বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ১০৯ / ১৩১ · ১০,৮০১১০,৯০০ / ১৩,০৮৮

১০,৮০১.
অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
  1. সুপার কম্পিউটার
  2. হাইব্রিড কম্পিউটার
  3. মাইক্রো কম্পিউটার
  4. মিনি কম্পিউটার
ব্যাখ্যা

হাইব্রিড কম্পিউটার:
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলে।
- হাইব্রিড কম্পিউটারকে সংকর কম্পিউটারও বলা হয়।
- হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
- ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে।
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি হওয়ায় কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন - মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- এছাড়া হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃৎযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্রি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮০২.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য?
  1. Pay as you go
  2. Resource Flexibility
  3. On Demand
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিং কোনো নির্দিষ্ট টেকনোলজি নয়, বেশ কয়েকটি টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা একটা ব্যবসায়িক মডেল বা বিশেষ পরিসেবা।
- অ্যামাজন বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিং এ নিম্মোক্ত ৩ টি বৈশিষ্ট্য থাকবে। যথা:
১. Resource Flexibility/Scalability (যত চাহিদা তত সার্ভিস):
- ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে সেবা দাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।

২. On Demand (যখন চাহিদা তখন সার্ভিস):
- ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে।
- ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারবে।

৩. Pay as you go (যখন ব্যবহার তখন মূল্যশোধ):
- এটা একটি পেমেন্ট মডেল।
- ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
- ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮০৩.
দশমিক সংখ্যা 15 এর সমতুল্য অক্টাল মান কত?
  1. 15
  2. 16
  3. 17
  4. 18
ব্যাখ্যা
- আমরা দৈনন্দিন জীবনে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি কিন্তু কম্পিউটারে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।
- কম্পিউটারের অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের বিষয় ব্যাখ্যা বিশ্লেষণের জন্যে এক ধরনের সংখ্যা পদ্ধতিকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের প্রয়োজন হয়।
- নিচের সারণীতে ০ থেকে ২০ পর্যন্ত দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা দেখানো হলো:

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮০৪.
Bit stands for-
  1. ক) Binary Information Term
  2. খ) Binary Digit
  3. গ) Binary Tree
  4. ঘ) Binary complexity
ব্যাখ্যা
Bit stands for Binary digits. A bit (short for binary digit) is the smallest unit of data in a computer. A bit has a single binary value, either 0 or 1.
১০,৮০৫.
What is a key feature of Dynamic RAM (DRAM)?
  1. Does not need refreshing
  2. Uses flip-flops
  3. Needs periodic refreshing
  4. Is faster than Static RAM
ব্যাখ্যা
A key feature of Dynamic RAM (DRAM) is that it needs periodic refreshing.

• ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)
- ডাইনামিক র‍্যাম-এ বাইনারি বিট ০ ও ১ বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে জমা থাকে।
- ক্যাপাসিটর চার্জ থাকলে ১ অবস্থা, না থাকলে ০ অবস্থা বোঝায়।
- বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায়ও ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।
- তাই কয়েক মিলিসেকেন্ড পর পর র‍্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়।
- ক্যাপাসিটরের পরিভাষায় একে মেমোরি রিফ্রেশিং বলা হয়।
- মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত ডাইনামিক র‍্যাম ব্যবহার করা হয়।

• র‍্যামের শ্রেণিবিভাগ
অপারেটিং মোড অনুসারে র‍্যামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
- স্ট্যাটিক র‍্যাম (Static RAM) ও
- ডাইনামিক র‍্যাম (Dynamic RAM)

• স্ট্যাটিক র‍্যাম (Static RAM)
- স্ট্যাটিক র‍্যাম ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত যা বাইনারি বিট ০ ও ১ ধারণ করে।
- এ ধারণকৃত ডাটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে মেমোরিতে রক্ষিত ডাটা মুছে যায়।
- স্ট্যাটিক র‍্যাম অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হয় বলে এটা ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১০,৮০৬.
95 এর বিসিডি কোড কত?
  1. 10010101
  2. 10110101
  3. 10011101
  4. 11010101
ব্যাখ্যা
• বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত।

9 এর বিসিডি 1001
5 এর বিসিডি 0101
∴ 95 এর বিসিডি 10010101

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮০৭.
কোন প্রজন্মের ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়?
  1. ১ম প্রজন্ম
  2. ২য় প্রজন্ম
  3. ৩য় প্রজন্ম
  4. ৪র্থ প্রজন্ম
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের ভাষা:কো
১) প্রথম প্রজন্মের ভাষা(১৯৪৫ - ১৯৫০)- machine Language বা, যান্ত্রিক ভাষা।
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা(১৯৫০ - ১৯৬০)- assembly language বা, অ্যাসেম্বলি ভাষা।
৩) তৃতীয় প্রজন্মের ভাষা(১৯৬০ - ১৯৭০)- high level language বা, উচ্চস্তরের ভাষা। C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl.
৪) চতুর্থ প্রজন্মের ভাষা(১৯৭০ - ১৯৮০)- very high level language বা, অতি উচ্চস্তরের ভাষা। SQL, NOMAD, FOCUS.
৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান)- natural language বা, স্বাভাবিক ভাষা। Prolog, OPSS, Mercury.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
১০,৮০৮.
, আউটপুটটি কোন গেইটের ক্ষেত্রে প্রযোজ্য?
  1. সার্বজনীন লজিক গেইট
  2. বিশেষ লজিক গেইট
  3. মৌলিক লজিক গেইট
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

- আউটপুটটি XOR গেইটের ক্ষেত্রে প্রযোজ্য।
- XOR গেইট হচ্ছে বিশেষ লজিক গেইট।

• মৌলিক লজিক গেইট:
- ডিজিটাল ইলেকট্রনিক্স পদ্ধতি বাস্তবায়নের জন্য যে সমস্ত গেইট মূলত কাজ করে তাদেরকে মৌলিক গেইট বলা হয়।
- কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল পদ্ধতির মূলে রয়েছে তিনটি মৌলিক গেইট। যথা:
১. অর গেইট (OR Gate),
২. অ্যান্ড গেইট (AND Gate) এবং
৩. নট গেইট (NOT Gate).

• সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

• সার্বজনীন লজিক গেইট:
- NAND Gate,
- NOR Gate.

• বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০,৮০৯.
Which translator translates a program line by line?
  1. Linker
  2. Assembler
  3. Compiler
  4. Interpreter
ব্যাখ্যা

• Interpreter প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে।

• Interpreter:
- Interpreter হলো একটি অনুবাদক প্রোগ্রাম, যা প্রোগ্রামের প্রতিটি নির্দেশ আলাদাভাবে অনুবাদ করে।
- একটি লাইন অনুবাদ ও নির্বাহ শেষ হলে পরবর্তী লাইনে যায়।

• লাইন-বাই-লাইন অনুবাদের বৈশিষ্ট্য:
- প্রোগ্রাম সম্পূর্ণ অনুবাদ না করেই Interpreter কাজ শুরু করে।
- কোনো লাইনে ভুল পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অনুবাদ বন্ধ হয়ে যায়।
- ফলে ত্রুটি শনাক্ত ও সংশোধন তুলনামূলকভাবে সহজ ও দ্রুত হয়।

• Compiler–এর সাথে পার্থক্য:
- Compiler সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে।
- Interpreter প্রোগ্রামকে ধাপে ধাপে (লাইন ধরে) অনুবাদ করে।
- এই কারণেই Interpreter–এ প্রোগ্রাম নির্বাহের গতি তুলনামূলক ধীর হয়।

• কেন Interpreter গুরুত্বপূর্ণ:
- প্রোগ্রাম শেখা ও পরীক্ষামূলক কোড লেখার ক্ষেত্রে Interpreter সুবিধাজনক।
- ছোট প্রোগ্রাম ও ত্রুটি দ্রুত ধরার জন্য এটি কার্যকর।

• অন্যান্য অপশন:
- Linker বিভিন্ন অবজেক্ট প্রোগ্রামকে যুক্ত করে।
- Assembler অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮১০.
ক্লাউড কম্পিউটিং এর সাথে কার নাম জড়িত?
  1. Joseph Carl Robnett Licklider
  2. Kevin Systrom
  3. Mike Krieger
  4. Douglas F. Parkhill
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং (Cloud Computing) হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
Cloud computing is the on-demand availability of computer system resources, especially data storage and computing power, without direct active management by the user. Large clouds often have functions distributed over multiple locations, each location being a data center.
Cloud computing is believed to have been invented by Joseph Carl Robnett Licklider in the 1960s with his work on ARPANET to connect people and data from anywhere at any time.

source - LinkedIn
১০,৮১১.
"স্লাইড রুল" - কোন শ্রেণির কম্পিউটার উদাহরণ ?
  1. Digital computer
  2. Analog Computer
  3. Hybrid computer
  4. Quantum computer
ব্যাখ্যা

• “স্লাইড রুল” একটি অ্যানালগ যন্ত্র যা গণনা এবং সংখ্যা সম্পর্কিত হিসাব করার জন্য ব্যবহৃত হতো। এটি মূলত Analog Computer এর উদাহরণ, কারণ এটি ডিজিটাল সিগন্যাল ব্যবহার না করে নিরবচ্ছিন্ন মান বা ধারাবাহিক রূপের সংখ্যাকে কাজে লাগিয়ে গাণিতিক ক্রিয়াকলাপ সম্পন্ন করত। স্লাইড রুলের সাহায্যে গুণ, ভাগ, ঘনমূল, লগারিদম প্রভৃতি জটিল গণনা করা সম্ভব হতো। এটি বৈদ্যুতিক বা মেকানিক্যাল কোন যন্ত্র না হলেও গণনায় সরাসরি ধারাবাহিক ভৌত পরিমাপের উপর নির্ভরশীল। সুতরাং, এটি ডিজিটাল কম্পিউটার নয়, বরং Analog Computer-এর শ্রেণিতে পড়ে।

- সঠিক উত্তর: খ) Analog Computer.

• অ্যানালগ কম্পিউটার (Analog Computer):
- যে সকল কম্পিউটার বৈদ্যুতিক সংকেতের ওপর নির্ভর করে ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদিত করে, সেসব কম্পিউটারকে অ্যানালগ কম্পিউটার বলা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য অ্যানালগ কম্পিউটারে বর্ণ বা অংকের পরিবর্তে ক্রমাগত পরিবর্তনশীল বা অ্যানালগ বৈদ্যুতিক সিগন্যাল ব্যবহার করা হয়।
- তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের পর প্রাপ্ত ফলাফল সাধারণত মিটার, ওসিলোসকোপ ইত্যাদিতে প্রদর্শিত হয়।

• অ্যানালগ কম্পিউটারের উদাহরণ:
 - মোটরগাড়ির স্পিডোমিটার,
- স্লাইড রুল,
- অপারেশনাল অ্যামপ্লিফায়ার ইত্যাদি।

• স্লাইড রুল (Slide Rule):
- ১৬৩২ সালে উইলিয়াম অডরেট (William Oughtred) নামের একজন ইংরেজ গণিতবিদ নেপিয়ারের লগারিদম ব্যবহার করে স্লাইড রুল আবিষ্কার করেন।
- পরবর্তীতে আইজ্যাক নিউটন ও অ্যামিদি মেন হেইম এর উন্নতি সাধন করেন।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮১২.
(2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন:
  1. (762)8
  2. (1372)8
  3. (228)8
  4. (1482)8
ব্যাখ্যা
- হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার জন্য প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং পরবর্তীতে বাইনারি থেকে অক্টালে রুপান্তর করে সহজেই তা সমাধান করা যায়। 

(2FA)16 কে বাইনারি রূপান্তর: 
- হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি হেক্সাডেসিমেল অংককে ৪ বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়। 


∴ (2FA)16 = (001011111010)2

(001011111010)2 কে অক্টালে রূপান্তর: 
- কোন বাইনারি পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য সংখ্যাটির অংকগুলোকে ডান দিক থেকে ৩ বিট বিশিষ্ট এক একটি গ্রুপে ভাগ করা হয়।


∴ (001011111010)= (1372)8

অর্থাৎ, (2FA)16 = (1372)8
১০,৮১৩.
কোন ওয়েবসাইটটি ফ্রিল্যান্সিং এর সাইট নয়?
  1. peopleperhour.com
  2. odesk.com
  3. payoneer.com
  4. Olx.com
ব্যাখ্যা
• Olx.com ওয়েবসাইটটি ফ্রিল্যান্সিং এর সাইট নয়।

• ফ্রিল্যান্সার:

- ফ্রিল্যান্সার (Freelancer) হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন।
- একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা।
- ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়।
- কারো কাছে যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার থাকে তাহলে সে যেকোন জায়গাতে বসেই ফ্রিল্যান্স ও আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন।
- ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন বা ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি, লেখালেখি করা, কোন পণ্যের বাজার খুঁজে দেওয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদিসহ আরো অসংখ্য কাজ এই পদ্ধতিতে করা সম্ভব।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

• অন্যান্য অপশন আলোচনা:
-Olx.com এই ওয়েবসাইটগুলোও ই-কমার্স সাইট।
- এই ওয়েবসাইটগুলোর সাহায্যে অনলাইনে কেনাবেচা করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০,৮১৪.
চার্লস ব্যাবেজ এনালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা ও নকশা করেন কবে?
  1. ক) ১৮৩৩
  2. খ) ১৮২২
  3. গ) ১৮২৩
  4. ঘ) ১৮৩১
ব্যাখ্যা
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় গণিতবিদ অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন।
১৮৩৩ সালে এনালিটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা করেন। এজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।
উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১০,৮১৫.
FAX এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Fractional Air Xerox
  2. খ) Fractional Airspace Xerox
  3. গ) Fraction Airspace Xerox
  4. ঘ) Fractional Airspace Xeron
ব্যাখ্যা
FAX এর পূর্ণরূপ হচ্ছে - Fractional Airspace Xerox. 

- ফ্যাক্স হলো এমন একটি যন্ত্র যার মাধ্যমে বিভিন্ন দলিল, ছবি, ডায়াগ্রাম এবং অফিশিয়াল কাগজপত্র ইত্যাদি হুবহু কপি করে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়।
- ফ্যাক্স টেলিফোন লাইন ব্যবহার করে গ্রন্থে সম্বলিত দস্তাবেজগুলি প্রেরণ ও গ্রহণ করার পদ্ধতি। 
- ফাক্স ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সংবাদ একস্থান থেকে অন্যস্থানে প্রেরণ করা যায়। 

সূত্র- ১৩০ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮১৬.
টাকা জমা এবং উত্তোলনের কাজ একই সময়ে কোন মেশিনে করা যায়?
  1. এটিএম
  2. চেক স্ক্যানার
  3. কয়েন সর্টার
  4. সিআরএম
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ঘ) সিআরএম।

সিআরএম বা Cash Recycling Machine এমন একটি আধুনিক ব্যাংকিং যন্ত্র, যা একইসাথে টাকা জমা ও উত্তোলনের সুবিধা প্রদান করে। এটি মূলত এটিএম-এর উন্নত সংস্করণ, যেখানে ব্যবহারকারী টাকা জমা দিলে তা যাচাই করে গৃহীত অর্থ ভবিষ্যতে অন্য গ্রাহকদের উত্তোলনের জন্য রিসাইকেল বা পুনর্ব্যবহার করে। ফলে ব্যাংকের নগদ পরিচালনা খরচ কমে যায় এবং গ্রাহকরা ২৪ ঘণ্টা এই যন্ত্রের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা পেয়ে থাকেন। সিআরএম-এ জমাকৃত নোটগুলো স্বয়ংক্রিয়ভাবে গণনা, যাচাই এবং সংরক্ষণ করা হয়। এটি নিরাপদ, সময় সাশ্রয়ী এবং ব্যবহারবান্ধব হওয়ায় বর্তমানে অনেক ব্যাংক সিআরএম স্থাপন করছে।

• CRM:
- CRM এর পূর্ণরূপ Cash Recycling Machines.
- CRM এর মাধ্যমে দিন ও রাত ২৪ ঘন্টা টাকা জমা ও উত্তোলন করা যায়।
- ক্যাশ রিসাইক্লিং মেশিন এমন একটি উন্নত ব্যাংকিং ডিভাইস, যা একই সাথে টাকা জমা এবং উত্তোলন করার সুবিধা দেয়।
- এটি এটিএম-এর মতো কাজ করে, তবে অতিরিক্তভাবে টাকা গ্রহণ করে এবং পুনরায় সরবরাহ করতে পারে, তাই এটিই সঠিক উত্তর।

উৎস: ব্রিটানিকা।
১০,৮১৭.
নিচের কোনটি ডেটা (Data) সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না?
  1. পেনড্রাইভ
  2. ফ্লপি ডিস্ক
  3. ভিজিএ
  4. মেমরি কার্ড
ব্যাখ্যা
Video Graphics Adapter (VGA):

- কম্পিউটার হার্ডওয়্যারের প্রসঙ্গে, একটি ভিজিএ একটি গ্রাফিক্স অ্যাডাপ্টার বা গ্রাফিক্স কার্ডকে বোঝায় যা মনিটরে ভিডিও আউটপুট করতে ভিজিএ স্ট্যান্ডার্ড ব্যবহার করে।
- এই গ্রাফিক্স কার্ডগুলিতে প্রায়শই ভিজিএ মনিটরের সাথে সংযোগ করার জন্য ভিজিএ পোর্ট থাকে।

অতএব VGA ডেটা (Data) সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না। 

উৎস: ব্রিটানিকা।  
১০,৮১৮.
জিএসএম প্রথম চালু হয় কোন দেশে?
  1. ইংল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. স্কটল্যান্ড
ব্যাখ্যা
• জিএসএম:
- জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন (Global System for Mobile Communication-GSM) হলো মোবাইল টেলিফোনি সিস্টেমের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
- একে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেব বিবেচনা করা হয়।
- জিএসএম প্রথম চালু হয় ফিনল্যান্ডে।
- মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার ফলে বিশ্বের যে কোন স্থান থেকে যেকোন ব্যক্তি জিএসএম এর আওতায় থাকা অবস্থায় নিজের মোবাইল ফোনটি ব্যবহার করতে পারছে।
- GSM, TDMA ব্যবহার করে যেসব মোবাইল ফোন সার্ভিস দেয়া হয় সেগুলো হলো- এসএমএম, কল ফরওয়ার্ডিং, আউটগোয়িং কলকে নিয়ন্ত্রণ করা, ইনকামিং কলকে নিয়ন্ত্রণ করা, কল হোডিং, কলার আইডি, কলার ওয়েটিং, মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি।

• জিএসএম এর বৈশিষ্ট্য:
- স্বল্প মূল্যের এসএমএস এর বাস্তবায়নের ক্ষেত্রে জিএসএম পথিকৃত।
- সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকাতে মোবাইল ফোনগুলো জিএসএম এর সাথে সংযুক্ত হয়।
- সর্বোচ্চ দূরত্ব হলো ৩৫ কিলোমিটার।
- অধিকাংশ টুজি জিএসএম নেটওয়ার্কগুলো 900 MHz বা 1800MHz ব্যান্ডে পরিচালিত হয়।
- হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা ২ বা ১ ওয়াট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮১৯.
Amazon Web Services (AWS) কোন ধরনের সেবা প্রদান করে?
  1. সামাজিক যোগাযোগ মাধ্যম
  2. ক্লাউড কম্পিউটিং
  3. ইমেইল মার্কেটিং টুল
  4. সার্চ ইঞ্জিন
ব্যাখ্যা

◉ Amazon Web Services (AWS) হলো একটি বিস্তৃত ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, যা অবকাঠামো (IaaS), প্ল্যাটফর্ম (PaaS) এবং সফটওয়্যার (SaaS) সেবা প্রদান করে।

Amazon Web Services (AWS):
- অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম হলো AWS.
- AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকেই।
- তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

AWS মূলত তিনটি key cloud service model-এ কাজ করে:
- IaaS (Infrastructure as a Service) → Example: EC2, S3.
- PaaS (Platform as a Service) → Example: AWS Elastic Beanstalk.
- SaaS (Software as a Service) → Example: AWS WorkSpaces.

উৎস: Amazon Web Services (AWS) ওয়েবসাইট।

১০,৮২০.
HTTP 404 কোন ধরনের সতর্কবার্তা?
  1. ক) সার্ভার বন্ধ
  2. খ) সার্ভার পাওয়া যাচ্ছে না
  3. গ) সম্পূর্ণভাবে পরিবর্তন
  4. ঘ) সার্ভার পাওয়া গেছে
  5. ঙ) পেইজ পাওয়া যাচ্ছে না
ব্যাখ্যা

One of the most common errors on the web — so common it's slipped into non-internet slang — is the 404 error. Also known by its longer name, ''404 Page Not Found,'' this is an error that indicates that the page or resource you're looking for can't be found. This usually means that it's been deleted or moved.

Source: Business Insider

১০,৮২১.
ফাইল কম্প্রেশন সফটওয়্যার নয় কোনটি?
  1. WinRAR
  2. Stuffit
  3. WinZip
  4. MySQL
ব্যাখ্যা
ফাইল কম্প্রেশন (জিপ):
- বড় আকারের ফাইলকে ছোট করে সংরক্ষণ করার জন্যে কিংবা ইন্টারনেটে আদান-প্রদানের জন্যে জিপ করা হয়।
- জিপ ফাইলকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্যে এক্সট্র্যাক্ট করতে হয়।
- এতে করে ফাইল পূর্বের অবস্থায় ফিরে আসে।

ফাইল কম্প্রেশন সফটওয়্যার:
- WinRAR,
- WinZip,
- 7-Zip,
- Stuffit,
- Bandizip,
- Tar,
- Gzip.

ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার:
- MySQL,
- Microsoft SQL Server,
- IBM Db2,
- Redis,
- Amazon DynamoDB,
- Microsoft Access.

সূত্র:
১) ব্রিটানিকা।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১০,৮২২.
ALU (Arithmetic Logic Unit) কম্পিউটারের কোন অংশে অন্তর্ভুক্ত?
  1. হার্ডডিস্ক
  2. সিপিইউ
  3. রম 
  4. ইনপুট ইউনিট
ব্যাখ্যা

• ALU বা Arithmetic Logic Unit হলো কম্পিউটারের CPU-এর (Central Processing Unit) একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত গণিত ও লজিক্যাল অপারেশন সম্পাদনের জন্য দায়ী। উদাহরণস্বরূপ, এটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং তুলনা বা শর্ত যাচাই করার কাজ করে। CPU-এর মধ্যে ALU সহ আরও কিছু উপাদান থাকে, যেমন Control Unit, যা নির্দেশাবলী ব্যাখ্যা ও পরিচালনা করে। হার্ডডিস্ক, র‌্যাম বা ইনপুট ইউনিট শুধুমাত্র ডেটা সংরক্ষণ বা প্রেরণের কাজ করে, অপারেশন সম্পাদন করে না। তাই ALU CPU-র অংশ এবং এটি কম্পিউটারের কার্যক্রমের মূল গণিত ও লজিক্যাল প্রসেসিং পরিচালনা করে।

- সঠিক উত্তর: খ) সিপিইউ। 
 
গাণিতিক যুক্তি অংশ (Arithmetic Logic Unit):
- ALU এর পূর্ণরূপ হচ্ছে Arithmetic Logic Unit.
- নিয়ন্ত্রণ অংশের তত্ত্বাবধানে গাণিতিক যুক্তি অংশ বা ALU বিভিন্ন ধরনের গাণিতিক বা লজিক্যাল অপারেশনের কাজ সম্পাদন করে।
- বেশির ভাগ গাণিতিক অপারেশনগুলো হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং লজিক্যাল অপারেশনগুলো হলো তুলনা, সত্য-মিথ্যা যাচাই ইত্যাদি।
- কোনো রেজিস্টার পরিষ্কারকরণ এবং রেজিস্টারে সংরক্ষিত তথ্য বা সংখ্যাকে ডানে-বামে সরানো ইত্যাদি কাজও এ অংশের মাধ্যমে সম্পাদিত হয়।
- বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্তনীর সহায়তায় গাণিতিক যুক্তি অংশ এই কার্যাবলি সম্পাদান করে থাকে এবং প্রয়োজনে ফলাফল অস্থায়ীভাবে রেজিস্টারে সংরক্ষিত রাখে।
- বর্তমানের মাইক্রোপ্রসেসরগুলোতে কাজের গতি বাড়ানোর প্রয়োজনে একাধিক গাণিতিক যুক্তি অংশ ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮২৩.
নিচের কোনটি ইমেজ ফাইলের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয় না?
  1. .dll
  2. .ai
  3. .ico
  4. .webp
ব্যাখ্যা
.dll:
- .dll এর পূর্ণরূপ dynamic link library.
- Windows operating systems- এ dynamic link library- র ফাইলের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়।

• ইমেজ ফাইলের এক্সটেনশন:
.ai - Adobe Illustrator file,
.bmp - Bitmap image,
.gif - GIF image,
.ico - Icon file,
.jpeg or .jpg - JPEG image,
.png - PNG image,
.ps - PostScript file,
.psd - PSD image,
.svg - Scalable Vector Graphics file,
.tif or .tiff - TIFF image,
.webp - WebP image.

সূত্র: support.microsoft.com
১০,৮২৪.
Which of the following is a GUI-based operating system?
  1. PC DOS
  2. Windows XP
  3. CP/M
  4. MS-DOS
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Windows XP

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ (ইন্টারফেস ভিত্তিক)

১. বর্ণ-ভিত্তিক (Text based / Character User Interface – CUI) অপারেটিং সিস্টেম:
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী কী-বোর্ডের মাধ্যমে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশ প্রদান করে।
- ডিস্ক ফরম্যাটিং, ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল কাজ কী-বোর্ডের সাহায্যে সম্পন্ন করতে হয়।
- উদাহরণ: MS-DOS, PC DOS, CP/M

২. চিত্র-ভিত্তিক (Graphical User Interface – GUI) অপারেটিং সিস্টেম:
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরম্যাটিং, ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য আইকন (Icon) এবং পুল-ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করা হয়।
- এই কমান্ড নির্বাচন, ব্যবহার ও কার্যকর করার জন্য মাউস ব্যবহার করা হয়।
- কম্পিউটার চালু হওয়ার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে; প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- ব্যবহারকারীকে কোনো কমান্ড মুখস্থ রাখতে হয় না।
- উদাহরণ: Windows 95/98/XP/2000/7, Mac OS

উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা; কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল। 

১০,৮২৫.
কোন পরিস্থিতিতে ফ্যাক্স মেশিন সবচেয়ে কার্যকর?
  1. ভিডিও কনফারেন্সিংয়ের জন্য
  2. অনলাইন পেমেন্ট করার জন্য
  3. জরুরি কাগজপত্র প্রেরণের ক্ষেত্রে
  4. সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য
ব্যাখ্যা
• ফ্যাক্স (Fax):
- বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিস্কার করেন।
- ফ্যাক্সের পুরো নাম হলো ফ্যাক্সিমিল (Facsimile)।
- কোনো ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- প্রেরক যে ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান সে ডকুমেন্ট তার ফ্যাক্স মেশিনের সাহায্যে হুবহু কপি তৎক্ষণাৎ প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন এবং প্রাপক তার মেশিন থেকে সেই ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান।

উৎস:
১. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১০,৮২৬.
'টুইটার' এর পরিবর্তিত নাম কোনটি?
  1. এক্স
  2. মেটা
  3. থ্রেডস
  4. জেড
ব্যাখ্যা
- টুইটারের পরিবর্তিত নাম এক্স।
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট।
- টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস।
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন।
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়।
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)।

উৎস: টুইটারের ওয়েবসাইট।
১০,৮২৭.
মাদারবোর্ড বলতে কি বোঝায়?
  1. কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভ
  2. কম্পিউটারের মনিটর
  3. কম্পিউটারের প্রসেসর ইউনিট
  4. কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড
ব্যাখ্যা

- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড।

• মাদারবোর্ড:
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার:
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

• গঠন ও উপাদান:
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:

• CPU (Central Processing Unit),
• RAM (Random Access Memory),
• Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।

১০,৮২৮.
কোন অপারেটিং সিস্টেম সাধারণত মেইনফ্রেমের সাথে যুক্ত?
  1. z/OS
  2. Windows 11
  3. Linux
  4. macOS
ব্যাখ্যা

• মেইনফ্রেম কম্পিউটার মূলত বৃহৎ পরিসরের ডেটা প্রক্রিয়াকরণ, ব্যাংকিং লেনদেন, সরকারি রেকর্ড সংরক্ষণ এবং জটিল ব্যবসায়িক কাজের জন্য ব্যবহৃত হয়। এসব কাজের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন, নিরাপদ এবং নির্ভরযোগ্য একটি অপারেটিং সিস্টেম প্রয়োজন হয়। তালিকার মধ্যে z/OS-ই মেইনফ্রেমের সাথে সাধারণত যুক্ত অপারেটিং সিস্টেম। এটি IBM দ্বারা উন্নতকৃত একটি বিশেষায়িত সিস্টেম, যা হাজার হাজার ব্যবহারকারীকে একসাথে সাপোর্ট করতে পারে এবং টেরাবাইট পরিমাণ ডেটা নিরাপদে পরিচালনা করতে সক্ষম। অন্যদিকে Windows 11, Linux বা macOS ব্যক্তিগত কম্পিউটার ও সার্ভারে ব্যবহৃত হলেও মেইনফ্রেমের জন্য সাধারণত ব্যবহৃত হয় না। তাই সঠিক উত্তর হলো z/OS।

• মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer):
- মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইনফ্রেম কম্পিউটার আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট।
- মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে এক বা একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে বিধায় অনেক দ্রুতগতিসম্পন্ন, তথ্য সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি।
- এ ধরনের কম্পিউটারে অনেক বড় বড় এবং জটিল ও সূক্ষ্ম কাজ করার ক্ষমতা রয়েছে।
- UNIVAC 1100, NCR 8000, IBM 4300 ইত্যাদি মেইনফ্রেম কম্পিউটারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮২৯.
ব্লুটুথ পিকোনেটে সর্বোচ্চ কয়টি ডিভাইস থাকে?
  1. একটি
  2. দুইটি
  3. পাঁচটি
  4. সাতটি
ব্যাখ্যা
• ব্লুটুথ:
- স্বল্প দূরত্বের ভেতর ফিক্সড ও মোবাইল ডিভাইসসমূহ থেকে তথ্য বিনিময়ের জন্য একটি প্রোপ্রায়েটারি ওপেন ওয়‍্যারলেস প্রযুক্তি স্ট্যান্ডার্ড হলো ব্লুটুথ।
- এর মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) সৃষ্টি হয় যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে।
- দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে এই প্রযুক্তিটির নাম ব্লুটুথ রাখা হয়েছে।
- বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে, কম্পিউটার, মেডিক্যাল ডিভাইস এবং বাসাবাড়ির বিনোদন ক্ষেত্রের অনেক ডিভাইসে ব্লুটুথ প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে।

• ব্লুটুথের বৈশিষ্ট্য:
- কাছাকাছি দুইটি ডিভাইসের মধ্যে ডাটা স্থানান্তরে ব্লুটুথ রেডিও ওয়েভ ব্যবহার করে।
- ওয়‍্যারলেস কমিউনিকেশনের কোন লাইসেন্স ছাড়াই 2.4 গিগাহার্টস ফ্রিকুয়েন্সি ব্যান্ডে চলতে পারে।
- 10-100 মিটারের মধ্যে অবস্থানকারী ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ইনফ্রারেড ডাটা কমিউনিকেশনের ন্যায় দেয়াল বা অন্যকোন বাধা ডাটা ট্রান্সমিশনে প্রতিবন্ধকতার সৃষ্টি করে না।
- কোনো পিকোনেটে (Piconet) একটি মাস্টার সর্বোচ্চ ৭টি স্লেভের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৩০.
'সি++' প্রোগ্রামিং ভাষা ডেভেলপ করেন কে?
  1. ডেনিস রিচি
  2. বিল গেটস
  3. বিয়ার্নে স্ট্রোট্রুপ
  4. গুইডো ভ্যান রাসম
ব্যাখ্যা
• সি++:
- সি++ এক ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৮০ সালে বিয়ার্নে স্ট্রোট্রুপ (Biarne Stroustrup) যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরোটরিতে (AT&T Bell Laboratary) এটি ডেভেলপ করেন।
- মূলত সিমলা ৬৭ এবং সি প্রোগ্রামিং ভাষার সুবিধাজনক বৈশিষ্ট্যগুলোর সমন্বয় সাধন করে সি++ তৈরি হয়।
- সি++ একটি মধ্যম শ্রেণীর প্রোগ্রামিং ভাষা যাতে উচ্চ স্তর এবং নিম্ন স্তর ভাষাগুলোর সুবিধা সংযুক্ত আছে।
- এটি সর্বকালের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এবং সফ্টওয়্যার শিল্পে এটি বহুল ব্যবহৃত হয়। যেমন-সিস্টেম সফ্টওয়‍্যার, এপ্লিকেশন সফ্টওয়‍্যার, ডিভাইস ড্রাইভার, এম্বেডেড সফ্টওয়্যার, উচ্চ মানের সার্ভার ও ক্লায়েন্ট এপ্লিকেশন, বিনোদন সফ্টওয়্যার ইত্যাদি।
- সি++ পরবর্তী সময়ে বিভিন্ন প্রোগ্রামিং ভাষাকে প্রভাবিত করেছে যার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে জাভা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৩১.
বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে?
  1. ক) ছোট গ্রাম
  2. খ) বড় গ্রাম
  3. গ) তথ্য প্রযুক্তি
  4. ঘ) মাইক্রোসফট ওয়ার্ড
ব্যাখ্যা
বিশ্বগ্রাম গ্রাম:
- বিশ্বগ্রাম গ্রাম শব্দটির সাথে Global শব্দটি ব্যবহৃত হয়ে Global Village নামক একটি নতুন ধরণা প্রচলিত হয়েছে যার অর্থ হলো বৈশ্বিক গ্রাম বা বিশ্বায়ন।
- বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ব্যাপক ব্যবহার ও প্রভাবে আজ বিশ্বের যে কোনো দেশের মানুষ অন্য দেশের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এক দেশে বসে অন্য দেশে তথ্য বিনিময় করা যায়। এটাই মূলত বিশ্বগ্রামের ধারণা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৩২.
১৬ বিটের ডাটা বাসের মধ্য দিয়ে একক সময়ে কত বিট ডাটা চলাচল করতে পারে?
  1. ক) ১৬
  2. খ) ৩২
  3. গ) ১২৮
  4. ঘ) ২৫৬
ব্যাখ্যা
সিস্টেম বাস (System Bus): 
• যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।

• সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
- অ্যাড্রেস বাস
- ডাটা বাস
- কন্ট্রোল বাস

ডাটা বাস:
- ডাটা বাস এর কাজ হচ্ছে বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করা।
- এই বাসের মাধ্যমে ডাটা উভয় দিকেই যাতায়াত করতে পারে তাই ইহাকে Bidirectional বাস বলে।
- ১৬ বিটের ডাটা বাসের মধ্য দিয়ে একক সময়ে ১৬ বিট ডাটা চলাচল করতে পারে।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৩৩.
কয়েকটি বিল্ডিংয়ের কম্পিউটারের কাজের সমন্বয় সাধনের জন্য সাধারণত কোন ধরণের নেটওয়ার্ক ব্যবহার করা হয়?
  1. LAN
  2. MAN
  3. WAN
  4. CAN
ব্যাখ্যা
• নেটওয়ার্কের প্রকারভেদ:
- নেটওয়ার্কের কাজ ও গঠন অনুসারে নেটওয়ার্ককে তিনভাগে ভাগ করা যেতে পারে। যথা-
১. লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network, LAN),
২. মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network, MAN) ও
৩. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network, WAN)।

• লোকাল এরিয়া নেটওয়ার্ক:
- আমরা আমাদের দৈনন্দিন জীবনে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান ব্যবহার করে থাকি।
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- যেমন একটি রুম, একটি বিল্ডিং, কয়েকটি রুম, কয়েকটি বিল্ডিংয়ের কম্পিউটারের কাজের সমন্বয় সাধনের জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

•  লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্টগুলো হলো:
- ছোট এরিয়ার মধ্যে ব্যবহৃত হয়।
- এর মাধ্যমে অনেকগুলো ডিভাইসে একসংগে একসেস পাওয়া যায়।
- এ ধরনের নেটওয়ার্কে ল্যানের উপযোগী বিশেষ ডিভাইস যেমন- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে। 
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- শিক্ষা প্রতিষ্ঠান বা কর্পোরেট ক্যাম্পাসের মধ্যে একাধিক LAN-এর আন্তঃসংযোগে CAN গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৩৪.
কম্পিউটার হার্ডওয়্যারের অংশ নয় কোনটি?
  1. ক) Mouse
  2. খ) Keyboard
  3. গ) CPU
  4. ঘ) MS-office
ব্যাখ্যা
MS-office কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ নয়, কিন্তু কম্পিউটারে ব্যবহার করবার জন্য এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।  

সফটওয়্যার হল কম্পিউটার পরিচালনা এবং নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কিছু ইনস্ট্রাকশন (instruction), ডেটা বা, প্রোগ্রাম (program)।  

কম্পিউটার সফটওয়্যার মূলত তিন ধরনের হয়ে থাকে। 
যথা- সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার। 

সূত্র- Stanford University Website [লিঙ্ক]
১০,৮৩৫.
HDD-তে যে অংশটি থাকে কিন্তু SSD-তে থাকে না, সেটি কী?
  1. ক্যাশ মেমোরি
  2. মেকানিক্যাল অংশ
  3. কন্ট্রোলার
  4. ফ্ল্যাশ চিপ
ব্যাখ্যা

• HDD এবং SSD হলো দুই ধরনের স্টোরেজ ডিভাইস, কিন্তু এদের মধ্যে মূল পার্থক্য তাদের গঠন ও কাজের পদ্ধতিতে। HDD-তে তথ্য সংরক্ষণ হয় চৌম্বকীয় ডিস্ক বা প্ল্যাটারে, যা ঘূর্ণন করে এবং একটি রেড হেড তথ্য পড়ে বা লিখে। এই কারণে HDD-তে মেকানিক্যাল অংশ থাকে, যেমন স্পিনিং ডিস্ক এবং রেড হেড অ্যারেঞ্জমেন্ট। SSD-তে কোনো ঘূর্ণনশীল বা চলন্ত অংশ নেই, কারণ এটি সম্পূর্ণ ইলেকট্রনিক ফ্ল্যাশ চিপ ব্যবহার করে তথ্য সংরক্ষণের জন্য। ক্যাশ মেমোরি ও কন্ট্রোলার দুটোই দুই ধরনের ডিভাইসে থাকতে পারে, কিন্তু HDD-এর বিশেষ বৈশিষ্ট্য হলো তার মেকানিক্যাল অংশ, যা SSD-তে পাওয়া যায় না। তাই সঠিক উত্তর হলো: খ) মেকানিক্যাল অংশ।

​SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

SSD ও HDD:
SSD: ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, দ্রুতগতি, কম বিদ্যুৎ খরচ, কম তাপ উৎপাদন।
HDD: চৌম্বকীয় ডিস্ক ব্যবহার করে, তুলনামূলক ধীরগতি, যান্ত্রিক অংশ রয়েছে।

উৎস: Microsoft [link]

১০,৮৩৬.
Mainframe কম্পিউটার সাধারণত কোথায় ব্যবহৃত হয়?
  1. ব্যক্তিগত কাজে
  2. ছোট দোকানে
  3. বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে
  4. গেম খেলার জন্য
ব্যাখ্যা
Mainframe কম্পিউটার সাধারণত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয়।

• আকার ও ক্ষমতা বিচারে কম্পিউটারকে সাধারণত চার ভাগে ভাগ করা হয়। যথা-
১। অতিবৃহৎ কম্পিউটার (Super Computer),
২। বৃহৎ কম্পিউটার (Mainframe Computer),
৩। ছোট কম্পিউটার (Mini Computer),
৪। ক্ষুদ্র কম্পিউটার (Micro Computer).

• বৃহৎ কম্পিউটার (Mainframe Computer):
- সুপার কম্পিউটারের তুলনায় ছোট, কিন্তু মিনি ও মাইক্রো কম্পিউটারের তুলনায় অনেক বেশি ক্ষমতাসম্পন্ন।
- অনেক ইনপুট-আউটপুট যন্ত্র সংযুক্ত করা যায়।
- বৃহৎ মেমোরি ও প্রক্রিয়াকরণ শক্তি।
- বিশ্ববিদ্যালয়, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানে এই ধরনের কম্পিউটারের ব্যবহার আছে।
- উদাহরণ: IBM 4341, NCR N8370, IBM Amdah 1580, ইত্যাদি।

উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৩৭.
নিচের কোন স্থানে বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয়?
  1. ক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  2. খ) পরমাণু শক্তি কেন্দ্র
  3. গ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
  4. ঘ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
ব্যাখ্যা

- পরমাণু শক্তি কেন্দ্রে বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয়।

বাংলাদেশ ও কম্পিউটার:ঃ
- পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা-তে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কম্পিউটার।
- বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটি ছিলো আইবিএম কোম্পানির ১৬২০ সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ১৯৭২ সালে।
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ১৯৭৯ সালে।
- সাভারে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ১৯৮১ সালে প্রথম কম্পিউটার স্থাপিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১০,৮৩৮.
dbase III is -
  1. ক) Hardware
  2. খ) Application Software
  3. গ) Firmware
  4. ঘ) Operating System
ব্যাখ্যা
- dbase III হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা এক ধরনের Application Software।

ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম

ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম ডাটা তৈরি, অ্যাকসেস এবং তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে।

বিভিন্ন ধরনের ডেটাবেজ প্রােগ্রাম সমূহ হচ্ছে-
- ডিবেজ (dBASE),
- ফক্স প্রাে (Foxpro),
- ডিবেজ ৩+ (dBASE Ill+),
- ফক্সবেজ (FoxBASE),
- ফাইলমেকার প্রাে (Filemaker Pro),
- এম এস এক্সেস (MS Access) ইত্যাদি।
১০,৮৩৯.
ক্রায়োসার্জারিতে অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ ধ্বংস করতে সাধারণত কত ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় শরীরের টিস্যু ঠান্ডা করা হয়?
  1. ০° সেলসিয়াস
  2. -২০° সেলসিয়াস
  3. -৬০° সেলসিয়াস
  4. -১০° সেলসিয়াস
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) -৬০° সেলসিয়াস

ক্রায়োসার্জারি:
ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যা স্থানীয়ভাবে ফ্রিজিং (নির্দিষ্ট অংশের জমাটীকরণ) ব্যবহার করে অসুস্থ টিস্যু (tissue) অপসারণ বা ধ্বংস করতে ব্যবহৃত হয়।

প্রক্রিয়া:
- শরীরের টিস্যু দ্রুত -৬০° সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় ঠান্ডা করলে বরফের ক্রিস্টাল তৈরি হয়, যা কোষের গঠন ধ্বংস করে এবং কোষকে নষ্ট করে।
- ঠান্ডা করার প্রক্রিয়ায় ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়াও উদ্দীপিত হয়। এতে কোষের অভ্যন্তরীণ প্রোটিন নিঃসৃত হয়, যা প্রাকৃতিক অ্যান্টিবডি আকর্ষণ করে এবং অসুস্থ কোষ ধ্বংস করে।

ইতিহাস:
- টিস্যু ফ্রিজ করার বিভিন্ন প্রচেষ্টা ১৮৫০-এর দশক থেকে শুরু হলেও, প্রথম কার্যকর ক্রায়োসার্জিকাল সিস্টেম যা অভ্যন্তরীণ টিস্যুর জন্য ব্যবহারযোগ্য, তা ১৯৬১ সালে ইরভিং কুপার (Irving Cooper) তৈরি করেন।
- তিনি দ্রবীভূত নাইট্রোজেন (liquid nitrogen) ব্যবহার করে মস্তিষ্কের টিউমার ধ্বংস করেন।

এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- ত্বকের লেশান অপসারণ,
- গাইনোকলজিক ও ইউরোলজিক টিউমার নিয়ন্ত্রণ,
- লেন্স এক্সট্র্যাকশন,
- হেমোরয়েড (Hemorrhoids) অপসারণ,
- হৃদয়ের কন্ডাকশন ডিজঅর্ডার চিকিৎসা,
- ছোট ক্যান্সার সংক্রান্ত ত্বকের লেশান ধ্বংস,
- ছত্রাক, প্রি-ক্যান্সারাস ত্বক লেশান এবং ছোট ক্যান্সারাস লেশান চিকিৎসা,
- ক্যাটারাক্ট অপসারণ এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লেশান অপসারণ। 

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২।ব্রিটানিকা। 

১০,৮৪০.
কোন প্রক্রিয়াটি প্রোগ্রামের সব অংশ একবারে পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে?
  1. Compiler
  2. Converter
  3. Interpreter
  4. Assembler
ব্যাখ্যা

• প্রক্রিয়াটি যা প্রোগ্রামের সব অংশ একবারে পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে তা হলো Compiler. Compiler একটি সম্পূর্ণ প্রোগ্রামকে ইনপুট হিসেবে নিয়ে পুরো সোর্স কোডকে একবারে বিশ্লেষণ করে এবং যেকোনো সিনট্যাক্স বা লজিক্যাল ভুল চিহ্নিত করে। এরপর এটি সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, যা সরাসরি কম্পিউটার দ্বারা কার্যকর করা যায়। অন্যদিকে, Interpreter কোডটি এক লাইন করে পড়ে এবং সেই লাইন অনুযায়ী তৎক্ষণাৎ চালায়, Compiler-এর মতো একবারে সব কোড রূপান্তর করে না। Converter সাধারণত ফাইল বা ফরম্যাট পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়, আর Assembler অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে। তাই প্রশ্নের সঠিক উত্তর হলো ক) Compiler.

• অনুবাদক প্রোগ্রাম (Translator Program):
- বর্তমানে হাজার খানেক প্রোগ্রামিং ভাষা প্রচলিত, যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়।
- কম্পিউটারের প্রসেসর কেবল বাইনারি ভাষা অর্থাৎ 0 ও 1-এর সংকেত বুঝে।
- তাই বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়।
- এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে বলে অনুবাদক প্রোগ্রাম।

• নিচে তিন ধরনের অনুবাদকের বর্ণনা দেওয়া হলো:
১। অ্যাসেম্বলার (Assembler): 
- অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম।
- উচ্চ স্তরের যেসব প্রোগ্রামিং ভাষা সেগুলোকে মেশিন কোডে অনুবাদ করার কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে- কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter)।
- প্রতিটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষারই পৃথক কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার রয়েছে।
- এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য এক হলেও কাজের ধরনে কিছুটা ভিন্নতা রয়েছে।

২। কম্পাইলার (Compiler):
- কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে দেখে যে ভাষার গঠনগত নিয়ম (Syntax) ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে।
- যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখানো হয়। সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল।
- তবে কম্পাইল করার পর এই প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।

৩। ইন্টারপ্রেটার (Interpreter):
- ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট (statement বা নির্দেশ) মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে।
- অর্থাৎ, কোনো প্রোগ্রামে যদি দশটি স্টেটমেন্ট থাকে, তাহলে প্রথম স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর তৃতীয় স্টেটমেন্ট, একে একে সব স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ।
- কিন্তু একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর হয় বলে সময় তুলনামূলকভাবে বেশি লাগে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৪১.
NAND গেইট কী দিয়ে তৈরি?
  1. AND গেইট + NOT গেইট
  2. OR গেইট + NOT গেইট
  3. XOR গেইট + NOT গেইট
  4. খ ও গ উভয়ই 
ব্যাখ্যা

◉ ন্যান্ড (NAND) গেইট হচ্ছে অ্যান্ড গেইট ও নট গেইটের সমন্বিত রূপ। অ্যান্ড গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে তখন তাকে বলা হয় ন্যান্ড গেইট। অ্যান্ড গেইট যে কাজ করে ন্যান্ড গেইট তার বিপরীত কাজ করে।

যৌগিক গেইট:
- এ গেইটগুলো এক বা একাধিক মৌলিক পেইটের সমন্বয়ে তৈরি হয়।
এগুলো হলো:

১. ন্যান্ড গেইট (NAND Gate):
- AND গেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

২. নর পেইট (NOR Gate):
- OR পেইটের ও NOT গেইটের সমন্বয়ে তৈরি।

৩. এক্স-অর (X-OR Gate):
- অর, অ্যান্ড কিংবা নট গেইট দিয়ে এ গেইট তৈরি করা যায়।

৪. এক্স-নর গেইট (X-NOR Gate):
- এক্স-অর গেইটের সাথে NOT পেইট মিলিয়ে তৈরি হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশববিদ্যালয়।

১০,৮৪২.
SQL এর প্রথম সংস্করণ উদ্ভাবনের জন্য কোন প্রতিষ্ঠানকে কৃতিত্ব দেওয়া হয়?
  1. IBM
  2. Microsoft
  3. SAP
  4. Apple
ব্যাখ্যা
• SQL:
- SQL এর পুরো অর্থ হচ্ছে Structured Query Language.
- এটি একটি অনন্য শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাংগুয়েজ।
- রিলেশনাল ডাটাবেজ এ্যাকসেস করার জন্য SQL হচ্ছে একটি হাতিয়ার।
- অতীতে SQL কেবল মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহার করা হতো।
- বর্তমানে ডেস্কটপ কম্পিউটারেও রিলেশনাল ডাটাবেজ প্লাটফর্ম ব্যবহৃত হওয়ার ফলে SQL ব্যবহার শুরু হয়েছে।
- এগুলো এক বা একাধিক ডাটাবেজ, টেবিল, কলাম ইনডেক্স ইত্যাদিতে প্রয়োগ করা যায়।
- অধিকাংশ SQL স্টেটমেন্টই ফলাফল হিসেবে এক সেট রেকর্ড প্রদান করে।
- SQL কুয়েরি প্রয়োগ করার জন্য SQL উইন্ডো ওপেন করে নিতে হয়।
- ১৯৭৪ সালে IBM (International Business Machine) এর Research Center এ SQL তৈরি করা হয়।

তথ্যসূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৪৩.
RDBMS-এর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. ডেটা ফ্ল্যাট টেক্সট ফাইলে রাখে
  2. ট্রানজেকশন সমর্থন করে না
  3.  ডেটা XML ফাইলের মধ্যে রাখে
  4. ডেটা টেবিল ব্যবহার করে সংরক্ষণ করে
ব্যাখ্যা

- RDBMS বা Relational Database Management System-এর প্রধান বৈশিষ্ট্য হলো ডেটা টেবিল আকারে সংরক্ষণ করা।
- প্রতিটি টেবিলে সারি (Row) ও কলাম (Column) থাকে, যেখানে সারি দ্বারা রেকর্ড এবং কলাম দ্বারা অ্যাট্রিবিউট প্রকাশ করা হয়।
- এর মাধ্যমে ডেটাকে সহজে সংগঠিত, অনুসন্ধান ও হালনাগাদ করা যায়৷ এছাড়া টেবিলগুলোর মধ্যে সম্পর্ক (Relation) স্থাপন করা যায়, যা ডেটার পুনরাবৃত্তি কমায় এবং নির্ভুলতা বজায় রাখে।
- SQL (Structured Query Language) ব্যবহার করে এই ডেটার উপর বিভিন্ন অপারেশন চালানো যায়। 

• রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (RDBMS):
- একাধিক টেবিলের সম্পর্কযুক্ত ডাটার সমষ্টিকেই রিলেশনাল ডাটাবেজ বলা হয় ।
- RDBMS হলো এমন একটি ডাটাবেজ সিস্টেম যেখানে একাধিক টেবিল থাকে।
- এই টেবিলগুলোর মধ্যে নির্দিষ্ট ফিল্ডের মাধ্যমে সম্পর্ক (Relation) তৈরি করা হয়।
- আধুনিক সময়ের প্রায় সব ডাটাবেজ সফটওয়্যারই RDBMS ভিত্তিক।

• জনপ্রিয় RDBMS সফটওয়্যারসমূহ:
- Microsoft Access,
- Oracle,
- MySQL,
- Informix.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।

১০,৮৪৪.
Firewall-এর মূল উদ্দেশ্য কী?
  1. কম্পিউটার থেকে ভাইরাস শনাক্ত ও মুছে ফেলা
  2. গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ রাখা
  3. অননুমোদিত নেটওয়ার্ক অ্যাক্সেস বন্ধ করা
  4. কম্পিউটারের গতি বৃদ্ধি করা
ব্যাখ্যা

◉ ফায়ারওয়াল (Firewall) হলো একটি নেটওয়ার্ক নিরাপত্তা ডিভাইস বা সফটওয়্যার, যা নেটওয়ার্ক ট্রাফিক মনিটর করে এবং পূর্বনির্ধারিত নিরাপত্তা নিয়ম অনুযায়ী অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করে। 

ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত, ফায়ারওয়াল রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভারের (Dedicated Server) সঙ্গে সংযুক্ত থাকে, যা সম্পূর্ণ ফায়ারওয়ালের কার্যকারিতা পরিচালনা করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- হ্যাকিং প্রতিরোধে ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এটি সব ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধে সর্বদা সক্ষম নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৪৫.
ই-মেইলে সর্বপ্রথম @ চিহ্ন কত সালে ব্যবহার করা হয়?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৯৬
ব্যাখ্যা
১৯৭১ সালে ই-মেইলে সর্বপ্রথম @ চিহ্ন (at sign) ব্যবহার করা হয়।
ই-মেইলের মাধ্যমে কোন তথ্য আদান-প্রদান করতে অবশ্যই একটি E-mail Address থাকা প্রয়োজন। 

E-mail: 

- এর পূর্ণরূপ হচ্ছে Electronic Mail.
- Email দুইটি অংশে বিভক্ত। প্রথম ভাগে User name এবং দ্বিতীয় ভাগে Domain name বসে। 
- Email address এ User name ও Domain name এর মাঝখানে @ (at sign) ব্যবহৃত হয়।
- at sign(@) সর্বপ্রথম ১৯৭১ সালে ব্যবহৃত হয়। 

Source: britannica.com
১০,৮৪৬.
Which researcher is credited with naming the term “Computer Virus”?
  1. Fred Cohen
  2. Charles Babbage
  3. Tim Berners-Lee
  4. Bill Gates
ব্যাখ্যা

• Fred Cohen কম্পিউটার ভাইরাস (Computer Virus) শব্দটির নামকরণ করেন, যা কম্পিউটারে প্রবেশ করে নিজেকে বিস্তার করে পুরো সিস্টেমকে সংক্রমিত করতে পারে।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যা কম্পিউটারে প্রবেশ করার পর নিজের বংশবিস্তার করতে থাকে।
- এক সময় এটি পুরো কম্পিউটার সিস্টেমকে সংক্রমিত করে এবং সিস্টেমকে অচল বা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে।
- প্রখ্যাত গবেষক Fred Cohen সর্বপ্রথম “Computer Virus” শব্দটির নামকরণ করেন।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- VBS/Helper,
- Worm,
- VBS/Aqui,
- Trojan Horse,
- X97M/Hopper,
- Boot Sector Virus,
- Jerusalem,
- Stone,
- Dhaka Virus,
- Vienna,
- CIH, ইত্যাদি।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারে ভাইরাস আক্রমণের আগেই তা শনাক্ত করে প্রতিরোধ করতে পারে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- AVG,
- Avast,
- Norton,
- Avira,
- Panda, ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- Charles Babbage → আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত এবং Analytical Engine ধারণা প্রদান করেন।
- Tim Berners-Lee → World Wide Web (WWW) আবিষ্কারক এবং ওয়েব প্রযুক্তির পথপ্রদর্শক।
- Bill Gates → Microsoft প্রতিষ্ঠাতা এবং ব্যক্তিগত কম্পিউটার সফটওয়্যার শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোক্তা।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১০,৮৪৭.
কোনটি চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য নয়?
  1. ট্রানজিস্টর এর ব্যবহার
  2. পার্সোনাল কম্পিউটারের প্রচলন
  3. মাইক্রোপ্রসেসর এর ব্যবহার
  4. Windows, DOS অপারেটিং সিস্টেমের ব্যবহার
ব্যাখ্যা

• ট্রানজিস্টর মূলত দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার হতো।

• চতুর্থ প্রজন্মের কম্পিউটার:
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারগুলো মাইক্রোপ্রসেসর ব্যবহার করে তৈরি করা হয়েছিল।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরও ছোট হয়, দাম কমে এবং বিদ্যুৎ খরচ কমে। ফলে কাজের ক্ষমতা, গতি এবং নির্ভরযোগ্যতা অনেক বেড়ে যায়।
- মেমরির উন্নতি ঘটে, যার ফলে কম্পিউটারের ব্যাপক ব্যবহার শুরু হয় এবং পার্সোনাল কম্পিউটার তৈরি হতে শুরু করে।
- Windows, DOS অপারেটিং সিস্টেম দুটির ব্যবহার এই প্রজন্ম থেকেই শুরু হয়েছিল।
- IBM-3033, IBM-4341, TRS-40, Pentium Series, IBM PC ইত্যাদি এই প্রজন্মের কম্পিউটার।

• চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১। একাধিক মাইক্রোপ্রসেসর এবং ইলেকট্রনিক যন্ত্রাংশবিশিষ্ট একীভূত বর্তমানের ব্যবহার।
২। উন্নত মেমরি অর্থাৎ ম্যাগনেটিক বাবল মেমরির ব্যবহার।
৩। তথ্য সংরক্ষণ ক্ষমতার ব্যাপক উন্নতি।
৪। সুপার কম্পিউটারের উন্নয়ন।
৫। ইন্টারনেটসহ কম্পিউটার নেটওয়ার্কব্যবস্থা চালু।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৪৮.
USB এর পূর্ণরূপ কি?
  1. ক) United Serial Bus
  2. খ) Universal Strategic Bus
  3. গ) Universal Serial Bus
  4. ঘ) Uninterrupted Strategic Bus
ব্যাখ্যা
Universal Series Bus ডিভাইসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইউএসবি(USB)। বিভিন্ন ডিভাইস যেমন: মোবাইল, প্রিন্টার, স্ক্যানার, কিবোর্ড, মাউস সহ অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস কানেকশন দেয়ার জন্য এটি বহুল পরিমানে ব্যবহার করা হয়।
১০,৮৪৯.
অ্যালগরিদমের চিত্ররূপ হলো-
  1. ক) Program
  2. খ) Flow Chart
  3. গ) Source Code
  4. ঘ) Pseudocode
ব্যাখ্যা
ফ্লোচার্ট (Flow Chart): 
- অ্যালগরিদমের চিত্ররূপ হলো ফ্লোচার্ট বা প্রবাহচিত্র।
- ফ্লোচার্ট প্রোগ্রামের প্রকৃতি ও ধারাবাহিকতা বোঝাতে সাহায্য করে।
- ফ্লোচার্ট তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু প্রতীক বা ব্লক ব্যবহার করা হয় এবং সেগুলোকে তাদের ক্রমানুসারে বিন্যস্ত করে তীর চিহ্ন দ্বারা সংযুক্ত করে ফ্লোচার্ট তৈরি করতে হয়।
- ফ্লোচার্টের উপর নির্ভর করে প্রোগ্রাম রচনা করা হয়।
- একটি ফ্লোচার্টের ডিজাইন ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হতে পারে।

প্রোগ্রাম (Program):
- কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য প্রদত্ত নির্দেশনাবলীর সমষ্টিকে প্রোগ্রাম বলে।

সুডোকোড (Pseudocode):
- প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডোকোড বলা হয়।
- Pseudo অর্থ ছদ্ম। সুডোকোড অর্থ ছদ্ম-প্রোগ্রাম।

সোর্স কোড (Source Code):
- উৎস কোড বা সোর্স কোড হলো এক বা একাধিক কমান্ডের লিখিত তালিকা যা কম্পাইল বা ইন্টারপ্রেট করে একটি কম্পিউটার প্রোগ্রাম একজিকিউট হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৫০.
ল্যাপটপের প্রথম কমার্শিয়াল মডেল কোনটি?
  1. Apple MacBook Air
  2. Osborne 1
  3. PowerBook
  4. IBM ThinkPad
ব্যাখ্যা
ল্যাপটপের প্রথম কমার্শিয়াল মডেল হচ্ছে Osborne 1।

• ল্যাপটপ :
- ল্যাপটপ হলো পোর্টেবল কম্পিউটার, যার মধ্যে স্ক্রিন, কীবোর্ড ও টাচপ্যাড থাকে।
- এটি ব্যাটারি চালিত এবং মোবাইল ব্যবহারের জন্য উপযোগী।
- ল্যাপটপের ক্ল্যামশেল ডিজাইন হয়, যেখানে স্ক্রিন উপরে এবং কীবোর্ড নিচে থাকে।
- ডেস্কটপের তুলনায় ল্যাপটপ বেশি পোর্টেবল, কিন্তু কম পারফরম্যান্স দেয়।
- ১৯৮১ সালে Osborne 1 প্রথম কমার্শিয়াল ল্যাপটপ হিসেবে বাজারে আসে।
- Apple ১৯৯১ সালে PowerBook দিয়ে ল্যাপটপ ডিজাইনে নতুন দিগন্ত খুলে।
- ২০০৮ সালে Apple MacBook Air বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ হিসেবে পরিচিত হয়।

উৎস: ব্রিটানিকা।
১০,৮৫১.
নিচের কোনটি স্টোরেজ ডিভাইস নয়?
  1. DVD disk
  2. Pendrive
  3. MICR
  4. Floppy disk
ব্যাখ্যা
- কম্পিউটার তার পেরিফেরাল ব্যবস্থার অন্তর্ভুক্ত যে সকল ডিভাইসকে উপাত্ত তথ্য ও নির্দেশমালা সংরক্ষনের কাজে ব্যবহার করে সে সকল ডিভাইসকে স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ পেরিফেরালস বলে।
- হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, টেপ ক্যাসেট ইত্যাদি মেগনেটিক স্টোরেজ ডিভাইসের উদাহরণ।
- সিডি রম ও ডিভিডি ডিস্ক ইত্যাদি অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের উদাহরণ।
- মেমরি কার্ড, মেমরি স্টিক, পেন ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) ইত্যাদি ফ্ল্যাশ মেমরি ডিভাইসের উদাহরণ।

• MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition. যা একধরণের ইনপুট প্রক্রিয়া।
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস:
১. মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
২. কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণী, ভোকেশনাল।
১০,৮৫২.
মাদারবোর্ডে কোন উপাদানটি বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে ডেটা স্থানান্তর নিয়ন্ত্রণ করে?
  1. Firmware
  2. RAM
  3. Chipset
  4. BIOS
ব্যাখ্যা

◉ Chipset হলো মাদারবোর্ডের এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা CPU, RAM, স্টোরেজ ডিভাইস, এবং অন্যান্য পেরিফেরাল কম্পোনেন্টের মধ্যে ডেটা প্রবাহ এবং যোগাযোগ নিয়ন্ত্রণ করে।

মাদারবোর্ড (Motherboard):
- মাদারবোর্ড একটি কম্পিউটারের মূল ও কেন্দ্রীয় অংশ, যা সিস্টেম ইউনিটের ভেতরে সংযুক্ত থাকে।
- এটি সিস্টেমের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থল হিসেবে কাজ করে এবং একে সিস্টেম বোর্ড বা মেইনবোর্ডও বলা হয়।
- কম্পিউটারের প্রধান প্রসেসর বা CPU মাদারবোর্ডেই স্থাপিত থাকে, যা কম্পিউটারের "মস্তিষ্ক" হিসেবে পরিচিত।
- মাদারবোর্ডে কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক ড্রাইভ, পেনড্রাইভ ইত্যাদি সংযুক্ত করার জন্য বিভিন্ন পোর্ট ও সংযোগ ব্যবস্থা থাকে।
- কম্পিউটারের প্রতিটি যন্ত্রাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, যা মাদারবোর্ডকে কেন্দ্রীয় সার্কিট বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করে।
- বর্তমানে বাজারে Intel, GIGABYTE, ASUS, MSI ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ড জনপ্রিয়।

মাদারবোর্ডের স্লট:
- AGP slot,
- RAM slot,
- PCI slot ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৫৩.
HTML প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?
  1. নেটওয়ার্ক রাউটিং কনফিগার করা
  2. ওয়েব পেজের কাঠামো তৈরি করা
  3. ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন
  4. ডেটাবেস ম্যানেজমেন্ট
ব্যাখ্যা

HTML (HyperText Markup Language)-এর প্রধান কাজ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রদর্শনের জন্য ওয়েব পেজের মূল কাঠামো বা ভিত্তি তৈরি করা।

• HTML:
- 'HTML' এর পূর্ণরূপ হলো HyperText Markup Language.
- HTML হলো ওয়েব পেজ তৈরি করার জন্য স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা।
- টিম বার্নার্স-লি ১৯৯১ সালে HTML উদ্ভাবন করেন।
- এটি SGML ভিত্তিক একটি মার্কআপ ভাষা, যা বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য উপযুক্ত।
- HTML ওয়াল্ড ওয়াইড ওয়েবে (WWW) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
- HTML প্ল্যাটফর্ম-নিরপেক্ষ ওয়েবপেজ তৈরির জন্য আদর্শ ভাষা।
- HTML ওয়েবসাইট তৈরি ও তথ্য উপস্থাপনার অন্যতম প্রধান ভাষা, যা আজও ক্রমাগত উন্নত হচ্ছে।

তথ্যসূত্র: W3C অফিসিয়াল ডকুমেন্টেশন।

১০,৮৫৪.
Which kind of storage device can be carried around?
  1. ক) Floppy disk
  2. খ) [Hard disk
  3. গ) System cabinet
  4. ঘ) Hard disk drive
ব্যাখ্যা
Floppy disk, Hard disk, Hard disk drive are storage device and Floppy disk drive can be portable (can be carried around)
১০,৮৫৫.
‘জয়স্টিক’ কী?
  1. ইনপুট ডিভাইস
  2. আউটপুট ডিভাইস
  3. মেমোরি ডিভাইস
  4. প্রসেসিং ডিভাইস
ব্যাখ্যা
• জয়স্টিক: 
- জয়স্টিক একটি হাতলযুক্ত ইনপুট ডিভাইস, যার হাতলটি সাধারণত গোলক আকৃতির বলের ওপর বসানো থাকে।
- হাতলটির চারপাশে কতিপয় বাটন বিদ্যমান থাকে।
- এটি মাউসের মতোই ডেটা ইনপুটের জন্য ব্যবহৃত হয়।
- তবে জয়স্টিকের হাতলটি নড়াচড়ার মাধ্যমে পর্দার যেকোনো স্থানে কার্সরকে স্থানান্তর করা যায়।
- এটি ভিডিও গেমস খেলার কাজে মূলত ব্যবহৃত হয়।
- বর্তমানে ওয়‍্যারলেস সিস্টেমের অত্যাধুনিক জয়স্টিকও বাজারে পাওয়া যাচ্ছে।


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৫৬.
একটি স্ট্যান্ডার্ড কী-বোর্ডে কতটি ফাংশন কী থাকে?
  1. ১০ টি
  2. ১১ টি
  3. ১২ টি
  4. ১৭ টি
ব্যাখ্যা
• একটি স্ট্যান্ডার্ড কী-বোর্ডে ৯৪-১০০টি কী থাকে। তার মধ্যে -
• আলফানিউমেরিক কী - ৫৪টি
• ফাংশন কী - ১২টি
• কন্ট্রোল কী - ১১টি
• নেভিগেশন কী - ১০টি
• নিউমেরিক কী - ১৭টি

উৎস: মাইক্রোসফট।
১০,৮৫৭.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. Seznam
  2. Qwant
  3. Neeva
  4. Pinterest
ব্যাখ্যা
• Pinterest সার্চ ইঞ্জিন নয়। Seznam, Qwant, এবং Neeva সবই সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে, যেখানে ব্যবহারকারী ওয়েব পেজ, ছবি, ভিডিও, ও বিভিন্ন তথ্য খুঁজে পেতে পারেন। Pinterest মূলত একটি ভিজ্যুয়াল ডিক্লারেশন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা ছবি, আইডিয়া, এবং ইনস্পিরেশন শেয়ার করে। এটি সার্চ ইঞ্জিনের মতো ওয়েব ব্রাউজিংয়ের জন্য ডিজাইন করা হয়নি, বরং এটি ছবির মাধ্যমে ধারণা ও প্রেরণা সংগ্রহের জায়গা। তাই Pinterest কে সার্চ ইঞ্জিন হিসেবে ধরা হয় না। এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের ছবি ও ক্রিয়েটিভ কনটেন্ট অনুসন্ধান ও সঞ্চয় করার সুবিধা দেওয়া।

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১০,৮৫৮.
নিচের কোনটি কম্পিউটারের সহায়ক স্মৃতি?
  1. ROM
  2. Floppy Disk
  3. RAM
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• কম্পিউটার স্মৃতি:
- কম্পিউটার স্মৃতি ২ প্রকার। যথা-
১. প্রধান স্মৃতি (Primary Memory) :
- RAM ও ROM নিয়ে এই মেমরি গঠিত।
কম্পিউটারের প্রধান মেমরি হিসাবে ব্যবহৃত হয় -
- চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
- চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
- অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory)
- পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
- চার্জ কাপল স্মৃতি (Charge Couple Memory)

২. সহায়ক স্মৃতি (Auxilary Memory):
- কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না।
- প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা কম।
- তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহৃত হয়।
- কয়েকটি সহায়ক স্মৃতি হচ্ছে -
- ফ্লপি ডিস্ক
- হার্ড ডিস্ক
- কম্প্যাক্ট ডিস্ক
- চৌম্বক ফিতা
- চৌম্বক ড্রাম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৫৯.
Which of the following is a type of computer virus?
  1. Norton
  2. Avast
  3. Vienna
  4. Panda
ব্যাখ্যা

Vienna হলো একটি ঐতিহাসিক কম্পিউটার ভাইরাস যা DOS .COM এবং .EXE ফাইলগুলোকে সংক্রমিত করতো। 

এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
পান্ডা, ইত্যাদি।

কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৬০.
ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কারক কে?
  1. ক) অ্যাডা লাভলেস
  2. খ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
  3. গ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
  4. ঘ) চার্লস ব্যাবেজ
ব্যাখ্যা
চার্লস ব্যাবেজ:

- প্রযুক্তির ইতিহাসের অন্যতম এক স্মরণীয় ব্যক্তিত্বের নাম চার্লস ব্যাবেজ।
- তিনি ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী।
- তাঁকে কম্পিউটারের জনক বলা হয়।
- তিনি ডিফারেন্স ইঞ্জিন ও এনালিটিক্যাল ইঞ্জিন নামের দুইটি গণনা যন্ত্র তৈরি করেন।
- প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে তাঁর উদ্ভাবিত যন্ত্র সেই সময় সাফল্যের সাথে কাজ করতে পারেনি।
- ১৯৯১ সালে তাঁর ডিজাইন থেকেই সফলভাবে কর্মক্ষম একটি যন্ত্র তৈরি করা হয়।
- চার্লসের দুটি ইঞ্জিনই গণনার কাজ করতে পারত।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৬১.
একটি “ব্যাকডোর ট্রোজান” প্রধানত কী করার জন্য ব্যবহৃত হয়:
  1. সিপিইউ ঠান্ডা রাখা
  2. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করা
  3. সংক্রমিত কম্পিউটারে দূরবর্তী নিয়ন্ত্রণ
  4. দ্রুত ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা
ব্যাখ্যা

• “ব্যাকডোর ট্রোজান” হলো একটি ধরনের ম্যালওয়্যার যা সাধারণত ব্যবহারকারীর অনুমতি ছাড়াই কম্পিউটারে প্রবেশ করে। এর মূল উদ্দেশ্য হলো সংক্রমিত কম্পিউটারে দূরবর্তী নিয়ন্ত্রণ স্থাপন করা, যাতে আক্রমণকারী যে কোনো সময় সিস্টেমে অ্যাক্সেস পেতে পারে এবং ডেটা চুরি, ফাইল পরিবর্তন বা অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করতে পারে। ব্যাকডোর ট্রোজান ব্যবহারকারীর চোখে পড়ে না, তাই এটি দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকতে পারে। এটি সিপিইউ ঠান্ডা রাখা, সফটওয়্যার আপডেট করা বা ইন্টারনেট স্পিড বাড়ানোর কাজ করে না। সুতরাং, এর মূল কাজ হলো সংক্রমিত কম্পিউটারে আক্রমণকারীকে দূর থেকে নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া।

সঠিক উত্তর: গ) সংক্রমিত কম্পিউটারে দূরবর্তী নিয়ন্ত্রণ।

 • কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- IEEE [link]

১০,৮৬২.
মাইক্রো কম্পিউটারে প্রধান মেমোরি হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) Floppy Disk
  2. খ) HDD
  3. গ) DRAM
  4. ঘ) উপরের সবগুলো।
ব্যাখ্যা

- মাইক্রো কম্পিউটারে প্রধান মেমোরি হিসেবে কাজ করে DRAM.
- মাইক্রোকম্পিউটার হল এমন এক ধরনের কম্পিউটার যেখানে একটি মাইক্রোপ্রসেসর সিপিইউ হিসেবে কাজ করে।
- মেইনফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটারের তুলনায় এটি ছোট আকারের হয়ে থাকে।
- DRAM বা Dynamic Random Access Memory একটি নির্দিষ্ট ধরনের RAM, যা প্রতি bit data কে separate capacitor এর মধ্যে store করে।
- এই ধরনের RAM খুব অল্প সময়ের জন্য data ধরে রাখতে পারে এবং প্রতিনিয়ত refresh হতে থাকে।
- একটি DRAM chip সমান আকারের SRAM chip এর তুলনায় অনেক বেশি data করতে সক্ষম।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-২, এসএসসি ও ভোকেশনাল।

১০,৮৬৩.
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের built-in ভার্চুয়ালাইজেশন প্রযুক্তির নাম কী?
  1. ক) Hyper-V
  2. খ) Parallels
  3. গ) VirtualBox
  4. ঘ) VMware
ব্যাখ্যা
- Hyper-V হল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের built-in ভার্চুয়ালাইজেশন প্রযুক্তি। 
- ইহা ব্যবহারকারীকে সিঙ্গেল ফিজিক্যাল হোস্টে একাধিক ভার্চুয়াল মেশিন চালানোর অনুমতি প্রদান করে।

Reference: https://docs.microsoft.com/en-us/virtualization/hyper-v-on-windows/about/
১০,৮৬৪.
2710 = (?)2
  1. ১১০০১
  2. ১০০১১
  3. ১০১০১
  4. ১১০১১
ব্যাখ্যা
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে:
ধাপ-১ঃ সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-২ঃ ধাপ-১ ভাগফলকে নিচে এবং ভাগশেষকে ডানে লিখতে হবে।
ধাপ-৩ঃ ধাপ-১ এর ভাগফলকে পুনরায় টার্গেট সংখ্যা পদ্ধতির বেজ (২) দিয়ে ভাগ করতে হবে।
ধাপ-৪ঃ ধাপ-৩ এর ভাগফলকে নিচে ও ভাগশেষকে ডানে লিখতে হবে।

এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল শুন্য (0) হয়। অতঃপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে সাজিয়ে লিখলে ডেসিমেল পূর্ণসংখ্যাটির সমতুল্য বাইনারি মান পাওয়া যাবে।

যেমন ২৭ এর ক্ষেত্রে,

২৭ / ২ = ১৩ ভাগশেষ - ১

১৩/ ২ = ৬ ভাগশেষ - ১

৬ / ২ = ৩ ভাগশেষ - ০

৩ / ২ = ১ ভাগশেষ - ১

১ / ২ = ০ ভাগশেষ - ১

অর্থাৎ, দশমিক সংখ্যা ২৭-এর বাইনারি রূপ = ১১০১১

১০,৮৬৫.
Android is product of-
  1. ক) Nokia
  2. খ) Apple
  3. গ) Microsoft
  4. ঘ) Google
ব্যাখ্যা

গুগল অ্যান্ড্রয়েড ইনকর্পোরেটেড ১৭ আগস্ট ২০০৫ সালে কিনে নেয় ।
অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট’টি (এওএসপি) অ্যান্ড্রয়েডের রক্ষনাবেক্ষন এবং ভবিষ্যৎ উন্নয়নের কাজ করে ।
- অ্যান্ড্রয়েড বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্ট ফোন অপারেটিং সিস্টেম |
- অ্যান্ড্রয়েডের অনেক ডেভেলপার রয়েছে যারা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরী করে থাকে।
- এখন প্রায় ৩৫ লাখের উপরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোরে।

উৎস: Britannica.com

১০,৮৬৬.
কোনটি যুক্তিমূলক ইনস্ট্রাকশন?
  1. ক) JUMP
  2. খ) COMPARE
  3. গ) ADD
  4. ঘ) IN
ব্যাখ্যা

ইন্সট্রাকশান সেট(Instruction Set):

মাইক্রোপ্রসেসর দিয়ে অনেক রকম উপাত্ত বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করা হয়। ইন্সট্রাকশান সেট হলো এসব কাজের জন্য ব্যবহৃত নির্দেশের তালিকা।
বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের ইন্সট্রাকশান সেট ব্যবহৃত হয়। যেমন-

১. গাণিতিক নির্দেশ বা ইন্সট্রাকশান। যেমন- ADD, SUB.
২. যুক্তিমূলক নির্দেশ বা ইন্সট্রাকশান। যেমন- COMPARE.
৩. ডেটা স্থানান্তর নির্দেশ বা ইন্সট্রাকশান। যেমন- MOV.
৪. প্রোগ্রাম নিয়ন্ত্রণ নির্দেশ বা ইন্সট্রাকশান। যেমন- JUMP.
৫. মেশিন নিয়ন্ত্রণ নির্দেশ বা ইন্সট্রাকশান। যেমন- IN, INTO.

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১০,৮৬৭.
WiMAX বলতে কী বোঝায়?
  1. Worldwide Interoperability for Microwave Access
  2. Worldwide Interpenetration for Microwave Access
  3. Worldwide Interprovincial for Microwave Excess
  4. Worldwide Interchangeable for Microwave Excess
ব্যাখ্যা

• WiMAX বলতে বোঝায় Worldwide Interoperability for Microwave Access, যা সঠিক উত্তর ক)। এটি একটি বেতার ব্রডব্যান্ড যোগাযোগ প্রযুক্তি, যার মাধ্যমে দীর্ঘ দূরত্বে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা যায়। WiMAX প্রযুক্তি মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কাজ করে এবং তারবিহীনভাবে ডেটা আদান–প্রদান সম্ভব করে। গ্রাম ও শহর উভয় এলাকায় ইন্টারনেট সংযোগ বিস্তারের জন্য এটি কার্যকর। বিভিন্ন ডিভাইস ও নেটওয়ার্কের মধ্যে আন্তঃকার্যক্ষমতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য, ফলে ব্যবহারকারীরা সহজে নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পেতে পারে।

• WiMAX: 
- WiMAX এর পূর্ণরূপ হলো - Worldwide Interoperability for Microwave Access. 
- ওয়াই ম্যাক্স শব্দটি ২০০১ সালের জুন মাসে ওয়াই ম্যাক্স ফোরাম কর্তৃক গৃহীত হয়। 
- WiMAX তারবিহীন উচ্চগতির ব্রডব্যান্ড সেবা প্রদান করে থাকে যার IEEE নাম 802.16
- ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে। 
- WiMAX এর কাভারেজ প্রায় ৫০ কিলোমিটার জুড়ে হয়ে থাকে।
- WiMAX এর প্রধান অংশ ২টি। যথা- বেস স্টেশন এবং অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১০,৮৬৮.
ব্লুটুথ (Bluetooth) সংযোগ স্থাপনের জন্য মূলত নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করে থাকে?
  1. Nano Frequency Technology
  2. Optical Frequency Technology
  3. Radio Frequency Technology
  4. Ultrasound Technology
ব্যাখ্যা

• Bluetooth এ Radio Frequency (RF) প্রযুক্তি ব্যবহার করা হয়।

• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- Bluetooth এ Radio Frequency (RF) প্রযুক্তি ব্যবহার করা হয়।
- Bluetooth 2.4GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও প্রযুক্তি, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৬৯.
ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে কী বলে?
  1. ই-বিজনেস
  2. ই-মার্কেটিং
  3. ই-কমার্স
  4. আউটসোর্সিং
ব্যাখ্যা
• ই-কমার্স: 
- ই- কমার্স হল ইলেকট্রনিক কমার্স যা এমন একটি মাধ্যম যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে।
- অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে ই-কমার্স বলে। 
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়।
যথা-
১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B)
২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C)
৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B)
৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C)

ই-কমার্সের সুবিধাসমূহ: 
১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
২. ই কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায়কে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়।
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়।
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 
১০,৮৭০.
নিচের কোনটি কম্পিউটারের সেকেন্ডারি মেমোরি?
  1. RAM
  2. ROM
  3. ক্যাশ মেমোরি
  4. হার্ড ডিস্ক
ব্যাখ্যা

◉ হার্ড ডিস্ক (Hard Disk) হলো সেকেন্ডারি মেমোরি, কারণ এতে ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় এবং এটি বিদ্যুৎ বন্ধ হলেও ডাটা হারায় না।

সহায়ক মেমরি (Secondary Memory):
- কম্পিউটারের যে মেমোরিতে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় তাকে সহায়ক মেমোরি বলা হয়।
- এ ধরনের মেমোরির কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সঙ্গে সরাসরি সংযোগ থাকে না বিধায় ধীরগতি সম্পন্ন হয়।
- বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলেও প্রোগ্রাম হারিয়ে বা মুছে যায় না।
সহায়ক মেমরি (Secondary Memory) এর উদাহরণ:
- হার্ডডিস্ক, 
- সিডি, 
- ডিভিডি, 
- পেনড্রাইভ, 
- জিপ ড্রাইভ, 
- ম্যাগনেটিক টেপ ইত্যাদি।

অন্যদিকে, 
RAM ও ROM এর সমন্বয়ে কম্পিউটারের প্রাইমারি মেমোরি গঠিত।
ক্যাশ মেমোরিকে ইন্টারনাল মেমোরি বলা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৭১.
কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো -
  1. ক) RAM
  2. খ) CD ROM
  3. গ) BIOS
  4. ঘ) DVD
ব্যাখ্যা
ফার্মওয়ার হচ্ছে একটি বিশেষ ধরনের সফটওয়ার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো BIOS ( Basic Input Output System)।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১০,৮৭২.
"বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১" প্রেরণের ফলে সুফল পাওয়া যায় -
  1. ক) শিক্ষা ক্ষেত্রে
  2. খ) চিকিৎসা ক্ষেত্রে
  3. গ) কৃষি ক্ষেত্রে
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা


সূত্র - নবম-দশম শ্রেণি, ICT, বোর্ড বই
১০,৮৭৩.
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নয় কোনটি?
  1. Symbian OS
  2. Windows NT Server
  3. Unix
  4. Linux
ব্যাখ্যা
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
→ একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
→ একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। যেমন:

- CP/M,
- Symbian OS,
- Palm OS,
- MS-DOS,
- PC-DOS,
- Windows 95,
- Windows 98, ইত্যাদি।

মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
→ আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। যেমন:

- Windows NT Server,
- Windows 2003/2008 Server,
- Android, 
- Unix,
- Linux, ইত্যাদি।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৭৪.
VESA-এর পূর্ণরূপ কী?
  1. Video Electronics Standards Architecture
  2. Video Electronics Standard Architecture
  3. Video Electric Standard Architecture
  4. Video Electronics Standards Association
ব্যাখ্যা

◉ VESA-এর সঠিক পূর্ণরূপ হলো "Video Electronics Standards Association" (ভিডিও ইলেকট্রনিক্স স্ট্যান্ডার্ডস অ্যাসোসিয়েশন)।
VESA একটি প্রযুক্তি স্ট্যান্ডার্ড সংস্থা যা ডিসপ্লে, ভিডিও এবং মাল্টিমিডিয়া সম্পর্কিত হার্ডওয়্যার স্ট্যান্ডার্ড নির্ধারণ করে। এটি মূলত মনিটর, গ্রাফিক্স কার্ড এবং অন্যান্য ভিজ্যুয়াল ডিভাইসের জন্য কম্প্যাটিবিলিটি নিশ্চিত করে।

ভেসা বাস (VESA Bus):
- VESA-এর পূর্ণ অর্থ হচ্ছে Video Electronic Standard Association.
- VESA Bus 32 বিটা সিপিইউ গতিতে তথ্য বহন করতে পারে।
- এটি গ্রাফিক্সের কাজের জন্য বিশেষ প্রয়োজন।
- মনিটরের পর্দায় তাৎক্ষণিকভাবে এবং উন্নতমানের গ্রাফিক্স আউটপুট প্রদর্শনের জন্য কম্পিউটারের সিপিইউ, স্মৃতি এবং ভিডিও টার্মিনালের মধ্যে দ্রুতগতিতে তথ্য বিনিময়ের প্রয়োজন হয়।
- ভেসা বাস সিপিইউ-এর নিয়ন্ত্রণে সিপিইউ-এর সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করে।
- IDE (Integrated Drive Electronic), SCSI (Small Computer System Interface), LAN (Local Area Network) ইত্যাদির ক্ষেত্রে VESA Bus ব্যবহার করা হচ্ছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৭৫.
ভার্চুয়াল রিয়েলিটি কত সালে আবিষ্কৃত হয়?
  1. ক) ১৯৬০
  2. খ) ১৯৬২
  3. গ) ১৯৬৬
  4. ঘ) ১৯৬১
ব্যাখ্যা
Virtual reality, এমন এক কম্পিউটার প্রোগ্রাম বা কম্পিউটার সিস্টেম যেটার ব্যবহার, এক ধরণের কৃত্রিম পরিবেশ (simulated environment) তৈরি করার জন্য করা হয়।
সোজা ভাবে বললে, virtual reality বা VR এর মাধ্যমে, আপনাকে একটি সম্পূর্ণ 3D ও 5D world এ নিয়ে যাওয়া হয়।

১৯৬২ সালে মর্টন এল হেলগির তৈরি সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটে।

উৎস: BBA (মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৭৬.
নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
  1. macOS
  2. Windows 10
  3. Solaris
  4. Linux
ব্যাখ্যা

Linux হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যার সোর্স কোড উন্মুক্ত এবং যে কেউ এটি ব্যবহার, পরিবর্তন এবং বিতরণ করতে পারে। এটি GNU জেনারেল পাবলিক লাইসেন্স (GPL) এর অধীনে প্রকাশিত হয়।

• লিনাক্স (LINUX) অপারেটিং সিস্টেম:
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা বিশ্বব্যাপী হাজার হাজার প্রোগ্রামার দ্বারা উন্নতি লাভ করেছে।
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের যুবক লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- লিনাক্স অপারেটিং সিস্টেম বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক উভয় পরিবেশের সুবিধা প্রদান করে এবং এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
১। লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
২। লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
৩। ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
৪। নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
৫। এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী।
৬। লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৭৭.
শুধুমাত্র NOR গেইট ব্যবহার করে কোন কোন গেইট বাস্তবায়ন করা সম্ভব? 
  1. কেবল AND ও OR
  2. শুধু বিশেষ গেইট
  3. শুধু মৌলিক গেইট
  4. সব ধরনের লজিক গেইট
ব্যাখ্যা

• NOR একটি সার্বজনীন গেইট; তাই এটি দিয়ে মৌলিক ও বিশেষ—সব ধরনের লজিক গেইট বাস্তবায়ন করা যায়।

• সার্বজনীন গেইট:

- যে গেইটের সাহায্যে মৌলিক গেইটসমূহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায়, তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

অন্যদিকে,

• মৌলিক লজিক গেইট:

- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

• বিশেষ লজিক গেইট:

- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

১০,৮৭৮.
নিচের কোনটি ইমপ্যাক্ট প্রিন্টার?
  1. লেজার প্রিন্টার
  2. স্থির বৈদ্যুতিক প্রিন্টার
  3. ডট ম্যাট্রিক্স প্রিন্টার
  4. ইঙ্কজেট প্রিন্টার
ব্যাখ্যা
- ডট ম্যাট্রিক্স একটি ইমপ্যাক্ট প্রিন্টার।
অন্যদিকে,
- লেজার প্রিন্টার, স্থির বৈদ্যুতিক প্রিন্টার ও ইঙ্কজেট প্রিন্টার - নন ইমপ্যাক্ট প্রিন্টার।


উৎস: মাধ্যমিক তথ্য প্রযুক্তি বই (ভোকেশনাল)।
১০,৮৭৯.
ডিবাগিং কী?
  1. কোডিং করা
  2. প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা
  3. প্রোগ্রাম অনুবাদ
  4. প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করা
ব্যাখ্যা

প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং।

ডিবাগিং:
- 1945 সালে মার্ক 1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায় এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।
- সব ভুলত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোন প্রোগ্রামই ব্যবহার করা যায় না।
- ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়।
- প্রয়োজন হলে কোন প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়।
- এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করতে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

১০,৮৮০.
কম্পিউটারের তথ্য সংরক্ষণের এককগুলোর মধ্যে নিচের কোনটি বৃহত্তম?
  1. ক) টেরাবাইট
  2. খ) পেটাবাইট
  3. গ) জেটাবাইট
  4. ঘ) এক্সাবাইট
ব্যাখ্যা
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
(খ) ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB)
(গ) ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট =১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট =১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট =১ ইট্রাবাইট (YB)

ইট্টাবাইট(YB)> জেটাবাইট(ZB)> এক্সাবাইট(EB)> পেটাবাইট(PB)> টেরাবাইট(TB)> গিগাবাইট(GB)> মেগাবাইট(MB)> কিলোবাইট(KB> বাইট(B)
বিট(B): বিট এখানে সবচেয়ে ছোট এবং ৮ বিট মিলে হয় এক বাইট।


কম্পিউটার ওয়ার্ড (Computer Word) পর পর সংলগ্ন কতকগুলাে বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। সাধারণত ১৬ বা ৩২
বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
১০,৮৮১.
মোবাইল ফোনে কোন Mood এ যোগাযোগ হয়?
  1. ক) Simplex
  2. খ) Full-Duplex
  3. গ) Half-Duplex
  4. ঘ) Duplex
ব্যাখ্যা
• মোবাইল ফোনে Full-Duplex Mood এ যোগাযোগ হয়।
• ফুল-ডুপ্লেক্স মোড (Full-Duplex mode): যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, তাকে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড বলে। 
- এক্ষেত্রে যে কোনো প্রান্ত একই সময়ে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণও করতে পারে।
- উদাহরণ: টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০,৮৮২.
ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ড নয়-
  1. Update statement
  2. Alter statement
  3. Create statement
  4. Drop statement
ব্যাখ্যা
• Update statement ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ড নয়।

• ডেটাবেজ ল্যাঙ্গুয়েজ:

- যে ভাষার দ্বারা ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি, ডাটা মডিফিকেশন করা হয় তাকে ডাটাবেজ ভাষা বলে।
- ডাটাবেজ ভাষা দুই ধরনের। যথা:
১. ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ:
- একটি ডাটাবেজ পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।
• ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হলো:
- Create statement,
-  Drop statement,
- Alter statement,
- Rename statement.

২. ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ:
- যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে।
• ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হলো:
- Insert statement,
- Delete statement,
- Update statement.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৮৮৩.
'অটোমেটেড টেলার মেশিন' নিচের কোন কাজে ব্যবহৃত হয়?
  1. ক) ক্রয়-বিক্রয়
  2. খ) টিকেট ক্রয়ে
  3. গ) ব্যাংকিং কার্যক্রমে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
'অটোমেটেড টেলার মেশিন' ব্যাংকিং কার্যক্রমে কাজে ব্যবহৃত হয়। 

Automated Teller Machine (ATM):  
- এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। 
- এর মাধ্যমে ব্যাংকে অর্থ জমা,উত্তোলন ও স্থানান্তর করা যায়।
- ব্যাংক তার গ্রাহককে সুবিধার্থে প্লাস্টিক কার্ড সরবরাহ করে।
১০,৮৮৪.
IBM কোন ধরনের কম্পিউটার তৈরিতে বিশেষভাবে পরিচিত ছিলো?
  1. ল্যাপটপ কম্পিউটার
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. মিনি কম্পিউটার
  4. স্মার্টফোন
ব্যাখ্যা
IBM মেইনফ্রেম কম্পিউটার তৈরিতে বিশেষভাবে পরিচিত ছিলো।

• IBM (International Business Machines):
- IBM হলো একটি আমেরিকান কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশে বাজারের একটি বড় অংশ দখল করে।
- এর সদর দপ্তর নিউ ইয়র্কের আরমঙ্কে অবস্থিত।
- ১৯১১ সালে তিনটি ছোট কোম্পানি একত্রিত হয়ে "কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি" নামে এটি প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানিগুলো পাঞ্চ-কার্ড ট্যাবুলেটর এবং অন্যান্য অফিস সরঞ্জাম তৈরি করত। 
- IBM-এর বিশেষত্ব ছিল মেইনফ্রেম কম্পিউটার তৈরি করা, যা অনেক ব্যয়বহুল এবং মাঝারি থেকে বৃহৎ আকারের কম্পিউটার – বিশাল সংখ্যার ডিজিটাল তথ্য দ্রুতগতিতে প্রক্রিয়া করতে পারত।
- ১৯৮১ সালে IBM Personal Computer বাজারে আনে।
- ১৯৯৫ সালে IBM, Lotus Development Corporation কে অধিগ্রহণ করে, যেটি ছিল একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান।
-  IBM সুপারকম্পিউটার বিভাগ তোশিবা কর্পোরেশন এবং সনি কর্পোরেশন অফ জাপানের সাথে যৌথভাবে সেল ব্রডব্যান্ড ইঞ্জিন ডিজাইন করেছে। 

উৎস: ব্রিটানিকা।
১০,৮৮৫.
কোনটি CUI অপারেটিং সিস্টেম?
  1. Windows 10
  2. Mac OS
  3. MS-DOS
  4. Windows Xp
ব্যাখ্যা
MS-DOS হচ্ছে CUI অপারেটিং সিস্টেম।

• বর্ণ-ভিত্তিক (Text based/Character User Interface-CUI) অপারেটিং সিস্টেম
- বর্ণ-ভিত্তিক অপারেটিং সিস্টেমে কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
- ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় কী-বোর্ডের সাহায্যে বিভিন্ন বর্ণ টাইপ করে এবং কী-বোর্ডের বিভিন্ন বোতাম ব্যবহার করে।

• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- MS-DOS,
- PC DOS,
- CP/M, ইত্যাদি।

• অপারেটিং সিস্টেম
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয় তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।

• ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রকারভেদ-
- অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করার পরিবেশ এবং ইন্টারফেসের উপর ভিত্তি করে এদেরকে আবার দুইভাগে ভাগ করা যায়।

• চিত্র-ভিত্তিক (Graphical User Interface-GUI) অপারেটিং সিস্টেম
- চিত্র-ভিত্তিক অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারের সকল পর্যায়ের কাজই করতে হয় বিভিন্ন প্রকার আইকন (Icon) এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে।
- আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড নির্বাচন, ব্যবহার এবং কার্যকর করা হয় মাউসের সাহায্যে।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর পর্দার উপরে বা ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতিকী চিত্র থাকে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের উপর মাউস পয়েন্টার দিয়ে ডাবল-ক্লিক করলেই প্রোগ্রামটি চালু হয়ে যায়।
- চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেমে কোনো কমান্ড মুখস্থ করে রাখার প্রয়োজন হয় না।

• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- Windows 95/98/Xp/2000/7,
- Mac OS, ইত্যাদি।

উৎস: ১। বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা।
২। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
১০,৮৮৬.
নিম্নের কোন প্রযুক্তিতে 'ট্যাগ ও রিডার' বিদ্যমান?
  1. ক) QR Code
  2. খ) Barcode
  3. গ) RFID
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
RFID এর পূর্ণরূপ Radio-Frequency Identification.
বারকোড যদি  এক অর্থে এক-মাত্রিক ডেটা হয় এবং QR কোড যদি দ্বি-মাত্রিক হয়, তাহলে RFID ট্যাগগুলিকে ত্রিমাত্রিক কোড হিসাবে ভাবা যেতে পারে। 
রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) একটি বেতার সিস্টেমকে বোঝায় যা দুটি উপাদান নিয়ে গঠিত: ট্যাগ এবং রিডার।
RFID ট্যাগগুলি তাদের মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে রেডিও তরঙ্গ ব্যবহার করে।
RFID এ তথ্য পড়া ও লেখা যায় (ট্যাগ এর মাঝে তথ্য পরিবর্তন করা যায়)।
এর তথ্য ধারণ ক্ষমতা: হাজার হাজার ক্যারেক্টার
১০,৮৮৭.
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহার করতে কোন ডিভাইসটি বেশি ব্যবহৃত হয়?
  1. সার্ভার
  2. মাউস
  3. রাউটার
  4. কম্পাইলার
ব্যাখ্যা

• গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যবহার করতে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস হলো মাউস। GUI হলো এমন একটি ইন্টারফেস যা ব্যবহারকারীকে চিত্র, আইকন, বোতাম এবং মেনুর মাধ্যমে কম্পিউটার বা সফটওয়্যারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেয়। মাউসের সাহায্যে ব্যবহারকারী সহজেই কনট্রোল প্যানেল, ফাইল, অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ফাংশন ব্যবহার করতে পারে। এটি কীবোর্ডের তুলনায় আরও ইন্টারেক্টিভ এবং সহজ।
- অন্য অপশনগুলো যেমন সার্ভার, রাউটার বা কম্পাইলার সরাসরি GUI ব্যবহার করতে সাহায্য করে না; তারা মূলত ডাটা প্রসেসিং, নেটওয়ার্কিং বা প্রোগ্রাম কম্পাইল করার জন্য ব্যবহৃত হয়। তাই GUI ব্যবহারে মাউসই প্রধান ডিভাইস।

 
• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

• এই অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়‍্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

উৎস:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Britannica. [link]

১০,৮৮৮.
Which of the following shortcuts opens the Task Manager?
  1. Windows + L
  2. Ctrl + Shift + Esc
  3. Windows + D
  4. Alt + Tab
ব্যাখ্যা
• Ctrl + Shift + Esc: Open Task Manager.
• Alt + Tab: Switch between open applications.
• Windows + D: Show desktop.
• Windows + L: Lock your PC.

উৎস: Microsoft Support.
১০,৮৮৯.
নিচের কোনটি ০১১ এর ১ এর পরিপূরক?
  1. ক) ১০১
  2. খ) ১১০
  3. গ) ০০০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
• ০১১ এর কমপ্লিমেন্ট ১০০।  
- বাইনারি সংখ্যায়, ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) করা হয়।
- অর্থাৎ সংখ্যার বিট গুলোকে উল্টিয়ে দেয়া হয়।
- এখানে, ০১১ এর স্থানে বিট গুলোকে উল্টিয়ে ১০০ হলো ১ এর পরিপূরক (1's complement form)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০,৮৯০.
নিচের কোনটি CPU performance নির্ধারণে সরাসরি প্রভাব ফেলে না?
  1. Clock Speed
  2. Cache Size
  3. Number of Registers
  4. ROM Size
ব্যাখ্যা
• CPU Performance বা প্রসেসরের কার্যক্ষমতা নির্ধারণে নিচের বিষয়গুলো সরাসরি প্রভাব ফেলে:

- Clock Speed:    প্রতি সেকেন্ডে কতবার প্রসেসর নির্দেশনা সম্পাদন করতে পারে অর্থাৎ স্পষ্টভাবে পারফরম্যান্স নির্ধারণ করে। 

- Cache Size:   তথ্য দ্রুত প্রসেস করতে সাহায্য করে; ক্যাশ বড় হলে CPU কম সময়ে বেশি তথ্য নিতে পারে।

- Number of Registers:   রেজিস্টার সংখ্যা বেশি হলে CPU বেশি ডেটা মেমোরিতে না পাঠিয়ে দ্রুত কাজ করতে পারে।

 কিন্তু ROM Size CPU পারফরম্যান্সের ওপর সরাসরি প্রভাব ফেলে না। কারন ROM সাধারণত বুটিং এর সময় BIOS-এর তথ্য সংরক্ষণ করে এবং এতে নির্দেশনা ধ্রুবক থাকে। র‍্যাম এর মতো অতিরিক্ত রম চিপ যোগ  করা যায় না। 

তথ্যসূত্র:
- ৯ম ও ১০ম শ্রেণী কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১(ভোকেশনাল)।
- Computer Organization and Design – David A. Patterson & John L. Hennessy
১০,৮৯১.
বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার কোনটি?
  1. Fugaku
  2. Frontier
  3. Summit
  4. None of the above
ব্যাখ্যা
• সুপার কম্পিউটার (Super Computer):
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- আমেরিকার Frontier কম্পিউটারটি বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার
- প্রায় 270 টন ওজনের, Frontier-এ 40,000 এরও বেশি প্রসেসর রয়েছে যা এটিকে একটি সাধারণ ডেস্কটপ কম্পিউটারের চেয়ে প্রায় 1 মিলিয়ন গুণ বেশি শক্তিশালী।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. science.org website.
১০,৮৯২.
‘পরম’ নামে সুপার কম্পিউটার তৈরি করে কোন দেশ?
  1. ক) পাকিস্তান
  2. খ) নেপাল
  3. গ) ভারত
  4. ঘ) চীন
ব্যাখ্যা
PARAM is a series of supercomputers designed and assembled by the Centre for Development of Advanced Computing (C-DAC) in Pune, India.
১০,৮৯৩.
কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?
  1. ক) Shift+Save
  2. খ) Ctrl+S
  3. গ) Alt+S
  4. ঘ) Shift+S
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা
কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে Ctrl+S কমান্ড ব্যবহৃত হয়।ইংরেজি লেখার সময় Shift + s চাপলে ইংরেজি বড় হাতের (Capital Letter) S হয়।
১০,৮৯৪.
ক্রায়োসার্জারি শব্দে ‘ক্রায়ো’ শব্দাংশের অর্থ কী?
  1. বরফের মতো ঠান্ডা
  2. প্রচণ্ড চাপ
  3. আলোকিত
  4. হাতের কাজ
ব্যাখ্যা

• ক্রায়োসার্জারি শব্দের মধ্যে ‘ক্রায়ো’ অংশের অর্থ হল বরফের মতো ঠান্ডা। এটি গ্রীক ভাষা থেকে উদ্ভূত, যেখানে ‘ক্রায়ো’ মানে শীত বা অতিরিক্ত ঠান্ডা। ক্রায়োসার্জারি একটি চিকিৎসা পদ্ধতি, যা খুব কম তাপমাত্রা ব্যবহার করে দেহের অস্বাভাবিক বা ক্ষতিগ্রস্ত টিস্যু ধ্বংস বা অপসারণের জন্য প্রয়োগ করা হয়। 

• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৯৫.
QR কোডে সাধারণত কোনটি ব্যবহৃত হয়?
  1. অপটিক্যাল রিডিং
  2. রেডিও ফ্রিকুয়েন্সি
  3. কোয়ান্টাম কম্পিউটিং
  4. তড়িৎ চৌম্বকত্ব
ব্যাখ্যা

• QR কোডে সাধারণত অপটিক্যাল রিডিং (Optical Reading) ব্যবহৃত হয়। QR কোড হলো একটি দ্বিমাত্রিক বারকোড, যা তথ্য সংরক্ষণ করে ছোট ব্লক আকারের কালো এবং সাদা বর্গক্ষেত্রের মাধ্যমে। যখন কোনো ডিভাইস, যেমন স্মার্টফোন বা স্ক্যানার, QR কোডের ছবি নেয়, তখন এটি ক্যামেরার মাধ্যমে কোডের প্যাটার্ন পড়ে এবং ডিভাইসের সফটওয়্যার সেই প্যাটার্নকে ডিজিটাল তথ্য, যেমন লিঙ্ক, টেক্সট বা কনট্যাক্ট ডেটা, এ রূপান্তর করে। এটি কোনো রেডিও ফ্রিকুয়েন্সি, কোয়ান্টাম কম্পিউটিং বা তড়িৎ চৌম্বক শক্তি ব্যবহার করে না। QR কোডের কার্যকারিতা সম্পূর্ণভাবে দৃষ্টি বা ক্যামেরা-ভিত্তিক অপটিক্যাল প্রযুক্তির উপর নির্ভর করে।
- তাই সঠিক উত্তর হলো ক) অপটিক্যাল রিডিং।

• QR কোড:
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি।
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়।
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে।

• QR কোডের ব্যবহার:
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়।
- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।
• QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য:
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।

উৎস: ব্রিটানিকা।

১০,৮৯৬.
প্রথম ই‑মেইল ব্যবস্থা চালু করেন কে?
  1. স্টিভ জবস
  2. টিম বার্নার্স‑লি
  3. ভিন্ট সার্ফ
  4. রেমন্ড স্যামুয়েল টমলিসন
ব্যাখ্যা
ই-মেইল: 
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
১০,৮৯৭.
মাদারবোর্ডের মূল কাজ হলো - 
  1. ডেটা সংরক্ষণ করা
  2. সব ডিভাইসকে সংযোগ রাখা
  3. কম্পিউটার ভাইরাস স্ক্যান করা
  4. হার্ড ডিস্ক ডেটা ব্যাকআপ রাখা
ব্যাখ্যা
মাদারবোর্ডের মূল কাজ হলো সব ডিভাইসকে সংযোগ রাখা।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
১০,৮৯৮.
নিচের কোনটি প্রাইমারি কী?
  1. বয়স
  2. ঠিকানা
  3. নাম
  4. রোল নম্বর
ব্যাখ্যা

• প্রাইমারি কী (Primary Key) হলো একটি ডাটাবেস টেবিলের সেই ফিল্ড বা কলাম যা প্রতিটি রেকর্ডকে অনন্যভাবে শনাক্ত করতে সাহায্য করে। এটি কোনো রেকর্ডের জন্য ইউনিক এবং কখনো খালি (NULL) থাকতে পারে না। প্রশ্নে দেওয়া বিকল্পগুলির মধ্যে বয়স, ঠিকানা, এবং নাম এক বা একাধিক রেকর্ডের জন্য পুনরাবৃত্তি হতে পারে, তাই এগুলো প্রাইমারি কী হিসেবে ব্যবহার করা সম্ভব নয়। অন্যদিকে রোল নম্বর প্রতিটি শিক্ষার্থী বা রেকর্ডের জন্য আলাদা হয় এবং পুনরাবৃত্তি হয় না। তাই এটি একেবারে অনন্যভাবে প্রতিটি রেকর্ডকে চিহ্নিত করতে পারে। সুতরাং, প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে প্রাইমারি কী হলো রোল নম্বর।
 
 • কী (Key) ফিল্ড:
- সাধারণত কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয়। এই ফিল্ডকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ডের সাহায্যে ডাটাবেজ থেকে রেকর্ড অনুসন্ধান করা, দুই বা ততোধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা, ডাটাবেজের রেকর্ড শনাক্ত করা ইত্যাদি কাজ করা যায়।

• কী ফিল্ড প্রধানত তিন ধরনের হতে পারে, যথা:
১. প্রাইমারি কী (Primary Key),
২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key),
৩. ফরেন কী (Foreign Key).

• প্রাইমারি কী:
- যে ফিল্ড কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে (Unique) শনাক্ত করে তাকে প্রাইমারি কী বলে।
- কোনো ফাইলে সাধারণত এক বা একাধিক ফিল্ড থাকে।
- এই ফিল্ডগুলোর মধ্যে- একটি শ্রেণিতে শিক্ষার্থীদের রোল নম্বর একটিই থাকে।
- কোনো ফাইলে যে সকল ফিল্ডের ডাটাগুলো অদ্বিতীয় হয় সে সকল ফিল্ডই প্রাইমারি কী হওয়ার যোগ্য।

• কম্পোজিট প্রাইমারি কী:
- কোন ডেটাবেজ ফাইলে সুনির্দিষ্ট প্রাইমারি কী অনুপস্থিত থাকলে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী হিসেবে ব্যবহার করা হয়, এই ধরনের কী ফিল্ডকে কম্পোজিট প্রাইমারি কী বলে।

• ফরেন কী:
- রিলেশন টেবিলের ক্ষেত্রে কোনো একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী কে ফরেন কী বলে।
- ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়।

উৎস:
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল।
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৮৯৯.
ডেটাবেজের ব্যবহার কোনটি?
  1. ক) কম্পিউটারকে নির্দেশনা দেয়া।
  2. খ) কম্পিউটারের গতিশীলতা আনয়ন করা।
  3. গ) প্রধান মেমোরির সহায়ক হিসেবে কাজ করা।
  4. ঘ) উপাত্ত সংরক্ষণ করা।
ব্যাখ্যা

- ডেটাবেজকে বলা হয় তথ্যভাণ্ডার।
- ইহা একটি কম্পিউটারভিত্তিক পদ্ধতি, যার সাহায্যে সংগৃহীত উপাত্ত সংরক্ষন করবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পুন্রুদ্ধার করা যায়।
- একটি ডেটাবেজ হল কোন কম্পিউটার সিস্টেমে সঞ্চিত উপাত্ত বা রেকর্ডসমূহের একটি কাঠামোবদ্ধ সংগ্রহ।
- উপাত্তকে একটি উপাত্ত মডেল অনুসারে সাজিয়ে এই কাঠামোটি অর্জন করা হয়।


সূত্র: নবম দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 

১০,৯০০.
'Google' এর পুরাতন নাম কী?
  1. AltaVista
  2. InfoSeek
  3. PageRank
  4. BackRub
ব্যাখ্যা

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। (জুলাই, ২০২৪ পর্যন্ত)

- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Contacts, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।