বিষয়ভিত্তিক প্রশ্ন

১৬,৯৯১টি মোট · পাতা ১৪৯/৭০৮
৩,৫৫৩
এনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived]

রহিম ঘণ্টায় ৬ কি.মি. বেগে হেঁটে A স্থান হতে B স্থানে গেল। সুবাস ঘণ্টায় ৭ কি.মি. বেগে হেঁটে B হতে A স্থানে গেল। সুবাসের পৌঁছাতে ১/২ ঘণ্টা সময় কম লাগল। A স্থান হতে B স্থানের দূরত্ব কত?

৩,৫৫৪
প্রাইমারি জব সল্যুশন

নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ৩০% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

৩,৫৫৫
শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

১৮ নিচের কোন সংখ্যার ৮% এর সমান?

৩,৫৫৬
ব্যাংক জব সল্যুশনRajshahi Krishi Unnayan Bank (Cashier)2017-08-18

৩, ৯ ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

৩,৫৫৭
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

রাকিবের মাসিক বেতন ১৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন ৯০০০ টাকা হলে, বেতন বৃদ্ধির হার কত?

৩,৫৫৮
বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]২৩তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা2001-03-23

M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B। সবগুলো সংখ্যার গড় কত?

৩,৫৫৯
প্রাইমারি জব সল্যুশন

কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণসংখ্যা নিলে তার গুণফল অবশ্যই ৫০৪০ দ্বারা বিভাজ্য হবে?

৩,৫৬০
ডেইলি কুইজ [২০০ দিন]

ভাজক ভাগফলের এক-তৃতীয়াংশ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ৯০ হলে ভাজ্য কত?

৩,৫৬১
সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

একজন লোক মাসে ২০০০০ টাকা আয় করেন এবং ১৯৮০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে-

৩,৫৬২
৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

একটি মিশ্রণে চাল ও ডালের অনুপাত ৫ : ৩। যদি ৪ কেজি ডাল যোগ করা হয়, তবে অনুপাত হয়ে যায় ৫ : ৪। মিশ্রণের শুরুতে ডালের পরিমাণ কত কেজি ছিল?

৩,৫৬৩
১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

আরিফ ১০ টি লেবু ৩০ টাকায় ক্রয় প্রতি ডজন ৪২ টাকায় বিক্রয় করেছিলেন। আরিফের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

৩,৫৬৪
১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রত্যেকের দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১২ সেকেন্ডে অতিক্রম করলে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত?

৩,৫৬৫
শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কত?

৩,৫৬৬
শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

১০ কোন সংখ্যার ০.৫%?

৩,৫৬৭
Math Master

দুটি সংখ্যার গুণফল ২৬৪ এবং ল.সা.গু ১৩২। সংখ্যা দুটির গ.সা.গু কত?

৩,৫৬৮
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

একজন ব্যবসায়ী একটি শার্ট ৩৫০ টাকায় ক্রয় করে ৩৮৫ টাকায় বিক্রি করলে তার শতকরা লাভের পরিমাণ কত?

৩,৫৬৯
ডেইলি কুইজ [২০০ দিন]

৪ এর কত শতাংশ ৬৪?

৩,৫৭০
প্রাইমারি জব সল্যুশন

১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত?

৩,৫৭১
নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

একটি ক্রিকেট টুর্নামেন্টে একটি ক্রিকেট টিম ১২ টি খেলার মধ্যে ৮টিতে জয়লাভ করে। দলটির পরাজয়ের শতকরা হার কত?

৩,৫৭২
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

১৫৬ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৫ ভাগ, B এর ৬ ভাগ এবং C এর ৫ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে C কতটুকু আছে?

৩,৫৭৩
সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

একজন মোবাইল বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য ২৪০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ২% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল বিক্রির জন্য বিক্রয়মূল্যের উপর ৪% হারে কমিশন পায়। মোবাইলের বিক্রয়মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে?

৩,৫৭৪
৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

একটি কলেজে বালক ও বালিকার অনুপাত ২ : ৩। যদি ২০% বালক এবং ২৫% বালিকা প্রাপ্ত বয়স্ক হয়, তবে ঐ কলেজে কত শতাংশ ছাত্র ছাত্রী প্রাপ্ত বয়স্ক নয়?

৩,৫৭৫
জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

আরিফের বেতন ৬০ টাকা বাড়ালে তার বেতন বাবুর বেতনের ৫০% হবে। যদি বাবুর বেতন ২০০০ টাকা হয় তবে আরিফের বর্তমান বেতন কত?

৩,৫৭৬
Math Master

ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ১/২ ঘণ্টা কম লাগে। স্থানটির দূরত্ব কত?