বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ১২৪ / ২০১ · ১২,৩০১১২,৪০০ / ২০,২০৭

১২,৩০১.
নিচের কোনটি x2 - y2 - 2y - 1 এর উৎপাদক?
  1. x - y
  2. y - 1
  3. x + y - 1
  4. x - y - 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি x2 - y2 - 2y - 1 এর উৎপাদক?

সমাধান:
x2 - y2 - 2y - 1
= x2 - (y2 + 2y + 1)
= x2 - (y + 1)2
= (x + y + 1) (x - y - 1)
১২,৩০২.
3 × nP4 = nP5 হলে n এর মান কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: 3 × nP4 = nP5 হলে n এর মান কত?

সমাধান: 
3 × nP4 = nP5
⇒ 3 × n!/(n - 4)! = n!/(n - 5)!
⇒ 3 × n!/(n - 4)(n - 5)! = n!/(n - 5)!
⇒ 3/(n - 4)  = 1
⇒ n - 4 = 3
∴ n = 7
১২,৩০৩.
x2 + y2 = 6 এবং x - 1 = √2 হলে, y + √2 এর মান কত?
  1. ক) -1
  2. খ) 1 + √2
  3. গ) 1
  4. ঘ) - √2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 = 6 এবং x - 1 = √2 হলে, y + √2 এর মান কত?

সমাধান:
x - 1 = √2
⇒ x = 1 + √2

x2 + y2 = 6
⇒ (1 + √2)2 + y2 = 6
⇒ 1 +  2√2 + 2 + y2 = 6
⇒ 3 + 2√2 + y2 = 6
⇒ y2 = 3 - 2√2
⇒ y2 = 1 -  2√2 + 2
⇒ y2 = 1 -  2√2 + (√2)2
⇒ y2 = (1 - √2)2
⇒ y = 1 - √2
∴ y + √2 = 1
১২,৩০৪.
ল.সা.গু নির্ণয় করুন। a3- 1, 1 + a3, 1 + a2 + a4
  1. ক) a6 - 1 
  2. খ) (a - 1) (a3 + 1 )
  3. গ) (a4+ 1 ) (a - 1)
  4. ঘ) a6 + 1 
ব্যাখ্যা
প্রশ্ন: ল.সা.গু নির্ণয় করুন। a3 - 1, 1 + a3, 1 + a2 + a4

সমাধান:
১ম রাশি = a3 - 1
= a3 - 13
= (a - 1)(a2 + a + 1)

২য় রাশি  = 1 + a3
=  a3 + 13
= (a + 1)(a2 - a  + 1)

৩য় রাশি = 1 + a2 + a4
= a4 + 2a2 + 1  - a2
= (a2 + 1)2 - a2
= (a2 + 1 + a)(a2 + 1 - a)
= (a2 + a + 1)(a2 - a + 1)

নির্ণেয় ল.সা.গু = (a - 1)(a2 + a + 1)(a + 1)(a2 - a  + 1)
= (a3 - 1)(a3 + 1)
= (a3)2 - 12
= a6 - 1 
১২,৩০৫.
5x - x2 - 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. x > 3, x < 2
  2. - 2 < x < 3
  3. 2 < x < 3
  4. x < 2
ব্যাখ্যা
প্রশ্ন: 5x - x2 - 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান: 
5x - x2 - 6 > 0
বা, - (x2 - 5x + 6) > 0
বা, x2 - 5x + 6 < 0
বা, x2 - 3x - 2x + 6 < 0
বা, x(x - 3) - 2(x - 3) < 0
বা, (x - 3)(x - 2) < 0
∴ x = 2, 3 এবং < হলে এই দুইটি মানের মাঝখানে বুঝায়।

∴ নির্ণেয় সমাধান: 2 < x < 3
১২,৩০৬.
2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচূরক এর গুণফল কত?
  1. 805
  2. 437
  3. 443
  4. 431
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 11, 12, 17, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 35 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচূরক এর গুণফল কত?

সমাধান:
মোট পদ সংখ্যা আছে ১৯ টি, এর ১০ম পদ হচ্ছে মধ্যক।
∴ মধ্যক = 23

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক ২ বার আছে 19 সংখ্যাটি।
∴ প্রচুরক = 19

∴ মধ্যক ও প্রচূরক এর গুণফল = 23 × 19 = 437
১২,৩০৭.
+ ২ + ৩ + ...... + ২৪ = কত?
  1. ক) ৪১০০
  2. খ) ৪৫০০
  3. গ) ৪৭০০
  4. ঘ) ৪৯০০
ব্যাখ্যা

+ ২ + ৩ + ...... + ২৪ = {২৪(২৪ + ১)(২.২৪ + ১)}/৬
= (২৪ × ২৫ × ৪৯)/৬
= ৪ × ২৫ × ৪৯
= ৪৯০০

১২,৩০৮.
যদি f(x) = 7x3 - 8x2 + 6x - 36 বহুপদীর উৎপাদক (x - 2) হয়, তবে ভাগশেষ কত হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 0
  4. ঘ) 3
ব্যাখ্যা
যদি f(x) = 7x3 - 8x2 + 6x - 36 বহুপদীর উৎপাদক (x - 2) হয়, তবে ভাগশেষ f(2) বা 0 হবে।

f(x) = 7x3 - 8x2 + 6x - 36
f(2) = 7(23) - 8(22) + 6 × 2 - 36 = 0
১২,৩০৯.
4x2 - 7x + 2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি -
  1. ক) বাস্তব ও সমান
  2. খ) মূলদ ও অসমান
  3. গ) অমূলদ ও অসমান
  4. ঘ) জটিল ও সমান
ব্যাখ্যা
সমীকরণের নিশ্চায়ক D = (-7)2 - (4 × 4 × 2)
= 49-32
= 17
যা পূর্ণবর্গ নয়। ∴ সমীকরণের মূলদ্বয় অমূলদ ও অসমান।
১২,৩১০.
a + b = 13, a - b = 3 হলে, 2a2 + 2b2 এর মান কত?
  1. ক) 89
  2. খ) 110
  3. গ) 156
  4. ঘ) 178
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 13, a - b = 3 হলে, 2a2 + 2b2 এর মান কত? 

সমাধান:
a + b = 13
a - b = 3

সমীকরণ দুটি যোগ করে পাই, 
a + b + a - b = 13 + 3
⇒ 2a = 16
∴ a = 8

8 + b = 13
⇒ b = 13 - 8
∴ b = 5

2a2 + 2b2  = 2 (a2 + b2)
= 2 {(a + b)2 - 2ab}
= 2 (132 - 2 × 8 × 5)
= 2 (169 - 80)
= 2 × 89
= 178 
১২,৩১১.
একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা কয়জন?
  1. ৮৯ জন 
  2. ৯৬ জন 
  3. ৯৮ জন 
  4. ১১০ জন 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্রী সংখ্যা কয়জন?

সমাধান: 
ধরি, বেঞ্চ সংখ্যা ক 

একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে।
ছাত্রী সংখ্যা = (ক - ২) × ৬ জন 

প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়।
ছাত্রী সংখ্যা = ৫ক + ৬ 

প্রশ্নমতে, 
৫ক + ৬ = (ক - ২) × ৬
⇒ ৫ক + ৬ = ৬ক - ১২
⇒ ৬ক - ৫ক = ১২ + ৬
∴ ক = ১৮ 

অতএব, ছাত্রী সংখ্যা = (৫ × ১৮) + ৬
= ৯০ + ৬ 
= ৯৬ জন 
১২,৩১২.
(x - 4) = (x - 4)/x হলে, x এর মান কত? 
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) উভয়টিই
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 4) = (x - 4)/x হলে, x এর মান কত? 

সমাধান: 
(x - 4) = (x - 4)/x
⇒ x(x - 4) = x - 4
⇒ x(x - 4) - (x - 4) = 0
⇒ (x - 4) (x - 1) = 0
∴ x - 4 = 0
⇒ x = 4

x - 1 = 0
⇒ x = 1
১২,৩১৩.
33x-12 = 73x-12 হলে x =?
  1. -4
  2. 0
  3. 4
  4. 1
ব্যাখ্যা

33x-12 = 73x-12
বা, 33x-12/73x-12 = 1
বা, (3/7)3x-12 = (3/7)°
বা, 3x - 12 = 0
বা, 3x = 12
∴ x = 4

১২,৩১৪.
x - 3, x3 + kx2 - 6x - 9 এর একটি উৎপাদক হলে k = ?
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা

x - 3, f(x) = x3 + kx2 - 6x - 9 এর উৎপাদক
∴ f(3) = 27 + 9k - 18 - 9 = 9k = 0
∴ k = 0

১২,৩১৫.
যদি f(x) = x3 + ax2 - 4x - 8 হয়, তবে a এর কোন মানের জন্য f(- 1) = 0 হবে?
  1. 0
  2. 1
  3. 4
  4. 5
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = x3 + ax2 - 4x - 8 হয়, তবে a এর কোন মানের জন্য f(- 1) = 0 হবে?

সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 + ax2 - 4x - 8 
⇒ f(- 1) = (- 1)3 + a(- 1)2 - 4(- 1) - 8 
⇒ f(- 1) = - 1 + a + 4 - 8 
∴ f(- 1) = a - 5 

যেহেতু, 
f(- 1) = 0 
⇒ a - 5 = 0
∴ a = 5
১২,৩১৬.
নিচের কোনটি (a2 - 11a + 30) এবং (a3 - 4a2 - 2a - 15) এর একটি সাধারণ উৎপাদক?
  1. (a - 6)
  2. (a + 4)
  3. (a+ a + 3)
  4. (a - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি (a2 - 11a + 30) এবং (a3 - 4a2 - 2a - 15) এর একটি সাধারণ উৎপাদক?

সমাধান:
১ম রাশি: (a2 - 11a + 30)
= a2 - 6a - 5a + 30
= a(a - 6) - 5a(a - 6)
= (a - 5)(a - 6)

২য় রাশি: (a3 - 4a2 - 2a - 15)
= a- 5a2 + a2 - 5a + 3a - 15
= a2 (a - 5) + a(a - 5) + 3(a - 5) 
= (a - 5)(a+ a + 3)
∴ রাশি দুইটির একটি সাধারণ উৎপাদক হলো (a - 5)
১২,৩১৭.
|3x - 4| < ৪ অসমতাটির সমাধান কোনটি? 
  1. - (2/3) < x < 8
  2. - (5/2) > x > 6
  3. - (4/3) < x < 4
  4. - (2/5) > x > 8
ব্যাখ্যা
প্রশ্ন: |3x - 4| < ৪ অসমতাটির সমাধান কোনটি? 

সমাধান:
যদি (3x - 4) অঋণাত্মক হয়, তাহলে প্রদত্ত অসমতা দাঁড়ায়
3x - 4 < 8
⇒ 3x - 4 + 4 < 8 + 4
⇒ 3x < 12
∴ x < 4

আবার, যদি (3x - 4) ঋণাত্মক হয়, তাহলে প্রদত্ত অসমতা দাঁড়ায়
- (3x - 4) < 8
⇒ 3x - 4 > - 8
⇒ 3x - 4 + 4 > - 8 + 4
⇒ 3x > - 4
∴ x > - 4/3
∴ অসমতাটির সমাধান: - (4/3) < x < 4
১২,৩১৮.
একটি গুণোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 2
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ৩য় পদটি 20 এবং ষষ্ঠ পদটি 160 হলে, সাধারণ অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম পদটি = a,
সাধারন অনপাত = r
∴ ৩য় পদ = ar2 = 20 ...... (1)
এবং ষষ্ঠ পদ = ar6 - 1 = ar5 = 160 ....... (2)

(2) নং ÷ (1) নং ⇒
r3 = 8
বা, r3 = 23
∴ r = 2
১২,৩১৯.
 এর মান কত?
  1. ক) 8
  2. খ) 1
  3. গ) 1/8
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন:  এর মান কত?

সমাধান:

১২,৩২০.
  1. 15/11
  2. 2
  3. 4
  4. 17/11
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


১২,৩২১.
x + y = 6 এবং x - y = 2 হলে, xy/(x2 + y2) = ?
  1. 2/5
  2. 5/2
  3. 3/2
  4. 2/3
ব্যাখ্যা

xy/x2 + y2
= 4xy/2.2(x2 + y2)
= (x +y)2 - (x - y)2/2{(x + y)2 + (x - y)2}
= 62 - 22/2(62 + 22)
= 36 - 4/2(36 + 4)
= 32/(2 × 40)
= 2/5

১২,৩২২.
একটি অফিসের এইচ আর ডিপার্টমেন্ট এর রিপোর্ট মতে প্রতিদিন ৬০% কর্মচারী যানবাহনে যাতায়াত করে যার মধ্যে ২৫% ট্রেনে যাতায়াত করে। অফিসের একজন কর্মচারী দৈবভাবে নির্বাচন করা হলে তার ট্রেনে যাতায়াত করার সম্ভাব্যতা কত?
  1. ০.১০
  2. ০.১৫
  3. ০.২০
  4. ০.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসের এইচ আর ডিপার্টমেন্ট এর রিপোর্ট মতে প্রতিদিন ৬০% কর্মচারী যানবাহনে যাতায়াত করে যার মধ্যে ২৫% ট্রেনে যাতায়াত করে। অফিসের একজন কর্মচারী দৈবভাবে নির্বাচন করা হলে তার ট্রেনে যাতায়াত করার সম্ভাব্যতা কত?

সমাধান;
মোট কর্মচারী = ১০০%
দেওয়া আছে, যানবাহনে যাতায়ত করে = ৬০%
৬০% এর মধ্যে ট্রেনে যাতায়ত করে = ২৫%

∴ ট্রেনে যাতায়ত করে = ৬০ এর ২৫%
= ৬০ × (২৫/১০০)
= ১৫ জন

অর্থাৎ, ট্রেনে যাতায়তের সম্ভাব্যতা = ১৫/১০০
= ০.১৫
১২,৩২৩.
দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ______ সেট বলে?
  1. ক) সংযোগ
  2. খ) ছেদ
  3. গ) নিশ্ছেদ
  4. ঘ) ক্রম জোড়
ব্যাখ্যা
দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে।[৯ম-১০ম শ্রেণি গণিত বই, সেট ও ফাংশন অধ্যায়]
১২,৩২৪.
দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28। সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28। সংখ্যা দুটির যোগফল কত?

সমাধান: 
মনেকরি 
বড় সংখ্যাটি= a
ছোট সংখ্যাটি = b 

a2 + b2 = 100.....(i)
a2 - b2 = 28.....(ii)
(i) + (ii)⇒
a2 + b2 + a2 - b2 = 100 + 28
2a2 = 128
a2 = 64
a2 = 82
a = 8 

(i) ⇒
82 + b2 = 100
b2 = 100  - 64 
b2 = 36
b2 = 62
b = 6

a + b = 8 + 6 = 14 
১২,৩২৫.
(pqrt)0 = ?
  1. 2
  2. 0
  3. pq
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: (pqrt)0 = ?

সমাধান:
আমরা জানি ,
a0 = 1 , যেখানে, a ≠ 0.

∴ (pqrt)0 = 1

১২,৩২৬.
A = {6, 9, 12, 15, 18, 21, 24, 27} সেটটির সেট গঠন পদ্ধতি নিচের কোনটি?
  1. A = {x : x, 3 এর গুণনীয়ক এবং 0 < x ≤ 27}
  2. A = {x : x, 3 এর গুণিতক এবং 0 ≤ x < 27}
  3. A = {x : x, 6 এর গুণনীয়ক এবং 0 ≤ x ≤ 14}
  4. A = {x : x, 3 এর গুণিতক এবং 6 ≤ x ≤ 27}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {6, 9, 12, 15, 18, 21, 24, 27} সেটটির সেট গঠন পদ্ধতি নিচের কোনটি?

সমাধান:
A সেটের উপাদানসমূহ 6, 9, 12, 15, 18, 21, 24, 27
এখানে, প্রত্যেকটি উপাদান 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 এর গুণিতক এবং 27 এর বড় নয়।

∴ A = {x : x, 3 এর গুণিতক এবং 6 < x ≤ 27}
 
 
১২,৩২৭.
1 + (1/2) + (1/4) + .......... ধারাটির ১ম সাতটি পদের সমষ্টি কত?
  1. 31/16
  2. 63/32
  3. 93/58
  4. 127/64
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + (1/2) + (1/4) + .......... ধারাটির ১ম সাতটি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটি একটি গুণোত্তর ধারা
ধারাটির, ১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = (1/2)/1 = 1/2 ; r<1

আমরা জানি, গুণোত্তর ধারার সমষ্টি Sn = {a(1 - rn)}/(1 - r)
S7 = [1{1 - (1/2)7)]/{1-  (1/2)}
= [1{1 - (1/128)}/ {1-  (1/2)}
= [{(128 - 1)/128} × (2/1)]
= 127/64
১২,৩২৮.
(6log101000)/(3log10100) = কত?
  1. 0
  2. 3
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: (6log101000)/(3log10100) = কত?

সমাধান:
(6log101000)/(3log10100)
= 6 log10103/3 log10102
= 6 × 3 log1010/3 × 2log1010
= 18/6
= 3
১২,৩২৯.
একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ৯০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার ৩ গুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৪০ টাকা। মোট ভাড়া আদায় ৫২০০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. ৫০ জন
  2. ৬৩ জন
  3. ৮০ জন
  4. ৭০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা ৯০ জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার ৩ গুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৪০ টাকা। মোট ভাড়া আদায় ৫২০০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = ক জন
∴ কেবিনের যাত্রী সংখ্যা = ৯০ - ক জন

ডেকের ভাড়া মাথাপিছু = ৪০ টাকা
∴ কেবিনের ভাড়া = ৪০ × ৩ = ১২০ টাকা

প্রশ্নমতে,
৪০ক + ১২০(৯০ - ক) = ৫২০০
⇒ ৪০ক + ১০৮০০ - ১২০ক = ৫২০০
⇒ -৮০ক = ৫২০০ - ১০৮০০
⇒ - ৮০ক = - ৫৬০০
⇒ ৮০ক = ৫৬০০
⇒ ক = ৫৬০০/৮০
∴ ক = ৭০

সুতরাং, ডেকের যাত্রী সংখ্যা হলো ৭০ জন।

১২,৩৩০.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিনগুণ হয়। সংখ্যাটির দ্বিগুণ কত?
  1. 28
  2. 32
  3. 36
  4. 48
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিনগুণ হয়। সংখ্যাটির দ্বিগুণ কত?

সমাধান: 
ধরি, 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক = x এবং 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক = y 
∴ সংখ্যাটি = x + 10y 
আবার, 
নতুন সংখ্যাটির এককের অঙ্ক = x - 2 
নতুন সংখ্যাটির দশকের অঙ্ক = y + 3
∴ নতুন সংখ্যাটি = x - 2 + 10 (y + 3) 
= x - 2 + 10y + 30
= x + 10y + 28

প্রশ্নমতে, 
3(x + 10y) = x + 10y + 28 
বা, 3x + 30y = x + 10y + 28
বা, 3x - x +30y - 10y = 28  
বা, 2x + 20y = 28
বা, 2 (x + 10y) = 28
বা, (x + 10y) = 28/2 
∴ (x + 10y) = 14

∴ সংখ্যাটি = 14

∴ সংখ্যাটির দ্বিগুণ = 14 x 2 = 28

১২,৩৩১.
(3 + x) + 5 = 2(x + 4) হলে, x এর মান কত? 
  1. 1/2
  2. 6
  3. 0
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: (3 + x) + 5 = 2(x + 4) হলে, x এর মান কত? 

সমাধান:
(3 + x) + 5 = 2(x + 4)
বা, x + 8 = 2x + 8
বা, x + 8 - 2x = 8
বা, - x + 8 = 8
বা, - x = 0
∴ x = 0

১২,৩৩২.
{a + (1/a)}2 = 16 হলে, a3 + (1/a)3 এর মান কত?
  1. 27
  2. 34
  3. 44
  4. 52
ব্যাখ্যা

প্রশ্ন: {a + (1/a)}2 = 16 হলে, a3 + (1/a)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
{a + (1/a)}2 = 16
⇒ a + (1/a) = √16
⇒ a + (1/a) = 4

∴ প্রদত্ত রাশি, a3 + (1/a3) = {a + (1/a)}3 - 3 · a · (1/a) · {a + (1/a)}
= (4)3 - (3 × 4)
= 64 - 12
= 52

১২,৩৩৩.
3 + 9 + 27 + 81 + 243 + ............. ধারাটির কততম পদ 2187 ?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 9 + 27 + 81 + 243 + ............. ধারাটির কততম পদ 2187 ?

সমাধান:
দেওয়া আছে,
গুণোত্তর ধারার প্রথম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 9/3= 3

ধরি,
n-তম পদ = 2187
প্রশ্নমতে,
arn - 1 = 2187
⇒ 3 × 3n - 1 = 2187
⇒ 3n - 1 = 2187/3
⇒ 3n - 1 = 729
⇒ 3n - 1 = 36
⇒ n - 1 = 6
⇒ n = 6 + 1
⇒ n = 7
১২,৩৩৪.
১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ৭/১৫
  3. ৮/১৫
  4. ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা কত?

সমাধান: 
১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক সংখ্যা : ২, ৩, ৫, ৭, ১১, ১৩ মোট ৬টি

১ থেকে ১৫ পর্যন্ত মৌলিক নয় = ১৫ - ৬ = ৯টি

১ থেকে ১৫ পর্যন্ত একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক না হবার সম্ভাবনা ৯/১৫ = ৩/৫
১২,৩৩৫.
  1. √5 + √3
  2. 2√5
  3. 2√3 - 5
  4. 8√3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১২,৩৩৬.
x2 - 4x - 1 = 0 হলে, x2 + (1/x2) + 3x - (3/x) =?
  1. ক) 25
  2. খ) 26
  3. গ) 30
  4. ঘ) 28
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x - 1 = 0 হলে, x2 + (1/x2) + 3x - (3/x) =?

সমাধান: 
x2 - 4x - 1 = 0
⇒ x2 - 1 = 4x 
⇒ (x2 - 1)/x = 4x/x
∴ x - (1/x) = 4

x2 + (1/x2) + 3x - (3/x) 
= (x - 1/x)2 + 2.x.1/x + 3(x - 1/x)
= 42 + 2 + 3 × 4
= 16 + 2 + 12
= 30 
১২,৩৩৭.
  1. 3/2
  2. 2/3
  3. 5/2
  4. 2/5
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
১২,৩৩৮.
log11 + log121 + log1331 + ...... ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি কত?
  1. 45 log11
  2. 55 log11
  3. 65 log11
  4. 36 log11
ব্যাখ্যা

প্রদত্ত ধারাটি, log11 + log121 + log1331 + ......
= log11 + log112 + log113 + ......
= 1 log11 + 2 log11 + 3 log11 + ......
= (1 + 2 + 3 + 4 + ........) log11
এখন, 1 + 2 + 3 + 4 + ........ ধারাটির প্রথম ৮টি পদের সমষ্টি = 8(8 + 1)/2
= 4 × 9
= 36
সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 36 log11

১২,৩৩৯.
aa√a = (a√a)a হলে, a এর মান কত?
  1. ক) 9
  2. খ) 9/4
  3. গ) 4/5
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: aa√a = (a√a)a হলে, a এর মান কত? 

সমাধান:
aa√a = (a√a)a
⇒ (aa)√a = (a.a1/2)a= (a3/2)a = (aa)3/2
⇒ (aa)√a = (aa)3/2
⇒ √a = 3/2
∴ a = (3/2)2
= 9/4
১২,৩৪০.
Log[98 + √(x2 - 12x + 36)] = 2 হলে, x - এর মান নির্ণয় করুন।
  1. ক) 2 or 3
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) খ ও গ উভয়ই
ব্যাখ্যা

Log[98 + √(x² - 12x + 36)] = 2
[98 + √(x² - 12x + 36)] = antilog 2
[98 + √(x² - 12x + 36)] = 100
√(x² - 12x + 36) = 2
x² - 12x + 36 = 4
x² - 12x + 32 = 0
(x - 4)(x - 8) = 0
x = 4 or 8

১২,৩৪১.
একটি পরীক্ষায় ২০০ জন ছাত্রের মধ্যে ১৪০ জন গণিতে, ১২৫ জন বিজ্ঞানে এবং ৯০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১৫ জন
  2. ২০ জন
  3. ২৫ জন
  4. ৩০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরীক্ষায় ২০০ জন ছাত্রের মধ্যে ১৪০ জন গণিতে, ১২৫ জন বিজ্ঞানে এবং ৯০ জন উভয় বিষয়ে পাস করেছে। কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
শুধু গণিতে পাস = (১৪০ - ৯০) = ৫০ জন
শুধু বিজ্ঞানে পাস = (১২৫ - ৯০) = ৩৫ জন
উভয় বিষয়ে পাস = ৯০ জন
অতএব, অন্তত একটি বিষয়ে পাস = (৫০ + ৩৫ + ৯০) = ১৭৫ জন

মোট ছাত্র = ২০০ জন
∴ উভয় বিষয়ে ফেল = (২০০ - ১৭৫) = ২৫ জন

অতএব, উভয় বিষয়ে ২৫ জন ছাত্র ফেল করেছে।

১২,৩৪২.
a + (1/a) = 4 হলে a4 + (1/a4) এর মান কত?
  1. 204
  2. 198
  3. 194
  4. 184
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 4 হলে a4 + (1/a4) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/a) = 4
⇒ a2 + 2.a.(1/a) + (1/a)2 = 16 [বর্গ করে]
⇒ a2 + (1/a2) = 14
⇒ (a2)2 + 2.a2.(1/a2) + (1/a2)2 = 196 [বর্গ করে]
⇒ a4 + (1/a4) = 194 
১২,৩৪৩.
200 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 65। এদের মধ্যে 120 জন ছাত্রীর গড় নম্বর 68 হলে, ছাত্রদের গড় নম্বর কত?
  1. 58.5
  2. 50.5
  3. 60.5
  4. 62.5
ব্যাখ্যা
প্রশ্ন: 200 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 65। এদের মধ্যে 120 জন ছাত্রীর গড় নম্বর 68 হলে, ছাত্রদের গড় নম্বর কত?

সমাধান:
200 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর = 65
∴ 200 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে মোট নম্বর = (65 × 200)
= 13000

আবার,
120 জন ছাত্রীর গড় নম্বর = 68
∴ 120 জন ছাত্রীর মোট নম্বর = (68 × 120)
= 8160

এখন,
ছাত্রের সংখ্যা = (200 - 120) = 80 জন।

∴ ছাত্রের মোট নম্বর = (13000 - 8160)
= 4840

∴ ছাত্রদের গড় নম্বর = 4840/80
= 60.5
১২,৩৪৪.
২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১৯, ১২, ১৫, ১৪ সংখ্যা গুলোর প্রচুরক কোনটি?
  1. ১৯
  2. ১২
  3. প্রচুরক নেই
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১৯, ১২, ১৫, ১৪ সংখ্যা গুলোর প্রচুরক কোনটি?

সমাধান:
কোনো উপাত্তের মাঝে একটি উপাত্ত সর্বোচ্চ সংখ্যকবার থাকলে তাকে প্রচুরক বলে।
এখানে সবগুলো উপাত্ত একই সংখ্যকবার বিদ্যমান, তাই প্রচুরক নেই।
১২,৩৪৫.
দু’টি ছক্কা একসাথে নিক্ষেপ করলে, দু’টি ছক্কাতেই একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/6
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 5/36
ব্যাখ্যা

মোট নমুনা বিন্দু = 36
একই সংখ্যার অনুকূলে নমুনা বিন্দু = 6
∴ সম্ভাবনা = 6/36 = 1/6

১২,৩৪৬.
একজন ব্যাক্তি প্রথম দিনে ১ টি, ২য় দিনে ২ টি, ৩য় দিনে ৪ টি, ৪র্থ দিনে ৮ টি পাঞ্জাবি বিক্রি করেন। এই ক্রমে মোট ১০ দিনে তিনি কতগুলো পাঞ্জাবি বিক্রি করবেন?
  1. ৬০০ টি
  2. ৮৩২ টি
  3. ১০২৪ টি
  4. ১০২৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাক্তি প্রথম দিনে ১ টি, ২য় দিনে ২ টি, ৩য় দিনে ৪ টি, ৪র্থ দিনে ৮ টি পাঞ্জাবি বিক্রি করেন। এই ক্রমে মোট ১০ দিনে তিনি কতগুলো পাঞ্জাবি বিক্রি করবেন?

সমাধান:

১২,৩৪৭.
"QUESTION" শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায়, যাদের প্রথমে স্বরবর্ণ থাকবে?
  1. 20140 টি
  2. 20160 টি
  3. 20210 টি
  4. 20224 টি
ব্যাখ্যা
প্রশ্ন: "QUESTION" শব্দটির বর্ণগুলো নিয়ে কতগুলো বিন্যাস তৈরি করা যায়, যাদের প্রথমে স্বরবর্ণ থাকবে?

সমাধান:
"QUESTION" শব্দটিতে মোট বর্ণ = 8টি,
স্বরবর্ণ আছে = 4টি।
"QUESTION" শব্দটির মোট বিন্যাস সংখ্যা = 8! = 40320

1টি উপাদানের বিন্যাস সংখ্যা = মোট বিন্যাস/উপাদান সংখ্যা
= 40320/8
= 5040

∴ 4টি স্বরবর্ণ এর জন্য বিন্যাস = (5040 × 4) = 20160 টি

সুতরাং , 20160 টি বিন্যাসের শুরুতে স্বরবর্ণ থাকবে।
১২,৩৪৮.
একটি বাস্কেটবল টুর্নামেন্টে 9 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে, মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. 18
  2. 24
  3. 36
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস্কেটবল টুর্নামেন্টে 9 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে, মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?

সমাধান:
9 টি দল অংশগ্রহণ করে একক লীগ পদ্ধতিতে খেলা হলে প্রত্যেকে প্রত্যেকের সংখ্যা 1 টি করে খেলা খেলবে।

তাহলে,
মোট খেলা হবে = 9C2
= 36
১২,৩৪৯.
6x²-7x-4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?
  1. ক) বাস্তব
  2. খ) অসমান
  3. গ) ক ও খ উভয়ই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

6x&sup2;-7x-4 = 0 সমীকরণটির নিশ্চায়ক b2-4ac এর সাহায্যে বের করা যায়।
নিশ্চায়ক = (-7)2 - 4x6x(-4) = 49+96 = 145>0
যেহেতু নিশ্চায়ক ধনাত্বক পূর্ণ সংখ্যা। তাই মূলদ্বয় বাস্তব ও অসমান।

১২,৩৫০.
দু’টি সংখ্যার গড় ৩৩ এবং পরিসর ১৬ হলে সংখ্যা দু’টি কত?
  1. ক) ২৪, ৪০
  2. খ) ২৫, ৪১
  3. গ) ২৬, ৪২
  4. ঘ) ২৭, ৪৩
ব্যাখ্যা
সংখ্যা দু’টি a, b (যেখানে a > b)
∴ (a+b)/২ = ৩৩
বা, a+b = ৬৬ …… (১)
এবং a - b = ১৬ …… (২)
(১) নং + (২) নং করে পাই,
২a = ৮২
∴ a = ৪১
তাহলে, (১) নং হতে পাই,
b = ৬৬ - a
= ৬৬ - ৪১
= ২৫
১২,৩৫১.
x + (1/x) = √5 হলে x3 + (1/x)3 এর মান কত?
  1. 3√5
  2. 4√5
  3. 2√5
  4. 5√5
ব্যাখ্যা
প্রশ্ন: x + (1/x) = √5 হলে x3 + (1/x)3 এর মান কত?

সমাধান:
x3 + (1/x)3
= {x + (1/x)}3- 3x(1/x) {x + (1/x)}
= (√5)3 - 3√5
= 5√5 - 3√5
= 2√5
১২,৩৫২.
27x4 + 8xy3 এর উৎপাদকে বিশ্লেষণ নীচের কোনটি?
  1. x(3x - 2y)(9x2 - 6xy + 4y2)
  2. x(3x + 2y)(9x2 - 6xy + 4y2)
  3. x(3x + 2y)(9x2 + 6xy + 4y2)
  4. x(3x - 2y)(9x2 + 6xy + 4y2)
ব্যাখ্যা
প্রশ্ন: 27x4 + 8xy3 এর উৎপাদকে বিশ্লেষণ নীচের কোনটি?

সমাধান:
27x4 + 8xy3
= x(27x3 + 8y3)
= x{(3x)3 + (2y)3}
= x(3x + 2y){(3x)2 - 3x.2y + (2y)2}
= x(3x + 2y)(9x2 - 6xy + 4y2)
১২,৩৫৩.
a + b + c = 0 হলে, (1/7)(a3 + b3 + c3) এর মান কত?
  1. 7abc
  2. 3abc/7
  3. 0
  4. 1/7
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে, (1/7)(a3 + b3 + c3) এর মান কত? 

সমাধান:

১২,৩৫৪.
log5√250 এর মান কত?
  1. 5
  2. 3
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: log5√250 এর মান কত?

সমাধান:
log5√250
= log5√2(5√2)2
= 2log5√2(5√2)
= 2 × 1
= 2
১২,৩৫৫.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 3 ও 4 হলে, সমীকরণটি - 
  1. ক) x2 + 7x + 12 = 0
  2. খ) x2 - 7x + 12 = 0
  3. গ) 3x2 - 7x + 4 = 0
  4. ঘ) 4x2 - 12x + 3 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 3 ও 4 হলে, সমীকরণটি - 

সমাধান: 
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 3 ও 4 হলে, সমীকরণটি নিম্নরুপঃ
x2 - (মুলদ্বয়ের যোগফল)x + মুলদ্বয়ের গুণফল = 0 
⇒ x2 - (3 + 4)x + 3 × 4 = 0
⇒ x2 - 7x + 12 = 0
১২,৩৫৬.
3.2ⁿ - 4.2ⁿ⁻¹ = ?
  1. 2n + 1
  2. 2n - 1
  3. 2n + 2
  4. 2n
ব্যাখ্যা
3.2ⁿ - 4.2ⁿ - 1 = 2n(3 - 4/2) = 2n.1 = 2n
১২,৩৫৭.
যদি x = ya, y = zb এবং z = xc হয়, abc এর মান কত?
  1. 1
  2. -1
  3. 0
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = ya, y = zb এবং z = xc হয়, abc এর মান কত?

সমাধান:
x = ya
y = zb
z = xc

z = xc
= (ya)c
= yac
= (zb)ac
= zabc

∴ abc = 1
১২,৩৫৮.
x2 - 3x + 1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?
  1. 3√5
  2. 9
  3. 2√5
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 3x + 1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?

সমাধান: 
x2 - 3x+1 = 0
⇒ x2 + 1 = 3x
∴ x + 1/x = 3

এখন,
x2 + 1/x2
= (x + 1/x)2 - 2. x. (1/x)
= 32 - 2
= 9 - 2
= 7
১২,৩৫৯.
x2 + 7x + p যদি x − 3 দ্বারা বিভাজ্য হয় তবে, p-এর মান কত হবে?
  1. ক) -60
  2. খ) -30
  3. গ) 30
  4. ঘ) 60
ব্যাখ্যা

যেহেতু, (x - 3) দ্বারা x2 + 7x + p বিভাজ্য, সেহেতু, 32 + 7(3) + p = 0 হবে।
বা, 9 + 21 + p = 0
p = -30

১২,৩৬০.
9a2 + 18a - 40 এর উৎপাদক কোনটি?
  1. (3a - 10)
  2. (a - 3)
  3. (3a - 4)
  4. (a + 10)
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 18a - 40 এর উৎপাদক কোনটি?

সমাধান:
9a2 + 18a - 40
= 9a2 + 30a - 12a - 40
= 3a(3a + 10) - 4(3a + 10)
= (3a + 10)(3a - 4)
১২,৩৬১.
কোনটি দ্যা মরগানের সূত্র?
  1. ক) (A ∪ B)′ = A′ ∪ B′
  2. খ) (A ∩ B)′ = A′ ∩ B′
  3. গ) (A ∪ B)′ = (A ∩ B)′
  4. ঘ) (A ∪ B)′ = A′ ∩ B′
ব্যাখ্যা
ডিমরগানের সূত্রানুসারে, (A ∪ B)′ = A′ ∩ B′
১২,৩৬২.
৩, ৭, ১৫, ৩১, ...... পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৩৯
  2. ৪৫
  3. ৫৫
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৭, ১৫, ৩১, ...... পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
৭ - ৩ = ৪
১৫ - ৭ = ৮
৩১ - ১৫ = ১৬

অতএব, পরবর্তী ব্যবধান হবে = ১৬ × ২ 
= ৩২ 

∴ পরবর্তী সংখ্যাটি = ৩১ + ৩২
= ৬৩
১২,৩৬৩.
(x - y, 3) = (0, x + 2y) হলে (y, x) = কত?
  1. (1, 1)
  2. (1, 2)
  3. (2, 1)
  4. (2, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: (x - y, 3) = (0, x + 2y) হলে (y, x) = কত?

সমাধান: 
দেওয়া আছে 
 (x - y, 3) = (0, x + 2y)

x - y = 0...........(1)
x + 2y = 3..........(2)

(2) - (1) ⇒
x + 2y - (x - y) = 3 - 0
বা, x + 2y - x + y = 3
বা, 3y = 3
∴ y = 1

(1)⇒
x - y = 0
বা, x - 1 = 0
∴ x = 1 

নির্ণেয় সমাধান (y, x) = (1, 1)
১২,৩৬৪.
যদি 5Pr = 2 × 6Pr - 1 হয়, তাহলে r এর মান কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5Pr = 2 × 6Pr - 1 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
5Pr = 2 × 6Pr - 1
⇒ 5!/(5 - r)! = 2 × {6!/(6 - r + 1)!}
⇒ 5!/(5 - r)! = 2 × {6!/(7 - r)!}
⇒ 1/(5 - r)! = 2 × {6/(7 - r)!}
⇒ 1/(5 - r)! = 12/(7 - r)!
⇒ (7 - r)! = 12(5 - r)!
⇒ (7 - r)(6 - r)(5 - r)! = 12(5 - r)!
⇒ (7 - r)(6 - r) = 12
⇒ 42 - 7r - 6r + r2 = 12
⇒ r2 - 13r + 30 = 0
⇒ (r - 10)(r - 3) = 0
∴ r = 10 অথবা r = 3

r এর মান n থেকে ছোট হতে হবে।
∴ r = 3
১২,৩৬৫.
log105 + log10(5x + 1) = log10(x + 5) + 1 হলে, 3x এর মান কত?
  1. 5
  2. 10
  3. 3
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: log105 + log10(5x + 1) = log10(x + 5) + 1 হলে, 3x এর মান কত?

সমাধান:
log105 + log10(5x + 1) = log10(x + 5) + 1 
⇒ log10{5(5x + 1)} = log10{10(x + 5)}
⇒ 5(5x + 1) = 10(x + 5)
⇒ 5x + 1 = 2x + 10
∴ 3x = 9
১২,৩৬৬.
১৫ জন ছাত্র থেকে ৪ জন করে ছাত্র নিয়ে মোট কত উপায়ে দল গঠন করা যাবে?
  1. ১৩৬৫
  2. ৬০
  3. ৩০
  4. ৩২৭৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন ছাত্র থেকে ৪ জন করে ছাত্র নিয়ে মোট কত উপায়ে দল গঠন করা যাবে?

সমাধান:
মোট দল গঠন করার উপায়= ১৫C = ১৩৬৫
১২,৩৬৭.
2x2 + 3x - 2 = 0 হলে x এর মান কত হবে?
  1. ক) - 2 এবং 1/2
  2. খ) 2 এবং - 1/2
  3. গ) - 2 এবং - 1/2
  4. ঘ) 2 এবং 1/2
ব্যাখ্যা
2x2 + 3x - 2 = 0 
2x2 + 4x - x - 2 = 0
2x(x + 2) - 1(x - 2) = 0
(x + 2)(2x - 1) = 0
হয়                    অথবা 
x + 2 = 0               2x - 1 = 0  
x = - 2                    x = 1/2
১২,৩৬৮.
7 - 14 + 28 - 56 + ........ ধারাটির প্রথম 9 টি পদের সমষ্টি কত?
  1. 1197
  2. 978
  3. 1256
  4. 1080
ব্যাখ্যা

প্রশ্ন: 7 - 14 + 28 - 56 + ........ ধারাটির প্রথম 9 টি পদের সমষ্টি কত?

সমাধান:
প্রথম পদ, a = 7
সাধারণ অনুপাত, r = - 14/7 = - 2 ; r < 1
পদ সংখ্যা, n = 9

আমরা জানি,
গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি = a(1 - rn)/(1 - r)

9টি পদের সমষ্টি = 7{1 - (- 2)9}/{1 - (- 2)}
= 7(1 + 512)/(1 + 2)
= (7 × 513)/3
= 7 × 171
= 1197

১২,৩৬৯.
6 জন ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত দুইজন ছেলে থাকবে?
  1. ক) 165
  2. খ) 185
  3. গ) 175
  4. ঘ) 145
ব্যাখ্যা
প্রশ্ন:  6 জন ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত দুইজন ছেলে থাকবে?

সমাধান: 

           ছেলে (6 জন)        মেয়ে (4 জন)
1)                2                             2
2)                3                             1
3)                4                             0

মোট উপায় =  (6C2 × 4C2) + (6C3  × 4C1) + (6C4 + 4C0)
                  =(90 + 80 + 15)
                  = 185
১২,৩৭০.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ৮৯৯১
  2. ৯০০১
  3. ৯০০৪
  4. ৯০১২
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান:
এখানে,
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
এবং তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯

∴ সংখ্যাদ্বয়ের পার্থক্য = (১০০০০ - ৯৯৯)
= ৯০০১
১২,৩৭১.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। রুইতন না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১২/১৩
  2. ১/৪
  3. ১/১৩
  4. ৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। রুইতন না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২ টি।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।

∴ রুইতন হওয়ার সম্ভাবনা = ১৩/৫২ = ১/৪
রুইতন না হওয়ার সম্ভাবনা = ১ - ১/৪
= (৪ - ১)/৪
= ৩/৪
১২,৩৭২.
1/x = √3 - √2 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 18√3
  2. 3√18
  3. 18√2
  4. 2√18
ব্যাখ্যা
প্রশ্ন: 1/x = √3 - √2 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
1/x = √3 - √2

x = 1/(√3 - √2) = (√3 + √2)/{(√3 - √2)(√3 + √2)}
= (√3 + √2)/{(√3)2 - (√2)2}
= (√3 + √2)

x + 1/x = √3 + √2 + √3 - √2
= 2√3

x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.(1/x).(x + 1/x)
=(2√3)3 - 3 × 2√3
= 24√3 - 6√3
= 18√3
১২,৩৭৩.
দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7; অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত?
  1. 34
  2. 52
  3. 61
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7; অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
দশক  স্থানীয় অঙ্ক = x
একক স্থানীয় অঙ্ক = 7 - x

∴ সংখ্যাটি = 10x + 7 - x
 = 9x + 7


অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = 10(7 - x) + x
= 70  - 10x + x
= 70 - 9x

প্রশ্নমতে
70 - 9x - 9 =  9x + 7
61 - 7 = 9x + 9x
18x = 54
x = 54/18
x = 3

∴ সংখ্যাটি = 9 × 3 + 7
= 27 + 7
= 34
১২,৩৭৪.
কোন দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24?
  1. ক) 2,12
  2. খ) 3,8
  3. গ) 4,6
  4. ঘ) -6,-4
ব্যাখ্যা

ধরি সংখ্যা দুটি x এবং y
শর্তমতে, x + y = 10 .... (i)
 এবং xy = 24

আমরা জানি, (x - y)2 = (x + y)2 - 4xy = 102 - 4.24 = 4
বা, x - y = 2 ..... (ii)
(i) + (ii) ⇒ 2x = 12
বা, x = 6
∴ y = 4

১২,৩৭৫.
কোন সমান্তর ধারার ১ম পদ 12, ২য় পদ 17 হলে 21 তম পদ কত?
  1. 112
  2. 118
  3. 171
  4. 182
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সমান্তর ধারার ১ম পদ 12, ২য় পদ 17 হলে 21 তম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ 12 এবং ২য় পদ 17
সাধারণ অন্তর = 17 - 12 = 5

∴ 21 তম পদ = a + (n - 1) d
= 12 + (21 - 1) 5
= 12 + 20 × 5
= 12 + 100
= 112

১২,৩৭৬.
কোনো সমান্তর ধারার 10 তম পদ 80 হলে, এর প্রথম 19টি পদের সমষ্টি কত?
  1. 1420
  2. 1520
  3. 1540
  4. 1440
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 10 তম পদ 80 হলে, এর প্রথম 19টি পদের সমষ্টি কত?

সমাধান: 
ধরি,
সমান্তর ধারার ১ম পদ, a 
সাধারণ অন্তর, d 

সমান্তর ধারার 10 তম পদ 80 হলে,
a + 9d = 80

প্রথম 19টি পদের সমষ্টি, = (19/2){2a + (19 - 1)d}
= (19/2){2a + 18d)
= (19/2) × 2(a + 9d)
= 19 × 80
= 1520
১২,৩৭৭.
৬ জন বালক ও ৩ জন বালিকা থেকে ৫ জন বালক ও ২ জন বালিকা বিশিষ্ট দল কত উপায়ে গঠন করা যাবে?
  1. ১৮
  2. ৫৫
  3. ১১০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন বালক ও ৩ জন বালিকা থেকে ৫ জন বালক ও ২ জন বালিকা বিশিষ্ট দল কত উপায়ে গঠন করা যাবে?

সমাধান:
৬ জন বালক থেকে ৫ জন বাচাই করা যায় C = ৬ উপায়ে
৩ জন বালিকা থেকে ২ জন বাচাই করা যায় C = ৩ উপায়ে

∴ দল গঠন করার মোট উপায় = ৬ × ৩ = ১৮ উপায়ে
১২,৩৭৮.
log6 + log36 + log216 + ………. (প্রথম ২০টি পদের সমষ্টি) =?
  1. 95log9
  2. 100log3
  3. 105log4
  4. 210log6
ব্যাখ্যা
প্রশ্ন: log6 + log36 + log216 + ………. (প্রথম ২০টি পদের সমষ্টি) =?

সমাধান:
দেওয়া আছে,
=  log6 + log36 + log216 + ……….
= log6 + log62 + log63 + ……….
= log6 + 2log6 + 3log6 + ……….
= (1 + 2 + 3 +.....)log6

আমরা জানি,
1 + 2 + 3 +..... ধারাটির n পদের সমষ্টি = n(n + 1)/2
∴ ধারাটির 20 টি পদের সমষ্টি = 20(20 + 1)/2
= 210

সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 210log6
১২,৩৭৯.
A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}, B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18} এবং C = {2, 4, 6, 8, 10} হয়, তাহলে A ∩ B ∩ C = ? 
  1. {12}
  2. {6, 12}
  3. {4, 8}
  4. ∅ 
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}, B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18} এবং C = {2, 4, 6, 8, 10} হয়, তাহলে A ∩ B ∩ C = ? 

সমাধান:
দেওয়া আছে, 
A = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 20}
∴ A = {4, 8, 12, 16, 20}

B = {x : x, 6 এর গুণিতক এবং x ≤ 18}
∴ B = {6, 12, 18}
এবং C = {2, 4, 6, 8, 10}

তাহলে,
A ∩ B = {4, 8, 12, 16, 20} ∩ {6, 12, 18} 
= {12}

প্রদত্ত রাশি, 
(A ∩ B) ∩ C = {12} ∩ {2, 4, 6, 8, 10}
= ∅
∴ A ∩ B ∩ C = ∅ 

১২,৩৮০.
  1. x
  2. xa
  3. xa/(a + b)
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

= { (x1/a)(a + b)(a - b)/(a - b) }a/(a + b)
= { (x1/a)(a + b) }a/(a + b)
= (x1/a)a
= x
১২,৩৮১.
  1. 2
  2. 3
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(a/b)x - 5 = (b/a)x - 7
বা, (a/b)x - 5 = (a/b)- (x - 7)
বা, x - 5 = 7 - x
বা, x + x = 7 + 5
বা, 2x = 12
∴ x = 6
১২,৩৮২.
BANKS শব্দের বর্ণগুলো কত উপায়ে সাজানো যায়?
  1. 120
  2. 90
  3. 30
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: BANKS শব্দের বর্ণগুলো কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
BANKS শব্দটিতে মোট 5টি বর্ণ আছে এবং সবগুলো বর্ণ ভিন্ন।

∴ সাজানোর উপায় = 5!
= 120
১২,৩৮৩.
কত প্রকারে ৫২ খানা তাস ৪ ব্যক্তির মধ্যে সমান ভাবে ভাগ করা যায়?
  1. ক) ৫২/(১৩!)
  2. খ) ৫২!/(১৩!)
  3. গ) ৫২!/(১৩)
  4. ঘ) ৫২!/৪!
ব্যাখ্যা

মোট বস্তু = ৫২, ভাগ সংখ্যা = ৪
প্রতি ভাগে বস্তুর সংখ্যা = ৫২/৪ = ১৩
আমরা জানি, বিন্যাস = (মোট বস্তু!)/(প্রতি ভাগে বস্তুর সংখ্যা!)ভাগ সংখ্যা
∴ বিন্যাস = (৫২)!/(১৩!)

১২,৩৮৪.
5x + 31/3 + 32/3 = 0 হলে, নিচের কোনটি সত্য?
  1. 125x3 - 45x -12 = 0
  2. 125x3 - 15x - 16 = 0
  3. 125x3 -42x - 21 = 0
  4. 125x3 - 45x + 12 = 0
ব্যাখ্যা

5x + 31/3 + 32/3 = 0
বা, 31/3 + 32/3 = - 5x
বা, ( 31/3 + 32/3 )3 = (- 5x)3
বা, ( 31/3 )3 + ( 32/3 )3 + 3 × 31/3 × 32/3 ( 31/3 + 32/3 ) = (- 5x)
বা, 3 + 32 + 3 × 3 × (-5x) = -125x3
বা, 12 - 45x = -125x3
বা, 125x3 - 45x + 12 = 0

১২,৩৮৫.
x2 - 2x, x3 - 8 এবং  x2 - 4 রাশি তিনটির গ.সা.গু কোনটি?
  1. ক) x
  2. খ) x - 2
  3. গ) x2
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2x, x3 - 8 এবং  x2 - 4 রাশি তিনটির গ.সা.গু কোনটি?

সমাধান: 
১ম রাশি, x2 - 2x = x(x - 2)

২য় রাশি, x3 - 8 = (x -2)(x2 + 2x + 4)

৩য় রাশি, x2 - 4 = (x + 2)(x - 2)

গ.সা.গু = x - 2
১২,৩৮৬.
2x2 + mx + 6 =0 সমীকরণটির মূল দুইটি সমান হলে এবং m এর মান ধনাত্মক হলে m এর মান কত?
  1. ক) 3√3
  2. খ) 2√3
  3. গ) 4√3
  4. ঘ) √3
ব্যাখ্যা

ax+ bx + c = 0 সমীকরণের নিশ্চয়ক b2-4ac = 0 হলে মূলদ্বয় সমান হয়।
তাহলে, m- 4.2.6 = 0
m = 4√3

১২,৩৮৭.
4m + 2= 32 এ m এর মান কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
4m + 2= 32
(22)m + 2 = 25
22m + 4 = 25 
2m + 4 = 5 
2m = 5 - 4
2m = 1 
m= 1/2
১২,৩৮৮.
7 + 10 + 13 + 16 + ............ ধারাটির কোন পদ 397?
  1. 127
  2. 129
  3. 131
  4. 135
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 10 + 13 + 16 + ............ ধারাটির কোন পদ 397?

সমাধান:
ধরি,
n তম পদ = 397
এখানে,
১ম পদ, a = 7,
সাধারণ অন্তর, d = (10 - 7) = 3

প্রশ্নমতে,
{a + (n - 1)d} = 397
⇒ {7 + (n - 1) × 3} = 397
⇒ 7 + 3n - 3 = 397
⇒ 3n + 4 = 397
⇒ 3n = 397 - 4
⇒ 3n = 393
⇒ n = 393/3
∴ n = 131
১২,৩৮৯.
2x = 3y + 5 হলে 4x - 6y = কত? 
  1. 10
  2. 12
  3. 15
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: 2x = 3y + 5 হলে 4x - 6y = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
2x = 3y + 5 
বা, 2x - 3y = 5 
বা, 4x - 6y = 10 [উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে] 

∴ 4x - 6y = 10
১২,৩৯০.
4x + 1 = 32 হলে x = কত?
  1. ক) 2/3
  2. খ) 3/5
  3. গ) 3/8
  4. ঘ) 3/2
ব্যাখ্যা
দেয়া আছে 
4x + 1 = 32
(22)x + 1 = 25 
22x + 2 = 25
2x + 2 = 5 
2x = 5 - 2 
2x = 3
x = 3/2
১২,৩৯১.
৩, ৫, ৮, ১০, ১৮, ২০……… ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ২৮
  2. খ) ৩০
  3. গ) ৩৪
  4. ঘ) ৩৮
ব্যাখ্যা
এখানে দুটি ধারা বিদ্যমান যেখানে প্রত্যেকবারই আগের বৃদ্ধির দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়।
৩, ৮, ১৮, ৩৮
৫, ১০, ২০, ৪০
১২,৩৯২.
log 3 = 0.4771 এবং log 4 = 0.6020 হলে, log 12 এর মান কত?
  1. 1.1249
  2. 0.1249
  3. 1.0791
  4. 0.2872
ব্যাখ্যা

প্রশ্ন: log 3 = 0.4771 এবং log 4 = 0.6020 হলে, log 12 এর মান কত?

সমাধান:
log 12 = log(3 × 4)
= log 3 + log 4
= 0.4771 + 0.6020
= 0.7781
= 1.0791

১২,৩৯৩.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি √6 হলে ঐ সংখ্যার ঘন ও ঘন এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত?
  1. ক) 0
  2. খ) 3√6
  3. গ) 9√6
  4. ঘ) 18√6
ব্যাখ্যা
ধরি,
কোন সংখ্যা ‍x
এর গুণাত্মক বিপরীত সংখ্যা 1/x
∴ x + 1/x = √6
সুতরাং x3 + 1/x3 = (x + 1/x)3 - 3.x.1/x (x + 1/x)
= (√6)3 - 3(√6)
= 6√6 - 3√6
= 3√6
১২,৩৯৪.
x√.16 = 4 হলে, x এর মান কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: x√.16 = 4 হলে, x এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
x√.16 = 4
⇒ x = 4/√.16
⇒ x2 = 16/.16 
⇒ x2 = (16 × 100)/16
⇒ x2 = 100
⇒ x2 = 102
∴ x = 10
১২,৩৯৫.
2x3 - 3x2 - 3x + 2 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-
  1. x + 1
  2. x + 2
  3. x - 1
  4. x - 5
ব্যাখ্যা

প্রশ্ন: 2x3 - 3x2 - 3x + 2 রাশিটির একটি উৎপাদক হচ্ছে-

সমাধান:
ধরি, f(x) = 2x3 - 3x2 - 3x + 2
∴ f(- 1) = 2(- 1)3 - 3(- 1)2 - 3(- 1) + 2
= 2(- 1) - 3(1) + 3 + 2
= - 2 - 3 + 3 + 2
= 0 

যেহেতু f(-1) = 0, সুতরাং উৎপাদক উপপাদ্য অনুযায়ী, x - (-1), অর্থাৎ (x + 1) হলো প্রদত্ত রাশিটির একটি উৎপাদক।

১২,৩৯৬.
2a + 4b এবং 2a2 + a - b এর যোগফলের মান কত হবে যখন a = 2 এবং b = 3 হয়?
  1. 13
  2. 17
  3. 19
  4. 23
ব্যাখ্যা
প্রশ্ন: 2a + 4b এবং 2a2 + a - b এর যোগফলের মান কত হবে যখন a = 2 এবং b = 3 হয়? 

সমাধান: 
2a + 4b + 2a2 + a - b 
= 2a2 + 3a + 3b 
= {2 × (2)2} + (3 × 2) + (3 × 3) 
= 8 + 6 + 9 
= 23
১২,৩৯৭.
১, ৩,৫, ৭ অনুক্রমটির ১২ তম পদ কোনটি?
  1. ক) ১৫
  2. খ) ২৩
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রদত্ত অনুক্রম ১, ৩, ৫, ৭ সমান্তর প্রগমনে আছে।
প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = (3-1) = 2
সুতরাং, n তম পদ = a+(n-1)d
∴ ১২ তম পদ = ১ + (১২-১)২ = ২৩
∴ ১২ তম পদ = ২৩
১২,৩৯৮.
নিচের চিত্রে, অর্ধ-চতুর্থক পরিসর কত?
  1. (Q3 - Q1)/4
  2. (Q1 - Q3)/2
  3. (Q1 - Q3)/4
  4. (Q3 - Q1)/2
ব্যাখ্যা
অর্ধ-চতুর্থক পরিসর (Semi-Inter Quartile Range):
একটি তথ্যসেটের তিনটি চতুর্থক থাকে যারা প্রান্তিয় মানের প্রভাব মুক্ত।
প্রথম চতুর্থক Q1 এর নিচে 25%, দ্বিতীয় চতুর্থক Q2 এর নিচে 25% এবং তৃতীয় চতুর্থক Q3 এর উপরে 25% তথ্যবিন্দু থাকে, দ্বিতীয় চতুর্থক আর মধ্যক (Median) একই।
এ দুইটি সর্বনিম্ন 25% ও সর্বোচ্চ 25% তথ্যবিন্দু বাদ দিলে Q1 ও Q3 এর মাঝে 50% তথ্যবিন্দু থাকে।
নিবেশনের সর্বাদিক তথ্য বিন্দু কেন্দ্রিয় মানের কাছাকাছি থাকলে মধ্যক হতে Q1 ও Q3 এর দূরত্ব কম হয়। 
Q2 - Q1 ও Q3 - Q2 এর গড় কে অর্ধ-চতুর্থক পরিসর বলে।
১২,৩৯৯.
2xy + y = 21 এবং x = 3 হলে 2y + x2 = ?
  1. 6
  2. 8
  3. 15
  4. 17
ব্যাখ্যা

দেওয়া আছে, 2xy + y = 21 এবং x = 3
⇒ 2.3.y + y = 21
⇒ y (6 + 1) = 21
⇒ y = 21/7 = 3

∴ 2y + x2 = 2.3 + 32 = 15

১২,৪০০.
130 জন পরীক্ষার্থীর মধ্যে 70% গনিতে ও 80% ইংরেজিতে পাশ করল এবং মাত্র 12 জন উভয় বিষয়ে ফেল করল। শুধু ইংরেজিতে কতজন পাশ করল?
  1. 20
  2. 24
  3. 27
  4. 30
  5. 35
ব্যাখ্যা
প্রশ্ন: 130 জন পরীক্ষার্থীর মধ্যে 70% গনিতে ও 80% ইংরেজিতে পাশ করল এবং মাত্র 12 জন উভয় বিষয়ে ফেল করল। শুধু ইংরেজিতে কতজন পাশ করল?

সমাধান:
পাশ করা শিক্ষার্থীর সংখ্যা , P(A ∪ B) = 130 - 12 = 118

গনিতে পাশ করা শিক্ষার্থী, P(A) = 130 এর 70% = (130 × 70)/100 = 91 

ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী, P(B) = 130 এর 80% = (130 × 80)/100 = 104

উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী = P(A ∩ B)

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ P(A ∩ B) = P(A) + P(B) - P(A ∪ B)
⇒ P(A ∩ B) = 91 + 104 - 118
⇒ P(A ∩ B) = 77

তাহলে, শুধু ইংরেজিতে পাশ করে,
= P(B) - P(A ∩ B)
= 104 - 77 = 27