◉ ইউটিলিটি প্রোগ্রাম হলো এমন সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমের রক্ষণাবেক্ষণ, সুরক্ষা, এবং কার্যকারিতা উন্নত করার কাজ করে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারকে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার ইত্যাদি থেকে রক্ষা করে। এটি একেবারে ইউটিলিটি প্রোগ্রামের সংজ্ঞার মধ্যে পড়ে।
ইউটিলিটি প্রোগ্রাম:
- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি। যেমন: McAfee, Disk Defragmenter, WinRAR, WinZip ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools-এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেম সংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- Disk Fragmenter, Scan Disk, Drive Converter, Compression, System Monitor ইত্যাদি System Tools এর ইউটিলিটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত।
- এ সমস্ত সফটওয়্যারকে মেইনটেন্যান্স টুলসও বলা হয়।
উদাহরণ:
- CCleaner,
- WinRAR,
- Disk Defragmenter,
- Antivirus Software (e.g., Avast, Norton, McAfee),
- Backup Software (e.g., Acronis True Image, Macrium Reflect),
- File Compression Tools (e.g., 7-Zip, WinZip),
- Disk Management Tools (e.g., EaseUS Partition Master),
- System Monitor Tools (e.g., Task Manager, HWMonitor),
- System Information Tools (e.g., Speccy),
- File Recovery Software (e.g., Recuva, Disk Drill),
- Driver Updater Tools (e.g., Driver Booster),
- Virtual Private Network (VPN) Software (e.g., ExpressVPN, NordVPN),
- Clipboard Manager (e.g., ClipClip),
- Uninstaller Tools (e.g., Revo Uninstaller),
- Password Managers (e.g., LastPass, Dashlane).
উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।