বিষয়ভিত্তিক প্রশ্ন

১৬,৯৯১টি মোট · পাতা ১৩৪/৭০৮
৩,১৯৩
খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৮৩, ১২৩, এবং ১৬৩ কে ভাগ করলে প্রতিবারই ভাগশেষ থাকে ৩?

৩,১৯৪
শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৪২ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ৩০ দিনে ঐ খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত?

৩,১৯৫
জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড এ পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

৩,১৯৬
খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৪, ৬, ১০, ১৫ ও ২০ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

৩,১৯৭
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

চারটি সংখ্যার ল.সা.গু. ৮৪০ এবং সংখ্যা চারটির অনুপাত ২ : ৩ : ৫ : ৭ হলে, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার অনুপাত কত?

৩,১৯৮
৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

(৫/১৩) এর হর এবং লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি (১/২) হবে?

৩,১৯৯
৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

তিনটি মোমবাতি যথাক্রমে ১২, ১৬ এবং ২৪ সেকেন্ড পরপর জ্বালানো হয়। প্রথমবার একসঙ্গে জ্বলার পর, কত মিনিট পর আবার একসঙ্গে জ্বালানো হবে?

৩,২০০
১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

একটি ঘড়ি ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ৫% লাভ হত। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা?

৩,২০১
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

একটি স্কাউট দলকে ৯, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে?

৩,২০২
NTRCA ফুল মডেল টেস্ট

একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৭.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৮৩৩ টাকা হলো। সদস্য সংখ্যা কত?

৩,২০৩
৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

২, ৭, ৬ ও ক এর গড় ৫। ১৮, ১, ৬, ক ও খ এর গড় ১০ হলে খ এর মান কত?

৩,২০৪
IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?

৩,২০৫
শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

৩,২০৬
Math Master

কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে ৩৯ বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

৩,২০৭
NTRCA জব সল্যুশন - রিভিশন

তানভীর টেলিফোনে ১০ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ২.৫ টাকা এবং ভ্যাট ২০% হলে মোট কত টাকা বিল হবে?

৩,২০৮
NTRCA ফুল মডেল টেস্ট

একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ২ মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?

৩,২০৯
সহকারী থানা শিক্ষা অফিসার (ATEO)

একটি ঘড়ি ৬৬০ টাকায় বিক্রয় করাতে ২০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?

৩,২১০
খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

কোনো ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ৩৫ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

৩,২১১
Math Master

দুটি সংখ্যার অনুপাত ৩ : ৫। প্রথম সংখ্যাটি ২০% বাড়ানো হলো এবং দ্বিতীয় সংখ্যাটি ১০% কমানো হলো। নতুন অনুপাত কত হবে?

৩,২১২
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

৯০০০ টাকা ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর ও ক্ষুদ্রতর অংশের সমষ্টি মোট টাকার কত অংশ হবে?

৩,২১৩
Math Master

কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৮, ৪২ ও ৬৯ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৬ ও ৯ ভাগশেষ থাকবে?

৩,২১৪
NTRCA ফুল মডেল টেস্ট

দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। যদি তাদের পার্থক্য ১৮ হয়, তবে সংখ্যা দুটি কত?

৩,২১৫
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

৬৭২ টাকায় একটি বই বিক্রয় করলে ক্রয়মূল্যের ২/৯ অংশ ক্ষতি হয়। বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

৩,২১৬
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

১৫টি সংখ্যার গড় ৪০, ১৫টি সংখ্যার গড় ৩০ এবং ২০টি সংখ্যার গড় ৫০। মোট ৫০টি সংখ্যার গড় কত?