বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ৩৯ / ৫১ · ৩,৮০১৩,৯০০ / ৫,০২৮

৩,৮০১.
IaaS-এর 'I' দ্বারা কী বোঝায়?
  1. Internet
  2. Interface
  3. Infrastructure
  4. Integrated
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS):
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

• প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়‍্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে।
- এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়‍্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮০২.
নিচের কোনটি সাইবার অপরাধ?
  1. রিবুটিং
  2. ডিবাগিং
  3. ফিশিং
  4. টেক্সট
ব্যাখ্যা

ফিশিং(Phishing) এক ধরনের সাইবার অপরাধ

সাইবার অপরাধ:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।

বিভিন্ন ধরনের সাইবার অপরাধ:
• ফিশিং(Phishing):
- একটি সাইবার আক্রমণ পদ্ধতি, যেখানে আক্রমণকারী ভুয়া ইমেইল, মেসেজ বা ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিগত তথ্য (যেমন: পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস) চুরি করার চেষ্টা করে।
- ই-কমার্স বা ই-ব্যাংকিং সাইটগুলোতে অ্যাক্সেস বা ডেটা চুরি ফিশারদের প্রধান লক্ষ্য থাকে।

• স্প্যামিং:
- অনাকাঙিক্ষত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।

• স্পুফিং:
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

এছাড়াও রয়েছে হ্যাকিং, স্নিকিং, Cyberstalking, DDoS Attacks প্রভৃতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মজিবুর রহমান।

৩,৮০৩.
4G নেটওয়ার্কের সর্বোচ্চ ডাটা ট্রান্সফার স্পিড কত?
  1. ক) 10 mbps
  2. খ) 25 mbps
  3. গ) 50 mbps
  4. ঘ) 100 mbps
ব্যাখ্যা
চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন সিস্টেমে আলট্রা-ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যায়। দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে এর ডাটা ট্রান্সফার গতি 100 mbps এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে 1 gbps.
৩,৮০৪.
Which language is mainly used for Artificial Intelligence?
  1. Java
  2. C
  3. J2EE
  4. Prolog
ব্যাখ্যা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলো হলো:
- LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ হলো রোবট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,৮০৫.
AI-এর প্রধান লক্ষ্য কী?
  1. কম্পিউটারের আকার ছোট করা
  2. যন্ত্রকে মানবসদৃশ বুদ্ধিমত্তা প্রদান
  3. ইন্টারনেট গতি বৃদ্ধি
  4. হার্ডওয়্যার উৎপাদন খরচ কমানো
ব্যাখ্যা

◉ AI-এর মূল উদ্দেশ্য হলো যন্ত্রকে শেখার, যুক্তি প্রয়োগের, ভাষা বোঝার এবং সমস্যা সমাধানের ক্ষমতা দেওয়া।

Artificial Intelligence:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, CLISP, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩,৮০৬.
প্রথম ইমেইল সিস্টেম চালু করেন -
  1. ক) রেমন্ড স্যামুয়েল
  2. খ) টিম বার্নার্স লি
  3. গ) স্টীভ জবস
  4. ঘ) রোনাল্ড রিগান
ব্যাখ্যা
১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।

উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
৩,৮০৭.
1MHz = ?
  1. ক) 103 Hz
  2. খ) 104 Hz
  3. গ) 109 Hz
  4. ঘ) 106 Hz
ব্যাখ্যা
1MHz = 103 KHz = 106 Hz
৩,৮০৮.
Which site allows you to buy products online?
  1. IMDb
  2. eBay
  3. BBC
  4. Stack Overflow
ব্যাখ্যা
• অনলাইনে পণ্য কেনার জন্য যে সাইটটি ব্যবহার করা যায় তা হলো eBay. এটি একটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা নতুন ও পুরাতন পণ্য কিনতে ও বিক্রি করতে পারেন। eBay-তে নিলাম বা সরাসরি ক্রয়ের মাধ্যমে কেনাকাটা করা যায়। অন্যদিকে, IMDb একটি চলচ্চিত্র ও টিভি শোর তথ্যভিত্তিক সাইট, BBC একটি সংবাদমাধ্যম এবং Stack Overflow একটি প্রোগ্রামিং সম্পর্কিত প্রশ্নোত্তরের প্ল্যাটফর্ম। এই তিনটি সাইটে পণ্য কেনার কোনো ব্যবস্থা নেই। তাই বিকল্পগুলোর মধ্যে ‘খ) eBay’-ই একমাত্র সাইট যা অনলাইনে পণ্য কেনার সুযোগ দেয়।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or Commerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত।
- ১৯৯৫ সালে অ্যামাজন নামের ই-কমার্স ওয়েবসাইটের যাত্রা শুরুর মাধ্যমে ই-কমার্সের এক নতুন অধ্যায় শুরু হয়।

• জনপ্রিয় কিছু ওয়েবাসইট হলো,
- www.bikroy.com
- www.daraz.com.
- www.alibaba.com.
- www.ebay.com.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
৩,৮০৯.
সার্ভারের ধারণ ক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. ক্লাউড কম্পিউটিং
  2. ফায়ারওয়াল
  3. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
  4. ক্লায়েন্ট সার্ভার
ব্যাখ্যা
• সার্ভারের ধারণ ক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসাবে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করা হয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
• NIST এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা:
১. রিসোর্স স্কেলেবিলিটি:
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. অন-ডিমান্ড:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. পে-অ্যাজ-ইউ-গো:
- এটা একটি পেমেন্ট মডেল।
- ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮১০.
কোন প্রক্রিয়ায় ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করা হয়?
  1. মডুলেশন
  2. এনক্রিপশন
  3. ডিকোডিং
  4. ডিমডুলেশন
ব্যাখ্যা

মডেম: 
- মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস। 
- কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানে সহায়তা করে। 
- মডেমের দুটি অংশ। 
যথা- 
১। মডুলেটর (Modulator): 
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ (Analog) সংকেতে রূপান্তর করে, এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন। 

২। ডি-মডুলেটর (De-modulator): 
- ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে, এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন। 
- বাজারে বিভিন্ন গতি সম্পন্ন মডেম পাওয়া যায়। যেমন- 600 kbps, 1200 kbps, 2400 kbps ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮১১.
ইনস্টাগ্রাম হলো -
  1. ক) ক্ষুদেবার্তা আদানপ্রদানের একটি মাধ্যম।
  2. খ) ফটো এবং ভিডিও-শেয়ারিং সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন।
  3. গ) নিউজ সম্প্রচারের একটি চ্যানেল।
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

ইনস্টাগ্রাম, বর্তমান বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
২০১০ সালের ৬ অক্টোবর তারিখে ইন্সটাগ্রাম প্রতিষ্ঠা করা হয়।
ইনস্টাগ্রাম হল একটি ফটো এবং ভিডিও-শেয়ারিং সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন যা ২০১০ সালে কেভিন সিস্ট্রম দ্বারা চালু হয়েছিল।

সূত্র: ইন্সটাগ্রাম ওয়েবসাইট

৩,৮১২.
নিচের কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?
  1. Applied Artificial Intelligence (AI)
  2. Applied Internet of Things (IoT)
  3. Virtual Reality
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
• Artificial Intelligence প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে।

• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
- এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কীভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।

• Artificial Intelligence-এর ব্যবহার:
- Face Recognition System,
- Speech Recognition System,
- Natural Language Processing ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮১৩.
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের কভেরেজ এরিয়া কত?
  1. ৫০০ - ১০০০ মিটার
  2. ১ - ৫ কি.মি.
  3. ৫০০ মিটার - ১০ কি.মি.
  4. ১০ - ৫০ কি.মি.
ব্যাখ্যা
• CAN:
- CAN এর পূর্ণরূপ হলো Campus/Corporate Area Network
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়। 
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়। 
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে। 
- বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN ব্যবহার করা হয়। যেমন: Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক।
 
• CAN এর বৈশিষ্ট্য:
- ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।
 
উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮১৪.
হাফ-ডুপ্লেক্স মোডের একটি উদাহরণ কোনটি? 
  1. ওয়াকিটকি
  2. রেডিও
  3. মোবাইল ফোন
  4. টিভি
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মোড:
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যেমন- 
১. সিমপ্লেক্স (Simplex): 
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। 
যেমন- রেডিও, টিভি, কীবোর্ড থেকে কম্পিউটারে ডাটা প্রেরণ ইত্যাদি। 

২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
- নিম্নের চিত্রে হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। 
যেমন- ওয়াকিটকি। 

৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex): 
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
যেমন- টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
৩,৮১৫.
আউটগোয়িং মেইল পাঠানোর ক্ষেত্রে কোন প্রটোকল ব্যবহার করা হয়?
  1. POP
  2. SMTP
  3. IMAP
  4. HTTP
ব্যাখ্যা

• SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol। এটি একটি স্ট্যান্ডার্ড ইন্টারনেট প্রটোকল যা এক সার্ভার থেকে অন্য সার্ভারে বা ক্লায়েন্ট থেকে সার্ভারে ইমেইল পাঠানোর বা আউটগোয়িং মেইল হিসেবে ব্যবহৃত হয়। 

• POP3:
- মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol।
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3।

• HTML:
- HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত।
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস লি (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।

• SMTP:
- STMP এর পূর্ণরূপ হল Mail Transfer Protocol।
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।

• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol।
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৮১৬.
ওয়াই-ফাই সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. পূর্ণ অর্থ - Wireless Fidelity
  2. কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার
  3. ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট - রাউটার
  4. ফ্রিকুয়েন্সি 2.6 GHz - 10 GHz
ব্যাখ্যা
• ওয়াই-ফাই:
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity.
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৮১৭.
WiFi এর স্ট্যান্ডার্ড কোনটি?
  1. ক) IEEE 802.16G
  2. খ) IEEE 802.11x
  3. গ) IEEE 802.11a
  4. ঘ) IEEE 802.11B
ব্যাখ্যা
WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B, এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G এবং সর্বশেষ WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11ax।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান এবং tp-link.com
৩,৮১৮.
বিখ্যাত আইবিএম কম্পিউটার হিসেবে পরিচিত - 
  1. Watson
  2. Colossus
  3. ENIAC
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• বিখ্যাত আইবিএম কম্পিউটার হিসেবে পরিচিত Watson। এটি IBM-এর তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কম্পিউটার, যা মূলত তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণে ব্যবহৃত হয়। Watson বিশেষভাবে পরিচিত “Jeopardy!” টেলিভিশন কুইজ শোতে মানুষের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য, যেখানে এটি জটিল প্রশ্নের দ্রুত উত্তর দিতে সক্ষম হয়। এর প্রযুক্তি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, যান্ত্রিক শিক্ষণ এবং বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি। Watson শুধু বিনোদনে নয়, বরং চিকিৎসা, গবেষণা, ব্যবসা এবং ডেটা বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি IBM-এর কম্পিউটার প্রযুক্তিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

• আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।

উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৮১৯.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন কে? 
  1. জেমস মনরো
  2. টিম বার্নার্স লি
  3. জেনস স্টলটেনবার্গ
  4. এমারসন মানগাগওয়া
ব্যাখ্যা
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব: 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল। 
- WWW কে অধিকাংশ সময়ই ওয়েব নামে ডাকা হয়। 
- ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্ভাবন করেন টিম বার্নার্স লি। 
- টিম বার্নার্স লি ১৯৮৯ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন। 
- ১৯৯২ সালের জানুয়ারিতে সাধারণ জনগণের কাছে প্রকাশিত হয়েছিল। 

উৎস: Britannica.
৩,৮২০.
কোন প্রযুক্তি NFC-এর বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে?
  1. Bluetooth
  2. Wi-Fi
  3. QR Code
  4. RFID
ব্যাখ্যা

RFID (Radio Frequency Identification) NFC-এর মতোই কাজ করে, তবে তুলনামূলকভাবে বেশি দূরত্বে (সাধারণত কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত) ডেটা ট্রান্সফার করতে পারে। অনেক ক্ষেত্রে NFC-কে RFID-এর একটি সাবসেট বলা হয়। তাই RFID-কে NFC-এর বিকল্প হিসেবে ধরা হয়।

​NFC:
- NFC এর পূর্ণরুপ Near Field Communications.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।

NFC সাধারণত নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়:
- মোবাইল পেমেন্ট: যেমন Google Pay, Apple Pay.
- ট্যাগ রিডিং: NFC ট্যাগ থেকে তথ্য পড়া, যেমন পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে টিকেটিং।
- ফাইল ট্রান্সফার: ছোট ফাইল বা ডাটা শেয়ার করা।
- স্মার্ট ডিভাইস কন্ট্রোল: স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা।

সূত্র: 
​১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
​২। ব্রিটানিকা ওয়েবসাইট। 

৩,৮২১.
As an alternative to Facebook, Bangladesh is going to launch its own social media platform named -
  1. Jogajog
  2. Alapon
  3. Pipilika
  4. BD Community
ব্যাখ্যা

যোগাযোগ:
- দেশে ফেসবুকের বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি হচ্ছে।
- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে নির্মাণাধীন প্ল্যাটফর্মটির নাম দেওয়া হচ্ছে ‘যোগাযোগ’
- এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা তথ্য-উপাত্ত ও যোগাযোগের জন্য নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। উদ্যোক্তাদের বিদেশনির্ভর হতে হবে না।
- ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাসের দ্বিতীয় সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
- কেবল ফেসবুক বা জুমের বিকল্প নয়, জুনাইদ আহমেদ বলেন, নিজস্ব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে।
- পাশাপাশি স্ট্রিমিংসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন তিনি।

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা (প্রকাশ: ২৪ জুলাই, ২০২১)।

৩,৮২২.
মেইল বক্সে প্রবেশ করার প্রটোকল IMAP এর বর্তমান ভার্সন কোনটি?
  1. ক) IMAP4
  2. খ) IMAP2bis
  3. গ) IMAP3
  4. ঘ) IMAP3bis
ব্যাখ্যা
ইমেইলে ব্যবহৃত তিনটি প্রটোকল নিম্নরূপ:
- the Simple Mail Transfer Protocol (SMTP),
- the Post Office Protocol (POP), and
- the Internet Message Access Protocol (IMAP).

উপরের সবগুলো TCP প্রটোকল ব্যবহার করে, এবং শেষের দুই প্রটোকল মেইল বক্সে প্রবেশ করতে ব্যবহৃত হয়। 

- POP এর বর্তমান ভার্সন (POP3) and IMAP এর বর্তমান ভার্সন (IMAP4).

Source: www.sciencedirect.com
৩,৮২৩.
নিচের কোনটি রোবট নির্মাতা প্রতিষ্ঠান –
  1. ক) ফেসবুক
  2. খ) বোস্টন ডাইনামিকস
  3. গ) মাইক্রোসফট
  4. ঘ) টুইটার
ব্যাখ্যা
Boston Dynamics একটি রোবট নির্মাতা প্রতিষ্ঠান।

Boston Dynamics: 
- মার্ক রেইবার্ট (Marc Raibert) ও তাঁর সহকর্মী ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন।
- ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তাদের কর্মকান্ড শুরু হয়।
- সর্বপ্রথম রোবট তৈরি নির্মাতা প্রতিষ্ঠান যা যেকোন প্রাণীর মতো চলাফেরা ও দৌড়াতে সক্ষম ছিল।
- রোবট সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত।

এছাড়াও আরো কয়েকটি রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান হলো - 
- FANUC (ফানুক)
- Yaskawa (ইয়াসকাওয়া)
- iRobot (আইরোবট) 

মানব-সদৃশ রোবট বা হিউমেনওয়েড (Humanoid) প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো–

- জাপানের মুরাতা কোম্পানির “মুরাতা বয় (Murata)”.
- সনি কর্পোরেশনের “কিউরিও (QRIO)” এবং "আইবো"
- হোন্ডা কোম্পানির “ আসিমো (ASIMO)”
- স্যামসাংয়ের “ রোবোরে (Roboray)”.
- হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের “ সোফিয়া”।

অন্য অপশনগুলো: 
ফেসবুক: 
- এটি হচ্ছে সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট।
- ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ ও তার বন্ধুরা মিলে এটা চালু করেন। 

টুইটার:

- এটি হচ্ছে সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট।
- ফেসবুকের সাথে টুইটারের মৌলিক পার্থক্য রয়েছে।
- এখানে ব্যবহারকারীরা ২৮০ শব্দের মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও তথ্য আদান-প্রদান করতে পারে।
- একে মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইটও বলা হয়। 

মাইক্রোসফট:

- এটি হচ্ছে কম্পিউটার সফটওয়্যার জগতের সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান।
- ১৯৭৫ সালে বিল গেটস ও তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে এর CEO বা প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে সত্য নাদেলা। 

সোর্স:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৩,৮২৪.
প্রত্যন্ত অঞ্চল হতে ইন্টারনেট ব্যবহারের জন্য কোন ধরনের সংযোগ প্রয়োজন হয়?
  1. ক) Dial up
  2. খ) Wifi
  3. গ) Cable
  4. ঘ) DSL
ব্যাখ্যা
ফোনলাইন থেকে যে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় তাকে ডায়াল-আপ বলা হয়। এখানে মডেম কম্পিউটার ও ফোনলাইনের সাথে সংযুক্ত করে এবং ডাটা আদান-প্রদানের মাধ্যম হিসাবে কাজ করে।
৩,৮২৫.
কোন কোম্পানি CPU তৈরি করে?
  1. Adobe
  2. Intel
  3. Microsoft
  4. Facebook
ব্যাখ্যা

◉ Intel হলো বিশ্বের সবচেয়ে বড় এবং পরিচিত CPU (Central Processing Unit) প্রস্তুতকারক কোম্পানি। Intel এর প্রসেসরগুলি (যেমন: Core i3, i5, i7, i9) ডেস্কটপ, ল্যাপটপ, এবং সার্ভারে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Intel: 
- Intel Corporation এর Dr. Tade Haff কম্পিউটার চিপ এর উন্নতি সাধন করেন।
- Intel পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004 চিপটি বাজারে ছাড়েন।
- এটি পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর।
- এটি ছিল চার বিটের একটি মাইক্রোপ্রসেসর।
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

অন্যান্য অপশনসমূহ, 
Adobe: এটি সফটওয়্যার কোম্পানি, যা Photoshop, Illustrator, Premiere Pro ইত্যাদি সফটওয়্যার তৈরি করে।
Microsoft: এটি অপারেটিং সিস্টেম (Windows), অফিস সফটওয়্যার (Microsoft Office), এবং হার্ডওয়্যার (Surface ডিভাইস) তৈরি করে, কিন্তু CPU তৈরি করে না।
Facebook: এটি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং টেক কোম্পানি, যা হার্ডওয়্যার তৈরি করে না।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।
২. ব্রিটানিকা।

৩,৮২৬.
'এআই গডমাদার' হিসেবে পরিচিত কে?
  1. সিনথিয়া ব্রিজিল
  2. ফেই-ফেই লি
  3. ড্যাফনে কোলার
  4. মেলানি মিচেল
ব্যাখ্যা

এআই গডমাদার:
- ড. হিন্টন, অধ্যাপক বেনজিও এবং ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সাবেক প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকানকে ‘এআই গডফাদার’ বলা হয়।
- কিন্তু নারীদের মধ্যে একমাত্র ফেই-ফেই লি–ই ‘এআই গডমাদার’ বলা হয়।
- তিনি একজন চীনা-মার্কিন কম্পিউটারবিজ্ঞানী।
- তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যাপক।
- ২০০৬ সালে শুরু করা ‘ইমেজনেট’ প্রকল্পের মধ্য দিয়ে লি ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন।
- ইমেজনেট প্রকল্পের মধ্য দিয়েই মূলত সারা বিশ্বে ‘ডিপ লার্নিং’ জনপ্রিয় হয়ে ওঠে। 
- এক বছর আগে ‘ওয়ার্ল্ড ল্যাবস’ নামের একটি এআই স্টার্টআপ প্রতিষ্ঠানের সূচনা করেন তিনি, যার অর্থমূল্য ইতিমধ্যে ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,৮২৭.
নিচের কোন কোন ক্ষেত্রের সাথে "DeepSeek" জড়িত?
  1. Quantum Computing
  2. Astrophysics
  3. Oceanography
  4. Artificial Intelligence
ব্যাখ্যা
• "Artificial Intelligence" - এর সাথে "DeepSeek" জড়িত।

• DeepSeek:

• ডিপসিকের পরিচিতি:
- "ডিপসিক" একটি চীনা কোম্পানি, যা চ্যাটজিপিটি বা এর থেকেও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি তৈরি করে।
- এটি খরচ ও লোকবল দিক থেকে অনেক কম, কিন্তু কার্যকারিতায় সমান বা তার চেয়েও বেশি।

• এ-১০০ চিপের ভূমিকা:
- মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ার এ-১০০ চিপ প্রয়োজন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম তৈরি করতে।
- কিন্তু, আমেরিকা-চিনের চলমান দ্বন্দ্বের কারণে এই চিপের সরবরাহ বন্ধ হয়ে যায়।

• লিয়াং ওয়েনফেংয়ের বুদ্ধিমত্তা:
- ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং, A-১০০ চিপের বড় মজুত সংগ্রহ করেছিলেন।
- এর মাধ্যমে, তিনি মার্কিন প্রযুক্তিকে চ্যালেঞ্জ করে চীনা প্রযুক্তি উত্থাপন করেছেন।

• ডিপসিকের সাফল্য:
- ডিপসিক ওপেনএআই-এর চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, এবং ক্লাউড এআই সবকিছুকেই পেছনে ফেলে দিয়েছে।
- ডিপসিক এখন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে একটি শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

• কার্যকারিতা এবং খরচের তুলনা:
- ডিপসিক চ্যাটজিপিটি বা ক্লাউড এআইয়ের থেকে অন্তত ১৪% বেশি কার্যকরী।
- খরচের দিক থেকে, ডিপসিক মার্কিন কোম্পানিগুলোর চেয়ে ৯০-৯৫% কম খরচে সেবা প্রদান করে।

• উপমা দিয়ে সহজ বিশ্লেষণ:
- ডিপসিকের কম খরচ এবং উচ্চ কার্যকারিতাকে এমনভাবে তুলনা করা যায়, যেমন আপনি যদি আইফোন ১৬ প্রো ম্যাক্সের থেকেও ভালো ফোন মাত্র ৫ হাজার টাকায় পান।
- এর ফলে, আমেরিকার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের শেয়ার দরের পতন হচ্ছে।

- ডিপসিক চীনের তৈরি একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্ল্যাটফর্ম, যা কম খরচে আরও বেশি কার্যকারিতা প্রদান করে, এবং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৩,৮২৮.
What is ROS in the context of robotics?
  1. Robotic Object Storage.
  2. Robot Operating System.
  3. Remote Observation System.
  4. Robotics Open Source.
ব্যাখ্যা
ROS (Robot Operating System):
- ROS ডেভেলপারদের ওপেন সোর্স সফটওয়্যার ফ্রেমওয়ার্ক, লাইব্রেরি এবং রোবটগুলির জন্য অ্যাপ্লিকেশন তৈরি করার সরঞ্জামগুলির একটি সেট সরবরাহ করে।
- ROS উইন্ডোজ বা লিনাক্সের মতো প্রথাগত অপারেটিং সিস্টেম নয়; বরং, এটি রোবটগুলির জন্য সফটওয়্যার তৈরি এবং পরিচালনার জন্য সরঞ্জাম, লাইব্রেরি এবং নিয়মাবলি প্রদান করে।

অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে অপারেটিং সিস্টেম বলা হয় ৷
- এটি কম্পিউটারের ইনপুট ও আউটপুট হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে সেতুবন্ধ রক্ষা করে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী ডেটা গ্রহণ করে, প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত ফলাফল প্রদানে সহায়তা করে।
- অপারেটিং সিস্টেমকে 'সিস্টেম সফটওয়্যার'-ও বলা যায়।
- অপারেটিং সিস্টেমকে 'কম্পিউটারের নিয়ন্ত্রক' বলা হয়।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। 
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফটওয়্যার।
- সিস্টেম সফটওয়্যার বিভিন্ন রকমের হতে পারে।

অপারেটিং সিস্টেম- এর উদাহরণ হল:

Microsoft Windows:
- Windows 11,
- Windows 10,
- Windows 8,
- Windows 7,
- Windows XP.

macOS:
- macOS Monterey,
- macOS Big Sur,
- macOS Catalina,
- macOS Mojave.

Linux Distributions:
- Ubuntu,
- Fedora,
- Arch Linux.

Unix Variants:
- AIX (IBM),
- HP-UX (Hewlett Packard),
- Solaris (Oracle).

Mobile Operating Systems:
- Android,
- iOS (Apple),
- HarmonyOS (Huawei).

Embedded Systems:
- FreeRTOS,
- VxWorks,
- QNX.

Server Operating Systems:
- Windows Server,
- Red Hat Enterprise Linux (RHEL),
- CentOS Stream.

Real-Time Operating Systems (RTOS):
- FreeRTOS,
- RTLinux,
- eCos.

Mainframe Operating Systems:
- z/OS (IBM),
- OS/390 (IBM).

Other Operating Systems:
- BSD (Berkeley Software Distribution),
- Haiku,
- ReactOS,
- Plan 9 from Bell Labs.

উৎস:
১) কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪) ROS link ⇒ ROS

৩,৮২৯.
ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৯
  2. ২০১১
  3. ২০১৩
  4. ২০১৯
ব্যাখ্যা
• জুম (Zoom):
- ভিডিও কমিউনিকেশন সফটওয়্যার 'জুম' (Zoom) ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: এরিক ইউয়ান (চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা)
- সদরদপ্তর: ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ১০০ জন ভিডিও কানফারেন্সিং-এ জয়েন করতে পারে।
- পেমেন্ট ছাড়া সর্বোচ্চ ৪০ মিনিট ভিডিও কানফারেন্সিং চালু রাখা যায়।

উৎস: [www.britannica.com]
৩,৮৩০.
ইন্টারনেটের প্রাথমিক পর্যায় কোনটি?
  1. INTRANET
  2. ETHERNET
  3. TCP/IP
  4. ARPANET
ব্যাখ্যা

• ইন্টারনেটের প্রাথমিক পর্যায় হলো ARPANET (Advanced Research Projects Agency Network)। ১৯৬৯ সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পরীক্ষামূলকভাবে এটি চালু করে, যা পরবর্তীকালে আজকের বিশ্বব্যাপী বিস্তৃত ইন্টারনেটে রূপান্তরিত হয়েছে।

• ARPANET:
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’ 
- ১৯৬৯ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

অন্যান্য অপশন:
- INTRANET: এটি কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একান্ত ব্যক্তিগত নেটওয়ার্ক। এটি ইন্টারনেটের শুরুর অনেক পরে প্রাতিষ্ঠানিক প্রয়োজনে তৈরি হয়েছে।
- ETHERNET: এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) তৈরির একটি তারযুক্ত প্রযুক্তি (IEEE 802.3), যা দিয়ে কম্পিউটারগুলো একে অপরের সাথে সংযুক্ত হয়।
- TCP/IP: এটি হলো ইন্টারনেটে যোগাযোগের জন্য একগুচ্ছ প্রোটোকল বা নিয়মাবলি। এটি কোনো নেটওয়ার্কের নাম নয়, বরং নেটওয়ার্ক চালানোর মাধ্যম।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।

৩,৮৩১.
বাংলাদেশে শিল্পক্ষেত্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতি (Automation) প্রয়োগের প্রধান অসুবিধা নিচের কোনটি?
  1. ক) দুর্ঘটনার সম্ভাবনা বেশি
  2. খ) শক্তির অপচয় হয়
  3. গ) কাঁচামালের অপচয় বেশি
  4. ঘ) বেকার সমস্যার সৃষ্টির সম্ভাবনা
ব্যাখ্যা

বিশেষকরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য Automation একটি বড় হুমকি হয়ে আসতে পারে।
শুধুমাত্র শ্রম নির্ভর শিল্প থেকে বেড়িয়ে এসে আমাদের উচিত এখন থেকেই দক্ষতা, প্রযুক্তি ও মেধা নির্ভর শিল্পের দিকে এগিয়ে যাওয়া।
বিবিসির এই রিপোর্টটি দেখতে পারেন। রিটেনে কাজে লেগেও যেতে পারে। [BBC News Link]

৩,৮৩২.
ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে কী বলে?
  1. Duplex mode
  2. Half-duplex mode
  3. Full-duplex mode
  4. Simplex mode
ব্যাখ্যা
• ডাটা ট্রান্সমিশন মোড: 
- ডাটা ট্রান্সমিশন মোডের উপর ভিত্তি করে মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হয়। যথা- 
১. সিমপ্লেক্স
২. হাফ-ডুপ্লেক্স ও
৩. ফুল-ডুপ্লেক্স।

সিমপ্লেক্স মোড (Simplex mode): 
- ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে।

- সিমপ্লেক্সের উদাহরণ:
- রেডিও
- টিভি,
- PABX,
- কীবোর্ড,
- মাউস,
- পেজার ইত্যাদি।

ফুল-ডুপ্লেক্স মােড (Full-duplex mode):
- ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।

- ফুল-ডুপ্লেক্সের উদাহরণ:
- মোবাইল ফোন,
- টেলিফোন,
- কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি।

হাফ-ডুপ্লেক্স মোড (Half-duplex mode): 
- যখন এক প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন অপর প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় , আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন প্রথম প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।

- হাফ ডুপ্লেক্সের উদাহরণ:
- ওয়াকিটকি,
- ফ্যাক্স,
- এসএমএস,
- ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৩৩.
ন্যানো প্রযুক্তির জনক হিসেবে কাকে বলা হয়?
  1. রিচার্ড ফাইনম্যান
  2. পল বার্গ
  3. মার্শাল ম্যাকলুহান
  4. জন ম্যাকার্থি
ব্যাখ্যা

• ন্যানো প্রযুক্তির জনক হিসেবে রিচার্ড ফাইনম্যানকে বলা হয়, কারণ তিনি ১৯৫৯ সালে “There's Plenty of Room at the Bottom” বক্তৃতায় ন্যানোস্কেল প্রযুক্তির ধারণা উপস্থাপন করেন।

• ন্যানো প্রযুক্তি (Nanotechnology):
- ন্যানো প্রযুক্তি হলো অতি ক্ষুদ্র মাত্রা বা ন্যানোমিটার স্তরে পদার্থকে নিয়ন্ত্রণ ও ব্যবহার করার প্রযুক্তি।
- সাধারণত ১ থেকে ১০০ ন্যানোমিটার স্কেলে পদার্থের গঠন, বৈশিষ্ট্য ও ব্যবহার নিয়ে কাজ করা হয়।
- এই প্রযুক্তির মাধ্যমে অতি ক্ষুদ্র কণার গঠন পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উপাদান তৈরি করা সম্ভব।

• ন্যানো শব্দের অর্থ:
- ন্যানো শব্দটি গ্রিক শব্দ “nanos” থেকে এসেছে।
- এর অর্থ অত্যন্ত ক্ষুদ্র বা বামন আকৃতির।
- এক ন্যানোমিটার হলো এক মিটারের এক বিলিয়ন ভাগের এক ভাগ।

• ন্যানো প্রযুক্তির ব্যবহার ক্ষেত্র:
- চিকিৎসা বিজ্ঞানে ওষুধ সরবরাহ ও রোগ নির্ণয়।
- ইলেকট্রনিক্সে ক্ষুদ্র ও শক্তিশালী যন্ত্র তৈরি।
- পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ।
- শক্তি উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তিতে উন্নয়ন।

• অন্যান্য অপশন:
- পল বার্গ → জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক হিসেবে পরিচিত।
- মার্শাল ম্যাকলুহান → গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তক।
- জন ম্যাকার্থি → কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ধারণার অন্যতম প্রবর্তক।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

৩,৮৩৪.
ডাটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান নয় কোনটি?
  1. source
  2. medium
  3. information
  4. field
ব্যাখ্যা
ডাটা কমিউনিকেশনের উপাদান

ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা:
১। ডাটা বা তথ্য (information)
২। ডাটার উৎস (source)
৩। প্রেরক (sender)
৪। মাধ্যম (medium)
৫। প্রাপক (receiver) ও
৬। গন্তব্য (destination)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩,৮৩৫.
হাইপারলিঙ্ক কত ক্যারেক্টার পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারে?
  1. ক) ৮০০
  2. খ) ১৬০০
  3. গ) ২০৪৪
  4. ঘ) ২০৪৮
ব্যাখ্যা

হাইপারলিঙ্ক ২০৪৮ ক্যারেক্টার পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারে।

- কোনাে ওয়েব পেজ এর ভিতরে লেখা, ছবি, অডিও, ভিডিও, ডকুমেন্ট অন্য ওয়েব পেজ বা ওয়েব সাইটের সাথে সংযােগ স্থাপন করাকে হাইপারলিংক (Hyperlink) বলে।
- সাধারণত লিংকে মাউস পয়েন্টার নিলে এটির আকৃতি পরিবর্তিত হয়ে হাতের আইকনে পরিণত হয়। 
- যেমন- ইমেইলের ঠিকানা, ওয়েবসাইটের ইউআরএল ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 

৩,৮৩৬.
ডেটা ট্রান্সমিশনের হারকে কী বলে?
  1. ভয়েসব্যান্ড
  2. ব্যান্ডউইথ
  3. ব্যান্ড মিটার
  4. রাউটার
ব্যাখ্যা
♦ ব্যান্ডউইথ (Bandwidth):
- এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বা ব্যান্ডউইথ বলে।
- ব্যান্ডউইডথ সাধারণত Bit per Second (bps) এ হিসাব করা হয়। একে Band Speed ও বলা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা Bandwidth বলে।
- ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে তিনভাগে ভাগ করা হয়। যথা:

১। ন্যারো ব্যান্ড (Narrow Band),
২। ভয়েস ব্যান্ড (Voice Band) ও
৩। ব্রড ব্যান্ড (Broad Band)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৩,৮৩৭.
QR Code এর পূর্ণরূপ -
  1. ক) Quick Reliable Code
  2. খ) Quick Response Code
  3. গ) Quick Readable Code
  4. ঘ) Quick Retaliation Code
ব্যাখ্যা
- QR Code এর পূর্ণরূপ Quick Response Code
- QR কোডকে  বারকোড এর  একটি সম্প্রসারণ হিসাবে ভাবা যায় যেখানে কালো বিন্দুগুলির উল্লম্ব এবং অনুভূমিক অবস্থান উভয়কে একটি অপটিক্যাল স্ক্যানার দ্বারা পড়া যায়৷
- বারকোড যেখানে অনুভূমিকভাবে তথ্য ধারণ করে, QR কোড অনুভূমিকভাবে ও  উল্লম্বভাবে তথ্য ধারণ করতে পারে। ফলে QR কোড বারকোডের তুলনায়  শত  গুণ বেশি তথ্য ধারণ করতে পারে।
- QR Code এর মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে অপটিক্যাল স্ক্যানার ব্যবহৃত হয়। 
- QR কোডে তথ্য কেবল পড়া যায়। 
- এর তথ্য ধারণ ক্ষমতা: ৭,০৮৯টি ক্যারেক্টার। 
৩,৮৩৮.
কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট কত?
  1. ক) 40 Gbps
  2. খ) 2 Gbps
  3. গ) 200 Mbps
  4. ঘ) 10 Mbps
ব্যাখ্যা
কো-এক্সিয়াল ক্যাবল (Co-axial cable): দুটি বিদ্যুৎ পরিবাহী তার ও অপরিবাহী বা অন্তরক পদার্থের সাহায্যে এ ক্যাবল তৈরি হয়।
- ভেতরের পরিবাহী তারকে আচ্ছাদিত করার জন্য ও বাইরের পরিবাহী তার থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী বা অন্তরক পদার্থ থাকে।
- বাইরের পরিবাহী তারটি চারদিক থেকে পেঁচানো থাকে।
- পরিবাহী তার তৈরিতে সাধারণত কপার ব্যবহার করা হয়।
- সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে এক কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়।
- এক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 10 Mbps (Megabits per second) পর্যন্ত হতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,৮৩৯.
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  1. @
  2. !
  3. #
  4. %
ব্যাখ্যা

• ই-মেইল ঠিকানায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য চিহ্ন হলো @। প্রতিটি ই-মেইল ঠিকানায় ব্যবহারকারীর নাম এবং ডোমেইন নাম থাকে, আর এই দুটি অংশকে আলাদা করে @ চিহ্ন। যেমন: example@gmail.com এ "example" হলো ব্যবহারকারীর নাম এবং "gmail.com" হলো ডোমেইন নাম। @ ছাড়া ই-মেইল ঠিকানা কখনো বৈধ হবে না, কারণ এটি প্রেরক ও গ্রহণকারীর সঠিক পরিচয় নির্ধারণ করতে সাহায্য করে। অন্য চিহ্নগুলো (!, #, %) ঐচ্ছিকভাবে থাকতে পারে বা নাও থাকতে পারে, তবে @ ছাড়া ই-মেইল ঠিকানা গঠন করা সম্ভব নয়। তাই সঠিক উত্তর হলো ক) @.

ইমেইল: 
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।

- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

ইমেইল ঠিকানায় ব্যবহৃত-
- CC এর পূর্ণরূপ Carbon Copy.
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৩,৮৪০.
________ কে ইন্টারনেট বলা হয়।
  1. CAN
  2. LAN
  3. MAN
  4. WAN
ব্যাখ্যা
• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network।
- এই ধরনের নেটওয়ার্কে কম্পিউটারগুলো বিশাল জায়গা জুড়ে যেমন-একই দেশের বিভিন্ন শহরের এবং এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত থাকে।
- এ ধরনের নেটওয়ার্কে একাধিক LAN, MAN সংযুক্ত থাকতে পারে।
- WAN কে ইন্টারনেট বলা হয়।
- এই ধরনের নেটওয়ার্কে টেলিফোন, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ, মডেম, বেতার তরঙ্গ ও আনুসঙ্গিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
- তথ্য আদান- প্রদানের জন্যে এই ধরনের নেটওয়ার্ক বেশি ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৪১.
কম্পিউটারে বুদ্ধির প্রচলন করতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়?
  1. ক) আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স
  2. খ) ন্যাচারাল ইন্টিলিজেন্স
  3. গ) আর্টিফিসিয়াল ইনস্ট্রাকশ
  4. ঘ) ন্যাচারাল ইনস্ট্রাকশন
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৪২.
নিচের কোন সামাজিক যোগাযোগ মাধ্যম সবার আগে প্রতিষ্ঠিত হয়?
  1. ইউটিউব
  2. টুইটার
  3. লিঙ্কডইন
  4. ফেইসবুক
ব্যাখ্যা
- লিঙ্কডইন সবার আগে প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কিং সাইট।
- এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
- এটি মূলত কর্পোরেট বা পেশাজীবীদের যোগাযোগের একটি মাধ্যম।
- টুইটার, ফেইসবুক ও ইউটিউব প্রতিষ্ঠিত হয় যথাক্রমে ২০০৬, ২০০৪ এবং ২০০৫ সালে।

(সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট)
৩,৮৪৩.
FTP stands for -
  1. ক) File Transfer Protocol
  2. খ) Format Transmission Protocol
  3. গ) File Transmission Process
  4. ঘ) File Transfer Process
ব্যাখ্যা
TCP - Transmission Control Protocol.
FTP - File Transfer Protocol.
HTTP - Hyper Text Transfer Protocol.
HTML - Hyper Text Mark-up Language.
SMTP - Simple Mail Transfer Protocol.
MAC - Media Access Control.

উৎস: national institute of standards and technology.
৩,৮৪৪.
What type of social network is LinkedIn?
  1. Entertainment-oriented
  2. Business-oriented
  3. Educational only
  4. Gaming platform
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Business-oriented

• LinkedIn:
- এটি বিজনেস অরিয়েন্টেড বা পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েব সাইট।
- সামাজিক যোগাযোগের এই সাইটি পেশাজীবিরা নিজেদের দক্ষতা এবং যোগ্যতা দেখানোর জন্য ব্যবহার করে।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এবং ২০০৩ সালে চালু করা হয়।
- প্রতিষ্ঠাতা - Reid Hoffman, Eric Ly.
- সদর দপ্তর - Sunnyvale, California.
- সিইও - Ryan Roslansky. (তথ্য - ২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত) 
- ২০০৫ সালে কোম্পানিগুলোকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ দেয়।

উৎস: ব্রিটানিকা।

৩,৮৪৫.
'গ্লোবাল ভিলেজ' -এর প্রবক্তা বা উদ্ভাবক বলা হয় কাকে?
  1. মার্ক জুকারবার্গ
  2. ই. এফ. কড
  3. মার্শাল ম্যাকলুহান
  4. টিম বার্ণারস লী
ব্যাখ্যা
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম: 
- গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক 'মার্শাল ম্যাকলুহান' সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন।
- মার্শাল ম্যাকলুহান 'দি মিডিয়াম ইজ দি মেসেজ' (the medium is the message) এবং 'গ্লোবাল ভিলেজ' (Global village) এর প্রবক্তা বা উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছেন
- তিনি ১৯৬২ সালে তার প্রকাশিত গ্রন্থ 'The Gutenberg: The Making of Typographic Man' এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত গ্রন্থ 'Understanding Media' এ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন।
- তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার লাভ করেছিল।
- তাঁর মতে, ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে সময় ও দূরত্ব সংকুচিত হয়ে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে।
- তিনি এ প্রযুক্তির বিস্তৃতিকে 'ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম' (Electronic Nervous System) নামে আখ্যায়িত করেছেন।
- পৃথিবী এ সিস্টেমের সাহায্যে সংযুক্ত হয়ে বিশ্বগ্রাম (Global village) এ রূপান্তরিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩,৮৪৬.
ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলো-
  1. Worldwide Interoperability for Microwave Access
  2. Wireless Interoperability for Microwave Access
  3. Wifi Interoperability for Microwave Access
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ওয়াইম্যাক্স:
- ওয়াইম্যাক্স এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপেরিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস (WiMAX- Worldwide Interoperability for Microwave Access) ।
- এর IEEE নাম হলো 802.16
- ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
- ওয়াইম্যাক্স এর মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাওয়া যায়। 
- ওয়াইম্যাক্স এর সুবিধা ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াইফাই হটস্পটে ইন্টারনেট সেবা দেয়া যায়।
- ক্যাবল ও ডিএসএল এর পরিবর্তে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা যায়।
- প্রত্যন্ত অঞ্চলেরও সেবা পাওয়া যায় এমনকি যেখানে ফোনের সংযোগ পৌঁছেনি সেখানেও।
- তথ্য ও টেলিযোগাযোগ সেবাগুলো প্রদান করা যায়।
- নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩,৮৪৭.
Many email systems use ______ protocol to send messages from one server to another server.
  1. ক) ICMP
  2. খ) SMTP
  3. গ) POP3
  4. ঘ) HTTP
ব্যাখ্যা
SMTP এর পূর্ণরূপ Simple Mail Transfer Protocol.
- এই প্রটোকলটি ইমেইল আদান-প্রদানে ব্যবহৃত হয়।
- যে সকল মেইল বাহিরে পাঠানো হয় সেগুলোকে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।

The Simple Mail Transfer Protocol is an internet standard communication protocol for electronic mail transmission.
Mail servers and other message transfer agents use SMTP to send and receive mail messages.
 

৩,৮৪৮.
IBM কর্তৃক উদ্ভাবিত প্রথম পার্সোনাল কম্পিউটার IBM PC বাজারে আসে -
  1. ক) ১৯৮১ সালে
  2. খ) ১৯৭৭ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৭৯ সালে
ব্যাখ্যা
- আইবিএম সর্বপ্রথম পার্সোনাল কম্পিউটার IBM PC বাজারে আনে ১৯৮১ সালের ১২ আগষ্ট।
- IBM PC ছিল মাইক্রোপ্রসেসর ব্যবহার করা প্রথম সফল ব্যক্তিগত কম্পিউটার এবং এটি দ্রুত ব্যবসায়িক কম্পিউটিংয়ের স্ট্যান্ডার্ড হয়ে ওঠে।

তথ্যসূত্র:
"The IBM PC: A Look Back" (https://www.computerhistory.org/revolution/personal-computers/17/314)
"35 years of IBM PC: A look back" (https://www.zdnet.com/article/35-years-of-ibm-pc-a-look-back/)
৩,৮৪৯.
ডাক্তার রোগীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে চিকিৎসা দিলে তাকে কী বলা হয়?
  1. ই-হেলথ
  2. ডিজিটাল হেলথ
  3. টেলিযোগাযোগ
  4. টেলিমেডিসিন
ব্যাখ্যা

• রোগীর সঙ্গে ডাক্তার ভিডিও কনফারেন্স বা অনলাইন মাধ্যমে যোগাযোগ করে চিকিৎসা দিলে তাকে টেলিমেডিসিন বলা হয়। এটি স্বাস্থ্যসেবা প্রদানের একটি ডিজিটাল মাধ্যম, যেখানে রোগী এবং ডাক্তার একই স্থানে না থাকলেও রোগীর স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ, এবং চিকিৎসা দেওয়া সম্ভব হয়। টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী এলাকায় থাকা মানুষরাও বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা নিতে পারে, সময় ও ভ্রমণের খরচ কমে। এটি মূলত ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন এবং ভিডিও কল প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা প্রদান করে। বর্তমান যুগে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে করোনা মহামারীর সময়।

- সঠিক উত্তর: ঘ) টেলিমেডিসিন।

• টেলিমেডিসিন:
- টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থানরত রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসাসেবা প্রদান করা।
- মোবাইল ফোন এবং ইন্টারনেটের উন্নত ব্যবহারের মাধ্যমে এ প্রযুক্তি ব্যবহার করে সহজেই চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
- এর মাধ্যমে চিকিৎসকরা দূরবর্তী অবস্থান থেকেও রোগী পরামর্শ, চিকিৎসা শিক্ষা আদান-প্রদান, রোগীর চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারেন।
- ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীকে চাক্ষুষ দেখা এবং ই-মেইলের মাধ্যমে রিপোর্ট ও পরামর্শপত্র আদান-প্রদান করা সম্ভব হয়।

• এ ধরনের উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে:
- Teledoc,
- Maven,
- Clinic,
- iClinic, MDlive,
- Amwell,
- Doctor on Demand ইত্যাদি প্ল্যাটফর্ম রয়েছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, NCTB.

৩,৮৫০.
PayPal was co-founded by -
  1. Elon Musk
  2. Jeff Bezos
  3. Steve Jobs
  4. Larry Page
ব্যাখ্যা

PayPal was co-founded by Elon Musk.

PayPal
- PayPal হলো একটি আমেরিকান ই-কমার্স কোম্পানি যা অনলাইন অর্থ স্থানান্তরে বিশেষজ্ঞ।
- এটি ১৯৯৮ সালে Confinity নামে প্রতিষ্ঠিত হয়, মূলত ডিজিটাল পেমেন্টে ফোকাসের জন্য।
- ২০০০ সালের মার্চে, Confinity X.com এর সঙ্গে একীভূত হয়, যা একটি অনলাইন ব্যাংক এবং এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এলন মাস্ক।
- PayPal ব্যবহারকারীদের তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করতে দেয়, যাতে তারা সহজে অর্থ স্থানান্তর এবং পেমেন্ট করতে পারে।
- ২০০০ সালের মধ্যে, প্ল্যাটফর্মটি এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারী পেয়েছিল, যেখানে প্রায় ৪০% eBay লেনদেন PayPal ব্যবহার করে সম্পন্ন হয়। - PayPal ফেব্রুয়ারি ২০০২ সালে পাবলিক হয়েছে।
- PayPal তার রাজস্ব অর্জন করে লেনদেনের জন্য ব্যবসায়ী এবং গ্রাহকদের চার্জকৃত ফি থেকে।
- এছাড়াও, এটি Visa, American Express, Discover, Mastercard এবং অন্যান্য সংস্থার সঙ্গে অংশীদারিত্ব গঠন করেছে।

উৎস: ব্রিটানিকা। 

৩,৮৫১.
দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
  1. ক) টেলিপ্রিন্টিং
  2. খ) টেলিফোন
  3. গ) টেলেক্স
  4. ঘ) ফ্যাক্স
ব্যাখ্যা
ফ্যাক্স একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা কোন কাগজ বা দলিলের ছবি ডিজিটাল পদ্ধতির টেলিফোন তারের সহায়তায় দূরমুদ্রণে সক্ষম। ফ্যাক্স মেশিন ছবি বা দলিলের ইলেক্ট্রনিক প্রতিচিত্র তৈরী, প্রেরণ, গ্রহণ ও মুদ্রণে সক্ষম একটি যন্ত্র।
১৮৪৩ সালে স্কটল্যান্ডের বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ফ্যাক্স আবিস্কার করেন। ১৮৫০ সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ফেডরিক ব্ল্যাকওয়েল এবং ১৯০৭ সালে জার্মান বিজ্ঞানী আর্থার কর্ন এর উন্নত রূপ দান করেন।
৩,৮৫২.
ক্রায়োসার্জারির মূল উপাদান হিসেবে কী ব্যবহৃত হয়?
  1. ইথানল
  2. তরল নাইট্রোজেন
  3. মিথেন
  4. হাইড্রোজেন পার-অক্সাইড
ব্যাখ্যা

• ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন যা তরল অবস্থায় প্রয়োগ করা হয়।

ক্রায়োসার্জারি:
- যে পদ্ধটিতে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় তাকে ক্রায়োসার্জারি বলে।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, ছানি, হাড়ের সমস্যাসমূহ, যকৃতের সমস্যা এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। 

ব্যবহৃত উপাদানসমূহ:
- তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাই-অক্সাইড, তরল নাইট্রাস অক্সাইড, তরল আর্গন, ইথাইল ক্লোরাইড, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৮৫৩.
এন্টিভাইরাস সফটওয়্যার নয় কোনটি?
  1. Panda
  2. Informix
  3. Kaspersky
  4. McAfee
ব্যাখ্যা
এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো -
AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

• Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।
৩,৮৫৪.
অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেয়ার বিষয়টিকে কী বলে?
  1. ক) Sneaking
  2. খ) Plagiarism
  3. গ) Vishing
  4. ঘ) Spoofing
ব্যাখ্যা
অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেয়ার বিষয়টিকে প্লেজিয়ারিজম বলে। 

প্লেজিয়ারিজম এর প্রকারভেদ:

১. Direct Plagiarism- 
প্রত্যক্ষ প্লেজিয়ারিজম হলো অন্যের কোনো লিখা হুবহু নিজের নামে প্রকাশ করা। অর্থাৎ অন্যের লেখা বা লেখার অংশ হুবহু নকল করে নিজের কাজে ব্যবহার করা কোনো প্রকার রেফারেন্স ছাড়াই।

 ২. Self-Plagiarism:
প্যারাফ্রেজ হলো অন্যের লেখার কিছুটা পরিবর্তন করে নিজস্ব হিসাবে দাবী করা। অর্থাৎ লেখার শব্দ বা বাক্যের গড়মিল করে সামান্য পরিবর্তন করার মাধ্যমে নিজের কর্ম বলে দাবী করা।

৩. Mosaic Plagiarism: 
মোজাইক প্লেজিয়ারিজম হলো অন্যের লেখার বাক্যাংশ, কিছু শব্দ বা পাঠকে নিজের লেখার মধ্যে অন্তর্ভুক্ত করা কোনো প্রকার উদ্ধৃতি চিহ্ন (Quotation mark) বা রেফারেন্স করা ছাড়াই। এটি প্রায় paraphrase Plagiarism এর মতো।

 ৪. Accidental Plagiarism- 
যখন কোনো ব্যক্তি তার সংগ্রহীত তথ্যের সঠিক রেফারেন্স দিতে ভুল করে বা অনিচ্ছাকৃত/অবহেলার জন্য ভুলভাবে দেখায় তখন তাকে Accidental Plagiarism বলে।

সূত্র- ৬৯ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং copyleaks website [লিঙ্ক]
৩,৮৫৫.
NFC মূলত কোন প্রযুক্তির অন্তর্গত?
  1. Infrared
  2. Bluetooth
  3. Wi-Fi
  4. RFID
ব্যাখ্যা

• NFC (Near Field Communication) মূলত RFID (Radio Frequency Identification) প্রযুক্তির অন্তর্গত। এটি একটি সংক্ষিপ্ত-দূরত্বের তারবিহীন যোগাযোগ পদ্ধতি, যা সাধারণত কয়েক সেন্টিমিটার দূরত্বে কাজ করে। NFC ব্যবহার করে ডিভাইসগুলো একে অপরের সাথে তথ্য বিনিময় করতে পারে, যেমন মোবাইল পেমেন্ট, টিকেট যাচাই বা ডেটা স্থানান্তর। RFID-এর মতোই NFC-তেও রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়, কিন্তু NFC-তে কম শক্তি ও ছোট পরিসরের জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা। অন্য প্রযুক্তিগুলো যেমন Infrared, Bluetooth বা Wi-Fi তুলনামূলকভাবে বেশি দূরত্বে তথ্য পাঠাতে সক্ষম, কিন্তু NFC-এর মূল সুবিধা হলো দ্রুত ও নিরাপদ সংক্ষিপ্ত-দূরত্বের যোগাযোগ।

সঠিক উত্তর: ঘ) RFID.

• NFC: 
- NFC এর পূর্ণরুপ Near Field Communication.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৮৫৬.
নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়?
  1. ক) yahoo.com
  2. খ) google.com
  3. গ) lycos.com
  4. ঘ) facebook.com
ব্যাখ্যা
পৃথিবীর বিভিন্ন দেশের তথ্যের ভান্ডার হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেইজে ব্যবহারকারী সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন তথ্য খুঁজতে পারেন। এরূপ কিছু সার্চ ইঞ্জিন হলো- Yahoo.com, google.com, altavista.com, weberawler.com, man.com, lycos.com, ask.com, dogpile.com. মাইক্রোসফট একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। এর নতুন সার্চ ইঞ্জিন bing.com।
৩,৮৫৭.
নিচের কোন Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে?
  1. FTP
  2. HTTPS
  3. TCP
  4. DNS
ব্যাখ্যা
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- https এর পূর্ণরূপ Hypertext Transfer Protocol Secure.
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
৩,৮৫৮.
কোন প্রযুক্তি Natural Language Processing-এর সহায়ক ভূমিকা পালন করে?
  1. IoT
  2. AI
  3. VR
  4. CTR
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
- এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কীভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।

• Artificial Intelligence-এর ব্যবহার:
- Face Recognition System,
- Speech Recognition System,
- Natural Language Processing ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৫৯.
সিগন্যাল পুনরায় শক্তিশালী করা এবং অধিক দূরত্বে প্রেরণ করার জন্য কোন ডিভাইস ব্যবহৃত হয়?
  1. গেটওয়ে
  2. সুইচ
  3. রিপিটার
  4. ব্রিজ
ব্যাখ্যা
• সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়।

• রিপিটার (Repeater):

- নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে ক্যাবলের (Cable) ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল বেশ দুর্বল হয়ে পড়ে।
- একারণে প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরও অধিক দূরত্বে অতিক্রম করার জন্য রিপিটার ব্যবহার করা হয়।
- রিপিটার সত্যিকারের ভৌত সংকেত নিয়ে কাজ করে এবং কখনও যে ডেটা প্রেরণ করা হচ্ছে তা অনুবাদ করে না।

• রিপিটারের সুবিধা:
১. বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়।
২. নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যামপ্লিফাই বা শক্তিশালী করা যায় এবং সামনের দিকে প্রেরণ করা যায়।
৩. বিভিন্ন কমিউনিকেশন মিডিয়ামকে সংযোগ করে ।

• রিপিটারের অসুবিধা:
১. ডেটার কলিশন সম্ভাবনা বাড়ে।
২. সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৬০.
What is the full form of VPN?
  1. Virtual Public Network
  2. Visual Private Network
  3. Virtual Private Network 
  4. Verified Personal Network
ব্যাখ্যা
সঠিক উত্তর - গ) Virtual Private Network 

VPN
- VPN (Virtual Private Network) হলো একটি ব্যক্তিগত কম্পিউটার নেটওয়ার্ক যা পাবলিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের (যেমন ইন্টারনেট) উপর গঠিত হয়।
- সাধারণত একটি VPN-এ এক বা একাধিক কর্পোরেট ইন্ট্রানেট বা লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) যুক্ত থাকে, যেগুলো দূরবর্তী স্থানের ব্যবহারকারীরা পাসওয়ার্ড অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করে অ্যাক্সেস করতে পারে।
- ডেটা যখন অনিরাপদ নেটওয়ার্ক (যেমন ইন্টারনেট) এর মাধ্যমে প্রবাহিত হয়, তখন সেটি এনক্রিপ্ট করা হয়, যাতে সাইবার অপরাধীরা গোপন কর্পোরেট তথ্য বা ব্যক্তিগত অ্যাকাউন্ট তথ্য পেতে না পারে।
- কারণ দূরবর্তী ব্যবহারকারীরা বিদ্যমান পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তিগত কর্পোরেট নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে, তাই VPN প্রতিষ্ঠানগুলোকে leased dedicated telecommunication lines ব্যবহার না করেই wide area network (WAN) পরিচালনা করার সুযোগ দেয়।

সোর্স: ব্রিটানিকা।
৩,৮৬১.
জেনেটিক ইঞ্জিনিয়ারিং- গবেষণার বিষয়বস্তু নিচের কোনটি?
  1. জিনের পৃথকিকরণ
  2. জিনের সংযোজন
  3. জিনের পরিবর্তন
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:
 - জেনেটিক্সের যে শাখায় জিনের পৃথকিকরণ, সংযোজন, সংশ্লেষণ ও পরিবর্তন নিয়ে গবেষণা করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে DNA এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে;
- এবং প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর সম্ভব হয়েছে।
- মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় ইনসুলিন তৈরির জিন ব্যাকটেরিয়ার প্লাজমিডে স্থানান্তরিত করে।
- ঐ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির মাধ্যমে প্রচুর পরিমাণে ইনসুলিন বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন সম্ভব হয়েছে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট DNA টেকনোলজি  বলে।

এছাড়াও,
- মানবদেহে ইনসুলিন তৈরি।
-
জিন থেরপি, হরমোন তৈরি, মৎস উন্নয়ন এর অবদান রয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ-দ্বাদশ শ্রেণি, (মাহবুবুর রহমান)।
৩,৮৬২.
কোনটি ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে WAN তৈরি করে?
  1. ব্রিজ
  2. রিপিটার
  3. গেটওয়ে
  4. রাউটার
ব্যাখ্যা
• গেটওয়ে (Gateway):
- গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, যা ভিন্ন প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ক (LAN, MAN, WAN)-কে সংযুক্ত করে WAN তৈরি করে। একে WAN ডিভাইসও বলা হয়। 
- গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে।
- এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। 
- ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম।
- এটি রাউটারের চেয়ে দ্রুতগতিসম্পন্ন নেটওয়ার্ক।

• ব্রিজ (Bridge):
- ব্রিজ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে। 
- এর সাহায্যে ভিন্ন মাধ্যমে অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্কেকে সংযুক্ত করা যায়। 

• রাউটার (Router):
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• রিপিটার (Repeater):
- রিপিটার এক ধরনের কানেকটিভিটি ডিভাইস, যা দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই করে গন্তব্যে প্রেরণ করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,৮৬৩.
Which system, developed in the early 1960s, allowed a computer’s resources to be shared in rapid succession with multiple users?
  1. ক) Time-sharing
  2. খ) Command-and-control
  3. গ) Host-to-host interactions
  4. ঘ) Batch-processing
ব্যাখ্যা
Developed in the early 1960s, time-sharing systems allowed a computer’s resources to be shared in rapid succession with multiple users, cycling through the queue of users so quickly that the computer appeared dedicated to each user’s tasks despite the existence of many others accessing the system “simultaneously.”
 
Source: Britannica
৩,৮৬৪.
Machine Learning এর পথপ্রদর্শক কাকে বলা হয়?
  1. অ্যালান টুরিং
  2. আর্থার স্যামুয়েল
  3. জন ম্যাকার্থি
  4. মার্ভিন মিনস্কি
ব্যাখ্যা

◉ আর্থার স্যামুয়েল (Arthur Samuel) কে সাধারণত Machine Learning-এর পথপ্রদর্শক বলা হয়। তিনি 1959 সালে "Machine Learning" শব্দটি জনপ্রিয় করেন এবং স্বয়ংক্রিয়ভাবে অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতাসম্পন্ন প্রোগ্রাম তৈরিতে পথিকৃৎ ছিলেন।

মেশিন লার্নিং (Machine Learning):
- মেশিন লার্নিং ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান ।
- মেশিন লার্নিং হল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কম্পিউটারকে ডেটা থেকে শেখানোর ক্ষমতা দেয়া।
- এটি কম্পিউটারকে প্যাটার্ন এবং পর্যাপ্ত তথ্য ব্যবহার করে কোন কিছুর পূর্বাভাস অনুমান করতে এবং নির্ধারিত কাজ অনুমোদন করতে অনুমতি দেয়।
- Machine Learning এর পথপ্রদর্শক Arthur Samuel.
- মেশিন লার্নিং-এ পরিসংখ্যাতগত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে, অ্যালগরিদমগুলিকে শ্রেণিবিন্যাস বা ভবিষ্যদ্বাণী করতে এবং ডেটা মাইনিং প্রকল্পগুলিতে মূল অন্তর্দৃষ্টিগুলি উন্মোচন করতে প্রশিক্ষণ দেওয়া হয়৷

মেশিন লার্নিং- এর উদাহরণ:
- উদাহরণস্বরূপ, আমাদের স্মার্ট ফোনে যে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক দেই তাও মেশিন লার্নিং ও সেনসরের এর কল্যাণে সম্ভব হয়েছে। সহজ ভাষায় বললে, মেশিন মানে আমাদের স্মার্ট ফোনটির ফিঙ্গার প্রিন্ট সেনসরটি আমাদের ফিঙ্গারপ্রিন্টের প্যাটার্ন Learn করেছে।
- আবার, বলা যায়, আমরা Google Doc- এ Voice Recognition অপশন অন করে বাংলায় কথা বললে, Google Doc নিজে নিজেই বাংলা টাইপিং শুদ্ধভাবে করতে পারে। সহজ ভাষায় বলা যায়, মেশিন হচ্ছে Google আর তাকে বিভিন্ন অ্যালগরিদম আর প্রোগ্রামের মাধ্যমে বাংলা ভাষা শেখানো হয়েছে যাকে আমরা Natural Language Processing (NPL) বলি।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।

আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর কয়েকটি ক্ষেত্র হলো:
১) NLP (অনুবাদ/তথ্য সমন্বয়) - Natural Language Processing,
২) Speech (স্পিচ টু টেক্সট/স্পিচ টু স্পিচ),
৩) মেশিন লার্নিং (ডিপ লার্নিং),
৪) রোবটিক্স,
৫) ভিশন (ইমেজ প্রসেসিং)।

উৎস:
১) IBM ওয়েবসাইট।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৬৫.
কোনটি ক্লাউড স্টোরেজের জন্য ব্যবহৃত সেবা নয়?
  1. Amazon S3
  2. iCloud
  3. OneDrive
  4. WeTransfer
ব্যাখ্যা
⚪ OneDrive, iCloud, এবং Amazon S3 - এগুলি সব ক্লাউড স্টোরেজ পরিষেবা, যেখানে আপনি ফাইল সংরক্ষণ এবং একাধিক ডিভাইসের মধ্যে শেয়ার করতে পারেন।
- তবে, WeTransfer একটি ফাইল শেয়ারিং পরিষেবা, যা মূলত বড় আকারের ফাইল অন্যদের কাছে পাঠানোর জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি ক্লাউড স্টোরেজ পরিষেবা নয়।

⚪ ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকেই।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো:
- মেগা,
- ড্রপবক্স,
- ওয়ান ড্রাইভ,
- গুগল ড্রাইভ ইত্যাদি।

⚪ সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- অবকাঠামোগত সেবা,
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও
- সফটওয়্যার সেবা।

⚪ ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি।যথা:
- Resource Scalability,
- On Demand এবং
- Pay as you go.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৩,৮৬৬.
বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংক, তথ্য এবং সেবার সংগ্রহ রয়েছে তাকে কী বলে?
  1. Web Page
  2. Web Browser
  3. Search Engine
  4. Web Portal
ব্যাখ্যা
ওয়েব পোর্টাল (Web Portal):
- ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লিংক, তথ্য ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপন করা হয়।
- ওয়েব পোর্টালের হোম পেজে বিভিন্ন তথ্য ও লিংকসমূহ ইনডেক্স আকারে থাকে বিধায় ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্যের উৎস বা লিংক খুঁজে পায়। - একটি ওয়েব পোর্টাল সাধারণত আঞ্চলিক খবর, স্থানীয় তথ্য, স্টক রিপোর্ট, সরকারি সেবার তথ্য, জাতীয় খবর এবং গুরুত্বপূর্ণ ই-মেইল সেবা প্রদান করে।
- অবশ্য ওয়েব পোর্টাল ব্যক্তিগত, আঞ্চলিক, সংস্কৃতিক, সরকারি, কর্পোরেট ইত্যাদি ধরনের হতে পারে। যেমন: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.com) হলো বাংলাদেশ সরকারের একটি ওয়েব পোর্টাল। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৬৭.
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রধানত কোন ল্যাঙ্গুয়েজটি ব্যবহৃত হয়?
  1. Python
  2. Fortran
  3. C#
  4. COBOL
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে।
- এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলো হলো- LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৮৬৮.
টুইটার কী?
  1. ক) এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং
  2. খ) এক প্রকার সফটওয়্যার
  3. গ) এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম
  4. ঘ) এক প্রকার কম্পিউটার ভাইরাস
ব্যাখ্যা
টুইটার হচ্ছে এক ধরণের সামাজিক নেটওয়ার্কিং।

- টুইটার একটি অতি জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট।
- টুইটার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালের ২১ মার্চ। 
- টুইটারের সদরদপ্তর- সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রতে অবস্থিত। 
- টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা- পরাগ আগরওয়াল।

সূত্র- Twitter Website [লিঙ্ক]  
৩,৮৬৯.
কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়?
  1. রিসোর্স স্ক্যালাবিলিটি
  2. অন ডিমান্ড সার্ভিস
  3. ইউজার - প্রোভাইডার ইন্টারেকশন
  4. পে-এজ-ইউ-গো সার্ভিস
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)” এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবেঃ -
১. রিসোর্স স্কেলেবিলিটি : ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. অন-ডিমান্ড : ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।
৩. পে-অ্যাজ-ইউ-গো : এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।
এক কথায় বলা যায়, কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৩,৮৭০.
ওয়াইফাই প্রযুক্তির IEEE স্ট্যান্ডার্ড মান কত?
  1. 802.16
  2. 802.11
  3. 802.15
  4. 802.30
ব্যাখ্যা
→ ওয়াইফাই প্রযুক্তির IEEE 802.11 স্ট্যান্ডার্ড মান।

• Wi Fi:
- WI-FI কে Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে মনে করা হয়।
- Wi-Fi শব্দটি স্বত্বাধিকারী Wi-Fi Alliance নামীয় একটি সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়্যারলেস প্রযুক্তি কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হয়ে ডেটা আদান-প্রদান করে থাকে।
- এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না।
- এবং যেকোনো মানের Wi-Fi ডিভাইস পৃথিবীর যেকোনো জায়গায় কাজ করতে পারে।
- ডেটার নিরাপত্তার খানিকটা ঝুঁকি থাকে।
- এটি সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এবং এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ শ্রেণি।
৩,৮৭১.
Which protocol does Wi-Fi use for media access control?
  1. TCP/IP
  2. TDMA
  3. SMTP
  4. CSMA/CA
ব্যাখ্যা
• ওয়াই-ফাইয়ের বৈশিষ্ট্যসমূহ:
- এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ওয়‍্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- সাধারণত নেটওয়ার্কের জন্য কোনো প্রকার ক্যাবল বা তারের প্রয়োজন হয় না।
- কভারেজ এরিয়া সাধারণত 50 মিটার থেকে 200 মিটারের মতো হয়ে থাকে।
- নেটওয়ার্কে সহজে নতুন নোড যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়।
- হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহৃত হয়।
- এটি সাধারণত 2.4 GHz-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তবে বর্তমানে তা 5.85 GHz পর্যন্ত হয়ে থাকে।
- সিগন্যাল নয়েজ (SNR-signal to noise ratio) সর্বোচ্চ 10 dB (decibel)।
- বাধামুক্ত সিগন্যাল ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের এনক্রিপশন সুবিধা আছে।
- মিডিয়া অ্যাকসেস কন্ট্রোলের জন্য CSMA/CA (Carrier Sense Multiple Access with Cllision Avoidance) প্রোটোকল ব্যবহার করে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৭২.
WWW দিয়ে বোঝানো হয়-
  1. ক) World Wide Web
  2. খ) World Wide Ware
  3. গ) World Wireless Web
  4. ঘ) World Windows Web
ব্যাখ্যা
WWW এর  পূর্ণরূপ হলো - World Wide Web
- ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।

Source: britannica.com
৩,৮৭৩.
Which networking device sends the received data packet to all connected ports?
  1. Router
  2. Switch
  3. Hub
  4. Gateway
ব্যাখ্যা

• Hub এমন একটি networking device যা একটি port-এ প্রাপ্ত data packet কপি করে তার সকল port-এ পাঠিয়ে দেয়।

• Networking Devices:
- কম্পিউটার নেটওয়ার্ক গঠনের জন্য শুধুমাত্র কম্পিউটার যথেষ্ট নয়, বরং বিভিন্ন সহায়ক ডিভাইস প্রয়োজন হয়।
- যেসব ডিভাইস ব্যবহার করে একটি কম্পিউটারকে অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয় এবং তথ্য আদান-প্রদান সম্ভব হয়, সেগুলোকে Networking Device বলা হয়।
- উদাহরণ: Network Interface Card (NIC), Modem, Hub, Switch, Router, Gateway ইত্যাদি।

• Modem:
- Modem একটি ইলেকট্রনিক ডিভাইস যা কম্পিউটার নেটওয়ার্কে তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- এটি একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য প্রেরণ ও গ্রহণে সাহায্য করে।
- Modem শব্দটি Modulator এবং Demodulator থেকে এসেছে।
- Modulator ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, আর Demodulator অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- বাজারে বিভিন্ন গতির modem পাওয়া যায়, যেমন: 600 kbps, 1200 kbps, 2400 kbps ইত্যাদি।

• Hub:
- Hub এর মাধ্যমে একাধিক কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত থাকে।
- Hub সাধারণত star topology-তে একটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- Hub-এ একাধিক port থাকে।
- কোনো একটি port-এ data packet এলে Hub সেটিকে কপি করে সব port-এ পাঠিয়ে দেয়।
- Hub সাধারণত দুই ধরনের হয়: Active Hub, Passive Hub।

• Switch:
- Switch একটি networking device যা নেটওয়ার্কে প্রাপ্ত data নির্দিষ্ট গন্তব্য কম্পিউটারে পাঠায়।
- Hub ও Switch এর কাজ প্রায় একই হলেও Switch সব port-এ data পাঠায় না।
- Switch কেবলমাত্র target computer বা নির্দিষ্ট গন্তব্যে data পাঠায়।
- Star topology-তে Switch কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হতে পারে।

• Router:
- Router ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় নেটওয়ার্ক গঠন করতে সাহায্য করে।
- এটি বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে data packet সঠিক পথে পাঠানোর কাজ করে।
- একই protocol বিশিষ্ট বিভিন্ন নেটওয়ার্ক সংযোগ করতে Router ব্যবহৃত হয়।

• Gateway:
- Gateway নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ডিভাইস।
- এটি বিভিন্ন protocol বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে।
- Router যেখানে একই protocol ব্যবহারকারী নেটওয়ার্ক সংযুক্ত করে, Gateway সেখানে ভিন্ন protocol বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে সক্ষম।

• অন্যান্য অপশন:
- Router → বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে data packet সঠিক পথে পাঠানোর জন্য ব্যবহৃত networking device।
- Switch → নির্দিষ্ট target computer বা destination-এ data packet পাঠায়।
- Gateway → ভিন্ন protocol বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনকারী networking device।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৭৪.
Wifi এর IEEE স্ট্যান্ডার্ড কোনটি?
  1. IEEE 802.3
  2. IEEE 802.11
  3. IEEE 802.16 
  4. IEEE 802.15
ব্যাখ্যা

• ওয়াই-ফাই (Wi-Fi) বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) এর জন্য নির্ধারিত আন্তর্জাতিক মান বা স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11 ।
- এটি রেডিও তরঙ্গ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে উচ্চগতিসম্পন্ন ডেটা আদান-প্রদান নিশ্চিত করে।

• Wi-fi: 
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়। 
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়। 
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।

উল্লেখ্য-
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16 ;
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড 802.15 ;
- ইথারনেট (Ethernet) বা তারযুক্ত ল্যান (LAN) এর IEEE স্ট্যান্ডার্ড 802.3 ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৭৫.
সি‌রি - প্রশ্ন বিশ্লেষণ করে উত্তর দেওয়ার জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করে?
  1. Blockchain
  2. Artificial Intelligence
  3. Augmented Reality
  4. Virtual Reality
ব্যাখ্যা

• সি‌রি প্রশ্ন বিশ্লেষণ করে উত্তর দেওয়ার জন্য মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ব্যবহার করে। এটি ব্যবহারকারীর কণ্ঠস্বর, ভাষা এবং প্রশ্নের প্রেক্ষাপট বোঝার জন্য প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (Natural Language Processing) প্রযুক্তি ব্যবহার করে। AI প্রশ্নের অর্থ বিশ্লেষণ করে এবং প্রাসঙ্গিক তথ্য খুঁজে এনে সঠিক উত্তর প্রদান করে। অন্য প্রযুক্তিগুলি যেমন ব্লকচেইন ডেটা সংরক্ষণ ও নিরাপত্তার জন্য, অগমেন্টেড রিয়েলিটি বাস্তব জগতে ভার্চুয়াল উপাদান যুক্ত করার জন্য, এবং ভার্চুয়াল রিয়েলিটি সম্পূর্ণ কল্পিত পরিবেশ তৈরির জন্য ব্যবহৃত হয়।
- সুতরাং, সি‌রি বা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো সিস্টেমের জন্য সঠিক উত্তর হলো খ) Artificial Intelligence.

 
• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- এটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালের ১ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন।
- স্লোগান: Think Different.
- সদর দপ্তর: কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র।
- অ্যাপলের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম অ্যাপল পার্ক।

• সিরি:
- অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হলো সিরি, যা প্রথম চালু হয় ২০১১ সালে আইফোন 4S-এর মাধ্যমে। এরপর থেকে এটি আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ, হোমপড সহ প্রায় সব অ্যাপল ডিভাইসে ব্যবহার করা যায়।

- সিরি ব্যবহারকারীর কণ্ঠ নির্দেশনা বুঝে বিভিন্ন কাজ করতে পারে, যেমন:
- কল বা মেসেজ করা,
- অ্যালার্ম সেট করা,
- আবহাওয়া বা খবর জানানো,
- ইন্টারনেটে তথ্য খোঁজা,
- এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করে ব্যবহারকারীর প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর দেয়।

- অ্যাপলের নিজস্ব ইকোসিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকার কারণে সিরি অন্যান্য ভয়েস অ্যাসিস্ট্যান্টের থেকে আলাদা এবং ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সুবিধাজনক।

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - Al):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হলো বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।

- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর প্রবর্তক John McCarthy।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়।
- কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত।
- আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।

⇒ AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

উৎস:
i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ব্রিটানিকা। 

৩,৮৭৬.
টেসলা, স্পেসএক্স এবং নিউরালিঙ্ক – এই তিনটি বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে?
  1. জেফ বেজোস
  2. ইলন মাস্ক
  3. মার্ক জাকারবার্গ
  4. বিল গেটস
ব্যাখ্যা

◉ ইলন মাস্ক হলেন টেসলা (বৈদ্যুতিক গাড়ি ও শক্তি সংরক্ষণ প্রযুক্তি), স্পেসএক্স (মহাকাশ প্রযুক্তি কোম্পানি) এবং নিউরালিঙ্ক (নিউরোটেকনোলজি কোম্পানি) এর প্রতিষ্ঠাতা ও সিইও। তিনি প্রযুক্তি ও উদ্ভাবনী খাতে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব।

ইলন মাস্ক:
- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- ২০১৬ সালে তিনি নিউরালিংক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠান করেন।

জিপটু (Zip2):
- উদ্যোক্তা হিসেবে তিনি প্রথম জিপটু (Zip2) নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন।
- ১৯৯৫ সালে এর পথচলা শুরু হলেও ১৯৯৯ সালে তিনি কমপ্যাক কোম্পানির কাছে জিপ-টু বিক্রি করেন।

এক্স.কম (X.com):
- হ্যারিস ফ্রিকার, এড হো এবং ক্রিস্টোফার পেইনের সঙ্গে ইলন মাস্ক এক্স.কম প্রতিষ্ঠা করেন।

পেপাল (PayPal):
- এক্স.কম কনফিনিটি ইনকরপোটেড এক হয়ে পেপালের জন্ম হয়।
- পেপাল অনলাইন পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি।

স্পেসএক্স (SpaceX):
- ইলস মাস্ক ২০০২ সালে প্রতিষ্ঠা করেন স্পেসএক্স।
- এর প্রথম দুটি রকেট হলো ফ্যালকন 1 এবং ফ্যালকন 9।

টেসলা মোটরস (Tesla):
- তিনি ২০০৪ সালে কোম্পানিটি চালু করেন।

নিউরালিঙ্ক (Neuralink): 
- Nanotechnology ভিত্তিক কোম্পানি। 

টুইটার (Twitter):
- মাস্ক ২০০৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগদান করেন।
- ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার উদ্যোগ নেন ইলন মাস্ক।

উৎস: Britannica.

৩,৮৭৭.
একজন ব্যবহারকারীকে মেসেজ বা ই-মেইলের মাধ্যমে ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়ার মাধ্যমে তার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার পদ্ধতিকে কী বলে?
  1. Plagiarism
  2. Debugging
  3. Sneaking
  4. Phishing
ব্যাখ্যা
• একজন ব্যবহারকারীকে মেসেজ বা ই-মেইলের মাধ্যমে ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়ার মাধ্যমে তার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার পদ্ধতিকে Phishing বলে। এটি একটি সাইবার অপরাধ যেখানে প্রতারকরা ব্যবহারকারীর বিশ্বাস অর্জনের জন্য নির্ভরযোগ্য উৎসের ছদ্মবেশে থাকে, যেমন ব্যাংক, ই-কমার্স সাইট বা সামাজিক মাধ্যম। ব্যবহারকারী যখন সেই ভুয়া লিঙ্কে ক্লিক করে, তখন তাকে একটি আসল ওয়েবসাইটের মতো দেখতে পেজে নিয়ে যাওয়া হয়, যেখানে সে নিজের ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি তথ্য প্রদান করে। এরপর প্রতারকরা সেই তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করে এবং অর্থ বা পরিচয় চুরি করতে পারে।

• সাইবার অপরাধ:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।

•বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

• হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। ।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

• ডিবাগিং (Debugging):
- প্রোগ্রামিং এর ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৮৭৮.
GSM-এ SIM কার্ডের প্রধান কাজ কী?
  1. ভয়েস কল এনক্রিপ্ট করা
  2. অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এ রূপান্তর করা
  3. সিগন্যাল শক্তি বৃদ্ধি করা
  4. নেটওয়ার্ক তথ্য এবং গ্রাহকের পরিচয় সংরক্ষণ করা
ব্যাখ্যা

• GSM-এ SIM কার্ডের প্রধান কাজ হলো নেটওয়ার্ক তথ্য এবং গ্রাহকের পরিচয় সংরক্ষণ করা। এটি ব্যবহারকারীর ফোন নম্বর, পরিচয় তথ্য এবং নিরাপত্তা কীগুলি ধারণ করে, যা নেটওয়ার্কে প্রবেশ করার সময় ব্যবহার করা হয়। SIM কার্ডের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে গ্রাহককে শনাক্ত করা যায় এবং কল, SMS, ডেটা পরিষেবা প্রভৃতি ব্যবহার নিশ্চিত করা হয়। এটি ভয়েস কল এনক্রিপশন বা সিগন্যাল শক্তি বৃদ্ধি করার কাজ করে না, বরং মূলত নিরাপদভাবে পরিচয় যাচাই এবং নেটওয়ার্ক সংযোগ পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
- তাই GSM-এর মূল উদ্দেশ্যে SIM কার্ড হলো ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ এবং নিরাপদ নেটওয়ার্ক অ্যাক্সেস নিশ্চিত করা।

• মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ:
- বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা-

১. GSM (Global System for Mobile Communication):
- GSM হলো TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চগতির প্রযুক্তি GPRS (General Packet Radio Service), EDGE(Enhanced Data Rate for GSM Evolution) ব্যবহৃত হয়।
- সেল কভারেজ এরিয়া ৩৫ কি.মি.।
- এতে আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে।

২. CDMA (Code Division Multiple Access):
- এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে।
- যে পদ্ধতিতে ডেটা আদান-প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়।
- মোবাইল অপারেটর সিটিসেল এই প্রযুক্তি ব্যবহার করে।
- সেল কভারেজ এরিয়া ১১০ কি.মি.।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. ব্রিটানিকা।

৩,৮৭৯.
গুগল প্রতিষ্ঠিত হয় কোন সালে?
  1. ১৯৯৬
  2. ১৯৯৫
  3. ২০০০
  4. ১৯৯৮
ব্যাখ্যা
গুগল ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

গুগল:

- গুগল একটি আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সাল থেকে গুগল Alphabet Inc. নামক একটি হোল্ডিং কোম্পানির অধীনস্থ।
- গুগল বর্তমানে বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ রিকোয়েস্ট পরিচালনা করে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।
- গুগলের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- গুগল শুরুতে শুধুমাত্র অনলাইন সার্চ ফার্ম হিসেবে যাত্রা শুরু করেছিল।
- বর্তমানে গুগল ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন:
• ইমেইল,
• অনলাইন ডকুমেন্ট তৈরি,
• মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য সফটওয়্যার।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে গুগল মোবাইল ফোনের মতো হার্ডওয়্যার বিক্রেতা হিসেবেও আত্মপ্রকাশ করে।

উৎস: ব্রিটানিকা।
৩,৮৮০.
অনুমতি ছাড়া নেটওয়ার্কে প্রবেশ করে তথ্য চুরি বা ক্ষতি করার প্রক্রিয়া কোনটি?
  1. হ্যাকিং
  2. স্নিকিং
  3. স্প্যামিং
  4. স্পুফিং
ব্যাখ্যা
• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহার হলো স্প্যাম বা স্প্যামিং।
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• হ্যাকিং (Hacking):
- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।
- স্পুফড সাইট হলো প্রকৃত সাইটের প্রায় কাছাকাছি একটি মিরর ইমেজ।

স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং বলে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,৮৮১.
নিচের কোন তথ্যটি ওয়াইফাই (Wi-Fi) সম্পর্কিত সঠিক নয়?
  1. এর কাভারেজ অল্প জায়গা জুড়ে থাকে
  2. এটি হাফ-ডুপ্লেক্স মোডে কাজ করে
  3. এটি লাইসেন্সবিহীন স্পেকট্রাম ব্যবহার করে
  4. এর গতি ওয়াইম্যাক্স (Wi-Max) এর চেয়ে বেশি
ব্যাখ্যা

Wi-Max-এর গতি Wi-Fi এর চেয়ে বেশি। Wi-Max-এর গতি ১০-১০০ Mbps পর্যন্ত হতে পারে এবং কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে।

Wi-fi:
- ওয়াই-ফাই বা ওয়্যারলেস ফিডালিটি হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
- এটি ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেটকে ইন্টারনেট বা লোকাল নেটওয়ার্কের সাথে ওয়্যারলেসভাবে সংযুক্ত করে।
- এটি অল্প জায়গা জুড়ে থাকে। ঘরের ভিতর প্রায় ৩২ মিটার ও বাইরে প্রায় ১০০ মিটার পর্যন্ত এর কাভারেজ থাকে।
- এটি লোকাল এরিয়া নেটওয়ার্কে প্রবেশ করতে লাইসেন্সবিহীন স্পেকট্রাম ব্যবহার করে।
- এর গতি অপেক্ষাকৃত কম, প্রায় ১০-৫০ মেগাবিট/সেকেন্ড।
- এতে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়।
- বর্তমানে এটি আইইইই ৮০২.১১ জি (IEEE 802.11G) স্ট্যান্ডার্ড নামে পরিচিত।

Wi-Max:
- Wi-Max হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগলিক অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদান করে।
- এর আওতা বা কাভারেজ বিশাল জায়গা জুড়ে থাকে, প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত।
- এর খরচ অপেক্ষাকৃত বেশি।
- এর গতি অনেক বেশি। দূরত্বের উপর নির্ভর করে ১০-১০০ মেগাবিট/সেকেন্ড হতে পারে।
- এতে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়।
- এটি আইইইই-৮০২.১৬ (IEEE-802.16) স্ট্যান্ডার্ড নামে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৮৮২.
পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ কোনটি?
  1. ইন্টারনেট
  2. টেলিভিশন
  3. ওয়াইফাই
  4. রেডিও
ব্যাখ্যা
• পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ হলো ইন্টারনেট।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- WAN এর পূর্ণরূপ হচ্ছে Wide Area Network (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)।
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- WAN-এর বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়ে হতে পারে।
- এক্ষেত্রে ব্যবহারকারীরা টেলিফোন লাইন ব্যবহার করে নেটওয়ার্কের কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।
- টেলিফোনের সাথে সংযুক্ত মডেমের মাধ্যমে নেটওয়ার্কে ডায়াল করতে হয়।
- এভাবে ভিন্ন প্রকৃতির নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়।
- গেটওয়ে ডাটা বা তথ্য চলাচলের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের কাজ করে দেয়।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন সুবিধা পেতে পারে। যেমন ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি।

উৎস:
১. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৮৮৩.
বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. Oracle Corporation
  2. Intel Corporation
  3. Apple Corporation
  4. Google Corporation
ব্যাখ্যা
• Intel Corporation বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

• ইনটেল কর্পোরেশন (Intel Corporation):

- ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।
- এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।
- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।

উৎস: ব্রিটানিকা।
৩,৮৮৪.
নিচের কোন অপশনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) Google
  2. খ) Firefox
  3. গ) Bing
  4. ঘ) Yahoo
ব্যাখ্যা
• Firefox অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
- Firefox হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। 
- অপরদিকে Google, Bing, Yahoo হলো সার্চ ইঞ্জিন।

ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বিষয়বস্তু উপস্থাপন করার জন্য একটি সফ্টওয়্যার প্রোগ্রাম যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো: Google Chrome, Mozilla Firefox, Opera ইত্যাদি।

সার্চ ইঞ্জিন:
- সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেই তথ্য ব্যবহারকারীর প্রশ্ন অনুসারে প্রদান করে একটি তালিকা প্রদান ডাটাবেজে অনুসন্ধান করে।
- জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো: Google, Bing, Yahoo, Baidu ইত্যাদি।

উৎস: Computerhope website.
৩,৮৮৫.
নিচের কোনটি দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য নয়?
  1. প্রিপেইড সিস্টেম
  2. মোবাইল ব্যাংকিং
  3. এসএমএস ও এমএমএস
  4. ডিজিটাল ট্রান্সমিশন
ব্যাখ্যা

• মোবাইল ব্যাংকিং দ্বিতীয় প্রজন্মের (2G) বৈশিষ্ট্য নয়। 
- এটি তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য।
• দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল নেটওয়ার্ক 1990-এর দশকে চালু হয়েছিল এবং এর প্রধান বৈশিষ্ট্য ছিল ডিজিটাল ট্রান্সমিশন ব্যবহার করে ভয়েস কল এবং টেক্সট বার্তা (এসএমএস) প্রেরণ করা। 2G নেটওয়ার্কে প্রিপেইড সিম ব্যবস্থাও চালু হয়েছিল, যা ব্যবহারকারীদের খরচ নিয়ন্ত্রণের সুবিধা দেয়। এছাড়া এসএমএস এবং এমএমএস পরিষেবাও 2G-এর মাধ্যমে সম্ভব হয়েছিল। তবে মোবাইল ব্যাংকিং বা মোবাইল মাধ্যমে অর্থ লেনদেন করার সুবিধা মূলত 3G বা এর পরবর্তী প্রযুক্তি চালু হওয়ার পরই জনপ্রিয়তা পায়। সুতরাং, মোবাইল ব্যাংকিং 2G নেটওয়ার্কের বৈশিষ্ট্য নয়।

- উত্তর: খ) মোবাইল ব্যাংকিং। 

• দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।

• দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC ( NIPPON Telegraph and Telephone Corporation) প্রথমে বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।

• মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।
১. প্রথম প্রজন্ম (1979 -1990),
২. দ্বিতীয় প্রজন্ম (1991- 2000)
৩. তৃতীয় প্রজন্ম (2001- 2008),
৪. চতুর্থ প্রজন্ম (2009 - 2020),
৫. পঞ্চম প্রজন্ম (2020 - বর্তমান)।

• তৃতীয় প্রজন্ম (২০০১-২০০৮):
- ২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি (আন্তর্জাতিক টেলিফোন সংস্থা: ITU এর মতে) যাতে GSM EDGE UTMS এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।

• তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য:
- GPRS (General Packet Radio System) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- সর্বাধিক ডেটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE (Enhanced Data Rates for Global Evolution) সিস্টেম চালু হয়।
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা যায়।
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম চালু হয়।
- ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ফলে ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৩,৮৮৬.
ই-মেইল প্রেরণে আউটগোয়িং প্রোটোকল-
  1. POP3
  2. IMAP
  3. SMTP
  4. FTP
ব্যাখ্যা

• SMTP (Simple Mail Transfer Protocol) ই-মেইল প্রেরণের জন্য (Send /Outgoing) ব্যবহৃত হয়।

• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বাৰ্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয় ৷
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয় ।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

• IMAP:

- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায় ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৩,৮৮৭.
তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির উদাহরণ কোনটি?
  1. ক) LTE
  2. খ) HSPA
  3. গ) CDMA
  4. ঘ) TACS
ব্যাখ্যা
HSPA তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির একটি উদাহরণ।

তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য-
১। ডিজিটাল পদ্ধতিতে ভয়েস এবং ডেটা স্থানান্তরিত হয়।
২। ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়। তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়।
৩। মডেম সংযোজনের মাধ্যমে ফোনে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
৪। EDGE (Enhanced Date Rates For Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
৫। ডেটা স্থানান্তর উচ্চগতি সম্পন্ন। ডেটারেট ২ এমবিপিএস এর অধিক।
৬। মোবাইল ব্যাংকিং, ইকমার্স, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয়।
৭।  সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA
৮। উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা।
৯। আন্তর্জাতিক রোমিং সুবিধা।  

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৩,৮৮৮.
নিচেরগুলো বিবেচনা করুন-
i. ফিঙ্গার প্রিন্ট (Finger Print)
ii. রেটিনা স্কানিং (Retina Scanning)
iii. কণ্ঠস্বর শনাক্তকরণ (Voice Recognition)
উপরের কোনটি/কোনগুলো বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন (Biometric identification) এর জন্য ব্যবহৃত হয়?
  1. শুধু i
  2. i ও iii
  3. ii ও iii
  4. i, ii ও iii
ব্যাখ্যা
- অপশনে উল্লেখিত সবগুলোই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন (Biometric identification) এর জন্য ব্যবহৃত হয়
 
বায়োমেট্রিক্স (Biometrics): 
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে। 
- একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না। 
- বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। 
যথা- 
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি-
আঙ্গুলের ছাপ শনাক্তকরণ
• হাতের রেখা শনাক্তকরণ, 
আইরিশ (রেটিনা) শনাক্তকরণ
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ, 
• ডিএনএ পর্যবেক্ষণ (DNA test):
- ডিএনএ (DNA Deoxyribo Nucleic Acid) টেস্টের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে অত্যন্ত নিখুঁত ও প্রশ্নাতীতভাবে শনাক্ত করা যায়।
- মানব শরীরের যে কোনো উপাদান যেমন- রক্ত, চুল, আঙুলের নখ, মুখের লালা হতে ডিএনএ'র নমুনা সংগ্রহ করা হয়।
- এরপর এগুলোর গঠন- প্রকৃতি শনাক্তের দ্বারা ম্যাপ বা ব্লু-প্রিন্ট বায়োলজিক্যাল ডেটাবেজে সংরক্ষণ করা হয়।
- পরবর্তীকালে নমুনা নিয়ে পূর্ববর্তী ডেটার সাথে মিলিয়ে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়।
 
২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি-
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ, 
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, 
কণ্ঠস্বর যাচাইকরণ। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৩,৮৮৯.
The attention mechanism used in Transformer models helps ChatGPT mainly to—
  1. Store images in memory
  2. Compress files efficiently
  3. Execute computer programs automatically
  4. Understand relationships between words in a sentence
ব্যাখ্যা

• Transformer মডেলের attention mechanism বাক্যের বিভিন্ন শব্দের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে context বুঝতে সাহায্য করে।

• ChatGPT যেভাবে কাজ করে:
- ChatGPT হলো একটি Large Language Model (LLM), যা মানুষের ভাষা বুঝতে ও তৈরি করতে সক্ষম।
- এটি GPT (Generative Pre-trained Transformer) মডেলের উপর ভিত্তি করে তৈরি।
- GPT মডেল Transformer architecture ব্যবহার করে, যা Natural Language Processing (NLP)-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি।
- ChatGPT বিশাল পরিমাণ টেক্সট ডেটা দিয়ে প্রশিক্ষিত হয় এবং ভাষার pattern, শব্দের সম্পর্ক, ও বাক্যের গঠন শিখে নেয়।
- ব্যবহারকারী কোনো প্রশ্ন বা ইনপুট দিলে মডেলটি সেই ইনপুট বিশ্লেষণ করে সম্ভাব্য পরবর্তী শব্দ অনুমান করে উত্তর তৈরি করে।

• Transformer architecture:
- Transformer হলো একটি গভীর নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচার যা 2017 সালে গবেষকদের দ্বারা প্রস্তাব করা হয়।
- এটি মূলত sequence data, বিশেষ করে ভাষা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।
- Transformer মডেলের প্রধান বৈশিষ্ট্য হলো attention mechanism।

• Attention mechanism:
- Attention mechanism বাক্যের প্রতিটি শব্দকে অন্য শব্দগুলোর সাথে সম্পর্কিতভাবে বিশ্লেষণ করতে সাহায্য করে।
- এর ফলে মডেলটি বাক্যের গুরুত্বপূর্ণ অংশগুলোতে বেশি গুরুত্ব দিতে পারে।
- এই প্রক্রিয়া ব্যবহার করে মডেল বাক্যের context ভালোভাবে বুঝতে পারে এবং আরও সঠিক উত্তর তৈরি করতে সক্ষম হয়।

• অন্যান্য অপশন:
- The next most probable word in a sequence → ভাষা মডেলিংয়ের মাধ্যমে সম্ভাব্য পরবর্তী শব্দ অনুমান করার প্রক্রিয়া।
- Store images in memory → ছবি সংরক্ষণের প্রযুক্তি, যা সাধারণত image processing সিস্টেমে ব্যবহৃত হয়।
- Compress files efficiently → ডেটা কম্প্রেশন প্রযুক্তি, যা ফাইলের আকার কমানোর জন্য ব্যবহৃত হয়।
- Execute computer programs automatically → স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম চালানোর প্রক্রিয়া।

Source: OpenAI & Britannica.

৩,৮৯০.
ফুল-ডুপ্লেক্স মোডের বৈশিষ্ট্য কী? 
  1. ডাটা গ্রহণ সম্ভব নয়
  2. একবার শুধু এক দিকে ডাটা পাঠানো যায়
  3. কেবল ডাটা প্রেরণ করা যায়
  4. একই সময়ে দুই দিক থেকে ডাটা পাঠানো যায়
ব্যাখ্যা
ডেটা ট্রান্সমিশন মোড: 
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১। সিমপ্লেক্স: 
- শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডেটা পাঠাতে পারে না। 
উদাহরণ- রেডিও, টিভি। 

২। হাফ-ডুপ্লেক্স: 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
উদাহরণ- ওয়াকিটকি। 

৩। ফুল-ডুপ্লেক্স: 
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
উদাহরণ- টেলিফোন, মোবাইল। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৮৯১.
ই-মেইল ঠিকানার কোন চিহ্নটি ব্যবহারকারীর নাম ও ডোমেন অংশকে পৃথক করে?
  1. ডট (.)
  2. স্ল্যাশ (/)
  3. হাইফেন (-)
  4. এ্যাট (@)
ব্যাখ্যা

• এ্যাট (@) — ই-মেইল ঠিকানায় ব্যবহারকারীর নাম (Username) ও ডোমেন অংশকে পৃথক করতে @ চিহ্ন ব্যবহৃত হয়।

• E-mail:
- E-mail এর পূর্ণরূপ Electronic Mail।
- এটি ইন্টারনেটভিত্তিক সংবাদ আদান-প্রদান ব্যবস্থা।
- এর মাধ্যমে চিঠি, ডকুমেন্ট, তথ্য দ্রুত পৃথিবীর যে কোনো স্থানে প্রেরণ করা যায়।

• ই-মেইল এ্যাড্রেস:
- মেইল পাঠানোর জন্য প্রাপকের নাম বা পরিচিতিমূলক শব্দসম্বলিত ঠিকানাকে ই-মেইল এ্যাড্রেস বলে।
- উদাহরণ: xyz@yahoo.com, abc@gmail.com.
- ই-মেইল এ্যাড্রেসের অক্ষর ইংরেজি ছোট হাতের হয়।

• ই-মেইল এ্যাড্রেসের গঠন:
- ই-মেইল এ্যাড্রেস তিনটি অংশে বিভক্ত।
- প্রথম অংশ → ব্যবহারকারীর নাম বা প্রতিষ্ঠানের নাম।
- দ্বিতীয় অংশ → ডোমেন বা ইন্টারনেট সার্ভিস প্রদানকারী সার্ভারের নাম।
- প্রথম ও দ্বিতীয় অংশের মাঝে @ (এ্যাট) চিহ্ন ব্যবহৃত হয়।
- দ্বিতীয় ও তৃতীয় অংশের মাঝে ডট (.) চিহ্ন ব্যবহৃত হয়।
- উদাহরণ: rahim123@gmail.com; rahim123 → Username, gmail.com → Domain part.

• অন্যান্য অপশন:
- ডট (.) → ডোমেন অংশের ভেতরে ব্যবহৃত বিভাজক চিহ্ন।
- স্ল্যাশ (/) → ওয়েব ঠিকানায় ব্যবহৃত হয়।
- হাইফেন (-) → শব্দ সংযুক্ত করতে ব্যবহৃত চিহ্ন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৯২.
কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কার্ড রিডার বা প্রিন্টারের মতো স্বল্পগতির ইনপুট–আউটপুট ডিভাইসে সাধারণত কোন ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়?
  1. ন্যারো ব্যান্ড
  2. ভয়েস ব্যান্ড
  3. ব্রড ব্যান্ড
  4. স্যাটেলাইট ব্যান্ড 
ব্যাখ্যা

• কম্পিউটার ডাটা কমিউনিকেশনে প্রিন্টার বা কার্ড রিডারের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়।

• ব্যান্ডউইডথ (Bandwidth):
- এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড (Data Transmission Speed) বলা হয়।
- এই ডাটা ট্রান্সমিশন স্পিডকেই অনেক সময় ব্যান্ডউইডথ (Bandwidth) বলা হয়।
- ব্যান্ডউইডথ সাধারণত বিট পার সেকেন্ড (Bit Per Second – bps) এককে পরিমাপ করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যত পরিমাণ বিট ট্রান্সমিট করা হয়, তাকে bps বা ব্যান্ডউইডথ বলা হয়।

• ডাটা ট্রান্সফার গতির ভিত্তিতে ব্যান্ডউইডথের প্রকারভেদ:
 - ডাটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইডথকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়—

• ১. ন্যারো ব্যান্ড (Narrow Band):
- ন্যারো ব্যান্ডের ডাটা স্থানান্তর গতি সাধারণত ৪৫ bps থেকে ৩০০ bps পর্যন্ত হয়ে থাকে।
- এই ডাটা ট্রান্সমিশন গতিকে ন্যারো ব্যান্ড বা সাব-ভয়েস ব্যান্ড (Sub Voice Band) বলা হয়।
- এটি ধীরগতির ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- উদাহরণ: টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়।

• ২. ভয়েস ব্যান্ড (Voice Band):
- ভয়েস ব্যান্ডের ডাটা স্থানান্তর গতি সাধারণত ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে।
- এটি প্রধানত টেলিফোন যোগাযোগে ব্যবহৃত হয়।
- এছাড়া কম্পিউটার ডাটা কমিউনিকেশনে—
- কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর,
- কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রেও
- এই ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়।

• ৩. ব্রড ব্যান্ড (Broad Band):
- ব্রড ব্যান্ড হলো উচ্চগতিসম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইডথ।
- এর ডাটা স্থানান্তর গতি সাধারণত কমপক্ষে ১ মেগাবিট পার সেকেন্ড (Mbps) থেকে শুরু করে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে।
- সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল এবং অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ব্রড ব্যান্ড ব্যবহৃত হয়।
- এছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও ব্রড ব্যান্ড ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৮৯৩.
'Powertech Solution' অ্যান্টিভাইরাসটি নিচের কোন প্রতিষ্ঠানের?
  1. ক) IBM
  2. খ) Norton
  3. গ) McAfee
  4. ঘ) Kaspersky
ব্যাখ্যা

Powertech Solution এন্টিভাইরাসটি IBM কোম্পানির একটি প্রোডাক্ট।
অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম।
যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৩,৮৯৪.
কোন মোবাইল ফোন প্রযুক্তিকে বোঝাতে “গ্রিন ফোন” শব্দটি ব্যবহার করা হয়?
  1. GSM
  2. LTE
  3. CDMA
  4. Wi-Fi
ব্যাখ্যা

• “গ্রিন ফোন” শব্দটি সাধারণত সেই মোবাইল ফোন প্রযুক্তিকে বোঝাতে ব্যবহার করা হয় যা শক্তি কম ব্যবহার করে এবং পরিবেশ বান্ধব। এখানে মূলত CDMA প্রযুক্তি এর সঙ্গে এটি সম্পর্কিত। CDMA বা Code Division Multiple Access হলো একটি মোবাইল কমিউনিকেশন প্রযুক্তি, যা ডেটা এবং ভয়েস ট্রান্সমিশন করার সময় কম শক্তি ব্যবহার করে। অন্য প্রযুক্তিগুলো যেমন GSM বা LTE, তুলনামূলকভাবে বেশি শক্তি খরচ করে। CDMA-তে একটি বিশেষ সিগন্যালিং পদ্ধতি ব্যবহার করা হয় যা একই ফ্রিকোয়েন্সিতে একাধিক কল পরিচালনা করতে সাহায্য করে, ফলে ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে। এই কারণে CDMA-ভিত্তিক ফোনকে “গ্রিন ফোন” বলা হয়।
 
• CDMA:

- কোয়ালকম (Qualcom) আবিষ্কৃত সিডিএমএ (CDMA) হলো একটি এডভান্সড ডিজিটাল ওয়্যারল্যাস প্রযুক্তি।
- CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.
- ১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একে গ্রিন ফোন (Green Phone) বলা হয়।
- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।

৩,৮৯৫.
'Facebook' কোম্পানি বর্তমানে কী নামে পরিচিত?
  1. Facebook
  2. Meta
  3. Beta
  4. Alpha
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড:
- ফেসবুক ইনকর্পোরেটেড এর বর্তমান নাম মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক , ম্যাসেঞ্জার ইত্যাদি। 

উৎস: ব্রিটানিকা।
৩,৮৯৬.
SMS-এর পূর্ণরূপ কী?
  1. Short Message Service
  2. Short Mail Service
  3. Simple Message Service
  4. Simple Mail Service
ব্যাখ্যা
- SMS – এর পূর্ণরূপ Short Message Service.
- দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
 
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩,৮৯৭.
ই-মেইল ঠিকানায় কয়টি অংশ থাকে?
  1. ক) ১টি
  2. খ) ২ টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা

ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
যেমনঃ robithakur@gmail.com
এখানে robithakur হলো ইউজারনেম এবং gmail হলো ডোমেইন নেইম। 

ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৩,৮৯৮.
@ চিহ্নের পূর্বে ই-মেইলে থাকা অংশটি কী নির্দেশ করে?
  1. ইউজার আইডি
  2. সার্ভার নেম
  3. ডোমেইন নেম
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• ই-মেইলে @ চিহ্নের পূর্বে থাকা অংশটি সাধারণত ব্যবহারকারীর ব্যক্তিগত পরিচয় বা ইউজার আইডি নির্দেশ করে। ই-মেইল ঠিকানাটি দুটি অংশে বিভক্ত থাকে – @ চিহ্নের পূর্বের অংশ এবং @ চিহ্নের পরের অংশ। পূর্বের অংশটি হলো ব্যবহারকারীর নাম বা তাদের নির্দিষ্ট আইডেন্টিফায়ার যা সার্ভারে সংরক্ষিত থাকে এবং ই-মেইল প্রেরণের সময় প্রাপককে কোন ইউজারের কাছে মেইল পৌঁছাতে হবে তা নির্দেশ করে। অন্যদিকে @ চিহ্নের পরের অংশটি সার্ভারের ঠিকানা বা ডোমেইন নেম নির্দেশ করে। তাই, @ চিহ্নের আগে থাকা অংশ ইউজার আইডি হিসেবে চিহ্নিত হয়।
- সুতরাং সঠিক উত্তর হলো ক) ইউজার আইডি।


• ই-মেইল:
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন ARPANET-এর মাধ্যমে ইলেকট্রনিক পত্রালাপ চালু করেন, যা ছিল প্রথম ইমেইল সিস্টেম।
- ইলেকট্রনিক মেইল (ই-মেইল) হলো এক ধরনের ডিজিটাল বার্তা বিনিময়ের পদ্ধতি, যেখানে একজন প্রেরক এক বা একাধিক প্রাপকের কাছে নির্ভরযোগ্যভাবে বার্তা পাঠাতে পারেন।
- ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
- একটি ইমেইল ঠিকানা মূলত ইউজার আইডি এবং ডোমেইন নেম দ্বারা গঠিত।
- উদাহরণ: abc@def.com। এখানে @ চিহ্নের পূর্বের অংশটি ইউজার আইডি ও @ চিহ্নের পরের অংশটি ডোমেইন নেম নির্দেশ করে।
- ইমেইল আদান-প্রদানে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• ইমেইলে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ অংশ:
- CC (Carbon Copy): একই ইমেইল একাধিক প্রাপকের কাছে পাঠানোর জন্য ব্যবহৃত হয়, যেখানে অন্য প্রাপকেরা দেখতে পান কে কে বার্তাটি পেয়েছেন।
- BCC (Blind Carbon Copy): একই ইমেইল একাধিক প্রাপকের কাছে পাঠানো হলেও, এক প্রাপক অন্যদের ইমেইল ঠিকানা দেখতে পান না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৩,৮৯৯.
SWIFT বলতে কী বোঝায়?
  1. ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক
  2. আর্থিক লেনদেন নেটওয়ার্ক
  3. মোবাইল পেমেন্ট অ্যাপ
  4. আন্তর্জাতিক শেয়ার বাজার
ব্যাখ্যা

• SWIFT হলো একটি আন্তর্জাতিক আর্থিক লেনদেন নেটওয়ার্ক। এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদভাবে অর্থ পাঠানোর জন্য ব্যবহৃত হয়। SWIFT-এর পূর্ণরূপ হলো Society for Worldwide Interbank Financial Telecommunication। এটি কোনো ব্যাংকের টাকা সরাসরি রাখে না, বরং ব্যাংকগুলোর মধ্যে মানক বার্তা বিনিময় করে অর্থ স্থানান্তরকে সহজ ও দ্রুত করে। SWIFT ব্যবহার করে এক দেশের ব্যাংক থেকে অন্য দেশের ব্যাংকে টাকা পাঠানো যায় নিরাপদ ও নির্ভুলভাবে। এটি আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
- তাই প্রশ্নের সঠিক উত্তর হলো (খ) আর্থিক লেনদেন নেটওয়ার্ক।


SWIFT Code:
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) হলো বেলজিয়ামে ভিত্তিক একটি আন্তঃব্যাংক আর্থিক লেনদেন নেটওয়ার্ক।
- সুইফট - এর মাধ্যমে ব্যাংক লেনদেনের পরিচয় বা শনাক্তকরণ করা হয়।
- SWIFT - এর প্রধান কাজ হলো একটি বিশ্বব্যাপী মেসেজিং নেটওয়ার্ক সরবরাহ করা, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদে টাকা স্থানান্তর ও অন্যান্য তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে।
- এই শনাক্তকরণ মূলত সংকেতলিপি বা কোডের মাধ্যমে করা হয়।
- লেনদেনের বার্তা (wire) এই সুইফট কোড ব্যবহার করে আদান-প্রদান করা হয়।
- বিশ্বের ২০০-এর বেশি দেশে প্রায় ১১ হাজার ব্যাংক SWIFT ব্যবহার করে।
- সুইফট আন্তর্জাতিকভাবে অন্তত ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠানের কোড পরিচালনা করে।
- বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে SWIFT - এর সেবা ব্যবহার করে।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৩,৯০০.
আর্থিক তথ্য ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ক্ষতি করার কাজ কোন ধরনের হ্যাকাররা করে?
  1. ব্লু হ্যাট হ্যাকাররা
  2. ব্ল্যাক হ্যাট হ্যাকাররা
  3. হোয়াইট হ্যাট হ্যাকাররা
  4. গ্রে হ্যাট হ্যাকাররা
ব্যাখ্যা

• ব্যক্তিগত এবং আর্থিক তথ্য হাতিয়ে নিয়ে ক্ষতি করার কাজ মূলত ব্ল্যাক হ্যাট হ্যাকাররা করে। এই ধরনের হ্যাকাররা আইন লঙ্ঘন করে অননুমোদিতভাবে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডিভাইসে প্রবেশ করে। তাদের মূল উদ্দেশ্য থাকে অর্থনৈতিক লাভ, পরিচয় চুরি, ডেটা বিক্রি বা ক্ষতিকারক প্রোগ্রাম ছড়ানো। ব্ল্যাক হ্যাট হ্যাকাররা প্রায়ই ফিশিং, ম্যালওয়্যার, র‍্যানসমওয়্যার বা পাসওয়ার্ড চুরি করার মতো পদ্ধতি ব্যবহার করে। তারা নৈতিক বা আইনি সীমার বাইরে কাজ করে এবং ব্যবহারকারীর গোপনীয়তা ও আর্থিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। এর বিপরীতে, হোয়াইট হ্যাট হ্যাকাররা নিরাপত্তা পরীক্ষা করে এবং সিস্টেম রক্ষা করে।

- সঠিক উত্তর: খ) ব্ল্যাক হ্যাট হ্যাকাররা।

• গ্রে হ্যাট হ্যাকার:
- এ ধরনের হ্যাকাররা বৈধ (Legal) ও অবৈধ (Illegal) দুই ধরনের কাজ করতে পারে।
- একজন Grey hat hacker যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো খুঁজে বের করে তখন সে তার মন মত কাজ করে।
- এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

• ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- একজন Black hat hacker যখন কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে, তখন দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়।
- বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।

• হোয়াইট হ্যাট হ্যাকার:
- একজন white hat hacker একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটির বিষয়ে দ্রুত অবহতি করে।
- সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্ক, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।