বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বীজগণিত

মোট প্রশ্ন২০,২০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বীজগণিত

PrepBank · পাতা ১০১ / ২০১ · ১০,০০১১০,১০০ / ২০,২০৭

১০,০০১.
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কোনো শহরে ১৯ দিন বৃষ্টিপাত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৪
  2. ৯/২৮
  3. ১০/২৯
  4. ১৯/২৮
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কোনো শহরে ১৯ দিন বৃষ্টিপাত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০২৫ সাল অধিবর্ষ না হওয়ায় ফেব্রুয়ারী মাস = ২৮ দিন 

বৃষ্টিপাত হয়েছে = ১৯ দিন
∴ বৃষ্টিপাত হয়নি = ২৮ - ১৯ = ৯ দিন

∴ ৪ ফেব্রুয়ারী বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা = ৯/২৮ 

১০,০০২.
|4x + 1| < 9 এর সমাধান কোনটি?
  1. - 5/4 < x < 2
  2. - 2 < x < 2
  3. - 5/2 < x < 2
  4. -1 < x < 2
ব্যাখ্যা

প্রশ্ন: |4x + 1| < 9 এর সমাধান কোনটি?

সমাধান:
⇒ |4x + 1| < 9
⇒ - 9 < 4x + 1 < 9
⇒ - 9 - 1 < 4x + 1 - 1 < 9 - 1
⇒ - 10 < 4x < 8
⇒ - 10/4 < x < 8/4
⇒ - 5/2 < x < 2

∴ সমাধান হলো - 5/2 < x < 2
 

১০,০০৩.
৯ টি সংখ্যার যোগফল ৫৩০ । প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৫৫
  3. গ) ৬০
  4. ঘ) ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ টি সংখ্যার যোগফল ৫৩০ । প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান: 
প্রথম ৫টির গড় ৫৬ 
প্রথম ৫টির যোগফল = ৫৬ × ৫ = ২৮০ 

শেষের ৫টির গড় ৬২
শেষের ৫টির যোগফল = ৬২ × ৫ = ৩১০

(৫ + ৫)টি বা ১০টি সংখ্যার যোগফল = ২৮০ + ৩১০ = ৫৯০
পঞ্চম সংখ্যাটি = ৫৯০ - ৫৩০ = ৬০ 
১০,০০৪.
a + b = 25 এবং ab = 150 হলে, a এর মান কত? 
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 25 এবং ab = 150 হলে, a এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
a + b = 25
এবং ab = 150

এখন,
(a - b)2 = (a + b)2 - 4ab
⇒ (a - b)2 = (25)2 - 4 × 150
⇒ (a - b)2 = 625 - 600
⇒ (a - b)2 = 25
⇒ a - b = √25
∴ a - b = 5
(a + b) ও (a - b) যোগ করে পাই,
a + b + a - b = 25 + 5
⇒ 2a = 30
∴ a = 15
১০,০০৫.
a = √5 - (1/a) হলে, a2 + (1/a2) এর মান কত?
  1. 3
  2. 1
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: a = √5 - (1/a) হলে, a2 + (1/a2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = √5 - (1/a)
⇒ a + (1/a) = √5

∴ প্রদত্ত রাশি, a2 + (1/a2)
= {a + (1/a)}2 - 2 · a · 1/a
= (√5)2 - 2
= 5 - 2
= 3
১০,০০৬.
a2 + 2ab - 2bc - c2 এর উৎপাদকগুলো হলো-
  1. ক) (a + c)(a + 2b - c)
  2. খ) (a - c)(a + 2b + c)
  3. গ) (a - c)(a - 2b + c)
  4. ঘ) (a + c)(a - 2b - c)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 2ab - 2bc - c2 এর উৎপাদকগুলো হলো-

সমাধান: 
a2 + 2ab - 2bc - c2
= a2 - c2 + 2b(a - c)
= (a + c)(a - c) + 2b(a - c)
= (a - c)(a + 2b + c)
১০,০০৭.
x2 = 11 + 2√30 হলে, 1/x এর মান কত?
  1. ক) √3 - √2
  2. খ) √5 - √4
  3. গ) √7 - √6
  4. ঘ) √6 - √5
ব্যাখ্যা
প্রশ্ন : x2 = 11 + 2√30 হলে, 1/x এর মান কত?
সমাধান :
দেওয়া আছে, 
বা, x2 = 11 + 2√30
বা, x2 = 6 + 2√30  + 5
বা, x2 = (√6)2 + 2.√6.√5 + (√5)2
বা, x2 = (√6 + √5)2
বা, x = √6 + √5
 
1/x
= 1/(√6 + √5) 
= (√6 - √5)/ (√6 + √5) (√6 - √5) 
=  (√6 - √5)/ {(√6)2 - (√5)2
= (√6 - √5)/(6 - 5)
 = √6 - √5
১০,০০৮.
দুইটি সংখ্যার বিয়োগফল 11 এবং তাদের যোগফলের এক তৃতীয়াংশ 15 হলে সংখ্যা দুইটি কত?
  1. 27, 18
  2. 29, 18
  3. 28, 17
  4. 16, 29
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল 11 এবং তাদের যোগফলের এক তৃতীয়াংশ 15 হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুইটি যথাক্রমে p ও q যেখানে p > q

১ম শর্তমতে, p - q = 11 . . . . . . . (1)
২য় শর্তমতে, (p + q)/3 = 15 বা, p + q = 45 . . . . . . (2)

(1) + (2) ⇒
p - q + p + q = 11 + 45
⇒ 2p = 56
∴ p = 56/2 = 28

p এর মান (2) নং এ বসিয়ে পাই, q = 45 - 28 = 17
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 28 এবং 17
১০,০০৯.
(3/x) + {4/(x + 1)} = 2, হলে x এর মান কত হতে পারে?
  1. 2
  2. - 1/2
  3. 4
  4. - 2/3
ব্যাখ্যা
প্রশ্ন: (3/x) + {4/(x + 1)} = 2, হলে x এর মান কত হতে পারে?

সমাধান:
(3/x) + {4/(x + 1)} = 2
⇒ {3(x + 1) + 4x}/{x(x + 1)} = 2
⇒ (3x + 3 + 4x)/(x² + x) = 2
⇒ (7x + 3)/(x² + x) = 2
⇒ 7x + 3 = 2(x² + x)
⇒ 7x + 3 = 2x² + 2x
⇒ 2x² - 5x - 3 = 0
⇒ 2x² - 6x + x - 3 = 0
⇒ 2x(x - 3) + 1(x - 3) = 0
⇒ (x - 3)(2x + 1) = 0
হয়, x = 3 অথবা, x = -1/2
১০,০১০.
5x - 1 + 5x - 1 + 5x - 1 + 5x - 1 + 5x - 1 = ?
  1. 5x
  2. 0
  3. 5x + 1
  4. 5- x
ব্যাখ্যা

প্রশ্ন: 5x - 1 + 5x - 1 + 5x - 1 + 5x - 1 + 5x - 1 = ?

সমাধান:
5x - 1 + 5x - 1 + 5x - 1 + 5x - 1 + 5x - 1 
= 5x - 1(1 + 1 + 1 + 1 + 1)
= 5x - 1 × 51
= 5x - 1 + 1
= 5x

১০,০১১.
x2 + 7x + P যদি x - 5 দ্বারা বিভাজ্য হয় তবে P এর মান কত হবে?
  1. ক) - 30.0
  2. খ) - 20.0
  3. গ) - 60.0
  4. ঘ) 30.0
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 7x + P যদি x -5 দ্বারা বিভাজ্য হয় তবে P এর মান কত হবে?

সমাধান:
x2 + 7x + P যদি x -5 দ্বারা বিভাজ্য হয় তবে f(5) = 0 হবে। 
∴ x2 + 7x + P = 0 
বা, (5)2 + 7.5 + P = 0 
বা, 25 + 35 + P = 0 
বা, 60 + P = 0 
∴ P = - 60

∴ P এর মান = - 60.0 ।
১০,০১২.
x4 + x2 + 1 = 0 হলে x4 + 1/x4 = ?
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা

x4 + x2 + 1 = 0
বা, x2 + 1 + 1/x2 = 0
বা, x2 + 1/x2 = -1
(x2 + 1/x2)2 = 1
বা, x4 + 1/x4 + 2.x2.1/x2 = 1
∴ x4 + 1/x4 = -1

১০,০১৩.
∣3x + 4∣ < 10 হলে, অসমতাটির সমাধান কত?
  1. 3 < x < 7
  2. (- 14/3) < x < 2
  3. (- 10/3) < x > 7
  4. (- 7/3) < x < 3
ব্যাখ্যা
প্রশ্ন: ∣3x + 4∣ < 10 হলে, অসমতাটির সমাধান কত?

সমাধান:
3x + 4 < 10
⇒ 3x < 10 - 4
⇒ 3x < 6
⇒ x < 6/3
∴ x < 2

- (3x + 4) < 10
⇒ 3x + 4 > - 10
⇒ 3x > - 10 - 4
⇒ 3x > - 14
∴ x > -14/3

∴ অসমতাটির সমাধান: -14/3 < x < 2
১০,০১৪.
p4 - p2 + 1 = 0 হলে, p + (1/p) এর মান কত?
  1. 2
  2. √1
  3. 4
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: p4 - p2 + 1 = 0 হলে, p + (1/p) এর মান কত?

সমাধান:
p4 - p2 + 1 = 0
⇒ p4 + 1 = p2
⇒ (p4/p2) + (1/p2) = (p2/p2)
⇒ p2 + (1/p2) = 1
⇒ {p + (1/p)}2 - 2 · p · (1/p) = 1
⇒ {p + (1/p)}2 = 1 + 2
⇒ {p + (1/p)}2 = 3
∴ p + (1/p) = √3
১০,০১৫.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৬ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। শ্রেণির মোট বেঞ্চ সংখ্যা কত?
  1. ১২
  2. ১০
  3. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে ৬ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। শ্রেণির মোট বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = ক

প্রথম শর্ত অনুযায়ী,
ব্যবহৃত বেঞ্চ = ক − ৩
∴ ছাত্র সংখ্যা = ৬(ক − ৩)

দ্বিতীয় শর্ত অনুযায়ী,
প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে।
তাহলে বেঞ্চে বসতে পারে = ৪ক
∴ ছাত্র সংখ্যা = ৪ক + ৬

প্রশ্নমতে,
৬(ক − ৩) = ৪ক + ৬
⇒ ৬ক − ১৮ = ৪ক + ৬
⇒ ২ক = ২৪
⇒ ক = ১২

∴ শ্রেণির বেঞ্চ সংখ্যা = ১২ টি

১০,০১৬.
প্রথম ১৫টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
  1. ক) ১২৫
  2. খ) ১২০
  3. গ) ১৩০
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ১৫টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত?

সমাধান: 
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = {n(n + ১)}/২
প্রথম ১৫টি স্বাভাবিক সংখ্যার যোগফল = {১৫(১৫ + ১)}/২
= ১২০
১০,০১৭.
g(x) = x3 + 2x2 - 4x - 8 হয়, তাহলে g(-2) =?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: g(x) = x3 + 2x2 - 4x - 8 হয়, তাহলে g(-2) =?

সমাধান: 
দেওয়া আছে, 
g(x) = x3 + 2x2 - 4x - 8
⇒ g(-2) = (-2)3 + 2(-2)2 - 4(-2) - 8 
⇒ g(-2) = - 8 + 8 + 8 - 8 
∴ g(-2) = 0
১০,০১৮.
যদি log10x = - 4 হয়, তবে x এর মান হবে-
  1. 0.1
  2. 0.01
  3. 0.001
  4. 0.0001
ব্যাখ্যা
প্রশ্ন:  যদি log10x = - 4 হয়, তবে x এর মান হবে-

সমাধান: 
log10x = - 4
10 - 4 = x
x = 1/104
x = 1/10000
x = 0.0001
১০,০১৯.
3log2 + log5 = ?
  1. ক) 3log5
  2. খ) log40
  3. গ) 5log8
  4. ঘ) log80
ব্যাখ্যা
3log2 + log5
= log23 + log5
= log8 + log5
= log(8 × 5)
= log 40
১০,০২০.
মাহি ও কথা এর একটি অংকের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে ১/৩ এবং ১/৪। তারা একত্রে অংকটি সমাধানের চেষ্টা করলে অংকটি সমাধান করার সম্ভাবনা কত?
  1. ক) ১
  2. খ) ১/৩
  3. গ) ২/৫
  4. ঘ) ১/২
ব্যাখ্যা

মাহির অংকটি না পারার সম্ভাব্যতা = ১- ১/৩ = ২/৩
কথার অংকটি না পারার সম্ভাব্যতা = ১ - ১/৪ = ৩/৪
মাহি ও কথার একত্রে অংকটি না পারার সম্ভাব্যতা = ২/৩ × ৩/৪ = ১/২
মাহি ও কথার একত্রে অংকটি পারার সম্ভাব্যতা = ১ - ১/২ = ১/২

১০,০২১.
যদি y = x + z এবং y = 5 হলে xy + yz এর মান কত?
  1. ক) 25
  2. খ) √5
  3. গ) 5√5
  4. ঘ) 5
ব্যাখ্যা
দেয়া আছে,
y = x + z
y = 5 
x + z = 5

 xy + yz = y(x + z) = 5 × 5 = 25 
১০,০২২.
- 4 < 2x + 2 ≤ 10 অসমতাটির সমাধান কোনটি?
  1. (1, - 4]
  2. [- 2, 5)
  3. (- 3, 4]
  4. [2, - 6)
ব্যাখ্যা
প্রশ্ন: - 4 < 2x + 2 ≤ 10 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
4 < 2x + 2 ≤ 10
= - 4 - 2 < 2x + 2 - 2 ≤ 10 - 2
= - 6 < 2x ≤ 8
= (- 6/2) < (2x/2) ≤ (8/2)
= - 3 < x ≤ 4

∴ অসমতাটির সমাধান (- 3, 4]
১০,০২৩.
একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২ তম সংখ্যাটি কত?
  1. ক) ৭৯৪
  2. খ) ৮০৪
  3. গ) ৮০৬
  4. ঘ) ৭০৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধারার ১ম সংখ্যাটি ২ এবং এর পরের প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে ৪ বেশি হলে ধারার ২০২তম সংখ্যাটি কত?

সমাধান:
১ম সংখ্যাটি = ১ম পদ = a = ২
সাধারণ অন্তর d = ৪

আমরা জানি 
n তম পদ = a + (n - 1)d
২০২তম = a + (২০২ - ১)d
= ২ + ২০১ × ৪
= ২ + ৮০৪
= ৮০৬
১০,০২৪.
2(x + 28) + 11 = 9(x + 2) হলে x এর মান কত?
  1. 4
  2. 7
  3. 9
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: 2(x + 28) + 11 = 9(x + 2) হলে x এর মান কত?

সমাধান:
2(x + 28) + 11 = 9(x + 2)
⇒ 2x + 56 + 11 = 9x + 18
⇒ 2x + 67 = 9x + 18
⇒ 7x = 49
⇒ x = 49/7
∴ x = 7

১০,০২৫.
প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা পাঁচ অঙ্কবিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়?
  1. 36টি
  2. 48টি
  3. 72টি
  4. 18টি
ব্যাখ্যা

প্রশ্ন: প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 6, 5, 2, 3, 0 দ্বারা পাঁচ অঙ্কবিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যায়?

সমাধান:
এখানে, প্রত্যেকটি বিজোড় সংখ্যার শেষ অঙ্ক 3 বা 5 হবে।
শেষ অবস্থানে 3 নির্দিষ্ট রেখে বাকি 4 অঙ্ক সাজানো যায় = 4! = 24 উপায়ে।

আবার,
প্রথম অবস্থানে 0 রেখে প্রাপ্ত সংখ্যা 5 অঙ্কের নয়।
সুতরাং প্রথম অবস্থানে 0 এবং শেষ অবস্থানে 3 রেখে বাকি 3টি অঙ্ক সাজানো যায় = 3! = 6 উপায়ে।
সুতরাং শেষ অবস্থানে 3 নিয়ে প্রাপ্ত অর্থপূর্ণ বিজোড় সংখ্যা = 24 - 6 = 18

অনুরূপভাবে, 
শেষ অবস্থানে 5 নিয়ে প্রাপ্ত অর্থপূর্ণ বিজোড় সংখ্যা = 18

∴  নির্ণেয় বিজোড় সংখ্যা = 18 + 18 = 36

সুতরাং, 6, 5, 2, 3, 0 অঙ্কগুলি ব্যবহার করে মোট 36টি অর্থপূর্ণ 5 অংকের বিজোড় সংখ্যা গঠন করা সম্ভব।

১০,০২৬.
p2 + q2 = 25 এবং p + q = 7 হলে, pq = কত?
  1. 8
  2. 10
  3. 12
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: p2 + q2 = 25 এবং p + q = 7 হলে, pq = কত?

সমাধান:
আমরা জানি,
( p + q)2 = p2 + 2pq + q2
⇒ 72 = p2 + q2 + 2pq
⇒ 49 = 25 + 2pq
⇒ 2pq = 49 - 25
⇒ 2pq = 24
∴ pq = 12
১০,০২৭.
logx√6 + logx√(2/3) = কত?
  1. 1
  2. logx 2
  3. log2x
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: logx√6 + logx√(2/3) = কত? 

সমাধান:
logx√6 + logx√(2/3)
= logx61/2 + logx(2/3)1/2
= (1/2)logx6 + (1/2) logx(2/3)
= (1/2)(logx6 + logx2/3)
= (1/2)logx (6 × 2/3)
= (1/2)logx 4
= (1/2)logx 22
= (1/2) × 2logx2
= logx 2
১০,০২৮.
x + 1/x = √3 হলে x3 + 1/x3 =?
  1. ক) -3√3
  2. খ) 0
  3. গ) 9
  4. ঘ) 3√3
ব্যাখ্যা

x + 1/x = √3
বা, (x + 1/x)3 = (√3)2
বা, x3 + 1/x3 + 3.x.1/x(x + 1/x) = 3√3
বা, x3 +1/x3 + 3√3 = 3√3
বা, x3 + 1/x3 = 3√3 - 3√3
∴ x3 + 1/x3 = 0

১০,০২৯.
যদি A = {1, 2, 3, 4} এবং B = {3, 4, 5, 6} হয়, তাহলে A - (A ∩ B) এর মান কত?
  1. {1}
  2. {1, 2}
  3. {2}
  4. {1, 5}
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A = {1, 2, 3, 4} এবং B = {3, 4, 5, 6} হয়, তাহলে A - (A ∩ B) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2, 3, 4}
B = {3, 4, 5, 6}

∴ A ∩ B = {1, 2, 3, 4} ∩ {3, 4, 5, 6}
= {3, 4}

∴ A - (A ∩ B)
= {1, 2, 3, 4} - {3, 4}
= {1, 2}

সুতরাং,  A - (A ∩ B) = {1, 2}

১০,০৩০.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৫২
  2. খ) ৮৪
  3. গ) ১০২
  4. ঘ) ২০৪
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102

১০,০৩১.
যদি x2 + px + 4 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
  1. √3
  2. √6
  3. 4
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + px + 4 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত? 

সমাধান: 
প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হবে যদি- 
p2 - 4 × 1 × 4 = 0
⇒ p2 - 16 = 0
⇒ p2 = √16
∴ p = 4
১০,০৩২.
yy√y = (y√y)y হয়, তবে 4y এর মান কত?
  1. 3
  2. 9
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: yy√y = (y√y)y হয়, তবে 4y এর মান কত? 
 
সমাধান: 
yy√y = (y√y)y 
yy√y = (y√y)y
(yy)√y = (y y1/2)y
(yy)√y = (y3/2)y
(yy)√y = (yy)3/2
√y = 3/2
(√y)2 = (3/2)2
y = 9/4
4y = (9/4) × 4
4y = 9
১০,০৩৩.
যদি a + b + c = 0 হয়, তবে, a3 + b3 + c3 = ?
  1. abc
  2. a + b + c
  3. 3abc
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তবে, a3 + b3 + c3 = ? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b + c = 0
⇒ a + b = - c
⇒ (a + b)3 = (- c)3
⇒ a3 + b3 + 3ab(a + b) = - c3
⇒ a3 + b3 + 3ab(- c) = - c3
⇒ a3 + b3 - 3abc = - c3
∴ a3 + b3 + c3 = 3abc

১০,০৩৪.
যদি (49)x + 2 = 7 3x + 8 হয়, তবে x এর মান কত?
  1. - 4
  2. 4
  3. - 6
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (49)x + 2 = (7)3x + 8 হয়, তবে x এর মান কত?

সমাধান:
(49)x + 2 = (7)3x + 8
⇒ 7(2x + 4) = 7(3x + 8)
⇒ 2x + 4 = 3x + 8
⇒ 2x - 3x = 8 - 4
⇒ - x = 4
⇒ x = - 4

১০,০৩৫.
log(√8)x = 10/3 হলে x এর মান কত?
  1. ক) 46
  2. খ) 64
  3. গ) 23
  4. ঘ) 32
ব্যাখ্যা

log(√8)x = 10/3
or, (√8)10/3 = x
or, (√23)10/3 = x
or, (23/2)10/3 = x
or, 25 = x
or, x = 32

১০,০৩৬.
6 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্য হতে কতভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ঠিক 2 জন পুরুষ ও 2 জন মহিলা থাকবে?
  1. 90
  2. 100
  3. 210
  4. 150
ব্যাখ্যা

প্রশ্ন: 6 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্য হতে কতভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ঠিক 2 জন পুরুষ ও 2 জন মহিলা থাকবে?

সমাধান:
6 জন পুরুষ থেকে 2 জন বাছাইয়ের উপায় = 6C2
= 6!/(2! × 4!)
= (6 × 5)/(2 × 1)
= 15

4 জন মহিলা থেকে 2 জন বাছাইয়ের উপায় = 4C2
= 4!/(2! × 2!)
= (4 × 3)/(2 × 1)
= 6

∴ মোট কমিটি গঠনের উপায় = 15 × 6 = 90

১০,০৩৭.
36.2(3x-8) = 32 হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 0
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা

36.2(3x-8) = 32
or, 36.2(3x-8) = 9
or, 2(3x-8) = 9/36
or, 2(3x-8) = 1/4
or, 3x – 8 = -2
or, 3x = 6
or, x = 2

১০,০৩৮.
- 3 < q < 5 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটি প্রকাশ করলে নিচের কোনটি হবে?
  1. |q - 1| ≤ 8
  2. |q - 1| < 4
  3. |q + 1| > 3
  4. |q - 1| ≥ 2
ব্যাখ্যা

প্রশ্ন: - 3 < q < 5 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটি প্রকাশ করলে নিচের কোনটি হবে?

সমাধান:
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (- 3 + 5)/2 = 1

এখন,
-3 < q < 5
⇒ - 3 - 1 < q - 1 < 5 - 1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
⇒ - 4 < q - 1 < 4
⇒ |q - 1| < 4

∴ পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ: |q - 1| < 4

১০,০৩৯.
একটি সংখ্যা অপর একটি সংখ্যা হতে 4 বেশি এবং সংখ্যা দুটির যোগফল 36 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 11, 15
  2. খ) 12, 16
  3. গ) 16, 20
  4. ঘ) 30, 16
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যা হতে 4 বেশি এবং সংখ্যা দুটির যোগফল 36 হলে, সংখ্যা দুটি কত?

সমাধান
মনে করি, 
সংখ্যা দুটি x এবং x + 4 

শর্তমতে, 
x + x + 4 = 36 
বা, 2x = 36 - 4 
বা, 2x = 32 
বা, x = 32/2 
∴ x = 16 

∴ একটি সংখ্যা = 16 
এবং অপর সংখ্যা = x + 4 
= 16 + 4 
= 20 

∴ সংখ্যা দুটি = 16, 20.
১০,০৪০.
log2 [log2{log4(log42564)}] = ?
  1. 1
  2. 0
  3. 4
  4. 3
  5. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: log2 [log2{log4(log42564)}] = ?

সমাধান: 
দেওয়া আছে, 
log2 [log2{log4(log42564)}]
= log2 [log2{log4(log4(44)4)}]
= log2 [log2{log4(log4416)}]
= log2 [log2{log4(16log44)}]
= log2 [log2{log416}]  ; [logaa = 1]
= log2 [log2{log442}]
= log2 [log2{2log44}]
= log2 [log22]
= log21
= 0   ; [loga1 = 0]

১০,০৪১.
TRIANGLE শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার 3 টি অক্ষর নিয়ে কত উপায়ে বাছাই করা যায়?
  1. ক) 336
  2. খ) 56
  3. গ) 40320
  4. ঘ) 6720
ব্যাখ্যা

TRIANGLE শব্দটিতে 8 টি ভিন্ন ভিন্ন বর্ণ রয়েছে
∴ 3 টি অক্ষর নিয়ে বাছাই করার উপায় = 8c3
= 56

১০,০৪২.
একটি বইয়ের তাকের উপর ৬টি বই রাখতে হবে। এগুলোকে কতভাবে সাজানো যায়?
  1. ১২০
  2. ৩৬০
  3. ৫০৪
  4. ৭২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের তাকের উপর ৬টি বই রাখতে হবে। এগুলোকে কতভাবে সাজানো যায়?

সমাধান:
বইয়ের তাকের উপর ৬টি বই রাখা যাবে ৬! = ৭২০ উপায়ে।
১০,০৪৩.
x + y = 12 এবং 2x - y = 30 হলে y-এর মান কত?  
  1. ক) -2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) -5
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং 2x - y = 30 হলে y-এর মান কত?  

সমাধান: 
দেওয়া আছে,
x + y = 12 .........(i)
2x - y = 30 ........(ii)

(i) কে 2 দিয়ে গুণ করে পাই,
2x + 2y = 24 .......(iii)

(iii) থেকে (ii) বিয়োগ করে পাই, 
3y = -6
∴ y = -2
১০,০৪৪.
2টি আঙ্গুলে 5টি আংটি কত উপায়ে পরানো যেতে পারে? 
  1. ক) 10
  2. খ) 32
  3. গ) 25
  4. ঘ) 2
ব্যাখ্যা
এখানে,
আঙ্গুলের সংখ্যা n = 2
আংটির সংখ্যা r = 5

আংটিগুলো আঙ্গুলে পরানো যেতে পারে  =nr
                                                            = 25 = 32
১০,০৪৫.
একটি শ্রেণীকক্ষে 4 টা দরজা আছে। কতভাবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারেন?
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 24
  4. ঘ) 18
ব্যাখ্যা

যেহেতু একটি দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হতে হবে তাই ঢুকার সময় দরজা 4 টি থাকলেও বের হওয়ার সময় যেটা দিয়ে প্রবেশ করবে সেটা বাদ দিয়ে 3 টি দরজা থাকবে।
সুতরাং উপায় সংখ্যা = 4 × 3 = 12

১০,০৪৬.
যদি A = {a, b, c} হয়, তবে A এর অপ্রকৃত উপসেট কয়টি?
  1. ৭টি
  2. ১টি
  3. ৯টি
  4. ৮টি
ব্যাখ্যা
A এর উপসেট সংখ্যা = 2n = 23 = 8 টি।
A এর প্রকৃত উপসেট সংখ্যা = 23 - 1 = 8 - 1 = 7 টি।
এবং A এর অপ্রকৃত উপসেট সংখ্যা = 1 টি।
১০,০৪৭.
একটি দলে মোট সদস্য ৭০ জন ঐ দলে আরবী ভাষায় কথা বলতে পারে ৩৫ জন ফরাসী ভাষায় কথা বলতে পারে ৪০ জন। দুইটি ভাষাতেই কথা বলতে পারে ২৫ জন, তবে দুই ভাষার কোনটিতেই কথা বলতে পারেনা কত জন?
  1. ১৫ জন
  2. ২০ জন
  3. ২৫ জন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দলে মোট সদস্য ৭০ জন ঐ দলে আরবী ভাষায় কথা বলতে পারে ৩৫ জন ফরাসী ভাষায় কথা বলতে পারে ৪০ জন। দুইটি ভাষাতেই কথা বলতে পারে ২৫ জন, তবে দুই ভাষার কোনটিতেই কথা বলতে পারেনা কত জন?

সমাধান:
দেওয়া আছে,
মোট সদস্য, n(s) = ৭০ জন
আরবী ভাষায় কথা বলতে পারে, n(A) = ৩৫ জন
ফরাসী ভাষায় কথা বলতে পারে n(F) = ৪০ জন
দুইটি ভাষাতেই কথা বলতে পারে, n(A ∩ F) = ২৫ জন

∴ n(A ∩ F) = n(A) + n(F) - n(A ∩ F)
= ৩৫ + ৪০ - ২৫
= ৫০

∴ কোন ভাষায় কথা বলতে পারেনা = n(S) - n(A ∩ F)
= ৭০ - ৫০
= ২০ জন
১০,০৪৮.
5 + 9 + 13 + 17 + ........ ধারাটির 17 টি পদের সমষ্টি কত? 
  1. 620
  2. 629
  3. 609
  4. 529
ব্যাখ্যা

প্রশ্ন: 5 + 9 + 13 + 17 + ........ ধারাটির 17 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেওয়া আছে, 
সমান্তর ধারাটির প্রথম পদ, a = 5
সাধারণ অন্তর, d = 9 - 5 = 4

আমরা জানি,
সমান্তর ধারার n  সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
প্রদত্ত ধারাটির 17 টি পদের সমষ্টি = (17/2){(2 × 5) + (17 - 1)4}
= (17/2){10 + (16 × 4)}
= (17/2)(10 + 64)
= (17/2) × 74 
= 629

১০,০৪৯.
f(x) = (x + 3)/(2x - 1) হলে, ƒ(- 3) = কত?
  1. ক) - 1/6
  2. খ) 1/6
  3. গ) - 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = (x + 3)/(2x - 1) হলে, ƒ(- 3) = কত?

সমাধান:
f(x) = (x + 3)/(2x - 1)

এখন,
f(- 3) =(- 3 + 3)/{2 × (- 3) - 1}
f(- 3) = 0/(- 6 - 1)
∴ f(- 3) = 0
১০,০৫০.
একটি থলেতে 4টি লাল ও 5টি সবুজ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই লাল হওয়ার সম্ভাবনা কত?  
  1. ক) 1/21
  2. খ) 1/84
  3. গ) 4/9
  4. ঘ) 5/9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে 4টি লাল ও 5টি সবুজ বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই লাল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
লাল বল = 4টি 
সবুজ বল = 5টি 
মোট বল = (4 + 5)টি 

9টি বলের মধ্যে 3টি বল উঠার সম্ভাবনা = 9C3 = 84
4টি বলের মধ্যে 3টি বল লাল হবার সম্ভাবনা =4C3 = 4
3টি বলই লাল হওয়ার সম্ভাবনা = 4/84
  = 1/21
১০,০৫১.
১, ৬, ১৬, ৩৬, ৭৬ ... ধারাটির পরবর্তী পদ কোনটি?
  1. ক) ১৫৬
  2. খ) ২৫৬
  3. গ) ৩৫৬
  4. ঘ) ৪৫৬
ব্যাখ্যা

এখানে,
১ + ৫ = ৬
৬ + ১০ = ১৬
১৬ + ২০ = ৩৬
৩৬ + ৪০ = ৭৬
৭৬ + ৮০ = ১৫৬

১০,০৫২.
(a/b)2p + 5 = b2p + 5 হলে, p এর মান কত?
  1. 2/5
  2. - 5/2
  3. - 2/5
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (a/b)2p + 5 = b2p + 5 হলে, p এর মান কত?

সমাধান:
(a/b)2p + 5 = b2p + 5
⇒ (a/b)2p + 5/b2p + 5 = 1
⇒ {(a/b)/b}2p + 5 = 1
⇒ (a/b2)2p + 5 = (a/b2)0
⇒ 2p + 5 = 0
⇒ 2p = - 5
∴ p = - 5/2
১০,০৫৩.
প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? ১২,৯,১৫,৫,২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
  1. ক) ১৪
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫। এখানে বিজোড় (১১ টি) সংখ্যক উপাত্ত থাকায় এর মধ্যবর্তী অর্থাৎ ৬ষ্ট পদের মান (১৫) হলো এর মধ্যক।
১০,০৫৪.
64 + 32 + 16 +.................. ধারাটির 10ম পদ কত? 
  1. 1
  2. 1/2
  3. 1/4
  4. 1/8
ব্যাখ্যা

প্রশ্ন: 64 + 32 + 16 +.................. ধারাটির 10ম পদ কত? 

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 64
সাধারণ অনুপাত, r = 32/64 = 1/2
n-তম পদ = arn-1
∴ 10ম পদ = ar(10 - 1)
= 64 × (1/2)9
= 64 × (1/29)
= 26/29
= 1/23
= 1/8

১০,০৫৫.
১, ২, ৪, ৮, ১৬,.......... ধারাটির দশম পদ কত?
  1. ২৫৬
  2. ৫০০
  3. ৫১২
  4. ৬২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৪, ৮, ১৬,.......... ধারাটির দশম পদ কত?

সমাধান:
১ম পদ a = ১
সাধারন অনুপাত r = ২/১ = ২

১০ তম পদ = arn - 1
= ১ × ২১০ - ১
= ১ × ২
= ৫১২
১০,০৫৬.
2r, 4 + 2r, 10 + 3r গুণোত্তর প্রগতিতে থাকলে r =?
  1. 1
  2. - 1
  3. 2
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: 2r, 4 + 2r, 10 + 3r গুণোত্তর প্রগতিতে থাকলে r =?

সমাধান:
2r, 4 + 2r, 10 + 3r গুণোত্তর প্রগতি।

∴ (4 + 2r)/(2r) = (10 + 3r)/(4 + 2r)
⇒ (4 + 2r)2 = (10 + 3r)2r
⇒ 16 + 16r + 4r2 = 20r + 6r2
⇒ 2r2 + 4r - 16 = 0
⇒ r2 + 2r - 8 = 0
⇒ r2 + 4r - 2r - 8 = 0
⇒ (r + 4)(r - 2) = 0
হয়,
r + 4 = 0
∴ r = - 4

অথবা,
r - 2 =0
∴ r = 2
১০,০৫৭.
একজন ব্যাটসম্যান ২০ টি ৪ ও ৬ এর মাধ্যমে ৯২ রান করে। তার ৪ এর সংখ্যা কত?
  1. ১৩ টি
  2. ১৪ টি
  3. ১৫ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যান ২০ টি ৪ ও ৬ এর মাধ্যমে ৯২ রান করে। তার ৪ এর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
৪ এর সংখ্যা = ক
৬ এর সংখ্যা = ২০ - ক

প্রশ্নমতে,
৪ক + ৬(২০ - ক) = ৯২
বা, ৪ক + ১২০ - ৬ক = ৯২
বা, - ২ক = ৯২ - ১২০
বা, - ২ক = - ২৮
বা, ক = ২৮/২
∴ ক = ১৪ 

∴ তার ৪ এর সংখ্যা ১৪ টি। 
১০,০৫৮.
(1/4) + (1/42) + (1/43) + .... অনন্ত ধারার সমষ্টি কত?
  1. 1/3
  2. 1
  3. 1/2
  4. 1/4
ব্যাখ্যা

প্রশ্ন: (1/4) + (1/42) + (1/43) + .... অনন্ত ধারার সমষ্টি কত?

সমাধান: 
এটি একটি গুণোত্তর ধারা।
১ম পদ, a = 1/4
সাধারণ অনুপাত, r = 1/4

∴ ধারাটির সমষ্টি, s = a/(1 - r) [যেহেতু, r < 1]
= (1/4)/(1 - 1/4)
= (1/4)/(3/4)
= (1/4) × (4/3)
= 1/3

১০,০৫৯.
3 + 7 + 11 + …… + 75 ধারাটির পদসংখ্যা কয়টি?
  1. 16
  2. 19
  3. 22
  4. 27
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + …… + 75 ধারাটির পদসংখ্যা কয়টি?

সমাধান:
এখানে ধারাটির,
১ম পদ = 3
শেষ পদ = 75
সাধারণ অন্তর = 7 – 3 = 4

সুতরাং, পদসংখ্যা = {(শেষ পদ – ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(75 – 3)/4} + 1
= (72/4) + 1
= 19
১০,০৬০.
A ঘটনা ঘটার সম্ভাবনা P(A) = 0.45, B ঘটনা ঘটার সম্ভাবনা P(B) = k, A অথবা B ঘটার সম্ভাবনা P(A ∪ B) = 0.65। k এর মান কত হলে A ও B দুটি পরস্পর বর্জনশীল ঘটনা হবে? 
  1. 0.1
  2. 0.2
  3. 0.3
  4. 0.4
ব্যাখ্যা
প্রশ্ন: A ঘটনা ঘটার সম্ভাবনা P(A) = 0.45, B ঘটনা ঘটার সম্ভাবনা P(B) = k, A অথবা B ঘটার সম্ভাবনা P(A ∪ B) = 0.65। k এর মান কত হলে A ও B দুটি পরস্পর বর্জনশীল ঘটনা হবে? 

সমাধান: 
পরস্পর বর্জনশীল ঘটনা: কোন পরীক্ষণে ঘটনা গুলিকে তখনই পরস্পর বর্জনশীল ঘটনা বলা হবে যখস সম্ভাব্য একটি ঘটনা ঘটলে অন্যগুলি ঘটবে না। আবার দুই বা ততোধিক ঘটনার যদি কোন সাধারণ বিন্দু না থাকে তাহলে উহাদেরকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে।

পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে, 
P(A ∪ B) = P(A) + P(B)
⇒ 0.65 = 0.45 + k
⇒ k = 0.65 - 0.45
∴ k = 0.2
১০,০৬১.
a - 1/a = 3 হলে, a2 + 1/a2 = কত?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 3 হলে, a2 + 1/a2 = কত?

সমাধান:
দেয়া আছে,
a - 1/a = 3

∴ a2 + 1/a2
= (a - 1/a)2 + 2.a.(1/a)
= (a - 1/a)2 + 2
= 32 + 2
= 9 + 2
= 11
১০,০৬২.
logx(1/64) = - 3 হলে, x এর মান কোনটি?
  1. 2
  2. 3
  3. 4
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/64) = - 3 হলে, x এর মান কোনটি?

সমাধান:
logx(1/64) = - 3
⇒ x-3 = 1/64
⇒ x-3 = 1/43
⇒ x-3 = 4-3
∴ x = 4
১০,০৬৩.
প্রথম পাঁচ সংখ্যার নিয়মিত ধারাবাহিকতা হল ৪, ১০, ২২, ৪৬ এবং ৯৪। পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১৯০
  2. খ) ১৭৬
  3. গ) ১৮২
  4. ঘ) ১৫৪
ব্যাখ্যা

(৪ × ২) + ২ = ১০
(১০ × ২) + ২ = ২২
(২২ × ২) + ২ = ৪৬
(৪৬ × ২) + ২ = ৯৪
∴ পরবর্তী সংখ্যাটি হবে = (৯৪ × ২) + ২ = ১৯০

১০,০৬৪.
নিচের কোনটি p2 - 30p + 216 এর একটি উৎপাদক নয়?
  1. (p - 18)
  2. (p - 12)
  3. (p + 12)
  4. সবগুলোই প্রদত্ত রাশিটির একটি উৎপাদক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি p2 - 30p + 216 এর একটি উৎপাদক নয়?

সমাধান:
p2 - 30p + 216
= p2 - 18p - 12p + 216
= p(p - 18) - 12(p - 18)
= (p - 18)(p - 12)
১০,০৬৫.
x + y = 6 হলে xy এর ক্ষুদ্রতম মান কত হবে?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 0
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
x বা y এর মান ঋণাত্মক হতে পারে।
যেমন, 20 এবং -14। এরকম অসংখ্য কম্বিনেশন সম্ভব।
তাই, ক্ষুদ্রতম মান কত হবে সেটা নির্ণয় করা সম্ভব নয়।
১০,০৬৬.
কোনো গুণোত্তর ধারার ৩য় পদ 4 হলে ১ম পাঁচটি পদের গুণফল কত?
  1. 64
  2. 128
  3. 256
  4. 1024
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গুণোত্তর ধারার ৩য় পদ 4 হলে ১ম পাঁচটি পদের গুণফল কত?

সমাধান:
মনে করি,
ধারাটির ১ম পদ = a
সাধারণ অনুপাত = r
৩য় পদটি = ar2 = 4

∴ ১ম পাঁচটি পদের গুণফল = a · ar · ar2 · ar3 · ar4
= a(1 + 1 + 1+ 1 + 1)r(1 + 2 + 3 + 4)
= a5r10
= (ar2)5
= (4)5
= 1024
১০,০৬৭.
7 + 9 + 11 + ....... + 45 ধারাটির পদসংখ্যা কত?
  1. 17 টি
  2. 18 টি
  3. 20 টি
  4. 21 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 9 + 11 + ....... + 45 ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
ধারাটির,
প্রথম পদ, a = 7
সাধারণ অন্তর, d = 9 - 7 = 2
শেষ পদ = 45

∴ পদসংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(45 - 7)/2} + 1
= 19 + 1
= 20
১০,০৬৮.
  1. 8
  2. 16
  3. 32
  4. 281
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

১০,০৬৯.
কোনো সমান্তর অনুক্রমের প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 6 হলে অনুক্রমটির প্রথম 16টি পদের সমষ্টি কত?
  1. ক) 388
  2. খ) 398
  3. গ) 418
  4. ঘ) 408
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর অনুক্রমের প্রথম পদ 3 এবং দ্বিতীয় পদ 6 হলে অনুক্রমটির প্রথম 16টি পদের সমষ্টি কত?

সমাধান: 
এখানে
ধারাটির প্রথম পদ a = 3
সাধারণ অন্তর d = 6 - 3 = 3
এবং পদসংখ্য n = 16

আমরা জানি,
সমান্তর ধারার ১৬তম পদের সমষ্টি
= (16/2){2. a + (16 - 1)d}
= 8{2 × 3 + 15 × 3}
= 8(6 + 45)
= 8 × 51
= 408
১০,০৭০.
যদি (√5)2x + 3 = 25 হয়, তবে x = ?
  1. 2/3
  2. 3/5
  3. 1/2
  4. 3/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (√5)2x + 3 = 25 হয়, তবে x = ?

সমাধান: 
দেওয়া আছে, 
(√5)2x + 3 = 25
⇒ (51/2)2x + 3 = 52
⇒ 5(2x + 3)/2 = 52
⇒ (2x + 3)/2 = 2
⇒ 2x + 3 = 4
⇒ 2x = 4 - 3
⇒ 2x = 1
∴ x = 1/2

১০,০৭১.
x - [x - {x + 2}] - 1 =?
  1. ক) -1
  2. খ) x
  3. গ) x - 1
  4. ঘ) x + 1
ব্যাখ্যা

x - [x - {x + 2}] - 1
= x - [x - x - 2] - 1
= x + 2 - 1
= x + 1

১০,০৭২.
a + b = 2 এবং a2 + b2 = 4 হলে, a3 + b3 এর মান কত?
  1. 8
  2. 6
  3. 4
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 2 এবং a2 + b2 = 4 হলে, a3 + b3 এর মান কত?
 
সমাধান: 
দেওয়া আছে, 
 a2 + b2 = 4
বা, (a + b)2 - 2ab = 4
বা, (2)2 - 2ab = 4
বা, 2ab = 0 
∴ ab = 0
 
এখন,
a3 + b3
= (a + b)3 - 3ab(a + b) 
= (2)3 - 3.0.2 
= 8 - 0 
= 8
১০,০৭৩.
x - 1/x = 2 হলে x4 + 1/x4 = কত? 
  1. 34
  2. 36
  3. 30
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: x - 1/x = 2 হলে x4 + 1/x4 = কত? 

সমাধান: 
x4 + 1/x4
= (x2)2 + (1/x2)2
= (x2 + 1/x2)2 - 2.x2.1/x2
= {(x - 1/x)2 + 2.x.1/x}2 - 2
= (22 + 2)2 - 2
= (4 + 2)2 - 2
= (6)2 - 2
= 36 - 2
= 34

১০,০৭৪.
3 + 6 + 12 + .................... ধারাটির কোন পদ 384?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 6 + 12 + .................... ধারাটির কোন পদ 384?

সমাধান: 
এখানে
a = 3
r = 6/3= 2

ধরি,
n তম পদ = 384

প্রশ্নমতে,
arn-1 = 384
বা, 3 ×(2)n -1 = 384
বা, (2)n -1 = 384/3
বা, (2)n -1 = 128
বা, (2)n -1 = 27
বা, n - 1= 7
বা, n = 7 + 1
     n = 8
১০,০৭৫.
১০ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট কতবার করমর্দন করা হবে?
  1. ৪৫ বার
  2. ৪০ বার
  3. ১০০ বার
  4. ৯০ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট কতবার করমর্দন করা হবে?

সমাধান:
এখানে মোট ব্যক্তির সংখ্যা, n = ১০
যেহেতু করমর্দন করতে ২ জন ব্যক্তির প্রয়োজন হয়, তাই করমর্দনের সংখ্যা হবে n সংখ্যক ব্যক্তি থেকে ২ জন ব্যক্তি কত উপায়ে বাছাই করা যায় তার সমান।

আমরা জানি, করমর্দনের সংখ্যা = nC
= {n(n - ১)}/২
= {১০ × (১০ - ১)}/২
= (১০ × ৯)/২
= ৯০/২
= ৪৫

∴ মোট ৪৫ বার করমর্দন করা হবে।

১০,০৭৬.
১, ১, ২, ২, ৩, ৩ সংখ্যাগুলো থেকে ৩ অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) ২৮
  2. খ) ২৬
  3. গ) ২৪
  4. ঘ) ২৭
ব্যাখ্যা

এখানে ৩টি সংখ্যা দুবার করে আছে।
সংখ্যাগুলো যে কোন ভাবে নিয়ে ৩= ২৭ টি সংখ্যা পাওয়া যায়।
কিন্তু এর মধ্যে ১১১, ২২২, ৩৩৩ তিনটি সংখ্যা আসবে যা গ্রহণযোগ্য নয়।
কেননা, সংখ্যাগুলো ২ বারের বেশি নেই।
∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা = ২৭ – ৩ = ২৪।

১০,০৭৭.
x2 + y2 - 2xy - 1 এর একটি উৎপাদক হলো-
  1. ক) (x - y + 2)
  2. খ) (x - 2y + 1)
  3. গ) (x - y + 1)
  4. ঘ) (2x - y + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + y2 - 2xy - 1 এর একটি উৎপাদক হলো- 

সমাধান: 
x2 + y2 - 2xy - 1
= x2 - 2xy + y2 - 1
= (x - y)2 - 12
= (x - y + 1)(x - y - 1)
১০,০৭৮.
4x  + 41- x = 4 হলে, x = কত?
  1. ক) 2
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 4x  + 41- x = 4 হলে, x = কত?

সমাধান: 
4x  + 41- x = 4
4x + 41 .4 - x = 4
4x + 4/4x = 4 [ ধরি 4x  = a]
a + 4/a = 4
a2 + 4 = 4a
a2 - 4a + 4 =0
a - 2.a. 2 + 22 = 0
(a - 2)2 = 0
a - 2 = 0 
a = 2
4x = 2
22x = 2
2x = 1
x = 1/2
১০,০৭৯.
একটি ধারার nতম পদ n.2n হলে ধারাটির ১ম পাঁচটি পদের সমষ্টি কত?
  1. ক) 129
  2. খ) 258
  3. গ) 130
  4. ঘ) 260
ব্যাখ্যা
n তম পদ = n.2n
∴ ১ম পাঁচটি পদের সমষ্টি = 1.2 + 2.22 + 3.23 + 4.24 + 5.25
= 2 + 8 + 24 + 64 + 160 = 258
১০,০৮০.
3√(3√a-27) = ?
  1. a1/3
  2. 1/a3
  3. a3
  4. 0
ব্যাখ্যা

3√(3√a-27)
= (3√a-27)1/3
= {(a-27)1/3}1/3
= (a-27)1/9
= a-3
= 1/a3

১০,০৮১.
a - (1/a) = 5 হলে, a2 + (1/a2) এর মান কত?
  1. ক) 17
  2. খ) 21
  3. গ) 23
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 5 হলে, a2 + (1/a2) এর মান কত?  

সমাধান: 
দেওয়া আছে,
a - (1/a) = 5
⇒ {a - (1/a)}2 = 52
⇒ {a2 - 2.a.(1/a) + (1/a2)} = 25
⇒ a2 + (1/a2) = 25 + 2
∴ a2 + (1/a2) = 27
১০,০৮২.
x2 - 2√6 – 5 = 0 হলে, (x + 1/x) এর মান-
  1. ক) 3√2
  2. খ) 2√3
  3. গ) 5√2
  4. ঘ) 2√2
ব্যাখ্যা
x2 - 2√6 – 5 = 0
or, x2 = 2√6 + 5 = 3 + 2.√3.√2 + 2
or, x2 = (√3 + √2)2
or, x = √3 + √2
so, 1/x = √3 - √2
so, x + 1/x = √3 + √2 + √3 - √2
so, x + 1/x = 2√3
১০,০৮৩.
(2a + 3b, 12) = (20, 2a + b) হলে, (a, b) এর মান কত?
  1. (3, 4)
  2. (2, 6)
  3. (1, 4)
  4. (4, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: (2a + 3b, 12) = (20, 2a + b) হলে, (a, b) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2a + 3b = 20 ........... (1)
2a + b = 12 ........... (2)

(1) নং - (2) নং ⇒
2a + 3b - 2a - b = 20 - 12
⇒ 2b = 8
⇒ b = 8/2
∴ b = 4

(2) নং এ b এর মান বসিয়ে পাই,
2a + 4 = 12
⇒ 2a = 12 - 4
⇒ 2a = 8
⇒ a = 8/4
∴ a = 4

সুতরাং, (a, b) = (4, 4)
১০,০৮৪.
উৎপাদকে বিশ্লেষণ করুন: x2 - x - 6
  1. (x - 2)(x + 3)
  2. (x + 2)(x - 3)
  3. (x + 1)(x +6)
  4. (x + 1)(x + 6)
ব্যাখ্যা
প্রশ্ন: উৎপাদকে বিশ্লেষণ করুন: x2 - x - 6

সমাধান:
x2 - x - 6
= x2 - 3x + 2x - 6
= x(x - 3) + 2(x - 3)
= (x - 3)(x + 2)
১০,০৮৫.
পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশী। পিতার বয়স ৬২ বছর হলে পুত্রের বয়স কত বছর?
  1. ক) ৩০
  2. খ) ২৫
  3. গ) ৪০
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
পুত্রের বয়স ক হলে,
প্রশ্নমতে, ২ক + ২ = ৬২
বা, ২ক = ৬২ - ২ = ৬০
বা, ক = ৩০
১০,০৮৬.
প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?
  1. 1060
  2. 1296
  3. 1336
  4. 1490
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত?

সমাধান :
আমরা জানি,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {n(n + 1)/2}2
∴ প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = {8(8 + 1)/2}2
= {(8 × 9)/2}2
= (72/2)2
= 362
= 1296
১০,০৮৭.
a = 2b = 4c এবং abc = 64 হলে, c এর মান কত?
  1. 4
  2. 2
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2b = 4c এবং abc = 64 হলে, c এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 2b = 4c এবং abc = 64
ধরি,
a = 2b = 4c = k
∴ a = k
∴ 2b = k
⇒ b = k/2
∴ 4c = k
⇒ c = k/4
এখন,
⇒ abc = 64
⇒ k × (k/2) × (k/4) = 64
⇒  k3/8 = 64
⇒ k3 = 512
⇒ k3 = 83
⇒ k = 8

∴ c = 8/4 = 2
১০,০৮৮.
logap . logpq . logqr . logrb এর মান কত?
  1. ক) logab
  2. খ) logpq
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্নঃ logap . logpq . logqr . logrb এর মান কত?

সমাধানঃ 
logap . logpq . logqr . logrb
= (logap . logpq) ( logqr . logrb)
= logaq . logqb
= logab
 
১০,০৮৯.
৭+১৩+১৯+২৫+……….ধারাটির ১৫ তম পদ কোনটি?
  1. ক) ১০০
  2. খ) ৯১
  3. গ) ৯৭
  4. ঘ) ১০৪
ব্যাখ্যা

ধারাটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ, a = ৭
সাধারণ অন্তর, d = ১৩ - ৭ = ৬
আমরা জানি, সমান্তর ধারার n তম পদ = a + (n-1)d
৭ + (১৫-১) × ৬
= ৭ + ১৪ × ৬
= ৯১

১০,০৯০.
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(1/2){x + (1/x)} = 1
বা, x + (1/x) = 2

এখন,
 x3 + (1/x3) = (x + 1/x)3 - 3 . x . 1/x (x + 1/x)
= 23 - 3 . 2
= 8 - 6
= 2
১০,০৯১.
যদি 10x = 1/2, তাহলে 10- 8x = ?
  1. ক) 1/256
  2. খ) 16
  3. গ) 80
  4. ঘ) 256
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 10x = 1/2, তাহলে 10- 8x = ?

সমাধান:
10x = 1/2 
⇒ 10x = 2-1
⇒ (10x) - 8 = (2 - 1) - 8
⇒ 10 - 8x = 28
⇒ 10 - 8x = 256

১০,০৯২.
250 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 160 জন ইংরেজিতে, 140 জন গণিতে এবং 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. 60 জন
  2. 45 জন
  3. 40 জন
  4. 70 জন
ব্যাখ্যা
প্রশ্ন: 250 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 160 জন ইংরেজিতে, 140 জন গণিতে এবং 120 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
মোট শিক্ষার্থী, n = 250
ইংরেজিতে পাস করেছে, n(E) = 160
গণিতে পাস করেছে, n(M) = 140
উভয় বিষয়ে পাস করেছে, n(E ∩ M) = 120

আমরা জানি,
n(E ∪ M) = n(E) + n(M) - n(E ∩ M) = 160 + 140 - 120 = 180
∴ n(E ∪ M) = 180

∴ n(উভয় বিষয়ে ফেল) = 250 - 180 = 70
১০,০৯৩.
  1. 0.1
  2. 0.01
  3. 0.001
  4. 0.0001
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১০,০৯৪.
  1. 12
  2. 48
  3. 36
  4. 144
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১০,০৯৫.
(ax + 3)(ax + 4) এর গুণফল কত?
  1. ক) a2x2 + 7ax + 12
  2. খ) a2x2 + 3ax + 4
  3. গ) a2x2 + 4ax + 3
  4. ঘ) a2x2 + ax + 12
ব্যাখ্যা
প্রশ্ন: (ax + 3)(ax + 4) এর গুণফল কত?

সমাধান: 
(ax + 3)(ax + 4) 
= (ax)2 + (3 + 4)ax + 3 × 4
= a2x2 + 7ax + 12
১০,০৯৬.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/8
  2. 8/7
  3. 7/8
  4. 1/7
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হবে
(HHH), (HHT), (HTH), (HTT), (THH), (THT), (TTH), (TTT)
মোট নমুনা ক্ষেত্র = 8
কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা = 7/8
১০,০৯৭.
  1. 0
  2. 2
  3. 1
  4. - 2
  5. 3
ব্যাখ্যা

প্রশ্ন: 

সমাধান: 
দেওয়া আছে, 

১০,০৯৮.
a + b = 11 এবং a2 + b2 = 61 হলে, নিচের কোনটি ab এর মান হবে?
  1. 16
  2. 22
  3. 26
  4. 30
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 11 এবং a2 + b2 = 61 হলে, নিচের কোনটি ab এর মান হবে?

সমাধান:
আমরা জানি,
(a + b)2 = (a2 + b2) + 2ab
⇒ 2ab = (a + b)2 - (a2 + b2)
⇒ 2ab = (11)2 - 61
⇒ 2ab = 121 - 61
⇒ 2ab = 60
⇒ ab = 60/2
∴ ab = 30
১০,০৯৯.
১৭টি ব্যঞ্জনবর্ণ ও ৫টি স্বরবর্ণ থেকে ৩টি ব্যঞ্জনবর্ণ ও ২টি স্বরবর্ণ নিয়ে মোট কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে (অবশ্যই ক্যালকুলেটর ছাড়া উত্তর করা সম্ভব)-
  1. ক) ৮৭০৯২৫
  2. খ) ১১৫৯০০
  3. গ) ৮১৬০০০
  4. ঘ) ৭৭৫
ব্যাখ্যা
১৭ টি ব্যঞ্জনবর্ণ থেকে ৩ টি ব্যঞ্জনবর্ণ নিয়ে বাছাই করার উপায়, ১৭C এবং ৫ টি স্বরবর্ণ থেকে ২টি স্বরবর্ণ নিয়ে বাছাই করার উপায়, C
একত্রে বাছাই করার উপায়, ১৭C×C
আবার, ঐ ৫ টি অক্ষরকে তাদের নিজেদের মধ্যে C বা ৫! উপায়ে সাজানো যায়।
সুতরাং মোট শব্দ সংখ্যা ১৭C×C×C = ((১৭×১৬×১৫)/(৩×২×১)) × ((৫×৪)/(২×১)) × (৫×৪×৩×২×১) = ৮১৬০০০
১০,১০০.
যদি ab = ba এবং a = 2b হয়, তবে b এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
ab = ba 
⇒ (2b)b = b2b
⇒ (2b)b = (b2)b
⇒ 2b = b2
⇒ b = 2