বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ২৭ / ৫১ · ২,৬০১২,৭০০ / ৫,০২৮

২,৬০১.
Which symbol must remain in e-mail address?
  1. ক) $
  2. খ) #
  3. গ) @
  4. ঘ) &
ব্যাখ্যা
- ইমেইলে '@' চিহ্নটি ব্যবহৃত হয়। 
- ইমেইল কথাটির মানে হলাে ইলেক্ট্রনিক মেইল বা ইলেক্ট্রনিক চিঠি।
- ই-মেইল এড্রেস হলো কোন ব্যক্তির সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি পরিচয়। একটি চিঠি পাঠালে হলে প্রাপক ও প্রেরকের যেমন একটি ঠিকানা বা এড্রেস প্রয়োজন তেমনি ই-মেইল পাঠানোর জন্যও একটি ঠিকানা বা E-mail এড্রেস প্রয়োজন।

ই- মেইলের সুবিধাবলী- 
১. ই-মেইল ব্যবহার করা সহজ। যে কোন তথ্য আদান-প্রদান করা যায়। 
২. মুহূর্তেই বিশ্বের যে কোন জায়গায় তথ্য পাঠানো যায়।
৩. ই-মেইলের সাথে এটাচ করে লেখা, অডিও, ভিডিও ইত্যিাদি পাঠানো যায়।
৪. একই মেইল একইসাথে অনেকের কাছে পাঠানো যায়।
৫. ই-মেইলের মাধ্যমে কম খরচে ও সহজে প্রোডাক্ট মার্কেটিং করা যায়।
৬. ই-মেইল ব্যবস্থায় কোন কাগজের ব্যবহার না থাকায় এটি পরিবেশ বান্ধব।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২,৬০২.
নিচের কোনটি আচরণগত বায়োমেট্রিক্সের উদাহরণ নয়?
  1. ফেইস রিকোগনিশন
  2. ভয়েস রিকোগনিশন
  3. টাইপিং কীস্ট্রোক
  4. সিগনেচার ভেরিফিকেশন
ব্যাখ্যা

ফেইস রিকোগনিশন হলো শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতির উদাহরণ।

বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে বাক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

• দেহের গঠন ও আচরনগত বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ (ফিংগার প্রিন্ট),
- হাতের রেখা শনাক্তকরণ (হ্যান্ড জিওমিট্রি),
- মুখমন্ডলের অবয়ব (ফেইস রিকোগনিশন),
- চোখের আইরিস এবং রেটিনা শনাক্তকরণ,
- ডিএনএ টেস্ট

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ (ভয়েস রিকোগনিশন),
- স্বাক্ষর শনাক্তকরণ (সিগনেচার ভেরিফিকেশন),
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ (টাইপিং কীস্ট্রোক)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,৬০৩.
'ইন্টারনেট' কোন ধরণের নেটওয়ার্ক টপোলজির উদাহরণ?
  1. বাস
  2. হাইব্রিড
  3. স্টার
  4. রিং
ব্যাখ্যা
• হাইব্রিড টপোলজি:
- বাস, স্টার, রিং ও মেশ ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি।
- উদাহরণস্বরূপ, ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা যায়। কেননা ইন্টারনেট হলো বৃহৎ পরিসরের একটি নেটওয়ার্ক, যেখানে সব ধরনের টপোলজির মিশ্রণ দেখা যায়।
- এ টপোলজিতে প্রয়োজনানুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
- কোনো সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয়।
- কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়ে যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. Computerhope Website
২,৬০৪.
কোন ধরনের ক্লাউড মডেলটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়?
  1. হাইব্রিড ক্লাউড
  2. প্রাইভেট ক্লাউড
  3. কমিউনিটি ক্লাউড
  4. পাবলিক ক্লাউড
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- সেবার ধরণ অনুযায়ী ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা -

১. পাবলিক ক্লাউড:
- এই ধরণের সেবা জনসাধারনের জন্য উন্মুক্ত থাকে।
- সেবাদানকারী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রাধীন অফিস বা, অবস্থানের পাবলিক ক্লাউড অবস্থিত থাকে যেখানে ইউজারডের কোন নিয়ন্ত্রণ থাকে না।
- পাবলিক ক্লাউডে পাবলিক এপ্লিকেশন, স্টোরেজ, এবং অন্যান্য রিসোর্সসমূহ উন্মুক্ত থাকে। যেমন- এমাজন ওয়েব সার্ভিস। যেমন: Amazon Web Services.

২. প্রাইভেট ক্লাউড:
- এককভাবে কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন কোন ক্লাউড সার্ভিস যখন প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী বা, তৃতীয় পক্ষ দ্বারা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং প্রতিষ্ঠানের ভেতরে অথবা, বাহিরে কোথাও হোস্টিং করা হয় তখন তাকে প্রাইভেট ক্লাউড বলা হয়।

৩. মিশ্র বা হাইব্রিড ক্লাউড:
- দুই বা ততোধিক ক্লাউড যেমন- পাবলিক ও প্রাইভেট ক্লাউড সম্মিলিতভাবে তাদের নিজস্বতা বজায় রেখে যখন রিসোর্স শেয়ার করে তখন তাকে মিশ্র ক্লাউড বলা হয়। যেমন- কমিউনিটি ক্লাউড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬০৫.
ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির বিস্তৃতিকে 'ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম' নামে আখ্যায়িত করেছেন কে?
  1. ক) ই এফ কড
  2. খ) মার্শাল ম্যাকলুহান
  3. গ) টিম বার্ণারস লী
  4. ঘ) মার্ক জুকারবার্গ
ব্যাখ্যা
গ্লোবাল ভিলেজ
- গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক “মার্শাল ম্যাকলুহান” সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন।
- তিনি “দি মিডিয়াম ইজ দি মেসেজ” (the medium is the message) এবং “গ্লোবাল ভিলেজ” (Global village) এর প্রবক্তা বা উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছেন।
- তিনি ১৯৬২ সালে তার প্রকাশিত গ্রন্থ “The Gutenberg: The Making of Typographic Man” এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত গ্রন্থ “Understanding Media” এ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন।
- তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার লাভ করেছিল। তাঁর মতে, ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে সময় ও দূরত্ব সংকুচিত হয়ে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। 
- মার্শাল ম্যাকলুহানই ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির প্রযুক্তির বিস্তৃতিকে “ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম” (Electronic Nervous System) নামে আখ্যায়িত করেছেন।  
- পৃথিবী এ সিস্টেমের সাহায্যে সংযুক্ত হয়ে বিশ্বগ্রাম (Global village) এ রূপান্তরিত হয়েছে।

উৎস
: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 

২,৬০৬.
'URL' এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Uniform Research Locator
  2. খ) Uniform Restart Locator
  3. গ) Universal Resource Locator
  4. ঘ) Uniform Resource Locator
ব্যাখ্যা

• URL এর পূর্ণরূপ হচ্ছে Uniform Resource Locator.
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক ঠিকানা।
- পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে।
- প্রতিটি URL- এ থাকে ওয়েব প্রটোকল, ওয়েব সার্ভারের নাম, সার্ভারের ডিরেক্টরি/ ফোল্ডারের নাম এবং html ফাইল নাম।

২,৬০৭.
In case of failure of one device, which one topology has no major disruption?
  1. Bus
  2. Ring
  3. Tree
  4. Mesh
ব্যাখ্যা

• মেশ (Mesh) টপোলজিতে প্রতিটি কম্পিউটার বা ডিভাইস অন্য প্রতিটি ডিভাইসের সাথে সরাসরি এবং আলাদা আলাদা লিঙ্কের মাধ্যমে সংযুক্ত থাকে। এর ফলে, যদি একটি নির্দিষ্ট ডিভাইস বা সংযোগ লাইন নষ্ট হয়ে যায়, তবে নেটওয়ার্কের অন্য ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগে কোনো বিঘ্ন ঘটে না, কারণ ডেটা আদান-প্রদানের জন্য বিকল্প অনেকগুলো পথ খোলা থাকে। এই বৈশিষ্ট্যটিকে 'ফল্ট টলারেন্স' (Fault Tolerance) বলা হয়, যা নেটওয়ার্কের উচ্চ নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n-1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n-1)/2.

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। লেনোভো ওয়েবসাইট। [লিংক] 

২,৬০৮.
ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এর কোন উপাদানটি রিসোর্স শেয়ার করে?
  1. ক্লায়েন্ট
  2. সার্ভার
  3. নেটওয়ার্ক
  4. রাউটার
ব্যাখ্যা
• ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং:
- ক্লায়েন্ট-সার্ভার কম্পিউটিং-এ তিনটি উপাদান বা কম্পোনেন্ট থাকে। যথা-
১। ক্লায়েন্ট,
২। সার্ভার এবং
৩। নেটওয়ার্ক।

- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে।
- যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে সার্ভার বলে আর যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তাদেরকে ক্লায়েন্ট বলে।
- নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় রিসোস ম্যানেজম্যান্ট অনেক সহজ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬০৯.
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলা হয়-
  1. কানেকশন
  2. টেকনোলজি
  3. গেটওয়ে
  4. টপোলজি
ব্যাখ্যা
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে টপোলজি বলে। বিভিন্ন ধরনের টপোলজি গুলো হলো:
- বাস টপোলজি,
- রিং টপোলজি,
- স্টার টপোলজি,
- ট্রি টপোলজি,
- মেশ টপোলজি,
- হাইব্রিড টপোলজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬১০.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে ভিন্ন?
  1. Microsoft Edge
  2. Mozilla Firefox
  3. Bing
  4. Safari
ব্যাখ্যা
Bing হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। অন্যগুলো ওয়েব ব্রাউজার।
২,৬১১.
পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. প্রত্যেক কম্পিউটার রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
  2. ডেডিকেটেড সার্ভার আছে।
  3. প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
  4. প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
ব্যাখ্যা
- নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা -
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network)
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network) ।

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট।
- এরা প্রত্যেকেই রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে।
- ডেডিকেটেড সার্ভার না থাকায় কম্পিউটারগুলোর কোন শ্রেণীবিন্যাস নেই। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬১২.
কোন প্রযুক্তি 'রিসোর্স স্কেলেবিলিটি' সার্ভিস মডেল অনুসরণ করে?
  1. ক) Quantum Computing
  2. খ) Cloud Computing
  3. গ) Big Data Analytics
  4. ঘ) Client–server Model
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (ঘওঝঞ)” এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও
বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিমোক্ত ৩টি বৈশিষ্ট্য
থাকবে। 
১. রিসোর্স স্কেলেবিলিটি : ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে
সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. অন-ডিমান্ড : ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা
বাড়াতে বা কমাতে পারবে।
৩. পে-অ্যাজ-ইউ-গো : এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

 কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া
দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।


[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ,এইচএসসি প্রোগ্রাম]
২,৬১৩.
এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি?
  1. Torjan Horse
  2. Boot Sector
  3. Norton
  4. Marcro
ব্যাখ্যা
Virus = Vital Information Resource Under Siege.
» কয়েকটি কম্পিউটার ভাইরাসঃ
- Trojan Horse,Perrin.exe,BUDDY LST.ZIP,Boot Sector virus,Macro virus, Overwriting virus etc.
কয়েকটি এন্টি ভাইরাস:
- Macafee Antivirus,Norton Antivirus,IBM antivirus,Thunder Byte antivirus,Red alert antivirus, Norman etc.

উৎস: নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
২,৬১৪.
এনএফসি প্রযুক্তির ব্যবহার করা হয় নিচের কোনটিতে?
  1. ক) টোল প্লাজায় টোল পরিশোধের কার্ডে
  2. খ) ডেবিট/ক্রেডিট কার্ডে
  3. গ) স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ডে
  4. ঘ) সবগুলোতে
ব্যাখ্যা
এনএফসি (NFC-Near Field Communications)
বর্তমানে অতি দ্রুত জনপ্রিয় হয়েছে এমন একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম এনএফসি (NFC- Near Field Communications); যা ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস্ কর্তৃক প্রতিষ্ঠিত * NFC Forum " এর প্রচেষ্টার ফসল।
এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের (৪ সেন্টিমিটার থেকে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার) দুইটি ডিভাইস বা বস্তু পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন (ওয়্যারলেস) ডেটা যোগালে করার এক সেট প্রটোকল।
এই প্রোটকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করাযায়।
এটি আরএফআইডি (RFID Radio Frequency IDentification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্জব্যান্ডে ডেটা যোগাযোগ করে।
 
এনএফসি প্রযুক্তির ব্যবহার :
- ডেবিট/ক্রেডিট কার্ডে
- টোল প্লাজায় টোল পরিশোধের কার্ডে
- স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষণ করতে হেলথ কার্ডে
- বাস/ট্রেনের ভাড়া পরিশোধের কার্ডে ইত্যাদি।


[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি]
২,৬১৫.
জিএসএম (GSM) প্রথম চালু হয় কোন দেশে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) স্কটল্যান্ড
ব্যাখ্যা
জিএসএম (Global System for Mobile) ফিনল্যান্ডে ১৯৯১ সালের ডিসেম্বরে প্রথম চালু করা হয়।
২,৬১৬.
ভোক্তা ঘরে বসেই পছন্দমতো পণ্য নির্বাচন, কেনা, মূল্য পরিশোধ করে কোন পদ্ধতিতে?
  1. B2B
  2. B2C
  3. C2B
  4. C2C
ব্যাখ্যা
♦  ই-কমার্সের প্রকারভেদ:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বলে।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-

১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business : B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ : alibaba.com, sindabad.com ইত্যাদি।

২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer : B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ : amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business : C2B):
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ : monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer : C2C):
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের  উদাহরণ : ebay.com, taobao.com ইত্যাদি।

৫। এম-কমার্স (M-commerce):
- এম কমার্স বা মোবাইল কমার্স (Mobile-Commerce) হলো এমন একটি ব্যবসায়িক সিস্টেম যা তারবিহীন বা ওয়ারলেস (Wireless) পরিবেশে সংঘটিত হয়।
- অর্থাৎ আধুনিকায়নের যুগে মোবাইল, ট্যাবলেট ইত্যাদি ডিভাইসের মাধ্যমে তারবিহীন প্রযুক্তির ব্যবহার করে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় সিস্টেমকেই এম-কমার্স বলে অভিহিত করা হয়।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬১৭.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর প্রকার নয়?
  1. পাবলিক ক্লাউড
  2. প্রাইভেট ক্লাউড
  3. ওয়াইড ক্লাউড
  4. হাইব্রিড ক্লাউড
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং:
ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা। আমজান বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়।
যথা- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service - IaaS),
প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a service - PaaS) ও
সফটওয়্যার সেবা (Software as a service - SaaS)।

ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়।
পাবলিক ক্লাউড
প্রাইভেট ক্লাউড
মিশ্র বা হাইব্রিড ক্লাউড

- নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠান সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়াকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু ১৯৬০ এর দশক থেকেই।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

উৎস: Live MCQ Lecture.
২,৬১৮.
বিশ্বের বৃহত্তম ই-কমার্স সাইট “অ্যামাজন” কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯০
  2. ১৯৯৪
  3. ১৯৯৬
  4. ১৯৯৭
ব্যাখ্যা

জনপ্রিয় ই-কমার্স সাইট আমাজন প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
- আমাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেজোস।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
উৎস: অ্যামাজন ওয়েবসাইট।

২,৬১৯.
রিপিটার এর কাজ কি?
  1. ক) অনুবাদ করা
  2. খ) একই কাজ বারবার করা
  3. গ) নেটওয়ার্ক সিগন্যাল কে শক্তিশালী করে অধিক দূরত্ব প্রেরণ করা
  4. ঘ) নেটওয়ার্কে ট্রাফিক বৃদ্ধি করা
ব্যাখ্যা
রিপিটার দুর্বল ও অপেক্ষাকৃত বেশি দূরত্বে সিগন্যাল প্রেরণ করার জন্য ব্যবহৃত হয়। এটা সিগন্যালকে শক্তিশালী করে অধিক দুরত্বে প্রেরণ করে থাকে।
২,৬২০.
Extended Binary Coded Decimal Interchange Code বা ইবিসিডিক কোড কোন কোম্পানির কম্পিউটারে ব্যবহার করা হয়?
  1. MICROSOFT
  2. IBM
  3. APPLE
  4. LINUX
ব্যাখ্যা

৮-বিট বিশিষ্ট বিসিডি কোড Extended Binary Coded Decimal Interchange Code বা ইবিসিডিক কোড নামে পরিচিত৷ ২৫৬ টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্নকে এ পদ্ধতিতে কোড করে কম্পিউটারে ব্যবহার উপযোগী করা আছে৷
এ কোডটি সাধারণত IBM এবং IBM সমকক্ষ কম্পিউটারেই শুধু ব্যবহৃত হয়৷
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান এবং কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

২,৬২১.
URL এর মূল উপাদানগুলো কী কী?
  1. প্রোটোকল, ডোমেইন নাম, পাথ
  2. ইমেইল আইডি, পাসওয়ার্ড
  3. কম্পিউটার নাম, আইপি ঠিকানা
  4. সার্ভার নাম, ফাইল নাম
ব্যাখ্যা

◉ URL-এর মূল উপাদানগুলো হলো - প্রোটোকল, ডোমেইন নাম ও পাথ। 

URL:
- URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।

একটি পূর্ণাঙ্গ URL-এর গঠন:
https://www.example.com/blog/article.html

https:// → প্রোটোকল
www.example.com → ডোমেইন নাম
/blog/article.html → পাথ

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

২,৬২২.
নিচের কোনটি ডিজিটাল ডাক ব্যবস্থার অন্যতম একটি মাধ্যম?
  1. ফেসবুক
  2. ফ্যাক্স
  3. টেলিগ্রাফ
  4. ই-মেইল
ব্যাখ্যা
ডিজিটাল ডাক ব্যবস্থার অন্যতম একটি উদাহরণ হল ইলেকট্রনিক মেইল যাকে সংক্ষেপে ই-মেইল বলা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬২৩.
র‍্যানসমওয়্যার হলো এক ধরনের-
  1. ফায়ারওয়াল
  2. ম্যালওয়্যার
  3. ফার্মওয়্যার
  4. ফ্রিওয়্যার
ব্যাখ্যা
• র‍্যানসমওয়্যার:
- ইহা হচ্ছে এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারের দখল নেয় যাতে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ না করা পর্যন্ত ঢুকতে দেয় না।
- র‍্যানসমওয়্যার নামটিই প্রকাশ করে যে, কম্পিউটারের ফাইল আটকে অর্থ নেওয়ার জন্য এটা করা হয়।
- কম্পিউটারে যত ফাইল পায় সব এনক্রিপ্ট করে ফেলে একটি বার্তা দেখানো শুরু করে।
- যদি ওই ফাইল উদ্ধার করে চান তবে অর্থ পরিশোধ করতে হবে।
- সাধারণত একটি এনক্রিপশন কি বা প্রোগ্রাম চাবি ব্যবহার করে ফাইল আটকানো হয়।
- ওই চাবি সম্পর্কে তথ্য কেবল আক্রমণকারীর জানা থাকে।
- যদি অর্থ পরিশোধ করা না হয় তখন তথ্য পুরোপুরি মুছে ফেলার ঘটনা ঘটতে দেখা যায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণি। [ভােকেশনাল, ২০২১ সংস্করণ]
২,৬২৪.
একটি ওয়েবসাইটের কাঠামোতে কয়টি অংশ থাকে?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি
ব্যাখ্যা
একটি ওয়েবসাইটের কাঠামোতে তিনটি অংশ থাকে।

- একটি ওয়েবসাইট মূলত কতগুলো ওয়েব পেইজের সমষ্টি।
- ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকে তাই হল ওয়েবসাইটের কাঠামো।
- অন্যভাবে বলা যায়, একটি ওয়েবসাইটের সকল বিষয়বস্তু ও উপস্থাপনার অবকাঠামো হচ্ছে ঐ ওয়েবসাইটের কাঠামো।
- সাধারণত একটি ওয়েবসাইটের কাঠামোতে তিনটি অংশ থাকে ।
যথা
১. হোম পেজ (Home Page )
২. প্রধান অংশ (Main Section) ও
৩. উপশাখা (Subsection)

হোম পেজ : হোম পেইজ হলো ওয়েবসাইটে প্রবেশের প্লাটফর্ম। এটি সুন্দর ও আকর্ষনীয় হওয়া উচিৎ। ওয়েব ব্রাউজার শুরুতে এই পেইজটি লোড করে। এখানে ওয়েবসাইটের অন্যান্য সকল পেইজের তথ্য সংক্ষিপ্ত আকারে দেওয়া থাকে। একটি ওয়েবসাইট কোন ধরনের তথ্য বহন করছে তা হোম পেইজ থেকেই জানা যায়। অন্যান্য পেইজ ব্রাউজ করার জন্য এই পেইজে লিংক দেওয়া থাকে ।

প্রধান অংশ : হোম পেইজের পরের ওয়েব পেজগুলোকে প্রধান অংশ বা মূল সেকশন বলে। ওয়েবসাইটের প্রধান অংশটি কয়েকটি ওয়েব পেজ নিয়ে গঠিত হতে পারে। সাধারণত হোম পেজের বিষয়গুলোর উপর বিস্তারিত তথ্য এখানে সন্নিবেশ করা থাকে ।

উপশাখা : প্রধান অংশে অন্তর্ভূক্ত পেইজ আবার এক বা একাধিক পেইজের সাথে যুক্ত থাকে যাদেরকে উপশাখা বা সাব সেকশন পেইজ বলে । এই পেইজগুলোতে বিস্তারিত তথ্য এবং লিংক যুক্ত করে তথ্যের সমন্বয় করা হয়। 

সূত্র: ১৫৪ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
২,৬২৫.
LAN এর পূর্ণরূপ কোনটি?
  1. Locomotive Area Network
  2. Local Area Network
  3. Logical Area Network
  4. Legal Area Network
ব্যাখ্যা
LAN:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা-
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬২৬.
নিচের কোন প্রোটোকলটি ইমেল সার্ভার থেকে ব্যবহারকারীর ডিভাইসে ইমেল ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়?
  1. SMTP
  2. POP3
  3. HTTP
  4. TCP/IP
ব্যাখ্যা

ইমেল সার্ভার থেকে ইমেল ডাউনলোড করার জন্য POP3 প্রোটোকলটি ব্যবহার করা হয়। 

ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

IMAP:
- IMAP এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

অন্যান্য অপশনগুলোর ক্ষেত্রে:
- SMTP: এই প্রোটোকলটি ইমেল পাঠানোর জন্য ব্যবহৃত হয়, ডাউনলোডের জন্য নয়।
- HTTP: এটি ওয়েব ব্রাউজিং-এর জন্য ব্যবহৃত হয়। যদিও ওয়েবমেইলে এটি ব্যবহৃত হয়, তবে এটি সরাসরি ইমেল ডাউনলোডের প্রোটোকল নয়।
- TCP/IP: এটি প্রোটোকলের একটি সেট যা ইন্টারনেট যোগাযোগের মূল ভিত্তি। এটি সরাসরি ইমেল ডাউনলোড প্রোটোকল নয়, বরং এটি ডেটা পরিবহনের জন্য প্রয়োজনীয়।

উৎস: ব্রিটানিকা ও AWS ওয়েবসাইট।

২,৬২৭.
E-mail কবে আবিষ্কৃত হয়?
  1. ১৯৪৯
  2. ১৯৫৯
  3. ১৯৭১
  4. ১৯৮৯
ব্যাখ্যা
• E-mail আবিষ্কৃত হয় ১৯৭১ সালে।

• E-mail:

- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই।
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- তাই তাকে ই-মেইলের জনক বলা হয়।
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে।
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে।
- মেইল পাঠানোর জন্য SMTP( Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3(Post Office Protocol), IMAP(Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬২৮.
ইমেইলে 'Subject' লাইন কী জন্য ব্যবহৃত হয়?
  1. ইমেইলের বিষয়বস্তু
  2. ইমেইলের মেসেজ
  3. ইমেইলের সংযুক্তি
  4. ইমেইলের প্রেরকের নাম
ব্যাখ্যা
ইমেইলের 'Subject' লাইন: 
- ইমেইলে 'Subject' লাইন ব্যবহৃত হয় ইমেইলের বিষয়বস্তু সংক্ষেপে জানিয়ে দেওয়ার জন্য।
- এটি প্রাপককে ইমেইলের মূল বিষয় বা উদ্দেশ্য সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়, যাতে তারা দ্রুত বুঝতে পারে ইমেইলটি কী সম্পর্কিত এবং এটি পড়ার প্রয়োজনীয়তা রয়েছে কি না।
- ইমেইলের 'Subject' লাইন মূলত একটি সংক্ষিপ্ত টাইটেল বা বিষয়বস্তু হিসেবে কাজ করে। 
- ইমেইল সার্ভিস বা মেইলবক্সে অনেক ইমেইল জমে থাকতে পারে। 'Subject' লাইন ব্যবহারকারীকে গুরুত্বপূর্ণ ইমেইল চিহ্নিত করতে সাহায্য করে।

উৎস: ব্রিটানিকা।
২,৬২৯.
বাংলাদেশে জিএসএম প্রযুক্তি ব্যবহার করছে-
  1. ক) বাংলালিংক
  2. খ) টেলিটক
  3. গ) গ্রামীণফোন
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
১৯৮২ সালে প্রথম নামকরণ করা হয় Group Speciale Mobile (GSM)। এর পরে নামের ডেফিনেশন পরিবর্তন করে রাখা হয় Global System for Mobile Communications (GSM). বাংলাদেশে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ও এয়ারটেল জিএসএম প্রযুক্তি ব্যবহার করছে। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৩০.
কোন এইচটিএমএল ট্যাগ দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়?
  1. ক) < p >
  2. খ) < br >
  3. গ) < a >
  4. ঘ) < h >
ব্যাখ্যা
হাইপারলিঙ্ক
- হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন করা ।
- একটি হাইপারলিঙ্ক দিয়ে একটি শব্দের উপর বা কতগুলো শব্দের উপর বা কোন ইমেজের উপর লিঙ্ক দেওয়া যায়।
- এইচটিএমএল ট্যাগ <a> দ্বারা হাইপারলিঙ্ক স্থাপন করা হয়।
- এখানে <a> এর a দ্বারা Anchor বুঝায়।
- <a> ট্যাগের সাথে href অ্যাট্রিবিউট যোগ করতে হয় ।
- সিনটেক্সট বা গঠনটি নিম্নরূপঃ <a href="url">Link text </a>
- href অ্যাট্রিবিউটটি একটি লিঙ্ক এর গন্তব্য নির্ধারণ করে। এখানে url অংশে সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হয়।
- উদাহরণঃ <a href="http://www.shikkha.org > Visit Largest Education Site</a> ইহা ব্রাউজারে Visit Largest Education Site হিসাবে দেখাবে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৩১.
এম্বেডেড সিস্টেম থেকে আমরা মূলত কোন সুবিধা পাই?
  1. নির্দিষ্ট কাজের জন্য সর্বোত্তমভাবে সাজানো
  2. উচ্চ মানের গ্রাফিক্স পারফরম্যান্স
  3. অসীম কম্পিউটিং ক্ষমতা
  4. একাধিক অপারেটিং সিস্টেম চালাতে পারে
ব্যাখ্যা

• এম্বেডেড সিস্টেম মূলত একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ডিজাইন করা থাকে। এর প্রধান সুবিধা হলো এটি নির্দিষ্ট কাজের জন্য সর্বোত্তমভাবে সাজানো থাকে, যার ফলে দ্রুততা, নির্ভরযোগ্যতা এবং শক্তি ব্যবহার কম থাকে। যেমন, মাইক্রোওয়েভ, অটোমোবাইল ইলেকট্রনিক্স বা হোম অ্যাপ্লায়েন্সে এম্বেডেড সিস্টেম ব্যবহার করা হয় যাতে নির্দিষ্ট ফাংশন নিখুঁতভাবে সম্পন্ন হয়। এম্বেডেড সিস্টেম সাধারণত উচ্চ মানের গ্রাফিক্স বা অসীম কম্পিউটিং ক্ষমতা প্রদানের জন্য নয় এবং এটি একাধিক অপারেটিং সিস্টেম একসাথে চালাতে পারে না। তাই এর মূল সুবিধা হলো নির্দিষ্ট কাজের জন্য অপ্টিমাইজেশন এবং কার্যকারিতা।

উত্তর: ক) নির্দিষ্ট কাজের জন্য সর্বোত্তমভাবে সাজানো।

• এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না। 

​উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

২,৬৩২.
Website -এর মূল Page কে কী বলা হয়?
  1. Main page
  2. Home page
  3. Bookmark page
  4. Browser page
ব্যাখ্যা
- একটি ওয়েবসাইটের প্রধান পৃষ্ঠাকে সাধারণত "হোমপেজ" হিসাবে উল্লেখ করা হয়।
- হোমপেজ হল প্রাথমিক বা ডিফল্ট পৃষ্ঠা যা দর্শকরা দেখেন যখন তারা একটি ওয়েবসাইটের ডোমেন বা প্রধান URL অ্যাক্সেস করে।
- এটি ওয়েবসাইটের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্যগুলি অন্বেষণকারী ব্যবহারকারীদের জন্য  সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে৷

উৎস: ব্রিটানিকা। 
২,৬৩৩.
'ক্রায়োসার্জারি' সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
  1. মাইক্রোকপিক ক্যান্সার বিস্তার রোধে ব্যর্থ।
  2. ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সার্জারি থেকে কম ক্ষতিকর।
  3. অন্য পদ্ধতির তুলনায় হাসপাতালে অনেক বেশি সময় থাকতে হয়।
  4. সার্জারির কারণে ব্যাথা, রক্তক্ষরণ ও অন্যান্য যে অসুবিধা হয়, ক্রয়োসার্জারিতে তা হয় না।
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।

• ক্রায়োসার্জারির সুবিধাসমূহ:
- ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সার্জারি থেকে কম ক্ষতিকর।
- সার্জারির কারণে ব্যাথা, রক্তক্ষরণ ও অন্যান্য যে অসুবিধা হয়, ক্রয়োসার্জারিতে তা হয় না।
- ক্রায়োসার্জারি পদ্ধতিতে চিকিৎসা খরচ কম।
- অন্য পদ্ধতির তুলনায় হাসপাতালে কম সময় থাকতে হয়।

• ক্রায়োসার্জারির অসুবিধাসমূহ:
- দীর্ঘমেয়াদী ভালো ফলাফলের ক্ষেত্রে অনিশ্চয়তা।
- মাইক্রোকপিক ক্যান্সার বিস্তার রোধে ব্যর্থ।
- কার্যকর কৌশলের বিষয়ে প্রশ্নবিদ্ধ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৩৪.
বাস টপোলজিতে কোনটি সাধারণত ব্যবহার করা হয় না?
  1. ব্যাকবোন
  2. টারমিনেটর
  3. মূল ক্যাবল
  4. কেন্দ্রীয় কম্পিউটার
ব্যাখ্যা

• বাস টপোলজিতে সাধারণত “কেন্দ্রীয় কম্পিউটার” ব্যবহার করা হয় না। বাস টপোলজি হলো একটি নেটওয়ার্ক আর্কিটেকচার যেখানে সমস্ত ডিভাইস একটি একক কমিউনিকেশন লাইন বা মূল ক্যাবলের সাথে সংযুক্ত থাকে। এখানে ডেটা একের পর এক সব ডিভাইসের মধ্যে প্রেরিত হয় এবং প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছায়। বাস টপোলজিতে ব্যাকবোন বা মূল ক্যাবল অপরিহার্য, কারণ এটি ডিভাইসগুলোকে সংযুক্ত রাখে। এছাড়া, টারমিনেটর ব্যবহার করা হয় সংকেত প্রতিফলন রোধ করতে। কিন্তু কেন্দ্রীয় কম্পিউটার ব্যবহৃত হয় না, কারণ এটি স্টার টপোলজির বৈশিষ্ট্য, যেখানে একটি কেন্দ্রীয় সার্ভার বা হাবের মাধ্যমে সব ডিভাইসের যোগাযোগ হয়। তাই এই টপোলজিতে কেন্দ্রীয় কম্পিউটার প্রয়োজন হয় না।
 
নেটওয়ার্ক টপোলজি: 
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। 
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে। 

 বাস টপোলজি (Bus Topology): 
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। 
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। 
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)। 
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৩৫.
নিম্নোক্ত টপোলজিগুলোর মধ্যে কোনটি কেন্দ্রীয় হাব ব্যবহার করে নোডগুলোর মধ্যে যোগাযোগের জন্য?
  1. Star Topology
  2. Mesh Topology
  3. Ring Topology
  4. Bus Topology
ব্যাখ্যা
• নোডগুলোর মধ্যে যোগাযোগের জন্য কেন্দ্রীয় হাব ব্যবহার করে যে টপোলজি, তা হলো Star Topology। এই টপোলজিতে প্রতিটি নোড সরাসরি একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে, যাকে সাধারণত হাব বা সুইচ বলা হয়। এই কেন্দ্রীয় হাব নোডগুলোর মধ্যে ডেটা ট্রান্সমিশন নিয়ন্ত্রণ করে এবং ডেটা প্রেরণ ও গ্রহণের জন্য একক কেন্দ্র হিসেবে কাজ করে। অন্যদিকে, Mesh, Ring, এবং Bus টপোলজিতে কোনো কেন্দ্রীয় হাব থাকে না; Mesh টপোলজিতে প্রত্যেক নোড অন্য নোডের সাথে সরাসরি যুক্ত থাকে, Ring টপোলজিতে নোডগুলো চক্রাকারে যুক্ত থাকে এবং Bus টপোলজিতে সব নোড একটি একক কমিউনিকেশন লাইন শেয়ার করে। তাই, কেন্দ্রীয় হাব ব্যবহার করে নোডগুলোর যোগাযোগের জন্য Star Topology সবচেয়ে উপযুক্ত।


• স্টার টপোলজি:
- স্টার টপোলজি বা স্টার সংগঠনে কম্পিউটারসমূহ একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- এটি হাব ডিভাইস ব্যবহৃত হয়।
- এ সংগঠনে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সরাসরি নিজেদের মধ্যে তথ্য বা ডাটা আদান প্রদান করতে পারে না।
- প্রতিটি কম্পিউটারই কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটারে সংকেত পাঠাতে পারে।
- কেন্দ্রীয় কম্পিউটারটি এক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় কম্পিউটারটিতে সমস্যা দেখা দিলে সমস্ত নেটওয়ার্কটি অচল হয়ে যায়।
- কিন্তু অন্য কোন কম্পিউটার বিকল হলে নেটওয়ার্কের কাজ শুধুমাত্র ঐ কম্পিউটারেই ব্যহত হয়।
- নেটওয়ার্কের অন্য অংশে কাজের কোন রকম অসুবিধা হয় না।

উৎস: কম্পিউটার শিক্ষা এস এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৩৬.
ওয়েব ব্রাউজার হলো এক ধরনের-
  1. অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার
  2. সিস্টেম সফটওয়‍্যার
  3. ডেটাবেজ সফটওয়‍্যার
  4. ক ও খ উভয়ই
ব্যাখ্যা
• ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার।
- ইন্টারনেট হতে তথ্য পাওয়ার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় তাকে ব্রাউজার বলে।
- অর্থাৎ সার্ভারগুলো ইন্টারনেট ব্যবহারকারীকে তথ্য (টেক্সট, ছবি, শব্দ ইত্যাদি) সরবরাহ করতে পারে।
- এসব তথ্য পাবার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করতে হয় যাকে বলে ওয়েব ব্রাউজার।
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো-
• ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer),
• মজিলা ফায়ারফক্স (Mozilla Fire Fox),
• সাফারি (Safari),
• অপেরা (Opera),
• গুগল ক্রম (Google Chrome),
• নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৩৭.
প্রযুক্তির যে শাখায় রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নে সংশ্লিষ্ট তাকে কী বলে?
  1. ক) রোবটিক্স
  2. খ) বায়োমেট্রিক্স
  3. গ) বায়োইনফরমেটিক্স
  4. ঘ) বিহেভিয়ার
ব্যাখ্যা
রোবটিক্স:
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- এই প্রযুক্তির মাধ্যমে রোবটের দর্শন ক্ষমতা, স্পর্শ ক্ষমতা, হাত ও পায়ের যথাযথ পরিচালন, চলাচলের ক্ষমতা, শারীরিক মুভমেন্ট ইত্যাদি উদ্ভব হয়েছে। 
- জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয়', হোন্ডা কোম্পানির 'আসিমো', সনি কর্পোরেশনের 'আইবো' ইত্যাদি রোবট প্রায় মানুষের মতই বিশেষ কোনো কাজ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৩৮.
'ই-কমার্স' সেবা কার্যক্রম চালু হয় কোন প্রজন্মের মোবাইলে?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) তৃতীয়
ব্যাখ্যা

• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের ধারনা শুরু হয় ১৯৯২ সালে।
• তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য:
- মোবাইল ব্যাংকিং,
- ই-কমার্স সেবা কার্যক্রম,
- আন্তর্জাতিক রোমিং সুবিধা,
- উচ্চগতিসম্পন্ন ডেটা স্থানান্তর চালু হয়
- ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং
- মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ফলে ডাটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,৬৩৯.
নিচের কোনটি IaaS এর একটি উদাহরণ?
  1. Google Workspace
  2. Amazon EC2
  3. Google App Engine
  4. Dropbox
ব্যাখ্যা

• Amazon EC2 IaaS (Infrastructure as a Service) এর একটি উদাহরণ।

• সেবার ধরণ অনুযায়ী ক্লাউড কম্পিউটিং সেবা:
১. IaaS (Infrastructure as a Service):
– অবকাঠামো সেবা ব্যবহারকারীকে ভার্চুয়ালাইজড হার্ডওয়্যার রিসোর্স প্রদান করা হয়।
- ব্যবহারকারী নিজের সফটওয়্যার, OS, এবং অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারে।
উদাহরণ: Amazon EC2, Google Compute Engine, Microsoft Azure VM

• বৈশিষ্ট্য:
- ব্যবহারকারী হার্ডওয়্যার নিয়ে চিন্তিত নয়।
- প্রসেসর, স্টোরেজ, নেটওয়ার্ক সম্পদ অন-ডিমান্ড।
 
২. PaaS (Platform as a Service):
– প্ল্যাটফর্ম সেবা ব্যবহারকারীকে ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম প্রদান করা হয়।
- OS, ডাটাবেস, ডেভেলপমেন্ট টুলস ইত্যাদি প্রস্তুত থাকে।
ব্যবহারকারী শুধু অ্যাপ্লিকেশন তৈরি ও চালায়।
উদাহরণ: Google App Engine, Microsoft Azure App Service, Heroku

বৈশিষ্ট্য:
- হার্ডওয়্যার এবং OS নিয়ে ব্যবহারকারী চিন্তিত নয়।
- কেবল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপর মনোনিবেশ করা যায়।
 
৩. SaaS (Software as a Service):
 – সফটওয়্যার সেবা ব্যবহারকারী সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে, ইনস্টল করার প্রয়োজন নেই।
- ক্লাউড প্রোভাইডার সফটওয়্যার হোস্ট করে এবং ব্যবহারকারী ব্রাউজার বা অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করে।
উদাহরণ: Google Workspace, Microsoft 365, Dropbox, Zoom

বৈশিষ্ট্য:
- ব্যবহারকারী কেবল সফটওয়্যার ব্যবহার করে, কোনো ডিপ্লয়মেন্ট বা মেইনটেনেন্সের প্রয়োজন নেই।
- সাবস্ক্রিপশন ভিত্তিক বা পে-অ্যাজ-ইউ-গো মডেল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৪০.
অনলাইনে আয়কর হিসাব জমাদান কী ধরনের সেবা?
  1. ই-পর্চা
  2. ই-সার্ভিস
  3. ই-পুর্জি
  4. কুইক-উইন
ব্যাখ্যা
• ই-সার্ভিস:
- ই-সার্ভিস এর পূর্ণরূপ হলো Electronic Service
- ইলেকট্রনিক পদ্ধতিতে কোন সেবা প্রদান করাকেই ই-সার্ভিস বা ই-সেবা বলা হয়।
- কুইক-উইন, ই-পর্চা, ইএমটিএস, ই-পুর্জি, ই-স্বাস্থ্যসেবা, ই-টিকেটিং এই সেবার অর্ন্তভুক্ত।
- সারা বিশ্বে অনলাইন লেনদেন বাড়ার কারণে ই-কমার্স এর গতি ও আকার বড় হচ্ছে।
- ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোন ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবার লেনদেন হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৪১.
সরকারের সাথে নাগরিক বা ব্যক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়াকে নির্দেশ করে কোনটি?
  1. G2C
  2. G2G
  3. G2H
  4. G2E
ব্যাখ্যা
- জিটুসি (গভর্নমেন্ট টু সিটিজেন-G2C) হচ্ছে সরকারের সাথে নাগরিক বা ব্যক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়াকে নির্দেশ করে। 
- এই মডেলের সাহায্যে নাগরিকগণ সরকারের বিভিন্ন সুবিধাদি পেয়ে থাকে। 
 
অন্যদিকে, 
- জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট-G2G) হলো সরকারের সাথে সরকারের বা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যকার মিথস্ক্রিয়া। 
- জিটুই (গভর্নমেন্ট টু এমপ্লয়ি-G2E) হলো সরকারের সাথে সরকারি কর্মচারীদের ক্রিয়া-প্রতিক্রিয়াকে নির্দেশ করে। 
- জিটুবি (গভর্নমেন্ট টু ব্যবসায়ী-G2B)  হলো সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক। 
 
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২,৬৪২.
বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট কোনটি?
  1. নোয়াহ - ১৭ 
  2. বাংলাদেশ- ১ 
  3. ব্র্যাক অন্বেষা
  4. গ্রামীণ স্যাট 
ব্যাখ্যা

• বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট হলো ব্র্যাক অন্বেষা। 

• ব্র্যাক অন্বেষা:
- বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম হলো ব্র্যাক অন্বেষা (BRAC Onnesha)। 
- যা ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও জাপানের কিউশু ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়।
- ২০১৭ সালের ৪ জুন যুক্তরাষ্ট্রের নাসা'র কার্গো রকেটের মাধ্যমে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। 

• বৈশিষ্ট্য:
- এটি ওজনে এক কেজি ও আকারে ১০ সেন্টিমিটার।
- “ব্র্যাক অন্বেষা”-কে পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উঁচুতে কক্ষপথে স্থাপন করা হয়।
- প্রতি ৯০ মিনিটে এটি পৃথিবী প্রদক্ষিণ করবে। দিনে চার থেকে ছয়বার বাংলাদেশের ওপরে আসবে স্যাটেলাইটটি।

• স্যাটেলাইটটি মূলত গবেষণার কাজে ব্যবহৃত হবে।
- এটি দুর্যোগের পূর্বাভাস ও উচ্চমানের ছবি পাঠাতে সক্ষম।

তথ্যসূত্র:
- দ্য ডেইলি স্টার

২,৬৪৩.
যে ভাইরাস নিজের স্বয়ংক্রিয় কপি তৈরি করে তাকে কী বলা হয়?
  1. অ্যাডওয়্যার
  2. ট্রোজান হর্স
  3. স্পাইওয়্যার
  4. ওয়ার্ম
ব্যাখ্যা

• ওয়ার্ম ভাইরাস নিজেই নিজের প্রতিলিপি তৈরি করে।

• কম্পিউটার ওয়ার্ম:
- কম্পিউটার ওয়ার্ম হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যা নিজেই নিজের কপি করে অন্য কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং কম্পিউটারকে সংক্রমিত করে।
- নিজের অনুলিপি তৈরি করতে এটির কোন 'হোস্ট' বা কোন সাহায্যের প্রয়োজন হয় না।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে এবং তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
- এই ভাইরাস বাহ্যিক উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে এবং গোপনে বিস্তার লাভ করে, ফলে মূল্যবান প্রোগ্রাম এবং তথ্য নষ্ট হতে পারে, এমনকি অনেক সময় এটি কম্পিউটারকে অচল করে দেয়।

উল্লেখ্য,
- এডওয়্যার: বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাস।
- ট্রোজান হর্স : এক ধরনের ম্যালওয়্যার যা গোপনে সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

 উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৪৪.
একটি এসএমএসে সর্বোচ্চ কতটি অক্ষর ব্যবহার করা যায়?
  1. ক) ১৪০
  2. খ) ১৬০
  3. গ) ১৮০
  4. ঘ) ২৮০
ব্যাখ্যা
এসএমএস (SMS)
- জিএসএম এর একটি জনপ্রিয় সার্ভিস হচ্ছে এসএমএস (SMS)।
- SMS এর পূর্ণরূপ হচ্ছে Short Message Service.
- একটি এসএমএসে সর্বোচ্চ ১৬০ টি অক্ষর ব্যবহার করা যায়।
- যদি ১৬০ টির বেশি অক্ষর হয়ে যায় তবে সেটি  অটোমেটিকালি মাল্টিপল এসএমএসে পরিণত হয়।
- এসএমএস দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমে চালু হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. ব্রিটানিকা
৩. https://www.grameenphone.com
২,৬৪৫.
সার্ভার-ভিত্তিক কম্পিউটিংয়ে "ক্লায়েন্ট" বলতে কী বোঝায়?
  1. ডাটা সেন্টার
  2. ব্যবহারকারীর ডিভাইস
  3. রাউটার
  4. মডেম
ব্যাখ্যা

◉ সার্ভার-ভিত্তিক কম্পিউটিংয়ে ক্লায়েন্ট বলতে সেই ডিভাইসকে বোঝায়, যা সার্ভার থেকে সেবা বা ডেটা গ্রহণ করে। এটি হতে পারে কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি।

নেটওয়ার্ক:
- নেটওয়ার্কে বিদ্যমান ডিভাইসসমূহ কীভাবে নিয়ন্ত্রিত হবে এবং সেগুলোর সার্ভিস মডেল কেমন হবে, তার উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নরুপে ভাগ করা যায়। যথা-
১. পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network)
২. ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক (Client Server Network)
৩. হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network)

পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network):
- পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্ক গঠন করা হয় তা হলো পিয়ার-টু- পিয়ার নেটওয়ার্ক।

ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক (Client Server Network):
- একাধিক ক্লায়েন্ট/ওয়ার্কস্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক তৈরি করা হয়।
- এখানে সার্ভার কম্পিউটারে কেন্দ্রীয়ভাবে ডেটা জমা রাখা হয় এবং এসব ডেটা নেটওয়ার্কে অবস্থিত ক্লায়েন্ট কম্পিউটার কর্তৃক রিসোর্স হিসেবে ব্যবহার (শেয়ার) করা হয়।
- একে সার্ভার-বেজড নেটওয়ার্কও বলা হয়।

হাইব্রিড নেটওয়ার্ক (Hybrid Network):
- এটি মূলত পিয়ার-টু-পিয়ার ও ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- এক্ষেত্রে হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিং-এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য (যেমন- গ্লোবাল স্টোরেজ মিডিয়া) বিদ্যমান থাকায় কর্পোরেট ব্যবসায়িক প্রতিষ্ঠানে এর জনপ্রিয়তা রয়েছে।
- এই নেটওয়ার্কে ক্লায়েন্ট সার্ভারের প্রাধান্য বেশি থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

২,৬৪৬.
'কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন' এর ডাটা ট্রান্সমিশন মোড কোনটি?
  1. ক) সিমপ্লেক্স মোড
  2. খ) হাফ-ডুপ্লেক্স মোড
  3. গ) ফুল-ডুপ্লেক্স মোড
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ফুল-ডুপ্লেক্স মােড (Full-duplex mode) : ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
টেলিফোন, মােবাইল ফোন কিংবা কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন এই পদ্ধতির উদাহরণ।
২,৬৪৭.
টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক কে?
  1. স্টিভ জবস্
  2. ড. স্যামুয়েল হার্স্ট
  3. ইলন মাস্ক
  4. মার্টিন কুপার
ব্যাখ্যা
- মোবাইল অর্থ ভ্রাম্যমান বা 'স্থানান্তরযোগ্য'।
- মোটোরোলা কোম্পানিতে কর্মরত ড. মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে।
- তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ১ কেজি ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
- মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে ১৯৮৩ সালে, ফোনটির নাম ছিল মোটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স।
- টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক ড. স্যামুয়েল হার্স্ট।
- টাচস্ক্রিন মোবাইল ফোনের জনক স্টিভ জবস্।

উৎস:
১. দৈনিক প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২. CNN [লিঙ্ক]
২,৬৪৮.
সাইবার অপরাধ নিবারণের সবচেয়ে কার্যকর পন্থা কী?
  1. অপরাধ ঘটার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা
  2. অপরাধীকে খুঁজে বের করা
  3. ইন্টারনেটে নিয়মিত তল্লাশি করা
  4. বেশি সময় ইন্টারনেট ব্যবহার করা
ব্যাখ্যা
অপরাধ ঘটে যাবার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার চেয়ে অপরাধ যাতে না ঘটে সে ধরনের নিবারণমূলক ব্যবস্থা নেওয়া সর্বদাই উত্তম।

• সাইবার অপরাধ নিবারণে করণীয়:

- নিজের একান্ত গোপন তথ্য অপরের নিকট উপস্থাপনা থেকে বিরত থাকা উচিত।
- অনলাইনে সর্বদা নিজের বা পরিচিতজনের কোনো ফটোগ্রাফি অচেনা কিংবা কোনো চ্যাটের বন্ধুর নিকট পাঠানো উচিত নয়। কেননা ঐ ধরনের ফটোগ্রাফি কোনো খারাপ কাজে ব্যবহার হতে পারে।
- ভাইরাস এ্যাটাক প্রতিরোধ করতে সর্বদা নতুন এবং আপগ্রেড অ্যান্টি-ভাইরাস ব্যবহার করতে হবে।
- গুরুত্বপূর্ণ ডেটা সর্বদা ব্যাকআপ রাখা উচিত যেন ভাইরাস এ্যাটাকের ফলে ঐ ডেটা চিরকালের মতো হারিয়ে না যায়।
- আর্থিকভাবে ঝুঁকিমুক্ত থাকতে কখনোই কোনো অনিরাপদ ওয়েবসাইটে ক্রেডিট কার্ডের নম্বর প্রদান করা উচিত নয়।
- শিশুরা যেন ইন্টারনেট ব্রাউজিং এর সময় কোনো অযাচিত সাইটে এক্সেস না করে সেজন্য তার ব্রাউজিং এর দিকে সর্বদা নজর রাখা উচিত।
- ব্রাউজিং এর সময় অবশ্যই কোনো সিকিউরিটি প্রোগ্রাম করা উচিত যেগুলো ঝুঁকিসমূহকে নিয়ন্ত্রণ করবে এবং ক্ষতিকর ঝুঁকিগুলো ফেরত পাঠাবে।
- ওয়েব সাইটের অধিকারীগণের সর্বদা এর ট্র্যাফিক এবং এতে কোনো অনিয়মিত কিছু ঘটেছে কিনা তা পরীক্ষা করা।
- ফায়ারওয়াল ব্যবহার করা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২,৬৪৯.
The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে কত সালে?
  1. ২০০৫ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
-  ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের জগতে ক্লাউড কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
- যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে রিসোর্স স্কেলেবিলিটি, অন-ডিমান্ড ও পে-অ্যাজ-ইউ-গো এই ৩টি বৈশিষ্ট্য থাকবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৫০.
নিম্নের কোনটি NIST নির্ধারিত ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয়?
  1. Resource Scalability
  2. Fixed Bandwidth
  3. On-Demand Service
  4. Pay-as-you-go
ব্যাখ্যা

• Fixed Bandwidth → নির্দিষ্ট বা স্থির ব্যান্ডউইডথ ক্লাউডের বৈশিষ্ট্য নয়; ক্লাউডে রিসোর্স ও সক্ষমতা পরিবর্তনযোগ্য।
- Resource Scalability → NIST অনুযায়ী ক্লাউডে চাহিদা অনুযায়ী রিসোর্স বাড়ানো–কমানো যায়; এটি একটি মূল বৈশিষ্ট্য।
- On-Demand Service → গ্রাহক যখন চাইবে তখনই সেবা নিতে পারে; এটি NIST নির্ধারিত বৈশিষ্ট্য।
- Pay-as-you-go → গ্রাহক ব্যবহৃত সেবার পরিমাণ অনুযায়ী অর্থ প্রদান করে; এটি ক্লাউডের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

• NIST অনুযায়ী ক্লাউড কম্পিউটিং-এর সংজ্ঞা:

- যুক্তরাষ্ট্রের National Institute of Standards and Technology (NIST)–এর মতে, ক্লাউড কম্পিউটিং হলো এমন একটি মডেল যেখানে
গ্রাহকের তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করা হয়, এবং এই মডেলে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।
 
• ক্লাউড কম্পিউটিং-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ (NIST):

• ১. রিসোর্স স্কেলেবিলিটি (Resource Scalability):

- গ্রাহকের চাহিদা ছোট বা বড় যাই হোক না কেন, সব ধরনের প্রয়োজন পূরণ করা যায়।
- গ্রাহক যত বেশি সেবা চায়, সেবাদাতা তত বেশি পরিমাণে রিসোর্স সরবরাহ করতে পারে।

• ২. অন-ডিমান্ড (On-Demand):

- গ্রাহক যখন চাইবে, তখনই সেবা গ্রহণ করতে পারে।
- গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সেবার পরিমাণ বাড়াতে বা কমাতে পারে।

• ৩. পে-অ্যাজ-ইউ-গো (Pay-as-you-go):

- এটি একটি ব্যবহারভিত্তিক পেমেন্ট মডেল।
- গ্রাহককে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না।
- গ্রাহক যতটুকু সেবা ব্যবহার করবে, শুধুমাত্র ততটুকুর জন্যই অর্থ প্রদান করবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,৬৫১.
OpenAI কোন প্রযুক্তি ব্যবস্থার জন্য পরিচিত?
  1. Artificial Intelligence (AI)
  2. Blockchain
  3. Quantum Computing 
  4. Internet of Things (IoT)
ব্যাখ্যা

• OpenAI মূলত Artificial Intelligence (AI) প্রযুক্তির জন্য পরিচিত। এর কাজ মানুষের জন্য স্বয়ংক্রিয়, বুদ্ধিমত্তাসম্পন্ন এবং সৃজনশীল সমাধান তৈরি করা।

- OpenAI একটি গবেষণা সংস্থা যা মানুষের মতো বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) তৈরি ও উন্নয়নের জন্য পরিচিত।
- এর লক্ষ্য হলো AI প্রযুক্তিকে নিরাপদ, মানবকল্যাণমুখী এবং সর্বজনীনভাবে ব্যবহারযোগ্য করা।

• OpenAI এর প্রযুক্তি:
- Language Models: GPT সিরিজের মতো বড় ভাষা মডেল তৈরি করে, যা মানুষের ভাষা বোঝে এবং প্রাসঙ্গিক উত্তর বা লেখা তৈরি করতে পারে।
- Machine Learning ও Deep Learning: AI মডেলগুলো প্রশিক্ষণের জন্য বৃহৎ ডেটা ব্যবহার করে এবং জটিল সমস্যার সমাধান করতে সক্ষম।
- AI Tools: Codex, DALL·E, ChatGPT এর মতো টুলগুলোর মাধ্যমে ছবি, কোড, লেখা ও অন্যান্য কন্টেন্ট জেনারেশন সম্ভব।

• OpenAI এর অবদান:
- সৃজনশীলতা বৃদ্ধি: মানুষকে লেখা, ছবি বা কোড তৈরিতে সহায়তা করা।
- স্বয়ংক্রিয় বিশ্লেষণ: বড় ডেটা থেকে দ্রুত অন্তর্দৃষ্টি বের করা।
- নতুন গবেষণা ও উদ্ভাবন: AI নিরাপত্তা ও নৈতিক ব্যবহারে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসা।

উৎস: 
- ব্রিটানিকা [লিংক]।

২,৬৫২.
নিচের কোন সাইটটি ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে প্রসিদ্ধ?
  1. ক) orkut.com
  2. খ) twitter.com
  3. গ) pickaboo.com
  4. ঘ) instasell.com
ব্যাখ্যা
জনপ্রিয় কেনাবেচার সাইট: ebay.com, daraz.com, pickaboo.com bikroy.com, ekhanei.com, amazon.com, olx.com ইত্যাদি।
২,৬৫৩.
নিচের কোন প্রজন্মের মোবাইল ফোনে প্রথম EDGE প্রযুক্তি চালু হয়?
  1. পঞ্চম প্রজন্ম
  2. চতুর্থ প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. দ্বিতীয় প্রজন্ম
ব্যাখ্যা
• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন:
- ২০০১ সালে জাপানের টোকিওতে পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার শুরু হয়।
- 3G বা তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি এমন একটি সিস্টেম, যার মধ্যে GSM, EDGE, UMTS, এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।
- 3G প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে DECT, WiMAX, ভয়েস কল, এবং ভিডিও কল সেবা প্রদান করা সম্ভব।
- দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল ফোনের তুলনায় তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হল, সার্কিট সুইচিং ডাটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশনের ব্যবহার।

• তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্সসহ বিভিন্ন সেবা কার্যক্রম চালু সম্ভব হয়।
- উচ্চগতির ডেটা ট্রান্সফার সুবিধা।
- GPRS স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- EDGE সিস্টেম চালু হয়, যা সর্বাধিক ডেটা ট্রান্সফার প্রদান করে।
- ডেটা ট্রান্সফারের হার প্রায় 2Mbps পর্যন্ত পৌঁছায়।
- অতি দ্রুত ভয়েস এবং ছবি আদান-প্রদান সম্ভব হয়।
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হতে পারে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৫৪.
বাংলাদেশ বর্তমানে Internet এর কোন যুগে আছে?
  1. ক) 4G
  2. খ) 5G
  3. গ) 2G
  4. ঘ) 3G
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে ইন্টারনেটের চতুর্থ প্রজন্ম বা 4G যুগে আছে। তবে BTRC আশা করছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে 5G চালু করা যাবে।
উৎসঃ দ্যা ডেইলি স্টার
২,৬৫৫.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. AOL Search
  2. Reddit
  3. Yandex
  4. WolframAlpha
ব্যাখ্যা
• উপরের চারটি অপশনের মধ্যে শুধুমাত্র "রেডিট (Reddit)" একটি সার্চ ইঞ্জিন নয়। Reddit একটি সামাজিক সংবাদ সংগ্রহ ও আলোচনা প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের ওপর পোস্ট করে এবং মন্তব্যের মাধ্যমে আলোচনা করে।
- অন্যদিকে, AOL Search, Yandex, এবং WolframAlpha- তিনটিই বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। AOL Search ও Yandex মূলত ওয়েব পেজ সার্চের জন্য ব্যবহৃত হয়, যেখানে WolframAlpha একটি computational search engine, যা গণনাভিত্তিক তথ্য সরবরাহ করে। কিন্তু Reddit নিজে কোনো তথ্য অনুসন্ধান ইঞ্জিন নয়, বরং এটি একটি কমিউনিটি-ভিত্তিক ফোরাম যেখানে তথ্য ব্যবহারকারীদের মাধ্যমে শেয়ার হয়।

- সঠিক উত্তর: খ) Reddit.

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
২,৬৫৬.
LAN-এর জন্য নির্ধারিত IEEE স্পেসিফিকেশন কোনটি?
  1. IEEE 802
  2. IEEE 802.12
  3. IEEE 802.14
  4. IEEE 802.16
ব্যাখ্যা

• LAN (Local Area Network)-এর জন্য নির্ধারিত IEEE স্পেসিফিকেশন হলো IEEE 802। IEEE 802 মানদণ্ডটি মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ডাটা লিংক লেয়ার ও ফিজিক্যাল লেয়ারের বিভিন্ন প্রোটোকল নির্ধারণ করা আছে। এর অন্তর্ভুক্ত জনপ্রিয় প্রযুক্তির মধ্যে রয়েছে Ethernet (IEEE 802.3) এবং Wireless LAN বা Wi-Fi (IEEE 802.11), যা LAN ব্যবস্থায় বহুল ব্যবহৃত। অন্যদিকে IEEE 802.12, 802.14 ও 802.16 নির্দিষ্ট বা ভিন্ন উদ্দেশ্যে প্রস্তাবিত/ব্যবহৃত হয়েছে এবং সাধারণ LAN-এর মূল মান হিসেবে স্বীকৃত নয়। তাই সঠিক উত্তর হলো ক) IEEE 802.
 
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN-Local Area Network):
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network
- সাধারণত ১ কি.মি. বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস (যেমন- প্রিন্টার) সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাকে LAN বলা হয়। 
-LAN এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয়।
- LAN এর মালিকানা সাধারণত কোনো একক ব্যাক্তি বা কিছুসংখ্যক লোকের একটি গ্রুপের হতে পারে।
- ল্যানের IEEE স্ট্যন্ডার্ড: IEEE 802

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. IEEE.

২,৬৫৭.
‘ডাকডাকগো’ হলো একটি -
  1. একটি সার্চ ইঞ্জিন
  2. একটি ওয়েব ব্রাউজার
  3. একটি কম্পিউটার মেশিন
  4. একটি টেলিগ্রাফ মেশিন
ব্যাখ্যা

আজকাল কোনাে কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে।
এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযােগিতায় এগিয়ে রয়েছে গুগল। নিচে উল্লেখযােগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলাে :

১. গুগল (https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. চাচা ডট কম (http://www.chacha.com/)
১১. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

২,৬৫৮.
Wide Area Network কয়টি অংশ দ্বারা গঠিত হয়?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
ব্যাখ্যা
Wide Area Network (WAN) নেটওয়ার্ক গঠিত হয় তিনটি অংশ দ্বারা। 
যথা- রাউটার, WAN কানেকশন, সিকিউরিটি পলিসি। 

- যে নেটওয়ার্ক এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার বা নেটওয়ার্কগুলি পরস্পর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলে। WAN এর সম্পূর্ণরুপ হচ্ছে Wide Are Network । 

WAN এর বৈশিষ্ট্য-
১। এই নেটওয়ার্ক সমস্ত ভৌগলিক এলাকা বা সমস্ত পৃথিবী জুড়ে গড়ে ওঠে।
২। পৃথিবীর যে কোনো প্রান্তে বা স্থনে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর মাধ্যমে তথ্য প্রেরন করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এ যোগাযোগ এর মাধ্যম হিসেবে কেব্‌ল (Cable) বা উপগ্রহ (Satellite) ব্যাবহার করা হয়। 
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা আমরা খুবি উন্নতমানের সুভিধা যেমন কালাউড কম্পিউটিং ( Cloud Computing ) ব্যাবহার করতে পারি।

WAN এর সুবিধা- 

১। এই নেটওয়ার্ক এর দ্বারা আমরা বিশ্বর বিভিন্ন স্থানে ইমেইল বা তথ্য শেয়ার করতে পারি এবং অনলাইন এর বিভিন্ন পণ্য ক্রয় করতে পারি। 
২। বিভিন্ন তথ্য, পত্র-পত্রিকা, বই , চলচিত্র ইত্যাদি সংগ্রহ বা ব্যাবহার করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা সারা পৃথিবী বা বিশ্বব্যাপী একটি গ্লোবাল নেটওয়ার্ক  ( Global Network ) স্থাপন করা যায়। 
৪। পৃথিবীব্যাপী সমস্থ ধরণের প্রতিষ্ঠানগুলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) দ্বারা পরিচালনা করা যায়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২,৬৫৯.
কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসাবে ব্যবহৃত হয়?
  1. SQL
  2. LISP
  3. CLISP
  4. PROLOG
ব্যাখ্যা

• বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে SQL ব্যবহৃত হয়। 

বায়োইনফরমেটিক্স (Bioinformatics):
- জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়োইনফরমেটিক্স।
- জীববিজ্ঞানের অনেক ক্ষেত্রেই বায়োইনফরমেটিক্স এখন একটি গুরুত্বপূর্ণ অংশ।
- জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে সংরক্ষণ করার জন্য শক্তিশালী ডেটাবেজ এবং ইনফরমেশন সিস্টেম ব্যবহৃত হয়।
- এই ধরনের ইনফরমেশন সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence), সফট্ কম্পিউটিং, ডেটা মাইনিং, ইমেজ প্রসেসিং সিমুলেশন ইত্যাদি বিভিন্ন দক্ষ অ্যালগরিদম ব্যবহৃত হয়।
- বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসাবে Java, C#, XML, Perl, C, C++, Python, R, SQL, CUDA, MATHLAB, Spreadsheet Analysis ইত্যাদি অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়ে থাকে।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,৬৬০.
বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন-
  1. Herbert Boyer
  2. Stanley Cohen
  3. Paul Berg
  4. Friedrich Engels
ব্যাখ্যা
• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:
- কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন (Gene) বহনকারী DNA পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
-  ১৯৭০ সালে আণবিক কাঁচি নামে সমাদৃত রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কারের পর মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর যাত্রা শুরু হয়।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তখন তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ বা RDNA প্রযুক্তি বলে।
- এ প্রযুক্তি কাজে লাগিয়ে DNA সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড বা অংশ ক্ষুদ্র এককোষী আবাদি জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানবদেহে, উদ্ভিদকোষ থেকে প্রাণীদেহে এবং প্রাণীকোষ থেকে উদ্ভিদদেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে।
- RDNA সমৃদ্ধ জীবকোষকে বলা হয় Genetically Modified Organism (GMO)।
- উন্নত বিশ্বের অনেক দেশেই অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঔষধ কোম্পানি রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধাদি গ্রহণ করছে।
- উদাহরণস্বরূপ মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে।
- তাছাড়া রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিজাত ফসল এবং উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এসব জাতকে ট্রান্সজেনিক (Transgenic) উদ্ভিদ বলে।
- ১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও lambda virus-এর ডিএনএ-এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন।
- ১৯৭৩ সালে Ecoli ব্যাকটেরিয়ার প্লাসমিডের মধ্যে এন্টিবায়োটিক রেজিস্টেন্ট জিন প্রবেশ করানোর মাধ্যমে Herbert Boyer এবং Stanley Cohen সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরী করেন।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৬১.
কোন সাইবার আক্রমণ সার্ভারে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে সেটিকে বন্ধ করে দেয়?
  1. Ransomware
  2. DDoS Attack
  3. Phishing
  4. Evil Twin Attack
ব্যাখ্যা

• যে সাইবার আক্রমণে হ্যাকাররা সার্ভারের প্রতি অতিরিক্ত ট্রাফিক বা অনুরোধ পাঠায়, সেটি সার্ভারের ক্ষমতার বাইরে চলে যায় এবং সার্ভার ধীরে ধীরে প্রতিক্রিয়াহীন বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই ধরনের আক্রমণকে DDoS Attack (Distributed Denial of Service Attack) বলা হয়। এখানে একাধিক কম্পিউটার বা যন্ত্রকে ব্যবহার করে একই সময়ে লক্ষ্যবস্তু সার্ভারে প্রচুর অনুরোধ পাঠানো হয়, যাতে সার্ভার সেই চাপ সামলাতে না পারে। এর ফলে ব্যবহারকারীরা সার্ভারে প্রবেশ করতে বা পরিষেবা গ্রহণ করতে পারবে না। 

• DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

• উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো:
- হ্যাকিং,
- স্প্যামিং,
- সাইবার থেফ্ট,
- সাইবার বুলি,
- স্ফুফিং,
- ফিশিং,
- ভিশিং,
- স্নিকিং,
- প্লেজিয়ারিজম ইত্যাদি।

অন্যান্য অপশন:
- Evil Twin Attack: একটি ভুয়া ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে তথ্য চুরির কৌশল।
- Phishing: এটি ছদ্মবেশ ধারণ করে প্রতারণার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার পদ্ধতি।
- Ransomware: এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা ব্যবহারকারীর ফাইল লক করে মুক্তিপণ দাবি করে।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- ব্রিটানিকা।

২,৬৬২.
অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনটি পরিচিত?
  1. অ্যালেক্সা
  2. গুগল অ্যাসিস্ট্যান্ট
  3. কর্টানা
  4. সিরি
ব্যাখ্যা

• অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হলো সিরি। সিরি ২০১১ সালে প্রথম আইফোন 4S-এর মাধ্যমে চালু হয় এবং এরপর থেকে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ ও হোমপডসহ প্রায় সব অ্যাপল ডিভাইসে ব্যবহার করা যায়। এটি ব্যবহারকারীর ভয়েস কমান্ড বুঝে বিভিন্ন কাজ সম্পন্ন করে, যেমন—ফোন কল করা, মেসেজ পাঠানো, অ্যালার্ম সেট করা, আবহাওয়া জানা বা ইন্টারনেটে তথ্য খোঁজা। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং-এর মাধ্যমে সিরি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সঠিক উত্তর দেয়। তাই অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিরিই সর্বাধিক পরিচিত এবং এটি অন্যান্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে আলাদা করে অ্যাপলের নিজস্ব ইকোসিস্টেমে কাজ করে।
 

• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- এটি কনজুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৬ সালের ১ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন।
- স্লোগান: Think Different.
- সদর দপ্তর: কিউপারটিনো, ক্যালিফোর্নিয়ায়, যুক্তরাষ্ট্র।
- অ্যাপলের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম অ্যাপল পার্ক।

উৎস: ব্রিটানিকা। 

২,৬৬৩.
বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনকে বলা হয়-
  1. ক) এম-কমার্স
  2. খ) ই-কমার্স
  3. গ) ই-বিজনেস
  4. ঘ) ই-মেইল
ব্যাখ্যা

- বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনকে বলে ই-কমার্স।
- ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স একটি আধুনিক ব্যবসা পদ্ধতি।
- ই-কমার্স হলো নতুন বাজারজাতকরণ পদ্ধতি।
- ই-মেইলের মাধ্যমে ব্যবসা করাকে ই-কমার্স বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২,৬৬৪.
Who is the CEO of 'X'?
  1. Elon Musk
  2. Andy Jassy
  3. Arvind Krishna
  4. Linda Yaccarino
ব্যাখ্যা
→ X (Twitter) এর CEO হচ্ছেন Linda Yaccarino.
→ Tesla এবং SpaceX এর CEO হচ্ছেন Elon Musk.
→ Amazon এর CEO হচ্ছেন Andy Jassy.
→ IBM এর CEO হচ্ছেন Arvind Krishna.

X (Twitter):
- X এর পূর্বনাম টুইটার ।
- অক্টোবর, ২০২২ সালে Elon Mask টুইটার কিনে নেয় ৷
- জুলাই,২০২৩ সালে Elon Mask 'Twitter' এর নাম পরিবর্তন করেন এবং নতুন নাম দেন X.
- X এ সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা পোস্ট করা যায়।
- প্রতিষ্ঠাকাল: ২১ মার্চ, ২০০৬ এবং চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে।
- সদরদপ্তর: San Francisco, California, United States.
- প্রতিষ্ঠাতা: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass.
- বর্তমান CEO: Linda Yaccarino.

উৎস:
১) Britannica.com
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
২,৬৬৫.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. SQL
  2. Blueray
  3. CIH
  4. SPSS
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- কয়েকটি ভাইরাসের নাম হলো: ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।
-সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল (Chernobyl) ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।

• SQL হলো ডেটাবেজ মেনেজমেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 
• Blueray হচ্ছে অপটিক্যাল স্টোরেজ সিস্টেম।
• SPSS হলো Statistical software.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৬৬.
মাইক্রোসফটের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. New York City, New York
  2. Seattle, Washington
  3. Redmond, Washington
  4. San Francisco, California
ব্যাখ্যা
• মাইক্রোসফট:

• প্রতিষ্ঠা:
- মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাতারা: Bill Gates এবং Paul Allen।

• সদরদপ্তর:
- মাইক্রোসফটের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।

• প্রথম প্রোগ্রাম:
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ছিল MS DOS (Microsoft Disk Operating System)।

• বর্তমান CEO:
- মাইক্রোসফটের বর্তমান CEO হলেন - Satya Nadella. (তথ্য: ফেব্রুয়ারি, ২০২৫)

• সফটওয়্যার এবং সেবা:
- Windows অপারেটিং সিস্টেম এবং Microsoft Office প্যাকেজ মাইক্রোসফটের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার।
- মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম Azure, যা বিশ্বব্যাপী ক্লাউড সেবা প্রদান করে।

• সার্চ ইঞ্জিন:
- মাইক্রোসফটের Bing নামক সার্চ ইঞ্জিন, যা গুগলের বিকল্প হিসেবে পরিচিত।

• প্রযুক্তি ও উদ্ভাবন:
- মাইক্রোসফট বর্তমানে বিভিন্ন প্রযুক্তি এবং ক্লাউড সেবা মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি জগতে বিপ্লব সাধন করছে।
- এভাবে, মাইক্রোসফট একটি বিশ্বব্যাপী টেক কোম্পানি, যা বিভিন্ন সফটওয়্যার, সার্ভিস এবং প্রযুক্তি উদ্ভাবনে অগ্রগামী।

উৎস: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
২,৬৬৭.
নিচের কোনটি টেলিফোন লাইন ব্যবহার করে তথ্য প্রেরণ করে ?
  1. ফ্যাক্স
  2. ই- মেইল
  3. টেলেক্স
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
• ফ্যাক্স (Fax):
-
ফ্যাক্স মেশিন হলো মূলতঃ টেলিফোন, স্ক্যানার, প্রিন্টার ও মোডেম সম্মিলিত একটি যন্ত্র।
- প্রেরক কোনো ডকুমেন্ট পাঠাতে চাইলে তিনি প্রথমে টোলফোনে ডায়াল করে প্রাপকের ফ্যাক্স মেশিনের সাথে টেলিফোন লাইনের মাধ্যমে সংযোগ স্থাপন করেন।
- ডকুমেন্টটি ফ্যাক্স মেশিনে রাখলে ডকুমেন্টের যাবতীয় লেখা বা ছবি স্ক্যানারের মাধ্যমে ডিজিটাল ছবিতে রূপান্তর হয়।
- মোডেমের সাহায্যে এনালগ সংকেতে রূপান্তর করে টেলিফোন লাইনের সাহায্যে প্রাপকের মোডেমে পাঠায়।
- প্রাপকের মোডেম সেই এনালগ সংকেতকে পুনরায় ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- ফ্যাক্স মেশিনের প্রিন্টারে পাঠায় এবং প্রিন্টারে সাহায্যে প্রেরকের পাঠানো ডকুমেন্টের হুবহু কপি প্রাপক পেয়ে যান।

উল্লেখ্য,
-  বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪২ সালে ফ্যাক্স আবিস্কার করেন।
- এর পূর্ণরূপ: Facsimile.
- ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- প্রেরক যে ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান;
- সে ডকুমেন্ট তার ফ্যাক্স মেশিনের সাহায্যে হুবহু কপি তৎক্ষণাৎ প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন।
- এবং প্রাপক তার মেশিন থেকে সেই ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান।

উৎস: পদার্থ বিজ্ঞান, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৬৮.
আলফাবেট ইনকর্পোরেটেড এর বর্তমান প্রধান নির্বাহী কে?
  1. ক) সত্য নাদেলা
  2. খ) সুন্দর পিচাই
  3. গ) অরভিন্দ কৃষ্ণা
  4. ঘ) এলন মাস্ক
ব্যাখ্যা

গুগলের বর্তমান সিইও সুন্দর পিচাই।
মাইক্রোসফটের বর্তমান সিইও সত্য নাদেলা।
Space X এবং Tesla এর সিইও এলন মাস্ক।
IBM এর বর্তমান সিইও অরবিন্দ কৃষ্ণা।

২,৬৬৯.
নিচের কোনটি ফেসবুক (এখন মেটা) এর দ্বারা তৈরি একটি জনপ্রিয় ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট?
  1. Oculus Rift
  2. HTC Vive
  3. PlayStation VR
  4. Google Cardboard
ব্যাখ্যা
  • Oculus Rift হলো একটি জনপ্রিয় ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট যা ফেসবুক (এখন মেটা) কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল। মেটা ২০১৪ সালে Oculus VR নামক কোম্পানিটি কিনে নেয়, যার পর থেকে Oculus Rift এবং অন্যান্য Oculus ডিভাইসগুলো মেটার অধীনে উন্নত ও বাজারে আসতে থাকে। এটি VR গেমিং, অভিজ্ঞতা, এবং অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য খুবই জনপ্রিয়।
  • HTC Vive হলো একটি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট যা HTC এবং Valve এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এটি মেটার তৈরি নয়, তাই এটি সঠিক উত্তর নয়।
  • PlayStation VR হলো একটি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট যা Sony এর তৈরি, বিশেষত PlayStation 4 এবং PlayStation 5 কনসোলের জন্য। এটি ফেসবুক (মেটা) দ্বারা তৈরি নয়।
  • Google Cardboard হলো একটি সস্তা, সহজে ব্যবহারযোগ্য ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট যা Google তৈরি করেছে। এটি ফেসবুকের কোনো পণ্য নয়, তাই সঠিক উত্তর নয়।

উত্তর: ক) Oculus Rift

সূত্র:
cnet.com [লিংক]

২,৬৭০.
ডিজিটাল পেমেন্ট সিস্টেমে কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন?
  1. এনক্রিপশন
  2. ফায়ারওয়াল
  3. টু-ফ্যাক্টর অথেন্টিকেশন
  4. সব কয়টি
ব্যাখ্যা

◉ ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত তথ্য জড়িত থাকে। এজন্য নিচের সবগুলো নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন—

এনক্রিপশন (Encryption): ডেটা এনক্রিপ্ট করলে তথ্য ট্রান্সমিশনের সময় নিরাপদ থাকে এবং অননুমোদিত ব্যক্তির পক্ষে ডেটা পড়া অসম্ভব হয়।
ফায়ারওয়াল (Firewall): নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ ও অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করে।
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA): পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত একটি যাচাইকরণ ধাপ (যেমন OTP বা বায়োমেট্রিক) ব্যবহার করে নিরাপত্তা বাড়ায়।
অর্থাৎ, নিরাপদ ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জন্য এই তিনটি ব্যবস্থাই একসাথে প্রয়োগ করা জরুরি।

ই-কমার্স:
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- যে পদ্ধতিতে কোন পণ্য ক্রয় বিক্রয়, অর্ডার নেয়া ও তার মূল্য পরিশোধ থেকে যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হয় তাকে ই- কমার্স বলে।
- বর্তমানে ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল পেমেন্ট সিস্টেম প্রচলিত আছে তার মধ্যে অন্যতম হলো ই-পেমেন্ট সিস্টেম অর্থাৎ ব্যাংক লেনদেন, ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড, ডেবিট কার্ড, স্মার্ট কার্ড, ই-মানি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, মানিগ্রাম ইত্যাদি।
- তবে আন্তজার্তিকভাবে ই-পেমেন্ট সিস্টেম জনপ্রিয় হলেও আমাদের দেশিয় বা স্থানীয়ভাবে ই-পেমেন্ট সিস্টেমের পাশাপাশি কল-টু-পে, ক্যাশ অন ডেলিভেরি, কুরিয়ার সার্ভিস ডেলিভেরি, নগদ, বিকাশ, শিওর ক্যাশ, রকেট, ডি-ম্যানি ইত্যাদি বেশি প্রচলিত।

উৎস: 
১। ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। stripe.com ওয়েবসাইট। [লিংক] 

২,৬৭১.
কোন প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মোবাইল ফোনকে "Green Phone" হিসেবে পরিচিতি পাওয়া যায়?
  1. GPRS
  2. LTE
  3. GSM
  4. CDMA
ব্যাখ্যা
⚪ CDMA:
- CDMA এর পূর্ণরূপ হলো Code Division Multiple Access.
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় বলে একে Green Phone বলা হয়।

⚪ সিডিএমএ এর বৈশিষ্ট্য:
- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।

- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

- বেতার তরঙ্গ ব্যান্ডকে কতগুলো কেরিয়ারে বিভক্ত করা হয় যা ১.২৫ মেগাহার্টজ প্রশস্ত।
- প্রত্যেক গ্রাহকের জন্য আলাদা কোড দেয়া হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, মাহবুবুর রহমান।
২,৬৭২.
Facebook-এর Inventor কে?
  1. Mark Zuckerberg
  2. Dustin Mockovitz
  3. Chiris Huges
  4. Darwin
ব্যাখ্যা
Facebook:
- ফেসবুক একটি আমেরিকান অনলাইন সামাজিক নেটওয়ার্ক প্রতিষ্ঠান।
- ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার এমন একটি ওয়েবসাইট যেখানে বন্ধুত্ব তৈরির পাশাপাশি, বার্তা বা বিভিন্ন সংবাদ আদান-প্রদান, অডিও-ভিডিও ইত্যাদি আপলোড বা ডাউনলোড করা যায়।
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪ সাল।
- প্রতিষ্ঠাতা: মার্ক জুকারবার্গ ও তার চারজন বন্ধু মিলে পরীক্ষামূলকভাবে এটি তৈরি করেন।
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- ফেসবুকের iOS, অ্যান্ড্রয়েড অ্যাপের পাশাপাশি ওয়েবসাইট থেকেও ব্যবহার করা যায়।

উৎস: Facebook ওয়েবসাইট।
২,৬৭৩.
What is the primary function of a router in a computer network?
  1. ক) To transmit data between devices
  2. খ) To provide network security
  3. গ) To connect multiple networks together
  4. ঘ) To store files
ব্যাখ্যা
- A router is a device that connects multiple networks together, allowing devices on different networks to communicate with each other.
- It routes data packets between networks based on their IP addresses.

Reference: https://www.cisco.com
২,৬৭৪.
WiMAX-এর সাথে কোন IEEE স্ট্যান্ডার্ড যুক্ত?
  1. IEEE 802.16
  2. IEEE 802.15
  3. IEEE 802.3
  4. IEEE 802.11
ব্যাখ্যা
• WiMAX (Worldwide Interoperability for Microwave Access) হলো একটি বেতার যোগাযোগ প্রযুক্তি, যা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এটি শহর বা গ্রামীণ এলাকায় উচ্চগতির ডেটা সংযোগ প্রদান করতে সক্ষম। WiMAX প্রযুক্তির জন্য যে IEEE স্ট্যান্ডার্ড ব্যবহৃত হয়, তা হলো IEEE 802.16। এই স্ট্যান্ডার্ডটি বিশেষভাবে ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস (BWA) ব্যবস্থার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যদিকে, IEEE 802.11 হলো Wi-Fi এর জন্য, 802.3 হলো ইথারনেটের জন্য, এবং 802.15 হলো ব্লুটুথের জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড। তাই WiMAX-এর জন্য সঠিক স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
সঠিক উত্তর: ক) IEEE 802.16 

• অপশন আলোচনা:
IEEE 802.11 → এটি Wi-Fi-এর জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড।
IEEE 802.3 → এটি ইথারনেট (Ethernet) এর জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড। 
IEEE 802.15 → এটি ব্লুটুথ এবং অন্যান্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) এর জন্য ব্যবহৃত।

• Wi-Max:
- WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access।
- একটি WiMAX বেস স্টেশন যা ইনডোর ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। অন্যটি এন্টেনাসহ WiMAX রিসিভার, যা কোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে।

• Wi-MAX-এর বৈশিষ্ট্যসমূহ:
- এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN)
- নেটওয়ার্ক সংস্থাপন ক্যাবলিংয়ের তুলনায় সহজ এবং সুবিধাজনক।
- ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সফার রেইট ওয়্যারেড নেটওয়ার্ক বা ক্যাবলিংয়ের তুলনায় বেশি।
- একইসাথে ওয়্যারেড এবং ওয়ালেস উভয়ই নেটওয়ার্কের সুবিধা প্রদান করে।
- ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়।

- ফ্রিকুয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্সবিহীন উভয়ই হতে পারে।
- অধিকাংশ ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি ব্যান্ডের জন্য সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হয়।
- সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি।
- নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত ইলেকট্রিক্যাল সাপোর্ট থাকতে হয়।
- বিদ্যুৎ ব্যয় তুলনামূলক বেশি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৭৫.
কোন সংস্থা AlphaFold2 প্রযুক্তি উদ্ভাবন করেছে?
  1. Stanford University
  2. MIT
  3. IBM
  4. Google DeepMind
ব্যাখ্যা
• ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার:

• পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানীরা:
- ডেভিড বেকার:
- ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি প্রফেসর।
- তিনি কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন প্রযুক্তিতে কাজ করেছেন।

- ডেমিস হাসাবিস এবং জন জাম্পার:
- যথাক্রমে তাঁরা গুগল ডিপমাইন্ডের সিইও এবং পরিচালক।
- তাঁরা প্রোটিন গঠনের পূর্বাভাস দেওয়ার জন্য AI প্রযুক্তি আলফা ফোল্ড ২ তৈরি করেছেন​।

• AlphaFold2:
- Google DeepMind সংস্থা AlphaFold2 প্রযুক্তি উদ্ভাবন করেছে।
- AlphaFold2 হল একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মডেল যা প্রোটিনের গঠন পূর্বাভাস দিতে সক্ষম।
- এটি প্রোটিনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের ভিত্তিতে তাদের ত্রি-মাত্রিক গঠন দ্রুত এবং সঠিকভাবে নির্ধারণ করতে সহায়তা করে।

পুরস্কারের কারণ:
- প্রোটিন ডিজাইন: ডেভিড বেকারের কাজ নতুন প্রোটিন গঠনের জন্য ডিজাইন করা, যা প্রকৃতিতে পাওয়া যায় না। এর মাধ্যমে চিকিৎসা এবং প্রযুক্তিতে নতুন কিছু তৈরি করা সম্ভব হয়েছে​।
- প্রোটিন গঠনের পূর্বাভাস: হাসাবিস এবং জাম্পারের আলফা ফোল্ড ২ প্রযুক্তি প্রোটিনের ৩-ডি গঠন পূর্বাভাসের ক্ষেত্রে ৪০% থেকে ৯০% পর্যন্ত সঠিকতা বৃদ্ধি করেছে।

- প্রোটিনের গুরুত্ব: প্রোটিন হল জীবনের মৌলিক অণু, যা শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি পরিচালনার জন্য অত্যাবশ্যক। সঠিক গঠন ও কার্যকারিতা বোঝার মাধ্যমে জীবনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আরও গভীরভাবে জানা সম্ভব হবে।

- গবেষণার প্রভাব: এই আবিষ্কারগুলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, পরিবেশগত সমস্যার সমাধান, এবং প্রোটিন-মধ্যস্থ প্রক্রিয়াগুলির উন্নয়নে সহায়তা করেছে। নতুন প্রোটিন ডিজাইন প্রযুক্তি বিভিন্ন খাতে যেমন, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ বিজ্ঞানেও ব্যবহৃত হচ্ছে।

- এই নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানীদের কাজ আধুনিক রসায়ন এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের আবিষ্কার মানব জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সহায়ক হতে পারে।

অন্যদিকে,
- জেনিফার ডাউডনা হলেন একজন বিখ্যাত আমেরিকান জীবাণু রসায়নবিদ, যিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এ অধ্যাপনা করেন।
- তিনি (CRISPR) ক্রিস্পার প্রযুক্তির সহ-আবিষ্কারক হিসেবে পরিচিত।
- তিনি ২০২০ সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন, যা জিন সম্পাদনার ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন নিয়ে আসে।
- ডাউডনা এর কাজ বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে, যা চিকিৎসা এবং কৃষিতে গভীর প্রভাব ফেলেছে​।

সূত্র:
১) nobelprize.org/prizes/chemistry [লিংক]
২) reuters [লিংক]
২,৬৭৬.
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  1. ক) #
  2. খ) @
  3. গ) &
  4. ঘ) $
ব্যাখ্যা
একটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে @ চিহ্নটি। ১৯৭২ সালে সর্বপ্রথম ই-মেইল ঠিকানায় @ চিহ্ন ব্যবহার করা হয়।
২,৬৭৭.
প্রথম সফল পার্সোনাল কম্পিউটার বাজারজাত করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) আইবিএম
  2. খ) মাইক্রোসফট
  3. গ) এপল
  4. ঘ) ইনটেল
ব্যাখ্যা

মাইক্রোকম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা সংক্ষেপে পিসি বলা হয়। মাইক্রোকম্পিউটার হচ্ছে কারিগরি নাম এবং পিসি হচ্ছে চলতি নাম।

প্রথম সফল মাইক্রোকম্পিউটার বাজারে ছেড়েছিল ১৯৭৬ সালে এপল নামে একটি আমেরিকান কোম্পানি। এই কম্পিউটারকে বলা হয় এপল গোত্রের ডেস্কটপ বা এপল পিসি।

উৎসঃ এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।

 
২,৬৭৮.
ChatGPT এর পূর্ণরূপ -
  1. ক) Chat Generic Protocol Transformer
  2. খ) Chat Generative Pre-trained Tool
  3. গ) Chat Graphical Presentation Tool
  4. ঘ) Chat Generative Pre-trained Transformer
ব্যাখ্যা
ChatGPT (চ্যাটজিপিটি)
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- বর্তমানে GPT-4 ভার্শন চলছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

এটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: 
১. https://www.openai.com
২. https://www.cnet.com
৩. https://www.independent24.com (ইন্ডিপেন্ডেন্ট নিউজ)
২,৬৭৯.
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার সংরক্ষিত থাকে তাকে কী বলে?
  1. ক) ম্যাগনেটিক ডিস্ক
  2. খ) কম্প্যাক্ট ডিস্ক
  3. গ) বুটিং ডিস্ক
  4. ঘ) স্টার্ট আপ ডিস্ক
ব্যাখ্যা
- একটি কম্পিউটার সিস্টেমে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য একটি স্টার্টআপ ডিস্ক ব্যবহৃত হয়।
- কম্পিউটারকে ব্যবহার উপযোগী করতে হলে এটিতে অবশ্যই একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে।
- অপারেটিং সিস্টেম ইনস্টল করতে কম্পিউটারে একটি Bootable মিডিয়া প্রয়োজন। এই Bootable মিডিয়াটি ডিভিডি বা ফ্ল্যাশ ড্রাইভ হতে পারে যার মধ্যে অপারেটিং সিস্টেমের সেটআপ ফাইল যেমন লিনাক্স, উইন্ডোজ, ম্যাক ইত্যাদি থাকবে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের ব্যবহার সহজ করে দিয়েছেন। ফলে এখন সাধারণ মানুষের পক্ষেও কম্পিউটার ব্যবহার করা সম্ভব হচ্ছে। বিশেষ করে গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেমের কারণেই তা সম্ভব হচ্ছে।
২,৬৮০.
HTML -এর উদ্ভাবন করেন কোন ব্যক্তি?
  1. ক) মার্টিন কুপার
  2. খ) উইলিয়াম হেনরি
  3. গ) টিম বার্নার্স লি
  4. ঘ) স্টিভ জবস
ব্যাখ্যা
HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত। জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস লি (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৮১.
X কখন চালু হয়? 
  1. ২২ মার্চ, ২০০৬
  2. ১৫ জুলাই, ২০০৬
  3. ১০ আগস্ট, ২০০৭
  4. ১২ অক্টোবর, ২০০৮
ব্যাখ্যা
X (Twitter): 
- Twitter এর বর্তমান নাম হচ্ছে X. 
- X হচ্ছে সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট। 
- X-এর বর্তমান মালিক ইলন মাস্ক। 
- X-এর বর্তমান CEO: Linda Yaccarino (Jun 5, 2023 – present). 
- X-এর Founders ছিলেন: Jack Dorsey, Evan Williams, Biz Stone, Noah Glass. 
- X চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)। 
- X-এর সদর দপ্তর: San Francisco, California, United States. 
- X-এ ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়। 
- X-এ ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)। 

উৎস: X-এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
২,৬৮২.
রোবটের হাত ও পায়ের পেশী বলে অভিহিত করা হয় কোনটিকে?
  1. অ্যাকচুয়েটর
  2. সিমুলেটর
  3. এনিমেটর
  4. হ্যানসন
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়। 
- রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো-মেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'। 
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী 'রোবটিক্স' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ১৯৪১ সালে প্রকাশিত 'আইজাক অসিমভ' এর সায়েন্স ফিকশন 'লায়ার'-এ। 
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল। 
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট। 
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ। 
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের হাত-পা অথবা বিশেষ ভাবে তৈরি কোন অঙ্গ-প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মটরের সম্বন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। - একে রোবটের হাত ও পায়ের পেশী বলেও অভিহিত করা যায়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২,৬৮৩.
“গ্রিন ফোন” শব্দটি কোন মোবাইল প্রযুক্তির জন্য ব্যবহৃত হয়? 
  1. GSM
  2. LTE
  3. CDMA
  4. Wi‑Fi
ব্যাখ্যা

• CDMA:
- কোয়ালকম (Qualcom) আবিষ্কৃত সিডিএমএ (CDMA) হলো একটি এডভান্সড ডিজিটাল ওয়্যারল্যাস প্রযুক্তি।
- CDMA এর পূর্ণরূপ Code Division Multiple Access.
- ১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এটা ইউনিক কোডিং সিস্টেম ব্যবহার করে ডাটা আদান-প্রদান করে।
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একে গ্রিন ফোন (Green Phone) বলা হয়।
- CDMA ডাটা আদান প্রদান করে Spread Spectrum পদ্ধতিতে।
- বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন প্রযুক্তির দ্বারা বাস্তবায়িত হয়।
- এই প্রযুক্তিতে ভয়েস এবং ডেটা এ্যাপ্লিকেশনে অনেক ব্যান্ডউইথ পাওয়া যায়।
- এতে ২জি এবং থ্রিজি উভয় প্রযুক্তিই ব্যবহৃত হচ্ছে।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মজিবুর রহমান।

২,৬৮৪.
কম্পিউটারকে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করে কোনটি?
  1. সফটওয়্যার
  2. ফায়ারওয়াল
  3. কম্পিউটার ভাইরাস
  4. ম্যালওয়ার
ব্যাখ্যা
• ফায়ারওয়াল কম্পিউটারকে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করে।

• ফায়ারওয়াল:

- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে।
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না।
- শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: ব্রিটানিকা
২,৬৮৫.
______ বর্তমানে ব্যাপকভাবে অর্থ প্রেরণ ও গ্রহণ নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে।
  1. ক) অনলাইন ব্যাংক
  2. খ) মোবাইল ব্যাংকিং
  3. গ) কুরিয়ার সার্ভিস
  4. ঘ) পোস্ট অফিস
ব্যাখ্যা
বাংলাদেশে মোবাইলে ফোনে আর্থিক সেবা (এমএফএস) চালুর আট বছরের মাথায় এসে গ্রাহক সংখ্যা ছাড়িয়ে গেছে ৯ কোটি ৩০ লাখ; প্রতি মাসে লেনদেন হচ্ছে ৪০ হাজার কোটি টাকার বেশি। নগদ, বিকাশ, রকেটসহ আরও বেশ কিছু মোবাইল ব্যাংকিং সেবা বাংলাদেশের চালু রয়েছে।
২,৬৮৬.
যন্ত্রের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনাকে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
  1. বায়োমেট্রিক্স
  2. ভার্চুয়াল রিয়েলিটি
  3. বায়োইনফরমেটিক্স
  4. কৃত্রিম বুদ্ধিমত্তা
ব্যাখ্যা
♦ কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
- কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
- সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
- সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
- সমস্যা সমাধানের ক্ষমতা।
- নতুন নতুন জ্ঞান অর্জন।
- ভাষা বুঝার ক্ষমতা।
- অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
- মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
- পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
- ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
- জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
- নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৬৮৭.
বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে -
  1. ক) Jugantor
  2. খ) BDnews24
  3. গ) NTV
  4. ঘ) Prothomalo
ব্যাখ্যা
bdnews24.com is a first-of-its-kind venture, being the first Internet-only newsgathering operation in Bangladesh and one of the first in the world.
২,৬৮৮.
GPS এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Great Positioning System
  2. খ) Global Pointing System
  3. গ) Global Positioning System
  4. ঘ) General Publication System
ব্যাখ্যা
GPS 
- GPS এর পূর্ণরূপ Global Positioning System।
- জিপিএস বা গ্লোবাল পজিশনিং হলো একটি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম।
- এটি ব্যবহারকারীদের অবস্থান, নেভিগেশন এবং সময় সংক্রান্ত তথ্য প্রদান করে।
- এর সাহায্যে আমরা পৃথিবীর যেকোনো স্থানে বসে আমাদের বর্তমান লোকেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি।
- এই প্রযুক্তি দ্বারা যেকোনো বস্তুর অবস্থান নির্ণয় করা সম্ভব।

উৎস: Britannica.
২,৬৮৯.
নেটওয়ার্কের মধ্যে ডিভাইস সংযোগের ধরনকে কী বলে?
  1. প্রোটোকল
  2. নোড
  3. টপোলজি
  4. প্যাকেজ
ব্যাখ্যা

◉ নেটওয়ার্ক টপোলজি (Network Topology) হলো নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস (কম্পিউটার, রাউটার, সুইচ) কীভাবে সংযুক্ত থাকবে, তা বর্ণনা করার একটি পদ্ধতি। এটি মূলত নেটওয়ার্কের গঠন (structure) বা ডিজাইনকে বোঝায়।

নেটওয়ার্ক টপোলজি:
- নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টগুলো যে প্রক্রিয়ায় একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে।
- নেটওয়ার্ক টপোলজিতে সাধারণত নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল অবস্থার বর্ণনা করা হয়।

বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি সমূহ হলো:
১. বাস টপোলজি,
২. রিং টপোলজি,
৩. স্টার টপোলজি,
৪. ট্রি টপোলজি,
৫. হাইব্রিড টপোলজি,
৬. মেশ টপোলজি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।

২,৬৯০.
বেসিস (Bangladesh Association of Software and Information Services) প্রতিষ্টা হয় কত সালে?
  1. ক) ১৯৯৫
  2. খ) ১৯৯৯
  3. গ) ২০০০
  4. ঘ) ১৯৯৭
ব্যাখ্যা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবা খাতের একটি বাণিজ্য সংগঠন। এটি জাতীয়ভাবে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। বেসিসের প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা ছিল ১৭। বর্তমানে ১ হাজার ১৭১টি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান বেসিসের সদস্য। সূত্রঃপ্রথম আলো।
২,৬৯১.
VPN (Virtual Private Network) refers -
  1. ক) To encrypt network traffic for secure remote access
  2. খ) To connect multiple networks together
  3. গ) To filter network traffic
  4. ঘ) To provide network security
ব্যাখ্যা
- A VPN is a private network that is created using public infrastructure (the internet).
- It allows users to securely access a private network, such as a corporate network, from a remote location using encryption to protect the data being transmitted.
২,৬৯২.
WCDMA-এর পূর্ণরূপ কী?
  1. ক) Wideband Code-Division Mobile Access
  2. খ) Wide bit Code-Division Mobile Access
  3. গ) Wide bit Code-Division Multiple Access
  4. ঘ) Wideband Code-Division Multiple Access
ব্যাখ্যা
• WCDMA-এর পূর্ণরূপ Wideband Code-Division Multiple Access.

তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম:
- মূলত ডেটা সার্ভিসের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলস্বরূপ সূচনা ঘটে মোবাইলের তৃতীয় প্রজন্ম বা 3G এর। 
- ২০০১ সালে জাপানে এনটিটি ডোকোমো WCDMA প্রযুক্তি ব্যবহার করে 3G নেটওয়ার্ক চালু করে।
- এ দশকে থ্রিজি প্রযুক্তির মোবাইল টেলিফোনি কমিউনিকেশন প্রটোকল High-Speed Downlink Packet Access (HSDPA) চালু হয়।
- WCDMA পদ্ধতি পরবর্তীতে UMTS (Universal Mobile Telecommunication System) নামে পরিচিত। 
- 3G তে উচ্চগতির ডেটা ট্রান্সফার ও মাল্টিমিডিয়া ডেটা ব্যবহারসহ CDMA ও GPRS স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২,৬৯৩.
কোন মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু হয়?
  1. ARPANET
  2. InterNIC
  3. AT&T Bell Laboratories
  4. Cisco
ব্যাখ্যা
১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
উৎসঃ নবম-দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই
২,৬৯৪.
নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?
  1. ক) ক্লাউড কম্পিউটিং
  2. খ) তথ্যপ্রযুক্তি
  3. গ) নেটওয়ার্ক
  4. ঘ) সার্ভার
ব্যাখ্যা
কম্পিউটার ও ডাটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামত চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।
২,৬৯৫.
কোনটির কল্যাণে কম্পিউটার মানুষের মত বুদ্ধিমত্তার পরিচয় দেয়?
  1. ক) জেনেটিক্স
  2. খ) রোবট
  3. গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
  4. ঘ) হ্যাকিং
ব্যাখ্যা
মানুষ যেভাবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়, কৃত্তিম উপায়ে কোন যন্ত্র যদি সেভাবে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে, তখন সেই যন্ত্রের বুদ্ধিমত্তাকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলা হয়। 

কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন বৃটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং(Alan Mathison Turing)। ১৯৫০ সালে তার আবিষ্কৃত “টুরিং টেস্ট” (Turing test) কৃত্রিম বুদ্ধিমত্তা ধারণার ভিত্তি স্থাপন করে।
২,৬৯৬.
নিচের কোনটি দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য নয়?
  1. ডিজিটাল ট্রান্সমিশন
  2. এসএমএস ও এমএমএস
  3. মোবাইল ব্যাংকিং
  4. প্রিপেইড সিস্টেম
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং দ্বিতীয় প্রজন্মের (2G) বৈশিষ্ট্য নয়। 
- এটি তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য।

• দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।

• দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।

• মোবাইল ফোন:
- ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন।
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System) নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC ( NIPPON Telegraph and Telephone Corporation) প্রথমে বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।

• মোবাইল ফোনের প্রজন্মকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে।
১. প্রথম প্রজন্ম (1979 -1990),
২. দ্বিতীয় প্রজন্ম (1991- 2000)
৩. তৃতীয় প্রজন্ম (2001- 2008),
৪. চতুর্থ প্রজন্ম (2009 - 2020),
৫. পঞ্চম প্রজন্ম (2020 - বর্তমান)।

• তৃতীয় প্রজন্ম (২০০১-২০০৮):
- ২০০১ সালে জাপানের টোকিওতে NTT DoCoMo সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হয়।
- দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার।
- 3G বা Third Generation হচ্ছে এমন একটি মোবাইল প্রযুক্তি (আন্তর্জাতিক টেলিফোন সংস্থা: ITU এর মতে) যাতে GSM EDGE UTMS এবং CDMA 2000 প্রযুক্তি অন্তর্ভুক্ত।

তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য:
- GPRS (General Packet Radio System) স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়।
- সর্বাধিক ডেটা ট্রান্সফারের মোবাইল টেকনোলজি EDGE (Enhanced Data Rates for Global Evolution) সিস্টেম চালু হয়।
- প্যাকেট স্যুইচিং এবং সার্কিট স্যুইচিং উভয় পদ্ধতি ডেটা ট্রান্সমিশনে ব্যবহার করা যায়।
- অতি দ্রুত ভয়েজ ও ছবি আদান-প্রদান করা যায়।
- মোবাইল ব্যাংকিং, ই-কমার্স সেবা কার্যক্রম চালু হয়।
- ইন্টারনেট সংযোগের ব্যবস্থা এবং মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ফলে ডেটা আদান-প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২,৬৯৭.
5G নেটওয়ার্কের সাথে প্রধানত কোন প্রযুক্তিটি সম্পর্কিত?
  1. সার্কিট সুইচিং
  2. প্যাকেট সুইচিং
  3. মিলিমিটার ওয়েভ
  4. অ্যানালগ ট্রান্সমিশন
ব্যাখ্যা

◉ 5G নেটওয়ার্কের প্রধান বৈশিষ্ট্য হলো অত্যন্ত উচ্চ গতি (high data rate) ও কম লেটেন্সি (low latency)। এই লক্ষ্য অর্জনে 5G-তে মিলিমিটার ওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যান্ড (সাধারণত 24 GHz–100 GHz) ব্যবহার করা হয়।

5G প্রযুক্তি:
- ২০১৯ সালে 5G মোবাইল প্রযুক্তি চালু হয়েছিল।
- 5G মোবাইল নেটওয়ার্ককে আরও দ্রুত, উচ্চ ব্যান্ডউইথ ও কম ল্যাটেন্সি প্রদান করে, যা বিভিন্ন অ্যাপ্লিকেশনের কর্মক্ষমতা উন্নত করে।
- এটি স্মার্টফোনের ডাউনলোড স্পিড দ্বিগুণ করতে পারে এবং IoT ডিভাইসের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়ায়।
- 5G উন্নত ডিজিটাল অপারেশন যেমন মেশিন লার্নিং, AI, VR, AR-এর জন্য ডেটা প্রসেসিং ক্ষমতা বৃদ্ধি করে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে।
- এটি স্বয়ংক্রিয় যানবাহন, ড্রোন এবং অন্যান্য রোবোটিক সিস্টেমকেও সমর্থন করে।
- 5G উন্নত IoT ফাংশনালিটি সমর্থন করে, যেমন উন্নত স্মার্ট হোম প্রযুক্তি, স্মার্ট মেডিকেল ডিভাইস এবং উন্নত রিটেইল অভিজ্ঞতা।
- শহর পরিকল্পনায় ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য AI ক্যামেরা ব্যবহার করা যায়।
- কৃষকরা দূর থেকে পানি ও মাটি পর্যবেক্ষণ করতে পারে, এবং স্থপতি ও প্রকৌশলী AR ব্যবহার করে নির্মাণ স্থান সম্পর্কে তথ্য সহজে দেখতে এবং অবদান রাখতে পারে।

5G-এর প্রধান তিনটি ধরন:
- Low-band,
- Mid-band,
- High-band।
- টেলিকম কোম্পানি MIMO অ্যান্টেনা ও স্মল সেল ব্যবহার করে সিগন্যাল প্রেরণ করে।
- 5G নেটওয়ার্ক ক্লাউড-ভিত্তিক ডেটা সংরক্ষণে নির্ভরশীল, তাই এটি ডেটা ক্ষতি, সাইবার আক্রমণ ও চুরির ঝুঁকিতে থাকে।

অন্যদিকে, 
সার্কিট সুইচিং - 2G নেটওয়ার্কে ব্যবহৃত হতো; 
প্যাকেট সুইচিং - 3G/4G ও ইন্টারনেটের সাধারণ বৈশিষ্ট্য; 
অ্যানালগ ট্রান্সমিশন - আধুনিক মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ ডিজিটাল। 

সোর্স:
১। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 
২। International Telecommunication Union (IMT 2020 (5G) in Asia-Pacific – Key Insights).

২,৬৯৮.
নিচের কোনটি পাবলিক নেটওয়ার্কের উদাহরণ?
  1. ক) PAN
  2. খ) WAN
  3. গ) CAN
  4. ঘ) LAN
ব্যাখ্যা
নেটওয়ার্কের মালিকানা:
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মালিকানা বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।
যথা-
১। পাবলিক নেটওয়ার্ক (Public Network) এবং
২। প্রাইভেট নেটওয়ার্ক (Private Network)। 

পাবলিক নেটওয়ার্ক (Public Network)
:
- যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং যেকোনো সময় যেকোনো কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে, তাকে পাবলিক নেটওয়ার্ক বলে।
- এ ধরনের নেটওয়ার্ক পরিচালিত হয় অনেক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে, অর্থাৎ এর একক মালিকানা থাকে না।
- এর ব্যবহারকারীকে সাধারণত ফিস্ বা মূল্য পরিশোধ করতে হয় না।
- WAN বা ইন্টারনেট এ ধরনের নেটওয়ার্কের উদাহরণ

প্রাইভেট নেটওয়ার্ক (Private Network)
:
- যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত এবং কোনো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়, তাকে প্রাইভেট নেটওয়ার্ক বলে।
- কেউ ইচ্ছা করলেই এই নেটওয়ার্কে অ্যাকসেস করতে পারে না।
- এ ধরনের নেটওয়ার্ক পরিচালিত হয় একটি প্রতিষ্ঠানের মালিকানায় ও তত্ত্বাবধানে।
- এর সিকিউরিটি সিস্টেম মজবুত এবং এতে ট্রাফিক নেই বললেই চলে।
- ডেটা আদান-প্রদানে ডিলে (Delay) কম হয়।
- PAN, LAN বা CAN এ ধরনের নেটওয়ার্ক।

উৎস
: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২,৬৯৯.
এমবেডেড কম্পিউটার সাধারণ কম্পিউটার থেকে কীভাবে ভিন্ন?
  1. ইন্টারনেট ব্যবহার করতে পারে না
  2. আকারে বড় ও ব্যয়বহুল 
  3. নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা
  4. অপারেটিং সিস্টেম নেই
ব্যাখ্যা

• এমবেডেড কম্পিউটার সাধারণ কম্পিউটারের থেকে ভিন্ন কারণ এটি নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হয়। সাধারণ কম্পিউটার যেমন ল্যাপটপ বা ডেস্কটপ বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন ইন্টারনেট ব্রাউজিং, ডকুমেন্ট তৈরি বা গেম খেলা। কিন্তু এমবেডেড কম্পিউটার বিশেষ কোনো যন্ত্র বা সিস্টেমে যেমন ওয়াশিং মেশিন, মোবাইল ফোন বা গাড়ির নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যবহার হয় এবং শুধুমাত্র সেই নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য প্রোগ্রাম করা থাকে। তাই এটি সাধারণ কম্পিউটারের মতো বহুমুখী নয়।

 এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রো কন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন, স্মার্ট ওয়াচ প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- এমবেডেড সিস্টেমে ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হচ্ছে— C, C++, Python, Java, Assembly. 

উৎস: 
- sciencedirect [link]

২,৭০০.
একবার একটি ই-মেইল পাঠানো হলে, এটি ______ ফোল্ডার থেকে ______ ফোল্ডারে চলে যায়।
  1. Outbox, Sent
  2. Inbox, Outbox
  3. Inbox, Sent
  4. Outbox, Inbox
ব্যাখ্যা
- ই-মেইল পাঠানো হলে, এটি Outbox ফোল্ডার থেকে Sent ফোল্ডারে চলে যায়।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
- ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
- বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সার্ভিস হলো Gmail।