বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোট প্রশ্ন৫,০২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

PrepBank · পাতা ১২ / ৫১ · ১,১০১১,২০০ / ৫,০২৮

১,১০১.
A network that can only be used by the employees of a company is known as -
  1. ক) Extronet
  2. খ) Internet
  3. গ) Intranet
  4. ঘ) Externet
ব্যাখ্যা
ইন্ট্রানেট এবং এক্সট্রানেট:
ধরা যাক একটি বৃহৎ কোম্পানি যার অফিস দেশের বিভিন্ন বিভাগীয় সদরে এবং দেশের বাইরেও আরও কয়েকটি দেশব্যাপি বিস্তৃত। এই কোম্পানির প্রতিটি অফিসেই ল্যান রয়েছে এবং দেশে ও দেশের বাইরে এই ল্যানগুলো পরস্পরের সাথে যুক্ত। এ ধরনের নেটওয়ার্ককে ওয়ান (WAN) বলা যায়।
তবে পার্থক্য হচ্ছে, এই ওয়ানের একটি অংশ বা রিসাের্স (যেমন : আর্থিক হিসাব, প্রশাসন, ব্যবস্থাপনা, ব্যবসায়িক কৌশল ইত্যাদি) অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকে। পাসওয়ার্ড ব্যবহার করে শুধু কোম্পানির নিজস্ব লােকজন এসব রিসাের্স ব্যবহার করতে পারে।
কোম্পানির সুৱক্ষিত রিসোর্স সংবলিত এই নেটওয়ার্ক অংশটিকে বলা হয় ইন্ট্রানেট (Intranet)।
ইন্টারনেটের মতােই সম্প্রতি ইন্ট্রানেটও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইট্রানেট হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক যা ইন্টারনেট প্রটোকল প্রযুক্তি ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, কর্মক্ষম সিস্টেম অথবা কম্পিউটিং সেবা শেয়ার করে।

কোন কোম্পানির ওয়ানের একটি নির্দিষ্ট অংশ বা এর রিসাের্স সকলের জন্য উন্মুক্ত থাকতে পারে। এসব উন্মুক্ত রিসাের্সের মধ্যে থাকতে পারে কোম্পানির প্রােফাইল, প্রজেক্ট এবং প্রোগ্রাম, শেয়ার স্ট্যাটাস, বাৎসরিক প্রতিবেদন ইত্যাদি। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ ইউজাররা এসব তথ্য দেখতে পারে বা ডাউনলােড করে সংরক্ষণ করতে পাত্রে। ওয়ানের এ ধরনের উক্ত অংশকে বলা হয় এক্সট্রানেট (Extranet)।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১,১০২.
কোনটিতে রোবটের ব্যবহার করা হয়?
  1. জটিল সার্জারি চিকিৎসায়
  2. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
  3. নতুন জাতের বীজ উৎপাদনে
  4. টেনিস বলের আকৃতি তৈরিতে
ব্যাখ্যা
- জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহৃত হয়। 
- নতুন জাতের বীজ উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। 
- টেনিস বলের আকৃতি তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়। 
- ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয়। 


উৎস :  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোর্ড বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,১০৩.
ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে কী বলে?
  1. ইউজার নেইম
  2. ডোমেইন নেইম
  3. হোস্ট নেইম
  4. প্রোটোকল নেইম
ব্যাখ্যা
• E-mail: 
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়। 
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP (Simple Mail Transfer Protocol) প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3 (Post Office Protocol), IMAP (Internet Message Access Protocol) প্রোটোকল ব্যবহার করা হয়।  

 উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১০৪.
এক ন্যানোমিটার সমান = কত?
  1. ১ মিটারের ১ মিলিয়ন ভাগের ১ ভাগ
  2. ১ মিটারের ১ লাখ ভাগের ১ ভাগ
  3. ১ মিটারের ১ হাজার ভাগের ১ ভাগ
  4. ১ মিটারের  ১ বিলিয়ন ভাগের ১ ভাগ
ব্যাখ্যা
• ন্যানোমিটার একটি দৈর্ঘ্যের একক যা মিটার স্কেলের অত্যন্ত ক্ষুদ্র একক। ১ ন্যানোমিটার (nm) সমান ১ মিটারের  ১ বিলিয়ন ভাগের ১ ভাগ। এটি সাধারণত অণু, পরমাণু, ও কোষীয় কাঠামোর মাপ পরিমাপে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, একটি ডিএনএ অণুর প্রস্থ প্রায় ২ ন্যানোমিটার, আর একটি মানব চুলের প্রস্থ প্রায় ৮০,০০০ থেকে ১,০০,০০০ ন্যানোমিটার। তাই, সঠিক উত্তর হলো ঘ) ১ মিটারের  ১ বিলিয়ন ভাগের ১ ভাগ। এত ক্ষুদ্র মাত্রা বোঝাতে ন্যানোমিটার গুরুত্বপূর্ণ, বিশেষ করে ন্যানোটেকনোলজি ও আধুনিক জীববিজ্ঞানে।

• ন্যানো টেকনোলজি:
- ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ।
- অর্থাৎ ১ ন্যানোমিটার (1nm) = 10-9 মিটার (m)।
1 nm = 1/1,000,000,000 m

• ন্যানো প্রযুক্তির ব্যবহার:
- রাসায়নিক শিল্প: সানস্ক্রিন এ ব্যবহৃত টিটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে, বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে, পানি বিশুদ্ধকরণের কাজে।
- খাদ্যশিল্প : খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে, খাদ্যে স্বাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানোম্যাটেরিয়াল তৈরিতে।
- জ্বালানী তৈরিতে: হাইড্রোজেন আয়ন এর জন্য ফুয়েল সেল তৈরিতে।
- ব্যাটারী শিল্পে: সৌর কোষ তৈরিতে প্রচলিত সৌর কোষের চাইতে আরও অধিক সাশ্রয়ী মূল্যের ন্যানোটেক সৌর কোষ তৈরিতে ।
- চিকিৎসা ক্ষেত্রে: ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়।

এছাড়াও খেলাধুলা ও ক্রিয়া সরঞ্জাম তৈরিতে, কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে, ভিডিও গেমস কনসোল এবং পার্সোনাল কম্পিউটারের মেমরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার তৈরিতে।

উৎস: (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি), মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১০৫.
'YouTube'-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. Mountain View
  2. San Bruno
  3. Menlo Park
  4. San Francisco
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:
খ) San Bruno

- YouTube-এর সদরদপ্তর অবস্থিত San Bruno, California, USA।
- ২০০৬ সালে গুগল YouTube কিনে নেওয়ার পর থেকেই এর প্রধান কার্যালয় San Bruno-তে স্থানান্তরিত হয়।

⚪অন্যান্য অপশন ব্যাখ্যা:
Mountain View: গুগলের প্রধান সদরদপ্তর (Googleplex) এখানেই অবস্থিত।

Menlo Park: ফেসবুক (Meta)-এর প্রধান কার্যালয়।

San Francisco: অনেক টেক স্টার্টআপের হাব, তবে YouTube-এর নয়।

⚪ ইউটিউব:
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা।
- জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা ও অফিসিয়াল ওয়েবসাইট।
১,১০৬.
কমার্শিয়াল প্রতিষ্ঠানের ডোমেইন টাইপ কোনটি?
  1. ক) .org
  2. খ) .gov
  3. গ) .com
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম। যেমন- www.google.com এই সাইটটির আইপি এড্রেস হল- 216.58.212.164। যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে (DNS - Domain Naming System ) । ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত ।
Mnhs. com, এখানে mnhs কে ডোমেইন নেইম এবং .com কে ডোমেইন টাইপ বলা হয়। সাধারণত ডোমেইন টাইপ দ্বারা প্রতিষ্ঠানের টাইপ জানা যায়। যেমন-
⇒ .com – কমার্শিয়াল প্রতিষ্ঠানকে বুঝানো হয় 
⇒ .gov – সরকারি প্রতিষ্ঠানকে বুঝানো হয় 
⇒ .org – অর্গানাইজেশনকে বুঝানো হয় 
⇒ .edu – শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝানো হয়

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,১০৭.
EPOS এর পূর্ণরূপ কী ?
  1. ক) Electronic Point of Sale
  2. খ) Electronic Point of Sell
  3. গ) Electronic Process of Service
  4. ঘ) Electronic Process of Sale
ব্যাখ্যা
EPOS এর পূর্ণরূপ - Electronic Point of Sale.

ইলেক্ট্রনিক পয়েন্ট অব সেল (EPOS) ব্যবস্থার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। এতে সার্বক্ষণিক মনিটরিংয়ের সুযোগ থাকে। ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।

কিছু গুরুত্ব EPOS হার্ডওয়ার হলো:
- Cash drawer,
- Receipt Printer,
- Barcode Scanner,
- PDQ Terminal,
- Pole display, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
১,১০৮.
'ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট সেবা' কোন প্রতিষ্ঠানের উদ্যোগ?
  1. ওপেনএআই
  2. অ্যাপল
  3. স্টারলিংক
  4. মাইক্রোসফট
ব্যাখ্যা

‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট সেবা:
- স্টারলিংক সম্প্রতি ‘ডাইরেক্ট-টু-সেল’ স্যাটেলাইট সেবা চালু করেছে, যার মাধ্যমে মুঠোফোন ব্যবহারকারীরা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।
- এই প্রযুক্তির ফলে দুর্গম পাহাড়, গভীর বন বা মাঝ সমুদ্রের মতো প্রত্যন্ত স্থান থেকেও মুঠোফোনে কল, টেক্সট এবং ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব হবে।
- এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের নতুন ফোন বা অতিরিক্ত কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হবে না, যা এটিকে আরও সহজলভ্য করে তুলেছে।
- ২৭ জানুয়ারি থেকে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।
- বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়, যখন প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ব্যর্থ হতে পারে, তখন এই স্যাটেলাইট সেবা বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম।

তথ্যসূত্র- প্রথম আলো। [Link]

১,১০৯.
নিম্নের কোন প্রযুক্তি ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী (On Demand) তথ্য, সফটওয়্যার বা সংস্থান সরবরাহ করে?
  1. মেশিন লার্নিং
  2. ক্লায়েন্ট-সার্ভার সিস্টেম
  3. ব্লকচেইন টেকনোলজি
  4. ক্লাউড কম্পিউটিং
ব্যাখ্যা

◉ Cloud Computing এমন একটি প্রযুক্তি যেখানে ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী অনলাইনেই ডেটা স্টোরেজ, সফটওয়্যার, এবং কম্পিউটিং রিসোর্স ব্যবহার করতে পারে। এই ব্যবস্থায় ব্যবহারকারীরা 'Pay-as-you-go' বা 'On Demand' ভিত্তিতে সেবা গ্রহণ করে।

ক্লাউড কম্পিউটিং:
ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত ৩টি বৈশিষ্ট্য থাকবে:

১. Resource Flexibility/Scalability (যত চাহিদা তত সার্ভিস):
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস):
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ):
- এটা একটি পেমেন্ট মডেল।
- ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১১০.
Google এর App Engine কোন ধরণের সেবা দিয়ে থাকে?
  1. ক) প্ল্যাটফর্মভিত্তিক সেবা
  2. খ) অবকাঠামোগত সেবা
  3. গ) সফটওয়্যারভিত্তিক সেবা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Paas: Platform as a service) : এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রােগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন। Microsoft -এর Azure এবং Google এর App Engine এই মডেলের উদাহরণ।
১,১১১.
কোন সেবাটি ক্লাউড কম্পিউটিং এর অন্তর্ভুক্ত?
  1. IMAP
  2. SaaS
  3. SMTP
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা। - আমজান বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা- অবকাঠামোগত সেবা (Infrastructure as a Service - IaaS), প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা (Platform as a service - PaaS) ও সফটওয়্যার সেবা (Software as a service - SaaS)।

- ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। যথা-পাবলিক ক্লাঊড, প্রাইভেট ক্লাউড ও মিশ্র বা হাইব্রিড ক্লাউড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,১১২.
নিচের কোনটি ই-কমার্স সাইট নয়?
  1. Amazon
  2. Tesla
  3. Alibaba
  4. Flipkart
ব্যাখ্যা
টেসলা বিশ্বের অন্যতম একটি ইলেকট্রিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান। এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়।

Amazon - যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট
Alibaba - চীনভিত্তিক ই-কমার্স ওয়েবসাইট
Flipkart - ভারতের ই-কমার্স সাইট (বর্তমান মালিকানা - ওয়ালমার্টের)
১,১১৩.
সম্প্রতি মাইক্রোসফট কোম্পানি সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়?
  1. Bing
  2. MS Office
  3. Microsoft Edge
  4. Internet Explorer
ব্যাখ্যা

মাইক্রোসফট কোম্পানি সাধারণ ব্যবহারকারীদের জন্য ওয়েব ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার' আগামী ১৫ জুন ২০২২ এ বন্ধ করে দিবে বলে ঘোষণা দেয়।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন।

১,১১৪.
কোনটি IEEE এর WiFi স্ট্যান্ডার্ড?
  1. ক) 802.11B
  2. খ) 802.1u
  3. গ) 802.15
  4. ঘ) 802.16
ব্যাখ্যা
ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B, এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G এবং সর্বশেষ WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11ax।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণি  - মোঃ মজিবুর রহমান এবং tp-link.com
 
১,১১৫.
ইলন মাস্ক নিচের কোন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নয়?
  1. Zip2
  2. SpaceX
  3. Tesla
  4. Intel
ব্যাখ্যা
• ইলন মাস্ক:
- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- ২০১৬ সালে তিনি নিউরালিংক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠান করেন।
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান আছেন ইলন মাস্ক।

জিপটু (Zip2):
- উদ্যোক্তা হিসেবে তিনি প্রথম জিপটু (Zip2) নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন।
- ১৯৯৫ সালে এর পথচলা শুরু হলেও ১৯৯৯ সালে তিনি কমপ্যাক কোম্পানির কাছে জিপ-টু বিক্রি করেন।

স্পেসএক্স (SpaceX):
- ইলস মাস্ক ২০০২ সালে প্রতিষ্ঠা করেন স্পেসএক্স।
- এর প্রথম দুটি রকেট হলো ফ্যালকন 1 এবং ফ্যালকন 9।

টেসলা মোটরস (Tesla):
- তিনি ২০০৪ সালে কোম্পানিটি চালু করেন।

• Intel এর প্রতিষ্ঠাতা গর্ডণ ই. মুর এবং এবং রবার্ট নয়েস।

উৎস: ব্রিটানিকা।
১,১১৬.
Personal Area Network (PAN) এর IEEE স্ট্যান্ডার্ড কত?
  1. ক) 802.11
  2. খ) 802.12
  3. গ) 802.15
  4. ঘ) 802.16
ব্যাখ্যা
PAN (Personal Area Network)
- PAN এর পূর্ণরূপ হচ্ছে Personal Area Network.
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)।
- প্যানে ব্যবহৃত ডিভাইসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে- ল্যাপটপ (Laptop), পিডিএ (PDA), মোবাইল (Mobile), প্রিন্টার (Printer) ইত্যাদি।

PAN এর বৈশিষ্ট্যসমূহ- 
১. পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
২. খরচ তুলনামূলক কম।
৩. দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
৪. এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
৫. ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
৬. ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা সম্ভব।

- PAN (Personal Area Network) এর স্টান্ডার্ড  IEEE 802.15

=======================
- Bluetooth এর IEEE স্টান্ডার্ড IEEE 802.15
- Wi-Fi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- WIMAX এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,১১৭.
নিম্নে উল্লিখিত কোনটি গুগলের বন্ধ হয়ে যাওয়া সামাজিক নেটওয়ার্ক পরিষেবা?
  1. Facebook
  2. Google+
  3. Messenger
  4. QQ
ব্যাখ্যা
• গুগলের বন্ধ হয়ে যাওয়া সামাজিক নেটওয়ার্ক পরিষেবা হলো Google+। Google+ ২০১১ সালে লঞ্চ করা হয়েছিল, যা ফেসবুকের মতো একটি প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হয়েছিল যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সাথে যোগাযোগ করতে, ছবি, ভিডিও শেয়ার করতে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারত। তবে, গুগল প্লাস খুব জনপ্রিয় হতে পারেনি এবং ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ায় এবং নিরাপত্তা সমস্যার কারণে ২০১৯ সালে গুগল এই পরিষেবাটি বন্ধ করে দেয়। অন্যদিকে, Facebook এবং Messenger এর প্যারেন্ট কোম্পানি META. QQ হচ্ছে ইন্সট্যান্ট মেসেজিং সফটওয়্যার সার্ভিস - যার প্যারেন্ট কোম্পানি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান Tencent.

• গুগল (Google): 
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন। 
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)। 
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স। 
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত। 
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি। 

উৎস: ব্রিটানিকা এবং গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
১,১১৮.
মেশ টপোলজিতে 6 টি নোডের জন্য মোট তারের সংখ্যা কত?
  1. 15 টি
  2. 12 টি
  3. 21 টি
  4. 36 টি
ব্যাখ্যা
• মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারকে প্রতিটি কম্পিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n - 1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n - 1)/2.

• নোড n = 6 হলে, তারের সংখ্যা = 6(6 - 1)/2 = 15 টি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,১১৯.
অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে কী বলা হয়?
  1. স্নিফিং
  2. ফিশিং
  3. স্প্যামিং
  4. স্নিকিং
ব্যাখ্যা

বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
• স্নিফিং (Sniffing):
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং।

• ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

• স্নিকিং (Sneaking):
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১,১২০.
1G মোবাইল ফোন কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করেছিলো?
  1. ডিজিটাল প্রযুক্তি
  2. ইনফ্রারেড সিগন্যাল
  3. অ্যানালগ প্রযুক্তি
  4. ব্লুটুথ কানেকশন
ব্যাখ্যা
1G মোবাইল ফোন অ্যানালগ প্রযুক্তি ওপর ভিত্তি করে কাজ করেছিলো।

• প্রথম প্রজন্ম (1" Generation-1G :1979-1990)
- যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম Motorola Dyna TACS (Total Access Communication System নামে হ্যান্ড মোবাইল সেট চালু করে।
- আশির দশকে প্রথম প্রজন্মের মোবাইল ফোন ছিল সেলুলার নেটওয়ার্কনির্ভর এবং এগুলো অ্যানালগ সিস্টেমের ওপর ভিত্তি করে কাজ করে।
- ১৯৭৯ সালে জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) প্রথম বাণিজ্যিকভাবে অটোমেটেড সেলুলার নেটওয়ার্ক চালু করার মাধ্যমে 1G এর সূচনা করে।
- নব্বইয়ের দশকের আগ পর্যন্ত এ প্রজন্মের সিস্টেম চলতে থাকে।
- এই প্রজন্মে রোমিং ব্যবস্থা সীমিত ছিল।
- উদাহরণ: AMPS (Advanced Mobile Phone System), TACS (Total Access Communication Suystem) ইত্যাদি।

• প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য
১. অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যালের ব্যবহার ছিল।
২. সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন।
৩. বেজ স্টেশন ও মোবাইল ফোন দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো।
৪. অর্ধপরিবাহী মেমোরি এবং মাইক্রোপ্রসেসরের ব্যবহার হতো।
৫. চ্যানেল অ্যাকসেস পদ্ধতি হলো FDMA |
৬. আকার তুলনামূলকভাবে বড় এবং ওজন বেশি ছিল।
৭. কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতো।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
১,১২১.
Care360 কোন ধরনের সফটওয়্যার?
  1. টেলিমেডিসিন
  2. ই-মেডিসিন
  3. ক্রায়োসার্জারি
  4. সবগুলোই
ব্যাখ্যা
টেলিমেডিসিন: 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী অঞ্চলের রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলে। 
- টেলিমেডিসিন এর মূল উদ্দেশ্য হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো। 
- বর্তমানে বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও গ্রামাঞ্চলের ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এতে জনগণ সুফল ভোগ করছেন।
- বিশ্বব্যাপী এমন অনেক ওয়েবসাইট আছে যেমন- Teladoc, Maven Clinic, iCliniq, MDlive, Amwell, Doctor on Demand, এবং treatmentonline যার মাধ্যমে যে কোনো স্থান থেকে অনলাইনে চিকিৎসা সেবা পাওয়া যায়।
- সঠিক রোগ নির্ণয় হচ্ছে সঠিক চিকিৎসার পূর্বশর্ত।
- বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রোগ নির্ণয়ে সহায়ক হয়ে উঠছে, এর মাধ্যমে রোগ নির্ণয় আরও নিখুঁতভাবে করা সম্ভব।
- ইলেকট্রনিক হেলথ রেকর্ড (EHR) ব্যবস্থাপনায় রোগীর সব তথ্য একটি ডাটাবেজে সংরক্ষিত থাকে। ফলে রোগী তার EHR ব্যবহার করে যে কোনো স্থানে বসে নিজের রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট বা চিকিৎসার পরামর্শ পেতে পারেন।
- এই ধরনের কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে রয়েছে Therapy Notes, Epic Care, Nextgen Ambulatory EHR, Care360 ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১,১২২.
কোন ধরনের টপোলজি বিভিন্ন টপোলজির সমন্বয়ে গঠিত?
  1. হাইব্রিড টপোলজি
  2. স্টার টপোলজি
  3. বাস টপোলজি
  4. ট্রি টপোলজি
ব্যাখ্যা
⚪ হাইব্রিড টপোলজি এমন একটি নেটওয়ার্ক গঠন যা একাধিক টপোলজির (যেমন স্টার, বাস, রিং ইত্যাদি) সমন্বয়ে গঠিত। এটি বিভিন্ন টপোলজির সুবিধা একত্রিত করে একটি নমনীয় ও দক্ষ নেটওয়ার্ক তৈরি করে।

⚪ নেটওয়ার্ক টপোলজি: 
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। 
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে। 

⚪ নেটওয়ার্কে ব্যবহৃত কয়েকটি উল্লেখযোগ্য টপোলজি হচ্ছে- 
১। বাস টপোলজি (Bus Topology): 
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। 
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। 
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)। 

- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। 
- এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না। 
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে। 

২। হাইব্রিড টপোলজি (Hybrid Topology): 
- এ ধরনের টপোলজিতে কয়েক প্রকার টপোলজির সংমিশ্রণ দেখা যায় তাই একে হাইব্রিড টপোলজি বলে। 
- সব ধরনের সংগঠনে কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। এ জন্য হাইব্রিড টপোলজি কয়েক ধরনের টপোলজির সমন্বয়ে তৈরি হয়। 

৩। স্টার টপোলজি (Star Topology): 
- এ ধরনের সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ। 
- হাব বা সুইচ এর মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। ডাটা চলাচল নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ। 
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার এ ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে প্রেরণ করতে হয়। এরপর কেন্দ্রিয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়। 

৪। ট্রি টপোলজি (Tree Topolopy): 
- ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে। বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে। 
- প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে। আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে। মূল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১২৩.
WiMax কোন প্রজন্মের সেবা দেয়?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
ব্যাখ্যা
Along with a competing standard called ''LTE,'' WiMax, short for Worldwide Interoperability for Microwave Access, represents 4G or the ''fourth generation”.
Source:businessinsider.com
১,১২৪.
ক্লাউড শব্দটি কিসের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিলো?
  1. যোগাযোগ
  2. ইন্টারনেট
  3. মোবাইল
  4. মেঘ
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড অর্থ হচ্ছে মেঘ।
- ক্লাউড শব্দটি ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহৃত হয়েছিলো। 
- অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের জগতে ক্লাউড কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া।
- ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত অ্যামাজোন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
- যুক্তরাষ্ট্রের "ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (NIST)" এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে রিসোর্স স্কেলেবিলিটি, অন-ডিমান্ড ও পে-অ্যাজ-ইউ-গো এই ৩টি বৈশিষ্ট্য থাকবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১২৫.
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন মূলত কত প্রকারের হয়ে থাকে?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাচঁ
  5. ঙ) ছয়
ব্যাখ্যা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধরন মূলত তিন প্রকারের হয়ে থাকে।যথা- ইনফরমেশন সিস্টে, কন্ট্রোল সিস্টেম ও কমিউনিকেশন সিস্টেম।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
১,১২৬.
Which of the following is not a typical application of VSAT technology?
  1. Maritime communication
  2. Space exploration
  3. Rural connectivity
  4. Emergency Response and Disaster Recovery
ব্যাখ্যা
• Very Small Aparture Terminal (V-SAT): 
- খুব ছোট আকারের সংযোগযন্ত্র যা দ্বিমুখী ভূ-উপগ্রহকেন্দ্র হিসেবে কাজ করে ।
- এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস ৩ মিটারের কম হয়।
- এটি বেশি ব্যবহার হয় বিক্রয়কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান-প্রদানের জন্য।

figure: VSAT (image source: geeksforgeeks.org)

- দুর্গম ও গ্রাম এলাকায় ইন্টারনেট সেবা দিতে সক্ষম।
- সমুদ্রের মাঝে হোক বা দুর্গম মরুভূমির বুকে ইন্টারনেট পৌছানো।
- যে কোনো এলাকায় বন্যা, সাইক্লোন, ভূমিকম্পসহ যে কোনো দুর্যোগে  VSAT- এর সাহয্যে মানুষকে ইন্টারনেটের আওতায় আনা সম্ভব।
- তথ্য গ্রহণ, টেলিভিশনে সম্প্রচার ও স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগে ভূমিকা রাখে।

উৎস: ব্রিটানিকা।
১,১২৭.
IEEE 802.11 মূলত কোন ওয়্যারলেস প্রযুক্তির জন্য ব্যবহৃত হয়?
  1. Wi-Fi
  2. Bluetooth
  3. Zigbee
  4. NFC
ব্যাখ্যা

IEEE 802.11 হলো একটি স্ট্যান্ডার্ড যা মূলত Wi-Fi প্রযুক্তির জন্য ব্যবহৃত হয়। এটি বেতার স্থানীয় এলাকা নেটওয়ার্ক (Wireless Local Area Network বা WLAN) স্থাপনে ব্যবহৃত হয়। IEEE 802.11 স্ট্যান্ডার্ড নির্ধারণ করে কিভাবে ডিভাইসগুলো একে অপরের সঙ্গে ডেটা আদান-প্রদান করবে, ফ্রিকোয়েন্সি ব্যান্ড, সিগন্যাল মডুলেশন, এবং নিরাপত্তা প্রোটোকলসহ। Wi-Fi ব্যবহারকারীদের ইন্টারনেট এবং নেটওয়ার্ক রিসোর্সে বেতারভাবে সংযোগের সুবিধা প্রদান করে। অন্যদিকে Bluetooth, Zigbee, এবং NFC ভিন্ন ধরনের সংযোগ বা ডিভাইস কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয় এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ডের আওতাভুক্ত নয়। তাই IEEE 802.11 Wi-Fi-এর জন্য বিশেষভাবে প্রযোজ্য।

- সঠিক উত্তর: ক) Wi-Fi.

• Wi-Fi:
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।

- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড 802.15

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১২৮.
প্রথম সাইবার আইন প্রণেতা দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. সুইজারল্যান্ড
  3. যুক্তরাষ্ট্র
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
• সাইবার ক্রাইম:
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- ইংল্যান্ড বিশ্বে প্রথম সাইবার আইন প্রণেতা হিসেবে তৈরি করে ''কম্পিউটার মিসইউজ অ্যাক্ট ১৯৯০''।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।
- বাংলাদেশে ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন তৈরি করা হয় এবং পরবর্তীতে তা সংশোধন করা হয়।
- ভারতে তথ্যপ্রযুক্তি আইন তৈরি করা হয় ২০০০ সালে।

- উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো:
• হ্যাকিং
• স্প্যামিং
• সাইবার থেফ্ট
• সাইবার বুলি
• স্ফুফিং
• ফিশিং
• ভিশিং
• স্নিকিং
• প্লেজিয়ারিজম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,১২৯.
লাইভ-ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির সাহায্যে?
  1. ক) WebEx
  2. খ) Zoom
  3. গ) Webinar
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- ২০২০ সালে সারা পৃথিবীব্যাপি কোভিড-19 সংক্রমণের সময় পৃথিবীর বেশিরভাগ স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাক্রম বন্ধ না রেখে অনলাইন শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেছেন। 
- শিক্ষকেরা নিজ ঘরে থেকেই অনলাইনের বিভিন্ন অ্যাপ (যেমন Google meet, WebEx, webinar, Facebook messenger, imo, Skype, Whatsapp, Zoom ইত্যাদি) ব্যবহার করে লাইভ-ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করেছেন। 
- অনেক সময় বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল তৈরির পর অনলাইনে শেয়ার, ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে, বিভিন্ন সামাজিক মিডিয়ার সাহায্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন। 
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি। 
১,১৩০.
হ্যাকাররা সিস্টেমে অবৈধ অ্যাক্সেস বা মূল্যবান তথ্য হস্তক্ষেপ করার জন্য ব্যবহারকারীর অজান্তে ওয়েবসাইটের ইউআরএল-এ কিছু প্যারামিটার পরিবর্তন করে, এই প্রক্রিয়াকে কী বলে?
  1. Tampering
  2. Ransomware
  3. Spyware
  4. Scareware
ব্যাখ্যা
• ট্যাম্পারিং (Tampering):
- একটি ওয়েব-ভিত্তিক আক্রমণ যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর অজান্তে ওয়েবসাইটের ইউআরএল (URL)-এ কিছু প্যারামিটার পরিবর্তন করে।
- URL ব্যবহারকারীর কাছে বৈধ বলে মনে হয়।
- হ্যাকাররা সিস্টেমে অবৈধ অ্যাক্সেস বা মূল্যবান তথ্য হস্তক্ষেপ করার জন্য ট্যাম্পারিং করে থাকে।
- অবৈধ অনুমোদনের মাধ্যমে, ব্যবহারকারীর দ্বারা প্রবেশ করা কিছু প্যারামিটার নির্দিষ্ট ইউআরএল বা ওয়েব পৃষ্ঠায় পরিবর্তন করা হয়।
- যখন ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কিছু তথ্য বিনিময় করা হচ্ছে তখন সেটি হ্যাকার দ্বারা চালিত হয়।
- এর মাধ্যমে ব্যবহারকারীর বিবরণ পরিবর্তন করেও ব্যবহারকারীর গোপনীয়তাকে প্রভাবিত করা হয়।

উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৩১.
SMTP-এর প্রধান কাজ হল:
  1. ইমেইল এনক্রিপ্ট করা
  2. ক্লায়েন্টে ইমেল স্টোর করা
  3. মেল সার্ভার থেকে ইমেল রিসিভ করা
  4. মেল সার্ভারে ইমেল পাঠানো
ব্যাখ্যা

• SMTP (Simple Mail Transfer Protocol) মূলত ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত হয়। এটি ইমেইল পাঠানোর প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং ব্যবহারকারীর ক্লায়েন্ট থেকে মেল সার্ভারের মাধ্যমে গন্তব্য সার্ভারে ইমেইল পৌঁছে দেয়। SMTP ইমেইল স্টোর করার বা গ্রহণ করার জন্য ব্যবহৃত হয় না, বরং এটি নিশ্চিত করে যে মেইলটি নিরাপদভাবে এবং সঠিক ঠিকানায় প্রেরণ করা হয়েছে। তাই ইমেইল এনক্রিপশন, ক্লায়েন্টে ইমেল সংরক্ষণ বা সার্ভার থেকে ইমেল রিসিভ করার কাজ SMTP করে না। সংক্ষেপে বলতে গেলে, SMTP-এর প্রধান কাজ হলো মেল সার্ভারে ইমেইল পাঠানো, যা ইমেইল যোগাযোগের মূল ভিত্তি হিসেবে কাজ করে।

• ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
- ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

• SMTP:
- STMP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

১,১৩২.
'সাইবার নিরাপত্তা আইন, ২০২৩' এর কততম ধারায় হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড সম্পর্কে বলা হয়েছে?
  1. ধারা-১৩
  2. ধারা-১৯
  3. ধারা-৩২
  4. ধারা-৪১
ব্যাখ্যা
• ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’: 
- সাইবার নিরাপত্তা নিশ্চিত, ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্ত, প্রতিরোধ, দমন ও এই অপরাধের বিচার এবং আনুতোষিক বিষয়ে নতুন বিধান প্রণয়নের উদ্দেশ্যে জাতীয় সংসদে ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ পাস হয়।
- পূর্বের ডিজিটাল নিরাপত্তা আইনের ২টি ধারা বাতিল করে নতুন আইনে ৬০টি ধারা করা হয়।

অজামিনযোগ্য ধারা:
- ডিজিটাল নিরাপত্তা আইনের কার্যক্রম স্থগিত করে নতুন এই আইনে চারটি অজামিনযোগ্য ধারা রাখা হয়েছে। 
ধারাগুলো হলো:
- ধারা-১৭: গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বে-আইনি প্রবেশ।
- ধারা-১৯: কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ইত্যাদির ক্ষতিসাধন ও দণ্ড।
- ধারা-২৭: সাইবার সন্ত্রাসীকার্য সংঘটনের অপরাধ ও দণ্ড।
- ধারা-৩২: হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড।

 
- সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ৩২ ধারার বিধান হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড:
যদি কোনো ব্যক্তি হ্যাকিং করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১৪ (চৌদ্দ) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১ (এক) কোটি টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

- ব্যাখ্যা:-এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “হ্যাকিং” অর্থ-
(ক) কম্পিউটার তথ্য ভাণ্ডারের কোনো তথ্য চুরি, বিনাশ, বাতিল, পরিবর্তন বা উহার মূল্য বা উপযোগিতা হ্রাসকরণ বা অন্য কোনোভাবে ক্ষতিসাধন; বা
(খ) নিজ মালিকানা বা দখলবিহীন কোনো কম্পিউটার, সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমেঅবৈধভাবে প্রবেশের মাধ্যমে উহার ক্ষতিসাধন।
১,১৩৩.
প্রথম সার্বজনীন ক্রেডিট কার্ড প্রবর্তন করে-
  1. Bank of America
  2. Diners' Club Inc.
  3. City Bank
  4. Intel Inc.
ব্যাখ্যা
• ক্রেডিট কার্ড (Credit Card):
- 1950 সালে ডিনার্স ক্লাব ইনকর্পোরেশন প্রথম সার্বজনীন ক্রেডিট কার্ড প্রবর্তন করেছিল যা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত হতে পারে।
- আমেরিকান এক্সপ্রেস সংস্থা 1958 সালে এই ধরনের আরও একটি কার্ড বাজারে এনেছিল যা ভ্রমণ এবং বিনোদন কার্ড হিসাবে পরিচিত।
- ভারতবর্ষে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হলো ক্রেডিট কার্ড প্রবর্তনকারী প্রথম পাবলিক ব্যাংক।
- ক্রেডিট কার্ড সংস্থাগুলি কার্ড ধারকের জন্য সাধারণত একটি ক্রেডিট সীমা নির্ধারণ করে দেয় যে পর্যন্ত কার্ডধারক ক্রেডিট বা ঋণ নিতে পারে।
- কার্ডধারক ঋণ পরিশোধের নির্ধারিত তারিখের মধ্যে পুরো বকেয়া শোধ করতে পারেন অথবা ওই তারিখের মধ্যে ক্রেডিট সংস্থা নির্ধারিত 'সর্বনিম্ন পরিমাণ' (minimum amount)-এর সমতুল্য টাকা পরিশোধ করতে পারেন।

উৎস: কারবারে কম্পিউটারের ব্যবহার, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৩৪.
টুইস্টেড পেয়ার ক্যাবলের Jacket-এর নিচের স্তরটিই হলো-
  1. Insulation
  2. Filler Stands
  3. Inner Conductors
  4. Shield
ব্যাখ্যা
• টুইস্টেড পেয়ার ক্যাবল:
- দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয়।
- পেঁচানো পরিবাহী তার দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে।
- এ ধরনের ক্যাবলে সাধারণত ৪ জোড়া তার ব্যবহৃত হয়।
- প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রংয়ের (সাদা) তার থাকে।
- অপর তারগুলো হয় ভিন্ন রংয়ের।
- তার সমূহ সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়।
- জোড়ার তার দুটির এক একটির পুরুত্ব হয় 0.4 মিঃ মিঃ থেকে 0.9 মিঃ মিঃ।
- টুইস্টেড পেয়ার ক্যাবল দুই প্রকার। যথা- ইউটিপি ক্যাবল (UTP-Unshielded Twisted pair) এবং এসটিপি ক্যাবল (STP-Shield Twisted pair)।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৩৫.
FDMA এর পূর্ণরূপ কী?
  1. ক) Frequent Division Multi Access
  2. খ) Frequent Division Multiple Access
  3. গ) Frequency Division Multiple Access
  4. ঘ) Frequency Division Multi Access
ব্যাখ্যা
FDMA এর পূর্ণরূপ- Frequency Division Multiple Access. 

১. প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যসমূহ-
২. রেডিও সিগন্যাল হিসেবে এনালগ সিগন্যালের ব্যবহার।
৩. অপেক্ষাকৃত কম ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার।
৪. FDMA (Frequency Division Multiple Access) পদ্ধতির ব্যবহার।
৫. সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসর প্রযুক্তির ব্যবহার।
৬. আন্তর্জাতিক রোমিং সুবিধা না থাকা।
৭. কথা বলার সময় অবস্থান পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১,১৩৬.
Which of the following features is not commonly found in Microsoft Outlook?
  1. Calendar management
  2. Contact list
  3. Task tracking
  4. Video editing
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাকাল ১৯৭৫।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।

Microsoft Outlook:
→ Microsoft Outlook হচ্ছে Microsoft- এর একটি সার্ভিস। এর অনেক গুলো ফিচার রয়েছে। নিম্নে এগুলো ইল্লেখ করা হলো:
- Email Management,
- Calendar Management,
- Contact Management,
- Task Management,
- Notes and Journals,
- Integration with Office Suite,
- Customization and Personalization,
- Search and Filter,
- Security Features,
- Cloud Integration.

উৎস: microsoft.com
১,১৩৭.
কোম্পানির সুরক্ষিত রিসোর্স সংবলিত নেটওয়ার্ককে কী বলা হয়?
  1. এক্সট্রানেট
  2. ইন্টারনেট
  3. ইন্ট্রানেট
  4. ক্লাউডনেট
ব্যাখ্যা
ইন্ট্রানেট এবং এক্সট্রানেট:
ধরা যাক একটি বৃহৎ কোম্পানি যার অফিস দেশের বিভিন্ন বিভাগীয় সদরে এবং দেশের বাইরেও আরও কয়েকটি দেশব্যাপি বিস্তৃত। এই কোম্পানির প্রতিটি অফিসেই ল্যান রয়েছে এবং দেশে ও দেশের বাইরে এই ল্যানগুলো পরস্পরের সাথে যুক্ত। এ ধরনের নেটওয়ার্ককে ওয়ান (WAN) বলা যায়।
তবে পার্থক্য হচ্ছে, এই ওয়ানের একটি অংশ বা রিসাের্স (যেমন : আর্থিক হিসাব, প্রশাসন, ব্যবস্থাপনা, ব্যবসায়িক কৌশল ইত্যাদি) অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকে। পাসওয়ার্ড ব্যবহার করে শুধু কোম্পানির নিজস্ব লােকজন এসব রিসাের্স ব্যবহার করতে পারে।
কোম্পানির সুৱক্ষিত রিসোর্স সংবলিত এই নেটওয়ার্ক অংশটিকে বলা হয় ইন্ট্রানেট (Intranet)।
ইন্টারনেটের মতােই সম্প্রতি ইন্ট্রানেটও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইট্রানেট হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক যা ইন্টারনেট প্রটোকল প্রযুক্তি ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, কর্মক্ষম সিস্টেম অথবা কম্পিউটিং সেবা শেয়ার করে।

কোন কোম্পানির ওয়ানের একটি নির্দিষ্ট অংশ বা এর রিসাের্স সকলের জন্য উন্মুক্ত থাকতে পারে। এসব উন্মুক্ত রিসাের্সের মধ্যে থাকতে পারে কোম্পানির প্রােফাইল, প্রজেক্ট এবং প্রোগ্রাম, শেয়ার স্ট্যাটাস, বাৎসরিক প্রতিবেদন ইত্যাদি। কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ ইউজাররা এসব তথ্য দেখতে পারে বা ডাউনলােড করে সংরক্ষণ করতে পাত্রে। ওয়ানের এ ধরনের উক্ত অংশকে বলা হয় এক্সট্রানেট (Extranet)।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১,১৩৮.
Why is MICR considered highly secure for banking transactions?
  1. It only works with a biometric scan
  2. It uses 256-bit encryption
  3. It requires expensive paper
  4. It is difficult to forge or alter
ব্যাখ্যা

• MICR (Magnetic Ink Character Recognition) প্রযুক্তি ব্যবহারের প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য হলো এর বিশেষ চুম্বকীয় কালি (Magnetic Ink)। এই কালিতে আয়রন অক্সাইড থাকে যা রিডার মেশিনের মাধ্যমে একটি নির্দিষ্ট সিগন্যাল তৈরি করে। সাধারণ প্রিন্টার বা ফটোকপি মেশিনে এই চুম্বকীয় বৈশিষ্ট্য আনা সম্ভব নয় বলে জাল চেক শনাক্ত করা খুব সহজ হয়। এছাড়া বিশেষ ফন্ট (যেমন E-13B) ব্যবহারের ফলে এটি নকল করা বা তথ্য পরিবর্তন করা প্রায় অসম্ভব। 

MICR:
- MICR-এর পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition/Reader.
MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- এই চেক স্ক্যান করার সময় এর চুম্বকীয় ডিজিট, কম্পিউটার নির্দিষ্ট সফটওয়‍্যারের মাধ্যমে পাঠ করে এবং ব্যবহারের জন্য সংরক্ষণ করে।

উল্লেখ্য:
- সকল রিলায়েবল সোর্সেই MICR এর পূর্ণরূপ হিসাবে Magnetic Ink Character Recognition এর কথা বলা হয়েছে। তবে অপশনে Recognition না থেকে শুধু reader দেওয়া থাকলে উত্তর হিসাবে Magnetic Ink Character Reader দেয়া যাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

১,১৩৯.
মডেমে কী থাকে?
  1. ক) মডুলেটর
  2. খ) ডিমডুলেটর
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
মডেমঃ এই যন্ত্রের মাধ্যমে টেলিফোন লাইনের মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে তথ্য আদান প্রদান করে। Modulator/Demodulator এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মডেম
মডেম কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর এবং টেলিফোন ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তথ্য আদান প্রদান করে।
টেলিফোন লাইনের তারটি সংযুক্ত করতে হয় মডেমের সাহায্যে এবং মডেমের তারটি সংযুক্ত করতে হয় কম্পিউটারের সাথে। তথ্য গ্রহণ এবং প্রদানকারী উভয় কম্পিউটারের সাথে মডেম সংযুক্ত করতে হয়।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১,১৪০.
মােবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় নিচের কোন শক্তি?
  1. বিভব শক্তি
  2. তড়িৎ শক্তি
  3. চৌম্বক শক্তি
  4. আলােক শক্তি
ব্যাখ্যা
• তড়িৎশক্তি (বা বিদ্যুৎ শক্তি) মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- মোবাইল টেলিফোন সিস্টেমে, আমাদের কথাবার্তা (শব্দ সিগন্যাল) প্রথমে বিদ্যুৎ সিগন্যালে রূপান্তরিত হয় এবং তারপর এই বিদ্যুৎ সিগন্যাল ওয়্যারলেস মাধ্যমে রেডিও তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়।
- টেলিফোনের লাইনের মধ্যে (যেমন ল্যান্ডলাইন) সরাসরি বিদ্যুৎ সিগন্যাল প্রবাহিত হয়।

মোবাইল টেলিফোনের সিস্টেমে যে তড়িৎশক্তি প্রবাহিত হয়, তার সম্পূর্ণ প্রক্রিয়া নিম্নরূপ:

১. ভয়েস টু ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর:
- যখন আপনি মোবাইল ফোনে কথা বলেন, তখন আপনার কণ্ঠস্বর (শব্দ তরঙ্গ) মোবাইলের মাইক্রোফোনে পড়ে। মাইক্রোফোন এই শব্দ তরঙ্গকে তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।

২. অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তর:
- এই তড়িৎ সিগন্যাল প্রথমে অ্যানালগ ফরম্যাটে থাকে। ফোনের ভেতরে ADC (Analog-to-Digital Converter) এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে (বাইনারি কোড - 0 এবং 1 এর সিরিজ) রূপান্তরিত করে।

৩. ডিজিটাল সিগন্যাল প্রসেসিং:
- এই ডিজিটাল সিগন্যাল এরপর প্রসেস হয় - এর মধ্যে কম্প্রেশন (ডাটা সাইজ কমানো), এনক্রিপশন (সুরক্ষার জন্য), এবং সিগন্যাল এনহ্যান্সমেন্ট (শব্দের মান উন্নত করা) অন্তর্ভুক্ত।

৪. রেডিও তরঙ্গে রূপান্তর:
- এই প্রক্রিয়াকৃত ডিজিটাল সিগন্যাল পরে মোবাইলের ট্রান্সমিটার দ্বারা রেডিও তরঙ্গে (বিদ্যুতচুম্বকীয় তরঙ্গ) রূপান্তরিত হয়, যা মোবাইল টাওয়ারে প্রেরিত হয়।

৫. সিগন্যাল ট্রান্সমিশন:
- মোবাইল টাওয়ার এই রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং তারপর তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।
- এই তড়িৎ সিগন্যাল টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে প্রবাহিত হয় - যা ফাইবার অপটিক কেবল, কপার কেবল বা মাইক্রোওয়েভ লিংকের মাধ্যমে হতে পারে।
- নেটওয়ার্কের মধ্যে, সিগন্যাল মোবাইল স্যুইচিং সেন্টার (MSC) দ্বারা প্রক্রিয়াকৃত হয়, যেখানে সিগন্যাল রাউটিং ও প্রসেসিং হয়।

৬. প্রাপকের দিকে:
- প্রাপকের নিকটবর্তী মোবাইল টাওয়ার থেকে আবার রেডিও তরঙ্গ হিসেবে সিগন্যাল প্রেরিত হয়।
- প্রাপকের মোবাইল ফোন এই রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং আবার তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে।
- ডিজিটাল থেকে অ্যানালগ রূপান্তরের পর, স্পিকারের মাধ্যমে এই তড়িৎ সিগন্যাল আবার শব্দে পরিণত হয়।
- তাই, সমগ্র প্রক্রিয়াটিতে শব্দ→তড়িৎ→রেডিও তরঙ্গ→তড়িৎ→রেডিও তরঙ্গ→তড়িৎ→শব্দ এই রূপান্তর চক্র চলে।
- যদিও রেডিও তরঙ্গ ওয়্যারলেস মাধ্যমে প্রবাহিত হয়, তবুও নেটওয়ার্কের অভ্যন্তরীণ সিস্টেমে সিগন্যাল তড়িৎশক্তি হিসেবেই প্রবাহিত হয়।
১,১৪১.
Googleplex কী ধরণের নেটওয়ার্ক?
  1. CAN
  2. MAN
  3. WAN
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• CAN:
- CAN এর পূর্ণরূপ হলো Campus/Corporate Area Network
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়।
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়।
- বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN ব্যবহার করা হয়। যেমন: Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক।
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে।

• CAN এর বৈশিষ্ট্য:
- ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৪২.
গুগলের কোন সেবাটি ক্লাউড-ভিত্তিক ডকুমেন্ট তৈরি ও শেয়ার করার জন্য ব্যবহৃত হয়?
  1. Google Drive
  2. Google Docs
  3. Google Meet
  4. Google Ads
ব্যাখ্যা
• Google Docs:
- Google Docs হল গুগলের একটি ক্লাউড-ভিত্তিক ডকুমেন্ট এডিটিং ও শেয়ারিং টুল।
- এটি মূলত Microsoft Word-এর একটি অনলাইন বিকল্প, তবে এতে রয়েছে রিয়েল-টাইম সহযোগিতা ও সংরক্ষণের সুবিধা।
- এর মাধ্যমে ক্লাউড ভিত্তিক ডকুমেন্ট তৈরি ও শেয়ার করা যায়। 

• মূল বৈশিষ্ট্যসমূহ:
→ Real-time collaboration:
- একাধিক ব্যক্তি একই সময়ে একটি ডকুমেন্টে কাজ করতে পারে।
- কে কী সম্পাদনা করছে তা লাইভ দেখা যায়।

→ Auto-saving:
- ডকস এর প্রতিটি পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে Google Drive-এ সংরক্ষিত হয়, আলাদাভাবে Save করার প্রয়োজন পড়ে না।

→ একাধিক ফাইল ফরম্যাটে এক্সপোর্ট:
- Word (.docx), PDF, TXT ইত্যাদি ফরম্যাটে ডাউনলোড করা যায়।

→ শেয়ারিং কন্ট্রোল:
- যে কাউকে Viewer, Commenter বা Editor হিসেবে নির্ধারণ করা যায়।
- লিংক শেয়ার করেই অনেকে কাজ করতে পারে।

→ যেকোনো জায়গা থেকে অ্যাক্সেস:
- যেহেতু এটি ক্লাউড-ভিত্তিক, তাই মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার—যেকোনো ডিভাইস থেকে ব্যবহার করা যায়।

তথ্যসূত্র:
- Google Docs অফিসিয়াল ওয়েবসাইট। 
১,১৪৩.
H.323 ভয়েস, ভিডিও, এবং ডেটা পাঠাতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করে ?
  1. Hypertext Transfer Protocol (HTTP)
  2. User Datagram Protocol (UDP)
  3. Transmission Control Protocol (TCP)
  4. Real-Time Transport Protocol (RTP)
ব্যাখ্যা
⚪ H.323 - ভয়েস, ভিডিও, এবং ডেটা পরিবহনের জন্য Real-Time Transport Protocol (RTP) ব্যবহার করে। RTP একটি প্রোটোকল যা রিয়েল-টাইম মিডিয়া, যেমন ভয়েস এবং ভিডিও, লাইভ ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়।

⚪ অপশন আলোচনা:

B) Transmission Control Protocol (TCP): TCP একটি কনভারজেন্ট প্রোটোকল যা ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে, কিন্তু এটি রিয়েল-টাইম ট্রান্সমিশনের জন্য আদর্শ নয়।

C) User Datagram Protocol (UDP): UDP একটি কনফার্মেশন প্রোটোকল না হলেও এটি রিয়েল-টাইম অ্যাপ্লিকেশনগুলির জন্য উপযুক্ত হতে পারে, তবে RTP এর তুলনায় এটি কম নির্ভরযোগ্য।

D) Hypertext Transfer Protocol (HTTP): HTTP মূলত ওয়েব পেজগুলি ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়, তবে এটি রিয়েল-টাইম মিডিয়া ট্রান্সমিশনের জন্য উপযুক্ত নয়।

⚪ ইন্টারনেট:
- ১৯৬৮ সালের ARPANET ছিলো ইন্টারনেটের প্রাথমিক পর্যায়।
- ARPANET এর পূর্ণরূপ হলো ‘Advanced Research Projects Agency Network’
- মার্কিন নাগরিক ভিনটন জি কার্ফ ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার করেন।
- ভিনটন জি কার্ফ কে ইন্টারনেটের জনক বলা হয়।

- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে ARPANET এর প্রকৃত যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত হয়।

- H.323 Protocol সাধারণত VolP (Voice Over Internet Protocol) এ ব্যবহৃত হয়।
- VoIP (Voice Over Internet Protocol), যাকে IP telephony বলা হয়, ইন্টারনেটের ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস টেলিফোন ট্র্যাফিক বহনের জন্য যোগাযোগ প্রযুক্তি।
- ভিওআইপি, সাউন্ডকে একটি ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কাজ করে, যা তারপর একটি ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে পাঠানো হয়।
-ভিওআইপি, ইন্টারনেট প্রোটোকল (IP) ব্যবহার করে।

উৎস :
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
১,১৪৪.
What is Telnet mainly used for?
  1. File compression
  2. Web page design
  3. Email communication
  4. Remote access to another computer
ব্যাখ্যা

• Telnet: Telnet হলো একটি Internet-based tool, যার মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য একটি দূরবর্তী কম্পিউটারে প্রবেশ (remote access) করা যায়, যেমন অফিসে বসে অন্য শহরের কম্পিউটারে কাজ করা।
 
• Telnet-এর কাজের ধরন:
- Telnet একটি নির্দিষ্ট কম্পিউটার ও দূরবর্তী কম্পিউটারের মধ্যে একটি যোগাযোগের জানালা (window) হিসেবে কাজ করে।
- এর ফলে ব্যবহারকারীর কাছে মনে হয়, সে যেন দূরবর্তী কম্পিউটারের সামনে বসে কাজ করছে।
 
• Telnet-এর ব্যবহার (Uses of Telnet):
- লাইব্রেরির ক্যাটালগে Telnet সংযোগ স্থাপন করে বই সম্পর্কিত তথ্য সংগ্রহ করা যায়।
- Telnet সংযোগ ব্যবহার করে অনলাইন কনফারেন্সে অংশগ্রহণ করা যায়।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৪৫.
নিচের কোনটি ইন্টারনেটের প্রধান সার্ভিস নয়?
  1. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
  2. ফাইল ট্রান্সফার প্রোটোকল
  3. সার্চ ইঞ্জিন
  4. অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন ইন্টারনেটের প্রধান সার্ভিস নয়।
এটা একটি ডাটা ট্রান্সমিশন মাধ্যম।

• ইন্টারনেটের সার্ভিসসমূহ:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের এগিয়ে চলার একটি বড় নিয়ামক হলো ইন্টারনেট।
- ইন্টারনেট আসলে বিশ্বের কম্পিউটারসমূহের মধ্যস্থিত একটি নেটওয়ার্ক মাত্র।
- ইন্টারনেটের বিভিন্ন সার্ভিস বা সেবার মাধ্যমে আমরা খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানের তথ্য গ্রহণ ও প্রদান করতে পারছি।

• ইন্টারনেটের প্রধান প্রধান সার্ভিস হলো-
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web)
- টেলনেট (Telnet)
- সার্চ ইঞ্জিন (Search Engines)
- ফাইল ট্রান্সফার প্রোটোকল (File Transfer Protocol -FTP)
- ইলেকট্রনিকস মেইল (Electronic Mail :E-mail)
- ই-কমার্স (E-Commerce)
- ইন্টারনেট রিলে চ্যার্ট (Internet Relay Chat) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৪৬.
DNA এর নতুন সিকুয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? 
  1. বায়োইনফরমেটিক্স
  2. ন্যানো টেকনোলজি
  3. বায়োমেট্রিক্স
  4. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা
• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ (DNA) সংযোজন কৌশল।
- ১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও lambda virus এর DNA এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন।
- এই জন্য Paul Berg কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয় ৷ 
- বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচেষ্টা অধিকাংশে কৃষির উপর জোরদার করা হয়েছে।
- এই প্রযুক্তির মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় পোকা, রোগ, ছত্রাক ইত্যাদি প্রতিরোধী উদ্ভিদ জন্মাতে পারে।

• Alec Jeffreys - ডিএনএ ফিঙ্গার প্রিন্টের জনক। 
• Richard Feynman - ন্যানো প্রযুক্তির জনক। 
• John McCarthy - কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৪৭.
কোনটি ফ্লিপ-ফ্লপের কাজ নয়?
  1. Data Transfer
  2. Data Communication
  3. Memory device
  4. Counter and Register
ব্যাখ্যা
• ফ্লিপ-ফ্লপ (Flip-Flop):
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে।
- ফ্লিপ-ফ্লপের কার্যাবলী - মেমরি ডিভাইস, কাউন্টার এবং রেজিস্টার, ডেটা ট্রান্সফার।
- প্রতিটা ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়।
- মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক হলো ফ্লিপ-ফ্লপ গেইট।
- অসংখ্য ফ্লিপ-ফ্লপ এর সমন্বয়ে তৈরি হয় ইলেক্ট্রনিক মেমোরি ডিভাইস।
• ফ্লিপ-ফ্লপের ব্যবহার:
১. মেমোরি উপাদান হিসেবে ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়।
২. কাউন্টার, রেজিস্টার হিসেবে ব্যবহৃত হয়।
৩. ডেটা ট্রান্সফারে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,১৪৮.
IMEI নম্বর দ্বারা—
  1. মোবাইলের ক্যামেরা চিহ্নিত হয়
  2. মোবাইলের সফটওয়্যার আপডেট হয়
  3. মোবাইলের সনাক্তকরণ
  4. মোবাইলের ব্যাকআপ নেওয়া হয়
ব্যাখ্যা

◉ IMEI (International Mobile Equipment Identity) নম্বর হল একটি অনন্য ১৫-অঙ্কের কোড যা প্রতিটি মোবাইল ডিভাইসের জন্য নির্ধারিত হয়। IMEI নম্বর মোবাইল ফোন/ট্যাবলেটের হার্ডওয়্যার আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে।

IMEI:
- প্রতিটি স্বতন্ত্র ফোনের জন্য একটি করে স্বতন্ত্র IMEI নাম্বার থাকে যার সাহায্যে ওই ফোনটি সনাক্ত করা যায়।
- IMEI: IMEI-এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।
- IMEI হলো একটি ইউনিক (বিশেষ) পরিচয় নম্বর, যা প্রতিটি মোবাইল ডিভাইসকে দেওয়া হয়।
- এটি একটি মোবাইল ডিভাইসের "ফিঙ্গারপ্রিন্ট" হিসেবে কাজ করে, যার মাধ্যমে ডিভাইসটি মোবাইল নেটওয়ার্কে চিহ্নিত করা যায়।
- IMEI সাধারণত ১৫টি ডিজিটের হয়ে থাকে।
- এটি নেটওয়ার্ক অপারেটরদের ডিভাইস ট্র্যাক করতে সহায়তা করে (যেমন: চুরি হওয়া ফোন ব্লক করা)।

উৎস: ব্রিটানিকা।

১,১৪৯.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো
  1. একটি তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা
  2. একটি সার্চ ইঞ্জিন
  3. একটি ব্রাউজার
  4. একটি মেইল সার্ভার
ব্যাখ্যা
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) হলো একটি তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)
- WWW একটি বিশাল তথ্যভিত্তিক সিস্টেম।
- সংক্ষেপে ওয়েব নামে পরিচিত।
- টিম বার্নাস লী (Tim Berners-Lee) কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়।
- তিনি ১৯৮৯ সালে এই ওয়েব ব্যবস্থাটি উদ্ভাবন করেন।
- এটি একটি তথ্য আদান-প্রদানের ব্যবস্থা, যা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভারে থাকা তথ্যকে হাইপারটেক্সট লিঙ্কের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত করে ব্যবহারকারীদের উপস্থাপন করে।
- অন্য পেইজে যাবার জন্য থাকে বিশেষ ধরনের লিংক থাকে যা হাইপারলিংক (Hyperlink) নামে পরিচিত।
- এই হাইপারলিংকের মাধ্যমে সহজেই এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যাওয়া যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
১,১৫০.
মানুষের দৈহিক গঠনের বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বলে-
  1. ভার্চুয়াল রিয়্যালিটি
  2. ক্রায়োসার্জারি
  3. বায়োমেট্রিক্স
  4. রোবটিক্স
ব্যাখ্যা
• বায়োমেট্রিক্স (Biometrics):
- মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলে।
- একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ বা গাঠনিক বৈশিষ্ট্য কখনোই একরকম হবে না।
- বৈশিষ্ট্যের ভিন্নতার বায়োমেট্রিক্সের প্রকারভেদ দুই রকম। যথা-

১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
• আঙ্গুলের ছাপ শনাক্তকরণ।
• হাতের রেখা শনাক্তকরণ।
• আইরিশ শনাক্তকরণ।
• মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ।
• ডিএনএ পর্যবেক্ষণ (DNA test)।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
• কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ।
• হাতে করা স্বাক্ষর যাচাইকরণ।
• কণ্ঠস্বর যাচাইকরণ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,১৫১.
মেটার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া
  2. ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া
  3. মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া
  4. সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস, ইনকর্পোরেটেড:
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ।
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪।
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক, ম্যাসেঞ্জার ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।
১,১৫২.
ওয়াইম্যাক্স সাধারণত কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে?
  1. 70-100GHz
  2. 0-2GHz
  3. 80-120GHz
  4. 2-66GHz
ব্যাখ্যা

ওয়াইম্যাক্স 2 GHz-66 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।

• ওয়াইম্যাক্সের বৈশিষ্ট্যসমূহ:
- এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
- কভারেজ এরিয়া সাধারণত 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।
- সাধারণত নেটওয়ার্কের জন্য কোনো প্রকার ক্যাবল বা তারের প্রয়োজন হয় না।
- নেটওয়ার্কে সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়।
- ডেটা ট্রান্সফারের রেট সাধারণত 80 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে।
- ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহৃত হয়।
- এটি সাধারণত 2 GHz-66 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তবে Non Line of Sight-এর জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2 GHz থেকে 11 GHz এবং Line of Sight-এর জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2 GHz থেকে 66 GHz।
- সিগন্যাল নয়েজ (SNR-signal to noise ratio) সর্বোচ্চ 7 dB (decibel)।
- বাধামুক্ত সিগন্যাল ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের এনক্রিপশন সুবিধা আছে।
- ফ্রিকোয়েন্সি ব্যান্ড লাইসেন্স বা লাইসেন্সবিহীন হতে পারে।
- ওয়াইম্যাক্স কানেকশন ওরিয়েন্টেড MAC প্রোটোকল ব্যবহার করে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৫৩.
নিচের কোনটি বিশ্বগ্রাম এর উপাদান?
  1. মানুষের সক্ষমতা
  2. সফট্ওয়্যার
  3. হার্ডওয়্যার
  4. সবগুলোই
ব্যাখ্যা
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা সহজেই বাস্তবায়ন ও এর প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। নিচে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদানসমূহ উল্লেখ করা হলো। যথা-
১। হার্ডওয়্যার (Hardware),
২। সফট্ওয়্যার (Software),
৩। নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেকটিভিটি (Connectivity),
৪। ডেটা (Data) এবং
৫। মানুষের সক্ষমতা (Capacity)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,১৫৪.
Which of the following is not an antivirus software?
  1. AVG
  2. Avast
  3. Norton
  4. Trojan Horse
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Trojan Horse

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৫৫.
Windows-XP এর XP দ্বারা কী বুঝায়?
  1. ক) Extension
  2. খ) Exponential
  3. গ) Extra
  4. ঘ) Experience
ব্যাখ্যা
Microsoft Windows XP was introduced in 2001 and is the most significant upgrade to the Windows operating system since Windows 95.
The letters "XP" stand for "eXPerience," meaning the operating system is meant to be a new type of user experience.
১,১৫৬.
QR কোডে ব্যবহৃত হয় -
  1. তড়িৎ চৌম্বকত্ব
  2. রেডিও ফ্রিকুয়েন্সি
  3. কোয়ান্টাম কম্পিউটিং
  4. অপটিক্যাল রিডিং
ব্যাখ্যা

- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং। 

QR কোড: 
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি। 
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়। 
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে। 

QR কোডের ব্যবহার: 
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়। 

QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য: 
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 × 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।
- অনেক স্মার্টফোনে বিল্ট-ইন QR রিডার থাকায় এগুলি বিজ্ঞাপন ও প্রচারণায় সহজেই ব্যবহার করা যায়।

Source:
1. Kaspersky. 
2. Britannica.

১,১৫৭.
গুগল কী?
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) সফটওয়্যার প্রতিষ্ঠান
  3. গ) ওয়েব সাইট
  4. ঘ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান
ব্যাখ্যা
• গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। 

• সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ গুগলের প্রতিষ্ঠাতা। 
- ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠিত হয়। 
- ইন্টারনেট থেকে যেকোনো বিষয়ে তথ্য, ভিডিও, অডিও, মুভি, সফটওয়্যার, ইমেজ, ডকুমেন্ট সহ সকল সহজে বের করার জন্য এই গুগল সার্চ ইঞ্জিন (google search engine) বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার হয়।

সূত্র: ব্রিটানিকা। 
১,১৫৮.
দেশের প্রস্তাবিত প্রথম ক্লাউড ডেটা সেন্টার কোনটি?
  1. ক) পদ্মা ক্লাউড
  2. খ) যমুনা ক্লাউড
  3. গ) বঙ্গবন্ধু ক্লাউড
  4. ঘ) মেঘনা ক্লাউড
ব্যাখ্যা
মেঘনা ক্লাউড
- দেশের প্রথম ক্লাউড ডেটা সেন্টার হতে যাচ্ছে ‘মেঘনা ক্লাউড’।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন Bangladesh Data Center Company Limited (BDCCL) এবং জেননেক্সট টেকনোলজি লিমিটেড যৌথ উদ্যোগে এই ক্লাউড ডেটা  সেন্টার গড়ে তোলা হবে।
- ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়।
- নিজস্ব প্রযুক্তি ও জনবলের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ ক্লাউড’ শিরোনামে উদ্যোগটি নেওয়া হয়েছে।
১,১৫৯.
'ইনস্টাগ্রাম' জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি কবে চালু হয়?
  1. ২০০৪ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০১০ সালে
  4. ২০০৮ সালে
ব্যাখ্যা
সামাজিক যোগাযোগ মাধ্যম: 
- আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। 
অর্থাৎ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান-প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে সহজ, সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ। 
- ইন্টারনেটের ব্যবহার, ই-মেইল, মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মসমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটিভিত্তিক সামাজিক যোগাযোগ অনেকাংশে সহজ। 
- ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম, যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। 
যেমন: ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ও ইনস্টাগ্রাম, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি মাধ্যম হলো- ফেসবুক ও টুইটার। 

ইনস্টাগ্রাম (www.instragram.com): 
- ইনস্টাগ্রাম হলো একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ব্যবস্থা। 
- এটা ২০১০ সালে চালু হয়েছিল। 
- এটাকে মূলত ছবি ও ভিডিয়ো শেয়ার করা হয়। 
- এতে ব্যবহারকারীগণ গল্প তৈরি করতে এবং হ্যাশট্যাগের (hashtag) মাধ্যমে বিষয়বস্তু অনুসন্ধান করতে পারে। 
- এতে রিল (reels) এবং কেনাকাটার সুযোগও রয়েছে, যার মাধ্যমে ব্র্যান্ড এবং প্রভাবশালীগণ তাদের অনুসারি বা ভিজিটরদের সাথে কার্যকরভাবে জড়িত হতে পারে। 
- এটিকে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্লাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। 

অন্যদিকে,
- ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন। 
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে, তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে। 

উৎস: উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং টুইটারের ওয়েবসাইট।
১,১৬০.
জিএসএম-এর একটি বৈশিষ্ট্য হিসেবে, এর মাধ্যমে কোন সেবা পথিকৃত হিসেবে কাজ করে?
  1. Short Message Service
  2. Multiparty Service
  3. Call Forwarding
  4. Call Holding
ব্যাখ্যা
• জিএসএম (Global System for Mobile Communication - GSM):
- জিএসএম হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- এটি দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
- জিএসএম প্রথম চালু হয় ফিনল্যান্ড-এ।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে, বিশ্বের যে কোনো স্থান থেকে জিএসএম নেটওয়ার্কের আওতায় থাকা অবস্থায় একজন ব্যবহারকারী তার মোবাইল ফোনটি ব্যবহার করতে সক্ষম।
- জিএসএম সিস্টেমে TDMA (Time Division Multiple Access) প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোন সার্ভিস যেমন: এসএমএম, কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং কল নিয়ন্ত্রণ, ইনকামিং কল নিয়ন্ত্রণ, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি প্রদান করা হয়।

• জিএসএম এর বৈশিষ্ট্য:
- জিএসএম স্বল্প মূল্যের এসএমএস (Short Message Service) সেবা বাস্তবায়নের ক্ষেত্রে পথিকৃত।
- মোবাইল হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা সাধারণত ১ ওয়াট বা ২ ওয়াট।
- এটি সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলে মোবাইল ফোনগুলোকে জিএসএম নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে।
- জিএসএম নেটওয়ার্কের সর্বোচ্চ কার্যকরী দূরত্ব ৩৫ কিলোমিটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৬১.
অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত বার্তা ইমেইল বা মেসেজের মাধ্যমে পাঠানোর বিষয়টিকে কী বলা হয়?
  1. Spamming
  2. Spoofing
  3. Sniffing
  4. Phishing
ব্যাখ্যা

• ইন্টারনেটে যখন কোনো বাণিজ্যিক প্রচার বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইমেইল বা মেসেজ ব্যবহারকারীর অনুমতি ছাড়াই পাঠানো হয়, তাকে Spamming বলে।
- স্প্যামিং মূলত ব্যবহারকারীকে বিরক্ত করে এবং সিস্টেমের ব্যান্ডউইথ অপচয় করে। তাই ব্যবহারকারীদের স্প্যাম চিহ্নিত করা ও সতর্ক থাকা জরুরি।

• বিভিন্ন ধরণের সাইবার অপরাধ: 
• ফ্রেকিং (Phreaking): 
- বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে। 

• হ্যাকিং (Hacking): 
- কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। 
- যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে। 

• ফিশিং (Phishing): 
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা। 

• ভিশিং (Vishing): 
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। 

• স্প্যামিং (Spamming): 
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। 
- এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়। 

• স্নিফিং (Sniffing): 
- ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় হাতিয়ে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্নিফিং। 

• স্পুফিং (Spoofing): 
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে। 

• স্নিকিং (Sneaking): 
- গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে। 

• প্লেজিয়ারিজম (Plagiarism): 
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। 
- কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম। 

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,১৬২.
পিকোনেটে একটি মাস্টার সর্বোচ্চ কয়টি স্লেভের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে?
  1. ৩ টি
  2. ৫ টি
  3. ৭ টি
  4. অসংখ্য
ব্যাখ্যা
• ব্লুটুথ:
- স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়‍্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ।
- এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
- দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই প্রযুক্তিটির নাম ব্লুটুথ রাখা হয়েছে।
- বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদন ক্ষেত্রের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে।

• ব্লুটুথের বৈশিষ্ট্য:
- কাছাকাছি দুইটি ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরে ব্লুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করে।
- ওয়‍্যারলেস কমিউনিকেশনের কোন লাইসেন্স ছাড়াই 2.4 গিগাহার্টস ফ্রিকুয়েন্সি ব্যান্ডে চলতে পারে।
- 10-100 মিটারের মধ্যে অবস্থানকারী ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ইনফ্রারেড ডাটা কমিউনিকেশনের ন্যায় দেয়াল বা অন্যকোন বাধা ডাটা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না।
- কোনো পিকোনেটে (Piconet) একটি মাস্টার সর্বোচ্চ ৭টি স্লেভের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৬৩.
কোন নেটওয়ার্কে সব কম্পিউটার একই সময়েই সার্ভার ও ক্লায়েন্টের ভূমিকা পালন করে?
  1. পিয়ার টু পিয়ার
  2. ক্লায়েন্ট সার্ভার
  3. উভয়ই
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• যে নেটওয়ার্কে সব কম্পিউটার একই সময়ে সার্ভার ও ক্লায়েন্টের ভূমিকা পালন করে, তাকে পিয়ার-টু-পিয়ার (Peer-to-Peer, P2P) নেটওয়ার্ক বলা হয়। এতে কোনো কেন্দ্রীভূত সার্ভার থাকে না। প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এবং প্রয়োজন অনুযায়ী ফাইল, প্রোগ্রাম বা সার্ভিস শেয়ার করতে পারে। অর্থাৎ, একটি কম্পিউটার ডেটা চাইলে ক্লায়েন্ট হিসেবে কাজ করে এবং অন্যদিকে সেই একই কম্পিউটার অন্যের জন্য তথ্য সরবরাহ করলে সার্ভার হিসেবে কাজ করে। এই নেটওয়ার্ক সাধারণত ছোট বা মাঝারি আকারের পরিবেশে ব্যবহৃত হয়, যেখানে দ্রুত ফাইল শেয়ারিং এবং সরাসরি সংযোগ গুরুত্বপূর্ণ। তাই সঠিক উত্তর হলো ক) পিয়ার টু পিয়ার।
 
• নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network), 
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও 
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)। 

• ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে। 

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট। 

• হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে।
- তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৬৪.
একটা ইমেইল এড্রেসে লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করাকে কী বলে?
  1. ফিশিং
  2. স্প্যামিং
  3. হ্যাকিং
  4. ভিশিং
ব্যাখ্যা
যখন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কোন নির্দিষ্ট একটা ইমেইল এড্রেসে শত শত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে তখন একে বলে স্প্যামিং।
অনাকাঙ্খিত বাক্য মেসেজসমূহে ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহার হলো স্প্যাম তথা স্প্যামিং।
ই-মেইল অ্যাকাউন্টে প্রায়ই কিছু কিছু অনাকাঙ্খিত ও অপ্রয়োজনীয় মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায় এ সমস্ত মেইলকে স্প্যাম মেইল বলে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান
১,১৬৫.
Who is commonly credited as the inventor of the C programming language?
  1. Ken Thompson
  2. Alan Turing
  3. Dennis Ritchie
  4. John McCarthy
ব্যাখ্যা
• সি প্রোগ্রামিং ভাষা:
- যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ১৯৭০ সালে ডেনিস রিচি (Dennis Ritchie) প্রথম C ভাষা তৈরি করেন।
- Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে 'সি' প্রয়োগ করেন।
- ‘সি’ এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে ‘বি’ নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং 'বি' এর পরের উন্নয়ন হলো ‘সি’ ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।
- প্রথমে ‘সি’ সরবরাহ হতো Unix অপারেটিং সিস্টেমে। পরে ‘সি' এর প্রয়োগ ঘটে আরো বহুভাবে।
- বহু সুবিধার কারণে এখনও 'সি' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।

বেল ল্যাবরেটরি:
→ সদর দপ্তর: নিউ জার্সি, আমেরিকা।
→ প্রতিষ্ঠাকাল: জানুয়ারি, ১৯২৫।
→ প্রতিষ্ঠাতা: আলেক্সান্ডার গ্রাহাম বেল।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) bell-labs.com
১,১৬৬.
FTP এর পূর্ণরূপ কী?
  1. File Transfer Policy
  2. File Transfer Protocol
  3. File Transmission Policy
  4. File Treatment Policy
ব্যাখ্যা
• FTP:
- FTP এর পূর্ণরূপ হলো File Transfer Protocol.
- এটি একটি TCP/IP প্রোটোকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়। 
- ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,১৬৭.
নিচের কোনটির ক্ষেত্রে Peer-to-Peer (P2P) নেটওয়ার্ক সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. ফাইল শেয়ারিং
  2. ডেটাবেজ ম্যানেজমেন্ট
  3. ওয়েব হোস্টিং
  4. ইমেইল সার্ভিস
ব্যাখ্যা

 • Peer-to-Peer (P2P) নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে ক্লায়েন্ট এবং সার্ভার হিসেবে কাজ করে। এই ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন হয় না, ফলে সরাসরি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান-প্রদান করা সহজ হয়। তাই ফাইল শেয়ারিং (যেমন: BitTorrent) ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

• নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক (Client-Server Network), 
২। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Peer to Peer Network) ও 
৩। হাইব্রিড নেটওয়ার্ক (Hybride Network)। 

• ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক:
- কেন্দ্রীয়ভাবে ডাটা স্টোর, নিরাপত্তা দেওয়া, বিভিন্ন এ্যাপ্লিকেশন চালানোর জন্য ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক খুবই উপযোগী।
- এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে সকল রিসোর্স থাকে এবং অন্যান্য সকল কম্পিউটারগুলো এসব রিসোর্স ব্যবহার করে। 

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক:
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক কম্পিউটার হতে রিসোর্স শেয়ার করা যায়।
- এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট। 

• হাইব্রিড নেটওয়ার্ক:
- হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত।
- সাধারনত হাইব্রিড নেটওয়ার্কে সার্ভার অংশের প্রাধান্য থাকে।
- তবে এর পাশাপাশি অল্প বিস্তারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের অংশ থাকে। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা [link]

১,১৬৮.
রোবট কীভাবে ও কোথায় চলবে, তা নির্ধারণে কোন সিস্টেম সাহায্য করে?
  1. সাউন্ড সিস্টেম
  2. ভিশন সিস্টেম
  3. ন্যাভিগেশন সিস্টেম
  4. কুলিং সিস্টেম
ব্যাখ্যা
• রোবট কীভাবে ও কোথায় চলবে, তা নির্ধারণে ন্যাভিগেশন সিস্টেম (গ) সাহায্য করে। এই সিস্টেমটি রোবটের চলাচলের পথ নির্ধারণ করে এবং তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে রোবট তার আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে, প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং সঠিক পথ নির্বাচন করে। এতে সেন্সর, ম্যাপিং প্রযুক্তি, জিপিএস ও অ্যালগোরিদম ব্যবহৃত হয়, যা রোবটকে স্বয়ংক্রিয়ভাবে ও নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছাতে সক্ষম করে। এটি রোবটের চলাচলের মৌলিক উপাদান এবং স্বয়ংক্রিয়তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• রোবটিক্স:
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১,১৬৯.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) কী?
  1. একটি সফটওয়্যার
  2. একটি সার্ভার
  3. হাইপারটেক্সট ভিত্তিক তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা
  4. একটি অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
World Wide Web (WWW) হচ্ছে হাইপারটেক্সট ভিত্তিক তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা।

• ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web: WWW)

- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার (যা ওয়েব সার্ভার হিসেবে বিবেচিত হয়) সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- ইন্টারনেট ইউজারদের যেকোনো ধরনের তথ্য সরবরাহ করতে সক্ষম।
- টিম বার্নাস লী (Tim Berners-Lee) কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়।
- তিনি ১৯৮৯ সালে এই ওয়েব ব্যবস্থাটি উদ্ভাবন করেন।
- এটি সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি অনেকগুলো ওয়েব সার্ভার ও ওয়েব পেজ নিয়ে গঠিত একটি বিস্তৃত তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা।
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বৈশিষ্ট্য হলো বিশেষ ধরনের ভাষা বা যোগাযোগ মাধ্যম, যাকে বলে http বা Hyper Text Transfer Protocol.
- http হলো ইন্টারনেটে টিসিপি/আইপি প্রটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবহৃত প্রটোকল।

উৎস: ১। মৌলিক কম্পিউটার দক্ষতা, মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ বিএড।
২। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৭০.
“Big Blue” নামে পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানটি কোনটি?
  1. Microsoft
  2. Intel
  3. Yahoo
  4. IBM
ব্যাখ্যা

• “Big Blue” নামে পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানটি হলো IBM. IBM বা International Business Machines Corporation হল একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ক্লাউডভিত্তিক সেবা প্রদান করে। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবসায়িক সমাধানে অগ্রণী ভূমিকা রাখছে। IBM এর নীল রঙের লোগো এবং প্রফেশনাল ইমেজের কারণে এটি সাধারণত “Big Blue” নামে পরিচিত। এটি বিশ্বব্যাপী কম্পিউটার শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, বিশেষ করে সুপারকম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আইটি সল্যুশন ক্ষেত্রগুলোতে। তাই প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ) IBM.

​আইবিএম:
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পূর্ণরূপ হচ্ছে International Business Machines Corporation.
- আইবিএম কোম্পানিকে বিগ ব্লু নামে ডাকা হয়।
- IBM এর প্রতিষ্ঠাতা হলেন চার্লস র‍্যানলেট ফ্লিন্ট।
- এটি ১৯১১ সালের ১৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটি শুরুতে কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।
- পরে ১৯২৪ সালে নাম দেওয়া হয় 'ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস'।
- IBM এর সদরদপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর বর্তমান লোগোটি ১৯৭২ সাল থেকে ব্যবহার করা হচ্ছে।
- আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম মেইনফ্রেম কম্পিউটার।

উৎস: আইবিএম অফিসিয়াল ওয়েবসাইট।

১,১৭১.
অনেকগুলো LAN সংযুক্ত করে কোন নেটওয়ার্ক তৈরি করা হয়?
  1. PAN
  2. CAN
  3. MAN
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক:
- CAN এর পূর্ণরূপ হলো (Campus / Corporate Area Network)।
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়।
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়। 

• ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য:
১. ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ কি.মি. থেকে ৫ কি.মি. পর্যন্ত।
২. শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
৪. ব্যবহার করা সহজ।
৫. এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১,১৭২.
হ্যাকার গ্রুপ নয় কোনটি?
  1. Cozy Bear
  2. Morpho
  3. Code Red
  4. Fancy Bear
ব্যাখ্যা
• Code Red হলো একটি কম্পিউটার ভাইরাস।

- Cozy Bear এবং Fancy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ।
- Cozy Bear এর বিরুদ্ধে করোনাকালীন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের ভ্যাক্সিন গবেষণা তথ্যাদি চুরির অভিযোগ রয়েছে।
- Fancy Bear হচ্ছে Cozy Bear এর সহযোগী গ্রুপ।
- Fancy Bear বা APT28 কে GRU, Russia's military intelligence agency অংশ হিসেবে মনে করা হয়।
- মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ওপর সাইবার হামলার সঙ্গে এই গ্রুপের যোগসূত্র রয়েছে।
- Parent organization: either FSB or SVR

• Infamous hacker groups to look for [1981 to 2024]:
1. Chaos Computer Club,
2. Legion of Doom,
3. Lazarus Group,
4. Tailored Access Operations,
5. Dragonfly,
6. LulzSec,
7. Morpho,
8. REvil,
9. Lizard Squad,
10. Conti,
11. LockBit,
12. DarkSide,
13. Hafnium,
14. Lapsus$,
15. Cozy Bear,
16. Fancy Bear ইত্যাদি।

উৎস:
১. [Norton]
২. বিবিসি রিপোর্ট।
৩. The Washington post news report.
২. standard.co.uk
১,১৭৩.
'CIT' এর পূর্ণরূপ কোনটি?
  1. Cheque Imaging for Transcription
  2. Cheque Imaging and Transgression
  3. Cheque Imaging and Truncation
  4. Cheque Imaging for Truncheon
ব্যাখ্যা
-  BACPS is the only state-of-the-art cheque clearing facility since its inception in October 2010.
- It uses the Cheque Imaging and Truncation (CIT) technology for electronic presentment and payment of paper-based instruments (i.e. cheque, pay order, dividend & refund warrants, etc).
- BACPS operates in a batch processing mode.
- Transactions received from the banks during the day are processed and settled at a pre-fixed time.

Source: bb.org.bd
১,১৭৪.
Which option is used to save emails while composing before sending?
  1. Inbox
  2. Drafts 
  3. BCC
  4. Body
ব্যাখ্যা

Body is used to save emails while composing before sending.

ই-মেইল পাঠানো নিয়ম:
ই-মেইল পাঠাতে হলে আমাদেরকে মোটামুটি তিনটি ধাপে কাজ করতে হবে।
১। ই-মেইলটি কম্পোজ করা,
২। ইন্টারনেটে কানেকশন দেয়া,
৩। ই-মেইল সেন্ড করা।
ই-মেইল কম্পোজ করা:
ই-মেইল সফটওয়্যার ওপেন করতে হবে (যেমন: Outlook Express) Message → New Message বা To Mail এ ক্লিক করতে হবে।
নিচের ঘরগুলো পূরণ করতে হয়:
- To: প্রাপকের ঠিকানা
- From: প্রেরকের ঠিকানা
- CC, BCC: অতিরিক্ত প্রাপক (প্রয়োজনে)
- Subject: মেইলের বিষয়
- Attach: ফাইল সংযুক্তির জন্য
- Body: মেসেজ লেখার জায়গা
- মেইল সেভ করে Outbox-এ রাখা যায়।
- এভাবে একইসাথে অনেকগুলো ই-মেইল কম্পোজ করে রাখা যায়।
ইন্টারনেটে সংযোগ স্থাপন:
ডায়াল আপ নেটওয়ার্ক বা অন্য কোন সংযোগের মাধ্যমে ইন্টারনেট কানেকশন নিতে হয়।
ই-মেইল সেন্ড করা:
ইন্টারনেটে সংযুক্ত হওয়ার পর:
File → Send Queued Message অথবা Send and Receive বাটনে ক্লিক করে মেইল পাঠানো হয়।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৭৫.
Which of the following networks can be connected through a WAN?
  1. LAN and MAN
  2. Only LAN
  3. Only PAN
  4. Only MAN
ব্যাখ্যা

• WAN-এর মাধ্যমে একাধিক LAN এবং MAN সংযুক্ত করা যায়, ফলে বড় ভৌগোলিক এলাকায় তথ্য আদান–প্রদান সম্ভব হয়—যেমন এক শহর থেকে অন্য শহর বা এক দেশ থেকে অন্য দেশ।

• Wide Area Network (WAN):
- WAN-এর পূর্ণরূপ Wide Area Network.
- এটি এমন একটি নেটওয়ার্ক, যেখানে কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইসগুলো বিশাল ভৌগোলিক এলাকায় বিস্তৃত থাকে।
- WAN সাধারণত একই দেশের বিভিন্ন শহর কিংবা এক দেশ থেকে অন্য দেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে।
- WAN-এর মাধ্যমে একাধিক LAN (Local Area Network) এবং MAN (Metropolitan Area Network) সংযুক্ত থাকতে পারে।
- এই সংযোগের ফলে বিভিন্ন ছোট ও মাঝারি নেটওয়ার্ক একত্রে একটি বড় নেটওয়ার্ক গঠন করে।
 
• WAN-এর উদাহরণ ও ব্যবহার:
- WAN-এর সবচেয়ে বড় উদাহরণ হলো Internet.
- বৃহৎ পরিসরে তথ্য আদান–প্রদানের জন্য WAN বেশি ব্যবহৃত হয়।
- সরকারি, বাণিজ্যিক ও আন্তর্জাতিক যোগাযোগে WAN গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
• WAN-এ ব্যবহৃত প্রযুক্তি:
- টেলিফোন লাইন।
- স্যাটেলাইট।
- মাইক্রোওয়েভ।
- মডেম ও বেতার তরঙ্গ।
 
• নিভিন্ন ধরণের নেটওয়ার্ক:
- PAN (Personal Area Network) খুব ছোট (যেমন: Bluetooth দিয়ে ফোন-হেডফোন)।
- LAN → ছোট এলাকা (একটা বিল্ডিং/অফিস)।
- MAN → মাঝারি এলাকা (একটা শহর)।
- WAN → বড় এলাকা (দেশ/বিশ্ব) → LAN এবং MAN উভয়কেই সংযুক্ত করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,১৭৬.
রেইড হফম্যান কত সালে লিংকডইন প্রতিষ্ঠা করেন?
  1. ২০০২ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা
•  LinkedIn:
- LinkedIn সবার কাছেই সুপরিচিত একটি নাম। পেশাদারদের জন্য বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি হচ্ছে এই লিংকডইন।
- পেশাজীবীদের কাছে কাজের এক সামাজিক যোগাযোগের মাধ্যম হলো লিংকডইন।
- বর্তমানে করপোরেট জগতে নিয়োগকর্তারা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন। 
- এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন।
- LinkedIn এর সদর দপ্তর সানিভেল, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- Parent organization: Microsoft Corporation
- CEO: Ryan Roslansky (Jun 1, 2020 - present)

উৎস: ব্রিটানিকা। 
১,১৭৭.
An offline UPS will typically take ______ to transfer power.
  1. ক) 15 milliseconds
  2. খ) 8 milliseconds
  3. গ) 4 milliseconds
  4. ঘ) None of these
ব্যাখ্যা
An offline UPS will typically take 8 milliseconds to transfer power while a line-interactive system will usually complete the switch in five.

Source: FSP GROUP Website
১,১৭৮.
কোন IEEE 802.11 স্ট্যান্ডার্ডে প্রথম MIMO প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে?
  1. 802.11n
  2. 802.11b
  3. 802.11g
  4. 802.11a
ব্যাখ্যা

• IEEE 802.11 স্ট্যান্ডার্ডগুলির মধ্যে প্রথম MIMO (Multiple Input Multiple Output) প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে 802.11n-এ। MIMO হলো এমন একটি প্রযুক্তি যা একাধিক অ্যান্টেনা ব্যবহার করে ডেটা পাঠানো ও গ্রহণ করতে সক্ষম, যার ফলে ডেটা ট্রান্সফার স্পিড এবং সিগন্যাল স্থায়িত্ব অনেক বৃদ্ধি পায়। 802.11n স্ট্যান্ডার্ডটি 2009 সালে চালু হয় এবং এটি পূর্ববর্তী স্ট্যান্ডার্ডগুলির (যেমন 802.11a, 802.11b, 802.11g) তুলনায় উচ্চতর ব্যান্ডউইথ এবং উন্নত কভারেজ প্রদান করে। অন্য স্ট্যান্ডার্ডগুলিতে MIMO প্রযুক্তি ব্যবহার করা হয়নি, তাই উচ্চ গতির ও নির্ভরযোগ্য ওয়্যারলেস কানেকশনের জন্য 802.11n খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সঠিক উত্তর হলো (ক) 802.11n

• Wi-Fi:
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।
- কাভারেজ ঘরের ভিতর ৩৩ মিটার এবং বাইরে প্রায় ১০০ মিটার জুড়ে হয়ে থাকে।

• এছাড়াও,
- WiMAX এর IEEE স্ট্যান্ডার্ড 802.16.
- Bluetooth এর IEEE স্ট্যান্ডার্ড 802.15.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. Intel.

১,১৭৯.
Bluetooth প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান কোনটি?
  1. ক) সাইবারনেট
  2. খ) ফিউনেট
  3. গ) পিকোনেট
  4. ঘ) অথারনেট
ব্যাখ্যা
Bluetooth : 
- এই প্রযুক্তির সাহায্যে ২.৪ থেকে ২.৪৮৩৫GHz এর ডেটা চলাচল করতে পারে।
- এই প্রযুক্তির সাহায্যে যে মৌলিক নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো পিকোনেট।
- পিকোনেটে কোনো মুহূর্তে একটি মাস্টার নোড এবং সর্বাধিক ৭ টি সক্রিয় নোড থাকতে পারে যাদের দাস নোড বলা হয়।
- পাশাপাশি দুটি পিকোনেট একটি সাধারণ দাস নোডের সাহায্যে যুক্ত থাকলে এই দুইটি পিকোনেটকে একসাথে স্ক্যাটারনেট বলে।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলি মুজিবুর রহমান।
১,১৮০.
Bluetooth operations use
  1. Magnetic technology
  2. Radio technology
  3. Optical technology
  4. Laser technology
ব্যাখ্যা
♦ ব্লুটুথ (Bluetooth): 
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
১,১৮১.
WAN মূলত কয়টি অংশ নিয়ে গঠিত হয়?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি 
ব্যাখ্যা
WAN মূলত তিনটি অংশ নিয়ে গঠিত হয়। যথা- রাউটার, WAN কানেকশন, এবং সিকিউরিটি পলিসি। 

যে নেটওয়ার্ক এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার বা নেটওয়ার্কগুলি পরস্পর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলে। 
WAN এর সম্পূর্ণরুপ হচ্ছে Wide Are Network । 

WAN এর বৈশিষ্ট্যসমূহ- 

১। এই নেটওয়ার্ক সমস্ত ভৌগলিক এলাকা বা সমস্ত পৃথিবী জুড়ে গড়ে ওঠে।
২। পৃথিবীর যে কোনো প্রান্তে বা স্থনে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর মাধ্যমে তথ্য প্রেরন করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এ যোগাযোগ এর মাধ্যম হিসেবে কেব্‌ল (Cable) বা উপগ্রহ (Satellite) ব্যাবহার করা হয়। 
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা আমরা খুবি উন্নতমানের সুভিধা যেমন কালাউড কম্পিউটিং ( Cloud Computing ) ব্যাবহার করতে পারি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
১,১৮২.
কোনটি গুগলের সেবা নয়?
  1. Gmail
  2. Drive
  3. Word
  4. Chrome
ব্যাখ্যা
• গুগল বিভিন্ন অনলাইন সেবা প্রদান করে, যেমন Gmail (ইমেইল), Google Drive (ফাইল সংরক্ষণ ও শেয়ারিং), এবং Chrome (ওয়েব ব্রাউজার)। তবে Word হলো মাইক্রোসফটের একটি সফটওয়্যার, যা মাইক্রোসফট অফিস প্যাকেজের অংশ। এটি গুগলের কোনো সেবা নয়। Gmail ব্যবহারকারীদের ইমেইল প্রেরণ এবং গ্রহণের সুবিধা দেয়, Drive ব্যবহারকারীদের ফাইল সংরক্ষণ ও শেয়ার করতে সাহায্য করে, এবং Chrome হলো দ্রুত ও নিরাপদ ওয়েব ব্রাউজিং-এর জন্য গুগলের ব্রাউজার। অন্যদিকে, Word মূলত ডকুমেন্ট তৈরির জন্য ব্যবহৃত হয় এবং এটি মাইক্রোসফটের মালিকানাধীন। তাই এই  অপশন চারটির মধ্যে গুগলের সেবা নয় “Word।”
 
Google:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল প্রতিষ্ঠা করেন।
- বর্তমান CEO: Sundar Pichai. (তথ্য - আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- গুগল শব্দটির উৎপত্তি 'গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস: Google Official Website and Britannica.
১,১৮৩.
ভার্চুয়াল রিয়েলিটিতে নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়না?
  1. Maya
  2. VRToolkit
  3. Tally
  4. Vizard
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি (VR) পরিবেশ তৈরির জন্য মূলত থ্রি-ডি (3D) মডেলিং, অ্যানিমেশন এবং সিমুলেশন সফটওয়্যার প্রয়োজন হয়।
- Maya এবং Vizard হলো বিশ্বজুড়ে ব্যবহৃত শক্তিশালী 3D এবং VR ডেভেলপমেন্ট টুল। VRToolkit ব্যবহার করে বিভিন্ন VR ডিভাইসের সাথে সফটওয়্যারের সংযোগ স্থাপন করা হয়।
- অন্যদিকে, Tally হলো একটি অত্যন্ত জনপ্রিয় ব্যবসায়িক হিসাবরক্ষণ বা অ্যাকাউন্টিং (Accounting) সফটওয়্যার, যা ভার্চুয়াল রিয়েলিটি তৈরির কাজে ব্যবহৃত হয় না।


• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১,১৮৪.
SMTP দিয়ে কোনটি বোঝানো হয়?
  1. প্রোটোকল
  2. প্রোগ্রাম
  3. ভাইরাস
  4. অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• SMTP এবং অন্যান্য প্রটোকল:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- SMTP এক প্রকার প্রটোকল।
- যে সকল মেইল বাহিরে পাঠানো হয় সেগুলোকে বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।

- সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রটোকল হচ্ছে POP3।
- POP এর পূর্ণরূপ হলো- Post Office Protocol.
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল TCP/IP

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
১,১৮৫.
DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
  1. Email, DNS
  2. MAC Address, IP
  3. Domain name, IP
  4. Email, IP
ব্যাখ্যা
• DNS Server-এর কাজ ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে পরিবর্তন করা।

• ডোমেইন নেম:
- সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মানুষের পক্ষে মনে রাখা খুবই কষ্টকর। তাই আইপি অ্যাড্রেস সহজে ব্যবহারযোগ্য করার জন্য সহজ কোন নাম ব্যবহার করা হয়। ডোমেইন নেইম হচ্ছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
- যেমন: www.google.com এই সাইটটির আইপি অ্যাড্রেস হল 216.58.212.164.

• DNS সার্ভার:
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়।
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৮৬.
ইলাস্ট্রেটর কী?
  1. এন্টিভাইরাস সফটওয়্যার
  2. ছবি এডিটিং সফটওয়্যার
  3. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
  4. গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম
  5. প্রেজেন্টেশন প্রোগ্রাম
ব্যাখ্যা
ইলাস্ট্রেটর:
- ইলাস্ট্রেটর একটি গ্রাফিক্স ডিজাইন ও চিত্র অংকন করার সফট্ওয়্যার যা Windows এবং Macintosh উভয় অপারেটিং সিস্টেমেই কাজ করার উপযোগী।
- এডোবি ইলাস্ট্রেটর একটি একক প্রোগ্রাম তবে ডিজাইনকে আরো বেশি সুন্দর করার জন্য এটি এডোবি ক্রিয়েটিভ সুইট এর অন্তর্ভুক্ত।
- ইলাস্ট্রেটর এর মাধ্যমে প্রিন্ট ডিজাইন, ওয়েব ডিজাইন এবং মোবাইল এর সফট্ওয়‍্যারও ডিজাইন করা হয়ে থাকে।
- গ্রাফিক্স ডিজাইনাররা সকল ধরণের ডিজাইন ভেক্টর এবং জটিল ধরণের নকশার কাজে ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকেন।
- বর্তমানে সকল ধরণের প্রিন্টিং ডিজাইন, ডিজাইন পরিবর্তন ও পরিবর্ধন, মাল্টিমিডিয়া গ্রাফিক্সসহ সকল ধরণের ডিজাইনের ক্ষেত্রে ইলাস্ট্রেটর সর্বাধিক জনপ্রিয় সফট্ওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৮৭.
"End-To-End Communication" এবং "Error Handling" এর জন্য OSI Model এর কোন লেয়ার ব্যবহৃত হয়?
  1. Network Layer
  2. Transport Layer
  3. Data Link Layer
  4. Session Layer
ব্যাখ্যা
⚪ End-To-End Communication এবং Error Handling এর জন্য Transport Layer (OSI মডেলের চতুর্থ লেয়ার) ব্যবহৃত হয়।
- Transport Layer এর কাজ হলো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণ করা এবং এতে Error Handling এবং Flow Control অন্তর্ভুক্ত থাকে।
- এটি End-to-End Communication নিশ্চিত করে, যার মানে হল যে এটি প্রেরক ও প্রাপকের মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগ স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করে।

⚪ অন্য লেয়ারগুলো:
- Network Layer (Layer 3): এটি মূলত রুটিং এবং ডেটা প্যাকেটের স্থানান্তর নিয়ন্ত্রণ করে।
- Data Link Layer (Layer 2): এটি একাধিক ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সমিশনকে নিয়ন্ত্রণ করে এবং অ্যাড্রেসিং ব্যবস্থা (MAC Address) পরিচালনা করে।
- Session Layer (Layer 5): এটি সেশন এবং সংযোগের পরিচালনা করে, কিন্তু সরাসরি End-To-End Communication বা Error Handling এর জন্য নয়।

⚪ OSI মডেলের ৭টি লেয়ার:
1. Physical Layer – ডেটা বাইনারি সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করে।
2. Data Link Layer – MAC Address ও Frame Transmission পরিচালনা করে।

3. Network Layer – IP Addressing এবং প্যাকেট রাউটিং নিয়ন্ত্রণ করে।
4. Transport Layer – End-to-end Communication নিশ্চিত করে (TCP, UDP)।

5. Session Layer – সেশন কন্ট্রোল এবং ডাটা এক্সচেঞ্জ ব্যবস্থাপনা করে।
6. Presentation Layer – ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন ও কম্প্রেশন পরিচালনা করে।
7. Application Layer – ব্যবহারকারী ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস তৈরি করে (HTTP, FTP, SMTP ইত্যাদি)।

সূত্র: aws.amazon.com [লিংক]
১,১৮৮.
ক্লাউড কম্পিউটিংয়ে Hypervisor মূলত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. সার্ভারের হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ করা
  2. নেটওয়ার্ক ব্যান্ডউইথ বৃদ্ধি করা
  3. ডেটা ব্যাকআপ ও রিকভারি করা
  4. একাধিক ভার্চুয়াল মেশিন তৈরি ও নিয়ন্ত্রণ করা
ব্যাখ্যা

Hypervisor হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার বা ফার্মওয়্যার যা একাধিক ভার্চুয়াল মেশিন (VM) তৈরি ও পরিচালনা করে। এটি একটি ফিজিক্যাল সার্ভারের হার্ডওয়্যার রিসোর্স যেমন CPU, RAM, Storage ইত্যাদি ভাগ করে বিভিন্ন ভার্চুয়াল মেশিনকে ব্যবহার করতে দেয়।

ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self-service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity,
- measured service.

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। Amazon Web Services ওয়েবসাইট। 

১,১৮৯.
কয়টি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
তিনটি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। যথা:

প্রথমত, HTML (Hyper Text Markup Language) যার দ্বারা ওয়েবপেজ তৈরি করা হয়।

দ্বিতীয়ত, HTTP (Hyper Text Transfer Protocol) 

তৃতীয়ত, Web Browser. যে প্রোগ্রাম সার্ভার থেকে ডাটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। 

উৎস: Live MCQ lecture
১,১৯০.
মেটার অধীনস্ত কোম্পানি কোনটি? 
  1. টিকটক
  2. গুগল ড্রাইভ
  3. টুইটার
  4. ইনস্টাগ্রাম
ব্যাখ্যা
মেটা (Meta): 
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড। 
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে। 
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন। 
- মেটার CEO হচ্ছেন: মার্ক জাকারবার্গ। 
- মেটার প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪। 
- মেটার বাণিজ্যিক নাম: মেটা। 
- মেটার সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৯১.
কম্পিউটার নেটওয়ার্কে ডাটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত OSI মডেল কতটি স্তরে বিভক্ত?
ব্যাখ্যা
◉ OSI মডেলটি ISO (International Organization for Standardization) কর্তৃক প্রস্তাবিত একটি নেটওয়ার্ক কমিউনিকেশন মডেল, যা ৭টি স্তর (Layer) নিয়ে গঠিত।

OSI মডেলের ৭টি লেয়ার:
Physical Layer – ডাটা সিগন্যাল ও মিডিয়া ট্রান্সমিশন নিয়ন্ত্রণ করে।
Data Link Layer – MAC Address ও Frame Transmission পরিচালনা করে।
Network Layer – IP Addressing এবং প্যাকেট রাউটিং নিয়ন্ত্রণ করে।
Transport Layer – End-to-end Communication নিশ্চিত করে (TCP, UDP)।
Session Layer – সেশন কন্ট্রোল এবং ডাটা এক্সচেঞ্জ ব্যবস্থাপনা করে।
Presentation Layer – ডাটা এনক্রিপশন, ডিক্রিপশন ও কম্প্রেশন পরিচালনা করে।
Application Layer – ব্যবহারকারী ও নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস তৈরি করে (HTTP, FTP, SMTP ইত্যাদি)।

Source: Cisco Learning Network. [Link] 
১,১৯২.
ক্লাউড কম্পিউটিং এর কোন মডেলটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্রোগ্রামারদেরকে প্লাটফর্ম সরবরাহ করে?
  1. laaS
  2. SaaS
  3. PaaS
  4. DaaS
ব্যাখ্যা

• ক্লাউড কম্পিউটিংয়ে বিভিন্ন মডেল রয়েছে, যেগুলো আলাদা ধরণের সেবা প্রদান করে। এখানে প্রশ্ন করা হয়েছে, কোন মডেলটি প্রোগ্রামারদের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য প্ল্যাটফর্ম সরবরাহ করে। এর মধ্যে PaaS (Platform as a Service) সেই মডেল যা ডেভেলপারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। PaaS ব্যবহার করে প্রোগ্রামাররা সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক বা হোস্টিং নিয়ে চিন্তা না করে সরাসরি অ্যাপ্লিকেশন তৈরি, পরীক্ষা ও ডিপ্লয় করতে পারে। এটি কোডিং, ডাটাবেস, API, ডেভেলপমেন্ট টুলস এবং অন্যান্য প্ল্যাটফর্ম ফিচার সরবরাহ করে, যা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে সহজ করে তোলে। অন্যদিকে IaaS কেবল ইনফ্রাস্ট্রাকচার দেয়, SaaS সরাসরি ব্যবহারযোগ্য সফটওয়্যার দেয়, এবং DaaS ডেস্কটপ ভার্চুয়ালাইজেশন সেবা। সুতরাং প্রোগ্রামারদের জন্য যথাযথ মডেল হলো PaaS.
 
• অপশন আলোচনা:
- IaaS (Infrastructure as a Service) – সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার সরবরাহ করে, অ্যাপ্লিকেশন তৈরি করার সরাসরি প্ল্যাটফর্ম নয়।
- SaaS (Software as a Service) – সম্পূর্ণ তৈরি সফটওয়্যার ব্যবহার করার সুবিধা দেয়, প্রোগ্রামার অ্যাপ্লিকেশন তৈরি করে না।
- PaaS (Platform as a Service) – প্রোগ্রামারদের অ্যাপ্লিকেশন তৈরি, ডেপ্লয় ও পরিচালনার জন্য প্ল্যাটফর্ম প্রদান করে। 
- DaaS (Desktop as a Service) – ভার্চুয়াল ডেস্কটপ পরিবেশ সরবরাহ করে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য নয়।
- সঠিক উত্তর: গ) PaaS.
 
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

• ক্লাউড কম্পিউটিং সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এ সব সার্ভিস মডেলকে তিনভাগে ভাগ করা যায়। যথা:

১। অবকাঠামোগত সেবা (IaaS: Infrastructure as a service):
- এই মডেলে অবকাঠামো ভাড়া দেওয়া হয়। অ্যামাজন-এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড (EC2) এরকম একটি মডেল। EC2-এর প্রতিটি সার্ভারে 1 থেকে 4 টি ভার্চুয়াল মেশিনে চলে, ক্রেতারা এগুলোই ভাড়া নিয়ে থাকেন। ব্যবহারকারীরা ভার্চুয়াল মেশিনে নিজেদের ইচ্ছেমতো অপারেটিং সিস্টেম ইনস্টল করে নিজের নিয়ন্ত্রণে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে
পারেন।

২। প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service):
- এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন। Google -এর App Engine এই মডেলের উদাহরণ।

৩। সফটওয়্যারভিত্তিক সেবা (SaaS: Software as a service):
- এই মডেলে ব্যবহারকারীরা সার্ভিসদাতা প্রতিষ্ঠানের উন্নয়ন করা সফটওয়‍্যার ও ডেটাবেজে অ্যাকসেস এবং ব্যবহারে সুযোগ পায়। এর ফলে ব্যবহারকারীকে সিপিইউ বা স্টোরেজের অবস্থান, কনফিগারেশন ইত্যাদি জানা বা রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ (আলিম শ্রেণি)।

১,১৯৩.
নিচের কোনটি ফাইবার অপটিক ক্যাবলের অংশ নয়?
  1. কোর
  2. বাফার
  3. ক্ল্যাডিং
  4. জ্যাকেট
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবল:
- অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি।
- অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী।
- অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়।
- ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।
- ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা-

১. কোর
- ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।
২. ক্ল্যাডিং
- কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলে।
৩. জ্যাকেট
- অপটিক্যাল ফাইবারের আবরণকে জ্যাকেট বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
১,১৯৪.
নিচের কোনটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়?
  1. মেশিন লার্নিং
  2. রোবটিক্স
  3. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
  4. সবগুলোই
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। 
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে। 
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়। 
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। 
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিম শ্রেণি। 
১,১৯৫.
মডেম টেলিফোন লাইনের সাথ সংযুক্ত হয় কিসের মাধ্যমে?
  1. এডাপ্টার
  2. সিপিইউ
  3. ফ্লপি ডিস্ক
  4. পেনড্রাইভ
ব্যাখ্যা
- মডেম টেলিফোন লাইনের সাথে সংযুক্ত হয় একটি এডাপ্টারের মাধ্যমে। 
- এডাপ্টারটি একধরনের হার্ডওয়্যার ডিভাইস যা মডেমকে টেলিফোন লাইনে সংযোগ করতে সাহায্য করে। 

মডেম: 
- মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। 
-মডেম হলো একধরনের হার্ডওয়্যার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে। 
- মডেমের সাহায্যে ডিজিটাল ডাটাকে অ্যানালগ ও অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় পরিবর্তন করা যায়। 
- মডেম একটি ইনপুট আউটপুট ডিভাইস। 
- কম্পিউটারের সাথে এটি যুক্ত হলে ইন্টারনেট সংযোগ স্থাপিত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি।
১,১৯৬.
নিচের কোন ওয়েবসাইটটি ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে পরিচিত?
  1. pickaboo.com
  2. twitter.com
  3. onedrive.com
  4. pinterest.com
ব্যাখ্যা
জনপ্রিয় ইকমার্স সাইট:
alibaba.com,
daraz.com,
pickaboo.com,
flipkart.com,
amazon.com
bikroy.com,
ekhanei.com,
amazon.com,
olx.com ইত্যাদি।
১,১৯৭.
অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হত কোন প্রজন্মের মোবাইলে?
  1. ক) ১ম প্রজন্ম
  2. খ) ২য় প্রজন্ম
  3. গ) ৩য় প্রজন্ম
  4. ঘ) ৪র্থ প্রজন্ম
ব্যাখ্যা
• প্রথম প্রজন্ম মোবাইল (১৯৫০-১৯৮৯):
- প্রথম প্রজন্মের মোবাইল ফোন ১৯৭৩ সালে অ্যানালগ সিস্টেম ও পোর্টেবল ডিভাইসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
- ১৯৭৯ সালে এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানী জাপানের NTTC (Nippon Telegraph and Telephone Corporation) সেলুলার টেলিফোন উৎপাদন শুরু করে।
- ১৯৮০ সালের শুরুর দিকে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকোতে সেলুলার টেলিফোনের কিছু কিছু ব্যবহার শুরু হয়।
- ১৯৮১ সালে NMT (Nordic Mobile Telephone) কর্তৃক ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনে আন্তর্জাতিক রোমিং সুবিধাসহ ১ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের দ্বিতীয় যাত্রা শুরু করে।

• প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
১. অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যালের ব্যবহার ছিল।
২. সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন।
৩. বেজ স্টেশন ও মোবাইল ফোন দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো।
৪. অর্ধপরিবাহী মেমোরি এবং মাইক্রোপ্রসেসরের ব্যবহার হতো।
৫. চ্যানেল অ্যাকসেস পদ্ধতি হলো FDMA |
৬. আকার তুলনামূলকভাবে বড় এবং ওজন বেশি ছিল।
৭. কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতো।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি। 
১,১৯৮.
স্মার্টফোন অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের প্রতিষ্ঠাতা-
  1. ক) ল্যারি পেইজ
  2. খ) এন্ডি রুবিন
  3. গ) সার্গেই ব্রেইন
  4. ঘ) ক ও গ উভয়ে যৌথভাবে
ব্যাখ্যা
The $350 Million Man. Mr. Rubin joined Google in 2005 when it acquired his start-up, Android, for $50 million. Over the next few years, he helped build Android — the software now used in 80 percent of the world's smartphones — into a huge success.
source: nytimes.com
১,১৯৯.
স্টার টপোলজি কোন ধরনের নেটওয়ার্কের টপোলজি?
  1. ক) LAN
  2. খ) PAN
  3. গ) MAN
  4. ঘ) WAN
ব্যাখ্যা
- বিভিন্ন দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটার যখন আন্তঃসংযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান এবং প্রক্রিয়াকরণ করতে পারে তখন সম্পূর্ণ সিস্টেমকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়।
- দুটি কম্পিউটারকে যখন নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসা হয় তখন আমরা প্রধান যে সুবিধা পায় তা হলো দুটি কম্পিউটার পরস্পরের রিসোর্স শেয়ার করতে পারে। রিসোর্স বলতে এখানে তথ্য এবং হার্ডওয়্যার ডিভাইসকে বুঝায়।

লোকাল এরিয়া নেটওয়ার্ক:
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যেকরা হয়ে থাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। 
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের সংযোগের অবস্থানগত বিন্যাসের কাঠামো হচ্ছে টপোলজি। তাই টপোলজিকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network-LAN)-এর সংগঠন হিসাবে অভিহিত করা হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কে সাধারণত চার ধরনের সংযোগ পদ্ধতি ব্যবহার করা হয়। যথা: 
১। স্টার টপোলজি
২। বাস টপোলজি
৩। রিং টপোলজি ও 
৪। ট্রি টপোলজি ।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,২০০.
SWIFT-এর উদ্দেশ্য সংক্ষেপে কী বলা যায়?
  1. ক্রিপ্টোকারেন্সি লেনদেন পরিচালনা করা
  2. একটি স্টক এক্সচেঞ্জ হিসেবে কাজ করা
  3. ব্যাংকগুলোর মধ্যে নিরাপদ আর্থিক বার্তা প্রেরণ করা
  4. ব্যাংকগুলিকে ঋণ প্রদান করা
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো: গ) ব্যাংকগুলোর মধ্যে নিরাপদ আর্থিক বার্তা প্রেরণ করা।

SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপদ আর্থিক বার্তা প্রেরণের সুবিধা প্রদান করে। এর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন দেশে আর্থিক লেনদেনের সময় দ্রুততা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করা। SWIFT নিজে কোনো অর্থ স্থানান্তর করে না বা ব্যাংকিং সেবা সরাসরি প্রদান করে না; বরং এটি একটি মানসম্মত বার্তাব্যবস্থা যা ব্যাংকগুলোর মধ্যে তহবিল স্থানান্তর, চেক ক্লিয়ারিং, ক্রেডিট নোটিফিকেশন ইত্যাদি লেনদেনকে সুষ্ঠুভাবে সংযোগ করে। এটি আন্তর্জাতিক আর্থিক যোগাযোগে একটি অপরিহার্য মাধ্যম।

SWIFT Code: 
- SWIFT (Societyfor Worldwide Interbank Finnancial Telecommunication) হলো বেলজিয়ামভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক। 
- সুইফট-এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের পরিচিতি শনাক্ত করা হয়।
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) এর প্রধান কাজ হলো একটি বিশ্বব্যাপী মেসেজিং নেটওয়ার্ক প্রদান করা, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদভাবে টাকা স্থানান্তরের নির্দেশসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে এবং আন্তর্জাতিক পেমেন্ট সহজতর করে। 
- এই শনাক্তকরণ মূলতঃ সংকেতলিপি তথা কোডের মাধ্যমে করা হয়ে থাকে। 
- এক্ষেত্রে লেনদেনের তারবার্তা (ওয়্যার) এই সুইফট কোডের মাধ্যমে আদান-প্রদান করা হয়। 
- বিশ্বের দু'শতাধিক দেশে ১১ হাজার ব্যাংক সুইফট ব্যবহার করে। 
- আর্থিক লেনদেনে কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট সম্মিলিতভাবে পরিচালনা করছে বিশ্বের অন্তত ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠান।
- বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে সুইফট-এর সেবা নেয়।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।