• CPU-এর মধ্যে তথ্য সাময়িকভাবে সংরক্ষণের স্থান হলো রেজিস্টার। রেজিস্টার হলো একটি ছোট, উচ্চ-গতিসম্পন্ন মেমোরি ইউনিট যা সরাসরি CPU-র সাথে সংযুক্ত থাকে। এটি প্রসেসরের জন্য প্রয়োজনীয় ডেটা, নির্দেশনা এবং অস্থায়ী গণনার ফলাফল সংরক্ষণ করে। রেজিস্টার ব্যবহার করা হয় কারণ এটি RAM বা হার্ড ডিস্কের চেয়ে অনেক দ্রুত, যা CPU-কে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণের সুবিধা দেয়। অন্যদিকে, USB ড্রাইভ এবং হার্ড ডিস্ক দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এবং তাদের অ্যাক্সেসের গতি রেজিস্টারের তুলনায় অনেক ধীর। ক্যাশ মেমোরিও CPU-এর কাছাকাছি অবস্থান করলেও এটি রেজিস্টারের চেয়ে বড় এবং কিছুটা ধীর, তাই মূলত ডেটা অস্থায়ীভাবে দ্রুত অ্যাক্সেসের জন্য রেজিস্টারই ব্যবহার করা হয়।
- সঠিক উত্তর: গ) রেজিস্টার।
প্রসেসর বা CPU এর সংগঠন এর প্রধানত তিনটি অংশ থাকে-
১) নিয়ন্ত্রণ অংশ,
২) অ্যারিথমেটিক লজিক ইউনিট (গাণিতিক যুক্তি অংশ),
৩) রেজিস্টার বা মেমোরি (স্মৃতি)।
• নিয়ন্ত্রণ অংশ:
- কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রন করে এ নিয়ন্ত্রণ অংশ।
- এ অংশ সিপিইউ, মেমোরি, এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মাধ্যমে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- কন্ট্রোল একক ROM ও RAM এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করতে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
- তাছাড়া বাইনারি কোডের ইন্সট্রাকশনকে স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।
• অ্যারিথমেটিক লজিক ইউনিট/গাণিতিক যুক্তি অংশ:
- এটা CPU এর সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি ডাটার উপর সম্পাদিত হয়।
- এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা থাকে।
- কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এ ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।
• রেজিস্টার বা মেমোরি/স্মৃতি:
- রেজিস্টার হচ্ছে CPU এর একটি অংশ।
- এসব রেজিস্টারে দ্রুত লিখন ও পঠন সম্ভব।
- গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে এসব রেজিস্টার সাহায্য করে।
- কোনো একটি কাজ সম্পাদনের সময় এ সমস্ত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।