বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

মোট প্রশ্ন১৩,০৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

PrepBank · পাতা ১০৮ / ১৩১ · ১০,৭০১১০,৮০০ / ১৩,০৮৮

১০,৭০১.
UBUNTU কী?
  1. একটি অপারেটিং সিস্টেম
  2. একটি কম্পিউটার ভাইরাস
  3. একটি কম্পিউটার এন্টিভাইরাস
  4. একটি সোশ্যল নেটওয়ার্কিং সাইট
ব্যাখ্যা
• UBUNTU হলো একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা Linux এর একটা ভার্সনের নাম।

• লিনাক্স (LINUX):
- লিনাক্স হচ্ছে একটি মাল্টি টাস্কিং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম.
- এটি UNIX অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণ।
- ১৯৯০ সালে ফিনল্যান্ডের লিনাস টারভোল্ডাস লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করেন।
- GNU নামের একটি সংস্থা এর সাথে বিভিন্ন শেল, উইন্ডো ম্যানেজমেন্ট ও ইউটিলিটি যোগ করে একে পুরোপুরি একটি অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করিয়েছে।

• লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যতম সুবিধাসমূহ হলো:
- লিনাক্স বর্ণভিত্তিক ও চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
- লিনাক্স ওপেন সোর্স কোডভিত্তিক অপারেটিং সিস্টেম।
- ইন্টারনেট হতে সহজেই লিনাক্স অপারেটিং সিস্টেম ডাউনলোড করা যায়।
- নেটওয়ার্ক সাপোর্ট সার্ভিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের তুলনায় অধিকতর শক্তিশালী।
- এটির সিকিউরিটি ও গ্রাফিক্স অত্যন্ত শক্তিশালী ।
- লিনাক্স অপারেটিং সিস্টেমের ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা যায় ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭০২.
মাইক্রোসফটের বর্তমান সিইও কে (সেপ্টেম্বর ২০২৪)?
  1. ইলন মাস্ক
  2. স্টিভ জবস
  3. সত্য নাদেলা
  4. টিম কুক
ব্যাখ্যা
• মাইক্রোসফট:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের ক্লাউড ফ্লাটফর্ম Azure.
- মাইক্রোসফট সার্চ ইঞ্জিনের নাম Bing.
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.
- মাইক্রোসফটের বর্তমান (সেপ্টেম্বর ২০২৪) চেয়ারম্যান এবং সিইও হলেন Satya Nadella.
- মাইক্রোসফট প্রতিষ্ঠা হয় ১৯৭৫ সালে।
- মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS.
- মাইক্রোসফটের বর্তমান CEO সত্য নাদেলা।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১০,৭০৩.
গুগলের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. মাউন্টেন ভিউ
  2. সিলিকন ভ্যালি
  3. রেডউড সিটি
  4. রেডমন্ড
ব্যাখ্যা
আমেরিকাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন প্রতিষ্ঠা করেন।
- এর সদরদপ্তর - যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউ , ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- বর্তমানে বিশ্বের ৭০% এর বেশি সার্চ রিকোয়েস্ট গুগলের মাধ্যমে সম্পন্ন হয়।
- অ্যাপল এর সদরদপ্তর - সিলিকন ভ্যালি , ক্যালিফোর্নিয়া , যুক্তরাষ্ট্র।
- ওরাকল এর সদরদপ্তর - রেডউড সিটি , ক্যালিফোর্নিয়া , যুক্তরাষ্ট্র।
- মাইক্রোসফট এর সদরদপ্তর - রেডমন্ড , ওয়াসিংটন , যুক্তরাষ্ট্র।

উৎস: গুগল ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১০,৭০৪.
(159.52)16 সংখ্যাটির সমতুল্য অক্টাল মান কত হবে?
  1. 641.255
  2. 631.244
  3. 431.244
  4. 531.244
ব্যাখ্যা

• (159.52)16 সংখ্যাটির সমতুল্য অক্টাল মান হবে: 531.244

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১০,৭০৫.
নিচের কোনটি মাইক্রোপ্রসেসরের ফাংশনের অন্তর্ভুক্ত নয়?
  1. ডেটা সংরক্ষণ 
  2. নিয়ন্ত্রণ কার্যক্রম
  3. লজিক্যাল অপারেশন
  4. গাণিতিক প্রক্রিয়া
ব্যাখ্যা

• মাইক্রোপ্রসেসর হলো একটি ইন্টিগ্রেটেড সার্কিট যা কম্পিউটারের কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট (CPU) হিসেবে কাজ করে। এটি প্রধানত চারটি ধরনের কাজ সম্পাদন করে: ডেটা প্রক্রিয়াকরণ, নিয়ন্ত্রণ কার্যক্রম, গাণিতিক প্রক্রিয়া এবং লজিক্যাল অপারেশন। মাইক্রোপ্রসেসরের মধ্যে নিজস্ব মেমোরি সংরক্ষণ ক্ষমতা নেই, অর্থাৎ এটি ডেটা বা প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না; ডেটা সংরক্ষণ সাধারণত RAM বা অন্যান্য মেমোরি ডিভাইসের মাধ্যমে করা হয়। তাই, “ডেটা সংরক্ষণ” মাইক্রোপ্রসেসরের অন্তর্ভুক্ত ফাংশনের মধ্যে পড়ে না। অন্য তিনটি- নিয়ন্ত্রণ কার্যক্রম, লজিক্যাল অপারেশন এবং গাণিতিক প্রক্রিয়া- মাইক্রোপ্রসেসরের মূল কার্যাবলীর অংশ।

- সঠিক উত্তর: ক) ডেটা সংরক্ষণ।
 
• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসরের প্রতিষ্ঠাতা হলেন টেড হফ।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।
- মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটারের আকার আরো ছোট হয়ে যায়, দাম কমে যায় এবং বিদ্যুৎ খরচ কমে যায় যার ফলে কাজ করার ক্ষমতা, কাজের গতি ও নির্ভরশীলতা বহুগুণে বেড়ে যায়।
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যথা: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- বাণিজ্যিকভাবে নির্মিত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর Intel 4004.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৭০৬.
Which programming language introduced the idea of "Write once, run anywhere"?
  1. Python
  2. C++
  3. COBOL
  4. Java 
ব্যাখ্যা

• জাভা (Java) প্রোগ্রামিং ভাষার মূল বৈশিষ্ট্য হলো "Write Once, Run Anywhere" (WORA), যা প্রোগ্রামটির পোর্টেবিলিটি বা বহনযোগ্যতাকে নির্দেশ করে।
- এর অর্থ হলো, একবার জাভা ভাষায় প্রোগ্রাম লিখলে সেটি কোনো পরিবর্তন ছাড়াই বিভিন্ন অপারেটিং সিস্টেমে (যেমন: Windows, Linux, macOS) চালানো সম্ভব। এটি মূলত Java Virtual Machine (JVM) ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা:
1. Machine Language,
2. Assembly Language,
3. High-Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

• Ruby:
- Ruby একটি ডাইনামিক এবং ওপেন সোর্স প্রোগ্রামিং ভাষা, যা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।

১০,৭০৭.
গুগলের কোন বিভাগ জেমিনি উন্নয়ন করেছে?
  1. DeepMind
  2. Google Ads
  3. Google Maps
  4. Waymo
ব্যাখ্যা
⚪অপশন আলোচনা:

Google Ads: Google Ads একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসা ও প্রতিষ্ঠানগুলি তাদের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে। এটি AI বা মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্টের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সুতরাং, এটি Gemini ডেভেলপ করার জন্য কোনো ভূমিকা পালন করেনি।

DeepMind: DeepMind হলো Google-এর একটি উন্নত গবেষণা প্রতিষ্ঠান, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং নিয়ে কাজ করে। DeepMind AI প্রযুক্তির মধ্যে অনেক সেরা মডেল ডেভেলপ করেছে, যার মধ্যে অন্যতম হলো Gemini। এটি অত্যন্ত শক্তিশালী এবং উন্নত AI মডেল তৈরি করার জন্য পরিচিত।

Google Maps: Google Maps একটি ডিজিটাল ম্যাপিং ও নেভিগেশন সেবা। এটি রাস্তা, অবস্থান, এবং ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। যদিও Google Maps-এ AI ব্যবহৃত হয়, কিন্তু এটি Gemini বা কোনো মেশিন লার্নিং মডেল তৈরি করে না।

Waymo: Waymo হলো একটি স্বচালিত গাড়ি (autonomous vehicles) প্রযুক্তি ডেভেলপ করার প্রতিষ্ঠান। যদিও Waymo প্রযুক্তি অনেক উন্নত, তবে এটি Gemini বা অন্য কোনো AI মডেল তৈরি করার জন্য পরিচিত নয়।

- DeepMind হলো সেই বিভাগ, যা Gemini মডেলটি তৈরি করেছে, এবং এটি Google-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং গবেষণার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

⚪ কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

⚪ কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।

৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।

৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

- গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার নাম জেমিনি।
- জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭০৮.
''https://www.abcd.com/collection/latest'' এখানে 'https:' কি নির্দেশ করে?
  1. ডোমেইন নেইম
  2. ডিরেক্টরী পাথ
  3. হোস্ট
  4. ইন্টারনেট প্রোটোকল
ব্যাখ্যা
''https://www.abcd.com/collection/latest''
 
- কম্পিউটার নেটওয়ার্ক ও টেলিকমিউনিকেশনে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত নিয়ম-নীতিকে প্রোটোকল বলে।
- এখানে https: হল ইন্টারনেট প্রোটোকল। 
- ডোমেইনের আওতাভুক্ত কোন কম্পিউটারকে নির্দেশ করার জন্য যে নাম ব্যবহার করা হয় তা হোস্ট নেইম হিসেবে পরিচিত।
- এখানে abcd হলো হোস্ট।
- হোস্ট কম্পিউটারের নির্দিষ্ট ফাইলের পাথকে ডিরেক্টরী পাথ বলে।
- এখানে /collection/latest হলো ডিরেক্টরী পাথ যা সরাসরি abcd এর latest পেইজে নিয়ে যাবে।
- ইন্টারনেটে এক বা একাধিক আইপি অ্যাড্রেসকে সনাক্তকরণের জন্য একটি অদ্বিতীয় আলফানিউমেরিক ঠিকানাকে ডোমেইন নেইম বলে।
- এখানে .com হলো ডোমেইন নেইম যা দ্বারা বাণিজ্যিক প্রতিষ্ঠান বুঝায়।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০,৭০৯.
যখন একাধিক ফিল্ড একসাথে প্রাইমারি কী-এর ভূমিকা পালন করে, তখন তাকে কী বলা হয়?
  1. কম্পোজিট প্রাইমারি কী
  2. অল্টারনেট কী
  3. ফরেন কী
  4. প্রাইমারি কী
ব্যাখ্যা

• যখন কোনো টেবিলে একাধিক ফিল্ড একসাথে মিলিত হয়ে একটি রেকর্ডকে ইউনিকভাবে চিহ্নিত করে, তখন সেই ফিল্ডগুলোর সমষ্টিকে কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key) বলা হয়। এটি একক কলামের পরিবর্তে একাধিক কলামের সংমিশ্রণ যা প্রতিটি রেকর্ডের স্বতন্ত্রতা নিশ্চিত করে। উদাহরণস্বরূপ, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রেজিস্ট্রেশন টেবিলে student_id এবং course_id একসাথে মিলিয়ে প্রতিটি রেজিস্ট্রেশন ইউনিক হয়। এই ক্ষেত্রে, শুধুমাত্র student_id বা course_id যথেষ্ট নয়, তাই দুইটি ফিল্ড একসাথে প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হয়। কম্পোজিট কী ডেটার স্বতন্ত্রতা বজায় রাখতে এবং তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

- সঠিক উত্তর: ক) কম্পোজিট প্রাইমারি কী।

• কী-ফিল্ড:
যে ফিল্ড এর উপর ভিত্তি করে ডাটাবেজ এর ডেটা শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কী-ফিল্ড বলে।
- ডেটাবেজ সিস্টেমে কী ফিল্ড প্রধানত ৩ প্রকার।
যথা -
• প্রাইমারি কী,
• কম্পোজিট কী এবং
• ফরেন কী।

১. প্রাইমারি কী:
- যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়তাবে (Unique) সনাক্ত করে তাকে প্রাইমারি কী (Key) বলে।
- প্রাইমারি কী এর সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করা হয়।

২. ফরেন কী:
- কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে।
- ফরেন কী'র সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়।

৩. কম্পোজিট প্রাইমারি কী:
- যখন কোন ডেটাবেজ ফাইলে কোন সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, সেসব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়।
- এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৭১০.
The process of searching through large datasets to identify patterns and relationships is called:
  1. Data Entry
  2. Data Mining
  3. Data Scrubbing
  4. Data Buffering
ব্যাখ্যা

• ডেটা মাইনিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিশাল পরিমাণ ডেটা বা বিগ ডেটা (Big Data) থেকে স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক বা পরিসংখ্যানগত মডেল ব্যবহার করে অর্থবহ প্যাটার্ন, প্রবণতা (Trend) এবং তথ্যের মধ্যকার পারস্পরিক সম্পর্ক খুঁজে বের করা হয়। এটি মূলত Raw data-কে কার্যকর ব্যবসায়িক বা বৈজ্ঞানিক সিদ্ধান্তে রূপান্তর করতে সাহায্য করে।

• ডেটা মাইনিং (Data Mining): 
- ডেটা মাইনিং মূলত বিজনেস ইন্টেলিজেন্স এবং প্রেডিক্টিভ অ্যানালিটিক্সে ব্যবহৃত হয়।
- এটি ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন এবং অ্যাসোসিয়েশন রুল লার্নিংয়ের মতো কৌশল ব্যবহার করে।
- এর মাধ্যমে বড় ডেটাসেট থেকে অসংলগ্ন তথ্য বাদ দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছেঁকে তোলা হয়।
- ডেটা মাইনিংয়ে মেশিন লার্নিং, পরিসংখ্যান এবং ডাটাবেস সিস্টেমের সমন্বয় ঘটানো হয়।
- বিপণন, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রগুলোতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
- Data Entry: এটি কেবল কম্পিউটারে তথ্য টাইপ বা ইনপুট করার কাজ, কোনো বিশ্লেষণ নয়।
- Data Scrubbing: এটি মূলত ডেটাসেট থেকে ভুল, অসম্পূর্ণ বা ডুপ্লিকেট তথ্য খুঁজে বের করে তা পরিষ্কার করার প্রক্রিয়া।
- Data Buffering: এটি ডেটা প্রসেস করার সময় মেমোরিতে সাময়িকভাবে তথ্য জমা রাখার একটি প্রক্রিয়া।

উৎস: ব্রিটানিকা। [link]

১০,৭১১.
HTML-এর পূর্ণরূপ কী?
  1. ক) High Teller Maximum Language
  2. খ) HyperText Markup Language
  3. গ) HyperTest Multi Language
  4. ঘ) High Time Made up Language
ব্যাখ্যা
• HTML এর পূর্ণরূপ: HyperText Markup Language.
- World Wide Web (WWW) ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন HTML.
- ওয়েব পেইজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরমেট করতে এই ভাষা ব্যবহার করেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০,৭১২.
মূল কেবল ছিড়ে গেলে কোন টোপোলজির ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি?
  1. রিং টপোলজি
  2. স্টার টপোলজি
  3. মেশ টপোলজি
  4. বাস টপোলজি
ব্যাখ্যা
• মূল কেবল ছিড়ে গেলে বাস টপোলজির ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাস টপোলজিতে একটি একক প্রধান তার বা কেবল ব্যবহার করে সকল ডিভাইস সংযুক্ত থাকে। এই মূল কেবলটি যদি কোনো কারণে ছিড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পুরো নেটওয়ার্কের যোগাযোগ বন্ধ হয়ে যায়। কারণ, সমস্ত ডেটা এই একটিমাত্র কেবলের মাধ্যমে আদান-প্রদান হয়। ফলে, অন্য টপোলজির তুলনায় বাস টপোলজি সবচেয়ে বেশি সংবেদনশীল এবং একক কেবল ব্যর্থতা পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। তাই, নির্ভরযোগ্যতার দিক থেকে বাস টপোলজি তুলনামূলকভাবে দুর্বল।

• নেটওয়ার্ক টপোলজি:
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব বা সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়।
অর্থাৎ, যে ব্যবস্থায় কম্পিউটারসমূহ বা নোডসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে।
- ব্যবহারের ক্ষেত্র, তথ্য আদান প্রদানের গতি ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারগুলি বিভিন্ন ভাবে সংযুক্ত থাকে।

• বাস টপোলজি (Bus Topology):
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
- এখানে মূল ক্যাবল বা তারটিকে বলা হয় ব্যাকবোন (Backbone)।
- মূল ক্যাবলের উভয় প্রান্তে টারমিনেটর ব্যবহার করার প্রয়োজন হয়। এখানে কোন কেন্দ্রিয় কম্পিউটার থাকে না।
- প্রতিটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশন মূল বাসের সাথে তারের মাধ্যমে সংযুক্ত থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭১৩.
ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম নয় কোনটি?
  1. Apple iCloud
  2. USB Flash Drive
  3. Backblaze
  4. Google Photos
ব্যাখ্যা
• ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম নয় USB Flash Drive. এটি একটি স্টোরেজ ডিভাইস যা কম্পিউটারের সাথে USB পোর্টে সংযুক্ত করে ডেটা সংরক্ষণ ও স্থানান্তর করা হয়। অন্যদিকে, Apple iCloud, Backblaze এবং Google Photos হলো ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে ডেটা সংরক্ষণ ও অ্যাক্সেস করার সুবিধা দেয়। ক্লাউড স্টোরেজে ডেটা অনলাইন সার্ভারে থাকে এবং যেকোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করে তা অ্যাক্সেস করা যায়। কিন্তু USB Flash Drive ব্যবহার করতে হলে ডিভাইসটি সঙ্গে রাখতে হয়। তাই, এটি ক্লাউড প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়। সঠিক উত্তর: খ) USB Flash Drive।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশ থেকে।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।
- উল্লেখযোগ্য কয়েকটি ক্লাউড স্টোরেজ হলো: মেগা, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ ইত্যাদি।

• সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিং কে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- অবকাঠামোগত সেবা,
- প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা ও
- সফটওয়্যার সেবা।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য তিনটি।যথা:
- Resource Scalability,
- On Demand এবং
- Pay as you go.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১০,৭১৪.
পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নয় কোন ডিভাইস?
  1. ক) ল্যাপটপ
  2. খ) ওয়েব ক্যামেরা
  3. গ) সাউন্ড সিস্টেম
  4. ঘ) সবগুলোই PAN এর অন্তর্ভূক্ত
ব্যাখ্যা

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN) : কোনাে ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলাের মধ্যে সংযােগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তােলা হয়, তাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN বলে।
PAN -এর ডিভাইসগুলাের মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মােবাইল, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি উল্লেখযােগ্য। এর পরিধি সর্বোচ্চ 10 মিটার।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

১০,৭১৫.
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কত সালে তৈরি হয়?
  1. ২০০০
  2. ২০০৪
  3. ২০০৬
  4. ২০০৮
ব্যাখ্যা
টুইটার: 
- টুইটার হচ্ছে সামাজিক আন্ত:যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট। 
- টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক। 
- টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো। 
- টুইটারের অপর নাম ইন্টারনেটের এসএমএস। 
- টুইটার চালু হয় ১৫ জুলাই, ২০০৬ সালে (তবে প্রতিষ্ঠিত হয় ২১ মার্চ, ২০০৬ সালে)। 
- টুইটারের সদর দপ্তর সানফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। 
- টুইটারে ফেসবুকের মতো পোস্টকে টুইট (Tweet) বলা হয়। 
- টুইটারে ব্যবহারকারীর টুইটের সীমাবদ্ধতা ২৮০ অক্ষর (পূর্বে ১৪০ অক্ষর ছিল)। 

উৎস: টুইটারের ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা।
১০,৭১৬.
কোনটি 3D Design সফটওয়্যার?
  1. ক) ওরাকল
  2. খ) মাইক্রোসফট এক্সেল
  3. গ) আটোক্যাড
  4. ঘ) পাওয়ারপয়েন্ট
ব্যাখ্যা

AutoCAD® is computer-aided design (CAD) software that architects, engineers, and construction professionals rely on to create precise 2D and 3D drawings. It is developed by AutoDesk.
Source: autodesk.com

১০,৭১৭.
বিপুল পরিমাণ তথ্যের মধ্য থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পেতে কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়?
  1. প্রেজেন্টেশন সফটওয়্যার
  2. স্প্রেডশিট সফটওয়্যার
  3. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার 
  4. রিলেশনাল ডাটাবেজ সফটওয়্যার
ব্যাখ্যা

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম: 
- একটি ডাটাবেজে একাধিক টেবিল থাকতে পারে।
- কোন একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশীপ বলা হয়।
- রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়।
- রিলেশন করা ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেজকে রিলেশনাল ডাটাবেজ বলা হয়।
- আধুনিক ডাটাবেজ  বলতে সাধারণত রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকেই বুঝায়। 
- রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে ডাটাবেজ ইঞ্জিন ব্যবহার করার জন্য বাজারে অনেক ধরনের সফট্ওয়্যার রয়েছে।
যথা- মাইক্রোসফ্‌ট একসিস, ওরাকল, মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ইনফরমিক্স ইত্যাদি। 

রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্য: 
• সহজে টেবিল তৈরি করে ডাটা এন্ট্রি করা যায়। 
• ডাটা টেবিলের সাথে অন্য এক বা একাধিক ডাটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। 
অসংখ্য ডাটার মধ্য থেকে প্রয়োজনীয় ডাটাকে খুঁজে বের করা যায়
• সহজে এক ডাটাবেজ থেকে অন্য ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান করা যায়।
• সংখ্যাবাচক ডাটাসমূহে সূক্ষ্ম গাণিতিক কাজ করা যায়। 
• সহজে নানা ফরমেটের রিপোর্ট তৈরি করা যায় ও তা মুদ্রণ করা যায়। 
• প্রয়োজনীয় তথ্য নিয়ে লেবেল তৈরি করা যায় এবং ছাপানো যায়। 
• এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।
• বিভিন্ন ধরনের চার্ট তৈরি করা যায়।
• আকর্ষণীয় ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়।
• অন্যান্য ডাটাবেজ প্রোগ্রাম (যেমন- ফক্সপ্রো, এক্সেল ইত্যাদি) থেকে তথ্য বা ডাটা এনে ব্যবহার করা যায়।  

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৭১৮.
কোনটির সাহায্যে ওয়েবসাইটকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়?
  1. ক) HTML এর মাধ্যমে
  2. খ) ওয়েব ব্রাউজারের মাধ্যমে
  3. গ) URL এর মাধ্যমে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
ইন্টারনেটে কোন ওয়েবসাইটকে সুনির্দিষ্ট চিহ্নিত করা যায় URL এর মাধ্যমে। 

- URL এর পূর্ণরূপ হচ্ছে- Uniform Resource Locator. 
- ইন্টারনেটে ওয়েবপেজ গুলোকে যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে URL (Uniform Resource Locator) বা ওয়েব অ্যাড্রেস বলে। যেমন- amazon.com
- URL অ্যাড্রেস ব্যবহার করে ওয়েবসাইটগুলােকে খুঁজে বের করা সম্ভব। 

সূত্র- Computer Hope [লিঙ্ক]
১০,৭১৯.
ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় ডোমেইন নেইমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে কোনটি?
  1. FTP
  2. DNS Server
  3. Firewall
  4. Gateway
ব্যাখ্যা
• ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় ডোমেইন নেইমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে 'DNS Server'।

• DNS সার্ভার:

- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে।
- DNS Server ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
- DNS সার্ভারের পূর্ণরূপ Domain Name System সার্ভার।
- একজন ব্যবহারকারী যখন একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন এই নির্দেশ DNS Server এ গিয়ে পৌঁছায়।

• Gateway:
- গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত করে।
- ভিন্নধর্মী প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযােগ স্থাপনের জন্য গেটওয়ে ব্যবহৃত হয়।
- এটি একই ধরনের বা ভিন্ন ভিন্ন প্রটোকলবিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান-প্রদানের সুযােগ করে দেয় অর্থাৎ এটি মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস।

• Firewall:
- ফায়ারওয়াল হলো একটি নেটওয়ার্ক নিরাপত্তা ডিভাইস যা নিরীক্ষণ এবং ফিল্টার করে ইনকামিং এবং আউটগোয়িং ডেটা।
- ফায়ারওয়াল কাজ করে Blocking Network Ports এর মাধ্যমে।

• FTP:
- FTP এর পূর্ণনাম হলো File Transfer Protocol.
- এটি একটি TCP/IP প্রোটোকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়।
- ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৩. ব্রিটানিকা।
১০,৭২০.
Pentium কোনটির সাথে সম্পর্কিত?
  1. Hard Disk
  2. Mouse
  3. DVD
  4. Microprocessor
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর বা প্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। - মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ। 
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে। 
- উদাহরণ: CISC are Intel 386, Intel 486, Pentium, Pentium Pro, Pentium II ইত্যাদি। 


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭২১.
NOR গেইটের আউটপুট 1 হলে ইনপুটগুলি কী কী হবে?
  1. ক) 0, 1
  2. খ) 1, 1
  3. গ) 1, 0
  4. ঘ) 0, 0
ব্যাখ্যা
নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি।
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়।
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- নিচে ২ ইনপুট বিশিষ্ট নর গেইটের সত্যক সারণি দেখানো হলো :

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১০,৭২২.
ফাইবারকে জলীয়বাষ্প, আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে কোনটি?
  1. কোর
  2. জ্যাকেট
  3. ক্ল্যাডিং
  4. বাফার
ব্যাখ্যা
• অপটিক্যাল ফাইবার ক্যাবল:
- অপটিক ক্যাবল হচ্ছে ড্রাই-ইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ যা আলো নিবন্ধিকরণ ও পরিবহনে সক্ষম।
- এই ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে ডাটা আদান-প্রদান করা হয় আলোর গতিতে এবং আদান-প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
- অপটিক্যাল ফাইবার তিনটি অংশের সমন্বয়ে গঠিত। যথা-
১. কোর (Core):
- সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি যা 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে।
- আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে কোর।

২. ক্ল্যাডিং (Cladding):
- কোরের ঠিক বাইরের অংশটি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক বিশেষ ধরণের আবরণ যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়।

৩. জ্যাকেট (Jacket):
- ক্ল্যাডিং-এর প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি বাইরের অংশটি হচ্ছে জ্যাকেট।
- জ্যাকেট ফাইবারকে জলীয়বাষ্প, আর্দ্রতা, ঘর্ষণ, মচকানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে।
- বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার ক্যাবল বাজারে পাওয়া যাচ্ছে তার ডাটা ট্রান্সমিশন হার 100 mbps থেকে 2 Gega bps।
- বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপিত হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭২৩.
কোন ধরনের Storage Device সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন?
  1. HDD
  2. Floppy Disk
  3. SSD
  4. SSHD
ব্যাখ্যা

• সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন স্টোরেজ ডিভাইস হলো SSD (Solid State Drive)। SSD-তে কোনো চলমান পার্ট নেই, বরং এটি NAND ফ্ল্যাশ মেমোরিতে ডেটা সংরক্ষণ করে, যা ডেটা অ্যাক্সেসের সময়কে অনেক দ্রুত করে তোলে। তুলনায়, HDD (Hard Disk Drive) এবং SSHD (Solid State Hybrid Drive) এ মেকানিক্যাল অংশ থাকে, যেমন ঘূর্ণনশীল ডিস্ক এবং রিড/রাইট হেড, যা তথ্য পড়া ও লেখা ধীর করে। Floppy Disk সবচেয়ে ধীর, কারণ এটি খুব পুরনো এবং সীমিত ডেটা স্থান ধারণ করতে পারে। SSD দ্রুত বুটিং, ফাইল ট্রান্সফার এবং অ্যাপ্লিকেশন লোডিং-এর জন্য আদর্শ, তাই আধুনিক কম্পিউটার ও ল্যাপটপে SSD ব্যবহারের প্রবণতা বেশি।
 
• অপশন আলোচনা:
- HDD: মেকানিক্যাল ঘূর্ণন ভিত্তিক, তুলনামূলক ধীর।
- Floppy Disk: খুব ধীর, প্রায় পুরনো প্রযুক্তি।
- SSD: ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক, অত্যন্ত দ্রুত।
- SSHD: হাইব্রিড, HDD-এর চেয়ে দ্রুত কিন্তু SSD-এর তুলনায় ধীর।
- সবচেয়ে দ্রুত: SSD.

• SSD:
- SSD এর পূর্ণরূপ Solid State Drive.
- সলিড-স্টেট ড্রাইভ (SSD) কম্পিউটারে ব্যবহৃত স্টোরেজ ডিভাইসের একটি নতুন প্রজন্ম।
- SSD ফ্ল্যাশ-ভিত্তিক মেমোরি ব্যবহার করে ডেটা সংরক্ষণ করে, যা Traditional Hard Disk এর তুলনায় অনেক দ্রুত।
- SSD ব্যবহারের ফলে কম্পিউটার পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ গতি আসে।

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস:
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, এসএসডি, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

উৎস: Avast website এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৭২৪.
ডেটাকে ১, ২, ৩, ৪….ক্রমানুসারে সাজানোর পদ্ধতিকে কি বলে ?
  1. ক) সংখ্যানুক্রমিক পদ্ধতি
  2. খ) সাংকেতিক পদ্ধতি
  3. গ) অবরোহী পদ্ধতি
  4. ঘ) আরোহী পদ্ধতি
ব্যাখ্যা

- আরোহী বা অধঃক্রমে (Ascending) সাজানো বলতে ছোট থেকে বড় ক্রমে সাজানোকে বলা হয়।
- অবরোহী বা উর্ধ্বক্রম (Descending) সাজানো বলতে বুঝায় মানের বড় থেকে ছোট ক্রমে সাজানোকে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নবম দশম শ্রেণি

১০,৭২৫.
All internal processing in a computer is done using which number system?
  1. Binary
  2. Decimal
  3. Octal
  4. Hexadecimal
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Binary

• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System):
- বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্যা পদ্ধতি।
- এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়।
- এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়।
- কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে।
- আবার কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।

• সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তির উপর নির্ভর করে চার ধরনের সংখ্যা পদ্ধতির প্রচলন লক্ষ্য করা যায়।
যেমন:
১. দশমিক সংখ্যা পদ্ধতি,
২. বাইনারি সংখ্যা পদ্ধতি,
৩. অক্টাল সংখ্যা পদ্ধতি এবং
৪. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৭২৬.
What does the acronym 'DNS' stand for in networking?
  1. Digital Network Service
  2. Data Nework System
  3. Domain Name System
  4. Dynamic Network Server
ব্যাখ্যা
DNS:
- DNS stands for Domain Name System.
- A DNS is an internet service that translates a domain name into a corresponding IP address.
- The domain name used here is alphabetic and can be easily remembered.
- For example, www.example.com is a domain name of a site.

উৎস: Britannica.
১০,৭২৭.
বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ নিচের কোনটি?
  1. মেঘনা
  2. বর্ণমালা
  3. দোয়েল
  4. টেশিস
ব্যাখ্যা
ল্যাপটপ:

- বাংলাদেশে তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল।
- দোয়েল ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেশিস।
- একটি ল্যাপটপ বা একটি নোটবুক হল বহনযোগ্য ব্যক্তিগত কম্পিউটার যা ভ্রমণ উপযোগী।
- ল্যাপটপ এবং নোটবুক উভয়কে পূর্বে ভিন্ন ধরা হত কিন্তু বর্তমানে একই হিসেবেই ধরা হয়।
- Lap মানে হল ‘কোল'। কোলের উপর রেখে যে কম্পিউটার ব্যবহার করা যায় বা হয় তাকে Laptop বলে।
- ১৯৮১ সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।

তথ্যসূত্র - মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১০,৭২৮.
(১০১০১০১) এর ২-এর পরিপূরক কোনটি?
  1. ০১০১০১১
  2. ০১০১০১০
  3. ১০১০১০০
  4. ১১০১০১০
ব্যাখ্যা

 (১০১০১০১) এর ২-এর পরিপূরক কোনটি?
আমরা জানি,
১ এর পরিপূরক মানে ০ এর স্থলে ১ এবং ১ এর স্থলে ০ হবে।

(১০১০১০১) এর ১ এর পরিপূরক হবে (০১০১০১০)

১ এর পরিপূরক এর সাথে ১ যোগ করলে বাইনারি সংখ্যার ২ এর পরিপূরক পাওয়া যায়।
∴ (০১০১০১০ + ১) = ০১০১০১১

সুতরাং, (১০১০১০১) এর ২-এর পরিপূরক = ০১০১০১১

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।

১০,৭২৯.
ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের ব্যবহার ক্ষেত্র কী?
  1. WAN
  2. PAN
  3. LAN
  4. MAN
ব্যাখ্যা

• ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক হল এমন একটি নেটওয়ার্ক আর্কিটেকচার যেখানে একটি বা একাধিক সার্ভার centralizedভাবে তথ্য এবং পরিষেবা প্রদান করে, আর ক্লায়েন্টরা সেই সার্ভার থেকে তথ্য গ্রহণ করে। LAN (Local Area Network) সাধারণত একটি ছোট জায়গায়, যেমন অফিস বা স্কুলে ব্যবহৃত হয়। এখানে ক্লায়েন্ট-সার্ভার মডেল ব্যবহার করে ফাইল শেয়ারিং, প্রিন্টার শেয়ারিং এবং ডেটাবেস অ্যাক্সেস করা যায়। WAN (Wide Area Network) মূলত বড় দূরত্বে সংযোগের জন্য, কিন্তু ক্লায়েন্ট-সার্ভার ব্যবহারের ক্ষেত্রে LAN বেশি কার্যকর। PAN (Personal Area Network) ব্যক্তিগত ডিভাইস সংযোগের জন্য, MAN (Metropolitan Area Network) শহরব্যাপী সংযোগের জন্য ব্যবহৃত হয়। সুতরাং ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের প্রধান ব্যবহার ক্ষেত্র হলো LAN.

• লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network-LAN):
- সাধারণত 1km বা তার কম জায়গার মধ্যে কিছু কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) বলে।
- এটি সাধারণত স্কুল-কলেজ ক্যাম্পাসে, বড় অফিস বিল্ডিংয়ে অথবা কোন ব্যয়বহুল পেরিফেরাল ডিভাইসকে অনেক ব্যবহারকারী যাতে ব্যবহার করতে পারে সেজন্য ব্যবহার করা হয়।
- ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত কো-এ্যাক্সিয়াল ক্যাবল, ইউটিপি ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করা হয়।
- তারবিহীন বা ওয়্যারলেস (LAN) প্রযুক্তির সাহায্যে ল্যান তৈরি করা হলে তাকে WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে
- আধুনিক তারবিহীন ল্যান IEEE 802.11 স্ট্যান্ডার্ডের ভিত্তিতে নির্মিত এবং ওয়াই-ফাই ব্র্যান্ডের নামে বাণিজ্যিকভাবে বাবহৃত হয়।
 
• নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে লোকাল এরিয়া নেটওয়ার্ককে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথে-
১. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং
২. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১০,৭৩০.
নিচের কোনটি ওয়েব সার্ভার?
  1. ALGOL
  2. QBASIC
  3. Pascal
  4. Apache
ব্যাখ্যা
• Apacheএকটি ওয়েব সার্ভার।

• ওয়েব সার্ভার (Web Server):

- ওয়েব সার্ভার হলো এমন একটি কম্পিউটার যেখানে ওয়েব পেজগুলো সংরক্ষিত থাকে।
- এ সার্ভারগুলো বিশ্বের যেকোনো প্রান্তে থাকতে পারে।
- সার্ভার কম্পিউটারে রয়েছে এমন কিছু প্রয়োজনীয় সফটওয়্যার ও নেটওয়ার্কিং সক্ষমতা যার সাহায্যে ইন্টারনেট এবং ইন্ট্রানেট ব্যবহারকারীকে তাদের চাহিদানুসারে ওয়েব সার্ভিস প্রদান করতে পারে।
- ওয়েব সার্ভারে কোনো ওয়েবপেজের জন্য request আসলে ওয়েব সার্ভার Apache বা IIS নামক প্রোগ্রাম ব্যবহার করে প্রয়োজনীয় web page-টিকে ব্যবহারকারীর কম্পিউটারে পাঠিয়ে দেয়।

• ওয়েব সার্ভার এর উদাহরণসমূহ:
- Apache HTTP Server,
- Microsoft's Internet Information Services (IIS),
- Nginx,
- lighttpd ইত্যাদি।

• অন্যান্য অপশন আলোচনা:
- Pascle, QBASIC এবং ALGOL হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং লাঙ্গুয়েজের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭৩১.
____ is an essential part of any backup system.
  1. Filter
  2. Recovery
  3. Security
  4. Scalability
ব্যাখ্যা
[ব্যাকআপ সিস্টেমের মূল উদ্দেশ্য হলো ডেটা সংরক্ষণ করা এবং প্রয়োজনের সময় তা পুনরুদ্ধার করা। সেজন্য, ব্যাকআপ সিস্টেমের একটি অপরিহার্য অংশ হচ্ছে Recovery বা পুনরুদ্ধার প্রক্রিয়া, যা ডেটা ব্যাকআপ থেকে পুনরায় আনার জন্য ব্যবহৃত হয়।]

• Recovery (পুনরুদ্ধার):
- এটি যেকোনো ব্যাকআপ সিস্টেমের অপরিহার্য অংশ।
- ব্যাকআপের মূল উদ্দেশ্যই হল ডেটা পুনরুদ্ধার করা।
- ডেটা হারিয়ে গেলে বা নষ্ট হলে Recovery প্রক্রিয়ার মাধ্যমে পুনরুদ্ধার করা হয়।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- Filter (ফিল্টার): এটি ব্যাকআপ সিস্টেমের অপশনাল ফিচার যা শুধুমাত্র নির্দিষ্ট ডেটা বাছাই করার জন্য ব্যবহৃত হয়।
- Security (নিরাপত্তা): এটি গুরুত্বপূর্ণ হলেও ব্যাকআপের অপরিহার্য অংশ নয়। এটি একটি অতিরিক্ত সুরক্ষা স্তর।
- Scalability (স্কেলেবিলিটি): বড় সিস্টেমের জন্য প্রয়োজনীয় হলেও সব ব্যাকআপ সিস্টেমের জন্য অপরিহার্য নয়। এটি সিস্টেম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রাখার ক্ষমতা।
১০,৭৩২.
একটি লজিক গেটের আউটপুট "1" হয় যখন এর সকল ইনপুট "0" হয়। এই গেইটটি হবে -
  1. NAND অথবা EX-OR
  2. NOR অথবা EX-OR
  3. AND অথবা EX-NOR
  4. NOR অথবা EX-NOR
ব্যাখ্যা
 একটি লজিক গেটের আউটপুট "1" হয় যখন এর সকল ইনপুট "0" হয়। এই গেইটটি হবে - NAND, NOR অথবা EX-NOR
১০,৭৩৩.
কে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন?
  1. মার্শাল ম্যাকলুহান
  2. বিল গেটস
  3. ডেভিড লিপম্যান
  4. পাউলিয়েন হগউইগ
ব্যাখ্যা
• কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক “মার্শাল ম্যাকলুহান” (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন।
• ম্যাকলুহান ১৯১১ সালের ২১ জুলাই কানাডাতে জন্ম গ্রহণ করেন এবং ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
• তিনি “দি মিডিয়াম ইজ দি মেসেজ” (the medium is the message) এবং “গ্লোবাল ভিলেজ” (global village) এর উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছিলেন।
• তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (world wide web) বা ইন্টারনেট আবিষ্কারের প্রায় ৩০ (ত্রিশ) বছর পূর্বেই এ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। •ম্যাকলুহান ১৯৬২ এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত দুইটি গ্রন্থ "The Gutenberg: The Making of Typographic Man" এবং "Understanding Media" তে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০,৭৩৪.
(1011101)2 = (?)10
  1. ক) 89
  2. খ) 93
  3. গ) 99
  4. ঘ) 87
ব্যাখ্যা
(1011101)₂
= (1 × 2⁶) + (0 × 2⁵) + (1 × 2⁴) + (1 × 2³) + (1 × 2²) + (0 × 2¹) + (1 × 2⁰)
= (93)₁₀
১০,৭৩৫.
নিচের কোনটিকে সবুজ ফোন (Green Phone) বলা হয়?
  1. GSM
  2. CDMA
  3. UMTS
  4. FDMA
ব্যাখ্যা
- CDMA সিস্টেমে কম পাওয়ার দরকার হওয়ায় ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় বলে একে Green Phone বলা হয়।

সেল সিগন্যাল এনকোডিং
বিভিন্ন ট্রান্সমিটার থেকে প্রেরিত সিগন্যালগুলো আলাদা করার জন্য ব্যবহৃত এনকোডিং পদ্ধতিকে বলা হয় সেল সিগন্যাল এনকোডিং।

সেল সিগন্যাল এনকোডিং এর প্রকারভেদ:
• FDMA - Frequency Division Multiple Access
• TDMA - Time Division Multiple Access
• CDMA - Code Division Multiple Access
________________________
• GSM - Global System for Mobile Communications
• UMTS - Universal Mobile Telecommunications System

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০,৭৩৬.
উন্নতমানের ছবি দৃশ্যমান করার জন্য ব্যবহৃত পোর্ট বিশেষ হিসেবে পরিচিত কোনটি?
  1. AGP
  2. FTP
  3. POP
  4. HTP
ব্যাখ্যা
• AGP:
- AGP এর পূর্ণ অর্থ হলো Accelerted Graphics Port.
- উন্নতমানের ছবি দৃশ্যমান করার জন্য ব্যবহৃত পোর্ট বিশেষ।
- আধুনিককালের সকল মাদারবোর্ড ও এজিপির ব্যবহার করার জন্য পৃথক স্লট রয়েছে।
- উচ্চমানের গ্রাফিক্সকে দ্রুত ও নিখুঁতভাবে প্রদর্শনযোগ্য করার জন্য ইন্টেল AGP কার্ডের উন্নয়ন করে।
- বিশেষ করে ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের জন্য কম্পিউটারের গেমস ও কম্পিউটারের এইডেড ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত ছবির মান উন্নয়নের জন্য এ ধরনের পোর্টের উন্নতি ঘটেছিল।
- এটি গ্রাফিক্সের জন্য পিসিআই বাসের উন্নত সংস্করণ।
- কিন্তু পিসিতে এটি স্বাধীনভাবে গ্রাফিক্সের জন্য কাজ করে।
- 133.2 মেগাহার্টজ গতিতে এজন্য সঞ্চালন হার সর্বোচ্চ দাঁড়ায় 533 মেগাবিট/সেকেন্ড।
- মাদারবোর্ডে এজিপি কার্ড স্থাপনের জন্য একটিমাত্র এজিপি স্লট থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭৩৭.
ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমে ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. মোশন ট্র্যাকিং সেন্সর
  2. স্ট্যাটিক প্রজেকশন সিস্টেম
  3. অ্যানালগ ক্যামেরা
  4. ডিজিটাল প্রিন্টিং ডিভাইস
ব্যাখ্যা

• মোশন ট্র্যাকিং সেন্সর ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করে ভার্চুয়াল পরিবেশকে বাস্তবসম্মতভাবে আপডেট করে।

• ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality – VR):
- VR হলো কম্পিউটার-সৃষ্ট ত্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ।
- ব্যবহারকারী সেই পরিবেশে নিমজ্জিত অভিজ্ঞতা লাভ করে।
- VR দৃশ্য, শব্দ এবং কখনও স্পর্শ অনুভূতিও অনুকরণ করে।

• VR সিস্টেমের উপাদান:
- Head-Mounted Display (HMD) ব্যবহার করা হয়।
- Motion tracking sensor ব্যবহারকারীর মাথা ও শরীরের নড়াচড়া শনাক্ত করে।
- কম্পিউটার ব্যবহারকারীর গতির সঙ্গে সামঞ্জস্য রেখে 3D পরিবেশ আপডেট করে।
- Interactive software ব্যবহারকারীর সাথে পরিবেশের মিথস্ক্রিয়া নিশ্চিত করে।

• ব্যবহারক্ষেত্র:
- গেমিং,
- সামরিক প্রশিক্ষণ,
- চিকিৎসা প্রশিক্ষণ,
- শিক্ষা ও সিমুলেশন।

• অন্যান্য অপশন:
- স্ট্যাটিক প্রজেকশন সিস্টেম → স্থির প্রদর্শন করে, নড়াচড়া শনাক্ত করে না।
- অ্যানালগ ক্যামেরা → সাধারণ ভিডিও ধারণে ব্যবহৃত হয়।
- ডিজিটাল প্রিন্টিং ডিভাইস → মুদ্রণের জন্য ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, গোবিন্দ চন্দ্র রায় এবং সামসুজ্জামান এবং ব্রিটানিকা [লিঙ্ক]।

১০,৭৩৮.
নিচের কোনটি কোয়ান্টাম কম্পিউটিং-এ ব্যবহৃত কোয়ান্টাম বিট (Qubit) এর বৈশিষ্ট্য?
  1. এটি শুধুমাত্র 0 বা 1 অবস্থায় থাকতে পারে
  2. এটি একই সাথে 0 এবং 1 অবস্থায় থাকতে পারে
  3. এটি শুধুমাত্র 0 অবস্থায় থাকতে পারে
  4. এটি শুধুমাত্র 1 অবস্থায় থাকতে পারে
ব্যাখ্যা

◉ কোয়ান্টাম বিট বা কুবিট (Qubit) হলো কোয়ান্টাম কম্পিউটিং-এর মৌলিক একক, যা ক্লাসিক্যাল বিটের তুলনায় আরও শক্তিশালী কারণ এটি শুধুমাত্র 0 বা 1 নয়, বরং একই সাথে 0 এবং 1 উভয় অবস্থায় থাকতে পারে। এই বিশেষ বৈশিষ্ট্যকে সুপারপজিশন (Superposition) বলা হয়।

কোয়ান্টাম কম্পিউটিং:
- কোয়ান্টাম কম্পিউটিং আধুনিক কম্পিউটার বিজ্ঞান এবং গাণিতিক সমস্যাগুলির সমাধানে একটি বিপ্লবী ধারণা।
- এটি কোয়ান্টাম মেকানিক্স এর ধারণা ব্যবহার করে, যেখানে কোয়ান্টাম বিট (Qubit) একাধিক অবস্থানে থাকতে পারে, এবং তার ফলে এটি নির্দিষ্ট কাজগুলো খুব দ্রুত এবং দক্ষভাবে সম্পাদন করতে সক্ষম হয়।
- কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য যে অ্যালগরিদমগুলি তৈরি হয়েছে, সেগুলি সাধারণত ক্লাসিক্যাল কম্পিউটারের তুলনায় কিছু সমস্যা সমাধানে অনেক দ্রুত কাজ করে।
- এমন কিছু গুরুত্বপূর্ণ কোয়ান্টাম অ্যালগরিদমের মধ্যে একটি হল Shor’s Algorithm, যা বড় সংখ্যার গুণফল বের করা (Integer Factorization) এর জন্য ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা। 

১০,৭৩৯.
Robot শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
  1. Robotics
  2. Robota
  3. Rebute
  4. Unimate
ব্যাখ্যা
• রোবটিক্স (Robotics):
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবোটিক্সের জনক বলা হয়।
- রোবটের মুভমেন্টের জন্য রোবোটিক্সে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়।
- রোবটিক্স শব্দটি এসেছে 'রোবট' শব্দ হতে, যা প্রবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার কারেল কাপেক এর একটি নাটক থেকে, যা ১৯২০ সালে প্রকাশিত হয়।
- Robot শব্দটি এসেছে স্লাভিক শব্দ Robota থেকে, যার অর্থ হলো 'শ্রমিক'
- প্রথম রোবট তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেভল।
- ১৯৫০ সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেট।
- ইউনিমেট রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আমেরিকান জোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গ।
 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১০,৭৪০.
নিম্নলিখিত কোন সার্চ ইঞ্জিনটি ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. Google Chrome
  2. Google
  3. Mozilla Firefox
  4. Opera
ব্যাখ্যা
• সার্চ ইঞ্জিন (Search Engine): 
- সার্চ ইঞ্জিন একটি সফটওয়‍্যার টুল যা ওয়াল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে। 
যেমন- Google (গুগল), Yahoo, Bing, MSN ইত্যাদি। 
- "Google" - সার্চ ইঞ্জিনটি ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল

• ওয়েব ব্রাউজার (Web Browser): 
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়। 
- যে সফটওয়‍্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে। 
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলে। 
- Web Browsing করে বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে নিয়ে আসা যায়। 

- Web Browsing করার জন্য বিভিন্ন ধরনের সফ্টওয়‍্যার রয়েছে। 
- এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত ওয়েব সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেইজ (Web page) সংরক্ষিত রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে। 
- ১৯৯০ সালে টিম বার্নাস লি World Wide Web নামে সর্বপ্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন।
- উল্লেখ্য যে, World Wide Web ই বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত। 

- বর্তমান সময়ে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো- 
• ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox), সাফারি (Safari), ওপেরা (Opera), Chrome, Firefox, Internet Explorer, গুগল ক্রোম (Google Chrome) ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
১০,৭৪১.
ফেসবুকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. Menlo Park
  2. Mountain View
  3. Seattle
  4. New York City
ব্যাখ্যা
• ফেসবুকের প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের Menlo Park শহরে অবস্থিত। এটি ফেসবুকের প্রধান কেন্দ্রীয় অফিস হিসেবে কাজ করে, যেখানে কোম্পানির গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং পরিচালনা হয়। Menlo Park একটি প্রযুক্তি কেন্দ্রীয় এলাকা হিসেবে পরিচিত, যা সিলিকন ভ্যালির অংশ। এখানে ফেসবুক তাদের সেবা উন্নয়ন, গবেষণা, এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে থাকে। অন্য দিকে, Mountain View, Seattle এবং New York City-তে ফেসবুকের অন্যান্য অফিস থাকতে পারে, তবে প্রধান কার্যালয় Menlo Park-এ। তাই সঠিক উত্তর হলো: ক) Menlo Park.

• মেটা (Meta):
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ। (জুন, ২০২৫) 
- প্রতিষ্ঠাকাল: ফেব্রুয়ারি, ২০০৪।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - Instagram, Threads, WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১। ব্রিটানিকা।
২। Meta Official Website.
১০,৭৪২.
পার্সোনাল কম্পিউটারের যুগ কোন কম্পিউটার দিয়ে শুরু হয়েছিল?
  1. Altair 8800
  2. IBM PC
  3. Apple II
  4. Commodore 64
ব্যাখ্যা

◉ Altair 8800, যা 1975 সালে প্রকাশিত হয়েছিল, এটি প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটার হিসেবে বিবেচিত হয়। Altair 8800 পার্সোনাল কম্পিউটিং বিপ্লবের সূচনা করেছিল এবং পরবর্তীতে Apple, IBM এবং অন্যান্য কোম্পানিগুলো পার্সোনাল কম্পিউটার বাজারে প্রবেশ করে।

পার্সোনাল কম্পিউটার: 
- মাইক্রোপ্রসেসর আবিষ্কারের ফলে পার্সোনাল কম্পিউটারের পথ সুগম হয়।
- ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ কম্পিউটার উপস্থাপন করেন এবং এর নামকরণ করেন পার্সোনাল কম্পিউটার।
- এডওয়ার্ড রবার্টস ছিলেন Micro Instrumentation and Telemetry Systems (MITS) এর প্রতিষ্ঠাতা।
- তার এই প্রতিষ্ঠান মূলত বিশ্বের প্রথম পার্সোনার কম্পিউটার ‘Altair-8800’ নির্মাণ করে।
- এতে Intel-8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়।

উৎস:
১। ব্রিটানিকা। 
২। National Museum of American History ওয়েবসাইট। 

১০,৭৪৩.
মোবাইল ফোন অপারেটর টেলিটক কত সালে কার্যক্রম শুরু করে?
  1. ক) ২০০২
  2. খ) ২০০৪
  3. গ) ২০০৬
  4. ঘ) ২০০৮
ব্যাখ্যা
টেলিটক একটি পাবলিক লিমিটেড কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধনকৃত টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর হিসেবে যাত্রা শুরু করে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। সূত্রঃ টেলিটক এর ওয়েবসাইট।
১০,৭৪৪.
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালু হয় কত সালে?
  1. ২০০৩
  2. ২০০৬
  3. ২০০৮
  4. ২০০৪
ব্যাখ্যা
• অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা ২০০৮ সালে চালু হয়।

• অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম:

- এটি গুগল কর্তৃক নির্মিত একটি অপারেটিং সিস্টেম।
- এটি লিনাক্স ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম।
- অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারনত জাভা প্রোগ্রামিং ভাষায় লিখা হয়।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফাইল এক্সটেনশন হলো .apk
- APK এর পূর্ণরূপ Android Application Package.
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
১০,৭৪৫.
যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট-
  1. Alibaba
  2. Amazon
  3. Rokomari
  4. Flipkart
ব্যাখ্যা
• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- Amazon যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C) ও
৫. এম-কমার্স (M-commerce).

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন আলোচনা:
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।
- Alibaba চীনভিত্তিক ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১০,৭৪৬.
কোন প্রিন্টারের রেজুলেশন ও গতি সবচেয়ে বেশি?
  1. ক) ইঙ্কজেট প্রিন্টারের
  2. খ) লেজার প্রিন্টারের
  3. গ) বাবল জেট প্রিন্টারের
  4. ঘ) ডট ম্যাট্রিক্স প্রিন্টারের
ব্যাখ্যা
LASER এর পূর্ণরূপ হচ্ছে Light Amplification by Stimulated Emission of Radiation। লেজার প্রিন্টার একটি নন-ইমপ্যাক্ট প্রিন্টার। লেজার প্রিন্টারে সাধারণত ডট ম্যাট্রিক্স প্রিন্টারের মতো এক একটি করে অক্ষর ছাপানোর পরিবর্তে সম্পূর্ণ পৃষ্ঠা একবার ছাপানাে হয়। এই প্রিন্টারের রেজুলেশন ও গতি অন্যান্য প্রিন্টারের চেয়ে বেশি। প্রিন্টারের রেজুলেশন DPI এবং গতি PPM এ পরিমাপ করা হয়। বর্তমানে প্রচলিত একটি লেজার প্রিন্টারের রেজুলেশন ১২০০ DPI এবং গতি ২৪ PPM।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল), (২০২১ সংস্করণ)
১০,৭৪৭.
Amazon RDS কী সরবরাহ করে?
  1. রিসোর্স ডিপ্লয়মেন্ট শিডিউলার
  2. রিয়েল-টাইম ডেটা স্ট্রিমিং
  3. রিলেশনাল ডাটাবেজ সার্ভিস হিসেবে
  4. নির্ভরযোগ্য ডেটা সংরক্ষণ
ব্যাখ্যা
• Amazon RDS মূলত একটি রিলেশনাল ডাটাবেজ সার্ভিস (গ) হিসেবে কাজ করে। এটি ব্যবহারকারীদের সহজে এবং দ্রুত ক্লাউডে ডাটাবেজ তৈরি, পরিচালনা ও স্কেল করার সুবিধা দেয়। RDS ডাটাবেজের ব্যাকআপ, প্যাচিং, মনিটরিং এবং নিরাপত্তার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করে, ফলে ব্যবহারকারীদের ডাটাবেজ ম্যানেজমেন্টের জটিলতা থেকে মুক্তি দেয়। যদিও এটি নির্ভরযোগ্য ডেটা সংরক্ষণ (ঘ) করতে সাহায্য করে, মূল ফোকাস হলো রিলেশনাল ডাটাবেজ সার্ভিস প্রদান। রিসোর্স ডিপ্লয়মেন্ট শিডিউলার (ক) বা রিয়েল-টাইম ডেটা স্ট্রিমিং (খ) এর মতো ফিচার Amazon RDS সরবরাহ করে না। তাই RDS হলো ক্লাউড ভিত্তিক রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

• ক্লাউড কম্পিউটিং: 
- কম্পিউটার রিসোর্স ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করাকে ক্লাউড কম্পিউটিং বলে। 
- ২০০৬ সালে বিশ্ববিখ্যাত অ্যামাজন ওয়েব সার্ভিস সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে। 

- সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a service-IaaS),  
২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a service-PaaS), এবং 
৩. সফটওয়্যার সেবা (Software/application as a service-SaaS)। 

- ক্লাউডের অবস্থান অথবা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. পাবলিক ক্লাউড, 
২. প্রাইভেট ক্লাউড এবং 
৩. মিশ্র বা হাইব্রিড ক্লাউড। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১০,৭৪৮.
(136106)8 = (?)16
  1. E15B
  2. 8C5D
  3. BC46
  4. BC38
ব্যাখ্যা
• (136106)8 = (BC46)16

• অক্টাল থেকে হেক্সাডেসিমেল:
- অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের জন্য প্রথমে অক্টাল সংখ্যার প্রত্যেকটি অংকের সমতুল্য 3 বিট বাইনারি সংখ্যা বসিয়ে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে।
- অতঃপর পুরো বাইনারি সংখ্যাটিকে 4 বিট বাইনারি গ্রুপে সাজিয়ে সমতুল্য হেক্সাডেসিমেল মান বসালে অক্টাল সংখ্যাটির হেক্সাডেসিমেল মান পাওয়া যায়।

• হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে ১৬ টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে, যেমন- (1209A)16
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট 16 টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে 16.
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে চার বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়।
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16 টি (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F) প্রতীক বা চিহ্নকে চার বিটের মাধ্যমেই প্রকাশ করা যায়।
- ডিজিটাল সিস্টেমে বিভিন্ন ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে নির্ভুল ও সহজে উপস্থাপন করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন মেমোরি অ্যাড্রেস ও রং এর কোড হিসেবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।


∴ (136106)8 = (BC46)16
১০,৭৪৯.
কম্পিউটারের কী- বোর্ড কোন ট্রান্সমিশনের উদাহরণ?
  1. অ্যাসিনক্রোনাস
  2. সিনক্রোনাস
  3. আইসোক্রোনাস
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের একটি উদাহরণ হচ্ছে কম্পিউটারের কী-বাের্ড।
এখানে একটি কী (Key) চাপার পর পরবর্তী কী চেপে টাইপ করার মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত হতে বাধ্য।
এজন্যই এই ট্রান্সমিশন পদ্ধতির নাম অ্যাসিনক্রোনাস রাখা হয়েছে।

সূত্র - ICT, একাদশ দ্বাদশ শ্রেণি, বোর্ড বই
১০,৭৫০.
Live MCQ এর সিস্টেমে কিছু সমস্যা ধরা পরলো। একজন ব্যক্তি সিস্টেমের ত্রুটি গুলো সনাক্ত করে কর্তৃপক্ষকে জানালেন। উক্ত ব্যক্তি একজন -
  1. White hat hacker
  2. Black hat hacker
  3. Grey hat hacker
  4. Red hat hacker
ব্যাখ্যা
• হ্যাকিং (Hacking):
- প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয়। 
- বর্তমানে প্রধানত তিন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায়। যথা:

ক. হোয়াইট হ্যাট হ্যাকার (White hat hacker):
- একজন white hat hacker একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো বের করে এবং ঐ সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটির বিষয়ে দ্রুত অবহিত করে।
- সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার, একটি কম্পিউটার নেটওয়ার্ক, একটি ওয়েবসাইট, একটি সফটওয়্যার ইত্যাদি।
- সাধারণত এরা ডেটা বা সিস্টেমের ক্ষতি করে না, তবে কাজের ক্ষেত্রে ভীষণ দক্ষ হয়।

খ. ব্ল্যাক হ্যাট হ্যাকার (Black hat hacker):
- একজন Black hat hacker যখন কোন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি খুঁজে বের করে, তখন দ্রুত ঐ ত্রুটি কে নিজের স্বার্থে কাজে লাগায়। 
- বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য, আর্থিক তথ্যাদি হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসাধন করে।

গ. গ্রে হ্যাট হ্যাকার (Grey hat hacker):
- একজন Grey hat hacker যখন একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি গুলো খুঁজে বের করে তখন সে তার মন মত কাজ করে। 
- এরা নেটওয়ার্কের দুর্বলতাকে খুঁজে বের করে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং দুর্বল দিকগুলোকে ঠিক করার মাধ্যমে নেটওয়ার্কের সুরক্ষার জন্য কাজ করে অর্থ উপার্জন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১০,৭৫১.
আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
  1. Jack Ma
  2. Pony Ma
  3. Lei Jun
  4. Richard Liu
ব্যাখ্যা
• আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন Jack Ma. তিনি চীনের একজন বিখ্যাত উদ্যোক্তা এবং প্রযুক্তি ব্যবসায়ী। ১৯৯৯ সালে তিনি আলিবাবা গ্রুপের শুরু করেন, যা ই-কমার্স এবং প্রযুক্তি ক্ষেত্রে একটি বৃহৎ বহুজাতিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। Jack Ma তার দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়িক কৌশলের জন্য বিশ্বব্যাপী পরিচিত। আলিবাবা কোম্পানি ছোট ব্যবসাগুলোকে অনলাইনে বিক্রির সুযোগ করে দেয় এবং বিশ্বব্যাপী ই-কমার্সে বিপ্লব সৃষ্টি করে। Jack Ma’র নেতৃত্বেই আলিবাবা দ্রুত বর্ধনশীল ও সফল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।

• আলিবাবা (Alibaba):
- আলিবাবা একটি চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি। 
- এটি খুচরা বিক্রেতাদের জন্য বড় প্লাটফর্ম।
- এই কোম্পানী ক্রেতা-বিক্রেতা, ক্রেতা-ক্রেতা, ব্যবসায়ি- ব্যবসায়িদের ওয়েব পোর্টাল এর মাধ্যমে সেবা প্রদান করে থাকে।
- আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
- এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের শীর্ষ ১০টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে একটি।

উৎস: Alibaba Group ওয়েবসাইট।
১০,৭৫২.
BIOS এর ক্ষেত্রে নিচের কোনটি অধিক প্রযোজ্য? 
  1. ক) Hardware
  2. খ) Firmware 
  3. গ) Software
  4. ঘ) Humanware
ব্যাখ্যা
BIOS হচ্ছে Firmware. 
ফার্মওয়্যার হচ্ছে এমন একটি প্রোগ্রাম, যাকে কম্পিউটার তৈরির সময়ে কম্পিউটারের মেমোরিতে (রোম) এ স্থায়ীভাবে ধারণ করে দেয়া হয় । এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটারের পর্দায় দেখা যায়। কম্পিউটার ব্যবহারকারী কর্তৃক এ জাতীয় প্রোগ্রামকে কোন পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না ।
১০,৭৫৩.
অ্যারে ব্যবহারের সুবিধা নয় কোনটি?
  1. প্রোগ্রামকে ছোট করে
  2. প্রোগ্রামের জটিলতা কমায়
  3. বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায়
  4. প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়
ব্যাখ্যা
• অ্যারে (Array):
- একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়।

• অ্যারে ব্যবহারের সুবিধা:
- একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়।
- অ্যারে প্রোগ্রামকে সহজ, সুন্দর ও ছোট করে।
- প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়।
- অ্যারের উপাদানগুলো দ্রুত একসেস করা যায়।
- প্রোগ্রামের জটিলতা কমায়।

• অ্যারে ব্যবহারের অসুবিধা:
- প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের সাইজ পরিবর্তন করা যায় না।
- প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ অনেক বেশি ঘোষণা করা হলে মেমোরির অপচয় হতে পারে।
- প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ কম ঘোষণা করা হলে অ্যারেতে ডেটার পর্যাপ্ত স্থান সংকুলান হয় না।
- বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১০,৭৫৪.
নিচের কোনটি একটি অবৈধ বা ভুল IPv4 অ্যাড্রেস?
  1. 10.10.10.10
  2. 256.0.1.1
  3. 172.16.254.1
  4. 1.1.1.1
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোর মধ্যে 256.0.1.1 সঠিক নয়। কারণ একটি IPv4 অ্যাড্রেস চারটি অংশে (অকটেট) বিভক্ত থাকে এবং প্রতিটি অংশের মান অবশ্যই 0 থেকে 255 এর মধ্যে হতে হবে। যেহেতু এখানে প্রথম অংশের মান 256, যা নির্ধারিত সীমা (255) অতিক্রম করেছে, তাই এটি একটি ভুল আইপি অ্যাড্রেস। অন্য তিনটি অপশনের প্রতিটি ব্লকের মান 0-255 সীমার মধ্যে রয়েছে, তাই সেগুলো বৈধ।

• আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।

- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৭৫৫.
কী নিয়ে রিপোর্ট তৈরি করা যায়?
  1. স্কিমা
  2. এনটিটি
  3. অ্যাট্রিবিউট
  4. ফিল্ডের রেকর্ড
ব্যাখ্যা
রিপোর্ট: 
- এক্সেস প্রোগ্রামের সাহায্যে বিপুল পরিমান ডাটা থেকে কোন টেবিলের ডাটা প্রিন্ট করতে চাইলে রিপোর্ট আকারে প্রিন্ট করা হয়। 
- রিপোর্ট শব্দের আভিধানিক অর্থ হলো প্রতিবেদন। 
- ডাটা টেবিলে বিভিন্ন রকম ডাটা বিভিন্নভাবে সাজানো থাকে। 
- ডাটাবেজ থেকে প্রয়োজনীয় ডাটাসমূহ বা ফিল্ডের রেকর্ডসমূহ প্রতিবেদন আকারে প্রর্দশনের ব্যবস্থাকে রিপোর্ট বলে। 
- সাধারণত কোন তথ্য সরবরাহ বা বিতরণ করার জন্য রিপোর্ট ব্যবহৃত হয়। 
- ডাটা টেবিল থেকে প্রয়োজনীয় তথ্যাবলি কলাম ও রো অনুযায়ী সাজিয়ে রিপোর্ট উপস্থাপন করা হয়। 
- ডাটাবেজে রিপোর্টের ক্ষেত্রে কেবলমাত্র ডেটা টেবিলের ভিত্তিতে নয়, কুয়েরি থেকে প্রাপ্ত তথ্য দিয়েও রিপোর্ট তৈরি করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭৫৬.
ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনা-বেচা করাকে কী বলে?
  1. ই-ট্রেড
  2. ই-কমার্স
  3. ই-গভর্নেন্স
  4. ই-মেইল
ব্যাখ্যা
বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা কেনা-বেচা বা লেনদেন করা বা সুযোগ সৃষ্টি করাকে ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে।
আধুনিক ডেটা প্রসেসিং বিক্রয়, ডেলিভারি, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছুই ই-কমার্স এর অর্ন্তভুক্ত। alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি হলো জনপ্রিয় কিছু ই-কমার্সের উদাহরণ।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি৷
১০,৭৫৭.
অফিস অটোমেশনে কোন সফটওয়্যারটি সাধারণত ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য ব্যবহার হয়?
  1. Microsoft Word 
  2. Adobe Photoshop
  3. AutoCAD
  4. VLC Media Player
ব্যাখ্যা
• অফিস অটোমেশনে সাধারণত ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য Microsoft Word ব্যবহার করা হয়। এটি একটি জনপ্রিয় ও শক্তিশালী ওয়ার্ড প্রসেসর যা মাইক্রোসফট কোম্পানি তৈরি করেছে। এই সফটওয়্যারটি ব্যবহার করে বিভিন্ন ধরণের ডকুমেন্ট যেমন চিঠি, প্রতিবেদন, জীবনবৃত্তান্ত ইত্যাদি সহজে তৈরি, সম্পাদনা ও ছাপানো যায়। এতে টেক্সট ফরম্যাটিং, বানান ও ব্যাকরণ যাচাই, ছবি সংযোজন, টেবিল তৈরি এবং বিভিন্ন টেমপ্লেট ব্যবহারের সুবিধা রয়েছে। অন্যদিকে, Adobe Photoshop চিত্র সম্পাদনার জন্য, AutoCAD নকশা তৈরির জন্য এবং VLC Media Player ভিডিও/অডিও চালানোর জন্য ব্যবহৃত হয়, ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য নয়। সুতরাং, সঠিক উত্তর ক) Microsoft Word.

• অফিস অটোমেশন:
- অফিস পরিচালনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির একটি প্রায়োগিক টুল হলো অফিস অটোমেশন সিস্টেম।
- অফিস অটোমেশন হলো এমন এক ধরনের প্রযুক্তিনির্ভর কার্যক্রম, যার মাধ্যমে কম্পিউটার, নেটওয়ার্কিংসহ তথ্য প্রযুক্তির আরও অন্যান্য ডিভাইস ও সিস্টেম দ্বারা অফিসের সকল পেপার ওয়ার্ক ও যোগাযোগের কাজ পরিচালনা করা যায়।
- এছাড়াও অফিস পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত তথ্য ও প্রযুক্তিনির্ভর ডিভাইস ব্যবহৃত হয়, সেগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যাক্স, স্ক্যানার, প্রিন্টার, প্রজেক্টর, সিসিটিভি, আইপি, পিএবিএক্স, কর্মীদের হাজিরার জন্য বায়োমেট্রিক্স ডিভাইস ইত্যাদি।
- বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষতার কারণে ঘরে বসেও অফিসের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অফিস পরিচালনার সব ধরনের নির্দেশ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রদান করা সম্ভব।
- চব্বিশ ঘণ্টা চালু থাকে এ ধরনের অফিসকে ভার্চুয়াল অফিস এবং প্রদত্ত সার্ভিসকে 24/7 সার্ভিস বলা হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১০,৭৫৮.
কোনটি অক্টাল সংখ্যা (24)8 এর সঠিক বাইনারি রূপ?
  1. (111 100)2
  2. (101 010)2
  3. (111 101)2
  4. (010 100)2
ব্যাখ্যা
• অক্টাল সংখ্যা (24)8 এর সঠিক বাইনারি রূপ হচ্ছে : (010 100)2


অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর:

- যে সংখ্যা পদ্ধতিতে ৮টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্টাল অংক কে তিন বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়। যেমন-
১ = ০০১
২ = ০১০
৩ = ০১১
৪ = ১০০

∴ (২৪) = (010 100)2

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭৫৯.
নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর অন্তর্গত নয়?
  1. স্পিচ রিকগনিশন
  2. নিউরাল নেটওয়ার্ক
  3. ফাজি লজিক
  4. ওয়েব ব্রাউজার
ব্যাখ্যা
ওয়েব ব্রাউজার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর অন্তর্গত নয়।

• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো এমন একটি কম্পিউটার বিজ্ঞান শাখা যেখানে কম্পিউটারকে মানুষের মত চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম করা হয়।
- AI সিস্টেম বা এজেন্ট তার পরিবেশ বুঝে সর্বোচ্চ সাফল্যের জন্য কার্যক্রম পরিচালনা করে।
- AI-এর জনক বৃটিশ বিজ্ঞানী অ্যালান ম্যাথিসন টুরিং।
- ১৯৫০ সালে তিনি টুরিং টেস্ট আবিষ্কার করেন, যা মেশিনের বুদ্ধিমত্তা পরিমাপের একটি পদ্ধতি।
- ১৯৫৫ সালে জন ম্যাককার্থি “Artificial Intelligence” শব্দটি প্রবর্তন করেন।
- AI প্রয়োগের জন্য LISP প্রোগ্রামিং ভাষা তৈরি করেন।

• AI-এর গবেষণার মূল বিষয়সমূহ:
- মানুষের মতো চিন্তা করা।
- অসম্পূর্ণ তথ্য থেকে সিদ্ধান্ত নেওয়া।
- সমস্যা সমাধান।
- পরিকল্পনা করা।
- খেলাধুলায় সফলতা অর্জন।

• AI-এর বিশেষ প্রয়োগ:
- রোবটিক্স (রোবট উপলব্ধি),
- প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ,
- এক্সপার্ট সিস্টেম,
- নিউরাল নেটওয়ার্ক,
- ভার্চুয়াল রিয়েলিটি,
- ফাজি লজিক।

• প্রোগ্রামিং ভাষা:
LISP, CLISP, PROLOG, C/C++, Java ইত্যাদি।

• AI-এর প্রধান শাখাসমূহ:
- সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান,
- জ্ঞানের উপস্থাপন,
- পরিকল্পনা,
- যন্ত্রের শিক্ষা, 
- স্পিচ ও প্যাটার্ন সনাক্তকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
১০,৭৬০.
গুইডো ভ্যান রোসাম কোন প্রোগ্রামিং ভাষার জনক হিসেবে খ্যাত?
  1. Swift
  2.  JavaScript
  3. PHP
  4. Python
ব্যাখ্যা

• গুইডো ভ্যান রোসাম হলেন প্রখ্যাত প্রোগ্রামার, যিনি Python প্রোগ্রামিং ভাষার জনক হিসেবে খ্যাত। Python ১৯৮৯ সালে তৈরি করা হয়েছিল সহজ, পরিষ্কার এবং পড়তে সুবিধাজনক কোড লেখার উদ্দেশ্যে। এই ভাষা শিক্ষার্থী থেকে শুরু করে পেশাদার প্রোগ্রামার পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে। Python-এর সিনট্যাক্স সহজ এবং কোডের কাঠামো পাঠযোগ্য হওয়ায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া, Python বৈজ্ঞানিক গণনা, ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স এবং অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। গুইডো ভ্যান রোসামের এই অবদান কম্পিউটার বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়।

- উত্তর: ঘ) Python.

• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী গুইডো ভ্যান রোসাম (Guido van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।

- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।

১০,৭৬১.
কোনটি DoS আক্রমণের প্রচলিত ধরন?
  1. SQL Injection
  2. SYN Flood
  3. Phishing
  4. Man-in-the-Middle
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো খ) SYN Flood.

DoS (Denial of Service) আক্রমণ মূলত একটি সিস্টেম, সার্ভার বা নেটওয়ার্ককে অতিভারিত করে বা তার পরিষেবা অপ্রাপ্য করে ফেলার চেষ্টা করে। এই ধরনের আক্রমণের মধ্যে SYN Flood একটি প্রচলিত ধরন। এতে হামলাকারী সার্ভারের সঙ্গে অসংখ্য অর্ধেক খোলা TCP সংযোগ তৈরি করে, যার কারণে সার্ভারের সংযোগ সীমা দ্রুত শেষ হয়ে যায় এবং বৈধ ব্যবহারকারীরা পরিষেবা নিতে পারে না। অন্যদিকে, SQL Injection ডেটাবেসে অননুমোদিত প্রবেশের চেষ্টা, Phishing ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করা এবং Man-in-the-Middle যোগাযোগে ছেদ ঘটানো জন্য ব্যবহৃত হয়। তাই DoS-এর মধ্যে SYN Floodই সঠিক উদাহরণ।

• DDoS Attack:
- DDoS এর পূর্ণরূপ Distributed Denial of Service.
- DDoS Attack হলো এক ধরণের সাইবার অপরাধ।
- DoS হলো এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা অন্য ডিভাইসকে তার উদ্দেশ্য ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।
- DoS দ্বারা একটি নেটওয়ার্ককে আক্রমন করা যায় এবং DDoS দ্বারা একাধিক নেটওয়ার্কেকে আক্রমন করা যায়।

• Man-in-the-Middle:
- দুই কম্পিউটারের মাঝের যোগাযোগে অন্য কম্পিউটার থেকে হ্যাকারের অনুপ্রবেশকেই ‘ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক’ বলা হয়। ম্যান-ইন-দ্যা-মিডল অ্যাটাক করা হয় টার্গেটের গোপনীয়/একান্ত এবং আর্থিক তথ্য ইত্যাদি জানা ও সংগ্রহ করার জন্য।

• Phishing:
- ফিশিং হলো এক ধরনের হ্যাকিং পদ্ধতি যেখানে একজন হ্যাকার একটি লোভনীয় অফার বা ইমেইলের মাধ্যেম একটি আসল ওয়েবসাইটের নকল করে বিভিন্ন তথ্য চুরি করে।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
- AWS. [link]

১০,৭৬২.
নিচের কোনটি 45(16) এর বাইনারী রূপ?
  1. ক) 11011010(2)
  2. খ) 101010010(2)
  3. গ) 01000101(2)
  4. ঘ) 10110100(2)
ব্যাখ্যা
প্রশ্ন :নিচের কোনটি 45(16) এর বাইনারী রূপ?
সমাধান :
Convert each hex digit to 4 binary digits (see conversion table below):
45
= 4 5
= 0100 0101
= 01000101


Convert every hex digit (start lowest digit) to 4 binary digits, with this table:

Hex    Binary
0    0000
1    0001
2    0010
3    0011
4    0100
5    0101
6    0110
7    0111
8    1000
9    1001
A    1010
B    1011
C    1100
D    1101
E    1110
F    1111
১০,৭৬৩.
টেলিগ্রামের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. Dubai, UAE
  2. Washington D.C, USA
  3. California, USA
  4. Fujian, China
ব্যাখ্যা
• টেলিগ্রাম:
- টেলিগ্রাম হলো রাশিয়ান উদ্যোক্তা পাভেল এবং নিকোলাই দুরভের মালিকানাধীন ক্লাউড-ভিত্তিক মেসেজিং অ্যাপ।
- টেলিগ্রাম ব্যবহারকারীরা টেক্সট আদান-প্রদান, ভয়েস কল, ফাইল শেয়ার ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে সর্বোচ্চ 200,000 সদস্যদের মধ্যে, তাছাড়াও বিভিন্ন পাবলিক ব্রডকাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিবিন্ন সেবা গ্রহন করতে পারে।
- সদরদপ্তর: Dubai, United Arab Emirates.
- 2006 সালে Pavel Durov, VKontakte বা VK নামে একটি সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট প্রতিষ্ঠা করেন, একে প্রায়ই Facebook এর রাশিয়ান সংস্করণ হিসাবে বর্ণনা করা হয়।
- 2010-এর দিকে VK-এর ব্যবহারকারীর 100 মিলিয়নেরও বেশি হয়ে যায়।
- 2011 সালে তৎকালীন রাশিয়ার নির্বাচনকে কেন্দ্র করে পাভেল দুরভকে দেয়া প্রস্তাব (Censor সম্পর্কিত) নাকোচ করে দেয়ায় রাজনৈতিক চাপে পরে তাকে এটি বিক্রি করে দিতে হয়।
- 2013 সালে তিনি তৈরি করেন টেলিগ্রাম।
- টেলিগ্রাম হলো জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপের একটি প্রতিযোগী, যেটি( হোয়াটসঅ্যাপ) তার মূল কোম্পানি ফেসবুকের সাথে ব্যবহারকারীর ডেটা শেয়ার করার জন্য বিতর্কের সম্মুখীন হয়েছে।

উৎস: ব্রিটানিকা।
১০,৭৬৪.
(৮৫০)১০ এর সমতুল্য হেক্সাডেসিমল সংখ্যা কোনটি?
  1. (১৫২)১৬
  2. (২২৫)১৬
  3. (৩৫২)১৬
  4. (৩৫৫)১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (৮৫০)১০ এর সমতুল্য হেক্সাডেসিমল সংখ্যা কোনটি? 

সমাধান: 


∴ (৮৫০)১০ = (৩৫২)১৬ 
১০,৭৬৫.
নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার?
  1. Canva
  2. Latex
  3. Oracle
  4. Microsoft Powerpoint
ব্যাখ্যা
 সফটওয়্যারের প্রকারভেদ: 
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়।
যথা- 
১। সিস্টেম সফটওয়্যার ও
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার: 
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। 
যেমন- 
• ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার: Word Pad, Note Pad, MS Word, Latex.
• ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার: Oracle, Ms Access, Poxpro.
• প্রেজেন্টেশন সফটওয়্যার: Microsoft Powerpoint, Macromedia Flash, Canva, Prezi.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং অফিসিয়াল ওয়েবসাইট।
১০,৭৬৬.
একটি অফিস বা স্কুল ল্যাবের কম্পিউটার নেটওয়ার্ক কোনটির অন্তর্ভুক্ত?
  1. WAN
  2. MAN
  3. LAN
  4. PAN
ব্যাখ্যা
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) হচ্ছে একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

• লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN):
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।

অন্যান্য অপশন
• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network - WAN):
- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন বা স্যাটেলাইট ব্যবহৃত হয়।
- গেটওয়ে ব্যবহার করে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করা হয়।
- উদাহরণ: ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি সুবিধা দেয়।

• মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network - MAN):
- লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে কিছুটা বৃহৎ অঞ্চল জুড়ে যে নেটওয়ার্ক থাকে তাকে মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক বলে।
- LAN এর চেয়ে বড় পরিসরে ব্যবহৃত।
- একটি শহর বা কয়েকটি শহরের মধ্যে নেটওয়ার্ক গঠিত হয়।
- উচ্চ গতির ডেটা আদান-প্রদান সম্ভব।
- সাধারণত টেলিফোন কোম্পানির ক্যাবল বা নিজস্ব ক্যাবল ব্যবহার করে।
- উদাহরণ: ঢাকা শহরের বিভিন্ন অফিসে যুক্ত কম্পিউটার নেটওয়ার্ক।

• পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN):
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান (PAN)।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্ক যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
- উদাহরণ: ব্লুটুথ হচ্ছে এক ধরনের PAN নেটওয়ার্ক।

উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০,৭৬৭.
ENIAC কোন ধরনের কম্পিউটার ছিল?
  1. পারসোনাল কম্পিউটার
  2. অ্যানালগ কম্পিউটার
  3. ডিজিটাল কম্পিউটার
  4. হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা

◉ ENIAC (Electronic Numerical Integrator and Computer) হল প্রথম প্রোগ্রামযোগ্য, ইলেকট্রনিক, ডিজিটাল কম্পিউটার। এটি 1946 সালে তৈরি করা হয়েছিল এবং এটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কাজ করত, যা ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য। ENIAC মূলত গাণিতিক গণনা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হত।

ENIAC:
- ENIAC-এর পূর্ণরূপ হলো Electronic Numerical Integrator And Computer.
- ১৯৪৬ সালে ড. জন মউসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট যৌথভাবে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি তৈরি করেছিলেন।
- ENIAC ছিল প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
- ENIAC কম্পিউটারের প্রোগ্রামের জন্য তারযুক্ত প্লাগবোর্ড ব্যবহার করা হতো।

অন্যদিকে, 
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ইউনিভ্যাক-১।
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার- এডস্যাক।
- ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার পিডিপি-৮।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৭৬৮.
ডেটাবেজের কাঠামো ও বৈশিষ্ট্য নির্ধারণে কোন উপাদান প্রাধান্য পায়?
  1. Field
  2. Entity
  3. Table
  4. কোনোটি নয়
ব্যাখ্যা

• ডেটাবেজের গঠন ও বৈশিষ্ট্য বোঝাতে Entity সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি Entity হলো ডেটাবেজের মধ্যে সংরক্ষিত বাস্তব বিশ্বের কোনো বস্তু, ব্যক্তি, স্থান বা ঘটনা যা তথ্য হিসেবে সংরক্ষণযোগ্য। এটি ডেটার মূল ইউনিট হিসেবে কাজ করে এবং প্রতিটি Entity-এর নিজস্ব বৈশিষ্ট্য বা Attribute থাকে। যেমন, একজন ছাত্র একটি Entity, যার বৈশিষ্ট্য হতে পারে নাম, রোল নম্বর, বয়স ইত্যাদি। ডেটাবেজের কাঠামো তৈরিতে Entity-র উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ডেটার সম্পর্ক ও সংগঠনের ভিত্তি স্থাপন করে। অন্য উপাদান যেমন Field বা Table প্রায়শই Entity-এর অংশ হিসেবে বিবেচিত হয়, তাই Entity হলো ডেটাবেজের গঠন ও বৈশিষ্ট্য বোঝার প্রধান উপাদান।

• ডেটাবেজ:
- ডেটাবেজ হলো তথ্যভান্ডার যেখানে তথ্য সংরক্ষণ ও পুনর্ব্যবহার করা যায়।
- ষাটের দশকে প্রথম ডেটাবেজ প্রোগ্রামের প্রচলন হয়।
- ১৯৬০ সালে চার্লস ডব্লিউ বাকম্যান ''ইন্টিগ্রেটেড ডেটাবেজ সিস্টেম'' প্রচলন করেন।
- তবে বাণিজ্যিক ভিত্তিতে ১৯৬৮ সালে আইবিএম প্রথম ''ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা আইএমএস'' তৈরী করে।

- ফিল্ড: ফিল্ড হচ্ছে ডাটাবেজের ভিত্তি। ফিল্ড হলো ক্ষুদ্রতম ডাটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডাটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করেন।
- রেকর্ড: পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড।
- টেবিল: এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়।

- এনটিটি: কোন ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে রেকর্ড ব্যবহার করা হয় তাকে এনটিটি বলে।
- এট্রিবিউট: এনটিটির অন্তর্ভূক্ত প্রত্যেকটি ফিল্ডকে এট্রিবিউট বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।

১০,৭৬৯.
নিচের কোনটির কার্যপ্রণালী মাউস এর মত?
  1. ক) ট্র্যাকবল
  2. খ) লাইট পেন
  3. গ) ওএমআর
  4. ঘ) ডিজিটাইজার
ব্যাখ্যা

ট্র্যাকবল (Trackball):

ট্র্যাকবল হলো মাউস ছাড়া মাউসের কাজ করার জন্য ব্যবহৃত একটি বিশেষ ইনপুট যন্ত্র। সাধারণত হাতের আঙুল দিয়ে এটি নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
ট্যাকবলের অভ্যন্তরীণ গঠন মাউসের গঠনের মতোই।
তবে ট্যাকবলের বলটি একটি সকেটের মধ্যে বসানো থাকে এবং সকেটের মধ্যেই এটি স্বাধীনভাবে ঘুরতে পারে।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

 
১০,৭৭০.
সার্চ ইঞ্জিনের সঙ্গে সম্পর্কিত SEO-এর পূর্ণরূপ কী?
  1. Simple Electronic Operation
  2. Search Engine Optimization
  3. Systematic Engineering Output
  4. Secure Email Option
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো খ) Search Engine Optimization.

Search Engine Optimization বা SEO হলো একটি ডিজিটাল মার্কেটিং কৌশল, যা ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিনে (যেমন গুগল, বিং) আরও উচ্চ র্যাঙ্কে দেখানোর জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটর সংখ্যা বৃদ্ধি করা যায় এবং সঠিক দর্শককে টার্গেট করা সম্ভব হয়। SEO-তে কীওয়ার্ড রিসার্চ, অন-পেজ অপটিমাইজেশন, ব্যাকলিংক তৈরি, কন্টেন্ট ক্রিয়েশন এবং টেকনিক্যাল সেটিংসের মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। লক্ষ্য হলো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমের দৃষ্টিতে প্রাসঙ্গিক ও ব্যবহারবান্ধব বানানো, যাতে এটি ব্যবহারকারীদের অনুসন্ধানের ফলাফলে উপরে আসে। সুতরাং, SEO ওয়েবসাইটের দৃশ্যমানতা এবং ব্যবসায়িক সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।
 
• SEO:
- SEO এর পূর্ণরূপ হলো Search Engine Optimization.
- হোস্টিংকৃত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়।
- একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে SEO বলা হয়।

উৎস:
- ব্রিটানিকা।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

১০,৭৭১.
'Microsoft Office 365' কোন ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?
  1. ক) SaaS
  2. খ) PaaS
  3. গ) IaaS
  4. ঘ) CaaS
ব্যাখ্যা
Software-as-a Service (SaaS) :
সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।
যেমন: গুগল ডকস।

SaaS-এর একটি আরেকটি উদাহরণ হল Microsoft Office 365, যেখানে সমস্ত Microsoft Office অ্যাপ্লিকেশন স্থানীয় কম্পিউটারে ইনস্টল না করেই একটি ব্রাউজারে কাজ করা যায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি; Southern New Hampshire University Website।
১০,৭৭২.
"0/1" এ নির্দেশ দেয়া হতো কোন প্রজন্মের কম্পিউটারে?
  1. দ্বিতীয় প্রজন্ম 
  2. প্রথম প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম 
  4. চতুর্থ প্রজন্ম 
ব্যাখ্যা
⇒ "0/1" - এ নির্দেশ দেয়া হতো প্রথম প্রজন্মের কম্পিউটারে।

প্রথম প্রজন্মের কম্পিউটার:
- ১৯৪২ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সময়কালকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হয়।
- এ প্রজন্মের কম্পিউটারের সার্কিটে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো।
- অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি দিয়ে তৈরি হতো বলে প্রথম প্রজন্মের কম্পিউটার ছিল আকৃতিতে বড় এবং স্বল্প গতিসম্পন্ন।
- আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না।
- প্রথম প্রজন্মের কম্পিউটারে পাঞ্চ কার্ডের মাধ্যমে ইনপুট দেওয়ার ব্যবস্থা ছিল। 
- এ প্রজন্মের কম্পিউটারে প্রোগ্রামের জন্য মেশিন ও অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হতো।
- UNIVAC, ENIAC, EDSAC, IBM 650, IBM 704, Mark I, Mark IV ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। 

প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ:
১. বায়ুশূন্য টিউবের ব্যবহার।
২. আকারে অনেক বড়।
৩. সীমিত তথ্য ধারণক্ষমতা।
৪. মেশিন ভাষার (0/1) মাধ্যমে নির্দেশ প্রদান
৫. ইনপুট-আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার।
৬. সহজে স্থানান্তর যোগ্য ছিল না।
৭. অত্যধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন।
৮. অনুন্নত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, ইত্যাদি

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭৭৩.
ভার্চুয়াল রিয়েলিটি অনুভব করতে কোন ডিভাইসটি প্রয়োজন?
  1. Headset
  2. Keyboard
  3. Monitor
  4. Printer
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি (VR) অনুভব করার জন্য প্রধান ডিভাইস হল হেডসেট। হেডসেট একটি বিশেষ ধরনের চশমার মতো ডিভাইস, যা ব্যবহারকারীর চোখের সামনে একটি সম্পূর্ণ 3D ভিজ্যুয়াল পরিবেশ তৈরি করে। এটি মাথার গতি ও অবস্থান শনাক্ত করতে সেন্সর ব্যবহার করে, যার মাধ্যমে ব্যবহারকারী VR জগতে ঘুরতে এবং বিভিন্ন দিক দেখতেও পারে। কীবোর্ড বা মনিটর শুধুমাত্র ইনপুট বা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, কিন্তু সরাসরি ভার্চুয়াল রিয়েলিটি অনুভব করাতে সক্ষম নয়। প্রিন্টার সম্পূর্ণ ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। তাই VR অভিজ্ঞতার জন্য হেডসেট অপরিহার্য।

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।
- প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

১০,৭৭৪.
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে-
  1. ক) ২০১১ সালে
  2. খ) ২০১২ সালে
  3. গ) ২০১৪ সালে
  4. ঘ) ২০০৮ সালে
ব্যাখ্যা
যে পদ্ধতিতে একজন গ্রাহক মোবাইল বা ট্যাব ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন তাকে মোবাইল ব্যাংকিং বলে। খুব সহজে এবং দ্রুত টাকা এক স্থান থেকে আরেক স্থানে পাঠানোর মাধ্যম এখন মোবাইল ব্যাংকিং। ২০১১ সালে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু করে। মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে ডাচ-বাংলা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রকেট।
১০,৭৭৫.
An object-oriented programming language -
  1. BASIC
  2. Pascal
  3. ALGOL
  4. Java
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Java
অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার উদাহরণ হলো Java, C++ এবং Python।

জাভা (Java):
- জাভা একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা, যা সান মাইক্রোসিস্টেম ১৯৯০-এর দশকের শুরুতে তৈরি করে। এটি দ্রুত বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষায় পরিণত হয়। 
- জাভা হলো নিরাপদ, বহনযোগ্য, অবজেক্ট ওরিয়েন্টেড এবং ওয়েবভিত্তিক প্রোগ্রাম তৈরির জন্য আদর্শ একটি প্রোগ্রামিং ভাষা।
- জাভা'র এই জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা, নিরাপত্তা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং- এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট। - জাভায় লেখা প্রোগ্রাম যেকোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়, যদি সেই সিস্টেমে জাভা রানটাইম এনভায়রনমেন্ট বা জাভা ভার্চুয়াল মেশিন (JVM) ইনস্টল করা থাকে।
- এই সুবিধার কারণে জাভা একটি অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, বিশেষ করে ইন্টারনেটে, যেখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমে যুক্ত অসংখ্য কম্পিউটার একসাথে কাজ করে। জাভায় লেখা অ্যাপলেটগুলো এসব কম্পিউটারে সহজে চালানো যায় এবং এর জন্য আলাদা কোনো ব্যবস্থা নিতে হয় না।
- জাভার অবজেক্ট ওরিয়েন্টেড বৈশিষ্ট্যের কারণে বড় ও জটিল প্রোগ্রাম লেখা এবং ত্রুটিমুক্ত করা অনেক সহজ হয়েছে।

অন্যদিকে, 
- ALGOL ১৯৫৮ সালে সর্বজনীন ভাষা হিসেবে সব কম্পিউটারে ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলিক সমস্যা সমাধানের জন্য এ ভাষার উদ্ভাবন হয়।
- Pascal ভাষা তৈরি করা হয়েছিল স্ট্রাকচার্ড প্রোগ্রামিং শেখানোর জন্য।
- BASIC ভাষা ডিজাইন করা হয়েছে সহজ এবং শিক্ষানবীশদের জন্য দ্রুত শেখার উপযোগী হতে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

১০,৭৭৬.
নিচের কোন আইপি অ্যাড্রেসটি ভুল?
  1. 172.16.300.1
  2. 192.168.0.0
  3. 127.0.0.1
  4. 8.8.8.8
ব্যাখ্যা

• প্রদত্ত চারটি আইপি অ্যাড্রেসের মধ্যে, 172.16.300.1 সঠিক নয়। আইপি অ্যাড্রেস হলো একটি সংখ্যার ধারা যা একটি নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসকে সনাক্ত করতে ব্যবহৃত হয়। আইপি অ্যাড্রেস সাধারণত চারটি অঙ্কের ব্লক (ওকটেট) দিয়ে গঠিত, যা 0 থেকে 255 এর মধ্যে থাকতে হবে। যেমন 192.168.0.0, 127.0.0.1, এবং 8.8.8.8 সবগুলো বৈধ কারণ তাদের প্রতিটি ব্লক 0–255 এর মধ্যে রয়েছে। কিন্তু 172.16.300.1 এ তৃতীয় ব্লকের মান 300, যা 255 এর চেয়ে বেশি, তাই এটি একটি ভুল আইপি অ্যাড্রেস। সুতরাং, নেটওয়ার্কে এটি ব্যবহার করা যাবে না। এই নিয়ম মানলে নেটওয়ার্ক ঠিকভাবে কাজ করে।

• আইপি অ্যাড্রেস:
- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি অ্যাড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি অ্যাড্রেস ব্যবহৃত হয়।
- আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত। এক একটি ভাগকে বলা হয় অকটেট (Octet)।

- একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে। যথা-
১. ডটেড ডেসিমেল নোটেশন (Dotted decimal notation)
- উদাহরণ: 192.168.15.5

২. হেক্সাডেসিম্যাল নোটেশন (Hexadecimal notation)
- উদাহরণ: CO.A8.0F.05

৩. বাইনারি নোটেশন (Binary notation)
- উদাহরণ: 11000000.10101000.00001111.00000101

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত।
- IPv4 এই অ্যাড্রেস হলো 4× ৪ বা 32 বিটের।
- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IPv6, যার সাহায্যে 2128 সংখ্যা ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০,৭৭৭.
Which one is not an e-commerce website?
  1. Zappos
  2. MarketWatch
  3. Flipkart
  4. Overstock
ব্যাখ্যা
MarketWatch is not an e-commerce website.
- MarketWatch provides the latest stock market, financial, and business news. 

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য পরিশোধের অনলাইন প্রক্রিয়াসমূহ সামগ্রিকভাবে ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত।

- ই-কমার্সের জনপ্রিয় ওয়েবসাইট হলো:
- bikroy,
- daraz,
- alibaba,
- amazon,
- ebay,
- zappos,
- flipkart,
- overstock,
- walmart,
- shopify ইত্যাদি।

অন্যদিকে ব্যবসা সম্পর্কিত কিছু ওয়েবসাইট হলো:
- Bloomberg,
- Forbes,
- The Wall Street Journal,
- Harvard Business Review,
- MarketWatch.

উৎস:

১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
১০,৭৭৮.
Which was the first calculating machine?
  1. Difference engine
  2. Mechanical calculator
  3. Napier's bones
  4. Abacus
  5. None of the mentioned
ব্যাখ্যা
• অ্যাবাকাস:
- অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- গুটি গুলো সঞ্চালন করে অ্যাবাকাসের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ করা যেত।
- অ্যাবাকাস শব্দটির অর্থ গণনাকারী বোর্ড।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া ( Sketia)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭৭৯.
CSMA/CD প্রোটোকল কোন নেটওয়ার্কে ব্যবহৃত হয়?
  1. WiFi
  2. Bluetooth
  3. 4G
  4. Ethernet
ব্যাখ্যা
◉ CSMA/CD (Carrier Sense Multiple Access with Collision Detection) প্রোটোকলটি মূলত Ethernet (wired LAN)-এ ব্যবহৃত হয়।

ইথারনেট: 
- ইথারনেট একটি কম্পিউটার নেটওয়ার্ক প্রযুক্তি যা স্থানীয় এলাকা নেটওয়ার্ক (LAN) তৈরি করতে ব্যবহৃত হয়। এটি প্রাথমিকভাবে ডাটা ট্রান্সমিশন বা তথ্য আদান-প্রদান করে থাকে।
- এর মাধ্যমে ডিভাইসগুলি একে অপরের সাথে যোগাযোগ করে এবং নেটওয়ার্কে ডাটা পাঠানোর জন্য বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়। এখন, ইথারনেটে ব্যবহৃত
- ইথারনেটের ক্ষেত্রে: আধুনিক ইথারনেটের প্রযুক্তি যেমন Gigabit Ethernet (১০/১০০/১০০০ এমবিপিএস) এবং 10-Gigabit Ethernet এই মোড ব্যবহার করে থাকে।

CSMA/CD (Carrier Sense Multiple Access with Collision Detection): 
- এটি একটি Random-access পদ্ধতি, যার মাধ্যমে নেটওয়ার্কে ডেটা পাঠানোর সময় Collision (সংঘর্ষ) হওয়ার সম্ভাবনা কমানো হয়।
- এটি বিশেষভাবে Ethernet (wired LAN)-এ ব্যবহৃত হয়।

অন্য অপশনগুলো:
WiFi → এখানে ব্যবহৃত হয় CSMA/CA (Collision Avoidance), CD নয়।
Bluetooth → Frequency Hopping Spread Spectrum (FHSS) ব্যবহার করে।
4G → OFDMA, SC-FDMA ইত্যাদি আধুনিক প্রোটোকল ব্যবহার করে।

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা। 
১০,৭৮০.
অ্যাপল প্রথম কোন প্রযুক্তিকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলে?
  1. ভার্চুয়াল রিয়েলিটি
  2. গ্রাফিকাল ইউজার ইন্টারফেস
  3. কৃত্রিম বুদ্ধিমত্তা
  4. বায়োমেট্রিক স্ক্যান
ব্যাখ্যা
 অ্যাপল প্রথমবারের মতো গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যাপকভাবে প্রচলনে আনে।

• অ্যাপল ইনকর্পোরেটেড:
- অ্যাপল ইনকর্পোরেটেড (Apple Inc.) একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যা ১৯৭৬ সালে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক প্রতিষ্ঠা করেন।
- কোম্পানিটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যুপার্টিনো, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।

• অ্যাপলের বিশেষত্ব:
- অ্যাপল কম্পিউটার সফটওয়্যার, পার্সোনাল কম্পিউটার, মোবাইল ট্যাবলেট, স্মার্টফোন এবং কম্পিউটার পেরিফেরালস-এর ক্ষেত্রে উদ্ভাবনের জন্য বিখ্যাত।
- তারা প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটার তৈরি করে।
- প্রথমবারের মতো গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI) ব্যাপকভাবে প্রচলনে আনে।

অ্যাপলের উল্লেখযোগ্য কিছু পণ্য:
- Macintosh (1984): গ্রাফিকাল ইউজার ইন্টারফেস ব্যবহারকারী প্রথম দিককার পার্সোনাল কম্পিউটারগুলোর মধ্যে অন্যতম।
- iPod (2001): এটি একটি পোর্টেবল MP3 প্লেয়ার
- iPhone (2007): এটি একটি টাচ স্ক্রিন স্মার্টফোন, যা MP3 ও ভিডিও চালানো এবং ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়। 
- Apple Watch (2015): এটি অ্যাপলের ওয়্যারএবল প্রযুক্তি জগতে প্রবেশের সূচনা করে।

উৎস: ব্রিটানিকা।
১০,৭৮১.
Which operator is used for entering a formula in microsoft excel?
  1. ক) @
  2. খ) #
  3. গ) =
  4. ঘ) $
ব্যাখ্যা
যে ক্রমে Excel সূত্রে ক্রিয়াকলাপ সম্পাদন করে কিছু ক্ষেত্রে, যে ক্রম অনুসারে গণনা করা হয় তা সূত্রের রিটার্ন মানকে প্রভাবিত করতে পারে, তাই অর্ডারটি বোঝা গুরুত্বপূর্ণ।  
সূত্র একটি নির্দিষ্ট ক্রমে মান গণনা করে।
এক্সেলের একটি সূত্র সর্বদা একটি সমান চিহ্ন (=) দিয়ে শুরু হয়।
সমান চিহ্ন এক্সেলকে বলে যে অক্ষরগুলি অনুসরণ করে একটি সূত্র গঠন করে। এই সমান চিহ্নের পরে, গণনা করার জন্য উপাদানগুলির একটি সিরিজ থাকতে পারে (অপারেন্ড), যা গণনা অপারেটর দ্বারা পৃথক করা হয়।
এক্সেল বাম থেকে ডানে সূত্র গণনা করে, সূত্রের প্রতিটি অপারেটরের জন্য একটি নির্দিষ্ট ক্রম অনুসারে।

অপারেটরের অগ্রাধিকার-
আপনি যদি একটি সূত্রে একাধিক অপারেটরকে একত্রিত করেন, তাহলে Excel  ক্রমানুসারে ক্রিয়াকলাপগুলি সম্পাদন করে৷ যদি একটি সূত্রে একই অগ্রাধিকার সহ অপারেটর থাকে - উদাহরণস্বরূপ, যদি একটি সূত্রে গুণ এবং ভাগ অপারেটর উভয়ই থাকে - এক্সেল বাম থেকে ডানে অপারেটরদের মূল্যায়ন করে।

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট 
১০,৭৮২.
কোন মেনুতে Header ও Footer পাওয়া যায়?
  1. ক) File
  2. খ) Insert
  3. গ) View
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• Insert মেনুতে Header ও Footer পাওয়া যায়।
- অনেক বড় ডকুমেন্ট এর ক্ষেত্রে প্রতি পেজের উপরে ও নীচে একই ধরনের লেখা দিতে হলে হেডার ও ফুটার যোগ করতে হয়।
- হেডার বা ফুটার এর লেখাগুলো ডকুমেন্ট প্রিন্ট করার সময় প্রত্যেক পৃষ্ঠায় প্রিন্ট হয়ে যায়।
- ইনসার্ট মেনু হতে হেডার এন্ড ফুটার কমান্ড এ ক্লিক করে হেডার বা ফুটার এ ক্লিক করতে হবে।
- 'টাইপ টেক্সট' এর মধ্যে কোন কিছু লিখে দিলে তা হেডার হিসেবে প্রিন্ট হবে।
- হেডার ফুটারে এভাবে অনেক কিছু যেমন, ফাইলের নাম, ফাইল তৈরি কারীর নাম, তারিখ, পৃষ্ঠা নাম্বার ইত্যাদি যোগ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭৮৩.
ডাটাবেজ হচ্ছে-
  1. ক) হিসাব নিকাশের প্রোগ্রাম
  2. খ) তথ্য ব্যবস্থাপনার প্রোগ্রাম
  3. গ) পরিসংখ্যান বিষয়ক প্রোগ্রাম
  4. ঘ) ড্রাফটিং ও ডিজাইন বিষয়ক প্রোগ্রাম
ব্যাখ্যা
ডাটা বা তথ্য ব্যবস্থপনার জন্য সর্বোকৃষ্ট প্রোগ্রাম হল ডাটাবেজ। বড় বড় কোম্পানি, শিল্প-কারখানা, অফিস আদালত ইত্যাদিতে কর্মচারীদের নাম, ঠিকানা, পদবী, বেতন ইত্যাদি বিস্তারিত বিবরণ, আমদানী, রপ্তানী ইত্যাদি তথ্য ব্যবস্থাপনার কাজ ডাটাবেজ প্রোগ্রামের সাহায্যে করা হয়।
১০,৭৮৪.
EDSAC কে নিয়ে আমরা মূলত কী জানি?
  1. এটি ছিল প্রথম ট্রানজিস্টর-নির্ভর কম্পিউটার
  2. এটি ছিল প্রথম বাণিজ্যিক পার্সোনাল কম্পিউটার
  3. এটি ছিল প্রথম স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার
  4. এটি ছিল প্রথম মাইক্রোপ্রসেসর-নির্ভর কম্পিউটার
ব্যাখ্যা

• EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) ছিল প্রথম স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার, যা ১৯৪৯ সালে কাজ করা শুরু করে। এটি কার্যকরভাবে বিভিন্ন অঙ্কন ও বৈজ্ঞানিক হিসাব সম্পাদনের জন্য ব্যবহৃত হয়েছিল। EDSAC এর মূল বৈশিষ্ট্য ছিল প্রোগ্রাম ও ডেটা মেমরিতে সংরক্ষণ করা, যা ব্যবহারকারীদের প্রোগ্রাম পরিবর্তন ও পুনরায় চালানোর সুবিধা দিত। এটি ট্রানজিস্টর বা মাইক্রোপ্রসেসর ব্যবহার করত না, বরং ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে কাজ করত। EDSAC-এর সাহায্যে প্রথমবারের মতো বাস্তব জটিল অ্যাপ্লিকেশন সম্পাদিত হয়, যা আধুনিক কম্পিউটার আর্কিটেকচারের ভিত্তি স্থাপন করেছিল। তাই সঠিক উত্তর হলো: গ) এটি ছিল প্রথম স্টোরড-প্রোগ্রাম কম্পিউটার।

• EDSAC:
- EDSAC কম্পিউটারই প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- EDSAC এর পূর্ণরূপ হলো Electronic Delay Storage Automatic Calculator.
- EDSAC নির্মিত হয় ১৯৪৯ সালে।
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী এ্যাডস্যাক আবিষ্কার করেন।

UNIVAC ⇒ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
EDSAC ⇒ প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। [অনেকেই প্রথম স্বয়ংক্রিয় ডিজিটাল কম্পিউটার মনে করেন।]
Mark-I ⇒ পৃথিবীর প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল কম্পিউটার।
ABC ⇒ প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
ENIAC ⇒ প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

১০,৭৮৫.
কোনটি অপরিবর্তনীয় মেমোরি?
  1. র‍্যাম
  2. ম্যাগনেটিক ডিস্ক
  3. পাঞ্চ কার্ড
  4. সবগুলোই
ব্যাখ্যা
♦) পরিবর্তনযোগ্য মেমোরি:
- যে ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যাবলি মুছে নতুন করে লেখা যায় তাকে পরিবর্তনযোগ্য মেমোরি বলে ।
- যেমন— RAM, Magnctic Disk ইত্যাদি ।

♦ অপরিবর্তনীয় মেমোরি:
- যে ধরনের মেমোরিতে সঞ্চিত তথ্যাবলি মুছে যায় না তাকে অপরিবর্তনীয় মেমোরি বলে ।
- যেমন- পাঞ্চ কার্ড, ROM ইত্যাদি ।
 
উৎস: কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি, এস এস সি ও দাখিল(ভোকেশনাল)।
১০,৭৮৬.
ICT - এর অন্যতম প্রতিষ্ঠান 'ইয়াহু' (Yahoo) - এর প্রতিষ্ঠাতা কে?
  1. ডেনিস রিচি ও কেন থম্পসন
  2. ভিন্ট কার্ফ ও জেফ বেজোস
  3. স্টিভ কেস ও রবার্টস
  4. ডেবিড ফিলো এবং জেরি ইয়ং
ব্যাখ্যা
- ইয়াহু একটি বৃহৎ ইন্টারনেটভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান । 
- মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানিভেল শহরে প্রধান কার্যালয় ।
- ১৯৯৪ সালে ডেবিড ফিলো এবং জেরি ইয়ং ইয়াহু প্রতিষ্ঠা করেন ।
 - ইয়াহু ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন সার্চ ইঞ্জিন,  ইয়াহু মেইল,  ইয়াহু ভিডিও ইত্যাদি রয়েছে ।

উৎস: Yahoo.com
১০,৭৮৭.
কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. Microsoft Edge 
  2. Firefox
  3. Brave
  4. Gopher
ব্যাখ্যা
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়।   
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 

-ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার।
-২০১৩ সাল নাগাদ ক্রোম প্রভাবশালী ব্রাউজারে পরিণত হয়েছিল, জনপ্রিয়তায় মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলার ফায়ারফক্সকে ছাড়িয়ে যায়।

• কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম- 
- Google Chrome,
- Mozilla Firefox,
- Safari,
- Opera,
- Microsoft Edge,
- Maxthon, 
- Brave,
- UC Browser.
 
অন্যদিকে Gopher হল এক ধরণের প্রটোকল।

সূত্র: ব্রিটানিকা।
১০,৭৮৮.
সাইবার আক্রমণ এড়াতে ব্যবহার করা হয়-
  1. ফায়ারওয়াল
  2. ফার্মওয়্যার
  3. এন্টিভাইরাস
  4. ফায়ারওয়্যার
ব্যাখ্যা

- অনাদিষ্ট ও অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- অপরদিকে, ফায়ারওয়্যার হচ্ছে কম্পিউটারের অত্যাধুনিক বাস।
- ভাইরাসের আক্রমণ রোধ করতে এন্টিভাইরাস ব্যবহার করা হয়।
- ফার্মওয়্যার হলো এক ধরনের সফটওয়্যার।

১০,৭৮৯.
128(10) এর সমতুল্য হেক্সাডেমেল সংখ্যা কোনটি?
  1. ক) 60
  2. খ) 70
  3. গ) 90
  4. ঘ) 80
ব্যাখ্যা

অর্থাৎ, 128(10) এর সমতূল্য হেক্সাডেমেল হলো (80)16
১০,৭৯০.
এনালগ কম্পিউটার কীভাবে প্রয়োজনীয় ফলাফল প্রদর্শন করে?
  1. ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে
  2. ডিজিটাল সংকেতের মাধ্যমে
  3. কোডেড ডেটা ব্যবহার করে
  4. মেমোরি ডিভাইসের মাধ্যমে
ব্যাখ্যা
• কাজের প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারের শ্রেণীবিভাগ:
- কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে সাধারণত তিনভাগে ভাগ করা যায়। যথা-
১। এনালগ কম্পিউটার (Analog computer),
২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer),
৩। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)।

- এনালগ কম্পিউটার ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকতের মাধ্যমে প্রয়োজনীয় ফল প্রদর্শিত করে।
- সাধারণত চাপ, তাপ, রোধ, উপাত্তের জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে এনালগ কম্পিউটার ইনপুট হিসাবে ব্যবহার করে এবং তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত প্রদর্শনের কাটা (Indicator) দিয়ে দেখানো হয় অথবা প্লটার (Plotter) যন্ত্রের সাহায্যে কাগজে গ্রাফ আকারেও পাওয়া যেতে পারে।
- মোটর গাড়ির গতিবেগ প্রদর্শনের মিটার এনালগ কম্পিউটারের একটি উদাহরণ।
- বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন, মান নিয়ন্ত্রণ, চাপ, তাপ পরিমাপনের জন্য এনালগ কম্পিউটার ব্যবহৃত হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৭৯১.
Unauthorized access প্রতিরোধে ব্যবহৃত হয় -
  1. Firewalls
  2. Virus
  3. মাদারবোর্ড
  4. প্রসেসর
ব্যাখ্যা
firewall, type of system used to monitor connections between computer networks. One of the earliest responses to malicious activity perpetrated through the Internet, firewalls became a standard part of corporate, governmental, and personal networks.

Typically, a firewall allows no direct connection between the internal network and the Internet. Instead, external connection requests, or digital packets, may be routed to a heavily secured “bastion host” server designed to withstand attack or to a larger “demilitarized zone,” a controlled network between the internal network and the outside. The firewall then evaluates the packet based on programmed security policies and decides whether to permit or deny access. A firewall can regulate access going either to or from the internal network; for instance, some companies use a firewall to block employee access to certain public websites.

source - britannica website
১০,৭৯২.
কোনটি সত্য?
  1. ক) সর্টিং ছাড়া সার্চিং সম্ভব নয়
  2. খ) সার্চিং ছাড়া সর্টিং সম্ভব নয়
  3. গ) সর্টিং এবং সার্চিং একই
  4. ঘ) সবগুলোই সত্য
ব্যাখ্যা

যে প্রক্রিয়ায় ডাটাবেজ থেকে প্রয়োজনীয় রেকর্ড বা তথ্য খুঁজে বের করা হয় তাকে সার্চিং (Searching) বলে।

যে প্রক্রিয়ায় ডাটাবেজের রেকর্ড সমূহ নির্দিষ্টক্রমে সাজানো হয় তাকে সর্টিং (Sorting) বলে।

সটিং করতে অবশ্যই সার্চিং করতে হয়, কিন্তু সার্চিং করতে সর্টিং প্রয়োজন হয় না।

১০,৭৯৩.
Microsoft Excel is used for:
  1. ক) Writing letter
  2. খ) Multimedia presentation
  3. গ) Spread sheet
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
স্প্রেডশিট প্রোগ্রামঃ
হিসাব নিকাশের কাজ করার জন্য স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহৃত হয়। স্প্রেডশিট প্রোগ্রাম সাধারণত কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বছরের শেষের হিসাবের বিবরণ তৈরির জন্য খুবই উপযোগি।
এই প্রোগ্রামের সবচেয়ে বড় সুবিধা হল যদি কোন অংশ ভুল হয় তাহলে সে অংশ পরিবর্তন করে শুদ্ধ করলে তার সাথে সম্পর্কযুক্ত সম্পুর্ণ হিসাবে স্বয়ংসম্পুর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। আইবিএম পিসির প্রথম ব্যবহারকারী স্প্রেডশিট প্রোগ্রাম হল লোটাস ১-২-৩  (Lotus 1-2-3)। এটি ডস ভিত্তিক।
সরাসরি উইন্ডোজ ভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম হল মাইক্রোসফট এক্সেল  (Microsoft Excel)। এক্সেলে অনেক বেশি পরিমাণে কাজ করা যায় এবং কাজের সুবিধাও অনকে বেশি।
ম্যাকিনটোশ পার্সোনাল কম্পিউটারেরও প্রধান স্প্রেডশিট প্রোগ্রাম হল মাইক্রোসফট এক্সেল।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১০,৭৯৪.
নিচের কোনটি মাদারবোর্ডের জন্য জনপ্রিয় ব্র্যান্ড নয়?
  1. Gigabyte
  2. Intel
  3. Asus
  4. Microsoft
ব্যাখ্যা
Microsoft মাদারবোর্ডের জন্য জনপ্রিয় ব্র্যান্ড নয়। এটি একটি সফটওয়্যার প্রস্তুতকারক কোম্পানি।

• মাদারবোর্ড
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• অবস্থান ও আকার
- মাদারবোর্ড হলো কম্পিউটারের কেসের (casing) ভেতরে সবচেয়ে বড় বোর্ড।
- একটি টাওয়ার কম্পিউটারে এটি উল্লম্বভাবে বাম বা ডান পাশে বসানো থাকে।
- বিভিন্ন ধরনের মাদারবোর্ড বিভিন্ন কম্পিউটার ও প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।

• গঠন ও উপাদান
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।
- স্লট ও সকেট:
• CPU (Central Processing Unit),
• RAM (Random Access Memory),
• Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: ১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।
১০,৭৯৫.
Domain Name System (DNS) এর কাজ কী? 
  1. ডেটা এনক্রিপ্ট করা।
  2. ডোমেইন নামকে IP ঠিকানায় রূপান্তর করা।
  3. ওয়েবসাইট ডিজাইন করা।
  4. ইন্টারনেটের গতি বৃদ্ধি করা।
ব্যাখ্যা

• DNS ইন্টারনেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যার মাধ্যমে ডোমেইন নামকে IP ঠিকানায় রূপান্তর করা হয়। এটি ইন্টারনেট ব্যবহারকে সহজ, দ্রুত এবং কার্যকর করে তোলে।

- আমরা সাধারণত ওয়েবসাইটের নাম যেমন google.com, facebook.com, bdjobs.com, livemcq.com মনে রাখতে পারি, কিন্তু কম্পিউটার এই নাম বুঝতে পারে না। কম্পিউটার বোঝে সংখ্যা সমন্বিত IP Address, যেমন: 142.250.190.14 .

• DNS এর কার্যপ্রক্রিয়া:
- ব্যবহারকারী ব্রাউজারে একটি ডোমেইন নাম লিখলে DNS সেই নাম খুঁজে IP Address বের করে।
- ব্রাউজার সেই IP Address অনুযায়ী সার্ভারে যুক্ত হয়।
- সার্ভার থেকে ওয়েবসাইট লোড হয়।

• DNS এর প্রয়োজনীয়তা:
- মানুষ শব্দভিত্তিক নাম মনে রাখতে সক্ষম, কিন্তু সংখ্যামূলক IP Address মনে রাখা কষ্টকর।
- DNS ব্যবহার করে সহজ নাম টাইপ করলেই ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে সঠিক সার্ভারে পৌঁছে যায়।
- DNS না থাকলে প্রতিটি সাইটে যেতে IP Address মুখস্থ করতে হতো, যা প্রায় অসম্ভব।

• DNS ব্যবহারের সুবিধা:
- ওয়েব ব্রাউজিং সহজ করে।
- দ্রুত এবং নির্ভুল সার্ভার লোকেশন নিশ্চিত করে।
- ইন্টারনেট ব্যবস্থাপনাকে স্কেলযোগ্য, সংগঠিত ও ব্যবহারবান্ধব করে তোলে।

উৎস: 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১০,৭৯৬.
What does Ctrl + D do in MS Word?
  1. Bookmark of the URL is added and contents can be overwritten in Google Sheets and Microsoft Excel
  2. To save any URL in the system
  3. To add the dialogue folder
  4. To insert any subfolder in desktop
ব্যাখ্যা
• In MS Word, Ctrl + D opens the Font dialog box for formatting text. However, the provided options do not exactly match this. For Google Sheets and MS Excel, Ctrl + D can be used to fill down the content of a cell into the cells below.

B) Ctrl + D does not save URLs to the system in MS Word. In some browsers, Ctrl + D is used to bookmark a webpage (save a URL), but this functionality is not associated with MS Word.
C) Ctrl + D in MS Word does not add a dialogue folder. It opens the Font dialog box for text formatting, but not a "dialogue folder."
D) Ctrl + D in MS Word is not used to insert subfolders on the desktop. To create a subfolder, you'd need to use your operating system's file management system, typically right-clicking and selecting New > Folder.

উৎস: Microsoft support
১০,৭৯৭.
ওয়েব পৃষ্ঠায় টেক্সট সার্চ করার জন্য কোন ফাংশন কী প্রযোজ্য?
  1. F3
  2. F2
  3. F6
  4. F7
ব্যাখ্যা

• ওয়েব পৃষ্ঠায় কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ খুঁজে বের করার জন্য সাধারণভাবে F3 কী ব্যবহার করা হয়। যখন কোনো ব্রাউজারে বা ওয়েব পেজে এই কী চাপা হয়, তখন একটি সার্চ বক্স ওপেন হয়, যেখানে আপনি আপনার খোঁজা টেক্সট লিখে Enter চাপলেই পৃষ্ঠার ভিতর সেই টেক্সটের অবস্থান হাইলাইট হয়ে দেখা যায়। এটি ব্যবহারকারীর জন্য বড় ওয়েব পেজে দ্রুত নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার সুবিধা দেয়। অন্য কীগুলোর ভিন্ন কাজ আছে; যেমন F2 সাধারণত ফাইল নাম পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়, F6 ব্রাউজারের ঠিকানা বারে কার্সর নিয়ে যায়, আর F7 সাধারণত ব্রাউজারে স্পেল চেক সক্রিয় করে। তাই টেক্সট সার্চের জন্য সঠিক ফাংশন হলো F3।

• ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F থেকে F12 পর্যন্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

• কম্পিউটার কী বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:
- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমান্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।

- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।

- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।

১০,৭৯৮.
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. ক) C
  2. খ) JAVA
  3. গ) ADA
  4. ঘ) Python
ব্যাখ্যা
ADA প্রোগ্রামিং ভাষা:

- অ্যাডা লাভ্লেস ছিলো বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা।
- চার্লস ব্যাবেজের আবিষ্কৃত কম্পিউটারের জন্য প্রথম প্রোগ্রাম লিখেন এই অ্যাডা লাভলেস
- ADA হলো কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা।

উৎস: ব্রিটানিকা।
১০,৭৯৯.
MICR প্রযুক্তি কোন কাজটি সম্পন্ন করতে সাহায্য করে?
  1. ইন্টারনেট ব্যবহার
  2. চেক দ্রুত প্রক্রিয়া করা
  3. ক্লাউডে তথ্য সংরক্ষণ
  4. মোবাইল ব্যাংক ব্যবহার
ব্যাখ্যা

• MICR (Magnetic Ink Character Recognition) প্রযুক্তি মূলত চেক প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। যখন কোনো ব্যাংক চেক গ্রহণ করে, তখন চেকের নিচের অংশে থাকা বিশেষ চিহ্ন এবং সংখ্যাগুলি এই প্রযুক্তির সাহায্যে পড়া হয়। MICR প্রযুক্তি চেকের তথ্য দ্রুত ও সঠিকভাবে শনাক্ত করতে পারে, যেমন চেক নম্বর, ব্যাংক কোড এবং শাখার তথ্য। এটি মানবদ্বারা ভুল হওয়ার সম্ভাবনা কমায় এবং চেক ক্লিয়ারিং প্রক্রিয়াকে দ্রুততর করে। অর্থাৎ, MICR প্রযুক্তি চেক প্রক্রিয়াকে নিরাপদ, নির্ভুল এবং সময়সাশ্রয়ী করে। তাই এটি সরাসরি “চেক দ্রুত প্রক্রিয়া করা” কাজটি সম্পন্ন করতে সাহায্য করে।

- সঠিক উত্তর: খ) চেক দ্রুত প্রক্রিয়া করা।
 
⚪ MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- ব্যাংকের চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহার করা হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১০,৮০০.
'মার্ক-১' কম্পিউটার সম্পর্কিত কোন তথ্যটি ভুল?
  1. বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।
  2. ওজন ছিল প্রায় ৫ টন।
  3. দশ বছর পর্যন্ত চালু ছিল।
  4. দৈর্ঘ্য ছিল ৫১ ফুট
ব্যাখ্যা
• ১৯৪৪ সালে আইবিএম মার্ক-১ (Mark-1) নামে এটি বাজারজাত বা বিক্রয় করতে শুরু করেন।
• মার্ক-১ যন্ত্রের সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান করা যেত।
• এটি প্রদর্শনের জন্য বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সযত্নে সংরক্ষিত আছে।
• মার্ক-১ কম্পিউটারের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল-
১. মার্ক-১ পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্র।
২. এটির সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ত্রিকোণমিতিক ফাংশন ছাড়াও অনেক জটিল গাণিতিক কাজ করা যেত।
৩. এটির দৈর্ঘ্য ছিল ৫১ ফুট এবং উচ্চতা ছিল ৮ ফুট।
৪. এতে সাত লক্ষেরও অধিক যন্ত্রাংশ সংযোগের জন্য প্রায় ৫০০ মাইল লম্বা তার ব্যবহার করা হয়েছিল।
৫. এর ওজন ছিল প্রায় ৫ টন। মার্ক-১ পনের বৎসর পর্যন্ত চালু ছিল। 


উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।