বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ৪৩ / ৫১ · ৪,২০১৪,৩০০ / ৫,০২৮

৪,২০১.
The present corporate name of Facebook is-
  1. Beta
  2. Meta
  3. Alpha
  4. None of these
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড:
- ফেসবুক ইনকর্পোরেটেড এর বর্তমান নাম মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- মেটার অধীন কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক , ম্যাসেঞ্জার ইত্যাদি। 

উৎস: ব্রিটানিকা।
৪,২০২.
Piconet কী?
  1. Wifi Network
  2. Wide Area Network
  3. Bluetooth Network
  4. 5G Network
ব্যাখ্যা
Piconet হলো Bluetooth Network।
ব্লুটুথ (Bluetooth): ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের (১০ মিটার বা ৩৩ ফিটের কাছাকাছি) ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে পিকোনেট (Piconet) বলে।
- দুটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এ দুটি পিকোনেটকে একসাথে স্কারনেট বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,২০৩.
ক্লাউড কম্পিউটিং-এর অবকাঠামোগত সেবায় একজন গ্রাহক নিচের কোন রিসোর্সটি ভাড়া নিতে পারে?
  1. নেটওয়ার্ক
  2. সিপিইউ
  3. স্টোরেজ
  4. সবগুলো
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে।
- অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- উদাহরণ: Google Docs.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২০৪.
ইভসড্রপিং কী?
  1. একটি নিরাপত্তা পদ্ধতি যা ডেটা এনক্রিপ্ট করে।
  2. একটি আক্রমণ যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কথোপকথন শোনে।
  3. ডেটা ব্যাকআপ নিতে ব্যবহৃত একটি পদ্ধতি
  4. একটি সফটওয়্যার যা নেটওয়ার্কের কর্মক্ষমতা বাড়ায়।
ব্যাখ্যা
• ইভসড্রপিং হলো একটি আক্রমণ যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কথোপকথন শোনে।

• ইভসড্রপিং (Eavesdropping):
- এই আক্রমণে আক্রমণকারী ব্যবহারকারীর অনুমতি ছাড়াই, তার অজ্ঞাতে সিস্টেম বা নেটওয়ার্কের কথোপকথন শুনে এবং সেই তথ্যটি প্রতিযোগী সংস্থা বা শত্রু সংস্থার কাছে পৌঁছে দেয়।
- এটি একটি প্যাসিভ আক্রমণ, যেখানে আক্রমণকারী গোপনীয়তা বজায় রেখে পর্যবেক্ষণ করে এবং কম্পিউটার, স্মার্টফোন বা নেটওয়ার্কে যুক্ত অন্যান্য ডিভাইস থেকে তথ্য চুরি করে।
- পরবর্তীতে, এই তথ্য নেটওয়ার্ক সম্পর্কে প্রয়োজনীয় সবকিছু জানিয়ে সক্রিয় আক্রমণও চালানো হতে পারে।
- কার্নিভো এবং নারুসের মতো বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার এই উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
- পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কগুলি এই ধরনের আক্রমণের জন্য সহজ টার্গেট, কারণ যে কেউ সেই নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে এবং পাসওয়ার্ড অর্জন করতে পারে।
- ইভসড্রপিং ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক এবং ইন্টারনেট অফ থিংসের জন্য একটি মারাত্মক হুমকি।

উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২০৫.
LinkedIn কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন?
  1. গুগল
  2. মাইক্রোসফট
  3. অ্যামাজন
  4. মেটা
ব্যাখ্যা
• LinkedIn হলো একটি প্রফেশনাল সামাজিক যোগাযোগ মাধ্যম। 
- এর প্রতিষ্ঠাতা রিড হফম্যান (Reid Hoffman)। 

• ২০১৬ সালে মাইক্রোসফট এটি অধিগ্রহন করে।
- তখন থেকে LinkedIn এর মালিকানা মাইক্রোসফট এর কাছে। 
• বর্তমানে ২০০ টিরও বেশী দেশে ৯৩০ মিলিয়ন এর বেশী মানুষ LinkedIn ব্যবহার করে।

তথ্যসূত্র:
- Microsoft. 
- LinkedIn Website. 
৪,২০৬.
SQL ল্যাংগুয়েজ সিস্টেম ডেভেলপ করে-
  1. IBM
  2. Intel
  3. Windows
  4. Google
ব্যাখ্যা

SQL এর পুরো অর্থ হচ্ছে Structured Query Language। এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ। রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার।
অতীতে SQL কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে SQL ব্যবহার শুরু হয়েছে। এগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়।

অধিকাংশ SQL স্টেটমেন্টই ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে। SQL কুয়েরি প্রয়োগ করার জন্য SQL উইন্ডো ওপেন করে নিতে হয়।

১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৪,২০৭.
CDMA এর পূর্ণরূপ কী?
  1.  Channel Division Multiple Access 
  2. Code Division Multiple Access
  3. Central Data Mobile Access
  4. Code Direct Multiple Access
ব্যাখ্যা

• CDMA এর পূর্ণরূপ হলো Code Division Multiple Access। এটি একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি, যা একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে একাধিক ব্যবহারকারীকে একসাথে ডেটা ট্রান্সমিশন করার সুবিধা দেয়। CDMA সিস্টেমে প্রতিটি ব্যবহারকারীর ডেটা একটি অনন্য কোড দিয়ে এনকোড করা হয়, যা ট্রান্সমিশন সময় একে অপরের সাথে সংঘর্ষ কমায়। ফলে, একই চ্যানেল বা ফ্রিকোয়েন্সি একাধিক ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে, যা ব্যান্ডউইথের দক্ষ ব্যবহার নিশ্চিত করে। এটি সাধারণত মোবাইল নেটওয়ার্ক এবং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ব্যবহৃত হয়। CDMA প্রযুক্তির কারণে কলের গোপনীয়তা ও সিগন্যালের গুণগত মানও বৃদ্ধি পায়।

• বর্তমানে মোবাইল ফোন প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-GMS এবং CDMA

• GSM:
- GSM হচ্ছে মূলত FDMA ও TDMA এর একটি সম্মিলিত চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- GSM প্রযুক্তির তৃতীয় প্রজন্মের ভার্সনকে UMTS বলে।
- UMTS এর পূর্ণরূপ- Universal Mobile Telecommunication System.

• CDMA:
- CDMA এর পূর্ণরূপ- Code Division Multiple Access.
- ট্রান্সমিশন পাওয়ার কম হওয়ায় রেডিয়েশন কম থাকে।
- অপেক্ষাকৃত ভালো মানের কল পাওয়া যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,২০৮.
ক্লাউড স্টোরেজ সার্ভিস এর উদাহরণ হচ্ছে -
  1. PayPal
  2. Dropbox
  3. WhatsApp
  4. Adobe Photoshop
ব্যাখ্যা

◉ Dropbox হলো একটি জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস, যা ব্যবহারকারীদের ফাইল এবং ডেটা ক্লাউডে সংরক্ষণ এবং শেয়ার করার সুযোগ দেয়। 

Dropbox: 
- Dropbox হলো একটি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান যার স্বত্ত্বাধিকারী ড্রপবক্স ইনকর্পোরেশন।
- এটি ক্লায়েন্ট বা গ্রাহকদের ফাইল স্টোরেজ, সফটওয়্যার শেয়ার, ফাইল সিনক্রোনাইজেশন সুবিধা ইত্যাদি প্রদান করে থাকে।
- এটি ২০০৮ সালে যাত্রা শুরু করে।
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।
• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা- অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও সফটওয়্যার সেবা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,২০৯.
বাংলাদেশী ই-কমার্স সাইট নয়-
  1. Ekhanei.com
  2. Flipkart.com
  3. Monarchmart.com
  4. Evaly.com
ব্যাখ্যা
কয়েকটি বাংলাদেশি ই-কমার্স সাইট:
ই-ভ্যালি' (Evaly), Ekhanei.com, Monarch Mart, বিক্রয় ডট কম, এখানেই ডট কম ইত্যাদি।

- Flipkart, Olx ভারতের জনপ্রিয় ই-কমার্স সাইট।
৪,২১০.
নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী হিসেবে পরিচিত?
  1. মাইক্রোসফট
  2. ইনটেল কর্পোরেশন
  3. ওরাকল কর্পোরেশন
  4. অ্যামাজন
ব্যাখ্যা

• ইনটেল কর্পোরেশন:
- ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- সেমিকন্ডাক্টর বা মাইক্রোপ্রসেসর চিপ তৈরির ক্ষেত্রে ইনটেল কর্পোরেশন (Intel Corporation) বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি।
- মূলত কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) তৈরির জন্য বিশ্বজুড়ে সর্বাধিক পরিচিত।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।
- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।

উল্লেখ্য:
- বর্তমানে কাস্টম চিপ তৈরির ক্ষেত্রে তাইওয়ানের TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) বিশ্বের বৃহত্তম।

উৎস: ব্রিটানিকা।

৪,২১১.
কোন কোম্পানি তাদের এন্টারপ্রাইজ কম্পিউটিং সমাধানের জন্য পরিচিত?
  1. আইবিএম (IBM)
  2. গুগল (Google)
  3. মেটা (Meta)
  4. ইয়াহু (Yahoo)
ব্যাখ্যা

◉ IBM তাদের এন্টারপ্রাইজ কম্পিউটিং (Enterprise Computing) সমাধানের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত।

আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

IBM-এর প্রধান সার্ভিসসমূহ,
- Enterprise Servers & Mainframes – IBM Z Series,
- Cloud Computing (IBM Cloud, Hybrid Cloud solutions),
- Artificial Intelligence (Watson AI),
- Cybersecurity & Data Analytics,
- Blockchain & Quantum Computing Research.

উৎস: IBM website. [লিংক]

৪,২১২.
নিচের কোনটি ইন্টারনেট টেলিফোনি প্রটোকল?
  1. ক) NVT01
  2. খ) H.323
  3. গ) V.576
  4. ঘ) TCIP
ব্যাখ্যা
- ইন্টারনেট টেলিফোনি প্রটোকলকে ভয়েস ওভার আইপিও বলা হয়। 
- এটি একটি রিয়েল-টাইম ইন্টারেক্টিভ অডিও/ভিডিও অ্যাপ্লিকেশন।
- ২ ধরণের ইন্টারনেট টেলিফোনি প্রটোকল রয়েছে। যথা:
    - H.323
    - Session Initiation Protocol (SIP)
৪,২১৩.
DDoS আক্রমণের মূল উদ্দেশ্য কী?
  1. ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তন করা
  2. সিস্টেমে অনধিকার প্রবেশ করা
  3. সার্ভার বা নেটওয়ার্ক অবরুদ্ধ করা
  4. ডেটাবেস ব্যাকআপ নেওয়া
ব্যাখ্যা

DDoS (Distributed Denial of Service) আক্রমণ হলো এমন একটি সাইবার আক্রমণ যেখানে আক্রমণকারী একটি সার্ভার বা নেটওয়ার্কে প্রচুর পরিমাণে ট্রাফিক পাঠিয়ে তা অকার্যকর করে দেয়।

• DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,২১৪.
Affiliate Marketing কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
  1. ক) প্রযুক্তিপণ্য
  2. খ) ই-কমার্স
  3. গ) সফটওয়্যার এফিলিয়েশন বিজনেস
  4. ঘ) মার্কেটিং ম্যানেজমেন্ট সিস্টেম
ব্যাখ্যা
Affiliate Marketing--a marketing arrangement by which an online retailer pays commission to an external website for traffic or sales generated from its referrals.
Source: Oxford
৪,২১৫.
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করাকে কি বলে –
  1. ক) হ্যাকিং
  2. খ) স্প্যামিং
  3. গ) সফটওয়্যার পাইরেসি
  4. ঘ) প্লেজিয়ারিজম
ব্যাখ্যা
প্লেজিয়ারিজম:
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করা কিংবা ওয়েব হতে প্রাপ্ত কোন ধারণা প্রকৃত সূত্র উল্লেখ না করে ব্যবহার করাকে বলা হয় প্লেজিয়ারিজম (Plagiarism).
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।

অন্য অপশনগুলো –
হ্যাকিং: 
- কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক ও ডেটার উপর অননুমোদিত অধিকার লাভ করার উপায়কে বুঝায়। 
- যে হ্যাকিং করে তাকে হ্যাকার (Haker) বলে। 
- হ্যাকিং বৈধ ও অবৈধ হতে পারে। 
- বৈধ হ্যাকারকে বলা হয় - হোয়াইট হ্যাট হ্যাকার ও অবৈধভাবে হ্যাকার করাকে বলা হয় - ব্ল্যাক হ্যাট হ্যাকার।

স্প্যামিং: 
- অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে বুঝায়। 
- এই কাজ যারা করে তাদের স্প্যামার বলা হয়।

সফটওয়্যার পাইরেসি: 
- পেশাগত দক্ষতা ও মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে প্রোগ্রামারগণ সফটওয়্যার পাইরেসি করে এবং স্বত্বাধিকারী হন।
- Business Software Alliance(BSA) এর তথ্যমতে ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় ৩৬ ভাগ পাইরেটেড সফটওয়্যার। 

সোর্স:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,২১৬.
4G মোবাইল প্রযুক্তির একটি বিশেষ সুবিধা কোনটি?
  1. শুধুমাত্র ভয়েস কল সেবা
  2. সার্কিট সুইচিং নির্ভর ডাটা ট্রান্সমিশন
  3. সম্পূর্ণ IP-ভিত্তিক নেটওয়ার্ক এবং উচ্চগতির ডাটা সেবা
  4. শুধুমাত্র টেক্সট মেসেজ আদান-প্রদান
ব্যাখ্যা

• 4G প্রযুক্তি IP-ভিত্তিক হওয়ায় দ্রুতগতির ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সেবা প্রদান করে।
 
• চতুর্থ প্রজন্ম (4G) (2009–বর্তমান):
- ২০০৯ সালের অক্টোবর মাসে চতুর্থ প্রজন্মের (4G) মোবাইল ফোন প্রযুক্তির ব্যবহার শুরু হয়।
- এটি 2G ও 3G প্রযুক্তির তুলনায় আরও উন্নত ও আধুনিক মোবাইল যোগাযোগ ব্যবস্থা।
 
• 4G প্রযুক্তির মূল ধারণা ও নেটওয়ার্ক কাঠামো:
- চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো—
- সার্কিট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল (IP)–ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার।
- IP–ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহারের ফলে—
- LAN,
- WAN,
- VoIP,
- Internet ইত্যাদি সিস্টেমে প্রোটোকলভিত্তিক ভয়েস ও ডাটা ট্রান্সমিশন সম্ভব হয়।
 
• চতুর্থ প্রজন্মে ব্যবহৃত উল্লেখযোগ্য প্রযুক্তিসমূহ:
- চতুর্থ প্রজন্মের (4G) মোবাইল প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো হলো—
- WiMAX,
- Flash-OFDM (Orthogonal Frequency Division Multiple Access),
- 3GPP LTE (3rd Generation Partnership Project – Long Term Evolution)।
 
• চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 20 Mbps.
- উচ্চ গতির ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়।
- ত্রি-মাত্রিক (3D) ছবি প্রদর্শনের সুবিধা রয়েছে।
- USB পোর্টের মাধ্যমে সরাসরি কম্পিউটারে ব্যবহার করা যায়।
- ইন্টারনেট মডেম ও SIM কার্ড ব্যবহার করে সরাসরি কম্পিউটারে ইন্টারনেট অ্যাকসেস করা সম্ভব।
- উন্নত ওয়ারলেস ইন্টারনেট সুবিধা প্রদান করে।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২১৭.
Which tech company's headquarters is located in Redmond, Washington?
  1. Microsoft
  2. Apple
  3. Google
  4. Meta
ব্যাখ্যা
• মাইক্রোসফট (Microsoft):
- বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- আশির দশকের শুরুতে আই.বি.এম একক ব্যবহারকারীর কাজের জন্য কম্পিউটার তৈরির সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট এর MS- DOS ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
- মাইক্রোসফট এর সামাজিক যোগাযোগ মাধ্যম Linkedin.
- CEO: Satya Nadella.
- Founders: Bill Gates, Paul Allen.
- Headquarters: Redmond, Washington, United States.

অন্যদিকে,
→ Apple এর সদরদপ্তর: অ্যাপল পার্ক, কুপার্টিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
→ Google এর সদরদপ্তর: গুগলপ্লেক্স, মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
→ Meta এর সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটানিকা।
৪,২১৮.
নিচের কোনটি অনলাইন মার্কেটপ্লেস?
  1. Medium
  2. Etsy
  3. Coursera
  4. Zoom
ব্যাখ্যা
• Etsy একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে বিশ্বজুড়ে বিক্রেতারা হস্তনির্মিত পণ্য, পুরোনো সামগ্রী এবং ইউনিক ডিজাইনযুক্ত আইটেম বিক্রি করেন। এটি মূলত ছোট ব্যবসায়ী ও স্বাধীন সৃষ্টিশীল উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে পণ্য বিক্রি করতে পারেন। Etsy-তে ক্রেতারা তাদের পছন্দের অনুযায়ী বিশেষায়িত এবং কাস্টমাইজড পণ্য যেমন গহনা, পোশাক, হোম ডেকর ইত্যাদি কিনতে পারেন। অনলাইন মার্কেটপ্লেস বলতে এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্মকে বোঝায় যেখানে একাধিক বিক্রেতা এবং ক্রেতা একত্রে কেনাবেচা করতে পারেন, যা Etsy সফলভাবে বাস্তবায়ন করছে।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রাই লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূলপরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত। 
- ১৯৯৫ সালে অ্যামাজন ও ই-বে নামের ই-কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই-কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়। ২০১০ সালের পরবর্তীতে মোবাইলের ব্যাপক প্রসারের সাথে সাথে ই-কমার্সের পালে নতুন করে হাওয়া লাগে। 
- জনপ্রিয় কিছু ওয়েবসাইট হলো,
- www.bikroy.com,
- www.daraz.com,
- www.alibaba.com,
- www.ebay.com ইত্যাদি।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪,২১৯.
স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের মতো ডিভাইস থেকে ক্লাউড সেবা পাওয়া যায়- এটি ক্লাউড কম্পিউটিং এর কোন বৈশিষ্ট্যের কারণে সম্ভব?
  1. On-Demand Self-Service
  2. Rapid Elasticity
  3. Broad Network Access
  4. Measured Service
ব্যাখ্যা
• স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের মতো বিভিন্ন ডিভাইস থেকে ক্লাউড সেবা পাওয়া যায় কারণ ক্লাউড কম্পিউটিংয়ের Broad Network Access বৈশিষ্ট্যটি এটি সম্ভব করে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে এবং যেকোনো ধরনের ইন্টারনেট-যোগাযোগ সক্ষম ডিভাইস ব্যবহার করে ক্লাউড পরিষেবাগুলোতে প্রবেশ করতে পারে। এর ফলে ব্যবহারকারীদের স্বাধীনতা বৃদ্ধি পায় এবং তারা সহজেই তাদের ডেটা ও অ্যাপ্লিকেশন যেকোনো সময় ও যেকোনো ডিভাইস থেকে ব্যবহার করতে পারে। Broad Network Access ক্লাউডের বহুমুখিতা ও সুবিধাজনক ব্যবহার নিশ্চিত করে। তাই এই বৈশিষ্ট্যের কারণে স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপ থেকে ক্লাউড সেবা গ্রহণ করা সম্ভব হয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা- অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও সফটওয়্যার সেবা।
- ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যথা- পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড ও মিশ্র বা হাইব্রিড ক্লাউড
- ক্লাউড কম্পিউটিং মডেলের মূল বৈশিষ্ট্য তিনটি। যথা- Resource Scalability, On Demand ও Pay as you go.
- ক্লাউড কম্পিউটিং- এর মূল বৈশিষ্ট্য ছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,২২০.
WLAN এর পুর্ণরূপ কী?
  1. ক) Wireless Local Area Network
  2. খ) Wireline Local Area Network
  3. গ) Wireless Locality Area Network
  4. ঘ) Wireline Local Arm Network
ব্যাখ্যা
WLAN এর পুর্ণরূপ হলো Wireless Local Area Network.
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান
৪,২২১.
ক্লাউড কম্পিউটিং সম্পর্কিত কোন তথ্যটি সঠিক?
  1. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয় না। 
  2. নিজস্ব হার্ডওয়্যারের প্রয়ােজন হয়। 
  3. ক্লাউডে তথ্যের গােপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে। 
  4. সার্বক্ষণিক ব্যবহার করা যায় না।
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং: 
- ক্লাউড কম্পিউটিং হলো একটি ইন্টারনেট সেবা, যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদাকে পূরণ করে।
- এটি এমন একটি প্রযুক্তি যা কম সময়ে অধিক  ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে থাকে।
- ক্লাউড কম্পিউটিং সেবার মাধ্যমে ব্যবহারকারী দূর থেকে ক্লাউড বা ভার্চুয়াল স্পেসে তথ্য অ্যাক্সেস করতে পারে। 
- ক্লাউড কম্পিউটিং তিন ধরনের সেবা প্রদান করে থাকে। যথা- 

১. অবকাঠামােগত সেবা
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসাের্স ভাড়া দেয়, যেখানে ব্যবহারকারী তার প্রয়ােজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারেন।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা: 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়ােজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রােগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে।
- অ্যাপ্লিকেশ ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা: 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে।

• ক্লাউড কম্পিউটিং এর সুবিধাসমূহ: 
১. যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলােড এবং ডাউনলােড করা যায়।
২. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়। 
৩. অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম। 
৪. নিজস্ব কোন হার্ডওয়্যারের প্রয়ােজন হয় না। 
৫. যে কোনাে ছােট বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। 
৬. তথ্য কীভাবে সংরক্ষিত হবে বা প্রসেস হবে তা জানার প্রয়ােজন হয় না। 
৭. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

• ক্লাউড কম্পিউটিং এর অসুবিধাসমূহ: 
১. ক্লাউডে তথ্যের গােপনীয়তা ভঙ্গের সম্ভাবনা থাকে। 
২. তথ্য পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে।
৩. ডেটা, তথ্য, প্রােগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। 
৪. একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৪,২২২.
সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের সূচনা হয় কবে?
  1. ১৯৮৩ সালে
  2. ১৯৮৪ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৭ সালে
ব্যাখ্যা
 - ১৯৮৩ সালের ১০ নভেম্বর কম্পিউটার ভাইরাস এর জন্ম হয়।
- যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ছাত্র ফ্রেড কোহেন পেনসিলভেনিয়ার লেহিগ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে প্রথম কম্পিউটার ভাইরাস দেখান। 
কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হলো "Vital Information Resources Under Seize." যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে।
- ভাইরাস নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।

উৎস:
১. শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশবিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২২৩.
গুগলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া
  2. সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া
  3. মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• গুগলের প্রধান কার্যালয় হলো মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া। এটি "গুগলপ্লেক্স" নামে পরিচিত, যা একটি বিশাল ও আধুনিক ক্যাম্পাস। এখানে শুধুমাত্র অফিসের স্থান নয়, বরং কর্মীদের জন্য রেস্টুরেন্ট, খেলাধুলার সুবিধা, খোলা সবুজ এলাকা এবং উদ্ভাবন কেন্দ্রও রয়েছে। গুগলপ্লেক্সের নকশা এবং অবকাঠামো কর্মীদের সৃজনশীলতা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করে। মাউন্টেইন ভিউ ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত, যা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিশ্বখ্যাত কেন্দ্র হিসেবে পরিচিত। গুগলের মূল কার্যক্রম, গবেষণা ও উন্নয়ন এখান থেকেই পরিচালিত হয়, যা কোম্পানিকে প্রযুক্তি ক্ষেত্রে অগ্রণী অবস্থানে রাখে। তাই সঠিক উত্তর হলো: গ) মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া।

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের পূর্ব নাম হল ব্যাকরাব।

• অন্যান্য অপশন আলোচনা:
- ইউটিউব এর সদর দপ্তর সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া।
- ফেসবুকের সদর দপ্তর - ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।

৪,২২৪.
ব্লুটুথের কাজ করার পদ্ধতি কোন ধরনের সিগন্যালের মাধ্যমে?
  1. লেজার
  2. আল্ট্রাসাউন্ড
  3. রেডিও তরঙ্গ
  4. ইনফ্রারেড
ব্যাখ্যা

• ব্লুটুথ একটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি যা ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার হয়। এটি মূলত রেডিও তরঙ্গ ব্যবহার করে কাজ করে। ব্লুটুথ ডিভাইসগুলো সংক্ষিপ্ত দূরত্বে (সাধারণত ১০ মিটার পর্যন্ত) রেডিও ফ্রিকোয়েন্সি ২.৪ গিগাহার্জ ব্যান্ডে তথ্য পাঠায় ও গ্রহণ করে। যখন দুটি ডিভাইস সংযোগ স্থাপন করে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে একে অপরকে খুঁজে বের করে এবং নিরাপদ সংযোগ তৈরি করে। এই প্রযুক্তি আল্ট্রাসাউন্ড, লেজার বা ইনফ্রারেডের চেয়ে সুবিধাজনক, কারণ এটি বাধা পার হতে পারে এবং সরাসরি দৃশ্যের প্রয়োজন হয় না। ফলে ব্লুটুথ মোবাইল ফোন, হেডফোন, কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের মধ্যে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়।

- সঠিক উত্তর: গ) রেডিও তরঙ্গ।

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

• Wi-Fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11.
• WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৪,২২৫.
Which of the following technological initiatives as associated with Elon Musk?
  1. Blue Origin
  2. Neuralink 
  3. Alibaba 
  4. Infosys
ব্যাখ্যা

Neuralink হলো Elon Musk-এর প্রতিষ্ঠিত একটি প্রযুক্তি কোম্পানি, যা মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করার জন্য brain–computer interface (BCI) প্রযুক্তি নিয়ে কাজ করে। 

ইলন মাস্ক:
- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- ২০১৬ সালে তিনি নিউরালিংক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠান করেন।

Neuralink:
- Brain-computer interface technology - Neuralink উদ্ভাবিত এমন
একটি প্রযুক্তি তৈরি করছে যা মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের সংযোগ স্থাপন করবে।
- এর মাধ্যমে, মস্তিষ্কের চিন্তা বা সংকেত সরাসরি কম্পিউটারে পাঠানো সম্ভব হবে, যা বিভিন্ন ধরণের চিকিৎসা, নতুন প্রযুক্তি বা উন্নত মানবিক সক্ষমতা তৈরি করতে সহায়ক হতে পারে।
- Neuralink মূলত মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি তৈরি করার জন্য কাজ করছে, যা মানুষের মস্তিষ্ক এবং প্রযুক্তির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে।

অন্যান্য অপশন:
- Blue Origin: এটি হলো জেফ বেজোসের (Jeff Bezos) প্রতিষ্ঠিত একটি মহাকাশ গবেষণা এবং মহাকাশ ফ্লাইট কোম্পানি।
- Alibaba: এটি চীনের একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যার প্রতিষ্ঠাতা হলেন জ্যাক মা (Jack Ma)।
- Infosys: এটি ভারতের একটি বহুজাতিক তথ্য প্রযুক্তি পরিষেবা কোম্পানি, যার সহ-প্রতিষ্ঠাতাদের মধ্যে এন. আর. নারায়ণ মূর্তি (N. R. Narayana Murthy) অন্যতম।

উৎস: ব্রিটানিকা।

৪,২২৬.
স্বাস্থ্য বাতায়ন সেবাটির ব্যবস্থাপনার দায়িত্বে কোন প্রতিষ্ঠান রয়েছে?
  1. স্বাস্থ্য মন্ত্রনালয়
  2. সিনেসিস আইটি লিমিটেড
  3. মন্ত্রণালয় আইটি বিভাগ
  4. স্বাস্থ্যকল্যাণ পরিষদ
ব্যাখ্যা
- স্বাস্থ্য বাতায়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ কর্তৃক পরিচালিত একটি সেবা।
- সিনেসিস আইটি লিমিটেড নামে একটি মোবাইল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য বাতায়ন সেবাটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
- এই স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন নম্বর 16263(এক বাষট্টি তেষট্টি)-তে কল করে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি ডাক্তারের পরামর্শ নেয়া যায়।
- এই হেল্পলাইন দিনরাত ২৪ ঘন্টা আপনার সেবায় নিয়োজিত।
- এছাড়া স্বাস্থ্যবাতায়ন থেকে সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ক অন্যান্য যেকোনো তথ্য এবং ফোন নাম্বার পাওয়া যায়।
- স্বাস্থ্য বাতায়ন কোন বানিজ্যিক সেবা নয় এবং এতে ফোন করতে মোবাইল ফোনের স্বাভাবিক বিলের অতিরিক্ত বিল হয়না।

উৎস: স্বাস্থ্য অধিদপ্তর। [Link]
৪,২২৭.
ফ্যাক্স মেশিন কোন মোডে ডাটা পাঠায়?
  1. ফুল ডুপ্লেক্স
  2. সিমপ্লেক্স
  3. হাফ ডুপ্লেক্স
  4. রিয়েল টাইম
ব্যাখ্যা
ফ্যাক্স মেশিন হাফ ডুপ্লেক্স মোডে ডাটা পাঠায়।

• ফ্যাক্স (fax):
- ফ্যাক্স (fax) এর পূর্ণরূপ facsimile.
- ফ্যাক্সকে টেলিকপি বা টেলিফ্যাক্সও বলা হয়।
- স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজেন্ডার বেইন ফ্যাক্স আবিষ্কার করেন।
- ফ্যাক্স এর মাধ্যমে দূরবর্তী স্থানে ছবি ও টেক্সট পাঠানো যায়।
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- ডাটা কমিউনিকেশনে ফ্যাক্স, হাফ ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- মূলত ফ্যাক্স হলো একটি প্রিন্টার বা অন্যান্য আউটপুট যন্ত্রের সাথে সংযুক্ত একটি টেলিফোন নম্বর।

উৎস:
১. এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৪,২২৮.
নিচের কোনটি AI-ভিত্তিক প্রযুক্তির উদাহরণ?
  1. Dbase
  2. Notepad
  3. Perl
  4. AlphaZero
ব্যাখ্যা
AlphaZero হচ্ছে AI-ভিত্তিক প্রযুক্তির একটি উদাহরণ।
- AlphaZero হলো AI-ভিত্তিক গেম খেলার প্রোগ্রাম।

• Artificial intelligence (AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো কম্পিউটারের এমন দক্ষতা, যা সাধারণত মানুষের বুদ্ধির সঙ্গে সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়।
- AI যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, অর্থ আবিষ্কার করতে পারে, সাধারণীকরণ করতে পারে এবং অতীত অভিজ্ঞতা থেকে শিখতে পারে।
- ১৯৪০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং প্রথম AI-এর তাত্ত্বিক কাজ করেন; ১৯৫০-এর দশকে প্রথম AI প্রোগ্রাম তৈরি হয়।
- আজকের দিনে AI চিত্র শ্রেণিবিন্যাস করতে (যেমন: PReLU-net), গেমে পারদর্শিতা দেখাতে (যেমন: AlphaZero), কথা বলতে (যেমন: ChatGPT) এবং টেক্সট থেকে ছবি তৈরি করতে (যেমন: DALL-E) সক্ষম।
- চিকিৎসা নির্ণয়, সার্চ ইঞ্জিন, কণ্ঠস্বর বা হাতের লেখার স্বীকৃতি, এবং চ্যাটবটের মতো ক্ষেত্রে AI মানুষের দক্ষতার সমতুল্য হয়ে উঠেছে।
- এখনো কোনো AI প্রোগ্রাম মানুষের মতো সর্বাঙ্গীন নমনীয়তা বা দৈনন্দিন জ্ঞানের বিস্তৃত ক্ষেত্র অর্জন করতে পারেনি; একে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI)।

• বাকি অপশনগুলো:
- Dbase - একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
- Notepad - একটি সাধারণ টেক্সট এডিটর।
- Perl - একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

Source: Britannica.
৪,২২৯.
Which protocol is widely used for data exchange on the internet?
  1. TCP/IP
  2. SMTP
  3. HTTP/IP
  4. FTP
ব্যাখ্যা

• ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল হলো TCP/IP.

ARPANET:
- ARPANET হলো একটি ইন্টারনেট নেটওয়ার্ক।
- ইন্টারনেটের প্রাথমিক পর্যায় ছিল ১৯৬৮ সালের ARPANET।
- ARPANET এর পূর্ণরূপ হলো Advanced Research Projects Agency Network (ARPANET)।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি(ISOC) প্রতিষ্ঠিত হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল হলো TCP/IP।

অন্যান্য অপশন: 
- SMTP: এটি মূলত ইমেল প্রেরণের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল।
- HTTP/IP: এটি কোনো স্ট্যান্ডার্ড প্রোটোকল নাম নয়; বরং HTTP হলো অ্যাপ্লিকেশান লেয়ার প্রোটোকল যা TCP/IP-এর ওপর ভিত্তি করে চলে।
- FTP: এটি মূলত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান-প্রদান বা ট্রান্সফার করার জন্য ব্যবহৃত একটি বিশেষ প্রোটোকল।

উৎস: ব্রিটানিকা।

৪,২৩০.
কারো নেটওয়ার্কে ফাঁকি দিয়ে প্রবেশ করে তার তথ্যাদি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসাকে কী বলা হয়?
  1. ক) স্নিকিং
  2. খ) ভিশিং
  3. গ) স্পুফিং
  4. ঘ) ফিশিং
ব্যাখ্যা
স্নিকিং (Sneaking)
গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

ভিশিং (Vishing)

- মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বলে।

প্রতারণা বা স্পুফিং (Spoofing)
- স্পুফিং শব্দের অর্থ হলো প্রতারণা করা, ধোঁকা দেওয়া বা কূট কৌশল অবলম্বন করা। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমণ হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা কোন একটি প্রোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে । অধিকাংশ ক্ষেত্রে নেটওয়ার্কের সিকিউরিটি প্রটোকলে কোনো ম্যাসেজের উৎস বা গন্তব্য এর সত্ত্বাসত্য নির্ণয়ের পদ্ধতি থাকে না। এ ক্ষেত্রে এই নেটওয়ার্কগুলো স্পুফিং আক্রমণের ঝুঁকিতে থাকে যেখানে প্রেরক বা গ্রাহক হোস্টের পরিচিতি যাচাই করার জন্য কোনো পূর্ব সতকর্তামূলক ব্যবস্থা নেয়া হয় না। সাইবার অপরাধীরা নিজের পরিচয় গোপন করে অথবা অন্য ব্যবহারকারীর পরিচিতি জাল করে সিস্টেমের সাথে কুট-কৌশল অবলম্বন করে সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয়। ইন্টারনেটে বিভিন্ন ভাবে স্পুফিং হয়ে থাকে। যথা- ইমেইল স্পুফিং, গেটওয়ে স্পুফিং, আইপি স্পুফিং ইত্যাদি।

ফিশিং (Phishing) 
- ইলেকট্রোনিক যোগাযোগ ব্যবস্থায় বা ইন্টারনেটে কোন নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য সত্ত্বার ছদ্মবেশ ধারণ করে বিদ্বেষপরায়ণ হয়ে ক্রেডিক বা ডেবিট কার্ডের বিস্তারিত তথ্য, ইউজার নেম ও পাসওয়ার্ডের মত সংবেদনশীল তথ্য চুরির প্রচেষ্টাকে ফিশিং (Phishing) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৪,২৩১.
অতিক্ষুদ্র স্কেলে বস্তু বা যন্ত্রাংশ তৈরি ও নিয়ন্ত্রণের বিজ্ঞানকে কী বলা হয়?
  1. অণুজৈব প্রযুক্তি
  2. মাইক্রোইলেকট্রনিক্স
  3. কোয়ান্টাম মেকানিক্স
  4. ন্যানোটেকনোলজি
ব্যাখ্যা

ন্যানোটেকনোলজি এমন একটি শাখা যেখানে আণবিক ও পরমাণু স্তরে পদার্থ নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রযুক্তি বা উপাদান তৈরি করা হয়। এটি বর্তমানে চিকিৎসা, প্রযুক্তি, টেক্সটাইল, ও পরিবেশ– এসব ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে।

ন্যানোটেকনোলজি:
- ন্যানোটেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ অর্থাৎ ১ ন্যানোমিটার (1nm) = 10-9 মিটার (m)।
- ন্যানোটেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। যথা-

১. ক্ষুদ্র থেকে বৃহৎ (Bottom Up):
- এ পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয়।
- ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়।

২. বৃহৎ থেকে ক্ষুদ্র (Top down):
- টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে, তাকে নির্দিষ্ট আকার দেয়া হয়।
- এক্ষেত্রে সাধারণত Etching প্রক্রিয়াটি সম্পর্কিত। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,২৩২.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং- এর সার্ভিস মডেল নয়?
  1. IaaS
  2. PaaS
  3. OaaS
  4. SaaS
ব্যাখ্যা
• OaaS মডেলটি ক্লাউড কম্পিউটিং- এর সার্ভিস মডেল নয়। 

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure-as-a-Service - IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- উদাহরণ: আমাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2).

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform-as-a-Service - PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি থাকে। 
- অ্যাপলিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: গুগলের অ্যাপ ইঞ্জিন, Microsoft Azure.

৩. সফটওয়্যার সেবা (Software-as-a-Service - SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত অ্যাপলিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
- উদাহরণ: Google Docs.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৩৩.
ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয় কোন সালে?
  1. ২০১৯
  2. ২০১৮
  3. ২০২০
  4. ২০২১
ব্যাখ্যা
২০১৮ সালে আমাদের দেশে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়। 

• যার আংশিক উল্লেখ করা হলো-
- কম্পিউটার নেটওয়ার্ক, প্রোগ্রাম বা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় অনুমতি ছাড়া প্রবেশ ও ক্ষতি করা নিষিদ্ধ।
- অবৈধভাবে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসে প্রবেশ করে তথ্য কপি করা যাবে না।
- ইচ্ছাকৃতভাবে প্রতারণা, জালিয়াতি বা ছদ্মবেশ ধারণ আইনত অপরাধ।
- মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা বা জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচার চালানো যাবে না।
- রাষ্ট্রের অখণ্ডতা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার আইনত দণ্ডনীয়।
- ডিজিটাল মাধ্যমে কারো মানহানি, অপমান বা ভয়ভীতি প্রদর্শন নিষিদ্ধ।
- ব্যাংক, বিমা বা সরকারি প্রতিষ্ঠানে ডিজিটাল অনুপ্রবেশ ও তথ্য চুরি করা যাবে না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,২৩৪.
ChatGPT এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
  1. বিল গেটস
  2. ইলন মাক্স
  3. স্যাম অল্টম্যান
  4. থমাস লি
ব্যাখ্যা
ChatGPT:
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

উৎস: Britannica.
৪,২৩৫.
ড্রপবক্স প্রধানত কী হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক্লাউড স্টোরেজ
  2. ভিডিও সম্পাদনা
  3. অ্যান্টিভাইরাস সুরক্ষা
  4. অপারেটিং সিস্টেম ইনস্টল
ব্যাখ্যা

• ড্রপবক্স মূলত একটি ক্লাউড স্টোরেজ সেবা যা ব্যবহারকারীদের ফাইল, ডকুমেন্ট, ছবি, ভিডিও এবং অন্যান্য ডেটা অনলাইনে সংরক্ষণ করতে সাহায্য করে। এটি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ফাইল অ্যাক্সেস ও শেয়ার করার সুবিধা দেয়। ব্যবহারকারী সহজেই ফাইল আপলোড, ডাউনলোড এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে পারে। ড্রপবক্স ফাইলের ব্যাকআপ রাখার জন্যও ব্যবহৃত হয়, যাতে কম্পিউটারে কোনো সমস্যা হলে ডেটা নিরাপদ থাকে। এছাড়া, একাধিক ডিভাইসের মধ্যে ফাইল সিঙ্ক্রোনাইজেশন করা সম্ভব। ড্রপবক্স কোনো ভিডিও সম্পাদনা, অ্যান্টিভাইরাস সুরক্ষা বা অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য ব্যবহার হয় না। তাই সঠিক উত্তর হবে ক) ক্লাউড স্টোরেজ।

• Dropbox: 
- Dropbox হলো একটি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান যার স্বত্ত্বাধিকারী ড্রপবক্স ইনকর্পোরেশন।
- এটি ক্লায়েন্ট বা গ্রাহকদের ফাইল স্টোরেজ, সফটওয়্যার শেয়ার, ফাইল সিনক্রোনাইজেশন সুবিধা ইত্যাদি প্রদান করে থাকে।
- এটি ২০০৮ সালে যাত্রা শুরু করে।
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
- অবকাঠামোগত সেবা,
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও
- সফটওয়্যার সেবা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,২৩৬.
SDN-এর পূর্ণরূপ কী?
  1. Software Defined Networking
  2. Standard Defined Networking
  3. Secure Defined Networking
  4. System-Defined Networking
ব্যাখ্যা
◉ SDN হলো নেটওয়ার্কিংয়ের একটি পদ্ধতি যেখানে নেটওয়ার্কের কন্ট্রোলিং সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়, যা হার্ডওয়্যার থেকে আলাদা। 

SDN: 
- SDN (Software Defined Networking) হলো একটি আধুনিক নেটওয়ার্ক আর্কিটেকচার, যেখানে নেটওয়ার্কের কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন-কে পৃথক করা হয়।
- এটি সফটওয়্যারের মাধ্যমে নেটওয়ার্ককে আরও ডাইনামিক, কার্যকর ও প্রোগ্রামেবল করে তোলে।
- ব্যবহার: Cloud data centers, ISPs, enterprise networks.

উৎস: CISCO ওয়েবসাইট। [লিংক] 
৪,২৩৭.
প্রতিটি URL এ থাকে-
  1. ক) ওয়েব প্রোটোকল
  2. খ) ওয়েব সার্ভারের নাম
  3. গ) সার্ভারের ডিরেক্টরি
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
• ইউআরএল (URL):
- কোনো ওয়েবপেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL (Uniform/ Universal Resource Locator) হলো ওয়েবসাইটের একক ঠিকানা।

• প্রতিটি URL এ থাকে:
 ১. ওয়েব প্রোটোকল
 ২. ওয়েব সার্ভারের নাম
 ৩. সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডারের নাম/ পাথ
 ৪. HTML ফাইলের নাম

১. ওয়েব প্রোটোকল:
- HTTP (Hypertext Transfer Protocol) প্রটোকল হলো তথ্য বিনিময়ের যোগাযোগের নিয়ম যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয়।
- সাধারণত প্রায় সব ওয়েব অ্যাড্রেসই শুরু হয় http:// দিয়ে।

২. ওয়েব সার্ভার:
- সুনির্দিষ্ট একটি কম্পিউটার যেটিতে এ ওয়েবসাইটটি আছে।

৩. সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডার নাম/ পাথ:
- সার্ভারের মধ্যে ওয়েবপেজগুলো যে ডিরেক্টরিতে আছে ওয়েব ব্রাউজার এ ডিরেক্টরি থেকে কাঙ্ক্ষিত ফাইল খোলে প্রদর্শন করে।

৪. HTML ফাইল নাম:
- .html হলো ফাইলটির এক্সটেনশন।  
- ব্রাউজারকে নির্দিষ্ট করে যে ফাইলটি তা হলো html.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,২৩৮.
মেটা মূলত কোন কাজের জন্য পরিচিত?
  1. সামাজিক যোগাযোগ মাধ্যম
  2. ভিডিও গেম তৈরি করা
  3. স্মার্টফোন উৎপাদন
  4. অপারেটিং সিস্টেম তৈরি করা
ব্যাখ্যা

মেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। এটি ব্যবহারকারীদের অনলাইন কমিউনিটি তৈরি, বন্ধুদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন ধরনের ভার্চুয়াল পরিবেশে ইন্টারঅ্যাকশন করার সুযোগ দেয়। মেটা বিভিন্ন সামাজিক অ্যাপ ও VR প্রযুক্তি ব্যবহার করে মানুষদের একসাথে অনলাইনে আসার এবং বাস্তবসম্মত ভার্চুয়াল অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করে। এতে ব্যবহারকারীরা ছবি, ভিডিও, পোস্ট শেয়ার করতে পারে এবং ভার্চুয়াল মিটিং, গেমিং বা ইভেন্টে অংশগ্রহণ করতে পারে। সংক্ষেপে, মেটা মূলত ডিজিটাল সামাজিক যোগাযোগ ও ভার্চুয়াল ইন্টারঅ্যাকশনের জন্য পরিচিত।

উত্তর: ক) সামাজিক যোগাযোগ মাধ্যম। 

• Meta/Facebook:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ। (তথ্য: আগস্ট, ২০২৫ পর্যন্ত)।

- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪। 
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- মেটার অধীনস্ত সেবাসমূহ হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৩৯.
Android OS এর স্বত্বাধিকার কোন প্রতিষ্ঠানের?
  1. মাইক্রোসফট
  2. অ্যাপল
  3. গুগল
  4. স্যামসাং
ব্যাখ্যা
• Android OS (Operating System) হলো একটি ওপেন সোর্স মোবাইল অপারেটিং সিস্টেম, যা মূলত স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ব্যবহৃত হয়।

• Android OS প্রথমে Alphabet Inc.-এর অধীনস্থ ছিলো। 
- এরপর Google ২০০৫ সালে Android Inc. কোম্পানিকে অধিগ্রহণ করে এবং
- তখন থেকে Android OS এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান হলো গুগল।

অন্যদিকে,
• স্যামসাং:  তারা Android OS ব্যবহার করে, কিন্তু OS-এর মালিকানা তাদের কাছে নেই। 
• অ্যাপল: তারা iOS-এর মালিক। এটি Android-এর প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়। 
• মাইক্রোসফট:  তারা Windows OS-এর স্বত্বাধিকারী। 

তথ্যসূত্র:
- Android Authority. 
- Britannica. 
৪,২৪০.
কত দূরত্ব পর্যন্ত WiMax বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?
  1. 1 Km - 50 Km
  2. 10 Km - 60 Km
  3. 7 Km - 10 Km
  4. 80 Km - 100 Km
ব্যাখ্যা
• WiMAX: 
- Wi-Max শব্দের পূর্ণরূপ হলো World Wide Interoperability For Microwave Access।
- ওয়াই-ম্যাক্স প্রযুক্তিগতভাবে IEEE-802. 16 নামে পরিচিত।
- ওয়াই-ম্যাক্সের তারবিহীন নেটওয়ার্ক কাভারেজ এরিয়া ১০-৬০ কিলোমিটার পর্যন্ত।

• ওয়াই-ম্যাক্স-এর সুবিধা:
১. DSL এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে তারবিহীন ব্রড ব্যান্ডে ইন্টারনেট সেবা পাওয়া যায়।
২. ওয়াই-ম্যাক্স-এর সাহাযে্য দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সুবিধা পাওয়া যায়।
৩. একটি বেস স্টেশনের আওতায় কয়েক হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট সুবিধা দেওয়া যায়।
৪. ওয়াই-ম্যাক্স-এর ডেটা ট্রান্সফার রেট বেশি অর্থাৎ ৩০ Mbps থেকে ১ Gbps পর্যন্ত হয়।
৫. প্রতিটি বেস স্টেশনের নেটওয়ার্ক কাভারেজ এরিয়া ১০-৬০ কিলোমিটার পর্যন্ত
৬. এটি অপেক্ষাকৃত অধিক নিরাপত্তা সুবিধাসংবলিত ওয়্যারলেস প্রটোকল।
৭. ওয়াই-ম্যাক্স-এর সাহাযে্য ডেটা আদান প্রদান ছাড়াও VOIP কল করা যায়।


উৎস: prothomalo
৪,২৪১.
শুধু কোম্পানির নিজস্ব লোকজনের জন্য রিসোর্স উন্মুক্ত কোন নেটওয়ার্কে?
  1. ক) এক্সট্রানেট
  2. খ) ইন্টারনেট
  3. গ) ইন্ট্রানেট
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

ইন্ট্রানেট এবং এক্সট্রানেট:
ধরা যাক একটি বৃহৎ কোম্পানি যার অফিস দেশের বিভিন্ন বিভাগীয় সদরে এবং দেশের বাইরেও আরও কয়েকটি দেশব্যাপি বিস্তৃত। এই কোম্পানির প্রতিটি অফিসেই ল্যান রয়েছে এবং দেশে ও দেশের বাইরে এই ল্যানগুলো পরস্পরের সাথে যুক্ত। এ ধরনের নেটওয়ার্ককে ওয়ান (WAN) বলা যায়।
তবে পার্থক্য হচ্ছে, এই ওয়ানের একটি অংশ বা রিসাের্স (যেমন : আর্থিক হিসাব, প্রশাসন, ব্যবস্থাপনা, ব্যবসায়িক কৌশল ইত্যাদি) অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকে। পাসওয়ার্ড ব্যবহার করে শুধু কোম্পানির নিজস্ব লােকজন এসব রিসাের্স ব্যবহার করতে পারে। কোম্পানির সুৱক্ষিত রিসোর্স সংবলিত এই নেটওয়ার্ক অংশটিকে বলা হয় ইন্ট্রানেট (Intranet)।
ইন্টারনেটের মতােই সম্প্রতি ইন্ট্রানেটও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইট্রানেট হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক যা ইন্টারনেট প্রটোকল প্রযুক্তি ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, কর্মক্ষম সিস্টেম অথবা কম্পিউটিং সেবা শেয়ার করে।
কোন কোম্পানির ওয়ানের একটি নির্দিষ্ট অংশ বা এর রিসাের্স সকলের জন্য উন্মুক্ত থাকতে পারে। এসব উন্মুক্ত রিসাের্সের মধ্যে থাকতে পারে কোম্পানির প্রােফাইল, প্রজেক্ট এবং প্রোগ্রাম, শেয়ার স্ট্যাটাস, বাৎসরিক প্রতিবেদন ইত্যাদি। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ ইউজাররা এসব তথ্য দেখতে পারে বা ডাউনলােড করে সংরক্ষণ করতে পাত্রে। ওয়ানের এ ধরনের উক্ত অংশকে বলা এক্সট্রানেট (Extreet)।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৪,২৪২.
বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পরা ম্যালওয়্যারকে কী বলে?
  1. র‍্যানসমওয়্যার
  2. অ্যাডওয়্যার
  3. স্পাইওয়্যার
  4. ট্রোজান হর্স
ব্যাখ্যা
• Malware (ম্যালওয়্যার):
- Malware (ম্যালওয়্যার) এর পূর্ণরূপ হলো Malicious Software.

• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে -
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware),
- ওয়ার্ম (Worms) ইত্যাদি।

• বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পরা ম্যালওয়্যার হলো অ্যাডওয়্যার (Adware).

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
৪,২৪৩.
গুগলের প্রধান সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমের নাম কী?
  1. PageRank
  2. EdgeRank
  3. Timeline
  4. NewsFeed
ব্যাখ্যা

PageRank হলো গুগলের মূল সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, যা Larry Page এবং Sergey Brin (Google-এর প্রতিষ্ঠাতা) তৈরি করেছিলেন। এটি ওয়েবসাইট বা ওয়েবপেজের লিংক স্ট্রাকচার বিশ্লেষণ করে নির্ধারণ করে কোন পেজ কতটা গুরুত্বপূর্ণ।

Google:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল প্রতিষ্ঠা করেন।
- বর্তমান CEO: Sundar Pichai (Oct 2, 2015 - present)
- গুগল শব্দটির উৎপত্তি 'গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

অন্যদিকে,
EdgeRank হলো Facebook-এর News Feed অ্যালগোরিদম।
Timeline ও NewsFeed সোশ্যাল মিডিয়া (Facebook)-এর সাথে সম্পর্কিত।

উৎস: Google Official Website and Search Engine Journal.

৪,২৪৪.
SSL প্রযুক্তি E-Commerce-এ ব্যবহৃত হয় কেন? 
  1. ডেটা সংরক্ষণে
  2. ওয়েব ডিজাইনে
  3. সার্ভার চালু রাখতে 
  4. নিরাপদ লেনদেনের জন্য
ব্যাখ্যা

◉ SSL (Secure Sockets Layer) প্রযুক্তি E-Commerce-এ অনলাইন লেনদেনকে নিরাপদ (secure) করার জন্য ব্যবহৃত হয়।

SSL Certificate:
- SSL এর পূর্ণরূপ Secure Sockets Layer.
- SSL Certificate হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা একটি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।
- SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।
- এটি অনলাইন লেনদেন সুরক্ষিত করার ক্ষেত্রে এবং গ্রাহকের তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে কোম্পানি এবং সংস্থাগুলোর ওয়েবসাইটে ব্যবহৃত হয়।

ই-কমার্সে SSL এর ভূমিকা:
- ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড এবং পার্সোনাল ডাটা এনক্রিপ্ট করে।
- অনলাইন পেমেন্ট ট্রান্সাকশন সুরক্ষিত রাখে।
- গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য SSL সার্টিফিকেট থাকা গুরুত্বপূর্ণ।
- SSL সাইটগুলিকে Google বেশি অগ্রাধিকার দেয়, ফলে SEO উন্নত হয়।

উৎস: Kaspersky website.

৪,২৪৫.
টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
  1. ক) এন্টিভাইরাস কাজ করে না
  2. খ) কম্পিউটারের গতি বেড়ে যায়
  3. গ) ই-মেইল করা যায় না
  4. ঘ) কম্পিউটারের গতি কমে যায়
ব্যাখ্যা
- টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটারের গতি কমে যায়

 • কম্পিউটার ব্যবহার করার সময় অনেক টেম্পােরারি ফাইল তৈরি হয়।
- অনেক দিন এ ফাইলগুলাে না মুছে দিলে হার্ডডিস্কের অনেক জায়গা দখল করে থাকে এবং এই অস্থায়ী ফাইলগুলাে কাজের গতি কমিয়ে দেয়।
- এজন্য আমাদের উচিত, সফটওয়্যার এর সাহায্য নিয়ে এই অস্থায়ী ফাইলগুলাে ডিলিট করা বা মুছে দেয়া।
- এতে হার্ডডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে আবার কম্পিউটারের কাজের গতিও অনেক বেড়ে যাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৪,২৪৬.
কোনটি হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) মোডের উদাহরণ?
  1. রেডিও
  2. ইন্টারনেট
  3. টেলিভিশন
  4. ওয়াকিটকি
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মোড: 
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। 
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১। সিমপ্লেক্স (Simplex): 
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। 
উদাহরণ- রেডিও, টিভি। 

২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
উদাহরণ- ওয়াকিটকি। 

৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex): 
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
উদাহরণ- টেলিফোন, মোবাইল। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৪৭.
PDA কি?
  1. ক) Protocol Disk Administrator
  2. খ) Primary Digital Assistant
  3. গ) Processor Digital Add-on
  4. ঘ) Personal Digital Assistant
ব্যাখ্যা
PDA, in full personal digital assistant, a handheld organizer used to store contact information, manage calendars, communicate by e-mail, and handle documents and spreadsheets, usually in communication with the user’s personal computer. [source: britannica]
৪,২৪৮.
মানুষের জন্য নিচের কোনটি অধিক সুবিধাজনক?
  1. ক) ডোমেইন নেম
  2. খ) আইপি
  3. গ) দুইটিই
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেইন নেইম ব্যবহার করে।
কারণ আইপি অ্যাড্রেস সংখ্যাবাচক তাই মনে রাখা কষ্টকর কিন্তু ডোমেইন নেইম টেক্সট অ্যাড্রেস তাই মনে রাখা সহজ।
এক্ষেত্রে DNS সার্ভার বা Domain Name System সার্ভার এর মাধ্যমে আইপি অ্যাড্রেসকে ডোমেইন নেইমে রূপান্তর করে।
৪,২৪৯.
নিচের কোনটি একটি প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম?
  1. Facebook
  2. Instagram
  3. Snapchat
  4. LinkedIn
ব্যাখ্যা

◉ LinkedIn হলো বিশ্বের বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। 

LinkedIn: 
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম ৷
- ২০০২ সালে রিড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- ২০০৩ সালে LinkedIn অফিশিয়ালি চালু হয়।

LinkedIn এর মাধ্যমে ব্যবহারকারীরা, 
- প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারে; 
- চাকরির সন্ধান করতে পারে এবং চাকরিদাতা পেতে পারে; 
- বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সাথে যোগাযোগ করতে পারে; 
- প্রফেশনাল স্কিল শেখার জন্য কোর্স করতে পারে (LinkedIn Learning); 
- বিজনেস নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে। 

উৎস: LinkedIn Official Website. 

৪,২৫০.
ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
  1. Infrastructure-based
  2. Platform-based
  3. Software-based
  4. সবগুলো
ব্যাখ্যা
⚪ ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে।
- এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৫১.
WiMAX এর পূর্ণরূপ হচ্ছে-
  1. Worldwide Interprovincial for Microwave Excess
  2. Worldwide Interchangeable for Microwave Excess
  3. Worldwide Interpenetration for Microwave Access
  4. Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা

• WiMAX: 
- WiMAX এর পূর্ণরূপ হলো - Worldwide Interoperability for Microwave Access. 
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। 
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে। 
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৪,২৫২.
IBM কোম্পানি বাণিজ্যিক ভিত্তিতে কোন কম্পিউটারটি তৈরি ও বাজারজাত করে?
  1. ক) MARK-1
  2. খ) UNIVAC-1
  3. গ) ENIAC
  4. ঘ) IBM-650
ব্যাখ্যা
IBM-650 কম্পিউটারটি IBM কোম্পানি বাণিজ্যিক ভিত্তিতে কোন কম্পিউটারটি তৈরি ও বাজারজাত করেন ১৯৫২ সালে। 

- IBM হল একটি নেতৃস্থানীয় আমেরিকান কম্পিউটার প্রস্তুতকারক।
- IBM এর পুরো নাম- International Business Machines Corporation. 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,২৫৩.
যে ক্লাউড জনসাধারণের জন্য উন্মুক্ত এবং ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহার করা যায়, তাকে কী বলা হয়?
  1. ইন্ট্রানেট ক্লাউড
  2. হাইব্রিড ক্লাউড
  3. প্রাইভেট ক্লাউড
  4. পাবলিক ক্লাউড
ব্যাখ্যা

• পাবলিক ক্লাউড হলো জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউড, যা ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহার করা যায়।

• ক্লাউড কম্পিউটিং (Cloud Computing):
- তথ্য প্রযুক্তির উৎকর্ষের ফলে ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী বিশাল কম্পিউটার সিস্টেম ভাড়াভিত্তিতে ব্যবহার ও তথ্য সংরক্ষণের ধারণাই ক্লাউড কম্পিউটিং।
- ‘ক্লাউড’ শব্দটি রূপক অর্থে ব্যবহৃত।
- ব্যবহারকারী পৃথিবীর যেকোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে ক্লাউডের তথ্যভান্ডার ব্যবহার ও সংরক্ষণ করতে পারে।
- বিনামূল্যে এবং অর্থের বিনিময়ে উভয় ধরনের সার্ভিস এতে অন্তর্ভুক্ত।
- হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি রিসোর্স সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে।
- ব্যবহারকারী নিজস্ব ডিভাইস ব্যবহার করে সার্ভিসদাতা সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে।
- এটি সমন্বিত টেকনোলজি, যা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয়ের জন্য ব্যাবসায়িকভাবে লাভজনক।
- ক্লাউড কম্পিউটিং প্রধানত তিন প্রকার।

• প্রাইভেট ক্লাউড (Private Cloud):
- একক প্রতিষ্ঠানের মালিকানাধীন ও নিয়ন্ত্রিত ক্লাউড।
- নিজস্ব বা থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হতে পারে।
- পরিচালনা ব্যয়বহুল হলেও বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেন্দ্রীয় ডেটা সেন্টার সাশ্রয়ী সমাধান হতে পারে।

• পাবলিক ক্লাউড (Public Cloud):
- জনসাধারণের জন্য উন্মুক্ত।
- ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত ব্যবহারকারীরা বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে অ্যাপ্লিকেশন, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স ব্যবহার করতে পারে।
- Amazon, Microsoft ও Google তাদের নিজস্ব ডেটা সেন্টারের মাধ্যমে পাবলিক ক্লাউড সার্ভিস প্রদান করে।

• হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud):
- দুই বা ততোধিক ক্লাউড (প্রাইভেট, পাবলিক বা কমিউনিটি)-এর সমন্বয়।
- পৃথক বৈশিষ্ট্য বজায় রেখেও সমন্বিতভাবে কাজ করে।
- সার্ভিসের ক্ষমতা বৃদ্ধি করতে একাধিক ক্লাউড একীভূত করা হয়।

• অন্যান্য অপশন:
- প্রাইভেট ক্লাউড → একক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রিত অবকাঠামো।
- হাইব্রিড ক্লাউড → একাধিক ক্লাউডের সমন্বিত ব্যবস্থা।
- ইন্ট্রানেট ক্লাউড → অভ্যন্তরীণ নেটওয়ার্কভিত্তিক সেবা কাঠামো।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৪,২৫৪.
'রকেট' কোন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান?
  1. ইসলামী ব্যাংক
  2. ব্র্যাক ব্যাংক
  3. ডাচ বাংলা ব্যাংক
  4. রুপালী ব্যাংক
ব্যাখ্যা

- ডাচ-বাংলা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রকেট।
- ২০১০ সালে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে।
- মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান 'বিকাশ'।

৪,২৫৫.
নিচের কোনটি ওয়াই-ফাই সিকিউরিটির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রটোকল?
  1. WEP
  2. WPA
  3. WPA2
  4. FTP
ব্যাখ্যা
• ওয়াই-ফাই:
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity.
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই এর ওয়‍্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।
- ওয়াই-ফাই সিকিউরিটিতে ব্যবহৃত প্রোটোকলসমূহ হলো WEP, WPA, এবং WPA2.
- ওয়াই-ফাই সিকিউরিটিতে WPA2 প্রটোকলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz 5 GHz
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. avast.com
৪,২৫৬.
চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. GSM পদ্ধতি চালু
  2. IP ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার
  3. ডিজিটাল মডুলেশন ব্যবহার
  4. প্যাকেট সুইচিং ব্যবহার
ব্যাখ্যা
• চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য:
- ২০১০ সালে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তির বাস্তবায়ন শুরু হয়।
-সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে IP ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার শুরু হয়।
- 3G এর চেয়ে ৫০ গুণ গতি বৃদ্ধি পায়।
- স্থির ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার স্পীড ১ গিগাবিট/সেকেন্ড এবং চলনশীল ডিভাইসের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার স্পীড ১০০ মেগাবিট/সেকেন্ডে উন্নীত হয়।

অন্যদিকে,
• ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং পদ্ধতি ব্যবহৃত হয় তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে।
• উন্নতমানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহার শুরু হয় দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে।
• GSM পদ্ধতিতে ডেটা এবং ভয়েস প্রেরণ করা সম্ভব হয় দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,২৫৭.
নিচের কোনটি চীনের মাইক্রোব্লগিং সামাজিক যোগাযোগ মাধ্যম?
  1. Weibo
  2. Koo
  3. Wechat
  4. Zoo
ব্যাখ্যা
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট। 
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- টুইটারের বর্তমান CEO - পরাগ আগারওয়াল (নভেম্বর, ২০২১)। 
- টুইটারের প্রতিষ্ঠাতা - জ্যাক ডর্সি। 
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে Tweet বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

- টুইটারের আদলে তৈরি ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম Koo।
- টুইটারের আদলে তৈরি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম Weibo
- Weibo ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর ডেভেলপার - Sina Corporation.

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪,২৫৮.
'Zoom' সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
  2. সদরদপ্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
  3. প্রতিষ্ঠাতা: পাভেল দুরভ।
  4. ক্লাউডভিত্তিক পিয়ার-টু-পিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিএ টেলফোনি ও অনলাইন চ্যাট সার্ভিস প্রদান করে।
ব্যাখ্যা
• জুম (Zoom):
- ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' (Zoom) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: এরিক ইউয়ান (চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা)।
- সদরদপ্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ১০০ জন ভিডিও কানফারেন্সিং-এ জয়েন করতে পারে।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ৪০ মিনিট ভিডিও কানফারেন্সিং চালু রাখা যায়।
- জুম সফটওয়্যারটি ক্লাউডভিত্তিক পিয়ার-টু-পিয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিএ টেলফোনি ও অনলাইন চ্যাট সার্ভিস প্রদান করে।

উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,২৫৯.
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
  1. অ্যাডা লাভলেস
  2. টিম বার্নাস লি
  3. মার্ক জুকারবার্গ
  4. চার্লস ব্যাবেজ
ব্যাখ্যা
অ্যাডা লাভলেস:
- গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কণ্যা অ্যাডা লাভলেস।
- তিনি ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য 'প্রোগ্রামিং' এর ধারণা দেন।
- এ কারণে অ্যাডা লাভলেসকে 'প্রোগ্রামিং' ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়।
- অ্যাডার মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা আসলে অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৬০.
গুগলের সাথে জড়িত নয় কে?
  1. এরিক স্কমিট
  2. সের্গেই ব্রিন
  3. ল্যারি পেজ
  4. ইলন মাস্ক
ব্যাখ্যা
- গুগল ইনকরপোরেটেড মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ও সফটওয়্যার সেবাদানকারী বহুজাতিক কোম্পানি। বিশেষভাবে তাদের গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা ও ক্লাউড কম্পিউটিং সেবার জন্য এটি প্রসিদ্ধ।
- গুগলের আয়ের মূল উৎস বিজ্ঞাপন, যা ‘এডওয়ার্ডস’ প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয়।
- গুগলের প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে।
- গুগলের মূল কাজ হলো ‘বিশ্বের সব তথ্য সন্নিবেশিত করে সবার জন্য সহজলভ্য করে দেওয়া’।
- গুগলের অপ্রাতিষ্ঠানিক স্লোগান ছিল ‘Don't be evil’। যা বর্তমানে 'do the right thing.'
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা।

• ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল প্রথম ইনকরপোরেট প্রাইভেট কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে এবং প্রথম শেয়ার (আইপিও) বাজারে আসে ২০০৪ সালের ১৯ আগস্ট। ল্যারি পেজ, সের্গেই ব্রিন ও এরিক স্কমিট গুগলে ২০ বছরের (২০২৪ সাল পর্যন্ত) জন্য একসঙ্গে কাজ করতে একমত হন। ২০০৬ সালে গুগল মাউন্টেইন ভিউতে স্থানান্তরিত হয়।

• গুগল শুধু সার্চ ইঞ্জিনই নয়, অনলাইন আরও নানা ধরনের সেবা, যেমন: জিমেইল (ই-মেইল সেবা), গুগল ডকস (অফিস সেবা), ইউটিউব (ভিডিও সেবা), গুগল ড্রাইভ (স্টোরেজ সেবা), গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড অ্যাপস সেবা), গুগল ক্যালেন্ডার, গুগল ম্যাপস, গুগল ট্রান্সলেটর, ব্লগার, গুগল প্লাস (সামাজিক নেটওয়ার্কিং সেবা) প্রভৃতি ছাড়া আরও অনেক সেবা প্রদান করে থাকে। গুগলের পণ্য ইন্টারনেট ছাড়াও ডেস্কটপেও ব্যবহার হয়। যেমন: গুগল ক্রোম (ওয়েব ব্রাউজার), পিকাসা (ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার) এবং গুগল হ্যাংআউট (ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন) প্রভৃতি। গুগল মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য অ্যান্ড্রয়েড এবং গুগল ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য ব্রাউজার অপারেটিং সিস্টেম, যা শুধু বিশেষ ল্যাপটপ ক্রোমবুকে পাওয়া যায়। গুগলের ইলেকট্রনিকস পণ্যের মধ্যে রয়েছে গুগল গ্লাস, গুগল পিক্সেল ২ (মোবাইল ফোন), গুগল পিক্সেল বুক, গুগল হোম (স্পিকার), গুগল ওয়াই-ফাই প্রভৃতি।

উৎস: www.prothomalo.com.
৪,২৬১.
টুইটার পোস্টকে কী বলা হয়? 
  1. টুইট
  2. মেসেজ
  3. টেক্সট
  4. পোস্ট
ব্যাখ্যা
টুইটার: 
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট। 
- টুইটারের পরিবর্তিত নাম 'X' 
- টুইটারের বর্তমান সিইও Linda Yaccarino. তিনি ২০২৩ সালের ৫ জুন সিইও'র দায়িত্ব গ্রহণ করেন। 
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস। 
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)। 
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। 
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়। 
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)। 

উৎস: টুইটারের ওয়েবসাইট।
৪,২৬২.
কোন টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যেতে পারে?
  1. স্টার টপোলজি
  2. ট্রি টপোলজি
  3. রিং টপোলজি
  4. মেশ টপোলজি
ব্যাখ্যা

• রিং টপোলজিতে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যেতে পারে।

• বাস টপোলজি:
- একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে।
- একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করলে তথ্য সব কম্পিউটারের কাছেই পৌঁছে যায়।
- নির্দিষ্ট প্রাপক কম্পিউটার তথ্য গ্রহণ করে, অন্যগুলো উপেক্ষা করে।
- মূল বাস/ব্যাকবোন নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হয়ে যায়।

• রিং টপোলজি:
- গোলাকার বৃত্তের মতো যোগাযোগ কাঠামো।
- প্রত্যেক কম্পিউটার অন্য দুটির সাথে যুক্ত থাকে।
- তথ্য এক নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়।
- কম্পিউটারগুলো শারীরিকভাবে বৃত্তাকারে না থাকলেও বৃত্তাকার যোগাযোগ থাকলেই এটি রিং টপোলজি।
- কোনো একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়।

• স্টার টপোলজি:
- সব কম্পিউটার একটি কেন্দ্রীয় হাব/সুইচের সাথে সংযুক্ত থাকে।
- সহজ ও দ্রুত নেটওয়ার্ক স্থাপনের জন্য উপযোগী।
- একটি কম্পিউটার নষ্ট হলেও অন্যগুলো সচল থাকে।
- কেন্দ্রীয় হাব/সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে।
- কম্পিউটারগুলোকে স্টারের মতো সাজানো বাধ্যতামূলক নয়।

• অন্যান্য অপশন:
- স্টার টপোলজি → কেন্দ্রীয় হাব/সুইচ নির্ভর নেটওয়ার্ক কাঠামো।
- ট্রি টপোলজি → স্তরভিত্তিক শাখা-প্রশাখা কাঠামো।
- মেশ টপোলজি → প্রতিটি নোড একাধিক নোডের সাথে সরাসরি সংযুক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

৪,২৬৩.
টেলিগ্রাফ এ ব্যবহৃত হয় -
  1. ক) ন্যারো ব্যান্ড
  2. খ) ব্রডব্যান্ড
  3. গ) ভয়েস ব্যান্ড
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ন্যারো ব্যান্ড: এ ব্যান্ডে ডাটা চলাচলের গতি সাধারণত ৪৫ থেকে ৩০০ বিপিএস হয়ে থাকে। ধীরগতি ডাটা স্থানান্তরে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। সাধারণত টেলিগ্রাফির ক্ষেত্রে এই ব্যান্ডটির ব্যবহার বেশি লক্ষ করা যায়। টেলিগ্রাফির ক্ষেত্রে ন্যারো ব্যান্ড সাধারণত ৩০০ থেকে ৩৪০০ হার্টজ ফ্রিকুয়েন্সি প্রদান করে থাকে। টেলিগ্রাফিতে তারের ব্যবহার বেশি হওয়ায় ডাটা স্থানান্তর গতি কম, তাই এ ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়।
৪,২৬৪.
লিনাক্স ফাউন্ডেশনের আওতায় আইবিএম যে ওপেন-সোর্স ব্লকচেইন প্রযুক্তিতে কাজ করেছে, তার নাম কী?
  1. Hyperledger Fabric
  2. Hedera Hashgraph
  3. EOSIO
  4. Stellar
ব্যাখ্যা
• লিনাক্স ফাউন্ডেশনের অধীনে ব্লকচেইন প্রকল্পগুলোর একটি সম্মিলিত উদ্যোগের নাম Hyperledger। এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো Hyperledger Fabric, যা একটি ওপেন-সোর্স ব্লকচেইন প্ল্যাটফর্ম এবং আইবিএম এই প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। Hyperledger Fabric মূলত এন্টারপ্রাইজ বা ব্যবসায়িক ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে পারমিশনড ব্লকচেইন (permissioned blockchain) ব্যবহৃত হয় — অর্থাৎ, শুধুমাত্র নির্দিষ্ট ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারে।

• অপশন আলোচনা:
খ) Hedera Hashgraph: এটি ব্লকচেইনের বিকল্প একটি বিতরণকৃত লেজার প্রযুক্তি (DLT), তবে এটি Hyperledger প্রকল্পের অন্তর্গত নয়।
গ) EOSIO: এটি একটি ওপেন-সোর্স ব্লকচেইন প্ল্যাটফর্ম, কিন্তু লিনাক্স ফাউন্ডেশনের আওতায় নয়।
ঘ) Stellar: এটি একটি ব্লকচেইন নেটওয়ার্ক যা মূলত ফাইন্যান্সিয়াল ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, এবং লিনাক্স ফাউন্ডেশনের প্রকল্প নয়।

• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- প্রথমে নাম ছিল Computing - Tabulating - Recording Company (CTR), পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয় ৷
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।

- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ। (তথ্য: মে, ২০২৫ পর্যন্ত)
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.
- বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার - ATM, Hard Disk, Floppy disc.

উৎস: IBM Website.
৪,২৬৫.
জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম X (Twitter) -এ কাউকে ট্যাগ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়?
  1. @
  2. #
  3. $
  4. &
ব্যাখ্যা
• জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম X (যে পুরোনো Twitter নামে পরিচিত)–এ কাউকে সরাসরি উল্লেখ বা ট্যাগ করার জন্য "@" চিহ্ন ব্যবহার করা হয়। যখন একজন ব্যবহারকারী অন্য কারো সাথে কথা বলতে বা তাদের নজরে আনতে চান, তখন তারা সেই ব্যক্তির ইউজারনেমের আগে "@" চিহ্ন বসান। উদাহরণস্বরূপ, যদি কারো ইউজারনেম হয় "faiaz," তাহলে তাকে ট্যাগ করতে হবে "@faiaz"। এর ফলে ওই ব্যক্তি নোটিফিকেশন পায় এবং কথোপকথনে সরাসরি যুক্ত হয়। অন্যদিকে "#" চিহ্ন ব্যবহার করা হয় বিষয় বা বিষয়বস্তুকে ট্যাগ করার জন্য, যা হ্যাশট্যাগ নামে পরিচিত। তাই, কাউকে ট্যাগ করার জন্য সঠিক চিহ্ন হল "@"।

• X (Twitter):
- Twitter এর বর্তমান নাম X
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (জুলাই, ২০২৫)
- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- সদর দপ্তর: San Francisco, California, United States
- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস:
১. অফিশিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৪,২৬৬.
'গ্লোবাল ভিলেজ' ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন?
  1. মার্শাল ম্যাকলুহান
  2. আলভিন টফলার
  3. টিম বার্নার্স-লি
  4. ম্যানুয়েল ক্যাসেলস
ব্যাখ্যা

'Global Village' ধারণাটি মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) নামের একজন কানাডিয়ান গণমাধ্যম তত্ত্ববিদ ১৯৬০-এর দশকে উত্থাপিত করেছিলেন।
- তিনি বলেছিলেন যে আধুনিক যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবী একটি ছোট গ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে। অর্থাৎ, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মানুষ দূরবর্তী স্থানে বসেও দ্রুত এবং সরাসরি যোগাযোগ করতে পারে, যা সময় ও দূরত্বের বাধা কমিয়ে দেয়।

• Global Village:
- মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) ইংরেজি সাহিত্যে কানাডীয় অধ্যাপক ও দার্শনিক ছিলেন। তাকে 'বিশ্বগ্রাম' ধারণার জনক বা প্রবর্তক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
- তার বিখ্যাত বই "The Gutenberg Galaxy: The Making of Typographic Man" (প্রকাশিত ১৯৬২) এই বইতেই প্রথম 'Global Village' শব্দটি ব্যবহৃত হয়।
- পরবর্তীতে ১৯৬৪ সালে "Understanding Media" গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ, ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করছে।
- এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটসহ অন্যান্য ডিজিটাল যোগাযোগ প্রযুক্তিকে বোঝানো হয়েছে।

• বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ:
- হার্ডওয়্যার,
- সফটওয়্যার,
- ইন্টারনেট কানেক্টিভিটি,
- ডেটা,
- মানুষের জ্ঞান বা সক্ষমতা।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৬৭.
SEA-ME-WE 5-এর ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত? 
  1. কক্সবাজার
  2. পটুয়াখালী
  3. বাগেরহাট
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা
SEA-ME-WE 5: 
- দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৫ (SEA-ME-WE 5) একটি অপটিক্যাল ফাইবার সাবমেরিন ক্যাবল যোগাযোগ ব্যবস্থা। 
- SEA-ME-WE 5 বাংলাদেশের ২য় সাবমেরিন ক্যাবল সংযুক্তি। 
- SEA-ME-WE 5-এর ল্যান্ডিং স্টেশনটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ২০১৭ সালের ৬ জানুয়ারি সংযুক্ত হয়। 
- এটি সিঙ্গাপুর এবং ফ্রান্সের মধ্যে টেলিযোগাযোগ বহন করে। 
- SEA-ME-WE 5 ক্যাবলটি প্রায় ২০,০০০ কিলোমিটার দীর্ঘ। 
- SEA-ME-WE 5 ক্যাবলটি ১৯টি ল্যান্ডিং পয়েন্টের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, জিবুতি, ইয়েমেন, সৌদি আরব, মিশর, ইতালি, তুরস্ক ও ফ্রান্সকে সংযুক্ত করেছে। 

উৎস: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ওয়েবসাইট।
৪,২৬৮.
আমাজনের প্রতিষ্ঠাতা কে?
  1. ওয়ারেন বাফেট
  2. জেফ বেজোস
  3. রেইড হফম্যান
  4. অ্যান্ডি রুবিন
ব্যাখ্যা
♦ আমাজন: 
- বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান হলো আমাজন।
- আমাজন যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-কর্মার্স সাইট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
- আমাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেজোস (Jeff Bezos)।
- আমাজনের বর্তমান সিইও Andy Jassy ।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

উৎস:
১. অ্যামাজন ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৪,২৬৯.
5টি নোডযুক্ত মেশ টপোলজিতে কয়টি তার ব্যবহৃত হবে?
  1. ক) 15 টি
  2. খ) 10 টি
  3. গ) 6 টি
  4. ঘ) 20 টি
ব্যাখ্যা
মেশ টপোলজি: 
- মেশ টপোলজির প্রতিটি নোড নেটওয়ার্কের অধীনস্থ অন্যান্য সকল নোডের সাথে সরাসরি (পয়েন্ট-টু-পয়েন্ট) সংযুক্ত থাকে অথবা কেবল কয়েকটি নোডের সাথে সরাসরি (পয়েন্ট-টু-পয়েন্ট) সংযুক্ত থাকে। এতে কেন্দ্ৰীয় ডিভাইস বা সার্ভার এর প্রয়োজন হয় না।

- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয়।
- নেটওয়ার্কের তারের সংখ্যা = (n * (n-1) ) / 2 ।

তাহলে 5 টি কম্পিউটারের জন্য ব্যবহৃত তারের সংখ্যা = (5 × 4)/2 = 10 টি।

উৎস: x-engineers.org
৪,২৭০.
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
  1. ক) FTP
  2. খ) RPC
  3. গ) SNMP
  4. ঘ) SMTP
ব্যাখ্যা
- যে সকল মেইল বাহিরে পাঠানো হয় সেগুলোকে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।

- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রটোকল হচ্ছে POP3।
- POP এর পূর্ণরূপ হলো- Post Office Protocol।
৪,২৭১.
আইবিএম-এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. বিগ ব্লু
  2. সিটিআর
  3. ইউনিভ্যাক
  4. এডসাক
ব্যাখ্যা
• আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং (CTR) কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।

উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।
৪,২৭২.
নিচের কোনটি 'সিমপ্লেক্স মোড' এর উদাহরণ? 
  1. টেলিফোন
  2. ওয়াকিটকি
  3. টেলিভিশন
  4. মোবাইল
ব্যাখ্যা

• সিমপ্লেক্স মোড হলো এমন একটি ডেটা ট্রান্সমিশন মোড যেখানে ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হতে পারে। রেডিও বা টেলিভিশন সম্প্রচারে স্টেশন থেকে তথ্য গ্রাহকের কাছে পাঠানো হয়, কিন্তু গ্রাহক ফিরতি কোনো তথ্য পাঠাতে পারেন না।

ডাটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 

যেমন- 
১. সিমপ্লেক্স (Simplex): 
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। 
যেমন- রেডিও, টিভি, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ ইত্যাদি। 

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। 
যেমন- ওয়াকিটকি। 

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex): 
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
যেমন- টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

৪,২৭৩.
প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে কী বলে?
  1. ক) ব্যান্ডউইথ
  2. খ) ডেটা কানেকশন
  3. গ) ডেটা ট্রান্সমিশন
  4. ঘ) ব্যান্ডমিটার
ব্যাখ্যা
ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশন স্পীড
- এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে ।
- এই ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় Bandwidth বলা হয়।
- এই ব্যান্ডউইডথ্ সাধারণত Bit per Second (bps) এ হিসাব করা হয়। 
- একে Band Speed ও বলা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা Bandwidth বলে
- এই ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিনভাগে ভাগ করা হয়।
যথা- 
১। ন্যারো ব্যান্ড (Narrow Band)
২। ভয়েস ব্যান্ড (Voice Band)
৩। ব্রড ব্যান্ড (Broad Band) । 

উৎস
: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৪,২৭৪.
অ্যামাজন কিন্ডল (Amazon Kindle) কী?
  1. ই-বুক রিডার ডিভাইস
  2. কেনাকাটার ওয়েবসাইট
  3. স্মার্টফোন
  4. স্ট্রিমিং ডিভাইস
ব্যাখ্যা
অ্যামাজন কিন্ডল (Amazon Kindle):
- অ্যামাজন কিন্ডল হলো আমাজন কর্তৃক উন্নত একটি ই-বুক রিডার ডিভাইস
- এটি ব্যবহারকারীদের ডিজিটাল ফরম্যাটে বই, ম্যাগাজিন, সংবাদপত্র এবং অন্যান্য পাঠ্যবস্তু পড়ার সুযোগ প্রদান করে।
- এটি প্রথম ২০০৭ সালে উন্মোচিত হয় এবং পরবর্তীতে বিভিন্ন মডেল ও সংস্করণে আপডেট করা হয়েছে।

কিছু বৈশিষ্ট্য:
ই-ইঙ্ক প্রযুক্তি: পাঠের অভিজ্ঞতাকে প্রিন্টেড বইয়ের মতো করে তোলে, যা দীর্ঘ সময় পড়ার জন্য আরামদায়ক।
সামঞ্জস্যপূর্ণতা: কিন্ডল অ্যাপের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটারে কিন্ডল বই পড়া যায়।
ক্লাউড স্টোরেজ: অ্যামাজন ক্লাউডে ক্রয়কৃত বই সংরক্ষণ ও যেকোনো ডিভাইসে অ্যাক্সেসের সুবিধা।

উৎস: অ্যামাজন ওয়েবসাইট।
৪,২৭৫.
নিচের কোনটি কেনাবেচার সাইট?
  1. Walmart
  2. T - cash
  3. Indeed
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
Indeed হচ্ছে ফ্রিল্যান্সিং সাইট
T - cash হচ্ছে Trust Bank এর মোবাইল ব্যাংকিং সেবা
Walmart হচ্ছে কেনা  বেচার সাইট

Source - Indeed, Walmart  সাইট।
৪,২৭৬.
What does 'POP' stand for in the context of email?
  1. Personal Online Protocol
  2. Post Office Protocol
  3. Public Online Provider
  4. Personalized Operation Protocol
ব্যাখ্যা
ই-মেইলে ব্যবহৃত প্রটোকলসমূহ নিম্নরূপ:
- Simple Mail Transfer Protocol (SMTP),
- Post Office Protocol (POP), 
- Internet Message Access Protocol (IMAP).

• ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

POP: 
→ POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
→ ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
→ ই-মেইল সার্ভার থেকে কোনো ই-মেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
→ মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.
→ সার্ভার থেকে ই-মেইল ডিলেট এবং স্টোর করার ক্ষেত্রেও POP3 ব্যবহৃত হয়।

IMAP:
→ IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
→ IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে প্রবেশ করা যায়।
→ এ প্রটোকলের দ্বারা যে কোনো ডিভাইস থেকেই ই-মেইল অ্যাক্সেস করা যায়।

SMTP:
→ SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
→ মেইলের মাধ্যমে যে কোনো বার্তা পাঠাতে SMTP ব্যবহৃত হয়।
→ মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্টে বার্তা পাঠাতে SMTP ব্যবহার করে।

Source:
১) sciencedirect.com
২) ব্রিটানিকা।
৪,২৭৭.
IP-V6 এড্রেস কত বিটের? 
  1. ১২৮
  2. ৩২
  3. ১২
ব্যাখ্যা

⇒ IP-v6 এড্রেস ১২৮ বিটের। 

- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।

• আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত।
- এক একটি ভাগকে বলা হয় অকটেট ।

• একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে।
যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন
২। হেক্সাডেসিম্যাল নোটেশন 
৩। বাইনারি নোটেশন

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4(IP ভার্সন 4) নামে পরিচিত।
- IP-v4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার ২৩২ বা ৪২৯৪৯৬৭২৯৬ সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।

- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IP-v6 যার সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা ১২৮ বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪,২৭৮.
কোন প্রযুক্তি স্মার্ট ডিভাইসগুলোকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে?
  1. ব্লুটুথ
  2. ওয়াই-ফাই
  3. জিগবী/জেড-ওয়েভ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• স্মার্ট ডিভাইসগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত ও যোগাযোগযোগ্য করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহৃত হয়। ব্লুটুথ প্রযুক্তি সংক্ষিপ্ত দূরত্বে ডিভাইসের মধ্যে ডেটা আদানপ্রদান করতে সক্ষম। ওয়াই-ফাই প্রযুক্তি ইন্টারনেটের মাধ্যমে দ্রুত ও বিস্তৃত ডিভাইস সংযোগ প্রদান করে। জিগবী বা জেড-ওয়েভ হলো কম শক্তি খরচকারী নেটওয়ার্ক প্রযুক্তি, যা স্মার্ট হোম ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ সহজ করে। এই সব প্রযুক্তি একসাথে ব্যবহার করে স্মার্ট ডিভাইসগুলোকে কার্যকরভাবে সংযুক্ত ও নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং, স্মার্ট ডিভাইসের সংযোগ এবং যোগাযোগের ক্ষেত্রে সবগুলো প্রযুক্তিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সঠিক উত্তর: ঘ) উপরের সবগুলো।


• স্মার্ট হোম প্রযুক্তি:
- স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
- স্মার্ট হোমের পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম (Home Automation System) বলা হয়।
- একটি স্মার্ট হোমে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস যেমন- টেলিভিশন, এসি, লাইটিং, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তির মোবাইল বা রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে সেগুলোকে কোনো কেন্দ্রীয় অবস্থানে থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- বর্তমানে বিভিন্ন শিল্পোন্নত দেশ যেমন-চীন, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি দেশে গ্লোবাল রেসিডেন্স বা বৈশ্বিক বাসস্থান তৈরি করা হচ্ছে।
- বাসস্থানের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে আইপি ক্যামেরা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,২৭৯.
কোন প্রজন্মের মোবাইল ফোন LTE স্ট্যান্ডার্ডে কাজ করে?
  1. ৪র্থ প্রজন্ম
  2. ৩য় প্রজন্ম
  3. ২য় প্রজন্ম
  4. ১ম প্রজন্ম
ব্যাখ্যা
• ৪র্থ প্রজন্মের মোবাইল ফোন LTE স্ট্যান্ডার্ডে কাজ করে।

• চতুর্থ প্রজন্ম মোবাইল:
- ২০০৯ সালের অক্টোবর মাসে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের ব্যবহার শুরু হয়।
- চতুর্থ প্রজন্মের মোবাইলের প্রধান বৈশিষ্ট্য হলো প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার।
- ইন্টারনেট প্রটোকল ব্যবহারের ফলে LAN, WAN, VOIP, Internet ইত্যাদি সিস্টেমে প্যাকেট সুইচিং পরিবর্তে প্রটোকল ভিত্তিক ভয়েস ডাটা ট্যান্সফার করা সম্ভব হচ্ছে।
- 4G এর প্রযুক্তি LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে।
- চতুর্থ প্রজন্মের (4G) উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে WiMAX, Flash-OFDM (Orthogonal frequency Division Multiple Access), 3GPP LTE (3rd Generation Partnership Project Long Term Evolution) ব্যবহৃত হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৮০.
HTML ডকুমেন্টের উপাদান -
  1. ক) Table
  2. খ) List
  3. গ) Paragraph
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- ওয়েব পেইজই হচ্ছে HTML ডকুমেন্ট।
- HTML ডকুমেন্টকে ওয়েবপেইজের মাধ্যমে প্রকাশ করা হয়।
- HTML ডকুমেন্টের মধ্যে HTML tags এবং plain text থাকে।
- বিভিন্ন ওয়েব ব্রাউজারের (যেমন – ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স প্রভৃতি) প্রধান কাজ হচ্ছে HTML ডকুমেন্টের বিষয়বস্তু পড়া এবং সেগুলোকে ওয়েবপেজের মাধ্যমে প্রদর্শন করা।
- ওয়েব ব্রাউজার HTML tags প্রদর্শন করতে পারে না কিন্তু ওয়েবপেজের বিষয়বস্তু অনুবাদ করার জন্য HTML tag ব্যবহার করা হয়।
- HEAD, BODY, Paragraph, lists, tables প্রভৃতি হচ্ছে HTML ডকুমেন্টের উপাদান।
- HTML ট্যাগের মধ্যে কিছু উপাদানের এ্যাট্রিবিউট থাকতে পারে, যা উপাদানের বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন— ফন্ট সাইজ, ফন্টের অবস্থান, ইমেজের উৎস প্রভৃতি।

সূত্র: ১৫৭ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
৪,২৮১.
Hyper Text Markup Language কবে আবিষ্কৃত হয়?
  1. ১৯৬৯
  2. ১৯৮০
  3. ১৯৯০
  4. ১৯৯৯
ব্যাখ্যা

HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস লি (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান

৪,২৮২.
কে কাকে পণ্য বা সেবা বিক্রয় করবে বাজারের এই পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই-কমার্সকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
কে কাকে পণ্য বা সেবা বিক্রয় করবে বাজারের এই পারস্পরিক সম্পর্কের প্রকৃতির উপর ভিত্তি করে ই-কমার্সকে ৪ ভাগে ভাগ করা হয়েছে। যথা- B2B, B2C, C2B, C2C।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী
৪,২৮৩.
What type of computers are client computers (most of the time) in a client-server system ?
  1. ক) Mainframe
  2. খ) Microcomputer
  3. গ) Mini-computer
  4. ঘ) PDA
ব্যাখ্যা

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক
কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী। এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।

যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে । নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

- Client-server architecture is a computer network in which many clients (remote processors) request and receive service from a centralized server (host computer). 
- Client computers provide an interface to allow a computer user to request services of the server and to display the results the server returns. 
- Clients are often situated at workstations or on personal computers, while servers are located elsewhere on the network, usually on more powerful machines.
- Microcomputer was formerly a commonly used term for personal computers, particularly any of a class of small digital computers whose CPU is contained on a single integrated semiconductor chip.

উৎস: ব্রিটানিকা; এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৪,২৮৪.
দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ককে কী বলা হয়?
  1. Analog Cellular Network
  2. Digital Cellular Network
  3. Broadband Network
  4. Satellite Network
ব্যাখ্যা
দ্বিতীয় প্রজন্মকে Digital Cellular Network বলা হয়ে থাকে।

• মোবাইল ফোন:

- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
-মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।

• দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।

• দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৪,২৮৫.
ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে কোনটি?
  1. TCP
  2. IP Translator
  3. Browser
  4. DNS server
ব্যাখ্যা

ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করার কাজটি DNS সার্ভার করে। ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের একটি অনন্য আইপি অ্যাড্রেস থাকে, যা সংখ্যা দিয়ে প্রকাশিত হয়। তবে ব্যবহারকারীরা সংখ্যার পরিবর্তে সহজে মনে রাখার মতো ডোমেইন নেম ব্যবহার করেন, যেমন www.example.com। যখন ব্যবহারকারী ব্রাউজারে কোনো ডোমেইন নেম লিখে সার্ভারে অ্যাক্সেস করতে চায়, তখন ব্রাউজার সেই নামটি DNS সার্ভারের কাছে পাঠায়। DNS সার্ভার সেই ডোমেইন নেমের সঙ্গে সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস খুঁজে বের করে এবং ব্রাউজারকে ফেরত পাঠায়। এর মাধ্যমে ব্রাউজার সঠিক সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে পারে। তাই ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করার মূল ভূমিকা পালন করে DNS সার্ভার।

সঠিক উত্তর: ঘ) DNS server.
 
DNS সার্ভার: 
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৮৬.
স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনে কোন ব্যান্ড ব্যবহার করা হয়?
  1. ব্রড ব্যান্ড
  2. ভয়েস ব্যান্ড
  3. ন্যারো ব্যান্ড
  4. সবগুলোই
ব্যাখ্যা
ব্যান্ডউইডথ:
- এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পীড বলে।
- এই ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় ব্যান্ডউইডথও বলা হয়।
- এই ব্যান্ডউইডথ সাধারণত Bit Per Second (bps) এ হিসাব করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা ব্যান্ডউইডথ বলে।
- ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইডথকে তিনভাগে ভাগ করা হয়। যথা-

১। ন্যারো ব্যান্ড (Narrow Band)
২। ভয়েস ব্যান্ড (Voice Band) ও
৩। ব্রড ব্যান্ড (Broad Band)

ন্যারো ব্যান্ড:
- ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 bps পর্যন্ত হয়ে থাকে।
- এ ডাটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বা Sub Voice Band বলে।
- ধীর গতি ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। যেমন- টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকে ব্যবহার করা হয়।

ভয়েস ব্যান্ড:
- এই ব্যান্ডের ডাটা গতি 9600 bps পর্যন্ত হয়ে থাকে।
- এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয়।
- তবে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইডথ ব্যবহার করা হয়।

ব্রড ব্যান্ড:
- ব্রড ব্যান্ড উচ্চগতি সম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইডথ যার গতি কমপক্ষে এক মেগা বিট পার সেকেন্ড Mbps হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে।
- সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্রড ব্যান্ড ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়।
- তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও এই ব্যান্ড ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,২৮৭.
শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কি বলা হয়?
  1. ই - সার্ভিস
  2. ই - লার্নিং
  3. ই - কমার্স
  4. ই - গভর্নেন্স
ব্যাখ্যা

ই-গভর্নেন্স (E-governance) এর পূর্ণরূপ হলো- ইলেকট্রনিক গভর্নেন্স (Electronic Governance)। এটা এমন একটি পদ্ধতি বা ব্যবস্থা যা সরকারের কর্মকান্ড ইলেকট্রনিক বা ডিজিটাইজড আকারে রূপান্তরিত করে এবং জনগণের সাথে সরকারের সরাসরি যোগসূত্র স্থাপন করে। ডিজিটাইজড ইনফরমেশন তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যমের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার করতে পারে।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর কম্পিউটার শিক্ষা বই (উন্মুক্ত)।

৪,২৮৮.
ইন্টারনেট প্রোটোকল (IP) অ্যাড্রেস কী?
  1. ব্যবহারকারীর ইমেইল ঠিকানা
  2. নেটওয়ার্কে একটি ডিভাইসের নির্দিষ্ট ঠিকানা
  3. ওয়েবসাইটের ডোমেইন নাম
  4. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম
ব্যাখ্যা

◉ ইন্টারনেট প্রোটোকল (IP) অ্যাড্রেস হলো একটি অনন্য সংখ্যাসূচক লেবেল, যা নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইস (যেমন: কম্পিউটার, স্মার্টফোন, প্রিন্টার ইত্যাদি) কে চিহ্নিত করে। এটি ডেটা প্যাকেট সঠিক ডিভাইসে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়।

আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- IPv4 অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- তবে আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6; যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।
- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-

১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৮৯.
নিচের কোনটি c2c( consumer-to-consumer) ই কমার্স সাইট?
  1. eWorldTrade
  2. DHgate
  3. Alibaba
  4. eBay
ব্যাখ্যা

Customer to customer (C2C) is a business model that enables customers to trade with each other, frequently in an online environment.
Online C2C company sites include Craigslist, Etsy, and eBay, which sell products or services through a classified or auction system.

Source: investopedia.com

৪,২৯০.
একাধিক LAN ও MAN একত্রে সংযুক্ত করে যে নেটওয়ার্ক গঠিত হয়, তা কোনটি?
  1. PAN
  2. LAN
  3. MAN
  4. WAN
ব্যাখ্যা

 WAN (Wide Area Network)–এ একাধিক LAN ও MAN সংযুক্ত থাকে, ফলে এটি বৃহৎ পরিসরের নেটওয়ার্ক গঠন করে।

• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network – PAN):
- PAN–এর পূর্ণরূপ Personal Area Network.
- কোনো ব্যক্তির নিকটবর্তী ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান–প্রদানের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক ব্যবস্থাকে - পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসগুলো ব্যক্তিগত নাও হতে পারে।
- PAN–এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- PAN সাধারণত USB Bus এবং FireWire Bus–এর মাধ্যমে সংযুক্ত হতে পারে।
- PAN–এ ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
- ল্যাপটপ,
- পিডিএ (PDA),
- মোবাইল ফোন,
- প্রিন্টার।
 
• লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network – LAN):
- LAN–এর পূর্ণরূপ Local Area Network।
- সাধারণত নির্দিষ্ট ও সীমিত এলাকায় কেবল ব্যবহার করে একাধিক কম্পিউটারের মধ্যে যে সংযোগ স্থাপন করা হয়, তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- একই ভবনের বিভিন্ন তলা, পাশাপাশি ভবন, স্কুল–কলেজ, অফিস–আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে LAN ব্যবহৃত হয়।
- এই নেটওয়ার্ক সাধারণত কয়েক কিলোমিটারের মধ্যে কার্যকরভাবে কাজ করে।
- LAN–এ যোগাযোগ মাধ্যম হিসেবে সাধারণত ক্যাবল ব্যবহৃত হয়।
- ইন্টারনেট সংযোগ থাকলে LAN আরও কার্যকর হয়।
 
• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network – MAN):
- MAN–এর পূর্ণরূপ Metropolitan Area Network।
- একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারী নেটওয়ার্ককে MAN বলা হয়।
- এই নেটওয়ার্ক সাধারণত ১০ কিলোমিটারের মধ্যে ভালোভাবে কাজ করে।
 
• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network – WAN):
- WAN–এর পূর্ণরূপ Wide Area Network।
- WAN–এ একাধিক LAN ও MAN সংযুক্ত থাকতে পারে।
- বৃহৎ পরিসরের নেটওয়ার্ক ব্যবস্থাকে সাধারণভাবে ইন্টারনেট বলা হয়।
- WAN–এ তথ্য আদান–প্রদানের জন্য— টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ,
- আনুষঙ্গিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
- দীর্ঘ দূরত্বে তথ্য আদান–প্রদানের জন্য WAN সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
 
• উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,২৯১.
নিম্নের কোনটি বিশ্বগ্রাম এর উপাদান?
  1. সফট্ওয়্যার
  2. মানুষের সক্ষমতা
  3. হার্ডওয়্যার
  4. সবগুলোই
ব্যাখ্যা
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা সহজেই বাস্তবায়ন ও এর প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নিচে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানসমূহ উল্লেখ করা হলো।
যথা-
১। হার্ডওয়্যার (Hardware),
২। সফট্ওয়্যার (Software),
৩। নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি (Connectivity),
৪। ডেটা (Data) এবং
৫। মানুষের সক্ষমতা (Capacity)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণী।
৪,২৯২.
সামাজিক যোগাযোগ মাধ্যম 'X' এর বর্তমান মালিক কে?
  1. লিন্ডা ইয়াকারিনো
  2. সুন্দর পিচাই
  3. ইলন মাস্ক
  4. জ্যাক ডরসি
ব্যাখ্যা
• X/Twitter:
- Twitter এর বর্তমান নাম X
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক।
- CEO: Linda Yaccarino (Jun 5, 2023 – present)
- Founders: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)।
- সদর দপ্তর: San Francisco, California, United States
- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: twitter
৪,২৯৩.
DNS-এর মূল কাজ কী?
  1. ক্ষতিকারক ওয়েবসাইট ব্লক করা
  2. ওয়েবসাইট ফাইল সংরক্ষণ করা
  3. ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করা
  4. ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা
ব্যাখ্যা

• DNS বা ডোমেইন নেম সিস্টেমের মূল কাজ হলো ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা। যখন আমরা ব্রাউজারে কোনো ওয়েবসাইটের নাম টাইপ করি, যেমন www.example.com, তখন আমাদের কম্পিউটার সেই নামের সঙ্গে সম্পর্কিত আইপি ঠিকানাটি খুঁজে বের করতে DNS সার্ভারের সাহায্য নেয়। আইপি ঠিকানা হলো সংখ্যার একটি সিরিজ যা ইন্টারনেটে প্রতিটি ডিভাইস বা সার্ভারের সনাক্তকরণে ব্যবহৃত হয়। DNS ছাড়া আমরা সহজভাবে ওয়েবসাইট ব্রাউজ করতে পারব না, কারণ কম্পিউটাররা শুধুমাত্র আইপি ঠিকানাকে চেনে। তাই DNS হলো ইন্টারনেটের "ফোনবুক", যা ডোমেইন নামকে দ্রুত আইপি ঠিকানায় রূপান্তর করে আমাদের অনলাইন সংযোগ সহজ করে। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা।
 
• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়। 
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।  

৪,২৯৪.
মেশ টপোলজিতে 5 টি নোডের জন্য মোট তারের সংখ্যা কত?
  1. 5 টি
  2. 10 টি
  3. 24 টি
  4. 25 টি
ব্যাখ্যা
• মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারকে প্রতিটি কম্পিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n - 1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n - 1)/2.

• নোড n = 5 হলে, তারের সংখ্যা = 5(5 - 1)/2 = 10 টি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪,২৯৫.
"White hat hacker" - বলতে কী বোঝায়?
  1. যে হ্যাকার নৈতিকভাবে নিজের হ্যাকিং দক্ষতা ব্যবহার করে
  2. যে হ্যাকার ডেটা চুরি করে
  3. একটি কল্পিত হ্যাকার চরিত্র
  4. যে হ্যাকার সাইবার অপরাধ চক্রের জন্য কাজ করে
ব্যাখ্যা
• "White hat hacker" বলতে এমন হ্যাকারকে বোঝায়, যে নৈতিকভাবে ও আইন মেনে তার হ্যাকিং দক্ষতা ব্যবহার করে। তারা সাধারণত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে দুর্বলতা খুঁজে বের করে তা মেরামতের উপায় জানান, যেন ম্যালিশিয়াস হ্যাকাররা (black hat hackers) ওই দুর্বলতাগুলো ব্যবহার করে আক্রমণ করতে না পারে। এরা নৈতিক হ্যাকিং করে, যার অনুমতি আগে থেকেই প্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া হয়। তাই "White hat hacker" হল একজন ভালো উদ্দেশ্যে কাজ করা হ্যাকার। সঠিক উত্তর: ক) যে হ্যাকার নৈতিকভাবে নিজের হ্যাকিং দক্ষতা ব্যবহার করে।

• হ্যাকিং:
- হ্যাকিং বলতে বোঝানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা। যারা এই কাজ করে থাকে তাদেরকে বলা হয় কম্পিউটার হ্যাকার বা হ্যাকার।

• হ্যাকারদের শ্রেণিবিভাগ:
১. হোয়াইট হ্যাট হ্যাকার,
২. ব্ল্যাক হ্যাট হ্যাকার,
৩. গ্রে হ্যাট হ্যাকার ইত্যাদি।

• হোয়াইট হ্যাট হ্যাকার:
- হোয়াইট হ্যাট হ্যাকাররা কোনো সিস্টেমের উন্নতির জন্য সেটির নিরাপত্তা ছিদ্রসমূহ খুঁজে বের কর।
- এদেরকে এথিক্যাল হ্যাকারও (ethical hacker) বলা হয়।
- এরা সিস্টেমের কোন ক্ষতি করে না বরং সিকিউরিটি বৃদ্ধি করে।

• ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- এ ধরণের হ্যাকাররা অবৈধ কাজ করে এবং ইনফরমেশন চুরি করে সাইবার অপরাধ করে।
- এদের ক্রেকারও বলে।

• গ্রে হ্যাট হ্যাকার:
- এরা হোয়াইট হ্যাট হ্যাকার ও ব্লাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি এক ধরনের হ্যাকার।
- এরা নেটওয়ার্কের দূর্বলতাগুলো খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে জানায়।
- দূর্বল দিকগুলো ঠিক করার মাধ্যমে নেটওয়ার্ক সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

উৎস: (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৪,২৯৬.
ই-মেইল প্রেরণ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়?
  1. SMTP
  2. TCP/IP
  3. FTP
  4. HTTP
ব্যাখ্যা
• ই-মেইল প্রেরণ করার জন্য প্রধানত SMTP (Simple Mail Transfer Protocol) ব্যবহার করা হয়। SMTP হল একটি প্রোটোকল যা ই-মেইল সার্ভার থেকে অন্য সার্ভারে ই-মেইল পাঠানোর নিয়ম নির্ধারণ করে। এটি ই-মেইল প্রেরণ প্রক্রিয়াকে সহজ এবং দ্রুত করে তোলে। TCP/IP একটি নেটওয়ার্ক যোগাযোগ প্রোটোকল যা ইন্টারনেটে ডেটা আদান-প্রদান নিশ্চিত করে, তবে সরাসরি ই-মেইল প্রেরণের জন্য নয়। FTP মূলত ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয় এবং HTTP ওয়েব পেজ ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয়। সুতরাং, ই-মেইল পাঠানোর ক্ষেত্রে SMTP সবচেয়ে উপযুক্ত এবং ব্যবহৃত প্রোটোকল।

• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রোসফট।
৪,২৯৭.
মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে কত সালে?
  1. ১৯৪০ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা
- মোবাইল অর্থ ভ্রাম্যমান বা 'স্থানান্তরযোগ্য'।
- মোটোরোলা কোম্পানিতে কর্মরত ড. মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে।
- তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ১ কেজি ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
- মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে ১৯৮৩ সালে, ফোনটির নাম ছিল মোটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স।
- টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক ড. স্যামুয়েল হার্স্ট।
- টাচস্ক্রিন মোবাইল ফোনের জনক স্টিভ জবস্।

উৎস:
১. দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২. CNN [লিঙ্ক]
৪,২৯৮.
ইমেইল অ্যাটাচমেন্টের আকার সর্বোচ্চ কত এম বি পর্যন্ত হয়?
  1. ১৫
  2. ২০
  3. ২২
  4. ২৫
ব্যাখ্যা
ইমেইল: 
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
ইমেইল অ্যাটাচমেন্টের আকার সাধারণত 25 MB এর মধ্যে থাকা উচিত, কারণ বেশিরভাগ জনপ্রিয় ইমেইল সেবাদাতা (যেমন Gmail, Yahoo, Outlook) একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে থাকে। এই সীমার মধ্যে থাকা অ্যাটাচমেন্ট ইমেইল প্রেরক এবং প্রাপক উভয়ের জন্য পাঠানো এবং গ্রহণ করা সহজ।

উৎস: britannica, Microsoft.
৪,২৯৯.
WAP এর পূর্ণরূপ হলো-
  1. Wireless Application Protocol
  2. Wireless Access Protocol
  3. Windows Access Protocol
  4. Windows Application Protocol
ব্যাখ্যা
• GPRS এবং EDGE প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার সিস্টেমই হলো মোবাইল ইন্টারনেট।
• মোবাইল ফোনে WAP প্রযুক্তিও ব্যবহার করা হয়।
• WAP এর পূর্ণরূপ Wireless Application Protocol.
• মোবাইলে ইন্টারনেট সংযোগের জন্য কোন প্রকার ক্যাবল বা মডেমের প্রয়োজন হয় না।
• WAP প্রযুক্তির কারণেই মোবাইল ফোনের সাহায্যে খুব দ্রুত ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল আদান-প্রদান, ই-ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি কার্যাবলি সহজেই সম্পদান করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৩০০.
'Phablet' শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে?
  1. Pocket এবং Tablet
  2. Phone এবং Tablet
  3. Phone এবং Alphabet
  4. Palmtop এবং Tablet
ব্যাখ্যা
ফ্যাবলেট (Phablet):
- ফ্যাবলেট হল ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি এক ধরনের কম্পিউটিং বা মোবাইল ডিভাইস।
- যার স্ক্রিন সাইজ সাধারণত ৫ ইঞ্চি থেকে বড় কিন্তু ৭ ইঞ্চি থেকে ছোট।

• Phone এবং Tablet এর সংমিশ্রণে Phablet [Ph + ablet) শব্দটির উৎপত্তি হয়েছে। 

- Samsung এর Glaxy Note, HTC এর One ইত্যাদি জনপ্রিয় ফ্যাবলেটের উদাহরণ।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।