বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ১১৭ / ২০১ · ১১,৬০১১১,৭০০ / ২০,২০৭

১১,৬০১.
যদি (625)2x + 3 = 53x + 6 হয়, তবে x = কত?
  1. - 5/6
  2. 2/7
  3. - 6/5
  4. 5/4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (625)2x + 3 = 53x + 6 হয়, তবে x = কত?

সমাধান:
(625)2x + 3 = 53x + 6
⇒ 54(2x + 3) = 53x + 6
⇒ 4(2x + 3) = 3x + 6
⇒ 8x + 12 = 3x + 6
⇒ 8x - 3x = 6 - 12
⇒ 5x = -6
∴ x = -6/5

১১,৬০২.
A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হলে P(A) সদস্য সংখ্যা কত?
  1. 8
  2. 16
  3. 25
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11} হলে P(A) সদস্য সংখ্যা কত?

সমাধান:
A = A = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 11}
∴ A = {2, 3, 5, 7, 11}
A এর উপাদান সংখ্যা = 5

আমরা জানি,
P(A) = 2n = 25 = 32

∴ P(A) এর সদস্য সংখ্যা = 32.
১১,৬০৩.
যদি  x2 + y2 = 50 এবং x + y = 8 হলে x - y এর মান কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি  x2 + y2 = 50 এবং x + y = 8 হলে x - y এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x2 + y2 = 50
x + y = 8

এখন,
x2 + y2 = 50
বা, 2(x2 + y2)= 100
বা, (x + y)2 + (x - y)2 = 100
বা, (8)2 + (x - y)2 = 100
বা, 64 + (x - y)2 = 100
বা, (x - y)2 = 100 - 64
বা, (x - y)2 = 36
∴ x - y = 6
১১,৬০৪.
যদি a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 19 হয়, তবে ab + bc + ca এর মান কত?
  1. ক) 30
  2. খ) 31
  3. গ) 32
  4. ঘ) 33
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 9 এবং a2 + b2 + c2 = 19 হয়, তবে ab + bc + ca এর মান কত?

সমাধান:
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 92 = 19 +  2(ab + bc + ca)
⇒ 81 = 19 +  2(ab + bc + ca)
⇒ 2(ab + bc + ca) = 81 - 19
⇒ 2(ab + bc + ca) = 62
∴ (ab + bc + ca) = 31
১১,৬০৫.
2x - y = 6 এবং x - y = 2 হলে x ও y এর অনুপাত কত?
  1. ক) 4 : 3
  2. খ) 2 : 1
  3. গ) 1 : 2
  4. ঘ) 3 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - y = 6 এবং x - y = 2 হলে x ও y এর অনুপাত কত?

সমাধান:
2x - y = 6 ....... (1)
x - y = 2 .........(2)

1 থেকে 2 বিয়োগ করে পাই,
2x - y - x + y = 4
x = 4
∴ y = 2

∴ x : y = 4 : 2 = 2 : 1
১১,৬০৬.
২+৪+৮+১৬+…………….. ধারাটির ১০তম পদ কত?
  1. ক) ৫১২
  2. খ) ১০২৪
  3. গ) ৯১২
  4. ঘ) ১০০০
ব্যাখ্যা

১ম পদ a = ২
সাধারন অনুপাত r = ৪/২ = ২
১০ তম পদ = arn-1
= 2 x 210-1
= 2 x 29
= 2 x 512 = 1024

১১,৬০৭.
log10(x2 - 8x + 17) = 0 হলে, x এর মান কত? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: log10(x2 - 8x + 17) = 0 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ log10(x2 - 8x + 17) = 0
⇒ x2 - 8x + 17 = 100
⇒ x2 - 8x + 17 = 1
⇒ x2 - 8x + 16 = 0
⇒ x2 - 2 . x . 4 + 42 = 0
⇒ (x - 4)2 = 0
⇒ x - 4 = 0
∴ x = 4

১১,৬০৮.
nc10 = nc5 হলে, n = ?
  1. 12
  2. 13
  3. 14
  4. 15
ব্যাখ্যা
প্রশ্ন: nc10 = nc5 হলে, n = ?

সমাধান:
nc10 = nc5
বা, nc n -10 = nc5
∴ n - 10 = 5
⇒ n = 10 + 5 = 15 
১১,৬০৯.
1 থেকে 15 সংখ্যাগুলোর মধ্য থেকে একটি সংখ্যা নির্বাচন করলে তা মৌলিক এবং 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা-
  1. ক) 3/5
  2. খ) 1/15
  3. গ) 2/15
  4. ঘ) 4/15
ব্যাখ্যা

মোট সংখ্যা = 15
মৌলিক সংখ্যা = {2, 3, 5, 7, 11, 13}
3 এর গুণিতিক সংখ্যা = {3, 6, 9, 12, 15}
মৌলিক এবং 3 এর গুণিতক সংখ্যা = {3} = 1টি
∴ সম্ভাবনা = 1/15

১১,৬১০.
X ও Y দুইটি স্বাধীন ঘটনা এবং P(X) = 1/3, P(Y) = 2/3 হলে, P(X ∩ Y) এর মান কত?
  1. 2/9
  2. 1/6
  3. 2/3
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: X ও Y দুইটি স্বাধীন ঘটনা এবং P(X) = 1/3, P(Y) = 2/3 হলে, P(X ∩ Y) এর মান কত?

সমাধান:
আমরা জানি,
P(X ∩ Y) = P(A) × P(B)
= (1/3) × (2/3)
= 2/9
১১,৬১১.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
২ক + ৩ = ক + ৭
বা, ২ক - ক = ৭ - ৩
বা, ক = ৪
১১,৬১২.
রহিম ও করিমের বয়সের গড় ৩০ বছর। রহিম ও হামিদের বয়সের গড় ২০ বছর। হামিদের  বয়স ১১ বছর হলে, করিমের বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩১ বছর
  3. ৩২ বছর
  4. ৩৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ও করিমের বয়সের গড় ৩০ বছর। রহিম ও হামিদের বয়সের গড় ২০ বছর। হামিদের  বয়স ১১ বছর হলে, করিমের বয়স কত?

সমাধান: 
রহিম ও হামিদের বয়সের গড় ২০ বছর
রহিম ও হামিদের বয়সের সমষ্টি = (২০ × ২) = ৪০ বছর

হামিদের বয়স ১১ বছর
রহিমের বয়স = (৪০ - ১১) বছর = ২৯ বছর

 রহিম ও করিমের বয়সের গড় ৩০ বছর।
 রহিম ও করিমের বয়সের সমষ্টি = (৩০ × ২) বছর
= ৬০ বছর

∴ করিমের বয়স = (৬০ - ২৯) বছর
= ৩১ বছর
১১,৬১৩.
'TORTURE' শব্দটির বর্ণগুলো নিয়ে কতকগুলো বিন্যাস করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে?
  1. 540
  2. 1080
  3. 1260
  4. 2160
ব্যাখ্যা
প্রশ্ন: 'TORTURE' শব্দটির বর্ণগুলো নিয়ে কতকগুলো বিন্যাস করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে?

সমাধান:
'TORTURE' শব্দটিতে মোট বর্ণ 7টি। তন্মধ্যে 3টি স্বরবর্ণ (O, U, E) ও 4টি ব্যাঞ্জনবর্ণ।

O, U, E স্বরবর্ণ থেকে একটি দিয়ে প্রথম স্থান পূরণের উপায় = 3P1 = 3

অবশিষ্ট 6টি বর্ণ দ্বারা 6টি স্থান পূরণের উপায় = 6!/(2! × 2!) [T = 2, R = 2]
= 180

∴ নির্ণেয় বিন্যাস = 3 × 180 = 540
১১,৬১৪.
3 + 9 + 15 + 21 + .............. ধারাটির কোন পদ 69?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা
এখানে
১ম পদ a =3,
সাধারণ অন্তর d =9 - 3 = 6

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 69 = 3 +(n - 1)×(6)
বা, 69 =3 + 6n - 6
বা, 69 = 6n - 3
বা 6n = 69 + 3
বা  6n = 72
বা n = 72/6
   n  = 12
১১,৬১৫.
x = √3 + √5 হলে (x2 - 2)/x এর মান হবে -
  1. - 2√3
  2. 3√3
  3. 2√3
  4. 5√2
ব্যাখ্যা
প্রশ্ন: x = √3 + √5 হলে (x2 - 2)/x এর মান হবে -

সমাধান:
দেওয়া আছে
x = √3 + √5
বা, 1/x = 1/(√3 + √5)
বা, 1/x = (√5 - √3)/(√5 - √3)(√3 + √5)
বা, 1/x = (√5 - √3)/(√5)2 - (√3)2
বা, 1/x = (√5 - √3)/(5 - 3)
∴ 1/x = (√5 - √3)/2

(x2 - 2)/x = x2/x - 2/x
= x - 2.(1/x)
= √3 + √5 - 2{(√5 - √3)/2}
= √3 + √5 - √5 + √3
= 2√3
১১,৬১৬.
যদি (25)2x + 3 = 53x + 6 হয়, তবে x = কত?
  1. 0
  2. - 1
  3. 1
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (25)2x + 3 = 53x + 6 হয়, তবে x = কত?

সমাধান:
(25)2x + 3 = 53x + 6
⇒ 52(2x + 3) = 53x + 6
⇒ 2(2x + 3) = 3x + 6
⇒ 4x + 6 = 3x + 6
⇒ 4x - 3x = 6 - 6
⇒ x = 0

১১,৬১৭.
'CAPACITY ' শব্দটির অক্ষরগুলো কতপ্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে P এবং শেষে T থাকবে?
  1. 120 উপায়ে
  2. 180 উপায়ে
  3. 160 উপায়ে
  4. 360 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: 'CAPACITY ' শব্দটির অক্ষরগুলো কতপ্রকারে সাজানো যাবে যেখানে প্রথমে P এবং শেষে T থাকবে?

সমাধান:
'CAPACITY ' শব্দটিতে বর্ণ আছে ৮টি। 
A = 2 টি
C= 2 টি

 প্রথমে P এবং শেষে T থাকবে

∴ সাজানো যাবে = 6!/(2!2!)
 = 180 উপায়ে
১১,৬১৮.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি x 
x এর গুণাত্মক বিপরীত সংখ্যা = 1/x

এখন 
x+1/x = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x - 2x + 1 = 0
⇒ x2 - 2.x .1 + 12 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
   x = 1
১১,৬১৯.
৫ + ৯ + ১৩ + ১৭ + ……. ধারাটির ২০ তম পদ কত?
  1. ৮৫
  2. ৮১
  3. ৯১
  4. ৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৯ + ১৩ + ১৭ + ……. ধারাটির ২০ তম পদ কত?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা যার 
১ম পদ, a = ৫
সাধারণ অন্তর, d = ৯ - ৫ = ৪

আমরা জানি,
n তম পদ = a + (n - ১)d
২০ তম পদ = ৫ + (২০ - ১)৪
= ৫ + ৭৬
= ৮১
১১,৬২০.
76, 65, 98, 79, 64, 68, 56, 73, 83, 57, 55, 92, 45, 77, 87, 46, 32, 75, 89, 48, 97, 88, 65, 39, 84, 73, 34, 75, 82, 67, 62 উপাত্তগুলোর পরিসর কত?
  1. 67
  2. 59
  3. 61
  4. 66
ব্যাখ্যা

প্রশ্ন: 76, 65, 98, 79, 64, 68, 56, 73, 83, 57, 55, 92, 45, 77, 87, 46, 32, 75, 89, 48, 97, 88, 65, 39, 84, 73, 34, 75, 82, 67, 62 উপাত্তগুলোর পরিসর কত?

সমাধান:
দেওয়া আছে,
সর্বোচ্চ মান = 98
সর্বনিম্ন মান = 32

আমরা জানি, 
পরিসর = (সর্বোচ্চ মান - সর্বনিম্ন মান) + 1
= (98 - 32) + 1
= 66 + 1
= 67

সুতরাং, উপাত্তগুলোর পরিসর 67। 

১১,৬২১.
যদি 
  1. 46√6
  2. 45√5
  3. 48√3
  4. 42√6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 

সমাধান:

১১,৬২২.
1 + 2 + 3 + ........ + 19 = কত?
  1. ক) 180
  2. খ) 184
  3. গ) 188
  4. ঘ) 190
ব্যাখ্যা

সমষ্টি S = {n(n+1)/2}
= {19(19+1)/2}
= 190

১১,৬২৩.
U = {2, 3, 4, 5, 6, 7, 9}, A = {2, 4, 6} এবং B = {3, 5, 7} হলে, A'∩B = কত?
  1. {2, 3,5,7}
  2. { }
  3. {3,5,7}
  4. {3,7,9 }
ব্যাখ্যা
A'= U-A ={2,3,4,5,6,7,9} - {2,4,6}={3,5,7,9}

A'∩B = {3,5,7,9}∩{3,5,7} = {3,5,7}
১১,৬২৪.
যদি x = 1 + √2 এবং y = 1 - √2 হয়, তাহলে (x2 - y2) এর মান কত?
  1. ক) √2
  2. খ) 4
  3. গ) 2√2
  4. ঘ) 4√2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = 1 + √2 এবং y = 1 - √2 হয়, তাহলে (x2 - y2) এর মান কত?

সমাধান: 
x = 1 + √2
y = 1 - √2

x + y = 1 + √2 + 1 - √2
= 2

x - y = 1 + √2 - 1 + √2
= 2√2

x2 - y2
= (x + y)(x - y)
= 2 × 2√2
= 4√2
১১,৬২৫.
log5(1/125) এর মান কত?
  1. ক) - 3
  2. খ) - 2
  3. গ) - 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: log5(1/125) এর মান কত?
সমাধান: 
log5(1/125) 
= log5(1/53)
= log55-3
= - 3 log55
=  - 3
১১,৬২৬.
৯, ০, ৭, ৮ এর গড় কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ০, ৭, ৮ এর গড় কত?

সমাধান:
৯, ০, ৭, ৮ এর সমষ্টি = ৯ + ০ + ৭ + ৮ = ২৪
৯, ০, ৭, ৮ এর গড় = ২৪/৪ = ৬
১১,৬২৭.
1/6 - 1/9 + 2/27 -..............ধারাটির অসীম পদের সমষ্টি কত?
  1. ক) 3/20
  2. খ) 1/10
  3. গ) - 2/3
  4. ঘ) 1/20
ব্যাখ্যা
প্রশ্ন: 1/6 - 1/9 + 2/27 -..............ধারাটির অসীম পদের সমষ্টি কত?

সমাধান: 
ধারাটির প্রথম পদ, a = 1/6
এবং সাধারণ অনুপাত, r = (- 1/9)/(1/6) = - 2/3 < 0
সুতরাং ধারাটির অসীম পদের সমষ্টি,
S∞ = a/(1 - r)
= (1/6)/{1 - (- 2/3)}
= (1/6) / (1 + 2/3)
= (1/6) / (5/3)
= 1/10
১১,৬২৮.
কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৪ এবং বিয়োগফল ৮ হলে, ভগ্নাংশটি কত?
  1. ক) ১১/৩
  2. খ) ৫/৯
  3. গ) ৯/৫
  4. ঘ) ৩/১১
ব্যাখ্যা
লব ক ও হর খ হলে, ক + খ = ১৪ এবং খ - ক = ৮
অতএব, খ = ১১
ক = ৩
ভগ্নাংশটি ৩/১১
১১,৬২৯.
একটি কলেজের প্রভাষকের 3টি খালি পদের জন্য প্রার্থী আছে 5 জন। খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচিত করা যেতে পারে?
  1. ক) 25
  2. খ) 10
  3. গ) 20
  4. ঘ) 60
ব্যাখ্যা
প্রশ্ন- একটি কলেজের প্রভাষকের 3টি খালি পদের জন্য প্রার্থী আছে 5 জন। খালি পদের সংখ্যা অপেক্ষা বেশি নয় এরূপ যে কোনো সংখ্যক প্রার্থীকে নির্বাচিত করা যেতে পারে। কত প্রকারে প্রার্থী নির্বাচিত করা যেতে পারে?

সমাধান-
3টি পদ খালি পদের জন প্রার্থী আছে 5 জন

1 জনকে নির্বাচিত করার উপায় = 5c1 = 5
2 জনকে নির্বাচিত করার উপায় = 5c2 = 10
3 জনকে নির্বাচিত করার উপায় = 5c3 = 10

মোট উপায় = 5 + 10 + 10 = 25
১১,৬৩০.
একটি গুনোত্তর ধারার ২য় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত?
  1. ক) -1/4
  2. খ) 1/4
  3. গ) 1/8
  4. ঘ) -1/8
ব্যাখ্যা
১ম পদ = a, সাধারণ অনুপাত = r হলে nতম পদ = arn-1
∴ ২য় পদ = ar = -48 ……… (1)
৫ম পদ = ar4 = 3/4 বা, 4ar4 = 3 …… (2)
(2) ÷ (1) নং দ্বারা পাই,
4ar4/ar = 3/-48
বা, 4r3 = -(1/16)
বা, r3 = -(1/64) = (-(1/4))3
∴ r = -(1/4)
১১,৬৩১.
যদি x + y = 10 এবং x - y = 2 হয় , তাহলে 2x2 + 2y2 = ?
  1. 100
  2. 120
  3. 116
  4. 104
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 10 এবং x - y = 2 হয় , তাহলে 2x2 + 2y2 = ?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 10 এবং x - y = 2

∴ 2x2 + 2y2
= 2(x2 + y2)
= {(x + y)2 + (x - y)2}
= (10)2 + (2)2
= 100 + 4 
= 104

১১,৬৩২.
a-3 = 0.2 হলে a9 = ?
  1. 0·0008
  2. 0·8
  3. 125
  4. 1/125
ব্যাখ্যা

a-3 = 0.2 = 2/10 = 1/5 = 5-1
বা, a3 = 5
বা, a9 = 53
= 125

১১,৬৩৩.
সিহাব একটি কারখানাতে প্রথম দিনে 9টি পণ্য, দ্বিতীয় দিনে 18টি পণ্য, তৃতীয় দিনে 36টি পণ্য তৈরি করে। এভাবে সে 7 দিনে মোট কতটি পণ্য তৈরি করবে?
  1. 1024 টি পণ্য
  2. 1143 টি পণ্য
  3. 1220 টি পণ্য
  4. 1236 টি পণ্য
ব্যাখ্যা
প্রশ্ন: সিহাব একটি কারখানাতে প্রথম দিনে 9টি পণ্য, দ্বিতীয় দিনে 18টি পণ্য, তৃতীয় দিনে 36টি পণ্য তৈরি করে। এভাবে সে 7 দিনে মোট কতটি পণ্য তৈরি করবে?

সমাধান:
পণ্য তৈরি করার অনুক্রম: 9, 18, 36, . . . ., n

এখানে,
অনুক্রমটির মোট পদ, n = 7
১ম পদ, a = 9
অনুপাত, r = 18/9 = 2

∴ 7টি পদের সমষ্টি = a × {(rn - 1)/(r - 1)}
= 9 × {(27 - 1)/(2 - 1)}
= 9 × 127
= 1143

∴ সিহাব 7 দিনে মোট 1143 টি পণ্য তৈরি করবে।
১১,৬৩৪.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3। লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/3 এর সমান। ভগ্নাংশটি কত?
  1. 4/7
  2. 4/9
  3. 3/5
  4. 2/3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3। লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/3 এর সমান। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = x + 3

ভগ্নাংশটি = x/(x + 3)

প্রশ্নমতে,
(x - 1)/(x + 3 + 2) = 1/3
⇒ (x - 1)/(x + 5) = 1/3
⇒ 3x - 3 = x + 5
⇒ 3x - x = 5 + 3
⇒ 2x = 8
⇒ x = 4

∴ ভগ্নাংশটি = 4/(4 + 3) = 4/7

১১,৬৩৫.
log(x/y) + log (y/z) + log(z/x) = ?
  1. 1
  2. xyz
  3. 0
  4. 1/xyz
ব্যাখ্যা
প্রশ্ন: log(x/y) + log (y/z) + log(z/x) = ?

সমাধান:
প্রদত্ত রাশি = log(x/y) + log(y/z) + log(z/x)
= logx - logy + logy - logz + logz - logx
= 0
১১,৬৩৬.
x2 - 4x + 1 = 0 হলে x2 - 1/x2 এর মান কত?
  1. ক) 4√3
  2. খ) 6√3
  3. গ) 7√3
  4. ঘ) 8√3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x + 1 = 0 হলে x2 - 1/x2 এর মান কত?

সমাধান:
x2 - 4x + 1 = 0
x2 + 1 = 4x
x2/x + 1/x = 4x/x
x + 1/x = 4

আবার 
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4x.1/x
(x - 1/x)2 =42 - 4
(x - 1/x)2 = 12
(x - 1/x) = √12
x - 1/x = 2√3

 x2 - 1/x2 = (x + 1/x)(x - 1/x )
=  2√3 × 4
= 8√3
১১,৬৩৭.
x/y = 4/3 হয়, (x + y)/(x - y) তবে এর মান কত?
  1. 2
  2. 5
  3. 6
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: x/y = 4/3 হয়, (x + y)/(x - y) তবে এর মান কত?

সমাধান: 
দেয়া আছে,
 x/y = 4/3
 (x + y)/(x - y) = (4 + 3)/(4 - 3)
= 7/1
= 7
১১,৬৩৮.
a3 - 8 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (a - 2)(a2 + 2a - 4)
  2. (a + 2)(a2 - 2a + 4)
  3. (a - 1)(a2 + 3a + 2)
  4. (a - 2)(a2 + 2a + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 - 8 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
a3 - 8
= (a3) - (23)
= (a - 2)(a2 + 2a + 22)
= (a - 2)(a2 + 2a + 4)
১১,৬৩৯.
নিচের কোনটি a4 + a2 - 20 এর একটি উৎপাদক?
  1. a2 + 4
  2. a2 + 5
  3. a2 - 5
  4. a2 - 2
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a4 + a2 - 20 এর একটি উৎপাদক?

সমাধান:
a4 + a2 - 20
= a4 + 5a2 - 4a2 - 20
= a2(a2 + 5) - 4(a2 + 5)
= (a2 + 5)(a2 - 4)
= (a2 + 5)(a2 - 22)
= (a2 + 5)(a + 2)(a - 2)
১১,৬৪০.
স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'BRASIL' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?
  1. 720
  2. 480
  3. 640
  4. 580
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'BRASIL' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?

সমাধান:
"BRASIL" শব্দটিতে মোট বর্ণ 6টি যেখানে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন এবং স্বরবর্ণ 2টি (A, I)।
6টি বর্ণকে সাজানো যায় = 6! = 720
স্বরবর্ণ দুটিকে একটি ধরে মোট ভিন্ন বর্ণ 5টি
5টি বর্ণকে সাজানো যায় = 5!
স্বরবর্ণ দুটিকে সাজানো যায় = 2!
স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস = 5! × 2!
= 120 × 2
= 240

∴ স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস = 720 - 240
= 480
১১,৬৪১.
কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার তিন গুণ হতে ৫ বেশি হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার তিন গুণ হতে ৫ বেশি হবে?

সমাধান: 
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে 
৪ক + ১ = ৩ক + ৫
৪ক - ৩ক = ৫ - ১
ক = ৪
১১,৬৪২.
29 + 25 + 21 + ............ ধারাটির কত তম পদ -15? 
  1. ক) 10
  2. খ) 14
  3. গ) 15
  4. ঘ) 12
ব্যাখ্যা
এখানে
১ম পদ a = 29,
সাধারণ অন্তর d = 25 - 29 = - 4

ধরি, ধারাটির n তম পদ = -15

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, -15 = 29 +(n - 1)×(- 4)
বা, -15 = 29 - 4n + 4 
বা, 4n = 33 + 15
বা 4n = 48 
      n = 12
১১,৬৪৩.
x3 - 3x2 + 4x + a এর একটি উৎপাদক (x - 2) হলে, a এর মান কত?
  1. 4
  2. - 4
  3. - 3
  4. - 6
ব্যাখ্যা
প্রশ্ন: x3 - 3x2 + 4x + a এর একটি উৎপাদক (x - 2) হলে, a এর মান কত?

সমাধান: 
ধরি,
f(x) = x3 - 3x2 + 4x + a
x3 - 3x2 + 4x + a এর একটি উৎপাদক (x - 2) হলে,
f(2) = 0 হবে,

f(2) = (2)3 - 3(2)2 + 8 + a
= 8 - 12 + 8 + a
= 4 + a

∴ 4 + a = 0
a = - 4
১১,৬৪৪.
১/৮, ৫/১২, ৫/২৪ এর গড় কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/৩
  3. গ) ১/১২
  4. ঘ) ১/৪
ব্যাখ্যা
প্রশ্নঃ  ১/৮, ৫/১২, ৫/২৪ এর গড় কত?

সমাধানঃ 
১/৮, ৫/১২, ৫/২৪ এর সমষ্টি = (১/৮) + (৫/১২) + (৫/২৪)
= (৩ + ১০ + ৫) /২৪
= ১৮/২৪
= ৩/৪

নির্ণেয় গড় = (৩/৪) ÷ ৩ 
                  = (৩/৪) × (১/৩)
                   = ১/৪
১১,৬৪৫.
2x + 9 = 4x + 4 হলে x এর মান কত?
  1. - 1
  2. 2
  3. 1
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 9 = 4x + 4 হলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
⇒ 2x + 9 = 4x + 4
⇒ 2x + 9 = 22(x + 4)
⇒ x + 9 = 2(x + 4)
⇒ x + 9 = 2x + 8
⇒ 2x - x = 9 - 8
∴ x = 1
১১,৬৪৬.
দুইটি সংখ্যার বিয়োগফল 25 । বৃহত্তর সংখ্যাটির 4 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 5 গুণের সমান হলে, সংখ্যা দুইটি কত? 
  1. 100, 110 
  2. 100, 125 
  3. 110, 120 
  4. 120, 130 
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল 25 । বৃহত্তর সংখ্যাটির 4 গুণ ক্ষুদ্রতর সংখ্যাটির 5 গুণের সমান হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান: 
মনে করি, 
ক্ষুদ্রতর সংখ্যাটি = x 
∴ বৃহত্তর সংখ্যাটি = x + 25

শর্তমতে, 
4 × (x + 25) = 5 × x 
বা, 4x + 100 = 5x 
বা, 5x - 4x = 100 
∴ x = 100 
অর্থাৎ, ক্ষুদ্রতর সংখ্যাটি = 100 

∴ বৃহত্তর সংখ্যাটি = x + 25
= 100 + 25
= 125 

∴ সংখ্যা দুইটি = 100, 125  । 
১১,৬৪৭.
যদি a/b = 3/7 ও b/c = 5/6 হলে, (a + b)/(b + c) =?
  1. 1
  2. 44/35
  3. 35/44
  4. 50/77
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a/b = 3/7 ও b/c = 5/6 হলে, (a + b)/(b + c) =?

সমাধান: 
a/b = 3/7
⇒ (a/b) + 1 = (3/7) + 1
∴ (a + b)/b = 10/7

b/c = 5/6
⇒ c/b = 6/5
⇒ c/b + 1 =  6/5 + 1
∴ (b + c)/b = 11/5

{(a + b)/b}/{(b + c)/b} = (10/7)/(11/5)
⇒ (a + b)/(b + c) = (10 × 5)/(7 × 11)
∴ (a + b)/(b + c) = 50/77
১১,৬৪৮.
x2 + px - 15 রাশিটির একটি উৎপাদক x + 5 হলে, p এর মান কত?
  1. 2
  2. 5
  3. 10
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + px - 15 রাশিটির একটি উৎপাদক x + 5 হলে, p এর মান কত?

সমাধান:
ধরি, f(x) = x2 + px - 15
x + 5, f(x) এর একটি উৎপাদক বলে উৎপাদকের উপপাদ্য অনুযায়ী, f(- 5) = 0 হবে।

f(- 5) = (- 5)2 + p(- 5) - 15
= 25 - 5p - 15
= 10 - 5p

শর্তমতে,
10 - 5p = 0
⇒ 10 = 5p
⇒ p = 10/5
⇒ p = 2

১১,৬৪৯.
একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 
  1. 1/5
  2. 2/3
  3. 1/4
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
বলটি সাদা হওয়ার সম্ভাবনা = 8/(6 + 8 + 10) 
= 8/24 
= 1/3 

∴ বলটি সাদা না হওয়ার সম্ভাবনা = {1 - (1/3)} 
= (3 - 1)/3 
= 2/3  . 
১১,৬৫০.
  1. 240
  2. 322
  3. 180
  4. 90
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান:

১১,৬৫১.
f(x) = x3 - 12x2 + 48x - 64 হলে, f(5) এর মান কত?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
f(x) = x3 - 12x2 + 48x - 64 
f(5) = 53 - 12 × 52 + 48 × 5 - 64
      = 125 - 300 + 240 - 64 
      = 365 - 364
      = 1
১১,৬৫২.
যদি xy < 0, xz > 0 এবং z < 0 হয়, তবে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. ক) y < 0
  2. খ) yz > 0
  3. গ) y > 0
  4. ঘ) x > 0
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

এখানে ধরি, z = -2 < 0 (যেকোনো ঋণাত্মক মান হতে পারে)
তাহলে x = -2 ধরা যায়, যেহেতু xz > 0 (এটাও যেকোনো ঋণাত্মক মান হতে পারে)
তাহলে ধরি, y = 1, যেহেতু xy < 0 (যেহেতু x ঋনাত্মক, সেহেতু y অবশ্যই ধণাত্মক) 
সুতরাং y > 0 এবং x < 0

১১,৬৫৩.
অবিন্যাসকৃত উপাত্তের সরাসরি গড় বের করার সূত্র নিচের কোনটি?
  1. ক) গড় = উপাত্তগুলোর গুণফল/উপাত্ত সংখ্যা
  2. খ) গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্ত সংখ্যা
  3. গ) গড় = (শেষ উপাত্ত + প্রথম উপাত্ত)/উপাত্ত সংখ্যা
  4. ঘ) গড় = (শেষ উপাত্ত × প্রথম উপাত্ত)/উপাত্ত সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: অবিন্যাসকৃত উপাত্তের সরাসরি গড় বের করার সূত্র নিচের কোনটি?

সমাধান:
গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্ত সংখ্যা
১১,৬৫৪.
log3√54 + log3√(3/2) = ?
  1. 2
  2. 3
  3. 5/3
  4. 3/2
ব্যাখ্যা

প্রশ্ন: log3√54 + log3√(3/2) = ?

সমাধান:
log3√54 + log3√(3/2)
= log3√(54) × √(3/2) [loga(m) + loga(n) = loga(mn)] 
​= log3√(54 × 3/2)
= log3√(162/2)
= log3(√81)
= log3(9)
= log3(32)
= 2 log33
​= 2 × 1
​= 2

১১,৬৫৫.
একটি ব্যাগে 4টি সবুজ এবং 6টি হলুদ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। বল 3টি হলুদ হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 1/6
  3. 2/5
  4. 1/10
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে 4টি সবুজ এবং 6টি হলুদ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। বল 3টি হলুদ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
সবুজ বল আছে = 4টি
হলুদ বল আছে = 6টি

∴ মোট বল = (4 + 6) = 10টি

10টি বলের মধ্যে তিনটি হলুদ হওয়ার উপায় = 10C3 = 120
6টি বলের মধ্যে তিনটি হলুদ হওয়ার উপায় = 6C3 = 20

∴ 3টি বলই হলুদ হওয়ার সম্ভাবনা = 20/120
= 1/6
১১,৬৫৬.
যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত?
  1. 16
  2. 8
  3. 17
  4. 86
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত?

সমাধান:
আমরা জানি,
2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2)
⇒ (ab + bc + ca) = {(a + b + c)2 - (a2 + b2 + c2)}/2
= (52 - 9)/2
= (25 - 9)/2
= 16/2
= 8
১১,৬৫৭.
log32187 = কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: log32187 = কত?

সমাধান:
 log32187
= log337 
= 7 × log33
= 7 × 1
= 7
১১,৬৫৮.
(√2)(x + 1) = 16 হলে, x এর মান কত?
  1. 9
  2. 8
  3. 5
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: (√2)(x + 1) = 16 হলে, x এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
(√2)(x + 1) = 16
⇒ (21/2)(x + 1) = 24
⇒ (x + 1)/2 = 4
⇒ x + 1 = 8
⇒ x = 8 - 1
∴ x = 7

১১,৬৫৯.
কোনো ধারার n তম পদ n . 2n - 1হলে ধারাটির ১ম পাঁচটি পদের যোগফল কত?
  1. 80
  2. 110
  3. 129
  4. 136
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ধারার n তম পদ n . 2n - 1হলে ধারাটির ১ম পাঁচটি পদের যোগফল কত?

সমাধান:
দেওয়া আছে,
n তম পদ = n · 2n - 1

সুতরাং,
১ম পদ = 1 · 21 - 1 = 1 · 1 = 1
২য় পদ = 2 · 22 - 1 = 2 · 2 = 4
৩য় পদ = 3 · 23 - 1 = 3 · 4 = 12
৪র্থ পদ = 4 · 24 - 1 = 4 · 8 = 32
৫ম পদ = 5 · 25 - 1 = 5 · 16 = 80

∴ সমষ্টি = (1 + 4 + 12 + 32 + 80) = 129
১১,৬৬০.
2x2 - 5x + 3 < 0 এর সমাধান -
  1. 1 ≤ x ≤ 3/2
  2. x < 1 অথবা x > 3/2
  3. -1 < x < -(3/2)
  4. 1 < x < 3/2
ব্যাখ্যা

2x2 - 5x + 3 < 0
বা, 2x2 - 3x - 2x + 3 < 0
বা, x(2x-3) - 1(2x-3) < 0
বা, (2x-3)(x-1) < 0

সংখ্যারেখা থেকে পাই,
1 < x < 3/2

১১,৬৬১.
log100.01 = ?
  1. ক) -2
  2. খ) -3
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা

log100.01
= log101/100
= log101/102
= log1010-2
= -2log1010
= -2.1
= -2 

১১,৬৬২.
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অবসর নেয়ায় নতুন করে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করা প্রয়োজন। ১৫ সদস্যবিশিষ্ট দলটি থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?
  1. ২১০ উপায়ে
  2. ২২৫ উপায়ে
  3. ৩০ উপায়ে
  4. ২৯ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অবসর নেয়ায় নতুন করে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করা প্রয়োজন। ১৫ সদস্যবিশিষ্ট দলটি থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?

সমাধান: 
১৫ জন থেকে ১ জন অধিনায়ক বাছাই করা যায় = ১৫C = ১৫ উপায়ে

১ জন অধিনায়ক হলে সদস্য বাকি থাকে (১৫ - ১) = ১৪ জন 

১৪ জন থেকে ১ জন সহ অধিনায়ক বাছাই করা যায় = ১৪C = ১৪ উপায়ে

∴ একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক বাছাই করা যায় = ১৫ × ১৪ = ২১০ উপায়ে
১১,৬৬৩.
(3x + y, 5) = (10, x + 2y) হলে, x + y এর মান কত?
  1. 4
  2. 6
  3. 10
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: (3x + y, 5) = (10, x + 2y) হলে, x + y এর মান কত?

সমাধান:
ক্রমিক জোড়ের সমতানুসারে পাই,
3x + y = 10 ...... (1)
x + 2y = 5 ...... (2)

{(1) নং × 2} - (2) নং ⇒
 ⇒ 6x + 2y - (x + 2y) = 20 - 5 
⇒ 5x = 15
⇒ x = 15/5
⇒ x = 3

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
⇒ 3 + 2y = 5
⇒ 2y = 5 - 3
⇒ 2y = 2
⇒ y = 1

∴ নির্ণেয় মান: x + y = 3 + 1
∴ x + y = 4

১১,৬৬৪.
2n - 1 + 2n + 1 = 320 হলে, n = কত?
  1. 5
  2. 4
  3. 7
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 2n - 1 + 2n + 1 = 320 হলে, n = কত?

সমাধান:
2n - 1 + 2n + 1 = 320
⇒ 2n - 1(1 + 22) = 320
⇒ 2n - 1 · 5 = 320
⇒ 2n - 1 = 64
⇒ 2n - 1 = 26
⇒ n - 1 = 6
∴ n = 7
১১,৬৬৫.
x2 − 3x − 2 কে x +1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 6
  4. ঘ) 4
১১,৬৬৬.
{1/।2x + 1।} ≥ 7 অসমতাটির সমাধান হলো- 
  1. ক) - 2/7 ≤ x ≤ - 5/7
  2. খ) - 4/7 ≤ x ≤ - 3/7
  3. গ) - 6/7 ≤ x ≤ - 8/7
  4. ঘ) - 8/7 ≤ x ≤ - 10/7
ব্যাখ্যা
প্রশ্ন: {1/।2x + 1।} ≥ 7 অসমতাটির সমাধান হলো- 

সমাধান: 
1/।2x + 1। ≥ 7
বা, ।2x + 1। ≤ 1/7
বা, - 1/7 ≤ 2x + 1 ≤ 1/7
বা, - (1/7) - 1 ≤ 2x + 1 - 1 ≤ (1/7) - 1
বা, (- 1 - 7)/7 ≤ 2x ≤ (1 - 7)/7
বা, - 8/7 ≤ 2x ≤ - 6/7
বা, - 8/(7 × 2) ≤ 2x/2 ≤ - 6/(7 × 2)
       - 4/7 ≤ x ≤ - 3/7
১১,৬৬৭.
যদি log⁡2(x) + log⁡2(x - 2) = 3 হয়, তবে x এর মান কত? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি log⁡2(x) + log⁡2(x - 2) = 3 হয়, তবে x এর মান কত?  

সমাধান:
log⁡2x + log⁡2(x - 2) = 3
⇒ log⁡2[x × (x - 2)] = 3 (লগের যোগের নিয়ম)
⇒ x(x - 2) = 23
⇒ x(x - 2) = 8
⇒ x2 - 2x = 8
⇒ x2 - 2x - 8 = 0
⇒ x2 - 4x + 2x - 8 = 0
⇒ x(x - 4) + 2(x - 4) = 0
⇒ (x - 4)(x + 2) = 0
⇒ x = 4 বা x = - 2

লগারিদমের জন্য x > 0, তাই x = - 2 বাতিল।
∴ x = 4

১১,৬৬৮.
|1 - 2x| < 1 এর সমাধান -
  1. - 1 < x < 1
  2. 1 < x < 2
  3. 0 < x < 1
  4. 0 < x < 2
ব্যাখ্যা

প্রশ্ন: |1 - 2x| < 1 এর সমাধান -

সমাধান:
|1 - 2x| < 1
⇒ - 1 < 1 - 2x < 1
⇒ - 1 - 1 < 1 - 2x - 1 < 1 - 1
⇒ - 2 < - 2x < 0
⇒ 1 > x > 0
⇒ 0 < x < 1

∴ নির্ণেয় সমাধান: 0 < x < 1

১১,৬৬৯.
সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি Sn = (n/2)(4n + 2) হলে, প্রথম পদ কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি Sn = (n/2)(4n + 2) হলে, প্রথম পদ কত?

সমাধান:
প্রথম পদ = a 
সাধারণ অন্তর = d

আমরা জানি, 
সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি,  
Sn = (n/2)[2a + (n - 1)d]

এখন, 
n = 1 স্থাপন করলে, প্রথম পদ a হবে,
S1 = a
= (1/2)(4 × 1 + 2)
= (1/2)(6)
= 3

∴ প্রথম পদ = 3

১১,৬৭০.
(3√5 × √2)6/3√512 = ?
  1. ক) 1
  2. খ) 5
  3. গ) 25
  4. ঘ) 200
ব্যাখ্যা

(3√5 × √2)6/3√512
= (51/3 × 21/2)6/3√83
= (52 × 23)/8
= (25 × 8)/8
= 25

১১,৬৭১.
x - y = 2 এবং xy = 3 হলে x + y =?
  1. 2
  2. 3
  3. 5
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 3 হলে x + y =?

সমাধান: 
দেওয়া আছে,
x - y = 2,
xy = 3

∴ x + y = √{(x - y)2 + 4xy}
= √{(2)2 + 4.3}
= √(4 + 12)
= √16
= 4
১১,৬৭২.
x2y - xy2 এবং x2 - xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত?
  1. x2y(x - y)2
  2. x2y2(x - y)2
  3. xy(x - y)2
  4. (x - y)2
ব্যাখ্যা
প্রশ্ন: x2y - xy2 এবং x2 - xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত? 

সমাধান: 
১ম রাশি = x2y - xy2
= xy(x - y)

২য় রাশি = x2 - xy
= x(x - y)

x2y - xy2 এবং x2 - xy রাশিদ্বয়ের ল.সা.গু = xy(x - y)
x2y - xy2 এবং x2 - xy রাশিদ্বয়ের গ.সা.গু = x(x - y)

নির্ণেয় গুণফল = xy(x - y) × x(x - y)
= x2y(x - y)2
১১,৬৭৩.
logx(1296) = 4 হলে x এর মান কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: logx(1296) = 4 হলে x এর মান কত? 

সমাধান: 
logx(1296) = 4
বা, x4 = 1296
বা, x4 = 3 × 3 × 3 × 3 × 2 × 2 × 2 × 2
বা, x4 = 34 × 24
বা, x4 = (3 × 2)4
বা, x4 = (6)4
∴ x = 6

১১,৬৭৪.
একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে পাঁচ বিয়োগ করলে ২৫ হয় । সংখ্যাটি কত?
  1. ৮০
  2. ১৪০
  3. ১২০
  4. ১২৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে পাঁচ বিয়োগ করলে ২৫ হয় । সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
⇒ (x/৪) - ৫ = ২৫
⇒ x/৪ = ২৫ + ৫
⇒ x/৪ = ৩০
∴ x = ১২০
১১,৬৭৫.
1 + 2 + 4 +................. ধারার প্রথম 6টি পদের সমষ্টি কত? 
  1. 36
  2. 63
  3. 72
  4. 68
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 4 +................. ধারার প্রথম 6টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
ধারাটির- 
১ম পদ, a = 1
সাধারণ অনুপাত, r = 2/1 = 2 
এখানে, r এর মান 1 থেকে বড় তাই
সমষ্টি, Sn = a.(rn - 1)/r - 1
= 1. (26 - 1)/2 - 1
= (64 - 1)/1 
= 63 

∴ 6টি পদের সমষ্টি = 63 ।
১১,৬৭৬.
x2 - 4x + 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কেমন হবে?
  1. ক) বাস্তব, অসমান ও মূলদ
  2. খ) বাস্তব, মূলদ ও অসমান
  3. গ) বাস্তব ও সমান
  4. ঘ) অবাস্তব ও সমান
ব্যাখ্যা
x2 - 4x + 4 = 0 সমীকরণ ax2 + bx + c = 0 এর সহিত তুলনা করে পাই,
a = 1; b = - 4; c = 4

b2 - 4ac
= (- 4)2 - 4 × 1 × 4
= 16 - 16 
= 0


নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি
ধরি a, b, c মূলদ সংখ্যা। তাহলে
ক) b2 – 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
খ) b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
গ) b2 – 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে
ঘ) b2 – 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।
১১,৬৭৭.
৪০ + ৪১ + ৪২ + ৪৩ +...............+ ৮০ = ?
  1. ২৩২০
  2. ২৩৫০
  3. ২৪০০
  4. ২৪৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ + ৪১ + ৪২ + ৪৩ +...............+ ৮০ = ?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ = ৪০
শেষ পদ = ৮০
সাধারণ অন্তর = (৪১ - ৪০) = ১

∴ পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৮০ - ৪০)/১} + ১
= ৪০ + ১
= ৪১

∴ পদগুলোর সমষ্টি = {(১ম পদ + শেষ পদ) × পদ সংখ্যা}/২
= {(৪০ + ৮০) × ৪১}/২
= (১২০ × ৪১)/২
= ৬০ × ৪১
= ২৪৬০
১১,৬৭৮.
x + y = 4, x2 + y2 = 8 হলে x3 + y3 এর মান কত?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 32
ব্যাখ্যা
দেয়া আছে, 
x + y = 4
x2 + y2 = 8

এখন 
(x + y)2 = x2 + y2 + 2xy 
42 = 8 + 2xy 
16 - 8 = 2xy 
8 = 2xy
xy = 4

x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
            = 43 - 3 × 4 × 4
            = 64 - 48
            = 16
১১,৬৭৯.
লাবিবের বয়স মীমের বয়সের 1/4 অংশ। নিতু মীমের চেয়ে 4 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 22 বছর হলে, নিতুর বয়স অসমতার মাধ্যমে কিভাবে প্রকাশ করা হবে?
  1. নিতুর বয়স ≤ 8 বছর
  2. নিতুর বয়স ≤ 12 বছর
  3. নিতুর বয়স ≤ 16 বছর
  4. নিতুর বয়স ≤ 18 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: লাবিবের বয়স মীমের বয়সের 1/4 অংশ। নিতু মীমের চেয়ে 4 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 22 বছর হলে, নিতুর বয়স অসমতার মাধ্যমে কিভাবে প্রকাশ করা হবে?

সমাধান:
১১,৬৮০.
৪, ৮, ১২ এর গাণিতিক গড়, ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ১০
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ১২ এর গাণিতিক গড়, ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

এখন 
∴ (৪ + ৮ + ১২)/৩ = (৭ + ৯ + x)/৩
বা, ৪ + ৮ + ১২ = ৭ + ৯ + x
বা, x + ১৬ = ২৪
∴ x = ৮
১১,৬৮১.
x3 + ax + 10 = 0 এর একটি মূল 2 হলে a এর মান-
  1. ক) -9
  2. খ) -2
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
যেহেতু, সমীকরণের মূল 2
∴ 23 + a.2 + 10 = 0
বা, 2a + 18 = 0
∴ a = -9
১১,৬৮২.
দশম ইনিংসে একজন খেলোয়াড় ১০০ রান করাতে আগের ৯ ইনিংসের গড় থেকে গড় ৮ রান বেশি হয়। খেলোয়াড়ের নতুন গড় কত?
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ৩৪
  4. ঘ) ২০
ব্যাখ্যা

ধরি, ৯ তম ইনিংসের গড় x রান
৯ তম ইনিংসের মোট রান = ৯x
∴১০ তম ইনিংসের গড় = (১০০ + ৯x)/১০ রান
প্রশ্নমতে,
(১০০ + ৯x)/১০ = x + ৮
বা, ১০x + ৮০ = ১০০ + ৯x
বা, x = ২০
৯ তম ইনিংসের গড় ২০ রান
∴খেলোয়াড়ের নতুন গড় (২০ + ৮) = ২৮ রান

১১,৬৮৩.
In a class of 30 students, 14 have taken Physics, 9 have taken Physics but not Chemistry. What is the number of students who have taken both Physics and Chemistry?
  1. ক) 2/5
  2. খ) 3/5
  3. গ) 2/3
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
Question: In a class of 30 students, 14 have taken Physics, 9 have taken Physics but not Chemistry. What is the number of students who have taken both Physics and Chemistry?

Solution:
মনে করি,
n(P) = 14
n(P ∪ C) = 30
n(P - C) = 9

সুতরাং, পদার্থ ও রসায়ন উভয়টি নিয়েছে = n(P ∩ C)
= n(P)  - n(P - C)
= 14 - 9
= 5

[অপশনে 5 না থাকায় None of the above উত্তর হবে]

 
১১,৬৮৪.
৯, ১১, ১০, ১২, ১১, ১২, ১৪, ১১, ১০, ২০, ২১, ১১, ৯, ১৮ উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. ১১
  2. ১০
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১১, ১০, ১২, ১১, ১২, ১৪, ১১, ১০, ২০, ২১, ১১, ৯, ১৮ উপাত্তগুলোর প্রচুরক কত?

সমাধান:
এখানে,
১১ সংখ্যাটি সবচেয়ে বেশিবার (৪ বার) আছে। 

প্রদত্ত উপাত্তগুরোর প্রচুরক = ১১
১১,৬৮৫.
নিচের কোনটি ap2 + (a2 + 1)p + a এর একটি উৎপাদক?
  1. (p - a)
  2. (p - 1)
  3. (p + a)
  4. (p + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ap2 + (a2 + 1)p + a এর একটি উৎপাদক?

সমাধান:
ap2 + (a2 + 1)p + a
= ap2 + (a2p + p) + a
= ap2 + a2p + p + a
= ap(p + a) + 1(p + a)
= (p + a)(ap + 1)
১১,৬৮৬.
প্রথম চারটি বিজোড় সংখ্যার পরিমিত ব্যবধান-
  1. √৩
  2. √৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম চারটি বিজোড় সংখ্যার পরিমিত ব্যবধান-

সমাধান:
১ম চারটি বিজোড় সংখ্যা = ১, ৩, ৫, ৭
∴ সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ + ৭)/৪ = ৪
∴ পরিমিত ব্যবধান = √[{(৪ - ১) + (৪ - ৩) + (৪ - ৫) + (৪ - ৭)}/৪]
= √{(৯ + ১ + ১ + ৯)/৪}
= √(২০/৪)
= √৫
১১,৬৮৭.
8+ 16 + 24 + ...... ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত?
  1. ক) 240
  2. খ) 360
  3. গ) 480
  4. ঘ) 560
ব্যাখ্যা

ধারার প্রথম পদ, a = 8.
সাধারণ অন্তর, d = 16 - 8 = 8
পদ সংখ্যা n = 9
আমরা জানি, সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি,
S =n/2 {2a + (n – 1)d}
S =9/2 {2.8 + (9 - 1)8} [n = 9 বসিয়ে]
= 9/2 {16+ 64}
= 9/2 × 80
= 360
ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি 360

১১,৬৮৮.
EID-UL-AZHA শব্দের অক্ষরগুলো একত্রে নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা নির্ণয় কর যেখানে শুরুতে এবং শেষে A থাকবে।
  1. 2520
  2. 5040
  3. 181440
  4. 362880
ব্যাখ্যা
শব্দটিতে মোট 9 টি অক্ষর আছে, যাদের 2 টি A শুরুতে এবং শেষে A নির্দিষ্ট রেখে অবশিষ্ট অক্ষরগুলো সাজানো যায় 7! = 5040
১১,৬৮৯.
x2 + y2 = 65, x - y = 3 হলে (x, y) এর মান কত?
  1. ক) (5,6)
  2. খ) (3,8)
  3. গ) (8,3)
  4. ঘ) (7,4) 
ব্যাখ্যা
দেয়া আছে
x2 + y2 = 65
x - y = 3 .............. (1)

2(x2 + y2) = (x + y)2 + (x - y)2
2 × 65 = (x + y)2 + (3)2
130 = (x + y)2 + 9
130 - 9 = (x + y)2
(x + y)2 = 121 
(x + y)2 = 112 
x + y = 11 .................(2)
 
(1)নং + (2) নং 
x + y + x - y = 11 + 3 
2x = 14 
x = 7

x এর মান (2) নং এ বসিয়ে পাই,
7 + y = 11
y = 4 

নির্ণেয় সমাধান (x, y)  = (7,4) 
১১,৬৯০.
2a2 - 4ab + 4b2 রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ হবে?
  1. a2 বিয়োগ করলে
  2. a2 যোগ করলে
  3. b2 বিয়োগ করলে
  4. b2 যোগ করলে
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 - 4ab + 4b2 রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
2a2 - 4ab + 4b2
= a2 - 2.a.(2b) + (2b)2 + a2
= (a - 2b)2 + a2

∴ রাশিটি থেকে a2 বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।
১১,৬৯১.
(a - 2b)3 এর মান কত?
  1. a3 + 8b3 - 6a2b - 12ab2
  2. a3 - 8b3 - 6a2b - 12ab2
  3. a3 - 8b3 - 6a2b + 12ab2
  4. a3 - 8b3 - 12a2b - 6ab2
ব্যাখ্যা
প্রশ্ন: (a - 2b)3 এর মান কত?

সমাধান:
(a - 2b)3 = a3 - 3.a2.2b + 3.a.(2b)2 - (2b)3
(a - 2b)3 = a3 - 6a2b + 12ab2 - 8b3
১১,৬৯২.
14,13,14, 8, 9, 15, 26, 10, 17, 21 সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 16
ব্যাখ্যা
আমরা জানি,
যদি উপাত্তের সংখ্যা n হয় আর n যদি জোড় হয় তবে মধ্যক হবে n/2 তম ও {(n/2) + 1} তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়।

উপাত্তগুলোকে মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই- 
8, 9, 10, 13, 14, 14, 15, 17, 21, 26
 উপাত্ত সংখ্যা = 10

মধ্যক হবে 10/2 তম ও {(10/2) + 1)} তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়
  = 5তম ও 6তম পদ দুইটির সাংখ্যিক মানের গড়

∴ মধ্যক = (14 + 14)/2 =14
১১,৬৯৩.
  1. 31/3 
  2. 32/3 
  3. 33 
  4. 34/3 
ব্যাখ্যা
প্রশ্ন:



সমাধান: 
প্রথম পদ a = 8 
সাধারণ অনুপাত r = 2/8 = 1/4 


অসীমতক সমষ্টি = a/(1 - r) 
= 8/1 - (1/4)
= 8/3/4
= 32/3 
১১,৬৯৪.
log27x + log27(1/2) = 1/3 হলে x এর মান কত হবে?
  1. ক) 3
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 6
ব্যাখ্যা
log27x + log27(1/2) = 1/3 
log27{x × (1/2)} = 1/3 
log27x/2 = 1/3
x/2 = 271/3
x/2 = (33)1/3
x/2 = 3
x = 3 × 2 
x = 6
১১,৬৯৫.
ARRANGE শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, যাতে R-দুইটি পাশাপাশি থাকবে না।
  1. ৩৬০
  2. ৯৪০
  3. ৯০০
  4. ১২৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ARRANGE শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়,যাতে R-দুইটি পাশাপাশি থাকবে না।

সমাধান:
এখানে
মোট বর্ণ 7 টি, R দুইটি, A দুইটি, তাহলে মোট বিন্যাস = 7!/(2! × 2!)
= 1260
.
R দুইটিকে একটি বর্ণ ধরে মোট বর্ণ হয় 6 টি যাতে A দুইটি এবং R দুইটিকে নিজেদের মধ্যে সাজানো যায় = 2!/2! ,
তাহলে R দুইটিকে পাশাপাশি রেখে মোট বিন্যাস সংখ্যা হয় = (6!/2!) × (2!/2!) = 360.

∴ ARRANGE শব্দটির অক্ষরগুলো সাজানো যায়, যখন R দুইটি পাশাপাশি থাকবে না = 1260 - 360 = 900 প্রকারে।

১১,৬৯৬.
a - [a - (b + 2)]=?
  1. a + b
  2. a - b
  3. b + 2
  4. a + 2
ব্যাখ্যা

প্রশ্ন: a - [a - (b + 2)]=?

সমাধান:
a - [a - (b + 2)]
= a - (a - b - 2)
= a - a + b + 2
= b + 2

১১,৬৯৭.
2x + 3y + 4 = 0 রেখার ঢাল কত? 
  1. 2/3
  2. 4/3 
  3. - 2/3
  4. - 4/3 
ব্যাখ্যা

প্রশ্ন: 2x + 3y + 4 = 0 রেখার ঢাল কত?

সমাধান: 
আমরা জানি, 
y = mx + c দ্বারা সরলরেখা বুঝায় যেখানে, ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c.

এখন, 
2x + 3y + 4 = 0 
বা, 3y = - 2x - 4 
বা, y = (- 2/3)x - 4/3 
সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই, 
m = - 2/3 

∴ প্রদত্ত রেখার ঢাল = - 2/3   । 

১১,৬৯৮.
9x2 - (2x - 3y)2 = কত?
  1. (5x - 3y) (x + 3y)
  2. (5x - 3y) (x - 3y)
  3. (5x + 3y) (x - 3y) 
  4. (5x + 3y) (x + 3y)
ব্যাখ্যা

প্রশ্ন: 9x2 - (2x - 3y)2 = কত? 

সমাধান: 
9x2 - (2x - 3y)2 
= (3x)2 - (2x - 3y)2 
= {3x + (2x - 3y)} {3x - (2x - 3y)} 
= (3x + 2x - 3y) (3x - 2x + 3y) 
= (5x - 3y) (x + 3y)

১১,৬৯৯.
|x - 5| ≤ 12 হলে, x এর সর্বোচ্চ মান কত?
  1. 12
  2. 17
  3. 60
  4. 24
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 5| ≤ 12 হলে, x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
|x - 5| ≤ 12
⇒ - 12 ≤ x - 5 ≤ 12
⇒ - 12 + 5 ≤ x - 5 + 5 ≤ 12 + 5
⇒ - 7 ≤ x ≤ 17

∴ x এর সর্বোচ্চ মান = 17

১১,৭০০.
একটি স্কুলের ১০ জন শিক্ষকের মধ্যে থেকে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বাছাই করতে হলে কতভাবে এই নির্বাচন করা যাবে?
  1. ১০০
  2. ৯০
  3. ১৯
  4. ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ১০ জন শিক্ষকের মধ্যে থেকে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বাছাই করতে হলে কতভাবে এই নির্বাচন করা যাবে?

সমাধান:
১০ জন শিক্ষক থেকে প্রধান শিক্ষক নির্বাচন করার উপায় ১০C = ১০
বাকি (১০ - ১) = ৯ জন শিক্ষক থেকে সহকারী প্রধান শিক্ষক নির্বাচন করার উপায় C = ৯
∴ মোট বাছাই করার উপায় = ১০ × ৯ = ৯০