বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ৭৩ / ১৩১ · ৭,২০১৭,৩০০ / ১৩,০৮৮

৭,২০১.
বুলিয়ান অ্যালজেবরার যোগ এবং পূরকের কাজ সম্পাদনের জন্য যথাক্রমে কোন মৌলিক লজিক গেইট ব্যবহার করা হয়?
  1. NOT এবং OR
  2. AND এবং OR
  3. OR এবং NOT
  4. AND এবং NOT
ব্যাখ্যা
• লজিক গেইট:
- লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে।
- লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0।
- মৌলিক লজিক গেইট তিনটি। যথা- অর গেইট, অ্যান্ড গেইট এবং নট গেইট।

OR gate:
- বুলিয়ান অ্যালজেবরার যোগের কাজ সম্পাদনের জন্য অর লজিক গেইট ব্যবহার করা হয়।

AND gate:
- বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য এন্ড লজিক গেইট ব্যবহার করা হয়।

NOT gate:
- বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য নট লজিক গেইট ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,২০২.
মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে F5 কী কাজ করে?
  1. ফাইন্ড ডায়ালগ বাক্স খোলা
  2. স্লাইডশো শুরু থেকে চালু করা
  3. প্রেজেন্টেশন সেভ করা
  4. নতুন স্লাইড যোগ করা
ব্যাখ্যা
• মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে F5 কীটি ব্যবহার করা হয় প্রেজেন্টেশন বা স্লাইডশো শুরু থেকে চালানোর জন্য। অর্থাৎ, যখন আপনি F5 চাপেন, তখন আপনার পুরো স্লাইডশোটি প্রথম স্লাইড থেকে পুরো পর্দায় প্রদর্শিত হয়। এটি বিশেষভাবে উপকারী যখন আপনি একটি প্রস্তুত প্রেজেন্টেশন দর্শকদের সামনে উপস্থাপন করতে চান এবং স্লাইডগুলো ধারাবাহিকভাবে দেখাতে চান। F5 কী চাপলে আপনি সম্পূর্ণ স্লাইডশো মোডে চলে যান, যা প্রেজেন্টেশনের সময় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তাই, F5 কী মূলত “স্লাইডশো শুরু থেকে চালু করা” কাজটি করে। সুতরাং সঠিক উত্তর হলো (খ) স্লাইডশো শুরু থেকে চালু করা।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়। (প্রেজেন্টেশন বা স্লাইডশো শুরু)।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২০৩.
কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুণতে পারে তাকে কি বলে?
  1. ক) রেজিসটার
  2. খ) মডিউলাস
  3. গ) অ্যাডার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুণতে পারে, তাকে মডিউলাস (Modulus) বা মোড নাম্বার বলে।
• কাউন্টার: কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট, যা ফ্লিপ-ফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
- সাধারণত ফ্লিপ-ফ্লপ সার্কিট দ্বারা এটি তৈরি করা হয়।
- কোন কাউন্টার যতটি ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হবে, এটিকে তত বিটের কাউন্টার হিসেবে ব্যবহার করা যাবে।
- কাউন্টার সর্বাধিক যতগুলো সংখ্যা গুণতে পারে, তাকে মডিউলাস (Modulus) বা মোড নাম্বার বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭,২০৪.
"হ্যাপটিক গ্লাভস" - কোন ডিভাইস হিসেবে পরিচিত?
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. ইনপুট-আউটপুট ডিভাইস
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

• “হ্যাপটিক গ্লাভস” হলো এমন একটি ডিভাইস যা ব্যবহারকারীর হাতের গতিবিধি শনাক্ত করে এবং একই সাথে স্পর্শ বা প্রতিক্রিয়ার অনুভূতি প্রদান করতে পারে। এগুলো ভার্চুয়াল রিয়ালিটি (VR) বা অ্যাগমেন্টেড রিয়ালিটি (AR) পরিবেশে ব্যবহার করা হয়, যেখানে ব্যবহারকারী ভার্চুয়াল অবজেক্ট স্পর্শ করলে বাস্তবের মতো অনুভব করতে পারে। এই কারণে হ্যাপটিক গ্লাভস শুধুমাত্র ইনপুট ডিভাইস নয়, কারণ এটি হাতের অবস্থান ও আঙ্গুলের গতিবিধি সনাক্ত করে, বরং এটি আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করে কারণ এটি স্পর্শের অনুভূতি প্রদান করে। তাই এটি হলো ইনপুট-আউটপুট ডিভাইস, যা ব্যবহারকারীর হাত এবং ভার্চুয়াল সিস্টেমের মধ্যে দুইমুখী যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।

উত্তর: গ) ইনপুট-আউটপুট ডিভাইস।


• পেরিফেরাল ডিভাইস:

- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:

১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।

• উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ:
Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।

• উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ:
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।

• উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ:
Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: 
১) মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) Cornell University [লিংক]

৭,২০৫.
ন্যানো প্রযুক্তি মূলত কোন মাত্রায় পদার্থ নিয়ে কাজ করে?
  1. মিটার স্কেল
  2. সেন্টিমিটার স্কেল
  3. ন্যানো স্কেল
  4. কিলোমিটার স্কেল
ব্যাখ্যা

• ন্যানো প্রযুক্তি মূলত ন্যানো স্কেলে পদার্থ নিয়ে কাজ করে।

• ন্যানো প্রযুক্তির ধারণা:
- ন্যানো প্রযুক্তি হলো এমন একটি আধুনিক প্রযুক্তি যেখানে অতি ক্ষুদ্র মাত্রায় (ন্যানো স্কেলে) পদার্থ নিয়ন্ত্রণ ও ব্যবহার করা হয়।
- এই স্কেলে পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্নভাবে কাজ করে, যা প্রযুক্তিগত উন্নয়নে বিশেষ সুবিধা দেয়।

• তথ্যপ্রযুক্তিতে ন্যানো প্রযুক্তি:
- কম্পিউটার চিপ, প্রসেসর ও মেমোরি ডিভাইস আরও ছোট, দ্রুত ও শক্তিশালী করতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়।
- কম শক্তি খরচে বেশি কার্যক্ষম ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে ন্যানো প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ।

• ন্যানো প্রযুক্তির অন্যান্য ব্যবহার:
- চিকিৎসাক্ষেত্রে নির্দিষ্ট স্থানে ওষুধ পৌঁছে দিতে ন্যানো কণা ব্যবহার করা হয়।
- পরিবেশ সংরক্ষণে পানি বিশুদ্ধকরণে ন্যানো প্রযুক্তির ব্যবহার রয়েছে।
- শিল্প ও উৎপাদন ক্ষেত্রে হালকা ও টেকসই উপকরণ তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয়।

• ন্যানো প্রযুক্তির গুরুত্ব:
- আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আরও দক্ষ ও শক্তিশালী করে।
- ভবিষ্যৎ প্রযুক্তির অন্যতম ভিত্তি হিসেবে ন্যানো প্রযুক্তি বিবেচিত।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

৭,২০৬.
যেসব রোবট ঘূর্ণন ছাড়াই একাধিক দিক দিয়ে চলতে সক্ষম, সেগুলোকে বলা হয়:
  1. হুইল্ড রোবট
  2. লেগ রোবট
  3. হিউম্যানয়েড রোবট
  4. ওমনি-ডিরেকশনাল রোবট
ব্যাখ্যা

• যেসব রোবট ঘূর্ণন ছাড়াই একাধিক দিক দিয়ে চলতে সক্ষম, সেগুলোকে ওমনি-ডিরেকশনাল রোবট বলা হয়। এই রোবটগুলোতে বিশেষ ধরনের চাকা থাকে, যা একদিকে ঘোরার পাশাপাশি পাশের দিকে বা তির্যকভাবে চলার ক্ষমতা দেয়। ফলে রোবটটি কোন স্থান পরিবর্তনের জন্য ঘূর্ণন করতে হয় না, বরং সরাসরি যেকোনো দিক দিয়ে চলতে পারে। এর ফলে ঘনবসতি বা জটিল পরিবেশে দ্রুত এবং নিখুঁতভাবে গতি নিয়ন্ত্রণ সম্ভব হয়। সাধারণ হুইল্ড বা লেগ রোবটের তুলনায়, ওমনি-ডিরেকশনাল রোবট স্থানসংকুলে বা ফ্যাক্টরিতে মালামাল পরিবহনে অনেক বেশি কার্যকর। এটি স্বয়ংচালিত গাড়ি ও অটোমেশন সিস্টেমেও ব্যবহৃত হয়।

উত্তর: ঘ) ওমনি-ডিরেকশনাল রোবট। 

• রোবট:
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- জাপানের মুরাতা কোম্পানির রোবট 'মুরাতা বয়'।
- স্যামসাং কোম্পানির রোবট 'রোবোরো'।
- হংকং ভিত্তিক হ্যানসন রোবটিক্স কোম্পানির রোবট 'সোফিয়া'।
- সনি কর্পোরেশন কোম্পানির রোবট 'আইবো'।
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।

• বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে। যেমন-
- শিল্পের বিপজ্জনক ও কঠিন কাজ করা।
- বৃহৎ মেশিনের কষ্টদায়ক যন্ত্রপাতির সংযোজন।
- খনি হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ উত্তোলন।
- মহাকাশ গবেষণায় রোবট ব্যবহৃত হচ্ছে।
- মহাশূন্যের ছবি সংগ্রহ।
- ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে।
- গৃহস্থালীর কাজে রোবট ব্যবহৃত হচ্ছে।
- গভীর অরণ্য কিংবা বহুদূরত্বে শত্রুর উপস্থিতির প্রমাণে।
- শিল্প কারখানায় দ্রুত উৎপাদন কার্য হাসিলে রোবটের ব্যবহার হচ্ছে; ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,২০৭.
Which of the following is not a standard cloud computing service model?
  1. IaaS (Infrastructure as a Service)
  2. CaaS (Computing as a service)
  3. PaaS (Platform as a Service)
  4. SaaS (Software as a Service)
ব্যাখ্যা

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়‍্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়:

• laaS (Infrastructure as a Service):
- এটি ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামোগত সেবা।
- এখানে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ইত্যাদি ভাড়া দেয়।
- ব্যবহারকারী নিজে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ইনস্টল করে চালাতে পারেন।
উদাহরণ:
- Amazon EC2,
- Google Cloud Storage,
- Rackspace.

PaaS (Platform as a Service):
- এটি একটি প্ল্যাটফর্মভিত্তিক সেবা।
- এখানে ডেভেলপাররা নিজের অ্যাপ তৈরি ও চালাতে পারেন, কিন্তু সার্ভার/ওএস মেইনটেইন করতে হয় না।
- ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়‍্যার, OS, ডেটাবেজ, ওয়েব সার্ভার ইত্যাদি সরবরাহ করে।
উদাহরণ:
- Google App Engine,
- Microsoft Azure App Services,
- Heroku,
- Salesforce Platform.

• SaaS (Software as a Service):
- এটি একটি সম্পূর্ণ সফটওয়্যার সেবা।
- ব্যবহারকারী সরাসরি ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করেন।
- আলাদা করে ইনস্টল করার দরকার পড়ে না।
উদাহরণ:
- Google Docs,
- Microsoft 365,
- Lotus,
- Zoho.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭,২০৮.
What does 'SSD' stand for?
  1. Static State Drive
  2. Solid State Drive
  3. Strong Steady Drive
  4. Static Steady Drive
ব্যাখ্যা

• SSD-এর পূর্ণরূপ হলো Solid State Drive। এটি একটি আধুনিক স্টোরেজ ডিভাইস যা ফ্ল্যাশ মেমোরি প্রযুক্তি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে। প্রথাগত হার্ডডিস্কের (HDD) মতো এতে কোনো চলন্ত বা ঘূর্ণায়মান যান্ত্রিক অংশ (যেমন—ডিস্ক বা রিড-রাইট হেড) থাকে না। এই কারণেই একে 'Solid State' বলা হয়। যান্ত্রিক অংশ না থাকায় এটি অত্যন্ত দ্রুতগতিতে কাজ করতে পারে এবং সহজে নষ্ট হয় না।

• SSD:
- SSD-এর পূর্ণরূপ হলো Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk (HDD)-এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটারের পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।
- HDD-তে ম্যাগনেটিক ডিস্ক ও স্পিনিং প্ল্যাটার থাকে, যা মেকানিক্যাল মুভমেন্টের মাধ্যমে ডেটা read ও write করে; ফলে এটি তুলনামূলকভাবে ধীরগতিতে কাজ করে।
- SSD-এর ডেটা ট্রান্সফার স্পিড HDD-এর চেয়ে অনেক বেশি; তাই অপারেটিং সিস্টেম চালানোর জন্য এটি অধিক কার্যকর।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
-কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Amazon Web Services (AWS) ওয়েবসাইট। [link]

৭,২০৯.
বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি?
  1. ক) ইনটেল ৪০০৪
  2. খ) ইনটেল ৪০৪০
  3. গ) ইনটেল ৮০৮০
  4. ঘ) ইনটেল ৮৮০০
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর হলো একটি ছোট্ট চিপ যার মধ্যে প্রসেসরের সকল উপাদান একীভূত থাকে। ১৯৭১ সালে ইনটেল কর্পোরেশনের অধীনে টেড হফ প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করেন যা ইনটেল ৪০০৪ নামে পরিচিত। এটি ৪ বিটের। বর্তমানের ৬৪ বিটের মাইক্রোপ্রসেসরের ডিজাইন ইনটেল ৪০০৪ এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে।
(সূত্রঃ ইনটেল কর্পোরেশন এবং কম্পিউটার শিক্ষা : এসএসসি প্রোগ্রাম-উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৭,২১০.
Intel Itanium এবং Core i7 যথাক্রমে কত বিটের প্রসেসর?
  1. ৩২ বিট, ৬৪ বিট
  2. ৬৪ বিট, ১২৮ বিট
  3. ৩২ বিট, ৩২ বিট
  4. ৬৪ বিট, ৬৪ বিট
ব্যাখ্যা
বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন:

৪ বিট মাইক্রোপ্রসেসর:
৪ বিট মাইক্রোপ্রসেসর ৪ বিট এককে তথ্য পরিবহণ করে। যেমন,
৪০০৪, 
৪০৪০।

 ৮ বিট মাইক্রোপ্রসেসর:
৮ বিট মাইক্রোপ্রসেসর ৮ বিট এককে তথ্য পরিবহণ করে। যেমন,
৮০০৮,
৮০৮০।

১৬ বিট মাইক্রোপ্রসেসর:
১৬ বিট মাইক্রোপ্রসেসর ১৬ বিট এককে তথ্য পরিবহণ করে। যেমন,
৮০৮৬,
৮০৮৮,
৮০১৮৬,
৮০১৮৮,
৮০২৮৬,
৬৮০০০।

৩২ বিট মাইক্রোপ্রসেসর:
৩২ বিট মাইক্রোপ্রসেসর ৩২ বিট এককে তথ্য পরিবহণ করে। যেমন,
৮০৩৭৬,
৮০৩৮৬,
৮০৪৮৬।

৬৪ বিট মাইক্রোপ্রসেসর:
৬৪ বিট মাইক্রোপ্রসেসর ৬৪ বিট এককে তথ্য পরিবহণ করে। যেমন,
- Intel core i3,
- core i5,
- core i7,
- xenon,
- Intel ITANIUM.

- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- এটি ছিল Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর।
- বিভিন্ন বৈশিষ্ট্যের মাইক্রোপ্রসেসর তৈরিতে বিশ্বের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে।
- এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ইন্টেল কর্পোরেশন, মটোরোলা, আইবিএম, এএমডি, সাইরিক্স, এনভিডিয়া, কোয়ালকম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২১১.
কোন প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়?
  1. স্মার্ট হোম প্রযুক্তি
  2. ম্যানুয়াল প্রযুক্তি
  3. ভার্চুয়াল প্রযুক্তি
  4. অ্যাডভান্সড প্রযুক্তি
ব্যাখ্যা
• স্মার্ট হোম প্রযুক্তিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে হোম অটোমেশন চালু করা হয়।

• স্মার্ট হোম প্রযুক্তি:
- স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
- স্মার্ট হোমের পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম (Home Automation System) বলা হয়।
- একটি স্মার্ট হোমে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস যেমন- টেলিভিশন, এসি, লাইটিং, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তির মোবাইল বা রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে সেগুলোকে কোনো কেন্দ্রীয় অবস্থানে থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- বর্তমানে বিভিন্ন শিল্পোন্নত দেশ যেমন-চীন, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি দেশে গ্লোবাল রেসিডেন্স বা বৈশ্বিক বাসস্থান তৈরি করা হচ্ছে।
- বাসস্থানের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে আইপি ক্যামেরা।
- রিমোট কন্ট্রোল বা ভয়েস কমান্ডের সাহায্যে গাড়ির গ্যারেজ, ঘরের দরজা-জানালা খোলা বা বন্ধ করা, লাইট, ফ্যান, কম্পিউটার ও টেলিফোন চালু কিংবা বন্ধ করা যায়।
- বাইরে থাকাকালে কোনো মেহমান বাসায় আসলে সিকিউরিটি এলার্মের সাহায্যে মোবাইল ফোনে তা জানা যায় ।
- কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটের সাহায্যে চা বানানো, কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার ও ময়লা নিষ্কাশন করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭,২১২.
ARPANET-এ সনাক্ত হওয়া প্রথম ভাইরাস কোনটি ছিল?
  1. Creeper
  2. ILoveYou
  3. Melissa
  4. Blaster
ব্যাখ্যা
• ARPANET-এ সনাক্ত হওয়া প্রথম ভাইরাস ছিল Creeper. এটি ১৯৭০-এর দশকে তৈরি হয়েছিল এবং এটি একটি পরীক্ষা ধরণের প্রোগ্রাম ছিল যা কম্পিউটার নেটওয়ার্কে সংক্রমণ ঘটাতো। Creeper ভাইরাসটি মূলত একটি স্বয়ংসম্পূর্ণ প্রোগ্রাম যা নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারে ছড়িয়ে পড়ত এবং "I’m the creeper, catch me if you can!" বার্তা প্রদর্শন করত। এটি কোন ক্ষতিকর উদ্দেশ্যে তৈরি হয়নি, বরং নেটওয়ার্ক সিকিউরিটির পরীক্ষার জন্য ছিল। এরপরের সময়ে ভাইরাসগুলো অনেক বেশি জটিল এবং ক্ষতিকর হয়ে উঠেছিল, তবে Creeper ছিল প্রথম ভাইরাস যা ARPANET নেটওয়ার্কে সনাক্ত হয়। তাই এর গুরুত্ব প্রযুক্তি ইতিহাসে অনেক বেশি।
 
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।

- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।
- সত্তর দশকেই, ইন্টারনেটের আদি অবস্থা, আরপানেট (ARPANET)-এ ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়।
- সে সময় রিপার (Reaper) নামে আর একটি সফটওয়্যার তৈরি করা হয়, যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত। সে সময় যেখানে ভাইরাসের জন্ম হতো সেখানেই সেটি সীমাবদ্ধ থাকত।

উৎস:
১. কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৭,২১৩.
Where are instructions decoded in the CPU?
  1. ALU
  2. RAM
  3. Control Unit
  4. Register
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Control Unit

• প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে -
১) নিয়ন্ত্রণ অংশ,
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ,
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)।

• নিয়ন্ত্রণ অংশ:
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কন্ট্রোল ইউনিট ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করে এবং কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাছাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।

• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি:
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৭,২১৪.
স্লাইড রুল কোন শ্রেণির কম্পিউটার?
  1. Digital computer
  2. Quantum computer
  3. Analog Computer
  4. Hybrid computer
ব্যাখ্যা
• স্লাইড রুল একটি Analog Computer-এর উদাহরণ। এটি এমন একটি যন্ত্র যা পরিমিত মান বা অবিচ্ছিন্ন ডেটা দিয়ে কাজ করে। স্লাইড রুল ব্যবহার করে গুণ, ভাগ, লগারিদম, বর্গমূল ইত্যাদি গাণিতিক হিসাব করা যায়। এটি মূলত ১৭শ শতকে উদ্ভাবিত হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে বিজ্ঞানী, প্রকৌশলী ও ছাত্ররা এটি ব্যবহার করেছে। স্লাইড রুলে চলমান স্কেল থাকে, যা সংখ্যা ও গাণিতিক অনুপাতের ভিত্তিতে মান নির্ধারণ করে। যেহেতু এটি ডিজিটাল বা কোয়ান্টাম ভিত্তিক নয় এবং অবিচ্ছিন্ন মানের উপর নির্ভর করে কাজ করে, তাই এটি গ) Analog Computer শ্রেণির অন্তর্গত।

• অ্যানালগ কম্পিউটার (Analog Computer):
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অংকের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।

• অ্যানালগ কম্পিউটারের উদাহরণ:
 - মোটরগাড়ির স্পিডোমিটার,
- স্লাইড রুল,
- অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি।

• স্লাইড রুল (Slide Rule):
- ১৬৩২ সালে উইলিয়াম অডরেট (William Oughtred) নামের একজন ইংরেজ গণিতবিদ নেপিয়ারের লগারিদম ব্যবহার করে স্লাইড রুল আবিষ্কার করেন।
- পরবর্তীতে আইজ্যাক নিউটন ও অ্যামিদি মেন হেইম এর উন্নতি সাধন করেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২১৫.
নিচের কোনটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার?
  1. ক) Word note
  2. খ) Notepad
  3. গ) Paradox
  4. ঘ) MS-Excel
ব্যাখ্যা
DBMS-এর পূর্ণ অর্থ হলো Database Management System.
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেজ ও ডেটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। 
DBMS-এর অন্তর্গত প্রোগ্রামসমূহ ডেটাবেজ তৈরি, ডেটা প্রবেশ করানো, ডাটার আধুনিকীকরণ, ডাটা এডিটিং ইত্যাদি কাজ করার জন্য DBMS ব্যবহার করা হয়।বর্তমানে বিভিন্ন ধরনের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটারে ব্যবহার করা হয়।
যেমন-
মাইক্রোসফট অ্যাকসেস (Microsoft Access),
মাইক্রোসফট ভিজুয়াল বেসিক (Microsoft Visual Basic),
মাইক্রোসফট ফক্সপ্রো (Microsoft Foxpro),
এসকিউএল (SQL),
জাভা (Java),
প্যারাডক্স (Paradox),
ডিবেজ (Dbase),
পাওয়ার বিল্ডার (Power Builder),
ডেলফি (Delphi),
ইনফরমিক্স (Informix),
ওরাকল (Oracle) ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭,২১৬.
প্রোগ্রাম চালানোর সময় CPU কোন ধরণের অ্যাড্রেস তৈরি করে?
  1.  Logical address 
  2. Physical address
  3. MAC address
  4. IP address
ব্যাখ্যা

• প্রোগ্রাম চালানোর সময় CPU মূলত Logical Address তৈরি করে। ব্যবহারকারী যখন কোনো প্রোগ্রাম রান করে, তখন CPU নির্দেশনা এবং ডেটার জন্য ঠিকানা তৈরি করে, যা সরাসরি হার্ডওয়্যার মেমরিতে নয় বরং একটি ভার্চুয়াল বা লজিক্যাল স্পেসে নির্দেশ করে। এই লজিক্যাল অ্যাড্রেসকে পরে Memory Management Unit (MMU) রূপান্তর করে Physical Address-এ, যা আসলে RAM-এ অবস্থিত। MAC বা IP Address নেটওয়ার্ক যোগাযোগে ব্যবহৃত হয়, CPU দ্বারা নয়। তাই সঠিক উত্তর হলো Logical Address, কারণ এটি প্রোগ্রাম এক্সিকিউশনের সময় CPU উৎপন্ন করে।

• Logical Address:
- সিপিইউ দ্বারা প্রোগ্রাম নির্বাহের সময় সর্বদা Logical Address generate করে।
- অন্যদিকে, ভৌত ঠিকানা (Physical Address) হচ্ছে, মেমরি ইউনিট দ্বারা প্রদর্শিত ঠিকানা।
- অর্থাৎ, CPU Logical অ্যাড্রেস জেনারেট করে এবং মেমরি ইউনিট Physical অ্যাড্রেস প্রদর্শন করে।
- কম্পিউটারে চলমান এপ্লিকেশন প্রোগ্রামগুলো Physical Address দেখতে পায় না। তারা সবসময় Logical Adress ব্যবহার করে কাজ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

৭,২১৭.
পাবলিক ক্লাউড ব্যবহার করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) এমাজন
  2. খ) মাইক্রোসফট
  3. গ) গুগল
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

পাবলিক ক্লাউড (Public Cloud) : জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসাের্স ইত্যাদির সার্ভিসযুক্ত ক্লাউড-ই পাবলিক ক্লাউড।
Amazon, Microsoft এবং Google ইত্যাদি তাদের নিজস্ব ডেটা সেন্টারে পাবলিক ক্লাউডের অবকাঠামাে স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে।

৭,২১৮.
Dropbox is primarily an example of which cloud service model?
  1. IaaS
  2. PaaS
  3. SaaS
  4. FaaS
ব্যাখ্যা

• Dropbox-কে সাধারণত Software as a Service (SaaS) হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়।

• ড্রপবক্স (dropbox.com):
- ড্রপবক্স একটি ফাইল হোস্টিং সার্ভিস, যা ড্রপবক্স ইনকর্পোরেশন নামক প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হয়।
- এমআইটি-এর ড্রিউ হিউস্টন (Drew Houston) ও আরাশ ফেরদৌসী (Arash Ferdowsi) ২০০৭ সালে ড্রপবক্স ইনকর্পোরেশন প্রতিষ্ঠা করেন।
- সার্ভিসটি ক্লাউড স্টোরেজ, ফাইল সিনক্রোনাইজেশন ও ক্লায়েন্ট সফটওয়‍্যার সার্ভিস দিয়ে থাকে।
- ড্রপবক্স তাদের ব্যবহারকারীদের নিজস্ব কম্পিউটারে একটি নির্দিষ্ট ড্রপবক্স সিনক্রোনাইজড ফোল্ডার তৈরি করতে দেয়, যা ব্যবহারকারী পরবর্তীকালে যে কোনো কম্পিউটার থেকে হুবহু অ্যাকসেস করতে পারে।
- ড্রপবক্স মাইক্রোসফট উইন্ডোজ, অ্যাপল ইনকর্পোরেটেড, ম্যাক ওএস এক্স, লিনাক্স, গুগল অ্যান্ড্রয়েড, অ্যাপল আইওএস, ব্ল‍্যাকবেরি ওএস এবং ওয়েব ব্রাউজারগুলোর জন্য ক্লায়েন্ট সফটওয়‍্যার সরবরাহ করে থাকে।

• Software as a Service (SaaS) মডেল:
- SaaS মডেলের অধীনে, ব্যবহারকারীকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সরাসরি একটি সম্পূর্ণ সফটওয়্যার অ্যাপ্লিকেশন (যেমন: ফাইল স্টোরেজ, শেয়ারিং, সিঙ্ক্রোনাইজেশন) ব্যবহার করতে দেওয়া হয়।
- যেহেতু Dropbox একটি তৈরি অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে এবং ব্যবহারকারী এটি সরাসরি ব্যবহার করে, তাই এটি SaaS মডেলের সর্বোত্তম উদাহরণ।
- এখানে Dropbox কোম্পানিই অ্যাপ্লিকেশন, ডাটা, রানটাইম, অপারেটিং সিস্টেম এবং সার্ভারসহ সম্পূর্ণ অবকাঠামো পরিচালনা করে।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৭,২১৯.
নিচের কোনটি ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর?
  1. ক) ৮০৮৬
  2. খ) ৮০৪৮৬
  3. গ) ৮০৮৮
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রথম মাইক্রোপ্রসেসর হলো ইন্টেল 4004, যা ১৯৭১ সালে উদ্ভাবিত হয়। 
- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

উৎস: ব্রিটানিকা।
৭,২২০.
কোনটি ছবির/ ইমেজের এক্সটেনশন ফাইল হিসেবে ব্যবহার হয় না?
  1. .odt
  2. .jpeg
  3. .gif
  4. .bmp
ব্যাখ্যা
.odt (Open Document text document) হল Text file extension.

.jpeg, .gif, .bmp এরা ছবি বা ইমেজের এক্সটেনশন ফাইল।
.jpeg means - Joint Photographic Experts Group Image.
.gif means - Graphical Interchange Format File.
.bmp means - Bitmap Image File .

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ (মাহবুবুর রহমান)
৭,২২১.
কে বিশ্বব্যাপী ওয়েব (www) এর প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত?
  1. Mark Zuckerberg
  2. Steve Jobs
  3. Bill Gates
  4. Tim Berners-Lee
ব্যাখ্যা
• ইন্টারনেট: 
- ১৯৮৯ সালে স্যার টিমোথি জন বার্নাস-লি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন।
- তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক হিসেবে পরিচিত।
- নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়।
- ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৭,২২২.
What will be the result of the formula = MAX (Average (A1, A2), Product (A3 : A4)) where value of A1 = 20, A2 = 24, A3 = 15, A4 = 20?
  1. 24
  2. 300
  3. 240
  4. None of these
ব্যাখ্যা
Question: What will be the result of the formula =MAX (Average (A1, A2), Product (A3 : A4)) where value of A1 = 20, A2 = 24, A3 = 15, A4 = 20?

Solution:
দেওয়া আছে,
A1 = 20
A2 = 24
A3 = 15
A4 = 20

→ Average (A1, A2) দ্বারা বুঝায় A1 ও A2 এর গড় বের করতে হবে,
→ Average (A1, A2) = (20 + 24)/2 = 22

→ Product (A3 : A4) দ্বারা বুঝায় A3 ও A4 এর গুণফল বের করতে হবে,
→ Product (A3 : A4) = 15 × 20 = 300

MAX (Average (A1, A2), Product (A3 : A4)) দ্বারা বুঝায় Average (A1, A2) ও Product (A3 : A4) এর মাঝে কে বড় তা বের করতে হবে
MAX (22, 300) = 300

সুতরাং, ফর্মুলাটির ফল হবে 300
৭,২২৩.
সর্বপ্রথম বাণিজ্যকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে-
  1. ক) অ্যাপল
  2. খ) মাইক্রোসফট
  3. গ) ওরাকল
  4. ঘ) আমাজন
ব্যাখ্যা

• ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকেই।
• তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
• ২০১০ সালে The Rackspace Cloud এবং NASA মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস শুরু করে।
• এভাবেই ক্লাউড কম্পিউটিং জনসাধারণের মুঠোয় আসতে শুরু করে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭,২২৪.
প্রতিটি মোবাইল ফোনকে আলাদাভাবে সনাক্ত করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) GSM
  2. খ) WCDMA
  3. গ) IMEI
  4. ঘ) IMEE
ব্যাখ্যা
• প্রতিটি মোবাইল ফোনকে আলাদাভাবে সনাক্ত করার জন্য IMEI ব্যবহৃত হয়।

IMEI: 
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের 3GPP মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।
৭,২২৫.
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
  1. ক) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
  2. খ) হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
  3. গ) সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
  4. ঘ) হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
ব্যাখ্যা
কম্পিউটারকে কাজের উপযোগী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সঠিক অবস্থানে স্থাপন করতে হয়। কম্পিউটারের যন্ত্রাংশগুলো সঠিকভাবে স্থাপন করে যন্ত্রাংশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনকেই কম্পিউটার সংগঠন বলে। কম্পিউটার সংগঠন দুই প্রকার। যথা- হার্ডওয়্যার এবং সফটওয়্যার।
৭,২২৬.
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে?
  1. বিল গেটস
  2. সত্য নাদেলা
  3. পল অ্যালেন
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা

বিল গেটস (Bill Gates) এবং পল অ্যালেন (Paul Allen) ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।

মাইক্রোসফট:
- মাইক্রোসফট ১৯৭৫ সালে বিল গেটস এবং পল অ্যালেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। তারা Altair 8800 মাইক্রোকম্পিউটারের জন্য বেসিক ইন্টারপ্রেটার তৈরির মাধ্যমে কোম্পানির যাত্রা শুরু করেন।
- মাইক্রোসফটের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত।
- বর্তমান সিইও হলেন সত্য নাদেলা (জুন, ২০২৫), যিনি ৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে এই দায়িত্ব গ্রহণ করেন।
- মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস স্যুট (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ইত্যাদি) এবং মাইক্রোসফট এজ ওয়েব ব্রাউজারের জন্য বিখ্যাত। 
- মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্মের নাম Azure।
- মাইক্রোসফটের প্রথম অপারেটিং সিস্টেম ছিল MS-DOS, যা ১৯৮১ সালে IBM-এর পার্সোনাল কম্পিউটারের জন্য তৈরি করা হয়। এটি ছিল একটি কমান্ড-লাইন ভিত্তিক অপারেটিং সিস্টেম।

উৎস: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।

৭,২২৭.
MS WORD - এ নিচের কোনটি Copy করার কমান্ড?
  1. Ctrl + C
  2. Ctrl + A
  3. Ctrl + S
  4. Ctrl + Z
ব্যাখ্যা
MS WORD-এ,
- কোনো লেখা Copy করার কমান্ড Ctrl + C
- কোনো লেখা Cut করার কমান্ড Ctrl + X
- কোনো লেখা save করার কমান্ড Ctrl + S
- কোনো লেখা select করার কমান্ড Ctrl + A
- কোনো লেখা ফিরিয়ে আনার কমান্ড Ctrl + Z
৭,২২৮.
What is the primary function of the F5 key?
  1. Close the current tab
  2. Save the webpage
  3. Rename file/folder
  4. Refresh/Reload page
ব্যাখ্যা

• F5 কী সাধারণত ওয়েব ব্রাউজার এবং অন্যান্য অ্যাপ্লিকেশনে বর্তমান পেজ বা উইন্ডোকে রিফ্রেশ বা পুনরায় লোড করার জন্য ব্যবহৃত হয়।  

• ফাংশন কী:
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়‍্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1 - F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৭,২২৯.
যদি আপনার ইন্টারনেট স্পিড 50 Mbps হয়, তাহলে তাত্ত্বিকভাবে আপনি 1 সেকেন্ডে কত মেগাবিট ডাউনলোড করতে পারবেন?
  1. 500 Mb
  2. 5 Mb
  3. 50 Mb
  4. 0.5 Mb
ব্যাখ্যা

• যদি আপনার ইন্টারনেট স্পিড 50 Mbps হয়, তাহলে “Mbps” মানে হলো মেগাবিট প্রতি সেকেন্ড। এটি নির্দেশ করে যে এক সেকেন্ডে আপনার ডিভাইস কত মেগাবিট ডেটা ডাউনলোড করতে সক্ষম। এখানে স্পিড 50 Mbps, অর্থাৎ তাত্ত্বিকভাবে 1 সেকেন্ডে আপনি 50 মেগাবিট ডেটা ডাউনলোড করতে পারবেন। এটি একটি সরাসরি সম্পর্ক: স্পিড যত বেশি, ডাউনলোড ক্ষমতাও তত বেশি। অতএব, প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো গ) 50 Mb। বাস্তব জীবনে কিছুটা কম হতে পারে কারণ নেটওয়ার্ক ল্যাটেন্সি বা সার্ভার পারফরম্যান্স ডাউনলোড স্পিডকে প্রভাবিত করতে পারে, তবে তাত্ত্বিক হিসাব অনুযায়ী এটি সঠিক।

- 'MbPS' এর পূর্ণরূপ Megabits per second.
- এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।
- এই ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় ব্যান্ডউইডথও বলা হয়।
- এই ব্যান্ডউইডথ সাধারণত bit per second (bps) এ হিসাব করা হয়।
- অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে bit per second (bps) বা ব্যান্ডউইডথ বলে।

• bps অর্থ হলো bit per second (1) বিট = 1 বা 0)
- kbps হলো kilobits per second (1000 বিট =1 কিলোবিট)
- Mbps হলো megabits per second (1000 কিলোবিট = 1 মেগাবিট)
- Gbps হলো gigabits per second (1000 মেগাবিট = 1 গিগাবিট)
- Tbps হলো Terabits per second (1000 গিগাবিট =1 টেরাবিট)
- Pbps হলো Petabits per second (1000 টেরাবিট=1 পেটাবিট

• MBps vs Mbps:
- নোট: এখানে MBps দ্বারা মেগা বাইট পার সেকেন্ড এবং Mbps দ্বারা মেগা বিট পার সেকেন্ড বোঝানো হয়ে থাকে।
- অর্থাৎ বড় হাতের B থাকলে সেটি হবে মেগা বাইট পার সেকেন্ড এবং ছোটো হাতের b থাকলে সেটি হবে মেগা বিট পার সেকেন্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭,২৩০.
'Ryzen' প্রসেসর প্রস্তুতকারী প্রতিষ্ঠান -
  1. ক) Intel
  2. খ) TSMC
  3. গ) AMD
  4. ঘ) Qualcomm
ব্যাখ্যা
AMD
- AMD এর পূর্ণরূপ হচ্ছে Advanced Micro Devices.
- AMD বিশ্বের অন্যতম বৃহৎ প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান।
- Ryzen হচ্ছে AMD'র তৈরি জনপ্রিয় প্রসেসর।

সূত্র: AMD এর অফিসিয়াল ওয়েবসাইট [Link]
৭,২৩১.
ভূমি-নামজারির সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার প্রক্রিয়ার নাম -
  1. ক) ই-ভূমি
  2. খ) ই-পর্চা
  3. গ) ই-নামজারি
  4. ঘ) ই-পূর্জি
ব্যাখ্যা
- ভূমি-নামজারির সকল কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার প্রক্রিয়ার নাম ই-নামজারি।
- জমি কিনলে বা অন্য কোনো উপায়ে জমির মালিক হয়ে থাকলে হালনাগাদ রেকর্ড সংশোধন করে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে নামজারি বলা হয়। এখন অনলাইনেও নামজারি করা যায়। এটিকে বলা হচ্ছে ই-নামজারি।
- বাংলাদেশে ২০১৬ সালে পাইলট আকারে ই-নামজারি কার্যক্রম শুরু হয়।

সূত্র: ভূমি মন্ত্রনালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথম আলো
৭,২৩২.
Which of the following is a measure of computer performance?
  1. Bytes
  2. MIPS
  3. Volts
  4. Amperes
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) MIPS

MIPS:
- MIPS এর পূর্ণরূপ হলো Million Instructions Per Second,
- যা কম্পিউটারের কার্যক্ষমতা পরিমাপের একটি একক।

অন্যদিকে,
- Bytes হলো কম্পিউটার স্টোরেজ এবং প্রক্রিয়াকরণের তথ্যের একক।
- Volts বৈদ্যুতিক বিভবের একক।
- Amperes হলো বৈদ্যুতিক প্রবাহের একক।

উৎস: ব্রিটানিকা।

৭,২৩৩.
A typical modern computer uses
  1. ক) LSI chips
  2. খ) Vacuum tubes
  3. গ) Valves
  4. ঘ) All the above
ব্যাখ্যা
LSI chips: Large-scale integration (LSI) is the process of integrating or embedding thousands of transistors on a single silicon semiconductor microchip. LSI technology was conceived in the mid-1970s when computer processor microchips were under development.
Source: Google Books
৭,২৩৪.
Operating System কোন শ্রেণির সফটওয়্যার?
  1. Application Software
  2. Utility Software
  3. System Software
  4. Virus
ব্যাখ্যা

- Operating System (OS) হলো এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ইউজারের মধ্যে সংযোগ স্থাপন করে।
- যেমন: Windows, Linux, macOS, Android, ইত্যাদি।
- এটি System Software শ্রেণির অন্তর্ভুক্ত কারণ এটি কম্পিউটারের মূল কাজগুলো নিয়ন্ত্রণ ও পরিচালনা করে, যেমন:
- মেমোরি ম্যানেজমেন্ট
- প্রসেস ম্যানেজমেন্ট
- ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ
- ফাইল ম্যানেজমেন্ট
- ডিভাইস কন্ট্রোল

- Application Software ব্যবহারকারী নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন MS Word, Excel, Photoshop ইত্যাদি।
- Utility Software হলো সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত সহায়ক সফটওয়্যার, যেমন Antivirus, Disk Cleaner, ইত্যাদি।
- Virus কোনো সফটওয়্যার শ্রেণি নয়; এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম (Malicious Software)।

উৎস: Tutorialspoint. [লিংক] 

৭,২৩৫.
FoxPro, Oracle প্রোগ্রামগুলো কোন ক্যাটাগরির সফটওয়্যার?
  1. অপারেটিং সফটওয়্যার
  2. গ্রাফিক ডিজাইন সফটওয়্যার
  3. ডাটাবেজ সফটওয়্যার
  4. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
ব্যাখ্যা
FoxPro, Oracle প্রোগ্রামগুলো হচ্ছে ডাটাবেজ সফটওয়্যার।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৩৬.
Which part interprets program instructions and initiate control operations.
  1. ক) Input
  2. খ) storage unit
  3. গ) Logic unit
  4. ঘ) Control unit
ব্যাখ্যা
Control unit is resposible for interpert the program instruction and its lead to execution in sequential manner.
৭,২৩৭.
নেটওয়ার্কিং-এ একটি অ্যাকটিভ হাবের মূল কাজ কী?
  1. ক্লাউড অ্যাপ্লিকেশন পরিচালনা করা
  2. নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি ও ফরওয়ার্ড করা
  3. নেটওয়ার্ককে এনক্রিপশন দিয়ে সুরক্ষিত করা
  4. বড় পরিমাণে তথ্য সংরক্ষণ করা
ব্যাখ্যা

• নেটওয়ার্কিং-এ একটি অ্যাকটিভ হাবের মূল কাজ হলো নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি ও ফরওয়ার্ড করা। এটি কেবল একটি প্যাসিভ ডিভাইস নয়, বরং পাওয়া সিগন্যালকে শক্তিশালী করে এবং সংশ্লিষ্ট পোর্টে পুনঃপ্রেরণ করে। অর্থাৎ, যখন কোনো ডিভাইস হাবে ডেটা পাঠায়, তখন অ্যাকটিভ হাব সেই সিগন্যাল গ্রহণ করে, প্রয়োজনমতো তার শক্তি বাড়ায় এবং নেটওয়ার্কের অন্য সমস্ত ডিভাইসে পাঠায়। এটি নেটওয়ার্কের কাজের দক্ষতা বাড়ায় এবং ডেটা দূরত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। সাধারণ হাবের তুলনায় অ্যাকটিভ হাব দীর্ঘ দূরত্বের জন্য আরও কার্যকর, কারণ এটি সিগন্যালকে দুর্বল হওয়া থেকে রক্ষা করে। তাই সঠিক উত্তর হলো খ) নেটওয়ার্ক সিগন্যাল বৃদ্ধি ও ফরওয়ার্ড করা।

হাব: 
- হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। 
- হাবের ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের সংযোগের সংখ্যা। 
- স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রিয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়। 
- হাবে মাল্টিপল পোর্ট থাকে। 
- যখন একটি প্যাকেট কোন একটি পোর্টে পৌছায়, এটি সেই প্যাকেটকে কপি করে হাবের সকল পোর্টে পাঠায়। 
- কার্যকারিতার দিক থেকে হাব দুই প্রকার। 
যথা- 
১। সক্রিয় হাব (Active HUB): 
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে, আবার কোন কোন সক্রিয় হাব সংকেতকে অল্প মাত্রায় প্রসেসও করে থাকে। 
- এই সকল হাব মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। 

২। নিষ্ক্রিয় হাব (Passive HUB): 
- এ ধরণের হাব সংকেতের মানকে বৃদ্ধি করে। 
- এ সকল হাব শুধু তথ্য আদান প্রদানে সহায়তা করে মাত্র। এজন্য এই সকল হাবকে কোন সক্রিয় হাবের সাথে সংযুক্ত করে দেয়া হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,২৩৮.
কোন প্রটোকল ব্যবহার করে আরপানেট (Arpanet) এর জন্ম হয়?
  1. http Protocol
  2. Internet Protocol
  3. FTP Protocol
  4. Server Protocol
ব্যাখ্যা
ইন্টারনেট: 
- বিশ শতকের ষাট-সত্তরের দশকে ইন্টারনেট প্রটোকল (Internet Protocol) ব্যবহার করে আরপানেট (Arpanet) আবিষ্কৃত হয়। 
- তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারসমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে। 
- আর এ বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। 
- ১৯৭১ সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন (Ramond Samuel Tomlinson)। 
- তিনিই প্রথম ই-মেইল পদ্ধতি চালু করেন। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৭,২৩৯.
নিচের কোনটি অকটাল সংখ্যা নয়?
  1. ক) ৭১৪
  2. খ) ৭৬৫
  3. গ) ৫৬৭
  4. ঘ) ৪৮৫
ব্যাখ্যা
যে সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক গুলো হলো- ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ৮। যেমন- ৭১৪, ৭৬৫, ৫৬৭ কিন্তু ৪৮৫ অকটাল সংখ্যা নয় কারণ ৮ অকটাল সংখ্যার অঙ্ক বা চিহ্ন না।
৭,২৪০.
LAN নেটওয়ার্ক এর IEEE স্ট্যান্ডার্ড কত?
  1. ক) ৮০২.০৯
  2. খ) ৮০২.১০
  3. গ) ৮০২.১১
  4. ঘ) ৮০২.১৫
ব্যাখ্যা
Local Area Network (LAN) এর IEEE স্ট্যান্ডার্ড - ৮০২.১১।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা- 
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৭,২৪১.
নিচের কোনটি CAN নেটওয়ার্কের উদাহরণ?
  1. ক) ব্লুটুথ নেটওয়ার্ক
  2. খ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নেটওয়ার্ক
  3. গ) ক্যাবল টিভি নেটওয়ার্ক
  4. ঘ) ইন্টারনেট
ব্যাখ্যা
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network - CAN)
- সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের দুই বা ততোধিক LAN কে সংযুক্ত করে যে নেটওয়ার্ক গড়ে উঠে তাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা CAN বলে।
- উদাহরণস্বরূপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের কথা ধরা যাক। একাডেমিক ভবনের ল্যান, প্রশাসনিক ভবনের ল্যান, বিভিন্ন বিভাগের ল্যান, হলের ল্যান ইত্যাদি একত্রে সংযুক্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়েছে।
- এছাড়া Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক প্রভৃতিও CAN এর উদাহরণ।
- ক্যানের (CAN) বিস্তৃতি ৫ কিলোমিটারের মধ্যে হতে পারে যা ল্যান থেকে বড় কিন্তু ম্যান থেকে ছোট।
- বড় প্রতিষ্ঠান বা এন্টারপ্রাইজের একাধিক ভবনের ল্যান ব্যবহারকারীদের কাজের সম্বন্বয়ের জন্য কিংবা মূল্যবান কোন ডিভাইস শেয়ার করার জন্য কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক (Corporate Area Network - CAN) তৈরি করা হয় যা অনেকটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের অনুরূপ।

Googleplex

[The Googleplex is the corporate headquarters complex of Google and its parent company, Alphabet Inc. It is located at 1600 Amphitheatre Parkway in Mountain View, California]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. https://www.google.com

৭,২৪২.
বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটারটি কোন দেশের?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর (শক্তিশালী) সুপার কম্পিউটারের তালিকায় শীর্ষস্থানে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। চীনকে পেছনে ফেলে এই অবস্থানে উঠে এসেছে তারা। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৫০০ সুপার কম্পিউটারের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের দুটি কম্পিউটার। এই দুটি সুপারকম্পিউটারের নাম সামিট ও সিয়েরা। চীন তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। সুপার কম্পিউটারের তালিকার শীর্ষে থাকা সামিট প্রতি সেকেন্ডে ২ লাখ ট্রিলিয়ন গণনা কাজ করতে পারে। সামিট ও সিয়েরা দুটি সুপার কম্পিউটারই তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। গত বছর ক্ষমতাধর সুপারকম্পিউটারের তালিকায় শীর্ষে ছিল চীনের তৈরি সানওয়ে তাইহুলাইট। এটাই বর্তমান তালিকায় তিন নম্বরে অবস্থা করছে। উৎস: বিবিসি।
৭,২৪৩.
নিচের কোন মেমোরিটি আল্ট্রাভায়োলেট (UV) রশ্মি ব্যবহার করে তথ্য মুছে পুনরায় লিখতে পারে?
  1. PROM
  2. EPROM
  3. RAM
  4. Mask ROM
ব্যাখ্যা

- সঠিক উত্তর: খ) EPROM 

• রম (ROM):

- রম (ROM) হল রিড-ওনলি মেমোরি (Read-Only Memory) এর সংক্ষিপ্ত রূপ। এটি কম্পিউটারের স্থায়ী মেমোরি। 

• ROM (Read-Only Memory) এর প্রকারভেদ:
PROM (Programmable ROM):
- একবার প্রোগ্রাম করা যায়। 
- একবার প্রোগ্রাম করার পর ডাটা পরিবর্তন করা যায় না। 

EPROM (Erasable Programmable ROM):
- UV (আল্ট্রাভায়োলেট) আলো দিয়ে ডাটা মুছে আবার নতুন ডাটা লেখা যায়। 
- ২০-৩০ মিনিট UV আলোতে রাখলে সম্পূর্ণ ডাটা মুছে যায়। 

EEPROM/EAPROM (Electrically Erasable Programmable ROM):
- বৈদ্যুতিক সংকেত দিয়ে ডাটা মুছে আবার লেখা যায়। 
- নির্দিষ্ট অংশের ডাটা আলাদাভাবে মুছে নতুন ডাটা লেখা সম্ভব। 
- এটি Flash memory এর ভিত্তি হিসেবে কাজ করে। 

Mask ROM:
- ডাটা স্থায়ীভাবে লেখা হয়। 
- প্রোগ্রাম পরিবর্তন অসম্ভব। 

• ROM এর বৈশিষ্ট্য:
- কম্পিউটার বন্ধ হলেও ডাটা থেকে যায়। অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও তথ্য নষ্ট হয় না। 
- সাধারণত ডাটা পড়া যায়, কিন্তু পরিবর্তন করা যায় না। 
- BIOS, অপারেটিং সিস্টেমের প্রাথমিক অংশ সংরক্ষিত থাকে।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,২৪৪.
(9F23)16 = (?)2
  1. 1001111101100011
  2. 1001101100100011
  3. 1001111100100011
  4. 1001111100000011
ব্যাখ্যা
(9F23)16 = (?)2
প্রদত্ত হেক্সাডেসিমেল সংখ্যার প্রতিটি ডিজিটের জন্য চার বিটের বাইনারি নিয়ে পাই:
9 = 1001 
F = 1111
2 = 0010
3 = 0011


(9F23)16 = (1001111100100011)2
৭,২৪৫.
কীবোর্ডের Shift, Ctrl, Alt কী গুলোকে বলা হয়-
  1. ক) Function key
  2. খ) Modifier key
  3. গ) Numeric key
  4. ঘ) Space key
ব্যাখ্যা
কী বোর্ডের যে সকল বোতাম চেপে কোন অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না কিন্তু অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয় সে সব বোতামকে বলা হয় মডিফাইয়ার কী। যেমন- Shift, Ctrl, Alt, Option, Command ইত্যাদি।
৭,২৪৬.
সাধারণভাবে, হার্ড ডিস্কের এক সেক্টর কত বাইট ধারণ করতে পারে?
  1. 1 byte
  2. 2048 bytes
  3. 4 kilobytes
  4. 512 bytes
ব্যাখ্যা
• সাধারণভাবে হার্ড ডিস্কের এক সেক্টর ৫১২ বাইট তথ্য ধারণ করতে পারে। হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণ ইউনিটকে সেক্টর বলা হয়, যা একটি ছোট অংশ। প্রতিটি সেক্টরে নির্দিষ্ট পরিমাণ ডেটা থাকে এবং হার্ড ডিস্কের ডেটা পড়া বা লেখা হয় সেক্টর ভিত্তিতে। যদিও আধুনিক প্রযুক্তিতে সেক্টরের আকার বৃদ্ধি পেয়েছে, কিন্তু ঐতিহ্যবাহী হার্ড ডিস্কে এক সেক্টর সাধারণত ৫১২ বাইটের সমান। এটি ডেটা স্টোরেজ এবং রিড-রাইট অপারেশনের জন্য এক মৌলিক ইউনিট হিসেবে কাজ করে। তাই, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ) ৫১২ বাইট।

• হার্ডডিস্ক: 
- হার্ডডিস্ক ডেটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে। 
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ডডিস্ক। 
- হার্ডডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়। 
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ডডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়। 
- হার্ডডিস্ক এর প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা ৫১২ বাইট। 
- হার্ডডিস্ক প্রথম ব্যবহার হয় IBM কোম্পানী ১৯৫৬ সালে মেইনফ্রেম বা মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য সর্বপ্রথম হার্ড ডিস্ক ব্যবহার হয়। 
- তবে তখনকার সময়ে হার্ডডিস্ক এর আকৃতি বা ধরণ ছিল বর্তমানের হার্ডডিস্ক এর আকৃতির তুলনামুলকভাবে অনেক বেশি বড়। 
- ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল একটি বড়সর রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান এবং দাম ও ছিল তুলনামুলক অনেক বেশি। 

উৎস: 
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,২৪৭.
নিচের কোনটি সাধারণ ব্যবহারিক প্রোগ্রামের উদাহরণ?
  1. পেরোল সিস্টেম
  2. ব্যাংকিং সফটওয়্যার
  3. এমএস অফিস
  4. ইলেকট্রনিক কমার্স
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম (General Application Program or Package Program):
- বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়।
- উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হলো:
এমএস অফিস,
• ইন্টারনেট এক্সপ্লোরার,
• নেটস্কেপ নেভিগেটর,
• নেটস্কেপ কমিউনিকেটর,
• ইলেকট্রনিক মেইল,
• পেজ মেকার,
• ফটোশপ,
• ইলাস্ট্রেটর ইত্যাদি।

২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম (Application Specific or Customized Program):
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।
- উল্লেখযোগ্য কাস্টমাইজড প্রোগ্রাম হলোঃ
• ব্যাংকিং সফটওয়্যার,
• ইলেকট্রনিস কমার্স,
• পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৪৮.
সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম নয় কোনটি?
  1. ব্যাংকিং সফটওয়্যার
  2. এমএস অফিস
  3. ইলেকট্রনিক মেইল
  4. ইন্টারনেট এক্সপ্লোরার
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম (General Application Program or Package Program):
- বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়।
- উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো হলো:
• এমএস অফিস,
• ইন্টারনেট এক্সপ্লোরার,
• নেটস্কেপ নেভিগেটর,
• নেটস্কেপ কমিউনিকেটর,
• ইলেকট্রনিক মেইল,
• পেজ মেকার,
• ফটোশপ,
• ইলাস্ট্রেটর ইত্যাদি।

২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম (Application Specific or Customized Program):
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।
- উল্লেখযোগ্য কাস্টমাইজড প্রোগ্রাম হলোঃ
ব্যাংকিং সফটওয়্যার
• ইলেকট্রনিস কমার্স, 
• পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৪৯.
সম্প্রতি, কোন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’ পরিকল্পনা ঘোষণা করেছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. মেটা
  2. অ্যাপল
  3. স্যামসাং
  4. মাইক্রোসফট
ব্যাখ্যা
‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’:
- ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।
- সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং এর জন্য অবকাঠামোসহ অন্যান্য প্রযুক্তিতে উপস্থিতি বাড়ানোর চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
- সম্প্রতি, বিশ্বজুড়ে সাগরের তলদেশে ৫০ হাজার কিলোমিটার (৩১ হাজার মাইল) কেব্‌ল (তার) স্থাপন করার পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা।
- মেটা এ প্রকল্পের নাম দিয়েছে ‘প্রজেক্ট ওয়াটারওয়ার্থ’।
- এ কেবলের আওতায় যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হবে।
- নতুন কেবল প্রকল্পটি পাঁচটি প্রধান মহাদেশের মধ্যে সংযোগ করে দেবে এবং এর এআই প্রকল্পগুলোকে সহায়তা করবে।

উল্লেখ্য,
- এই প্রকল্পের কাজ শেষ হলে তা পানির নিচে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প হবে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৭,২৫০.
'SIM'-এর পূর্ণরূপ কী?
  1. Subscriber Information Mode
  2. Subscriber Identity Module
  3. System Identity Mode
  4. Secure International Module
ব্যাখ্যা
'SIM'-এর পূর্ণরূপ হচ্ছে Subscriber Identity Module।

'SIM:
- SIM একটি সমন্বিত বর্তনী যা নিরাপদে আন্তর্জাতিক মোবাইল গ্রাহকের পরিচয় (আইএমএসআই) সংরক্ষণ করে।
- এটি একটি Portable মেমরি চিপ যার মাধ্যমে আপনি বিশ্বকে কল করতে সক্ষম হন যেখানে গ্রাহকের Network উপলব্ধ।
- সিএমটি সাধারণত GSM জিএসএম নেটওয়ার্কের উপর পরিচালিত যা MOBILE ফোনগুলিতে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,২৫১.
ChatGPT ব্যবহারকারীর ইনপুট প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রথমে কোন ধাপে কাজ করে?
  1. টোকেনাইজেশন
  2. ইমেজ রেন্ডারিং
  3. ডেটাবেজ ফরম্যাটিং
  4. হার্ডওয়্যার এনক্রিপশন
ব্যাখ্যা

• টোকেনাইজেশন হলো ChatGPT–এর কাজের প্রথম ধাপ, যেখানে ব্যবহারকারীর ইনপুটকে ছোট ছোট Token–এ বিভক্ত করে পরবর্তী বিশ্লেষণের জন্য প্রস্তুত করা হয়।

• ChatGPT-এর কাজের প্রক্রিয়া:
- ChatGPT একটি Generative Pre-trained Transformer (GPT) ভিত্তিক Language Model।
- এটি OpenAI কর্তৃক উন্নয়নকৃত একটি Artificial Intelligence সিস্টেম।
- ব্যবহারকারী যখন কোনো প্রশ্ন বা নির্দেশ প্রদান করে, তখন সিস্টেম প্রথমে ইনপুটকে Token–এ বিভক্ত করে (Tokenization)।
- Token হলো শব্দ বা শব্দাংশের ক্ষুদ্র একক, যা মডেল বিশ্লেষণ করে।
- এরপর Transformer Architecture ব্যবহার করে ইনপুটের প্রসঙ্গ (Context) ও শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়।
- মডেলটি পূর্বপ্রশিক্ষিত (Pre-trained) বৃহৎ পরিমাণ টেক্সট ডেটার উপর ভিত্তি করে ভাষার প্যাটার্ন শিখে থাকে।
- প্রশ্নের প্রেক্ষাপট বুঝে সম্ভাব্য পরবর্তী শব্দ নির্ধারণের মাধ্যমে ধাপে ধাপে সম্পূর্ণ উত্তর তৈরি করে।
- এই প্রক্রিয়াটি Probability Distribution–এর মাধ্যমে পরিচালিত হয়, যেখানে সর্বাধিক উপযুক্ত শব্দ নির্বাচন করা হয়।
- Natural Language Processing (NLP) ও Deep Learning প্রযুক্তি এই প্রক্রিয়ার ভিত্তি।

• Transformer প্রযুক্তি:
- এটি Self-attention Mechanism ব্যবহার করে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ নির্ধারণ করে।
- দীর্ঘ ইনপুটেও প্রাসঙ্গিকতা বজায় রাখতে সক্ষম।

• Pre-training ও Fine-tuning:
- Pre-training ধাপে বিশাল টেক্সট ডেটা থেকে ভাষার কাঠামো শেখানো হয়।
- Fine-tuning ধাপে নির্দিষ্ট কাজের জন্য মডেলকে উন্নত করা হয়।

• অন্যান্য অপশন:
- ইমেজ রেন্ডারিং → গ্রাফিক্স বা ছবি প্রদর্শনের প্রযুক্তি।
- ডেটাবেজ ফরম্যাটিং → ডেটাবেজ কাঠামো বিন্যাসের প্রক্রিয়া।
- হার্ডওয়্যার এনক্রিপশন → ডিভাইস স্তরে তথ্য সুরক্ষার কৌশল।

উৎস: OpenAI Official Documentation, Encyclopaedia Britannica (ChatGPT article)।

৭,২৫২.
কোনটি নন-পজিশনাল নাম্বার সিস্টেম?
  1. ক) Octal Number System
  2. খ) Binary Number System
  3. গ) Roman Number System
  4. ঘ) Hexadecimal Number System
ব্যাখ্যা

সূত্র - একাদশ - দ্বাদশ শ্রেণি, ICT, বোর্ড বই
৭,২৫৩.
37 এর বিসিডি কোড কত?
  1. 11001000
  2. 00110111
  3. 11001100
  4. 00011010
ব্যাখ্যা
• বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত। 

7 এর বিসিডি 0111
3 এর বিসিডি 0011
∴ 37 এর বিসিডি 00110111

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৫৪.
প্রথম নাগরিকতাপ্রাপ্ত রোবটের নাম কী?
  1. ডলি
  2. ইউনিমেট
  3. সোফিয়া
  4. ফানুক
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, পরিচালনা ও প্রয়োগের বিষয় আলোচনা করা হয়, তাকে রোবটিক্স বলা হয়।
- রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি ইলেকট্রো-মেকানিক্যাল যন্ত্র, যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের মতো কাজ করতে সক্ষম।
- 'রোবটিক্স' শব্দটি এসেছে 'রোবট' থেকে, যা প্রথম ব্যবহার করা হয় চেক লেখক কারেল কাপেকের ১৯২০ সালে প্রকাশিত নাটকে।
- রোবট শব্দটি স্লাভিক শব্দ "Robota" থেকে উদ্ভূত, যার অর্থ 'শ্রমিক'।
- অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী, 'রোবটিক্স' শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৪১ সালে আইজাক অসিমভের সায়েন্স ফিকশন "লায়ার"-এ।

• রোবট সোফিয়া:
- রোবট সোফিয়া তৈরি করেছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিকস।
- এর মূল নির্মাতা ডেভিড হ্যানসন (David Hanson)।
- রোবট সোফিয়াকে নকশা করা হয় হলিউডের ব্রিটিশ অভিনয় শিল্পী অড্রে হেপবার্ন এর মত করে।
- রোবট সোফিয়াকে ২০১৫ সালের ১৯ এপ্রিল থেকে সক্রিয় করা হয়।
- ২০১৭ সালের অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব দেয়া হয় এই রোবটকে এবং এটিই প্রথম রোবট যে কোন দেশের নাগরিকত্ব লাভ করে।
- ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিয়েছে সিঙ্গাপুরের তৈরি ও সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া এই রোবট সোফিয়া। এটি প্রায় ৫০ ধরনের ভাবভঙ্গি দেখাতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭,২৫৫.
এমবেডেড কম্পিউটারের উদাহরণ নয় কোনটি?
  1. ক) রাউটার
  2. খ) এটিএম
  3. গ) স্পিডোমিটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
এমবেডেড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেমের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে কেবল পূর্বনির্দিষ্ট কর্ম সম্পাদন করে। এতে কেবল মাইক্রোপ্রসেসর, রম এবং ইনপুট/আউটপুট ডিভাইস সংযোজন সিস্টেম থাকে।
আজকের প্রযুক্তি নির্ভর আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এমবেডেড সিস্টেম এর প্রভাব রয়েছে। যেমনঃ
ভিসিআর, সেল ফোন, এয়ার কন্ডিশনার, প্রিন্টার, ভিডিও গেম, এটিএম, ডিজিটাল ক্যামেরা, রাউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, গান শুনবার এম.পি.থ্রি. প্লেয়ার, গ্লোবাল পজিশনিং সিস্টেম, টেলিফোন, রোবটিক্স, ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, ফটোকপি মেশিন, ডিজিটাল ঘড়ি, মোটর গাড়ি ইত্যাদি।
এনালগ কম্পিউটারের উদাহরণ- মোটর গাড়ির স্পিডোমিটার, পাইড রুল, অপারেশনাল এমপ্লিফায়ার ইত্যাদি।
৭,২৫৬.
Which of the following is a disadvantage of an interpreter?
  1. It translates the program line by line
  2. It produces object code
  3. It is slow paced
  4. It translates the entire program at once
ব্যাখ্যা

• Interpreter সোর্স প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ ও নির্বাহ করে। প্রতিবার প্রোগ্রাম চালানোর সময় প্রতিটি স্টেটমেন্ট নতুন করে অনুবাদ করতে হয়, ফলে execution speed কম হয়।
- তাই interpreter-এর প্রধান অসুবিধা হলো এটি ধীরগতিসম্পন্ন (slow paced)।

ইন্টারপ্রেটার (Interpreter)

- ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে। ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় কম লাগে।
- তবে ইন্টারপ্রেটারের অসুবিধা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে এটি ধীর গতি সম্পন্ন এবং প্রতিবার প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে প্রতিটি স্টেটমেন্ট নতুন করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়।

অন্যান্য অপশনসমূহ,
ক) It translates the program line by line → এটি বৈশিষ্ট্য, অসুবিধা নয়। 

খ) It produces object code → এটি compiler-এর কাজ, interpreter নয়। 

ঘ) It translates the entire program at once → এটিও compiler-এর বৈশিষ্ট্য। 

উৎস: এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়

৭,২৫৭.
কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্গত নয়?
  1. MsOutlook
  2. PostgreSQL
  3. MongoDB
  4. Cubrid
ব্যাখ্যা

• ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) হলো সফটওয়্যার যা ডেটা সংরক্ষণ, পরিচালনা এবং পুনরুদ্ধারের জন্য ব্যবহৃত হয়। এটি ডেটার নিরাপত্তা, সংহতি ও একাধিক ব্যবহারকারীর জন্য সমন্বয় নিশ্চিত করে। প্রদত্ত চারটি বিকল্পের মধ্যে PostgreSQL, MongoDB এবং Cubrid স্পষ্টভাবে DBMS-এর উদাহরণ। PostgreSQL একটি রিলেশনাল DBMS, MongoDB একটি নন-রিলেশনাল বা NoSQL DBMS, আর Cubridও একটি রিলেশনাল DBMS।
- অন্যদিকে, Microsoft Outlook (MsOutlook) মূলত একটি ইমেইল ক্লায়েন্ট এবং ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা সফটওয়্যার, যা ডেটাবেজ পরিচালনার জন্য তৈরি নয়।

- তাই MsOutlook DBMS-এর অন্তর্ভুক্ত নয়।

• DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা  করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।
 
• কয়েকটি জনপ্রিয় ওপেন সোর্স DBMS হলো:
- Altibase
- PostgreSQL
- Maria DB
- MongoDB
- Cassandra
- SQLite
- Cubrid
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রসফটের অফিসিয়াল ওয়েবসাইট।

৭,২৫৮.
প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম কী?
  1. ASIMO
  2. Sophia
  3. Unimate
  4. Atlas
ব্যাখ্যা

• Unimate: প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট, কারখানায় স্বয়ংক্রিয় কাজের জন্য ব্যবহৃত।

• রোবটিক্স(Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কার্যপদ্ধতি ও প্রয়োগক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়, তাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার(Joseph Frederick Engelberger)–কে রোবটিক্সের জনক(Father of Robotics) বলা হয়।
- রোবটের মুভমেন্ট বা গতি সৃষ্টির জন্য রোবটিক্সে অ্যাকচুয়েটর(Actuator) ব্যবহার করা হয়।

• রোবট ও রোবটিক্স শব্দের উৎপত্তি:
- Robotics শব্দটি এসেছে Robot শব্দ থেকে।
- Robot শব্দটি প্রথম ব্যবহৃত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক(Karel Čapek)–এর একটি নাটকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ “Robota” থেকে, যার অর্থ হলো শ্রমিক(Labourer)।
 
• প্রথম রোবট ও ইন্ডাস্ট্রিয়াল রোবট:
- আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল(George Charles Devol) প্রথম রোবট তৈরি করেন।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল “Unimate”।
- Unimate রোবট প্রকল্পের উদ্যোক্তা ছিলেন জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার, যিনি শিল্পক্ষেত্রে রোবটের ব্যবহার জনপ্রিয় করেন।

• অন্যান্য অপশন:
- ASIMO: হিউম্যানয়েড রোবট, যা মানুষের মতো বিভিন্ন কাজ করতে পারে।
- Sophia: সামাজিক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবট।
- Atlas: উন্নত গবেষণামূলক হিউম্যানয়েড রোবট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৭,২৫৯.
124 (বেস-৮) কে দশমিক সিস্টেমে লিখলে কী মান পাওয়া যায়? 
  1. 84
  2. 86
  3. 88
  4. 92
ব্যাখ্যা

• 124 (বেস-৮) কে দশমিক সিস্টেমে লিখলে 84 পাওয়া যায়। 

• অক্টাল সংখ্যা (Octal Number):
- অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে ৮।
- এই পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এই ৮টি মৌলিক অংক ব্যবহৃত হয়।
- উদাহরণ: (১০১), (৭৩১) ইত্যাদি।

এখানে,
(124)8
= 1 × 82 + 2 × 81 + 4 × 80
= 1 × 64 + 2 × 8 + 4 × 1
= 64 + 16 + 4
= 84

অতএব, 124 (বেস-৮) কে দশমিক সিস্টেমে লিখলে 84 পাওয়া যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

৭,২৬০.
ডেটাবেজে Query হলো -
  1. একটি ডাটাবেজ থেকে তথ্য বা তথ্যের জন্য অনুরোধ
  2. তথ্য সংরক্ষণ করার জন্য ব্যবহৃত একটি ডাটা স্ট্রাকচার
  3. একটি ডাটাবেজের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা
  4. ডাটাবেজ থেকে তথ্য মুছে ফেলার একটি পদ্ধতি
ব্যাখ্যা
• ডেটাবেজে Query হলো - একটি ডাটাবেজ থেকে তথ্য বা তথ্যের জন্য অনুরোধ।

• কুয়েরি (Query):

- কোন ডাটাবেজে সংরক্ষিত বিপুল পরিমাণে ডাটা থেকে শর্ত সাপেক্ষে ডাটা খুঁজে বের করা, সংরক্ষণ করা ও প্রদর্শন করার প্রক্রিয়াকে কুয়েরি বলে।
- ডাটাবেজে ডাটা এন্ট্রি, মডিফাই, ডিলিট ও পুনরুদ্ধার করা হয় কুয়েরির মাধ্যমে।
- কোন ডাটা কুয়েরি করার জন্য logical expression দিয়ে শর্ত নির্ধারণ করে দিতে হয়।

• কাজের উপর ভিত্তি করে কুয়েরিকে কয়েক ভাগে ভাগ করা হয়। যেমন-
- Select Query,
- Parameter Query,
- Crosstab Query, 
- Action Query.

- কুয়েরির ফলাফল দিয়ে নতুন টেবিল তৈরি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, এনসিটিবি।
৭,২৬১.
'ভিনটন গ্রে কার্ফ' কিসের জন্য বিখ্যাত?
  1. ইন্ট্রানেট
  2. মাউস
  3. ইন্টারনেট
  4. নেটওয়ার্ক
ব্যাখ্যা
ইন্টারনেট:
- ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ড্যাটা আদান-প্রদান করা হয়। 
- ১৯৬৯ সালে ইন্টারনেটের সূচনা হয়।
- ইন্টারনেটের জনক হিসাবে পরিচিত মার্কিন নাগরিক ভিনটন গ্রে কার্ফ (Vinton Gray Cerf)। 
- ১৯৯৬ সালে বাংলাদেশে প্রথম ইন্টারনেটের জন্য ভিস্যাট (Very Small Aperture Terminal - VSAT) স্থাপন করা হয় এবং আই.এস.এন নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই.এস.পি (Internet Service Provider - ISP)-এর মাধ্যমে অনলাইন ইন্টারনেট সংযোগের বিস্তৃতি ঘটতে শুরু করে। 

উৎস: ব্রিটানিকা ও বাংলাপিডিয়া।
৭,২৬২.
নিম্নের কোনটি কম্পিউটার ভাইরাসের নাম?
  1. AVG
  2. Panda
  3. Trojan Horse
  4. Avira
ব্যাখ্যা
Trojan Horse একটি কম্পিউটার ভাইরাস।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৬৩.
কোন স্টোরেজ ইউনিট কম্পিউটারে সর্বোচ্চ গতিতে ডেটা অ্যাক্সেস করতে সক্ষম?
  1. Hard Disk
  2. Register
  3. RAM
  4. ROM
ব্যাখ্যা
⚪ কম্পিউটারে বিভিন্ন ধরনের স্টোরেজ ইউনিট থাকে যেগুলোর অ্যাক্সেস স্পিড (ডেটা পড়া বা লেখার গতি) ভিন্ন ভিন্ন। 
⚪ অপশন আলোচনা:

ক) Hard Disk: এটি একটি সেকেন্ডারি স্টোরেজ, যা অনেক বেশি পরিমাণ ডেটা সংরক্ষণ করতে পারে, কিন্তু এর অ্যাক্সেস স্পিড তুলনামূলকভাবে ধীর।

খ) Register: এটি CPU-র ভিতরের একটি ক্ষুদ্র কিন্তু অতিদ্রুত স্টোরেজ ইউনিট। রেজিস্টার-এ CPU সরাসরি কাজ করে এবং এটি সবচেয়ে দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারে।

গ) RAM (Random Access Memory): এটি একটি প্রাইমারি মেমোরি, রেজিস্টারের চেয়ে ধীর হলেও হার্ডডিস্কের চেয়ে অনেক গতি সম্পন্ন।

ঘ) ROM (Read Only Memory): এটি একটি স্থায়ী মেমোরি, যেখানে অ্যাক্সেস স্পিড RAM-এর চেয়ে ধীর হতে পারে এবং এটি শুধুমাত্র ডেটা পড়তে পারে।

⚪ রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

⚪ মেমরির ধারণক্ষমতা ও গতির ক্রম:


- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

⚪ এছাড়াও, জেনে রাখা ভালো -
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৬৪.
মোবাইল হ্যান্ডসেটের IMEI নম্বরের প্রথম অংশ কী নির্দেশ করে?
  1. তৈরি হওয়ার তারিখ
  2. ম্যানুফেকচারিং কোড
  3. সফটওয়্যার সংস্করণ
  4. নেটওয়ার্ক অপারেটর কোড
ব্যাখ্যা

• IMEI (International Mobile Equipment Identity) নম্বরের প্রথম ৮টি ডিজিটকে TAC (Type Allocation Code) বলা হয়। এই অংশটি মূলত ফোনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান বা ম্যানুফেকচারিং কোড এবং মডেলের ধরণ নির্দেশ করে।

• IMEI:
- এটি ১৫ ডিজিটের একটি অনন্য আইডেন্টিফিকেশন নম্বর যা দিয়ে বিশ্বজুড়ে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটকে আলাদা করা যায়।
- এটি তিনটি অংশে বিভক্ত: প্রথম ৮ ডিজিট (TAC), পরবর্তী ৬ ডিজিট (সিরিয়াল নম্বর) এবং শেষ ১ ডিজিট (চেক ডিজিট)।
- IMEI-এর পূর্ণরূপ International Mobile Equipment Identity.
- এটি একটি নাম্বার যা নির্দিষ্ট ধরনের মোবাইল এবং স্যাটেলাইট ফোন সনাক্ত করতে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত ব্যাটারি কম্পার্টমেন্টের ভিতরে প্রিন্ট করা হয় বা *#06# ডায়াল করে ফোনটি চালু হলে অ্যাক্সেস করা হয়।
- স্মার্টফোনে এটি বেশিরভাগ অপারেটিং সিস্টেমের সেটিংস মেনুতে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা। 

৭,২৬৫.
H.323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
  1. ক) File transfer
  2. খ) VoIP
  3. গ) Data security
  4. ঘ) File download
ব্যাখ্যা
H.323 is widely used in IP based videoconferencing, Voice over Internet Protocol (VoIP) and Internet telephony. Users can communicate through the Internet and make use of a variety of products that are H.323 standard compatible. [source: techopedia.com]
৭,২৬৬.
পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার?
  1. ৪ প্রকার
  2. ৩ প্রকার
  3. ১ প্রকার
  4. ৫ প্রকার
ব্যাখ্যা

সংখ্যা পদ্ধতির বেজ বা ভিতের উপর নির্ভর করে।
পজিশনাল সংখ্যা পদ্ধতি ৪ প্রকার -
- দশমিক বা ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
- বাইনারি বা ২ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
- অক্টাল বা ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
- হেক্সাডেসিমেল বা ১৬ভিত্তিক সংখ্যা পদ্ধতি
[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং -১৯১]

৭,২৬৭.
এক word কত বিট বিশিষ্ট হয়?
  1. 8
  2. 16
  3. 4
  4. 2
ব্যাখ্যা
বিট (Bit):
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূন্য) এবং ১ (এক) কে বিট বলে।
- ইংরেজি Binary শব্দের Bi এবং Digit শব্দের নিয়ে Bit শব্দটি গঠিত হয়।
- ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলাে বিট (০ ও ১)।
- এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভােল্টেজ (Low Voltage) এবং (১) বিট দিয়ে উচ্চ ভােল্টেজ (High Voltage) নির্দেশ করা হয়।

বাইট (Byte):
- ৮টি বিট মিলে ১ বাইট হয়।
- এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনাে বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয়।
- এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।

অপরদিকে,
- কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে।
- সাধারণত ১৬ বা ৩২ বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৭,২৬৮.
IEEE 802.20 standards ব্যবহৃত হয় কোনটির ক্ষেত্রে?
  1. ক) PAN
  2. খ) MAN
  3. গ) WAN
  4. ঘ) None
ব্যাখ্যা
IEEE 802.20 standards, যা মোবাইল ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস হিসাবে পরিচিত। Local and metropolitan area networks এর Standards Committee হিসেবে ব্যবহৃত হয় এটি।
সূত্রঃ standards.ieee.org
৭,২৬৯.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Symantec
  2. MacAfee
  3. Adobe
  4. AVG
ব্যাখ্যা
- আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস সফটওয়্যার।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে।

- কয়েকটি বহুল প্রচলিত এন্টিভাইরাস হলাে McAfee Antivirus, Microsoft Defender, Avira Antivirus, Kaspersky Antivirus, Norton Antivirus, AVG Antivirus, Avast Antivirus, Symantec antivirus ইত্যাদি। 

অন্যদিকে, Adobe হলো ডিজিটাল মিডিয়া কোম্পানি

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৭,২৭০.
Who first introduced the term “computer virus”?
  1. Alan Turing
  2. Bill Gates
  3. Fred Cohen
  4. Tim Berners-Lee
ব্যাখ্যা

• “Computer Virus” শব্দটির নামকরণ করেন Fred Cohen.

• Fred Cohen:
- Fred Cohen ছিলেন একজন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক।
- তিনি কম্পিউটার নিরাপত্তা ও ভাইরাস গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

• কম্পিউটার ভাইরাস শব্দের ইতিহাস:
- ১৯৮৩ সালের ১০ নভেম্বর Fred Cohen প্রথম “Computer Virus” শব্দটির ব্যবহার করেন।
- তিনি কম্পিউটার ভাইরাসকে এমন একটি প্রোগ্রাম হিসেবে ব্যাখ্যা করেন, যা স্বয়ংক্রিয়ভাবে নিজেকে ছড়িয়ে পড়তে সক্ষম।

• Fred Cohen–এর অবদান:
- তিনি প্রথম দেখান যে একটি ক্ষতিকর প্রোগ্রাম কীভাবে নিজেকে কপি করে অন্য ফাইল বা সিস্টেমে সংক্রমিত করতে পারে।
- তাঁর গবেষণার মাধ্যমেই কম্পিউটার ভাইরাস একটি স্বীকৃত প্রযুক্তিগত ধারণা হিসেবে পরিচিত হয়।

• কম্পিউটার ভাইরাসের বৈশিষ্ট্য:
- ভাইরাস কম্পিউটারের তথ্য ও উপাত্তে আক্রমণ করে।
- নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রাখে।
- এক পর্যায়ে পুরো কম্পিউটার সিস্টেমকে অচল করে দিতে পারে।

• অন্যান্য অপশন:
- Alan Turing আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত।
- Bill Gates Microsoft–এর সহ-প্রতিষ্ঠাতা।
- Tim Berners-Lee World Wide Web (WWW)–এর উদ্ভাবক।

উৎস: শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,২৭১.
'MMS'-সার্ভিসটি কোন প্রজন্মের মোবাইল ফোন হতে চালু হয়?
  1. দ্বিতীয়
  2. তৃতীয়
  3. চতুর্থ
  4. পঞ্চম
ব্যাখ্যা
• মোবাইলের দ্বিতীয় প্রজন্ম: 
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক সিস্টেম চালু হয়।
- দ্বিতীয় প্রজন্মে GSM প্রযুক্তিতে ভয়েস ও ডাটা প্রেরণ করা সম্ভব হয়।
- মোবাইলের দ্বিতীয় প্রজন্ম হতে SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস চালু হয়।
- মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয় দ্বিতীয় প্রজন্মে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৭২.
কোন ধরনের মেমোরি ব্যবহারে ডেটা বিদ্যুৎ চলে গেলেও মুছে যায় না?
  1. RAM
  2. Cache Memory
  3. ROM
  4. Virtual Memory
ব্যাখ্যা

◉ ROM (Read-Only Memory) একটি Non-Volatile Memory, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও এর ডেটা অক্ষত থাকে।

ভোলাটাইল মেমোরি (Volatile Memory):
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় তাকে ভোলাটাইল মেমরি বলে।
- যেমন: RAM.

নন-ভোলাটাইল মেমরি (Non-Volatile Memory):
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে যে মেমোরির তথ্য মুছে যায় না তাকে নন-ভোলাটাইল মেমোরি বলে।
- যেমন- ROM.

রম (ROM):
- ROM-এর পূর্ণ অর্থ হলো Read Only Memory.
- এটি মূলত এক ধরনের নন-ভোলাইটল মেমরি (Non-Volatile Memory)।
- অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলেও রমে সংরক্ষিত তথ্য মুছে যায় না।
- কম্পিউটারের মাইক্রোপ্রসেসর ও হার্ডওয়্যারের অভ্যন্তরীণ কার্যাবলি সম্পাদনের প্রোগ্রাম রমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে।

অন্যান্য অপশনসমূহ, 
ক) RAM (Random Access Memory): এটি Volatile Memory, অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে এর ডেটা মুছে যায়।
খ) Cache Memory: বিদ্যুৎ চলে গেলে এর ডেটা হারিয়ে যায় (Volatile Memory)।
ঘ) Virtual Memory: এটি একটি সফটওয়্যার-ভিত্তিক মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যা হার্ড ডিস্কের কিছু অংশকে RAM-এর বিকল্প হিসেবে ব্যবহার করে। এটি  RAM এর মতো ডেটা হারাতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,২৭৩.
সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে-
  1. মাইক্রোসফট
  2. আইবিএম
  3. আমাজন
  4. আলিবাবা
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে।
- ১৯৬০ সালে জন ম্যাকর্থি সর্বপ্রথম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন।
- ২০০৫ সাল থেকে আমাজন ডট কম ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 ব্যবহার শুরু করে।
- ২০০৬ সালে আমাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং (NIST) অনুসারে ক্লাউড কম্পিউটিং এর ৩টি বৈশিষ্ট্য থাকবে-
১. Resource Flexibility/Scalability:
-ক্রেতা যত চাইবে, সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand:
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা যখন খুশি তার ইচ্ছায় তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. Pay as you go:
- ক্রেতাকে আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে, কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭,২৭৪.
দুটি সিপিইউ-এর আর্কিটেকচার একই, কিন্তু CPU A এর গতি ৩.০ GHz এবং CPU B এর গতি ২.৫ GHz. সাধারণত কোনটি দ্রুত?
  1. CPU A
  2. CPU B
  3. উভয়ই সমানভাবে দ্রুত
  4. RAM এর ওপর নির্ভর করে
ব্যাখ্যা

• দুটি CPU-এর আর্কিটেকচার একই হলেও তাদের ক্লক স্পিড ভিন্ন। CPU-এর গতি মূলত GHz (গিগাহার্টজ) দ্বারা প্রকাশিত হয়, যা নির্দেশ করে CPU প্রতি সেকেন্ডে কত কোটি চক্র সম্পন্ন করতে পারে। CPU A-এর গতি ৩.০ GHz এবং CPU B-এর গতি ২.৫ GHz। যেহেতু CPU A প্রতি সেকেন্ডে বেশি চক্র সম্পন্ন করতে সক্ষম, তাই এটি CPU B-এর তুলনায় সাধারণত দ্রুত। অবশ্য, বাস্তব পারফরম্যান্স RAM, ক্যাশে মেমরি এবং সফটওয়্যারের কার্যকর ব্যবহারের ওপরও কিছুটা নির্ভর করে, কিন্তু শুধুমাত্র ঘড়ির গতি বিবেচনা করলে CPU A দ্রুত।

• ক্লক স্পিড:
- প্রসেসরের প্রতি সেকেন্ডে সম্পন্ন সাইকেলের সংখ্যা হলো ক্লক স্পিড। প্রতিটি সাইকেলে একটি বা একাধিক অপারেশন সম্পন্ন হতে পারে।
- ক্লক স্পিডকে প্রসেসরের "সাইকেল প্রতি সেকেন্ড" হিসাবে সংজ্ঞায়িত করা হয়।
- একটি সাইকেল হলো প্রসেসরের একটি মৌলিক অপারেশন। ক্লক স্পিড যত বেশি, প্রসেসর তত দ্রুত কাজ করতে পারে।
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- উদাহরণস্বরূপ, 3 GHz CPU প্রতি সেকেন্ডে প্রায় ৩ বিলিয়ন সাইকেল সম্পন্ন করে, যা 2 GHz CPU-এর তুলনায় দ্রুত।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড (Clock Speed) বলা হয়।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন, কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Intel [link]

৭,২৭৫.
নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ধারণার ভিত্তি স্থাপন করে?
  1. এনিগমা মেশিন
  2. এআই সিমুলেশন টেস্ট
  3. টুরিং টেস্ট
  4. সিমুলেটর মেশিন
ব্যাখ্যা

• 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence): 
- কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং।
- ১৯৫০ সালে তার আবিষ্কৃত 'টুরিং টেস্ট' কৃত্রিম বুদ্ধিমত্তার ধারনার ভিত্তি প্রস্তর স্থাপন করে।

টুরিং পুরস্কার:
- কম্পিউটারবিজ্ঞান সংক্রান্ত কাজ ও গবেষণার জন্য সম্মানজনক পুরস্কার হিসেবে আলোচিত টুরিং পুরস্কার।
- টুরিং পুরস্কারকে কম্পিউটার বিজ্ঞানের নোবেল প্রাইজের সমতুল্য ধরা হয়

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭,২৭৬.
কোনটি ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্গত নয়?
  1. Backup Software
  2. Disk Defragmenter
  3. Compression tools
  4. Rename statement
ব্যাখ্যা

• “Rename statement” ইউটিলিটি সফটওয়্যারের অন্তর্গত নয়। Rename statement ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ইউটিলিটি সফটওয়্যার হলো সেই ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কার্যকারিতা উন্নত করতে, রক্ষণাবেক্ষণ করতে এবং সিস্টেম অপ্টিমাইজ করতে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে Backup Software, Disk Defragmenter এবং Compression tools অন্তর্ভুক্ত।
Backup Software ডেটা সুরক্ষার জন্য ব্যাকআপ তৈরি করে, Disk Defragmenter হার্ডডিস্কের ফাইলকে পুনর্বিন্যস্ত করে দ্রুততা বাড়ায়, আর Compression tools ফাইলের আকার কমায়। তবে Rename statement একটি প্রোগ্রামিং কমান্ড, যা কেবল ফাইল বা ভেরিয়েবলের নাম পরিবর্তনের কাজ করে, এটি সিস্টেম অপ্টিমাইজেশন বা রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয় না।

• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

• ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ:
- Antivirus Software,
- Disk Cleanup,
- Disk Defragmenter,
- Backup Software,
- System Monitoring Utilities,
- System Cleanup Utilities
- Compression tools ইত্যাদি।

• ইউটিলিটি সফটওয়্যারের কাজ:
- সংরক্ষণ করা,
- কোনো কিছু ডিলিট করা,
- ডিস্ক ফরমেট ও
- অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,২৭৭.
ALU দ্বারা পরিচালিত লজিক্যাল অপারেশনগুলো হলো:
  1. Fetch, Decode, Execute
  2. AND, OR, NOT
  3. Read, Write, Store
  4. Boot, Load, Shutdown
ব্যাখ্যা

• ALU (Arithmetic Logic Unit) মূলত কম্পিউটারের Arithmetic ও Logic অপারেশন সম্পাদন করে। এর মধ্যে লজিক্যাল অপারেশন হলো AND, OR, NOT ইত্যাদি, যা বিভিন্ন বিট বা ডেটার মধ্যে তুলনা ও সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়। ALU এর মাধ্যমে প্রোগ্রাম বিভিন্ন শর্ত পরীক্ষা করতে পারে, যেমন দুটি বিট সমান কি না বা কোন শর্ত সত্য কি মিথ্যা। অন্য অপশনগুলো যেমন Fetch, Decode, Execute বা Read, Write, Store, এগুলো ALU এর কাজ নয়, বরং CPU বা মেমরির অন্যান্য অংশের কাজ।
- তাই লজিক্যাল অপারেশন ALU দ্বারা শুধুমাত্র AND, OR, NOT দ্বারা পরিচালিত হয়।

 
 অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৭,২৭৮.
ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য কী?
  1. একক প্রসেসর ব্যবহার করে এবং মেমোরি শেয়ার করে
  2. একাধিক প্রসেসর নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে
  3. একই মেশিনে একাধিক প্রসেসর মেমোরি শেয়ার করে কাজ করে
  4. প্রসেসরগুলো একই ক্লক সিগন্যাল ব্যবহার করে কাজ করে
ব্যাখ্যা
সঠিক উত্তর - খ) একাধিক প্রসেসর নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে।

• ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম (Distributed Operating System)
- ডিস্ট্রিবিউটেড সিস্টেম হচেছ কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে পরস্পর সংযুক্ত কতকগুলো প্রসেসর যা মেমোরি বা ক্লক কোনোটিই শেয়ার করে না।
- প্রতিটি প্রসেসরের নিজস্ব লোকাল মেমোরি থাকে যা হাই-স্পিড বাস বা অন্য কোনো কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে।
- কম্পিউটিং এর আধুনিক ধারা হলো ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং।
- ডিস্ট্রিবিউটেড সিস্টেমে প্রসেসর এর সাইজ ও কাজ ভিন্ন ভিন্ন হতে পারে।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১ এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

৭,২৭৯.
এক পিকো সেকেন্ড = কত?
  1. ১০-৩ সেকেন্ড
  2. ১০-৬ সেকেন্ড
  3. ১০-৯ সেকেন্ড
  4. ১০-১২ সেকেন্ড
ব্যাখ্যা
• ১ মিলি সেকেন্ড = ১০-৩ সেকেন্ড [১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ]
• ১ মাইক্রো সেকেন্ড = ১০-৬ সেকেন্ড [১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ]
• ১ ন্যানো সেকেন্ড = ১০-৯ সেকেন্ড [১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ]
১ পিকো সেকেন্ড = ১০-১২ সেকেন্ড [১ সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ] 

উৎস: Britannica.com.
৭,২৮০.
এমবেডেড কম্পিউটারের প্রয়োগ ক্ষেত্র কোনটি?
  1. মাইক্রোওয়েভ
  2. ওয়ার্ড প্রসেসিং
  3. ভিডিও এডিটিং
  4. ওয়েব ব্রাউজিং
ব্যাখ্যা

•  এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষ উদ্দেশ্যের জন্য ডিজাইন করা কম্পিউটার সিস্টেম, যা সাধারণত বড় কম্পিউটার বা ডেস্কটপের মতো মাল্টি-ফাংশনাল নয়। এগুলি যন্ত্র বা ডিভাইসের ভেতরে স্থাপিত থাকে এবং নির্দিষ্ট কাজ সম্পাদনে দক্ষ। প্রদত্ত অপশনগুলোর মধ্যে, মাইক্রোওয়েভ ও অন্যান্য গৃহস্থালীর যন্ত্রের মধ্যে এমবেডেড কম্পিউটার ব্যবহার করা হয়, যা সময়, তাপমাত্রা ও রান্নার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, ওয়ার্ড প্রসেসিং, ভিডিও এডিটিং বা ওয়েব ব্রাউজিং হলো সাধারণ কম্পিউটার বা ল্যাপটপের কাজ, যা বহুমুখী প্রসেসিং সক্ষমতা প্রয়োজন। সুতরাং, এমবেডেড কম্পিউটারের প্রয়োগ ক্ষেত্র হলো মাইক্রোওয়েভ।

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশ হিসেবে ব্যবহৃত হয়।
- এটি সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং নির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম (ROM) নিয়ে গঠিত।
- আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলারের ব্যবহার করা হয়।

• এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- সেলফোন ও স্মার্টফোন,
- গাড়ি,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা
- ভ্যাকুয়াম ক্লিনিং ইত্যাদি।

উৎস:
-. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭,২৮১.
নিচের কোনটি Cloud Computing এর সার্ভিস মডেল নয়?
  1. SaaS
  2. LaaS
  3. IaaS
  4. PaaS
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেলকে সেবার ধরণ অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

১. অবকাঠামোগত সেবা (laaS: Infrastructure as a service): ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফ্টওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (PaaS: Platform as a service): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

৩. সফ্টওয়্যার সেবা (Saas: Software as a service) : ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।

সুত্রঃ অধ্যায়ঃ নেটয়ার্কিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৮২.
Spacefiller বলা হয় কোন ভাইরাসকে?
  1. ভিবিএস
  2. ট্রোজান হর্স
  3. সিআইএইচ
  4. বুট সেক্টর
ব্যাখ্যা
♦ কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৮৩.
(654)8 = (?)2
  1. 110101110
  2. 110101101
  3. 110101100
  4. 111101100
ব্যাখ্যা
• 1 বিট অক্টাল সংখ্যাকে প্রকাশ করতে সর্বোচ্চ 3 বিট বাইনারি লাগে।

অক্টাল 6 এর সমতুল্য বাইনারি = 110
অক্টাল 5 এর সমতুল্য বাইনারি = 101
অক্টাল 4 এর সমতুল্য বাইনারি = 100
∴ (654)8 = (110101100)2
৭,২৮৪.
GoDaddy কী?
  1. ডেটাবেজ প্যাকেজ প্রোগ্রাম
  2. একটি হ্যাকিং গ্রুপ
  3. ওয়েবসাইট তৈরির টুল
  4. একটি এন্টিভাইরাস
ব্যাখ্যা
• GoDaddy:
- এটি প্রাথমিকভাবে ডোমেইন রেজিস্টার এবং হোস্টিং প্রোভাইডার হিসেবে পরিচিত থাকলেও এটি ব্যবহার বান্ধব ওয়েবসাইট তৈরির টুল।
- এটির কোনো ফ্রি প্ল্যান নাই, তবে সাবস্ক্রিপশন করার পূর্বে এর ফিচারসমূহ এক্সপ্লোর করার জন্য এক মাসের ট্রায়াল করার সুযোগ দেয়।
- শুরুর দিকে কোনো ডেভেলপারের কোনো রকম টেকনিক্যাল দক্ষতা ছাড়াই এখানে ড্রেগ এন্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করে কাজ করতে পারে।
- এটির ওয়েব অ্যাড্রেস হলো: www.godaddy.com

উৎস: ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণি।[২০২৩ সংস্করণ]
৭,২৮৫.
CMOS প্রযুক্তিতে সাধারণত কোন ইউনিভার্সাল গেট দ্রুত কাজ করে?
  1. NOR
  2. OR
  3. AND
  4. NAND 
ব্যাখ্যা

• CMOS প্রযুক্তিতে সাধারণত NAND গেট সবচেয়ে দ্রুত কাজ করে। এর প্রধান কারণ হলো CMOS সার্কিটে NAND গেটের ট্রানজিস্টর বিন্যাস তুলনামূলকভাবে কার্যকর। NAND গেটে পুল-ডাউন নেটওয়ার্কে NMOS ট্রানজিস্টরগুলো সিরিজে থাকলেও পুল-আপ নেটওয়ার্কে PMOS ট্রানজিস্টরগুলো প্যারালালে থাকে, ফলে আউটপুট দ্রুত হাই লেভেলে যেতে পারে। যেহেতু ইলেকট্রনের গতিশীলতা হোলের চেয়ে বেশি, NMOS দ্রুত কাজ করে এবং সামগ্রিক ডিলে কম হয়। অন্যদিকে NOR গেটে PMOS ট্রানজিস্টর সিরিজে থাকায় গতি কমে যায়। তাই CMOS প্রযুক্তিতে NAND গেটকে বেশি দ্রুত ও কার্যকর ইউনিভার্সাল গেট হিসেবে ব্যবহার করা হয়।

• সার্বজনীন গেইট:
- যেসব গেইট ব্যবহার করে AND, OR ও NOT গেইট বাস্তবায়ন করা যায়, সেগুলোকে সার্বজনীন গেইট বলা হয়।
- OR, AND এবং NOT - এই তিনটি মৌলিক গেইটের সমন্বয়ে সব ধরনের লজিক সার্কিট বা যুক্তি বর্তনী তৈরি করা যায়।
- শুধুমাত্র NAND গেইট ব্যবহার করেই যেকোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
- এর কারণ, NAND গেইট দিয়েই OR, AND ও NOT গেইট বাস্তবায়ন করা যায়।
- একইভাবে শুধুমাত্র NOR গেইট দিয়েও OR, AND ও NOT গেইট তথা যেকোনো লজিক সার্কিট তৈরি করা সম্ভব।
- তাই NAND এবং NOR গেইট - এই দুইটি গেইটকেই সার্বজনীন গেইট বলা হয়।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- sciencedirect. [link]

৭,২৮৬.
Which of the following describes the core objective of Virtual Reality (VR) technology?
  1. Developing antivirus software
  2. Processing big data
  3. Improving internet speed
  4. Generating simulated realities
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মূল ভিত্তি হল সিমুলেটেড বা কৃত্রিম বাস্তব অভিজ্ঞতা সৃষ্টি করা।

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।
- ব্যবহারকারী একটি হেডসেট এবং সেন্সরের সাহায্যে সেই পরিবেশে প্রবেশ করতে এবং তার সাথে মিথস্ক্রিয়া (interact) করতে পারেন।
- VR-এর প্রধান লক্ষ্য হলো এমন একটি কৃত্রিম, কিন্তু বাস্তব-সদৃশ অভিজ্ঞতা তৈরি করা যা ব্যবহারকারীকে মনে করিয়ে দেয় যে তারা সত্যিই সেই পরিবেশে আছে। এই পদ্ধতিকে সিমুলেশন (Simulation) বলা হয়।

• ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- গেমিং, শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ (যেমন - পাইলট বা সার্জনদের জন্য) এবং স্থাপত্যের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: 
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৭,২৮৭.
নিচের কোনটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়?
  1. Google
  2. Yahoo
  3. DuckDuckGo
  4. Firefox
ব্যাখ্যা

Firefox একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয়, বরং এটি একটি ওয়েব ব্রাউজার।

সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

বহুল ব্যবহৃত জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে:
- Google,
- Bing,
- Yahoo,
- Yandex,
- DuckDuckGo,
- Baidu ইত্যাদি।

ওয়েব ব্রাউজার:
- ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাক্সেস করতে এবং ওয়েব পেজ দেখতে সহায়তা করে।
- এর প্রধান কাজ হলো এইচটিএমএল ডকুমেন্ট এবং অন্যান্য ডেটা ওয়েব সার্ভার থেকে নিয়ে এসে ব্যবহারকারীর ডিভাইসে প্রদর্শন করা।
- ওয়েব ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে।
- কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের হলো: 
- Google Chrome, Mozilla Firefox, Safari, Opera, Microsoft Edge, Maxthon, Brave, UC Browser.

• ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন উভয়ই ইন্টারনেট ব্যবহারের জন্য অপরিহার্য হলেও, এদের ভূমিকা ভিন্ন। ব্রাউজার হলো ডেটা দেখার মাধ্যম, আর সার্চ ইঞ্জিন হলো সেই ডেটা খুঁজে বের করার টুল। 
- উদাহরণস্বরূপ, আপনি Firefox নামক ব্রাউজারে Google নামক সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারেন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৭,২৮৮.
কম্পিউটারের সহায়ক স্মৃতি নয় কোনটি?
  1. ক) হার্ড ডিস্ক
  2. খ) চার্জ কাপলড স্মৃতি
  3. গ) চৌম্বক ড্রাম
  4. ঘ) কম্প্যাক্ট ডিস্ক
ব্যাখ্যা

রেফারেন্সঃ নবম দশম শ্রেণির কম্পিউটার (উন্মুক্ত)
৭,২৮৯.
Internet Protocol Address কত বিটের হয়ে থাকে?
  1. ক) ৩০
  2. খ) ৩১
  3. গ) ৩২
  4. ঘ) ৩৩
  5. ঙ) ৩৪
ব্যাখ্যা
Internet Protocol Address ৩২ বিটের হয়ে থাকে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণি- মোঃ মজিবুর রহমান।
৭,২৯০.
(১৫)10 কে বাইনারিতে প্রকাশ করুন-
  1. 1100
  2. 1000
  3. 1011
  4. 1111
ব্যাখ্যা

ভাগ

ভাগফল

ভাগশেষ

১৫÷২

৭÷২

৩÷২

সর্বশেষ ভাগশেষ ১ থাকে

উৎস: উচ্চ মাধ্যমিক কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান)

৭,২৯১.
payoneer.com হলো একটি-
  1. কম্পিউটার ভাইরাস তৈরিকারক প্রতিষ্ঠান
  2. আউটসোর্সিং প্রতিষ্ঠান
  3. ই-লার্নিং ওয়েবসাইট
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
payoneer.com হচ্ছে Financial service company. এটা আউটসোর্সিং মার্কেট প্লেস নয়।

• আউটসোর্সিং:

- ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কোনো কাজ করা যায়।
- আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া।
- অর্থাৎ, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপি এ ধরনের কাজ করে অর্থ অর্জন করার প্রক্রিয়াই হল আউটসোর্সিং।
- ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফ্টওয়্যার তৈরি, বিভিন্ন কাজের জন্য ডিজাইন তৈরি, লোগো ডিজাইন, আর্টিকেল লেখা, অনুবাদ, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা যায়।
- আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন অনেকেই ঘরে বসে তার মেধা দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে অর্থ উপার্জন করছে এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র তৈরি হচ্ছে।
- যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় ফ্রি-ল্যান্সার।
- বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে।
- বিশ্বব্যাপি আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৯২.
How does IMAP contribute to the accessibility of email?
  1. By limiting the number of devices that can access email.
  2. By providing access to email only from designated locations.
  3. By encrypting email messages to restrict unauthorized access.
  4. By allowing access to email from any device with internet connectivity.
ব্যাখ্যা
ই-মেইলে ব্যবহৃত প্রটোকলসমূহ নিম্নরূপ:
- Simple Mail Transfer Protocol (SMTP),
- Post Office Protocol (POP), 
- Internet Message Access Protocol (IMAP).

• ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

figure: IMAP vs POP (image source: vadecom.net)

IMAP:
→ IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
→ IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে প্রবেশ করা যায়।
→ এ প্রটোকলের দ্বারা যে কোনো ডিভাইস থেকেই ই-মেইল অ্যাক্সেস করা যায়।

POP: 
→ POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
→ ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
→ ই-মেইল সার্ভার থেকে কোনো ই-মেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
→ মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

SMTP:
→ SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
→ মেইল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্টে বার্তা পাঠাতে SMTP ব্যবহার করে।

Source:
১) sciencedirect.com
২) ব্রিটানিকা।
৭,২৯৩.
ডেটাবেজ সিস্টেমে কোন কী'র সাহায্যে দুই টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়?
  1. Super Key
  2. Composite Primary Key
  3. Foreign Key
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• ডেটাবেজ কী ফিল্ড:
- সাধারণত কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড সনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়। এই ফিল্ডকে কী ফিল্ড বলে।
যেমন- ক্লাসে ছাত্রদের রোল নম্বরের ভিত্তিতে শনাক্তকরণ, ফলাফল ঘোষণা ও স্কলারশীপ বিতরণ করা হয়, তাই রোল নম্বরকে কী ফিল্ড বলা যায়।
- কী ফিল্ড প্রধানত তিন ধরনের হয়ে থাকে।
যথা: 
১. প্রাইমারি কী (Primary Key),
২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key) ও
৩. ফরেন কী (Foreign Key) ।

• প্রাইমারি কী:
- যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে।
- কোনো ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে। এই ফিল্ডগুলোর মধ্যে কমপক্ষে একটি ফিল্ড থাকবে যার ডাটাগুলো অদ্বিতীয় অর্থাৎ ঐ ফিল্ডের প্রতিটি ডাটা ভিন্ন ভিন্ন হবে।
যেমন: একটি শ্রেণিতে শিক্ষার্থীদের রোল নম্বর একটিই থাকে। তাই রোল নম্বরটিই হলো প্রাইমারি কী। 

• কম্পোজিট প্রাইমারি কী:
- যখন কোনো ডেটাবেজ ফাইলে কোনো সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, তখন একটি ফিল্ডকে প্রাইমারি কী ফিল্ড হিসাবে ব্যবহার করা যায় না। সে সব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড। 

• ফরেন কী:
- অনেক সময় দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে হয়। কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে।
- ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। 



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৯৪.
নিচের কোনটি "System Software" নয়?
  1. Windows Xp
  2. Linux
  3. Maxthon
  4. Android
ব্যাখ্যা
• "Maxthon" System Software নয়.
- এটি একটি ওয়েব ব্রাউজার।

• কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. সিস্টেম সফটওয়্যার (System Software)
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software)

• সিস্টেম সফটওয়্যার:
কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে।

• সিস্টেম সফটওয়্যারের উদাহরণ:
- DOS,
- Windows Xp,
- Linux,
- Unix,
- Mac OS (Apple IOS)
- Android
- Solaries
আবার Compiler, Interpretor, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

• সিস্টেম সফট্ওয়‍্যারের কাজ:
- কম্পিউটারের সূইচ অন করার পর অপারেটিং সিস্টেম দেখে নেয় কম্পিউটারের র‍্যামে কি পরিমাণ জায়গা আছে।
- এরপর স্টার্টআপ ডিস্ক (Startup Disc) খুঁজে বের করে এবং ডিস্ক থেকে সিস্টেম ফাইলের প্রয়োজনীয় অংশ RAM-এ নিয়ে আসে। এর ফলে কী-বোর্ড, ডেস্ক এক্সেসরিজ ইত্যাদির প্রয়োজনীয় নির্দেশমালা অপারেটিং সিস্টেমের আওতায় চলে আসে।
- অপারেটিং সিস্টেম কম্পিউটারের যাবতীয় কাজ পরিচালনার জন্য আবারও স্টার্টআপ ডিস্ক থেকে প্রিন্টার ও অন্যান্য যন্ত্রাদির সাথে তথ্য বিনিময়ের জন্য রিসোর্সগুলো নিয়ে আসে। 
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার কম্পিউটারের হার্ডডিস্ক ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাঝখানে অবস্থান করে এবং এ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাজগুলো করার ব্যাপারে সমন্বয়কারীর ভূমিকা পালন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসএসসি প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
৭,২৯৫.
কোন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে?
  1. অ্যাপল
  2. এপসন
  3. আইবিএম
  4. মাইক্রোসফট 
ব্যাখ্যা

ল্যাপটপ কম্পিউটার: 
- ল্যাপটপ কম্পিউটার ওজনে হালকা, আকারে ছোট এবং সহজে বহনযোগ্য। 
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়। 
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে। 
- ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। 
- মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়। 
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়। 
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL)। 
- দোয়েল ল্যাপটপ তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং উৎস: dw.com 

৭,২৯৬.
ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে রিয়েল টাইমে যোগাযোগের প্রাচীনতম জনপ্রিয় মাধ্যম কোনটি?
  1. E-mail
  2. Telnet
  3. FTP
  4. IRC
ব্যাখ্যা
• ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে রিয়েল টাইমে যোগাযোগের প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো IRC (Internet Relay Chat)। এটি ১৯৮৮ সালে তৈরি হয়েছিল এবং ব্যবহারকারীরা সরাসরি চ্যাট রুম বা চ্যানেলে যুক্ত হয়ে মুহূর্তের মধ্যে বার্তা আদান-প্রদান করতে পারে। IRC ব্যবহার করে হাজার হাজার মানুষ একই সঙ্গে একত্রিত হয়ে আলোচনায় অংশ নিতে পারে। এর মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা গ্রুপে দ্রুত কথোপকথন করা যায়, যা ইমেইল বা FTP-এর মত অপেক্ষাকৃত ধীর মাধ্যমের থেকে আলাদা। তাই রিয়েল টাইম চ্যাটের জন্য IRC ইন্টারনেটের প্রাচীন ও কার্যকর মাধ্যম হিসেবে পরিচিত।

- সুতরাং, প্রশ্নের সঠিক উত্তর হলো: ঘ) IRC.

• ইন্টারনেট রিলে চ্যার্ট (Internet Relay Chat-IRC):

- ইন্টারনেট রিলে চ্যার্ট হচ্ছে রিয়েল টাইমে, অর্থাৎ প্রকৃত সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম বা পদ্ধতি।
- রিয়েল টাইম যোগাযোগ বলতে বোঝায় ঘটমান বর্তমানে অন্য ব্যবহারকারীর সাথে যোগাযোগ।
- ই-মেইলের মতো চ্যাটে অপেক্ষা করতে হয় না।
- ই-মেইলের ক্ষেত্রে ম্যসেজ পাঠানো এবং সেই ম্যসেজটি অন্য কেউ পাওয়া এবং তার উত্তর দেওয়ার মধ্যে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়।
- IRC একটি মাল্টি-ইউজার সিস্টেম, যেখানে চ্যানেলে অংশগ্রহণ করে প্রকাশ্য বা গোপনে কথা বলতে পারে, চ্যানেল হচ্ছে একটি আলোচনার গ্রুপ, যেখানে চ্যাট ব্যবহারকারীরা কোনো বিষয়ে আলোচনা বা অংশগ্রহণ আহ্বান করতে পারে।
- এ ধরনের সিস্টেমে একজন ব্যবহারকারী ম্যসেজ টাইপ করে IRC চ্যানেলে পাঠিয়ে দেয়, ফলে চ্যানেলে অংশগ্রহণকারীরা ঐ ম্যসেজটি পড়তে বা উত্তর দিতে বা এগিয়ে যেতে পারে অথবা তাদের নিজেদের ম্যসেজ লিখতে পারে।
- অন্যদিকে চ্যাটরুম ওয়েবসাইটের আরেকটি জনপ্রিয় সংযোজন।
- ব্যবহারকারীরা বিশেষ কোনো চ্যাট সফটওয়্যার ইনস্টল না করে বা না চালিয়ে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সরাসরি কোনো চ্যাট সেশনে অংশগ্রহন করতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৯৭.
মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. পামটপ কম্পিউটার
  2. নোটবুক কম্পিউটার
  3. ডেস্কটপ কম্পিউটার
  4. সুপার কম্পিউটার
ব্যাখ্যা
• মাইক্রোকম্পিউটার:
- মাইক্রো এর সাধারণ অর্থ হচ্ছে ক্ষুদ্র।
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার।
- এ ধরনের কম্পিউটার সাধারণত একটি মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি, সহায়ক মেমরি এবং ইনপুট আউটপুট যন্ত্রপাতি নিয়ে গঠিত। - একজন ব্যবহারকারী একাই একটি মাইক্রোকম্পিউটার ব্যবহার করতে পারেন বলে এ ধরনের কম্পিউটারকে ব্যক্তিগত বা পার্সোনাল কম্পিউটারও বলা হয়।

• মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ রেখে বিভিন্ন আকৃতির মাইক্রোকম্পিউটার বাজারে এসেছে। যেমন-
১. পামটপ কম্পিউটার
২. ল্যাপটপ কম্পিউটার
৩. নোটবুক কম্পিউটার
৪. ডেস্কটপ কম্পিউটার
- এছাড়াও ট্যাবলেট পিসি, ফ্যাবলেট, স্মার্টফোন ইত্যাদিও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,২৯৮.
সর্বপ্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটি?
  1. ক) Mark-1
  2. খ) ইউনিভ্যাক
  3. গ) এনিয়াক
  4. ঘ) এবিসি
ব্যাখ্যা
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার- এডস্যাক (EDSAC),
- প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক- ১ (Mark-1),
- প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার এনিয়াক-১ (ENIAC-1) এবং
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার - ইউনিভ্যাক-১ (UNIVAC-1)।
৭,২৯৯.
Ransomware সর্বপ্রথম কত সালে কম্পিউটারকে আক্রমণ করে?
  1. ক) ২০১২
  2. খ) ২০১৩
  3. গ) ২০১৪
  4. ঘ) ২০১৬
ব্যাখ্যা
Ransomware সর্বপ্রথম ২০১৬ সালে কম্পিউটারকে আক্রমণ করে। 

Ransomware হলো এক ধরনের ম্যালওয়্যার (Malware) অর্থাৎ বলা যেতে পারে এক ধরনের ক্ষতিকারক ভাইরাস যেটি কিনা যেকোন কম্পিউটার ডিভাইস কে হ্যাক করতে পারে এবং যার কম্পিউটার ডিভাইস  তাকে কম্পিউটারে প্রবেশ করতে দেয় না অর্থাৎ যার কম্পিউটার সে নিজে অ্যাক্সেস করতে পারে না। 

সূত্রঃ ক্যাসপারস্কি ওয়েবসাইট [লিঙ্ক]
৭,৩০০.
IC-7432 দ্বারা কোন গেইটকে বুঝানো হয়?
  1. ক) OR
  2. খ) AND
  3. গ) NOT
  4. ঘ) XOR
ব্যাখ্যা
IC এর পূর্ণরূপ হলো Integrated Circuit. আই.সি. কে সিলিকন চিপ বা চিপ বলা হয়। এটি এক ধরনের মাইক্রো ইলেকট্রনিকস ডিভাইস, যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি কম্পোনেন্ট সিলিকন চিপের উপর নির্মান করে জোড়া লাগানো হয়। আই.সি. ব্যাবহারের ফলে সার্কিট অনেক ছোট এবং অধিক কর্মক্ষমতা সম্পন্ন হয়। 

লজিক গেইট গুলোকেও এমন IC আকারে বাজারে পাওয়া যায়। যেমন:

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১১শ - ১২শ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান