বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৮৮ / ১৩১ · ৮,৭০১৮,৮০০ / ১৩,০৮৮

৮,৭০১.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Explorer
  2. খ) Edge
  3. গ) DOS
  4. ঘ) IIS
ব্যাখ্যা
System সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য আবশ্যক। 
যেমন, Microsoft Edge, Internet Explorer ব্রাউজ করার জন্য ব্যবহৃত্ত হয়, কিন্তু এটি না থাকলে যে কোন কম্পিউটার  চালাতে অসুবিধা হয় না। 
কিন্তু কোন কম্পিউটারের যদি অপারেটিং সিস্টেম (সিস্টেম সফটওয়্যার ) না থাকে ,তাহলে এটি ব্যবহার করা সম্ভব হয় না। 
যেহেতু DOS একটি অপারেটিং সিস্টেম, তাই এটি সিস্টেম সফটওয়্যার। 
৮,৭০২.
কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? 
  1. TCP/IP
  2. FTP 
  3. HTTP
  4. DNS
ব্যাখ্যা

ইন্টারনেট প্রোটোকল: 
- TCP/IP প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। 
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে। 
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে। 
- একটি কম্পিউটার প্রথমে লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযোজিত হয়, তারপর ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। 
- ইন্টারনেটের সকল কম্পিউটারেরই একটি IP Address থাকে এবং প্রায় সকলের একটি ঠিকানা থাকে, যা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭০৩.
Telnet কী?
  1. ওয়েব ব্রাউজার 
  2. নেটওয়ার্কিং প্রোটোকল
  3. হার্ডডিস্কের অংশ
  4. ফাইল স্টোরেজ
ব্যাখ্যা

Telnet একটি নেটওয়ার্কিং প্রোটোকল যা দূর থেকে কম্পিউটারে প্রবেশের সুবিধা দেয়।

• Telnet
- Telnet হলো একটি নেটওয়ার্কিং প্রোটোকল যা ব্যবহারকারীদের দূর থেকে কম্পিউটার সিস্টেমে প্রবেশের সুবিধা দেয়।
- এটি ১৯৬০-এর শেষের দিকে ARPANET প্রকল্পের কাজ থেকে উদ্ভূত।
- তখন বিভিন্ন ধরনের কম্পিউটারকে দূর থেকে সংযুক্ত করার প্রয়োজন ছিল।
- Telnet-এর প্রথম সংস্করণ ১৯৭১ সালে প্রস্তাব করা হয় এবং ১৯৮৩ সালে তৈরি হয়।
- Telnet একটি Network Virtual Terminal ব্যবহার করে, যা বিভিন্ন কম্পিউটারের মধ্যে সাধারণ নিয়ম প্রয়োগ করে।
- এটি যোগাযোগের পার্থক্য দূর করতে সাহায্য করে।

• এই বৈশিষ্ট্যের কারণে Telnet ব্যবহার করা হয়েছে:
- লেটিন বোর্ড সিস্টেম (BBS),
- লাইব্রেরির কার্ড ক্যাটালগ,
- টেক্সট-ভিত্তিক গেম,
বর্তমানে এই অনেক অ্যাপ্লিকেশন ওয়েব-ভিত্তিক হয়ে গেছে।

• Telnet-এর নিরাপত্তা ঝুঁকি
- Telnet সব ডেটা plain text আকারে পাঠায়, তাই যেকেউ তা পড়তে পারে।
- হ্যাকাররা Telnet প্রোগ্রামের বাগ ব্যবহার করে সীমাবদ্ধ সিস্টেমে প্রবেশ করতে পারে।
- এর ফলে অনেক সিস্টেমে Telnet বন্ধ করা হয়েছে এবং এর পরিবর্তে Secure Shell (SSH) ব্যবহার করা হচ্ছে, যা সমস্ত ট্রাফিক এনক্রিপ্ট করে।

উৎস: ব্রিটানিকা।

৮,৭০৪.
Panda হলো একটি-
  1. ভাইরাস
  2. এন্টিভাইরাস
  3. অপারেটিং সিস্টেম
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭০৫.
ডেটাকে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে?
  1. ক) ডেটা কমিউনিকেশন
  2. খ) হটস্পট
  3. গ) এসিনক্রোনাস ট্রান্সমিশন
  4. ঘ) সিনক্রোনাস ট্রান্সমিশন
ব্যাখ্যা
ডেটাকে একস্থান হতে অন্যস্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। 

অন্য অপশনগুলো হলো- 
এসিনক্রোনাস ট্রান্সমিশ: 
- ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়

সিনক্রোনাস ট্রান্সমিশন 
- ডেটাকে প্রেরক স্টেশনে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়।
- ডেটার ক্যারেক্টারসমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। 

হটস্পট: 
- এটি এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক। 
- স্মার্ট ফোন, পিডিএ, ট্যাব, নেটবুক, নোটবুক বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। 


সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮,৭০৬.
ভার্চুয়াল রিয়ালিটিতে অভিজ্ঞতাকৃত সিমুলেটেড পরিবেশের নাম কী?
  1. আউগমেন্টেড ওয়য়ার্ল্ড
  2. আর্টিফিসিয়াল জোন
  3. ভার্চুয়াল এনভায়রনমেন্ট
  4. ডিজিটাল প্লেগ্রাউন্ড
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়ালিটিতে অভিজ্ঞতাকৃত সিমুলেটেড পরিবেশকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট (Virtual Environment) বলা হয়। এটি একটি কম্পিউটার-সৃষ্ট পরিবেশ যা ব্যবহারকারীকে বাস্তবের মতো অনুভূতি দেয় এবং যেখানে তারা বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ কার্যক্রম করতে পারে। ভার্চুয়াল এনভায়রনমেন্টে ব্যবহারকারী হেডমাউন্টেড ডিসপ্লে বা অন্যান্য VR ডিভাইস ব্যবহার করে পুরোপুরি ডিজিটাল জগতে প্রবেশ করে, যা বাস্তব পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা এবং নিয়ন্ত্রণযোগ্য। এর মাধ্যমে শিক্ষাদান, গেমিং, চিকিৎসা, প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা প্রদান সম্ভব হয়। তাই ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তির মূল ভিত্তি হলো এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- এটি বাস্তব নয়, তবে কৃত্রিমভাবে বাস্তব জগৎ অনুভূতি প্রদান করে।

• প্রধান উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (HMD): পরিধানযোগ্য ডিসপ্লে যা ত্রিমাত্রিক দৃশ্য উপস্থাপন করে।
- ডেটা গ্লোভ (Data Glove): ব্যবহারকারীর হাতের গতিবিধি শনাক্ত এবং ভার্চুয়াল পরিবেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
- বডি স্যুইট (Body Suit): স্পর্শ ও গতির অনুভূতি প্রদান করে।

• ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব:
- শিক্ষা ও প্রশিক্ষণ, বিনোদন, গেমিং, গবেষণা ও উন্নয়ন, নতুন প্রযুক্তি ও ধারণার পরীক্ষা-নিরীক্ষা।

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮,৭০৭.
LinkedIn কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০২
  2. ১৯৯৯
  3. ২০০৪
  4. ১৯৯৬
ব্যাখ্যা
LinkedIn ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।

• LinkedIn
- এটি বিজনেস অরিয়েন্টেড বা পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েব সাইট।
- সামাজিক যোগাযোগের এই সাইটি পেশাজীবিরা নিজেদের দক্ষতা এবং যোগ্যতা দেখানোর জন্য ব্যবহার করে।
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এবং ২০০৩ সালে চালু করা হয়।
- প্রতিষ্ঠাতা - Reid Hoffman, Eric Ly.
- সদর দপ্তর - Sunnyvale, California.
- CEO - Ryan Roslansky.
- ২০০৫ সালে কোম্পানিগুলোকে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ দেয়।

উৎস: ব্রিটানিকা।
৮,৭০৮.
বিশ্বের সর্বোচ্চ গতিসম্পন্ন কম্পিউটার কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
  1. পার্সোনাল কম্পিউটার (PC)
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. সুপারকম্পিউটার
  4. ওয়ার্কস্টেশন
ব্যাখ্যা

◉ কম্পিউটারের ভিন্ন ভিন্ন শ্রেণির মধ্যে সবচেয়ে দ্রুতগতির হলো সুপারকম্পিউটার। এরা Floating Point Operations Per Second (FLOPS) এককে তাদের কর্মক্ষমতা মাপা হয়। আধুনিক সুপারকম্পিউটারগুলো পেটাফ্লপস (1015 FLOPS) থেকে শুরু করে এক্সাফ্লপস (1018 FLOPS) পর্যন্ত ক্ষমতাসম্পন্ন।

​সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আবার এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ, পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়।
- ইন্টেল কর্পোরেশনের প্যারাগন, জাপানের নিপ্পন ইলেকট্রনিক কোম্পানির Super SX II, CRAY-I, CRAY - XMP, CYBER 205, ETA-D2P ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭০৯.
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
  1. ২৫৬টি
  2. ৬৫৬৩৬টি
  3. ৫১২ টি
  4. ৬৫৫৩৬টি
ব্যাখ্যা

- বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোড ভুক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
- এই কোডের মাধ্যমে ২১৬ বা ৬৫৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৭১০.
নিচের কোনটির Memory Capacity সর্বোচ্চ?
  1. Kilobyte
  2. Megabyte
  3. Terabyte
  4. Gigabyte
ব্যাখ্যা
কম্পিউটার মেমোরি পরিমাপের একক: 
- ১ বাইট=৮ বিট। 
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে। 
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক। 
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়। 
- ১ কিলোবিট = ১০০০ বিট। 
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট। 
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট। 
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট। 
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়। 
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট। 
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট। 
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট। 
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।  
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৮,৭১১.
LAN-এর কভারেজ এরিয়া কত?
  1. ১ কি.মি.
  2. ৫ কি.মি.
  3. ১০ কি.মি.
  4. অসীম
ব্যাখ্যা
• LAN:
- LAN এর পূর্ণরূপ হচ্ছে Local Area Network.
- রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ ১ কি.মি. করা যায়।
- LAN এর টপোলজি সাধারণত স্টার, বাস, ট্রি ও রিং হয়ে থাকে।
- স্কুল-কলেজ ক্যাম্পাস, বড় অফিস বিল্ডিংয়ে অথবা ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

• লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা:
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮,৭১২.
পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজে 5 এর ডাটা টাইপ কোনটি?
  1. str
  2. float
  3. bool
  4. int
ব্যাখ্যা
পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

• Python-এ 5 এর ডেটা টাইপ হলো int।

কারণ:
• int মানে ইন্টিজার বা পূর্ণসংখ্যা। 5 একটি পূর্ণসংখ্যা, যা দশমিকবিহীন এবং এতে কোনো ভগ্নাংশ নেই। Python সংখ্যাগুলোকে ডেটা টাইপ অনুযায়ী শ্রেণীবদ্ধ করে।

এখন বাকি অপশনগুলো ব্যাখ্যা করা যাক:
- str (স্ট্রিং): এটি টেক্সট বা অক্ষরযুক্ত মানের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: '5' বা "Hello".
- float: এটি দশমিক সংখ্যার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: 5.0.
- bool: এটি বুলিয়ান মানের জন্য ব্যবহৃত হয়, যেমন True বা False.
- তাই, 5 একটি পূর্ণসংখ্যা এবং এর ডেটা টাইপ int।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৮,৭১৩.
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কোন অক্ষরটি দশমিক মান 15 নির্দেশ করে? 
  1. D
  2. E
  3. F
  4. A
ব্যাখ্যা

• হেক্সাডেসিমেলে A=10 থেকে F=15 পর্যন্ত মান নির্দেশ করে।
- অর্থাৎ A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15.

• সংখ্যা লেখার বা প্রকাশ করার যে নিয়ম অনুসরণ করা হয়, তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ লক্ষ করা যায় নিচের মতো—

• সংখ্যা পদ্ধতির প্রকারভেদ:

- দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System),
- বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System),
- অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System),
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System).

• দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System):

- মানুষ সাধারণত হিসাব–নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো 10.

- এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো—
0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9.

- উদাহরণ: (13)10, (95)10 .
 
• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):

- যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক— 0 ও 1 ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো 2।

- কম্পিউটার যেহেতু বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কাজ করে, তাই এটি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে।

- উদাহরণ: (101)2, (1000111).

• অক্টাল সংখ্যা পদ্ধতি (Octal Number System):

- যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো 8.

- এই পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো হলো—
0, 1, 2, 3, 4, 5, 6, 7.

- উদাহরণ: (105)8, (765).
 
• হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System):

- যে সংখ্যা পদ্ধতিতে ১৬টি চিহ্ন ব্যবহার করা হয়, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে।
- এই সংখ্যা পদ্ধতির ভিত্তি (Base) হলো 16.

- এই পদ্ধতিতে ব্যবহৃত চিহ্নগুলো হলো—

- সংখ্যা: 0–9.
- বর্ণ: A, B, C, D, E, F.
এখানে—
A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15.

উদাহরণ: (15)16, (ABC)16 .

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭১৪.
(110110)2 এর সমকক্ষ মান - 
  1. (66)8
  2. (54)10
  3. (36)16
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
(110110)2 = (66)8
(110110)2 = (54)10
(110110)2 = (36)16
৮,৭১৫.
কম্পিউটার কীবোর্ডের F5 কী - কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. ফুলস্ক্রিন দেখা
  2. ভুল বের করা
  3. পেইজ রিফ্রেশ
  4. স্পেলিং চেক করা
ব্যাখ্যা
• কম্পিউটারের কী বোর্ডের F5 কী সাধারণত পেইজ রিফ্রেশ বা রিফ্রেশ করার জন্য ব্যবহৃত হয়। ওয়েব ব্রাউজার বা অন্য সফটওয়্যারে কোনো পেইজ বা তথ্য হালনাগাদ করতে এই কী চাপানো হয়। এতে বর্তমান পেইজটি আবার লোড হয় এবং নতুন তথ্য বা পরিবর্তনগুলো দেখা যায়। উদাহরণস্বরূপ, ইন্টারনেট ব্রাউজারে যখন কোন ওয়েবসাইটের নতুন আপডেট দেখতে চান, তখন F5 চাপালে পেইজটি রিফ্রেশ হয়। তাই F5 এর কাজ ভুল বের করা বা প্রোগ্রাম বন্ধ করা নয়, এবং ফুলস্ক্রিন দেখানোর জন্য সাধারণত F11 কী ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: গ) পেইজ রিফ্রেশ।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।

- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।

- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৮,৭১৬.
প্রথম প্রোগ্রামিং ভাষা হিসেবে পরিচিত কোনটি?
  1. Assembly
  2. ADA
  3. C
  4. HTML
ব্যাখ্যা
ADA প্রোগ্রামিং ভাষা:
- ADA হচ্ছে কম্পিউটার এর প্রথম প্রোগ্রামিং ভাষা
- লেডি অ্যাডা আগাস্টার নাম অনুসারে এই ভাষার নামকরণ করা হয়।
- বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা অ্যাডা বায়রন (Augusta Ada Byron)। ডাক নাম ছিল 'কাউন্টেস অফ লাভলেস' বা 'অ্যাডা লাভলেস'।
- চার্লস ব্যাবেজ এর আবিষ্কৃত কম্পিউটারের বা ডিফারেন্স মেশিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন।

উৎস: ব্রিটানিকা।
৮,৭১৭.
Which key is used to increase the left indent in MS Word?
  1. ক) Ctrl + M
  2. খ) Alt + I
  3. গ) Ctrl + I
  4. ঘ) F10
ব্যাখ্যা
Ctrl + M shortcut key is used to Indent a paragraph from the left.
 
Ctrl+M is a keyboard shortcut whose function varies depending on the program where it's being utilized. 
For example, in Microsoft Word, Ctrl+M indents a paragraph of text.

Source: support.microsoft.com
৮,৭১৮.
নিচের কোন স্টোরেজ ডিভাইসটিতে কোনো চলমান অংশ (moving parts) থাকে না?
  1. CD-ROM
  2. SSD
  3. HDD
  4. Floppy Disk
ব্যাখ্যা
• SSD (Solid State Drive) হলো একটি স্টোরেজ ডিভাইস যা কোনো যান্ত্রিক বা চলমান অংশ ছাড়াই তথ্য সংরক্ষণ করে।
এটি সম্পূর্ণভাবে ইলেকট্রনিক চিপ (Flash Memory) দ্বারা তৈরি, যার কারণে এতে ডিস্ক ঘোরা বা হেড মুভ করার প্রয়োজন নেই, যেমনটা দেখা যায় HDD বা CD-ROM-এ।

•  SSD এর বৈশিষ্ট্য-
-  দ্রুত ডেটা প্রসেস করে,
-  বিদ্যুৎ খরচ কম করে,
-  নীরবভাবে কাজ করে, এবং
-  ধাক্কা বা কম্পনের প্রতি অনেক বেশি সহনশীল। 

অন্যদিকে, 
CD-ROM, HDD, Floppy Disk এগুলোতে ডিস্ক থাকে যা ঘুরে এবং ডাটা প্রসেস করে। 

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), একাদশ ও দ্বাদশ শ্রেণী। 
- Intel – Solid State Drive Basics.
- Samsung – SSD vs HDD.
- PCMag Encyclopedia.
৮,৭১৯.
কোনটি কম্পিউটারের সংরক্ষণ key বাটন?
  1. ক) F8
  2. খ) F6
  3. গ) F10
  4. ঘ) F12
ব্যাখ্যা
• ফাংশন কী:
- কীবোর্ডের একেবারে উপরের সারিতে বা বামদিকে F1 থেকে F12 চিহ্নিত কীসমূহ ফাংশন কী নামে পরিচিত।
- তথ্য সংযোজন বা ইনসার্ট করা, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলা এবং বিশেষ ধরনের নির্ধারিত নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহৃত হয়।

F6: মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে যাবার জন্য এ কী ব্যবহার করা হয়।
F8: অপারেটিং সিস্টেম Safe Mood এ চালু করার জন্য ব্যবহৃত হয়। F8 দুবার চাপলে একটি ওয়ার্ড, তিনবার চাপলে একটি Sentence এবং চারবার চাপলে একটি Paragraph এবং পাঁচবার চাপলে পুরো Document সিলেক্ট হয়।
F10: এটি দ্বারা ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।
F12: মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো চালু করা হয়। কম্পিউটার শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করা যাবে।

উৎস: Microsoft Website.
৮,৭২০.
মোবাইল ফোনে কোন ধরণের ডাটা ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করা হয়?
  1. হাফ ডুপ্লেক্স
  2. ফুল-ডুপ্লেক্স
  3. সিমপ্লেক্স
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• মোবাইল ফোনে সাধারণত ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) প্রযুক্তি ব্যবহার করা হয়। ফুল-ডুপ্লেক্সে দুই পক্ষই একই সময়ে তথ্য প্রেরণ এবং গ্রহণ করতে পারে, অর্থাৎ ব্যবহারকারী একদিকে কথা বলার সময় অন্য পক্ষও তার কথা শোনতে পারে। এটি হাফ-ডুপ্লেক্সের মতো নয়, যেখানে একসময় শুধুমাত্র একটি দিকের তথ্য আদান-প্রদান সম্ভব, যেমন ওয়াকিটকি। সিমপ্লেক্স প্রযুক্তি কেবল একটি দিকেই ডাটা প্রেরণের জন্য ব্যবহৃত হয়, যেমন টেলিভিশন সম্প্রচার। মোবাইল কমিউনিকেশন সিস্টেমে ভয়েস কল ও ডাটা সার্ভিসের জন্য একই সময়ে উভয় দিকের যোগাযোগ প্রয়োজন, তাই ফুল-ডুপ্লেক্স প্রযুক্তি কার্যকর এবং অতি গুরুত্বপূর্ণ।

- সঠিক উত্তর: খ) ফুল-ডুপ্লেক্স।
 
• ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা ট্রান্সমিশন মোডের উপর ভিত্তি করে মোবাইল কমিউনিকেশন সিস্টেমকে ৩ ভাগে ভাগ করা হয়। যথা-

১. সিমপ্লেক্স মোড:

- ডাটা স্থানান্তরের ক্ষেত্রে ডাটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে।
- সিমপ্লেক্সের উদাহরণ- রেডিও-টিভি, PABX, কীবোর্ড, মাউস, পেজার ইত্যাদি।

২. ফুল-ডুপ্লেক্স মােড:
- ফুল-ডুপ্লেক্স মােডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
- ফুল-ডুপ্লেক্সের উদাহরণ- মোবাইল ফোন, টেলিফোন, ম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি।

৩. হাফ-ডুপ্লেক্স মোড:
- যখন এক প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন অপর প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় , আবার যখন অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা হয় তখন প্রথম প্রান্ত থেকে ডেটা শুধুমাত্র গ্রহণ করা যায় তাকে হাফ ডুপ্লেক্স মোড বলে।
- হাফ ডুপ্লেক্সের উদাহরণ- ওয়াকিটকি, ফ্যাক্স, এসএমএস, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭২১.
নিচের কোনটি অক্টাল নাম্বার নয়?
  1. ক) ১৭৫
  2. খ) ১৬৫
  3. গ) ২৩১
  4. ঘ) ১৭৯
ব্যাখ্যা

অকটাল নাম্বার সিস্টেম বলতে ৮ ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি বা গণনা পদ্ধতি। অর্থাৎ প্রতিটি সংখ্যার জন্য শুধুমাত্র ৮টি সম্ভাব্য অঙ্ক নিয়ে অষ্টক সংখ্যা পদ্ধতি গঠিত হয়।
অঙ্কগুলি হল ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ পর্যন্ত।
১৭৯ এখানে ৯ অক্টাল নাম্বার নয়। তাই এটি দশমিক সংখ্যা ।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (মুজিবুর রহমান)

৮,৭২২.
বাইনারিতে 11001110 এবং 11001100 এর যোগফল কত হবে?
  1. ক) 110011011
  2. খ) 1100110100
  3. গ) 110011010
  4. ঘ) 110101110
ব্যাখ্যা

৮,৭২৩.
স্মার্টকার্ডে নিচের কোনটি বিদ্যমান?
  1. ক) চৌম্বক টেপ
  2. খ) চৌম্বক কোর
  3. গ) মাইক্রো প্রসেসর
  4. ঘ) র‍্যাম
ব্যাখ্যা

কম্পিউটার মাইক্রোচিপে থাকা প্রসেসরের ন্যায় স্মার্ট কার্ডে একটি বিশেষ এমবেডেড মাইক্রোপ্রসেসর রয়েছে। কার্ডে দৃশ্যমান স্বর্ন দিয়ে মুদ্রিত প্যাড থাকে যার নীচে মাইক্রোপ্রসেসর থাকে।

৮,৭২৪.
বর্তমানে (২০২৪) সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
  1. মাইক্রোসফট এক্সেল
  2. ভিসিক্যালক
  3. লোটাস-১২৩
  4. ওপেন অফিস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বর্তমানে ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট এক্সেল।

স্প্রেডশিট (Spreadsheet):

- একে ইলেকট্রনিক স্প্রেডশিটও বলা হয়ে থাকে।
- এ সফটওয়্যার গতানুগতিক আর্থিক টুলস; যেমন- হিসাবরক্ষকের কলামনার প্যাড (columnar pad), পেনসিল ও ক্যালকুলেটরের কম্পিউটার ভারসন দিয়ে কাজ করার সুবিধা প্রদান করে।
- একটি বৈদ্যুতিক (electronic) স্প্রেডশিট সজ্জিত থাকে কলাম ও রো (row)-এর গ্রিড দ্বারা।
- স্প্রেডশিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যখন একটি ভেল্যু (value) বা ভেল্যুর পরিবর্তন করা হয় তখন সংশ্লিষ্ট অন্যান্য ভেল্যুগুলো আবার নিজ থেকেই হিসাব করে ফেলে।
- উদাহরণ: Google Sheet, Microsoft Excel, Numbers, LibreOffice Calc ইত্যাদি।

• MS word- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
• MS PowerPoint- প্রেজেন্টেশন সফটওয়্যার।
• MS Outlook- ইমেইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: i) TechRadar ওয়েবসাইট।
         ii) মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭২৫.
The basic architecture of computer was developed by-
  1. ক) Garden Moore
  2. খ) Blaise Pascal
  3. গ) John Von Neumann
  4. ঘ) Charles Babbage
ব্যাখ্যা
- জন ভন নিউম্যান, আসল নাম জ্যানোস নিউম্যান, (জন্ম 28 ডিসেম্বর, 1903, বুদাপেস্ট, হাঙ্গেরি—মৃত্যু 8 ফেব্রুয়ারি, 1957, ওয়াশিংটন, ডিসি, ইউ.এস.), হাঙ্গেরিয়ান-বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ। 
- ভন নিউম্যান তার বিশের দশকের মাঝামাঝি সময়ে  বিশ্বের অন্যতম প্রধান গণিতবিদ হয়ে
- ফলিত গণিতের জন্য ভন নিউম্যানের উপহার কোয়ান্টাম তত্ত্ব, স্বয়ংক্রিয় তত্ত্ব, অর্থনীতি এবং প্রতিরক্ষা পরিকল্পনাকে প্রভাবিত করে এমন দিকগুলিতে তার কাজ নিয়েছিল।
- ভন নিউম্যান গেম তত্ত্বের পথপ্রদর্শক এবং অ্যালান টুরিং এবং ক্লড শ্যাননের সাথে সঞ্চিত-প্রোগ্রাম ডিজিটাল কম্পিউটারের ধারণাগত উদ্ভাবকদের একজন ছিলেন।
- ভন নিউম্যান মেশিন, আধুনিক, বা ক্লাসিক্যাল, কম্পিউটারের মৌলিক নকশা করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ENIAC-এর নির্মাণে জড়িত তিনজন প্রধান বিজ্ঞানী-আর্থার বার্কস, হারম্যান গোল্ডস্টাইন এবং জন ভন নিউম্যান-"ইলেক্ট্রনিক কম্পিউটিং ইন্সট্রুমেন্টের লজিক্যাল ডিজাইনের প্রাথমিক আলোচনা" (1946)-এ ধারণাটি সম্পূর্ণরূপে প্রকাশ করেছিলেন।
- যদিও অনেক গবেষক কাগজটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধারণাগুলি অবদান রেখেছিলেন, ভন নিউম্যান ছিলেন প্রধান লেখক, এবং এটি প্রায়শই কম্পিউটার বিজ্ঞানের জন্ম শংসাপত্র হিসাবে উল্লেখ করা হয়।

উৎস: ব্রিটানিকা 
৮,৭২৬.
Which keyboard shortcut is wrong for windows 10?
  1. Maximize Window: F11
  2. Open Task View: Windows logo key + tab
  3. Display and hide the desktop: Windows logo key + D
  4. Switch between open apps: Alt + S
  5. Lock your PC: Windows logo key + L
ব্যাখ্যা
• Maximize Window: F11 or Windows logo key + Up arrow
• Open Task View: Windows logo key + tab
• Display and hide the desktop: Windows logo key + D
• Switch between open apps: Alt + Tab
• Open the Quick Link menu: Windows logo key + X
• Lock your PC: Windows logo key + L

Source: Microsoft Support. [Link]
৮,৭২৭.
কত সালে আরপানেট TCP/IP প্রটোকল ব্যবহার শুরু হয়?
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৮৯ সালে
ব্যাখ্যা
আরপানেট টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু করে‌ ১৯৮৩ সালে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮,৭২৮.
Which function key quickly opens the search option?
  1. F2
  2. F4
  3. F6
  4. F3
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) F3

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা। 

৮,৭২৯.
একটি কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) রাউটার
  2. খ) এডাপ্টার
  3. গ) রিপিটার
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
নেটওয়ার্ক এডাপ্টার:
- একটি কম্পিউটারকে সোজাসুজি নেটওয়ার্কের সাথে জুড়ে দেয়া যায় না।
- সেটি করার জন্য কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) লাগাতে হয়।
- সেই কার্ডগুলো তখন মিডিয়া থেকে তথ্য নিয়ে ব্যবহার করার জন্য কম্পিউটারকে দিতে পারে।
- আবার কম্পিউটার থেকে তথ্য নিয়ে সেটি নেটওয়ার্কে ছেড়ে দিতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী।
৮,৭৩০.
ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো -
  1. ক) হার্ডওয়্যার
  2. খ) হিউমেনওয়্যার
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ফার্মওয়্যার (Farmware) :
- সাধারণত কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।

হার্ডওয়্যার (Hardware) :
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড প্রভৃতি যন্ত্রপাতি নিয়ে সুষ্ঠুভাবে সম্পাদন ও সহায়তা করার জন্য রয়েছে অন্য ডিভাইসসমূহ যেমন-ডিস্ক, ডিস্ক ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি যন্ত্রপাতি। উল্লিখিত সকল যন্ত্রপাতিই কম্পিউটারের হার্ডওয়্যার।

হিউম্যানওয়্যার (Humanware) :
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।
- একজন কম্পিউটারের ব্যবহারকারী (হিউম্যানওয়্যার) প্রথমত ডেটা সংগ্রহ করেন। কম্পিউটার প্রসেস করার জন্য কম্পিউটারের সিস্টেম ডিজাইন করেন এবং কম্পিউটারের প্রোগ্রাম লেখেন। এরপর কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটার চালনার মাধ্যমে প্রোগ্রামটিকে চালিয়ে দেখেন এবং ডেটাগুলোকে পরীক্ষা করেন। এ সব কাজই হিউম্যানওয়্যারের অন্তর্ভুক্ত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৩১.
মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র কোনটি?
  1. ক) প্রধান মেমোরি
  2. খ) সহায়ক মেমোরি
  3. গ) কোর মেমোরি
  4. ঘ) ম্যাগনেটিক মেমোরি
ব্যাখ্যা
প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস। 
প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইস সমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‌্যাম।
৮,৭৩২.
আমাজন ডাইনামোডিবি (Amazon DynamoDB) কোন ধরনের ডাটাবেজ?
  1. রিলেশনাল ডাটাবেজ
  2. NoSQL ডাটাবেজ
  3. গ্রাফ ডাটাবেজ
  4. হাইব্রিড ডাটাবেজ
ব্যাখ্যা

◉ Amazon DynamoDB হলো একটি ফুলি ম্যানেজড NoSQL ডাটাবেজ সেবা, যা উচ্চ পারফরম্যান্স এবং স্কেলেবিলিটি প্রদান করে।

ডাটাবেজ প্রোগ্রাম: 
- ডাটা বা তথ্য ব্যবস্থপনার জন্য সর্বোকৃষ্ট প্রোগ্রাম হল ডাটাবেজ। বড় বড় কোম্পানি, শিল্প-কারখানা, অফিস আদালত ইত্যাদিতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবী, বেতন ইত্যাদি বিস্তারিত বিবরণ, আমদানী, রপ্তানী ইত্যাদি তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে করা হয়।
- অর্থাৎ যে কোন বড় ধরনের তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে অতি সহজে, সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে করা যায়।
- ডিবেজ থ্রি (Debase III), ডিবেজ থ্রি প্লাস (Debase III+), ডিবেজ ফোর (Debase IV), ফক্সবেজ (Foxbase), ফক্সপ্রো (Fox Pro) ইত্যাদি ডাটাবেজ সংক্রান্ত বহুল ব্যবহুত প্যাকেজ সফট্ওয়্যার।
- মাইক্রোসফট ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম হল মাইক্রোসফট একসিস (Microsoft Access)।

NoSQL ডাটাবেজ:
- NoSQL ডাটাবেজগুলি নন-রিলেশনাল ডাটাবেজ, যা রিলেশনাল ডাটাবেজ (যেমন: MySQL, Oracle, SQL Server) থেকে ভিন্ন।
- এগুলি স্কিমা-লেস ডিজাইন এবং স্কেলেবিলিটির জন্য উপযোগী।
- NoSQL ডাটাবেজের উদাহরণগুলির মধ্যে রয়েছে MongoDB, Cassandra, Redis, Amazon DynamoDB, Couchbase ইত্যাদি। 

উৎস: 
১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২। Amazon ওয়েবসাইট। 

৮,৭৩৩.
GSM কোন ধরনের মাল্টিপল অ্যাক্সেস প্রযুক্তি ব্যবহার করে?
  1. OFDMA
  2. BDMA
  3. CDMA
  4. TDMA 
ব্যাখ্যা
• GSM (Global System for Mobile Communications) মূলত TDMA (Time Division Multiple Access) প্রযুক্তি ব্যবহার করে। TDMA হল এমন একটি মাল্টিপল অ্যাক্সেস পদ্ধতি যেখানে একটির বেশি ব্যবহারকারী একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড ভাগাভাগি করে, কিন্তু সময়ের নির্দিষ্ট স্লট অনুযায়ী আলাদা আলাদা কথা বলার সুযোগ পায়। অর্থাৎ, একটি ফ্রিকোয়েন্সি চ্যানেলকে ছোট ছোট সময় স্লটে ভাগ করা হয় এবং প্রতিটি ব্যবহারকারীকে নির্দিষ্ট সময় স্লট বরাদ্দ করা হয়। এর ফলে একই ফ্রিকোয়েন্সিতে একাধিক ব্যবহারকারী একসাথে ডেটা বা ভয়েস ট্রান্সমিশন করতে পারে, যার মাধ্যমে স্পেকট্রাম দক্ষতার সাথে ব্যবহার হয়। তাই GSM সিস্টেমে OFDMA বা CDMA এর পরিবর্তে TDMA প্রযুক্তি ব্যবহার করা হয়। আর BDMA হচ্ছে - Big Data Management and Analytics.

• জিএসএম:
- জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন (Global System for Mobile Communication-GSM) হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেব বিবেচনা করা হয়।
- জিএসএম প্রথম চালু হয় ফিনল্যান্ডে।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যে কোন স্থান থেকে যেকোন ব্যক্তি জিএসএম এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারছে।
- GSM, TDMA ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দেয়া হয় সেগুলো হলো- এসএমএম, কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং কলকে নিয়ন্ত্রণ করা, ইনকামিং কলকে নিয়ন্ত্রণ করা, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি।

• জিএসএম এর বৈশিষ্ট্য:
- স্বল্প মূল্যের এসএমএস এর বাস্তবায়নের ক্ষেত্রে জিএসএম পথিকৃত।
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়।
- সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।
- অধিকাংশ টুজি জিএসএম নেটওয়ার্কগুলো 900 MHz বা 1800MHz ব্যান্ডে পরিচালিত হয়।
- হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা ২ বা ১ ওয়াট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৩৪.
কম্পিউটার নেটওয়ার্কের কোন টপোলজি 'হায়ারার্কিক্যাল টপোলজি' নামে পরিচিত? 
  1. স্টার টপোলজি
  2. ট্রি টপোলজি
  3. মেশ টপোলজি
  4. বাস টপোলজি
ব্যাখ্যা

• নেটওয়ার্কিং-এ 'ট্রি টপোলজি' হায়ারার্কিক্যাল টপোলজি নামে পরিচিত ।

- এই টপোলজিতে ডিভাইসগুলো একটি গাছের শাখার মতো স্তরভিত্তিকভাবে সংযুক্ত থাকে, যেখানে একটি মূল (root) নোড থেকে বিভিন্ন স্তরে অন্যান্য নোডগুলো বিস্তৃত হয়।
- এটি মূলত একটি স্টার টপোলজির সম্প্রসারিত রূপ, যেখানে একাধিক স্টার টপোলজি একটি কেন্দ্রীয় ব্যাকবোনের সঙ্গে যুক্ত থাকে।
- হায়ারার্কিক্যাল গঠন হওয়ায় এটি বড় নেটওয়ার্কে ব্যবস্থাপনা ও স্কেলযোগ্যতার জন্য উপযোগী। এই কারণে ট্রি টপোলজিকেই হায়ারার্কিক্যাল টপোলজি হিসেবে বিবেচনা করা হয়।

• ট্রি টপোলজি:
- ট্রি টপোলজিতে মূল হোস্ট কম্পিউটার থেকে হায়ারার্কিক্যাল গঠনে বাকি কম্পিউটার গুলোর সংযোগ থাকে তাই একে হায়ারার্কিক্যাল টপোলজি বলে।
- ট্রি টপোলজি সংগঠনে ওয়ার্ক স্টেশন বা কম্পিউটারগুলো বিভিন্ন স্তরে সংযুক্ত থাকে।
- বিভিন্ন স্তরের কম্পিউটারগুলোকে হাবের মাধ্যমে একটির সঙ্গে অন্যটি সংযুক্ত থাকে।
- প্রথম স্তরের কম্পিউটারকে দ্বিতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে।
- আবার দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোকে তৃতীয় স্তরের কম্পিউটারের হোস্ট বলে। 
- মূল হোস্ট অবশ্যই শক্তিশালী কম্পিউটার হতে হয়।
- স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হলো ট্রি টপোলজি।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭৩৫.
সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট কোনটি?
  1. উইবো
  2. টুইটার
  3. রেডিট
  4. ফাইভ আর
ব্যাখ্যা
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শুরুতে ১৪০ ক্যারেক্টারে মনের ভাব প্রকাশ করতে হতো। বর্তমানে ২৮০ অক্ষরে টুইট করা যায়।
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি, ইভান উইলিয়ামস।
৮,৭৩৬.
ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয় কোন দশকে?
  1. ১৯৪০ দশকে
  2. ১৯৬০ দশকে
  3. ১৯৯০ দশকে
  4. ২০০০ দশকে
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং
ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- ক্লাউড কম্পিউটিং এর শুরু হয় ১৯৬০ এর দশকে।
- ২০০৬ সালে বিশ্ববিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর শুরু করে।
- ২০১০ সালে The rackspace cloud এবং NASA মুক্ত এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে । এভাবেই ক্লাউড কম্পিউটিং সাধারণ জনগণের হাতের মুঠোয়  আসে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৩৭.
SSD সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?
  1. এদের নিয়মিত ডিফ্র্যাগমেন্টেশন প্রয়োজন
  2. এদের চলমান চৌম্বকীয় অংশ থাকে
  3. এগুলো HDD-এর তুলনায় বেশি শব্দ করে
  4. এরা HDD-এর তুলনায় কম বিদ্যুৎ খরচ করে
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো ঘ) এরা HDD-এর তুলনায় কম বিদ্যুৎ খরচ করে।
- SSD বা সলিড-স্টেট ড্রাইভে কোনো চলমান চৌম্বকীয় অংশ নেই, বরং ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করা হয়। এর ফলে এগুলো চুপচাপ কাজ করে এবং HDD-এর মতো নিয়মিত ডিফ্র্যাগমেন্টেশন প্রয়োজন হয় না। SSD-এর ডেটা অ্যাক্সেস দ্রুত এবং কার্যকর হওয়ায় বিদ্যুৎ খরচও তুলনামূলকভাবে কম হয়। অন্যদিকে HDD-তে চুম্বকীয় প্ল্যাটার এবং স্পিনিং হেড থাকে, যা শব্দ সৃষ্টি করে এবং বেশি বিদ্যুৎ ব্যবহার করে। 

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

• এছাড়াও, 
- HDD: মেকানিক্যাল ঘূর্ণন ভিত্তিক, তুলনামূলক ধীর।
- Floppy Disk: খুব ধীর, প্রায় পুরনো প্রযুক্তি।
- SSD: ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক, অত্যন্ত দ্রুত।
- SSHD: হাইব্রিড, HDD-এর চেয়ে দ্রুত কিন্তু SSD-এর তুলনায় ধীর।
- সবচেয়ে দ্রুত: SSD.

উৎস: Avast website এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭৩৮.
হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে কোনটি পালন করে?
  1. এএলইউ
  2. হার্ডডিস্ক
  3. অপারেটিং সিস্টেম
  4. সিপিইউ
ব্যাখ্যা
• অপারেটিং সিস্টেমের গুরুত্ব:
- অন্যান্য সফটওয়্যার বা প্রোগ্রামের ন্যায় অপারেটিং সিস্টেমও এক ধরনের সফটওয়‍্যার।
- কম্পিউটার সিস্টেম জনপ্রিয় হওয়ার পেছনে অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনার দায়িত্ব পালন করে।
- হার্ডওয়্যার দিয়ে যাবতীয় কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম পালন করে।
- কম্পিউটারে সব ধরনের সফটওয়্যার থাকলেও অপারেটিং সিস্টেম ব্যতীত এটি কোনো কাজ করে না।
- কম্পিউটারে সম্পাদিত তথ্যাবলি সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বণ্টন, তত্ত্বাবধান, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগ্রাম পরিচালনা- সর্বোপরি কম্পিউটারের যাবতীয় কার্যাবলি সম্পাদনে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৩৯.
ইলেক্ট্রনিক পয়েন্ট অব সেল (EPOS) কী?
  1. কেবলমাত্র ক্যাশ লেনদেনের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি
  2. একটি ব্যক্তিগত হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার
  3. একটি ব্যাংকিং সিস্টেম
  4. বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ ও মনিটরিং করার ব্যবস্থা
ব্যাখ্যা
ব্যবসা-বাণিজ্যে আইসিটির প্রয়োগ: 
- সাধারণভাবে আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায় নানাবিধ সুবিধা অর্জিত হয়। 
- এছাড়া আইসিটি খরচ কমাতে সাহায্য করে। 
- উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কম সময়ে অধিক কাজ করা যায়, ফলে ব্যবসার খরচ হ্রাস পায়। 
- এতে ব্যবসায়ী একদিকে কম খরচে তার পণ্য বিক্রয় করতে পারে, অন্যদিকে মুনাফাও বাড়াতে পারে। খরচ কমানোর অনেকগুলো উপায় রয়েছে। 
যেমন- 
বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব: 

- ইলেক্ট্রনিক পয়েন্ট অব সেল (EPOS) হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। 
- এতে সার্বক্ষণিক মনিটরিংয়ের সুযোগ থাকে। 

সঠিক হিসাব রাখা: 
- ব্যবসার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সঠিক হিসাব সংরক্ষণ করা। 
- ক্ষুদ্র উদ্যোক্তারা সাধারণ স্প্রেডশিট ব্যবহার করেই তাদের ব্যবসার হিসাব সংরক্ষণ করতে পারেন। 
- এছাড়া বিভিন্ন ধরনের ডেটাবেস সফটওয়‍্যার ব্যবহার করে পণ্যের মজুদ, কর্মীদের তথ্যাবলি, এমনকি গ্রাহকদের তথ্যাবলিও সংরক্ষণ করা যায়। 
- এই তথ্যাদির কৌশলী প্রয়োগ ভবিষ্যতে ব্যবসার উন্নতিতে ব্যবহার করা যায়। 

বিপণন: 
- ব্যবসা করতে হলে পণ্য বা সেবার বিপণন ও প্রচারে আইসিটি প্রয়োগের ফলে নতুন মাত্রা যোগ করা সম্ভব হয়েছে। 
যেমন- 
১। বাজার বিশ্লেষণ: 
- যেকোনো নতুন পণ্য বা সেবা বাজারে চালু করার পূর্বে এ বিষয়ে বর্তমান বাজার সম্পর্ক জানা প্রয়োজন। 
- আইসিটির মাধ্যমে নতুন পণ্যের চাহিদা, জোগান ও দামের সম্পর্ক দ্রুততার সঙ্গে বিশ্লেষণ করা যায়। 

২। প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ: 
- প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করা যায়। 

৩। সরবরাহ: 
- জিপিএস বা অনুরূপ ব্যবস্থাদির মাধ্যমে কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। 

৪। প্রচার: 
- ওয়বেসাইট, ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে স্বল্পমূল্যে এবং কখনো কখনো বিনামূল্যে পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৮,৭৪০.
'Polymorphism' কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে?
  1. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  2. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  3. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  4. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
ব্যাখ্যা
• 'Polymorphism' অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রতিনিধিত্ব করে।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:

- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৪১.
অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোন বাজারে আসে -
  1. ২০০৫ সালে
  2. ২০০৬ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০১০ সালে
ব্যাখ্যা
বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি স্মার্টফোনে ব্যবহৃত অপারেটিং সিস্টেমের নাম এন্ড্রয়েড
২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম রিলিজ করা হয়।
প্রথম এন্ড্রয়েড চালিত মোবাইল হচ্ছে T-mobile G1 (HTC Dream)
এই অপারেটিং সিস্টেমের নির্মাতা গুগল। এটি মূলত স্মার্টফোন উপযোগী একটি অপারেটিং সিস্টেম। টাচস্ক্রিন মোবাইল এবং ট্যাবলেটে এটি ব্যবহৃত হয়। লিনাক্স কার্নেল এবং অন্যান্য ওপেন সোর্স সফটওয়্যারের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়।
উৎসঃ অ্যান্ড্রয়েড ওয়েবসাইট
৮,৭৪২.
অনলাইন শপিং পদ্ধতি আবিস্কার করেন কে?
  1. এডউইন অলড্রিন
  2. মাইকেল অল্ডরিচ
  3. টিম বার্নাস লী
  4. ই এফ কড
ব্যাখ্যা
- ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য বা সেবা ক্রয় করা হলে, তাকে অনলাইন শপিং বলা হয়।
- ইংল্যান্ডের সাসেক্সে মাইকেল অল্ডরিচ (Michael Aldrich) ১৯৭৯ সালে অনলাইন শপিং পদ্ধতি আবিষ্কার করেন।
- এর মাধ্যমে ক্রেতা ঘরে বসেই যে কোনো পণ্য পছন্দ ও ক্রয় করতে পারে এবং একই সাথে ঘরে বসেই ঐ ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে পারে।
- ঘরে বসেই পণ্য ক্রয়-বিক্রয়, নিরাপদে তার মূল্য পরিশোধ করার সুবিধা এবং পণ্য বিপণন ও ক্রয়- বিক্রয়ের কাজটি সহজ হবার কারণে আজকাল ঘরে বসে ই-কমার্স বা অনলাইন শপিং-এর মাধ্যমে কেনাকাটা অধিকতর সুবিধাজনক হয়ে উঠেছে।
- তথ্য প্রযুক্তির সুবিধা গ্রহণের মাধ্যমে ব্যবসায় পরিচালিত হবার কারণে ই-কমার্সকে ব্যবসায় বাণিজ্যের আধুনিক পদ্ধতি হিসেবে অভিহিত করা হয়।
- এজন্য ই-কমার্সকে বিশ্বগ্রামের অন্যতম সুফল হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮,৭৪৩.
মাদারবোর্ডে কোন সংযোগটি গ্রাফিক্স কার্ডের জন্য ব্যবহৃত হয়?
  1. SATA Port
  2. AGP Slot
  3. USB Port
  4. RAM Slot
ব্যাখ্যা
• মাদারবোর্ড:
- মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের মূল অংশ, যা সিস্টেম ইউনিটের অভ্যন্তরে সংযুক্ত থাকে।
- সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড।
- এটি সিস্টেম বোর্ড বা মেইনবোর্ড হিসেবেও পরিচিত।
- কম্পিউটারের ব্রেইন হিসেবে পরিচিত প্রসেসর মাদারবোর্ডের মধ্যেই থাকে।
- মাদারবোর্ডের মধ্যে কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন: কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ডিস্কড্রাইভ, ফ্লোপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি লাগানোর ব্যবস্থা থাকে।

• মাদারবোর্ডের স্লট:
1. AGP slot
2. RAM slot
3. PCI slot; ইত্যাদি।

- মাদারবোর্ডের সাথে গ্রাফিক্স কার্ড সংযোগ করার জন্য প্রাথমিকভাবে AGP স্লট ব্যবহার করা হয়।
- মাদারবোর্ডের সাথে keyboard, speaker ইত্যাদি সংযোগ করার জন্য USB ব্যবহার করা হয়।
- মাদারবোর্ডের সাথে hard drive, SSD ইত্যাদি সংযোগ করার জন্য SATA ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৪৪.
কোন ধরনের হ্যাকার বৈধ কাজের সঙ্গে অপরাধমূলক কাজও করে থাকে?
  1. গ্রীন হ্যাট হ্যাকার
  2. হোয়াইট হ্যাট হ্যাকার
  3. গ্রে হ্যাট হ্যাকার
  4. ব্ল্যাক হ্যাট হ্যাকার
ব্যাখ্যা

• গ্রে হ্যাট হ্যাকাররা বৈধ ও অবৈধ দুই ধরনের কাজই করে।

হ্যাকিং:
- হ্যাকিং বলতে বোঝানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা। যারা এই কাজ করে থাকে তাদেরকে বলা হয় কম্পিউটার হ্যাকার বা হ্যাকার।

 হ্যাকারদের শ্রেণিবিভাগ:
১. হোয়াইট হ্যাট হ্যাকার,
২. ব্ল্যাক হ্যাট হ্যাকার,
৩. গ্রে হ্যাট হ্যাকার ইত্যাদি।

হোয়াইট হ্যাট হ্যাকার:
- হোয়াইট হ্যাট হ্যাকাররা কোনো সিস্টেমের উন্নতির জন্য সেটির নিরাপত্তা ছিদ্রসমূহ খুঁজে বের কর।
- এদেরকে এথিক্যাল হ্যাকারও (ethical hacker) বলা হয়।
- এরা সিস্টেমের কোন ক্ষতি করে না বরং সিকিউরিটি বৃদ্ধি করে।

ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- এ ধরণের হ্যাকাররা অবৈধ কাজ করে এবং ইনফরমেশন চুরি করে সাইবার অপরাধ করে। 
- এদের ক্রেকারও বলে।

গ্রে হ্যাট হ্যাকার:
- এরা হোয়াইট হ্যাট হ্যাকার ও ব্লাক হ্যাট হ্যাকারের মাঝামাঝি এক ধরনের হ্যাকার।
- এরা নেটওয়ার্কের দূর্বলতাগুলো খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে জানায়।
- দূর্বল দিকগুলো ঠিক করার মাধ্যমে নেটওয়ার্ক সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

উৎস: (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৭৪৫.
ফ্যাক্স ট্রান্সমিশনে সাধারণত কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
  1. SMTP
  2. MCA/CS
  3. PSTN
  4. IMAP
ব্যাখ্যা
• ফ্যাক্স (Fax):
- বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪৩ সালে ফ্যাক্স মেশিন আবিস্কার করেন।
- ফ্যাক্সের পুরো নাম হলো ফ্যাক্সিমিল (Facsimile)।
- ফ্যাক্স হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করে।
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- প্রেরক যে ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান সে ডকুমেন্ট তার ফ্যাক্স মেশিনের সাহায্যে হুবহু কপি তৎক্ষণাৎ প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন এবং প্রাপক তার মেশিন থেকে সেই ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান।
- PSTN এর পূর্ণরূপ হচ্ছে Public Switched Telephone Networks.
- ফ্যাক্স ট্রান্সমিশনে সাধারণত PSTN প্রযুক্তি ব্যবহার করা হয়।
উৎস:
১. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা
৮,৭৪৬.
Salesforce.com প্রাধানত কোন ধরণের সেবা প্রদান করে?
  1. Platform as a Service
  2. Software as a Service
  3. Infrastructure as a Service
  4. সবগুলোই
ব্যাখ্যা
• ক্লাউডের মডেল (Model of Cloud Computing):
- ক্লাউড কী সেবা দিচ্ছে, তার ভিত্তিতে ক্লাউডকে তিন ভাগে ভাগ করা। যথা-
১. Infrastructure-as-a-Service (laaS) বা অবকাঠামোগত সেবা:
- এই ধরণের সেবায় অবকাঠামো বা Infrastructure ভাড়া দেওয়া হয়। অর্থাৎ নেটওয়ার্ক, সিপিইউ, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ ইত্যাদির মতো মৌলিক রিসোর্সসমূহের অ্যাক্সেস সরবরাহ করে। 
- এতে সুবিধা হলো, সবকিছু ইউজার নিজে নিয়ন্ত্রণ করতে পারে এবং অসুবিধা হলো সবকিছুর ব্যবস্থা ইউজারকে নিজেই করতে হয়।
- আমাজন এর ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) এই ধরণের সেবার উদাহরণ।

২. Platform-as-a-Service (PaaS) বা প্লাটফর্মভিত্তিক সেবা:
- এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেয়া হয় প্লাটফর্ম, যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা।
- গুগলের অ্যাপ ইঞ্জিন, মাইক্রোসফটের Azure এই ধরণের সেবার উদাহরণ।

৩. Software-as-a Service (SaaS) বা সফটওয়্যার সেবা:
- সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা, যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেইড সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
- Google Docs এই ধরণের সেবার উদাহরণ, গুগল ডক দিয়ে মাইক্রোসফট অফিসের প্রায় সব কাজই (ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন) করা যায়।
- Salesforce.com, provider of customer relationship management (CRM) on-demand services deployed through the Internet.
- Salesforce.com is a leading provider of software as a service (SaaS). 

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্ধাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩. ব্রিটানিকা।
৮,৭৪৭.
Wi-fi কোন স্ট্যান্ডর্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
  1. ক) IEEE 802.11
  2. খ) IEEE 804.11
  3. গ) IEEE 803.11
  4. ঘ) IEEE 806.11
ব্যাখ্যা
ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
WiFi এর প্রাথমিক স্ট্যান্ডার্ড ছিলো IEEE 802.11B, এরপরের দ্রুততর সংস্করণের নাম ছিলো IEEE 802.11G এবং সর্বশেষ WiFi 6 নামে পরিচিত স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11ax।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান এবং tp-link.com
৮,৭৪৮.
কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?
  1. পাঞ্চকার্ড
  2. লাইটপেন
  3. বারকোড
  4. প্রজেক্টর
ব্যাখ্যা

• প্রজেক্টর কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
• কম্পিউটারের ইনপুট ডিভাইসঃ
- পাঞ্চকার্ড,
- বারকোড রিডার,
- ওয়েবক্যাম,
- মাউস,
- ওএমআর,
- ওসিআর,
- স্ক্যানার,
- জয়স্টিক,
- ট্র্যাকবল,
- লাইটপেন,
- ডিজিটাইজার ইত্যাদি।

৮,৭৪৯.
How is the amount of RAM in a computer measured?
  1. ক) In bytes
  2. খ) In mega bytes
  3. গ) In giga bytes
  4. ঘ) In tera bytes
ব্যাখ্যা
According to the University of Virginia, "The amount of RAM (Random Access Memory) in a computer is measured in gigabytes (GB)." 

Source: University of Virginia Website
৮,৭৫০.
টিম বার্নার্স-লি 'ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব' তৈরি করেন কত সালে?
  1. ক) ১৯৯৯ সালে
  2. খ) ১৯৮৯ সালে
  3. গ) ১৯৭৯ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হল ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার।
এর পুরো শব্দরূপ হলো World Wide Web।
১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।

British scientist Tim Berners-Lee invented the World Wide Web,
He also created the first browser, WorldWideWeb, which became available in 1991 and could also be used to edit Web pages.

Source: britannica.com
৮,৭৫১.
The decimal number (175)10 converted to octal is -
  1. 250
  2. 357
  3. 257
  4. 355
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) 257

পূর্ণ দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর প্রক্রিয়া:
ধাপ-১: দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যার ভিত্তি ৮ দিয়ে ভাগ করুন এবং ভাগশেষটি সংরক্ষণ করুন।
ধাপ-২: প্রাপ্ত ভাগফলকে আবার ৮ দিয়ে ভাগ করুন এবং নতুন ভাগশেষটিও সংরক্ষণ করুন।
ধাপ-৩: এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন যতক্ষণ না ভাগফল শূন্য (০) হয়।
ধাপ-৪: সংরক্ষিত ভাগশেষগুলোকে উল্টো ক্রমে (শেষ ভাগশেষ থেকে প্রথম ভাগশেষ পর্যন্ত) লিখলে সংখ্যাটির সমকক্ষ অক্টাল মান পাওয়া যাবে।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 

৮,৭৫২.
ChatGPT (চ্যাটজিপিটি) কোন মডেল অনুসরণ করে?
  1. ক) Blockchain
  2. খ) RLHF
  3. গ) CMS
  4. ঘ) PHP
ব্যাখ্যা
ChatGPT (চ্যাটজিপিটি)
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- বর্তমানে GPT-3.5 ভার্শন চলছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

এটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: 
১. https://www.openai.com
২. https://www.cnet.com
৩. https://www.independent24.com (ইন্ডিপেন্ডেন্ট নিউজ)
৮,৭৫৩.
ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত এট্রিবিউট কোনটি?
  1. ক) src
  2. খ) title
  3. গ) alt
  4. ঘ) align
ব্যাখ্যা
• ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত alt এট্রিবিউট।
• Alt এট্রিবিউট; HTML পেজে Alt এট্রিবিউট কোনো ইমেজের জন্য একটি 'অলটারনেট টেক্সট' নির্ধারণে ব্যবহৃত হয়।
- Alt এট্রিবিউটের ভ্যালু হলো একটি অথর ডিফাইনড টেক্সট।
- যেমন- <img src="boat.gif" alt="Big Boat">

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৮,৭৫৪.
নিচের কোনটি Cloud Computing এর সেবার ধরন নয় -
  1. ক) Infrastructure as a Services – IaaS
  2. খ) Platform as a Service – PaaS
  3. গ) Software as a Service –SaaS
  4. ঘ) Intellectual as a service – IaaS
ব্যাখ্যা
Intellectual as a service – IaaS বাক্যটি সঠিক নয়। 

সেবার ধরন অনুযায়ী Cloud Computing কে তিন ভাগে ভাগ করা যায় –

Infrastructure as a Services – IaaS:
 
- এখানে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ক্লাউড সেবাদানকারী তাদের নেটওয়ার্ক, সিপিউ, স্টোরেজসহ মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

Platform as a Service – PaaS: 

- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার , ডেটাবেজ থাকে।
- অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্লাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

Software as a Service –SaaS: 

- প্রতিষ্ঠানের তৈরিকৃত সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

সোর্স:
১. HSC Programme, Bangladesh Open University.
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৮,৭৫৫.
'ডিপফেক (Deepfake)' বলতে কী বোঝায়?
  1. সাইবার নিরাপত্তা সফটওয়্যার
  2. অনলাইন শিক্ষার জন্য ভিডিও বানানো
  3. সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা
  4. এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা
ব্যাখ্যা

ডিপফেক (Deepfake):
- ডিপ মানে গভীর এবং ফেক মানে নকল। অর্থাৎ ডিপফেক বলতে এমন কিছুকে বোঝায় যা খুবই গভীরভাবে নকল করা হয়েছে। 
- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে, যা ‘ডিপফেক’ নামে পরিচিত।

- শব্দটি প্রথম ২০১৭ সালের শেষের দিকে একজন রেডিট ব্যবহারকারীর মাধ্যমে অনলাইন জগতে প্রবর্তিত হয়েছিল।
- মেশিন লার্নিং হলো ডিপফেক ভিডিও বানানোর প্রধান অস্ত্র।
- মেশিন লার্নিংয়ের একটি কৌশলের নাম “জেনারেল অ্যাডভারসেরিয়াল নেটওয়ার্ক” (GAN)।
- এর মাধ্যমে প্রথমে একজন ব্যক্তির বিভিন্ন অভিব্যক্তির হাজারখানেক ছবি সংগ্রহ করা হয়। 
- এরপর সেই ছবিগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রক্রিয়া করে তার মুখের সব ধরনের অভিব্যক্তির একটি সিমুলেশন তৈরি করা যায়।
- কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরোত্তর উন্নতির ফলে ব্যক্তির গলার আওয়াজও হুবুহু নকল করা সম্ভব।
- এসব ভিডিও ও অডিও নানাভাবে প্রক্রিয়া করে এমন একটি নকল ভিডিও তৈরি করা হয় যা খালি চোখে শনাক্ত করা অনেক কঠিন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৮,৭৫৬.
E-mail mainly uses which system to exchange information from one computer to another?
  1. Satellite
  2. Television
  3. Microwave
  4. Computer Network
ব্যাখ্যা

• Computer Network — ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের একটি ব্যবস্থা।

• তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বর্তমানে বিভিন্ন মৌলিক উপাদান ব্যবহৃত হয়।
- এসব উপাদানের মধ্যে রয়েছে— কম্পিউটার, নেটওয়ার্ক ব্যবস্থা, আধুনিক টেলিযোগাযোগ, ইন্টারনেট, ই-মেইল, অডিও-ভিডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, টেলিভিশন, মোবাইল ফোন, টেলেক্স, ফ্যাক্স ইত্যাদি।
- এসব উপাদানের সমন্বয়ে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

• কম্পিউটার:
- ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দটির উৎপত্তি।
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র।
 - পূর্বে কম্পিউটার প্রধানত হিসাব-নিকাশের কাজে ব্যবহৃত হতো।
- বর্তমানে আধুনিক কম্পিউটার অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশসহ বিভিন্ন কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে।
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব করতে সক্ষম।
- কম্পিউটারের কাজের গতি সাধারণত ন্যানোসেকেন্ডে পরিমাপ করা হয়।
- ন্যানোসেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময়।
- কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করা যায়।
- ইয়াহু মেসেঞ্জার, গুগল টক, স্কাইপি ইত্যাদি ইনস্ট্যান্ট মেসেঞ্জারের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে টেক্সট ও ভিডিও শেয়ার করা যায়।
- অনলাইনে চিকিৎসা সেবাও গ্রহণ করা সম্ভব।

• ই-মেইল:
- ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের একটি ব্যবস্থা।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে সীমিত স্থানের মধ্যে এবং ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো স্থানে ই-মেইল পাঠানো যায়।
- বিভিন্ন ই-মেইল প্রোগ্রামের মাধ্যমে মেইল পাঠানো সম্ভব।
- ই-মেইল প্রোগ্রামে বার্তা টাইপ করে প্রাপকের ঠিকানা নির্ধারণ করে Send নির্দেশ দিলে মেইলটি প্রাপকের সার্ভার বা ওয়ার্কস্টেশনে জমা হয়।
- প্রাপক অনুসন্ধানের মাধ্যমে সেই মেইল নিজের কম্পিউটারে গ্রহণ করতে পারে।
- একটি ই-মেইল একই সঙ্গে অনেক ব্যক্তির কাছে পাঠানো যায়।
- অন্য প্রোগ্রামে তৈরি করা ফাইল ই-মেইলের সাথে যুক্ত করে পাঠানো যায়, একে ফাইল অ্যাটাচমেন্ট (Attachment) বলা হয়।
- ই-মেইলের মাধ্যমে ভিডিও ও অডিও ফাইলও পাঠানো সম্ভব।

• অন্যান্য অপশন:
- Satellite: মহাকাশে স্থাপিত যোগাযোগ উপগ্রহের মাধ্যমে দূরবর্তী স্থানে তথ্য ও সংকেত আদান-প্রদানে ব্যবহৃত প্রযুক্তি।
- Television: অডিও-ভিডিও সংকেত ব্যবহার করে সম্প্রচারভিত্তিক তথ্য ও বিনোদন প্রদানকারী মাধ্যম।
- Microwave: উচ্চ ফ্রিকোয়েন্সির তড়িৎচৌম্বক তরঙ্গ ব্যবহার করে দূরবর্তী যোগাযোগে ব্যবহৃত একটি মাধ্যম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭৫৭.
কোন যন্ত্রে শুধু একদিকে ডাটা প্রেরণের মোড থাকে?
  1. রেডিও
  2. ওয়াকিটকি
  3. টেলিফোন
  4. মোবাইল
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মোড: 
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। 
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex): 
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
উদাহরণ- টেলিফোন, মোবাইল। 

২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex): 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
উদাহরণ- ওয়াকিটকি। 

৩। সিমপ্লেক্স (Simplex): 
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। 
উদাহরণ- রেডিও, টিভি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৫৮.
(159.69)16 এর সমতুল্য অক্টাল মান কত?
  1. 531.322
  2. 571.644
  3. 854.511
  4. 893.533
ব্যাখ্যা
প্রশ্ন: (159.69)16 এর সমতুল্য অক্টাল মান কত?

সমাধান:

৮,৭৫৯.
AI-এর প্রধান ব্যবহারিক ক্ষেত্র নয় কোনটি?
  1. মেশিন লার্নিং
  2. বায়োমেট্রিক্স
  3. স্পিচ প্রসেসিং
  4. রোবটিক্স
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
- কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়।
- পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে।
- এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে।
- এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৮,৭৬০.
ওয়াই-ফাই এর কাভারেজ এরিয়া কত?
  1. ৩-১০ মিটার
  2. ৫০-২০০ মিটার
  3. ৩০০-৮০০ মিটার
  4. ১০ কিলোমিটার
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো — খ) ৫০-২০০ মিটার
- সাধারণত Wi-Fi (বিশেষত IEEE 802.11b/g/n/ac মান) এর কাভারেজ বা কার্যকর পরিসীমা হয় ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত, পরিবেশ ও বাধা (walls, interference) অনুযায়ী।
- ইনডোরে (বাড়ি বা অফিসে) পরিসীমা সাধারণত ৩০–৫০ মিটার।
- আউটডোরে (খোলা জায়গায়) তা ১০০–২০০ মিটার পর্যন্ত হতে পারে।
- তাই Wi-Fi এর কাভারেজ এরিয়া আনুমানিক ৫০–২০০ মিটার।

• Wi-fi:
- Wi-fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
- Wi-fi হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগসমূহ সরবরাহ করে থাকে রেডিও ওয়েভ ব্যবহাররের মাধ্যমে।
- ওয়াই-ফাই সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি Wi-fi Alliance এর একটি ট্রেডমার্ক এবং IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী পণ্যসমূহের একটি ব্র্যান্ড নাম।
- ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই এর জনক বলা হয়।
- ওয়াই-ফাই এর ডাটা ট্রান্সমিশনে এ হাফ ডুপ্লেক্স মুড ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭৬১.
কোনটি Universal Gate হিসেবে পরিচিত?
  1. OR
  2. AND
  3. NOR
  4. XOR
ব্যাখ্যা

• NOR গেট ব্যবহার করে মৌলিক তিনটি গেট (NOT, OR, AND) তৈরি করা যায়, তাই এটি Universal Gate বা সার্বজনীন গেইট হিসেবে পরিচিত।

সার্বজনীন গেইট (Universal Gate):
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

অন্যদিকে,
মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮,৭৬২.
কোন ধরনের হ্যাকাররা তথ্য চুরি এবং বেআইনি কাজ করে?
  1. হোয়াইট হ্যাট হ্যাকার
  2. গ্রে হ্যাট হ্যাকার
  3. পারপল হ্যাট হ্যাকার
  4. ব্ল্যাক হ্যাট হ্যাকার
ব্যাখ্যা

• ইনফরমেশন চুরি এবং অবৈধ কাজ করা হ্যাকারদের ধরন হচ্ছে - তারা ব্ল্যাক হ্যাট হ্যাকার।

• হ্যাকিং:
- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়।
- বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। যথা:

১. ব্ল্যাক হ্যাট হ্যাকার:
- একজন Black hat hacker যখন কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে, তখন দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়।
- বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।

২. গ্রে হ্যাট হ্যাকার:
- এ ধরনের হ্যাকাররা দুই ধরনের বৈধ এবং অবৈধ দুই ধরনের কাজ করতে পারে।
- একজন গ্রে হ্যাট হ্যাকার যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো খুঁজে বের করে তখন সে তার মন মত কাজ করে।
- এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

৩. হোয়াইট হ্যাট হ্যাকার:
- একজন হোয়াইট হ্যাট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটির বিষয়ে দ্রুত অবহতি করে।
- সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্ক, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি।

• গ্রিন হ্যাট হ্যাকার নামে কোনো হ্যাকার গ্রুপের অস্থিত নেই।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৮,৭৬৩.
নিচের কোনটি ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়?
  1. AVAST
  2. COBOL
  3. Disk fragmentation
  4. AVG
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।
• নিন্মোক্ত ধরনের সফটওয়্যারসমুহ ইউটিলিটি সফটওয়্যার:
- এন্টিভাইরাস, 
- অনুবাদক সফটওয়্যার,
- ফাইল কম্প্রেসর সফটওয়্যার,
- ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়্যার,
- ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়্যার,
- ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
- সর্ট মার্জ প্রোগ্রাম,
- লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করাইত্যাদি।
- তাছাড়া সিস্টেম সংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
• COBOL একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৬৪.
অ্যালগরিদমের চিত্ররূপকে ________ বলা হয়।
  1. ফ্লোচার্ট
  2. ছদ্ম-প্রােগ্রাম
  3. সুডােকোড
  4. বেসিক কমান্ড
ব্যাখ্যা
⚪ সঠিক উত্তর হবে:
ক) ফ্লোচার্ট

অ্যালগরিদমের চিত্ররূপকে ফ্লোচার্ট বলা হয়। এটি একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা একটি প্রক্রিয়া বা অ্যালগরিদমের ধাপগুলোকে বিভিন্ন আকারের মাধ্যমে নির্দেশ করে, যেমন বর্গাকার, আয়তাকার, ডায়মন্ড শেপ ইত্যাদি, যা প্রক্রিয়াটিকে স্পষ্ট করে তোলে।

⚪ প্রবাহচিত্র/ফ্লোচার্ট:
- এটি অ্যালগরিদমের চিত্ররূপ।
- এই চিত্রে প্রােগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেয়া হল।
- ফ্লোচার্ট অনুসরণ করে প্রকৃত প্রােগ্রাম রচনা করা হয়।

⚪ সুডােকোড:
- প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়।
- Pseudo অর্থ ছদ্ম।
- সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।

⚪ বেসিক কমান্ড:
- বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।

⚪ বেসিক সংরক্ষিত শব্দ:
- এসব শব্দ বেসিক চলক হিসেবে ব্যবহার করা নিষেধ। যেমন- LIST, PRINT, READ ইত্যাদি।

⚪ অ্যালগরিদম:
- সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৬৫.
নিচের কোন ডেটা টাইপটি সকল ধরনের ডেটাবেজেই বিদ্যমান?
  1. টেক্সট (text)
  2. পূর্ণসংখ্যা (integer)
  3. তারিখ (date)
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
- টেক্সট (text), পূর্ণসংখ্যা (integer) , তারিখ (date) ও দশমিক সংখ্যা (decimal number) এই ডেটা টাইপগুলো সব ডেটাবেজেই পাওয়া যায়।
[উৎস - ICT, একাদশ - দ্বাদশ শ্রেণি, পৃষ্ঠা - ২০২]
৮,৭৬৬.
Keys labeled F1 to F12 are typically found on computer keyboards and are collectively known as -
  1. Alphabet keys
  2. Numeric keys
  3. Function keys
  4. Modifier keys
ব্যাখ্যা
Function keys:
→ বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
→ বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
→ ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেন্যুর বিভিন্ন কমাণ্ড বা অপশন নির্বাচন করা হয়।

কম্পিউটার কী-বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমাণ্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেন্যুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

কন্ট্রোল কী:
→ কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল কীসমূহ ব্যবহৃত হয়।
→ কন্ট্রোল কীসমূহের মধ্যে এন্টার কী, কন্ট্রোল কী, অল্টার কী, শিফ্‌ট কী, ইস্কেপ কী ইত্যাদি অন্যতম।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।
৮,৭৬৭.
স্মার্ট হোমে কোন প্রযুক্তির মাধ্যমে ডিভাইসগুলি একে অপরের সাথে সংযুক্ত থাকে?
  1. অপটিকাল কেবল
  2. আইওটি
  3. সিঙ্গল-মোড ফাইবার
  4. মাল্টি-মোড ফাইবার
ব্যাখ্যা
স্মার্ট হোমে আইওটি (IOT) মাধ্যমে ডিভাইসগুলি একে অপরের সাথে সংযুক্ত থাকে।

স্মার্ট হোম:
-স্মার্ট হোম হলো একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বিভিন্ন গ্যাজেট বা ডিভাইস নিয়ন্ত্রিত হয়।
-এতে বিভিন্ন যন্ত্রপাতি যেমন লাইট, এসি, ফ্যান, হোম সিকিউরিটি সিস্টেম, ইত্যাদি ইন্টারনেট বা অন্যান্য স্মার্ট প্রযুক্তি দ্বারা পরিচালিত হয়।

IOT (Internet of Things)
- IOT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টানেট অব থিংস বা আইওটি (Internet of Things-IOT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে। 
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
৮,৭৬৮.
কোনটিকে ফিজিক্যাল এড্রেস বলা হয়?
  1. ক) MAN
  2. খ) MAC
  3. গ) IEEE
  4. ঘ) PDA
ব্যাখ্যা
MAC বা MAC address হলো- ''Media Access Control address'' এবং এটি Apple Macintosh কম্পিউটার সম্পর্কিত নয়। MAC address হলো একটি হার্ডওয়্যার identification নম্বর যা কোনও নেটওয়ার্কের প্রতিটি ডিভাইস আলাদাভাবে চিহ্নিত করে। MAC address প্রতিটি নেটওয়ার্ক কার্ডে তৈরি করা হয় যেমন Ethernet কার্ড বা Wi-Fi কার্ড এবং তা পরিবর্তন করা যায় না।
৮,৭৬৯.
কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করাকে কী বলে?
  1. ই-কমার্স
  2. ই-সার্ভিস
  3. ক্লাউড কম্পিউটিং
  4. ব্লকচেইন সেবা
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ২০০৬ সালে বিশ্ববিখ্যাত আ্যমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS)
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা(Platform as a service-PaaS)
৩. সফটওয়্যার সেবা(Software/application as a service-SaaS)

- ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. পাবলিক ক্লাউড
২. প্রাইভেট ক্লাউড
৩. মিশ্র বা হাইব্রিড ক্লাউড

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮,৭৭০.
Linux অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য কোনটি?
  1. শুধু মোবাইলের জন্য
  2. কোড পরিবর্তনের সুযোগ নেই
  3. ওপেন সোর্স
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা

Linux হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যার সোর্স কোড সবার জন্য উন্মুক্ত এবং যেকেউ এটি পরিবর্তন, উন্নয়ন ও বিতরণ করতে পারে।

লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।

লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৮,৭৭১.
নিচের কোনটি MAN-এর উদাহরণ হিসাবে বিবেচিত?
  1. স্যাটেলাইট
  2. মাইক্রোওয়েভ
  3. প্রিন্টার
  4. ক্যাবল টিভি নেটওয়ার্ক
ব্যাখ্যা

• অপশন গুলির মধ্যে ঘ) ক্যাবল টিভি নেটওয়ার্ক MAN-এর উদাহরণ হিসেবে বিবেচিত। MAN বা Metropolitan Area Network হলো একটি নেটওয়ার্ক যা একটি শহর বা বড় শহরের এলাকায় কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করে। এটি সাধারণত LAN (Local Area Network) এবং WAN (Wide Area Network)-এর মধ্যে অবস্থান করে। স্যাটেলাইট এবং মাইক্রোওয়েভ সাধারণত ডেটা ট্রান্সমিশনের মাধ্যম, যা নেটওয়ার্কের ধরন নির্দেশ করে না। প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস, যা নেটওয়ার্কের ধরন হিসেবে বিবেচিত নয়। কিন্তু একটি ক্যাবল টিভি নেটওয়ার্ক শহরের বিভিন্ন এলাকায় সম্প্রচার এবং তথ্য প্রেরণের জন্য MAN-এর মতো কাজ করে, তাই এটি MAN-এর বাস্তব উদাহরণ।

• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN):
- MAN এর পূর্ণরূপ হচ্ছে Metropolitan Area Network।
- একই শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারসমূহ বিভিন্ন ডিভাইস ও LAN গুলোর সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয়, তাকে MAN বলা হয়।
- MAN এর ক্ষেত্রে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত টেলিফোন লাইন, মডেম বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
- এই নেটওয়ার্কে যখন তারবিহীন সংযোগ দেয়া হয়, তখন তাকে WMAN (Wireless Metropoliton Area Network) বলা হয়।
- এই নেটওয়ার্কে হাব, গেটওয়ে, সুইচ, ব্রিজ, রাউটার ইত্যাদি ডিভাইসসমূহ ব্যবহৃত হয়।
- MAN এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনের হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৮,৭৭২.
ব্যবহারকারী CUI-এর সাথে কীভাবে ইন্টার‍্যাক্ট করে?
  1. টেক্সট কমান্ড টাইপ করে
  2. আইকনে ক্লিক করে
  3. ভয়েস কমান্ড ব্যবহার করে
  4. স্ক্রিন স্পর্শ করে
ব্যাখ্যা

• ব্যবহারকারী CUI (Command-Line User Interface)-এর সাথে টেক্সট কমান্ড টাইপ করে ইন্টার‍্যাক্ট করে। এখানে গ্রাফিক্যাল উপাদান যেমন আইকন, বোতাম বা মেনু থাকে না। ব্যবহারকারী কীবোর্ড ব্যবহার করে নির্দিষ্ট কমান্ড লিখে সিস্টেমকে নির্দেশ দেয়, এবং সিস্টেম সেই কমান্ড অনুযায়ী কাজ করে। CUI-তে প্রতিটি ক্রিয়া স্পষ্টভাবে কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা কার্যকর এবং দ্রুত হতে পারে, বিশেষ করে অভিজ্ঞ ব্যবহারকারীর জন্য। ভয়েস কমান্ড, টাচ বা আইকন ক্লিক সাধারণত GUI (Graphical User Interface)-তে ব্যবহৃত হয়, তাই CUI-এর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। এটি প্রায়শই প্রশাসক বা প্রোগ্রামারদের মধ্যে জনপ্রিয়।

সঠিক উত্তর: ক) টেক্সট কমান্ড টাইপ করে। 

​• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম:
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• অপারেটিং সিস্টেম:
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম:
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।

৮,৭৭৩.
DOS কী ধরনের অপারেটিং সিস্টেম?
  1. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম
  2. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম
  3. ভার্চুয়াল অপারেটিং সিস্টেম
  4. মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

• DOS (Disk Operating System)
- DOS-এর পূর্ণরূপ হচ্ছে Disk Operating System যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট কর্পোরেশন আইবিএম কম্পিউটারের জন্য ১৯৮১ সালে প্রথম ডস অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
- ডস আইবিএম এবং আইবিএম উপযুক্ত পার্সোনাল কম্পিউটারের জন্য একটি একক ব্যবহারিক অপারেটিং সিস্টেম।
- DOS কে PC-DOS বা MS-DOSও বলা হয়।
- ডস একটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ডসের প্রধান অসুবিধা হলো এর কমান্ড লাইন ইউজার ইন্টারফেস বৈশিষ্ট্য, অর্থাৎ এর সাহায্যে কাজ করতে হলে ব্যবহারকারীকে ডসের কমান্ড মুখস্থ রাখতে হয় এবং কি-বোর্ডের মাধ্যমে কম্পিউটারে কমান্ড বা নির্দেশ প্রদান করতে হয়।

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
৮,৭৭৪.
PNG এর পূর্ণরূপ -
  1. ক) Picture Network Graphics
  2. খ) Personal Network Gateway
  3. গ) Portable Network Graphics
  4. ঘ) Pixel Network Gateway
ব্যাখ্যা
PNG
- PNG এর পূর্ণরূপ Portable Network Graphics.
- PNG একটি Image ফাইল এক্সটেনশন। 
- PNG ফাইল এক্সটেনশানের একটি ফাইল হল একটি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স ফাইল।
- ফরম্যাটটি নিখুঁত কম্প্রেশন ব্যবহার করে এবং সাধারণত GIF ইমেজ ফরম্যাটের প্রতিস্থাপন হিসাবে বিবেচনা করা হয়।

সূত্র: Adobe.com
৮,৭৭৫.
কোন ওপেন-সোর্স ফাইল কম্প্রেশন টুল .7z এবং .zip এর মতো ফরম্যাট সাপোর্ট করে?
  1. StuffIt
  2. PeaZip
  3. 7-Zip
  4. WinRAR
ব্যাখ্যা

• উত্তর: গ) 7-Zip.

7-Zip একটি জনপ্রিয় ওপেন-সোর্স ফাইল কম্প্রেশন টুল যা .7z, .zip, .tar, .gzip, .bzip2 এবং আরও অনেক ফরম্যাট সাপোর্ট করে। এটি উচ্চ কম্প্রেশন রেট এবং শক্তিশালী AES-256 এনক্রিপশন প্রদান করে। ব্যবহারকারীরা 7-Zip ব্যবহার করে বড় ফাইল ছোট আকারে রূপান্তর করতে পারে এবং ডেটা সংরক্ষণ ও স্থান সাশ্রয় করতে পারে। এছাড়া, এটি উইন্ডোজ সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য উপলব্ধ এবং সহজ ইন্টারফেসের কারণে নতুন ব্যবহারকারীরাও দ্রুত ফাইল কম্প্রেশন ও এক্সট্র্যাকশন করতে সক্ষম। ওপেন-সোর্স হওয়ায় এটি বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং সম্প্রদায় দ্বারা নিয়মিত আপডেট হয়।

• ফাইল কম্প্রেশন (জিপ):
- বড় আকারের ফাইলকে ছোট করে সংরক্ষণ করার জন্যে কিংবা ইন্টারনেটে আদান-প্রদানের জন্যে জিপ করা হয়।
- জিপ ফাইলকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্যে এক্সট্র্যাক্ট করতে হয়।
- এতে করে ফাইল পূর্বের অবস্থায় ফিরে আসে।

• কিছু ফাইল কম্প্রেশন সফটওয়্যার:
- WinRAR,
- WinZip,
- 7-Zip,
- Stuffit,
- Bandizip,
- Tar,
- Gzip.

উৎস:
১. ব্রিটানিকা।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৮,৭৭৬.
নিম্নের কোনটি চীনভিত্তিক ই-কমার্স সাইট?
  1. Amazon
  2. Flipkart
  3. Alibaba
  4. Rokomari
ব্যাখ্যা

• Alibaba হলো চীনভিত্তিক ই-কমার্স সাইট, যা আন্তর্জাতিক অনলাইন বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সের ক্যাটাগরি:
- ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B)।
- ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C)।
- ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B)।
- ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C)।
- এম-কমার্স (M-commerce)।

• ই-কমার্সের বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই-কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন:
- Amazon → যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।
- Flipkart → ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari → বাংলাদেশের ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৮,৭৭৭.
বাণিজ্যিকভাবে আধুনিক ক্লাউড কম্পিউটিং সেবা চালু করে কোনটি?
  1. Google Cloud Platform
  2. Microsoft Azure
  3. IBM Cloud
  4. Amazon Web Services (AWS)
ব্যাখ্যা

২০০৬ সালে Amazon তাদের ক্লাউড প্ল্যাটফর্ম Amazon Web Services (AWS) বাণিজ্যিকভাবে চালু করে।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী সার্ভার থেকে ডাটা, সফটওয়্যার এবং বিভিন্ন কম্পিউটিং রিসোর্স ব্যবহার করার প্রযুক্তি।
- ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ডড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়‍্যার ভাড়া নেওয়া।

• Amazon Web Services (AWS):
- আমাজন ২০০৬ সালে প্রথমবারের মতো পাব্লিক ক্লাউড সার্ভিস হিসেবে AWS চালু করে, যা ইন্টারনেটে বিভিন্ন ধরনের কম্পিউটিং রিসোর্স সরবরাহ করতে শুরু করে।
- এটি ছিল বিশ্বের প্রথম ইনফ্রাস্ট্রাকচার-অ্যাজ-এ-সার্ভিস (IaaS) মডেল, যেখানে ব্যবহারকারীরা ভার্চুয়াল সার্ভার, স্টোরেজ এবং নেটওয়ার্কিং রিসোর্স অন-ডিমান্ডে ভাড়া নিতে পারত।
- AWS-এর এই মডেলই আজকের আধুনিক ক্লাউড কম্পিউটিংয়ের ভিত্তি স্থাপন করে।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৮,৭৭৮.
IBM-PC/AT তে ব্যবহারের জন্য মাইক্রোসফট কর্তৃক উদ্ভাবিত 'UNIX' অপারেটিং সিস্টেমের নতুন ভার্শনের নাম কী?
  1. ক) Xenix
  2. খ) Linux
  3. গ) CP/M
  4. ঘ) Windows
ব্যাখ্যা
ইউনিক্স (UNIX)
- ইউনিক্স মাল্টি টাস্কিং, টাইম শেয়ারিং ও মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- এটি ১৯৭০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের কেন থমসম (Ken Thompson) ও ডেনিস রিসি (Dennis Ritchie) বেল ল্যাবরেটরিতে হাই লেভেল ল্যাংগুয়েজ সি (C) ভাষার মাধ্যমে তৈরি করেন।
- ১৯৮০ সালে মাইক্রোসফট কর্পোরেশন IBM-PC/AT তে ব্যবহারের জন্য ইউনিক্সের একটি নতুন ভার্শন Xenix বের করে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৭৯.
স্মার্টফোনের আবিষ্কার হিসেবে কোন ফোনটিকে সবচেয়ে বেশি স্বীকৃতি দেওয়া হয়?
  1. iPhone
  2. Motorola Razr
  3. Simon
  4. Nokia 3310
ব্যাখ্যা

• স্মার্টফোনের আবিষ্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্বীকৃতি পায় গ) Simon। ১৯৯২ সালে IBM-এর সঙ্গে সহযোগিতায় তৈরি করা এই Simon Personal Communicator ১৯৯৪ সালে বাজারে আসে। এটি শুধু কল করার জন্য নয়, বরং ইমেল পাঠানো, ক্যালেন্ডার ব্যবহার, ঠিকানা সংরক্ষণ এবং নোট তৈরি করার মতো বৈশিষ্ট্যও প্রদান করত। অর্থাৎ, এটি প্রচলিত মোবাইল ফোনের চেয়ে অনেক বেশি “স্মার্ট” ছিল। যদিও পরে iPhone এবং অন্যান্য ফোনগুলো প্রযুক্তি ও জনপ্রিয়তার দিক থেকে সাফল্য পায়, স্মার্টফোন হিসেবে Simon-এর ভূমিকা প্রায়ই প্রথম এবং পথপ্রদর্শক হিসেবে চিহ্নিত হয়। তাই স্মার্টফোনের আবিষ্কার হিসেবে Simon সবচেয়ে বেশি স্বীকৃত।

• স্মার্টফোন:
- প্রযুক্তি কোম্পানী IBM বিশ্বের প্রথম স্মার্টফোন তৈরি করে যার নাম ছিল সাইমন।
- 16 আগস্ট, 1994-এ জনসাধারণের কাছে বিক্রি হয়েছিল।
- এতে একটি টাচস্ক্রিন, ইমেইল ক্ষমতা, একটি ক্যালকুলেটর এবং একটি স্কেচ প্যাড সহ কয়েকটি অন্তর্নির্মিত অ্যাপ রয়েছে৷
- এটির কোড-নাম ছিল "অ্যাঙ্গলার" এবং ভেগাসের ফল কমডেক্স কনভেনশনে উন্মোচন করা হয়েছিল।
- ব্যাটারি একবার চার্জ করলে ১ ঘণ্টা চালানো যেত।
- বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ডিভাইসটি কেবলমাত্র 50,000 ইউনিট স্থানান্তরিত করতে ছয় মাস ব্যয় করেছে।

• স্মার্টফোনের বৈশিষ্ট্য:
- ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং পদ্ধতি ব্যবহার করা হয়।
- ডাটা স্থানান্তর উচ্চ গতিসম্পন্ন।
- মডেম সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়।
- মেমোরি বেশি থাকে।

উৎস: ব্রিটানিকা।

৮,৭৮০.
নিচের কোনটি সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত হয় না?
  1. Excel
  2. Ruby
  3. Java
  4. Python
ব্যাখ্যা

• সফটওয়্যার ডেভেলপমেন্টে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা এবং টুল ব্যবহৃত হয়। Java, Python এবং Ruby হলো প্রোগ্রামিং ভাষা, যা সফটওয়্যার তৈরি, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেটা প্রসেসিং এবং অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অন্যদিকে, Excel মূলত একটি স্প্রেডশীট সফটওয়্যার, যা ডেটা বিশ্লেষণ, হিসাবনিকাশ, চার্ট তৈরি এবং রিপোর্টিং-এর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টে কোডিং বা প্রোগ্রামিং এর জন্য ব্যবহৃত হয় না। তাই, সফটওয়্যার ডেভেলপমেন্টে প্রোগ্রামিং ভাষা হিসেবে Excel ব্যবহৃত হয় না, যদিও এটি ডেটা ম্যানেজমেন্ট এবং বিশ্লেষণের জন্য সহায়ক।

- উত্তর: ক) Excel.

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৮,৭৮১.
ইনডেক্সিং এ কোন ক্রমে ডাটা সাজানো হয়?
  1. আরোহী বা অবরোহী আকারে
  2. র‍্যান্ডমলি
  3. গ্রাফ আকারে
  4. এলোমেলোভাবে
ব্যাখ্যা
কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।

• ইনডেক্সিং:
- ডাটা ফাইলে ইনপুটকৃত ডাটাকে নির্দিষ্ট নিয়মে সাজানোর পদ্ধতিকে বলা হয় ইনডেক্সিং।
- কোন ফাইলের ডাটা ইনডেক্স করার অর্থ হচ্ছে সেই ফাইলের রেকর্ডগুলোকে আরোহী (Ascending) বা অবরোহী (Descending) অনুসারে সাজানো।
- ডাটা ফাইল থেকে কোন নির্দিষ্ট ডাটাকে দ্রুত খুঁজে পাওয়ার জন্য ফাইলের রেকর্ডসমূহকে ইনডেক্স করে রাখতে হয়।
- সর্ট করে ডাটাবেজের রেকর্ডসমূহকে কোন ফিল্ডের ভিত্তিতে উচ্চক্রমানুসারে অথবা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- সর্ট করার ন্যায় ইনডেক্স করে ডাটাবেজের রেকর্ডসমূহকে উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো যায়।
- পরবর্তীতে ডাটাবেজের কোন রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইনডেক্স করা ফাইলেও তা আপডেট হয়।
- তাছাড়া ইনডেক্স সর্টের চেয়ে দ্রুততর। সেজন্য বর্তমানে সর্ট না করে ইনডেক্স করেই ডাটাবেজের রেকর্ডসমূহ উচ্চ বা নিম্নক্রমানুসারে সাজানো হয়।

• ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ড সাজানোর সুবিধাগুলো হলো:
- ডাটা সাজানোর জন্য সময় কম লাগে।
- ডাটা ফাইলকে ইনডেক্স করার পর নতুন রেকর্ড যুক্ত করা হলে তা নিজে থেকেই সাজানো হয়ে যায়।
- ডাটা ফাইলকে ইনডেক্স করার পর একটি ইনডেক্স ফাইল তৈরি হয় এবং মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে।
-একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক তৈরি সহজ হয়।

• ইনডেক্সিং-এর অসুবিধা:
- ইনডেক্সিং-এর মাধ্যমে রেকর্ডগুলোকে সাজানো হলে মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে।
- সর্টেড ডাটাগুলো নিয়ে ইনডেক্স ফাইল তৈরি হয়।
- ইনডেক্স ফাইলকে সংরক্ষণ করার জন্য কম্পিউটারের স্মৃতিতে অতিরিক্ত জায়গা লাগে।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৮২.
কোনটিতে প্রথম Punched Card ব্যবহার করা হয়?
  1. ক) Analytical Engine
  2. খ) ENIAC
  3. গ) Hollerith Machine
  4. ঘ) Magnetic Machine
ব্যাখ্যা
বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে HOLLERITH MACHINE, এটি আবিষ্কার করেন HERMAN HOLLERITH, এটিতে একটি মেশিন ডাটা রেকর্ডিং সুতাে এবং অন্য মেশিনের রেকর্ড করা ডাটা ক্যালকুলেশন করতো।
এই মেশিনে নাম্বার এবং Text উভয়ই পড়তে পারতাে। এটিতেই প্রথম Punched card ব্যবহার করা হয়। এটির অপর নাম Tabulating Machine.
সুত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রথম পত্র, নবম দশম শ্রেণি।
৮,৭৮৩.
অপারেটিং সিস্টেমের প্রধান অংশকে কী বলা হয়?
  1. Compiler
  2. Driver
  3. Shell
  4. Kernel
ব্যাখ্যা
• কার্নেল (Kernel):
- কার্নেল হল অপারেটিং সিস্টেমের মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
- এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেমকে কার্যকর ও পরিচালিত করে।

• কার্নেলের প্রধান কাজ:
- সিপিইউ শিডিউলিং: প্রসেসগুলোর কার্যক্রম পরিচালনার জন্য সিপিইউ বরাদ্দ করে।
- মেমোরি ও ডিভাইস ম্যানেজমেন্ট: কম্পিউটারের মেমোরি ও সংযুক্ত ডিভাইসগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
- ইনপুট/আউটপুট ব্যবস্থাপনা: ইনপুট ও আউটপুট ডিভাইসের সঙ্গে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সংযোগ স্থাপন করে।
- এটি অপারেটিং সিস্টেমের কার্যকারিতা ও পারফরম্যান্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: Techtarget website.
৮,৭৮৪.
নিম্নের কোন লজিক গেইটটি যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে?
  1. ক) OR Gate
  2. খ) AND Gate
  3. গ) NOT Gate
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
অ্যান্ড গেইট যৌক্তিক গুণন পদ্ধতিতে কাজ করে। 

- AND গেইট হচ্ছে যৌক্তিক গুণের গেইট।
- বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে AND গেইট বলা হয়।
- AND গেইটের ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে।  
- যেহেতু AND গেইট যৌক্তিক গুণের গেইট তাই এটি যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে।
- এই গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ০ হলে আউটপুট ০ হয়, অন্যথায় ১ হয়।

সূত্র: ১২৬ পৃষ্ঠা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
৮,৭৮৫.
BTCL কবে প্রতিষ্ঠা হয়?
  1. ক) ২০০৪
  2. খ) ১৯৭৬
  3. গ) ১৯৯১
  4. ঘ) ২০০৮
ব্যাখ্যা
2008: Bangladesh Telegraph & Telephone Board (BTTB) was converted into Bangladesh Telecommunications Company Limited (BTCL) on 01 July with 100 shares owned by Government and with 9 directors, headed by secretary of Ministry of Post and Telecommunications (01 July 2008)
৮,৭৮৬.
'ওয়ান ড্রাইভ' ক্লাউড স্টোরেজ সার্ভিসে বিনামূল্যে কত জিবি পর্যন্ত ফাইল রাখা যায়?
  1. ৫ জিবি
  2. ১০ জিবি
  3. ১৫ জিবি
  4. ২০ জিবি
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকে। 
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- 'ওয়ান ড্রাইভ' মাইক্রোসফটের একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস, যেখানে বিনামূল্যে ৫ জিবি পর্যন্ত ফাইল রাখা যায়।
- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. Infrastructure-as-a Service (IaaS):
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং সিস্টেম ভাড়া দেয়। যেমন- অ্যামাজন ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2)।

২. Platform-as-a- Service (PaaS):
- এই পদ্ধতিতে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম, যার উপর অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজাররা। যেমন- গুগলের অ্যাপ ইঞ্জিনে।

৩. Software-as-a Service (SaaS):
- সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারে। যেমন: গুগল ডকস।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২. [যুগান্তর পত্রিকা রিপোর্ট]
৮,৭৮৭.
কম্পিউটার অপারেশনে কোন ধরনের গাণিতিক পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. জ্যামিতি
  2. বুলিয়ান
  3. দশমিক
  4. বাইনারি
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্য পদ্ধতি।-  এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়। 
- এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- বাইনারিতে দুটি অংক ব্যবহৃত হয় বিধায় এ পদ্ধতির বেজ ২। (১১০)২, (১১০১)২, (১০১.০১১)২ ইত্যাদি হলো বাইনারি সংখ্যার উদাহরণ।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে। 
- আবার কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৮৮.
wi-fi এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Worldwide Fidelity
  2. খ) Wireless Fidelity
  3. গ) Wireless Function
  4. ঘ) Worldwide Field
ব্যাখ্যা
WI-FI:

- wi-fi এর পূর্ণরূপ Wireless Fidelity.
- ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোন ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে।
- ওয়াই-ফাই হল ওয়্যারলেস নেটওয়ার্ক প্রটোকলের পরিবার এবং এই পরিবারের মানদণ্ড আইইইই ৮০২.১১ এর উপর ভিত্তি করে, যা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিভাইস এবং ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়।
- আইইইই ৮০২.১১ জি এর গতি ৫৪ এমবিপিএস
- ওয়াই-ফাই কাভারেজ ঘরের ভিতর প্রায় ৩২ মিটার ও বাইরে প্রায় ১০০ মিটার
- ওয়াই-ফাই লোকাল এরিয়া নেটওয়ার্কে প্রবেশ করতে লাইসেন্সবিহীন স্পেকট্রাম ব্যবহার করে।
- ওয়াই-ফাই হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,একাদশ ও দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবর রহমান।
৮,৭৮৯.
মোবাইল পরিসেবা প্রদানকারীর হোম নেটওয়ার্কের বাইরে ডাটা সার্ভিস ব্যবহার করার সুবিধাকে কি বলে?
  1. নেট শেয়ারিং
  2. হ্যাকিং
  3. ডাটা রোমিং
  4. সেলুলার ডাটা
ব্যাখ্যা
ডেটা রোমিং এর মাধ্যমে অস্ট্রেলিয়ার একজন ব্যবহারকারী ইংল্যান্ড গিয়ে একই SIM (গ্রাহক পরিচয় মডিউল) ব্যবহার করতে পারেন যা ইংল্যান্ডে ডেটা পরিষেবাগুলিতে অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়।
৮,৭৯০.
কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
  1. MacOS
  2. Windows
  3. Linux
  4. Solaris
ব্যাখ্যা

Linux হচ্ছে একটি  ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এবং Windows, macOS ও Solaris হলো ক্লোজড সোর্স অপারেটিং সিস্টেম।

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৭৯১.
অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
  1. রোবোটিক্সে
  2. বায়োইনফরমেটিক্সে
  3. বায়োমেট্রিক্সে
  4. ভার্চুয়াল রিয়্যালিটিতে
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৮,৭৯২.
GPU এর প্রধান কাজ কী? 
  1. ইন্টারনেট সংযোগ প্রদান
  2. শব্দ সংকেত প্রক্রিয়াকরণ
  3. ডেটা সংরক্ষণ করা
  4. গ্রাফিক্স প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা
Graphics Processing Unit (GPU): 
- GPU কম্পিউটারের একটি বিশেষ প্রসেসর যা মূলত গ্রাফিক্স প্রক্রিয়াকরণ এবং ডেটা প্রসেসিং দ্রুততর করতে ব্যবহৃত হয়। 
- GPU-এর পূর্ণরূপ: Graphics Processing Unit. 
- এটি গ্রাফিক্স, ইফেক্ট, ভিডিও প্রসেসিং, মেশিন লার্নিং এবং গেমিং অ্যাপ্লিকেশনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

GPU-এর কার্যপ্রণালী: 
- একাধিক ডেটা একইসাথে প্রক্রিয়া করতে পারে, যা CPU-এর তুলনায় সমান্তরাল গণনার জন্য অধিক কার্যকর। 
- 2D এবং 3D গ্রাফিক্স রেন্ডারিং-এ দক্ষ। 
গেমিং, ভার্চুয়াল রিয়েলিটি (VR), 4K স্ক্রিন এবং উচ্চ রিফ্রেশ রেট সমর্থন করে। 

GPU-এর গঠন ও ধরন: 
- ইন্টিগ্রেটেড GPU: এটি কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে এবং CPU-এর সাথে একত্রিত থাকতে পারে। 
- ডেডিকেটেড GPU: এটি একটি আলাদা হার্ডওয়্যার ইউনিট, যা উচ্চ গ্রাফিক্স ও গেমিং পারফরম্যান্স নিশ্চিত করে। 

GPU ও তাপ উৎপাদন: 
- গেমিং এবং গ্রাফিক্স প্রসেসিংয়ে বেশি অপারেশন সম্পাদন করায়, এটি CPU-এর তুলনায় অধিক তাপ উৎপন্ন করে। 
- উন্নত কুলিং সিস্টেম এবং এয়ার ফ্লো মেকানিজম GPU-এর তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। 

GPU-এর বর্তমান চাহিদা: 
- গেমিং, ভিডিও এডিটিং, 3D মডেলিং, ডাটা সায়েন্স, AI এবং মেশিন লার্নিং-এ GPU-এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 
- উন্নত ডিসপ্লে প্রযুক্তি যেমন 4K রেজোলিউশন এবং VR গেমিং-এর কারণে GPU-এর ক্ষমতা উন্নত করা হচ্ছে। 

উৎস:
১। মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। 
২। School of Science and Technology, Open University।
৮,৭৯৩.
নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়?
  1. ক) ফেইসবুক
  2. খ) টুইটার
  3. গ) ফায়ারফক্স
  4. ঘ) ইন্সটাগ্রাম
ব্যাখ্যা

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হলো - ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ইত্যাদি।
Internet Explorer, Google chrome, Opera, Mozilla Firefox, Safari প্রভৃতি হল web browser সফটওয়্যার।

৮,৭৯৪.
ইবিসিডিক কোড (EBCDIC Code) কত বিটের কোড?
  1. ক) ৪ বিটের কোড
  2. খ) ৭ বিটের কোড
  3. গ) ৮ বিটের কোড
  4. ঘ) ১৬ বিটের কোড
ব্যাখ্যা
ইবিসিডিক কোড (EBCDIC Code):
EBCDIC শব্দের পূর্ণরূপ হলাে Extended Binary Coded Decimal Interchange Code.
EBCDIC কোডটি IBM কর্তৃক তৈরীকৃত একটি 8 (৮) বিটের কোড যার মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়। এ ধরনের কোডের ডান দিকের চারটি বিটকে নিউমেরিক এবং বাম দিকের চারটি বিটকে জোন বলা হয়।
উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)
৮,৭৯৫.
QR Code-এর পূর্ণরূপ হলো-
  1. Quality Response Code
  2. Quick Report Code
  3. Quick Response Code
  4. Quality Report Code
ব্যাখ্যা

• QR কোডের QR শব্দের পূর্ণরূপ হলো Quick Response. 
- এটি এমন এক ধরণের দুই-মাত্রিক বারকোড যা খুব দ্রুত তথ্য পড়া এবং শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে। প্রথমে জাপানের একটি কোম্পানি এটি উদ্ভাবন করে গাড়ির যন্ত্রাংশ দ্রুত ট্র্যাক করার উদ্দেশ্যে। বর্তমানে এটি মোবাইল পেমেন্ট, ওয়েবসাইট লিংক, পণ্যের তথ্য, টিকিটিংসহ নানা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সাধারণ বারকোডের তুলনায় এতে অনেক বেশি ডেটা সংরক্ষণ করা যায় এবং স্ক্যানার বা স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে সহজে পড়া সম্ভব হয়। এই দ্রুত পড়ার ক্ষমতাই এর নামের সাথে “Quick Response” যুক্ত করেছে।

QR কোড: 
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি। 
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়। 
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে। 

QR কোডের ব্যবহার: 
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়। 

QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য: 
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 × 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।
- অনেক স্মার্টফোনে বিল্ট-ইন QR রিডার থাকায় এগুলি বিজ্ঞাপন ও প্রচারণায় সহজেই ব্যবহার করা যায়।

Source:
1. Kaspersky. 
2. Britannica.

৮,৭৯৬.
What is the primary function of the F11 key on a keyboard?
  1. Refresh the page
  2. Toggle full-screen mode
  3. Open the Help menu
  4. Open Task Manager
ব্যাখ্যা
F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কীবোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কীবোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
৮,৭৯৭.
What type of software is a Trojan Horse?
  1. Antivirus
  2. File Compression Tool
  3. Web Browser
  4. Malware
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Malware

ট্রোজান হর্স (Trojan Horse):
- ট্রোজান হর্স এক প্রকার ম্যালওয়্যার।
- এটি দেখতে বৈধ বা উপকারী মনে হলেও, ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে প্রবেশ করে ক্ষতি করে।
- ট্রোজান হর্স নামটি প্রাচীন গ্রিসের ট্রোজান ঘোড়ার গল্পের সাথে সম্পর্কিত, যেখানে গ্রিকরা একটি বিশাল কাঠের ঘোড়ার ভিতরে লুকিয়ে ট্রয় নগরীতে প্রবেশ করেছিল।

ট্রোজান হর্সের বৈশিষ্ট্য:
- ব্যবহারকারী যখন কোনো ক্ষতিকর প্রোগ্রাম বা ফাইল ডাউনলোড ও ইন্সটল করে, তখন ট্রোজান হর্স স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে প্রবেশ করে।
- এটি কম্পিউটারে "ব্যাকডোর" তৈরি করে, যার মাধ্যমে দূরবর্তী কোনো ব্যবহারকারী আক্রান্ত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে।
- ট্রোজান হর্সের মাধ্যমে সংবেদনশীল তথ্য চুরি করা, ফাইল মুছে ফেলা, স্প্যাম ছড়ানো, বা পুরো হার্ড ড্রাইভ মুছে ফেলা পর্যন্ত সম্ভব।
- এই ম্যালওয়্যারগুলো প্রায়শই কর্পোরেট গুপ্তচরবৃত্তি, ব্ল্যাকমেইল, জালিয়াতি এবং পরিচয় চুরির মতো অবৈধ কাজে ব্যবহৃত হয়।
- ট্রোজান হর্স সনাক্ত করা কঠিন, তবে অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং নিয়মিত সিস্টেম স্ক্যানিংয়ের মাধ্যমে এটি থেকে রক্ষা পাওয়া যায়।
- ব্যবহারকারীকে সফটওয়্যার ডাউনলোডের সময় সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক ফাইল এড়িয়ে চলতে হবে।

উৎস:  ব্রিটানিকা। 

৮,৭৯৮.
নিচের কোনটি ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা?
  1. এনক্রিপশন
  2. ডিক্রিপশন
  3. মডুলেশন
  4. ইনফরমেটিক্স
ব্যাখ্যা
• ডেটা এনক্রিপশন:
ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডেটা এনক্রিপশনের মূল অংশ চারটি। যথা-
- প্লেইন টেক্সট: যে ডাটা সাধারণভাবে করা যায়।
- সাইফার টেক্সট: মূল মেসেজ কে এনক্রিপট করার পর প্রাপ্ত টেক্সট। এনক্রিপশনের ফলে টেক্সটটা দূর্বোধ্য হয়ে যায়।
- এনক্রিপশন এলগরিদম: গাণিতিক ফর্মূলা যা মেসেজ এনক্রিপট করার সময় ব্যবহার করা হয়।
- কী: গোপন কোড যা এনক্রিপট না ডিক্রিপট করার কাজে ব্যবহার করা হয়। সাইফার টেক্সটকে প্লেইন টেক্সটে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৭৯৯.
ইন্টারনেরে সাথে সম্পৃক্ত প্রটোকল নয় কোনটি?
  1. ক) SMTP
  2. খ) JAVA
  3. গ) POP3
  4. ঘ) TCP
ব্যাখ্যা
ব্যাখ্যা : ইন্টারনেট কমিউনিকেশন্সে ডেটা ট্রান্সমিট পদ্ধতি নিয়ন্ত্রণ করার পদ্ধতিই প্রটোকল।
অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের সুপরিকল্পিত রীতিনীতিই হলো প্রটোকল।
উল্লিখিত অপশন সমূহের মধ্যে JAVA হলো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
বাকি সবগুলো ইন্টারনেটে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রটোকল।
৮,৮০০.
হটস্পট কী?
  1. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা
  2. তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা
  3. তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
♦ হটস্পট (Hotspot)
- হটস্পট (Hotspot) হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল কম্পিউটার ও ডিভাইস যেমন- স্মার্ট ফোন, পিডিএ, ট্যাব, নেটবুক, নোটবুক বা ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে।
- বর্তমানে জনপ্রিয় তিনটি হটস্পট প্রযুক্তি হলো -
১. ব্লুটুথ (Bluetooth),
২. ওয়াই-ফাই (Wi-Fi) ও
৩. ওয়াইম্যাক্স (WiMAX)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।