধান: 
 a3 - 7a - 6 
= a3 + a2 - a2 - a - 6a - 6 
= a2 (a + 1) - a (a + 1) - 6 (a + 1) 
= (a + 1) (a2 - a - 6) 
= (a + 1) (a2 - 3a + 2a - 6) 
= (a + 1) {a (a - 3) + 2 (a -3)} 
= (a + 1) (a - 3) (a + 2) 

∴ নির্ণেয় উৎপাদক = (a + 1)(a + 2)(a - 3) .
১২,৭০৩.
একটি নির্দিষ্ট দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%। একটি শিশুর শুষ্ক আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 50% এবং ভেজা আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 80%। তবে ঐ নির্দিষ্ট দিনে শিশুটির না পড়ার সম্ভাবনা কত? 
  1. ক) 20%
  2. খ) 25%
  3. গ) 38%
  4. ঘ) 42%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%। একটি শিশুর শুষ্ক আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 50% এবং ভেজা আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 80%। তবে ঐ নির্দিষ্ট দিনে শিশুটির না পড়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
বৃষ্টি হওয়ার সম্ভাবনা 40%
বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 100% - 40%
= 60%

একটি শিশুর শুষ্ক আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 50%
একটি শিশুর শুষ্ক আবহাওয়ায় না পড়ে যাওয়ার সম্ভাবনা 100% - 50% = 50%

ভেজা আবহাওয়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা 80%
ভেজা আবহাওয়ায় না পড়ে যাওয়ার সম্ভাবনা 100% - 80%
= 20%

ঐ নির্দিষ্ট দিনে শিশুটির না পড়ার সম্ভাবনা = P (বৃষ্টির দিনে না পড়া) + P (শুষ্ক আবহাওয়ায় না পড়া)
= (.4 × .2) + (.6 × .5)
= 0.08 + 0.3
= 0.38
= 38%
১২,৭০৪.
x3 + 1/x3 = 0 হলে, x4 + 1 = ?
  1. ক) x
  2. খ) x2
  3. গ) x3
  4. ঘ) x4
ব্যাখ্যা

x3 + 1/x3 = 0
বা, (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x) = 0
বা, (x + 1/x)3 - 3(x + 1/x) = 0
বা, (x + 1/x) {(x + 1/x)2 - 3} = 0
বা, (x + 1/x)2 - 3 = 0
বা, x2 + 1/x2 + 2.x.1/x - 3 = 0
বা, x2 + 1/x2 + 2 - 3 = 0
বা, x2 + 1/x2 = 1
∴ x4 + 1 = x2

১২,৭০৫.
একটি তাসের প্যাকেট থেকে একটি তাস দৈবচয়িতভাবে উঠানো হলো। তাসটি হরতন বা রাজা হবার সম্ভাবনা কত?
  1. ক) ১৭/৫২
  2. খ) ৪/১৩
  3. গ) ১৫/৫২
  4. ঘ) ৩/১৩
ব্যাখ্যা

হরতন/মোট তাস + রাজা/মোট তাস
= ১৩/৫২ + ৩/৫২ [যেহেতু ১টি রাজা হরতনে নেয়া হয়েছে তাই অবশিষ্ট ৩ নিয়ে]
= ১৬/৫২
= ৪/১৩

১২,৭০৬.
যদি x এবং y দুটি ধনাত্মক সংখ্যা হয়, তবে (1/8)(x + y)0 এর মান কত?
  1. 0
  2. 8
  3. 1
  4. 8- 1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x এবং y দুটি ধনাত্মক সংখ্যা হয়, তবে (1/8)(x + y)0 এর মান কত?

সমাধান:
আমরা জানি যে, যেকোনো অশূন্য সংখ্যার ঘাত (power) যদি 0 হয়, তবে তার মান হয় 1।
এখানে, x এবং y দুটি ধনাত্মক সংখ্যা হওয়ায় (x + y) অশূন্য সংখ্যা।
সুতরাং, (x + y)0 = 1

এখন,
(1/8)(x + y)0
= (1/8) × 1 
= 1/8
= 8- 1

১২,৭০৭.
4 + 11 + 18 + 25 + ..... ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত?
  1. 1410
  2. 1550
  3. 1890
  4. 2050
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 11 + 18 + 25 + ..... ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির,
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d = 11 - 4 = 7
পদসংখ্যা, n = 20

∴ প্রথম 20টি পদের সমষ্টি, S = (n/2){2a + (n - 1)d}
= (20/2) {2 · 4 + (20 - 1)7}
= 10(8 + 133)
= 1410
১২,৭০৮.
সাহিদ 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় 1টি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) 24 টি
  2. খ) 12 টি
  3. গ) 15 টি
  4. ঘ) 16 টি
ব্যাখ্যা
সাহিদ y টি কলম কিনলে,
১ম ক্ষেত্রে, প্রতিটি কলমের দাম 240/y
এবং ২য় ক্ষেত্রে, প্রতিটি কলমের দাম 240/( y + 1)
শর্তানুসারে,
240/y - 240/( y + 1) = 1
বা, ( 240y + 240 - 240y ) / y(y + 1) = 1
বা, 240 = y2 + y
বা, y2 + y - 240 = 0
বা, (y + 16)(y - 15) = 0
∴ y = 15
∴ সাহিদ 15 টি কলম কিনেছিল।
১২,৭০৯.
একটি বোর্ড মিটিং-এ 7 জন সদস্য উপস্থিত ছিলেন। মিটিং এর শুরুতে প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলেন। মোট হ্যান্ডশেকের সংখ্যা কত?
  1. 15
  2. 16
  3. 19
  4. 21
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বোর্ড মিটিং-এ 7 জন সদস্য উপস্থিত ছিলেন। মিটিং এর শুরুতে প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলেন। মোট হ্যান্ডশেকের সংখ্যা কত?

সমাধান:
লোক সংখ্যা, n = 7 জন
∴ হ্যান্ডশেকের সংখ্যা = nC2
= 7C2 
= 7!/{2!(7 - 2)!}
= 7!/(2! · 5!)
= (7 · 6 · 5!)/(2 · 5!)
= 21
১২,৭১০.
(1/√2), 1, √2....... এই ধারাটির কোন পদ 16 হবে?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 10
  4. ঘ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: (1/√2), 1, √2....... এই ধারাটির কোন পদ 16 হবে?

সমাধান: 
প্রথম পদ a = (1/√2)
সাধারণ অন্তর r = √2
n তম পদ = ar n - 1
ধরি, n তম পদ 16

অতএব, 
   ar n - 1 = 16
⇒ (1/√2) (√2) n - 1 = 16
⇒ (√2) n - 1 = 16 √2
⇒ (√2) n - 1 = (√2)8 √2
⇒ (√2) n - 1 = (√2)9
⇒ n - 1 = 9 
⇒ n = 10
১২,৭১১.
যদি x√x = 27 হয়, তাহলে x এর মান কত? 
  1. 9
  2. 3
  3. 27
  4. 81
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x√x = 27 হয়, তাহলে x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x√x = 27
⇒ (x√x)2 = (27)2   ; [বর্গ করে পাই]
⇒ x2 . x = (33)2
⇒ x3 = (32)3
⇒ x = 32
∴ x = 9

১২,৭১২.
  1. 3
  2. 2
  3. 1
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
a + (1/a) = 2 
⇒ (a2 + 1)/a = 2
⇒ a2 + 1 = 2a
⇒ a2 - 2a + 1 = 0
⇒ (a - 1)2 = 0
⇒ a - 1= 0
∴ a = 1

এখন, 
1/(a6 - a3 + 1) = 1/(16 - 13 + 1)
= 1/(1 - 1 + 1)
= 1/1
= 1
১২,৭১৩.
প্রত্যেকটি অঙ্ক কেবল একবার  নিয়ে 1, 8, 3, 6, 4, 2 অংকগুলো দ্বারা তিন অঙ্কবিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে? 
  1. ক) 60
  2. খ) 120
  3. গ) 140
  4. ঘ) 130
ব্যাখ্যা
প্রদত্ত অংকগুলো 1, 8, 3, 6, 4, 2 যা ভিন্ন ভিন্ন 

নির্ণেয় সংখ্যা  = 6P3 = 120
১২,৭১৪.
2, 5, 6, 7 এবং 8 অংকগুলোর প্রতিটি একবার নিয়ে চার অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) 90
  2. খ) 120
  3. গ) 240
  4. ঘ) 360
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 5, 6, 7 এবং 8 অংকগুলোর প্রতিটি একবার নিয়ে চার অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?


সমাধান:  
মোট অংক 5টি।
প্রতিবার 4টি অংক নিয়ে গঠনকৃত সংখ্যা = 5P4
= 120
১২,৭১৫.
৪ + ৬ + ৮ + ...... + ৭০ ধারাটির পদসংখ্যা কত?
  1. ৩৪
  2. ৩২
  3. ৩৬
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ + ৬ + ৮ + ...... + ৭০ ধারাটির পদসংখ্যা কত? 

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৭০ - ৪)/ ২}+ ১
= (৬৬/২) + ১
= ৩৩ + ১
= ৩৪
১২,৭১৬.
16. 23x - 8 = 22 হলে x এর মান কত?
  1. ক) - 2
  2. খ) - 1
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 16. 23x - 8 = 22 হলে x এর মান কত? 

সমাধান: 
16. 23x - 8= 22
⇒ 16. 23x - 8 = 4
⇒ 23x - 8 = 4/16
⇒ 23x - 8 = 1/4
⇒ 23x - 8= 2 - 2
⇒ 3x - 8 = - 2
⇒ 3x = - 2 + 8
⇒ 3x = 6
∴ x = 2
১২,৭১৭.
11√121 এর 11 ভিত্তিক লগ কত? 
  1. 1
  2. 2
  3. 5
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: 11√121 এর 11 ভিত্তিক লগ কত?

সমাধান:
11√121 এর 11 ভিত্তিক লগ
= log1111√121
= log1111 +log11√121
= 1 + log11√112  
= 1 + log1111(1/2) × 2        
= 1 + log1111
= 1 + 1
= 2

১২,৭১৮.
  1. 4
  2. 2/3
  3. 12
  4. 16
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


১২,৭১৯.
'ARCHIVE' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 480
  2. 720
  3. 1020
  4. 1080
ব্যাখ্যা
প্রশ্ন: 'ARCHIVE' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
ARCHIVE শব্দটিতে মোট বর্ণ আছে 7 টি, Vowel আছে 3টি।
Vowel তিনটিকে একটি ধরে মোট বর্ণ = 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel তিনটি সাজানো যায় = 3! 
∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 3!
= 120 × 6
= 720
১২,৭২০.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত?
  1. ২৪ 
  2. ১৪
  3. ২৩ 
  4. ১৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক = x এবং 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক = y 
∴ সংখ্যাটি = x + ১০y 

আবার,
নতুন সংখ্যাটির এককের অঙ্ক = x − ২ 
নতুন সংখ্যাটির দশকের অঙ্ক = y + ৩ 
∴ নতুন সংখ্যাটি = x − ২ + ১০ (y + ৩) 
= x − ২ + ১০y + ৩০ 
= x + ১০y + ২৮ 

প্রশ্নমতে, 
৩ (x + ১০y) = x + ১০y + ২৮ 
বা, ৩x + ৩০y = x + ১০y + ২৮ 
বা, ৩x − x +৩০y − ১০y = ২৮ 
বা, ২x + ২০y = ২৮ 
বা, ২ (x + ১০y) = ২৮ 
বা, x + ১০y = ২৮/২ 
∴ x + ১০y = ১৪ 

∴ সংখ্যাটি = ১৪ ।

১২,৭২১.
যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত?
  1. 18
  2. - 18
  3. 27
  4. - 27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x = - 3 

এখন, 
- 3x2 
= - 3 × (- 3)2 
= - 3 × 9 
= - 27 
১২,৭২২.
a2 + b2 = 4 হলে, a6 + b6 + 12a2b2 এর মান কত?
  1. ক) 16
  2. খ) 32
  3. গ) 64
  4. ঘ) 128
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + b2 = 4 হলে, a6 + b6 + 12a2b2 এর মান কত? 

সমাধান:
a6 + b6 + 12a2b2
= (a2)3 + (b2)3 + 12a2b2
= (a2 + b2)3 - 3a2b2(a2 + b2) + 12a2b2
= 43 - 12a2b2 + 12a2b2
= 64 
১২,৭২৩.
3x - 4 = 27ax - 7 এবং a > 0, a ≠ 3 হলে, x এর মান কত?
  1. 9
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 4 = 27ax - 7 এবং a > 0, a ≠ 3 হলে, x এর মান কত?

সমাধান:
3x - 4 = 27ax - 7
⇒ 3x - 4 = 33 ⋅ ax - 7
⇒ 3x - 4/33 = ax - 7
⇒ 3x - 4 - 3 = ax - 7
⇒ 3x - 7 = ax - 7
⇒ 3x - 7/ax - 7 = 1
⇒ (3/a)x - 7 = (3/a)0 [∵ (3/a)0 = 1]
⇒ x - 7 = 0
∴ x = 7
১২,৭২৪.
A ও B যেকোনো দু'টি সেট হলে (A ∪ B)' = ?
  1. ক) A ∩ B
  2. খ) A' ∪ B'
  3. গ) (A ∩ B)'
  4. ঘ) A' ∩ B'
ব্যাখ্যা

ডিমরগান এর সূত্রানুসারে (A ∪ B)' = A' ∩ B'

১২,৭২৫.
a2 + 6a + 8 - y2 + 2y কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (a + y - 2)(a - y + 4)
  2. (a - y + 2)(a + y + 4)
  3. (a + y + 2)(a - y - 4)
  4. (a + y + 2)(a - y + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 6a + 8 - y2 + 2y কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান: 
a2 + 6a + 8 - y2 + 2y
= a2 + 2.a.3 + (3)2 - y2 + 2.y.1 - (1)2
= (a + 3)2 - (y - 1)2
= {(a + 3) + (y - 1)} {(a + 3) - (y - 1)}
= (a + 3 + y - 1)(a + 3 - y + 1)
= (a + y + 2)(a - y + 4)
১২,৭২৬.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, মৌলিক অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
  1. ক) ৫/৬
  2. খ) ১/৩
  3. গ) ১/২
  4. ঘ) ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে, মৌলিক অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত?

সমাধান: 
ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল হলো {১, ২, ৩, ৪, ৫, ৬}

এদের মধ্যে মৌলিক সংখ্যা {২, ৩, ৫} এবং ৩ দ্বারা বিভাজ্য {৩, ৬}
∴ মৌলিক সংখ্যা অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা {২, ৩, ৫, ৬}

∴ সম্ভাবনা = ৪/৬ = ২/৩
১২,৭২৭.
একটি অফিসের 4 জন পুরুষ এবং 3 জন মহিলা কর্মচারীকে একটি সারিতে কতভাবে বসানো যায় যেখানে 4 জন পুরুষ কর্মচারী সর্বদা পাশাপাশি থাকবে?
  1. 2854
  2. 3426
  3. 2924
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসের 4 জন পুরুষ এবং 3 জন মহিলা কর্মচারীকে একটি সারিতে কতভাবে বসানো যায় যেখানে 4 জন পুরুষ কর্মচারী সর্বদা পাশাপাশি থাকবে?

সমাধান:
মোট কর্মচারী = (4 + 3) = 7 জন
4 জন পুরুষ কর্মচারী একত্রে থাকলে তাদেরকে একটি ইউনিট হিসেবে ধরলে মোট সংখ্যা = (1 + 3) জন
= 4 জন

4 জনকে বসানো যায় = 4!
4 জন পুরুষ কর্মচারীকে নিজেদের মধ্যে সাজানো যায় = 4!
3 জন মহিলা কর্মচারীকে নিজেদের মধ্যে সাজানো যায় = 3!
সুতরাং, মোট বিন্যাস সংখ্যা = 4! × 4! × 3!
= 24 × 24 × 6
= 3456
১২,৭২৮.
2x + 3y = 7 এবং 5x - 2y = 8 হলে (x, y) এর মান কত?
  1. ক) (2, 1)
  2. খ) (1, 2)
  3. গ) (3, 1)
  4. ঘ) (1, 3)
ব্যাখ্যা

2x + 3y = 7 ------- (i)
5x - 2y = 8 -------- (ii)
(i) নং কে 2 দ্বারা ও (ii) নং কে 3 দ্বারা গুণ করে পাই -
4x + 6y = 14 ------ (iii)
15x - 6y = 24 ------ (iv)
(iii) ও (iv) যোগ করে পাই -
19x = 38
∴ x = 2
x এর মান (i) নং এ বসালে পাই -
2 × 2 + 3y = 7
⇒ 3y = 3
∴ y = 1
∴ (x, y) = (2, 1)

১২,৭২৯.
একসেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?
  1. 25
  2. 11
  3. 21
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: একসেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দেয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল?

সমাধান:
মনেকরি
সেটের সদস্য সংখ্যা = x
x সংখ্যক সংখ্যার গড় = 14
x সংখ্যক সংখ্যার সমষ্টি = 14x

একটি সংখ্যা বাদ হওয়ায় সেটের সদস্য সংখ্যা (x - 1)
x - 1 সংখ্যক সংখ্যার গড় = 11
x - 1 সংখ্যক সংখ্যার সমষ্টি = 11(x - 1)

শর্তমতে
14x - 35 = 11(x - 1)
বা, 14x - 35 = 11x - 11
বা, 14x - 11x = 35 - 11
বা, 3x = 24
∴ x = 8

সেটের সদস্য সংখ্যা = 8

১২,৭৩০.
১০টি সংখ্যার যোগফল ৪৭৮। এদের প্রথম ৪টির গড় ৫৩ এবং শেষের ৫টির গড় ৪১ হলে পঞ্চম সংখ্যাটি কত হবে?
  1. ৬০
  2. ৬১
  3. ৬২
  4. ৬৩
ব্যাখ্যা

এখানে,
প্রথম ৪টি সংখ্যার যোগফল = ৪×৫৩ = ২১২
শেষের ৫টি সংখ্যার যোগফল = ৫×৪১ = ২০৫
সুতরাং পঞ্চম সংখ্যাটি হবে = ৪৭৮ - (২১২+২০৫)
= ৪৭৮ - ৪১৭
= ৬১

১২,৭৩১.
3x = 27 হলে, 4x - 1 এর মান কত?
  1. 4
  2. 16
  3. 64
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x = 27 হলে, 4x - 1 এর মান কত?

সমাধান:
3x = 27
⇒ 3x = 33
∴ x = 3

4x - 1
= 43 - 1
= 42
= 16
১২,৭৩২.
f(x) = x3 - 8x + 9 হলে, f(- 2) = ?
  1. ক) 33
  2. খ) - 15
  3. গ) 1
  4. ঘ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x3 - 8x + 9 হলে, f(- 2) = ?

সমাধান:
দেয়া আছে,
f(x) = x3 - 8x + 9

∴f(- 2) = (- 2)3 - 8(- 2) + 9
= - 8 + 16 + 9
= 17
১২,৭৩৩.
a3 - ৪a - 8 কে a + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত?
  1. - 1
  2. - 15
  3. 1
  4. 0
ব্যাখ্যা

প্রশ্ন: a3 - ৪a - 8 কে a + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত?

সমাধান: 

রিমাইন্ডার থিওরেম অনুসারে, যদি কোনো পলিনোমিয়াল f(a) কে a - c দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ হয় f(c)

এখানে a + 1 = a - (- 1), তাই c = - 1

a = - 1 বসাই

⇒ f(a) = a3 - 8a - 8
⇒  f(- 1) = (- 1)3 - 8(- 1) - 8
= - 1 + 8 - 8
= - 1

তাই ভাগশেষ = - 1

উত্তর: ক) - 1

১২,৭৩৪.
25 থেকে 41 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/17
  2. 2/3
  3. 5/17
  4. 6/17
ব্যাখ্যা
প্রশ্ন: 25 থেকে 41 পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 7 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
25 থেকে 41 পর্যন্ত মৌলিক সংখ্যা = 29, 31, 37, 41
আবার,
25 থেকে 41 পর্যন্ত 7 এর গুণিতক সংখ্যা = 28, 35
25 থেকে 41 পর্যন্ত মোট সংখ্যা = 17 টি
মৌলিক সংখ্যা অথবা 7 এর গুণিতক মোট সংখ্যা = (4 + 2) টি
= 6টি

∴ সম্ভাবনা = 6/17
১২,৭৩৫.
A = {x : 4x < 20 এবং x ∈ N} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 4
  2. 15
  3. 16
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : 4x < 20 এবং x ∈ N} হলে, A এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের  উপসেট সংখ্যা = 2n টি এবং প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1 টি

A = {x : 4x < 20 এবং x ∈ N}
∴ A = (1, 2, 3, 4)

A সেটের উপাদান সংখ্যা = 4 তাহলে,
প্রকৃত উপসেটের সংখ্যা = 24 - 1 = 16 - 1 = 15
১২,৭৩৬.
[2 - 3(2 - 3)- 1]- 1 এর মান কত?
  1. 1/5
  2. 5
  3. 1/3
  4. 3
ব্যাখ্যা

প্রশ্ন: [2 - 3(2 - 3)- 1]- 1 এর মান কত?

সমাধান:
[2 - 3(2 - 3)- 1]- 1
= [2 - 3(- 1)- 1]- 1
= [2 - 3 × {1/(- 1)}]- 1
= [2 - 3 × (- 1)]- 1
= (2 + 3)- 1
= (5)- 1
= 1/5

১২,৭৩৭.
একটি ব্যাগে 4টি সাদা এবং 5টি কালো বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। বল তিনটি একই রংয়ের হওয়ার সম্ভাবনা-
  1. ক) 2/7
  2. খ) 5/6
  3. গ) 1/6
  4. ঘ) 3/7
ব্যাখ্যা
সাদা বল = 4টি
কালো বল = 5টি
মোট বল = 9টি
∴ 3টি বল একই রংয়ের হওয়ার সম্ভবনা
= 4c3/ 9c3 + 5c3/9c3
= 4/84 + 10/84
= 14/84
= 1/6
১২,৭৩৮.
P = {x ∈ N : 1 ≤ x ≤ 10}, Q = {x ∈ N : x বিজোড় এবং x < 10} হলে, P ∩ Q এর মান কত?
  1. {1, 2, 3, 5}
  2. { 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 }
  3. {3, 5, 7, 9}
  4. {1, 3, 5, 7, 9}
ব্যাখ্যা

প্রশ্ন: P = {x ∈ N : 1 ≤ x ≤ 10}, Q = {x ∈ N : x বিজোড় এবং x < 10} হলে, P ∩ Q এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {x ∈ N : 1 ≤ x ≤ 10}
Q = {x ∈ N : x বিজোড় এবং x < 10}

P = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
Q = {1, 3, 5, 7, 9} 

∴ P ∩ Q = {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10} ∩ {1, 3, 5, 7, 9}
= {1, 3, 5, 7, 9}

১২,৭৩৯.
(81)x - 1 = 33x + 1 হলে x = ?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা

(81)x - 1 = 33x + 1
বা, (34)x - 1 = 33x + 1
বা, 34x - 4 = 33x + 1
4x - 4 = 3x + 1
4x - 3x = 1 + 4
∴ x = 5

১২,৭৪০.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 
  1. ৪৬ টাকা
  2. ৪৮ টাকা 
  3. ৪৯ টাকা 
  4. ৫২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?

সমাধান: 
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা

প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x -২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯

∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা।

১২,৭৪১.
a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?
  1. abc
  2. 3abc
  3. 6abc
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
a + b + c = 0
আমরা জানি,
a3 + b3 + c3 - 3abc = (a + b + c) (a2 + b2 + c2 - ab - bc - ca)
⇒ a3 + b3 + c3 - 3abc = 0 [a + b + c = 0; মান বসিয়ে]
⇒ a3 + b3 + c3 = 3abc

১২,৭৪২.
4x+1 = 32 হলে x = ?
  1. ক) 3/2
  2. খ) 2/3
  3. গ) 3/5
  4. ঘ) 1/8
ব্যাখ্যা
4x+1 = 32
⇒ 22(x+1) = 25
⇒ 22x+2 = 25
⇒ 2x+2 = 5
⇒ 2x = 5 - 2
∴ x = 3/2
১২,৭৪৩.
১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০ এর মধ্যক কত? 
  1. ১২
  2. ১৬
  3. ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০ এর মধ্যক কত? 

সমাধান:
উপাত্তগুলোকে সাজিয়ে পাই ০৮, ০৯, ১১, ১২, ১৫, ১৬, ২০ 
এখানে
n = ৭, অর্থাৎ বিজোড় সংখ্যা
মধ্যক = (n + ১)/২ তম পদের মান
= (৭ + ১)/২ তম পদের মান
= ৪ তম পদের মান
= ১২

 নির্ণেয় মধ্যক = ১২

১২,৭৪৪.
x-4 - 0.0001 = 0 হলে x3 = ?
  1. ক) 0
  2. খ) 10
  3. গ) 100
  4. ঘ) 1000
ব্যাখ্যা

x-4 - 0.0001 = 0
বা, x-4 = 0.0001
বা, 1/x4 = 1/10000
বা, x4 = 10000
বা, x4 = 104
বা, x = 10
∴ x3 = 103
= 1000

১২,৭৪৫.
7 টি ভিন্ন ধরনের পাথর কত রকমের একটি ব্যান্ডে লাগিয়ে একটি হার তৈরি করা যায়?
  1. ক) 360
  2. খ) 2520
  3. গ) 5040
  4. ঘ) 720
ব্যাখ্যা

একটি স্থির ধরে 7 টির সবগুলো নিয়ে চক্রবিন্যাস (7-1)! = 6!
যেহেতু বামাবার্তে এবং ডানাবার্তে একই হয় তবে বিন্যাস সংখ্যা = 6!/2 = 360

১২,৭৪৬.
 
  1. 8
  2. 16
  3. 32
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
১২,৭৪৭.
z√(0.36) = 9 হলে, z এর মান কত?
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: z√(0.36) = 9 হলে, z এর মান কত?

সমাধান:
z√(0.36) = 9
⇒ z√(36/100) = 9
⇒ z × (6/10) = 9
⇒ z = 9 × (10/6)
⇒ z = 15
১২,৭৪৮.
x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) xz > yz
  2. খ) x/z > y/z
  3. গ) z/x < z/y
  4. ঘ) xz < yz
ব্যাখ্যা

x > y...….....(1)
z < 0............(2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা
(1)নং কে z দ্বারা গুন করলে, xz < yz

১২,৭৪৯.
'ENGINEER' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. 240
  2. 720
  3. 380
  4. 620
ব্যাখ্যা

প্রশ্ন: 'ENGINEER' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
'ENGINEER' শব্দটিতে মোট বর্ণ আছে 8 টি। যার মধ্যে Vowel আছে 4টি (তবে E আছে তিনটি)।
Vowel চারটিকে একটি ধরে মোট বর্ণ = 5টি (যার মধ্যে n আছে দুইটি)

∴ 5টি বর্ণকে সাজানো যায় = 5!/2! = 120/2 = 60
Vowel চারটিকে সাজানো যায় = 4!/3! = 4

∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 60 × 4 = 240

১২,৭৫০.
m + n = 5 এবং 3n = 6 হলে, m এর মান কত? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: m + n = 5 এবং 3n = 6 হলে, m এর মান কত? 

সমাধান: 
3n = 6
⇒ n = 2

m + 2 = 5
⇒ m = 5 - 2
∴ m = 3
১২,৭৫১.
x3 - x এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. ক) (x - 1) (x2 + x + 1)
  2. খ) (x + 1) (x2 - x + 1)
  3. গ) x (x - 1) (x - 1)
  4. ঘ) x (x + 1) (x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - x এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
x3 - x = x(x2 - 1)
= x (x - 1)(x + 1)
১২,৭৫২.
A = {0, 1, 2, 3} এবং R = {(x, y) : x ∈ A, y ∈ A এবং y = x + 1} হলে, রেঞ্জ R = ?
  1. {1, 2, 3, 4}
  2. {1, 2, 3}
  3. {0, 1, 2, 3}
  4. {0, 1, 2}
ব্যাখ্যা
y = x + 1
x = 0, 1, 2, 3 হলে, y = 1, 2, 3, 4 হবে। 
কিন্তু, x = 3 হলে, y = 4  হবে।
যেহেতু, 4 ∉ A, (3, 4) ∉ R কাজেই x = 3 নেয়া যাবেনা।
∴ রেঞ্জ R = {1, 2, 3)
১২,৭৫৩.
P = {1, 2, 3}, Q = {3, 4} এবং R = {x, y} হলে, (P ∪ Q) × R = ?
  1. {(x, 1), (x, 2), (x, 3), (x, 4), (y, 1), (y, 2), (y, 3), (y, 4)}
  2. {(1, 3), (2, 4), (3, x), (4, y)} 
  3. {(1, x), (1, y), (2, x), (2, y), (3, x), (3, y), (4, x), (4, y)} 
  4. {(1, x), (2, x), (3, x), (4, x)} 
ব্যাখ্যা

প্রশ্ন: P = {1, 2, 3}, Q = {3, 4} এবং R = {x, y} হলে, (P ∪ Q) × R = ?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3}
Q = {3, 4}
R = {x, y}

∴ P U Q = {1, 2, 3} ∪ {3, 4}
= {1, 2, 3, 4}

প্রদত্ত রাশি, 
(P ∪ Q) × R
= {1, 2, 3, 4} ×  {x, y}
= {(1, x), (1, y), (2, x), (2, y), (3, x), (3, y), (4, x), (4, y)}

১২,৭৫৪.
x2 - √3x = 1 হলে, x3 - (1/x)3 এর মান কত?
  1. ক) 3√3
  2. খ) 6√3
  3. গ) 0
  4. ঘ) 12√3
ব্যাখ্যা
দেওয়া আছে, 
x2 - √3x = 1
x2 - 1 = √3x
x - 1/x = √3

আমরা জানি 
x3 - (1/x)3 = (x - 1/x)3 + 3x.(1/x)(x - 1/x)
                = (√3)3 + 3√3
                = 3√3 + 3√3
                = 6√3
১২,৭৫৫.
x-y=3 এবং xy=10 হলে, (x+y)2এর মান-
  1. ক) 49
  2. খ) -29
  3. গ) -1
  4. ঘ) 0
ব্যাখ্যা
(x+y)2
= (x-y)2 + 4xy
= 32 + 4×10
= 49
১২,৭৫৬.
a + b = 14 এবং ab = 48 হলে, a2 + b2 এর মান কত?
  1. 80
  2. 92
  3. 100
  4. 110
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 14 এবং ab = 48 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 14
এবং ab = 48

∴ প্রদত্ত রাশি = a2 + b2
= (a + b)2 - 2ab
= (14)2 - 2 · 48
= 196 - 96
= 100
১২,৭৫৭.
2x3 - 5x2 + 4 = 0 সমীকরণের x এর সহগ কত?
  1. ক) - 5
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x3 - 5x2 + 4 = 0 সমীকরণের x এর সহগ কত?

সমাধান:
2x3 - 5x2 + 4 = 0
বা, 2x3 - 5x2 + 0 . x + 4 = 0

∴ 2x3 - 5x2 + 4 = 0 সমীকরণে x এর সহগ 0
১২,৭৫৮.
x+y = 5 হলে xy এর ক্ষুদ্রতম মান কত? (যেখানে, x, y>0)
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
এখানে, 1+4 = 5 এবং 2+3 = 5
∴ 1×4 = 4 এবং 2×3 = 6
ক্ষুদ্রতম মান = 4
১২,৭৫৯.
a + 1/a = 2 হলে a20 + 1/a20 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 40
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন:  a + 1/a = 2 হলে a20 + 1/a20 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
a + 1/a = 2
(a2 + 1)/a = 2
a2 + 1 = 2a
a2 - 2a + 1 = 0
(a - 1)2 = 0
a - 1 = 0
a = 1

a20 + 1/a20 = 120 + 1/120
= 1 + 1/1
= 1 + 1
= 2
১২,৭৬০.
a - (1/a) = 5 হলে, {a + (1/a)}2 এর মান কত?
  1. 27
  2. 29
  3. 30
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 5 হলে, {a + (1/a)}2 এর মান কত?

সমাধান:
{a + (1/a)}2 = {a - (1/a)}2 + 4 ⋅ a ⋅ (1/a)
= 52 + 4
= 29
১২,৭৬১.
{(1/a) + 1} ÷ {1 - (1/a2)} = কত?
  1. a
  2. a(a - 1)
  3. a/(a - 1)
  4. a/(a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: {(1/a) + 1} ÷ {1 - (1/a2)} = কত? 

সমাধান: 
{(1/a) + 1} ÷ {1 - (1/a2)} 
= {(1/a) + 1} ÷ {1 + (1/a)} {1 - (1/a)}
= 1/{1 - (1/a)}
= {1 - (1/a)} -1
= {(a - 1)/a} -1
= a/(a - 1)
১২,৭৬২.
২, ৫, ১১, ২০,......... ধারাটির নবম পদ হবে-
  1. ৮৬
  2. ১১০
  3. ১২৭
  4. ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ১১, ২০,......... ধারাটির নবম পদ হবে-

সমাধান: 
প্রথম ব্যবধান = ৫ - ২ = ৩
দ্বিতীয় ব্যবধান = ১১ - ৫ = ৬ 
তৃতীয় ব্যবধান = ২০ - ১১ = ৯ 

n সংখ্যক পদের যোগফল = (n/2) {2a + (n - 1)d}

৩, ৬, ৯... ধারাটির প্রথম ৮ টি পদের সমষ্টি = (৮/২) {২ × ৩ + (৮ - ১) × ৩}
= ৪ × ২৭ 
= ১০৮ 

 ∴ ২, ৫, ১১, ২০,.........  ধারাটির নবম পদ হবে = ২ + ১০৮ 
= ১১০ 
১২,৭৬৩.
a3 + b3, (a + b)3, (a2 - b2) এবং (a2 − ab + b2)2 এর গ.সা.গু কত?
  1. ক) 1
  2. খ) a3 + b3
  3. গ) a6 - b6
  4. ঘ) (a + b)3
ব্যাখ্যা
১ম রাশি = a3 + b3
             = (a + b)(a2 - ab + b2)

২য় রাশি  =(a + b)
               = (a + b)(a + b)(a + b)

৩য় রাশি = (a2 - b2)
             = (a + b)(a - b)
৪র্থ রাশি = (a2 − ab + b2)2
             =  (a² − ab + b²) (a² − ab + b²)

গ.সা.গু  = 1
১২,৭৬৪.
দ্বাদশ শ্রেণির দশজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ হলে পরিসরাঙ্ক কত?
35, 40, 45, 50, 60, 80, 85, 70, 80, 60
  1. ক) 35.71% 
  2. খ) 64.29% 
  3. গ) 50% 
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
35, 40, 45, 50, 60, 80, 85, 70, 80, 60

তথ্য সারির সর্বোচ্চ মান, H = 85 
সর্বনিম্ন মান, L = 35

অতএব, পরিসর,
R = H - L
=  85 - 35
= 50

পরিসরাঙ্ক, VR
= R/(H + L) × 100%
= 50/(85 + 35) × 100%
= 50/120 × 100%
= 5/12 × 100%
= (500/12)%
=41.67%
১২,৭৬৫.
যদি x2 + y2 + 2x + 1 = 0 হয়, তাহলে x31 + y36 এর মান কত?
  1. 1
  2. 0
  3. - 1
  4. 2
  5. 36
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 + y2 + 2x + 1 = 0 হয়, তাহলে x31 + y36 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
x2 + y2 + 2x + 1 = 0
⇒ x2 + 2x + 1 + y2 = 0
⇒ (x + 1)2 + y2 = 0
দুটি বর্গের সমষ্টি শূন্য হলে, প্রতিটি বর্গের মান পৃথকভাবে শূন্য হতে হয়।
অর্থাৎ,
(x + 1)2 = 0  
⇒ x + 1 = 0  
⇒ x = - 1
এবং y2 = 0  
⇒ y = 0
সুতরাং, x = - 1 এবং y = 0

প্রদত্ত রাশি, 
x31 + y36
= (- 1)31 + (0)36
= - 1 + 0
= - 1

১২,৭৬৬.
যদি a2+1/a2= 38  হয় তবে a - 1/a এর মান কত?
  1. ক) ±4
  2. খ) ±5
  3. গ) ±7
  4. ঘ) ±6
ব্যাখ্যা
দেওয়া আছে,
     a2 + 1/a2= 38
⇒ (a - 1/a)2 + 2.a.1/a = 38
⇒ (a - 1/a)2 + 2= 38
⇒ (a - 1/a)2= 38 - 2
⇒ (a - 1/a)2 = 36
∴ a - 1/a = ±6
১২,৭৬৭.
A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} এবং B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 5} হলে A - B = ?
  1. ক) A
  2. খ) B
  3. গ) ∅
  4. ঘ) {0, 1}
ব্যাখ্যা

A = {0, 1, 2, 3, 5},
B = {2, 3, 5}
∴ A - B = {0, 1}

১২,৭৬৮.
একজন পরীক্ষার্থীকে 15 টি প্রশ্ন থেকে 8 টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে তাকে প্রথম 6 টি থেকে 5 টি প্রশ্ন বাছাই করতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলি বাছাই করতে হবে?
  1. ক) 304
  2. খ) 216
  3. গ) 604
  4. ঘ) 504
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পরীক্ষার্থীকে 15 টি প্রশ্ন থেকে 8 টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে তাকে প্রথম 6 টি থেকে 5 টি প্রশ্ন বাছাই করতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলি বাছাই করতে হবে?

সমাধান: 
প্রথম 6 টি থেকে 5 টি প্রশ্ন বাছাই করতে হবে
প্রথম 6 টি থেকে 5 টি প্রশ্ন বাছাই করার উপায় = 6C5 = 6

বাকি 9 টি থেকে 3 টি প্রশ্ন বাছাই করতে হবে
9 টি থেকে 3 টি প্রশ্ন বাছাই করার উপায় =  9C3 = 84

মোট প্রশ্ন বাছাই করার উপায় =  6 × 84 = 504
১২,৭৬৯.
1 + 4 + 7 + 10 + --- --- --- ধারাটির ১ম 20টি পদের সমষ্টি কত?
  1. ক) 590
  2. খ) 600
  3. গ) 612
  4. ঘ) 632
ব্যাখ্যা
২০ টি পদের সমষ্টি
= 20/2{2 × 1 + (20 - 1)3}
= 10(2 + 19 × 3) = 10 × 59
= 590 [ ১ম পদ, a = 1, সাধারণ অন্তর, d = 4 - 1 = 3 ]
১২,৭৭০.
12x3 - 38x2 + 20x কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. 2x(2x - 5)(3x - 2)
  2. 2x(6x - 5)(x - 2)
  3. 2x(3x + 2)(2x - 5)
  4. 2x(3x - 5)(2x - 2)
ব্যাখ্যা

প্রশ্ন: 12x3 - 38x2 + 20x কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:
12x3 - 38x2 + 20x
= 2x(6x2 - 19x + 10)
= 2x(6x2 - 15x - 4x + 10)
= 2x {3x(2x - 5) - 2(2x - 5)}
= 2x(2x - 5)(3x - 2)

১২,৭৭১.
x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত?
  1. ক) 10
  2. খ) ± 8
  3. গ) ± 10
  4. ঘ) ± 6
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 24 হলে x + y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
 x - y = 2 
xy = 24 

এখন 
(x + y)2 = (2)2 + 4 × 24
(x + y)2 = 4 + 96
(x + y)2 = 100
x + y = ±√100
x + y= ±10
১২,৭৭২.
A = {3, 5, 7} এবং 5 এর গুণিতকের সেট B হলে, A ∩ B  এর কয়টি উপসেট আছে?
  1. 4
  2. 3
  3. 1
  4. 2
ব্যাখ্যা
A = {3, 5, 7},
5 এর গুনিতকের সেট B = {5, 10, 15,.....}
∴ A ∩ B = {5}

যার উপসেট সংখ্যা
= 21
= 2
১২,৭৭৩.
x - 6 = 7x - 48, x এর মান কত?
  1. 3
  2. 5
  3. - 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: x - 6 = 7x - 48, x এর মান কত?

সমাধান:
x - 6 = 7x - 48
বা, x - 7x = 6  - 48
বা, - 6x   = 42
বা, x = - 42/- 6
x = 7
১২,৭৭৪.
নিচের কোন সমীকরণের উপর (2, 3) ও (4, 7) বিন্দুদ্বয় অবস্থিত?
  1. y = 2x - 1
  2.  y = 3x - 2
  3. y = x + 2
  4. y = 2x - 2
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সমীকরণের উপর (2, 3) ও (4, 7) বিন্দুদ্বয় অবস্থিত?

সমাধান:
(2, 3)⇒
y = (2x - 1)
⇒3 = (2 × 2 - 1)
⇒3 = 4 - 1 = 3

(4, 7)⇒
y = 2x - 1
⇒7 = 2 × 4 - 1 = 7

∴ সমীকরণটি: y = (2x - 1)

১২,৭৭৫.
A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৪ ও ১/৬। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত?
  1. ৫/৬
  2. ৩/৮
  3. ৫/৮
  4. ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B এর একটি অংক সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে ১/৪ ও ১/৬। তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত?

সমাধান:
A এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ১ - (১/৪)
= ৩/৪

B এর অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= ১  - (১/৬)
= ৫/৬

A ও B এর একত্রে অঙ্কটি করতে না পারার সম্ভাব্যতা
= (৩/৪) × (৫/৬)
= ৫/৮

A ও B এর একত্রে অঙ্কটি করতে পারার সম্ভাব্যতা
= ১ - (৫/৮)
= ৩/৮
১২,৭৭৬.
What is the next term in the sequence - 4, 9, 6, 11, 8, 13, 10, ……?
  1. ক) 16
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 11
ব্যাখ্যা

এখানে দুটি ধারা বিদ্যমান।
বিজোড় অবস্থানের ধারা = 4, 6, 8, 10
জোড় অবস্থানের ধারা = 9, 11, 13, 15

১২,৭৭৭.
৯,০, ৭, ৮ এর গড় কত?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ০, ৭, ৮ এর গড় কত?

সমাধান:
৯, ০, ৭, ৮ এর সমষ্টি = ৯ + ০ + ৭ + ৮ = ২৪
৯, ০, ৭, ৮ এর গড় = ২৪/৪ = ৬
১২,৭৭৮.
একটি বাক্সে 4 টি সাদা এবং 3 টি কালো মার্বেল আছে। অপর একটি বাক্সে 1 টি সাদা এবং 5 টি কালো মার্বেল আছে। দৈবভাবে প্রত্যেক বাক্স থেকে একটি করে মার্বেল তোলা হলো। মার্বেল দুইটির মধ্যে অন্তত একটি সাদা হওয়ার সম্ভাব্যতা কত?
  1. 9/14
  2. 5/14
  3. 11/21
  4. 13/24
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে 4 টি সাদা এবং 3 টি কালো মার্বেল আছে। অপর একটি বাক্সে 1 টি সাদা এবং 5 টি কালো মার্বেল আছে। দৈবভাবে প্রত্যেক বাক্স থেকে একটি করে মার্বেল তোলা হলো। মার্বেল দুইটির মধ্যে অন্তত একটি সাদা হওয়ার সম্ভাব্যতা কত?

সমাধান:
প্রথম বাক্সে, 4 টি সাদা মার্বেল, 3 টি কালো মার্বেল (মোট 7 টি মার্বেল)
দ্বিতীয় বাক্সে, 1 টি সাদা মার্বেল, 5 টি কালো মার্বেল (মোট 6 টি মার্বেল)

অন্তত একটি সাদা হওয়ার সম্ভাব্যতা = 1 - দুইটি মার্বেলই কালো

প্রথম বাক্স থেকে কালো মার্বেলের সম্ভাবনা = 3/7
দ্বিতীয় বাক্স থেকে কালো মার্বেলের সম্ভাবনা = 5/6

দুইটি কালো হওয়ার সম্ভাব্যতা = (3/7) × (5/6)
= 15/42
= 5/14

∴ অন্তত একটি সাদা হওয়ার সম্ভাব্যতা = 1 - (5/14)
= (14 - 5)/14
= 9/14

১২,৭৭৯.
কোনো স্থানে যতজন লোক ছিল, প্রত্যেকে ততো ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোক সংখ্যা কত ছিল?
  1. ৪০
  2. ৩০
  3. ৩৫
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্থানে যত জন লোক ছিল, প্রত্যেকে তত ৫ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
 ঐ স্থানে লোকসংখ্যা ছিল = ক  জন 
প্রত্যেকে  চাঁদা দেয় = ৫ক 

প্রশ্নমতে
৫ক × ক = ৪৫০০ 
বা, ৫ক = ৪৫০০ 
বা, ক = ৯০০
বা, ক = ৩০
ক = ৩০
১২,৭৮০.
c এর মান কত হলে 16x2 + cx + 25 একটি পূর্ণবর্গ হবে?
  1. 32
  2. 40
  3. 20
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: c এর মান কত হলে 16x2 + cx + 25 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
যেহেতু, পূর্ণবর্গ রাশির মূলদ্বয় সমান হয়।
সুতরাং, b2 - 4ac = 0 হলে সমীকরণটি পূর্ণবর্গ হবে।

∴ c2 = 4 × 16 × 25 [∵ b = q, a = 16 এবং c = 25]
⇒ c2 = 1600
⇒ c = √(1600)
∴ c = 40
১২,৭৮১.
5 জন পুরুষ এবং 3 জন মহিলার মধ্যে থেকে কমপক্ষে একজন মহিলার সমন্বয়ে 4 জনের একটি কমিটি কত পদ্ধতিতে করা যেতে পারে?
  1. 60
  2. 65
  3. 70
  4. 75
ব্যাখ্যা
প্রশ্ন: 5 জন পুরুষ এবং 3 জন মহিলার মধ্যে থেকে কমপক্ষে একজন মহিলার সমন্বয়ে 4 জনের একটি কমিটি কত পদ্ধতিতে করা যেতে পারে?

সমাধান:
5 জন পুরুষ ও 3 জন মহিলা।
ন্যূনতম 1 জন মহিলা সম্বলিত কমিটি গঠনের পদ্ধতির সংখ্যা
3 পুরুষ এবং 1 মহিলা + 2 পুরুষ এবং 2 মহিলা + 1 পুরুষ এবং 3 মহিলা
= 5C3 × 3C1 + 5C2 × 3C2 + 5C1 × 3C3
= 10 × 3 + 10 × 3 + 5 × 1
= 30 + 30 + 5
= 65
১২,৭৮২.
দুইটি সংখ্যার গুণফল 48 এবং বর্গের যোগফল 160। সংখ্যা দুইটির যোগফল কত? 
  1. 16
  2. 18
  3. 21
  4. 14
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 48 এবং বর্গের যোগফল 160। সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
ধরি ,
সংখ্যা দুইটি = x ও y

দেয়া আছে,
xy = 48
x2 + y2 = 160

আমরা জানি,
(x + y)2
= x2 + y2 + 2xy
= 160 + (2 × 48)
= 160 + 96
= 256
⇒ x + y = √256
∴ x + y = 16

১২,৭৮৩.
= কত?
  1. ক) a
  2. খ) a1/3
  3. গ) 1
  4. ঘ) a3
ব্যাখ্যা


সমাধান: 
{(a3)1/3}1/3
= (a3)(1/3)(1/3)
= (a3)1/9
= a3(1/9)
= a1/3
১২,৭৮৪.
4 + 7 + 10 + 13 + ........ ধারাটির কোন পদ 301?
  1. ক) 100 তম
  2. খ) 101 তম
  3. গ) 107 তম
  4. ঘ) 123 তম
ব্যাখ্যা

4 + 7 + 10 + 13 +........ ধারাটি একটি সমান্তর ধারা, যার
১ম পদ a=4
সাধারণ অন্তর, d = 7-4=3
মনে করি, n তম পদ= 301
n তম পদ= a+(n-1)d
সুতরাং, a+(n-1)d = 301
বা, 4+ (n-1)3 = 301
বা, (n-1) 3 = 301-4
বা, n-1 = 297/3
বা, n= 99+1 = 100

১২,৭৮৫.
13টি পুস্তক থেকে 6টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 3টি পুস্তক সর্বদাই অন্তুর্ভুক্ত থাকে? 
  1. ক) 120
  2. খ) 140
  3. গ) 160
  4. ঘ) 180
ব্যাখ্যা
বাছাই সংখ্যা =13 - 3C6 - 3
                    = 10C3
                      = 120
১২,৭৮৬.
যদি 2x + 3y = 8 এবং 5y - 5x = 5 হয়, তাহলে 3y - 2 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + 3y = 8 এবং 5y - 5x = 5 হয়, তাহলে 3y - 2 এর মান কত?

সমাধান:
2x + 3y = 8 ...........(1)
5y - 5x = 5 .............(2)
(2) নং হতে পাই,
y - x = 1
⇒ y = x + 1 .......(3)

(1) নং হতে পাই,
2x + 3(x + 1) = 8
⇒ 2x + 3x + 3 = 8
 ⇒ 5x = 5 
∴  x = 1

(3) নং হতে পাই,
y = 1 + 1
∴ y = 2

এখন
3y - 2
= 3 × 2 - 2
= 6 - 2
= 4
১২,৭৮৭.
1 + 5 + 9 + 13 + ...... ধারাটির 15তম পদ কত?
  1. ক) 61
  2. খ) 57
  3. গ) 53
  4. ঘ) 65
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 5 + 9 + 13 + ...... ধারাটির 15তম পদ কত?

সমাধান: 
২য় পদ - ১ম পদ = 5 - 1 = 4
৩য় পদ - ১ম পদ = 9 - 5 = 4
∴ ইহা একটি সমান্তর ধারা।
এখানে,
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 4

আমরা জানি,
সমান্তর ধারার n তম পদ = a + (n - 1)d
সমান্তর ধারার 15 তম পদ = 1 + (15 - 1)× 4
= 1 + 14 × 4
= 1 + 56
= 57
১২,৭৮৮.
2 - 2 + 2 - 2 +.......................  ধারাটির (2n + 2) সংখ্যক পদের সমষ্টি কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2 - 2 + 2 - 2 +.......................  ধারাটির (2n + 2) সংখ্যক পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারার প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 2/2 = - 1

n-সংখ্যক পদের সমষ্টি = a(1 - rn)/(1 - r)

∴ (2n + 2) সংখ্যক পদের সমষ্টি = {2(1 - (-1)2n+2}/{1 - (- 1)}
= {2 × (1 - 1)}/(1 + 1) [ যেহেতু 2n + 2 জোড় সংখ্যা ]
= (2 × 0)/2
= 0/2
= 0
১২,৭৮৯.
5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর যোগফল কত?
  1. 45
  2. 55
  3. 60
  4. 65
ব্যাখ্যা

দেওয়া আছে, প্রদত্ত ধারার প্রথম পদ, a = 5
দ্বিতীয় পদ = x
তৃতীয় পদ = y
এবং চতুর্থ পদ = 135
মনে করি, ধারাটির সাধারণ অনুপাত, q
সুতরাং ধারাটির চতুর্থ পদ = aq4-1
= 5. q3
= 5q3
প্রশ্নমতে, 5q3 = 135
বা, q3 = 135/5
বা, q3 = 27
বা, q3 = 33
বা, q = 3
এখন, দ্বিতীয় পদ, x = aq2-1
= aq1
= aq
= 5.3
= 15

এবং তৃতীয় পদ, y = aq3-1
= aq2
= 5.32
= 5.9
= 45
এখন x এবং y যোগফল = 15+45
= 60

১২,৭৯০.
log3x = 2 হলে x এর মান কত হবে?
  1. ক) 12
  2. খ) 1/2
  3. গ) 3
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: log3x = 2 হলে x এর মান কত হবে?

সমাধান: 
log3x = 2
⇒ 32 = x
∴ x = 9

 
১২,৭৯১.
x2 - 7x + 10 < 0 হলে, x এর জন্য কোন শর্তটি সত্য?
  1. 2
  2. x < 2
  3. x > 5
  4. 2 < x < 5
ব্যাখ্যা

x2 - 7x + 10 < 0
⇒ x2 - 5x - 2x + 10 < 0
⇒ x(x - 5) - 2 (x - 5) < 0
∴ (x - 2)(x - 5) < 0

x2 - 7x + 10 < 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 5 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 5 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 5
2 এর চেয়ে ছোট এবং 5 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 7x + 10 < 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 5 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 5 < 0
অর্থাৎ x > 2 এবং x <5
x এর মান 2 এর চেয়ে বড় এবং 5 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধান: 2 < x < 5

১২,৭৯২.
f(x) = x3 - 8x2 + 6x + 60 বহুপদীকে x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 6
  2. 8
  3. - 10
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: f(x) = x3 - 8x2 + 6x + 60 বহুপদীকে x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:
ভাগশেষ উপপাদ্য অনুসারে,
যদি কোনো বহুপদী f(x) কে (x - a) দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে f(a)
এখানে (x + 2) দ্বারা ভাগ করা হচ্ছে, তাই a = - 2

দেওয়া আছে,
f(x) = x3 - 8x2 + 6x + 60
∴ f(- 2)= (- 2)3 - 8(- 2)2 + 6(- 2) + 60
= - 8 - 8(4) - 12 + 60
= - 8 - 32 - 12 + 60
= - 52 + 60
= 8

সুতরাং, নির্ণেয় ভাগশেষ = 8

১২,৭৯৩.
x2 - 10xy - 11y2 এর উৎপাদক কোনটি?
  1. ক) (x - y) (x + 11y)
  2. খ) (x - 11y) (x + y)
  3. গ) (x + 11y) (x - y)
  4. ঘ) (x + 5y) (x - 4y)
ব্যাখ্যা
x2 - 10xy - 11y2
= x2 - 11xy + xy - 11y2
= x(x - 11y) + y(x - 11y)
= (x - 11y) (x + y)
১২,৭৯৪.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 28 কম হলে, সংখ্যাটি কত?
  1. ক) 24
  2. খ) 46
  3. গ) 68
  4. ঘ) 35
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 28 কম হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
দশক স্থানীয় অঙ্কটি = x
অতএব, একক স্থানীয় অঙ্কটি হবে = x + 2
∴ সংখ্যাটি = 10x + (x + 2)
= 11x + 2
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি হবে = 10(x + 2) + x
= 11x + 20

প্রশ্নমতে,
11x + 20 = 2 ( 11x + 2) - 28
বা, 11x + 20 = 22x + 4 – 28
বা, 11x + 20 = 22x - 24
বা, 22x – 11x = 20 + 24[পক্ষান্তর করে]
বা, 11x =44
বা, x = 44/11
∴ x = 4

∴ নির্ণেয় সংখ্যাটি = 11x + 2
= (11 × 4) + 2
= 46
১২,৭৯৫.
একটি গুণোত্তর অনুক্রমে পঞ্চম পদটি 160 এবং অষ্টম পদটি 1280 হলে প্রথম পদটি কত?
  1. 5
  2. 8
  3. 10
  4. 20
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে পঞ্চম পদটি 160 এবং অষ্টম পদটি 1280 হলে প্রথম পদটি কত?

সমাধান:
গুণোত্তর অনুক্রমে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r 

পঞ্চম পদ = 160
∴ ar5-1 = 160
⇒ ar4 = 160 ......(1)

অষ্টম পদ = 1280
∴ ar7 = 1280 ......(2)

(2) নং কে (1) দ্বারা ভাগ করে পায়ী, 
ar7/ar4 = 1280/160
⇒ r7-4 = 8
⇒ r3 = 23
⇒ r = 2

(1) নং হতে পাই,
a . 24 = 160
⇒ a = 160/16
⇒ a = 10

∴ প্রথম পদ হলো ১০

১২,৭৯৬.
x/4 + 4 = x/5 + 5 হলে x = ?
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 15
  4. ঘ) 30
ব্যাখ্যা

x/4 + 4 = x/5 + 5
বা, x/4 - x/5 = 5 - 4
বা, (5x - 4x)/20 = 1
বা, x/20 = 1
∴ x = 20

১২,৭৯৭.
6x2 - 7x + 5 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. ক) 5
  2. খ) 9
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা

ভাগশেষ উপপাদ্য অনুসারে,
ƒ(1) = 6(1)2 - 7.1 + 5
= 11 - 7
= 4
∴ নির্ণেয় ভাগশেষ = 4   

১২,৭৯৮.
3 + p + q + 192 গুণোত্তর ধারাভুক্ত হলে q এর মান কত?
  1. 27
  2. 48
  3. 56
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + p + q + 192 গুণোত্তর ধারাভুক্ত হলে q এর মান কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 3
ধরি, সাধারণ অনুপাত, r
চতুর্থ পদ = 192
ar4 - 1 = 192
3r3 = 192/3
r3 = 64
r = 4

এখানে, q হলো তৃতীয় পদ
∴ q = ar3 - 1
= 3 × 42
= 48
১২,৭৯৯.
X সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 31 হলে, X সেটের উপাদান সংখ্যা কত?
  1. 6
  2. 3
  3. 9
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: X সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 31 হলে, X সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে,
2n - 1 = 31
⇒ 2n = 31 + 1
⇒ 2n = 32
⇒ 2n = 25
∴ n = 5
১২,৮০০.
f(a) = a3 + a2 + 10a - 8 কে (a - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. 12
  2. 20
  3. 24
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: f(a) = a3 + a2 + 10a - 8 কে (a - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

সমাধান:
দেওয়া আছে
f(a) = a3 + a2 + 10a - 8
ভাগশেষ উপপাদ্য অনুসারে
f(a) = a3 + a2 + 10a - 8 কে (a - 2) দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে
f(2) = 23 + 22 + 10× 2 - 8
f(2) = 8 + 4 + 20 - 8
f(2) = 24