বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ১৪ / ৫১ · ১,৩০১১,৪০০ / ৫,০২৮

১,৩০১.
একটি শহরের বিভিন্ন LAN নেটওয়ার্ককে সংযুক্ত করে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে কী বলা হয়?
  1. LAN
  2. MAN
  3. WLAN
  4. PAN
ব্যাখ্যা

• MAN — এটি একটি শহর বা মেট্রোপলিটন এলাকায় বিস্তৃত নেটওয়ার্ক, যা একাধিক LAN-কে সংযুক্ত করে।

• MAN (Metropolitan Area Network):
- MAN-এর পূর্ণরূপ Metropolitan Area Network.
- এটি সাধারণত প্রায় ১০ কিমি পর্যন্ত বিস্তৃত হয়।
- একটি শহর বা মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন LAN নেটওয়ার্ককে সংযুক্ত করে MAN গঠিত হয়।
- নেটওয়ার্ক পরিচালনায় হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ, রাউটার ইত্যাদি ডিভাইস ব্যবহৃত হয়।

• WLAN:
- তারবিহীন প্রযুক্তির সাহায্যে LAN তৈরি করা হলে তাকে WLAN (Wireless Local Area Network) বলা হয়।

• MAN-এর ব্যবহার:
- একটি শহরের ব্যাংক শাখাগুলোর মধ্যে সংযোগ স্থাপন।
- বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ে ইন্টারনেট সংযোগ প্রদান।
- শহরের পুলিশ স্টেশনসমূহকে সংযুক্ত করা।
- টেলিকম কোম্পানির শহরজুড়ে পরিষেবা প্রদান।

• অন্যান্য অপশন:
- LAN → সীমিত এলাকা, যেমন একটি অফিস বা ভবনের মধ্যে ব্যবহৃত নেটওয়ার্ক।
- WLAN → তারবিহীন LAN।
- PAN → ব্যক্তিগত ডিভাইসসমূহের স্বল্প পরিসরের নেটওয়ার্ক।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

১,৩০২.
IBM প্রতিষ্ঠিত হয় কতসালে?
  1. ক) ১৯১০
  2. খ) ১৯১১
  3. গ) ১৯১২
  4. ঘ) ১৯১৩
ব্যাখ্যা

IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
IBM এর সদরদপ্তর-আরমংক, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
IBM হল একটি আমেরিকাভিত্তিক প্রতিষ্ঠান।
IBM এর নির্বাহী পরিচালকের নাম হল অরবিন্দ কৃষ্ণ।
IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM5150.

সূত্র: IBM Website.

১,৩০৩.
Which of the following is different?
  1. Twitter
  2. Wikipedia
  3. Facebook
  4. Linkedin
ব্যাখ্যা
সামাজিক যোগাযোগ মাধ্যম:
- ফেসবুক, লিংকড ইন, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, হোয়াটসএপ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

অন্যদিকে,
- উইকিপিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম নয়।

উইকিপিডিয়া:
- উইকিপিডিয়া হলো ইন্টারনেট ভিত্তিক একটি জ্ঞানকোষ.
- এটি গড়ে উঠেছে পৃথিবীর লাখ লাখ মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।
- উইকি-প্রযুক্তিনির্ভর ওয়েবপেজকে পড়ার পাশাপাশি সম্পাদনাও করা যায়, আর তা করার জন্য ওয়েব ব্রাউজার ছাড়া আর কোনো সফটওয়ার লাগে না।
- ইন্টারনেট ভিত্তিক বলেইপৃথিবীর যেকোনো প্রান্তে বসেই উইকিপিডিয়া পড়া বা এতে তথ্য যোগ করার কাজ করা যায়।

⇒ মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা জিমি ওয়েল্‌স ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠা করেন।
- প্রথম দিকে উইকিপিডিয়াতে কেবল ইংরেজি ভাষাই ব্যবহৃত হতো।
- কিন্তু বর্তমানে পৃথিবীর ২৮৩টিরও অধিক ভাষায় উইকিপিডিয়ার সংস্করণ রয়েছে।
- তার ইচ্ছা ছিল একটি বড়সড় অনলাইন বিশ্বকোষ তৈরি করা।
- তবে অন্যান্য বিশ্বকোষ ধারণার চেয়ে এটি আলাদা ছিল অন্য কারণে।
- এটি কোনো বেতনভোগী বিশেষজ্ঞ, সম্পাদক বা লেখক দিয়ে এই বিশ্বকোষ লেখানো হবে না, বরং এই বিশ্বকোষের লেখক হবেন তারা, যারা তা হতে চান।
- উইকি নামের একটি সফটওয়্যার; যা দিয়ে ওয়েবসাইটে সম্পাদনা, মোছা কিংবা পরিবর্ধন করা যায় সেটি ব্যবহার করে ওয়েলেস আর তার স্বেচ্ছাসেবী কর্মীরা গড়ে তুলেছেন এক বিশাল জ্ঞানভান্ডার যার সঙ্গে তুলনা চলে কেবল আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
১,৩০৪.
কোনটি সবার শেষে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) লিঙ্কডইন
  2. খ) ফেসবুক
  3. গ) ইন্সট্রাগ্রাম
  4. ঘ) টুইটার
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
লিঙ্কডইন সবার আগে প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কিং সাইট। এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন। এটি মূলত কর্পোরেট বা পেশাজীবীদের যোগাযোগের একটি মাধ্যম। পিন্টারেস্ট, টুইটার, ফেইসবুক ও ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয় যথাক্রমে ২০১০, ২০০৬, ২০০৪ এবং ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। (সূত্র: লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, ফেইসবুক ও ইন্সটাগ্রাম ওয়েবসাইট)
১,৩০৫.
প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) IP
  2. খ) SMTP
  3. গ) POP3
  4. ঘ) HTTP
ব্যাখ্যা

আইপি এড্রেস ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত।
আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল। বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।
আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।

১,৩০৬.
মাধ্যম হিসেবে সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে ব্যবহৃত হয়-
  1. টুইস্টেড পেয়ার ক্যাবল
  2. সাউন্ড ওয়েব
  3. অপটিক্যাল ফাইবার ক্যাবল
  4. রেডিও ওয়েব
ব্যাখ্যা
• অপটিক্যাল ফাইবার ক্যাবল:
- সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবার ক্যাবল বা ফাইবার অপটিক ক্যাবল আলোক পরিবাহী।
- অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক (Dry Electronic) অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধীকরণ ও পরিবহনে সক্ষম।
- এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
- বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 Gega bps.
- আজকাল বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্ত:মহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩০৭.
জিএসএম এর সার্ভিস কোনটি?
  1. এসএমএম
  2. কল ফরওয়ার্ডিং
  3. কল হেডিং
  4. সবগুলো
ব্যাখ্যা
জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেব বিবেচনা করা হয়। GSM,TDMA
ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দেয়া হয় সেগুলো হল- এসএমএম, কল ফরওয়ার্ডিং,
আউটগোয়িং কলকে নিয়ন্ত্রণ করা, ইনকামিং কলকে নিয়ন্ত্রণ করা, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি
সার্ভিস ইত্যাদি।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,৩০৮.
প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে কোন কোম্পানি?
  1. মাইক্রোসফট
  2. ইনটেল
  3. কমপ্যাক
  4. এপসন
ব্যাখ্যা
• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়। 
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)।
- দোয়েল  ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: dw.com এবং Live MCQ লেকচার শীট।
১,৩০৯.
নিচের কোনটি একটি জনপ্রিয় AI-ভিত্তিক NLP সফটওয়্যার? 
  1. Microsoft Excel 
  2. ChatGPT
  3. VLC Media Player
  4. Adobe Photoshop 
ব্যাখ্যা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence): 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হলো কম্পিউটার বা যন্ত্রকে মানুষের মতো চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা দেওয়ার প্রযুক্তি। 
- AI-এর গুরুত্বপূর্ণ শাখাগুলো হলো মেশিন লার্নিং (ML), রোবোটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), ও স্পিচ প্রসেসিং।
- মেশিন লার্নিং এমন একটি পদ্ধতি যেখানে কম্পিউটার নিজেই শেখার ক্ষমতা অর্জন করে।
- রোবোটিক্স AI-ভিত্তিক স্বয়ংক্রিয় যন্ত্র তৈরির বিজ্ঞান।
- ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে ও ব্যবহার করতে শেখায়।
- কম্পিউটার ভিশন ক্যামেরার মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে, যেমন মানুষের চোখ কাজ করে।
- স্পিচ প্রসেসিং কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভাষা শোনা ও বলা শেখায়।
- AI উন্নত করতে নিউরাল নেটওয়ার্ক ব্যবহৃত হয়, যা মানুষের মস্তিষ্কের অনুকরণে ডিজাইন করা কৃত্রিম নিউরন (পারসেপট্রন) ব্যবহার করে।
- নিউরাল নেটওয়ার্কের তিনটি স্তর থাকে: ইনপুট স্তর, লুক্কায়িত স্তর (Hidden Layer), ও আউটপুট স্তর।
- ডিপ লার্নিং মেশিন লার্নিং-এর উন্নত রূপ, যা জটিল সমস্যার সমাধানে ব্যবহৃত হয়।
- AI-ভিত্তিক জনপ্রিয় NLP সফটওয়্যার: ChatGPT, Microsoft Copilot, Google Bard.
- AI উন্নয়নে ব্যবহৃত কিছু প্রোগ্রামিং ভাষা: Python, Java, C/C++, MATLAB, LISP, PROLOG, R ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

১,৩১০.
বাংলাদেশে প্রচলিত টেলিভিশনের আদর্শমান কোনটি?
  1. ক) NTSC
  2. খ) PAL
  3. গ) HDTV
  4. ঘ) SECAM
ব্যাখ্যা
টেলিভিশন একটি জনপ্রিয় মাধ্যম যা তথ্য সম্প্রচারের কাজে ব্যবহৃত হয়। এটি একটি একমূখী যোগাযোগ ব্যবস্থা যাতে একটি নির্দিষ্ট সম্প্রচার কেন্দ্র থেকে সংকেত পাঠানো হয় এবং ঐ সম্প্রচার কেন্দ্রের আওতাধীন সকলে টেলিভিশনের মাধ্যমে সম্প্রচারিত তথ্য, ছবি, মুভি বা লাইভ প্রোগ্রাম দেখতে পারে। বিশ্বের সর্বত্র টেলিভিশন ও ভিডিও রয়েছে কিন্তু সকল টিভি ও ভিডিওর আদর্শ (Standard) এক নয়। বর্তমান বিশ্বে টিভি ও ভিডিওর নিম্নলিখিত আদর্শগুলো (Standards) দেখা যায়। যথা-
NTSC-National Television System Committee
PAL- Phase Alternation by Line
SECAM-Système Électronique Couleur Avec Mémoire
HDTV- High Definition Television
 টিভি সম্প্রচারের সূচনা থেকেই আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও এশিয়ার বেশির ভাগ দেশেই PAL গৃহীত হয় । আমাদের দেশেও এ মানটি প্রচলিত হয়েছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি
১,৩১১.
আইপি এড্রেসের অংশগুলোকে ডট দ্বারা ভাগ করা প্রতিটি অংশকে কী বলে?
  1. ক) সেল
  2. খ) অক্টেট
  3. গ) সেক্টর
  4. ঘ) নোটেশন
ব্যাখ্যা
ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারে একটি আইডিন্টিটি থাকে, যা আইপি এড্রেস নামে পরিচিত।
আইপি হল একধরনের প্রটোকল। বিশ্বে যেমন মানুষকে আলাদা করার জন্য নাম আছে, তেমনি প্রতিটি কম্পিউটার কে শনাক্ত করার জন্য থাকে আইপি এড্রেস।
আইপি এড্রেস ৪ টি অংশে ভাগ থাকে, যা ডট দিয়ে ভাগ করা থাকে, প্রতিটি অংশকে বলা হয় অকটেট। 

আইপি এড্রেসকে তিনভাবে প্রকাশ করা যায়।
১. ডটেড ডেসিমল নোটেশন -  যেমন: 192.165.68.5
২. হেক্সাডেসিমল নোটেশন-যেমন: C0.A8.0F.05
৩. বাইনারি নোটেশন - যেমন: 11000000.10101000.00001111.00000101

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,৩১২.
মাইক্রোসফটের বর্তমান (সেপ্টেম্বর, ২০২৪) সিইও কে?
  1. সত্য নাদেলা
  2. সুন্দর পিচাই
  3. জেফ বেজোস
  4. টিম কুক
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। (সেপ্টেম্বর, ২০২৪)

উৎস: Microsoft official website.
১,৩১৩.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. ক) সার্বক্ষণিক ব্যবহার করা যায়। 
  2. খ) নিজস্ব কোন হার্ডওয়্যার এর প্রয়োজন হয় না।
  3. গ) অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম।
  4. ঘ) ডেটা বা এপ্লিকেশনের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে।
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং ব্যবহারে মূল সমস্যা হল- ডেটা, তথ্য, অথবা প্রোগ্রাম বা, এপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। একবার তথ্য কাউকে পাঠিয়ে দিলে তা কোথায় কীভাবে সংরক্ষণ হচ্ছে, ব্যবহারকারীর জানার উপায় থাকে না।
 
ক্লাউড কম্পিউটিং ব্যবহারের সুবিধাসমূহ- 
১. ক্লাউড কম্পিউটিংয়ে হার্ডওয়ারের কোনও বড় ধরনের বাড়তি ব্যয় নেই। এটি চালিত হিসাবে অর্থ প্রদান করতে হবে। 
২. ইন্টারনেটে সংযোগ থাকার মাধ্যমে যে কোনও জায়গা থেকে আপনার অ্যাপ্লিকেশন বা ডাটা ব্যবহার করা যায়। 
৩. ক্লাউড কম্পিউটিংয়ে এর নেটওয়ার্ক ব্যাকআপের কারণে হার্ডওয়্যার ব্যর্থতার ফলে ডেটা ক্ষতি হয় না।
৪. ক্রমবর্ধমান বা ওঠানামা করা ব্যান্ডউইথের চাহিদা সহ ব্যবসায়ের জন্য ক্লাউড-ভিত্তিক সমাধানগুলি আদর্শ।
৫. ক্লাউড কম্পিউটিংয়ের একটি বড় সুবিধা হলো একসাথে অনেক লোকেদের তথ্য ভাগ বা ব্যবহার করার সুয়োগ দিয়ে সহযোগিতা করে।

ক্লাউড কম্পিউটিং ব্যবহারের অসুবিধা- 
১. ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত থাকে না।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
১,৩১৪.
অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত বার্তা ইমেইল বা মেসেজে প্রেরণ করার প্রক্রিয়াটিকে কী নামে পরিচিত?
  1. ম্যালওয়্যার
  2. ভাইরাস
  3. ফিশিং
  4. স্প্যামিং
ব্যাখ্যা

• ইমেইল বা মেসেজের মাধ্যমে অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠানোর বিষয়টিকে স্প্যামিং বলা হয়। এটি সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে বা প্রতারণামূলকভাবে প্রচুর পরিমাণে একই ধরণের বার্তা পাঠানোর একটি পদ্ধতি। 

বিভিন্ন ধরণের সাইবার অপরাধ: 
• ফ্রেকিং (Phreaking): 
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে। 

• হ্যাকিং (Hacking): 
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। 
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে। 

• ফিশিং (Phishing): 
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা। 

• ভিশিং (Vishing): 
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। 

• স্প্যামিং (Spamming): 
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। 
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়। 

• স্নিফিং (Sniffing): 
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং। 

• স্পুফিং (Spoofing): 
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে। 

• স্নিকিং (Sneaking): 
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে। 

• প্লেজিয়ারিজম (Plagiarism): 
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। 
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম। 

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,৩১৫.
ডিজাইনাররা কোন সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে নিখুঁত 2D ও 3D পণ্য মডেল তৈরি করতে পারেন?
  1. ERP
  2. CRM
  3. VPN
  4. CAD
ব্যাখ্যা

• ডিজাইনাররা CAD (Computer-Aided Design) সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে নিখুঁত 2D ও 3D পণ্য মডেল তৈরি করতে পারেন। CAD সফটওয়্যারের মাধ্যমে ডিজাইনাররা অত্যন্ত নির্ভুলতা ও দক্ষতার সঙ্গে যন্ত্রাংশ, স্থাপত্য, পোশাক এবং অন্যান্য পণ্যের নকশা তৈরি করতে সক্ষম হন। এটি তাদেরকে সহজে সম্পাদনা, বিশ্লেষণ এবং বিভিন্ন কোণ থেকে ডিজাইন পর্যালোচনার সুবিধা দেয়। CAD ব্যবহার করে মডেল তৈরি করলে উৎপাদনের পূর্বেই ত্রুটি নির্ধারণ করা যায় এবং সময় ও খরচ উভয়ই সাশ্রয় হয়। তাই নিখুঁত ডিজাইন তৈরির জন্য CAD প্রযুক্তি ডিজাইনারদের কাছে একটি অপরিহার্য সফটওয়্যার।

• কর্মসংস্থান: 
- বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 
- কর্মসংস্থানের জন্য কম্পিউটার অত্যাবশ্যকীয় যন্ত্রে পরিণত হয়েছে। 
- পণ্য ডিজাইন থেকে শুরু করে ঝুঁকিপূর্ণ কার্যাদি সম্পাদনের জন্য কল-কারখানায় দক্ষতা ও সফলতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। 
- আজকের পৃথিবীতে শিল্পোৎপাদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবিচ্ছেদ্য অঙ্গ। 

- বর্তমানকালে CAD (Computer Aided Design) ব্যবহার করে অল্প সময়ে পণ্যের চমৎকার সব ডিজাইন তৈরি করা যায়। 
- আধুনিক উৎপাদন ব্যবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকা এবং বাজার ঠিক রাখা ও বাজার বৃদ্ধির জন্য ব্যবস্থাপনা উৎপাদন ক্ষেত্রে Total Quality Management (TQM) প্রয়োগ করছে। 
- TQM প্রয়োগের বড় সহায়ক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 
- যন্ত্রপাতির সঠিক কার্যক্রম ও প্রয়োগেই কেবল মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে সক্ষম। 
- কারখানায় কিছু কাজ থাকে যেগুলো খুবই সূক্ষ্ম, আবার কিছু কাজ আছে যেগুলো ঝুঁকিপূর্ণ ও শ্রমসাধ্য। 
যেমন- কম্পিউটার কিংবা ইলেক্ট্রনিক যন্ত্রাংশ তৈরি, খনিতে উত্তোলনের কাজ অথবা ভারী শিল্পের বড় বড় স্থানান্তর করার কাজ রোবটের মাধ্যমে করানো হয়। তাছাড়া প্রতিকূল পরিবেশ যেখানে মানুষের পক্ষে কাজ করা দুষ্কর সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ন্ত্রিত রোবট দিয়ে কাজ করাতে দেখা যায়। 
- এছাড়াও শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতনের হিসাব, বার্ষিক রিপোর্ট ও বার্ষিক বাজেট তৈরির কাজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩১৬.
টিসিপি/আইপি কী?
  1. ইমেইল ব্যবস্থাপনার একটি প্রোটোকল
  2. ইন্টারনেটের মূল যোগাযোগ প্রটোকল
  3. একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
  4. একটি ফাইল ট্রান্সফার পদ্ধতি
ব্যাখ্যা
• ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল/ইন্টারনেট প্রটোকল (টিসিপি/আইপি):
- ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল/ইন্টারনেট প্রটোকল (টিসিপি/আইপি) হলো ইন্টারনেটের মূল যোগাযোগ প্রটোকল।
- টিসিপি প্রেরক এবং গ্রাহক কম্পিউটার এর মধ্যে সংযোগ স্থাপন করে এবং নিশ্চিত করে যে, সমস্ত প্যাকেটগুলি একই ক্রম অনুযায়ী তাদের গন্তব্যে পৌঁছতে পারবে।
- আইপি প্রত্যেকটি প্যাকেট-এর ইন্টারনেটের অ্যাড্রেসিং স্কিম সরবরাহ করে এবং প্যাকেটগুলির প্রকৃত বিতরণের কাজটি সুনিশ্চিত করে।
- ইন্টারনেটের প্রতিটি হোস্টের জন্য আইপি সফটওয়‍্যার এবং টিসিপি সফটওয়‍্যার উভয়ই প্রয়োজন।
- আইপি সফটওয়‍্যারটি ইন্টারনেট যোগাযোগ করে এবং একটি হোস্টকে অন্য কোনও হোস্টের কাছে ডেটা পাঠাতে সাহায্য করে।
- যখন হোস্টগুলি ইন্টারনেট এর পরিচালনা ক্ষমতার চেয়ে বেশি ডেটা পাঠায় তখন, আইপি সফটওয়‍্যারগুলিতে আগত অতিরিক্ত ডেটা বাতিল করে দেয়। এই সমস্যাটির সমাধান করে টিপিসি সফটওয়‍্যার।
- যে ডেটাগুলি আইপি সফটওয়‍্যারটি থেকে স্বীকৃতি পেতে ব্যর্থ হয় অর্থাৎ বাতিল হয়, টিসিপি তাকে পুনরায় প্রেরণ করে।
- টিসিপি রিসিভারের পথে যানজট সনাক্ত করে এবং ডেটা প্রেরণের হার হ্রাস করে। ফলে ইন্টারনেট ব্যবস্থা বসে যায় না।
- টিসিপি অ্যালগরিদম পুনঃপ্রেরণ এবং যানজট পরিচালনা করতে দক্ষ। তারা প্রেরক এবং গ্রহণকারীর মধ্যে দীর্ঘ বা সংক্ষিপ্ত পথের (Path) সাথে খাপ খাইয়ে নেয় এবং বিলম্বের পরিবর্তনে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
- টিসিপি এবং আইপি সফটওয়‍্যারগুলি নির্ভরযোগ্য এবং কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য একসাথে কাজ করে।

উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩১৭.
২০০৬ সালে বাণিজ্যিকভাবে IaaS পরিষেবা শুরু করার কৃতিত্ব কোন প্রতিষ্ঠানের?
  1. Amazon
  2. IBM
  3. Cisco
  4. Google
ব্যাখ্যা

• ২০০৬ সালে বাণিজ্যিকভাবে IaaS (Infrastructure as a Service) পরিষেবা শুরু করার কৃতিত্ব Amazon সংস্থার। তারা তাদের Amazon Web Services (AWS) প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথমবারের মতো গ্রাহকদের ইন্টারনেট ভিত্তিক কম্পিউটিং রিসোর্স যেমন সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্কিং সেবা প্রদান করে। এই উদ্যোগে প্রতিষ্ঠানগুলোকে ফিজিক্যাল হার্ডওয়্যার কেনার ঝামেলা থেকে মুক্তি দেয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী স্কেল করা যায়। AWS-এর সাফল্যের কারণে IaaS ধারণা দ্রুত জনপ্রিয়তা পায় এবং পরবর্তী বছরগুলোতে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন IBM, Google ও Microsoft এই খাতে প্রবেশ করে। Amazon এর এই পদক্ষেপই ক্লাউড কম্পিউটিং বিশ্বে বিপ্লব ঘটায়।

- উত্তর: ক) Amazon.

• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা-
১. Resource Flexibility/Scalability: ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. On Demand: ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন খুশি তার ইচ্ছায় তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।
৩. Pay as you go: ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে, কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।
 
ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল: 
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 

১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। 

উৎস: 
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩১৮.
নতুন এআই মডেল ‘ওথ্রি মিনি’ এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. মেটা
  2. গুগোল
  3. মাইক্রোসফট
  4. ওপেনএআই
ব্যাখ্যা
‘ওথ্রি মিনি’:
- ওথ্রি মিনি হচ্ছে নতুন এআই মডেল।
- মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই এই নতুন এআই মডেল তৈরি করেছে।
- প্রযুক্তি বিশ্বে আলোড়ন তোলা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির কার্যক্ষমতা আরও উন্নত করতে এই নতুন মডেল তৈরি করা হয়েছে।
- এটি চ্যাটজিপিটিকে আরও জটিল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দক্ষতা বাড়াবে।
- ওথ্রি মিনি মডেলটি বিভিন্ন প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে পারে এবং একই সঙ্গে উন্নত লেখা ও কোডে ত্রুটি শনাক্তকরণ করতে পারে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১,৩১৯.
A one-bit signal that indicates the start of data transmission by an asynchronous device is
  1. ক) Parity bit
  2. খ) Status bit
  3. গ) Zero bit
  4. ঘ) Start bit
ব্যাখ্যা
A one-bit signal that indicates the start of data transmission by an asynchronous device is Start bit.
১,৩২০.
ডেস্কটপ থেকে প্রিন্টারে ডেটা আদানপ্রদানের নেটওয়ার্ক কোনটি?
  1. PAN
  2. LAN
  3. MAN
  4. WAN
ব্যাখ্যা
PAN (Personal Area Network-PAN):
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network।
- সাধারণত ১০ মিটার- এর মধ্যে সীমাবদ্ধ কোনো ব্যক্তির বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য আদান- প্রদানের উদ্দেশ্যে তৈরি নেটওয়ার্ককে PAN বলা হয়।
- প্যান হলো এমন একটি নেটওয়ার্ক, যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- উদাহরণ: ওয়ারলেস ইউএসবি, ব্লুটুথ, ডেস্কটপ, ওয়েব ক্যামেরা, ল্যাপটপ, পিডিএ, সাউন্ড সিস্টেম, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,৩২১.
ওয়েবপেইজে স্ট্যাটিক কন্টেন্ট দেখাতে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) HTML
  2. খ) SQL
  3. গ) PHP
  4. ঘ) C++
ব্যাখ্যা
ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে Web Page বলে৷ ওয়েবপেইজ সাধারণত HTML দ্বারা তৈরি করা হয়৷ ইন্টারনেটে ব্যবহারযোগ্য সকল ওয়েবপেইজকে HTML ল্যাংগুয়েজ দ্বারা লেখা হয়।
১,৩২২.
Which shortcut key is used to select the entire row in MS Excel?
  1. ক) Shift + Space
  2. খ) Ctrl + Shift + Space
  3. গ) Ctrl + Home
  4. ঘ) Ctrl + Space
ব্যাখ্যা
- Select the letter at the top to select the entire column. Or click on any cell in the column and then press Ctrl + Space.
- Select the row number to select the entire row. Or click on any cell in the row and then press Shift + Space.
- To select non-adjacent rows or columns, hold Ctrl and select the row or column numbers.

Source: support.microsoft.com
১,৩২৩.
কোন প্রযুক্তির ফলশ্রুতিতে ইন্টারনেটে টেলিফোন কল দেওয়া সম্ভবপর হয়?
  1. ক) Ethernet
  2. খ) Bluetooth
  3. গ) XML
  4. ঘ) VoIP
ব্যাখ্যা
- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়। 
 
VoIP, in full Voice over Internet Protocol, also calledIP telephony, communications technology for carrying voice telephone traffic over a data network such as the Internet. 
VoIP uses the Internet Protocol (IP)—one half of the Transmission Control Protocol/Internet Protocol (TCP/IP), a global addressing system for sending and receiving packets of data over the Internet.
 
উৎস: ব্রিটানিকা। 

১,৩২৪.
কোনটি পাবলিক রেডিও ব্রডকাস্টিং সিস্টেমের উদাহরণ?
  1. ক) বাংলাদেশ বেতার
  2. খ) রেডিও আমার
  3. গ) সৃজনী
  4. ঘ) Young Power in Action (YPSA)
ব্যাখ্যা
রেডিও
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি শক্তিশালী মাধ্যম হলো রেডিও।
- মূলতঃ রেডিও কমিউনিকেশন সিস্টেম দ্বারা শব্দকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করে তথ্য বা শব্দ একস্থান হতে অন্য স্থানে পাঠানো হয়।
- রেডিও কমিউনিকেশন সিস্টেমে প্রধানত এএম ব্রডকাস্ট, এফএম ব্রডকাস্ট ও মাইক্রোওয়েভ ব্রডকাস্ট নামক পদ্ধতি ব্যবহার করা হয়। 
- বর্তমানে বহুল জনপ্রিয় হলো এফএম রেডিও। এফএম শব্দের অর্থ ফ্রিকোয়েন্সি মডুলেশন। ১৯৪৬ সালে মনো এফএম ব্যান্ডের আবিষ্কার হয়।
- রেডিও কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে সাধারণত তিন ধরনের ব্রডকাস্টিং করা হয়। যথা- 
১। পাবলিক রেডিও ব্রডকাস্টিং: বাংলাদেশ বেতার
২। বাণিজ্যিক রেডিও ব্রডকাস্টিং: রেডিও টুডে, রেডিও আমার, রেডিও ফূর্তি ইত্যাদি।
৩। কমিউনিটি রেডিও ব্রডকাস্টিং: সীতাকুন্ডুর Young Power in Action (YPSA), ঝিনাইদহের সৃজনী, সাতক্ষীরার নলতা কমিউনিটি হাসপাতাল ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১,৩২৫.
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
  1. ইন্টারকম
  2. ইন্টারনেট
  3. ই-মেইল
  4. ইন্টারস্পীড
ব্যাখ্যা
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে ইন্টারনেট বলে।

ইন্টারনেট এর ব্যবহার : 
১. দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা ।
২. তথ্য সংরক্ষণ করা।
৩. ই-কমার্স ব্যবহার করা।
৪. তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
৫. ঘরে বসে ক্রয়-বিক্রয় করা।
৬. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়।
৭. মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি।

সূত্র: ৭৩ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩২৬.
মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কী? 
  1. Windows 95
  2. Office 97
  3. Windows XP
  4. MS DOS
ব্যাখ্যা

মাইক্রোসফট:
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। 
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure. 
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing. 
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen. 
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫ । 
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা। 

উৎস: Microsoft Website.

১,৩২৭.
কোনটি ই-কমার্সের একটি সাধারণ ধরন হিসেবে পরিচিত?
  1. P2P, D2D, E2E
  2. H2H, S2S, B2C
  3. B2B, B2C, C2C, C2B
  4. C2C, B2B, T2T, P2P
ব্যাখ্যা

- সঠিক উত্তর: গ) B2B, B2C, C2C, C2B.
 
 • ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্সে বিভিন্ন ব্যবসায়িক মডেল রয়েছে। এর মধ্যে সাধারণ ও স্বীকৃত ধরনগুলো হলো B2B, B2C, C2C, C2B। এখানে B2B (Business to Business) বোঝায় ব্যবসার মধ্যে পণ্য বা সেবা লেনদেন। B2C (Business to Consumer) মানে ব্যবসা সরাসরি ভোক্তাকে পণ্য বা সেবা সরবরাহ করে। C2C (Consumer to Consumer) হলো ভোক্তাদের মধ্যে পণ্য বা সেবা বিক্রি বা বিনিময়, যেমন অনলাইন মার্কেটপ্লেস। C2B (Consumer to Business) ক্ষেত্রে ভোক্তারা ব্যবসার জন্য পণ্য, সেবা বা মতামত সরবরাহ করে। তাই সাধারণভাবে ই-কমার্সের প্রায় সব পরিচিত ধরনগুলো এই চারটি মডেলে বিভক্ত।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।
১,৩২৮.
ওয়েবপেজের প্রথম পৃষ্ঠা কে কি বলে?
  1. ক) হাইপারলিংক পেজ
  2. খ) হোমপেজ
  3. গ) লিংক পেজ
  4. ঘ) ফাস্ট পেজ
ব্যাখ্যা
আভিধানিকভাবে বললে - 'the introductory page of a website, typically serving as a table of contents for the site." সাধারণত আমরা যখন কোন ওয়েবসাইটে প্রবেশ করি তখন প্রথম যে পেজটা আসে তাকেই হোমপেজ বলা হয়ে থাকে।
কোন প্রতিষ্ঠান, কোম্পানির বা ব্যক্তির ওয়েব সাইটের মূল পেইজকে Homepage বলে। এটি সাধারণত Start page এ সেট করা থাকে। ওয়েব সার্ভারে যে Web page টি Start page হিসাবে সেট করা হয় ঐ web page টি ব্যবহারকারীর Homepage. অর্থাৎ ব্রাউজারে ওয়েব অ্যাড্রেস টাইপ করার সাথে সাথে যে পেইজটি প্রদর্শিত হয় তাই হলাে Homepage.
১,৩২৯.
নিচের কোনটি ওয়েব ব্রাউজার?
  1. ক) MS Office
  2. খ) Mozilla Firefox
  3. গ) Google Drive
  4. ঘ) Windows 11
ব্যাখ্যা
Mozilla Firefox হচ্ছে একটি ওয়েব ব্রাউজার, যা দিয়ে আমরা ইন্টারনেটে বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে পারি। 

- Google Drive এ আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা অনলাইনে সংরক্ষণ করতে পারি। 
- Windows 11 হচ্ছে মূলত একটি অপারেটিং সিস্টেম। 
- MS Office হচ্ছে মাইক্রোসফট এর তৈরি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 
- ওয়েব ব্রাউজার হলো আপনার কাঙ্খিত ওয়েবসাইটটি সমন্ধে তথ্য প্রদর্শন করাতে পারে এমন বিশেষ সফটওয়্যার।
- ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 

- কয়েকটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার- 
গুগল ক্রোম (Google Chrome)
মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox)
ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer)
ওপেরা (Opera)
সাফারি (Safari)

সূত্র: Google Website [লিঙ্ক]
১,৩৩০.
এম্বেডেড সিস্টেমের প্রধান সুবিধা কী?
  1. নির্দিষ্ট কাজের জন্য সর্বোত্তমভাবে সাজানো
  2. একাধিক অপারেটিং সিস্টেম চালাতে পারে
  3. অসীম কম্পিউটিং ক্ষমতা
  4. উচ্চ মানের গ্রাফিক্স পারফরম্যান্স
ব্যাখ্যা

• এম্বেডেড সিস্টেমের প্রধান সুবিধা হলো এটি নির্দিষ্ট কাজের জন্য সর্বোত্তমভাবে ডিজাইন করা হয়। অর্থাৎ, এটি সাধারণ কম্পিউটার বা ল্যাপটপের মতো বহুমুখী কাজ করতে না পারলেও নির্দিষ্ট কাজ যেমন যন্ত্রপাতি নিয়ন্ত্রণ, সেন্সর ডেটা প্রক্রিয়াকরণ বা সিস্টেম মনিটরিংতে অত্যন্ত দক্ষ। এর হার্ডওয়্যার ও সফটওয়্যার একসাথে এমনভাবে সাজানো থাকে যে কম বিদ্যুৎ খরচে দ্রুত এবং নির্ভুলভাবে কাজ সম্পন্ন করা যায়। এটি সাধারণত একাধিক অপারেটিং সিস্টেম চালাতে পারে না বা অসীম কম্পিউটিং ক্ষমতা নেই, এবং উচ্চ মানের গ্রাফিক্স পারফরম্যান্সও প্রধান লক্ষ্য নয়। তাই এম্বেডেড সিস্টেমের মূল শক্তি হলো নির্দিষ্ট কাজের জন্য কার্যকারিতা এবং দক্ষতা।

• এমবেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- LED লাইটে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয় না। 

​উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

১,৩৩১.
যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে কী বলে?
  1. B2B
  2. B2C
  3. C2B
  4. C2C
ব্যাখ্যা
♦  ই-কমার্সের প্রকারভেদ:
- ডিজিটাল উপাত্ত প্রক্রিয়াকরণ এবং সঞ্চারণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায় সংক্রান্ত আদান-প্রদানকে ই-কমার্স বলে।
- ই-কমার্স সিস্টেমে ইন্টারনেট, এক্সট্রানেট এবং ইন্ট্রানেট প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা, ভোক্তা এবং অন্যান্য সহযোগী সংস্থার মধ্যে সংযোগ সাধন করা হয়।
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-

১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business : B2B):
- দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পাইকারি কেনাবেচাকে বিজনেস টু বিজনেস (B2B) বলা হয়।
- B2B ই-কমার্সের উদাহরণ : alibaba.com, sindabad.com ইত্যাদি।

২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer : B2C):
- এক বা একাধিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্য খুচরা বা পাইকারি লেনদেনসমূহ বিজনেস টু কনজিউমার (B2C)-এর অন্তর্গত।
- B2C ই-কমার্সের উদাহরণ : amazon.com, rokomari.com, othoba.com ইত্যাদি।

৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business : C2B):
- যখন কোনো ভোক্তা এককভাবে অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সরাসরি লেনদেন করে তখন তাকে ভোক্তা থেকে ব্যবসায় বা কনজিউমার টু বিজনেস বলা হয়।
- এ ধরনের সিস্টেমে ভোক্তারা বা গ্রাহকরা সাধারণত কোনো বিজনেস সাইট থেকে পণ্য ক্রয়ের পরিবর্তে পণ্য ও সেবা বিক্রয় করে থাকে।
- C2B ই-কমার্সের উদাহরণ : monster.com, ajkerdeal.com, daraz.com ইত্যাদি।

৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer : C2C):
- অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়।
- এ জাতীয় ব্যবসা কোনো বিজনেস মিডলম্যান থাকে না।
- C2C ই-কমার্সের  উদাহরণ : ebay.com, taobao.com ইত্যাদি।

৫। এম-কমার্স (M-commerce):
- এম কমার্স বা মোবাইল কমার্স (Mobile-Commerce) হলো এমন একটি ব্যবসায়িক সিস্টেম যা তারবিহীন বা ওয়ারলেস (Wireless) পরিবেশে সংঘটিত হয়।
- অর্থাৎ আধুনিকায়নের যুগে মোবাইল, ট্যাবলেট ইত্যাদি ডিভাইসের মাধ্যমে তারবিহীন প্রযুক্তির ব্যবহার করে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় সিস্টেমকেই এম-কমার্স বলে অভিহিত করা হয়।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৩২.
টেম্পোরারি ফাইল এবং কুকিজ কোথায় জমা হয়?
  1. এসএমডি
  2. ক্যাশ মেমোরি
  3. রম
  4. র‍্যাম
ব্যাখ্যা
• টেম্পোরারি ফাইল ও কুকিজ ক্যাশ মেমোরিতে জমা হয়।

• কুকিজ (Cookies):

- Internet Information File Cookies এর কাজ হলো ব্রাউজিং তথ্য ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা রাখা।
- Internet Information File Cookies হলো এক ধরনের টেক্সট ফাইল যেগুলো কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজার ডাইরেক্টরীতে সংরক্ষণ করা হয় যখন কোনো ব্যবহারকারী সেই ওয়েবসাইটে ব্যবহার করে।
- এটি একটি ওয়েবসাইটকে তাদের নিজস্ব কম্পিউটারে ব্যবহারকারী সম্পর্কে নিজস্ব তথ্য সংরক্ষণ করতে দেয় যাতে যখনই আবার সেই সাইটে যাওয়া হয় তখন ব্যবহারকারীকে সহজেই সনাক্ত করা যায় এবং এটি ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে।
- যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইট পরিদর্শন করেন, ওয়েবসাইটটি কম্পিউটারের হার্ড ডিস্কে ভিজিট সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য সংরক্ষণ করে।
- ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে।
- এতে কম্পিউটারে কাজের গতি হ্রাস পায়।
- সফ্টওয়্যারের সাহায্যে ক্যাশ মেমোরি পরিস্কার করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৩৩.
নিম্নলিখিত কার্যকলাপগুলির মধ্যে কোনটি সাধারণত ব্ল্যাক হ্যাট হ্যাকারদের সঙ্গে সম্পর্কিত?
  1. ম্যালওয়্যার বা র‍্যানসমওয়্যার আক্রমণ চালানো
  2. ওপেন-সোর্স নিরাপত্তা সরঞ্জাম তৈরি করা
  3. বৈধভাবে পেনেট্রেশন টেস্টিং করা
  4. ব্যবসাকে নিয়মকানুন মেনে চলতে সাহায্য করা
ব্যাখ্যা

• সঠিক উত্তর - ম্যালওয়্যার বা র‍্যানসমওয়্যার আক্রমণ চালানো। 
- ব্ল্যাক হ্যাট হ্যাকাররা সাধারণত অনৈতিক এবং অবৈধ উপায়ে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করে। তারা আইনি অনুমতি ছাড়াই হ্যাকিং কার্যকলাপ চালায়, যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক ক্ষতি বা সিস্টেমে বাধা সৃষ্টি করতে পারে। এ ধরনের হ্যাকারদের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত কার্যকলাপ হলো ম্যালওয়্যার বা র‍্যানসমওয়্যার আক্রমণ চালানো, যা ব্যবহারকারীর তথ্য বা ফাইলকে নিয়ন্ত্রণের বাইরে এনে বিনা অনুমতিতে অর্থ বা সুবিধা আদায়ের চেষ্টা করে। অন্যদিকে ওপেন-সোর্স নিরাপত্তা সরঞ্জাম তৈরি করা, বৈধ পেনেট্রেশন টেস্টিং করা বা ব্যবসাকে নিয়মকানুন মেনে চলতে সাহায্য করা সাধারণত সাদা হ্যাট বা নৈতিক হ্যাকারদের সঙ্গে সম্পর্কিত। সুতরাং, ব্ল্যাক হ্যাট হ্যাকারদের প্রধান লক্ষ্যে অবৈধ আক্রমণ চালানো।


হ্যাকিং (Hacking):
প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।

বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। যথা-
ক. হোয়াইট হ্যাট হ্যাকার: সাধারণত এরা ডেটা বা সিস্টেমের ক্ষতি করে না, তবে কাজের ক্ষেত্রে ভীষণ দক্ষ হয়।

খ. ব্ল‍্যাক হ্যাট হ্যাকার: বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।

গ. গ্রে হ্যাট হ্যাকার: এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোর ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,৩৩৪.
স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
  1. ৩৭ তম
  2. ৪৭ তম
  3. ৫৭ তম
  4. ৬৭ তম
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১: 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নির্মাণ করেছে স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু- ১। 
- বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
- বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট– ১' মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হয়েছে ২ হাজার ৯০২ কোটি টাকা।
- এর মেয়াদ ১৫ বছর।
- এই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১,৩৩৫.
বিশ্বের সকল রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত?
  1. 87.5 - 108.0 মেগাহার্জ
  2. 87.9 - 107.9 মেগাহার্জ
  3. 76.0 - 90.0 মেগাহার্জ
  4. 87.10 - 108.0 মেগাহার্জ
ব্যাখ্যা
সারাবিশ্বের সকল রেডিও ফ্রিকোয়েন্সির রেঞ্জ 87.5 - 108.0 মেগাহার্জ।
তবে যুক্তরাষ্ট্র (87.9 - 107.9) এবং জাপানের (76.0 - 90.0) রেডিও ফ্রিকুয়েন্সি ব্যতিক্রম।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷
১,৩৩৬.
যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট হচ্ছে -
  1. Flipkart
  2. Rokomari
  3. Alibaba
  4. Amazon
ব্যাখ্যা

• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- Amazon যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C) ও
৫. এম-কমার্স (M-commerce).

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন আলোচনা:
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।
- Alibaba চীনভিত্তিক ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১,৩৩৭.
বর্তমানে সাধারণত কয় ধরনের ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট দেখা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
বর্তমানে দুই ধরনের ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস পয়েন্ট দেখা যায়। যথা- মোবাইল নেটওয়ার্ক ও হটস্পট। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৩৩৮.
ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক কে?
  1. জ্যারন ল্যানিয়ার
  2. জন ম্যাকর্থি
  3. মার্শাল ম্যাকলুহান
  4. বেন হ্যাসপার
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolKit, 3D Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথাইয় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটি ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
- ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক হলেন জ্যারন ল্যানিয়ার। [Jaron Lanier; পূর্ণ নাম Jaron Zepel Lanier]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৩৯.
সফটওয়্যার পাইরেসি হচ্ছে -
  1. ক) এক ধরনের হ্যাকিং
  2. খ) ফিশিং
  3. গ) প্লেজিয়ারিজম
  4. ঘ) সাইবার অপরাধ
ব্যাখ্যা
কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটারে করা সৃজনশীল কর্ম যেমন—সিনেমা, নাটক, এনিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখনই এরূপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইটহোল্ডারের অধিকার ক্ষুণ্ন হয়, তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া যায়। এই ধরনের ঘটনাকে সাধারণভাবে পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়।
বড় বড় সফটওয়্যার কম্পানি তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স (BSA) নামের একটি সংস্থা তৈরি করেছে। বাংলাদেশেও সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ।
সফটওয়্যার পাইরেসি এক ধরনের সাইবার অপরাধ।

[সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ম-১০ম শ্রেণী]
১,৩৪০.
ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয় কোন প্রযুক্তির মাধ্যমে?
  1. অটোমেশন প্রযুক্তি
  2. ক্রায়োসার্জারি
  3. বায়োমেট্রিক্স
  4. ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

• ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (Head Mounted Display HMD),
- ডেটা গ্লোভ (Data Glove),
- একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit),
- উচ্চ মানের অডিও ব্যবস্থা,
- রিয়েলিটি ইঞ্জিন,
- বিভিন্ন ধরনের সেন্সর,
- বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,৩৪১.
ইন্টারনেটের প্রধান সার্ভিসের অন্তর্ভুক্ত কোনটি?
  1. টেলনেট
  2. ই-কমার্স
  3. সার্চ ইঞ্জিন
  4. সবগুলোই
ব্যাখ্যা
• ইন্টারনেটের সার্ভিসসমূহ:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে চলার একটি বড় নিয়ামক হলো ইন্টারনেট।
- ইন্টারনেট আসলে বিশ্বের কম্পিউটারসমূহের মধ্যস্থিত একটি নেটওয়ার্ক মাত্র।
- ইন্টারনেটের বদৌলতে আজকে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারী একই বলয়ে আবদ্ধ হতে পারছেন।
- ইন্টারনেটের বিভিন্ন সার্ভিস বা সেবার মাধ্যমে আমরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানের তথ্য গ্রহণ ও প্রদান করতে পারছি।

• ইন্টারনেটের প্রধান প্রধান সার্ভিস হলো-
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web),
- টেলনেট (Telnet),
- সার্চ ইঞ্জিন (Search Engines),
- ফাইল ট্রান্সফার প্রোটোকল (File Transfer Protocol -FTP),
- ইলেকট্রনিকস মেইল (Electronic Mail:E-mail),
- ই-কমার্স (E-Commerce),
- ইন্টারনেট রিলে চ্যার্ট (Internet Relay Chat) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৪২.
কভারেজ এরিয়ার বাইরে গিয়েও মোবাইলে অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে কী বলা হয়?
  1. রাউটার
  2. রিপিটার
  3. ব্রিজ
  4. রোমিং
ব্যাখ্যা
- কভারেজ এরিয়ার বাইরে গিয়েও মোবাইলে অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে রোমিং বলা হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা সীমিতমাত্রায় চালু হয়  2G মোবাইল নেটওয়ার্ক থেকে।
- দ্বিতীয় প্রজন্মের GSM ও CDMA - মোবাইল প্রযুক্তিতে রোমিং সুবিধা বিদ্যমান ছিলো।
- 3G মোবাইল প্রযুক্তি থেকে ব্যাপক মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা শুরু হয়। 
- 3G হচ্ছে মোবাইল যোগাযোগের একটি অত্যাধুনিক প্রযুক্তি।
- এতে থাকছে উচ্চ গতির ইন্টারনেট এক্সেস, ভিডিও কলিং এবং উন্নত মাল্টিমিডিয়া ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান।
১,৩৪৩.
কমার্শিয়াল প্রতিষ্ঠানের ডোমেইন টাইপ কোনটি?
  1. .com
  2. .gov
  3. .org
  4. .edu
ব্যাখ্যা
- ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম। যেমন- www.google.c এই সাইটটির আইপি এড্রেস হল- 216.58.212.164।
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে (DNS - Domain Naming System)।
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে ডট(.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।
- Mnhs. com, এখানে mnhs কে ডোমেইন নেইম এবং .com কে ডোমেইন টাইপ বলা হয়।
- সাধারণত ডোমেইন টাইপ দ্বারা প্রতিষ্ঠানের টাইপ জানা যায়। যেমন-
♦ .com – কমার্শিয়াল প্রতিষ্ঠানকে বুঝানো হয়
♦ .gov – সরকারি প্রতিষ্ঠানকে বুঝানো হয়
♦ .org – অর্গানাইজেশনকে বুঝানো হয়
♦ .edu – শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝানো হয়

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৪৪.
'IDTP' এর পূর্ণরুপ কী?
  1. ক) International Digital Transaction Platform
  2. খ) Interbank Digital Transaction Platform
  3. গ) Interlinked Digital Transaction Platform
  4. ঘ) Interoperable Digital Transaction Platform
ব্যাখ্যা
বিনিময়
- ব্যাংক, মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও  পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এর মধ্যে আন্তঃলেনদেন সেবার নাম ‘বিনিময়’।
- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরি করা হয়েছে বিনিময়।
- এ সেবার মাধ্যমে বিকাশ থেকে রকেটে অথবা উপায় থেকে এমক্যাশে বা বিকাশে কিংবা ব্যাংকে তাৎক্ষণিক লেনদেন করা যাবে একটি অ্যাকাউন্ট দিয়ে।
- ভারতের ইউপিআই (Unified Payments Interface - UPI) এর আদলে তৈরি হয়েছে দেশের Interoperable Digital Transaction Platform (IDTP), যা বিনিময় নামে পরিচিত হবে।
- এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১৩ নভেম্বর ২০২২ এ।

সূত্র: জাতীয় দৈনিক সংবাদপত্র
১,৩৪৫.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কী ধরনের তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি?
  1. এনালগ ভিত্তিক
  2. হাইপারটেক্সট ভিত্তিক
  3. স্যাটেলাইট ভিত্তিক
  4. ডেটাবেইজ ভিত্তিক
ব্যাখ্যা
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) একটি হাইপারটেক্সট ভিত্তিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, যেখানে লিংকের মাধ্যমে এক ওয়েবপেজ থেকে আরেক ওয়েবপেজে সংযুক্ত হওয়া যায়।

• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web: WWW)
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার (যা ওয়েব সার্ভার হিসেবে বিবেচিত হয়) সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- ইন্টারনেট ইউজারদের যেকোনো ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম।
- টিম বার্নাস লী (Tim Berners-Lee) কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়।
- তিনি ১৯৮৯ সালে এই ওয়েব ব্যবস্থাটি উদ্ভাবন করেন।
- এটি সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি অনেকগুলো ওয়েব সার্ভার ও ওয়েব পেজ নিয়ে গঠিত একটি বিস্তৃত তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বৈশিষ্ট্য হলো বিশেষ ধরনের ভাষা বা যোগাযোগ মাধ্যম, যাকে বলে http বা Hyper Text Transfer Protocol.
- http হলো ইন্টারনেটে টিসিপি/আইপি প্রটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবহৃত প্রটোকল।

উৎস: ১। মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ বিএড।
২। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৪৬.
মিডিয়া অ্যাকসেস কন্ট্রোলের জন্য ওয়াই-ফাই কোন প্রটোকল ব্যবহার করে?
  1. TCP/IP
  2. TDMA
  3. SMTP
  4. CSMA/CA
ব্যাখ্যা
• ওয়াই-ফাইয়ের বৈশিষ্ট্যসমূহ:
- এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ওয়‍্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক।
- সাধারণত নেটওয়ার্কের জন্য কোনো প্রকার ক্যাবল বা তারের প্রয়োজন হয় না।
- কভারেজ এরিয়া সাধারণত 50 মিটার থেকে 200 মিটারের মতো হয়ে থাকে।
- নেটওয়ার্কে সহজে নতুন নোড যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়।
- হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহৃত হয়।
- এটি সাধারণত 2.4 GHz-5GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তবে বর্তমানে তা 5.85 GHz পর্যন্ত হয়ে থাকে।
- সিগন্যাল নয়েজ (SNR-signal to noise ratio) সর্বোচ্চ 10 dB (decibel)।
- বাধামুক্ত সিগন্যাল ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের এনক্রিপশন সুবিধা আছে।
- মিডিয়া অ্যাকসেস কন্ট্রোলের জন্য CSMA/CA (Carrier Sense Multiple Access with Cllision Avoidance) প্রোটোকল ব্যবহার করে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৪৭.
হাইব্রিড ক্লাউড কীভাবে সংজ্ঞায়িত করা যায়?
  1. পাবলিক ও প্রাইভেট ক্লাউডের সমন্বয়
  2. শুধু পাবলিক ক্লাউড
  3. শুধু কমিউনিটি ক্লাউড
  4. শুধু প্রাইভেট ক্লাউড
ব্যাখ্যা

• হাইব্রিড ক্লাউড:
- হাইব্রিড ক্লাউড হলো একটি কম্পিউটিং এনভায়রনমেন্ট যা পাবলিক ক্লাউড (যেমন: AWS, Azure, Google Cloud) এবং প্রাইভেট ক্লাউড (অর্গানাইজেশনের নিজস্ব ডেটা সেন্টার) এর সমন্বয়ে গঠিত।
- এটি ডেটা ও অ্যাপ্লিকেশনকে দুটি প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করতে সক্ষম।

• প্রাইভেট ক্লাউডের বৈশিষ্ট্য:
- শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বা সংস্থার জন্য নির্দিষ্ট থাকে। 
- উচ্চ নিরাপত্তা থাকে। 
- সংবেদনশীল বা গোপনীয় ডেটা রাখতে উপযোগী। 

• পাবলিক ক্লাউডের বৈশিষ্ট্য:
- সাধারণ জনগণের জন্য উন্মুক্ত এবং বিভিন্ন সংস্থা ব্যবহার করে। 
- স্কেলেবিলিটি এবং খরচ কম থাকে। 
- উদাহরণ: Amazon Web Services (AWS), Microsoft Azure, Google Cloud। 

• হাইব্রিড ক্লাউডের সুবিধাসমূহ:
- নিরাপত্তা ও গোপনীয়তা: সংবেদনশীল তথ্য প্রাইভেট ক্লাউডে রেখে বাকি কাজ পাবলিক ক্লাউডে পরিচালনা করা যায়।
- খরচ সাশ্রয়: যেখানে প্রয়োজন, সেখানেই পাবলিক ক্লাউডের সেবা ব্যবহার করে খরচ কমানো যায়।

তথ্যসূত্র:
- Microsoft Azure ডকুমেন্টেশন।

১,৩৪৮.
কাকে মোবাইল ফোনের জনক বলা হয়?
  1. ক) Martin Cooper
  2. খ) Xing li
  3. গ) Daniel bruce
  4. ঘ) Alfred Hockham
ব্যাখ্যা
মোবাইল অর্থ ভ্রাম্যমান বা 'স্থানান্তরযোগ্য'। মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ১ কেজি ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন। মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে ১৯৮৩ সালে, ফোনটির নাম ছিল মোটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স।
Source: CNN
১,৩৪৯.
LLM মডেল প্রশিক্ষণে কোন GPU ব্র্যান্ডটি সর্বাধিক ব্যবহৃত হয়?
  1. NVIDIA
  2. AMD
  3. Intel
  4. Apple
ব্যাখ্যা

• LLM বা বড় ভাষার মডেল প্রশিক্ষণে সবচেয়ে বেশি ব্যবহৃত GPU ব্র্যান্ড হলো NVIDIA. NVIDIA-এর GPU-গুলি উচ্চ-পারফরম্যান্স কম্পিউটিং এবং ডিপ লার্নিং কাজের জন্য বিশেষভাবে উপযুক্ত, কারণ এদের আর্কিটেকচার যেমন CUDA, Tensor Cores এবং Ampere বা Hopper সিরিজের GPU মডেলগুলো মেশিন লার্নিং অপারেশন যেমন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অত্যন্ত দ্রুত করতে পারে।
- অন্যান্য ব্র্যান্ড যেমন AMD, Intel বা Apple GPU-ও রয়েছে, কিন্তু এদের সফটওয়্যার ইকোসিস্টেম এবং ডিপ লার্নিং ফ্রেমওয়ার্কের সাথে সমন্বয় NVIDIA-র তুলনায় সীমিত। তাই আধুনিক LLM মডেল যেমন GPT, BERT বা LLaMA প্রশিক্ষণে প্রধানত NVIDIA GPU ব্যবহৃত হয়।

উত্তর: ক) NVIDIA.

• LLM মডেল প্রশিক্ষণে GPU ব্র্যান্ড:
- LLM মডেল ট্রেনিংয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত GPU ব্র্যান্ড হলো NVIDIA.
- NVIDIA এর CUDA এবং Tensor Core প্রযুক্তি deep learning কাজের জন্য অত্যন্ত অপ্টিমাইজড।  
- এই প্রযুক্তি মডেল ট্রেনিংয়ের সময় দ্রুত ম্যাট্রিক্স ও টেনসর অপারেশন সম্পাদন করতে সাহায্য করে।  
- AMD ও Intel GPU কিছু ক্ষেত্রে ব্যবহারযোগ্য হলেও NVIDIA এর ecosystem এবং সফটওয়্যার সাপোর্ট সবচেয়ে বড়।  
- Apple এর GPU মূলত মোবাইল বা ডেস্কটপ গ্রাফিক্সের জন্য, বড় LLM ট্রেনিংয়ে ব্যবহার সীমিত।  
- তাই LLM মডেল প্রশিক্ষণে NVIDIA GPU এর ব্যবহার সর্বাধিক।  
- সঠিক উত্তর: ক) NVIDIA.

সূত্র: 
- IBM [link]
- OpenAI [link]
- Reuters [link]

১,৩৫০.
বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
  1. পোস্ট অফিস প্রটোকল
  2. ইন্টারনেট টেলিফোন
  3. ব্রিজ
  4. ভয়েস ওভার আইপি
ব্যাখ্যা
[Voice over IP বা VoIP হলো একটি প্রটোকল যা ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন কল করার সুবিধা প্রদান করে। এটি সাধারণত অডিও এবং ভিডিও যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, যেখানে ভয়েস সংকেত ডিজিটাল ডেটাতে রূপান্তরিত হয়ে ইন্টারনেট প্রোটোকল (IP) নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত হয়।]

- VOIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
- ইন্টারনেটে টেলিফোন কল দিতে এই প্রটোকল ব্যবহৃত হয়।
- VoIP-কে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।

উৎস: ব্রিটানিকা।
১,৩৫১.
ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার হয় কোনটিতে?
  1. ২য় প্রজন্মের ফোনে
  2. ৩য় প্রজন্মের ফোনে
  3. ৪র্থ প্রজন্মের ফোনে
  4. সবগুলো
ব্যাখ্যা

চতুর্থ প্রজন্ম (Fourth Generation-4G: 2009-2020)
চতুর্থ প্রজন্মের মােবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলাে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ডেট
ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। ফলে LAN, WAN, VoIP, Internet প্রভৃতি সিস্টেমে প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে প্রটোকলভিত্তিক ভয়েস ডেটা ট্রান্সফার সম্ভব হচ্ছে। দ্রুত। চতুর্থ প্রজন্মের মােবাইল ফোন LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে।

১,৩৫২.
ক্যারিয়ার উন্নয়ন এবং চাকরি খোঁজার জন্য মূলত কোন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়?
  1. LinkedIn
  2. TikTok
  3. YouTube
  4. Twitter
ব্যাখ্যা
• ক্যারিয়ার উন্নয়ন এবং চাকরি খোঁজার জন্য মূলত LinkedIn প্ল্যাটফর্মটি ব্যবহার করা হয়। LinkedIn একটি পেশাদার সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে ব্যবহারকারীরা তাদের পেশাগত প্রোফাইল তৈরি করে, অভিজ্ঞতা, দক্ষতা এবং শিক্ষা যোগ করতে পারে। এটি নিয়োগদাতা এবং চাকরিপ্রার্থীদের সংযুক্ত করে, যার মাধ্যমে চাকরি খোঁজার সুযোগ সহজ হয়। চাকরির বিজ্ঞপ্তি, পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং ক্যারিয়ার-সম্পর্কিত কনটেন্ট শেয়ার করাও এখানে সম্ভব। এছাড়াও, বিভিন্ন কোম্পানির রিক্রুটাররাও LinkedIn ব্যবহার করে উপযুক্ত প্রার্থী খোঁজেন। তাই ক্যারিয়ার উন্নয়ন এবং চাকরির জন্য LinkedIn-ই সবচেয়ে কার্যকর প্ল্যাটফর্ম।

• LinkedIn: 
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম ৷
- ২০০২ সালে রিড হফম্যান LinkedIn উদ্ভাবন করেন।
- ২০০৩ সালে LinkedIn অফিশিয়ালি চালু হয়।

• LinkedIn এর মাধ্যমে ব্যবহারকারীরা, 
- প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারে; 
- চাকরির সন্ধান করতে পারে এবং চাকরিদাতা পেতে পারে; 
- বিভিন্ন ইন্ডাস্ট্রির এক্সপার্টদের সাথে যোগাযোগ করতে পারে; 
- প্রফেশনাল স্কিল শেখার জন্য কোর্স করতে পারে (LinkedIn Learning); 
- বিজনেস নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে। 

উৎস: LinkedIn Official Website.
১,৩৫৩.
পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের পরিধি সর্বোচ্চ কত?
  1. ১০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ৫০ মিটার
ব্যাখ্যা
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network-PAN) :
কোনাে ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলাের মধ্যে সংযােগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তােলা হয়, তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN বলে।
PAN -এর ডিভাইসগুলাের মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মােবাইল, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি উল্লেখযােগ্য।
এর পরিধি সর্বোচ্চ 10 মিটার।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১,৩৫৪.
যদি IPv4 ঠিকানার প্রথম অক্টেট ১২৮ থেকে ১৯১ হয়, তাহলে তা কোন শ্রেণির আইপি?
  1. Class E
  2. Class D
  3. Class C
  4. Class B
ব্যাখ্যা

• আইপি অ্যাড্রেস (IP Address):
- কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে প্রতিটি ডিভাইসকে সনাক্ত করতে ব্যবহৃত একটি একক শনাক্তকারী নম্বর।
- আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়: IPv4 (Internet Protocol version 4) এবং IPv6 (Internet Protocol version 6)।
- IPv4 আইপি অ্যাড্রেস ৩২-বিট সংখ্যা দ্বারা গঠিত এবং এটি চারটি ৮-বিট অংশে বিভক্ত, প্রতিটি অংশের মান ০ থেকে ২৫৫ এর মধ্যে থাকে (যেমন: 192.168.1.1)।

• IPv4 এর রেঞ্জ এর উপর ভিত্তি করে IP address গুলোকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Class A: প্রথম ৮ বিটের মান ০ - ১২৭ পর্যন্ত।
2. Class B: প্রথম ৮ বিটের মান ১২৮ - ১৯১ পর্যন্ত।
3. Class C: প্রথম ৮ বিটের মান ১৯২ - ২২৩ পর্যন্ত।
4. Class D: প্রথম ৮ বিটের মান ২২৪ - ২৩৯ পর্যন্ত।
5. Class E: প্রথম ৮ বিটের মান ২৪০ - ২৫৫ পর্যন্ত।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মুজিবুর রহমান।
৩. ব্রিটানিকা।

১,৩৫৫.
রিং টপোলজিতে তথ্য কীভাবে প্রবাহিত হয়? 
  1. নির্দিষ্ট একটি দিকে
  2. একাধিক দিকে
  3. এলোমেলোভাবে
  4. শুধু ক্লায়েন্ট থেকে সার্ভারে
ব্যাখ্যা
রিং টপোলজি: 
- রিং টপোলজি গোলাকার বৃত্তের মতো। 
- এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত। 
- এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। 
- রিং টপোলজিতে কম্পিউটারগুলোকে কিন্তু বৃত্তাকারে থাকার দরকার নেই; সেগুলো এলোমেলোভাবে থাকতে পারে। কিন্তু যদি সব সময়েই কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলেই সেটি রিং টপোলজি। 
- উল্লেখ্য এক্ষেত্রে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যাবে। 

বাস টপোলজি: 

- এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। 
- বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। 
- তবে যার সাথে যোগাযোগ করার কথা কেবল সেই কম্পিউটারটি তথ্যটা গ্রহণ করে, অন্য সব কম্পিউটার তথ্যগুলোকে উপেক্ষা করে। 
- তবে মূল বাস/ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
১,৩৫৬.
বাণিজ্যিক উদ্দেশ্যে ক্লাউড কম্পিউটিং প্রথম কোন প্রতিষ্ঠান চালু করেছিল?
  1. Amazon
  2. IBM
  3. Google
  4. Microsoft
ব্যাখ্যা

• বাণিজ্যিক উদ্দেশ্যে ক্লাউড কম্পিউটিং প্রথম চালু করেছিল Amazon, তাই সঠিক উত্তর হলো ক) Amazon। ২০০৬ সালে Amazon তাদের বিদ্যমান অবকাঠামোকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য Amazon Web Services (AWS) চালু করে। AWS-এর মাধ্যমে অনলাইন স্টোরেজ, সার্ভার, ডেটাবেস ও কম্পিউটিং ক্ষমতা ভাড়াভিত্তিকভাবে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়। এর আগে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সার্ভার কিনে ও রক্ষণাবেক্ষণ করে কাজ করতে হতো, যা ব্যয়বহুল ছিল। Amazon এই ধারণাকে সহজ, সাশ্রয়ী ও স্কেলযোগ্য করে তোলে, ফলে ক্লাউড কম্পিউটিং দ্রুত জনপ্রিয় হয় এবং পরবর্তীতে Google, Microsoft ও IBM এই খাতে প্রবেশ করে।
 
• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর ৩টি বৈশিষ্ট্য থাকবে। যথা:
১. Resource Flexibility/Scalability:
-ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন খুশি তার ইচ্ছায় তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. Pay as you go:
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে, কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,৩৫৭.
Google App Engine is an example of—
  1. IaaS
  2. SaaS
  3. FaaS
  4. PaaS
ব্যাখ্যা

• Google App Engine হলো Platform-as-a-Service (PaaS)-এর উদাহরণ, যেখানে ইউজাররা প্রস্তুত প্ল্যাটফর্মের উপর নিজেদের অ্যাপ্লিকেশন তৈরি ও চালাতে পারে।

• Platform-as-a-Service (PaaS):
- PaaS হলো ক্লাউড কম্পিউটিংয়ের এমন একটি মডেল, যেখানে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে একটি সম্পূর্ণ প্ল্যাটফর্ম ভাড়া দেওয়া হয়।
- এই প্ল্যাটফর্মের উপর ইউজাররা নিজেদের অ্যাপ্লিকেশন ডেভেলপ, টেস্ট ও ডিপ্লয় করতে পারে।
 
• PaaS মডেলের বৈশিষ্ট্য:
- ইউজারকে সার্ভার বা অবকাঠামো (Infrastructure) নিজে ম্যানেজ করতে হয় না।
- অ্যাপ্লিকেশন তৈরির জন্য প্রয়োজনীয় পরিবেশ (runtime, tools) আগে থেকেই দেওয়া থাকে।
- ডেভেলপমেন্ট কাজ দ্রুত ও সহজ হয়।
 
• Google App Engine কেন PaaS:
- Google App Engine ইউজারদের জন্য একটি প্রস্তুত development platform সরবরাহ করে।
- ইউজাররা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের অ্যাপ্লিকেশন তৈরি ও চালাতে পারে।
- তাই এটি Platform-as-a-Service (PaaS) শ্রেণিভুক্ত।
 
• অন্যান্য অপশন:
- IaaS → এখানে মূলত ভার্চুয়াল মেশিন ও স্টোরেজ ভাড়া দেওয়া হয়।
- SaaS → এখানে রেডিমেইড সফটওয়্যার সরাসরি ব্যবহার করা হয়।
- FaaS → এটি ফাংশনভিত্তিক সার্ভিস, App Engine-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
 
উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,৩৫৮.
WiMAX এর জন্য কোন IEEE স্ট্যান্ডার্ড প্রযোজ্য?
  1. 802.15
  2. 802.16
  3. 802.11
  4. 802.8
ব্যাখ্যা

• WiMAX (Worldwide Interoperability for Microwave Access) একটি ওয়্যারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি যা দীর্ঘ দূরত্বে ইন্টারনেট সংযোগ প্রদান করতে সক্ষম। WiMAX মূলত IEEE-এর 802.16 স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করে। এই স্ট্যান্ডার্ডটি ডিজাইন করা হয়েছে উচ্চ গতির ডেটা ট্রান্সমিশন এবং ব্রডব্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য, যা শহর বা গ্রামীণ এলাকায় ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে পারে। 802.16 স্ট্যান্ডার্ডের মাধ্যমে WiMAX ব্যবহারকারীরা হ্যান্ডফ্রি, মোবাইল এবং ফিক্সড সংযোগে ইন্টারনেট অ্যাক্সেস পেতে পারে। অন্য IEEE স্ট্যান্ডার্ড যেমন 802.11 ওয়াই-ফাই এর জন্য, 802.15 ব্লুটুথের জন্য এবং 802.8 তেমন কোনো প্রাসঙ্গিক ব্রডব্যান্ড প্রযুক্তির জন্য নয়।
- সুতরাং WiMAX-এর জন্য সঠিক স্ট্যান্ডার্ড হলো 802.16


• ওয়াইম্যাক্স (WiMAX):
- WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access.
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 
- এর কভারেজ এরিয়া প্রায় ৫০ কি.মি. পর্যন্ত হয়ে থাকে। 
- স্পীড প্রায় 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর Frequency প্রায় 2-66 GHz পর্যন্ত হয়ে থাকে।
- WiMAX এর IEEE standard হচ্ছে IEEE 802.16
 
অন্যদিকে, 
- Wifi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.15
 
 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

১,৩৫৯.
Salami Attack-এর মূল উদ্দেশ্য কী?
  1. আর্থিক ক্ষতি সাধন করা
  2. ভাইরাস ছড়ানো
  3. অনেক রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার ডাউন করা
  4. ই-মেইল পাঠানো
ব্যাখ্যা
Salami Attack-এর মূল উদ্দেশ্য হচ্ছে  আর্থিকভাবে ক্ষতি সাধন করা।

সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
১. কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
২. ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
৩. ই-মেইল বম্বিং।
৪. বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা।
৫. Data didling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
৬. Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
৭. Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
৮. ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
৯. লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
১০. ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
১১. ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
১২. ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
১,৩৬০.
TCP/IP - এর পূর্ণরূপ কী?
  1. Transfer Control Protocol / Internal Process
  2. Transmission Control Program / Internet Process
  3. Transmission Control Protocol / Internet Protocol
  4. Transfer Control Program / Internal Protocol
ব্যাখ্যা
• TCP/IP-এর পূর্ণরূপ হলো Transmission Control Protocol / Internet Protocol (গ)। এটি একটি যোগাযোগ প্রোটোকলের সেট যা ইন্টারনেট ও অন্যান্য নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়। TCP/IP মডেলটি চারটি স্তর নিয়ে গঠিত - Network Interface, Internet, Transport ও Application. TCP ডেটাকে ছোট ছোট অংশে ভাগ করে এবং সেগুলো নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেয়। অপরদিকে, IP ঠিকানা নির্ধারণ করে কোন রুট দিয়ে ডেটা পাঠানো হবে তা নির্ধারণ করে। এই প্রোটোকল ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী কম্পিউটারগুলো একে অপরের সঙ্গে নিরবিচারে যোগাযোগ করতে পারে। TCP/IP ছাড়া ইন্টারনেট কার্যকর হতো না।

• TCP/IP:
- TCP/IP প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়।
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।
- একটি কম্পিউটার প্রথমে লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযোজিত হয়, অতঃপর ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
- ইন্টারনেটের সকল কম্পিউটারেরই একটি IP Address থাকে এবং প্রায় সকলের একটি ঠিকানা থাকে, যা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৬১.
Cyber Monday কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
  1. ক) অনলাইন কেনাকাটা
  2. খ) সাইবার ক্রাইম
  3. গ) সাইবার পেনাল্টি
  4. ঘ) অনলাইন শিক্ষা
ব্যাখ্যা
Cyber Monday - the Monday following the US holiday of Thanksgiving, promoted by online retailers as a day for exceptional bargains. [Source: Oxford]
১,৩৬২.
ISDN এর দুটি প্রধান ধরন কী?
  1. Digital Rate Interface (DRI) and Analog Rate Interface (ARI)
  2. Simple Rate Interface (SRI) and Enhanced Rate Interface (ERI)
  3. Fast Rate Interface (FRI) and Standard Rate Interface (SRI)
  4. Basic Rate Interface (BRI) and Primary Rate Interface (PRI)
ব্যাখ্যা
• ইন্টারনেটের সংযোগ পদ্ধতি:
- বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি আছে। বহুল প্রচলিত পদ্ধতিগুলো হলো
১. ডায়াল আপ সিস্টেম (Dial-Up System),
২. আইএসডিএন (ISDN),
৩. ব্রডব্যান্ড (Broadband),
৪. ওয়াই-ফাই (Wi-Fi),
৫. ওয়াইম্যাক্স (WiMax)।

• ISDN:
- ISDN এর পূর্ণ অর্থ হচ্ছে Integrated Services Digital Network.
- এটি নিয়মিত টেলিফোনের বিকল্প এক ধরনের টেলিফোন সার্ভিস।
- ISDN-এর সুবিধা হচ্ছে এটি নিয়মিত টেলিফোন লাইনের তুলনায় কয়েক গুণ বেশি দ্রুত ডেটা ট্রান্সমিশন বা আদান-প্রদান করতে পারে।
- বড় বড় প্রতিষ্ঠান যেখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ডেটা আদান-প্রদান করেতে হয়, সেখানে এ ধরনের সার্ভিস ব্যবহৃত হয়ে থাকে।

• ISDN এর দুটি প্রধান ধরন হচ্ছে -
(1) Basic Rate Interface (BRI),
(2) Primary Rate Interface (PRI).

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৬৩.
নিচের কোনটিকে WAN ডিভাইস বলা হয়?
  1. ক) রিপিটার
  2. খ) রাউটার
  3. গ) হাব
  4. ঘ) সুইচ
ব্যাখ্যা
- রাউটার একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে WAN ডিভাইসও বলা হয়।
- এটি একই প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে (LAN,MAN,WAN) সংযুক্ত করে WAN তৈরি করে।
১,৩৬৪.
VPN-এর পূর্ণরূপ -
  1. Virtual Private Network
  2. Virtual Personal Network
  3. Visual Private Network
  4. Visual Personal Network
ব্যাখ্যা
VPN:
- VPN-এর পূর্ণরূপ: Virtual Private Network.

উল্লেখ্য, 
- পাবলিক নেটওয়ার্ক বা ইন্টারনেটে যেহেতু পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে।
- যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হলো VPN।
- এ পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরি হয়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।

উৎস: টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৬৫.
মোবাইলফোন ব্যবস্থায় প্রত্যেকটি সেলে কি থাকে?
  1. BTS
  2. ITS
  3. LTS
  4. WTS
ব্যাখ্যা

মােবাইল টেলিফোনে যােগাযােগ করার কাজটি সম্পন্ন করার জন্য পুরাে এলাকাকে অনেকগুলাে সেলে (cell) ভাগ করে নেয়)।
এজন্য মােবাইল টেলিফোনকে অনেক সময় সেলফোনও বলা হয়। প্রয়ােজনের ওপর নির্ভর করে এই সেলগুলাের ব্যাসার্ধ 1 থেকে 20 কিলােমিটার পর্যন্ত হতে পারে।
প্রত্যেকটা সেলে একটি করে বেস স্টেশন (BTS: Base Transceiver station) থাকে।

১,৩৬৬.
NIST-এর মতে ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. রিসোর্স স্কেলেবিলিটি
  2. পে-অ্যাজ-ইউ-গো
  3. ফিজিক্যাল ওনারশিপ
  4. অন-ডিমান্ড
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিল।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন। 
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
- যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. রিসোর্স স্কেলেবিলিটি,
২. অন-ডিমান্ড ও
৩. পে-অ্যাজ-ইউ-গো।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৬৭.
নিচের কোনটি c2c( consumer-to-consumer) ই কমার্স সাইট?
  1. eWorldTrade
  2. DHgate
  3. eBay
  4. Alibaba
ব্যাখ্যা
Customer to customer (C2C) is a business model that enables customers to trade with each other, frequently in an online environment.
Online C2C company sites include Craigslist, Etsy, and eBay, which sell products or services through a classified or auction system.

Source: investopedia.com
১,৩৬৮.
ইংরেজি Computer শব্দটির উৎপত্তি নিচের কোনটি থেকে?
  1. ক) ল্যাটিন শব্দ Compute থেকে
  2. খ) ল্যাটিন শব্দ Computare থেকে
  3. গ) স্প্যানিস শব্দ Computare থেকে
  4. ঘ) ফারসি শব্দ Compute থেকে
ব্যাখ্যা
কম্পিউটার:
- ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দটির উৎপত্তি
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র।
- পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো।

- কিন্তু বর্তমান অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়।
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে।
- কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ড এ।
- ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র।

- ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়।
- মূলত কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক্স যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নিদের্শাবলি সংরক্ষণ করে রাখে।
- ব্যবহারকারী ডাটা বা উপাত্ত সরবরাহ করলে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার প্রক্রিয়াকরণ (প্রসেসিং) করে কাজের ফলাফল প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৬৯.
Which of the following is not a type of blockchain?
  1. ক) Public blockchain
  2. খ) Virtual blockchain
  3. গ) Hybrid blockchain
  4. ঘ) Private blockchain
ব্যাখ্যা
ব্লকচেইন হলো ৩ ধরনের। যথা:
- পাবলিক ব্লকচেইন,
- প্রাইভেট ব্লকচেইন 
- হাইব্রিড ব্লকচেইন

উৎস : "Blockchain: A Practical Guide to Developing Business, Law, and Technology Solutions" by R. David Whitaker, Apress; 1st ed. edition (December 4, 2018) 
১,৩৭০.
IoT ডিভাইসগুলোতে যোগাযোগ স্থাপনের জন্য কোন প্রোটোকল সবচেয়ে প্রচলিত?
  1. MQTT
  2. HTTP
  3. FTP
  4. SMTP
ব্যাখ্যা

• IoT (Internet of Things) ডিভাইসগুলোতে তথ্য বিনিময় এবং যোগাযোগের জন্য সবচেয়ে প্রচলিত প্রোটোকল হলো MQTT. MQTT একটি হালকা ওজনের, পাবলিশ/সাবস্ক্রাইব ভিত্তিক প্রোটোকল যা বিশেষভাবে ব্যান্ডউইথ সীমিত এবং রিসোর্স কম্পিউটার ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ডিভাইসগুলোর মধ্যে রিয়েল-টাইম ডেটা শেয়ার করা সহজ করে এবং নেটওয়ার্কে কম লোড ফেলে। HTTP সাধারণত ওয়েব সার্ভিসের জন্য ব্যবহৃত হয়, FTP ফাইল ট্রান্সফারের জন্য, এবং SMTP ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত হয়। IoT পরিবেশে দ্রুত, হালকা ও নির্ভরযোগ্য যোগাযোগের জন্য MQTT অনেক বেশি উপযোগী এবং এটি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, স্মার্ট হোম, এবং সেন্সর ভিত্তিক অ্যাপ্লিকেশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

- সঠিক উত্তর: ক) MQTT.

 • IoT (Internet of Things):
- IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টানেট অব থিংস বা আইওটি (Internet of Things-IoT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দুর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

১,৩৭১.
ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয় ----
  1. ক) ভাইরাস ধ্বংসের জন্য
  2. খ) খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
  3. গ) ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
  4. ঘ) ডিস্ক ফরমেট করতে
ব্যাখ্যা

ব্যবহারজনিত কারণে হার্ডডিস্কের ফাইলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পরে, একে হার্ডডিস্কের অসজ্জিত অবস্থা বা ডিফ্রাগ বলে।
এ অবস্থায় কোন তথ্য পড়তে অপেক্ষাকৃত বেশি সময়ের প্রয়োজন পড়ে। এ ক্ষেত্রে ডিস্কের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করার জন্য ডিস্ক ডিফ্রাগমেন্টেশন কমান্ড ব্যবহার করা হয়।

১,৩৭২.
মডেমের ডিজিটাল সিগনাল কে এনালগ সিগনাল এ রুপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলে?
  1. ক) Modulation
  2. খ) Demodulation
  3. গ) Encoding
  4. ঘ) Decoding
ব্যাখ্যা
মডেম: মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যার কাজ হলো মডুলেশন এবং ডিমডুলেশন এর মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানো।
Modulation থেকে Mo এবং Demodulation থেকে Dem এর সমন্নয়ে modem শব্দটি এসেছে।

Modulation: ডিজিটাল সিগনালকে এনালগ সিগনালে রুপান্তরিত করা।
Demodulation:  এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রুপান্তরিত করা।
১,৩৭৩.
মডেম-এর পূর্ণরূপ কী?
  1. Mode Data Emulator
  2. Modem Detection Machine
  3. Modulator/Demodulator
  4. Modular Device Manager
ব্যাখ্যা
মডেম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে Modulator/Demodulator.

• মডেম:
- মডেম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে Modulator/Demodulator.
- এই যন্ত্রের মাধ্যমে টেলিফোন লাইনের সাহায্যে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করে।
- মডেম কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তথ্য আদান প্রদান করে।
- টেলিফোন লাইনের তারটি সংযুক্ত করতে হয় মডেমের সাহায্যে এবং মডেমের তারটি সংযুক্ত করতে হয় কম্পিউটারের সাথে।
- তথ্য গ্রহণ এবং প্রদানকারী উভয় কম্পিউটারের সাথে মডেম সংযুক্ত করতে হয়। 
- মডেম এক্সটারনাল ও ইন্টারনাল যে কোন প্রকারের হতে পারে। 
- ইন্টারনাল মডেম ব্যবহারের চেয়ে এক্সটারনাল মডেম ব্যবহারে সুবিধা অনেক বেশি। 
- আজকাল বাজারে ২৮৮০০ বিপিএস (বাইট XA Translate ৫৬৬০০ বিপিএস ক্ষমতা সম্পন্ন মডেম পাওয়া যায়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৭৪.
গ্রে হ্যাট হ্যাকার সাধারণত নিচের কোন দক্ষতাটি সবচেয়ে কম ব্যবহার করে?
  1. পেনেট্রেশন টেস্টিং
  2. সোশ্যাল ইঞ্জিনিয়ারিং
  3. অর্থ চুরির উদ্দেশ্যে ফিশিং
  4. ভলনারেবিলিটি স্ক্যানিং
ব্যাখ্যা

• গ্রে হ্যাট হ্যাকার সাধারণত নৈতিক এবং অনৈতিক হ্যাকিংয়ের মধ্যে একটি সীমান্তে কাজ করে। তারা পেনেট্রেশন টেস্টিং এবং ভলনারেবিলিটি স্ক্যানিং-এ দক্ষ, কারণ এগুলো মূলত সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে সিস্টেমে প্রবেশের চেষ্টা করা হতে পারে। তবে, অর্থ চুরির উদ্দেশ্যে ফিশিং তাদের প্রায়শই কম ব্যবহার করা হয়, কারণ এটি সম্পূর্ণভাবে বেআইনি এবং গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। তাই গ্রে হ্যাট হ্যাকারদের ক্ষেত্রে সবচেয়ে কম ব্যবহৃত দক্ষতা হলো অর্থ চুরির উদ্দেশ্যে ফিশিং, যা তাদের নৈতিক সীমার বাইরে যায়।

হ্যাকিং: 

- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
- বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়।
যথা:
১. ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার যখন কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে, তখন দ্রুত ঐ ত্রুটিকে নিজের স্বার্থে কাজে লাগায়।
- বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।

২. গ্রে হ্যাট হ্যাকার:
- এ ধরনের হ্যাকাররা বৈধ এবং অবৈধ দুই ধরনের কাজই করতে পারে।
- একজন গ্রে হ্যাট হ্যাকার যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো খুঁজে বের করে তখন সে তার মন মতো কাজ করে।
- এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

৩. হোয়াইট হ্যাট হ্যাকার:
- একজন হোয়াইট হ্যাট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটির বিষয়ে দ্রুত অবহতি করে।
- সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্ক, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি।

উৎস: 
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২) kaspersky [লিংক]

১,৩৭৫.
কোন কোম্পানি ১৯৭২ সালে প্রথম ফিল্মলেস ইলেকট্রনিক ক্যামেরা উদ্ভাবন করে?
  1. Texas Instruments Incorporated
  2. Eastman Kodak Company
  3. Sony Corporation
  4. Apple Incorporated
ব্যাখ্যা
• ডিজিটাল ক্যামেরা:
- সনাতনী ফিল্ম এর পরিবর্তে মেমরী চিপের মধ্যে ছবি ধারণ করে রাখার ব্যবস্থা।
- ডিজিটাল ক্যামেরার মান হিসাব করা হয় মেগা পিক্সেল দিয়ে।
- টেক্সাস ইন্সট্রুমেন্টস ইনকর্পোরেটেড (Texas Instruments Incorporated) 1972 সালে প্রথম ফিল্মলেস ইলেকট্রনিক ক্যামেরা প্রকাশ্যে আনে
- 1981 সালে সনি কর্পোরেশন একটি বাণিজ্যিক ইলেকট্রনিক মডেল বের করে, যা একটি ভিডিও ক্যামেরা থেকে ধারণ করা তথ্য সংরক্ষণ করতে একটি "মিনি" কম্পিউটার ডিস্ক ড্রাইভ ব্যবহার করে।
- ইস্টম্যান কোডাক কোম্পানি (Eastman Kodak Company) 1991 সালে পেশাদার ডিজিটাল ক্যামেরা বিক্রি শুরু করে।

উৎস: britannica
১,৩৭৬.
Gmail এর ইনবক্স হতে কোনো মেইল ডিলিট করলে কোথায় খুজে পাওয়া যায়?
  1. ক) Spam
  2. খ) Trash
  3. গ) Delete
  4. ঘ) Starred
ব্যাখ্যা
• Gmail এর ইনবক্স হতে কোনো মেইল ডিলিট করলে Trash এ খুঁজে পাওয়ার যায়।
- ইনবক্স থেকে মুছে ফেলা যেকোন ইমেইল Trash নামের ফোল্ডারে পাওয়ার যায়।
- তবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের জন্য।
- এরপর Automatically সেই মুছে দেয়া মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায় যা আর ফিরে পাওয়া যায় না।

উৎস: Computerhope Website.
১,৩৭৭.
কোন কোম্পানি Azure নামের PaaS ভিত্তিক ক্লাউড সেবা উদ্ভাবন করেছে?
  1. Oracle
  2. SAP
  3. Salesforce
  4. Microsoft
ব্যাখ্যা

• Azure নামের PaaS ভিত্তিক ক্লাউড সেবাটি উদ্ভাবন করেছে Microsoft, যা সঠিক উত্তর ঘ) Microsoft। Microsoft Azure একটি শক্তিশালী ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, যা Platform as a Service (PaaS), Infrastructure as a Service (IaaS) এবং Software as a Service (SaaS) সুবিধা প্রদান করে। Azure-এর মাধ্যমে ডেভেলপাররা সহজে অ্যাপ্লিকেশন তৈরি, ডিপ্লয় ও ম্যানেজ করতে পারেন, নিজস্ব সার্ভার স্থাপনের ঝামেলা ছাড়াই। এটি বিভিন্ন প্রোগ্রামিং ভাষা, ডেটাবেস, AI, মেশিন লার্নিং এবং সিকিউরিটি সাপোর্ট করে। বিশ্বব্যাপী বহু প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় Microsoft Azure ব্যবহার করছে।

• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-

১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে।
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,৩৭৮.
ইন্টারনেটের ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয় কবে থেকে?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ১৯৯০ সালে
  4. ১৯৯৪ সালে
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- বর্তমান বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমটির নাম ইন্টারনেট।
- টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলে।
- ইন্টারনেটের ব্যবহার শুরু: ১৯৯০ সাল থেকে।
- প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ১৯৬৯ সালে  ARPanet চালু করে।
- এর পূর্ণরূপ: Advanced Research Projects Agency Network.
- ১৯৯০ সালে ইন্টারনেটের কার্যক্রম শুরু করে।
-  ১৯৯৪ সালের পূর্বে তাকে ইন্টারনেট এই নামে ডাকা হত না।
- ১৯৯৪ সালেই ইন্টারনেট শব্দটি ব্যবহৃত হয়।

উল্লেখ্য,
- ইন্টারনেটের সুবাদে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারীগণ একই বলয়ে আবদ্ধ হতে পেরেছেন।
- তাই ইন্টারনেটকে অনেকেই নেটওয়ার্কের নেটওয়ার্ক বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৩৭৯.
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টফিশিয়াল ইন্টিলেজেন্সের জনক হিসেবে খ্যাত-
  1. ক) নিক বস্ট্রম
  2. খ) মারভিন মিন্সকি
  3. গ) এলান টুরিং
  4. ঘ) স্টিভ জবস
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ এলান টুরিং।
১৯৫০ সালে তার আবিষ্কৃত 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান এবং Britannica
১,৩৮০.
A Trojan attack involves —
  1. Indirectly gaining control over a system
  2. Sending large volumes of unwanted messages
  3. Sending too many requests to crash a system
  4. Altering data before or during processing
ব্যাখ্যা
সঠিক উত্তর - ক) Indirectly gaining control over a system.

• সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা।
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
- প্লেজিয়ারিজম: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করা।
- স্নিকিং: গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে নিজের আওতায় আনা।
- স্পুফিং: ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ককে বিভ্রান্ত করা।
- ই-মেইল বম্বিং (বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা)।
- Data diddling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)।
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
- স্প্যামিং (Spamming): অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)।
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা।
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৩৮১.
সোশ্যাল মিডিয়া সাইটে ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড সুরক্ষার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. কম্প্রেশন
  2. ডিফ্র্যাগমেন্টেশন
  3. ফরম্যাটিং
  4. এনক্রিপশন
ব্যাখ্যা

◉ সোশ্যাল মিডিয়া সাইটে ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড সুরক্ষার জন্য এনক্রিপশন (Encryption) প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি পাসওয়ার্ড ও সংবেদনশীল তথ্যকে সুরক্ষিত রাখে, যাতে তৃতীয় পক্ষ বা হ্যাকাররা সহজে তা পড়তে না পারে।

ডাটা এনক্রিপশন:
- ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডাটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডাটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডাটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে সুবিধা পায় না।
- উৎস বা প্রেরক ডাটাকে এনক্রিপ্ট করে ‘মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডাটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহৃত হয়।
- ডাটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) ও ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard - DES)

ডাটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
১. প্লেইন টেক্সট,
২. সাইফার টেক্সট,
৩. এনক্রিপশন এলগরিদম ও
৪. কী।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৮২.
নিচের কোনটি নেটওয়ার্ক ডিভাইস?
  1. ক) রাউটার
  2. খ) হাব
  3. গ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
উপরের সবগুলো নেটওয়ার্ক তৈরিতে কম্পিউটারকে যুক্ত করে। অর্থাৎ নেটওয়ার্ক ডিভাইস হিসেবে কাজ করে। 

নেটওয়ার্ক ডিভাইস:
- কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলো যুক্ত করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়।

নেটওয়ার্ক ডিভাইসগুলো হলো: 
- মডেম
- হাব
- রাউটার
- গেটওয়ে
- সুইচ
- নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। 
এসব ডিভাইস মূলত নেটওয়ার্কে ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ও ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। 

সোর্স:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি। 

১,৩৮৩.
What type of network connects devices across a city or a few cities?
  1. LAN
  2. WAN
  3. MAN
  4. PAN
ব্যাখ্যা
MAN দ্বারা একটি শহর বা কয়েকটি শহরের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়।

• নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে চারভাগে ভাগ করা যায়।
১। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (Personal Area Network - PAN),
২। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN),
৩। মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN),
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN).

• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক:
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
-  দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
উদাহরণ:
ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

• লোকাল এরিয়া নেটওয়ার্ক :
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
উদাহরণ:
একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

• মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক:
- লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- LAN এর চেয়ে বড় পরিসরে ব্যবহৃত।
- একটি শহর বা কয়েকটি শহরের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়।
- উচ্চ গতির ডেটা আদান-প্রদান সম্ভব।
- সাধারণত টেলিফোন কোম্পানির ক্যাবল বা নিজস্ব ক্যাবল ব্যবহার করে।
উদাহরণ:
ঢাকা শহরের বিভিন্ন অফিসে যুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক:
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
উদাহরণ:
ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,৩৮৪.
Which of the following is a cheque-clearing facility in Bangladesh?
  1. ক) CIBAC
  2. খ) BACPS
  3. গ) NBSC
  4. ঘ) BICPS
ব্যাখ্যা
-  BACPS is the only state-of-the-art cheque clearing facility since its inception in October 2010.
- It uses the Cheque Imaging and Truncation (CIT) technology for electronic presentment and payment of paper-based instruments (i.e. cheque, pay order, dividend & refund warrants, etc).
- BACPS operates in a batch processing mode.
- Transactions received from the banks during the day are processed and settled at a pre-fixed time.

Source: bb.org.bd
১,৩৮৫.
ISD এর পূর্ণরূপ কী?
  1. International Subscriber Dialing
  2. Internet Standard Dialing
  3. International System Dialing
  4. Internet System Dialing
ব্যাখ্যা
ISD: International Subscriber Dialing
ISD stands for International Subscriber Dialing. It is also known as International Direct Dialing (IDD).
This term describes an International telephone call made by a person without relying on the telephone operator.
 
উৎস: Britannica.com
১,৩৮৬.
WiMAX–এর পূর্ণরূপ কোনটি? 
  1. Wireless Microwave Access
  2. Worldwide Interoperability for Microwave Access
  3. World Internet Microwave Access
  4. Wireless Interconnection for Mobile Access 
ব্যাখ্যা

• Quick Revision:
- WiMAX Full form: Worldwide Interoperability for Microwave Access,
- IEEE: 802.16,
- Nature: Wireless broadband,
- Coverage: Wide area,
- Use: Internet + Telecommunication.

• ওয়াইম্যাক্স (WiMAX):

- ওয়াইম্যাক্স (WiMAX)–এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির IEEE মান (Standard) হলো IEEE 802.16।
- “WiMAX” নামটি প্রদান করে WiMAX Forum, যা ২০০১ সালের জুন মাসে গঠিত হয়।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তারবিহীন (Wireless) পদ্ধতিতে বিস্তৃত এলাকাজুড়ে প্রদান করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারীরা বৃহৎ ভৌগোলিক এলাকায় সহজেই ইন্টারনেট অ্যাকসেস সুবিধা পায়।
 
• ওয়াইম্যাক্সের সুবিধাসমূহ:

- ওয়াইম্যাক্সের মাধ্যমে ওয়াই-ফাই হটস্পটে ইন্টারনেট সেবা প্রদান করা যায়।
- ক্যাবল ও DSL-এর বিকল্প হিসেবে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাকসেস করা সম্ভব।
- প্রত্যন্ত অঞ্চলেও ওয়াইম্যাক্সের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা যায়, এমনকি যেখানে টেলিফোন সংযোগ পৌঁছায়নি সেখানেও।
- ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে তথ্য ও টেলিযোগাযোগ সেবা একসাথে প্রদান করা যায়।
- এটি নিরাপদ (Secure) ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৩৮৭.
Which type of hacker steals sensitive information for financial gain?
  1. Dark Hat Hacker
  2. Grey Hat Hacker
  3. Black Hat Hacker 
  4. Ethical Hat Hacker
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Black Hat Hacker 

• হ্যাকিং (Hacking):
- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।

• বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। যথা-
ক. হোয়াইট হ্যাট হ্যাকার: সাধারণত এরা ডেটা বা সিস্টেমের ক্ষতি করে না, তবে কাজের ক্ষেত্রে ভীষণ দক্ষ হয়।
খ. ব্ল‍্যাক হ্যাট হ্যাকার: বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।
গ. গ্রে হ্যাট হ্যাকার: এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোর ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,৩৮৮.
ASIMO রোবট কোন কোম্পানি তৈরি করেছে?
  1. Sony
  2. Samsung
  3. Boston Dynamics
  4. Honda
ব্যাখ্যা

◉ ASIMO (Advanced Step in Innovative Mobility) হলো একটি হিউম্যানয়েড রোবট, যা জাপানি কোম্পানি Honda দ্বারা তৈরি করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত রোবটগুলির মধ্যে একটি এবং মানুষের মতো হাঁটা, দৌড়ানো, সিঁড়ি আরোহণ এবং বিভিন্ন কাজ সম্পাদন করতে সক্ষম। 

রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।

এছাড়াও,
- সনি কর্পোরেশনের কিউরিও এবং আইবো।
- স্যামসাংয়ের রোবোরে (Roboray)।
- হ্যানসন রোবটিক্সের সোফিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,৩৮৯.
কোনো লেখকের লেখা নিয়ে নিজের নাম দিয়ে প্রকাশ করলে তাকে কী বলা হয়?
  1. স্ফুফিং
  2. ফিশিং
  3. স্প্যামিং
  4. প্লেজিয়ারিজম
ব্যাখ্যা

• কোনো লেখকের লেখা নিয়ে নিজের নাম দিয়ে প্রকাশ করা হলে তাকে প্লেজিয়ারিজম (Plagiarism) বলা হয়। এটি একটি অনৈতিক কর্মকাণ্ড, যেখানে কেউ অন্যের কাজ বা লেখাকে নিজের সৃষ্টি হিসেবে উপস্থাপন করে। প্লেজিয়ারিজম শুধুমাত্র লেখা নয়, ছবি, গান, বা অন্য কোনো সৃজনশীল কাজেও হতে পারে। এটি শিক্ষাক্ষেত্রে, গবেষণায় এবং পেশাগত জীবনে গুরুতর সমস্যার সৃষ্টি করে। এমন কাজের কারণে লেখকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এবং কপিরাইট আইনেও শাস্তিযোগ্য। সুতরাং, অন্যের লেখা ব্যবহার করতে হলে অবশ্যই উৎস উল্লেখ করতে হয়, আর নিজের কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা অপরিহার্য।

- সঠিক উত্তর: ঘ) প্লেজিয়ারিজম।

• সাইবার ক্রাইম:
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে "কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০"।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।
- বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়।
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।
- উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো- হ্যাকিং, স্প্যামিং, স্ফুফিং, ফিশিং (Phishing), ভিশিং, স্নিকিং, প্লেজিয়ারিজম (Plagiarism) প্রভৃতি।

• প্লেজিয়ারিজম (Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে।
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম।
- তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্লেজিয়ারিজমের প্রচলন লক্ষ্য করা যায়।
- বিশেষ করে অন্যের ধ্যান-ধারণা, গবেষণা, কৌশল, প্রোগ্রামিং কোড, গ্রাফিক্স, লেখা, ডেটা, ছবি, গান ইত্যাদির উৎস অনেক ক্ষেত্রেই উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেয়া হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

১,৩৯০.
HTML প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?
  1. সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং
  2. ডেটাবেস স্কিমা ডিজাইন করা
  3. ওয়েব পেজের কাঠামো তৈরি করা 
  4.  অপারেটিং সিস্টেম তৈরি করা 
ব্যাখ্যা

• HTML বা HyperText Markup Language মূলত ওয়েব পেজের কাঠামো তৈরি করার কাজে ব্যবহৃত হয়। এটি একটি মার্কআপ ভাষা, যা ওয়েবসাইটের টেক্সট, ছবি, ভিডিও, লিঙ্ক ইত্যাদিকে সঠিকভাবে সাজিয়ে প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। ব্রাউজার HTML কোডকে পড়ে ওয়েবপেজকে ব্যবহারকারীর কাছে দৃশ্যমান করে তোলে। উদাহরণস্বরূপ, শিরোনাম, অনুচ্ছেদ, তালিকা, টেবিল বা ফর্ম তৈরিতে HTML অপরিহার্য। যদিও HTML একা কোনো প্রোগ্রামিং লজিক সম্পাদন করে না, তবে এটি ওয়েব ডেভেলপমেন্টের মূল ভিত্তি। তাই সফটওয়্যার তৈরি, ডেটাবেস ডিজাইন বা অপারেটিং সিস্টেম উন্নয়নের জন্য নয়, বরং ওয়েবপেজের গঠন নির্ধারণে HTML ব্যবহৃত হয়।

HTML:
- HTML এর পূর্নরুপ Hyper Text Markup Language যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html অথবা .htm হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত।
- জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস লি (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন। HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।

১,৩৯১.
WAN এর পূর্ণরূপ কী?
  1. World Area Network
  2. Wide Access Network
  3. Web Area Network
  4. Wide Area Network
ব্যাখ্যা

• WAN:
- WAN এর পূর্ণরূপ হচ্ছে "Wide Area Network"।
- পৃথিবীর সবচেয়ে বড় WAN-এর উদাহরণ হলো ইন্টারনেট।
- WAN-এর বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়ে হতে পারে।
- অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত LAN, MAN কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে WAN বলা হয়।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধা:
১. বিভিন্ন তথ্য, পত্র-পত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ও ব্যবহার করা যায়।
২. বিশ্বের যেকোনো স্থানে ই-মেইল প্রেরণ করা যায়।
৩. ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়।
৪. অনলাইন শপিং করা যায়।
৫. ক্লাউট কম্পিউটিং সুবিধা পাওয়া যায়।
৬. কম খরচে বিশ্বের যে কোনো স্থানে ভয়েস ও ভিডিও যোগাযোগ করা যায়।
৭. কম খরচে ও অল্পসময়ে বিশ্বের একস্থান থেকে অন্য স্থানে ডেটা আদান-প্রদান করা যায়।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Computer & ICT Cloud (Live Publications)।

১,৩৯২.
নিচের কোনটি Strong Password?
  1. ABCD1234
  2. 1111ABCD
  3. 1@Axy&yz
  4. A1B2C3D4
ব্যাখ্যা
- বেশীর ভাগ মানুষ পাসওয়ার্ড হিসেবে সহজে মনে রাখা যায় এমন বর্ণ ব্যবহার করে।
যেমন- ১২৩৪৫৬ বা ৬৫৪৩২১ বা abcdef ইত্যাদি। ফলে পাসওয়ার্ড সহজে ধরে ফেলা যায়।
- সার্ভার, কম্পিউটার বা কোনো আইসিটি যন্ত্রে রক্ষিত তথ্য ও উপাত্তের নিরাপত্তা বিধানের জন্য পাসওয়ার্ড অবশ্যই মৌলিক বা unique হতে হবে।
কারণ, পাসওয়ার্ড অনন্য বা unique না হলে অনেক সমস্যা হতে পারে।
যেমন:
১. আইসিটি যন্ত্রগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে।
২. হ্যাকাররা সহজেই তথ্য চুরি করতে পারে।
৩. যন্ত্রপাতির রক্ষিত তথ্য নষ্ট করার সুযোগ তৈরি হয়।

মৌলিক বা unique পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে:
- নিজের বা পরিবারের কারো নাম বা ব্যক্তিগত তথ্য ব্যবহার না করা।
- ১২ থেকে ১৪ টি ক্যারেক্টার বা তার বেশি ব্যবহার করতে হবে।
- 1-8, ৮টি 1 এমন পাসওয়ার্ড দেয়া থেকে বিরত থাকতে হবে। 
- বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নম্বর, সংকেত ব্যবহার করতে হবে।
- পূর্বের পাসওয়ার্ডের সাথে যাতে না মিল থাকে।
- নিজের জন্য মনে রাখা সহজ কিন্তু অপরের জন্য ধারণা করা কঠিন হবে এমন হতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Microsoft website.
১,৩৯৩.
ব্লুটুথ (Bluetooth) এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
  1. নোকিয়া
  2. আইবিএম
  3. সনি
  4. এরিকসন
ব্যাখ্যা

ব্লুটুথ (Bluetooth): 
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়। 
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর আওতায় সর্বোচ্চ ৮ (আট) টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 

১,৩৯৪.
ইনস্টাগ্রামের ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ -
  1. ক) ২৫ সেকেন্ড
  2. খ) ৩৫ সেকেন্ড
  3. গ) ৬০ সেকেন্ড
  4. ঘ) ৭০ সেকেন্ড
ব্যাখ্যা
উইকিপিডিয়া এবং বিভিন্ন গাইড বইতে ভিডিও দৈর্ঘ্যের এটার ভুল উত্তর দেয়া।
ইন্সটাগ্রাম ফেসবুক, টুইটার, টাম্বলার এবং ফ্লিকার মত অনলাইনে ছবি এবং ভিডিও শেয়ার করার এমন একটি অনলাইন মোবাইল ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিসেবা।
ইন্সটাগ্রাম এর মাধ্যমে ছবি এবং ৩ থেকে ৬০ সেকেন্ডের দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা যায।
অক্টোবর, ২০১০ সালে কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিয়েজার ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন।
ইনস্টাগ্রামের ছবি বর্গাকার এবং ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ৬০ সেকেন্ডের হয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া এবং ইন্সটাগ্রাম সাইট।
১,৩৯৫.
GPRS -এর পূর্ণরূপ -
  1. Global Package Radio Service
  2. General Package Radio Service
  3. General Packet Radio Service
  4. Global Packet Radio Service
ব্যাখ্যা
মোবাইল বা সেলুলার ফোন প্রযুক্তির প্রকারভেদ:

বর্তমানে প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। যথা-
১. জিএসএম (GSM-Global System for Mobile Communication) প্রযুক্তি ও
২. সিডিএমএ (CDMA-Code Division Multiple Access) প্রযুক্তি।

জিএসএম প্রযুক্তি GPRS (General Packet Radio Service) ও EDGE সুবিধা প্রদান করে। 


তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,৩৯৬.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. Ecosia
  2. Google
  3. Safari
  4. AOL
ব্যাখ্যা

• সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার বা ওয়েবসাইট যা ব্যবহারকারীর অনুসন্ধানের ভিত্তিতে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে দেয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে Ecosia, Google এবং AOL হলো সার্চ ইঞ্জিন। Ecosia একটি পরিবেশবান্ধব সার্চ ইঞ্জিন যা ব্যবহারকারীর সার্চের মাধ্যমে বৃক্ষরোপণ করে, Google হলো বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন যা অগণিত ওয়েবসাইটের তথ্য সংগ্রহ ও প্রদর্শন করে, এবং AOL-ও মূলত একটি সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। অন্যদিকে, Safari হলো একটি ওয়েব ব্রাউজার, যা ইন্টারনেটে ভ্রমণ করতে ব্যবহৃত হয় কিন্তু সরাসরি তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিন নয়। তাই এখানে সার্চ ইঞ্জিন নয় Safari.

সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়‍্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়।
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে।
- safari হলো অ্যাপলের মালিকানাধীন একটি ওয়েব ব্রাউজার।
- ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার।
- ২০১৩ সাল নাগাদ ক্রোম প্রভাবশালী ব্রাউজারে পরিণত হয়েছিল, জনপ্রিয়তায় মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলার ফায়ারফক্সকে ছাড়িয়ে যায়।
- কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের হলো Google Chrome, Mozilla Firefox, Safari, Opera, Microsoft Edge, Maxthon, Brave, UC Browser.

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১,৩৯৭.
কোন প্রযুক্তি ইলেকট্রনিক ডিভাইসগুলিকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদানপ্রদান করতে সাহায্য করে?
  1. ব্লকচেইন
  2. মেশিন লার্নিং
  3. ইন্টারনেট অফ থিংস (IoT)
  4. সাইবার সিকিউরিটি
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) ইন্টারনেট অফ থিংস (IoT)।

ইন্টারনেট অফ থিংস বা IoT হলো এমন একটি প্রযুক্তি যা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করে এবং তাদের মধ্যে তথ্য আদানপ্রদান সহজ করে। এর মাধ্যমে স্মার্টফোন, কম্পিউটার, সেন্সর, স্মার্ট হোম ডিভাইসসহ নানা যন্ত্র পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে ডেটা শেয়ার করে। উদাহরণস্বরূপ, একটি স্মার্ট হোমে তাপমাত্রা সেন্সর, লাইট কন্ট্রোলার এবং স্মার্ট থার্মোস্ট্যাট একে অপরের সাথে যুক্ত হয়ে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। IoT প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে আরও স্বয়ংক্রিয়, সুবিধাজনক এবং কার্যকর করে তোলে।

• IoT (Internet of Things):
- IoT হলো ভৌত বস্তু বা ডিভাইসের একটি নেটওয়ার্ক, যেগুলোকে সেন্সর, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি দ্বারা সংযুক্ত করা হয়।
- এর মূল উদ্দেশ্য হলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে অন্যান্য ডিভাইস বা সিস্টেমের সাথে ডেটা আদান-প্রদান করা।
- IoT প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন বস্তু যেমন, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স, স্মার্ট স্বাস্থ্য ডিভাইস, স্বচালিত গাড়ি ইত্যাদি স্মার্ট ডিভাইসে রূপান্তরিত হয়।
- এটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে।
- এটি ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে।
- IoT প্রযুক্তি মূলত তিনটি প্রধান উপাদান নিয়ে গঠিত: সেন্সর, নেটওয়ার্ক সংযোগ এবং ডেটা প্রসেসিং সিস্টেম।

উৎস: 
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

১,৩৯৮.
ব্ল্যাক বক্স যন্ত্রটি ব্যবহৃত হয় -
  1. রকেটে
  2. উড়োজাহাজে
  3. ট্রেনে
  4. সাবমেরিনে
ব্যাখ্যা
ব্ল্যাক বক্স:

- ব্ল্যাক বক্স একটি যন্ত্র যাতে বিমান উড্ডয়নের শুরু থেকে অবতরণ পর্যন্ত সমস্ত ঘটনা রেকর্ড করা থাকে।
- এটিকে বিমানের ‘ফ্লাইট ডেটা রেকর্ডারও’ বলা হয়।
- নিরাপত্তার কথা বিবেচনা করে ব্ল্যাক বক্স সাধারণত বিমানের পিছনের দিকে রাখা হয়।
- এটি টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি ও একটি টাইটানিয়াম বাক্সে আবদ্ধ থাকে।
- প্রথম দিকে এটি লাল রঙের ছিল এবং ‘রেড এগ' নামে পরিচিত ছিল।
- ডিভাইসটির ভিতরের দেয়ালগুলি কালো রঙের ছিল, তাই পরবর্তীতে এটি ‘ব্ল্যাক বক্স’ নামে পরিচিত পায়।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ০৮ জানুয়ারি ২০২২।
১,৩৯৯.
QR কোডে থাকা তথ্য পড়ার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. অপটিক্যাল রিডিং
  2. তড়িৎ চৌম্বকত্ব
  3. কোয়ান্টাম কম্পিউটিং
  4. রেডিও ফ্রিকুয়েন্সি
ব্যাখ্যা

- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।

• QR কোড: 
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি। 
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়। 
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে। 

»  QR কোডের ব্যবহার: 
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়।

» QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য: 
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 × 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।
- অনেক স্মার্টফোনে বিল্ট-ইন QR রিডার থাকায় এগুলি বিজ্ঞাপন ও প্রচারণায় সহজেই ব্যবহার করা যায়।

তথ্যসূত্র:
1. Kaspersky. 
2. Britannica.

১,৪০০.
আধুনিক ট্যাবলেটে প্রধানত কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
  1. কীবোর্ড
  2. রেডিও ওয়েভ
  3. পেন ড্রাইভ
  4. টাচ স্ক্রিন
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) টাচ স্ক্রিন

ট্যাবলেট কম্পিউটার
- ট্যাবলেট কম্পিউটার হল ল্যাপটপ ও স্মার্টফোনের আকারের মধ্যে একটি ডিভাইস।
- প্রাথমিক সময়ে এতে কীবোর্ড বা স্টাইলাস ব্যবহার করা হতো, কিন্তু আধুনিক ট্যাবলেটে টাচ স্ক্রিন ব্যবহার হয়।
- ১৯৬৮ সালে অ্যালান কেই Dynabook-এর ধারণা করেছিলেন, কিন্তু তা তৈরি করা হয়নি। প্রথম প্রকৃত ট্যাবলেট কম্পিউটার ছিল Cambridge Z88 এবং Linus Write-Top (1987)।
- ২০১০ সালে অ্যাপল iPad চালু করে টাচ-স্ক্রিন ডিভাইসকে জনপ্রিয় করে তোলে, এরপর Samsung Galaxy Tab-এর মতো অন্যান্য ট্যাবলেট আসে।
- ট্যাবলেট ব্যবহারকারীদের টেক্সট হাইলাইট ও এডিট, নোট লেখা, শব্দ অনুসন্ধান, ব্যাকলাইট সামঞ্জস্য এবং অন্তর্নির্মিত অভিধান ব্যবহারে সাহায্য করে।
- এছাড়া ইন্টারেক্টিভ ডায়াগ্রাম ও ভিডিও শিক্ষার্থীদের সৃজনশীলতা, মনোযোগ এবং সম্পৃক্ততা বৃদ্ধি করে।

সোর্স: ব্রিটানিকা।