বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ৩৬ / ৫১ · ৩,৫০১৩,৬০০ / ৫,০২৮

৩,৫০১.
URL-এ ‘https://’ ব্যবহার করার উদ্দেশ্য কী?
  1. সার্ভারে একটি নির্দিষ্ট ফাইলের পথ
  2. ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন নাম
  3. একটি প্রোটোকল যা সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করে
  4. সার্চ ফলাফল দেখানোর করার জন্য এটি ব্যবহৃত
ব্যাখ্যা

URL-এ ‘https://’ ব্যবহার করার উদ্দেশ্য হলো একটি প্রোটোকল যা সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করে। এটি HTTP প্রোটোকলের নিরাপদ সংস্করণ, যেখানে ‘S’ এর মানে হলো Secure। যখন আমরা কোনো ওয়েবসাইটে ‘https://’ ব্যবহার করি, তখন আমাদের ব্রাউজার এবং সার্ভারের মধ্যে তথ্য এনক্রিপ্টেডভাবে আদানপ্রদান হয়। ফলে হ্যাকার বা তৃতীয় পক্ষ সহজে তথ্য পড়তে পারে না। বিশেষ করে পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড তথ্য বা ব্যক্তিগত ডেটা প্রেরণের সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘https://’ ব্যবহার করা মানে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত এবং ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা। তাই এটি নিরাপদ ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য অপরিহার্য।

সঠিক উত্তর: গ) একটি প্রোটোকল যা সুরক্ষিত যোগাযোগ নিশ্চিত করে।

URL:
- URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।

• https://www.abcd.com/home প্রদত্ত URL টির -
- https হচ্ছে প্রোটোকল,
- www.abcd.com হচ্ছে ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম),
- home হচ্ছে ডিরেক্টরি নাম (পাথ)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

৩,৫০২.
মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে টেক্সট মেসেজিং সেবা চালু হয়?
  1. দ্বিতীয় প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. পঞ্চম প্রজন্ম
ব্যাখ্যা
• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। যথা - প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম।

• দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চালু হয়
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়। 
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৫০৩.
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য কোনটি?
  1. কম্পিউটারে শ্রেণিবিন্যাস বা হায়ারার্কি থাকে
  2. ডেডিকেটেড সার্ভার প্রয়োজন
  3. একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে
  4. প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট
ব্যাখ্যা

পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।

নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network),
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)।

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।

হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে। তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫০৪.
ওয়‍্যারলেস কমিউনিকেশন কয় ধরনের?
  1. ২ ধরনের
  2. ৪ ধরনের
  3. ৩ ধরনের
  4. ৫ ধরনের
ব্যাখ্যা

ওয়্যারলেস কমিউনিকেশনের ধরন: 
- ওয়‍্যারলেস কমিউনিকেশন মূলত ৪ ধরনের। 
যথা- 
১। ওয়‍্যারলেস প্যান (Wireless Personal Area Network-WPAN): 
- অপেক্ষাকৃত কম দূরত্বের মধ্যে অবস্থিত বিভিন্ন আইসিটি ডিভাইসের মধ্যে তারবিহীন যোগাযোগ স্থাপন করা হলে তাকে ওয়‍্যারলেস পার্সোনাল এরিয়া বা WPAN বলে। 
যেমন- মোবাইল ফোন, পিডিএ, ল্যাপটপ, মাউস, প্রজেক্টর ইত্যাদি ডিভাইস নিয়ে গঠিত কমিউনিকেশন ব্যবস্থাই হল ওয়‍্যারলেস প্যান। 

২। ওয়‍্যারলেস ল্যান (Wireless Local Area Network-WLAN): 
- একটি নির্দিষ্ট বিল্ডিং বা স্কুলের মধ্যে অবস্থিত দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে স্থাপিত নেটওয়ার্ক ব্যবস্থাকে ওয়‍্যারলেস লোকাল এরিয়া বা WLAN বলে। 
- WLAN সংযোগের জন্য সংযোগকারী ডিভাইসের মধ্যে ওয়াই-ফাই (Wi-Fi) প্রযুক্তি ব্যবহার করা হয়। 

৩। ওয়‍্যারলেস ম্যান (Wireless Metropoliton Area Network-WMAN): 
- সাধারণত একটি শহর এলাকার বিভিন্ন আইসিটি ডিভাইসের মধ্যে তারবিহীন যোগাযোগ স্থাপন করা হলে তাকে ওয়‍্যারলেস মেট্রোপলিটন এরিয়া বা WMAN বলে। 

৪। ওয়‍্যারলেস ওয়ান (Wireless Wide Area Network-WWAN): 
- সাধারণত অনেকগুলো শহর এলাকার বিভিন্ন আইসিটি ডিভাইসের মধ্যে তারবিহীন যোগাযোগ স্থাপন করা হলে তাকে ওয়‍্যারলেস ওয়াইড এরিয়া বা WMAN বলে। 
যেমন- ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫০৫.
LinkedIn প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ২০০০ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৪ সালে
ব্যাখ্যা
• LinkedIn:
- LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। পেশাদারদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই লিংকডইন।
- পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকডইন।
- বর্তমানে করপোরেট জগতে নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন।
- এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
- LinkedIn এর সদর দপ্তর সানিভেল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- Parent organization: Microsoft Corporation.
- CEO: Ryan Roslansky (Jun 1, 2020 - present).

উৎস: ব্রিটানিকা।
৩,৫০৬.
চ্যাটজিপিটির কোন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা?
  1. রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক
  2. কনভল্যুশনাল নিউরাল নেটওয়ার্ক
  3. জেনারেটিভ প্রি-ট্রেইন্ড ট্রান্সফরমার
  4. নিয়ম-ভিত্তিক AI
ব্যাখ্যা

• চ্যাটজিপিটি হলো জেনারেটিভ প্রি-ট্রেইন্ড ট্রান্সফরমার (GPT) ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই সঠিক উত্তর হলো গ)। এটি একটি নিউরাল নেটওয়ার্ক ভিত্তিক মডেল, যা বিশাল পরিমাণে টেক্সট ডেটা থেকে শেখে। প্রি-ট্রেইনিং ধাপে এটি ভাষার প্যাটার্ন, শব্দের সম্পর্ক এবং বাক্যের কাঠামো শিখে। পরে ফাইন-টিউনিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর প্রশ্নের প্রাসঙ্গিক ও স্বাভাবিক উত্তর দেওয়ার জন্য দক্ষ হয়। এটি রিকারেন্ট বা কনভল্যুশনাল নেটওয়ার্কের মতো সীমিত কাঠামোর নয়, বরং ট্রান্সফরমার আর্কিটেকচারের মাধ্যমে প্রসঙ্গ বুঝে দীর্ঘ এবং জটিল টেক্সট তৈরি করতে পারে, যা নিয়ম-ভিত্তিক AI-এর তুলনায় অনেক বেশি নমনীয় ও মানবসদৃশ প্রতিক্রিয়া দেয়।

​​• ChatGPT (চ্যাটজিপিটি):
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- বর্তমানে GPT- 5 ভার্শন চলছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

• চ্যাটজিপিটির বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: www.openai.com.

৩,৫০৭.
বাংলাদেশে বসে ভারতের কোন ডাক্তারের পরামর্শ কীভাবে নেওয়া সম্ভব?
  1. ক) রিমোটমেডিসিন
  2. খ) ডিস্টেন্সমেডিসিন
  3. গ) রেডিমেডিসিন
  4. ঘ) টেলিমেডিসিন
ব্যাখ্যা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভিন্ন ভৌগলিক দূরুতে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্য সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়।
৩,৫০৮.
ফেসবুকের হেডকোয়ার্টার কোথায়?
  1. ক) সিলিকন ভ্যালি
  2. খ) ম্যানলো পার্ক
  3. গ) ম্যানহাটন
  4. ঘ) সান্টা ক্লারা
ব্যাখ্যা
ফেসবুকের হেডকোয়ার্টারঃ 1 হ্যাকার ওয়ে, ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া।
source: ফেসবুক
৩,৫০৯.
বাংলাদেশের ই-কমার্স ‘দারাজ’ বর্তমানে কোন কোম্পানীর মালিকানাধীন?
  1. ক) আলিবাবা
  2. খ) অ্যামাজন
  3. গ) Ebay
  4. ঘ) ফ্লিকার
ব্যাখ্যা
দারাজ হল চীনা মালিকানাধীন অনলাইন মার্কেটপ্লেস যেটি দক্ষিণ এশিয়ায় কার্যক্রম পরিচালনা করে থাকে। এটি ২০১২ সালে জার্মান কোম্পানি রকেট ইন্টারনেটের মালিকানায় প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালের মে মাসে চীনা কোম্পানি আলিবাবা গ্রুপ দারাজ কিনে নেয়।
৩,৫১০.
কোনটি Cloud Computing - এর প্রোভাইডার নয়?
  1. Oracle Cloud
  2. Microsoft Azure
  3. Google Cloud Platform
  4. WPS Cloud Office
ব্যাখ্যা
• WPS Cloud Office ক্লাউড কম্পিউটিং- এর প্রোভাইডার নয়।
- তবে WPS Office হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

• সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS),
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a service-PaaS),
৩. সফটওয়্যার সেবা (Software/application as a service-SaaS)।

• ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. পাবলিক ক্লাউড,
২. প্রাইভেট ক্লাউড,
৩. মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

• কয়েকটি ক্লাউড কম্পিউটিং এর প্রোভাইডার:
- Amazon Web Services (AWS),
- Microsoft Azure,
- Google Cloud Platform (GCP),
- IBM Cloud,
- Oracle Cloud, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৫১১.
রাউটার OSI মডেলের কত তম স্তরে কাজ করে?
  1. প্রথম
  2. চতুর্থ
  3. সপ্তম
  4. তৃতীয়
ব্যাখ্যা
[রাউটার OSI মডেলের তৃতীয় স্তর Network layer এ কাজ করে। রাউটার এমন একটি কানেকটিং ডিভাইস যা একই প্রটোকলভুক্ত দুই বা ততােধিক স্বতন্ত্র নেটওয়ার্কের সংযােগ করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে। এর মাধ্যমে একই ধরনের ছােট আকারের ভিন্ন ভিন্ন গঠনের একাধিক LAN সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তােলা যায়।]

• OSI (Open System Interconnection): OSI মডেল মূলত একটি ওপেন স্ট্যান্ডার্ডস যার উপর ভিত্তি করে নেটওয়ার্কিং ডিভাইস সমূহ তৈরি করা হয়।
- কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেলের স্তর ৭ টি।
- উপরের ৩টি লেয়ারকে Upper Layer এবং নিচের ৪টি লেয়ারকে Lower layer বলে।
- OSI মডেলের স্তর গুলো হল:
• Layer 7- Application Layer.
• Layer 6- Presentation Layer.
• Layer 5- Session Layer.
• Layer 4- Transport Layer.
• Layer 3- Network Layer.
• Layer 2- Data Link Layer.
• Layer 1- Physical Layer.

উৎস: আমাজন ওয়েবসাইট।
৩,৫১২.
Samsung কোন দেশভিত্তিক কোম্পানি?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) হংকং
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
The Samsung Group is a South Korean multinational conglomerate headquartered in Samsung Town, Seoul.
৩,৫১৩.
ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে কী বলা হয়?
  1. WPA2
  2. SSID
  3. Piconet
  4. IMAP
ব্যাখ্যা
• ব্লুটুথ:
- স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ।
- এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয়, তাকে পিকোনেট বলে।
- দুটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এ দুটিকে পিকোনেটকে একসাথে স্কারনেট বলে।

• SSID হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক নেইম।
• WPA2 হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্ক সিকিউরিটি পাসওয়ার্ড নির্দেশ করে।
• IMAP প্রটোকলটি ই-মেইলে ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৫১৪.
প্ল্যাজিয়ারিজম এড়াতে আপনার কী করা উচিত?
  1. রেফারেন্স ব্যবহার না করা
  2. শুধু কয়েকটি শব্দ পরিবর্তন করা
  3. একাধিক ওয়েবসাইট থেকে কপি করা
  4. সব উৎস সঠিকভাবে উল্লেখ করা
ব্যাখ্যা

• প্ল্যাজিয়ারিজম এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যবহৃত সব তথ্যের উৎস সঠিকভাবে উল্লেখ করা। কোনো বই, প্রবন্ধ, ওয়েবসাইট বা গবেষণা থেকে ধারণা, তথ্য বা উদ্ধৃতি নিলে অবশ্যই তার রেফারেন্স দিতে হয়। শুধু কয়েকটি শব্দ পরিবর্তন করা বা একাধিক ওয়েবসাইট থেকে কপি করলেও প্ল্যাজিয়ারিজম এড়ানো যায় না। আবার রেফারেন্স ব্যবহার না করাও সম্পূর্ণ ভুল। সঠিকভাবে উৎস উল্লেখ করলে মূল লেখকের প্রতি সম্মান দেখানো হয় এবং নিজের লেখার বিশ্বাসযোগ্যতা বাড়ে। তাই প্ল্যাজিয়ারিজম এড়ানোর সঠিক উপায় হলো সব উৎস যথাযথভাবে উল্লেখ করা।
 
• সাইবার ক্রাইম:
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়।
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।
- উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো- হ্যাকিং, স্প্যামিং, স্ফুফিং, ফিশিং (Phishing), ভিশিং, স্নিকিং, প্লেজিয়ারিজম (Plagiarism) প্রভৃতি।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম।
- তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজিয়ারিজমের প্রচলন লক্ষ্য করা যায়।
- বিশেষ করে অন্যের ধ্যান-ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, লেখা, ডেটা, ছবি, গান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেয়া হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

৩,৫১৫.
একটি URL এর কয়টি অংশ থাকে?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
ব্যাখ্যা
♦ URL: 
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator .
- একটি ওয়েবসাইট বা পেইজের পুর্ণাঙ্গ অ্যাড্রেসকে URL বলে। যেমন: http://www.xyz.com. 

একটি URL এর তিনটি অংশ থাকে। যথা- 
১. প্রোটোকল নেইম,
২. হোস্টনেইম এবং
৩. ফাইল নেইম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৫১৬.
The IEEE standard of WiMAX technology is-
  1. IEEE 802.11
  2. IEEE 802.15
  3. IEEE 802.16
  4. IEEE 802.3
ব্যাখ্যা

• WiMAX প্রযুক্তির IEEE মান হলো IEEE 802.16.

• WiMAX:
- WiMAX (Worldwide Interoperability for Microwave Access) হলো একটি wireless broadband প্রযুক্তি।
- এই প্রযুক্তির মাধ্যমে বৃহৎ ভৌগোলিক এলাকাজুড়ে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা যায়।

• WiMAX–এর IEEE Standard:
- WiMAX প্রযুক্তির জন্য নির্ধারিত আন্তর্জাতিক মান হলো IEEE 802.16.
- IEEE (Institute of Electrical and Electronics Engineers) বিভিন্ন নেটওয়ার্ক প্রযুক্তির জন্য এই ধরনের মান নির্ধারণ করে।
- IEEE 802.16 স্ট্যান্ডার্ড অনুসরণ করার ফলে WiMAX ডিভাইসগুলো পরস্পরের সাথে compatibility বজায় রেখে কাজ করতে পারে।

• WiMAX Forum-এর ভূমিকা:
- “WiMAX” নামটি প্রদান করে WiMAX Forum, যা ২০০১ সালের জুন মাসে গঠিত হয়।
- এই ফোরাম WiMAX প্রযুক্তির উন্নয়ন, মান নির্ধারণ ও বিশ্বব্যাপী প্রসারে কাজ করে।

• অন্যান্য অপশন:
- IEEE 802.11 হলো Wi-Fi প্রযুক্তির স্ট্যান্ডার্ড।
- IEEE 802.15 মূলত Bluetooth ও PAN (Personal Area Network)–এর জন্য ব্যবহৃত হয়।
- IEEE 802.3 হলো Ethernet বা wired LAN–এর স্ট্যান্ডার্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫১৭.
কোনটি P2P নেটওয়ার্কের প্রায়শই ব্যবহৃত উদাহরণ?
  1. BitTorrent ফাইল শেয়ারিং
  2. Netflix-এর স্ট্রিমিং
  3. কর্পোরেট সার্ভার
  4. ওয়েব হোস্টিং
ব্যাখ্যা

• উত্তর: ক) BitTorrent ফাইল শেয়ারিং। 

P2P (Peer-to-Peer) নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে ব্যবহারকারীরা সরাসরি একে অপরের সাথে সংযোগ স্থাপন করে ফাইল বা ডেটা শেয়ার করে। এতে কোনো কেন্দ্রীয় সার্ভার বাধ্যতামূলক নয়, বরং প্রতিটি ব্যবহারকারী নেটওয়ার্কে সমানভাবে অংশগ্রহণ করে। BitTorrent ফাইল শেয়ারিং হলো এর একটি সুপরিচিত উদাহরণ। এখানে ব্যবহারকারীরা ফাইলের অংশ ভাগ করে নেন এবং একে অপরকে আপলোড ও ডাউনলোডের মাধ্যমে সহায়তা করেন। অন্যদিকে, Netflix-এর স্ট্রিমিং, কর্পোরেট সার্ভার এবং ওয়েব হোস্টিং কেন্দ্রীয় সার্ভার ব্যবহার করে কাজ করে, যা P2P নেটওয়ার্কের বৈশিষ্ট্যের সাথে মেলে না। P2P-এ তথ্য বিনিময় দ্রুত, নিরাপদ এবং বিকেন্দ্রীভূতভাবে ঘটে।
 
 • নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network),
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)।

• ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই।

• হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে। তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- researchgate [link]

৩,৫১৮.
টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA) যাচাই করতে সাধারণত কী ব্যবহার করা হয়? 
  1. কোনো অতিরিক্ত যাচাই প্রয়োজন হয় না
  2. ইন্টারনেট ব্রাউজিং হিস্ট্রি
  3. ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র
  4. ৬ ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড
ব্যাখ্যা
টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA): 
- টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন-এর অর্থ হচ্ছে যখন ই-মেইল, সোশ্যাল মিডিয়া বা অন্য অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের জন্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা হয় তখন একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড যা ৬ ডিজিটের হয়ে থাকে) ফোনে বা মেইলে আসে। 
অর্থাৎ, টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন (2FA) যাচাই করতে সাধারণত ৬ ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) ব্যবহার করা হয়। 
- যখন সেই ওটিপি সঠিকভাবে দেওয়া হয় তখনই কেবল অ্যাকাউন্টে প্রবেশ করা যায়, অন্যথায় নয়। 
- OTP সীমিত সময়ের জন্য পাঠানো হয়, একবার ব্যবহার করার পরে OTP এর মেয়াদ শেষ হয়ে যায় এবং পরবর্তীতে একই OTP আর ব্যবহার করা যায় না। 
- টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো অ্যাকাউন্ট হ্যাক করা বেশ কঠিন হয়ে যায়। 
- বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ব্যবহার খুবই স্বাভাবিক একটি বিষয়। বিভিন্ন প্রয়োজনে এবং বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যাবহার করা হয়। তবে খুবই সতর্ক থাকতে হবে যে, কোন কোন ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় এবং কোনগুলো করা যায় না। 
- হ্যাকাররা সোশ্যাল মিডিয়ায় আপলোডকৃত বিভিন্ন কনটেন্ট এর সূত্র ধরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে কোনো প্রতারণার মাধ্যমে অর্থসম্পদ হাতিয়ে নিতে পারে তাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৩,৫১৯.
নিচের কোনটি একটি স্প্রেডশিট (Spreadsheet) প্যাকেজ প্রোগ্রাম?
  1. MS-Word
  2. Oracle
  3. Lotus 1-2-3
  4. Foxpro
ব্যাখ্যা

Lotus 1-2-3  একটি স্প্রেডশিট (Spreadsheet) প্যাকেজ প্রোগ্রাম।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
যেমন-
• Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
• Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
• Database Package Program : dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫২০.
What type of platform is X?
  1. A search engine
  2. Cloud computing platform
  3. Microblogging service
  4. E-commerce site
ব্যাখ্যা
X একটি অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এবং মাইক্রোব্লগিং সেবা।

X:
- X এর পূর্ব নাম Twitter.
- এটি একটি অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এবং মাইক্রোব্লগিং সেবা।
- এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই প্ল্যাটফর্মে ২৮০ অক্ষরের বেশি নয় — এমন ছোট বার্তা বা টুইট পাঠানো হয়।
- ২১শ শতকের শুরুর দিকে রাজনীতি ও সংস্কৃতি গঠনে Twitter/X-এর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।
- Twitter-এর উত্তরসূরি X Corp.
- X Corp. এর মালিকানা রয়েছে X Holdings Corp.-এর কাছে।
- X Holdings Corp.-এর মালিক হলেন দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আমেরিকান উদ্যোক্তা Elon Musk.
- এটি ব্যবহারকারীদের মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানে সহায়ক একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

উৎস: ব্রিটানিকা।
৩,৫২১.
রেডিও ও টিভি সম্প্রচারে কোন ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়?
  1. সিমপ্লেক্স
  2. হাফ-ডুপ্লেক্স
  3. ফুল-ডুপ্লেক্স
  4. মাল্টিপ্লেক্স
ব্যাখ্যা

• রেডিও ও টিভি সম্প্রচারে সিমপ্লেক্স (Simplex) ডাটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়।

• ডাটা ট্রান্সমিশন মোডের ধারণা:
- ডাটা প্রবাহের দিক বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডাটা ট্রান্সমিশন মোড তিন প্রকার—সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স।

• সিমপ্লেক্স (Simplex):
- সিমপ্লেক্স হলো একমুখী ডাটা প্রেরণের মোড।
- এ পদ্ধতিতে ডাটা শুধু প্রেরক থেকে গ্রাহকের দিকে যায়।
- গ্রাহক প্রেরকের দিকে ডাটা পাঠাতে পারে না।
- তাই রেডিও ও টিভি সম্প্রচারে সিমপ্লেক্স মোড ব্যবহৃত হয়।

• হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
- উভয় দিকেই ডাটা প্রেরণ সম্ভব।
- তবে একই সময়ে ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায় না।
- উদাহরণ: ওয়াকিটকি।

• ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
- একই সময়ে উভয় দিক থেকে ডাটা প্রেরণ ও গ্রহণ করা যায়।
- উভয় প্রান্ত একসাথে কথা বলতে ও শুনতে পারে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল ফোন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫২২.
Transmission Control Protocol (TCP) OSI রেফারেন্স মডেলের কোন্ লেয়ারের প্রোটোকল?
  1. অ্যাপ্লিকেশন লেয়ার 
  2. নেটওয়ার্ক লেয়ার
  3. ট্রান্সপোর্ট লেয়ার 
  4. ডেটালিঙ্ক লেয়ার
ব্যাখ্যা

• Transmission Control Protocol (TCP) হলো OSI রেফারেন্স মডেলের Transport Layer বা ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল। এটি ডেটা ট্রান্সফারকে নির্ভরযোগ্য ও সিকোয়েন্স অনুযায়ী সম্পন্ন করতে সাহায্য করে। TCP ডেটা প্যাকেটগুলোকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে প্রেরণ করে এবং গন্তব্যে সেগুলি সঠিক ক্রমে পুনরায় একত্রিত করে। এটি সংযোগভিত্তিক (connection-oriented) প্রোটোকল, অর্থাৎ প্রেরক এবং গ্রহণকারী মধ্যে প্রথমে সংযোগ স্থাপন করে তারপর ডেটা আদানপ্রদান শুরু হয়। এছাড়া TCP ডেটা হারের নিয়ন্ত্রণ (flow control) এবং ত্রুটি শনাক্তকরণের (error detection) সুবিধাও প্রদান করে, ফলে ডেটার ক্ষতি বা ভুল স্থানান্তর কমে। সুতরাং TCP সরাসরি ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে।

- সঠিক উত্তর: গ) ট্রান্সপোর্ট লেয়ার। 

OSI মডেলের ৭টি লেয়ার:
Physical Layer – ডেটা বাইনারি সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করে।
Data Link Layer – MAC Address ও Frame Transmission পরিচালনা করে।
Network Layer – IP Addressing এবং প্যাকেট রাউটিং নিয়ন্ত্রণ করে।
Transport Layer – End-to-end Communication নিশ্চিত করে (TCP, UDP)।
Session Layer – সেশন কন্ট্রোল এবং ডাটা এক্সচেঞ্জ ব্যবস্থাপনা করে।
Presentation Layer – ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন ও কম্প্রেশন পরিচালনা করে।
Application Layer – ব্যবহারকারী ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস তৈরি করে (HTTP, FTP, SMTP ইত্যাদি)।

Source: AWS. [link]

৩,৫২৩.
EDGE-এর পূর্ণরূপ কী?
  1. ক) Entry Data rates for Global Evolution
  2. খ) Enhanced Data rates for Global Evolution
  3. গ) Early Data rates for Global Evolution
  4. ঘ) Entire Data rates for Global Evolution
ব্যাখ্যা
• EDGE-এর পূর্ণরূপ- Enhanced Data rates for Global Evolution.

EDGE:
- EDGE হচ্ছে মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মের ডাটা ট্রান্সফার টেকনোলজি।
- EDGE এর পুরো অর্থ হলো Enhanced Data rates for GSM (Global System for Mobile) Evolution.
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি যাতে GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।

• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
১. উচ্চগতি সম্পন্ন ডাটা ট্রান্সফার।
২. GPRS স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
৩. সর্বাধিক ডাটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE সিস্টেম চালু হয়।
৪. ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2 Mbps.
৫.প্যাকেট স্যুইচিং এবং সাকিট স্যুইচিং উভয় পদ্ধতি ডাটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫২৪.
কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথের প্রশস্ত মাপা হয় কোন এককে?
  1. ক) Bits
  2. খ) Byts
  3. গ) Pixel
  4. ঘ) Dots
ব্যাখ্যা
কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথের প্রশস্ত মাপা হয় বিটস(Bits) এককে। ৮ বিটকে এক বাইট বলা হয়।
[সূত্রঃ উইবোপিডিয়া]
৩,৫২৫.
Cloud computing model that provides infrastructure is called -
  1. SaaS
  2. PaaS
  3. IaaS
  4. HaaS
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) IaaS

IaaS (Infrastructure as a Service)
- এটি ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা।
- এখানে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ভাড়া দেয়।
- ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল করে চালাতে পারেন।
উদাহরণ: Amazon EC2, Google Cloud Storage, Rackspace

ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং:
SaaS (Software as a Service)
- এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা।
- ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
- আলাদা করে ইনস্টল করার দরকার পড়ে না।
উদাহরণ: Google Docs, Microsoft 365, Lotus, Yahoo!mail, Zoho

PaaS (Platform as a Service)
- এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা।
- এখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন, কিন্তু সার্ভার/ওএস মেইনটেইন করতে হয় না।
- ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, OS, ডেটাবেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সরবরাহ করে।
উদাহরণ: Google App Engine, Microsoft Azure App Services, Heroku, Salesforce Platform

HaaS (Hardware as a Service)
- এটি একটি হার্ডওয়্যার সেবা। 
- ব্যবহারকারীদের কম্পিউটার প্রসেসিং এবং ডেটা সংরক্ষণ সুবিধা দেওয়া হয়। ব্যবহারকারী তাদের নিজের অ্যাপ্লিকেশন চালাতে এবং ডেটা সংরক্ষণ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও ব্রিটানিকা।

৩,৫২৬.
অ্যাপল ইনকর্পোরেটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. সানফ্রান্সিস্কো, যুক্তরাষ্ট্র
  2. ম্যানলোপার্ক, যুক্তরাষ্ট্র
  3. ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
  4. ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অ্যাপল ইনকর্পোরেটেড: 
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- এটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে। 
- অ্যাপল ইনকর্পোরেটেড প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালের ১ এপ্রিল। 
- অ্যাপল ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন। 
- অ্যাপল ইনকর্পোরেটেডের স্লোগান Think Different. 
- অ্যাপল ইনকর্পোরেটেড সদর দপ্তর কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র। 
- অ্যাপলের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম অ্যাপল পার্ক। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩,৫২৭.
নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা?
  1. ক) গুগল
  2. খ) বাইদু
  3. গ) পিপীলিকা
  4. ঘ) অ্যামাজন
ব্যাখ্যা
গুগল, বাইদু, পিপীলিকা তিনটি সার্চ ইঞ্জিন কিন্তু অ্যামাজন ই-কমার্স সাইট।
৩,৫২৮.
LAN কী?
  1. ক) Local Action Network
  2. খ) Local Apple Network
  3. গ) Local Action News
  4. ঘ) Local Area Network
ব্যাখ্যা

LAN:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা-
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৫২৯.
Bluetooth নেটওয়ার্ককে কি বলা হয়?
  1. Scatternet
  2. Bluenet
  3. Piconet
  4. Cybernet
ব্যাখ্যা
ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয় -এর আওতায় সর্বোচ্চ ৪ (আট) টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে, এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩,৫৩০.
মাইক্রোসফটের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
  2. টেক্সাস, যুক্তরাষ্ট্র
  3. ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
  4. কোনটি নয়
ব্যাখ্যা
⚪ মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ সালের ৪ এপ্রিল।
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (তথ্য: এপ্রিল, ২০২৫ পর্যন্ত)

- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- MS DOS এর পূর্ণরূপ Microsoft Disk Operating System.
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে MS DOS.

উৎস: ব্রিটানিকা।
৩,৫৩১.
Cloud Computing কী?
  1. অনলাইন ভিডিও স্ট্রিমিং ব্যবস্থা।
  2. ইন্টারনেট ছাড়া তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি।
  3. ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংরক্ষণ ও সেবা প্রদানের প্রযুক্তি।
  4. শুধু ব্যক্তিগত কম্পিউটারে সফটওয়্যার ব্যবহারের পদ্ধতি ।
ব্যাখ্যা

• Cloud Computing আধুনিক ডিজিটাল বিশ্বের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা ডেটা সংরক্ষণ, সফটওয়্যার ব্যবহার ও নেটওয়ার্ক সেবা সহজ এবং কম খরচে ইন্টারনেটের মাধ্যমে প্রদান করতে সক্ষম।

• Cloud Computing:
- এটি হলো এমন একটি প্রযুক্তি ব্যবস্থা যেখানে বিভিন্ন কম্পিউটিং সেবা, যেমন ডেটা সংরক্ষণ (Storage), ডেটা প্রক্রিয়াকরণ (Processing), সফটওয়্যার ব্যবহার (Software as a Service) এবং নেটওয়ার্কিং সুবিধা ইন্টারনেটের মাধ্যমে প্রদান করা হয়।
- এ ক্ষেত্রে ব্যবহারকারীকে নিজস্ব শক্তিশালী কম্পিউটার বা সার্ভার ব্যবহার করতে হয় না। বরং ক্লাউড সার্ভারের মাধ্যমে প্রয়োজনীয় সেবা পাওয়া যায়।

• Cloud Computing জনপ্রিয়তা:
- ব্যবহারকারী যেকোনো ডিভাইস দিয়ে যেকোনো স্থান থেকে ডেটা অ্যাক্সেস করতে পারে।
- সার্ভার রক্ষণাবেক্ষণ ও অবকাঠামো নিয়ে চিন্তা করতে হয় না।
- খরচ কম এবং প্রয়োজন অনুযায়ী সেবা বাড়ানো বা কমানো যায়।

• Cloud Computing এর মূল তিনটি সেবা মডেল:
- IaaS (Infrastructure as a Service): সার্ভার ও স্টোরেজ প্রদান।
- PaaS (Platform as a Service): অ্যাপস ডেভেলপমেন্টের জন্য প্ল্যাটফর্ম প্রদান।
- SaaS (Software as a Service): অ্যাপ/সফটওয়্যার সরাসরি ব্যবহার করা যায় (যেমন: Gmail)।

• উদাহরণ:
- Google Drive.
- Amazon Web Services (AWS).
- Microsoft Azure.
- Dropbox.

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৫৩২.
In email communication, "BCC" stands for:
  1. Blind Copy Center
  2. Basic Carbon Copy
  3. Bulk Communication Copy
  4. Blind Carbon Copy
ব্যাখ্যা

• ইমেইল পাঠানোর ক্ষেত্রে 'BCC' এর পূর্ণরূপ 'Blind Carbon Copy'. 
- এটি এমন একটি অপশন যা প্রাপকদের পরিচয় গোপন রাখতে সাহায্য করে। যখন কোনো ইমেইল অ্যাড্রেস এই ঘরে রাখা হয়, তখন অন্য কোনো প্রাপক (To বা CC তে থাকা ব্যক্তিরা) জানতে পারেন না যে মেইলটি আর কাকে পাঠানো হয়েছে।

• ইমেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।

- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।

- abc@def.com এ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• ইমেইল ঠিকানায় ব্যবহৃত-
- CC এর পূর্ণ রূপ Carbon Copy;
- BCC এর পূর্ণ রূপ Blind Carbon Copy.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণি।

৩,৫৩৩.
নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
  1. ক) ফিশন
  2. খ) ফিউশন
  3. গ) মেসন
  4. ঘ) নিউট্রন
ব্যাখ্যা
• নিউক্লিয়াসের বিভাজনকে ফিশন বলা হয়।

পরমাণুর নিউক্লিয়াস হতে শক্তি উৎপন্নের প্রক্রিয়া: 
- পরমাণুর নিউক্লিয়াস হতে দুটি প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করা যায়। যথা:
১. নিউক্লিয়ার ফিশন বা নিউক্লীয় বিভাজন।
২. নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লীয় সংযোজন। 

১. নিউক্লিয়ার ফিশন:
যে প্রক্রিয়ায় ভারী পরমাণুর নিউক্লিয়াস শক্তিশালী কণিকার আঘাতের ফলে প্রায় সমান দুটি খন্ডে বিভক্ত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে।

২. নিউক্লিয়ার ফিউশন:
- যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াসে পরিণত হয় এবং তাতে প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বলে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৩৪.
টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্যসেবা দেওয়াকে কী বলে?
  1. ক) ই-হেলথ কেয়ার
  2. খ) টেলিমেডিসিন
  3. গ) ই-কেয়ার
  4. ঘ) টেলিকনফারেন্স
ব্যাখ্যা
টেলিযোগাযোগ সুবিধা ব্যবহার করে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন  বলে। 

টেলিমেডিসিনের কয়েকটি সুবিধাসমূহ- 
১. ডাক্তারের চেম্বার বা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই সেবা পাওয়া যায়।
২. দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যায়।
৩. তুলনামূলক খরচ কম। 
৪. ডাক্তাররা অন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারে।
৫. বিদেশে না গিয়েও বিদেশী ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা যায়
৬. সহজে রোগ বিশ্লেষণ করা যায়। 
৭. রোগীদের তথ্য সংরক্ষণ করা যায় ইত্যাদি।

আমাদের বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। 

সূত্র: বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর [লিঙ্ক]
৩,৫৩৫.
ভিন্ন ভিন্ন ধরনের ক্লাউডের সংমিশ্রণকে কী বলে?
  1. পাবলিক ক্লাউড
  2. প্রাইভেট ক্লাউড
  3. হাইব্রিড ক্লাউড
  4. কমিউনিটি ক্লাউড
ব্যাখ্যা
• ভিন্ন ভিন্ন ধরনের ক্লাউডের সংমিশ্রণকে হাইব্রিড ক্লাউড বলা হয়।

• ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:
- ক্লাউড ব্যবহারকারী কারা, তার ওপরে ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ:

১. হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud):
- হাইব্রিড ক্লাউড হলো পাবলিক আর প্রাইভেটের সংমিশ্রণ।
- ভিন্ন ভিন্ন ধরনের ক্লাউডের সংমিশ্রণকে হাইব্রিড ক্লাউড বলা হয়।
- এখানে প্রাইভেট ক্লাউড দিয়ে প্রাথমিক চাহিদা মেটানো হয়, আর প্রাইভেট ক্লাউডের ধারণক্ষমতা অতিক্রান্ত হয়ে গেলে পাবলিক ক্লাউডের সাহায্য নেয়া হয়।
- পাবলিক ক্লাউডের চেয়ে হাইব্রিড ক্লাউডের খরচ বেশি।

২. পাবলিক ক্লাউড (Public Cloud):
- পাবলিক ক্লাউড হলো এমন ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। যে টাকা দেবে, সেই সার্ভিস পাবে, এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড।
- যেমন: আমাজনের EC2.
- এসব ক্লাউডের সুবিধা হলো যে কেউ এর সেবা নিতে পারে।

৩. প্রাইভেট ক্লাউড (Private Cloud):
- যখন বড় কোনো সংস্থা নিজেদের অভ্যন্তরীণ বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করে তখন তাকে প্রাইভেট ক্লাউড বলে।
- এটি সাধারণত একটি সংস্থায় অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
- এতে খরচ অনেক বেশি হয়, নিজস্ব ডেটা সেন্টার বসাতে হয় এবং রক্ষণাবেক্ষণের জন্য নিজস্ব জনবল রাখার প্রয়োজন হয়।

৪. কমিউনিটি ক্লাউড (Community Cloud):
- সাধারণত কোনো বিশেষ কমিউনিটির জন্য যে ক্লাউড ডেভেলপ করা হয় সেটি হলো কমিউনিটি ক্লাউড।
- কমিউনিটি ক্লাউডের সুবিধা হলো কমিউনিটির মধ্যে ইউজার সীমাবদ্ধ থাকে বলে এখানে সিকিউরিটির কোনো সমস্যা নেই।
- আর অসুবিধা হলো এখানে ক্লায়েন্টের সংখ্যা সীমিত বলে খরচ বেশি হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,৫৩৬.
Cloud Computing সেবা প্রদানকারীগণ নিচের কোন মডেলটি ব্যবহার করে?
  1. IaaS
  2. SaaS
  3. PaaS
  4. সবগুলোই
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং: 
- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা: 
১. Infrastructure-as-a Service (IaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয়। 
যেমন- অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2)। 

২. Platform-as-a -Service (PaaS): 
- এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা। 
যেমন- গুগলের অ্যাপ ইঞ্জিনে। 

৩. Software-as-a Service (SaaS): 
- সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। 
যেমন: গুগল ডকস। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
৩,৫৩৭.
IMEI কত ডিজিটের হয়ে থাকে?
  1. ১৫
  2. ১০
  3. ১৬
  4. ১৮
ব্যাখ্যা
• IMEI (International Mobile Equipment Identity) হলো একটি অনন্য নম্বর যা প্রতিটি মোবাইল ফোনের জন্য আলাদা ভাবে বরাদ্দ করা হয়। এটি সাধারণত ১৫ ডিজিটের একটি নম্বর হয়, যা ফোনের পরিচয় নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এই ১৫ ডিজিটের নম্বরের মধ্যে প্রথম অংশ থাকে ট্যাকটাইল টাইপ এবং দেশভিত্তিক কোড, এরপর থাকে ডিভাইসের সিরিয়াল নম্বর এবং শেষের ডিজিটটি হলো চেক ডিজিট যা নম্বরের সঠিকতা যাচাই করে। IMEI নম্বর মোবাইল ফোনের নেটওয়ার্কে শনাক্তকরণ এবং চুরি হলে ফোন ব্লক করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, IMEI নম্বর একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করে। সুতরাং, IMEI নম্বর সাধারণত ১৫ ডিজিটের হয়ে থাকে।
- সঠিক উত্তর: ক) ১৫।

IMEI (International Mobile Equipment Identity):

- একটি ১৫ অঙ্কের অনন্য নম্বর, যা মোবাইল ফোনের জন্য ব্যবহার করা হয় এবং এটি ফোনের পরিচয় নিশ্চিত করতে সাহায্য করে।
- প্রতিটি মোবাইল ফোনের একটি আলাদা IMEI নম্বর থাকে, যা ফোনের হার্ডওয়্যারকে শনাক্ত করে।
- এটি ফোনের সার্বিক নিরাপত্তা এবং ট্র্যাকিংয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য।
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের 3GPP মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা।
৩,৫৩৮.
5G ব্যবহার করলে কোনটি ব্যবসায়িকভাবে সরাসরি লাভজনক?
  1. স্বয়ংক্রিয় গাড়ি
  2. আইওটি ডিভাইসের প্রয়োজন হ্রাস
  3. হাতে পরিচালিত কারখানা
  4. দীর্ঘস্থায়ী স্মার্টফোন ব্যাটারি
ব্যাখ্যা

• সরাসরি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে 5G প্রযুক্তির সবচেয়ে লাভজনক ব্যবহার হলো স্বয়ংক্রিয় গাড়ি (ক)। কারণ 5G-এর উচ্চ গতি, কম লেটেন্সি এবং বড় ডিভাইস কানেকশন ক্ষমতা রিয়েল-টাইম ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে, যা স্বয়ংক্রিয় গাড়ির নিরাপদ ও নির্ভুল চলাচলের জন্য অপরিহার্য। এটি যানবাহন উৎপাদন, ফ্লিট ম্যানেজমেন্ট, এবং রাইড-শেয়ারিং সেবায় ব্যবসায়িক সুযোগ তৈরি করে, ফলে সরাসরি আয় বাড়ায়। অন্য বিকল্পগুলো, যেমন আইওটি ডিভাইসের প্রয়োজন হ্রাস বা দীর্ঘস্থায়ী স্মার্টফোন ব্যাটারি, 5G-এর সরাসরি ব্যবসায়িক লাভে তেমন প্রভাব ফেলে না। হাতে পরিচালিত কারখানার ক্ষেত্রে 5G শুধুমাত্র সহায়ক, তবে তা অবিলম্বে লাভজনক নয়।
 
5G প্রযুক্তি:
- ২০১৯ সালে 5G মোবাইল প্রযুক্তি চালু হয়েছিল।
- 5G মোবাইল নেটওয়ার্ককে আরও দ্রুত, উচ্চ ব্যান্ডউইথ ও কম ল্যাটেন্সি প্রদান করে, যা বিভিন্ন অ্যাপ্লিকেশনের কর্মক্ষমতা উন্নত করে।
- এটি স্মার্টফোনের ডাউনলোড স্পিড দ্বিগুণ করতে পারে এবং IoT ডিভাইসের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়ায়।
- 5G উন্নত ডিজিটাল অপারেশন যেমন মেশিন লার্নিং, AI, VR, AR-এর জন্য ডেটা প্রসেসিং ক্ষমতা বৃদ্ধি করে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে।
- এটি স্বয়ংক্রিয় যানবাহন, ড্রোন এবং অন্যান্য রোবোটিক সিস্টেমকেও সমর্থন করে।
- 5G উন্নত IoT ফাংশনালিটি সমর্থন করে, যেমন উন্নত স্মার্ট হোম প্রযুক্তি, স্মার্ট মেডিকেল ডিভাইস এবং উন্নত রিটেইল অভিজ্ঞতা।
- শহর পরিকল্পনায় ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য AI ক্যামেরা ব্যবহার করা যায়।
- কৃষকরা দূর থেকে পানি ও মাটি পর্যবেক্ষণ করতে পারে, এবং স্থপতি ও প্রকৌশলী AR ব্যবহার করে নির্মাণ স্থান সম্পর্কে তথ্য সহজে দেখতে এবং অবদান রাখতে পারে।

5G-এর প্রধান তিনটি ধরন:
- Low-band,
- Mid-band,
- High-band।
- টেলিকম কোম্পানি MIMO অ্যান্টেনা ও স্মল সেল ব্যবহার করে সিগন্যাল প্রেরণ করে।
- 5G নেটওয়ার্ক ক্লাউড-ভিত্তিক ডেটা সংরক্ষণে নির্ভরশীল, তাই এটি ডেটা ক্ষতি, সাইবার আক্রমণ ও চুরির ঝুঁকিতে থাকে।

সোর্স:
১। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 
২। International Telecommunication Union (IMT 2020 (5G) in Asia-Pacific – Key Insights).

৩,৫৩৯.
ক্লাউড স্ট্যাকের কোন স্তরটি 'Development and Deployment' এনভায়রনমেন্ট হিসেবে পরিচিত?
  1. DaaS
  2. SaaS
  3. PaaS
  4. IaaS
ব্যাখ্যা

• PaaS বা Platform as a Service হলো ক্লাউড কম্পিউটিংয়ের এমন একটি স্তর যা ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার টুলস (যেমন: অপারেটিং সিস্টেম, ডেটাবেস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন এনভায়রনমেন্ট) প্রদান করে।
- এটি ব্যবহারের ফলে ডেভেলপারদের নিজস্ব অবকাঠামো বা সার্ভার সেটআপ করার দুশ্চিন্তা করতে হয় না।

• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়।
- অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PanS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়‍্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩,৫৪০.
WWW কোন দেশের বৈজ্ঞানিক গবেষণাগারে প্রথম উদ্ভাবিত হয়?
  1. ডেনমার্ক
  2. যুক্তরাজ্য
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হল এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেটের উপর তথ্য ভাগাভাগি করার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত সুইজারল্যান্ডে বিজ্ঞানী টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) উদ্ভাবন করেছিলেন। ১৯৯০ সালের দিকে তিনি সার্নে (CERN) কাজ করার সময় এই সিস্টেমটি তৈরি করেন। WWW ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা, তথ্য অনুসন্ধান করা এবং বিশ্বব্যাপী তথ্য বিনিময় করা সহজ হয়ে যায়। তার উদ্ভাবনের ফলে ইন্টারনেট কেবল ডেটা আদান-প্রদানের মাধ্যম নয়, বরং শিক্ষামূলক, বাণিজ্যিক ও বিনোদনমূলক অনেক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাই WWW প্রযুক্তি সুইজারল্যান্ডের বৈজ্ঞানিক গবেষণাগারে প্রথম উদ্ভাবিত হয়। 

• WWW: 
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লি'কে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।
 
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.

৩,৫৪১.
সেনাবাহিনীর দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়?
  1. ক) MP44
  2. খ) CDMS
  3. গ) LMG
  4. ঘ) GSM
৩,৫৪২.
কোন প্রযুক্তি একটি PAN-এ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. WAN routers 
  2. Fiber optic cable
  3. Satellite 
  4. Bluetooth
ব্যাখ্যা

• PAN বা Personal Area Network হলো স্বল্প দূরত্বে ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের নেটওয়ার্ক। সাধারণত মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, কীবোর্ড, মাউস, হেডফোন ইত্যাদি একে অপরের সাথে যুক্ত হয়। এ ধরনের নেটওয়ার্কে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তি হলো Bluetooth.

Personal Area Network (PAN):
- কোন ব্যক্তির নিকটবর্তী ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান বলে।
- প্যান এর বিস্তৃতি সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে।
- প্যান USB Bus ও Fireware Bus দ্বারা সংযুক্ত হতে পারে।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার ইত্যাদি।

ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- Bluetooth এ Radio Frequency (RF) প্রযুক্তি ব্যবহার করা হয়।
- Bluetooth 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫৪৩.
WiMAX এর ফ্রিকুয়েন্সি-
  1. 1.0 - 100 GHz
  2. 1.0 - 50 GHz
  3. 2.0 - 66 GHz
  4. 2.4 - 5 GHz
ব্যাখ্যা
• WiMax এর ফ্রিকুয়েন্সি 2.0 - 66 GHz.

• WiMAX:

- WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়।
- WiMax এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
- WiMax এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- উঁচু-নিচু পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি।
- Metropolition Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়।
- ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়।
- WiMax এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৫৪৪.
কোন সেবাটি ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত নয়?
  1. SaaS
  2. CaaS
  3. PaaS
  4. laaS
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে। 
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৫৪৫.
Which field is used to include extra recipients when sending an email?
  1. CC
  2. Attach
  3. Body
  4. Subject
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) CC.

ই-মেইল পাঠানো নিয়ম:
ই-মেইল পাঠাতে হলে আমাদেরকে মোটামুটি তিনটি ধাপে কাজ করতে হবে।
১। ই-মেইলটি কম্পোজ করা,
২। ইন্টারনেটে কানেকশন দেয়া,
৩। ই-মেইল সেন্ড করা।

• ই-মেইল কম্পোজ করা:
ই-মেইল সফটওয়্যার ওপেন করতে হবে (যেমন: Outlook Express)
Message → New Message বা To Mail এ ক্লিক করতে হবে।

নিচের ঘরগুলো পূরণ করতে হয়:
- To: প্রাপকের ঠিকানা
- From: প্রেরকের ঠিকানা
- CC, BCC: অতিরিক্ত প্রাপক (প্রয়োজনে)
- Subject: মেইলের বিষয়
- Attach: ফাইল সংযুক্তির জন্য
- Body: মেসেজ লেখার জায়গা
- মেইল সেভ করে Outbox-এ রাখা যায়।
- এভাবে একইসাথে অনেকগুলো ই-মেইল কম্পোজ করে রাখা যায়।

• ইন্টারনেটে সংযোগ স্থাপন:
ডায়াল আপ নেটওয়ার্ক বা অন্য কোন সংযোগের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিতে হয়।

• ই-মেইল সেন্ড করা:
ইন্টারনেটে সংযুক্ত হওয়ার পর:
File → Send Queued Message অথবা Send and Receive বাটনে ক্লিক করে মেইল পাঠানো হয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৪৬.
মডেম এর মধ্যে থাকে-
  1. ক) একটি ডিমডুলেটর
  2. খ) একটি মডুলেটর
  3. গ) একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
  4. ঘ) একটি এনকোডার
ব্যাখ্যা
- মডেল শব্দটি মূলত Modulator এবং Demodulator শব্দের সংক্ষিপ্ত রূপ।
- মডেম, টেলিফোন লাইন এবং কম্পিউটারের মাঝখানে অবস্থান করে।
৩,৫৪৭.
গুগলের কোন সার্ভিসটি বর্তমানে চালু নেই?
  1. গুগল প্লাস
  2. গুগল ক্রোম
  3. গুগল ড্রাইভ
  4. গুগল এডসেন্স
ব্যাখ্যা
২রা এপ্রিল,২০১৯ সালে গুগল প্লাস তার কার্যক্রম বন্ধ করে দেয়৷
source:Google
৩,৫৪৮.
মার্শাল ম্যাকলুহান কোন গ্রন্থে প্রথম ‘গ্লোবাল ভিলেজ’ ধারণা উপস্থাপন করেন?
  1. Understanding Media
  2. The Medium is the Message
  3. Digital Civilization
  4. The Gutenberg Galaxy
ব্যাখ্যা

• ১৯৬২ সালে প্রকাশিত ‘The Gutenberg Galaxy: The Making of Typographic Man’ গ্রন্থে ম্যাকলুহান প্রথম গ্লোবাল ভিলেজ ধারণা দেন।

• মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan):

- কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম ‘গ্লোবাল ভিলেজ’ বা ‘বৈশ্বিক গ্রাম’ ধারণাটি ব্যবহার করেন।
- তিনি ১৯১১ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
- ১৯৬২ সালে প্রকাশিত তাঁর গ্রন্থ ‘The Gutenberg Galaxy: The Making of Typographic Man’–এ প্রথম গ্লোবাল ভিলেজের ধারণা উপস্থাপন করেন।
- পরবর্তীতে ১৯৬৪ সালে প্রকাশিত ‘Understanding Media’ গ্রন্থে তিনি এই ধারণাটি আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন।
- তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তির মাধ্যমে পুরো বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হলো গ্লোবাল ভিলেজ, যার ফলে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তের মধ্যেই যোগাযোগ করতে পারবে।
- এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে মূলত ইন্টারনেট ও আধুনিক যোগাযোগ মাধ্যমকে বোঝানো হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫৪৯.
FTP এর পূর্ণরূপ কী?
  1. Full Transfer Protocol
  2. File Transmission Process
  3. Fast Transfer Program
  4. File Transfer Protocol
ব্যাখ্যা

• FTP এর পূর্ণরূপ File Transfer Protocol, যা মূলত ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
- FTP (File Transfer Protocol) হলো একটি নেটওয়ার্ক প্রোটোকল, যা কম্পিউটার বা সার্ভারের মধ্যে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।
- এটি ইন্টারনেট বা ল্যান নেটওয়ার্কে ফাইল আপলোড ও ডাউনলোড করার একটি স্ট্যান্ডার্ড পদ্ধতি।

• FTP এর কাজ:
- ব্যবহারকারী FTP ক্লায়েন্ট সফটওয়্যার (যেমন FileZilla, WinSCP) ব্যবহার করে সার্ভারে সংযোগ স্থাপন করে।
- সার্ভারের ফোল্ডার ব্রাউজ করে ফাইল আপলোড বা ডাউনলোড করা যায়।
- FTP সাধারণত Port 21 ব্যবহার করে।

• বৈশিষ্ট্য:
- User authentication: ব্যবহারকারীর ইউজারনেম ও পাসওয়ার্ড চেক করে।
- Active এবং Passive mode: নেটওয়ার্ক সংযোগের ধরন অনুযায়ী ব্যবহার করা হয়।
- বৃহৎ ফাইল স্থানান্তর: বড় ফাইল সহজে সার্ভার থেকে ক্লায়েন্টে বা ক্লায়েন্ট থেকে সার্ভারে ট্রান্সফার করা যায়।

• নিরাপত্তা:
- সাধারণ FTP unencrypted, তাই নিরাপত্তার জন্য FTPS বা SFTP ব্যবহার করা হয়।
- FTPS = FTP over SSL/TLS.
- SFTP = SSH File Transfer Protocol.

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- ব্রিটানিকা [লিংক]।

৩,৫৫০.
কার্যকারিতার দিক থেকে হাব কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
ব্যাখ্যা
• হাব:
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে।
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা।
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।
- হাবে মাল্টিপল পোর্ট থাকে।
- যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌঁছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়।

• কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার। যথা-
১. সক্রিয় হাব (Active HUB ):
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে।
- আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে।
- এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে
প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে ।

২. নিষ্ক্রিয় হাব (Passive HUB):
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে ।
- এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র।
- এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৫১.
প্রতিটি স্বতন্ত্র ফোনকে আলাদাভাবে চিহ্নিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. IMEE
  2. IME
  3. IMAP
  4. IMEI
ব্যাখ্যা
- প্রতিটি স্বতন্ত্র ফোনের জন্য একটি করে স্বতন্ত্র IMEI নাম্বার থাকে যার সাহায্যে ওই ফোনটি সনাক্ত করা যায়।
- IMEI: IMEI-এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের 3GPP মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
৩,৫৫২.
একটি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (DDoS) আক্রমণ এবং সাধারণ DoS আক্রমণের মধ্যে পার্থক্য কী?
  1. কেবল ওয়েবসাইটকে টার্গেট করে
  2. ফাইল এনক্রিপ্ট করে
  3. একাধিক উৎস থেকে একই সময়ে আক্রমণ করা হয়
  4. সবসময় ক্ষতিকর নয়
ব্যাখ্যা

• ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (DDoS) আক্রমণ এবং সাধারণ DoS আক্রমণের মধ্যে মূল পার্থক্য হলো আক্রমণের উৎস। সাধারণ DoS আক্রমণে একক সিস্টেম বা সার্ভার থেকে লক্ষ্যবস্তু সার্ভার বা নেটওয়ার্কে অতিরিক্ত অনুরোধ পাঠিয়ে সেটি ধীরে ধীরে অপ্রাপ্য বা ধীর গতির করা হয়। অন্যদিকে DDoS আক্রমণে একাধিক উৎস, সাধারণত সংক্রমিত কম্পিউটার বা “বটনেট” ব্যবহার করে একই সময়ে লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়। এই কারণে DDoS আক্রমণ অনেক বেশি শক্তিশালী এবং প্রতিরোধ করা কঠিন। সুতরাং, একাধিক উৎস থেকে একই সময়ে আক্রমণ করা হয় (গ) এই বৈশিষ্ট্য DDoS-কে সাধারণ DoS থেকে আলাদা করে। অন্যান্য অপশন যেমন ক, খ বা ঘ DDoS-র মূল বৈশিষ্ট্যকে সঠিকভাবে ব্যাখ্যা করে না।

সাইবার অপরাধ:
- বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
-
প্লেজিয়ারিজম- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং- ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)

- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস:
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৫৫৩.
International Roaming শব্দটি কোনটির সাথে সম্পৃক্ত?
  1. ক) মোবাইল
  2. খ) ব্যাংক
  3. গ) ভ্রমণ
  4. ঘ) পাসপোর্ট
ব্যাখ্যা

ইন্টারন্যাশনাল রোমিং সেবার মাধ্যমে একজন মোবাইল ব্যবহারকারী তার নিজ ভূখণ্ডের বাইরে থেকেও তার মোবাইল থেকে কল করতে ও রিসিভ করতে পারেন। শুধু তাই-ই নয়, এসময় তার মোবাইলে আসা এসএমএসও সরাসরি পৌঁছে যাবে তার ভিজিটিং নেটওয়ার্কে এবং একইভাবে তিনিও চাইলে এসএমএস করতে পারবেন যে কাউকে।
সুত্রঃ টেলিটক এর ওয়েবসাইট।

৩,৫৫৪.
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করাকে কী বলে?
  1. হ্যাকিং
  2. স্প্যামিং
  3. সফটওয়্যার পাইরেসি
  4. প্লেজিয়ারিজম
ব্যাখ্যা
প্লেজিয়ারিজম:
ইন্টারনেট হতে প্রাপ্ত কোন আর্টিকেল বা গবেষণা সম্পূর্ণ অনুলিপি করা কিংবা ওয়েব হতে প্রাপ্ত কোন ধারণা প্রকৃত সূত্র উল্লেখ না করে ব্যবহার করাকে বলা হয় প্লেজিয়ারিজম (Plagiarism).
অর্থাৎ অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।

অন্য অপশনগুলো –
হ্যাকিং: 
- কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক ও ডেটার উপর অননুমোদিত অধিকার লাভ করার উপায়কে বুঝায়। 
- যে হ্যাকিং করে তাকে হ্যাকার (Haker) বলে। 
- হ্যাকিং বৈধ ও অবৈধ হতে পারে। 
- বৈধ হ্যাকারকে বলা হয় - হোয়াইট হ্যাট হ্যাকার ও অবৈধভাবে হ্যাকার করাকে বলা হয় - ব্ল্যাক হ্যাট হ্যাকার।

স্প্যামিং: 
- অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে বুঝায়। 
- এই কাজ যারা করে তাদের স্প্যামার বলা হয়।

সফটওয়্যার পাইরেসি: 
- পেশাগত দক্ষতা ও মেধার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে প্রোগ্রামারগণ সফটওয়্যার পাইরেসি করে এবং স্বত্বাধিকারী হন।
- Business Software Alliance(BSA) এর তথ্যমতে ব্যবহৃত সকল সফটওয়্যারের প্রায় ৩৬ ভাগ পাইরেটেড সফটওয়্যার। 

সোর্স:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
 
৩,৫৫৫.
ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট কোনটি?
  1. রাউটার
  2. হাব
  3. মডেম
  4. সুইচ
ব্যাখ্যা
• ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হলো রাউটার।

• Wi-Fi:
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity.
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
• হাব একধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। 

• মডেম-এর মাধ্যমে টেলিফোন লাইনের মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করে।

• সুইচ একটি ডিভাইস যা নেটওয়ার্কের ডাটাকে বিভক্ত করে নেটওয়ার্কের সকল সিস্টেমে না পাঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দেয়। হাব এবং সুইচ এর কাজ প্রায় একই।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৫৫৬.
তৃতীয় প্রজন্মের (3G) মোবাইল ফোন প্রযুক্তি প্রথম পরীক্ষামূলকভাবে কোথায় চালু হয়?
  1. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
  2. জাপানের টোকিও
  3. দক্ষিণ কোরিয়ার সিউল
  4. যুক্তরাজ্যের লন্ডন
ব্যাখ্যা

• ২০০১ সালে জাপানের টোকিওতে প্রথম পরীক্ষামূলকভাবে 3G মোবাইল ফোন প্রযুক্তি চালু হয়।

• তৃতীয় প্রজন্ম (3G): (২০০১–২০০৮).
- ২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন অ-বাণিজ্যিকভাবে চালু করে।
- এটি মোবাইল যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত।
 
• ২G ও ৩G–এর প্রধান প্রযুক্তিগত পার্থক্য:
- দ্বিতীয় প্রজন্মে (2G) ডাটা ট্রান্সমিশনের জন্য সার্কিট সুইচিং ব্যবহৃত হতো।
- তৃতীয় প্রজন্মে (3G) সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়।
 
• 3G প্রযুক্তির সংজ্ঞা ও অন্তর্ভুক্ত প্রযুক্তি:
- 3G (Third Generation) হলো এমন একটি মোবাইল প্রযুক্তি, যা আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা ITU (International Telecommunication Union)–এর মান অনুযায়ী নির্ধারিত।
- 3G প্রযুক্তির আওতায় অন্তর্ভুক্ত রয়েছে—
- GSM,
- EDGE,
- UMTS,
- CDMA 2000, ইত্যাদি।
 
• 3G প্রযুক্তিতে প্রদত্ত সেবাসমূহ:
- 3G প্রযুক্তি ব্যবহার করে নিম্নলিখিত সেবাগুলো প্রদান করা সম্ভব—
- DECT,
- WiMAX,
- Voice Call,
- Video Call, ইত্যাদি।
 
• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- উচ্চগতিসম্পন্ন ডাটা পারাপার সুবিধা প্রদান করে।
- GPRS (General Packet Radio System) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
- EDGE (Enhanced Data Rates for Global Evolution) প্রযুক্তি চালু হয়, যা উচ্চগতির ডাটা ট্রান্সফারে সহায়ক।
- ডাটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2 Mbps।
- ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং—উভয় পদ্ধতি ব্যবহৃত হতে পারে।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা সম্ভব।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫৫৭.
কোনটি মেটা কোম্পানির আওতাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. Messenger
  2. Facebook
  3. Snapchat
  4. Instagram
ব্যাখ্যা
• মেটা কোম্পানির আওতাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে Messenger, Facebook, এবং Instagram অন্তর্ভুক্ত। এই সব প্ল্যাটফর্ম মেটার মালিকানাধীন এবং তারা ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ, ছবি শেয়ার, ভিডিও কল, এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপে সহায়তা করে। অন্যদিকে, Snapchat একটি স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম যা মেটার আওতাধীন নয়। Snapchat তার নিজস্ব কোম্পানি দ্বারা পরিচালিত হয় এবং এটি মূলত অস্থায়ী ছবি ও ভিডিও শেয়ার করার জন্য পরিচিত।
- তাই, মেটা কোম্পানির আওতাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম নয় Snapchat. এটি মেটার প্ল্যাটফর্মগুলোর বাইরে অবস্থান করে এবং আলাদা প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয়।


• মেটা প্ল্যাটফর্মস, ইনকর্পোরেটেড:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার, থ্রেডস ইত্যাদি।
- CEO: মার্ক জাকারবার্গ;
- প্রতিষ্ঠাকাল: ফেব্রুয়ারি, ২০০৪;
- বাণিজ্যিক নাম: মেটা;
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 

উৎস: ব্রিটানিকা।
৩,৫৫৮.
সিকুয়েন্সিয়াল মেমোরির উদাহরণ কোনটি?
  1. ক) র‍্যাম
  2. খ) ডিস্ক মেমোরি
  3. গ) চৌম্বক টেপ মেমোরি
  4. ঘ) চৌম্বক ড্রাম মেমোরি
ব্যাখ্যা
চৌম্বক টেপ মেমোরি হচ্ছে সিকুয়েন্সিয়াল মেমোরির উদাহরণ। 

সিকোয়েন্সিয়াল মেমোরিতে তথ্য বা উপাত্ত পঠন এবং লিখনের পর সংযোগ সৃষ্টি করতে হয়। 

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৩,৫৫৯.
কোনটিকে রোবটের হাত-পায়ের পেশি বলা হয়?
  1. ক) Gripper
  2. খ) Sensor
  3. গ) Actuator
  4. ঘ) Manipulator
ব্যাখ্যা
রোবট
- কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে রোবট নিয়ন্ত্রিত হয়। একটি সাধারণ রোবটে নিচের উপাদান বা অংশগুলো থাকে। যথা-

প্রোগ্রামকৃত মস্তিস্ক বা প্রসেসর: রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে যাতে রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার একটি প্রোগ্রাম সংরক্ষিত থাকে। এটি রোবটের মূল অংশ যা রোবটের চলাচল ও কর্মকান্ডসহ সকল কিছু নিয়ন্ত্রণ করে।

পাওয়ার সিস্টেম: সাধারণত লেড এসিড ব্যাটারী দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। এই ব্যাটারী রিচার্জেবল অর্থাৎ এতে পুনরায় চার্জ করা যায়। তাই কাজ করার পূর্বে রোবটকে চার্জ দেওয়া হবে।

ইলেকট্রিক সার্কিট: রোবটের হাইড্রোলিক ও নিউমেট্রিক সিস্টেমেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

অ্যাকচুয়েটর (Actuator): রোবটের হাত-পা অথবা বিশেষ ভাবে তৈরি কোন অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মটরের সম্বন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। একে রোবটের হাত ও পায়ের পেশী বলেও অভিহিত করা যায়।

অনুভূতি (Sensing): অনুভূতি মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য। সেন্সরের মাধ্যমে রোবটেও মানুষের মত অনুভূতি তৈরি করা হয়। কাজেই অনুভূতি রোবটের একটি বিশেষ উপাদান। রোবটের হাত বা পা কোন একটি জায়গায় স্পর্শ করলে সেই জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকবে। মানুষের চোখের ন্যায় রোবটের ক্যামেরা দিয়ে সামনের বা পিছনের দৃশ্য নেওয়া হয়। কাজের প্রয়োজনে রোবটকে ৩৬০° কোণে ঘুরানো যেতে পারে।

ম্যানিপিউলেশন বা পরিবর্তন করা: রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যনিপিউলেশন। সাধারণত রোবটের হাত-পা এই পরিবর্তনের যাবতীয় কাজ করে থাকে। রোবটের হাতে কতগুলো আঙ্গুল থাকবে যা নড়াচড়া করে কোন বস্তু ধরতে পারবে। পায়ের সাহায্যে সামনে-পিছনে বা ডানে-বামে চলাচল করতে পারবে।

মুভেবল বডি: রোবটে ঢাকা, যান্ত্রিক পা এবং স্থানান্তর করা যায় এমন যন্ত্রপাতি যুক্ত থাকে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৫৬০.
নিচের কোনটি ওরাকল ক্লাউড সার্ভিসের অন্তর্ভুক্ত?
  1. AWS Lambda
  2. IaaS
  3. Azure
  4. Google Cloud
ব্যাখ্যা

IaaS (Infrastructure as a Service) হলো ওরাকল ক্লাউড সার্ভিসের অন্তর্ভুক্ত।

• Oracle Corporation:
- ল্যারি এলিসন Oracle Corporation প্রতিষ্ঠা করেন।
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান।
- সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম এর পরেই এর অবস্থান।
- ১৯৭৭ সালে Larry Ellison, Bob Miner এবং Ed Oates যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।

• ওরাকলের ক্লাউড সার্ভিসসমূহ হচ্ছে:
- IaaS (Infrastructure as a Service)
- PaaS (Platform as a Service)
- SaaS (Software as a Service)
- DaaS (Data as a Service)

উল্লেখ্য,
- Azure হলো মাইক্রোসফট কর্তৃক পরিচালিত একটি পৃথক ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম।
- AWS Lambda হলো Amazon Web Services (AWS) এর একটি সার্ভারলেস কম্পিউটিং পরিষেবা।
- Google Cloud Platform (GCP) হলো Google-এর প্রদত্ত ক্লাউড কম্পিউটিং পরিষেবা।

উৎস:
১। ওরাকল অফিসিয়াল ওয়েবসাইট। [link]
২। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৩,৫৬১.
What is the purpose of a URL (Uniform Resource Locator) in web browsing?
  1. Identifying the user's location.
  2. Encoding website content.
  3. Sending emails.
  4. Locating resources on the web.
ব্যাখ্যা
URL:
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।
- নির্দিষ্ট URL-এ প্রবেশ করে আমরা ঐ Website এর বিভিন্ন Resource গুলো  Locate করতে পারি।

https://web.livemcq.com/#introপ্রদত্ত URL টির -

- https হচ্ছে প্রোটোকল,
- web.livemcq.com হচ্ছে ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম)
- '/' বা Slash এর পর #intro হচ্ছে ডিরেক্টরি নাম (পাথ)
- Domain Name সচরাচর 'www' দিয়েই শুরু হয়। যেমন: https://www.12ka4.com/intro

তাহলে,
URL এর তিনটি অংশ থাকে। যথা -

i) প্রোটোকলের নাম,
ii) হোস্ট নেইম এবং
iii) ফাইল নেইম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩,৫৬২.
GSM এর ফ্রিকোয়েন্সী না কোনটি?
  1. ক) 400
  2. খ) 900
  3. গ) 1400
  4. ঘ) 1900
ব্যাখ্যা
GSM এ মূলত 400, 900, 1800, 1900 এই চারধরনের ফ্রিকোয়েন্সী ব্যবহৃত হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৩,৫৬৩.
বিশ্বের প্রথম এআই শিশুর নাম কী?
  1. আইটানা
  2. টং টং
  3. আমেকা
  4. সোফিয়া
ব্যাখ্যা
বিশ্বের প্রথম এআই শিশু
- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে শিশুদের মতো আচরণ করতে সক্ষম এআই শিশু তৈরি করেছেন চীনের বেইজিং ইনস্টিটিউট অব জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (বিআইজিএআই) বিজ্ঞানীরা।
- শিশুটির নাম টং টং।
- বিজ্ঞানীদের দাবি, এটিই বিশ্বের প্রথম এআই শিশু।
- এআই শিশুটির মাধ্যমে প্রযুক্তি বিশ্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
- বিজ্ঞানীরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে টং টং নামের শিশুটি।
- ফলে শিশুটির অবয়ব শুধু পর্দাতেই দেখা যাবে। তাই চাইলেও শিশুটিকে স্পর্শ করা যাবে না।
- ভার্চ্যুয়াল জগতের শিশুটির যে বুদ্ধিমত্তা রয়েছে, তা সাধারণত তিন থেকে চার বছর বয়সী বাচ্চাদের মধ্যে থাকে।

সূত্র- প্রথম আলো।  
৩,৫৬৪.
CPU এর সাথে মনিটর যুক্ত করতে কোন বাস ব্যবহৃত হয়?
  1. ক) PCI bus
  2. খ) STE bus
  3. গ) SCSI bus
  4. ঘ) Address bus
ব্যাখ্যা
Peripheral Component Interconnect Bus (PCI bus) সিপিইউ এবং এক্সপানশন বোর্ড যেমন মডেম কার্ড, নেটওয়ার্ক কার্ড এবং সাউন্ড কার্ডকে সংযুক্ত করে। এই এক্সপানশন বোর্ডগুলো সাধারণত মাদারবোর্ডের এক্সপানশন স্লটে প্লাগ করা হয়।
PCI local bus হলো একটি পিসি এক্সপেনশন বাসের সাধারণ মান, এটি Video Electronics Standards Association (VESA) লোকাল বাস এবং Industry Standard Architecture (ISA) বাস প্রতিস্থাপন করেছে। পিসিআই বেশিরভাগ ইউএসবি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
Source: techopedia.com
৩,৫৬৫.
সেলুলার নেটওয়ার্ক টপোলজিতে প্রতিটি সেলে কোন ডিভাইসটি মোবাইল ডিভাইসগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে?
  1. হাব
  2. সুইচ
  3. গেটওয়ে
  4. বেস স্টেশন
ব্যাখ্যা

• সেলুলার নেটওয়ার্ক ব্যবস্থায় একটি বিস্তৃত এলাকাকে ছোট ছোট অনেকগুলো 'সেলে' ভাগ করা হয় এবং প্রতিটি সেলের বেতার তরঙ্গ আদান-প্রদান নিয়ন্ত্রণ করার জন্য একটি নির্দিষ্ট শক্তিশালী এন্টেনা বা বেস স্টেশন (Base Station) স্থাপন করা হয়।

• সেলুলার টপোলজি:
- সেলুলার টপোলজি হলো একটি যোগাযোগ ব্যবস্থা, যেখানে একটি বৃহৎ ভৌগোলিক এলাকাকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, যেগুলোকে "সেল" বা কোষ বলা হয়।
- প্রতিটি সেলে একটি বেস স্টেশন থাকে যা সেই এলাকার মোবাইল ডিভাইসগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে।
- এই সিস্টেমে, একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি একাধিক সেলে পুনরায় ব্যবহার করা যায়, যা নেটওয়ার্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- যখন কোনো মোবাইল ডিভাইস একটি সেল থেকে অন্য সেলে যায়, তখন কলটি স্বয়ংক্রিয়ভাবে নতুন সেলের বেস স্টেশনে স্থানান্তরিত হয়; এই প্রক্রিয়াকে হ্যান্ডঅফ বলা হয়।

• সেলুলার সিস্টেমের মূল বৈশিষ্ট্য:
- ভৌগোলিক এলাকাকে ছোট ছোট সেলে ভাগ করা হয়।
- একটি সেলের মধ্যে থাকা মোবাইল বা পোর্টেবল ডিভাইসের সাথে যোগাযোগ করে বেস স্টেশন।
- ফ্রিকোয়েন্সি পুনর্ব্যবহার করার মাধ্যমে স্পেকট্রাল দক্ষতা বৃদ্ধি করা হয়।
- কল চলাকালীন একটি সেল থেকে অন্য সেলে গেলে কল স্বয়ংক্রিয়ভাবে নতুন সেলে স্থানান্তরিত হয়; এই প্রক্রিয়াকে হ্যান্ডঅফ বলে।
- চাহিদা বাড়লে সেলগুলোকে ছোট করে বিভক্ত করা হয়।
- এই বৈশিষ্ট্যগুলো সেলুলার সিস্টেমকে অন্যান্য ওয়্যারলেস টেলিফোন সিস্টেম থেকে আলাদা করে এবং এটি বৃহৎ মেট্রোপলিটন এলাকায় অসংখ্য গ্রাহককে পরিষেবা দিতে সক্ষম।

উৎস: ব্রিটানিকা।

৩,৫৬৬.
'বাস টপোলজি'র বৈশিষ্ট্য কোনটি?
  1. সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত
  2. সবগুলো কম্পিউটার একটি কমন কেবলের সাথে যুক্ত
  3. সবগুলো কম্পিউটার একটি রিং আকারে যুক্ত
  4. সবগুলো কম্পিউটার একে অপরের সাথে সরাসরি সংযুক্ত
ব্যাখ্যা

◉ বাস টপোলজি (Bus Topology) হল একটি নেটওয়ার্ক কাঠামো যেখানে একটি একক কেন্দ্রীয় কেবল (Backbone Cable) থাকে। সমস্ত ডিভাইস (কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি) এই মূল কেবলের সাথে সংযুক্ত থাকে। 

নেটওয়ার্ক টপোলজি:
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়।
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে।
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে।

বাস টপোলজি (Bus Topology):
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

অন্যান্য অপশনসমূহ, 
স্টার - কেন্দ্রীয় হাব/সুইচের সাথে যুক্ত, 
রিং - ডিভাইসগুলি বৃত্তাকারে সংযুক্ত, 
মেশ - প্রতিটি ডিভাইস একে অপরের সাথে যুক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৫৬৭.
কোনটি ISDN-এর একটি বৈশিষ্ট্য?
  1. শুধু মোবাইল নেটওয়ার্কে কাজ করে
  2. শুধু ইন্টারনেট অ্যাক্সেস সমর্থন করে
  3. সবসময় অ্যানালগ সম্প্রচার
  4. একসঙ্গে ভয়েস ও ডেটা 
ব্যাখ্যা

• ISDN (Integrated Services Digital Network) হলো একটি ডিজিটাল নেটওয়ার্ক প্রযুক্তি যা একসঙ্গে ভয়েস, ডেটা, এবং ভিডিও ট্রান্সমিশনকে সমর্থন করে। এটি সাধারণ টেলিফোন লাইনের মাধ্যমে উচ্চগতির এবং নির্ভরযোগ্য সংযোগ প্রদান করতে সক্ষম। ISDN কেবলমাত্র মোবাইল নেটওয়ার্কে কাজ করে না, বরং স্থির ল্যান্ডলাইন নেটওয়ার্কেও ব্যবহৃত হয়। এটি শুধুমাত্র ইন্টারনেট অ্যাক্সেসের জন্য সীমাবদ্ধ নয় এবং অ্যানালগ সম্প্রচার নয়, বরং সম্পূর্ণ ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে। ISDN-এর মূল বৈশিষ্ট্য হলো একসঙ্গে ভয়েস ও ডেটা ট্রান্সমিশন করা, যার ফলে ব্যবহারকারীরা একই লাইনে ফোন কল করার সময় ইন্টারনেট বা ডেটা ট্রান্সফার করতে পারে। সুতরাং সঠিক উত্তর হলো ঘ) একসঙ্গে ভয়েস ও ডেটা।
 
• ইন্টারনেটের সংযোগ পদ্ধতি:
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো
১. ডায়াল আপ সিস্টেম (Dial-Up System),
২. আইএসডিএন (ISDN),
৩. ব্রডব্যান্ড (Broadband),
৪. ওয়াই-ফাই (Wi-Fi),
৫. ওয়াইম্যাক্স (WiMax)।
ডায়াল আপ সিস্টেম

• ISDN:
- ISDN-এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Service Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- এটি ডেটা বহনের জন্য B (Bearer) চ্যানেল এবং সিগন্যালিংয়ের জন্য D (Delta) চ্যানেল ব্যবহার করে।
- তবে এটি সাধারণ টেলিফোন লাইনের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ব্রিটানিকা।

৩,৫৬৮.
আইবিএম-এর ব্লকচেইন প্ল্যাটফর্ম কোনটি?
  1. Ethereum
  2. Binance
  3. Ripple
  4. Hyperledger
ব্যাখ্যা
• Hyperledger হলো IBM এর একটি ব্লকচেইন প্ল্যাটফর্ম।
- হাইপারলেজার হল একটি ওপেন সোর্স সহযোগিতামূলক ক্রস-ইন্ডাস্ট্রি ব্লকচেইন প্রযুক্তি।

• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- প্রথমে নাম ছিল Computing - Tabulating - Recording Company (CTR), পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয় ৷
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.
- বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার - ATM, Hard Disk, Floppy disc.

উৎস: IBM Website.
৩,৫৬৯.
একই ভবনের বিভিন্ন তলায় সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয়?
  1. ল্যান
  2. ম্যান
  3. প্যান
  4. ক্যান
ব্যাখ্যা
• লোকাল এরিয়া নেটওয়ার্ক:
- LAN এর পূর্ণনাম হচ্ছে Local Area Network।
- সাধারণত একটি নির্দিষ্ট দূরত্বে ক্যাবল এর মাধ্যমে এক কম্পিউটার এর সাথে অন্যান্য কম্পিউটার এর যে যোগাযোগ তাকে ল্যান বলে।
- একই ভবনের বিভিন্ন তলায়, পাশাপাশি ভবনের বিভিন্ন তলায়, স্কুল কলেজ, অফিস আদালত, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারগুলির সংযোগের ফলে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে তার নামই লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- ১ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থায় কমিনিউকেশন মিডিয়া হিসাবে সাধারণত ক্যাবল ব্যবহার হয়।
- সাধারণত সীমিত এলাকার মধ্যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৭০.
ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশটি কী নির্দেশ করে? 
  1. প্রোটকল 
  2. হোস্ট 
  3. ইউজার আইডি 
  4. ডোমেইন নেইম 
ব্যাখ্যা
ই-মেইল: 
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৩,৫৭১.
কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ?
  1. LAN
  2. MAN
  3. CAN
  4. PAN
ব্যাখ্যা
• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক:
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network.
- সাধারণত ১০ মিটার এর মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ককে PAN বলা হয়। 
- উদাহরণ: ওয়ারলেস ইউএসবি, ব্লুটুথ, ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা ইত্যাদি। 

• লোকাল এরিয়া নেটওয়ার্ক:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- সাধারণত ১ কি.মি. বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে LAN বলা হয়। 

• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক:
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network.
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ, বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে MAN  বলা হয়। 
- MAN এর বিস্তৃতি প্রায় ৫০ কি.মি.। 

• ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক:
- CAN এর পূর্ণরূপ হলো (Campus / Corporate Area Network)।
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়।
- CAN এর বিস্তৃতি প্রায় ১ কি.মি.-৫ কি.মি. পর্যন্ত। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩,৫৭২.
SSL প্রযুক্তি মূলত কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
  1. ইন্টারনেট স্পিড বাড়ানো
  2. ওয়েবসাইট হোস্টিং
  3. ওয়েব ব্রাউজিং হিস্ট্রি সংরক্ষণ
  4. ওয়েবসাইটে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা
ব্যাখ্যা

◉ SSL (Secure Sockets Layer) প্রযুক্তি মূলত ওয়েবসাইটে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়।
SSL একটি নিরাপত্তা প্রোটোকল যা একটি ওয়েব সার্ভার এবং একটি ওয়েব ব্রাউজারের মধ্যে একটি এনক্রিপ্ট করা লিংক তৈরি করে।

HTTPS:
- https এর পূর্ণরূপ হচ্ছে- Hypertext Transfer Protocol Secure.
- HTTPS হলো একটি প্রোটোকল যা ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার এবং একটি ওয়েবসাইটের মধ্যে যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সুরক্ষিত করে।
- কোন ওয়েবসাইটের ঠিকানায় ব্যবহৃত https এর 'S' দিয়ে Secured (সুরক্ষিত) বোঝায়।
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
- https, http-এর চেয়ে অধিকতর নিরাপদ।
- HTTP (HyperText Transfer Protocol) হলো unencrypted, তাই এটি man-in-the-middle attacks বা data interception-এর জন্য vulnerable।
- HTTPS হল HTTP-এর secured version, যেখানে SSL/TLS encryption ব্যবহৃত হয় data security নিশ্চিত করার জন্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৩,৫৭৩.
সেলুলার টেলিফোনের মূল অংশ কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
ব্যাখ্যা
সেলুলার টেলিফোনের তিনটি মূল অংশ আছে৷ যথাঃ কন্ট্রোল ইউনিট, ট্রান্সিভার এবং এন্টেনা সিস্টেম৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৩,৫৭৪.
Google এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের কোন শহরে অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) আলাস্কা
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) শিকাগো
ব্যাখ্যা

Google এর সদরদপ্তর অবস্থিত- মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
গুগল প্রতি সেকেন্ডে গড়ে ৪০ হাজার অনুসন্ধানের জবাব বের করে- প্রতিদিন যার মানে সাড়ে তিন বিলিয়ন অনুসন্ধান (ফোর্বসের হিসাব)।
গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই প্রতিষ্ঠানের প্রথম নাম দিয়েছিলেন ব্যাকরাব।
অফিসের বাইরে বার্তা যোগাযোগের মাধ্যমে প্রথম গুগল ডুডল চালু হয় ১৯৯৮ সালের ৩০ অগাস্ট।
সূত্র: Google ওয়েবসাইট, বিবিসি ওয়েবসাইট 

৩,৫৭৫.
ব্‌লুটুথ নেটওয়ার্কের অন্য নাম কী?
  1. পিক্সনেট
  2. পিকোনেট
  3. এক্সোনেট
  4. ন্যানোনেট
ব্যাখ্যা
• ব্লুটুথ (Bluetooth):
- ব্‌লুটুথ Radio technology ব্যবহার করে।
- ১৯৮৯ সালে 'Bluetooth' প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্‌লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলো স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলো পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।
- এটি IEEE 802.15 স্ট্যান্ডার্ড। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৫৭৬.
কোন ক্লাউড মডেলটি শুধুমাত্র একক প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত হয়? 
  1. পাবলিক ক্লাউড
  2. প্রাইভেট ক্লাউড
  3. হাইব্রিড ক্লাউড
  4. কমিউনিটি ক্লাউড
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং (Cloud Computing): 
- তথ্য প্রযুক্তির উৎকর্ষের দরুন আজকের যুগে ঘরের কোণে বসে নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটারকে ভাড়ার মাধ্যমে যথেচ্ছা ব্যবহার করা যায় এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণও করা যায়, এই বিশালাকার কম্পিউটারের ধারণাটিই ক্লাউড কম্পিউটিং। 
- আধুনিক তথ্য প্রযুক্তিগত সবকিছুই চলছে এই ক্লাউড কম্পিউটিং ধারণার উপর ভিত্তি করে, 'ক্লাউড' শব্দটি রূপক অর্থে ব্যবহৃত। 
- ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিশাল তথ্যভান্ডার দীর্ঘ মেয়াদে ব্যবহার এবং সংরক্ষণ করতে পারেন। 
- বিনামূল্যের এবং অর্থের বিনিময়ে উভয় প্রকার সার্ভিস ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্গত। এক্ষেত্রে কম্পিউটার রিসোর্স যেমন- হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকে, ক্রেতা বা ব্যবহারকারী নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসদাতা সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় কম্পিউটিংয়ের কাজ সমাধা করে থাকে। 
- ক্লাউড কম্পিউটিংকে সমন্বিত টেকনোলজি হিসেবে গণ্য করা হয়, যার দ্বারা ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই ব্যাবসায়িকভাবে লাভবান হয়ে থাকেন। 

- ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১। প্রাইভেট ক্লাউড (Private Cloud): 
- একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় কিংবা থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয় যাতে অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এ ধরনের ক্লাউডকে প্রাইভেট ক্লাউড বলে। 
- এ সব পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল, তবে অনেক বড় প্রতিষ্ঠানের অনেক শাখায় ডেটা সেন্টার না বসিয়ে একটিমাত্র ক্লাউড ডেটা সেন্টার স্থাপন করলে প্রতিষ্ঠানটির জন্য সাশ্রয়ী হয়। 

২। পাবলিক ক্লাউড (Public Cloud): 
- জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। 
- ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসোর্স ইত্যাদির সার্ভিসযুক্ত ক্লাউড-ই পাবলিক ক্লাউড। 
- Amazon, Microsoft এবং Google ইত্যাদি তাদের নিজস্ব ডেটা সেন্টারে পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। 

৩। হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud): 
- দুই বা ততোধিক ধরনের ক্লাউডের (প্রাইভেট, পাবলিক বা কমিউনিটি) সংমিশ্রণই হলো হাইব্রিড ক্লাউড। 
- বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্যের হলেও এক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে। 
- ক্লাউড সার্ভিসের ক্ষমতাবৃদ্ধির জন্য একাধিক ক্লাউডকে একীভূত করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৩,৫৭৭.
ই-মেইল বা মেসেজের মাধ্যমে একজন ব্যবহারকারীকে ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করিয়ে তার বিশ্বাস অর্জন করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার প্রক্রিয়া কী নামে পরিচিত?
  1. Plagiarism
  2. Sneaking
  3. Debugging
  4. Phishing
ব্যাখ্যা
• সাইবার অপরাধ:
- ইন্টারনেটকে কেন্দ্র করে এবং এর সহযোগীতায় সংঘটিত অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে।

•বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• ফ্রেকিং (Phreaking):
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

• হ্যাকিং (Hacking):
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

• ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। ।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

• অন্যান্য অপশন আলোচনা:
• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম।

• ডিবাগিং (Debugging):
- প্রোগ্রামিং এর ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে ডিবাগিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩,৫৭৮.
ব্যাংকের একাধিক শাখার মধ্যে তথ্য আদানপ্রদানের জন্য একটি শহরে কোন নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. PAN
  2. WAN
  3. LAN
  4. MAN
ব্যাখ্যা
• ব্যাংকের একাধিক শাখার মধ্যে তথ্য আদানপ্রদানের জন্য একটি শহরের ভিতরে MAN (Metropolitan Area Network) প্রযুক্তি ব্যবহৃত হয়। MAN হলো একটি নেটওয়ার্ক যা শহর বা বড় নগর এলাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বা শাখাকে সংযুক্ত করে। এটি LAN থেকে বড় এবং WAN থেকে ছোট পরিসরে কাজ করে। ব্যাংকের বিভিন্ন শাখা একে অপরের সঙ্গে ডেটা, ট্রানজেকশন ও তথ্য দ্রুত বিনিময় করতে MAN প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থাকে। MAN সাধারণত উচ্চ গতির ফাইবার অপটিক বা অন্যান্য দ্রুতগতির মিডিয়ার মাধ্যমে কাজ করে। তাই শহরের মধ্যে ব্যাংক শাখা সংযোগে এটি কার্যকর।
সঠিক উত্তর: ঘ) MAN.

• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক(MAN):
- এর পূর্ণ অর্থ হচ্ছে Metropolitan Area Network.
- একটি শহরে বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।
- এই ধরনের নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুসঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়।
- ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়।
- ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৭৯.
আরপানেট ব্যবহার করে কে প্রথম পরীক্ষামূলকভাবে ইমেইল প্রেরণ করেন?
  1. ক) Raymond Tomlinson
  2. খ) Steve Anderson
  3. গ) Shiva Ayyadurai
  4. ঘ) Paul Buchheit
ব্যাখ্যা

- অনেকে রেমন্ড টমলিনসনকে (Ray Tomlinson) ইমেইলের জনক মনে করে।
- তিনি ১৯৭২ সালে সর্বপ্রথম আরপানেট ব্যবহার করে পরীক্ষামূলক ইমেইল প্রেরণ করেন।
- এই মেইলে তিনি সর্বপ্রথিম ''@'' চিহ্ন ব্যবহার করেন।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

৩,৫৮০.
বাণিজ্যিকভাবে বিশ্বের কোন দেশে সর্বপ্রথম 3G প্রযুক্তি চালু হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. তাইওয়ান
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• 3G:
- ১ অক্টোবর ২০০১ জাপানের এনটিটি ডোকোমো টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সর্বপ্রথম থ্রিজি বা তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি চালু করে।
- থ্রিজির সুবাদে ভিডিও কলিং বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
- বাংলাদেশে সর্বপ্রথম 3G সেবা চালু করে টেলিটক।
- টেলিটক বাংলাদেশে সর্বপ্রথম 5G চালু করে।
- ১২ ডিসেম্বর ২০২১ তারিখে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্রবেশ করে বাংলাদেশ।
- রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে।
- বিশ্বের প্রায় ৬০টি দেশে ফাইভ-জি সেবা চালু হয়েছে।

উৎস: বিবিসি নিউজ রিপোর্ট এবং Sciencedirect website.
৩,৫৮১.
অনুমান নির্ভর পাসওয়ার্ডের মাধ্যমে কারো ফোনে অবৈধভাবে প্রবেশ করাকে কী বলে?
  1. Data Interception
  2. DDos Attack
  3. Brute Force Attack
  4. Computer Malware
ব্যাখ্যা
• ব্রুট ফোর্স অ্যাটাক:
- ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন- ব্যাংক, সোশ্যাল মিডিয়া এবং ইমেইল অ্যাকাউন্ট আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং ওইগুলো দিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে।
- সফল হলে, তারা ঐ ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন অপরাধ করে থাকে।
- এটি এক ধরনের সাইবার আক্রমণ যা অবশ্যই একটি গুরুতর সাইবার অপরাধ।
- প্রযুক্তির ভাষায় একে ব্রুট ফোর্স অ্যাটাক (Brute Force Attack) বলা হয়।
- ব্রুট ফোর্স অ্যাটাক থেকে পরিত্রানের জন্য কঠিন পাসওয়ার্ড, যেমন পাসওয়ার্ডে Upper case, lower case, number, symbol ইত্যাদির সংমিশ্রণ প্রয়োগ করা উচিত। 

- ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে, যার মাধ্যমে তথ্যের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। যেমন:
• ডাটা ইন্টারসেপশন (Data Interception):
- ডিজিটাল মাধ্যমে তথ্য আদানপ্রদানের সময় প্রাপক এবং প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করতে পারে।
- এই চুরি হবার প্রক্রিয়াটি ডেটা ইন্টারসেপশন নামে পরিচিত।
- সাধারণত সফটওয়্যার বা অ্যাপস এ এন্ড টু এন্ড এনক্রিপশন করা থাকলে, মধ্যবর্তী কারও পক্ষে তথ্য (ম্যাসেজ, ফটো, ভিডিও, ভয়েস কল বা মেসেজ, ডকুমেন্ট, স্ট্যাটাসের আপডেট) চুরি করা অসম্ভব হয়ে যায়।

• ডি ডস অ্যাটাক (DDos Attack):
- ডিজিটাল জগতে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডি ডস হলো একাধিক ডিভাইস ব্যবহার করে একটি নির্দিষ্ট টার্গেটে অ্যাটাক করা। 

• হ্যাকিং (Hacking):
- সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে একটি ওয়েবসাইট, কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ বা অংশিক নিয়ন্ত্রণ নেয়।
- সাইবার জগতের এই অপরাধ হলো হ্যাকিং যা ভালো-মন্দ উভয় ধরনেরই হতে পারে।

• কম্পিউটার ম্যালওয়্যার (Computer Malware):
- ম্যালওয়্যার একটি ক্ষতিকর সফটওয়্যার।
- এটি এমন এক ধরনের সফটওয়্যার বা প্রোগ্রাম যা আমাদের কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসে আমাদের অনুমতি ছাড়া তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে।
- সেই কার্যক্রম হতে পারে গোপন তথ্য চুরি করা, আমাদের উপর নজরদারি করা, আমাদের ডিভাইসের কার্যক্ষমতা হ্রাস করা বা আমাদের ডিভাইসে থাকা গুরুত্বপূর্ণ সব ডেটার ক্ষতিসাধন করা।

উৎস: 
১. ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণি।[২০২৩ সংস্করণ]
২. IBM Website.
৩,৫৮২.
দাবা খেলার জন্য আইবিএম তৈরি করা বিখ্যাত কম্পিউটারটির নাম কী?
  1. Deep Blue
  2. DeepMind
  3. Watson
  4. Blue Brain
ব্যাখ্যা
• দাবা খেলার জন্য আইবিএম তৈরি করা বিখ্যাত কম্পিউটারটির নাম Deep Blue. এটি ১৯৯০-এর দশকে তৈরি হয়েছিল এবং বিশেষভাবে দাবা খেলায় মানুষের চ্যাম্পিয়নকে হারানোর জন্য ডিজাইন করা হয়েছিল। ১৯৯৭ সালে, Deep Blue বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারী কাসপারভকে পরাজিত করে ব্যাপক পরিচিতি লাভ করে। Deep Blue’র শক্তিশালী প্রসেসিং ক্ষমতা এবং উন্নত অ্যালগরিদমের মাধ্যমে এটি অনেকগুলি সম্ভাব্য চাল বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই যন্ত্রটির সাফল্য কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, DeepMind, Watson, এবং Blue Brain ভিন্ন উদ্দেশ্যে তৈরি হয়েছে এবং দাবা খেলার জন্য নয়। তাই সঠিক উত্তর হলো Deep Blue.

• আইবিএম (IBM): 
- IBM হচ্ছে একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। 
- IBM এর পুরো নাম International Business Machines Corporation. 
- IBM ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। 
- প্রথমে নাম ছিল Computing - Tabulating - Recording Company (CTR), পরবর্তীতে ১৯২৪ সালে IBM নামকরণ করা হয় ৷ 
- IBM কোম্পানিকে Big Blue (বিগ ব্লু) বলা হয়। 
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার হলো- IBM 5150. 
- IBM কোম্পানির বিশেষ উল্লেখযোগ্য আবিষ্কার হলো- ATM, Hard Disk, Floppy disc. 
- Hyperledger হলো IBM এর একটি ব্লকচেইন প্ল্যাটফর্ম। 
- হাইপারলেজার হলো একটি ওপেন সোর্স সহযোগিতামূলক ক্রস-ইন্ডাস্ট্রি ব্লকচেইন প্রযুক্তি। 

উৎস: IBM Website.
৩,৫৮৩.
ভার্চুয়াল রিয়েলিটি কোন ধরণের অনুভূতি সৃষ্টি করে?
  1. ক) ত্রিমাত্রিক
  2. খ) দ্বিমাত্রিক
  3. গ) চতুর্থমাত্রিক
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা, অর্থগতভাবে শব্দ দুটি যদিও স্ববিরােধী কিন্তু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটি এমন এক ধরনের পরিবেশ তৈরি করে যেটি বাস্তব নয় কিন্তু বাস্তবের মতাে চেতনা সৃষ্টি করে এবং মস্তিষ্কে একটি বাস্তব অনুভূতি জাগায়।
আমরা জানি, স্পর্শ, শােনা কিংবা দেখা থেকে মানুষের মস্তিষ্কে একটি অনুভূতির সৃষ্টি হয় যেটাকে আমরা বাস্তবতা বলে থাকি। কতকগুলাে যন্ত্রের সাহায্যে যদি আমরা এই অনুভূতিগুলাে সৃষ্টি করতে পারি তাহলে অবস্থাটি মানুষের কাছে পুরােপুরি বাস্তব মনে হতে পারে। এটি নানাভাবে করা সম্ভব।
অনেক সময় বিশেষ ধরনের চশমা বা হেলমেট পরা হয়, যেখানে দুই চোখে দুটি ভিন্ন দৃশ্য দেখিয়ে ত্রিমাত্রিক অনুভূতি সৃষ্টি করা হয়। অনেক সময় একটি স্ক্রিনে ভিন্ন ভিন্ন প্রজেক্টর দিয়ে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখিয়ে সেই অনুভূতি সৃষ্টি করা হয়।
এই প্রক্রিয়াগুলাে সম্পাদন করার জন্য মূলত কম্পিউটারের সাহায্য নিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কোনাে একটি পরিবেশ বা ঘটনার বাস্তবভিত্তিক ত্রি-মাত্রিক চিত্রায়ণ করা হয়। তাই বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি হলাে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৩,৫৮৪.
নিচের কোনটি ভুল IP address?
  1. 127.0.0.1
  2. 0.0.0.0
  3. 192.168.1.256
  4. 255.255.255.0
ব্যাখ্যা
⚪ অপশন আলোচনা:
255.255.255.0
→ এটি একটি বৈধ সাবনেট মাস্ক। তাই ঠিক IP।

127.0.0.1
→ এটি একটি লুপব্যাক অ্যাড্রেস, যা কম্পিউটারে নিজেকেই নির্দেশ করে। বৈধ IP।

192.168.1.256
→ এটি একটি ভুল IP ঠিকানা, কারণ প্রতিটি সেগমেন্ট (অক্টেট) সর্বোচ্চ হতে পারে 255। এখানে শেষ অংশে আছে 256, যা অনুমোদিত সীমার বাইরে। তাই ভুল IP ঠিকানা এটি।

0.0.0.0
→ এটি একটি বিশেষ IP ঠিকানা যা ডিফল্ট গেটওয়ে অথবা কোনও নির্দিষ্ট IP না থাকলে ব্যবহৃত হয়। এটি বৈধ, যদিও সাধারণভাবে ব্যবহৃত হয় না।

সঠিক উত্তর: C. 192.168.1.256
কারণ এটি একটি ভুল IP ঠিকানা — IP ঠিকানার কোন অংশই 255 এর বেশি হতে পারে না।

⚪ আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।
- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-

১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4× ৪ বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৮৫.
পাঞ্চ কার্ড কোন ধরনের মেমোরির অন্তর্ভুক্ত?
  1. ক) পরিবর্তনযোগ্য মেমোরি
  2. খ) অপরিবর্তনীয় মেমোরি
  3. গ) উদ্বায়ী মেমোরি
  4. ঘ) অনুদ্বায়ী মেমোরি
ব্যাখ্যা
পাঞ্চ কার্ড হচ্ছে অপরিবর্তনীয় মেমোরির উদাহরণ।

পরিবর্তনযোগ্য মেমোরি: যে ধরণের মেমোরিতে সঞ্চিত তথ্যবলী মুছে নতুন করে লেখা যায়, তাকে পরিবর্তনযোগ্য মেমোরি বলে। যেমন: RAM, Magnetic Disk ইত্যাদি। 

অপরিবর্তনীয় মেমোরি: যে ধরণের মেমোরিতে সঞ্চিত তথ্যবলী মুছে যায় না, তাকে অপরিবর্তনীয় মেমোরি বলে। যেমন: পাঞ্চ কার্ড, ROM ইত্যাদি। 

উদ্বায়ী মেমোরি: বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরি মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায়, তাকে উদ্ধায়ী মেমোরি বলে। যেমন: RAM। 

অনুদ্বায়ী মেমোরি: বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলে যে মেমোরি মেমোরির সঞ্চিত তথ্য মুছে যায় না, তাকে অনুদ্বায়ী মেমোরি বলে। যেমন: ROM, Disk ইত্যাদি। 

ধ্বংসাত্মক মেমোরি: যে মেমোরি পাঠ করবার পর পরই এতে সঞ্চিত তথ্য মুছে যায়, তাকে ধ্বংসাত্মক মেমোরি বলে। যেমন: চৌম্বক কোর। 

অধ্বংসাত্মক মেমোরি: যে মেমোরি পাঠ করবার পর পরই এতে সঞ্চিত তথ্য মুছে যায় না, তাকে অধ্বংসাত্মক মেমোরি বলে। 
যেমন: চৌম্বক, রম, ডিস্ক ইত্যাদি।
    
সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 
৩,৫৮৬.
চ্যাটজিপিটি (ChatGPT) মূলত কোন বিষয়ের উদাহরণ?
  1. Narrow AI 
  2. General AI
  3. Superintelligent AI
  4. Robotics
ব্যাখ্যা

• চ্যাটজিপিটি মূলত Narrow AI বা সংকীর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ। Narrow AI এমন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা নির্দিষ্ট একটি কাজ বা সীমিত ক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে পারে, যেমন ভাষা বোঝা, প্রশ্নের উত্তর দেওয়া, বা চিত্র সনাক্তকরণ। এটি মানুষের সাধারণ বুদ্ধিমত্তার মতো সব ধরনের সমস্যা সমাধান করতে সক্ষম নয়, বরং নির্দিষ্ট সমস্যার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। চ্যাটজিপিটি ভাষা প্রক্রিয়াকরণে পারদর্শী এবং মানুষের সঙ্গে প্রাকৃতিকভাবে যোগাযোগ করতে পারে, কিন্তু এটি স্বতন্ত্র চিন্তাশীল বা জেনারেল নলেজ তৈরি করতে পারে না। তাই এটি General AI বা Superintelligent AI নয়, এবং এটি রোবটিক্সের সরাসরি উদাহরণও নয়।

• ChatGPT (চ্যাটজিপিটি):
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরূপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

• এটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।
- যে কোনো গাণিতিক সমস্যা সহজেই সমাধান করতে পারে।
- যে কোনো টপিকের উপর কন্টেন্ট তৈরি করতে পারে।
- অবাক করা বিষয় হচ্ছে এটি আপনার জন্য গানও লিখে দিতে পারে।

অপশন আলোচনা:
- Narrow AI: চ্যাটজিপিটি হলো Narrow AI-এর উদাহরণ কারণ এটি শুধু নির্দিষ্ট কাজ (ভাষা বোঝা ও তৈরি করা) করতে সক্ষম।
- General AI: General AI এমন যন্ত্র যা মানুষের মতো সমস্ত বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারে, চ্যাটজিপিটি তা করতে পারে না।
- Superintelligent AI: Superintelligent AI হলো মানুষের বুদ্ধিমত্তাকে অনেক ছাড়িয়ে যাওয়া কল্পিত AI; চ্যাটজিপিটি তা নয়।
- Robotics: চ্যাটজিপিটি কোনো ফিজিক্যাল রোবট নয়, এটি সফটওয়্যার ভিত্তিক AI.
 
 উৎস:
- Britannica.
- IBM. [link]

৩,৫৮৭.
সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় -
  1. ক) হোস্ট স্টেশন
  2. খ) ক্লায়েন্ট
  3. গ) ডোমেইন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• কোনো কম্পিউটারে সংরক্ষিত রিসোর্সসমূহ যদি একসাথে এবং একই সময়ে অনেক ব্যবহারকারী ব্যবহার করতে পারে বা শেয়ার করতে পারে তাকে সার্ভার বলে।
• সার্ভারের সাথে সংযুক্ত হয়ে যে সেবা গ্রহণ করে তাকে ওয়ার্ক স্টেশন বা ক্লায়েন্ট বলে।
৩,৫৮৮.
contact@livemcq.com ইমেইল অ্যাড্রেসটির livemcq-অংশটি কি নির্দেশ করে?
  1. Domain name
  2. User name
  3. Domain type
  4. Protocol name
ব্যাখ্যা
• E-mail: 
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন। তাই তাকে ই-মেইলের জনক বলা হয়। 
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়।
- ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP( Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3(Post Office Protocol), IMAP(Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৮৯.
Tesla- এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
  1. Bill Gates
  2. Jeffrey Preston Bezos
  3. Elon Reeve Musk
  4. Nikola Tesla
ব্যাখ্যা

Elon Musk একজন বিখ্যাত উদ্যোক্তা এবং প্রকৌশলী।
তিনি বর্তমানে Tesla Inc. এর প্রধান নির্বাহী।
তিনি SpaceX এবং The Boring Company এর প্রতিষ্ঠাতা। এবং, Tesla, পে-প্যাল, X.com (now PayPal), Neuralink, OpenAI, and Zip2 এর সহ-প্রতিষ্ঠাতা।
আজ (৮ জানুয়ারি ২০২১) বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে Elon Musk, Bloomberg Billionaires Index এর শীর্ষে অবস্থান করছেন।

অপশনের অন্যদের মধ্যে,
বিল গেটস - মাইক্রসফটের প্রতিষ্ঠাতা।
জেফ বেজোস - আমাজনের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি মহাকাশ প্রযুক্তি কোম্পানি Blue Origin এরও প্রতিষ্ঠাতা।
নিকোলাই টেসলা - একজন বিখ্যাত উদ্ভাবক। আধুনিক Alternating Current (AC) Electricity Supply এর কাঠামো উন্নয়নে তার অবদান সবচেয়ে বেশি।

৩,৫৯০.
কম্পিউটার-টু- কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
  1. ই-মেইল
  2. ইন্টারকম
  3. ইন্টারনেট
  4. টেলিকমিউনিকেশন
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট।
- ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক।
- আরপানেট দিয়ে ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয়।
- ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ একটি গবেষণা প্রকল্পের আওতায় দেশের চারটি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষামূলক কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করে। এ নেটওয়ার্কের নাম আরপানেট।

• ইন্টারনেটের ব্যবহার:
১. দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা।
২. তথ্য সংরক্ষণ করা।
৩. ই-কমার্স ব্যবহার করা।
৪. তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
৫. ঘরে বসে ক্রয়-বিক্রয় করা।
৬. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়।
৭. মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৯১.
নিচের কোনটি OSI Model-এর সর্বনিম্ন স্তর?
  1. Physical Layer
  2. Data Link Layer
  3. Network Layer
  4. Transport Layer
ব্যাখ্যা
◉ OSI মডেলটি ISO (International Organization for Standardization) কর্তৃক প্রস্তাবিত একটি নেটওয়ার্ক কমিউনিকেশন মডেল, যা ৭টি স্তর (Layer) নিয়ে গঠিত।
সর্বনিম্ন স্তর - Physical Layer.

OSI মডেলের ৭টি লেয়ার:
Physical Layer – ডেটা বাইনারি সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করে।
Data Link Layer – MAC Address ও Frame Transmission পরিচালনা করে।
Network Layer – IP Addressing এবং প্যাকেট রাউটিং নিয়ন্ত্রণ করে।
Transport Layer – End-to-end Communication নিশ্চিত করে (TCP, UDP)।
Session Layer – সেশন কন্ট্রোল এবং ডাটা এক্সচেঞ্জ ব্যবস্থাপনা করে।
Presentation Layer – ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন ও কম্প্রেশন পরিচালনা করে।
Application Layer – ব্যবহারকারী ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস তৈরি করে (HTTP, FTP, SMTP ইত্যাদি)।

Source: Cisco Learning Network. [Link] 
৩,৫৯২.
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
  1. পিপীলিকা
  2. দোয়েল
  3. পদ্মা
  4. অনুসন্ধান
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন এর নাম হচ্ছে পিপীলিকা। 

- পিপীলিকা ডটকম (www.pipilika.com) নামের সার্চ ইঞ্জিনটি চালু হয় ২০১৩ সালে। 
- বাংলাদেশের আরেকটি সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে 'চরকি'। 
- পিপীলিকা সার্চ ইঞ্জিনটি সবার জন্যই উন্মুক্ত। 
- বর্তমানে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিনটির নাম হচ্ছে গুগল। 
- সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
- সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। 

সূত্র- প্রথম আলো পত্রিকা।
৩,৫৯৩.
RFID কোন ধরণের তরঙ্গ ব্যবহার করে?
  1. ক) মাইক্রো
  2. খ) রেডিও
  3. গ) রঞ্জন
  4. ঘ) লেজার
ব্যাখ্যা
RFID:
RFID এর পূর্ণরূপ Radio-Frequency Identification.
বারকোড যদি  এক অর্থে এক-মাত্রিক ডেটা হয় এবং QR কোড যদি দ্বি-মাত্রিক হয়, তাহলে RFID ট্যাগগুলিকে ত্রিমাত্রিক কোড হিসাবে ভাবা যেতে পারে। 
রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) একটি বেতার সিস্টেমকে বোঝায় যা দুটি উপাদান নিয়ে গঠিত: ট্যাগ এবং রিডার।
RFID ট্যাগগুলি তাদের মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে রেডিও তরঙ্গ ব্যবহার করে।
RFID এ তথ্য পড়া ও লেখা যায় (ট্যাগ এর মাঝে তথ্য পরিবর্তন করা যায়)।
এর তথ্য ধারণ ক্ষমতা: হাজার হাজার ক্যারেক্টার।
৩,৫৯৪.
২০০৫ সালে LinkedIn কি সুবিধা চালু করে?
  1. ভিডিও কলিং
  2. চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ
  3. পেমেন্ট সিস্টেম
  4. লাইভ স্ট্রিমিং
ব্যাখ্যা
২০০৫ সালে কোম্পানিগুলোকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ দেয়।

• LinkedIn
- এটি বিজনেস অরিয়েন্টেড বা পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েব সাইট।
- সামাজিক যোগাযোগের এই সাইটি পেশাজীবিরা নিজেদের দক্ষতা এবং যোগ্যতা দেখানোর জন্য ব্যবহার করে।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এবং ২০০৩ সালে চালু করা হয়।
- প্রতিষ্ঠাতা - Reid Hoffman, Eric Ly.
- সদর দপ্তর - Sunnyvale, California.
- সিইও - Ryan Roslansky.
- ২০০৫ সালে কোম্পানিগুলোকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ দেয়।

উৎস: ব্রিটানিকা।
৩,৫৯৫.
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ নয়?
  1. SQL
  2. QBE
  3. Cypher
  4. Python
ব্যাখ্যা

Python হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

SQL: 
- ইহা এমন এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যেটি তথ্য খোঁজা, তথ্য গণনায় ব্যবহৃত হয়। 

QBE:
- ইহাও SQL এর মতোই এমন এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যেটি তথ্য খোঁজা, তথ্য গণনায় ব্যবহৃত হয়। 

Cypher: 
- Cypher হল গ্রাফ ডাটাবেসের জন্য ব্যবহৃত একটি কোয়েরি ভাষা, বিশেষ করে Neo4j-এর জন্য। এটি গ্রাফ ডাটা কোয়েরি এবং ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত হয়।

Python:
- Python হচ্ছে একটি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা। এটি ডেটাবেজ ল্যাংগুয়েজ নয়।

উৎস:
১. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম - দশম শ্রেণি।
২. ব্রিটানিকা।

৩,৫৯৬.
মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম কী?
  1. Bing
  2. Yahoo
  3. Google
  4. Yandex
ব্যাখ্যা

মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- এর ক্লাউড প্লাটফর্ম Azure.
- Bing হলো মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম।
- Bill Gates এবং Paul Allen মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
- এর প্রতিষ্ঠাকাল ১৯৭৫। 
- এর প্রথম প্রোগ্রাম MS DOS.
- এর বর্তমান CEO সত্য নাদেলা।

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট।

৩,৫৯৭.
ইন্টারনেটের গতি বা স্পিড কীসের উপর নির্ভরশীল?
  1. ক) রাউটার
  2. খ) রিপিটার
  3. গ) ব্যান্ডউইথ
  4. ঘ) মডেম
ব্যাখ্যা
- বর্তমান বিশ্বে আমাদের সবারই কম-বেশি ইন্টারনেট এবং তার গতি বা স্পিড সম্পর্কে একটি ধারণা আছে।
- ইন্টারনেটের গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল।
- প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে অর্থাৎ ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে।
- ব্যান্ডউইথ সাধারণত bit per second (bps) -এ হিসাব করা হয়।
- তবে ইদানীং নেটওয়ার্কে অনেক বেশি ব্যান্ডউইথ পাওয়া যায় বলে বিপিএস (bps) - এর পরিবর্তে কেবিপিএস (kbps: প্রতি সেকেন্ডে এক হাজার বিট) বা এমবিপিএস (Mbps: প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বিট) এমনকি জিবিপিএস (Gbps: প্রতি সেকেন্ডে এক বিলিয়ন বিট) অনেক বেশি ব্যবহৃত হয়।
- আট বিটকে এক বাইট বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৩,৫৯৮.
ইমেইল সার্ভার সংক্রান্ত প্রোটোকল নয় কোনটি?
  1. IMAP
  2. SMTP
  3. POP
  4. HTP
ব্যাখ্যা
♦ ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
• ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

 SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

 POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

 IMAP:
- IMAP এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস:
১. ব্রিটানিকা। 
২. geeksforgeeks [Link]
৩,৫৯৯.
সফ্টওয়্যার পাইরেসি বন্ধ করতে কোন আইন প্রণয়ন করা হয়?
  1. ক) স্টপ পাইরেসি
  2. খ) পাইরেসিরাইট
  3. গ) কন্ট্রোল পাইরেসি
  4. ঘ) কপিরাইট
ব্যাখ্যা
কপিরাইট আইন:
কপিরাইট (Copyright) একটি ইংরেজী শব্দ।
কপিরাইট শব্দের বাংলা প্রতিশব্দ গ্রন্থস্বত্ব

একজন লেখকের রচিত পুস্তক বা গ্রন্থের ওপর তার মুদ্রণ, পুন:মুদ্রণ ও প্রকাশের অধিকারকেই বলা হয় কপিরাইট।

কপিরাইট আইন একটি একচেটিয়া, বৈধ ও নিশ্চিত অধিকার, যা একজনের বুদ্ধিবৃত্তিক বা মস্তিস্কজাত সৃষ্টিকে নকল বা পাইরেসি (Piracy) বা অন্যায় অনুসরণ হতে অন্য কাউকে বিরত রাখে।

কম্পিউটার সফ্টওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়।

কপিরাইট আইনের কারণেই কোন নির্মাতা, শিল্পী, প্রোগ্রামার কিংবা লেখক তাদের মেধার সঠিক মূল্যায়ন পেয়ে থাকেন। আর কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই ( এইচ এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৬০০.
ASIMO রোবট কোন কোম্পানি তৈরি করেছে?
  1. Panasonic
  2. Tesla
  3. Boston Dynamics
  4. Honda
ব্যাখ্যা

ASIMO (Advanced Step in Innovative Mobility) হলো একটি হিউম্যানয়েড রোবট, যা জাপানি কোম্পানি Honda দ্বারা তৈরি করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত রোবটগুলির মধ্যে একটি এবং মানুষের মতো হাঁটা, দৌড়ানো, সিঁড়ি আরোহণ এবং বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম। 

রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।

এছাড়াও,
- সনি কর্পোরেশনের কিউরিও এবং আইবো।
- স্যামসাংয়ের রোবোরে (Roboray)।
- হ্যানসন রোবটিক্সের সোফিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।